বিবিধ Archives - চিন্তা ভাবনা https://chintavabna.com/category/বিবিধ/ দেশ ও মানুষের জন্য নিবেদিত Sat, 22 Aug 2026 15:26:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://chintavabna.com/wp-content/uploads/2023/09/cropped-cropped-cropped-cropped-chintavabna_logo-3-70x70.png বিবিধ Archives - চিন্তা ভাবনা https://chintavabna.com/category/বিবিধ/ 32 32 আমার স্মৃতিতে শহীদ জিয়া https://chintavabna.com/shaheed-zia-in-my-memories/ https://chintavabna.com/shaheed-zia-in-my-memories/#respond Fri, 21 Aug 2026 13:53:35 +0000 https://chintavabna.com/?p=1064 আমাদের বাংলাদেশী জাতীয়তাবাদের কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে। ব্যক্তিগত ও সামষ্টিকভাবে মানুষের প্রতিভা ও নিজস্ব ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহারের ব্যবস্থা করা। যে জন্য জনগণকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক…

The post আমার স্মৃতিতে শহীদ জিয়া appeared first on চিন্তা ভাবনা.

]]>
আমাদের বাংলাদেশী জাতীয়তাবাদের কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে। ব্যক্তিগত ও সামষ্টিকভাবে মানুষের প্রতিভা ও নিজস্ব ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহারের ব্যবস্থা করা। যে জন্য জনগণকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ইউনিটে সুসংগঠিত করা এবং সর্বনিম্ন গ্রাম পর্যায়ে সংগঠন গড়ে তোলার জন্য বহুদলীয় গণতন্ত্রের ধারণাকে কাজে লাগানো।
রাজনৈতিক দর্শন রাজনৈতিক আদর্শের জন্য যথেষ্ট নয়। সেই রাজনীতি আপনাদেরকে ধাবিত করবে একটি সামাজিক অর্থনৈতিক কর্মসূচির দিকে। সেই সামাজিক অর্থনৈতিক কর্মসূচির দিক যদি একটি রাজনৈতিক আদর্শ আপনাদের ধাবিত না করে তাহলে সেই রাজনৈতিক দর্শন অসম্পূর্ণ থেকে গেল।
আমাদের দর্শনের টার্গেট হলো জনগণ এবং সেই জনগণ টার্গেট হিসেবে তৈয়ারি করতে হবে। সংগঠন করতে হবে। সংগঠন করে বিপ্লব ধারণ করতে হবে। শান্তিপ্রিয় বিপ্লব। সেই বিপ্লবে আমাদের দর্শনের স্বপ্নের চরম লক্ষ্য হলো শোষণমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম করা।
-শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৭৩-৭৪ সেশনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা বিজ্ঞান বিভাগে অনার্সে ভর্তি হই। তখন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ছিলেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজ উদ্দিন আহমদ। এর পূর্বে তিনি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান এবং ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

কালুঘাট বেতার কেন্দ্র থেকে :
আমি তখন সবে মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে চট্টগ্রাম সরকারি কলেজে এইচএসসি বিজ্ঞান বিভাগে ভর্তি হই। সন ১৯৬৯ সাল। প্রথম বিভাগে ৫ বিষয় লেটার মার্ক নিয়ে এসএসসি পাস করি।
১৯৭১ সালে ৭ মার্চের পর সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। আমিও তাই চট্টগ্রাম থেকে গ্রামের বাড়িতে চলে যাই। গ্রাম আমার চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা মগধরা গ্রাম।
সারাদেশে তখন আন্দোলন শুরু হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ শ্রমিক জনতা তখন সার্বিক আন্দোলনে জড়িত হয়ে পড়ে।
যখন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের নেতাদের মধ্যে ঢাকা-হোটেল ইন্টার কন্টিনান্টালে পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব এবং ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে আলোচনা হচ্ছিল এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইয়াহিয়া ভুট্টোর সঙ্গে শেখ মুজিবের আলোচনার অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে তখন কিছুই পরিষ্কার ছিল না এবং পাকিস্তানী শাসকগোষ্ঠীর জাতিকে এক সিদ্ধান্তহীনতার জালে আটকে রেখেছিল। তখনই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বজ্রকণ্ঠে ঘোষণা এসেছিল “আমি মেজর জিয়া বলছি।” এ ঘোষণা তৎকালীন পূর্ব পাকিস্তানের সাড়ে সাত কোটি মানুষ শুনেছিল যে মেজর জিয়া রেডিওতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিলেন। আমি সন্দ্বীপ বসে জিয়ার এই ঘোষণা নিজ কানে শুনতে পেয়েছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় স্মৃতি :
১৯৭৪ সাল বাংলাদেশের ইতিহাসে অতি স্মরণীয়। তখন দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে শেখ মজিবুর রহমান। পরবর্তীতে শেখ মজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৫ সালে ১৫ আগস্ট এক সেনা বিদ্রোহে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে শেখ মজিবর রহমান নিহত হন। ১৫ আগস্টের পর খন্দকার মুশতাক আহমদ শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন। এবং শেখ মজিবুর রহমান ঘোষিত বাকশাল নিষিদ্ধ করেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জেনারেল জিয়া ক্ষমতাসীন হন। প্রথমে তিনি উপ প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন। ১৯৭৬ সালে ২১ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৭৮ সালে জুন মাসে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হন।
১৯৭৪ সালে আমি ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলাম। তখন দুর্ভিক্ষের সময়। আমরা হলে খেতাম দুপুরে এক বেলা ভাত। রাতে আমাদের খেতে হতো আটার রুটি।

ফজলুল হক মুসলিম হলে রঙিন টিভি :
তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সকল আবাসিক হলে সাদা কালো টেলিভিশন ছিল। জিয়াউর রহমান ক্ষমতা আসার পর প্রথমে বাংলাদেশ টেলিভিশনকে রঙিন টেলিভিশনে রূপান্তর ঘটলো। জিয়া ঢাকা বিশ^বিদ্যালয় সকল হলে রঙিন টেলিভিশন উপহার দিলেন। দলে দলে আমরা রঙিন টেলিভিশনে নানা অনুষ্ঠান উপভোগ করতাম।

মৌচাকে যুব জাম্বুরি অংশগ্রহণ :
আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থাকা অবস্থায় আরও একটি আন্তর্জাতিক যুব সম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। যেটি হয়েছিল মৌচাক স্কাউট জাম্বুরাতে। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া সহ বহু দেশের যুব সমাজ এই জাম্বুরীতে অংশগ্রহণ করে। সম্ভবত এই জাম্বুরা হয়েছে ১৯৭৯ সালের কোন এক শীতের মাসে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের সদস্য ছিলাম। রোভার স্কাউটের পক্ষ থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই যুব সম্মেলনের উদ্বোধন করেন। পাঁচ দিন ব্যাপী এই যুব সম্মেলনে মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহীম অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিভিন্ন গ্রুপ মিটিংয়ে তিনি অংশগ্রহণ করেন। তিনি তখন মালয়েশিয়ার যুব নেতা ছিলেন। বর্তমানে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
উক্ত অনুষ্ঠানে জিয়াউর রহমানকে সরাসরি সাক্ষাতের এবং তার মূল্যবান বক্তব্য শোনার সুযোগ হয়েছিল। এই যুবকদের দিকে তাকিয়েই জিয়াউর রহমান সত্যিকারের স্বপ্ন দেখতেন, “আমি যদি না থাকি, আমার উত্তরাধিকারী হিসেবে এই যুবকরা বাংলাদেশের স্বাধীনতার আজাদীর ঝান্ডাকে প্রগতি এবং উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে।”

শিক্ষা বিষয়ক ওয়ার্কসপে অংশগ্রহণ :
১৯৭৯ সালের কথা। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা বিজ্ঞান বিভাগে অনার্সের শেষ বর্ষের ছাত্র। কাজি জাফর আহমদ তখন বাংলাদেশ শিক্ষামন্ত্রী। বর্তমান প্রধানমন্ত্রীর তেজগাঁও সরকারী অফিসের একটি কক্ষে জাতীয় ভিত্তিক একটি শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী কাজী জাফর আহমদ তাতে সভাপতিত্ব করেন। তখন রাষ্ট্র প্রধান জিয়াউর রহমান উক্ত শিক্ষা সেমিনারে বক্তব্য রাখেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে উক্ত শিক্ষা সেমিনারে অংশগ্রহণ করি। অনুষ্ঠানের তারিখ আমার আজ মনে নেই। ঐ সেমিনারে জিয়াউর রহমান দেশের শিক্ষা সংস্কার ও উচ্চ শিক্ষা বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। কালো চশমা পরিহিত জিয়াকে তখন দেখে আমাদের মধ্যে আনন্দের এক অনির্বান প্রবাহ বহিতে থাকে। আমরা দেশ গড়ার ব্যাপারে শিক্ষাকে জীবনের মূল চালিকাশক্তি হিসেবে গ্রহণ করতে বেশ উৎসাহিত হয়ে উঠি। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বহু শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক ও সমাজের শিক্ষানুরাগীগণ উক্ত শিক্ষা সেমিনারে অংশগ্রহণ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বচক্ষে সামনাসামনি দেখার ঐ আমার পরম সুযোগ ছিল। নিজকে আজ আমার অনেক পাওয়ার পরম পাওয়া মনে হয়।

ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৭১ সালের নভেম্বর মাসে নিউইয়র্ক সফরকালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে বলেন, This other country his pushed across the border people who did not vote for their government but voted for the regime they wanted there was no other rime which these people have committed. Because the cry for independence arose after sheikh Mujib was arrested and not before. He himself, so for as I know has not asked for independence, even how.
১৯৭৯ সালে প্রেসিডেন্ট জিয়া ভারত সফরের সময় ২৭ ডিসেম্বর তাঁর সম্মানে ভারতের তখনকার রাষ্ট্রপতি সজ্জিত রেড্ডি এক ভোজসভার আয়োজন করেন। উক্ত ভোজ সভায় রাষ্ট্রপতি রেড্ডি বলেন,your position is already assured in the annals of the history of your country as the brave freedom fighter who was the first to declar independence of Bangladesh. (অধ্যাপক সামসুল হকের লেখা Bangladesh in International politics, Page 96).
১৯৭১ সালে ১১ এপ্রিল তদানীন্তন প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে জনগণের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে তাজউদ্দিন আহমদ বলেন, “লড়াইরত আমাদের বাহিনীর চমৎকার সাফল্য এবং প্রতিদিন তাদের শক্তির সঙ্গে জনবলের বৃদ্ধি এবং দখলীকৃত অস্ত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে যা মেজর জিয়াউর রহমানের মাধ্যমে ঘোষিত হয়- সক্ষম করেছে পূর্ণাঙ্গ অপারেশনাল বেস প্রতিষ্ঠা করতে, সেখান থেকে মুক্তাঞ্চলের প্রশাসনিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে।”
তাজউদ্দিন আহমদ জিয়াউর রহমানের নেতৃত্বে গড়ে উঠা প্রতিরোধের প্রশংসা করে- বলেন, “স্বাধীনতার ইতিহাসে এই প্রতিরোধ স্টালিন গ্রাডের পাশে স্থান পাবে।

আমি তখন চট্টগ্রামে :
১৯৮১ সালে চাকরি নিয়ে আমি চট্টগ্রামে তখন অবস্থান করছি। কাস্টম ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে কর্মরত অফিসার। আগ্রাবাদ আমাদের অফিস। তখন চাকরিতে কর্মরত। কোন রাজনীতিতে ছিলাম না। তবে জিয়াকে ভালবাসতাম। কারণ বিশ্ববিদ্যালয় থাকাকালীন আমার বন্ধু গোলাম ছারওয়ার মিলনের সঙ্গে ছাত্রদলের কিছু অনুষ্ঠানে অংশ নিতাম। পরবর্তীতে গোলাম ছারওয়ার মিলন জাতীয় পার্টি থেকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। নানা চেষ্টা করেও পরে মিলন বিএনপিতে ফিরে আসতে পারে নাই।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নন্দিত উত্থান ছিল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে কার্যত জনগণের উত্থান ও বিজয়। কিন্তু আমাদের জাতীয় অগ্রযাত্রা অনেকের ভালো লাগেনি। জিয়াউর রহমান পরিণত হন তাদের টার্গেটে।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে ঘাতকের বুলেটে তিনি শাহাদাত বরণ করেন। ভারতের বহুল প্রচারিত সাপ্তাহিক সানডে ১৯৮৪ সালে এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উল্লেখ করে যে “জিয়াউ রহমানের হত্যাকান্ডের ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ জড়িত। মুজিব হত্যার বদলা নেয়ার জন্য ‘র’ জিয়া হত্যার পরিকল্পনা করে। জনতা দলের আরেক একজন এমপি সুব্রাহ্মিনিয়াস স্বামী ওই পত্রিকাকে বলেন, শেখ মজিবরের হত্যাকান্ডের ক্রোধান্বিত হয়ে ‘র’ প্রধান কাজ এবং শংকর নায়ার জিয়া হত্যার পরিকল্পনা গ্রহণ করেন এবং ইন্দিরা গান্ধীর অনুমোদন নিয়ে তা বাস্তবায়নের জন্য এগিয়ে যায়। কিন্তু নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হলে শংকর নায়ার নতুন প্রধানমন্ত্রী মোবারজী দেশাইকে বিষয়টি ব্রিফ করেন। দেশাই পরিকল্পনাটি শুনে হতবাক হয়ে যান এবং তা বাতিল করেন।”
১৯৮৪ সালের ২৩-২৯ ডিসেম্বর সংখ্যায় ‘দি ইলাস্ট্রেটেড উইকলী অব ইন্ডিয়া ও একই তথ্য প্রকাশ করে।
আমি তখন চট্টগ্রামে সরকারী চাকরিতে থাকায় ঢাকা এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় অংশ নিতে পারি নাই। তাই মনে দুঃখটাও আজো রয়েছে।

শহীদ জিয়া মরেও অমর :
শহীদ জিয়া আজ নেই কিন্তু আদর্শের শিখা আজো অনির্বাণ। মরণ তাকে জাতির কাছে আগে বেশি আপন করেছে। তাঁর হাতে উড্ডীন জাতীয় স্বাধীনতা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পতাকা আজও সামনে উড়ছে তাঁর যোগ্য উত্তরসূরী দেশনেত্রী খালেদা জিয়ার পর তারেক রহমানের হাতে। এ পতাকা উড়ছে, উড়বে। এ আদর্শের পতাকার সঙ্গে মিশে আছেন শহীদ জিয়া। কে বলে তিনি নেই। এ পতাকা যতদিন উড়বে উড়বে ততোদিন স্বাধীনতা ও গণতন্ত্র বিনাশী কোনো চক্রান্তই এদেশে সফল হবে না।

আমার লেখনিতে শহীদ জিয়া :
স্কুল জীবনে আমি প্রবন্ধ লিখতে ভালবাসতাম, দশম শ্রেণীতে থাকা অবস্থায় ‘সন্দ্বীপের উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক এক প্রবন্ধ রচনায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার থেকে প্রথম পুরস্কার পেয়েছিলাম। কলেজ জীবনে এসে কিছু কিছু কবিতা চর্চার ইচ্ছা হয়েছিল। লিখেছিলাম ওকে কবিতা। পরবর্তী বিশ্ববিদ্যালয় জীবনে বক্তৃতা প্রতিযোগিতা, আবৃত্তি, গল্প বলা প্রভৃতিতে বেশ উৎসাহ পেয়েছিলাম। ছাত্র জীবন শেষে সরকারি চাকরি, পরবর্তী তৈরি পোশাক শিল্পের সঙ্গে আমার কর্মজীবন শুরু। বিশ্ববিদ্যালয় থাকা শহীদ জিয়ার কর্মকান্ডে কিছুটা সম্পৃক্ত থাকায়, পরবর্তী জীবনে তার প্রতি আমার আগ্রহ বৃদ্ধি পায়। ব্যবসার ফাঁকে ১৯৯০ সাল থেকে জিয়া পরিষদের সঙ্গে যুক্ত হয়ে সহ-সভাপতির দায়িত্ব পালন করি। তখন থেকে জিয়াকে নিয়ে আমার চিন্তা, পড়াশোনা ও গবেষণা।
প্রথমে বিভিন্ন পত্রিকায় নানা বিষয়ে আমার নিবন্ধ বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হতে থাকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াকে নিয়ে প্রথম লেখা আমার ১৯৯০ সালে। পরবর্তী শহীদ জিয়া সাধারণ মানুষের মধ্যে তুলে ধরার জন্য আমার অন্যান্য বইয়ের সঙ্গে প্রথম সম্পাদিত বই “দেশনায়ক শহীদ জিয়া”। বইটির ভূমিকা লিখেছিলেন ড. ইয়াজউদ্দিন আহমদ। আমার বিশ্ববিদ্যালয় শিক্ষক। ১৯৯১ সালের বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। বইটিতে শহীদ জিয়ার নিজস্ব লেখা ছাড়াও আর চল্লিশের অধিক দেশ সেরা লেখকের লেখা প্রকাশিত হয়।
২০০১ সালে নভেম্বরে “একুশ শতকের চ্যালেঞ্জ : শহীদ জিয়া নামে আমার আরও একটি সম্পাদিত বই প্রকাশিত হয়। উক্ত বইটির ভূমিকা লিখেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য, আন্তর্জাতিক রাষ্ট্র বিজ্ঞানী ড. এমাজউদ্দিন আহমদ। বইটি উৎসর্গ করা হয় দেশনেত্রী গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়াকে। উক্ত বইটিতেও দেশের খ্যাতিমান প্রায় চল্লিশের অধিক লেখকের লেখা স্থান পায়। বইটিতে ভূমিকা অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ লিখেন, “জিয়াউর রহমান কিভাবে ম্যাক্স ওয়েবারের লেখার সাথে পরিচিত হয়েছিলেন জানি না, তবে তিনি ওয়েবারের এই তত্ত্ব যথার্থভাবে প্রয়োগ করতে চেয়েছিলেন বাংলাদেশের উন্নয়নমূলক কর্মের বাস্তবায়নে। তাই তাঁর কণ্ঠে ধ্বনিত হয়েছে “ব্যক্তি কেন্দ্রিক উন্নয়ন প্রক্রিয়া স্থায়িত্ব লাভ করে না। বাংলাদেশে প্রতিষ্ঠান ভিত্তিক উন্নয়ন প্রয়োজন।” তিনি তাই প্রত্যেককে বলেছেন, “এদেশ আমার, এদেশ আপনার, এদেশ সবার।”
১৯৯৯ সালের অক্টোবরে আমার লেখা বই “বাংলাদেশের উন্নয়নের ইতিহাস, নওয়াব সলিমুল্লাহ থেকে খালেদা জিয়া” প্রকাশিত হয়। উক্ত গ্রন্থটিতে জিয়াউর রহমানের উপর ২৯৭ পৃষ্ঠা থেকে ৩২৬ পৃষ্ঠা পর্যন্ত তাঁর কর্মময় জীবনের বর্ণনা রয়েছে।
২০২৪ সালে এপ্রিলে “সততা ও দেশপ্রেমের উজ্জ্বল নক্ষত্র শহীদ জিয়া গ্রন্থটি প্রকাশিত হয়েছে। উক্ত গ্রন্থের ভূমিকা লিখেছেন বিখ্যাত কবি, গবেষক, লেখক ড. মাহবুব হাসান। মাত্র ৬২ পৃষ্ঠার এই গ্রন্থে শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচির পর পরই তারেক রহমান কর্তৃক প্রণীত ৩১ দফা স্থান পেয়েছে।
শহীদ জিয়া ছোটদের জন্য, দেশে অনেক কাজ করে গিয়েছেন। শিশু একাডেমী, শিল্পকলা একাডেমী, নতুন কুড়ি টিভি অনুষ্ঠান, শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় স্থাপনসহ অনেক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। তাই শিশুদের আরো শহীদ জিয়ার আদর্শ, চরিত্র ও কর্মকান্ড তুলে ধরার জন্য ছোটদের শহীদ জিয়া একটি গ্রন্থ আমি লিখেছি। মাত্র ৪৮ পৃষ্ঠার গ্রন্থে প্রতি পৃষ্ঠা স্থান পেয়েছে জিয়ার ছবি ও সামান্য লেখা। চার রং এর ছাপা বইটি ৫ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জিয়া সম্পর্কে সমকক্ষ ধারণা প্রদান করতে সক্ষম হবে।

এমনিভাবে শহীদ জিয়া বাংলার মানুষের নিকট চিরকাল বেঁচে থাকবেন। তিনি জাতিকে অনুপ্রেরণা দান করবেন। তাঁর প্রণীত কর্মসূচির আলোকে দেশ এগিয়ে যাবে। জাতি উন্নত হবে, সমৃদ্ধ হবে।

The post আমার স্মৃতিতে শহীদ জিয়া appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/shaheed-zia-in-my-memories/feed/ 0
জুলাই চেতনায় গড়বো দেশ সবার আগে বাংলাদেশ https://chintavabna.com/july-spirited-bangladesh/ https://chintavabna.com/july-spirited-bangladesh/#comments Fri, 21 Aug 2026 13:19:01 +0000 https://chintavabna.com/?p=1054 জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বড় ঘটনা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদেরকে একটি স্বাধীন দেশের ভূখন্ড দিয়েছে। শত শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা। রক্তক্ষয়ী আমাদের মুক্তিযুদ্ধ,…

The post জুলাই চেতনায় গড়বো দেশ সবার আগে বাংলাদেশ appeared first on চিন্তা ভাবনা.

