বাংলাদেশ Archives - চিন্তা ভাবনা https://chintavabna.com/tag/বাংলাদেশ/ দেশ ও মানুষের জন্য নিবেদিত Sun, 27 Sep 2026 15:26:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://chintavabna.com/wp-content/uploads/2023/09/cropped-cropped-cropped-cropped-chintavabna_logo-3-70x70.png বাংলাদেশ Archives - চিন্তা ভাবনা https://chintavabna.com/tag/বাংলাদেশ/ 32 32 বাংলাদেশে দুর্নীতির স্বরূপ : নিয়ন্ত্রণের উপায় https://chintavabna.com/corruption-in-bangladesh-and-ways-to-control/ https://chintavabna.com/corruption-in-bangladesh-and-ways-to-control/#respond Sat, 26 Sep 2026 13:03:41 +0000 https://chintavabna.com/?p=1211 দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশের স্কোর ২৪ এবং অবস্থান ১৮২ দেশের মধ্যে ১৫০তম। অর্থাৎ পরিস্থিতি এখনো উদ্বেগজনক।
দুর্নীতি বাংলাদেশে আজ সবচেয়ে বেশি আলোচিত।

The post বাংলাদেশে দুর্নীতির স্বরূপ : নিয়ন্ত্রণের উপায় appeared first on চিন্তা ভাবনা.

]]>
[Image Source: A cartoon made by Arifur Rahman in 2008]

দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশের স্কোর ২৪ এবং অবস্থান ১৮২ দেশের মধ্যে ১৫০তম। অর্থাৎ পরিস্থিতি এখনো উদ্বেগজনক।
দুর্নীতি বাংলাদেশে আজ সবচেয়ে বেশি আলোচিত। বিশেষ করে ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে দুর্নীতির নানাবিধ চিত্র তুলে ধরে একে আলোচনার বিষয়বস্তুতে পরিণত করেছে। দুর্নীতি যে শুধু বাংলাদেশে আছে তা নয়, পৃথিবীর উন্নত দেশগুলো থেকে শুরু করে উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশের সমাজে দুর্নীতি একটি সংক্রামক ব্যাধির মতো বিস্তার লাভ করছে। দুর্নীতির মাত্রা ও কার্যকারিতায় সমাজ ও কার্যভেদে যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। দুর্নীতির উপর একশ্রেণীর বিশেষজ্ঞগণ দুর্নীতিকে উন্নয়নের সহায়ক শক্তিরূপে আখ্যায়িত করেন। যেখানে বিশ্বের প্রতিটি অঞ্চলের সমাজ, রাজনীতি দুর্নীতির মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে সেখানে দুর্নীতি সম্পর্কে এরূপ ধারণা কৌতূহলের সৃষ্টি করে। দুর্নীতির সনাতনী ধারণায় এর সংশোধনবাদীরা দুর্নীতির মাত্রা বৃদ্ধিতে মোটেও শংকিত নন। বরং তাদের ধারণায় দুর্নীতি উন্নয়নের ধারায় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। গবেষক জে. এস. নাঈও মনে করেন, “বেসরকারি মূলধন গঠনে দুর্নীতির গুরুত্ব অত্যধিক। দুর্নীতির মাধ্যমে উদ্যোক্তাদের যে কোনো উদ্যোগ ত্বরান্বিত হয়। ফলে বিনিয়োজিত মূলধন মুনাফা যুক্ত হয়ে দ্রুত বৃদ্ধি পায়। বর্ধিত মূলধন পুনঃবিনিয়োগের মাধ্যমে আরো বৃদ্ধি পায়। এভাবে দুর্নীতি অধিক মূলধন সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে।” যতই যুক্তি প্রদর্শন করা হোক না কেন, দুর্নীতি কখনো কল্যাণমূলক রাষ্ট্র সৃষ্টিতে সহায়ক হতে পারে না। বিশেষজ্ঞরা অনেক সময় বলেন, “দুর্নীতি আমলাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে, মূলধন বৃদ্ধি করে প্রভৃতি ইতিবাচক দিক থাকা সত্ত্বেও দুর্নীতি কখনো কল্যাণময় হতে পারে না। আবার অনেকে বলেন, দুর্নীতি রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনে সহায়তা করে, সমাজকল্যাণমূলক এবং সমাজ সেবামূলক তৎপরতা বৃদ্ধি করে। তারপরও দুর্নীতি কখনো মানুষের কাম্য হতে পারে না ।

দুর্নীতি (Corruption) কি : দুর্নীতিকে সংজ্ঞায়িত করতে গিয়ে বিশেষজ্ঞগণ বিশেষ করে ডবি, বসকফ ও পিন্ডলিটনের মতে,By corruption, we generally mean the behaviour of person in responsible positions that betrays the substantial trust normally assigned to those position. বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “দুর্নীতি এক ধরনের অপরাধ, কিন্তু সব ধরনের অপরাধই দুর্নীতি নয়,এর সঙ্গে ক্ষমতার অপব্যবহার, সুযোগ-সুবিধা অপব্যবহার ইত্যাদি যুক্ত।” মি. আলী আহমেদ তার Basic Principles and prac tices and Administrative Organisation; Bangladesh গ্রন্থে বলেন, “সাধারণত ক্ষমতার অপব্যবহারের কতগুলো ধরন বর্ণনার মাধ্যমে দুর্নীতিকে নির্দিষ্ট করা যায়। এক্ষেত্রে দায়িত্বে অবহেলা, ক্ষমতার অপব্যবহার, ঘুষ-উৎকোচ গ্রহণ, পেশাগত ক্ষেত্রে অসাধুতার আশ্রয় গ্রহণ ইত্যাদির মাধ্যমে মহল বিশেষের স্বার্থ হাসিল করাকে দুর্নীতি বুঝায়।”

দুর্নীতি একটি সংক্রামক ব্যাধি। মানুষ বড় হবার জন্য নানাবিধ পথ ও পন্থা অবলম্বন করে। মানুষের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রে প্রত্যেকে স্ব স্ব জায়গায় আধিপত্য বিস্তারের চেষ্টা করে। মানুষের নীতি ও নৈতিকতা, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় যদি কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকে তবে কোনো মানুষই অনৈতিক কোনো কাজ করতে দ্বিধাবোধ করে না। মানুষের চলার জন্য নীতি ও আদর্শ দরকার। নীতি, আদর্শ ও কর্মসূচিকে সামনে রেখে মানুষ ধারাবাহিকভাবে বড় হতে পারে । যখন কোনো মানুষের সামনে নীতি, আদর্শ বা মূল্যবোধের দিক নির্দেশনা থাকে না, তখন তার জন্য যেকোনো অনৈতিক কাজ করা সহজ হয়। অনৈতিক কাজ করতে গিয়ে দুর্নীতির আশ্রয় নিতে হয়, পথভ্রষ্ট হতে হয়। এক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধ ও শিষ্টাচার একজন ব্যক্তিকে দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারে। যখন মানুষ ক্ষমতার অপব্যবহার করে, ঘুষ-উৎকোচ গ্রহণ করে, পেশাগত ক্ষেত্রে অসাধুতা অবলম্বন করে তখন দুর্নীতি করেছে বলে প্রতীয়মান হয়। আর এ কাজগুলো অন্যায়, অসামাজিক, অনৈতিক এ অনুভূতি আসে ধর্মের মূল প্রেরণা থেকে।

দুর্নীতির প্রকৃতি ও রূপ : দুর্নীতি যে শুধু বাংলাদেশে আছে তা নয়। দুর্নীতি বিশ্বের উন্নত, অনুন্নত সব দেশেই বিদ্যমান। এক্ষেত্রে দুর্নীতির স্বরূপ সব দেশে প্রায় একই রকম। দুর্নীতির কারণও প্রায় একই রকম। তবে উন্নত দেশে দুর্নীতির রূপ ও সম্প্রসারণ এবং অনুন্নত দেশে দুর্নীতির রূপ ও সম্প্রসারণে ভিন্নতা আছে। উন্নত দেশে দুর্নীতিতে জনসাধারণ যত ক্ষতিগ্রস্ত হয় তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অনুন্নত দেশে। আমাদের মতো উন্নয়নশীল দেশে দুর্নীতির যে নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়, উন্নত দেশে তেমনটি দেখা যায় না। আমাদের মতো উন্নয়নশীল দেশে দুর্নীতির কারণে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয় । তবে উন্নত দেশে দুর্নীতির কারণে তা হয় না। তাই দুর্নীতির ধরন ও প্রকৃতি আমাদের দেশের তুলনায় অন্যান্য দেশে ভিন্নরূপ। আমরা এ নিবন্ধে বাংলাদেশের উল্লেখযোগ্য খাতসমূহে দুর্নীতি সম্পর্কে আলোকপাত করব। দেশ স্বাধীন হবার পর বাংলাদেশে দুর্নীতির মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। প্রখ্যাত রাষ্ট্র বিজ্ঞানী এমাজউদ্দীনের মতে, “অধিকাংশ সরকারি সংগঠনই আজ বিশৃঙ্খল, দুর্নীতি, নিয়মহীনতা, অযোগ্যতা প্রভৃতি কঠিন পীড়ায় পীড়িত।” দেশ স্বাধীন হবার পরে দেশে দুর্নীতির মাত্রা বিভিন্ন খাতে বৃদ্ধি পেতে থাকে। এ বৃদ্ধি ঘটে ধনী ও শক্তিশালী ব্যক্তিদের মাধ্যমে। কারণ তারা কোনো নিয়ম মানে না। ফলে দুর্নীতি বাড়তে থাকে। এক্ষেত্রে উল্লেখযোগ্যরূপে যেসব দুর্নীতি সমাজে ক্রিয়াশীল ও ক্রমবর্ধমানরূপে এগিয়ে যাচ্ছে তা হলো :


রাজনীতি ও রাজনৈতিক ক্ষেত্রে দুর্নীতি : বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কর্মসূচি এবং কর্মতৎপরতার মধ্যে স্বচ্ছতার যথেষ্ট অভাব রয়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে “যার নাই নীতি সে করে রাজনীতি” এ প্রবাদই সত্য হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতন্ত্র চর্চার অভাবের প্রেক্ষিতে দুর্নীতি ক্রমশ গ্রাস করছে। জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষমতাগ্রহণ, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, প্রতারণার আশ্রয় নিয়ে রাজনৈতিক ক্ষেত্রে স্বার্থ হাসিল করা দুর্নীতির পরিচয়বাহক। রাজনৈতিক ক্ষেত্রে দুর্নীতি বেড়ে গেলে রাষ্ট্র কখনো কল্যাণকর রাষ্ট্রে পরিণত হতে পারে না।

প্রশাসনিক ক্ষেত্রে দুর্নীতি : প্রশাসনিক কর্মে অবহেলা, দায়িত্ব যথাযথভাবে পালন না করা, ঘুষগ্রহণ, সরকারি অর্থ আত্মসাৎ প্রভৃতি দুর্নীতির পরিচয় বহন করে। এক্ষেত্রে ক্ষমতাশালী শ্রেণীর দৌরাত্ম এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বল্প বেতন, পদোন্নতি সমস্যা, ভালো কাজের পুরস্কার, অন্যায়ের শাস্তি বিধান প্রভৃতি ব্যবস্থা না থাকলে প্রশাসনিক দুর্নীতি ও অদক্ষতা বৃদ্ধি পাওয়া স্বাভাবিক।

অর্থনৈতিক ক্ষেত্রে দুর্নীতি : বাংলাদেশে দুর্নীতির সমূহ বিস্তার অর্থনৈতিক ক্ষেত্রেই ব্যাপক। অতিরিক্ত মুনাফা অর্জন, সহজে অতিরিক্ত অর্থ উপার্জন, রাতারাতি অর্থ সম্পদের মালিক হওয়া প্রভৃতি ব্যবসায়ীদের মজুতদার, মুনাফাখোর বানিয়ে তোলে। মজুতদাররা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে যে মুনাফা অর্জন করে তাও এক ধরনের দুর্নীতি। আমাদের সমাজে একশ্রেণীর মজুতদার, মুনাফাখোর এবং মধ্যস্বত্বভোগীরা দুর্নীতির মাধ্যমে কালো টাকার পাহাড় গড়ছে।

সামাজিক ক্ষেত্রে দুর্নীতি : সামাজিক ক্ষেত্রে দুর্নীতি বাংলাদেশের সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে বিস্তার লাভ করে। পরিবারের সদস্যদের একে অপরের প্রতি বিশ্বস্ততার অভাব, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি, সামাজিক সংগঠনগুলোর বিভিন্ন অসামাজিক কাজে অংশগ্রহণের মাধ্যমে সামাজিকভাবে দুর্নীতি ছড়িয়ে পড়ে। সামাজিক সংগঠনগুলো দুর্নীতিতে জড়িয়ে পড়লে সামাজিক ভ্রাতৃত্বও বাধাগ্রস্ত হয়।

ধর্মের আড়ালে দুর্নীতি : এ দেশের মানুষের ধর্মের প্রতি বিশ্বাস অত্যধিক। এ দেশের মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুসহ গারো, চাকমা, মারমা প্রভৃতি নানাবিধ উপজাতি একই সাথে বসবাস করে। প্রত্যেকে নিজের মতো করে যার যার ধর্ম পালন করে। তাই এ দেশে পীর মাশায়েখ, মসজিদ, মন্দির, মাজার প্রভৃতির সংখ্যাও বেশি। অনেক সময় তাই দেখা যায় ধর্মের নামে অধর্ম, নীতির আড়ালে দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠছে। ধর্মের নামে নানাবিধ কর্মকা- অধর্ম ও অসামাজিক কার্যকলাপের শামিল। আমাদের দেশে ধর্মের নামে ব্যবসা, পীর ও মাজার পূজা, ধর্মের নামে আশ্বাস দিয়ে সরলপ্রাণ মানুষের সাথে ধোঁকাবাজি, জনমনে ভীতি সৃষ্টি করা, ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যক্তি ও দলীয় স্বার্থে কাজে লাগানো প্রভৃতি ধর্মীয় দুর্নীতির অন্তর্ভুক্ত।

ব্যক্তিগত পর্যায়ে দুর্নীতি : দুর্নীতির রূপ বর্ণনা করতে গিয়ে দেখা যায় একজন অন্যজনকে ঠকানো, প্রতারণা করা, কাউকে উদ্ধারের জন্য ব্যবহার করা, বিবেক বর্জিত কাজে জড়িত হওয়া প্রভৃতি ব্যক্তিগত পর্যায়ের দুর্নীতি। চাকরিদানের নামে অর্থ আদায়, বিপদ মুক্তির নামে অর্থগ্রহণ প্রভৃতিও ব্যক্তিগত পর্যায়ের দুর্নীতির অন্তর্ভুক্ত।

বাংলাদেশে দুর্নীতি কারণ : বাংলাদশে দুর্নীতি বিস্তারের নানাবিধ কারণ বাধছে। এদেশে প্রধানত যেসব কারণে দুর্নীতি বিস্তার লাভ করে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ আমরা এখানে আলোচনা করব :
উত্তরসূরী কর্তৃক দুর্নীতির বিস্তার : উপমহাদেশ দীর্ঘদিন বৃটিশদের ছত্রছায়ায় থাকার কারণে তাদের চাতুরী, দুর্নীতি প্রভৃতি দীর্ঘসময় এ দেশের সমাজে বিরাজমান ছিল। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হবার পূর্বে পাকিস্তানে পশ্চিমাদের নানা দুর্নীতি সম্প্রসারণ, পশ্চিমাদের কর্তৃক শোষণ, নির্যাতনের মাধ্যমে দুর্নীতি বিস্তার লাভ করে। ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক কাঠামো ও রাজনৈতিক হীন স্বার্থ আদায়ের লোভে বাংলাদেশের সমাজে দুর্নীতি এখনও বিরাজমান, ক্রমবর্ধমান।

নৈতিক অবক্ষয় ও শিক্ষাব্যবস্থা : আমাদের দেশে দুর্নীতির মূল কারণ দুর্বল, ভঙ্গুর ও অনৈতিক শিক্ষা ব্যবস্থা। আমাদের এ শিক্ষা ব্যবস্থা সৎ ও যোগ্য নাগরিক গড়তে ব্যর্থ হয়েছে। স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছর পরও একটি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা কোনো সরকার জাতিকে উপহার দিতে পারেনি। ফলে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে দুর্নীতি সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে। শিক্ষার মাধ্যমে নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চার এবং তা জীবনে ধারণের বাস্তব শিক্ষা কর্মসূচি থাকতে হবে।
দুর্নীতিমুক্ত বলিষ্ঠ নেতৃত্বের অভাব ঃ বাংলাদেশের রাষ্ট্রভার পরিচালনার দায়িত্ব এ পর্যন্ত যারা গ্রহণ করেছেন তার মধ্যে গুটিকয়েক ছাড়া অনেকেই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। জাতির সামনে সৎ, নির্ভীক নেতৃত্বের অভাব দুর্নীতি বিকাশের আরেকটি কারণ। যুব সমাজ দুর্নীতিমুক্ত, সৎ, নিষ্ঠবান নেতৃত্বের অভাবের কারণে বিভিন্ন সময়ে এগিয়ে আসতে বাধাগ্রস্ত হয়েছে। ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরির্তনের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণের মাধ্যমে দুর্নীতি দমনের যে উদাহরণ স্থাপন করেছেন তার স্থায়িত্ব ছিল কম। তার তিরোধানের পর নেতৃত্বের শূন্যতা তীব্রভাবে দেখা দেয়। নেতৃত্বের শূন্যতার ফলে দুর্নীতির বিস্তার ঘটতে থাকে প্রবলভাবে।

রাজনীতি ও রাজনৈতিক দলের ত্রুটিযুক্ত সম্প্রসারণ : বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা ও রাজনৈতিক দলগুলোর কাঠামোগত অবস্থান দুর্নীতি বৃদ্ধিতে সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতি উভয় ক্ষেত্রে মেধাসম্পন্ন ও নিবেদিত ব্যক্তিবর্গের কম অংশগ্রহণের ফলে কম মেধা ও যোগ্যতাসম্পন্ন লোক সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করে। ফলে এদের দ্বারা সমাজ ও রাষ্ট্র কল্যাণের দিকে পরিচালিত না হয়ে দুর্নীতির শিকার হয়। তাই রাজনৈতিক দলের কর্মসূচি সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত একটি প্রশাসন উপহার দিতে দুর্নীতিমুক্ত রাজনৈতিক দল প্রয়োজন।

আইনের শাসনের অভাবে দুর্নীতি : আইনের যথাযথ প্রয়োগের অভাবের কারণে সমাজে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। অপরাধ দূরীকরণের জন্য সমাজে কার্যকর কোনো পদক্ষেপ নেই। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কার্যতঃ দুর্নীতি দমন কমিশন থাকলেও এর পক্ষে নিরপেক্ষ ব্যবস্থা নেয়ার সুযোগ ছিল না। বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধ এবং সংশোধনের উপর কার্যতঃ কোনো পদক্ষেপ নেই বললেই চলে। দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আইনগত শিথীলতা রয়েছে। আইনগতভাবে এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ না থাকায় এদেরকে দুর্নীতিতে আরো উৎসাহী করা হচ্ছে।


অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধির অসম প্রতিযোগিতা : আমাদের দেশে সাধারণত উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নে মধ্যবিত্ত শ্রেণীর জনগণ রয়েছে। দেশ স্বাধীন হবার পর মধ্যবিত্ত শ্রেণী দেশ পরিচালনা ও প্রশাসনে সুযোগ পায়। নীতি ও নৈতিকতার অভাবের কারণে দেশ স্বাধীন হবার পর রাতারাতি ধনী হবার অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়। তাই যেখানে স্বাভাবিকভাবে ধনী হবার সুযোগ নেই সেখানে রাতারাতি অসৎভাবে ধনী হবার প্রবণতা দেখা দেয়। অসৎ উপায়ে ধনী হাবার প্রবণতা দেখা দেয় নীতি ও নৈতিকতার অভাবের কারণে। সমাজের একটি শ্রেণীর মাঝে এ নীতি ও নৈতিকতার অভাব লক্ষ্য করা যায়। এরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য সমাজের সর্বত্র অন্যায় ও দুর্নীতি বিস্তারে সহায়ক ভূমিকা পালন করে।

সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার দুর্বলতা : আমাদের দেশে দুর্নীতি বৃদ্ধির আরেকটি কারণ হলো এদেশের সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়াগুলো এদের দায়িত্ব যথাযথভাবে পালনে ব্যর্থ হয়েছে। ভোক্তাদের আকৃষ্ট করতে মিডিয়ায় পণ্যের মিথ্যা প্রচারণা দুর্নীতি বিস্তারে সহায়তা করেছে। প্রচার মাধ্যমগুলোতে নীতি ও নৈতিকতা বর্জিত যে নাটক, সিনেমা প্রদর্শিত হয় তাও দুর্নীতি বিস্তারে সহায়তা করে। অন্যদিকে মিডিয়াতে দুর্নীতির বিরুদ্ধে প্রচারণা তেমন চোখে পড়ে না। দুর্নীতি অনৈতিক ও অসামাজিক বিধায় দুর্নীতিবাজদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত। এ মনোভাব মিডিয়ার নেই। মিডিয়ার ইতিবাচক মনোভাবের অভাবের কারণে দুর্নীতি বৃদ্ধি পায়।

দুর্নীতি নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব? : ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি বড় সমস্যা হিসেবে দেখা দেয়। ২০০১ সালে জোট সরকারের নির্বাচনী মেনিফেস্টোর অন্যতম ছিল সন্ত্রাস নির্মূল। আজ সন্ত্রাস একটি সহনশীল পর্যায়ে এসেছে। এটি সম্ভব হয়েছে জোট সরকারের বলিষ্ঠ পদক্ষেপের কারণে। তাই শিক্ষাক্ষেত্রে নকল দূরীকরণে ও সন্ত্রাস নির্মূলে যে সফলতা এসেছে তেমনিভাবে সমাজ থেকে দুর্নীতি নির্মূলের জন্য সরকারকে কঠোর ও নিরপেক্ষ পদক্ষেপ নিতে হবে । কিন্তু বিগত স্বৈরাচার সরকার হাসিনার ১৭ বছরে দুর্নীতিতে বাংলাদেশ ডুবে গেছে। ইউনূস সরকার কিছুটা স্বস্তিতে এনেছেন। বর্তমান তারেক রহমানের সরকার দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। দুর্নীতি দমন কমিশন গঠন করেছেন। কাজ শুরু হয়েছে। আর এগুলো নতুন পদক্ষেপ নেয়া হচ্ছে।