]]>
জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বড় ঘটনা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদেরকে একটি স্বাধীন দেশের ভূখন্ড দিয়েছে। শত শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা। রক্তক্ষয়ী আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের ৭১ সাল। আর জুলাই ৩৬ আর একটি স্মরণীয়, করণীয় ও দায়িত্বপ্রাপ্ত আন্দোলনের দিন। ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতের দিল্লীতে তার প্রভুর নিকট আশ্রয় নিয়েছে। দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। ১ হাজার ৪০০ শত শহীদের রক্তের বিনিময়ে দেশ নতুনভাবে স্বাধীনতা পেলো। পঙ্গু ও আহত ২৪ হাজারের অধিক।
৮ আগস্ট ২০২৪ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার দেশের দায়িত্বভার নেন। ২০২৪ সালের জুলাই ও আগস্টে একটি গোটা প্রজন্ম এমন নৃশংসতায় সাক্ষী হয়েছিল, যা শুধু মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে তুলনীয়। এই অভ্যুত্থান আমাদের রাজনৈতিক বাস্তবতা আমুল বদলে দেয়। হাজারের উপরে মানুষ প্রাণ হারান, হাজার হাজার আহত হন- অনেকে দৃষ্টিশক্তি হারান বা স্থায়ীভাবে পঙ্গুত বরণ করেন। শিশুসহ অসংখ্য মানুষ নির্বিচারে গ্রেফতার হন ও বন্দী হন।
২০২৪ সালের ৫ আগস্ট সারাদেশে যে স্বস্তির অনুভূতি হয়েছিল। তা শুধু একটি সরকারের পতনের প্রতিক্রিয়া ছিল না। এটি সেই আশার প্রতিফলন ছিল যে বাংলাদেশ অবশেষে এমন সব প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে, যা ভয়ভীতির পরিবর্তে আইনের ভিত্তিতে পরিচালিত হবে, দায়মুক্তির বদলে সেখানে থাকবে জবাবদিহি, প্রতিশোধের পরিবর্তে প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার। গড়বো দেশ সবার আগে বাংলাদেশ।

জুলাই আন্দোলনের পর ড. মুহাম্মদ ইউনূস সরকার : স্বৈরাচার হাসিনা সরকারের সতের বছরের অত্যাচার, অন্যায়, অবিচার, লুন্টন, খুন, গুম, আয়নাঘর, অর্থ পাচার যেমন দেশ ও জাতিকে দুর্বল করেছে, তেমনি অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণে জাতি বেশ আশান্বিত হয়। কিন্তু শত আশা পূরণ না হলেও কিছু আশার আলো ইউনূস সরকার জাতিকে দেখিয়েছেন। আজ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে তা আমাদের স্মরণে আসছে।
দেরীতে হলেও অন্তবর্তী সরকার একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন দিতে সক্ষম হয়েছেন।

১. তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার ১৭ ফেব্রুয়ারি ২০২৬ দেশ পরিচালনার ভার গ্রহণ করেছেন।
২. অন্তবর্তী সরকার ১৭টি কমিশন গঠন করেছেন। কমিশনের মাধ্যমে পরবর্তী সরকারকে করণীয় প্রদর্শন করে গিয়েছেন।
৩. জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধারণ করে রাখার জন্য জুলাই স্মৃতি যাদুঘর স্থাপন করে গিয়েছেন। আজ ৫ আগস্ট ২০২৬ মাননীয় প্রধানমন্ত্রী ও ড. মুহাম্মদ ইউনূস তা উদ্বোধন করলেন। জাতি যুগ যুগ ধরে তা দেখে, শিখে অনুপ্রাণিত হবে।
৪. দেশের ভঙ্কুর আর্থিক খাতের রেলকে লাইনে উঠিয়ে দিয়ে চালু করার চেষ্টা করেছেন।
৫. স্বৈরাচার হাসিনাসহ সকল অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার শুরু করেছেন। বিচারের রায়ও মৃত্যু দন্ড হাসিনাকে দেয়া হয়েছে। অন্যান্য মামলার বিচারের কাজ চলমান। আশা করি দ্রুত রায়সমূহ কার্যকরী হবে।
৬. জুলাই সনদ তৈরি করে গণভোট করিয়ে তা বাস্তবায়নের পথ দেখিয়েছেন। বর্তমান নির্বাচিত সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন, ঘোষণা দিয়েছেন এবং বাস্তবায়নের দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের তদন্ত :
জুলাই গণঅভ্যুত্থানে সময় ঘটিত মানবাধিকার লংঘনের বিষয় নিরপেক্ষ তদন্তের জন্য অন্তবর্তী সরকার জাতিসংঘে অনুরোধ করেন। সরকার ২০২৪ সালে ২৭ আগস্ট, ১লা জুলাই ২০২৪ থেকে ১৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সংঘটিত অপরাধের তদন্ত করার আবেদন করেন।
ওএইচসিএইচ আর তদন্তের পর ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারী তাদের ‘ফ্যাক্টফাইন্ডিং প্রতিবেদন প্রকাশ করেন। এইটি বাংলাদেশের ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। স্বৈরাচার হাসিনার নির্যাতনের চিত্র এই প্রতিবেদনে পরিষ্কার বিশে^র দরবারে উপস্থাপিত হয়েছে। প্রতিবেদনটিতে গুরুতর মানবাধিকার লংঘনের ঘটনাগুলো নথিভুক্ত হয়েছে এবং ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় সুপারিশ করা হয়েছে।

তদন্তে তথ্যসমূহ :
জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে স্বৈরাচার হাসিনা সরকার স্বল্প এই সময়ের মধ্যে ১ হাজার ৪০০ মানুষ হত্যা করেছেন। হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে। আহত হয়েছে ২৪ হাজারেরও বেশি। গ্রেফতার হয়েছে বলা হয় ১১ হাজার ৭০০ জনকে। যদিও গ্রেফতার সংখ্যা অনেক বেশি। নিহত ও আহত সংখ্যাও তাদের প্রতিবেদনের চেয়ে অনেক বেশি।
ওএইচসিএইচআরের মতে, আওয়ামী ও তার জোট সরকার রাষ্ট্রের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা সহিংসা গোষ্ঠীর সহযোগিতায় পরিকল্পিতভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে। ব্যাপক বিচার বহির্ভূত হত্যাকান্ড, বেআইনী শক্তি প্রয়োগ, নির্বিচারে গ্রেফতার ও আটক নির্যাতন ও অন্যান্য অমানবিক আচরণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভিন্নমত দমনের কৌশলের অংশ হিসেবে এসব নিপীড়ন উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও নিরাপত্তা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের মাধ্যমে সমন্বিতভাবে পরিচালনার প্রমাণ তদন্ত সংস্থা পেয়েছে।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী পুলিশ, র‍্যাব, বিজিবি গোয়েন্দা সংস্থা এবং কিছু কিছু ক্ষেত্রে সামরিক বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করেছে। জনগণের প্রতিরোধ দমনে নির্যাতনের ঘটনাগুলো গোপন করার জন্য ইন্টারনেট বন্ধ, নজরদারি, গণমাধ্যমেক ভীতি প্রদর্শন এবং চিকিৎসা সেবা বন্ধ করার মতো অমানবিক পদক্ষেপ গ্রহণ করে। সব করা সম্ভব হয়েছে শেখ হাসিনার একক সিদ্ধান্তের কারণে।

তদন্ত প্রতিবেদনে তদন্ত সুপারিশমালা :
এই প্রতিবেদনে ভুক্তভোগীদের প্রকৃত প্রতিকার পাওয়ার জন্য সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছে। গভীর সংস্কার করার প্রস্তাব করা হয়েছে। দেশে প্রকৃত পরিবর্তন আনার জন্য পাঁচটি ভাগে সুপারিশসমূহ জেস করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে এসে এই সকল সুপারিশ খুবই প্রাসঙ্গিক হয়ে পড়েছে। জাতি এই সকল সুপারিশ ফের দেখারও বুঝার প্রয়োজন রয়েছে। জুলাই শহীদের আত্মার মুক্তির জন্য সুপারিশসমূহের বাস্তবায়ন অত্যন্ত জরুরী।

১. জবাবদিহি ও বিচার বিভাগ :
কমিশন বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, গুম কমিশনকে সহায়তা করা, সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাধীন তদন্ত নিশ্চিত করে আইনী ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলতে বলা হয়েছে। মানবাধিকার কমিশন ২০২৫ চালু করা হয়েছিল। সুপ্রীমকোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫ অন্তবর্তী সরকার জারি করে। এই আইন দুইটি বাতিল করা হয়েছে।

২. পুলিশ ও নিরাপত্তা বিভাগ :
পুলিশ সংস্কার কমিশনের ভিত্তিতে অন্তবর্তী সরকার একটি কমিটি গঠন করে। ২০২৫ সালের ১৬ আগস্ট বাংলাদেশ সরকার নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক ঐচ্ছিক প্রটোকলে স্বাক্ষর করে।
১৮৬১ সালের পুলিশ আইন ও মেট্রোপলিন পুলিশ অধ্যাদেশগুলো প্রতিস্থাপনের সুপারিশ করা হয়েছে।
সশস্ত্র বাহিনী ও বিজিবির জন্য জবাবদিহি নিশ্চিত করা, র‌্যাব বিলুপ্ত করা এবং বিজিবিকে শুধু সীমান্ত সংক্রান্ত বিষয়ে এবং ডিজিএফআইকে সামরিক গোয়েন্দা কার্যক্রমে সীমাবদ্ধ রাখার সুপারিশ করা হয়েছে।

৩. নাগরিক সুরক্ষা
নাগরিকদের সুরক্ষার জন্য ওএইচসিএইচআর সাইবার নিরাপত্তা আইন ২০২৩, অফিসিয়াল সিক্রেটস আইন ১৯২৩, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯, দন্ডবিধি মানহানি সংক্রান্ত ফৌজদারী বিধান এবং বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ বাতিল বা সংশোধনের সুপারিশ করা হয়েছে।
বেআইনী নজরদারি বন্ধ করার, জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি) বিলুপ্ত করার এবং বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১ (বিটিএ) সংশোধনের কথা বলা হয়েছে। এই সকল বিষয় সরকার নতুন করে পদক্ষেপ নেবেন। কাজ চলমান রয়েছে।

৪. রাজনৈতিক পদক্ষেপ :
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে সুপারিশ করা হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে বলা হয়েছে। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে বারণ করা হয়েছে। তাই আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই। তাদের বিচার হওয়া পর্যন্ত কার্যক্রম শুধু নিষিদ্ধ রয়েছে।
নারী ও পুরুষের সমতা নিশ্চিত করতে সকল পর্যায়ে বলা হয়েছে। তাই জাতীয় সংসদ নির্বাচনে সকল দল নারীদের অংশগ্রহণ চেষ্টা করেছে।

অর্থনৈতিক সুশাসন নিশ্চিত:
অর্থনৈতিক ব্যবস্থার উন্নতির জন্য পাঁচ বড় বিষয়ে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশ থেকে দুর্নীতি, অনিয়ম, ঘুষ, চাঁদাবাজি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশনকে নিরপেক্ষ ও শক্তিশালী করা, চুরি হওয়া সম্পদ অর্থ পুনরুদ্ধার করা, শ্রম অধিকার উন্নত করা, ন্যায়সঙ্গত কর ব্যবস্থা চালু করা, তরুণ ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল যাতে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌছানোর ব্যবস্থা নিশ্চিত করা।
অন্তবর্তী সরকার চেষ্টা করেছেন এবং কিছু কিছু উদ্যোগ নিয়েছেন। বর্তমান বিএনপি সরকার এই সকল উদ্যোগকে আরও শক্তিশালী করে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন।
ন্যায়বিচার, জবাবদিহি ও গণতান্ত্রিক শাসনের যে আকাক্সক্ষায় জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছিল, তাও যথার্থভাবে পূরণ করার জন্য তারেক রহমানের সরকার অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মাকে লেখা চিঠিতে শহীদ আনাস :
জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট হাসিনা বাহিনীর হাতে যখন একের পর এক লাশ পড়ছিল রাস্তায়, তখন আর বাসায় বসে থাকতে পারেননি গেন্ডারিয়ার আদর্শ একাডেমির দশম শ্রেণির ছাত্র আনাস। পরিবারের সদস্যদের অগোচরে মায়ের উদ্দেশে চিঠি লিখে ২০২৪ সালের ৫ আগস্ট তিনি সরকার পরতনের আন্দোলনে যোগ দেন। সেদিনই ঢাকার চানখাঁপুল এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন আনাস। পরবর্তী সময়ে মায়ের উদ্দেশে লেখা চিঠি প্রকাশ হলে তা সারাদেশের মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করে।
ওই চিঠিতে আনাস লেখেন- মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি ‘আব্বুজান। তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইয়েরা ভবিষ্যত প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে।
একটি প্রতিবন্ধী কিশোর, সাত বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন ঘরে বসে থাকব। একদিন তো মরতে হবেই। তাই মৃত্যুর ভয়ে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সেই প্রকৃত মানুষ। আমি যদি বেচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়ো। জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই।
মা সানজিদা খানের কাছে ক্ষমা চেয়ে, কাঁপা হাতে ভুল বানানে চিঠিটা লিখে বাড়ি ছেড়েছিলেন শাহরিয়ার খান আনাস। শাহাদৎ নিশ্চিত জেনেও লংমার্চ টু ঢাকায় শামিল হয়ে রাজপথে নেমেছিলেন এই কিশোর। পুলিশের গুলিতে শহীদ হয়ে বরণ করে নেন বীরের মৃত্যু। আনাস পৃথিবী থেকে বিদায় নিলেও তার রেখে যাওয়া চিঠি তাকে অমর করে রাখবে। বেঁচে থাকবেন বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে।

জুলাই বিপ্লবকে ধারণ করতে হলে :
জুলাই নিরাপত্তাকে অর্থনৈতিক কৌশলের অন্যতম ভিত্তি হিসেবে দেখতে হবে। সাম্প্রতিক বিদ্যুৎ ও গ্যাস সঙ্কট দেখিয়েছে যে জ¦ালানি শুধু বিদ্যুত উৎপাদনের বিজয় নয়, এটি শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা, রপ্তানি, কর্মসংস্থান ও বিনিয়োগের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই স্বল্প মেয়াদে উৎপাদনশীল খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা, আমদানির উৎস বহুমুখীকরণ এবং সরবরাহকারীদের বকেয়া পরিশোধ জরুরী। দীর্ঘমেয়াদে দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ¦ালানির সম্প্রসারণ, আঞ্চলিক বিদ্যুত বাণিজ্য এবং সমন্বিত জ্বালানি নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করতে হবে।
বাংলাদেশের উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক করতে হলে প্রকৃত বিকেন্দ্রীয়করণও অপরিহার্য। অতিমাত্রায় কেন্দ্রীয়কৃত প্রশাসনিক কাঠামো স্থানীয় সমস্যা সমাধানে বিলম্ব ঘটায় এবং নাগরিক অংশগ্রহণ সীমিত করে। স্থানীয় সরকারকে আরও ক্ষমতা ও সম্পদ দিরে শিক্ষা, স্বাস্থ্য, নগর ব্যবস্থাপনা, অবকাঠামো ও সামাজিক সেবার মান উন্নত হবে এবং উন্নয়ন আরও জবাবদিহিমূলক হবে।
বৈষম্য হ্রাসও হতে হবে উন্নয়নকৌশলের অন্যতম কেন্দ্রীয় লক্ষ্য। জুলাই আন্দোলন আমাদের মনে করিয়ে দিয়েছে যে শুধু প্রবৃদ্ধি যথেষ্ট নয়; প্রবৃদ্ধির সুফল ন্যায়সঙ্গতভাবে বন্টিত হওয়াও সমান গুরুত্বপূর্ণ।
আঞ্চলিক বৈষম্য, মানসম্মত শিক্ষায় অসম প্রবেশাধিকার, কর্মসংস্থানে বৈষম্য, ডিজিটাল বিভাজন ও তরুণদের সীমিত সুযোগ-এসব সমস্যার সমাধান ছাড়া উন্নয়ন দীর্ঘস্থায়ী হতে পারে না।

শেষ কথা:
জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি মোড় পরিবর্তনের বাঁক। জুলাইকে হৃদয়ে, জীবনে, সমাজে ও রাষ্ট্রে সকলকে ধারণ করতে হবে। জুলাই হবে আমাদের উন্নয়নের মূল সোফান, মূল চালিকা শক্তি। যখন আমরা দিক হারিয়ে যাবো, এখনি আমাদেরকে জুলাইতে ফিরে যেতে হবে। তাই জুলাই যাদুঘর আমাদের পথ চলার অনন্ত প্রেরণা।
কবি আবদুল হাই শিকদারের ‘জুলাই বাংলাদেশ’ শিরোনামে কবিতাটি খুবই প্রণিদানযোগ্য।


আমার ভাইয়ের রক্তমাখা জুলাই অনিঃশেষ
জুলাই তুমি স্বাধীন সকাল তুমিই বাংলাদেশ।

তুমি আমার কালবোশেখী টর্নেডো টাইফুন,
তুমি আমার জোছনা ও রোদ ভাতের থালায় নুন।
তুমি আমার দীপ্ত বিজয় ধান কাউনের গান,
তুমিই অসীম অন্ধকারে আলোর অভিযান।

হাজার নদী রক্ত ঢেলে দুয়ার খোলে ভোরের,
দানববংশ ধ্বংস করে বিনাশ করে চোরের।
গুমপুরীতে আনলো জুলাই দোয়েল পাখির শিস,
জুলাই তুমি আবু সাঈদ তোমাকে কুর্নিশ।

জুলাই ছিল থাকবে জুলাই আসবে জুলাই আরো,
মুগ্ধতাময় এমন জুলাই হয়নি দেখা কারো।
আনলো জুলাই মুক্ত স্বদেশ ফিরলো স্বাধীনতা,
করলো দাফন দাসত্ব আর সকল অধীনতা।
নিজের চোখে আকাশ দেখার অহংকারের দিন,
জুলাই আমার স্বপ্ন আঁকা সাত রঙে রঙিন।

আমার মায়ের বক্ষফাটা জায়নামাজের দোয়া,
জুলাই তুমি আমার বোনের অশ্রু দিয়ে ধোয়া।
আমার শিশুর রক্তে নাওয়া জুলাই অনিঃশেষ,
জুলাই তুমি থাকলে জেগে বাঁচবে বাংলাদেশ।
সংহতি আর ঐক্য দিয়ে বিভেদ করো শেষ,
জুলাই তুমি একলা আশা তুমিই বাংলাদেশ।

The post জুলাই চেতনায় গড়বো দেশ সবার আগে বাংলাদেশ appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/july-spirited-bangladesh/feed/ 1
AI or Artificial Intelligence Now an inevitable reality https://chintavabna.com/ai-or-artificial-intelligence-now-an-inevitable-reality/ https://chintavabna.com/ai-or-artificial-intelligence-now-an-inevitable-reality/#respond Thu, 09 Jul 2026 13:04:20 +0000 https://chintavabna.com/?p=1025 AI (Artificial Intelligence) is a technology that teaches computers or machines to think, learn, and act like humans. It is used to perform various tasks…

The post AI or Artificial Intelligence Now an inevitable reality appeared first on চিন্তা ভাবনা.

]]>
AI (Artificial Intelligence) is a technology that teaches computers or machines to think, learn, and act like humans. It is used to perform various tasks through computers. Where human intelligence is usually required.

Who is the father of AI?

The father of artificial intelligence (AI) is considered to be American computer scientist John McCarthy. He was the first to formally introduce the term artificial intelligence in 1955 and founded the field of AI research at the DartSouth Conference in 1956.

Additionally, the contributions of scientists like Alan Turing, Geoffrey Hilton, and Yann LeCun to the development of modern AI and deep learning technologies are undeniable.

Our location:

AI seems very new in our country. However, AI was discovered in 1955. A long time has passed. But we have started to learn something about AI since 2024. The use of AI in our education and work life is very limited.

The use of artificial intelligence or AI has created a stir around the world. It is rapidly changing the landscape of our workplace. Although our pace is quite slow compared to developed countries, Bangladesh has been hit by the wind of change. Various organizations in the country are turning to the use of AI-based technology to increase the speed of work and reduce costs. As a result, on the one hand, the risks of some traditional jobs are increasing,

On the other hand, the demand for completely new types of professions and skills is increasing. Especially in the information technology, creative sectors, content-based customer service and manufacturing sectors, the discussion on the impact of AI is at the forefront. In such a time of transformation, the question is which sectors in Bangladesh are facing the most changes? And what kind of preparation do professionals need to survive in this changing market?

Scope of AI:

The use of AI in Bangladesh is most visible in the banking sector, telecommunications, media and customer service. This technology is mainly being used for complex data analysis, shortening the recruitment process, fraud detection, chatbot management, quality control and content creation. Apart from this, the use of this technology in the education and health sectors is increasing day by day.

Use of AI in Bangladesh:

Among the AI ​​tools, ‘ChatGPT’ is the most popular. It is gaining popularity in our country as well. It is used for various purposes, starting from content writing, institutional research, translation, coding. Along with this tool, the use of visual tools like Canva AI feature, Adobe Firefly and Midjourney in the design and marketing sector is increasing day by day. However, the use of AI is still experimental in most domestic organizations. Everyone believes that its use will become widespread in the next few years. The impact of AI in our country is generally more needed in ‘white collar’ or office jobs. Its use in the technical or manufacturing sector is still quite low. However, new jobs will be created due to AI. Our main focus should be on increasing various new skills, including technical ones, then the fear of AI will be completely eliminated.

New Opportunity Creation vs. Risk:

There is a fear of job losses due to artificial intelligence all over the world. Many people think that the arrival of AI will reduce employment. Old people will lose their jobs. However, studies by various international organizations have shown that even though traditional jobs will decrease, the number of new technology-based jobs will increase. New jobs will be created. In the current situation, professions such as data entry and clerical work, basic customer service or telecaller, and general graphic design and transcription are at the highest risk. On the other hand, sectors such as data science, AI engineering, cybersecurity, automation management, and strategic decision-making and highly creative work are considered relatively safe and emerging.

Rather than increasing or decreasing employment, AI is changing the nature of work. According to a report by the US media outlet CNN, work that was previously done by a single person is now being done partly by AI, partly by humans, and the rest by humans and new technology-based tools.

This wind of change in the world should be taken as a positive. AI is now an inevitable reality. It cannot be feared, but rather some efforts should be made to acquire strategies on how to use it in one’s own work. The skills of people in different professions should be enhanced. Nationally, our

Initiatives need to be taken. The government needs to take more strategic, policy-based cooperative programs in this regard.

Skill acquisition at workplace:

To survive in the workplace of the future, a mere formal degree or specific technical education is not enough. Knowledge and use of AI have become essential in almost all professions. In the future market, along with data analysis, programming, cybersecurity and digital marketing, some human qualities will be valued much more. Among these, critical thinking, the ability to solve complex problems, effective communication and teamwork skills, and the ability to make creative decisions will become the main driving forces of career.

The ability to regularly learn new skills and adapt quickly to changing technology will be the most important qualifications in the future job market.

Status of our universities:

With the increasing demand for AI, our country’s government universities are lagging behind. No university has been able to officially launch a separate department. In some government universities, various courses related to AI are being taught in the departments of Computer Science and Information Technology. That too is very insignificant.

In this regard, private universities are far ahead. The current North South University and BRAC University have launched AI departments. Many universities, especially Eastern University, have launched some courses. Eastern University will launch AI departments. Due to the expensive labs and lack of skilled teachers, not everyone is able to launch AI departments. Due to the lack of skilled teachers in government universities, it can be said that AI is not practiced. Creating skilled teachers is now the need of the hour.

What to do now:

1. Our country’s universities are lagging behind in market-oriented education plans. Especially public universities. However, BUET, Dhaka University and Shabiprabi Universities are somewhat ahead. All universities need to make major changes in the curriculum. We should work quickly to revise the curriculum and give utmost importance to AI subjects.

2. Seminars and symposiums on the concept and necessity of AI should be held frequently. Although AI was introduced around the world in 1955, AI is still unknown in our country. The government must come forward in this regard. Every government and private university must provide financial assistance to set up AI labs. Urgent steps must be taken for teacher training. All Bangladeshi teachers abroad must be given the opportunity to teach about AI in the country.

3. AI subjects should be introduced at the school level and college level. The government should play a special role in this regard. AI education should be introduced in English medium schools and colleges. In the meantime, the introduction of AI department has been made mandatory in the mistakes made in the IB curriculum.

4. The government will take up the project of creating textbooks on AI subjects at school, college and university levels. Beautiful, simple textbooks are very important. If the textbooks contain the necessary subjects in simple language, it will be difficult to introduce AI in schools, colleges and universities.

Above all, we have to move forward in line with the needs of the world. AI has now become essential in every aspect of life. More knowledge and practice about AI will make our economy and life easier.

The post AI or Artificial Intelligence Now an inevitable reality appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/ai-or-artificial-intelligence-now-an-inevitable-reality/feed/ 0
সর্বজনীন পেনশন কর্মসূচিএকটি ভালো উদ্যোগ https://chintavabna.com/universal-pension-program-is-a-good-initiative/ https://chintavabna.com/universal-pension-program-is-a-good-initiative/#comments Sun, 10 Sep 2023 12:22:14 +0000 https://chintavabna.com/?p=923 একটি ভালো উদ্যোগ। দেশের মানুষের কল্যাণে এই উদ্যোগ সকলের নিকট গ্রহণযোগ্য। তবে নির্ভর করবে এদেশের বাস্তবায়নের উপর মানুষ কতটুকু উপকার পায়। উপকার পাওয়ার জন্য এই ব্যবস্থা। উন্নত দেশসমূহে এই প্রকল্প ভিন্ন নামে ভিন্নভাবে রয়েছে। পৃথিবীর সকল উন্নত দেশের মানুষের অবসরকালিন ভাতা রয়েছে।

The post সর্বজনীন পেনশন কর্মসূচি<br>একটি ভালো উদ্যোগ appeared first on চিন্তা ভাবনা.

]]>
একটি ভালো উদ্যোগ। দেশের মানুষের কল্যাণে এই উদ্যোগ সকলের নিকট গ্রহণযোগ্য। তবে নির্ভর করবে এদেশের বাস্তবায়নের উপর মানুষ কতটুকু উপকার পায়। উপকার পাওয়ার জন্য এই ব্যবস্থা। উন্নত দেশসমূহে এই প্রকল্প ভিন্ন নামে ভিন্নভাবে রয়েছে। পৃথিবীর সকল উন্নত দেশের মানুষের অবসরকালিন ভাতা রয়েছে। সে সরকারী চাকুরি করুক বা না করুক- ব্যবস্থা সকলের জন্য রয়েছে। আমাদের দেশে এখন চালু হতে যাচ্ছে। প্রথম দিনই ১ হাজার ৬ শত ৬৬ জনে প্রায় ৮৭ লক্ষ টাকা সমপরিমাণ অর্থ সংগ্রহ হয়েছে। সাধারণ মানুষের নিকট এইটি আকর্ষণীয় হবে মনে হচ্ছে।
দেশের চার শ্রেণির প্রায় ১০ কোটি মানুষের কথা বিবেচনায় রেখে চালু করা হচ্ছে সর্বজনীন পেনশন-ব্যবস্থা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হিসাব অনুযায়ী ২০২০ সালে ৬০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা ১ কোটি ২০ লাখ এবং ২০৪১ সালে তাঁদের সংখ্যা হবে ৩ কোটি ১০ লাখ।


এ বিশাল জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তাকাঠামোর আওতায় আনতে এবং নিম্ন আয় ও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত সমাজের ৮৫ শতাংশ মানুষকে সুরক্ষা দেওয়ার সুযোগ তৈরি করতে দেশে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন-ব্যবস্থা (স্কিম) চালু করছে সরকার।
সর্বজনীন পেনশন স্কিমের আওতায় কত মানুষ পেনশন সুবিধার আওতায় আসবেন, সে বিষয়ে জানতে চাইলে জাতীয় পেনশন কর্তৃপক্ষের একজন দায়িত্বশীল কর্মকর্তা গতকাল জানান, পেনশন স্কিমের মাধ্যমে ১৮ বছরের বেশি দেশে-বিদেশে থাকা ১০ কোটি মানুষকে সুরক্ষা দেওয়ার চিন্তা রয়েছে সরকারের। পেনশন কর্তৃপক্ষ বলছে, মানুষের গড় আয়ু বাড়ছে। ধীরে ধীরে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা এবং তাঁদের নিরাপত্তাহীনতা। আর এ কারণেই চালু করা হচ্ছে সর্বজনীন পেনশন-ব্যবস্থা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৭ আগস্ট এ পেনশন পদ্ধতি উদ্বোধন করেন। উদ্বোধনের পর দেশে বিদেশে বসবাসরত ১৮ বছরের বেশি বয়সী যে কোনো বাংলাদেশি সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আসেন। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন, জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবিরুল ইজদানী খান প্রমুখ উপস্থিত ছিলেন।


চারটি আলাদা স্কিম নিয়ে সর্বজনীন পেনশন-ব্যবস্থার যাত্রা শুরু হয়েছে। এগুলো হচ্ছে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা। প্রবাস স্কিমটি শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য। প্রগতি স্কিম বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য। সুরক্ষা স্কিম রিকশাচালক, কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতি ইত্যাদি স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য। আর সমতা স্কিম নিম্ন আয়ের মানুষের জন্য।
পেনশন-ব্যবস্থা পরিচালনা ও বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা অর্থ বিভাগের আওতাধীন জাতীয় পেনশন কর্তৃপক্ষ। পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট চালু হয়েছে গতকাল বুধবার। ওয়েবসাইটের ঠিকানা www.upension.gov.bd। এতে বলা হয়েছে, ‘সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করে আপনার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করুন।’ ওয়েবসাইটের ঠিকানায় পেনশন স্কিমগুলো সম্পর্কে প্রাথমিক তথ্য উল্লেখ করা আছে। দেশের ভেতরে আমাদের ব্যাংকের ১ হাজার ২২৯টি শাখাই সর্বজনীন পেনশন-ব্যবস্থার সেবা দেওয়ার জন্য প্রস্তুত। পেনশন কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে আমাদের চুক্তি হয়েছে ।


সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম বলেন, পেনশন-ব্যবস্থার আওতায় আসতে গেলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকতে হবে। প্রবাসী বাংলাদেশি যাঁদের এনআইডি নেই, তাঁরা পাসপোর্টের ভিত্তিতে পারবেন। তবে দ্রুততম সময়ের মধ্যে এনআইডি সংগ্রহ করে পেনশন কর্তৃপক্ষের কাছে তা জমা দিতে হবে।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৭ আগস্ট এ পেনশন পদ্ধতি উদ্বোধন করেন। উদ্বোধনের পর দেশে-বিদেশে বসবাসরত ১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আসতে পারবেন আজ থেকেই। উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন, জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবিরুল ইজদানী খান প্রমুখ উপস্থিত থাকবেন।

পেনশন-ব্যবস্থা চালুর পটভূমি
পেনশন-ব্যবস্থা চালু হলেও ২০১৫ সালে প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ ব্যাপারে প্রথম উদ্যোগ নেন। ২০১৬ সালে ভারত ঘুরে এসে অর্থ বিভাগের একটি দল একটি ধারণাপত্র তৈরি করে। তবে কাজটি আবদুল মুহিত শেষ করে যেতে পারেননি। নতুন করে এ আলোচনা গতি পায় ২০২২ সালে এবং এ বছর আরেকটি ধারণাপত্র তৈরি করে অর্থ বিভাগ। এরপর এ বছরের ৩১ জানুয়ারি সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন এবং আইনের আওতায় গত ১২ ফেব্রুয়ারি জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠন করা হয়।


চলতি অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়স্ক জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তাকাঠামোর আওতায় বৃদ্ধকালীন সুরক্ষা নিশ্চিত করতে জাতীয়ভাবে একটি সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তনের অঙ্গীকার করেছিলেন। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে সরকার জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলপত্র প্রণয়ন করে। এতে দেশে একটি ব্যাপকভিত্তিক সমন্বিত অংশগ্রহণমূলক পেনশন-ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব করা হয়।
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হতে গেলে পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। প্রথমেই একটি পাতা আসবে, যেখানে লেখা থাকবে এ কথাগুলো, ‘প্রত্যয়ন করছি যে আমি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত কোনো প্রতিষ্ঠানে কর্মরত নই। সর্বজনীন পেনশন স্কিমবহির্ভূত কোনো ধরনের সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে সুবিধা গ্রহণ করি না।


জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে পেনশন-ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে, প্রত্যেক চাঁদাদাতার জন্য একটি আলাদা পেনশন হিসাব থাকবে। চাঁদাদাতা ৬০ বছর বয়স থেকে পেনশন পাওয়া শুরু করবেন। ৭৫ বছর পূর্ণ হওয়ার আগে মারা গেলে তাঁর নমিনি মূল পেনশনারের বয়স ৭৫ হওয়ার বাকি সময় মাসিক ভিত্তিতে পেনশন পাবেন। ১০ বছর চাঁদা দেওয়ার আগে কেউ মারা গেলে জমা হওয়া অর্থ মুনাফাসহ ফেরত পাবেন নমিনি। পেনশনের অর্থ বিনিয়োগ হিসেবে গণ্য হবে এবং মাসিক পেনশনের অর্থ আয়করমুক্ত থাকবে।

যেভাবে নিবন্ধিত হওয়া যাবে
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হতে গেলে পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। প্রথমেই একটি পাতা আসবে, যেখানে লেখা থাকবে এ কথাগুলো, ‘প্রত্যয়ন করছি যে আমি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত কোনো প্রতিষ্ঠানে কর্মরত নই। সর্বজনীন পেনশন স্কিমবহির্ভূত কোনো ধরনের সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে সুবিধা গ্রহণ করি না। আমি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কোনো ধরনের ভাতা গ্রহণ করি না।’


এরপর ‘আমি সম্মত আছি’ অংশে ক্লিক করলে দ্বিতীয় পাতায় গিয়ে নিবন্ধনপ্রক্রিয়া শুরু করা যাবে। এখানে আবেদনকারীকে প্রবাস, সমতা, সুরক্ষা বা প্রগতি-এই চার স্কিমের মধ্য থেকে প্রযোজ্য স্কিম বাছাই করতে হবে। একই সঙ্গে ১০, ১৩ বা ১৭ সংখ্যার এনআইডি নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ই-মেইল আইডি লিখে দিতে হবে। এরপর পাতার নিচের দিকে থাকা ক্যাপচা লিখে পরের পাতায় যেতে হবে-


নিবন্ধনপ্রক্রিয়ার তৃতীয় ধাপে আসবে ব্যক্তিগত তথ্যের পাতা। এ পাতায় এলে ব্যক্তির এনআইডি অনুযায়ী এনআইডি নম্বর, ছবি, আবেদনকারীর বাংলা ও ইংরেজি নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে (যেহেতু আগের পাতায় এ তথ্যগুলো দেওয়া আছে)।


তবে এখানে আবেদনকারীর বার্ষিক আয় লিখতে হবে এবং পেশা, নিজ বিভাগ, জেলা ও উপজেলার নাম নির্বাচন করতে হবে। পেশা বাছাইয়ের ঘরে শিক্ষক, বেসরকারি চাকরিজীবী, ছোট ব্যবসায়ী, ব্যবসা, দিনমজুর, আইনজীবী, সাংবাদিক ইত্যাদি পেশার উল্লেখ আছে। সেখান থেকে নিজের পেশা নির্বাচন করতে হবে। সব লেখা সম্পন্ন হলে পরের ‘স্কিম তথ্য’-এর পাতায় যেতে হবে।


স্কিম তথ্যের পাতায় এলে সেখান থেকে মাসিক চাঁদার পরিমাণ ও চাঁদা পরিশোধের ধরন বাছাই করতে হবে। চাঁদা পরিশোধের ধরনের মধ্যে মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক-এ তিন অপশন রয়েছে। এরপর ব্যাংক তথ্যের ধাপে যেতে হবে।

ব্যাংক তথ্যের পাতায় আবেদনকারীর ব্যাংক হিসাবের নাম ও নম্বর, হিসাবের ধরন (সঞ্চয়ী অথবা চলতি), রাউটিং নম্বর, ব্যাংকের নাম ও ব্যাংকের শাখার নাম লিখতে হবে। এরপর পরবর্তী নমিনি তথ্যের পাতায় যেতে হবে।


এরপর ‘আমি সম্মত আছি’ অংশে ক্লিক করলে দ্বিতীয় পাতায় গিয়ে নিবন্ধনপ্রক্রিয়া শুরু করা যাবে। এখানে আবেদনকারীকে প্রবাস, সমতা, সুরক্ষা বা প্রগতি-এই চার স্কিমের মধ্য থেকে প্রযোজ্য স্কিম বাছাই করতে হবে।

নমিনি তথ্যের পাতায় গিয়ে নমিনির জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্মতারিখ দিয়ে নমিনিকে যুক্ত করতে হবে। এ সময় নমিনির মোবাইল নম্বর, নমিনির সঙ্গে সম্পর্ক, নমিনির প্রাপ্যতার হারের (একাধিক নমিনি হলে) তথ্য দিয়ে সর্বশেষ ‘সম্পূর্ণ ফরম’ ধাপে যেতে হবে।


এটিই নিবন্ধনের শেষ ধাপ। এ ধাপে আগে পূরণ করা ব্যক্তিগত তথ্য, স্কিম তথ্য, ব্যাংক তথ্য ও নমিনি তথ্য দেখানো হবে। সেখানে কোনো ভুল থাকলে আবার শুরু থেকে গিয়ে প্রয়োজনীয় সংশোধন করতে হবে। আর সব তথ্য ঠিক থাকলে তাতে সম্মতি দিয়ে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ সময় চাইলে সম্পূর্ণ আবেদনটি ডাউনলোডও করতে পারবেন আবেদনকারী।


নিবন্ধনপ্রক্রিয়ার তৃতীয় ধাপে আসবে ব্যক্তিগত তথ্যের পাতা। এ পাতায় এলে ব্যক্তির এনআইডি অনুযায়ী এনআইডি নম্বর, ছবি, আবেদনকারীর বাংলা ও ইংরেজি নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে (যেহেতু আগের পাতায় এ তথ্যগুলো দেওয়া আছে)।

আপাতত সোনালী ব্যাংকের মাধ্যমে নিবন্ধন
গত ১৭ আগস্ট,২০২৩ থেকে অনলাইন ফরম পূরণ অথবা সরাসরি সোনালী ব্যাংকের যেকোনো শাখায় গিয়ে নিবন্ধন করা যাবে এবং চাঁদা দেওয়া যাবে। মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমেও চাঁদা দেওয়ার সুযোগ রয়েছে।


পেনশন কর্তৃপক্ষের সূত্রগুলো জানায়, চারটি স্কিমের জন্য আলাদা চারটি হিসাব খোলা হয়েছে সোনালী ব্যাংকে। এ হিসাবগুলোতে চাঁদা জমা হবে। সোনালী ব্যাংক দিয়ে যাত্রা শুরু হলেও পরে অন্য ব্যাংকও যুক্ত হবে।


প্রবাস স্কিমে ৭, সাড়ে ৭ ও ১০ হাজার টাকা; প্রগতি স্কিমে ২, ৩ ও ৫ হাজার টাকা এবং সুরক্ষা স্কিমে ১, ২, ৩ ও ৫ হাজার টাকা করে চাঁদা দেওয়ার সুযোগ রয়েছে। শুধু সমতা স্কিমে চাঁদার হার একটি, আর তা হচ্ছে এক হাজার টাকা। এর মধ্যে চাঁদাদাতা ৫০০ ও সরকার ৫০০ টাকা করে দেবে।


সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘দেশের ভেতরে আমাদের ব্যাংকের ১ হাজার ২২৯টি শাখাই সর্বজনীন পেনশন-ব্যবস্থার সেবা দেওয়ার জন্য প্রস্তুত। পেনশন কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে আমাদের চুক্তি হয়েছে।’

সোনালী ব্যাংকে কারও হিসাব থাকুক বা না থাকুক, নির্ধারিত ফরম পূরণ করে এ ব্যাংকের মাধ্যমে ১৮ বছরের বেশি বয়সী যে কেউ পেনশন স্কিমের চাঁদা দিতে পারবেন বলে জানান আফজাল করিম।