প্রত্যেকের দুর্নীতিমুক্ত হবার শপথ গ্রহণ : দুর্নীতি দমন করা শুধু সরকারের কাজ নয়। আপামর সব জনগণকে দুর্নীতি সম্পর্কে সচেতন হতে হবে। নিজেকে মুক্ত রাখব এবং দুর্নীতি করব না এ মর্মে সবাইকে শপথ করতে হবে। সব রাজনৈতিক নেতা- কর্মীকে স্ব স্ব উদ্যোগে দুর্নীতিমুক্ত জীবন পরিচালনা করার শপথ নিতে হবে। কেননা সংশোধনই দুর্নীতি দমনের প্রথম পদক্ষেপ।
রাজনৈতিক দলগুলোর দুর্নীতিমুক্ত সমাজ গঠনের কর্মসূচি : সব রাজনৈতিক দলের কর্মসূচিতে দুর্নীতি দমনকে হাতিয়ার হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। একে সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করতে হবে। সব কর্মসূচির সাথে দুর্নীতি দমনের কর্মসূচি গ্রহণ করে দলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সৎ ও নিষ্ঠাবান কর্মীদের নেতৃত্বদানের সুযোগ দিতে হবে। বিগত নির্বাচনে সকল রাজনৈতিক দল দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপের গ্রহণের অঙ্গীকার করেছেন।

শিক্ষার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি : প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের পাঠ্যসূচির মধ্যে নৈতিক মূল্যবোধ ও দুর্নীতিমুক্ত মানুষ হিসেবে গড়ে উঠার শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে। দুর্নীতি করা অন্যায় ও এর মাধ্যমে সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় এ প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ঘৃণার সৃষ্টি করতে হবে। ধর্মীয় শিক্ষাকে এক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে।
সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা ঃ দুর্নীতি রোধের জন্য সবেচেয় জরুরি হলো দুর্নীতিমুক্ত প্রশাসন। দুর্নীতিমুক্ত প্রশাসন না হলে দুর্নীতি রোধ করা যাবে না। এক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার উপর নির্ভর করবে সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা। তাই এক্ষেত্রে সরকারি বিধিমালা সংশোধনের মাধ্যমে সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা-কর্মচারীর নিয়োগের ব্যবস্থা করতে হবে। তাদের নৈতিক অবক্ষয় রোধের কার্যকর ব্যবস্থা নিতে হবে। সাথে সাথে সুষ্ঠু প্রশাসন গড়ে তোলার স্বার্থে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনিকভাবে আইনগত ব্যবস্থা সক্রিয় রাখতে হবে। সকল প্রশাসনিক কার্যক্রম IT ভিত্তিতে করতে পারলে দুর্নীতি হ্রাস পাবে।

মানবিক গুণাবলীসম্পন্ন ব্যক্তিবর্গের মর্যাদা ও দুর্নীতিপরায়ণদের সামাজিকভাবে বয়কট করা : সমাজে যেকোনো দায়িত্বশীল ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে তার সততা, ও মূল্যবোধকে অগ্রাধিকার দেয়া উচিত। এতে দুর্নীতিপরায়ণ ব্যক্তিবর্গরা সামাজিকভাবে কোণঠাসা হয়ে পড়বে। এদেরকে সামাজিক কোনো মর্যাদাও দেয়া উচিত নয়। এরা ধনবান হলেও এদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত। সমাজ ও রাজনীতি প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিপরায়ণদের সংশ্রব থেকে দূরে থাকা উচিত। তবেই দুর্নীতির প্রবণতা কমবে ও দুর্নীতি হ্রাস পাবে।


স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন : দুর্নীতি দমনের জন্য সত্যিকারভাবে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করতে হবে। একে রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বাধীনভাবে কাজ করার অধিকার দিতে হবে। এ কমিশনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। তা না হলে দুর্নীতি দমন না হয়ে বরং আরো বাড়বে। বর্তমানে গঠিত কমিশনের তৎপরতা বৃদ্ধি ও কার্যকরী হওয়া উচিত। এ কমিশনের শুভ কার্যক্রমের প্রতীক্ষায় দেশবাসী। যথোপযুক্ত বেতন কাঠামো কার্যকরী করাঃ আমাদের দেশে প্রবাদ আছে, “অভাবে স্বভাব নষ্ট” সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি উপার্জিত অর্থ দিয়ে ভরণ-পোষণ করতে না পারে তখন নীতি-নৈতিকতা ভুলে দুর্নীতির আশ্রয় গ্রহণ করে। এজন্য বাজারে দ্রব্যমূল্যের সাথে সংগতি রেখে মজুরি নির্ধারণ করা উচিত। অভাব অনটন না থাকলে পারে।
বর্তমান তারেক রহমানের সরকার ইতিমধ্যে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধি করে বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছেন। ১৪০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছে। পর্যায়ক্রমে তা বাস্তবায়ন হবে। তাতে সরকারী কর্মচারী ও কর্মচারীদের দীর্ঘ দিনের দাবি পূরণ হলো। তবে এখন আমরা দেখতে চাই তারা দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, অনাচারমুক্ত দায়িত্ব পালন করবেন। মাননীয় স্পিকারের কথায় অনেক কর্মচারী ‘চোর’ এই কথার অসারতা প্রমাণের সময় এসেছে। আমরা দেখতে চাই, মানুষ স্বাভাবিকভাবে দুর্নীতি করার চেষ্টা করবে না। জীবনধারনের উপযোগী বেতন কাঠামো দুর্নীতি রোধের একটি উল্লেখযোগ্য সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে।


দুর্নীতি রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা : সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মিডিয়াতে এর স্বরূপ তুলে ধরে একে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। এ উদ্যোগ সরকারি ও বেসরকারিভাবে একই সাথে নিতে হবে। প্রচার মাধ্যমগুলো এক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে। অতীতে দেখা গেছে এবং বর্তমানেও দেখা যাচ্ছে মিডিয়া সমাজের কোনো অন্যায় কাজকে চিহ্নিত করে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রচার করলে তাতে সফলতা আসে। জাতির বিবেকের মধ্যে সততা ও নিষ্ঠার প্রভাব সৃষ্টির একমাত্র উপায় মিডিয়ায় ব্যাপক প্রচার।


স্বাধীন বিচার বিভাগ : দুর্নীতি দমনের ক্ষেত্রে স্বাধীন বিচার বিভাগ অপরিহার্য। যদিও এ ব্যাপারে উদ্যোগ নেয়া হয়েছে। বিচারকরা স্বাধীনভাবে বিচার করতে পারলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং দুর্নীতি কমবে। তবে বিচার বিভাগে সৎ ও নিষ্ঠাবান বিচারক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করতে হবে। তা না হলে দুর্নীতি দমন করা যাবে না।
সর্বোপরি দুর্নীতি সম্পর্কে দেশের সমাজ গবেষকগণ কর্তৃক প্রণীত গবেষণাকে কাজে লাগিয়ে এবং বাস্তবায়ন করে এটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমরা এগিয়ে যেতে পারি। এজন্য প্রয়োজন একটি সিদ্ধান্তের, একটি শপথের। আর তা হচ্ছে আমি নিজে দুর্নীতি করব না, অন্যকে দুর্নীতি করার জন্য সহযোগিতা বা উৎসাহী করব না। দুর্নীতি করা অন্যায়, গর্হিত কাজ এ অনুভূতি হৃদয়ে জাগরুক রাখাই দুর্নীতি থেকে মুক্ত থাকার প্রধানতম উপায়।

The post বাংলাদেশে দুর্নীতির স্বরূপ : নিয়ন্ত্রণের উপায় appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/corruption-in-bangladesh-and-ways-to-control/feed/ 0
ড. মুহাম্মদ ইউনূস আমাদের গর্ব https://chintavabna.com/dr-muhammad-yunus-our-pride/ https://chintavabna.com/dr-muhammad-yunus-our-pride/#respond Sat, 12 Sep 2026 15:19:45 +0000 https://chintavabna.com/?p=1202 ড. মুহাম্মদ ইউনূস তাঁর ‘গরিবের ব্যাংক’ প্রবন্ধে বলেন, “দারিদ্র্য বিষয়ে আমি সম্পৃক্ত হয়েছি নীতি-নির্ধারক বা গবেষক হিসেবে বরং আমার চারপাশে দারিদ্র্যের প্রবল উপস্থিতির কারণে। চারপাশে…

The post ড. মুহাম্মদ ইউনূস আমাদের গর্ব appeared first on চিন্তা ভাবনা.

]]>
ড. মুহাম্মদ ইউনূস তাঁর ‘গরিবের ব্যাংক’ প্রবন্ধে বলেন, “দারিদ্র্য বিষয়ে আমি সম্পৃক্ত হয়েছি নীতি-নির্ধারক বা গবেষক হিসেবে বরং আমার চারপাশে দারিদ্র্যের প্রবল উপস্থিতির কারণে। চারপাশে ভয়াবহ দুর্ভিক্ষের সময় ১৯৭৪ সালের বাংলাদেশে শ্রেণিকক্ষে অর্থনীতির মূল্যবান তত্ত্বগুলো পড়ানো আমার জন্য কষ্টকর হয়ে উঠে। আমি চাইছিলাম আমার চারপাশের মানুষগুলোর সাহায্যে কিছু একটা করতে। এখানেই আমি দেখতে পাই দরিদ্র মানুষকে টিকে থাকার জন্য অতি সামান্য অর্থ জোগাড়ে কতটা প্রানান্তকর সংগ্রামে লিপ্ত হতে হয়।”

“Some are born great,
Some achieve greatness and
Some have greatness thrust
Upon them.”
-William shakespeare.

আজ যারা তরুণ, যারা আগামীর ইউনূস, আগামীর আইডল তাদের অনুপ্রেরণার জন্য তাঁর জীবন গাঁথা- ২১ জুন
ড. মুহাম্মদ ইউনূসের জন্ম/১৯৪০ সালে, চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে। তাঁর পিতা হাজী দুলা মিয়া সওদাগর ও মাতা সুফিয়া খাতুন। তিনি ছিলেন ১৪ ভাইবোনের মধ্যে তৃতীয়। ভাইবোনদের পাঁচজনই মারা যায় শৈশবে। ১৯৪৭ সালে চলে আসেন চট্টগ্রাম শহরে। প্রথম পড়াশোনা গ্রামের স্কুলেই। এরপর লামাবাজার প্রাইমারি স্কুল, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পড়েছেন। এখান থেকেই এস. এস. সি পাস করেন মেধা তালিকায় ১৬তম স্থান নিয়ে।
স্কুল জীবনে স্কাউট ছিলেন। ১৯৫৫ সালে কানাডার ওয়ার্ল্ড স্কাউট জাম্বোরিতে অংশগ্রহণ করেন। চট্টগ্রাম কলেজে পড়াশোনার সময় সাংস্কৃতিক কর্মকা-েও অংশ নেন। নাটকে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
১৯৫৭ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে। সেখান থেকেই ১৯৬০ সালে বি. এ ও ১৯৬১ সালে নেন এম. এ ডিগ্রি। গ্র্যাজুয়েশনের পর যোগ দেন অর্থনীতি ব্যুরোতে এবং গবেষণা সহকারী হিসেবে কাজ করেন প্রফেসর নুরুল ইসলাম ও রেহমান সোবহানের অধীনে।

১৯৬১ সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতি বিভাগে লেকচারার হিসেবে যোগ দেন। এরপর চলে যান আমেরিকা। ১৯৬৯ সালে ভ্যানডার বিল্ট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি করেন। ১৯৬৯ থেকে ‘৭২ পর্যন্ত মিডল টেনিসি স্টেট ইউনির্ভার্সিটিতে অর্থনীতির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করেন।
এরপর বাংলাদেশে এসে অর্থনীতির প্রফেসর হিসেবে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
১৯৭৪ সালে প্রথম ক্ষুদ্র ঋণের প্রবর্তন করেন। একই বছর প্রতিষ্ঠা করেন তেভাগা খামার এবং গ্রামীণ ব্যাংক।

১৯৭১ সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছিল, তখন আমেরিকায় পড়াশোনা করতেন গরিবের এই ব্যাংকার। মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত গড়তে সুদূর আমেরিকায় নিরলস কাজ করে গেছেন তিনি। সমৃদ্ধ ক্যারিয়ারের অধিকারী এই বাংলাদেশি সেখানে প্রতিষ্ঠা করেন বাংলাদেশি নাগরিক কমিটি। চালু করেন বাংলাদেশ তথ্য কেন্দ্রও। আমেরিকার তৎকালীন পাকিস্তানি দূতাবাসে কর্মরত বাংলাদেশি অফিসারদের সেখান থেকে বের হবার জন্য সাহায্য করেন। সদস্য ছিলেন বাংলাদেশ ডিফেন্স লিগেরও। এ দলটি মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও অন্যান্য সাহায্য সহযোগিতা দিতো।

শুরুর কথাঃ ড. মুহাম্মদ ইউনূসের জন্ম ১৯৪০ সালে চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এস.এস.সি পাস করেন ১৬তম স্থান নিয়ে। ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে বি.এ এবং ১৯৬১ সালে এম.এ ডিগ্রী লাভ করেন। এরপর চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগে লেকচারার হিসেবে যোগ দেন। ১৯৬৯ সালে ভ্যানডার বিল্ট ইউনিভার্সিটি হতে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রী লাভ করেন। ১৯৬৯-১৯৭২ সাল পর্যন্ত মিডল টেনিসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির এ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করেন। এরপর বাংলাদেশে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির প্রফেসর হিসেবে যোগ দেন। ১৯৭৪ সালে প্রথম ক্ষুদ্র ঋণের প্রবর্তন করেন। একই বছর প্রতিষ্ঠা করেন তেভাগা খামার এবং গ্রামীণ ব্যাংক। অবশেষে ড. মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক গত ১৩ অক্টোবর ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। গত কয়েক বছর যাবৎ গুঞ্জন শোনা যাচ্ছিল ড. মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পাচ্ছেন। দেশের আপামর জনসাধারণ সেই শুভ ক্ষণটির জন্য অপেক্ষা করছিলেন অধীর আগ্রহে। অবশেষে তা বাস্তব রূপ লাভ করল। নোবেল পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউনূস। তাই এটি কোন বিস্ময় নয়। বরং প্রত্যাশিত একটি প্রাপ্তি। প্রকাশ্যে যারা উচ্ছ্বাস প্রকাশ করছেনা; গর্বে তাদের বুকও ভরে গেছে।
অর্ধেক পুরস্কার গ্রামীণ ব্যাংকেরঃ মজার ব্যাপার হলো একজন অর্থনীতিবিদ হয়েও শান্তি তে নোবেল পুরস্কার পাওয়া বিশ্বে এ প্রথম। তাও গ্রামীণ ব্যাংকের মত একটি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানকে সাথে নিয়ে। কেননা প্রথমত রাজনীতিবিদরাই এ পুরস্কার পেয়ে থাকেন। শান্তিতে নোবেল জয়ের আনন্দ আরো বাড়িয়ে তুলেছে এদেশের প্রায় ৬৬ লক্ষ নারী। এ পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে এদেশের অবলা নারী সমাজ প্রমাণ করল তারা কতটা কতটা সৎ, পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী। তারা আমাদের স্মরণ করিয়ে দিয়েছে উপযুক্ত নেতৃত্ব ও সুযোগ পেলে বিশ্বের ৩০০ কোটি নারীর মধ্যে তারাও মাথা উঁচু করে দাঁড়াতে পারে।
গ্রামীণ ব্যাংকের ৯৪ শতাংশ মালিকানা এর নারী ঋণ গ্রহীতাদের এবং বাকীটা সরকারের। এ ব্যাংকের ১৩ সদস্য বিশিষ্ট পরিচালনা বোর্ড আছে। সেখানে ৯ জন সদস্য ভোটের মাধ্যমে নির্বাচিত হন। এরা সবাই গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা সদস্য। বাকী ৪ জনের মধ্যে ৩ জনকে মনোনয়ন দেয় সরকার।

যে কারণে শান্তিতে নোবেলঃ গত কয়েক বছর যাবৎ গুঞ্জন শোনা যাচ্ছিল ড. মুহাম্মদ ইউনূস অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন। কারণ তিনি একজন অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকও একটি আর্থিক প্রতিষ্ঠান। গত বছর অর্থনীতিবিদদের সম্ভাব্য তালিকায় তার নামও ছিল এমন খবর বিভিন্ন পত্রিকা প্রকাশ করে। কিন্তু সবাইকে অবাক করে এ বছর তাকে পুরস্কার দেয়া হলো শান্তিতে। এতে অনেকে বিস্মিতও হয়েছেন। কেননা শান্তিতে নোবেল পাওয়ার জন্য যেসব ব্যাকগ্রাউন্ড কাজ করে যেমন-রাজনৈতিক সংঘাত, হানাহানি বা যুদ্ধ নিরসনে অবদান রাখা প্রভৃতি ক্ষেত্রে ড. ইউনূসের তেমন একটা ভূমিকা খুঁজে পাওয়া যাবে না।
তাই অনেকের মনে প্রশ্ন জেগেছে ড. মুহাম্মদ ইউনূস অর্থনীতির বদলে শান্তিতে কেন নোবেল পেলেন। তবে অসলোতে নোবেল কমিটির সাইটেশানে এর ব্যাখ্যা দেয়া হয়েছে। সেখানে ড. ইউনূসের গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্রঋণ কর্মসূচীর সব কৃতিত্বকে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার অনিবার্য শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয় দারিদ্র্য থেকে মুক্ত হবার জন্য জনগোষ্ঠীর একটি বড় অংশ যদি পথের সন্ধান না পায় তা হলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ড. মুহাম্মদ ইউনূস নিজেকে একজন পথপ্রদর্শক হিসেবে প্রমাণ করেছেন। শুধু বাংলাদেশে নয়, অন্য অনেক দেশের কোটি কোটি মানুষের কল্যাণে তিনি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছেন। কোন জামানত ছাড়াই ঋণদান একটি অসম্ভব ধারণা ছিল। দারিদ্র্যের বিরুদ্ধে মোক্ষম অস্ত্র হিসেবে ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে প্রথম এবং প্রধানতম ক্ষুদ্র ঋণ ব্যবস্থা প্রবর্তন করেন।

নোবেল কমিটির সাইটেশানে আরো বলা হয়, যেসব দেশে বিশেষ করে মহিলারা অর্থনৈতিক ও সামাজিক নিষ্পেষণের বিরুদ্ধে লড়াই করছেন, সেই সব সমাজে মুক্তির গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ক্ষুদ্র ঋণের ধারণা প্রতিষ্ঠিত হয়েছে।

জোবরার সেই ৮৫৬ টাকা থেকে এখন ২৯ হাজার কোটি টাকাঃ চট্টগ্রামের একটি অখ্যাত গ্রাম জোবরা থেকে শুরু হয়েছিল ড. ইউনূসের ক্ষুদ্র ঋণ কর্মসূচী। ১৯৭৬ সালে মাত্র ৮৫৬ টাকা দিয়ে এর যাত্রা শুরু হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে জোবরা গ্রামে মাত্র ৪২ জন মহিলার মধ্যে এ ঋণ বিতরণ করে গ্রামীণ ব্যাংক মডেলের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। গত ৩০ বছরে এর সদস্য সংখ্যা বেড়ে হয় প্রায় ৬৬ লাখ এবং পুঁজির পরিমাণ দাঁড়ায় ২৯ হাজার কোটি টাকায়। গ্রামীণ ব্যাংকের এ প্রবৃদ্ধিকে অনেকে বিস্ময়কর বলে মনে করেন। একটি মাত্র শাখা নিয়ে কাজ শুরু করলেও বর্তমানে এর শাখা ২,২২৬টি।
রবীন্দ্রনাথ থেকে ড. ইউনূসঃ ২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পাওয়ার পর এ উপমহাদেশের মোট তিন বাঙ্গালী এ মর্যাদাবান পুরস্কার পেলেন। অন্য দু’জন হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে এবং অর্থনীতিবিদ অমর্ত্য সেন ১৯৯৮ সালে অর্থনীতিতে। রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল প্রদানের সময় নোবেল কমিটি তাকে অভিহিত করেছিল ভারতীয় চেতনার অনন্য অগ্রদূত হিসেবে। সাহিত্যের প্রায় সবক্ষেত্রে অতুলনীয় অবদানের জন্য তিনি সমাদৃত ছিলেন। অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কর্ম গভীরভাবে সমাদৃত হয়েছে এই বাঙ্গালী চেতনায়। তার পৈতৃক নিবাসও বাংলাদেশে। অর্থশাস্ত্রে মৌলিক অবদানের জন্য তিনি নোবেল পুরস্কার পান। নোবেল পাওয়ার পর তিনি এসেছিলেন বাংলাদেশে।

ড. মুহাম্মদ ইউনূস ও আজকের বাংলাদেশঃ ড. মুহাম্মদ ইউনূস প্রমাণ করলেন দরিদ্র মানুষের কল্যাণ তারা নিজেরা করতে পারে। আজকে বাংলাদেশে যে কয়টি সমস্যা বিরাজমান তার মধ্যে প্রধানতম সমস্যা হচ্ছে যোগ্য, সৎ ও নিষ্ঠাবান নেতৃত্বের অভাব। রাজনীতি থেকে সমাজের সর্বত্র সৎ ও যোগ্য নেতৃত্বের অভাব আমরা তিলে তিলে অনুভব করছি। ড. মুহাম্মদ ইউনূস দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনের জন্য যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তার দারিদ্র্য বিমোচন কর্মসূচী একটি অর্থনৈতিক ও সামাজিক আন্দোলনে রূপ লাভ করেছে। তার এ সাহসী উদ্যোগ ও নতুন দিক নির্দেশনা নোবেল জয়ের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক মুক্তি লাভের জন্য সঠিক নেতৃত্ব প্রয়োজন। ফর্মূলা যতই কার্যকরী হোক যোগ্য নেতৃত্ব না হলে তা ফলপ্রসূ হয়না। তাই ড. মুহাম্মদ ইউনূস বেশ কিছুদিন ধরে বলে বেড়াচ্ছেন রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। তিনি মনে করেন রাজনৈতিক নেতা নেত্রীর গুণগত পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক সংস্কারের প্রয়োজন সবচেয়ে বেশী। দেশের দ্বিতীয় প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। ড. মুহাম্মদ ইউনূস সে ব্যক্তি যিনি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে একটি বলিষ্ঠ কন্ঠস্বর। দুর্নীতি মুক্ত সমাজ পরিচালনা তার স্বপ্ন। দারিদ্র্য মুক্তির যে স্বপ্ন তার প্রথম ধাপ তিনি পূরণ করেছেন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে দুর্নীতি ছড়িয়ে আছে তা থেকে মুক্তির জন্য সামাজিক আন্দোলন দরকার। ড. মুহাম্মদ ইউনূস সে আন্দোলনে বিশ্বাসী। তার ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক কর্মকান্ডে প্রতীয়মান হয় একজন দুর্নীতি মুক্ত মানুষ দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারে। সবার সংঘবদ্ধ প্রয়াসের মাধ্যমে দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সর্বপ্রথম সবার নিজেকে দুর্নীতি মুক্ত হবার শপথ নিতে হবে। আত্মবিশ্বাসী জাতি হিসেবে গড়ে উঠার প্রতীক ড. মুহাম্মদ ইউনূস : ড. মুহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় অবদান তিনি জাতিকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে উঠার স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছেন। তার এ প্রয়াস, আমরা যে ক্ষুদ্র জাতি নই; তাই প্রমাণ করেছে। এক সময় ড. মুহাম্মদ ইউনূসকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের জিডিপিতে গ্রামীণ ব্যাংকের অবদান কত? উত্তরে তিনি বলেছিলেন মাত্র ১.৮ শতাংশ। কিন্তু গ্রামীণ ব্যাংকের সবচেয়ে বড় অবদান এটি ৬৬ লক্ষ পরিবারকে আত্মবিশ্বাসী করেছে। এমনকি যারা এক সময় ভিক্ষা করত তাদের ছেলে মেয়েরা এখন স্কুলে যাচ্ছে।

কিছুদিন আগে বাংলাদেশে আন্তর্জাতিক আইসিটি কনফারেন্স হয়ে গেল। বহু দেশী বিদেশী অতিথি এতে অংশ নেয়। তারা সবাই এদেশের অমিত সম্ভাবনার কথা বলেন। আর এ সম্ভাবনা কাজে লাগানোর জন্য প্রয়োজন একজন যোগ্য ও চ্যাম্পিয়ন ব্যক্তির। যিনি দেশকে মালয়েশিয়ার মাহাথিরের মত প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলবেন। আমরা সে চ্যাম্পিয়ন মানুষকে পেয়ে গিয়েছি। গত ৩০ বছর ধরে তিনি পৃথিবীর এ প্রান্ত থেকে ঐ প্রান্ত পর্যন্ত তার সুহৃদ তৈরী করেছেন। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম সবখানে তার গ্রহণযোগ্যতা আছে।
ড. মুহাম্মদ ইউনূস একজন শান্তিকামী মানুষ। তিনি একজন সাহসী মানুষ। তিনি কারো প্রতি কটাক্ষ করেন না। তিনি দেশকে অকৃত্রিমভাবে ভালবাসেন। তিনি বিশ্বাস করেন অর্থনৈতিক মুক্তির মাধ্যমে দারিদ্র্য বিমোচন হওয়া উচিত। ড. মুহাম্মদ ইউনূস তার কাজের মাধ্যমে গান্ধীর মত প্রমাণ করলেন অহিংসার দিন ফুরিয়ে যায়নি। ড. মুহাম্মদ ইউনূসের স্বপ্ন পূরণে আমাদের ভবিষ্যত প্রজন্ম এগিয়ে আসবে। তাদের নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে ও প্রমাণ করবে আমরা যোগ্য এবং আমরাও পারি।
আন্তরিক অভিনন্দন এ পথ প্রদর্শক ড. মুহাম্মদ ইউনূসকে। তার সৎ ও যোগ্য নেতৃত্বে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই। আর ড. মুহাম্মদ ইউনূসই বাংলাদেশের আগামী দিনের পথ প্রদর্শক।

The Aid forward ever increasing wealth concentration is dangerous because it theaters human progress, social cohesion, human resaves and democracy. A world in which wealth is concentrated in a few heads is also a world in which political power is controlled by a few and used by them for their own benefit.

কথাগুলো ড. মুহাম্মদ ইউনূস তার লেখা বই A world of three zerosগ্রন্থে বলেছেন, (পাতা-২) সারা বিশে^ আজ এই বইটি বেশ আলোচিত। তিনটি শূন্য আজ বিশ্ব দিন দিন সমস্যা সঙ্কটের দিকে নিয়ে যাচ্ছে। উক্ত ‘থ্রি জিরো’ সমস্যার সমাধান হলে বিশ্ব সুস্থ হবে। এটি তাঁর ঐকান্তিক চেষ্টা।
গ্রামীণ ব্যাংকের জনক ড. মুহাম্মদ ইউনূস এবং Father of Microcredit তিনি বর্তমানে Father of social Business. হয়তো আবারও যদি ড. মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পান। তা পাবেন ‘থ্রি জিরো থিওরি’ জন্য অথবা ‘সোশ্যাল বিজনেস’, নতুন এই চিন্তার জন্য। আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম।

লেখালেখিতে ড. মুহাম্মদ ইউনূস:
ড. মুহাম্মদ ইউনূস একজন গবেষক, অর্থনীতিবিদ, চিন্তুক। কিন্তু সৃজনশীল লেখক নন। কিন্তু তিনি লিখেছেন অনেক। তাঁর লেখনির কয়েকটি গ্রন্থ হচ্ছে-
১. ইউনূস, মুহাম্মদ (১৯৭৪)। জোবরার তিন কৃষক।
২. মুহাম্মদ ইউনূস (১৯৭৬) কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার বিশ্বকোষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
৩. গ্রামীণ ব্যাংক, আমার মতে (১৯৯৬)
৪. দরিদ্রের জন্য ব্যাংকার ক্ষুদ্র ঋণ এবং বিশ্ব দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ (১৯৯১)
৫. দারিদ্র্যমুক্ত বিশ্ব তৈরি : সামাজিক ব্যবসা এবং পুজিবাদের ভবিষ্যত (২০০৭)
৬. সামাজিক ব্যবসা গড়ে তোলা : মানবতার সবচেয়ে জরুরী চাহিদা পূরণকারী নতুন ধরনের পুঁজিবাদ (২০১০)

তিন শূন্যের পৃথিবী : শূন্য দরিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিগমনের নতুন অর্থনীতি (২০১৭)।
সম্মাননা ও পুরস্কার
১৯৭৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ও আন্তর্জাতিকসহ প্রায় ১৪৫টি পুরস্কার অর্জন করেন। পৃথিবীর ৭১টি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী লাভ করেন।
১৯৮৪ সালে রামোন ফ্যাগসেসে পুরস্কার ফিলিপাইন।
১৯৮৭ সালে স্বাধীনতা পুরস্কার
১৯৯৮ সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার।
২০০৬ সালে টাইম ম্যাগাজিনে শীর্ষ ১২ জনের একজন।
২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রেসিডেন্সিয়াল মডেল অব ফ্রিডম পান।

২০২১ সালে অলিম্পিক লরেন পুরস্কার পান।
২০২৫ সালে চীনের শিকি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
২০২৫ এর ১৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ড. ইউনূসকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করেন।

নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব অর্পণ :
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ২০২৪ সালের ৬ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১২ ফেব্রুয়ারি ২০২৬ সালে একটি নিরপেক্ষ, স্বচ্ছ সকল দলের অংশমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব অর্পণ করে নিজ কর্মস্থলে ফিরে গিয়েছেন। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সালে ড. মুহাম্মদ ইউনূস তারেক রহমানের নিকট দেশের দায়িত্ব হস্তান্তর করে ঐতিহাসিক ঘটনার মাধ্যমে বিদায় গ্রহণ করেন।

The post ড. মুহাম্মদ ইউনূস আমাদের গর্ব appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/dr-muhammad-yunus-our-pride/feed/ 0
আমার স্মৃতিতে শহীদ জিয়া https://chintavabna.com/shaheed-zia-in-my-memories/ https://chintavabna.com/shaheed-zia-in-my-memories/#respond Fri, 21 Aug 2026 13:53:35 +0000 https://chintavabna.com/?p=1064 আমাদের বাংলাদেশী জাতীয়তাবাদের কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে। ব্যক্তিগত ও সামষ্টিকভাবে মানুষের প্রতিভা ও নিজস্ব ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহারের ব্যবস্থা করা। যে জন্য জনগণকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক…

The post আমার স্মৃতিতে শহীদ জিয়া appeared first on চিন্তা ভাবনা.

]]>
আমাদের বাংলাদেশী জাতীয়তাবাদের কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে। ব্যক্তিগত ও সামষ্টিকভাবে মানুষের প্রতিভা ও নিজস্ব ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহারের ব্যবস্থা করা। যে জন্য জনগণকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ইউনিটে সুসংগঠিত করা এবং সর্বনিম্ন গ্রাম পর্যায়ে সংগঠন গড়ে তোলার জন্য বহুদলীয় গণতন্ত্রের ধারণাকে কাজে লাগানো।
রাজনৈতিক দর্শন রাজনৈতিক আদর্শের জন্য যথেষ্ট নয়। সেই রাজনীতি আপনাদেরকে ধাবিত করবে একটি সামাজিক অর্থনৈতিক কর্মসূচির দিকে। সেই সামাজিক অর্থনৈতিক কর্মসূচির দিক যদি একটি রাজনৈতিক আদর্শ আপনাদের ধাবিত না করে তাহলে সেই রাজনৈতিক দর্শন অসম্পূর্ণ থেকে গেল।
আমাদের দর্শনের টার্গেট হলো জনগণ এবং সেই জনগণ টার্গেট হিসেবে তৈয়ারি করতে হবে। সংগঠন করতে হবে। সংগঠন করে বিপ্লব ধারণ করতে হবে। শান্তিপ্রিয় বিপ্লব। সেই বিপ্লবে আমাদের দর্শনের স্বপ্নের চরম লক্ষ্য হলো শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করা।
-শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৭৩-৭৪ সেশনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা বিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হই। তখন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ছিলেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজ উদ্দিন আহমদ। এর পূর্বে তিনি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান এবং ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

কালুঘাট বেতার কেন্দ্র থেকে :
আমি তখন সবে মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে চট্টগ্রাম সরকারি কলেজে এইচএসসি বিজ্ঞান বিভাগে ভর্তি হই। সন ১৯৬৯ সাল। প্রথম বিভাগে ৫ বিষয় লেটার মার্ক নিয়ে এসএসসি পাস করি।
১৯৭১ সালে ৭ মার্চের পর সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। আমিও তাই চট্টগ্রাম থেকে গ্রামের বাড়িতে চলে যাই। গ্রাম আমার চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা মগধরা গ্রাম।
সারাদেশে তখন আন্দোলন শুরু হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ শ্রমিক জনতা তখন সার্বিক আন্দোলনে জড়িত হয়ে পড়ে।
যখন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের নেতাদের মধ্যে ঢাকা-হোটেল ইন্টার কন্টিনান্টালে পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব এবং ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে আলোচনা হচ্ছিল এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইয়াহিয়া ভুট্টোর সঙ্গে শেখ মুজিবের আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে তখন কিছুই পরিষ্কার ছিল না এবং পাকিস্তানী শাসকগোষ্ঠীর জাতিকে এক সিদ্ধান্তহীনতার জালে আটকে রেখেছিল। তখনই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বজ্রকণ্ঠে ঘোষণা এসেছিল “আমি মেজর জিয়া বলছি।” এ ঘোষণা তৎকালীন পূর্ব পাকিস্তানের সাড়ে সাত কোটি মানুষ শুনেছিল যে মেজর জিয়া রেডিওতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিলেন। আমি সন্দ্বীপ বসে জিয়ার এই ঘোষণা নিজ কানে শুনতে পেয়েছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় স্মৃতি :
১৯৭৪ সাল বাংলাদেশের ইতিহাসে অতি স্মরণীয়। তখন দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে শেখ মজিবুর রহমান। পরবর্তীতে শেখ মজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট এক সেনা বিদ্রোহে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে শেখ মজিবর রহমান নিহত হন। ১৫ আগস্টের পর খন্দকার মুশতাক আহমদ শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন। এবং শেখ মজিবুর রহমান ঘোষিত বাকশাল নিষিদ্ধ করেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জেনারেল জিয়া ক্ষমতাসীন হন। প্রথমে তিনি উপ প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন। ১৯৭৬ সালে ২১ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৭৮ সালে জুন মাসে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৭৪ সালে আমি ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলাম। তখন দুর্ভিক্ষের সময়। আমরা হলে খেতাম দুপুরে এক বেলা ভাত। রাতে আমাদের খেতে হতো আটার রুটি।

ফজলুল হক মুসলিম হলে রঙিন টিভি :
তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সকল আবাসিক হলে সাদা কালো টেলিভিশন ছিল। জিয়াউর রহমান ক্ষমতা আসার পর প্রথমে বাংলাদেশ টেলিভিশনকে রঙিন টেলিভিশনে রূপান্তর ঘটলো। জিয়া ঢাকা বিশ^বিদ্যালয় সকল হলে রঙিন টেলিভিশন উপহার দিলেন। দলে দলে আমরা রঙিন টেলিভিশনে নানা অনুষ্ঠান উপভোগ করতাম।

মৌচাকে যুব জাম্বুরি অংশগ্রহণ :
আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থাকা অবস্থায় আরও একটি আন্তর্জাতিক যুব সম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। যেটি হয়েছিল মৌচাক স্কাউট জাম্বুরাতে। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া সহ বহু দেশের যুব সমাজ এই জাম্বুরীতে অংশগ্রহণ করে। সম্ভবত এই জাম্বুরা হয়েছে ১৯৭৯ সালের কোন এক শীতের মাসে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের সদস্য ছিলাম। রোভার স্কাউটের পক্ষ থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যুব সম্মেলনের উদ্বোধন করেন। পাঁচ দিন ব্যাপী এই যুব সম্মেলনে মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহীম অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভিন্ন গ্রুপ মিটিংয়ে তিনি অংশগ্রহণ করেন। তিনি তখন মালয়েশিয়ার যুব নেতা ছিলেন। বর্তমানে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
উক্ত অনুষ্ঠানে জিয়াউর রহমানকে সরাসরি সাক্ষাতের এবং তার মূল্যবান বক্তব্য শোনার সুযোগ হয়েছিল। এই যুবকদের দিকে তাকিয়েই জিয়াউর রহমান সত্যিকারের স্বপ্ন দেখতেন, “আমি যদি না থাকি, আমার উত্তরাধিকারী হিসেবে এই যুবকরা বাংলাদেশের স্বাধীনতার আজাদীর ঝান্ডাকে প্রগতি এবং উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে।”

শিক্ষা বিষয়ক ওয়ার্কসপে অংশগ্রহণ :
১৯৭৯ সালের কথা। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা বিজ্ঞান বিভাগে অনার্সের শেষ বর্ষের ছাত্র। কাজি জাফর আহমদ তখন বাংলাদেশ শিক্ষামন্ত্রী। বর্তমান প্রধানমন্ত্রীর তেজগাঁও সরকারী অফিসের একটি কক্ষে জাতীয় ভিত্তিক একটি শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী কাজী জাফর আহমদ তাতে সভাপতিত্ব করেন। তখন রাষ্ট্র প্রধান জিয়াউর রহমান উক্ত শিক্ষা সেমিনারে বক্তব্য রাখেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে উক্ত শিক্ষা সেমিনারে অংশগ্রহণ করি। অনুষ্ঠানের তারিখ আমার আজ মনে নেই। ঐ সেমিনারে জিয়াউর রহমান দেশের শিক্ষা সংস্কার ও উচ্চ শিক্ষা বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। কালো চশমা পরিহিত জিয়াকে তখন দেখে আমাদের মধ্যে আনন্দের এক অনির্বান প্রবাহ বহিতে থাকে। আমরা দেশ গড়ার ব্যাপারে শিক্ষাকে জীবনের মূল চালিকাশক্তি হিসেবে গ্রহণ করতে বেশ উৎসাহিত হয়ে উঠি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বহু শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক ও সমাজের শিক্ষানুরাগীগণ উক্ত শিক্ষা সেমিনারে অংশগ্রহণ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বচক্ষে সামনাসামনি দেখার ঐ আমার পরম সুযোগ ছিল। নিজকে আজ আমার অনেক পাওয়ার পরম পাওয়া মনে হয়।

ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৭১ সালের নভেম্বর মাসে নিউইয়র্ক সফরকালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে বলেন, This other country his pushed across the border people who did not vote for their government but voted for the regime they wanted there was no other rime which these people have committed. Because the cry for independence arose after sheikh Mujib was arrested and not before. He himself, so for as I know has not asked for independence, even how.
১৯৭৯ সালে প্রেসিডেন্ট জিয়া ভারত সফরের সময় ২৭ ডিসেম্বর তাঁর সম্মানে ভারতের তখনকার রাষ্ট্রপতি সজ্জিত রেড্ডি এক ভোজসভার আয়োজন করেন। উক্ত ভোজ সভায় রাষ্ট্রপতি রেড্ডি বলেন,your position is already assured in the annals of the history of your country as the brave freedom fighter who was the first to declar independence of Bangladesh. (অধ্যাপক সামসুল হকের লেখা Bangladesh in International politics, Page 96).
১৯৭১ সালে ১১ এপ্রিল তদানীন্তন প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে জনগণের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে তাজউদ্দিন আহমদ বলেন, “লড়াইরত আমাদের বাহিনীর চমৎকার সাফল্য এবং প্রতিদিন তাদের শক্তির সঙ্গে জনবলের বৃদ্ধি এবং দখলীকৃত অস্ত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে যা মেজর জিয়াউর রহমানের মাধ্যমে ঘোষিত হয়- সক্ষম করেছে পূর্ণাঙ্গ অপারেশনাল বেস প্রতিষ্ঠা করতে, সেখান থেকে মুক্তাঞ্চলের প্রশাসনিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে।”
তাজউদ্দিন আহমদ জিয়াউর রহমানের নেতৃত্বে গড়ে উঠা প্রতিরোধের প্রশংসা করে- বলেন, “স্বাধীনতার ইতিহাসে এই প্রতিরোধ স্টালিন গ্রাডের পাশে স্থান পাবে।

আমি তখন চট্টগ্রামে :
১৯৮১ সালে চাকরি নিয়ে আমি চট্টগ্রামে তখন অবস্থান করছি। কাস্টম ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে কর্মরত অফিসার। আগ্রাবাদ আমাদের অফিস। তখন চাকরিতে কর্মরত। কোন রাজনীতিতে ছিলাম না। তবে জিয়াকে ভালবাসতাম। কারণ বিশ্ববিদ্যালয় থাকাকালীন আমার বন্ধু গোলাম ছারওয়ার মিলনের সঙ্গে ছাত্রদলের কিছু অনুষ্ঠানে অংশ নিতাম। পরবর্তীতে গোলাম ছারওয়ার মিলন জাতীয় পার্টি থেকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। নানা চেষ্টা করেও পরে মিলন বিএনপিতে ফিরে আসতে পারে নাই।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নন্দিত উত্থান ছিল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কার্যত জনগণের উত্থান ও বিজয়। কিন্তু আমাদের জাতীয় অগ্রযাত্রা অনেকের ভালো লাগেনি। জিয়াউর রহমান পরিণত হন তাদের টার্গেটে।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে ঘাতকের বুলেটে তিনি শাহাদাত বরণ করেন। ভারতের বহুল প্রচারিত সাপ্তাহিক সানডে ১৯৮৪ সালে এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উল্লেখ করে যে “জিয়াউ রহমানের হত্যাকান্ডের ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত। মুজিব হত্যার বদলা নেয়ার জন্য ‘র’ জিয়া হত্যার পরিকল্পনা করে। জনতা দলের আরেক একজন এমপি সুব্রাহ্মিনিয়াস স্বামী ওই পত্রিকাকে বলেন, শেখ মজিবরের হত্যাকান্ডের ক্রোধান্বিত হয়ে ‘র’ প্রধান কাজ এবং শংকর নায়ার জিয়া হত্যার পরিকল্পনা গ্রহণ করেন এবং ইন্দিরা গান্ধীর অনুমোদন নিয়ে তা বাস্তবায়নের জন্য এগিয়ে যায়। কিন্তু নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হলে শংকর নায়ার নতুন প্রধানমন্ত্রী মোবারজী দেশাইকে বিষয়টি ব্রিফ করেন। দেশাই পরিকল্পনাটি শুনে হতবাক হয়ে যান এবং তা বাতিল করেন।”
১৯৮৪ সালের ২৩-২৯ ডিসেম্বর সংখ্যায় ‘দি ইলাস্ট্রেটেড উইকলী অব ইন্ডিয়া ও একই তথ্য প্রকাশ করে।
আমি তখন চট্টগ্রামে সরকারী চাকরিতে থাকায় ঢাকা এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় অংশ নিতে পারি নাই। তাই মনে দুঃখটাও আজো রয়েছে।

শহীদ জিয়া মরেও অমর :
শহীদ জিয়া আজ নেই কিন্তু আদর্শের শিখা আজো অনির্বাণ। মরণ তাকে জাতির কাছে আগে বেশি আপন করেছে। তাঁর হাতে উড্ডীন জাতীয় স্বাধীনতা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পতাকা আজও সামনে উড়ছে তাঁর যোগ্য উত্তরসূরী দেশনেত্রী খালেদা জিয়ার পর তারেক রহমানের হাতে। এ পতাকা উড়ছে, উড়বে। এ আদর্শের পতাকার সঙ্গে মিশে আছেন শহীদ জিয়া। কে বলে তিনি নেই। এ পতাকা যতদিন উড়বে উড়বে ততোদিন স্বাধীনতা ও গণতন্ত্র বিনাশী কোনো চক্রান্তই এদেশে সফল হবে না।