এখন যা করণীয়:
১. সর্বজনীন পেনশন কর্মসূচী চালুর জন্য নিঃসন্দেহে সরকার অভিনন্দন পাওয়ার যোগ্য। এটি হওয়ায় সরকারের অর্থায়নের ও ভালো একটি উৎস হলো। তখন ভালো একটা তহবিল তৈরি হবে। তবে এ তহবিলের অর্থ-সুষ্ঠভাবে বিনিয়োগ করে মুনাফা অর্জন করতে না পারলে সরকারের জন্য তা বড় বোঝা হয়ে উঠবে। সঠিক বিনিয়োগ এই প্রকল্পের অর্থ দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে।
২. এই প্রকল্পের কর্তৃপক্ষ হতে হবে সৎ, কর্মঠ, ও নিষ্ঠাবান ব্যক্তিদের নিয়ে গড়ে তুলতে হবে। তা না হলে মানুষের লাভের চেয়ে ভোগান্তি বাড়বে। দুর্নীতি, অনিয়ম এই প্রকল্পে কোনভাবে আক্রান্ত না হয় তার জন্য শুরু থেকে সজাগ থাকতে হবে।
৩. এই প্রকল্পের কিস্তিকে চাঁদা বলা হয়েছে। চাঁদা না বলে কিস্তি বলতে শুনতে ভাল শোনা যাবে। আশা করি কর্তৃপক্ষ শব্দটি নিয়ে চিন্তা করবেন।
৪. এই প্রকল্পের লভ্যাংশ সুদ না সুদবিহীন তা পরিষ্কার করা দরকার। সুদ হারাম। তাই প্রকল্পের হারাম মুক্ত প্রকল্প করার উদ্যোগ নেয়া প্রয়োজন। দেশের ৯০ শতাংশ মানুষ ইসলামী চিন্তা ও চেতনায় বিশ্বাসী। তাই সুদবিহীন দশের অধিক শাখা বাংলাদেশে চালু হয়েছে। সুদ ইসলামী ধর্ম মোতাবেক হারাম। সুদ দেওয়া ও নেওয়া উভয়-সমান অপরাধ। তাই আল্লাহ পাকের এই নির্দেশ পালন প্রতিটি মুসলমানের ঈমানের দাবী। সরকারকে সেই বিষয়টি মনে রেখে প্রকল্প তৈরি করা উচিত।
৬. বর্তমানে মোট- ছয়টি স্কিমের মধ্যে চারটি চালু করা হয়েছে। বাকী দুইটি পরে চালু করা হবে। তাছাড়া অর্থ বিভাগ সূত্রে বলা হয়েছে যে, ছুটির পর চালু করা হবে- শ্রমিক চেনার জন্য একটি, শিক্ষার্থীদের জন্য অন্য একটি। ২০৩৫ বা ২০৪১ সাল থেকে সরকারি কর্মচারী এবং স্বায়ত্বশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য ও সর্বজনীন পেনশন কর্মসূচি উন্মুক্ত হবে। এইটি একটি ভালো উদ্যোগ।
৬. এই প্রকল্পের প্রচারের জন্য অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব অনেক বেশী। ইতিমধ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট টঢ়বহংরড়হ.মড়া.নফ চালু করা হয়েছে। ব্যাপক প্রচারের মাধ্যমে প্রকল্পটি সর্বস্তরের জনগণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। পত্র-পত্রিকা, টিভি, সামাজিক যোগাযোগ মাধ্যমে, প্রবন্ধ-নিবন্ধে প্রকল্পটিকে জনগণের করে তুলতে হবে। তবেই বৃহৎ জনগোষ্ঠি উপকৃত হবে, সরকার ও এই অর্থের বিরাট সৎ ব্যবহারের সুযোগ পাবে। তবে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা অবশ্যই নিশ্চিত করতে হবে।
৭. শ্রমবাজারের ১০ কোটি মানুষের কথা বলা হলেও বেকারদের কোনো স্কিম নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৮ সালের শ্রমশক্তি জীবিদের মতে ৪ কোটি ৮২ লক্ষ প্রকৃত বেকার, যাদের স্থায়ী কর্ম ও সঞ্চয়ের মতো কোন আয় নাই। এই বেকারদের বিষয় নতুন করে বিবেচনায় নিতে হবে। এদের বয়স আবার ১৮ থেকে ৩৫ পর্যন্ত।
৮. অতি দরিদ্র ‘সমতা’ স্কিমে চাঁদার পরিমাণ মাসে ১ হাজার টাকা, গ্রাহক মাসে ৫০০ টাকা করে দেবেন। বাকী ৫০০ টাকা সরকার দেবেন। ১০ বছর পর ঐ ব্যক্তি মাসে পেনশন পাবেন ১ হাজার ৫৩০ কোটি মাত্র। এই অর্থ দিয়ে এই ব্যক্তিভাবে খরচ চালাবে। ডলারের মুদ্রাস্ফীতি ঘটায় বাংলাদেশের দরিদ্র ও অতি দরিদ্রসীমা ভুল, ভারতের মতো ‘পোভার্টি লাইন’ পুননির্ধারণ করা প্রয়োজন।
৯. সুরক্ষা স্কিমে স্বকর্মে নিয়োজিত বিভিন্ন পেশার সক্ষমতা সমান নয়। দেশের কৃষক, রিকশাচালক, নির্মাণ ও পরিবহন শ্রমিক, ভাসমান শ্রমিক, বস্তিবাসীর পক্ষে প্রতি মাসে এক হাজার বা তার অধিক চাঁদা দেয়া অসম্ভব। তাই এই ক্ষেত্রে সরকারের প্রকৃত টাকার পরিমাণ আরও অনেক বেশি বৃদ্ধি করতে হবে।
১০. এই স্কিম শুধু সরকারী ব্যাংকে রাখা হয়েছে। সরকারী ব্যাংকসমূহে দুর্নীতিতে ভরপুর। সরকার প্রতিবছর বাজেট থেকে সরকারী ব্যাংকসমূহে মূলধন সরবরাহ করতে হয়। তাই মানুষের আস্থা নাই। বেসরকারী ভাল ব্যবস্থাপনা ব্যাংকে এই স্কিম চালু করার সুযোগ রাখা প্রয়োজন।

The post সর্বজনীন পেনশন কর্মসূচি<br>একটি ভালো উদ্যোগ appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/universal-pension-program-is-a-good-initiative/feed/ 3
ব্রিকস নতুন অর্থনৈতিক জোট না রাজনৈতিক ? https://chintavabna.com/brics/ https://chintavabna.com/brics/#comments Sun, 10 Sep 2023 05:57:02 +0000 https://chintavabna.com/?p=899 একতা বড় শক্তি। মানুষ সব সময় সমাজবদ্ধ ভাবে জীবন যাপন করে। এক, দুই, তিন এইভাবে শতভাগে পরিণত হয়। পৃথিবীর প্রতিটি রাষ্ট্রই চেষ্টা করে নিজকে এগিয়ে নিতে। এই এগিয়ে নেয়ার বড় শক্তি হচ্ছে সততা, নিষ্ঠা ও দেশের প্রতি প্রতিটি মানুষের ভালোবাসা অফুরন্ত সাধনা।

The post ব্রিকস নতুন অর্থনৈতিক জোট না রাজনৈতিক ? appeared first on চিন্তা ভাবনা.

]]>
Image Source : https://www.orfonline.org/expert-speak/leveraging-brics-in-times-of-economic-uncertainty

একতা বড় শক্তি। মানুষ সব সময় সমাজবদ্ধ ভাবে জীবন যাপন করে। এক, দুই, তিন এইভাবে শতভাগে পরিণত হয়। পৃথিবীর প্রতিটি রাষ্ট্রই চেষ্টা করে নিজকে এগিয়ে নিতে। এই এগিয়ে নেয়ার বড় শক্তি হচ্ছে সততা, নিষ্ঠা ও দেশের প্রতি প্রতিটি মানুষের ভালোবাসা অফুরন্ত সাধনা। পৃথিবীতে শক্তি ও এগিয়ে নেয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে জাতিসংঘ। তাছাড়া এলাকা ভিত্তিক বিভিন্ন ধরনের জোট। পৃথিবী অর্থনীতিকে সচ্ছল ও উন্নতিতে রাখার জন্য প্রতিষ্ঠিত হয়েছে নানা রকমের অর্থনৈতিক জোট ও প্রতিষ্ঠান। ঠিক তেমনি একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট হচ্ছে ব্রিকস।

দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ মুস্তফা কামাল মুজেরী ব্রিকস সম্পর্কে বলেন- ব্রিকস একটি নতুন উদ্যোগ, এখনো এটি কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ। বর্তমানে বৈশ্বিক যে আর্থিক ব্যবস্থা আছে, তার মধ্যে ব্রিকসকে বিকল্প একটি ব্যবস্থা হিসেবে দেখা যেতে পারে। কিন্তু এ কাজটা দুরূহ। কেননা, প্রচেষ্টা থাকা সত্ত্বেও ব্রিকসের দেশগুলো এখনো একটি বড় ও শক্তিশালী গ্রুপ হিসেবে আবির্র্ভূত হতে পারেনি। আমাদের প্রয়োজনের খুব কম অংশই ব্রিকস মেটাতে পারবে। কাজেই ব্রিকস থেকে আমরা কী চাই, কতটা চাই, সেটা খুব গুরুত্বের সঙ্গে চিন্তা করতে হবে। ব্রিকসে যোগ দেওয়ার মাধ্যমে বার্তাটা কী যাচ্ছে, সেটা বিবেচনা করতে হবে। এখানে মূল প্রশ্নটি হলো বিদ্যমান যে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা আছে, সেটাকে চ্যালেঞ্জ করার জন্য আমরা ব্রিকসে যোগ দিচ্ছি, নাকি পরিপূরক হিসেবে যোগ দিচ্ছি। প্রতিযোগিতার মানসিকতা নিয়ে ব্রিকসে যুক্ত হলে সেটা ভুল হবে

অন্যদিকে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন বাংলাদেশ কেন ব্রিকসে যোগ দিতে চাইছে, তা নিয়ে আমাদের ভালো করে বোঝার বিষয় আছে। একটা দিক হলো, এই মুহূর্তে বৈশ্বিক ব্যবস্থার সংস্কার দরকার, এ ব্যাপারে সবাই একমত। যুক্তরাষ্ট্রের কারণে অনেক বহু পক্ষীয় ব্যবস্থা কার্যকর নেই। স্বল্পোন্নত ও তুলনামূলকভাবে কম উন্নত দেশগুলোর আর্থসামাজিক ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত অধিকার আদায়ের জন্যও এটা খুব প্রয়োজনীয়। আবার একই সঙ্গে দক্ষিণীয় জোটবদ্ধতার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর ভূমিকা বাড়ানোর চেষ্টার অংশও হতে পারে বাংলাদেশের এই আগ্রহ।
কিন্তু মনে রাখতে হবে, ব্রিকসে যেসব দেশ রয়েছে, তাদের অভিলাস অনেক বড়। তাই এটা পুল ফ্যাক্টর থেকেও হতে পারে, যে তারা বাংলাদেশকে চায়। আবার এটা পুশ ফ্যাক্টর থেকেও হতে পারে। এই মুহূর্তে বাংলাদেশ পাশ্চাত্যের বড় দেশগুলোর সঙ্গে সাংঘর্ষিক অবস্থানে আছে। সে কারণে আরও কিছু বড় দেশের সংহতি লাভের জন্যও বাংলাদেশ সেখানে যেতে পারে। আমরা লক্ষ্য করছি, নির্বাচন তথা মানবাধিকারকে কেন্দ্র করে অনেক বড় দেশ বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন ধরনের তিরস্কারমূলক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে। সে ব্যাপারে সরকারের পক্ষ থেকেও বিভিন্ন প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি। এই প্রতিক্রিয়া দিয়েও ব্রিকসে যোগ দেওয়ার বর্তমান সিদ্ধান্তকে ব্যাখ্যার সুযোগ থাকে। অর্থনৈতিক জোট ব্রিকসে যোগ দিতে চায় বাংলাদেশ। এ জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে। আগামী ২২ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন জোটটির নেতারা। সেখানে নতুন সদস্য নেওয়ার বিষয়ে আলোচনা হবে। বেশ কিছুদিন ধরেই ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে কথাবার্তা হচ্ছিল। গত ১৪ জুন সুইজারল্যান্ডের জেনেভায় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ শিগগিরই ব্রিকসের সদস্য পদ পেতে পারে। জেনেভায় প্যালেস ডি নেশনসের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার মধ্যে বৈঠকে বিষয়টি (ব্রিকসের সদস্যপদ) উত্থাপিত হয়েছে। বর্তমানে ব্রিকসের নেতৃত্বে আছে দক্ষিণ আফ্রিকা। ব্রিকসে যোগ দিতে বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে আবেদন জানানোর কথা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও জানানো হয়েছে।
এ জোটের সদস্য হলে তাদের ব্যাংক নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) থেকে বিশেষ আর্থিক সুবিধাসহ বৈদেশিক সম্পর্কের বিশেষ সুবিধা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ব্রিকসে যোগ দেওয়ার সুবিধা সম্পর্কে বলা হচ্ছে – এটা বাংলাদেশের অর্থায়নের আরেকটি ক্ষেত্র হবে। এ জোটে যোগ দিলে জোটভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হবে। এরই মধ্যে এই জোটের ব্যাংক নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়েছে বাংলাদেশ। আগামী অক্টোবরে এ ব্যাংক বিকল্প মুদ্রা চালু করতে পারে। তখন বাংরাদেশও এর সুবিধা পাবে। এ ছাড়া ব্রিকসের সদস্য হলে বাংলাদেশ এ জোটের ব্যাংক থেকে আর্থিক সহযোগিতা পাওয়াসহ এ সংক্রান্ত একাধিক ইস্যুতে নিজেদের মতামত উপস্থাপন করতে পারবে।

ব্রিকসে যোগ দিলে কি সুবিধা পাবে বাংলাদেশ
এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবদ ড. জাহিদ হোসেন বলেন, ব্রিকসে যোগ দিয়ে বাংলাদেশ কী সুবিধা পাবে তা নির্ভর করছে, যোগদানের পর আমাদের বাণিজ্যের ক্ষেত্রে নতুন কিছু ঘটার ওপর। যেমন – চীন ও ভারত দুটি বড় বাজার। ব্রাজিলও বড়। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) হওয়ায় চীন ও ভারতে কিছু সুবিধা পেয়ে থাকে। যদিও এ সুবিধা খুব বেশি নয়। বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের পর এলডিসিভিত্তিক যে সুবিধা আছে সেগুরো উঠে যাবে। তখন সেই জায়গায় তারা যদি বলে, তোমরা ব্রিকসের সদস্য, তাই এলডিসির অনুরূপ সুবিধা পাবে, সুবিধা বলতে এটাই।
অর্থনীতিবদ ড. জাহিদ হোসেন বলেন, ব্রিকস কোনো অর্থনৈতিক জোট নয়। এটা মূলত রাজনৈতিক ফোরাম। এ ফোরামে ভূ রাজনীতিই বেশি প্রাধান্য পায়। অর্থনৈতিক বিষয়গুলো নয়। সে জন্য এ জোটে যোগ দিলে আমাদের অর্থনৈতিক কোনো সুবিধা হবে কি না, তা এখনো পরিষ্কার নয়। তবে ব্রিকসের সদস্য হলে তাদের ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ থেকে আমরা তুলনামূলকভাবে সহজ শর্তে ঋণ পেতে পারি। তবে এসবই জল্পনা কল্পনা। কিন্তু ব্রিকসে যোগ দিলে এ জোটের রাজনৈতিক পাল্লা ভারী হবে। কিন্তু নতুন কোনো বাণিজ্যিক চুক্তি বা বাণিজ্যিক সুযোগ সুবিধা সৃষ্টি হবে কিনা, তা এখনো নিশ্চিত নয়।
বাংলাদেশের ব্রিকসে যোগদানের সিদ্ধান্তকে সংশ্লিষ্টরা ইতিবাচকভাবেই দেখছেন। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্ব দিন দিন বাড়ছে। ব্রিকসের পরবর্তী সম্মেলন আগস্টে হতে পারে। সেখানে মার্কিন ডলারের বিকল্প হিসেবে অন্য কোনো মুদ্রায় লেনদেন করা যায় কি না, তার সিদ্ধান্ত হতে পারে। বাংলাদেশ বিষয়টির সঙ্গে যুক্ত থাকলে বৈদেশিক মুদ্রার মজুতকে (রিজার্ভ) বৈচিত্র্যপূর্ণ করতে পারবে বলে আশা করা হচ্ছে। ব্রিকসের অনেকেই জি-২০-এর সদস্য। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যে ঋণ দিচ্ছে তা সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা, সুশাসন আছে কিনা, তা সামনে আসবে। ব্রিকস উন্নয়নশীল দেশগুলোর জোট হলেও গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, বাক স্বাধীনতা রক্ষা এসব থেকে দূরে থাকতে পারবে তা নয়। ব্রিকসে এগুলো মানতে হবে।

ব্রিকস কী?
ব্রিকস হচ্ছে পাঁচ দেশের একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট। মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা সদস্য এই পাঁচ দেশের আদ্যক্ষর অনুযায়ী ব্রিকসের নামকরণ করা হয়েছে। ২০০৬ সালে ব্রিকসের যাত্রা শুরু হয়েছিল। কেবল বাংলাদেশ নয়, সব মিলিয়ে ২০টি দেশ ব্রিকস জোটে যোগ দেওয়ার আগ্রহের কথা জানিয়েছে। এর মধ্যে বেশ কিছু দেশ আনুষ্ঠানিকভাবেই আবেদন জানিয়ে রেখেছে। গত এপ্রিলে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পানডোর জানিয়েছিলেন, মোট ১২টি দেশ তখন পর্যন্ত আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে আলজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরান, মিশর, আর্জেন্টিনা, মেক্সিকো, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, কাজাখস্তান, উজবেকিস্তান, নাইজেরিয়া ইত্যাদি। ২০টি দেশ সদস্য হতে চাইলেও আলজেরিয়া ও সৌদি আরবের আগ্রহই আন্তর্জাতিক মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এই দুই দেশ তেল উৎপাদন করে। ধারণা করা হচ্ছে, তেলের উৎপাদন ও দর নির্ধারণে ব্রিকসের মধ্যে থেকে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চেষ্টা করবে।

বাংলাদেশের আগ্রহ নতুন নয়
বাংলাদেশ অবশ্য কয়েক বছর আগে থেকেই ব্রিকসের বিষয়ে আগ্রহ দেখিয়েছে। এরই অংশ হিসেবে ২০২১ সালের ২ সেপ্টেম্বর বাংলাদেশ ব্রিকস ব্রাংকের সদস্য হয়। এই ব্যাংকের আনুষ্ঠানিক নাম দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি), যা ব্রিকস সদস্যরা প্রতিষ্ঠা করেছিল ২০১৫ সালে। মূলত ২০২০ সালের শেষের দিকে এনডিবির পরিচালনা পর্ষদ ব্যাংকের নতুন সদস্য নেয়া নিয়ে আলোচনা শুরু করেছিল। কয়েক দফা আলোচনার পর এনডিবি নতুন সদস্য হিসেবে তিনটি দেশকে অন্তর্ভুক্ত করে। সেই তিন দেশ ছিল বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও উরুগুয়ে।
৫ হাজার কোটি ডলার নিয়ে যাত্রা শুরু করেছিল এনডিবি। তবে এখন তাদের অনুমোদিত মূলধনের পরিমাণ ১০ হাজার কোটি মার্কিন ডলার। বাংলাদেশ সদস্য হতে ১ শতাংশ শেয়ার কিনেছে। আর এখন পর্যন্ত এই ব্যাংক ৮০টি প্রকল্প অনুমোদন দিয়েছে, এতে অর্থায়নের পরিমাণ ৩ হাজার কোটি ডলার।
আন্তর্জাতিকভাবে বলা হয়ে থাকে, বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ জানাতেই দ্য নিউ ডেভেরপমেন্ট ব্যাংক (এনডিবি) প্রতিষ্ঠা করা হয়েছে। আর ব্রিকস আনুষ্ঠানিকভাবেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বড় ধরনের সংস্কারের পক্ষে। ফলে নতুন দলে দেশ ব্রিকস জোটে ঢুকলে বিশ্বব্যাংক আইএমএফের সংস্কারের দাবি আরো জোরালো হবে। ব্রিকস জোটে মাত্র পাঁচটি দেশ থাকলেও বিশ্ব অর্থনীতিতে তাদের অবস্থান বেশ শক্ত। বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশ বাস করে এই পাঁচ দেশে। বৈশ্বিক জিডিপির মোট দেশজ উৎপাদন) সাড়ে ৩১ শতাংশ ব্রিকসের দখলে।

আমাদের সুবিধা:
বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি বিশ্ব অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রেখে আসছে। দুর্বল দেশ সমূহ এই সকল প্রতিষ্ঠান থেকে স্বল্প সুদে, দীর্ঘ মেয়াদী কিস্তিতে ঋণ নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রেছে। করোনা ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে বাংলাদেশ, পাকিস্তান সহ অনেক দেশ আইএমএফ থেকে দীর্ঘ মেয়াদি, স্বল্প সুদে ঋণ নিয়ে জাতীয় অর্থনীতিকে টিকিয়ে রাখার চেষ্টায়রত।
মূলত ব্রিকস একটি অর্থনৈতিক জোট। কিন্তু কেউ কেউ এইটিকে একটি রাজনৈতিক রূপে দেখতে পাচ্ছে। মার্কিনযুক্ত রাষ্ট্রের বিরুদ্ধে ব্রিকস একটি রাজনৈতিক জোট অনেকে মনে করেন। কিন্তু এতে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু ভারত ও রয়েছে। তা হলে কিভাবে ব্রিকস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক জোট হলো। প্রকৃত অর্থে ব্রিকস একটি কৌশলগত বৃহৎ আঞ্চলিক অর্থনৈতিক জোট।
অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধে ভারত, চীন সরাসরি রাশিয়াকে সমর্থন ও সহযোগীতা দিয়ে যাচ্ছে। বাংলাদেশ নিরপেক্ষ পররাষ্ট্রনীতিতে অত্যন্ত দক্ষতার সঙ্গে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অবস্থানে রয়েছে। এই ধারা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। কারণ যুক্তরাষ্ট্র আমাদের বৃহৎ বিনিয়োগকারী দেশ ও সর্ববৃহৎ রফতানিকারী দেশ। আমাদের একমাত্র বৈদেশিক মুদ্রা উপার্জনকারী খাত তৈরী পোশাক শিল্পের বাজার যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বৃহৎ রপ্তানি বাজার হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সমূহ।
একদিন ব্রিকস বৃহৎ অর্থনৈতিক জোট হিসেবে আত্মপ্রকাশ ঘটবে। তাই অর্থনৈতিক সুবিধা লাভের জন্য আমাদেরকে এই জোটে থাকা জরুরী। রাজনৈতিক বিষয় সমূহ আমরা ব্রিকসের ক্ষেত্রে পরিহার করবো অথবা নিরপেক্ষতা বজায় রাখার চেস্টা করবো। আমাদের পর রাষ্ট্রনীতির মূল কৌশলকে এই ক্ষেত্রে কাজে লাগাতে হবে।
‘নিউ ডেভেল্যাপমেন্ট ব্যাংক’ থেকে সহজ শর্তে, স্বল্প সুদে, দীর্ঘ মেয়াদীতে ঋণ পাওয়ার ক্ষেত্রে ব্রিকসের সদস্য হওয়া জরুরী। তবে ভবিষ্যতে বাণিজ্যিক সুবিধা ও আমরা ব্রিকসের মাধ্যমে লাভ করতে পারি।

The post ব্রিকস নতুন অর্থনৈতিক জোট না রাজনৈতিক ? appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/brics/feed/ 1
China’s leadership in the ‘new world order’ is needed https://chintavabna.com/chinas-leadership-in-the-new-world-order-is-needed/ https://chintavabna.com/chinas-leadership-in-the-new-world-order-is-needed/#respond Sun, 10 Sep 2023 05:39:32 +0000 https://chintavabna.com/?p=893 China is making some headway in the race to become a dominant partner in the new 'world order'. World peace or the balance of power on Earth requires the birth of a second great power. In the future, China is moving forward in the competition to occupy this seat.

The post China’s leadership in the ‘new world order’ is needed appeared first on চিন্তা ভাবনা.

]]>
Image source : https://lseideas.medium.com/how-can-america-challenge-chinas-political-ambitions-in-an-age-of-deglobalisation-1e74e3a93b28

Only the United States continues to dominate world politics after the fall of Russia. After the fall of Great Russia, no other power has been able to come up against the United States in strength and cunning.

China is making some headway in the race to become a dominant partner in the new ‘world order’. World peace or the balance of power on Earth requires the birth of a second great power. In the future, China is moving forward in the competition to occupy this seat. China’s arrival for world peace and stability ‘There are many good wishes for all countries in the world system.

Weak countries in particular see the need for China’s rise to gain advantage as a partner in the global system.

The official name of the royal palace where Chinese President Jinping and Russian President Vladimir Putin met in Moscow two weeks ago is Bolshoi Dovares, the Grand Kremlin Palace in English.

Jinping walked from one end of the palace’s ornate court room, Putin from the other. Both have been in power for a long time, both have recently passed the law of president for life in the Legislative Council.

One of them has been accused of war crimes again in the International Criminal Court. Others accused him of violating the human rights of Uyghur Muslims and other minorities in his country. International human rights organization Human Rights Watch compared it to genocide.

President Xi put his hand on President Putin’s hand and smiled and said, Zhiji, means dear friend. In response, Putin said, “Dargoi Drug” means dear friend. Xi said before the visit, he is bringing a peace proposal to end the war in Ukraine. Those who thought that he might be neutral in this war and play the role of a mediator, that is sand in the molasses. From that ‘hello’, President Xi made his position clear.

Sino-Russian relations: China is now the second major superpower in the world. Not only the economy, but also in the military field, the country is advancing rapidly. His leap in technology is unheard of. This China now wants to build an alternative global system to bypass the US-led world system after World War II. Not alone, he wants Russia to help him in this work.

These two countries have already declared their ‘unending friendship’. Using that friendship, China wants to build a new world order. There have been many ups and downs in the relationship between Russia and China in the last 70 years. The relationship that started with friendship during the Chinese Revolution in 1949 turned into enmity after the death of Soviet dictator Stalin.

In 1969 there was a major border war between the two countries. After the collapse of the Soviet Union in the 1990s, the relationship between the two countries changed again. Over the next two decades, these two countries gradually became each other’s strategic allies. The common enemy of both is the United States and the Western military alliance.

China is the leader in this new alliance, Russia is its ‘junior partner’. Russia’s dependence on China has increased since the start of the Ukraine war. In the face of Western sanctions, it has to rely on China for oil and gas sales. China has more profit in this. He is getting cheap oil, and Russia’s willingness to sell oil in renminbi instead of dollars or rubles has given him a big boost in making his country’s currency an alternative to the dollar.

Another advantage for China is that it has secured a long-term commitment from Russia for continued oil and gas supplies. In Moscow, the two countries’ leaders agreed to build a new 1,500-mile gas pipeline from Siberia to the Chinese border, which would allow at least 50 billion cubic meters of gas to be exported annually.

Russia, however, is not only interested in selling oil and gas, but also wants arms from China, which China is not very interested in providing. Its economy is closely linked with Europe-America. Not just involved, but largely dependent. In this situation, if arms sales to Russia lead to sanctions against China, a lot can go wrong. In view of that, C has not made any promises to supply arms to Moscow at this time.

New world order: President Xi did not come to Moscow only in search of oil and gas. His aim is deeper. He wants to present himself and his country as an ‘alternative’ superpower to the US. As China has become stronger economically and militarily, its rivalry with the United States has intensified. Washington openly regards Beijing as its main rival, a ‘competitor’ in diplomatic parlance.

The Biden administration says China, not Russia or Islamic militancy, is the main threat to its national security. A top US general even said a month ago that a war between China and the US over Taiwan is inevitable in the next two to three years. This scenario is not unknown in China. Keeping in mind that the US has not allowed Russia to rise, and will not allow it, China has mainly stepped up to consolidate its military, especially maritime, presence in Southeast Asia. He also wants to annex Taiwan. This attempt did not escape the eyes of the United States, as a countermeasure, it also strengthened its military power and influence in the region.

Japan, Australia, India have developed a new military alliance. Recently he has also drawn the United Kingdom.

In the face of this competition, China has reached out to Russia in search of its partner. Russia may be economically weaker than the US or China, but as a nuclear power it is second to none.

If these two countries and countries like Brazil, North Korea, South Africa and Iran are found together, then the implementation of the ‘alternative’ world system that China has thought of will not be impossible.

China has already done a great job of beating the US. Last month, he brokered the restoration of diplomatic relations between Iran and Saudi Arabia, ending long-standing hostilities.

Since 2016, there is no diplomatic relationship between Iran and Saudi Arabia due to the civil war in Yemen. In this war, Iran is on the side of the Shia Houthis and Saudi Arabia is on the side of the Yemeni Sunnis. This bloody rivalry has led to disaster for both Iran and Saudi Arabia. Both countries want an end to this situation.

The situation is changing even though the United States alone has moved all the levers in the Middle East for so long. Saudi Crown Prince Mohammed bin Salman does not trust the United States, especially the Biden administration, at all. On the other hand, the US dispute with Iran is old, these two countries do not have any official diplomatic relations. As a result, it is impossible for the United States to play a role as a mediator in ending the war in Yemen.

China came forward to fill the diplomatic vacuum in this situation. Iran and Saudi Arabia agreed to re-establish diplomatic relations at the same embassy.

‘Junior partner’: China wants to see itself as a bigger ‘player’ not only in the Middle East, but in the whole world. In this new project, he wants Moscow to be on his side, but as his ‘junior partner’.

Once upon a time, China and the United States joined hands to isolate Moscow around the liberation war of Bangladesh. Now China and Russia are joining hands to bring the US and Western military alliance together. During the Soviet era, China was a weak and incompetent neighbor that Moscow could bully at will. That situation has changed. Now policy instructions will come from Beijing, Moscow will follow them without protest. Seeing Putin’s dry face in front of Sir, it is clear.

Alexander Gabuev, a prominent Russian analyst at the Carnegie Endowment, an American research organization, wrote in an explanation of this turn of history that it is true that China was once Russia’s ‘little brother’, but now it is the big brother. As the number two power in the world, its global influence is much greater than that of Russia. Apart from that, Russia has no weapon other than accepting China’s leadership in the war in Ukraine.

Alexander Gabuev said that Russia’s dependence on China will increase, not decrease, in the coming years. China will be Russia’s number one market for its oil and gas exports. Russian consumers will also become dependent on Chinese products. The renminbi will gain greater acceptance as a regional and international currency in the coming years as goods are traded in Chinese currency.

More importantly, this Russo-Chinese rapprochement will become an effective weapon for Beijing in its competition with Washington.

Gabuev thinks that Putin is now in Sir’s pocket. He wants Putin to stay in power in order for this kneeling situation to continue. If someone who is pro-Western comes to power in Russia after removing him, it will be a big headache for China.

Global Security Initiative: Another proof that China is interested in building an alternative to the US-controlled global system is the Global Security Initiative. In April last year, Xi Jinping first mentioned this initiative in a speech. In that speech, he offered all the countries to stay together, ‘because we are all passengers in the same boat, we all want security.

In the ‘White Paper’ published by Beijing on February 21 this year as a detailed explanation of this initiative, it is clear that China wants to change the current Western hegemonic, unilateral and protectionist world order.

The picture of how this change will come about is unclear, but it is clear from the words of Chinese leaders that they want to replace Western interventionist politics with national sovereignty as the central tenet of international relations.

China wants an end to the way the US verbalizes human rights abuses, imposes economic sanctions. The source of this proposition is probably the Westphalian model of the seventeenth century. The central idea of ​​that model was the principle of ‘sovereignty is inviolable’. But the way China has not condemned Russia’s violation of the sovereignty of neighboring Ukraine, it is clear that these proposals are not selfless.

Some US experts have derided the initiative as a ‘dictator’s manifesto’. The goal of this new system is to ensure that the dictators of the world can enjoy power with ease, writes Michael Schuman in the Atlantic newspaper. US Secretary of State Anthony Binken said, ‘What Beijing really wants is to tear down the legal system we’ve had for 75 years and build a system where authoritarian regimes like China are considered legitimate.’

The Chinese Model: It is no secret that China does not recognize the current Western-style multilateral democratic system as the only legitimate system. President Biden didn’t invite anyone from China or Russia to his ‘democracy’ conference, China turned his lips and said, who said that what the United States calls democracy, is the only model of democracy? Whatever democracy is, the real issue is whether it is yielding results or not. China claims that their democratic model is definitely paying off.

The fear is here. China is an authoritarian state system, not only is there a one-party rule, but the head of state can remain in power for life. It is clear from the position of the Chinese leadership on the issue of Uyghur Muslim persecution and the Covid epidemic, any kind of criticism of the ruling party and government is not acceptable to it. In the 21st century, will we accept this authoritarian system as the best system?

No doubt, many people have reservations about the United States. If China is able to create an alternative global order by avoiding him, there will be no shortage of countries and leaders who support him. In fact, if this initiative of China is conducted for the purpose of peace, it will benefit us in the end. But if it is carried out as part of a competition with the US, or if its aim is to protect the ‘cheesy’ Putin, then some people may be fooled for a while, but it seems unlikely that everyone will be fooled all the time.

The post China’s leadership in the ‘new world order’ is needed appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/chinas-leadership-in-the-new-world-order-is-needed/feed/ 0
ঢাকা মেট্রোরেল স্বপ্ন নয়, বাস্তবে https://chintavabna.com/dhaka-metrorail-shopno-noy-bastobey/ https://chintavabna.com/dhaka-metrorail-shopno-noy-bastobey/#respond Sat, 09 Sep 2023 08:22:03 +0000 https://chintavabna.com/?p=875 বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মাণাধীন শহর ভিত্তিক রেল ব্যবস্থা হচ্ছে ঢাকা মেট্রো যা আনুষ্ঠানিকভাবে ম্যাস র‍্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি (গজঞ) নামে পরিচিত। ২০১৩ সালে বর্তমান সরকার ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করেন।

The post ঢাকা মেট্রোরেল স্বপ্ন নয়, বাস্তবে appeared first on চিন্তা ভাবনা.

]]>

Illustration: Biplob Chakroborty Image source : https://asianews.network/bangladesh-ushers-in-a-new-era-of-commuting-with-metro-rail

বাংলাদেশের রাজধানী ঢাকায় নির্মাণাধীন শহর ভিত্তিক রেল ব্যবস্থা হচ্ছে ঢাকা মেট্রো যা আনুষ্ঠানিকভাবে ম্যাস র‍্যাপিড ট্রানজিট বা সংক্ষেপে এমআরটি (গজঞ) নামে পরিচিত। ২০১৩ সালে বর্তমান সরকার ঢাকা মহানগরীর ক্রমবর্ধমান যানবাহন সমস্যা ও পথের দুঃসহ যানজট কমিয়ে আনার লক্ষ্যে কৌশলগত পরিবহন পরিকল্পনা প্রণয়ন করেন। সেই কৌশল অনুযায়ী প্রথম বারের মত ঢাকা মেট্রো রেল স্থাপনের পরিকল্পনা করা হয়। পরবর্তীতে ২০১৬ সালে প্রণীত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনার অনুযায়ী মেট্রো রেলের লাইনের সংখ্যা ৩টি থেকে বাড়িয়ে ৫টি করা হয়। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কিলোমিটার দীর্ঘ এমআরটি ৬টি লাইন (গজঞ খরহব-৬)কে নির্বাচন করা হয়। ২০১৬ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬ জুন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে গজঞ লাইন-৬ এর নির্মাণ কাজ শুরু হয়। এটি একটি ঐতিহাসিক ঘটনা। স্মরনীয় কাজ। বাংলাদেশের মত একটি দেশে মেট্রোরেল নির্মাণ একটি যুগান্তরকারী পদক্ষেপ।

প্রকল্পের বর্ণনাঃ
২০১২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সরকারের অন্যতম অগ্রাধিকার ঢাকা- ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভলপমেন্ট প্রজেক্ট তথা মেট্রো রেল প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) অনুমোদন লাভ করে। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য এমআরটি-৬ নামক ২০.১০ক কিলোমিটার দীর্ঘ পথকে ঠিক করা হয়। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৯৮৫ কোটি ৫৯ লক্ষ টাকা। এই প্রকল্পের সহায়তা হিসাবে জাইকা দেবে ১৬ হাজার ৫৯৪ কোটি ৪৮ লক্ষ টাকা। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু হলে দুই দিক থেকে ঘন্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হবে। এমআরটি-৬ চূড়ান্ত রুট অ্যালাইনমেন্ট হলো- উত্তরা তৃতীয় ধাপ-পল্লবী রোকেয়া স্মরণির পশ্চিম পাশ দিয়ে চন্দ্রিমা উদ্যান সংসদ ভবন খামার বাড়ী হয়ে ফার্মগেট, সোনারগাঁও হোটেল, শাহবাগ, টিএস,সি দোয়েল চত্বর, তোপখানা রোড থেকে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত। এ রুটের ১৬টি ষ্টেশন হচ্ছে উত্তর উত্তরা, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় স্মরণী, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, আগাররগাঁও, বিজয় স্মরণী ,ফার্মগেট, কাওরানবাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।
ট্রেনে চলাচলের জন্য প্রয়োজন হচ্ছে ১৩.৪৭ মেগাওয়াট বিদ্যুৎ যা নেওয়া হবে জাতীয় গ্রিড থেকে। এর জন্য উত্তরা, পল্লবী, তালতলা, সোনারগাঁও ও বাংলা একাডেমী এলাকায় ৫টি বিদ্যুৎ উপকেন্দ্র থাকবে।
২০১৬ সালে ২৬ জুন এমআরটি-৬ প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২১ সালের ১৬ ডিসেম্বর এই প্রকল্পের উদ্বোধনের তারিখ নির্ধারিত হয়েছে।
২০১৯ সালে ১৫ অক্টোবর এমআরটি-১ এবং এমআরটি-৫ নামক লাইন দুইটি নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়া হয়। এমআরটি-১ প্রকল্পের আওতায় বিমানবন্দর থেকে কমলাপুর ও নতুনবাজার থেকে পূর্বাচল পর্যন্ত মোট ৩১.২৪ কিলোমিটার পথে মেট্রোরেল নির্মিত হবে। এই প্রকল্পের মোট ব্যয ধরা হয়েছে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। এরমধ্যে জাপান সরকার দেবে ৩৯ হাজার ৪৫০ কোটি টাকা, বাকি ১৩ হাজার ১১১ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। এমআরটি-১ প্রকল্পে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১৬ দশমিক ২১ কিলোমিটপার হবে পাতাল পথ এবং কুড়িল থেকে পূর্বাচল পর্যন্ত ১১ দশমিক ৩৬ কিলোমিটার হবে উড়াল পথে। নতুন বাজার থেকে কুড়িল পর্যন্ত ৩ দশমিক ৬৫ কিলোমিটার আন্ডারগ্রাউন্ড ট্রানজিশন লাইনসহ ৩১ দশমিক ২৮ কিলোমিটার রেল লাইন নির্মাণ করা হবে। এই মেট্রোরেলের ১২টি ষ্টেশন যাবে মাটির নিচে এবং ৭টি থাকবে উড়াল সেতুর ওপর।
এমআরটি-৫ নির্মাণ প্রকল্পে হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার লাইন নির্মাণ করা হবে। এই প্রকল্পের ৪১২ হাজার ২৩৮ কোটি টাকার মধ্যে ২৯ হাজার ১১৭ কোটি টাকা দেবে জাপান এবং বাকি ১২ হাজার ১২১ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। প্রকল্পের ২০ কিলোমিটারের মধ্যে ১৩ কিলোমিটার হবে পাতাল পথে আর বাকি সাড়ে ৬ কিলোমিটার হবে উড়াল পথে।

যাত্রাপথের চিত্রঃ
মাার্চ ২০২০ মেট্রোরেলের যাত্রাপথগুলোর সর্বশেষ মানচিত্রঃ এমআরটি লাইন-৬,এমআরটি উত্তরা উত্তর,এমআরটি উত্তরা মধ্য ,এমআরটি উত্তরা দক্ষিণ,এমআরটি পল্লবী,এমআরটি মিরপুর-১১ ,এমআরটি মিরপুর-১০,এমআরটি কাজিপাড়া ,এমআরটি শেওড়াপাড়া ,এমআরটি আগারগাঁও,এমআরটি বিজয় স্মরণী,এমআরটি ফার্মগেট,এমআরটি কাওরানবাজার,এমআরটিশাহবাগ,এমআরটিঢাকা বিশ্ববিদ্যালয়,এমআরটি সচিবালয়,এমআরটি মতিঝিল,এমআরটি কমলাপুর ,এমআরটি লাইন-১ (বিমানবন্দর যাত্রাপথ),এমআরটি বিমানবন্দর ,এমআরটি বিমানবন্দর টার্মিনাল-৩,এমআরটি খিলক্ষেত,এমআরটি যমুনা ফিউচার পার্ক,এমআরটি নতুন বাজার,এমআরটি উত্তর বাড্ডা,এমআরটি বাড্ডা,এমআরটি হাতিরঝিল পশ্চিম,এমআরটি রামপুরা,এমআরটি মালিবাগ,এমআরটি রাজারবাগ,এমআরটি কমলাপুর,এমআরটি লাইন-১ (পূর্বাচল যাত্রাপথ),এমআরটি নতুনবাজার,এমআরটি যমুনা ফিউচার পার্ক,এমআরটি বসুন্ধরা,এমআরটি পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি ,এমআরটি মাস্তুল,এমআরটি পূর্বাচল পশ্চিম ,এমআরটি পূর্বাচল মধ্য ,এমআরটি পূর্বাচল পূর্ব, এমআরটিটি লাইন-৫ (উত্তর যাত্রাপথ) এমআরটি হেমায়েতপুর,এমআরটি বালিয়ারপুর,এমআরটিবিলমালিয়া,এমআরটিআমিনবাজার,এমআরটি গাবতলি ,এমআরটি দারুস সালাম,এমআরটি মিরপুর-১ ,এমআরটি মিরপুর-১০,এমআরটি মিরপুর-১৪,এমআরটি কচুক্ষেত,এমআরটি বনানী ,এমআরটি নতুনবাজার,এমআরটি ভাটারা ,এমআরটি লাইন-৫ (দক্ষিণ যাত্রাপথ) এমআরটি গাবতলি,এমআরটি টেকনিকেল,এমআরটি কল্যাণপুর ,এমআরটি শ্যামলী ,এমআরটি কলেজগেট,এমআরটি আসাদগেট,এমআরটি রাসেল স্কয়ার ,এমআরটি পান্থপথ ,এমআরটি সোনারগাঁও ,এমআরটি হাতিরঝিল পশ্চিম ,এমআরটি নিকেতন,এমআরটি রামপুরা,এমআরটি আফতাবনগর পশ্চিম ,এমআরটি আফতাবনগর মধ্য,এমআরটি আফতাবনগর পূর্ব ,এমআরটি দাশেরকান্দি,এমআরটি লাইন-২,এমআরটি গাবতলি ,এমআরটি এমব্যাংকসমেন্ট রোড,এমআরটি কল্যাণপুর ,এমআরটি বসিলা ,এমআরটি মোহাম্মদপুর ,এমআরটি সাত মসজিদ,এমআরটি জিগাতলা ,এমআরটি ধানমন্ডি-২ ,এমআরটি সায়েন্স ল্যাবরেটরী ,এমআরটি নিউ মার্কেট ,এমআরটি নীলক্ষেত ,এমআরটি আজিমপুর ,এমআরটি পলাশি,এমআরটি শহিদ মিনার,এমআরটি ঢাকা মেডিকেল কলেজ,এমআরটি পুলিশ হেডকোয়ার্টার,এমআরটি গোলাপশাহ মাজার ,এমআরটি বঙ্গভবন ,এমআরটি মতিঝিল ,এমআরটি আরামবাগ,এমআরটি কমলাপুর ,এমআরটি মুগদা,এমআরটি মান্ডা ,এমআরটি ডেমরা ,এমআরটি চট্টগ্রাম রোড ।

মেট্রোরেলে ফলেঃ
মানুষের জীবন মান উন্নত করার জন্য সরকার বিগত কয়েক বছর ধরে নাানা ধরনের উন্নয়ন প্রকল্প নিয়ে কাজ করছেন। ইতোমধ্যে পদ্মা সেতু নির্মাণের কাজ প্রায় ৭৬ শতাংশ শেষ হয়েছে। দেশের বৃহৎ একটি অংশের অর্থনৈতিক উন্নয়নে পদ্মা বিশাল অবদান রাখবে। সার্বিক অর্থনীতিতে এই সেতুর প্রভাব অনেক বেশী থাকবে।
ঠিক তেমনি ঢাকা মেট্রোরেল দেশের মানুুষের বিশেষ করে ঢাকা শহরেরর মানুষের জীবনকে অনেক বেশী সহজ ও অর্থবহ করে তোলবে। মানুষ কর্মের সময় অনেক বেশী পাবে। তাতে অর্থনৈতিক সমৃদ্ধিতে মানুষের কর্মঘন্টা যোগ হবে। উৎপাদন বৃদ্ধি পাবে। আর্থিক ভাবে দেশের মানুষ অনেক বেশী উপকৃত হবে।
অন্যদিকে শহরের যানজট অনেক কমে আসবে। মানুষ অল্প সময়ে নিজ কর্মস্থলে পৌঁছে কাজে যোগদান করতে পারবে। খচরও কম হবে। আর্থিকভাবে সাধারণ মানুষ অনেক বেশী উপকৃত হবে। মানুষের জীবনমান উন্নত হবে।
মানুষের কর্মস্পৃহা বৃদ্ধি পাবে। মানুষের মনের আনন্দ বেড়ে যাবে। কর্মশক্তি তাতে বৃদ্ধি পাবে। মানুষ একটি সুন্দর জীবনের কল্পনা করতে অনেক বেশী উৎসাহী হবে।
দেশের সুনাম বিশ্বে ছড়িয়ে পড়বে। দেশ যে মধ্য আয়ের দেশে পদাপর্ণ করেছে, তার বার্তা পৃথিবীতে বেশী বেশী করে ছড়িয়ে পড়বে। উন্নত দেশের ঘ্রাণ আমরা অনুভব করতে পারবো।
আমাদের প্রতিবেশী দেশ ভারতের পশ্চিম বঙ্গে মেট্রোরেল চালু হয়েছে ১৯৮৪ সাল থেকে। তা আরও বৃদ্ধি পেয়ে নানা দিকের মানুুষের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। পৃথিবীর অনেক দেশে মেট্রোরেলই প্রধান ও একমাত্র চলাচলের সহজ বাহন। যেমন সিঙ্গাপুর, হংকং মেট্রোরেল দেখার মত। উপভোগ কররার মত। কম খরচে, অল্প সময়ে যে কোন স্থানে যাতায়াত করা খুবই সহজ, অর্থনেতিক কর্মকান্ডে মেট্রোরেল খুব বেশী কার্যকরী ভূমিকা রেখে আসছে। একদিন আমাদের দেশেও মেট্রোরেল সকলের প্রিয় যানবাহনে পরিণত হবে।