আমার লেখনিতে শহীদ জিয়া :
স্কুল জীবনে আমি প্রবন্ধ লিখতে ভালবাসতাম, দশম শ্রেণীতে থাকা অবস্থায় ‘সন্দ্বীপের উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক এক প্রবন্ধ রচনায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার থেকে প্রথম পুরস্কার পেয়েছিলাম। কলেজ জীবনে এসে কিছু কিছু কবিতা চর্চার ইচ্ছা হয়েছিল। লিখেছিলাম ওকে কবিতা। পরবর্তী বিশ্ববিদ্যালয় জীবনে বক্তৃতা প্রতিযোগিতা, আবৃত্তি, গল্প বলা প্রভৃতিতে বেশ উৎসাহ পেয়েছিলাম। ছাত্র জীবন শেষে সরকারি চাকরি, পরবর্তী তৈরি পোশাক শিল্পের সঙ্গে আমার কর্মজীবন শুরু। বিশ্ববিদ্যালয় থাকা শহীদ জিয়ার কর্মকান্ডে কিছুটা সম্পৃক্ত থাকায়, পরবর্তী জীবনে তার প্রতি আমার আগ্রহ বৃদ্ধি পায়। ব্যবসার ফাঁকে ১৯৯০ সাল থেকে জিয়া পরিষদের সঙ্গে যুক্ত হয়ে সহ-সভাপতির দায়িত্ব পালন করি। তখন থেকে জিয়াকে নিয়ে আমার চিন্তা, পড়াশোনা ও গবেষণা।
প্রথমে বিভিন্ন পত্রিকায় নানা বিষয়ে আমার নিবন্ধ বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হতে থাকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াকে নিয়ে প্রথম লেখা আমার ১৯৯০ সালে। পরবর্তী শহীদ জিয়া সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার জন্য আমার অন্যান্য বইয়ের সঙ্গে প্রথম সম্পাদিত বই “দেশনায়ক শহীদ জিয়া”। বইটির ভূমিকা লিখেছিলেন ড. ইয়াজউদ্দিন আহমদ। আমার বিশ্ববিদ্যালয় শিক্ষক। ১৯৯১ সালের বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। বইটিতে শহীদ জিয়ার নিজস্ব লেখা ছাড়াও আর চল্লিশের অধিক দেশ সেরা লেখকের লেখা প্রকাশিত হয়।
২০০১ সালে নভেম্বরে “একুশ শতকের চ্যালেঞ্জ : শহীদ জিয়া নামে আমার আরও একটি সম্পাদিত বই প্রকাশিত হয়। উক্ত বইটির ভূমিকা লিখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য, আন্তর্জাতিক রাষ্ট্র বিজ্ঞানী ড. এমাজউদ্দিন আহমদ। বইটি উৎসর্গ করা হয় দেশনেত্রী গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়াকে। উক্ত বইটিতেও দেশের খ্যাতিমান প্রায় চল্লিশের অধিক লেখকের লেখা স্থান পায়। বইটিতে ভূমিকা অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ লিখেন, “জিয়াউর রহমান কিভাবে ম্যাক্স ওয়েবারের লেখার সাথে পরিচিত হয়েছিলেন জানি না, তবে তিনি ওয়েবারের এই তত্ত্ব যথার্থভাবে প্রয়োগ করতে চেয়েছিলেন বাংলাদেশের উন্নয়নমূলক কর্মের বাস্তবায়নে। তাই তাঁর কণ্ঠে ধ্বনিত হয়েছে “ব্যক্তি কেন্দ্রিক উন্নয়ন প্রক্রিয়া স্থায়িত্ব লাভ করে না। বাংলাদেশে প্রতিষ্ঠান ভিত্তিক উন্নয়ন প্রয়োজন।” তিনি তাই প্রত্যেককে বলেছেন, “এদেশ আমার, এদেশ আপনার, এদেশ সবার।”
১৯৯৯ সালের অক্টোবরে আমার লেখা বই “বাংলাদেশের উন্নয়নের ইতিহাস, নওয়াব সলিমুল্লাহ থেকে খালেদা জিয়া” প্রকাশিত হয়। উক্ত গ্রন্থটিতে জিয়াউর রহমানের উপর ২৯৭ পৃষ্ঠা থেকে ৩২৬ পৃষ্ঠা পর্যন্ত তাঁর কর্মময় জীবনের বর্ণনা রয়েছে।
২০২৪ সালে এপ্রিলে “সততা ও দেশপ্রেমের উজ্জ্বল নক্ষত্র শহীদ জিয়া গ্রন্থটি প্রকাশিত হয়েছে। উক্ত গ্রন্থের ভূমিকা লিখেছেন বিখ্যাত কবি, গবেষক, লেখক ড. মাহবুব হাসান। মাত্র ৬২ পৃষ্ঠার এই গ্রন্থে শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচির পর পরই তারেক রহমান কর্তৃক প্রণীত ৩১ দফা স্থান পেয়েছে।
শহীদ জিয়া ছোটদের জন্য, দেশে অনেক কাজ করে গিয়েছেন। শিশু একাডেমী, শিল্পকলা একাডেমী, নতুন কুড়ি টিভি অনুষ্ঠান, শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় স্থাপনসহ অনেক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। তাই শিশুদের আরো শহীদ জিয়ার আদর্শ, চরিত্র ও কর্মকান্ড তুলে ধরার জন্য ছোটদের শহীদ জিয়া একটি গ্রন্থ আমি লিখেছি। মাত্র ৪৮ পৃষ্ঠার গ্রন্থে প্রতি পৃষ্ঠা স্থান পেয়েছে জিয়ার ছবি ও সামান্য লেখা। চার রং এর ছাপা বইটি ৫ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জিয়া সম্পর্কে সমকক্ষ ধারণা প্রদান করতে সক্ষম হবে।

এমনিভাবে শহীদ জিয়া বাংলার মানুষের নিকট চিরকাল বেঁচে থাকবেন। তিনি জাতিকে অনুপ্রেরণা দান করবেন। তাঁর প্রণীত কর্মসূচির আলোকে দেশ এগিয়ে যাবে। জাতি উন্নত হবে, সমৃদ্ধ হবে।

The post আমার স্মৃতিতে শহীদ জিয়া appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/shaheed-zia-in-my-memories/feed/ 0
জুলাই চেতনায় গড়বো দেশ সবার আগে বাংলাদেশ https://chintavabna.com/july-spirited-bangladesh/ https://chintavabna.com/july-spirited-bangladesh/#comments Fri, 21 Aug 2026 13:19:01 +0000 https://chintavabna.com/?p=1054 জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বড় ঘটনা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদেরকে একটি স্বাধীন দেশের ভূখন্ড দিয়েছে। শত শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা। রক্তক্ষয়ী আমাদের মুক্তিযুদ্ধ,…

The post জুলাই চেতনায় গড়বো দেশ সবার আগে বাংলাদেশ appeared first on চিন্তা ভাবনা.

]]>
জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বড় ঘটনা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদেরকে একটি স্বাধীন দেশের ভূখন্ড দিয়েছে। শত শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা। রক্তক্ষয়ী আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ৭১ সাল। আর জুলাই ৩৬ আর একটি স্মরণীয়, করণীয় ও দায়িত্বপ্রাপ্ত আন্দোলনের দিন। ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতের দিল্লীতে তার প্রভুর নিকট আশ্রয় নিয়েছে। দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। ১ হাজার ৪০০ শত শহীদের রক্তের বিনিময়ে দেশ নতুনভাবে স্বাধীনতা পেলো। পঙ্গু ও আহত ২৪ হাজারের অধিক।
৮ আগস্ট ২০২৪ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার দেশের দায়িত্বভার নেন। ২০২৪ সালের জুলাই ও আগস্টে একটি গোটা প্রজন্ম এমন নৃশংসতায় সাক্ষী হয়েছিল, যা শুধু মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে তুলনীয়। এই অভ্যুত্থান আমাদের রাজনৈতিক বাস্তবতা আমুল বদলে দেয়। হাজারের উপরে মানুষ প্রাণ হারান, হাজার হাজার আহত হন- অনেকে দৃষ্টিশক্তি হারান বা স্থায়ীভাবে পঙ্গুত বরণ করেন। শিশুসহ অসংখ্য মানুষ নির্বিচারে গ্রেফতার হন ও বন্দী হন।
২০২৪ সালের ৫ আগস্ট সারাদেশে যে স্বস্তির অনুভূতি হয়েছিল। তা শুধু একটি সরকারের পতনের প্রতিক্রিয়া ছিল না। এটি সেই আশার প্রতিফলন ছিল যে বাংলাদেশ অবশেষে এমন সব প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে, যা ভয়ভীতির পরিবর্তে আইনের ভিত্তিতে পরিচালিত হবে, দায়মুক্তির বদলে সেখানে থাকবে জবাবদিহি, প্রতিশোধের পরিবর্তে প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার। গড়বো দেশ সবার আগে বাংলাদেশ।

জুলাই আন্দোলনের পর ড. মুহাম্মদ ইউনূস সরকার : স্বৈরাচার হাসিনা সরকারের সতের বছরের অত্যাচার, অন্যায়, অবিচার, লুন্টন, খুন, গুম, আয়নাঘর, অর্থ পাচার যেমন দেশ ও জাতিকে দুর্বল করেছে, তেমনি অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণে জাতি বেশ আশান্বিত হয়। কিন্তু শত আশা পূরণ না হলেও কিছু আশার আলো ইউনূস সরকার জাতিকে দেখিয়েছেন। আজ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে তা আমাদের স্মরণে আসছে।
দেরীতে হলেও অন্তবর্তী সরকার একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন দিতে সক্ষম হয়েছেন।

১. তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার ১৭ ফেব্রুয়ারি ২০২৬ দেশ পরিচালনার ভার গ্রহণ করেছেন।
২. অন্তবর্তী সরকার ১৭টি কমিশন গঠন করেছেন। কমিশনের মাধ্যমে পরবর্তী সরকারকে করণীয় প্রদর্শন করে গিয়েছেন।
৩. জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধারণ করে রাখার জন্য জুলাই স্মৃতি যাদুঘর স্থাপন করে গিয়েছেন। আজ ৫ আগস্ট ২০২৬ মাননীয় প্রধানমন্ত্রী ও ড. মুহাম্মদ ইউনূস তা উদ্বোধন করলেন। জাতি যুগ যুগ ধরে তা দেখে, শিখে অনুপ্রাণিত হবে।
৪. দেশের ভঙ্কুর আর্থিক খাতের রেলকে লাইনে উঠিয়ে দিয়ে চালু করার চেষ্টা করেছেন।
৫. স্বৈরাচার হাসিনাসহ সকল অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার শুরু করেছেন। বিচারের রায়ও মৃত্যু দন্ড হাসিনাকে দেয়া হয়েছে। অন্যান্য মামলার বিচারের কাজ চলমান। আশা করি দ্রুত রায়সমূহ কার্যকরী হবে।
৬. জুলাই সনদ তৈরি করে গণভোট করিয়ে তা বাস্তবায়নের পথ দেখিয়েছেন। বর্তমান নির্বাচিত সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন, ঘোষণা দিয়েছেন এবং বাস্তবায়নের দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের তদন্ত :
জুলাই গণঅভ্যুত্থানে সময় ঘটিত মানবাধিকার লংঘনের বিষয় নিরপেক্ষ তদন্তের জন্য অন্তবর্তী সরকার জাতিসংঘে অনুরোধ করেন। সরকার ২০২৪ সালে ২৭ আগস্ট, ১লা জুলাই ২০২৪ থেকে ১৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সংঘটিত অপরাধের তদন্ত করার আবেদন করেন।
ওএইচসিএইচ আর তদন্তের পর ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারী তাদের ‘ফ্যাক্টফাইন্ডিং প্রতিবেদন প্রকাশ করেন। এইটি বাংলাদেশের ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। স্বৈরাচার হাসিনার নির্যাতনের চিত্র এই প্রতিবেদনে পরিষ্কার বিশে^র দরবারে উপস্থাপিত হয়েছে। প্রতিবেদনটিতে গুরুতর মানবাধিকার লংঘনের ঘটনাগুলো নথিভুক্ত হয়েছে এবং ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় সুপারিশ করা হয়েছে।

তদন্তে তথ্যসমূহ :
জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে স্বৈরাচার হাসিনা সরকার স্বল্প এই সময়ের মধ্যে ১ হাজার ৪০০ মানুষ হত্যা করেছেন। হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে। আহত হয়েছে ২৪ হাজারেরও বেশি। গ্রেফতার হয়েছে বলা হয় ১১ হাজার ৭০০ জনকে। যদিও গ্রেফতার সংখ্যা অনেক বেশি। নিহত ও আহত সংখ্যাও তাদের প্রতিবেদনের চেয়ে অনেক বেশি।
ওএইচসিএইচআরের মতে, আওয়ামী ও তার জোট সরকার রাষ্ট্রের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা সহিংসা গোষ্ঠীর সহযোগিতায় পরিকল্পিতভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। ব্যাপক বিচার বহির্ভূত হত্যাকান্ড, বেআইনী শক্তি প্রয়োগ, নির্বিচারে গ্রেফতার ও আটক নির্যাতন ও অন্যান্য অমানবিক আচরণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভিন্নমত দমনের কৌশলের অংশ হিসেবে এসব নিপীড়ন উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের মাধ্যমে সমন্বিতভাবে পরিচালনার প্রমাণ তদন্ত সংস্থা পেয়েছে।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী পুলিশ, র‍্যাব, বিজিবি গোয়েন্দা সংস্থা এবং কিছু কিছু ক্ষেত্রে সামরিক বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করেছে। জনগণের প্রতিরোধ দমনে নির্যাতনের ঘটনাগুলো গোপন করার জন্য ইন্টারনেট বন্ধ, নজরদারি, গণমাধ্যমেক ভীতি প্রদর্শন এবং চিকিৎসা সেবা বন্ধ করার মতো অমানবিক পদক্ষেপ গ্রহণ করে। সব করা সম্ভব হয়েছে শেখ হাসিনার একক সিদ্ধান্তের কারণে।

তদন্ত প্রতিবেদনে তদন্ত সুপারিশমালা :
এই প্রতিবেদনে ভুক্তভোগীদের প্রকৃত প্রতিকার পাওয়ার জন্য সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছে। গভীর সংস্কার করার প্রস্তাব করা হয়েছে। দেশে প্রকৃত পরিবর্তন আনার জন্য পাঁচটি ভাগে সুপারিশসমূহ জেস করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে এসে এই সকল সুপারিশ খুবই প্রাসঙ্গিক হয়ে পড়েছে। জাতি এই সকল সুপারিশ ফের দেখারও বুঝার প্রয়োজন রয়েছে। জুলাই শহীদের আত্মার মুক্তির জন্য সুপারিশসমূহের বাস্তবায়ন অত্যন্ত জরুরী।

১. জবাবদিহি ও বিচার বিভাগ :
কমিশন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, গুম কমিশনকে সহায়তা করা, সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাধীন তদন্ত নিশ্চিত করে আইনী ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলতে বলা হয়েছে। মানবাধিকার কমিশন ২০২৫ চালু করা হয়েছিল। সুপ্রীমকোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫ অন্তবর্তী সরকার জারি করে। এই আইন দুইটি বাতিল করা হয়েছে।

২. পুলিশ ও নিরাপত্তা বিভাগ :
পুলিশ সংস্কার কমিশনের ভিত্তিতে অন্তবর্তী সরকার একটি কমিটি গঠন করে। ২০২৫ সালের ১৬ আগস্ট বাংলাদেশ সরকার নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক ঐচ্ছিক প্রটোকলে স্বাক্ষর করে।
১৮৬১ সালের পুলিশ আইন ও মেট্রোপলিন পুলিশ অধ্যাদেশগুলো প্রতিস্থাপনের সুপারিশ করা হয়েছে।
সশস্ত্র বাহিনী ও বিজিবির জন্য জবাবদিহি নিশ্চিত করা, র‌্যাব বিলুপ্ত করা এবং বিজিবিকে শুধু সীমান্ত সংক্রান্ত বিষয়ে এবং ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা কার্যক্রমে সীমাবদ্ধ রাখার সুপারিশ করা হয়েছে।

৩. নাগরিক সুরক্ষা
নাগরিকদের সুরক্ষার জন্য ওএইচসিএইচআর সাইবার নিরাপত্তা আইন ২০২৩, অফিসিয়াল সিক্রেটস আইন ১৯২৩, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯, দন্ডবিধি মানহানি সংক্রান্ত ফৌজদারী বিধান এবং বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ বাতিল বা সংশোধনের সুপারিশ করা হয়েছে।
বেআইনী নজরদারি বন্ধ করার, জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি) বিলুপ্ত করার এবং বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১ (বিটিএ) সংশোধনের কথা বলা হয়েছে। এই সকল বিষয় সরকার নতুন করে পদক্ষেপ নেবেন। কাজ চলমান রয়েছে।

৪. রাজনৈতিক পদক্ষেপ :
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে সুপারিশ করা হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে বলা হয়েছে। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে বারণ করা হয়েছে। তাই আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই। তাদের বিচার হওয়া পর্যন্ত কার্যক্রম শুধু নিষিদ্ধ রয়েছে।
নারী ও পুরুষের সমতা নিশ্চিত করতে সকল পর্যায়ে বলা হয়েছে। তাই জাতীয় সংসদ নির্বাচনে সকল দল নারীদের অংশগ্রহণ চেষ্টা করেছে।

অর্থনৈতিক সুশাসন নিশ্চিত:
অর্থনৈতিক ব্যবস্থার উন্নতির জন্য পাঁচ বড় বিষয়ে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশ থেকে দুর্নীতি, অনিয়ম, ঘুষ, চাঁদাবাজি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশনকে নিরপেক্ষ ও শক্তিশালী করা, চুরি হওয়া সম্পদ অর্থ পুনরুদ্ধার করা, শ্রম অধিকার উন্নত করা, ন্যায়সঙ্গত কর ব্যবস্থা চালু করা, তরুণ ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল যাতে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌছানোর ব্যবস্থা নিশ্চিত করা।
অন্তবর্তী সরকার চেষ্টা করেছেন এবং কিছু কিছু উদ্যোগ নিয়েছেন। বর্তমান বিএনপি সরকার এই সকল উদ্যোগকে আরও শক্তিশালী করে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন।
ন্যায়বিচার, জবাবদিহি ও গণতান্ত্রিক শাসনের যে আকাক্সক্ষায় জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছিল, তাও যথার্থভাবে পূরণ করার জন্য তারেক রহমানের সরকার অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মাকে লেখা চিঠিতে শহীদ আনাস :
জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনা বাহিনীর হাতে যখন একের পর এক লাশ পড়ছিল রাস্তায়, তখন আর বাসায় বসে থাকতে পারেননি গেন্ডারিয়ার আদর্শ একাডেমির দশম শ্রেণির ছাত্র আনাস। পরিবারের সদস্যদের অগোচরে মায়ের উদ্দেশে চিঠি লিখে ২০২৪ সালের ৫ আগস্ট তিনি সরকার পরতনের আন্দোলনে যোগ দেন। সেদিনই ঢাকার চানখাঁপুল এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন আনাস। পরবর্তী সময়ে মায়ের উদ্দেশে লেখা চিঠি প্রকাশ হলে তা সারাদেশের মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করে।
ওই চিঠিতে আনাস লেখেন- মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি ‘আব্বুজান। তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইয়েরা ভবিষ্যত প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে।
একটি প্রতিবন্ধী কিশোর, সাত বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন ঘরে বসে থাকব। একদিন তো মরতে হবেই। তাই মৃত্যুর ভয়ে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেই প্রকৃত মানুষ। আমি যদি বেচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়ো। জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই।
মা সানজিদা খানের কাছে ক্ষমা চেয়ে, কাঁপা হাতে ভুল বানানে চিঠিটা লিখে বাড়ি ছেড়েছিলেন শাহরিয়ার খান আনাস। শাহাদৎ নিশ্চিত জেনেও লংমার্চ টু ঢাকায় শামিল হয়ে রাজপথে নেমেছিলেন এই কিশোর। পুলিশের গুলিতে শহীদ হয়ে বরণ করে নেন বীরের মৃত্যু। আনাস পৃথিবী থেকে বিদায় নিলেও তার রেখে যাওয়া চিঠি তাকে অমর করে রাখবে। বেঁচে থাকবেন বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে।

জুলাই বিপ্লবকে ধারণ করতে হলে :
জুলাই নিরাপত্তাকে অর্থনৈতিক কৌশলের অন্যতম ভিত্তি হিসেবে দেখতে হবে। সাম্প্রতিক বিদ্যুৎ ও গ্যাস সঙ্কট দেখিয়েছে যে জ¦ালানি শুধু বিদ্যুত উৎপাদনের বিজয় নয়, এটি শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই স্বল্প মেয়াদে উৎপাদনশীল খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, আমদানির উৎস বহুমুখীকরণ এবং সরবরাহকারীদের বকেয়া পরিশোধ জরুরী। দীর্ঘমেয়াদে দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ¦ালানির সম্প্রসারণ, আঞ্চলিক বিদ্যুত বাণিজ্য এবং সমন্বিত জ্বালানি নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করতে হবে।
বাংলাদেশের উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে হলে প্রকৃত বিকেন্দ্রীয়করণও অপরিহার্য। অতিমাত্রায় কেন্দ্রীয়কৃত প্রশাসনিক কাঠামো স্থানীয় সমস্যা সমাধানে বিলম্ব ঘটায় এবং নাগরিক অংশগ্রহণ সীমিত করে। স্থানীয় সরকারকে আরও ক্ষমতা ও সম্পদ দিরে শিক্ষা, স্বাস্থ্য, নগর ব্যবস্থাপনা, অবকাঠামো ও সামাজিক সেবার মান উন্নত হবে এবং উন্নয়ন আরও জবাবদিহিমূলক হবে।
বৈষম্য হ্রাসও হতে হবে উন্নয়নকৌশলের অন্যতম কেন্দ্রীয় লক্ষ্য। জুলাই আন্দোলন আমাদের মনে করিয়ে দিয়েছে যে শুধু প্রবৃদ্ধি যথেষ্ট নয়; প্রবৃদ্ধির সুফল ন্যায়সঙ্গতভাবে বন্টিত হওয়াও সমান গুরুত্বপূর্ণ।
আঞ্চলিক বৈষম্য, মানসম্মত শিক্ষায় অসম প্রবেশাধিকার, কর্মসংস্থানে বৈষম্য, ডিজিটাল বিভাজন ও তরুণদের সীমিত সুযোগ-এসব সমস্যার সমাধান ছাড়া উন্নয়ন দীর্ঘস্থায়ী হতে পারে না।

শেষ কথা:
জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি মোড় পরিবর্তনের বাঁক। জুলাইকে হৃদয়ে, জীবনে, সমাজে ও রাষ্ট্রে সকলকে ধারণ করতে হবে। জুলাই হবে আমাদের উন্নয়নের মূল সোফান, মূল চালিকা শক্তি। যখন আমরা দিক হারিয়ে যাবো, এখনি আমাদেরকে জুলাইতে ফিরে যেতে হবে। তাই জুলাই যাদুঘর আমাদের পথ চলার অনন্ত প্রেরণা।
কবি আবদুল হাই শিকদারের ‘জুলাই বাংলাদেশ’ শিরোনামে কবিতাটি খুবই প্রণিদানযোগ্য।


আমার ভাইয়ের রক্তমাখা জুলাই অনিঃশেষ
জুলাই তুমি স্বাধীন সকাল তুমিই বাংলাদেশ।

তুমি আমার কালবোশেখী টর্নেডো টাইফুন,
তুমি আমার জোছনা ও রোদ ভাতের থালায় নুন।
তুমি আমার দীপ্ত বিজয় ধান কাউনের গান,
তুমিই অসীম অন্ধকারে আলোর অভিযান।

হাজার নদী রক্ত ঢেলে দুয়ার খোলে ভোরের,
দানববংশ ধ্বংস করে বিনাশ করে চোরের।
গুমপুরীতে আনলো জুলাই দোয়েল পাখির শিস,
জুলাই তুমি আবু সাঈদ তোমাকে কুর্নিশ।

জুলাই ছিল থাকবে জুলাই আসবে জুলাই আরো,
মুগ্ধতাময় এমন জুলাই হয়নি দেখা কারো।
আনলো জুলাই মুক্ত স্বদেশ ফিরলো স্বাধীনতা,
করলো দাফন দাসত্ব আর সকল অধীনতা।
নিজের চোখে আকাশ দেখার অহংকারের দিন,
জুলাই আমার স্বপ্ন আঁকা সাত রঙে রঙিন।

আমার মায়ের বক্ষফাটা জায়নামাজের দোয়া,
জুলাই তুমি আমার বোনের অশ্রু দিয়ে ধোয়া।
আমার শিশুর রক্তে নাওয়া জুলাই অনিঃশেষ,
জুলাই তুমি থাকলে জেগে বাঁচবে বাংলাদেশ।
সংহতি আর ঐক্য দিয়ে বিভেদ করো শেষ,
জুলাই তুমি একলা আশা তুমিই বাংলাদেশ।

The post জুলাই চেতনায় গড়বো দেশ সবার আগে বাংলাদেশ appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/july-spirited-bangladesh/feed/ 1
মাছ চাষে শীর্ষ পাঁচে বাংলাদেশ https://chintavabna.com/bangladesh-among-the-top-five-in-fish-farming/ https://chintavabna.com/bangladesh-among-the-top-five-in-fish-farming/#respond Thu, 20 Aug 2026 13:57:27 +0000 https://chintavabna.com/?p=1038 দেশের মৎস্য খাত আজ বিকাশমান। দেশের মাছের চাহিদা মিটিয়ে বিদেশে মৎস্য আজ রপ্তানি হচ্ছে। ‘মাছে ভাতে বাঙালী’ আজ তা প্রমাণীত সত্য । যুগযুগ ধরে আমাদের…

The post মাছ চাষে শীর্ষ পাঁচে বাংলাদেশ appeared first on চিন্তা ভাবনা.

]]>
দেশের মৎস্য খাত আজ বিকাশমান। দেশের মাছের চাহিদা মিটিয়ে বিদেশে মৎস্য আজ রপ্তানি হচ্ছে। ‘মাছে ভাতে বাঙালী’ আজ তা প্রমাণীত সত্য । যুগযুগ ধরে আমাদের দেশের মানুষ ভাত আর মাছ খেয়ে বেড়ে উঠেছে। মাছ, ভাত ও ডাল আমাদের প্রধান খাদ্য। শিশুকাল থেকে আমরা ভাত ও মাছ দিয়ে আমাদের দুই বেলা খাদ্য আবেদন শেষ করে আসছি।
তাই প্রয়োজনের তাগিদে মাছের চাষ আমাদের দরকার হয়ে পড়েছে। গ্রামে প্রতিটি বাড়িতে কমপক্ষে একটি করে পুকুর রয়েছে। মাছের চাষের জন্য এই পুকুর। নিজেদের ইচ্ছামত নানা পদের মাছ উক্ত পুকুরে চাষ করা হয়। নিজেদের প্রয়োজন মিটিয়ে কিছু বিক্রিও করা হয়। আজ কিন্তু গ্রামে গঞ্জে বৈজ্ঞানিক উপায়ে মাছের চাষ হচ্ছে। মৎস্য খামার এখন আমাদের যুব সমাজের কর্ম সংস্থানের প্রধান খাত হিসেবে বিবেচিত।
বিশ্ব জুড়ে মৎস্য চাষ : এফএও প্রকাশিত ‘দ্য স্টেট অব ওয়ার্ল্ড ফিসারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার ২০২৬’ প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ২০২৪ সালের তথ্য অনুসারে।
প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সালে বিশ্বে মাছসহ জলজ খাতের মোট উৎপাদন রের্কড ২৩ কোটি ৫০ লক্ষ টন। এর মধ্যে ১৯ কোটি ৫০ লক্ষ টন ছিল জলজ প্রাণী এবং ৪ কোটি টন ছিল শৈবাল। এ খাতের বিক্রয়মূল্য প্রায় ৫৬ হাজার কোটি মার্কিন ডলার।
বিশ্বে মিঠাপানির মাছ উৎপাদন কেন্দ্র ক্রমেই এশিয়ার দিকে আসছে। আর তাতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএ ও) তথ্য মতে, মাছসহ জলজ প্রাণী উৎপাদনে বা চাষে বিশ্বে পঞ্চম স্থান ধরে রেখেছে বাংলাদেশ। আর অভ্যন্তরীণ জলাশয় থেকে মাছ আহরণের বাংলাদেশের ওপর ভারত ছাড়া আর কোনো দেশ নেই।

বাংলাদেশে জলজ চাষ:
পৃথিবীর বিভিন্ন দেশে জলজ চাষের মধ্যে মৎস্য অন্যতম। কিন্তু বাংলাদেশে জলজ চাষ বলতে মৎস্য চাষকে বুজানো হয়। জলজ প্রাণী চাষে চীন, ইন্দোনেশিয়া, ভারত, ভিয়েতনামের পরই বাংলাদেশের অবস্থান। অন্যদিকে চাষের বাহিরে অভ্যন্তরীন যুক্ত জলাশয় থেকে জলজ প্রাণী আহরণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। আহরণের ক্ষেত্রেও বাংলাদেশের মূলত মাছই ধরা হয়ে থাকে।
মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়াী দেশের মৎস্য চাষের জিডিপির ২ দশমিক ৫৩ শতাংশ। বাংলাদেশ গত কয়েক বছরে মাছ চাষে বড় ধরনের অগ্রগতি হয়েছে। যা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। মৎস্য চাষে বাংলাদেশে রীতিমতো বিপ্লব সংগঠিত হয়েছে। গ্রাম-গঞ্জে, শহর তলীতে মৎস্য চাষ নিয়মিত একটি সৌকিন পেশা হয়ে দাড়িয়েছে। নিয়মিত যুব সমাজ মৎস্য চাষে এগিয়ে গেছে। উপজেলা পর্যায়ে মৎস্য অধিদপ্তর স্থাপনের মাধ্যমে সরকার এই খাতকে শক্তিশালী করেছে।
এফএও এর পূর্বেকার প্রতিবেদনের সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে। বাংলাদেশ পূর্বের অবস্থানে রয়েছে। কিন্তু সর্বশেষ প্রতিবেদনে দেখা যাচ্ছে চিংড়ি চাষে বেশ উন্নতি হয়েছে। এই খাত এখন উন্নত হয়ে চর্তুদশ স্থান থেকে তিন ধাপ এগিয়েছে।

বাংলাদেশে নতুন রের্কড:
২০২৪ সালে জলজ প্রাণী উৎপাদন নতুন রেকর্ড গড়ে ১৪ কোটি ২০ লক্ষ পৌঁছেছে। বিক্রয়মূল্য হচ্ছে- ৩৯ হাজার কোটি মার্কিন ডলার। মোট উৎপাদনের ৫১ শতাংশ ছিল আহরণ এবং ৪৯ শতাংশ হচ্ছে চাষ থেকে। এ তথ্য দিয়েছে এফএও।

বিশ্বের নানা দেশে:
২০২১ সাল থেকে জলজ প্রাণী উৎপাদনে মাছ চাষীর অবদান প্রাকৃতিক মৎস্য থেকে আহরিত মাছের উৎপাদন বেড়েছে। ২০২৪ সালে বিশ্বে মোট জলজ প্রাণী উৎপাদনের ৫২ দশমিক ৮ শতাংশ এসেছে মাছ থেকে, যা ২০২২ সালে ছিল ৫১ দশমিক ২ শতাংশ।
বিশ্বে মাছ উৎপাদনে সবছেয়ে এগিয়ে রয়েছে চীন। চীনে মোট জলজ খাদ্য দ্রব্য উৎপাদনে ৮১ দশমিক ৬ শতাংশ এসেছে চাষ থেকে। বিশ্বের বেশি জলজ প্রাণী উৎপাদনের চীনের অংশ হচ্ছে ৫৬ শতাংশ, ভারতের ১২ শতাংশ, ইন্দোনেশিয়া ৬ শতাংশ, ভিয়েতনাম ৫ শতাংশ এবং বাংলাদেশ ৩ শতাংশ।

মিঠা পানিতে মাছের চাষ: সারা বিশ্বে:
বিশ্বের মাছ উৎপাদন হচ্ছে ৬৩ শতাংশ মিঠা পানি থেকে। এফএওর তথ্য অনুযায়ী ২০২৪ সালে মিঠা পানির জলাশয় থেকে মাছ উৎপাদিত হয়েছে ৬ কোটি ৪০ লক্ষ টন। সামগ্রিক ও উপকূলীয় এলাকা থেকে উৎপাদিত হয়েছে ৩ কোটি ৮০ লক্ষ টন। ২০২৪ সালে অভ্যন্তরীণ জলাশয় থেকে মাছ আহরণ হয়েছে ১ কোটি ২৩ লক্ষ টন। যা এ পর্যন্ত সর্বোচ্চ।
বিশ্বে অভ্যান্তরীণ জলাশয় থেকে মাছ আহরণে শীর্ষে ভারত। ২০২৪ সালে ভারতে তার পরিমাণ ২১ লক্ষ ৭৬ হাজার টন। ২০২৪ সালে বাংলাদেশে ১৪ লক্ষ ১২ হাজার টন। যা বিশ্বের ১১ দশমিক ৫ শতাংশ মাত্র। চীনের ১১ লক্ষ ৬৩ হাজার টন। চীন এই ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে।
বাংলাদেশ ইলিশ উৎপাদনে শীর্ষে। চীন তেলাপিয়া উৎপাদনে বিশ্বে চতুর্থ এবং এশিয়ায় বাংলাদেশ তৃতীয় স্থান রয়েছে।
পৃথিবীতে মাছ চাষে বাংলাদেশ ২০২৫ মালে পঞ্চম স্থানে রয়েছে। যার পরিমাণ ২৯ লক্ষ ৭৮ হাজার টন। এই ক্ষেত্রে তৃতীয় স্থানে ভারত। যার পরিমাণ ১ কোটি ২০ লক্ষ টন। শীর্ষে থাকা চীনের উৎপাদন হচ্ছে ৫ কোটি ৭৫ লক্ষ টন।


বার্ষিক মাছের চাষঃ
চীন- ৫ কোটি লক্ষ টন, ভারত- ১ কোটি ২০ লক্ষ টন, ইন্দোনেশিয়া- ৫৯ লক্ষ টন, ভিয়েতনাম- ৫৬ লক্ষ টন, বাংলাদেশ- ২৯ লক্ষ টন, বার্ষিক মাছ চাষের পরিমান ।
বার্ষিক মাছের আহরণ- ভারত- ২১ লক্ষ টন, বাংলাদেশ- ১৪ লক্ষ টন, চীন- ১১ লক্ষ টন, ভিয়েতনাম- ১০ লক্ষ টন, উগান্ডা- ৫ লক্ষ টন মাছ আহরণ করে থাকে


মাছ চাষে ভবিষ্যত উন্নতি:

এফএওর তথ্য অনুযায়ী বিশ্বে ২০২৪ সালে উৎপাদিত জলজ প্রাণীর ৮৯ শতাংশই মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২১ দশমিক ৩ শতাংশ মাছ চাষের ক্ষেত্রে বাংলাদেশ বিপ্লব সাধিত হয়েছে। নিজেদের প্রয়োজন মিটিয়ে বাংলাদেশ এখন রপ্তানি করছে মাছ। মাছে ভাতে বাঙালী এখন তা বাস্তবায়িত হচ্ছে।

যে সকল বিষয় নজর প্রয়োজন:
১. বাংলাদেশের মাছ চাষে কিছু সমস্যা রয়েছে। এর মধ্যে উন্নত জাতের মাছের পোনা , মাছেরমান, উন্নত খাবারের সমস্যা রয়েছে। পোনা মাছের মূল্যও বেশি। এই সকল ক্ষেত্রে সরকারকে আরও বেশি নজর দিতে হবে। এই ক্ষেত্রে নীতি সহায়তার প্রয়োজন রয়েছে।
২. মাছ চাষীদের বীমা সুবিধার আওতায় আনা উচিত। অনেক সময় বন্যা, সাইক্লোনে মাছ চাষীদের ব্যাপক ক্ষতি হয়। সেই সকল ক্ষতি কাটিয়ে উঠার জন্য বীমা ব্যবস্থা খুবই প্রয়োজন। চাষীদেরকেও বীমা নেয়ার ক্ষেত্রে এগিয়ে আসতে হবে।

৩. সরকারের প্রতিটি উপজেলায় মৎস্য কার্যালয় রয়েছে। একজন বা একাধিক অফিসারও রয়েছে। তবে তাদের কর্মক্রম তেমন ভালো না। অলস সময় না কাটিয়ে বেতন ভাতা গ্রহন করে কার্যকরী উদ্যোগ নেয়ার ব্যবস্থা করতে হচ্ছে। তবে জনবল সংকট রয়েছে। তা কাটিয়ে উঠার চেষ্টা করতে হবে। প্রয়োজনীয় জনবল জনবল বৃদ্ধির ব্যবস্থা সরকারকে করতে হবে।

৪. সরকারের ১২৬ টি কেন্দ্র থেকে মাছের পোনা দেয়ার ব্যবস্থা রয়েছে। পুরো দেশের জন্য এই সংখ্যা অনেক কম । পোনা আহরণ করার জন্য আরও বেশি কেন্দ্র স্থাপন করা প্রয়োজন।
মাছের পোনা বিতরণের জন্য সকল উপজেলা পর্যায়ে ব্যবস্থা রাখা দরকার।
৫. দেশের ব্যাংক সমূহ মাছ চাষে ঋন দিয়ে থাকে। এই ক্ষেত্রে কৃষি ব্যাংক কৃষি খাতে ঋন প্রদানের জন্য ব্যাপক উদ্যোগ গ্রহন করেছে। গ্রাম-গঞ্জে কৃষি ব্যাংকের শাখা রয়েছে। তবে সুদের হার বেশি। মাছ চাষে সুদের হার আরও কমিয়ে আনা দরকার। বেসরকারি ব্যাংক সমূহকে ৭ শতাংশ হারে মৎস্য চাষে ঋন দেওয়ার উদ্যোগকে আরও বেশী গতিশীল করা প্রয়োজন। মাছের উৎপাদন ও আহরণ আরও বেশী বৃদ্ধি পেলে আমরা মাছ রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। দেশের বৈদেশিক মুদ্রার তহবিল ভারী হবে। ।দেশ উন্নতির দিকে এগিয়ে যেতে সহজ হবে।

The post মাছ চাষে শীর্ষ পাঁচে বাংলাদেশ appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/bangladesh-among-the-top-five-in-fish-farming/feed/ 0
পদ্মা ব্যারাজ নির্মাণ অনুমোদন সরকারের সাহসী পদক্ষেপ https://chintavabna.com/padma-barrage/ https://chintavabna.com/padma-barrage/#comments Sun, 24 May 2026 12:54:46 +0000 https://chintavabna.com/?p=1016 পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্প তারেক রহমান সরকার এর ঐতিহাসিক সিদ্ধান্ত এবং একনেকে পাশের মাধ্যমে বহুদিনের স্বপ্ন বাস্তবায়নের এক ধাপ অগ্রসর হয়েছে। ১৩ মে ২০২৬ মাননীয়…

The post পদ্মা ব্যারাজ নির্মাণ অনুমোদন সরকারের সাহসী পদক্ষেপ appeared first on চিন্তা ভাবনা.

]]>
পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্প তারেক রহমান সরকার এর ঐতিহাসিক সিদ্ধান্ত এবং একনেকে পাশের মাধ্যমে বহুদিনের স্বপ্ন বাস্তবায়নের এক ধাপ অগ্রসর হয়েছে। ১৩ মে ২০২৬ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক কমিটির (একনেক) সভায় পদ্মা ব্যারাজ অনুমোদন দেওয়া হয়েছে। একটি যুগান্তকারী সিদ্ধান্ত, ঐতিহাসিক ও দৃঢ় সিদ্ধান্ত জাতিকে আজ আশ্বস্ত করেছে।
দীর্ঘ সাড়ে ছয় দশকের পর এই সিদ্ধান্ত জাতীয় জীবনে গতি আনবে। সমীক্ষার পর সমীক্ষা চলেছে এই পদ্মা বারাজ নিয়ে। কিন্তু দীর্ঘদিনেও তা আলোর মুখ দেখেনি। নানা বাধা, সমীক্ষা বছরের পর বছর কেটেছে। ভারতের বাধার মুখে এই প্রকল্প ছিল অনিশ্চিত। নতুন এই সরকারের প্রথম মেগাপ্রকল্প অর্থনীতিতে গতি আনবে। দেশি বিদেশি বিনিয়োগকে এগিয়ে নেওয়ার এইটি বড় উদ্যোগ।
কি সেই পদ্মা ব্যারাজ:
বাংলাদেশের বির্স্তীর্ণ এলাকা শুষ্ক মৌসুমে মরুকরণের হাত থেকে রক্ষা করার জন্য রাজবাড়ীর পাংশা এলাকায় ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ পদ্মা ব্যারাজ নির্মাণের প্রথম ধাপ বাস্তবায়নের জন্য একনেকে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লক্ষ টাকার প্রকল্প অনুমোদন করা হয়। এই মেগাপ্রকল্পের নির্মাণকাল ধরা হয়েছে ২০২৬ সাল থেকে ২০৩৩ সাল পর্যন্ত।

কেন পদ্মা ব্যারাজ:
একনেক বৈঠকে পদ্মা ব্যারাজ নিয়ে বিস্তর আলোচনা হয়। প্রকল্পের উপকারিতা ও কার্যকারিতা নিয়ে আলোচনা শেষে অনুমোদিত হয়। মূলত: ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পানির যে সংকট তৈরি হয় তা থেকে কিছুটা রক্ষা পাওয়ার জন্য পদ্মা ব্যারাজ প্রকল্পটি সরকার বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করেন। বিগত এপ্রিল ২৬ একনেকে এই প্রকল্পটি অনুমোদনের জন্য পেশ করা হয়েছিল । পরে অবশ্য তা প্রত্যাহার করা হয়।
পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগ:
পদ্মা ব্যারাজ প্রকল্প পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি নিজস্ব পরিকল্পনা। পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির একান্ত তত্ত্বাবধানে এই প্রকল্প অনুমোদিত হলে দেশের ২৪টি জেলার পানির সুরক্ষার জন্য এই বিশাল প্রকল্প গ্রহণ। সময়ের প্রয়োজনে প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। পানি সম্পদ মন্ত্রণালয়কে ধন্যবাদ ও অভিনন্দন। দেশের মানুষের কল্যাণে সরকারের প্রথম তিন মাসের মধ্যে এই মেগা প্রকল্প গ্রহণের জন্যে। চলতি বছরের শুরু থেকে ২০৩৩ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। প্রকল্পটির মোট প্রাক্বলিত ব্যয় ধরা হয়েছে ৫০ হাজার ৪৪৩ কোটি ৬৪ লক্ষ টাকা। তবে প্রকল্প মূল্যায়ন কমিটি ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব করেছে। প্রধম ধাপে ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমান সিদ্ধান্ত রয়েছে প্রকল্পটির ব্যয় পুরোটা সরকারি তহবিল থেকে করা হবে।
প্রকল্প থেকে সুফল মিলবে :
পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়িত হলে পদ্মা নদীতে ২ হাজার ৯০০ মিলিয়ন বা ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষিত হবে। এই সংরক্ষিত পানি দিয়ে দেশের পাঁচটি নদী নতুন করে পূনরুজ্জীবিত হবে। নদী গুলো হচ্ছে- হিসনা, মাথা ভাঙা, গড়াই-মধুমতি, চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতি নদী। শুষ্ক মৌসুমেও এই সব নদীতে প্রায় ৮০০ কিউসেক পানি সরবরাহ করা হবে। এর ফলে পানি ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আসবে।
পদ্মা ব্যারাজের মাধ্যমে সংরক্ষিত পানি দিয়ে হিসনা, মাথা ভাঙা, গড়াই-মধুমতি, চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতি নদী পুনরুজ্জীবিত করা যাবে।
এই প্রকল্প করার ফলে কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলের প্রায় ১৯ লক্ষ হেক্টর জমিতে চাষের জন্য পানি সরবরাহ নিশ্চিত হবে। প্রকল্পে আরও বলা হয়েছে ২৪ লক্ষ টন ধান ও ২ দশমিক ৩৪ লক্ষ টন মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে ৮ হাজার কোটি টাকার সামাজিক ও অর্থনৈতিক সুবিধা দেশবাসী পাবে। দেশের পানি বিশেষজ্ঞদের মতামত অনুয়ায়ী পানির সংকট ভবিষ্যতে বৃদ্ধি পাবে। সুন্দরবন এলাকায় লবনাক্ততা বৃদ্ধি পাবে। স্বাদু পানির অভাব দেখা দেবে। এই সকল কারণে পদ্মা ব্যারাজ অত্যন্ত জরুরি।
কী থাকবে পদ্মা ব্যরাজে:
পদ্মা ব্যারাজের প্রথম ধাপে রাজবাড়ীর পাংশায় ২ দশমিক ১ কিলোমিটার নির্মাণ করা হবে। এই ব্যারাজে থাকবে ৭৮টি স্পিলওয়ে, ১৮ টি আন্ডার সুইসগেট, মাছ চলাচলের জন্য থাকবে ২টি ফিস পাস, একটি নেভিগেশন লক এবং গাইড ও সংযোগ বাঁধ ।
কেন এই প্রকল্পের উদ্যোগ :
ভারতে পশ্চিমবঙ্গে ফারাক্কা বাধ নির্মাণ করে সত্তর দশকে। যার ফলে পদ্মার পানি প্রবাহ বাংলাদেশে ভয়াবহভাবে কমে যায়। পদ্মার সঙ্গে সংযুক্ত ছয়টি নদীর পানি শুকিয়ে যায়। ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস, নৌ-চলাচলের মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। অন্যদিকে জীববৈচিত্র্য হারিয়ে যায়।
এছাড়া বৃহত্তর রাজশাহী পাবনা, কুষ্টিয়া,যশোর,খুলনা, ফরিদপুর ও বরিশাল জেলার মানুষের একমাত্র সুপেয় পানি পদ্মার পানি। এজন্য বর্ষার পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে নিয়ন্ত্রিত পানি সরবরাহের জন্য পদ্মা ব্যারাজ নির্মাণ করা জরুরি। এই প্রকল্পটি গঙ্গানির্ভর এলাকায় পানি সম্পদ ব্যবস্থাপনায় মাস্টারমাইন্ড হিসেবে কাজ করবে। এটি গঙ্গা নদী ব্যবস্থা থেকে পানিপ্রবাহ পুনরুদ্ধারে ভূমিকা রাখবে। একই সঙ্গে পলি জমা কমানো হবে। শুষ্ক মৌসুমে পানি সরবরাহ নিশ্চিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বপ্ন দেখা ১৯৬০ সাল :
আজ নতুন করে পদ্মা ব্যারাজ প্রকল্প আলোচনায় নয়। ১৯৬০ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সম্ভাব্য স্থান নির্ধারণে চারটি সমীক্ষা পরিচালিত হয়। প্রায় ২৫ বছর পূর্বে বিএনপি সরকার পদ্মা নিয়ে কাজ শুরু করে। পরে ২০০৫ সালে পদ্মা পদ্মা ব্যারাজের সম্ভাব্যতা যাচাই শুরু করে। স্থানীয় বিদেশি একটি টিম এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সমীক্ষা ২০১৩ সালে শেষ করে।
১৯৯৭ সালে পদ্মা ব্যারাজের স্থান নির্ধারণের সঙ্গে জড়িত ছিলেন পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত । তখন বাঁধটি তৈরির প্রতিশ্রুতি ভারত সরকার দিয়েছিল। পরবর্তীতে ভারত সরকার নানা রাজনৈতিক মেরুকরণে প্রকল্পের কাজে ভারত এগিয়ে আসেনি। ভারত মূলত বাংলাদেশের উন্নতি চায় না। কোনো ভালো উদ্যোগকে তাই ভারত সহযোগিতা না করে নানা ভাবে বাধার সৃষ্টি করে। যেমন করছে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। রাজনৈতিক ও কূটনৈতিক ইস্যু তৈরি করে ভারত তিস্তা প্রকল্পের কাজে বাধা দিয়ে যাচ্ছে। অন্যদিকে তিস্তার পানি চুক্তিও ভারত করছে না।
বিগত বিএনপি সরকারের আমলে ২০০২ সালে পদ্মা ও তিস্তা প্রকল্প নিয়ে বেশ আলোচনা হয়। কিন্তু নানা জটিলতায় তা আলোর মুখ দেখেনি। পরে ২০০৯-২০১৩ সালে পর্যন্ত বাংলাদেশ অষ্ট্রেলিয়া ও পাকিস্তানের বিশেষজ্ঞদের মাধ্যমে প্রকল্প তৈরির সম্ভাব্যতা যাচাই করা হয়। এরপর ২০১৬ সাল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড এ প্রকল্পটির নকশা প্রণয়নের কাজ করে।
প্রথম ধাপে কি কাজ :
পদ্মা ব্যরাজ প্রকল্পের সার সংক্ষেপে বলা হয়েছে পদ্মা ব্যারাজ ও গড়াই অফটেক এলাকায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। এই কেন্দ্র থেকে ১১৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ১৩৫ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ গড়াই-মধুমতি নদী এবং ২৪৬ দশমিক ৪৬ কিলোমিটার হিসনা নদী ব্যবস্থাপনার ড্রেজিং ও মুখখননের কাজ করা হবে। অন্যান্য কাজের মধ্যে অফটেক, ফিশ পাস, নেভিগেশন লক ও ৩৬ দশমিক ৬ মেগাওয়াট ক্ষমতার জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। পাশাপাশি চন্দনা অফটেকে চারটি স্পিলওয়ে, হিসনা অফটেকে পাঁচটি স্পিলওয়ে এবং ১৮০ কিলোমিটার দীর্ঘ অ্যাফ্লাক্স বাঁধ নির্মাণ করা হবে। হিসনা অফটেকে হিসনা মাথাভাঙ্গা নদী ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হবে।
কি কি উপকারে আসবে :
এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষি ও মৎস্যখাতে উৎপাদন বৃদ্ধিতে বেশ ভূমিকা রাখবে। প্রতি বছর ধান উৎপাদন প্রায় ২৩ লাখ ৯০ হাজার টন এবং মৎস্য উৎপাদন প্রায় ২ লাখ ৩৪ হাজার টন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এই প্রকল্প বড় ভূমিকা রাখবে।
পদ্মা ব্যারাজ প্রকল্প বাংলাদেশের মোট এলাকার ৩৭ শতাংশ যা দেশের ২৬ জেলার ১৬৩ উপজেলায় বিস্তৃত। তবে প্রথম ধাপ বাস্তবায়িত হলে খুলনা, ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের অবহেলিত অন্তত ১৯ জেলার ১২০ উপজেলা সরাসরি উপকৃত হবে। জেলাগুলো হচ্ছে-কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোর, নওগাঁ, চাপাইনবাবগঞ্জ, এবং পিরোজপুর।
দ্বিতীয় ধাপে অতিরিক্ত সহায়ক অবকাঠামো নির্মাণ এবং চন্দনা-বারাশিয়া, বড়াল ও ইছামতি নদী ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ করা হবে।
ভারতের কি বলার আছে:
ভারত আমাদের প্রতিবেশি দেশ, বন্ধু দেশ। বাংলাদেশের উন্নয়নে ভারত খুশী হবে, খুশী হওয়া উচিত। তাই পানি সম্পদমন্ত্রী সরাসরি বলেছেন, পদ্মা ব্যারাজ, নিয়ে ভারতের সঙ্গে আলোচনার কিছুই নেই। ঠিক বলেছেন। এটি আমাদের নিজস্ব পরিকল্পনা ও উদ্যোগ। দেশের কল্যাণে সরকার এই সাহসী উদ্যোগ নিয়েছেন-দেশবাসী আনন্দিত। ধন্যবাদ তারেক রহমান সরকারকে। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা ব্যারাজ এর সঙ্গে সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা ২০ মে ২৬ তারিখে দিয়েছেন। প্রশংসিত ও সাহসী ঘোষণা।
পদ্মা ব্যারাজে অর্থায়ন:
সরকার প্রাথমিকভাবে পদ্মা ব্যারাজ প্রকল্প নিজস্ব অর্থ থেকে বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। তবে এই পরিকল্পনা ভালো। সাহসী উদ্যোগ। প্রশংসা করি। তবে নিজস্ব অর্থায়নের উপর সম্পূর্ণ নির্ভর না করে বেশ কিছু অংশ বিশ^ ব্যাংক, আইএমএফ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নেয়ার চেষ্টা করা উচিত। তাতে দেশের অর্থনীতিতে চাপ কম পড়বে। বিদেশি বিনিয়োগ হলে তদারকি ভালো হবে। উন্নত প্রযুক্তি ও জনবলের ফলে মানসম্পন্ন প্রকল্প তৈরি হবে। দেশ উপকৃত হবে।