এখন প্রয়োজনঃ
ঢাকা মেট্রোরেল ২০২১ সালে চালু হওয়ার মূল পরিকল্পনায় ছিল। কিন্তু তা সম্ভব হবে না। সময় বেড়ে যাচ্ছে। তাতে ব্যয় ও বেড়ে যাবে। যদি বেশী কম সময়ে নির্মাণ কাজ শেষ করা যেত, তত বেশী ব্যয় কমে আসতো।
জাপানের আর্থিক ও কারিগরি সহযোগীতায় মেট্রোরেল নির্মাণ হচ্ছে। পদ্মা সেতু যেমন চীনের সার্বিক সহযোগীতায় হচ্ছে, তেমনি জাপানের সহযোগীতায় মেট্রোরেল হচ্ছে। তাই জাপানকে ধন্যবাদ। জাইকাকে অনেক অনেক ধন্যবাদ।
দেশে মেগা প্রকল্পের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প । এটি নির্মাণ হচ্ছে রাশিয়ার সার্বিক সহযোগতীয়। রাশিয়া আমাদের অকৃত্রিম বন্ধু। বন্ধুত্বের নিদর্শন স্বরুপ রুপপুর বিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে।
ঢাকা মেট্রোরেল প্রকল্প আমাদের দেশের মেগা প্রকল্পের মধ্যে অন্যতম। দৃশ্যমান, লাভজনক, সুন্দর প্রকল্প ঢাকা মেট্রোরেল প্রকল্প। সরকারের সবচেয়ে বেশী দৃশ্যবান প্রকল্প ঢাকা মেট্রোরেল প্রকল্প। অন্যটি হচ্ছে পদ্মা সেতু। তাও নিজস্ব অর্থায়নে নির্মাণ। যে পদ্মা সেতু অর্থনৈতিক ঋণ বিশ্ব ব্যাংক দেয়ার কথা থাকলেও পরবর্তীতে সরকার নিজস্ব অর্থায়নে নির্মা; কাজ শুরু করে। সরকার এই ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ গ্রহণ করেছিল, সফলও হচ্ছে। হয়তো দ্রুত এই সফলতার ফলাফল আমরা দেখতে পাবো।
ঠিক তেমনি ঢাকা মেট্রোরেল প্রকল্প ঢাকা শহরের মানুষের অনেক দিনের কষ্ট লাগব করে জীবন মানের উন্নয়নে ভূমিকা রাখবে।
দ্রুত সময়ের মধ্যে, মজবুত ও টিকসই নির্মাণ হোক ঢাকা মেট্রোরেল প্রকল্প। এই জাতীয় প্রকল্প দীর্ঘ মেয়াদি প্রকল্প। যুগ যুগ ধরে এই প্রকল্প থেকে মানুুষ যাতে উপকৃত হতে পারে, সেইরূপ মজবুত ও টিকসই করে নির্মাণ করা সময়ের দাবী।
দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সরকার বদ্ধপরিকর। দুর্নীতিমুক্ত কর্মকান্ড সকলের কাম্য। যত বেশী দুর্নীতিমুক্ত কাজ হবে, তত বেশী উন্নয়ন সঠিক হবে। ব্যয় হ্রাস পাবে। দেশের অর্থনীতিতে অনেক বেশী ভূমিকা রাখবে। প্রকল্পের ব্যয় বৃদ্ধি পায় সময় বেশী লাগার কারণে। সময় বেশী লাগার ফলে দুর্নীতিও বেড়ে যায়। চাই দক্ষ, সৎ ও দেশ প্রেমিক কর্ম বাহিনী। একমাত্র দেশের যে কোন মেগা প্রকল্পের ব্যয় কমিয়ে আনতে পারে।
গত ২৯শে আগষ্ট থেকে মেট্রোরেল পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে পল্লবী পর্যন্ত চলচল করবে। তা হবে পারফরম্যান্স টেস্ট। এ পরীক্ষা চলবে ছয় মাস পর্যন্ত।
মেট্রো রেল ও লাইনের নকশা অনুযায়ী এটি সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিতে চলতে পারবে। তবে যাত্রী নিয়ে কত গতিতে চলবে, ষ্টেশনে কতক্ষণ থামানো হবে এবং ভাড়া কত হবে, এসব বিষয় এখনও চূড়ান্ত হয়নি।
মেট্রোরেলের নকশা প্রণয়ন ও তৈরির দায়িত্বে রয়েছে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোটিয়াম। তাদের অধীনেই সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। যখন ঠিকাদারি প্রতিষ্ঠান আনুষ্ঠানিভাবে বাংলাদেশকে ট্রেনগুলো হস্তান্তর করবে। তখন বাংলাদেশের নিয়োগ দেয়া চালক ট্রেন চালাবে। ইতোমধ্যে সরকার চালক নিয়োগ দিয়েছেন, তাদের প্রশিক্ষণ চলেছে। বিদেশেও প্রশিক্ষণ দেয়া হবে।
তবে সব ঠিক থাকলে মেট্রোরেল চালু হবে ২০২৩ সালের জুনের মধ্যে। তবে এই প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত। মেয়াদের পূর্বে মেট্রোরেল চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নের মেট্রোরেল দৃশ্যমান হচ্ছে দ্রুত। উন্নত দেশের আদলে ঢাকা শহরের পরিবর্তন আমরা লক্ষ্য করছি।

The post ঢাকা মেট্রোরেল স্বপ্ন নয়, বাস্তবে appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/dhaka-metrorail-shopno-noy-bastobey/feed/ 0
চীনের প্রেসিডেন্ট : সি চিন পিং সবচেয়ে প্রভাবশালী নেতা https://chintavabna.com/xi-jinping-most-influential-leader/ https://chintavabna.com/xi-jinping-most-influential-leader/#respond Fri, 07 Apr 2023 13:10:34 +0000 https://chintavabna.com/?p=843 চীনের প্রেসিডেন্ট হলেন সি চিন পিং। এইটি তার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। চীনের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদ নিশ্চিত করে…

The post চীনের প্রেসিডেন্ট : সি চিন পিং সবচেয়ে প্রভাবশালী নেতা appeared first on চিন্তা ভাবনা.

]]>
চীনের প্রেসিডেন্ট হলেন সি চিন পিং। এইটি তার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। চীনের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদ নিশ্চিত করে নতুন নজির গড়েছেন সি চিন পিং। গত ১০ মার্চ ,২০২৩ শুক্রবার পার্লামেন্ট অধিবেশনে আরও এক মেয়াদের জন্য তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এর মধ্যে দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে নিজের নিয়ন্ত্রণ আরও পোক্ত করলেন সি। এমন সময় তৃতীয় মেয়াদে তিনি দায়িত্ব গ্রহণ করছেন। যখন করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট মন্দা থেকে চীন ঘুরে দাঁড়াচ্ছে এবং দেশটির ওপর ক‚টনৈতিক চ্যালেঞ্জ বাড়ছে। চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) সদস্য প্রায় তিন হাজার। গ্রেট হলে অনুষ্ঠিত অধিবেশনে সদস্যরা সর্বসম্মতভাবে ৬৯ বছর বয়সী এই নেতাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন। এই নির্বাচনে আর কোনো প্রার্থী ছিল না।

এক দশক আগে ক্ষমতায় আসেন সি। এরপর থেকে তিনি চীনকে আরও কর্তৃত্ববাদী ব্যবস্থার দিকে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। সি আরও পাঁচ বছরের জন্য নিজের ক্ষমতার মেয়াদ বাড়িয়ে নিলেন। এমন সময় তিনি তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করছেন, যখন তাইওয়ান ইস্যু, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেওয়া, বাণিজ্য ও মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে চীনের বৈরিতা ক্রমে বাড়ছে।
অভ্যন্তরীণভাবেও নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে চীন। এর মধ্যে রয়েছে সির ‘শূন্য কোভিড-নীতি’ থেকে ঘুরে দাঁড়ানো, ভোক্তা ও ব্যবসায়ীদের ভঙ্গুর আস্থা এবং চীনের রপ্তানি পণ্যের দুর্বল চাহিদা। গত বছর চীনের প্রবৃদ্ধি ছিল মাত্র ৩ শতাংশ যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে কম। পার্লামেন্ট অধিবেশন চলাকালে চলতি বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা মাত্র ৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার।
যুক্তরাষ্ট্রভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান জেমসটাউন ফাউন্ডেশনের সিনিয়র ফেলো উইলি লাম বলেছেন, তৃতীয় মেয়াদে সি-কে অর্থনৈতিকে পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্ব দিতে হবে। কিন্তু তিনি যদি যা করছেন, সেটিই অব্যাহত রাখেন, যেমন বেসরকারি খাতের ওপর দল ও রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণ ও পশ্চিমাদের সঙ্গে সংঘাত, তাহলে তাঁর সফলতার সম্ভাবনা আশাব্যঞ্জক হবে না।’
সি তৃতীয় মেয়াদে নিশ্চিত করার পর প্রথম বিদেশি নেতা হিসেবে তাঁকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া গত বছর ইউক্রেনে হামলা চালানোর কয়েক দিন আগে এ দুই নেতা চীন ও রাশিয়ার মধ্যে ‘সীমাহীন অংশীদারত্বের’ ঘোষণা দিয়েছিলেন।
২০১৮ সালে মেয়াদের সীমা তুলে দেওয়ার মাধ্যম সি আরেক মেয়াদে দায়িত্ব গ্রহণের ক্ষেত্র প্রস্তুত করে রেখেছিলেন। তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের মাধ্যমে চীন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মাও সে-তুংয়ের পর সবচেয়ে প্রভাবশালী নেতায় পরিণত হলেন তিনি।
অবশ্য প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক। গত বছরের অক্টোবরে আরও পাঁচ বছরের জন্য কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পুননির্বাচিত হয়ে সি তাঁর ক্ষমতার মূল অবস্থান পোক্ত করেছিলেন।

নতুন নেতৃত্ব
১০ই মার্চ ২৩ পার্লামেন্টে ভোটাভুটির সময় সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে সি-কে কথা বলতে দেখা যায়। শনিবার চীনের দ্বিতীয় সর্বোচ্চ পদটিতে তাঁর নিয়োগ নিশ্চিত ১১ই মার্চ ২৩ হয়। প্রধানমন্ত্রী হিসেবে অর্থনীতির বিষয়টি দেখভালের দায়িত্বে থাকবেন সাংহাইয়ের এই দলীয় প্রধান ও সির মিত্র।
এছাড়া উপপ্রধানমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অন্যান্য মন্ত্রী ও বিভিন্ন বিভাগের প্রধানসহ সির অনুমোদন দেয়া কর্মকর্তাদের সরকারি পদের জন্য নির্বাচিত কিংবা নিয়োগ দেয়া হয়।

সির সামনে চার চ্যালেঞ্জ
চীনের প্রেসিডেন্ট হিসেবে ঐতিহাসিক তৃতীয় মেয়াদ নিশ্চিত করেছেন সি চিন পিং। নতুন মেয়াদে তাঁর সামনে চারটি চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছে বার্তা সংস্থা এএফপি। যদিও এসব বিষয়ে প্রত্যাশিত অগ্রগতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

মন্থর অর্থনীতি
সির আগামী পাঁচ বছর মেয়াদে চীনের মন্থর অর্থনীতিই সম্ভবত প্রাধান্য পাবে। অবশ্য কমিউনিস্ট পার্টির নেতৃত্বে নিজের অনুগতদের জড়ো করার সিদ্ধান্তের ফলে প্রবৃদ্ধির চেয়ে তিনি নিজের মতাদর্শকে অগ্রাধিকার দিচ্ছেন কি না, সংশয় সৃষ্টি হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে গত বছর প্রবৃদ্ধি ছিল মাত্র ৩ শতাংশ। চলতি বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার যা কয়েক দশকের কম লক্ষ্যমাত্রাগুলোর একটি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা
সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের ক্রমশ অবনতি হচ্ছে। উভয় পক্ষ বাণিজ্য, মানবাধিকার ও কোভিডের উৎপত্তিসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বিরোধে জড়িয়েছে। যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনের বেলুন ভ‚পাতিত করা নিয়ে গত মাসে পূর্বঘোষিত বেইজিং সফর স্থগিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি রিঙ্কেন।

তাইওয়ান হুমকি
তাইওয়ানের সঙ্গে সম্প্রতি চীনের উত্তেজনা ব্যাপক বেড়েছে। এখন একজন ‘সাহসী’ সি সিদ্ধান্ত নিতে পারেন, স্বশাসিত গণতান্ত্রিক দ্বীপটি দখলে বেইজিংয়ের দীর্ঘদিনের উচ্চাকাঙ্ক্ষা পূরণের সঠিক সময় কোনটি। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের প্রতি চীনের সামরিক শক্তি প্রদর্শন প্রকট হয়ে উঠেছে।

মানবাধিকার
সির অধীনে চীন থেকে নাগরিক সমাজ প্রায় মুছে গেছে বলা চলে। অনেক অ্যাকটিভিস্ট দেশ ছেড়েছেন। কোথাও সরকারের বিরোধিতা বলতে কিছু নেই। পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ে ১০ লাখ উইঘুরসহ অন্যান্য মুসলিম সংখ্যালঘুরা বন্দিশিবিরে রয়েছে। যুক্তরাষ্ট্রসহ কিছু পশ্চিমা দেশের আইনপ্রণেতারা এ নিপীড়নকে গণহত্যার সঙ্গে তুলনা করেছেন।

লি কিয়াং চীনের নতুন প্রধানমন্ত্রী:
চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত লি কিয়াং চীনের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন। দেশটির পার্লামেন্ট লি কিয়াং অধিবেশনে ভোটাভুটির পর তাঁর নিয়োগ চ‚ড়ান্ত করা হয়। বিদায়ী প্রধানমন্ত্রী লি কেছিয়াংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
চীনের প্রধানমন্ত্রী হিসেবে লি কিয়াংকে নিয়োগ দেওয়ার প্রস্তাব ছিল সি চিন পিংয়ের। পার্লামেন্ট অধিবেশনে সে প্রস্তাবটি পড়ে শোনানো হয়। তাঁর নিয়োগ চ‚ড়ান্ত করতে ন্যাশনাল পিপলস কংগ্রেসের (পার্লামেন্ট) ২ হাজার ৯০০-এর বেশি প্রতিনিধির মধ্যে ভোট হয়। ৬৩ বছর বয়সী এ নেতা প্রায় সবারই সমর্থন পেয়েছেন।
পার্লামেন্টে স্থাপিত একটি ইলেকট্রনিক স্ক্রিনে দেখা গেছে, লি ২ হাজার ৯৩৬ ভোট পেয়েছেন। মাত্র তিনজন প্রতিনিধি তাঁর নিয়োগের বিপক্ষে ভোট দিয়েছেন। আটজন ভোটদানে বিরত ছিলেন। ভোট চলার সময় ভেতরে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি।
পরে চীনের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন লি কিয়াং। চীনের সংবিধানের প্রতি অনুগত থাকার অঙ্গীকার করেন তিনি। সেচপাম্প স্টেশনের শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন লি কিয়াং। এরপর ধীরে ধীরে স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন পদে আসীন হন। একসময় সাংহাই শহরে কমিউনিস্ট পার্টিকে নেতৃত্ব দিয়েছেন লি কিয়াং।

শি চিনফিং:
শি চিনফিং গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি। অধিকন্তু তিনি একাধারে চীনের রাষ্ট্রীয় কেন্দ্রীয় সামরিক পরিষদের প্রধান, চীনের সাম্যবাদী দলের মহাসচিব এবং সাম্যবাদী দলের কেন্দ্রীয় সামরিক পরিষদের চেয়ারম্যান।
শি চিনফিং দীর্ঘকাল যাবত সক্রিয় ও চীনের সাম্যবাদী দলের প্রয়াত নেতা শি চুংশুনের সন্তান। চিনফিং তার জন্মস্থান ফুচিয়েন প্রদেশে রাজনৈতিক জীবনের সূচনা করেন। পরে তিনি পার্শ্ববর্তী চচিয়াং প্রদেশের দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। চিনফিং দলের কেন্দ্রীয় পর্যায়ের রাজনীতিতে আসেন পরে সাংহাইয়ের দলীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে।
শি চিনফিং দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান এবং রাজনৈতিক ও বাজার অর্থনীতির সংস্কার প্রসঙ্গে উদার নীতির জন্য খ্যাত। বর্তমান দায়িত্বসমূহ ও বিশেষ নীতির কারণে তাকে চীনের সাম্যবাদী দলের মহাসচিব মনোনীত করা হয়।

প্রাথমিক জীবন
শি চিনফিং ১৫ জুন ১৯৫৩ তারিখে বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস হনান প্রদেশের তেংচু জেলার শিয়িং শহরে। তিনি উত্তর চীনের শানসি প্রদেশে কমিউনিস্ট গেরিলা আন্দোলনের অন্যতম নেতা, পরবর্তীতে চীনের উপ-প্রধানমন্ত্রী শি জোংশুনের দ্বিতীয় সন্তান। চিনফিংয়ের জন্মগ্রহণের সময়ে জোংশুন কমিউনিস্ট পার্টির প্রপাগান্ডা বিভাগের প্রধান ছিলেন এবং পরে ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চিনফিংয়ের ১০ বছর বয়সে তার বাবা কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ে রাজনৈতিক কোন্দলের শিকার হন এবং প্রতিহিংসাবশত বদলির ফলে হেনান প্রদেশের লুইয়াং শহরের একটি কারখানায় নিযুক্ত হন। ১৯৬৮ সালের সাংস্কৃতিক বিপ্লবের ফলে জোংশুন আবারও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন ও এবার গ্রেপ্তার হন, যখন চিনফিংয়ের বয়স ১৫। এসময়ে বাবার ছত্রচ্ছায়ার বাইরে আসতে বাধ্য চিনফিং মাও সেতুং-এর ডাউন টু দ্য কান্ট্রিসাইড (গ্রামের উদ্দেশ্যে যাত্রা) কর্মসূচীতে অংশ নেন ও ১৯৬৯ সালে শানসি প্রদেশের ইয়ানানে ইয়াঞ্চুয়ান শহরে বসবাস করতে যান। তিনি সেখানে কমিউনিস্ট পার্টির উৎপাদন বিষয়ক উপদলের প্রধান নিযুক্ত হন। ১৯৭৫ সালে তিনি যখন এই কর্মসূচি থেকে বেরিয়ে আসেন তখন তার বয়স মাত্র ২২ বছর। কর্মসূচিটিতে যোগ দেয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে চিনফিং এক সাক্ষাৎকারে বলেন- এটি একটি আবেগময় অভিজ্ঞতা ছিল। অংশ নেয়ার সময়ে আমাদের অন্যরকম এক মনোভাব ছিল। পরে যখন সাংস্কৃতিক বিপ্লবকে আর বাস্তবায়ন করা গেল না, তখন আমরা বুঝলাম আমরা আসলে একটা ঘোরের মাঝে ছিলাম।
চিনফিং ১৯৭৫ সালে রসায়ন প্রকৌশল অধ্যয়নের জন্য চীনের বিখ্যাত কিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৭৯ সালে উত্তীর্ণ হন। বিশ্ববিদ্যালয় থেকে বেরুবার পর তিনি তার বাবার রাজনৈতিক অনুসারী, তৎকালীন উপ-প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সামরিক পরিষদের মহাসচিব জেঙ্গ বিয়াওর সহকারী হিসেবে কাজ শুরু করেন। তিনি ১৯৮২ সাল পর্যন্ত এই দায়িত্বে বহাল ছিলেন। শি চিনফিং ১৯৮৫ সালে মার্কিন কৃষিব্যবস্থা বিষয়ে গবেষণারত একটি চীনা প্রতিনিধি দলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মুস্কাটিন শহর ভ্রমণ করেন।

উত্থান
চিনফিং ১৯৭১ সালে কমিউনিস্ট ইয়ূথ লীগে যোগদান করেন এবং ১৯৭৫ সালে সেখান থেকে কমিউনিস্ট পার্টি অফ চায়নায় যোগ দেন। ১৯৮২ সালে দলের একজন সম্পাদক হিসেবে তাকে হাবেই প্রদেশের চেঙ্গডিং জেলায় পাঠানো হয়েছিল। রাজনৈতিক জীবনে চিনফিং চারটি প্রদেশে কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন- শানশি, হুপেই, ফুচিয়েন ও চচিয়াং।
চিনফিং ফুচিয়েন প্রদেশের ফুৎসু পৌর শহর কমিউনিস্ট পার্টির একাধিক পদে বহাল ছিলেন ও ১৯৯০ সালে ফুৎসু দলীয় বিদ্যালয়ের সভাপতি হন। ১৯৯৯ সালে তিনি ফুচিয়েন প্রদেশের ডেপুটি গভর্নর নিযুক্ত হন, এবং পরের বছর গভর্নর ঘোষিত হন। ফুচিয়েনের গভর্নর থাকাকালীন চিনফিং মুক্ত বাজার অর্থনীতিকে চাঙ্গা করার উদ্যোগ নেন এবং বিনিয়োগের জন্য তাইওয়ানের উদ্যোক্তাদেরকে আমন্ত্রণ করেন।
২০০০ সালের ফেব্রুয়ারীতে গভর্নর চিনফিং ও প্রদেশের দলীয় সম্পাদক চেন মিঙ্গয়ি বহুল আলোচিত ইয়ানহুয়া কেলেংকারি প্রসঙ্গে ব্যাখ্যা দিতে কমিউনিস্ট পার্টির শীর্ষ চার নেতা- তৎকালীন রাষ্ট্রপতি ও মহাসচিব জিয়াং জেমিন, প্রধানমন্ত্রী চু জুংচি, উপ-রাষ্ট্রপতি হু জিনতাও এবং প্রধান শৃঙ্খলা পরিদর্শক ওয়েই জিয়ানসিঙ্গের দ্বারা গঠিত একটি বোর্ডের সামনে উপস্থিত হন।
২০০২ সালে চিনফিং চচিয়াং প্রদেশের শীর্ষ একাধিক রাজনৈতিক ও সরকারি পদে নিযুক্ত হন। এ বছরই ভারপ্রাপ্ত গভর্নর থাকা অবস্থায় তিনি অর্থনৈতিকভাবে সফল এই উপকূলীয় প্রদেশটির কমিউনিস্ট পার্টির প্রধান নিযুক্ত হন।
শি চিনফিং ১৫তম সিপিসি কেন্দ্রীয় কমিটির একজন বিকল্প সদস্য হিসেবে নিযুক্ত হন। তিনি ১৬তম সিপিসি কেন্দ্রীয় কমিটিরও একজন সদস্য ছিলেন এবং এর মধ্য দিয়ে চীনের কেন্দ্রীয় রাজনৈতিক নেতৃত্বে তার প্রবেশ ঘটে।
চচিয়াং প্রদেশ, যেটি অর্থনৈতিকভাবে অত্যন্ত সফল ও অধুনা চীনের অর্থনৈতিক সাফল্যের কেন্দ্র হিসেবে বিবেচিত হয়, সেখানকার শীর্ষ রাজনীতিবিদ হিসেবে চিনফিং সেখানে স্বাস্থ্যকর অর্থনৈতিক পরিবেশ বজায় রাখার জন্য খ্যাতি অর্জন করেন। তার দায়িত্বপালনকালে প্রাদেশিক অর্থনীতিতে ১৪ শতাংশেরও বেশি হারে প্রবৃদ্ধি হয়েছিল। চচিয়াংয়ে দায়িত্ব পালনকালে চিনফিং দুর্নীতিবিরোধী কঠোর ও অকপট নেতা হিসেবে একই সাথে জাতীয় গণমাধ্যম ও কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্বের মনযোগে আসেন।
২০০৬ সালে একটি অর্থ কেলেংকারির সাথে জড়িত থাকার অভিযোগে সাংহাই কমিউনিস্ট পার্টি প্রধান চেন লিয়াঙ্গয়ুকে বহিষ্কার করা হলে তার জায়গায় পরের বছর চিনফিংকে সেখানে পাঠানো হয়। সাংহাইর দলীয় প্রধান, যেটি চীনের রাজনৈতিক কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত হয়, এখানে শি চিনফিংয়ের নিয়োগের ফলে তার উপর কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের আস্থার বিষয়টি স্পষ্ট হয়ে উঠে। সাংহাইতে দায়িত্ব পালনকালে চিনফিং সকল বিতর্ক এড়িয়ে সতর্কভাবে দায়িত্ব পালন করেন। চিনফিংয়ের রাজনৈতিক জীবনের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এত গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পালন করা অবস্থায় তিনি কখনও কোন রাজনৈতিক বিতর্ক, কেলেঙ্কারি ও কোন্দলের মুখে পড়েননি।

কার্যকরী কমিটিতে যোগদান ও উপ-রাষ্ট্রপতিত্ব
উপ-রাষ্ট্রপতি হিসেবে চিনফিংয়ের প্রথম যুক্তরাষ্ট্র সফরে আগস্ট ২০০৮-এ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডবিøউ বুশের সাথে সৌজন্য সাক্ষাৎ
সেপ্টেম্বর ২০১০-এ রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভিয়েদিয়েভের সাথে চিনফিংয়ের সাক্ষাৎ।
সাংহাই কমিউনিস্ট পার্টির সম্পাদক পদে নিয়োগের মধ্য দিয়েই এটি স্পষ্ট হয়ে গিয়েছিল যে শি চিনফিং চীনের পঞ্চম প্রজন্মের নেতৃত্বের অংশ হতে যাচ্ছেন। ২০০৭ সালের অক্টোবরে সিপিসির ১৭তম কংগ্রেসে ৯-সদস্য বিশিষ্ট পলিটব্যুরো কার্যকরী কমিটিতে তার অন্তর্ভুক্তির মাধ্যমে এটি আরও স্পষ্ট হয়ে উঠে। চিনফিং পলিটব্যুরোতে লি কেকিয়াঙ্গের উপরে স্থান লাভ করেন এবং এর মধ্য দিয়ে এটা অনেকটা নিশ্চিত হয়ে যায়- শি চিনফিংই হতে যাচ্ছেন চীনের পরবর্তী প্যারামাউন্ট লিডার বা ‘একচ্ছত্র নেতা’। একই সময়ে চিনফিং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সচিবালয়ের প্রধান নিযুক্ত হন। ২০০৮ সালের মার্চে সিপিসির ১১তম জাতীয় গণসম্মেলনে চিনফিং গণপ্রজাতন্ত্রী চীনের উপ-রাষ্ট্রপতি ঘোষিত হলে ‘একচ্ছত্র নেতা’ হওয়ার ক্ষেত্রে তার সম্ভাবনা আরও জোরদার হয়। ধারণা করা হয়ে থাকে, চিনফিংয়ের উজ্জ্বল সম্ভাবনার একটি অন্যতম কারণ হচ্ছে তার সাথে বর্তমান রাষ্ট্রপতি হু জিনতাও ও উপ-রাষ্ট্রপতি হিসেবে তার পূর্বসূরী জেং কিংহঙ্গের, অর্থাৎ চীনা রাজনীতির বহুমুখী নেতৃত্বের সুসম্পর্ক।
কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ে আসীন হওয়ার পর থেকে চিনফিং একাধিক গুরুত্বপূর্ণ পদে বহাল হয়েছেন বা দায়িত্ব লাভ করেছেন। তিনি ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজক দলের নেতৃত্ব দেন। একই সাথে তিনি হংকং ও ম্যাকাও বিষয়ক দপ্তরেরও দায়িত্বে ছিলেন। তাকে কেন্দ্রীয় দলীয় বিদ্যালয়, যেখান থেকে সিপিসির আদর্শগত শিক্ষা দেয়া হয় এবং ক্যাডাররা প্রশিক্ষণ লাভ করে, এই প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ২০০৮ সালে সিচুয়ান ভূমিকম্পের পর তিনি উচ্চপদস্থ সরকারি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে শাংসি ও গানসু প্রদেশ পরিদর্শন করেন। উপ-রাষ্ট্রপতি হিসেবে চিনফিং তার প্রথম বিদেশ সফর হিসেবে ২০০৮ সালের মে মাসে মাত্র ৮ দিনের মধ্যে দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, সউদি আরব, কাতার ও ইয়েমেন ভ্রমণ করেন। গ্রীষ্মকালীন অলিম্পিক শেষ হওয়ার পর চিনফিংয়ের উপর গণপ্রজাতন্ত্রী চীনের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মহোৎসব আয়োজনের দায়িত্ব দেওয়া হয়।
এছাড়াও অনানুষ্ঠানিকভাবে প্রচারিত আছে, শি চিনফিং ৬৫২১ প্রজেক্ট নামে সিপিসির সর্বোচ্চ পর্যায়ের একটি গোপন কমিটির প্রধান ছিলেন, যে কমিটির দায়িত্ব ছিল গুরুত্বপূর্ণ চারটি দিবস (গণপ্রজাতন্ত্রের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী, তিব্বত বিদ্রোহের ৫০তম বার্ষিকী, তিয়ানামেন স্কয়ার আন্দোলনের ২০তম বার্ষিকী ও ফালুন গং দমনের ১০ম বার্ষিকী- অনানুষ্ঠানিক প্রজেক্টটি নামকরণ হয়েছে বার্ষিকীগুলোর আদি সংখ্যা থেকে) উপলক্ষে সরকারবিরোধীদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা।
চীনের শুরুর দিককার প্রসিদ্ধ ও অভিজ্ঞ রাজনীতিবিদদের সন্তানদের যারা রাজনীতিতে এসেছেন, তাদের মধ্যে শি চিনফিংকে সবচেয়ে সার্থক হিসেবে বিবেচনা করা হয়।
বিদেশী রাষ্ট্রগুলোর চীনবিষয়ক নীতিনির্ধারক ও প্রতিনিধিদের মধ্যে শি চিনফিংয়ের জনপ্রিয়তা রয়েছে। সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী লী কুয়ান ইউ চিনফিং সম্পর্কে বলেন, “তিনি একজন চিন্তাশীল মানুষ যিনি রাজনৈতিক জীবনে বহু পরীক্ষা ও পর্যায় পার হয়ে এই অবস্থানে এসেছেন”। ইউ আরও বলেন, “আমি তার রাজনৈতিক সত্তাকে নেলসন ম্যান্ডেলার সাথে এদিক থেকে তুলনা করি, যে তিনি আবেগের দিক থেকে একজন স্থিতিশীল মানুষ যিনি নিজের বিচার বিবেচনাকে ব্যক্তিগত ভোগান্তি বা দুর্ভোগের দ্বারা প্রভাবিত হতে দেন না। এক বাক্যে শি চিনফিং একজন সন্তোষজনক মানুষ।”
যুক্তরাষ্ট্রের সাবেক অর্থ মন্ত্রী (সেক্রেটারি অফ ট্রেজারি) হেনরি পলসন চিনফিংকে এভাবে বর্ণনা করেন, “এমন একজন মানুষ যিনি জানেন কীভাবে লক্ষ্যে পৌঁছতে হয়”।

উপ-রাষ্ট্রপতি হিসেবে বিদেশ সফর
২০০৯ সালে যখন বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট তুঙ্গে, তখন বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি চীনের উপ-রাষ্ট্রপতি হিসেবে শি চিনফিং ফেব্রুয়ারী দক্ষিণ আমেরিকা সফর করেন। তিনি চীনের কূটনৈতিক তৎপরতাকে শক্তিশালী করার লক্ষ্যে একাধারে মেক্সিকো, জ্যামাইকা, কলম্বিয়া, ভেনিজুয়েলা ও ব্রাজিল সফর করেন। ভেনিজুয়েলা সফরে তার সাথে হুগো চাভেজের বৈঠক হয়।
১১ ফেব্রুয়ারী তারিখে মেক্সিকো সফরকালে চিনফিং অর্থনৈতিক সঙ্কট নিরসনে চীনের ভ‚মিকা তুলে ধরতে গিয়ে বলেন, “অর্থনৈতিক সঙ্কট নিরসনে চীনের ভূমিকা ছিল সমগ্র মানবজাতির প্রতি এর অবদানগুলোর মাঝে অন্যতম, যার ফলে বিশ্বব্যাপী ১৩০ কোটি মানুষের ক্ষুধা নিবারণ সম্ভব হয়েছে”।
চীনের বৈদেশিক ও অর্থনৈতিক নীতিমালায় বৈদেশিক হস্তক্ষেপের নিন্দা, যেটি সাধারণত চীনের রাজনীতিতে একটি স্পর্শকাতর বিষয়, এ প্রসঙ্গে চিনফিং সরাসরি মন্তব্য করে বলেন, “কিছু নিষ্কর্মা বিদেশী আছে, যাদের পেট সব সময়ে ভরা থাকে, তারা আর কোন কাজ না পেয়ে শুধু চীনের উপর দায় চাপিয়ে দেয়। এক্ষেত্রে বক্তব্য হচ্ছে- প্রথমত, চীন বিশ্বে বিপ্লব রপ্তানি করছে না; দ্বিতীয়ত, চীন বিশ্বে ক্ষুধা আর দারিদ্র্যও রপ্তানি করছে না; তৃতীয়ত, তোমাদের মাথাব্যথার কারণ সৃষ্টি করার কোন উদ্দেশ্যও চীনের নেই। এরপর আমরা আর কী বলতে পারি?”
তাৎক্ষণিকভাবে এই বক্তব্যটি শুধু স্থানীয় গণমাধ্যমে প্রচারিত হলেও পরে একে কেন্দ্র করে চীনের ইন্টারনেট মহলে আলোচনার ঝড় উঠে।
দক্ষিণ আমেরিকা ও মধ্যপ্রাচ্য ছাড়াও শি চিনফিং আরও কিছু দেশ সফর করেছেন। রাজনৈতিক ধারাভাষ্যকাররা মন্তব্য করেন, এগুলো মূলত চীনের আগামী ‘একচ্ছত্র নেতা’ হিসেবে শি চিনফিংয়ের ক‚টনৈতিক অবস্থান শক্তিশালী করার প্রচেষ্টার অংশ।
২০০৯ সালের অক্টোবরে পাঁচদিনের আন্তর্জাতিক সফরে চিনফিং বেলজিয়াম, জার্মানি, বুলগেরিয়া, হাঙ্গেরি ও রোমানিয়া সফর করেন। ঐ বছরেরই ডিসেম্বরে এক সপ্তাহ সময়ের মধ্যে তিনি জাপান, দক্ষিণ কোরিয়া, কম্বোডিয়া ও মায়ানমার সফর করেন।
২০১২ সালের ফেব্রুয়ারীতে চিনফিং যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও তুরস্ক সফর করেন। যুক্তরাষ্ট্র সফরের সময়ে তিনি হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বারাক ওবামার ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠিক করেন। জো বাইডেনের ২০১১ সালের চীন সফরের সূত্রে তার সাথে চিনফিংয়ের পূর্ব ঘনিষ্ঠতা ছিল। চিনফিং যুক্তরাষ্ট্র সফরের সময় ক্যালিফোর্নিয়া যান। তিনি আইওয়া রাজ্যের মুস্কাটিন শহরেও যান, যেখানে তিনি ১৯৮৫ সালে একটি কৃষি পরিদর্শন দলের সদস্য হিসেবে এসেছিলেন। তিনি তার তখনকার আতিথ্যদানকারী পরিবারগুলোর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

রাজনৈতিক ভবিষ্যৎ
শি চিনফিং ২০০৯ ও ২০১১ সালে টাইম ম্যাগাজিন ঘোষিত বিশ্বের ১০০ জন সবচেয়ে ক্ষমতাবান মানুষের তালিকায় ছিলেন। ২০১০ সালে তিনি ব্রিটিশ ম্যাগাজিন নিউ স্টেটসম্যান ঘোষিত ৫০ জন সবচেয়ে ক্ষমতাবান মানুষের তালিকায় চতুর্থ স্থানে ছিলেন।
আশা করা হয়েছিল ২০০৯ সালের সেপ্টেম্বরে সিপিসির কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব পরিবর্তনে শি চিনফিং সামরিক পরিষদে গুরুত্বপূর্ণ পদ লাভ করবেন। কিন্তু তার বদলে অপর এক নেতাকে কেন্দ্রীয় সামরিক পরিষদের ভাইস চেয়ারম্যান ঘোষণা করা হলে চিনফিংয়ের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করেন। চীন বিষয়ক রাজনৈতিক বিশ্লেষক চেং লি মন্তব্য করেন, সামরিক পরিষদে চিনফিংয়ের এই স্থান না পাওয়া প্রমাণ দেয় যে সিপিসির শীর্ষ নেতারা তাদের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে আরও বেশি চুলচেরা বিশ্লেষণ চালাচ্ছে। অবশ্য ইতোমধ্যেই চিনফিং সংশয়ের ঊর্ধে আশাবাদের চেয়েও বেশি ক্ষমতাধর একাধিক পদে আসীন ছিলেন। এছাড়াও ২০১০ সালের অক্টোবরে চিনফিংকে সিপিসির ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়, ১৯৯৯ সালে যে পদটিতে আসীন ছিলেন বর্তমান রাষ্ট্রপতি হু জিনতাও।
২০১০ সালের শেষ নাগাদ এটা মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে শি চিনফিং ২০১২ ও ২০১৩ সালে যথাক্রমে সিপিসির মহাসচিব ও গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি হিসেবে হু জিনতাওর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

ব্যক্তিগত জীবন
শি ১৯৮০ সালে কে লিংলিংকে বিয়ে করেন। তিন বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। ১৯৮৭ সালে চিনফিং বিখ্যাত লোকগায়িকা পেং লিউয়ানকে বিয়ে করেন। উল্লেখ্য বিয়ের সময় পেং লিউয়ান চীনে তার স্বামী শি চিনফিংয়ের চেয়ে অনেক বেশি বিখ্যাত ও পরিচিত মুখ ছিলেন। স্বামী ও স্ত্রীর ভিন্নধারার জীবনের জন্য দীর্ঘ সময়ে তাদেরকে আলাদা থাকতে হয়। শি মিংসে নামে তাদের একটি কন্যা আছে। মিংসে ২০১০ সালের সেপ্টেম্বরে হার্ভার্ড ইউনিভার্সিটিতে স্নাতক পর্যায়ে পড়াশুনা শুরু করেন।
শি চিনফিং রসায়ন প্রকৌশল ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন।
স্ত্রী পেং লিউয়ান চিনফিংকে একজন কঠোর পরিশ্রমী, পরিমিত ও সাধাসিধে মানুষ হিসেবে বর্ণনা করে বলেন, “তিনি যতক্ষণ বাড়িতে থাকেন, তখন তার উপস্থিতি কখনওই জানান দেয় না যে একজন এত বড় মাপের রাজনৈতিক নেতা বাড়িতে অবস্থান করছেন। আমার কাছে তিনি শুধুই আমার স্বামী”।
শি চিনফিংয়ের সাথে ব্যক্তিগত পর্যায়ে পরিচয় আছে, এমন ব্যক্তিদের উদ্ধ্বৃত করে ২০১১ সালে ওয়াশিংটন পোস্ট একটি নিবন্ধ প্রকাশ করে, যাতে চিনফিংকে একজন উদ্যোগী, আন্তরিক, সতর্ক, পরিশ্রমী, সাধাসিধে ও মুখচোরা মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে। আরও বলা হয়, তিনি একজন বুদ্ধিসম্পন্ন মানুষ যিনি সহজে কোন সমস্যা সমাধান করতে পারেন এবং কখনও উচ্চপদের ভাবগাম্ভীর্যে আবদ্ধ থাকেন না। জানা যায়, শি চিনফিং স্টিভেন স্পিলবার্গের সেভিং প্রাইভেট রায়ান ও মার্টিন স্করসিসের দ্য ডিপার্টেডের ভক্ত। আবার একই সাথে তিনি চীনের স্বাধীন নির্মাতা জিয়া ঝাংকেরও এখনও অনুরাগী।

Image Source : https://www.rochester.edu/newscenter/xi-jinping-president-party-congress-china-538832

The post চীনের প্রেসিডেন্ট : সি চিন পিং সবচেয়ে প্রভাবশালী নেতা appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/xi-jinping-most-influential-leader/feed/ 0
ধনি-গরিবের মেট্রোরেল অর্থনীতিতে গতি আনবে https://chintavabna.com/metro-rail/ https://chintavabna.com/metro-rail/#comments Fri, 07 Apr 2023 11:27:40 +0000 https://chintavabna.com/?p=834 মানুষের জীবনমান উন্নত করার জন্য সরকার দেশের কল্যাণে কাজ করবে এটাই স্বাভাবিক। যে কোন সরকার জনগণ কর্তৃক নির্বাচিত হোক বা না হোক, সকল সরকারই জনমানুষের…

The post ধনি-গরিবের মেট্রোরেল অর্থনীতিতে গতি আনবে appeared first on চিন্তা ভাবনা.