The post পদ্মা ব্যারাজ নির্মাণ অনুমোদন সরকারের সাহসী পদক্ষেপ appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/padma-barrage/feed/ 2
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০২৫ (খসড়া)অবিলম্বে প্রত্যাহার করা হোক https://chintavabna.com/private-universities-act-2025-should-be-withdrawn-immediately/ https://chintavabna.com/private-universities-act-2025-should-be-withdrawn-immediately/#respond Tue, 13 Jan 2026 12:18:29 +0000 https://chintavabna.com/?p=1002 বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় ২০১০ অনুযায়ী দেশে ১১৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকার অনুমোদন দিয়েছেন। উক্ত আইনের মাধ্যমে সৃষ্টভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহ পরিচালিত হয়ে আসছে। তাতে কারো কোনো অসুবিধা আমরা দেখছি না। কিন্তু কোনো উর্বর মস্তিষ্কের চিন্তা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ সম্পূর্ণ রুপে বাদ দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০২৫ (খসড়া) গেজেট আকারে জারি করার জন্য বর্তমান অন্তবর্তী সরকার উদ্যোগ নিয়েছেন।

The post বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০২৫ (খসড়া)<br>অবিলম্বে প্রত্যাহার করা হোক appeared first on চিন্তা ভাবনা.

]]>
Image Source : thedailycampus.com

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় ২০১০ অনুযায়ী দেশে ১১৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকার অনুমোদন দিয়েছেন। উক্ত আইনের মাধ্যমে সৃষ্টভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহ পরিচালিত হয়ে আসছে। তাতে কারো কোনো অসুবিধা আমরা দেখছি না। কিন্তু কোনো উর্বর মস্তিষ্কের চিন্তা থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ সম্পূর্ণ রুপে বাদ দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০২৫ (খসড়া) গেজেট আকারে জারি করার জন্য বর্তমান অন্তবর্তী সরকার উদ্যোগ নিয়েছেন। অদ্ভুত এই আইনের ধারাসমূহ কিছুটা আলোচনা করলে পাঠক বুঝতে পারবেন, একটি হীন উদ্দেশ্যে এই কালো আইন করার উদ্যোগকে আমরা প্রত্যাখান করি এবং দাবি করছি অবিলম্বে সরকার এই অশুভ উদ্যোগ বন্ধ করুন। এমনিতে দেশের শিক্ষাখাত নানা সমস্যায় জড়িত। সরকার কোন কমিশনও গঠন করেন নাই। নানা বিষয়ে মোট ১৪টি কমিশন গঠন করা হয়েছে। অথচ জরুরি বিষয় শিক্ষাকে উপেক্ষা করা হয়েছে।

এই প্রবন্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৫ (খসড়া) কিছু কিছু ধারা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।

এক) বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০২৫ এর ৯ ধারায় বলা হয়েছে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগের লক্ষ্যে ৭ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করতে হবে। কমিটির সভাপতি থাকবেন মঞ্জুরী কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের অধ্যাপক ও উচ্চ শিক্ষা বিভাগের একজন প্রতিনিধি, যিনি যুগ্ম সচিবের নিচে নয়, একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা অধ্যাপক, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রবীণ অধ্যাপক, বিশ্ববিদ্যালয় এসোসিয়েশনের সভাপতি/জেনারেল সেক্রেটারী, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মনোনীত দুইজন সদস্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার উক্ত কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবেন।
শিক্ষানুরাগীগণ নিজস্ব অর্থায়নে বেসরকারি বিশ্ববিদ্যালয় গঠন করবেন। আর তার উপাচার্য, উপ-উপাচার্য কোষাধ্যক্ষ নিয়োগের চেয়ারম্যান হবেন সরকারি আমলা তথা কমিশনের একজন সদস্য। থাকবেন সরকারি বিশ্ববিদ্যালয় উপাচার্য, থাকবেন সরকারী আমলা আরও থাকবেন এসোসিয়েশনের সভাপতি/সেক্রেটারী। উদ্ভুত এই প্রস্তাব তখন কি এই প্রতিষ্ঠান আর বেসরকারি থাকবে? আর উদ্যোক্তাদের আগ্রহ আর থাকবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয় উন্নতির গতি হারিয়ে যাবে।
আবার তিন জনের একটি প্যানেল জমা দিতে হবে। কেন তিনজনের প্যানেল। ২০১০ আইনে এই সকল বিষয় ছিল না। প্রয়োজনও হয়নি। প্যানেল কেন করতে হবে। পূর্বের নিয়ম অনুযায়ী ট্রাস্টি বোর্ড শুধুমাত্র ১ জনকে মনোনীত করে অনুমোদনের জন্য পাঠাবেন।

দুই) ধারা ১৩: উপাচার্য
উক্ত ধারায় বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগের ক্ষেত্রে বেশ কয়েকটি নতুন শর্ত যুক্ত করা হয়েছে কোন বিশ্ববিদ্যালয় ১০ বছর প্রশাসনিক অভিজ্ঞতাসহ ২০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। Scopus ইনডেক্স জার্নালে মোট কমপক্ষে ৫টি , মোট উদ্বৃতি (Citation) কমপক্ষে ২০০টি, আর্ন্তজার্তিক সহযোগিতার সংখ্যা নূন্যতম ৫টি, স্বেচ্ছাসেবক হিসেবে কাজের সংখ্যা ৫টি, গুগল স্কলার এবং অভিজ্ঞ একাউন্ট থাকতে হবে।
উল্লেখিত শর্ত সমূহ একজন উপাচার্য বা উপ-উপাচার্য বা ট্রেজারার হওয়ার জন্য অতিরিক্ত, অপ্রয়োজনীয়। উপাচার্য বা উপ-উপাচার্য একজন প্রশাসক। প্রশাসনিক যোগ্যতার বিশেষ প্রয়োজন। দক্ষতার সাথে বিশ্ববিদ্যালয় পরিচালনা করাই একজন উপাচার্যের মূল কাজ । এই সকল শর্ত না রাখাই যুক্তিযুক্ত।

তিন) ধারা ১৯, সিন্ডিকেট গঠন সম্পর্কে নতুন আইনে বলা হয়েছে : প্রত্যেক বিশ্ববিদ্যালয় একটি সিন্ডিকেট থাকবে। তাতে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ বোর্ড অব ট্রাস্টি কর্তৃক একজন নারীসহ তিনজন সদস্য, উপাচার্য কর্তৃক একজন নারীসহ তিনজন সদস্য সরকার কর্তৃক মনোনীত একজন অধ্যাপক, শিক্ষার্থী কল্যান উপদেষ্টা, তিন জন অ্যালামনাই সদস্য।
এই ধারায় দেখা যাচ্ছে নারীসহ সরকার ও কমিশনসহ চারজন নতুন করে যুক্ত হলেন।
তবে এই ধারায় নারীসহ সংযুক্ত বাধ্যতামূলক করা হয়েছে। এইটি জেন্ডার বৈষম্য দূরীকরণে সহযোগ হবে।

চার) ধারা ২৩, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ও বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের বেতন কাঠামো সরকারি বেতন স্কেলের অন্যূন ২০% এর বেশি হইবে। এই সংযোজন অন্যায় হস্তক্ষেপ। স্বাধীনতার উপর চরম নজরদারী।

চার) ধারা ২৯, অর্থ কমিটি : বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষকে অর্থ কমিটির সভাপতি প্রস্তাব করা হয়েছে। তিনি কর্মকর্তা। ট্রাস্টি নন। এই কমিটির সদস্য হবেন, উপ-উপাচার্য, বোর্ড অব ট্রাস্টিজ কর্তৃক একজন নারীসহ দুইজন, উপ-উপাচার্য কর্তৃক একজন, সিন্ডিকেট কর্তৃক নারীসহ দুইজন, বিশ্ববিদ্যালয় এ্যালামনাই কর্তৃক ১ জন। পরিচালক (অর্থ) সদস্য সচিব হবেন।
২০১০ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের সভাপতি অর্থ কমিটিতে ট্রাস্টি থেকে ছিলেন। প্রস্তাবিত কমিটিতে অতিরিক্ত বহিরাগত সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। যাদের অর্থ সংগ্রহ বা জোগানে কোন ভূমিকা থাকবে না। তা হলে বিশ্ববিদ্যালয় অর্থ জোগান ভাটা পড়বে এবং উন্নয়ন কর্মকান্ড ব্যহত হবে।
এই কমিটিতে একজন নারী সদস্য রাখার প্রস্তাব রয়েছে। অন্যদিকে ৩২ ধারায় ও একজন নারীসহ দুইজন সদস্য রাখতে হবে যারা ট্রাষ্ট্রি সদস্য নন। কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে এই ক্ষেত্রেও বহিরাগত সদস্যদের প্রাধান্য পেয়েছে। নিয়োগ বাণিজ্য ঠেকানোর ব্যবস্থা এই ক্ষেত্রে কঠিন হবে।

পাঁচ) ধারা ৪১ বিশ্ববিদ্যালয়ের অর্থের উৎস : এই ধারায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আয়ের উৎসের কথা বলা হয়েছে। কিন্তু ব্যাংক বা কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋ ঋন নেয়ার কথা উল্লেখ করা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। ছাত্রছাত্রীদের টিউশন ফি থেকে অর্থ দিয়ে কোন মানসম্মত বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করা যায় না। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে হবে। এই বিষয়টি সুস্পষ্ট থাকা প্রয়োজন।

ছয়) ধারা-৪৪, শিক্ষার্থী ফি :
এই ধারায় শিক্ষার্থী ফি কাঠামো প্রস্তুত করে কমিশনের অনুমোদন গ্রহণ করার কথা বলা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি ভাবে প্রতিষ্ঠাতাগণ ছাত্রছাত্রীদের ফি নির্ধারণ করবেন। যেহেতু সরকার কোন অনুদান দেন না, তাই ফি নির্ধারনের জন্য সরকারের অনুমোদনের প্রয়োজন নেই। সরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের ফি উক্ত বিশ্ববিদ্যালয় নির্ধারণ করে থাকে। সেই ক্ষেত্রে সরকারের অনুমোদনের প্রয়োজন পড়ে না।

পাচ) ধারা-৫০, চাকরি প্রবিধানমালা :
এই ধারায় ২নং উপ ধারায় বলা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় উহার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাঠামো ও চাকরি প্রবিধানমূলক কমিশন থেকে অনুমোদন গ্রহণ করতে হবে। স্বাধীন বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন কমিশন থেকে উক্ত বিষয় অনুমোদন নিতে হবে? বিষয় শুধু অবহিত করা যাবে মর্মে থাকাটা উচিত।

ছয়) বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০২৫ (খসড়া) : কোথাও উল্লেখ নাই যে, উক্ত বিশ্ববিদ্যালয় লাভজনক বা অলাভজনক হবে। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় লাভজনক বা অলাভজনক উভয়6 ভিত্তিতে প্রতিষ্ঠা ও পরিচালনা করা যাবে। তাতে প্রতিষ্ঠাতাগণ নিজেদের ইচ্ছা মোতাবেক বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে থাকবে। পৃথিবীর বিভিন্ন দেশে উভয় প্রকারের বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে।
আমাদের দেশে শুরু থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় বাণিজ্যিক উদ্দেশ্যে স্থাপিত হয়েছে। ১৯৯২ সালের আইনের কোন বাধা ছিল না। ২০১০ আইনে অলাভজনক উল্লেখ করা হয়েছে। লাভজনক না হওয়ার কারণে উদ্যোক্তাগণ নতুন কোন বিনিয়োগ করেন না। নতুন বিনিয়োগ না করলে বিশ্ববিদ্যালয় উন্নতমানে পৌছানো কোনক্রমেই সম্ভব নয়। শুধু ছাত্রছাত্রীদের টিউশন ফি থেকে বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় উন্নয়ন কাজ করা যাচ্ছে না। তাই অনেক বেসরকারী বিশ্ববিদ্যালয় আর্থিক দৈন্যতায় ভুগছে। লেখাপড়ার মানও উন্নত হচ্ছে না।
নানা অনিয়মের বেসরকারি বিশ্ববিদ্যালয় উদ্যোক্তাগণ জড়িয়ে পড়ছেন। লাভজনক হলে উদ্যোক্তাগণ নতুন নতুন বিনিয়োগ করতেন। লাভের আশায় বিনিয়োগে উৎসাহ থাকতো। কিন্তু তা না থাকার কারণে অনেকে অনিয়ম ও দুর্নীতির মাত্রায় নিয়ে শিক্ষা খাতকে কলুষিত করছে।

সাত) বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০২৪ (খসড়া) পর্যালোচনা করে দেখা যাচ্ছে, তবে কোন ভাল দিক নেই। বরং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ সকলের জন্য গ্রহণযোগ্য, উপযোগী ও আধুনিক। তাই প্রস্তাবিত খসড়া আইন বাতিল করা হোক।
শুধুমাত্র দুইটি ধারা বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এ সংযুক্ত করলে আরও আধুনিক ও উন্নত হবে।

১. বেসরকারি বিশ্ববিদ্যালয় অলাভজনক ও লাভজনক উভয় ভিত্তিতে পরিচালিত হতে পারবে।
২. বেসরকারি বিশ্ববিদ্যালয় তার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য যে কোন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করতে পারবে।

The post বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০২৫ (খসড়া)<br>অবিলম্বে প্রত্যাহার করা হোক appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/private-universities-act-2025-should-be-withdrawn-immediately/feed/ 0
বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির ভিত তৈরি করেন খালেদা জিয়া https://chintavabna.com/bangladesh-economic-prosperity-laid-by-khaleda-zia/ https://chintavabna.com/bangladesh-economic-prosperity-laid-by-khaleda-zia/#comments Tue, 13 Jan 2026 11:55:52 +0000 https://chintavabna.com/?p=999 গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। দেশনেত্রী খালেদা বিদায় নিয়েছেন ডিসেম্বর ২০২৫। কিন্তু তার কর্ম, তাঁর আদর্শ, তাঁর অনুসরণ করার মত নানা…

The post বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির ভিত তৈরি করেন খালেদা জিয়া appeared first on চিন্তা ভাবনা.

]]>
গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। দেশনেত্রী খালেদা বিদায় নিয়েছেন ডিসেম্বর ২০২৫। কিন্তু তার কর্ম, তাঁর আদর্শ, তাঁর অনুসরণ করার মত নানা কর্মকা- আমাদের মাঝে বিরাজমান। পুরো জাতি আজ তাকে স্মরণ করছে। এই জাতির অভিভাবক ছিলেন, আছেন, থাকবেন। তাঁর সুন্দর কর্মময়, অনুকরণীয় কাজসমূহ আমাদের হৃদয়কে আলোড়িত করছে, ভবিষ্যতেও করবে।
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়ার আন্দোলন। জীবনের শেষ মূহূর্ত পর্যন্ত তিনি জনগণের কাজ করে গিয়েছেন। তাই তিনি বলতেন, ‘বিদেশে আমার কোন ঠিকানা নেই, আমার ঠিকানা এই প্রিয় বাংলাদেশ।’ জেল, জুলুম, নির্যাতন সব সহ্য করে তিনি মৃত্যু অবধি বাংলাদেশে ছিলেন। এক মুহূর্তের জন্যও তিনি দেশের মানুষকে ছেড়ে বিদেশে পাড়ি জমান নাই। তাই তো তিনি সকলের নেতা। তিনি জনমানুষের প্রিয় নেতা।
বেগম জিয়া শুধুমাত্র গণতন্ত্রের জন্য সংগ্রাম করেন নাই, তিনি দেশের অর্থনীতির মৌলিক ভিত্তি রচনা করে গিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ সালের পট পরিবর্তনের পর দেশের শাসন ভার গ্রহণের মাধ্যমে দেশে নতুনভাবে স্বাধীন করে, দেশ অপশাসন ও একদলীয় শাসন থেকে মুক্ত করে বহু দলীয় গণতন্ত্রের ধাপে উন্নীত করেন। এবং সাথে দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নের সিঁড়িতে নিয়ে আসেন। সেই দীর্ঘ ইতিহাস বেগম খালেদা জিয়ার শাসনকাল অতিব গুরুত্বপূর্ণ অধ্যায়, বিশেষ করে অর্থনৈতিক সংস্কার ও নীতিগত পুনর্বিন্যাসের ক্ষেত্রে।

এক
বেগম খালেদা জিয়া স্বৈরাচার শাসকের পতনের পর ১৯৯১ সালে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বকালে বাংলাদেশ ধীরে ধীরে রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনৈতিক কাঠামো থেকে বের হয়ে বাজার ভিত্তিক, রপ্তানি নির্ভর উন্নয়ন মডেলের দিকে অগ্রসর হয়। এটি শুধুমাত্র নীতিগত পরিবর্তনের বিষয় ছিল, বরং এটি ছিল রাষ্ট্র, বাজার ও সমাজের পারস্পরিক সম্পর্ক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পর্ব। এই সময় অর্থনীতির মূল হাল ধরেছিলেন সাইফুর রহমান। তাঁর হাত ধরে খালেদা জিয়ার নেতৃত্বে দেশ অর্থনীতিতে নতুন গতি লাভ করে।

দুই
১৯৯০ আন্দোলনের পর স্বৈরাচার এরশাদের পতন ঘটে। বাংলাদেশ সদ্য সামরিক শাসন থেকে গণতান্ত্রিক ধারায় ফিরে আসে। তখন খুবই সীমিত, উৎপাদন ক্ষমতা ছিল খুবই সামান্য, রাজস্ব অবকাঠামো ছিল দুর্বল, নানা নিয়ন্ত্রণ নীতিতে রাজস্ব কাঠামো আবদ্ধ ছিল। এই বাস্তবতায় খালেদা জিয়া এটি নতুন ও ভিন্ন পথ আবিষ্কার করেন। তিনি বেছে নেন ব্যক্তি খাতকে উন্নয়নের প্রধান চালিকাশক্তি। বাজারের ভূমিকা বৃদ্ধি করা, বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা এবং রাষ্ট্রকে সরাসরি নিয়ন্ত্রকের পরিবর্তে সহায়ক শক্তি হিসেবে গড়ে তোলাই ছিল এর মূল দর্শন। এই সময় থেকে বাংলাদেশে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির ভিত্তি দৃশ্যমান হতে শুরু করে।

তিন
বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের মূল চালিকাশক্তি তৈরি পোশাক শিল্প খাত। যদিও এ শিল্পের সূচনা হয় আশির দশকের থেকে, তবে নব্বই দশেক এসে এই শিল্প কাঠামোগত সহযোগিতা লাভ করে। সরকারের পক্ষ থেকে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা, ব্যাক টু ব্যাক এলসি, নগদ প্রনোদনা এবং বাণিজ্যিক সহজীকরণের নীতির মাধ্যমে রপ্তানিকারকদের কার্যকর সহযোগিতা প্রদান করা হয়। এই নীতিগুলো কোন উচ্চাভিলাষী শিল্প কৌশল ছিল না, বরং বাস্তব সমস্যার বাস্তবসম্মত সমাধান ছিল, এর ফলে বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়। বেগম খালেদা জিয়ার শাসন আমলে তৈরি পোশাক শিল্পখাত থেকে জাতীয় অর্থনীতিতে ৭৫ শতাংশের অধিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়।

চার
বাংলাদেশের ইতিহাসে ভ্যাট বা মূল্য সংযোজন প্রবর্তন একটি ঐতিহাসিক ঘটনা। ১৯৯১ সালে সরকার গঠনের পর পরই বেগম জিয়া সাইফুর রহমানের নেতৃত্বে ভ্যাট বা মূল্য সংযোজন আইন প্রণয়ন করেন। এটি বাংলাদেশের কর ব্যবস্থাপনায় একটি মৌলিক রূপান্তর। সীমিত ও অকার্যকর কর ব্যবস্থা থেকে একটি আইকনিক বিস্তৃত ভিত্তির রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়। ভ্যাট চালু, একটি অসাধ্য সাধন কাজ ছিল। বাধাও এসেছে। পরবর্তীতে অনেক সংস্কারও করা হয়েছে। তবুও ভ্যাট ব্যবস্থা চালু হয়েছে। দেশের রাজস্ব ও প্রশাসনের ভিত্তি শক্তিশালী করা হয়েছে। তখন দেশের উন্নয়ন ব্যয়, সামাজিক সুরক্ষা ও অবকাঠামোতে বিনিয়োগের জন্য এ ধরনের কাঠামোগত সংস্কার খুবই জরুরি ছিল।

পাঁচ
বাংলাদেশের ইতিহাসে একজন আপসহীন ও দূরদর্শী রাষ্ট্রনায়ক ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি কেবল গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক নন, বরং বাংলাদেশের আধুনিক বাজারভিত্তিক অর্থনীতির অন্যতম রূপকার। রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রযাত্রায় তিনি স্থায়ী ছাপ রেখে গেছেন। তিনি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ভি গড়েছিলেন। এক্ষেত্রে তার অবিচল নিষ্ঠা, দূরদর্শিতা আর যুগান্তকারী দিক-নির্দেশনা ছিল খুবই গুরুত্বপূর্ণ।
খালেদা জিয়ার আমলে ১৯৯৪ সালে কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টি বিলটি চালু হয়, যা আমদানী-রপ্তানী কার্যক্রম আরও বেশি গতিশীলতা লাভ করে। ২০০৩ সালে খালেদা জিয়ার সরকার ভাসমান বিনিময় হার ব্যবস্থা চালু করে। এটি বৈদেশিক বাণিজ্য ও মুদ্রানীতিতে নমনীয়তা আনে এবং বহির্বিশে^র সঙ্গে অর্থনৈতিক সংযোগকে আরও কার্যকর করে তোলে।

ছয়
বেগম জিয়ার আমলে আর্থিক খাতের সংস্কার ছিল অন্যতম জটিল ও কঠিন কাজ। ব্যাংক কোম্পানী আইন ১৯৯১ এবং আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ প্রণয়নের মাধ্যমে নিয়ন্ত্রণ কাঠামো শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করা হয়। এই সময় বিশ^ব্যাংক সহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে নিয়ে আর্থিক খাতের সংস্কার কর্মসূচি গ্রহণ করা হয়। এই সংস্কারের উদ্দেশ্য ছিল ব্যাংক ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, ঋন শৃঙ্খলা নিশ্চিত করা এবং তদারকি শক্তিশালী করা। যদিও পুরোপুরি সফলতা আসে নাই, তবে মূল বিত্তি রচিত হয়েছিল।
বেগম খালেদা জিয়ার শাসন আমলে পুঁজি বাজারের প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করতে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (ইঝঊঈ) গঠন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যা পুঁজিবাজারকে কাঠামোগত ভিত্তি তৈরিতে অধিক সাহায্য করেছিল। কিন্তু পরবর্তীতে শেখ হাসিনার আমলে পুঁজিবাজারকে পরিকল্পিতভাবে লুন্ঠনের মাদ্যমে তলানিতে নিয়ে যাওয়া হয়।

সাত
বাংলাদেশের উন্নয়ন যাত্রায় বিজ্ঞান ও প্রযুক্তিতে সংযোজন ছিল পরিকল্পিত ও দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত। নব্বই দশকে অবকাঠামো ও তথ্যপ্রযুক্তিতে পিছিয়ে থাকা বাংলাদেশকে এনালগ পন্থা থেকে কিবোর্ডনির্ভর ডিজিটাল প্রযুক্তির পথে এগিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বেগম খালেদা জিয়ার সরকার। সাবমেরিন সংযোজন, রাষ্ট্রীয় মোবাইল টেলিটক প্রতিষ্ঠা, আইটি সেক্টরকে থ্রাস্ট মেকীর ঘোষণা ও বিজ্ঞানভিত্তিক অবকাঠামো তৈরি মধ্য দিয়ে আজকের প্রযুক্তি নির্ভর বাংলাদেশে তথ্য ও বিজ্ঞান প্রযুক্তি খাতের ভিত্তি। এই ভিত বেগম জিয়া গড়ে দিয়েছিলেন বলে আহকের প্রযুক্তি খাতের এই উত্থান ও উন্নতি।

আট
বেগম জিয়া সরকবারের আমলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ ও প্রবাসী আয়ের প্রবাহ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে। নব্বই দশক থেকে ২০০০ এর দশকের মাঝামাঝি সময়ে দারিদ্রের হার উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। তবে এই অর্জন একটি ধারাবাহিক প্রক্রিয়ার ফল। একক কোন সরকারের নয়। তবে খালেদা জিয়ার সরকার রাজনীতি স্থিতিশীলতা এই প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নেয়।

নয়
অর্থনৈতিক কর্মকা-ের পাশাপাশি বেগম খালেদা জিয়া নারী উন্নয়নে, নারীর শিক্ষা ও কর্ম সংস্থানে নানা উদ্যোগ গ্রহণ করেন। তিনি নারীদের জন্য ১৯৯৪ সালে মেয়েদের শিক্ষায় উপবৃত্তি ও শিক্ষা অব্যাহত রাখার ফলে মেয়েদের বিদ্যালয় অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে থাকে। মেয়েদের বিনামূল্যে বইসহ বেতন, ভাতা মওকুফের ফলে নারী শিক্ষায় বিপ্লব সাধিত হয়।
দারিদ্র বিমোচনের লক্ষ্যে প্রমাণ কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় ধীরে ধীরে বৃদ্ধি করিয়ে ঝুঁকিপূর্ণ ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রীয় সহায়তা জোরদার করার চেষ্টা করা হয়। এই সকল উদ্যোগ বাংলাদেশের সামাজিক অগ্রগতির ভিত্তি শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রাখে।

দশ
১৯৯৪ সালে খালেদা জিয়া ঔষধ শিল্পের সংস্কারের বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। এর ফলে আজ ঔষধ শিল্প শক্তিশালী ভিত্তিতে প্রতিষ্ঠিত। ঔষধ বিদেশে রপ্তানি হচ্ছে।
মৃত্যুর ৮-৯ বছর পূর্বে খালেদা জিয়া দেশ সংস্কারের প্রস্তাব দিয়েছিলেন। যখন কেউ সংস্কারের কথা চিন্তাও করেনি, তখন খালেদা জিয়া ভিশন ২০৩০ জাতির সামনে তুলে ধরেন। তারপর তারেক রহমান তার ভিত্তিতে, শহীদ জিয়ার ১৯ দফার আলোকে ৩১ দফা জাতির সংস্কারের মৌলিক বিষয় উপস্থাপন করেন। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ৩১ দফার আলোকে দেশে আর্থ-সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে যাবে। এই অভিপ্রায় আমাদের মনের মধ্যে লালিত থাকবে। সেই সুন্দর, সুদিনের অপেক্ষায় পুরো জাতি প্রহর গুনছে। খালেদা জিয়ার বাংলাদেশে তার স্বপ্নকে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাবে তরুণ প্রজন্ম। যা চব্বিশে স্বৈরাচার বিরোধী আন্দোলন আমাদের শিখিয়েছে।

The post বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির ভিত তৈরি করেন খালেদা জিয়া appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/bangladesh-economic-prosperity-laid-by-khaleda-zia/feed/ 1
বিদেশী বিনিয়োগে উৎসাহ বেশী https://chintavabna.com/foreign-investment-interest-in-bangladesh/ https://chintavabna.com/foreign-investment-interest-in-bangladesh/#respond Fri, 13 Jun 2025 13:42:28 +0000 https://chintavabna.com/?p=994 দেশে বিনিয়োগের বড় খরা চলছে। এই অবস্থার কবে উন্নতি হবে তা নিশ্চিত বলা যায় না। তবে ধারণা করা হচ্ছে সময় লাগবে। দেশী বিদেশী বিনিয়োগ আসতে…

The post বিদেশী বিনিয়োগে উৎসাহ বেশী appeared first on চিন্তা ভাবনা.

]]>
দেশে বিনিয়োগের বড় খরা চলছে। এই অবস্থার কবে উন্নতি হবে তা নিশ্চিত বলা যায় না। তবে ধারণা করা হচ্ছে সময় লাগবে। দেশী বিদেশী বিনিয়োগ আসতে আরও একটু সময় লাগবে বলে মনে হচ্ছে। বড় সঙ্কট আস্থার। দ্বিতীয় সঙ্কট ব্যাংকিং খাতের। তৃতীয় সমস্যা হচ্ছে জ্বালানী ও বিদ্যুতের ঘাটতি।
কিছুদিন পূর্বে দেশী বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার জন্য ঢাকায় বেশ ভালো রকমের উন্নতমানের তথা উপস্থাপনা বেশ চমৎকার এমনি এক বিনিয়োগ সম্মেলন হয়ে গেলো। কিছু কিছু বিনিয়োগ হয়েছে। বেশ কিছু বিনিয়োগের প্রস্তাবনা ও এসেছে। তবে অনেক প্রশ্ন। অনেক সমাধানের আশার বাণী শোনানো হয়েছে। ধীরে ধীরে হয়তো বরফ গলবে মনে হয়।

বিনিয়োগ ও কর্মসংস্থান : কর্মসংস্থানের প্রধান চালিকা শক্তি বিনিয়োগ। যত বেশি বিনিয়োগ, তত বেশি উৎপাদন এবং সেই অনুপাতে তৈরি হয় কর্মসংস্থান। বাংলাদেশে এই বিনিয়োগের ক্ষেত্রে দেশি-বিদেশি উভয় ধরনের বিনিয়োগই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পরিসংখ্যান বলছে, কর্মসংস্থান তৈরিতে বিদেশি বিনিয়োগের চেয়ে দেশীয় বিনিয়োগের অবদান বেশি।
যদিও বিদেশি বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে বেশি সুযোগ-সুবিধা পান, এই অভিযোগ রয়েছে। এ নিয়ে দেশি বিনিয়োগকারীদের মধ্যেও আছে হতাশা। তা সত্ত্বেও বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন বিশ্লেষকেরা। কারণ, বিদেশি বিনিয়োগে কর্মসংস্থান কম হলেও নতুন প্রযুক্তি জ্ঞান, শোভন কর্মসংস্থান, মানসম্মত পণ্য তৈরিতে বিদেশি প্রতিষ্ঠানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের বিনিয়োগে প্রতিযোগিতাও বৃদ্ধি পায়।
বিডার বিনিয়োগবিষয়ক পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯-১০ সালে প্রায় ৩৯৩ কোটি মার্কিন ডলারের দেশি বিনিয়োগের বিপরীতে কর্মসংস্থান হয়েছে ২ লাখ ৯১ হাজার ৪১৮ জনের। একই বছর ৮৯ কোটি ডলারের বিদেশি বিনিয়োগের বিপরীতে কর্মসংস্থান হয় ৩৯ হাজার ২৪৫ জনের। আর ২০২০-২১ সালে ৬৬৬ কোটি ৬৯ লাখ ডলারের দেশি বিনিয়োগের বিপরীতে কর্মসংস্থান হয়েছে ১ লাখ ৬০ হাজার ১০০ জনের। তার বিপরীতে প্রায় ১০৬ কোটি ডলারের বিদেশি বিনিয়োগের বিপরীতে কর্মসংস্থান হয় ২০ হাজার ৬৮৬ জনের। ২০০৯-১০ থেকে ২০২০-২১ সাল পর্যন্ত মোট ৫৭৫ কোটি ডলারের স্থানীয় ১২ বছরে ১০ হাজার ৫৭৫ বিনিয়োগের বিপরীতে কর্মসংস্থান হয়েছে প্রায় ২৮ ৫ হাজার ৯৪৩ লাখ ১৮ হাজার জনের। একই সময় কোটি ডলারের বিদেশি বিনিয়োগের বিপরীতে কর্মসংস্থান হয় প্রায় ৫ লাখ ৪৬ হাজার জনের।
বিডার তথ্য অনুযায়ী, বিদেশি বিনিয়োগে এ দেশে আনুষ্ঠানিক খাতে একজনের কর্মসংস্থানে ৯৩ হাজার ৪২৮ ডলার বিনিয়োগ করতে হয়। তার বিপরীতে একজনের কর্মসংস্থান তৈরিতে স্থানীয় বিনিয়োগ লাগে ৩৭ হাজার ৫২৮ ডলার। অর্থাৎ কর্মসংস্থানে দেশি বিনিয়োগের তুলনায় একজনের বিদেশি বিনিয়োগ লাগে আড়াই গুণ বেশি।
বিদেশি বিনিয়োগে কম কর্মসংস্থান হলেও বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, বিদেশি বিনিয়োগে দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়ে। রপ্তানি বৃদ্ধি পায়। অবকাঠামো উন্নয়ন হয়। তাই দেশি বা বিদেশি বিনিয়োগ কখনো একে অপরের প্রতিপক্ষ নয়, বরং পরিপূরক।

বিদেশি বিনিয়োগের দুরবস্থা : বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫, অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্বর) দেশে প্রকৃত বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে ২১ কোটি ৩০ লাখ ডলারের। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭৪ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রকৃত বিদেশি বিনিয়োগ ৫৩ কোটি ১০ লাখ ডলার বা ৭১ শতাংশের বেশি কমেছে।
স্থানীয় বিনিয়োগ থেকে যে মুনাফা হয়, তা সাধারণত দেশেই থাকে এবং পুনর্বিনিয়োগ হয়। আর বিদেশি কোম্পানিগুলো। নিজ দেশে ফেরত নিয়ে মুনাফার একটি বড় অংশ সেই যায়। কারণে স্থানীয় বিনিয়োগে যে পরিমাণ কর্মসংস্থান হয়, বিদেশি বিনিয়োগে ততটা হয় না।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বিডার বিনিয়োগবিষয়ক সম্মেলনে আইএফসি প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে পাঁচটি বড় বাধা চিহ্নিত করা হয়। সেগুলো হচ্ছে বিদ্যুতের সমস্যা, অর্থায়নের সীমিত সুযোগ, দুর্নীতি, অনানুষ্ঠানিক খাতের আধিক্য ও উচ্চ করহার।

দেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈষম্য : দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অভিযোগ, দেশে ব্যাংকঋণের সুদহার বেশি, যদিও বিদেশি বিনিয়োগকারীরা বিদেশ থেকে কম সুদে ঋণ আনতে পারেন। সেই সঙ্গে তাঁরা মুনাফা অন্য দেশে নিয়ে যেতে পারেন; বাংলাদেশের স্থানীয় বিনিয়োগকারীরা সাধারণত অন্য দেশে বিনিয়োগ করতে পারেন না। করতে চাইলে নানা সংস্থা থেকে অনুমোদন নিতে হয়। সেই কারণে বিদেশিদের তুলনায় দেশি উদ্যোক্তাদের বেশি প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়।
স¤প্রতি বিডা আয়োজিত বিনিয়োগ সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ সমস্যার সমাধান নিয়ে নানা কথা বলা হয়েছে। এসব সমস্যা সমাধানে কিছু উদ্যোগও নেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় বিনিয়োগকারীদের সমস্যার সমাধানে এ ধরনের উদ্যোগ কম।
বর্তমানে দেশে সামগ্রিকভাবে যে পরিবেশ বিরাজ করছে, তা বিনিয়োগের জন্য অনুক‚ল নয় সম্প্রতি বিডা এত ঘটা করে বিনিয়োগ সম্মেলন করল, কিন্তু সেই সম্মেলনের পরপরই শিল্পে গ্যাসের দাম বাড়ানো হলো। এমনকি নতুন দামে গ্যাস দেওয়া হবে বলে অনেক দিন ধরে গ্যাসের নতুন সংযোগ দেওয়া হচ্ছে না।
স্থানীয় বিনিয়োগ না বাড়লে বিদেশি বিনিয়োগ বাড়বে না। স্থানীয় হোক বা বিদেশি হোক, বিনিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতি ধারাবাহিকতার নিশ্চয়তা খুবই জরুরি। দুটি ক্ষেত্রেই বাংলাদেশে সমস্যা রয়েছে। এ কারণে দীর্ঘদিন ধরে বিনিয়োগে স্থবিরতা।
দেশের বিদ্যমান অস্থিতিশীল পরিবেশ বিনিয়োগের জন্য অনুকূল নয়। এ পরিস্থিতিতে দেশি বিনিয়োগকারীরা আস্থা না পেলে বিদেশি বিনিয়োগকারীরাও আস্থা পাবেন না। বিদ্যমান এই অনিশ্চয়তা থেকে উত্তরণে গণতান্ত্রিক উত্তরণের রূপরেখা প্রয়োজন। সংস্কার কবে নাগাদ করা হচ্ছে, এরপর যাঁরা ক্ষমতায় আসবেন, তাঁরা বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে কী ব্যবস্থা নেবেন- এসব বিষয় বোঝার জন্য বিনিয়োগকারীরা মুখিয়ে আছেন।

বিনিয়োগে বড় বাধা : সকলে আমরা চাই দেশে বিপুল সংখ্যক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠুক। বিনিয়োগ বাড়–ক। কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি হোক। কিন্তু বাধা অনেক।

১. বিদ্যুৎ ও জ্বালানী : দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা রয়েছে ১৭০০ মেঘাওয়াট। উৎপাদন ক্ষমতা রয়েছে ১৩০০ মেঘাওয়াট থেকে ১৫০০ মেগাওয়াট। ঘাটতি রয়েছে ২০০ মেগাওয়াট। আরও বেশি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে বিদ্যুতের ঘাটতি আরও বেড়ে যাবে।
অন্যদিকে বাংলাদেশে গ্যাসের বর্তমান চাহিদা রয়েছে ৪১০ কোটি ঘনফুট। গ্যাস উৎপাদিত হচ্ছে ৩৮০ কোটি ঘনফুট। ঘাটতি রয়েছে ১১০ কোটি ঘনফুট। দীর্ঘদিন ধরে দেশে গ্যাস উৎপাদনের জন্য কুপ খনন বন্ধ রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিগত সরকার আমলে হয়ে পড়ছিল একটি আমদানীকারক সংস্থা বা এজেন্ট। অথচ এই প্রতিষ্ঠানের মূল কাজ ছিল গ্যাস আবিষ্কার উত্তোলন ও বিতরণ। এই কাজটি না করে প্রতিষ্ঠানটি দুর্বল ও অকেজো হয়ে পড়েছে। সমুদ্রে আমাদের গ্যাসের সন্ধানের কাজ এখনও শুরু করা যায়নি।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বিডার বিনিয়োগবিষয়ক সম্মেলনে আইএফসি প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে পাঁচটি বড় বাধা চিহ্নিত করা হয়। সেগুলো হচ্ছে বিদ্যুতের সমস্যা, অর্থায়নের সীমিত সুযোগ, দুর্নীতি, অনানুষ্ঠানিক খাতের আধিক্য ও উচ্চ করহার।

দেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈষম্য : দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অভিযোগ, দেশে ব্যাংকঋণের সুদহার বেশি, যদিও বিদেশি বিনিয়োগকারীরা বিদেশ থেকে কম সুদে ঋণ আনতে পারেন। সেই সঙ্গে তাঁরা মুনাফা অন্য দেশে নিয়ে যেতে পারেন; বাংলাদেশের স্থানীয় বিনিয়োগকারীরা সাধারণত অন্য দেশে বিনিয়োগ করতে পারেন না। করতে চাইলে নানা সংস্থা থেকে অনুমোদন নিতে হয়। সেই কারণে বিদেশিদের তুলনায় দেশি উদ্যোক্তাদের বেশি প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়।
স¤প্রতি বিডা আয়োজিত বিনিয়োগ সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ সমস্যার সমাধান নিয়ে নানা কথা বলা হয়েছে। এসব সমস্যা সমাধানে কিছু উদ্যোগও নেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় বিনিয়োগকারীদের সমস্যার সমাধানে এ ধরনের উদ্যোগ কম।
বর্তমানে দেশে সামগ্রিকভাবে যে পরিবেশ বিরাজ করছে, তা বিনিয়োগের জন্য অনুক‚ল নয় স¤প্রতি বিডা এত ঘটা করে বিনিয়োগ সম্মেলন করল, কিন্তু সেই সম্মেলনের পরপরই শিল্পে গ্যাসের দাম বাড়ানো হলো। এমনকি নতুন দামে গ্যাস দেওয়া হবে বলে অনেক দিন ধরে গ্যাসের নতুন সংযোগ দেওয়া হচ্ছে না।
স্থানীয় বিনিয়োগ না বাড়লে বিদেশি বিনিয়োগ বাড়বে না। স্থানীয় হোক বা বিদেশি হোক—বিনিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতি ধারাবাহিকতার নিশ্চয়তা খুবই জরুরি। দুটি ক্ষেত্রেই বাংলাদেশে সমস্যা রয়েছে। এ কারণে দীর্ঘদিন ধরে বিনিয়োগে স্থবিরতা।
দেশের বিদ্যমান অস্থিতিশীল পরিবেশ বিনিয়োগের জন্য অনুকূল নয়। এ পরিস্থিতিতে দেশি বিনিয়োগকারীরা আস্থা না পেলে বিদেশি বিনিয়োগকারীরাও আস্থা পাবেন না। বিদ্যমান এই অনিশ্চয়তা থেকে উত্তরণে গণতান্ত্রিক উত্তরণের রূপরেখা প্রয়োজন। সংস্কার কবে নাগাদ করা হচ্ছে, এরপর যাঁরা ক্ষমতায় আসবেন, তাঁরা বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে কী ব্যবস্থা নেবেন- এসব বিষয় বোঝার জন্য বিনিয়োগকারীরা মুখিয়ে আছেন।

২) অর্থায়ন ও ব্যাংকিং খাত : বিনিয়োগের জন্য আর্থিক বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে বিনিয়োগ ব্যাংকগুলো অনেকটা দুর্বল ভ‚মিকায় রয়েছে বিগত সরকারের আমলে পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিসহ ১০টি ব্যাংকে লুটতরাজের মাধ্যমে পঙ্গু করে ফেলা হয়েছে। এস আলম, বেক্সিমকো, হলমার্কসহ বহু প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকগুলো থেকে নামে-বেনামে ঋণ নিয়ে বিদেশে অর্থ পাচার করেছে। দেশের অর্থ পাচার করে এস আলম ও সামিট পাওয়ার সিঙ্গাপুরে শ্রেষ্ঠ ধনীর তালিকায় স্থান পেয়েছে। অর্থ লুটের ফলে ব্যাংকসমূহ সত্যিকার বিনিয়োগকারীকে ঋণ দিতে ব্যর্থ হচ্ছে। তাই দেশী বিনিয়োগে ভাটা পড়েছে। দেশী বিনিয়োগ না হওয়ার কারণে বিদেশী বিনিয়োগ ও বেশ হ্রাস পেয়েছে। তাছাড়া রাজনৈতিক অনিশ্চয়তার ফলে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসেনি। দুর্বল আর্থিক খাত দিয়ে কোন দেশে বিনিয়োগ হয় না। যার ফলে উৎপাদন হ্রাস পায়। কর্মসংস্থান বৃদ্ধি পায় না। বেকারত্ব বৃদ্ধি পেতে থাকে। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে ব্যাংকিং খাতকে আসল স্থানে ফিরে আনতে হবে।

৩. দুর্নীতি ও অনিয়ম : বিগত স্বৈরশাসক ১৬ বছর ধরে এক নাগাড়ে দেশকে দুর্নীতি ও অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত করেছে। দুর্নীতি মানে বাংলাদেশ। অনিয়ম মানে বাংলাদেশ। এই চিত্র গ্রাম থেকে শহর, সর্বত্র ছড়িয়ে পড়েছে। দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণিজ্য ছাড়া সরকারের কোন প্রতিষ্ঠানে কাজ করা যায় না। তাই আমাদের দেশে ব্যবসার খরচ অনেক বেশি হয়ে পড়ে। পণ্যের মূল্য বৃদ্ধি অনেক কারণের মধ্যে দুর্নীতি, ঘুষ অন্যতম।
দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণিজ্য বন্ধ করতে হলে সরকারকে কঠোর হতে হবে। এই জন্য প্রয়োজন রাজনৈতিক সিদ্ধান্ত। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিসহ কর্তা ব্যক্তিদের ব্যক্তিগতভাবে সৎ ও দেশপ্রেমিক হবে। মাথা ঠিক না হরে দেহের অন্যান্য অঙ্গ কোনক্রমে ভাল হতে পারে না। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে দুর্নীতি হ্রাস করার উদ্যোগ গ্রহণ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হতে হবে। দুর্নীতি ও নিয়মের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে হবে। দ্রুত বিচার ব্যবস্থা করতে হবে। সর্বত্র সাধনের শাসন কায়েম করতে হবে। আইনকে সকলের জন্য সমান ব্যবস্থায় নিয়ে আসতে হবে।

৪. উচ্চ কর হার ও সুদের আধিক্য : বাংলাদেশে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক কর হার অনেক বেশি। প্রায় ৪৫ শতাংশ কর আমাদের দিতে হয়। অধিক কর প্রদানের কারণে বিনিয়োগে অর্থ আর থাকে না। কর অধিক হওয়ার ফলে ব্যবসায়ীদের দুর্নীতির আশ্রয় নিতে হবে। কর, ভ্যাটসহ নানা করের জালে ব্যবসায়ীগণ বন্দি। এই অবস্থার পরিবর্তন দরকার। অন্যদিকে লক্ষ লক্ষ ব্যবসায়ী ও ব্যক্তি করের আওতার বাইরে রয়েছে। যে কর দেয় তাকে আরও বেশি করে কর আদায়ের জন্য নানাভাবে হয়রানি করা হয়। ভ্যাটের আওতা বৃদ্ধির ফলে পণ্য উৎপাদনের খরচ বৃদ্ধি পেয়েছে। প্রতিটি বিষয়ে ভ্যাট দিতে হয়। তাও ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত। অধিক ভ্যাট আরোপে বিনিয়োগে ভাটা পড়েছে।
সুদের কাহিনী আর কি বলবো! বর্তমানের ব্যাংকে সুদের হার ১৮ শতাংশে উঠেছে। এমন উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসা করা খুবই কঠিন। তাই বিনিয়োগে খরা ধরেছে। ব্যাংকের সুদের হার ৯ শতাংশের নীচে নিয়ে আসতে হবে। কৌশল ও নীতি সহযোগিতার মাধ্যমে এই কাজটি করা উচিত।

৫. বিদ্যুত ও গ্যাসের মূল্য বৃদ্ধি ও নীতি সহযোগিতা : নীতি সহযোগিতা বিনিয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘন ঘন নীতি পরিবর্তনে বিনিয়োগকারীগণ সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে ঘন ঘন বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি বিনিয়োগে বড় বাধা। তাতে দীর্ঘমেয়াদী প্রজেক্ট চালানো কঠিন হয়। উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধি পায়। প্রতিবেশী বা অন্য কোন দেশের পণ্যের সঙ্গে আমরা ব্যবসা করতে কঠিন হয়। দীর্ঘমেয়াদী নীতি সহযোগিতা খুবই জরুরী। নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ শিল্পের জন্য অত্যাবশ্যক।

৬. জাতীয় নির্বাচন ও রাজনীতি : রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগের প্রধান শর্ত। বিনিয়োগকারীগণ স্থিতিশীল, দীর্ঘ মেয়াদি সরকার চায়। তাই বিনিয়োগ বৃদ্ধির স্বার্থে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন। দীর্ঘ মেয়াদি নির্বাচিত সরকার প্রয়োজন। তাই সকল দলের অংশগ্রহনে নিরপেক্ষ স্বচ্ছ একটি নির্বাচিত সরকার প্রয়োজন। তবেই দেশী বিদেশী বিনিয়োগ দেশে আসবে। কর্মসংস্থান সৃষ্টি হবে। বেকারত্ব কমবে। দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। রাজনৈতিক ঐক্য স্থায়ী হবে।

The post বিদেশী বিনিয়োগে উৎসাহ বেশী appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/foreign-investment-interest-in-bangladesh/feed/ 0
বাজেট হবে ব্যবসায়ী বান্ধববিনিয়োগ বান্ধব https://chintavabna.com/business-friendly-budget/ https://chintavabna.com/business-friendly-budget/#respond Fri, 13 Jun 2025 13:12:53 +0000 https://chintavabna.com/?p=989 জাতীয় বাজেট ২০২৫-২৬ প্রনয়নের কাজ শুরু হয়েছে। সরকার এই সংক্রান্ত নানা উদ্যোগ গ্রহণ করেছেন। প্রতি বছরের মতো এবারও জাতীয় রাজস্ব বোর্ড বাজেট প্রনয়নে কার্যক্রম শুরু…

The post বাজেট হবে ব্যবসায়ী বান্ধব<br>বিনিয়োগ বান্ধব appeared first on চিন্তা ভাবনা.

]]>
জাতীয় বাজেট ২০২৫-২৬ প্রনয়নের কাজ শুরু হয়েছে। সরকার এই সংক্রান্ত নানা উদ্যোগ গ্রহণ করেছেন। প্রতি বছরের মতো এবারও জাতীয় রাজস্ব বোর্ড বাজেট প্রনয়নে কার্যক্রম শুরু করেছেন। বিভিন্ন ব্যক্তি, সংস্থা, গবেষক, অর্থনীতিবিদগণ বাজেট নিয়ে আলোচনা করছেন এবং মূল্যবান পরামর্শ প্রদান করছেন। বর্তমান অন্তবর্তী সরকারকে আরও বেশি শক্তিশালী এবং একটি কার্যকর বাজেট প্রনয়নে সহযোগিতার জন্য দেশের বণিক সমাজও এগিয়ে এসেছেন। বিভিন্ন সমিতি, চেম্বার এবং এফবিসিসিআই সকল বাণিজ্যিক বেসরকারী সংগঠন বাজেট নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি বাজেট প্রনয়নে নানা পরামর্শ রাখছেন। প্রতিবছর এই কাজটি আমাদের দেশে হয়ে আসছে। ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে যে সকল বিষয় গুরুত্বের সঙ্গে নেয়া প্রয়োজন, তা নিয়ে আলোকপাত করার চেষ্টা করবো।

অর্থনৈতিক পুনরুদ্ধারে জোর : ৫ আগস্ট ২৪ এর ছাত্র-জনতার সফল বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটে। শেখ হাসিনা দেশে ছেড়ে ভারতের দিল্লীতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। কিন্তু শেখ হাসিনার ১৬ বছরের স্বৈরাচারী শাসনে দেশের অর্থনীতিতে একেবারে ধ্বংস করে গিয়েছে। দেশের ব্যাংকিং তথা আর্থিক খাতকে লুট করে, অর্থ পাচার করে একেবারে ধ্বংস করে দিয়ে গিয়েছে। তাই আসন্ন বাজেটে তথা ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে অর্থনৈতিক পুনরুদ্ধারকে অধিকতর অগ্রাধিকার দিতে হবে। দেশের সকল ব্যাংক ও অ-আর্থিক প্রতিষ্ঠানের প্রতি বিশেষ নজর দিতে হবে। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়কে সুবিচারের সঙ্গে দুর্বল ব্যাংকগুলোকে নীতি সহযোগিতার মাধ্যমে সবল করে তোলার উদ্যোগ গ্রহণ করতে হবে। দুর্নীতি, অনিয়ম, অর্থ পাচারসহ যাবতীয় নেতিবাচক কাজ কর্ম থেকে সকলকে সরে আসতে হবে।

কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প গ্রহণ : দেশে বিপুল পরিমাণ কর্মসংস্থানের প্রয়োজন। প্রতিবছর শিক্ষিত বেকার আসছে চাকরির সন্ধানে। ২০ লক্ষের অধিক চাকরির বাজারে প্রতিবছর প্রবেশ করছে। তাই সরকারকে কর্মসংস্থান সৃষ্টি হয় এমন প্রকল্প গ্রহণ করতে হবে। বিশেষ করে চীন, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বন্ধু দেশসমূহের বিনিয়োগকারীদের আকর্ষণের জন্য নতুন নতুন প্রকল্প গ্রহণ করা জরুরি। আগামী বাজেটে সেই লক্ষ্য ঠিক করে অগ্রসর হতে হবে।

দুর্বল ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সুরক্ষা : দেশের দারিদ্র্যের হার প্রায় ৪০ শতাংশ। বিগত করোনাকালে এই দারিদ্র্যের হার বেড়েছে। পরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া স্বৈরাচারী হাসিনা সরকারের লুটপাটের ফলে দেশের আর্থিক খাত ধ্বংস হয়ে পড়ে। দেশের টাকা বিদেশে পাচার হয়ে যায়। ব্যাংকগুলো থেকে নামে বেনামে ঋণ নিয়ে হাসিনা সরকারের সহযোগিরা দেশের অর্থনীতিকে একেবারে পঙ্গু করে ফেলে। ফলে দেশে সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এখনও দিন দিন বাড়ছে। তাই এই জনগোষ্ঠীর রক্ষা করার জন্য বাজেটে বিশেষ ব্যবস্থা রাখা প্রয়োজন।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে : দেশের মূল্যস্ফীতি এখন বড় সমস্যা। সাধারণ মানুষ মূল্যস্ফীতির ফলে ক্রয় ব্যয়ের সামাল দিতে পারছে না। এই ব্যাপারে আসন্ন বাজেটে বিশেষ উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারের ব্যয় হ্রাস করতে হবে। অপ্রয়োজনীয় ব্যয় দ্রæত হ্রাস করা দরকার। পণ্যের সরবরাহ নিশ্চিত করা জরুরি। আমদানীকৃত পণ্যের এলসি পরিকল্পিতভাবে খোলে পণ্যের চাহিদা নিয়ন্ত্রণে রাখতে হবে। জুলাই থেকে ফেব্রুয়ারী’২৫ পর্যন্ত মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি ছিল। গ্রাম ও সদরে খাদ্য বহিভর্’ত মূল্যস্ফীতি থেকে খাদ্য মূল্যস্ফীতি বেশি। মূল্য স্ফীতির কারণে স্বল্প আয়ের মানুষ কোন সঞ্চয় করতে পারছে না। পূর্বের সঞ্চয় ভেঙ্গে খাচ্ছে। গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করলে মূল্যস্ফীতি আবারও বাড়বে। তাই কোন ক্রমেই গ্যাসের মূল্য বৃদ্ধি করা ঠিক হবে না।

সামষ্টিক ব্যবস্থাপনা : বর্তমান সামষ্টিক অর্থনৈতিক, ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের কারণে সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও ক্ষুদ্র মাঝারি শিল্প খাতে যেন কোনো ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে, সেটি আসন্ন বাজেটে নিশ্চিত করা প্রয়োজন।

করনীতি : আসন্ন বাজেটে করনীতি পরিবর্তন আনা প্রয়োজন। ব্যক্তিকর বাড়িয়ে কমপক্ষে ৫ লক্ষ কর মুক্ত করা উচিত। দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে এর সীমানা বাড়ানোর যুক্তি রয়েছে। করদাতা যেন ঝামেলামুক্তভাবে কর দিতে পারে সে বিষয়ে জোর দেয়া প্রয়োজন। সামঞ্জস্যপূর্ণ কর নীতি করতে হবে, যা হবে বাস্তবায়নযোগ্য। ভ্যাটের হার পরিবর্তন করে ৭ শতাংশে নামিয়ে আনা দরকার। অবশ্য এই ক্ষেত্রে কেউ কেউ ১০ শতাংশের প্রস্তাব রেখেছেন। ব্যক্তি কর ২৫ শতাংশ করা উচিত। যা বর্তমানে প্রায় ৩৫ শতাংশ রয়েছে।

এনডিসি থেকে উন্নয়নশীল দেশে : সরকার ইতিমধ্যে দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তর করার জন্য ২০২৬ সালকে ঠিক রেখেছেন। এই অবস্থার ফলে রপ্তানিকারকগণ নগদ সহায়তাসহ অন্যান্য সুবিধা পাবেন না। দেশীয় শিল্প রক্ষার স্বার্থে বিকল্প হিসেবে শিল্পখাতে সকল পণ্যের উপর ভ্যাট হ্রাস করে মাত্র ৫ শতাংশ করাতে পারে। তাতে ব্যবসায়ীরা নগদ সহায়তার বিকল্প সুবিধা পাবেন।

বিদ্যুৎ ও জ্বালানী খাত : দেশের বিদ্যুত ও জ¦ালানী খাতের উন্নয়নের উপর পুরো দেশের উন্নতি নির্ভর করে। বিদ্যুত কেন্দ্রে ম্যাগাসিটি পেমেন্ট বিষয়টি বাতিল করা উচিত। পেট্রোবাংলার মাধ্যমে দেশে গ্যাস সরবরাহ বৃদ্ধির স্বার্থে কুপ খননে মনোযোগী হতে হবে। গ্যাস উন্নয়নের তহবিলকে বৃদ্ধি করতে হবে। কুপ খননে পেট্রোবাংলাকে এই তহবিল ব্যবহার করা উচিত, বিদেশী ঋণের জন্য অপেক্ষা করা উচিত নয়।

স্বাস্থ্য ও শিক্ষা খাত : ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। এই দুই খাতের ব্যয় বৃদ্ধি এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পথ সহজ হবে। ইংরেজী মাধ্যম স্কুলের আমদানি করা বইয়ের ওপর শুল্ক, কর সম্পুর্ণ প্রত্যাহার করা উচিত। মেডিকেল কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করর্পোরেট কর ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা উচিত। শিক্ষা উপবৃত্তির অর্থ দ্বিগুণ করার প্রস্তাব করছি। জুলাই আগস্ট ’২৪ এর আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা করতে হবে। তাদেরকে স্কুল ফিডিং কর্মসূচীর আওতায় আনার ব্যবস্থা করতে হবে।

ডিজিটাইজেশন করা : দেশের বিভিন্ন খাত আইটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এইক্ষেত্রে রাজস্ব ব্যবস্থাপনায় কাঠামোগত পরিবর্তনের সুযোগ এসেছে। এই খাতে বিনিয়োগ করলে এর উপর কর কয়েক গুণ বেশি পাওয়া যাবে।

দুর্বল শিল্পকে সহায়তা : বিগত স্বৈরশাসক আমলে দেশের বিভিন্ন ব্যাংক নানাভাবে লুট হয়েছে। বিশেষ করে ইসলামী ব্যাংকসমূহকে পরিকল্পিতভাবে এস আলমসহ কিছু গ্রুপ ও ব্যক্তি কর্তৃক লুট করে দুর্বল করা হয়েছে। সেই সময় প্রকৃত ব্যবসায়ীগণ ঋণ সুবিধা থেকে বঞ্চিত হয়। যার ফলে অনেক বড় বড় ভালো শিল্প উদ্যোক্তাগণ এখন ঋণখেলাপী। কারখানা বন্ধ। এলসি করতে পারছে না। আসন্ন বাজেট বিশেষ ব্যবস্থা রেখে এই সকল ঋণখেলাপী শিল্প খাতকে উদ্ধার করার পরিকল্পনা থাকতে হবে। তাদের সকল ঋণ ১৫ থেকে ২০ বছর মেয়াদী করে দিয়ে পুনরায় ব্যবসা পরিচালনার সুযোগ দেয়া প্রয়োজন। তাতে দেশের বিরাট উপকার আসবে। হাজার হাজার কর্মসংস্থান বৃদ্ধি পাবে। ব্যাংকগুলো তাদের ঋণের অর্থ সহজে ফেরত পাবে। বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রণালয় এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। দুর্বল এই সকল শিল্প প্রতিষ্ঠানকে পুনরায় নগদ ঋণ সহায়তা দিতে হবে। এলসি খোলার অনুমতি দিতে হবে।

তৈরি পোশাক শিল্প ও স্পিনিং খাত : দেশের বৈদেশিক মুদ্রা উপার্জনের প্রধানতম খাত হচ্ছে তৈরি পোশাক শিল্পখাত। দেশের ক্রয় ৭৮ শতাংশ বৈদেশিক মুদ্রা আসছে এই খাতের মাধ্যমে। তৈরি পোশাক শিল্পের প্রধান সহযোগী খাত হচ্ছে দেশের স্পিনিং খাত। শতভাগ তুলা বিদেশ থেকে আমদানি করে আমাদের স্পিনিং খাত তৈরি পোশাক শিল্পে সুতা সরবরাহ করছে। কিন্তু ভারতের সঙ্গে প্রতিযোগিতায় আমাদের স্পিনিং খাত টিকতে পারছে না। তাই দেশের সামগ্রিক বস্ত্রখাতের সহযোগিতার জন্য সূতা আমদানী কারকের কমপক্ষে ৫০ শতাংশ সূতা দেশীয় স্পিনিং থেকে ক্রয় করার বাধ্যবাধকতা থাকা দরকার। তাহলে দেশের স্পিনিং খাত ভারতের দানবীয় আগ্রাসন থেকে রক্ষা পাবে। সরকার বাণিজ্য মন্ত্রণালয় মাধ্যমে এম আরও জারি করে দ্রুত এই ব্যবস্থা নিতে পারে। আসন্ন ২০২৫-২৬ বাজেট প্রস্তাবে মাননীয় অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে দেশীয় শিল্প রক্ষার স্বার্থে প্রস্তাবনা আশা করছি। এবং তুলা আমদানির ক্ষেত্রে সকল প্রকার ভ্যাট ও কর মওকুফ রাখা প্রয়োজন। তুলার ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের নানা চার্জ সম্পূর্ণরূপে প্রত্যাহার করার আহŸান করছি।

গ্যাসের মূল্য বৃদ্ধি : আমাদের দেশে বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠান গ্যাস নির্ভর। গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করে শিল্প প্রতিষ্ঠান চলে। বিগত স্বৈরাচার সরকার গ্যাসের মূল ঘনফুট প্রতি এক লাফে পনেরো টাকা থেকে ত্রিশ টাকা উন্নীত করে। তাতে অনেক শিল্প দূর্বল হয়ে পড়েছে। শুধু দেশের শিল্প খাতে উন্নীতির স্বার্থে শিল্পে ব্যবহৃত গ্যাসের পূর্বের মূল্যে নামিয়ে আনা প্রয়োজন। গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে বাংলাদেশে স্পিনিং খাত ভারতের সাথে প্রতিযোগিতায় টিকতে পারছে না তাই গ্যাসের মূল্য হ্রাস করা খুবই জরুরি।
কয়েক দিন পূর্বে অর্থ উপদেষ্টা বলেছেন এবারের বাজেট হবে ব্যবসায়ি বান্ধব বাজেট। ব্যবসায়িদের স্বার্থ রক্ষা বিনিয়োগ বৃদ্ধি কর্মসংস্থান বৃদ্ধির টার্গেট নিয়ে ২০২৫/২৬ সালের বাজেট প্রণীত হবে বলে আমরা আশা করছি।

The post বাজেট হবে ব্যবসায়ী বান্ধব<br>বিনিয়োগ বান্ধব appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/business-friendly-budget/feed/ 0