]]>
মানুষের জীবনমান উন্নত করার জন্য সরকার দেশের কল্যাণে কাজ করবে এটাই স্বাভাবিক। যে কোন সরকার জনগণ কর্তৃক নির্বাচিত হোক বা না হোক, সকল সরকারই জনমানুষের কল্যাণে নিয়ত সময় ব্যয় করে। যেহেতু সরকার জনগণের অর্থে পরিচালিত হয়। জনমানুষের উপার্জিত টেক্সের টাকায় সরকার ও সরকারের সকল অঙ্গ পরিচালিত। বেতন ভাতা জনগণের কর থেকে প্রাপ্ত হয় জনপ্রতিনিধি ও কর্মকর্তা, কর্মচারীগণ।
বর্তমান সরকার দেশকে পরিচালনার দীর্ঘ সময় পেয়েছে । তিন তিন বার ক্ষমতায় বর্তমান সরকার। তাই এই দীর্ঘ সময়ে অনেক মেগা প্রকল্প গ্রহণ করেছে। কিছু কিছু বাস্তবায়িত হচ্ছে। অবশিষ্ট প্রকল্প চলমান রয়েছে। মেট্রোরেল সরকারের মেগা প্রকল্পের কিছু অংশ দৃশ্যমান হয়েছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয়েছে। এক বছর পর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলের সম্ভাবনা রয়েছে। দ্রুত কাজ চলেছে।

মেট্রোরেলের ইতিকথা : পৃথিবীর উন্নত দেশসমূহে মেট্রোরেল গণপরিবহনের অন্যতম জনপ্রিয় মাধ্যম। পৃথিবীর বিভিন্ন দেশে মেট্রোরেলের স্টেশন কেন্দ্রিক শহর গড়ে উঠেছে। ১৮৬৩ সালে লন্ডনের প্যাডিংটন থেকে পারিংডন পর্যন্ত দ্রুত ট্রানজিট সিস্ট্রেমে ছয় কিলোমিটার বিশেষ রেলপথ চালু হয় যা বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম মেট্রোরেল হিসেবে বিবেচনা করা হয়। উক্ত রেলপথ এখন লন্ডন ‘আন্ডারগ্রাউন্ড’ এর একটি অংশ। ১৮৯০ সালে এসে লন্ডন মেট্রোতে যুক্ত হয় ইলেকট্রিক রেল। লন্ডন মেট্রোরেলে বছরে প্রায় ১১৭ কোটি মানুষ যাতায়াত করে। তারপর থেকে শুধু সামনে তাকানোর গল্প। ১৮৬৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম দ্রুত ট্রানজিট রেল ব্যবস্থা চালু করে এবং ১৯০৪ সালে নিউইয়র্ক সিটি সাবওয়ে প্রথম বারের জন্য খোলা হয়েছিল।
১৯২৭ সালে জাপান প্রথম পাতাল রেল চালু করে। ১৯৭২ সালে ভারতের কলিকাতায় মেট্রো সিস্টেম নির্মাণ শুরু করে। তারপর ভারত অন্যান্য শহরে মেট্রোরেল চালু করে। বর্তমান বিশ্বে ৫৬টি দেশের ১৭৮টি শহরে ১৮০টি পাতাল রেল চালু হয়েছে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে মেট্রোরেল চালু হয় ১৮৯৬ সালের মে মাসে। ২০০২ সালে ইউনেস্কো পাতাল রেলকে বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে। ১৮৯৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মেট্রোরেল নেটওয়ার্ক বোস্টন সাবওয়ে চালু হয়্। পৃথিবীতে তিনটি মেট্রোরেল নেটওয়ার্ক রয়েছে যথাক্রমে জাপানের টোকিও, চীনের বেইজিং এবং দক্ষিণ কোরিয়ার সিউলে। ১৯২৭ সালে টোকিও সাবওয়ে এশিয়ার প্রথম সাবওয়ে। পরবর্তীতে মিশরের কায়রো, তিউনিসিয়ার তিউনিস, আলজেরিয়ায় আলজিয়ার্স, ইথিওপেয়ার আদ্রিস আবাবাসহ আফ্রিকার কয়েকটি শহরে ও মেট্রোরেল চালু হয়েছে। জাপানে প্রথম মেট্রোরেল চালু হয় টোকিও ১৯২৭ সালে।

বাংলাদেশে মেট্রোরেল : ঢাকা শহরে মেট্রোরেল আংশিক চালু হয়েছে। ঢাকা-মেট্রোরেল প্রকল্প চালু করেছে ঢাকা গ্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএসটিসিএল) পরিচালনা করছে। ২০১২ সালে ডিসেম্বরে ‘ঢাকা-ম্যাস র‍্যাপিড ট্রানিজট ডেভেলপমেন্ট প্রজেক্ট’ বা ‘মেট্রোরেল’ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) দ্বারা অনুমোদিত হয়েছে।

কেন মেট্রোরেল: যানজটের কারণে বাংলাদেশে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্টের এক সমীক্ষায় ২০০৪ সালে ঢাকার রাস্তার যানবাহনের গড় গতি ছিল ২১.২ কিমি, কিন্তু ২০১৫ সালে তা ৬.৮ কিমি/ঘণ্টা নেমে আসে। ২০১৮ সালে পরিচালিত বুয়টের একটি সমীক্ষা অনুসারে, ঢাকা শহরের যানজটের জন্য বার্ষিক ৪.৪ বিলিয়ন ডলার খরচ হয়। যা জাতীয় বাজেটের ১০ শতাংশের বেশী। ২০১৭ সালের বিশ্বব্যাংকের প্রতিবেদনে ঢাকায় যানজটের কারণে প্রতিদিন ৩.৮ মিলিয়ন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। নষ্ট কর্মঘণ্টার শূন্য বিবেচনায় নিলে ক্ষতির পরিমাণ ব্যাপক আকার ধারণ করে, যা জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। বিশেষজ্ঞদের মতে ঢাকার যানজট ৬০ শতাংশ কমাতে পারলে বাংলাদেশ ২.৬ বিলিয়ন ডলার সাশ্রয় করতে পারে।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাসে যেতে সময় লাগে তিন থেকে চার ঘণ্টার বেশি। মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিল পৌছতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট।
এটি প্রত্যাশিত যে, এ ধরনের পরিবহন মানুষের জীবনধারা পরিবর্তন করে এবং তাদের উৎপাদনশীল সময় বৃদ্ধি করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করবে।

কোন শহরে কত ভাড়া : আমাদের প্রতিবেশী দেশ ভারতে সর্বনিম্ন ভাড়া ৫ রুপি অর্থাৎ ৬ টাকা ২ পয়সা। মেট্রোরেলে কলকাতার তুলনায় তিন গুণ ভাড়া বাংলাদেশে। পাকিস্তানে ২০২০ সালে মেট্রোরেল চালু হয়েছে। পাকিস্তানের লাহোরে ২০২০ সালে ২৭ কিলোমিটার দৈর্ঘ্য অরেঞ্জ লাইন চালু হয়েছে। দৈনিক ডন পত্রিকার ২৪ ডিসেম্বর ২২ খবর অনুযায়ী ভাড়া ৪০ রুপি অর্থাৎ বাংলাদেশী ১৮ টাকা। বর্তমানে সর্বনি¤œ ভাড়া ২০ রুপি অর্থাৎ ৯ টাকা। লাহোরে মানুষ ১৮ টাকা দিয়ে ২৭ কিলোমিটার ভ্রমণ করতে পারে।
সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া মেট্রোরেলের ভাড়া বাংলাদেশের চেয়ে বেশি। যুক্তিটি গ্রহণ করা যায় না। মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া মাথাপিছু আয় অনেক বেশি। ক্রয় ক্ষমতার সমতার ভিত্তিতে (পিপিপি) মালয়েশিয়া মাথা পিছু আয় ২৮ হাজার ৭৩০ ডলার, ইন্দোনেশিয়া ১২ হাজার ৫৬০ ডলার। বাংলাদেশে ৬ হাজার ৯৬০ ডলার।
ইন্দোনেশিয়া মেট্রোরেল ও ম্যাস র‌্যাপিড কার্যকর রয়েছে। সেখানে সর্বনিম্ন ভাড়া বাংলাদেশী মুদ্রায় ১৬ টাকা। প্রতি কিলোমিটার ২৫০ রুপিয়া যা বাংলাদেশী টাকায় ১ টাকা ৬৪ পয়সা।
কুয়ালামপুরে ৫০ রিঙ্গিত ব্যয় করে পুরো মাস গণপরিবহন ব্যবহার করা যায়। যা বাংলাদেশী টাকায় ১ হাজার ১৬৩ টাকা।
কলকাতার মেট্রোরেল ও দিল্লির মেট্রোরেলের পার্থক্য রয়েছে। দিল্লিতে কিলোমিটার ভাড়া ১০ রুপি, যা বাংলাদেশী ১২ টাকার সমান। আর ২১ থেকে ৩২ কিলোমিটার ভ্রমণে ভাড়া মাত্র ৫০ রুপি যা বাংলাদেশী টাকায় ৬২ টাকা মাত্র।

বাংলাদেশে ভাড়া কত হওয়া উচিত : ঢাকা-মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া হচ্ছে ২০ টাকা। সর্বোচ্চ ১০০ টাকা। যা আমাদের সকল নিকট প্রতিবেশী দেশের তুলনায় অনেক বেশি। ২৭ ডিসেম্বর ২২ মেট্রোরেল উদ্বোধনের সময় নানা ধরণের ব্যানার লাগানো হয়। দেখা গেলে লেখা আছে “মেট্রোরেল ধনী গরিব সবার পরিবহন।” আসলে কি তাই? দেশের গরীব মানুষের মেট্রো রেলে চড়তে পারবে।
রাজধানীবাসী মেট্রোরেল পেয়েছে। ঢাকার বাইরের জেলা থেকে মানুষ এসে মেট্রো রেলে চড়ে আনন্দ করছে। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও মেট্রোরেল চলছে। আগামী এক বছর পর মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল চলবে।

মেট্রোরেল একটি স্বস্তির পরিবহন। ঢাকায় যারা গাড়িতে চড়েন, একা-অটোরিক্সা চড়েন, মোটরসাইকেলে শরিকি যাত্রায় (রাইড শেয়ারিং) গন্তব্যে যান, তাদের জন্য মেট্রোরেল সাশ্রয়ী। কিন্তু ঢাকা শহরের বেশির ভাগ মানুষ বাসযাত্রী। জাপানের উন্নয়ন সংস্থা জাইকার সমীক্ষা অনুযায়ী, রাজধানীর মানুষের ৬৭ শতাংশই বাস ও মিনিবাসে চলাচল করেন। বাসে বাড়তি ভাড়া নিয়ে নিয়মিত মারামারি হয়। কারণ দুই টাকা, পাঁচ টাকা ও তাদের নিকট অনেক কিছু। তাদের পক্ষে মেট্রোরেল এখন বিলাসিতা মাত্র।

তাই সরকারকে বিবেচনায় নিতে হবে মেট্রোরেলে ভাড়া কমানোর। মেট্রোরেলের ভাড়া বাস ও মিনিবাসের চেয়ে কম করতে হবে। তা হলে এদেশের গরিব মানুষ উপকৃত হবে। তখন হবে ধনি গরিবের মেট্রোরেল। তবেই অর্থনীতিতে ইতিবাচক গতি আনবে মেট্রোরেল।

Image Source : https://www.dhakatribune.com/dhaka/2022/11/23/dmtcl-metro-rail-likely-to-open-december-last-week

The post ধনি-গরিবের মেট্রোরেল অর্থনীতিতে গতি আনবে appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/metro-rail/feed/ 2
সন্দ্বীপের ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন https://chintavabna.com/shondeeper-itihash-oitijjo-unnoyon/ https://chintavabna.com/shondeeper-itihash-oitijjo-unnoyon/#comments Wed, 25 May 2022 11:56:54 +0000 https://chintavabna.com/?p=822 সন্দ্বীপ নিয়ে বেশ লেখালেখি হয়েছে। দেশে বিদেশে বিভিন্ন ব্যক্তি যারা সন্দ্বীপে শৈশব কাটিয়েছেন, তাদের লেখা সব সময় আমাদেরকে মুগ্ধ করে। নানা বিষয নিয়ে সন্দ্বীপের লেখকদের…

The post সন্দ্বীপের ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন appeared first on চিন্তা ভাবনা.

]]>
সন্দ্বীপ নিয়ে বেশ লেখালেখি হয়েছে। দেশে বিদেশে বিভিন্ন ব্যক্তি যারা সন্দ্বীপে শৈশব কাটিয়েছেন, তাদের লেখা সব সময় আমাদেরকে মুগ্ধ করে। নানা বিষয নিয়ে সন্দ্বীপের লেখকদের লেখা। সন্দ্বীপের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা ও নানা সমস্যা নিয়ে যে সকল লেখা প্রকাশিত হয়েছে, তার মূল্যায়ন আমরা কখনও করতে পারি নাই। সমস্যার যে কোন সমাধান হয় নাই, তা নয়। অনেক সমস্যা সন্দ্বীপের সমাধান হযেছে। সন্দ্বীপ ও পুরো দেশের উন্নয়নের সঙ্গে তাল নিয়ে এগিয়ে চলেছে।আজকের এ নিবন্ধে সন্দ্বীপের সমস্যা নিয়ে আলোচনা তেমন করার ইচ্ছা নেই। মাত্র দু’তিনটি সমস্যার কথা প্রবন্ধের শেষে উল্লেখ করার ইচ্ছা রয়েছে। এই প্রবন্ধে সন্দ্বীপের সংক্ষিপ্ত পরিচিতি তোলে ধরা আমার উদ্দেশ্য।

এক নজরে সন্দ্বীপ
সীমানা : উত্তরে বামনী নদী এবং পশ্চিমে মেঘনা নদী ও তৎপশ্চিমে হাতিয়া দ্বীপ, পূর্বে সন্দ্বীপ চ্যানেল এবং চ্যানেলের পূর্ব পাড়ে চট্টগ্রাম এবং দক্ষিণে বঙ্গোপসাগর।
আয়তন : ৭৬২.৪২ বর্গ কিলোমিটার (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী) ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী জনসংখ্যা : এর জনসংখ্যা মোট ২,৭৮,৬০৫ জন যেখানে পুরুষ ১,২৮,৬৫৬ জন ও মহিলা ১,৪৯,৯৪৯ জন। বাস্তবে এর লোকসংখ্যা আরো বেশি। ঘনত্ব ৩৬৫ জন (প্রতি বর্গকিলোমিটারে)। বর্তমানে জনসংখ্যা প্রায় সাড়ে তিন লক্ষ যদিও এর উল্লেখযোগ্য অংশ সন্দ্বীপের বাইরে অবস্থান করে। বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ০.৪৮% (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী)। ব্যাপক অভিবাসনের ফলে এর মোট জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক।
শিক্ষা : সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৫০টি, জুনিয়র উচ্চ বিদ্যালয় ০৩টি, মাধ্যমিক বিদ্যালয় (সহপাঠ) ২৮টি, মাধ্যমিক বিদ্যালয় (বালিকা) ০৩টি। দাখিল মাদ্রাসা আবুল কাসেম হায়দার কর্তৃক প্রতিষ্ঠিত সেকান্দর সাফিয়া ইসলামিয়া দাথিল (বর্তমান নাম পূর্ব সন্দ্বীপ ইসলামিয়া দাখিল মাদ্রাসা) মাদ্রাসাসহ ১৪টি (এমপিও ০৯টি) ফাজিলা মাদ্রাসা ০৩টি। ১টি সরকারি কলেজ ও আবুল কাসেম হায়দার মহিলা কলেজ ও একটি স্কুল এন্ড কলেজসহ মোট কলেজ ৬টি। বক্স স্কুল ৩১টি এবং কেজি স্কুল ১৯টি। কওমী মাদ্রাসা মাধ্যমিক পর্যায়ের ০৯টি এবং প্রাথমিক পর্যায়ের ১৮টি। শিক্ষার হার ৫১.৫% (২০১১ সালের আদমশুমারী অনুযায়ী) পুরুষ ৫০.৭% এবং মহিলা ৫২.১%।
স্বাস্থ্য : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ০১টি, ১০ শয্যার ১টি ও ২০ শয্যার ১টি হাসপাতাল যা আবুল কাসেম হায়দার কর্তৃক ইয়ূথ ফাউন্ডেশান নামে জমি ক্রয়কৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ০৬টি, বেডের সংখ্যা ৬০টি। ডাক্তারের মঞ্জুরীকৃত পদ সংখ্যা ২৫টি।

দ্বীপের প্রশাসনিক ইতিহাস (১) : সন্দ্বীপ কখনো আরাকান, কখনো পর্তুগীজ আবার কখনো বারো ভুইয়ার অন্তর্গত কেদার রায়ের অধীনে ছিলো। মুঘলদের আগে এখানে স্থায়ী কোনো শাসন কাঠামো গড়ে উঠেনি বা সে সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যায় না। মুসলিম শাসন (১৬৫৬), ফতেহ খাঁ (১৫৯০ পরবর্তী) এবং দিলাল রাজা (১৬১৬-১৬৬৫) সন্দ্বীপ প্রায় স্বাধীন ছিলো। এ সময়ে অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যবস্থা কেমন ছিলো তা জানা যায় না। তবে উপরিউক্ত শাসকগণ যে সুশাসক ছিলেন তা ঐতিহাসিক বিভিন্ন তথ্য থেকে উপলব্ধি করা যায়।
মুঘল আমলঃ
দিলাল রাজাকে পরাজিত (১৬৬৫) করার পর ১৬৬৬ সালে মুঘলগণ সন্দ্বীপ, হাতিয়া, বামনী ও সাগরদিহী নিয়ে সন্দ্বীপ পরগণা গঠন করেন। হাতিয়া, বামনী ও সাগরদিহী তিনটি ‘চাকলা’য় বিভক্ত ছিলো। সমগ্র সন্দ্বীপে তিনটি ‘ডিহি’ বা বিভাগে বিভক্ত ছিলো। ডিহিগুলো তিনজন জমিদারের দখলে থাকতো। তখন সন্দ্বীপের প্রশাসনিক প্রধান ছিলেন ফৌজদার যার অধীনে সৈন্য থাকতো। দেওয়ানী ও ফৌজদারী বিচারের দায়িত্ব ফৌজদারের উপর রাজস্ব বিভাগের বিচারের দায়িত্ব ওয়াদাদার স্ব স্ব এলাকার জমিদারীর দেওয়ানী ও ফৌজদারী জমিদারের উপর সুতরাং একক নয়, যৌথ নেতৃত্বে পরিচালিত হতো সন্দ্বীপে মুঘল শাসন।

সন্দ্বীপের প্রশাসনিক ইতিহাস (২) : বৃটিশ আমল : ১৭৬৩-৬৪ সালে বৃটিশ শাসনের শুরু। ১৭৬৫ সালে ফেওজদার পদ বিলুপ্ত করে প্রশাসনিক ও বিচার বিভাগের দায়িত্ব দারোগার উপর। এ ব্যবস্থায় সৃষ্ট জটিলতা নিরসনে নায়েব-ওয়াদাদার উপর প্রশাসনিক ও বিচার বিভাগীয় মুল দায়িত্ব। সপ্তাহের নির্দিষ্ট দিনে আদালতে বসে দারোগা ও তার সহযোগীদের প্রস্তুতকৃত নথির আলোকে জমিদার, দারোগা ও কানুনগোর সহযোগিতায় বিচারকার্য সম্পাদন। ১৭৭০ দশক পর্যন্ত ঢাকার প্রাদেশিক পরিষদের অধেিন সন্দ্বীপ। ১৭৮০ সালের কৃষক বিদ্রোহ দমনের সুবিধার্থে চট্টগ্রামের সাথে সংযুক্ত। ১৮৮২ সালে নতুন ভুলুয়া (নোয়াখালী) জেলা গঠিত হলে সন্দ্বীপকে এর অন্তর্ভুক্ত করা হয়। ১৭৮০ সালের ১১ এপ্রিল দেওয়ানী আদালত প্রতিষ্ঠা এবং দেওয়ানী ও ফৌজদারী বিচারালয়ের দায়িত্ব একজন মুন্সেফের উপর অর্পিত। ভুলুয়া জেলার অন্তর্ভুক্ত হলেও সন্দ্বীপের ফৌজদারী ও দেওয়ানী উচ্চ আদালতের কার্যক্রম চট্টগ্রামে অনুষ্ঠিত হতো। ১৮৩২ সালে সন্দ্বীপের ফেওজদারী ও ১৮৭৭ সালে দেওয়ানী আদালতের কার্যক্রম ভুলুয়াতে স্থানান্তরিত হয়। ১৮৮৩ সালে সন্দ্বীপের সাব ডেপুটি কালেক্টরকে তৃতীয় শ্রেণির ম্যাজিস্ট্রেটের মর্যাদা দিয়ে সন্দ্বীপের শাসনভার অর্পন। তখন থেকে দেওয়ানী আদালত-মুন্সেফ ফৌজদারী আদালত ম্যাজিস্ট্রেট ১৯২০-ম্যাজিস্ট্রেটকে ২য় শ্রেণিতে উন্নীতকরণ ১৯৩৮-ম্যাজিস্ট্রেটকে ১ম শ্রেণিতে উন্নীতকরণ।
পাকিস্তান আমল : পাকিস্তান প্রতিষ্ঠার পর সন্দ্বীপের অধিকাংশ লোকের দাবি ছিলো নোয়াখালী থেকে আবারো চট্টগ্রাম জেলার সাথে সংযুক্ত হওয়া। ১৯৫৪ সালে নির্বাচনের প্রধান ইস্যু ছিলো এটি। যুক্তফ্রন্ট প্রার্থী এডভোকেট মোজাম্মেল হোসেনের বিজয়ের মাধ্যমে চট্টগ্রামের সাথে সংযুক্ত হলেও সন্দ্বীপ ভূ-খণ্ডের বৃহৎ একটি অংশ নোয়াখালীর সাথে থেকে যায়। এটি সন্দ্বীপের জন্য স্থায়ী একটি ক্ষত।
১৯৫৮ সালে সামরিক শাসন জারির আগে পরে সরকারি কর্মকর্তাগণই থানা পর্যায়ে প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন। ১৯৮২ সাল পর্যন্ত প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটই সন্দ্বীপের প্রশাসনিক প্রধান ছিলেন।
বাংলাদেশ আমল :
১৯৮৪ সালে সন্দ্বীপকে উপজেলায় উন্নীত করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপের প্রশাসনিক প্রধান নিযুক্ত হন। উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর তেকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদের প্রধান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাচিবিক প্রধান। এ পর্যন্ত নির্বাচিত উপজেলা চেয়ারম্যানগণ হলেন জনাব এ কে এম রফিক উল্যাহ চৌধুরী,জনাব মোস্তফা কামাল পাশা এবংজনাব মোহাম্মদ শাহাজাহন বি.এ (বর্তমান)।

সন্দ্বীপবাসীর কিছু স্বীকৃতিঃ দ্বিতীয় মহাযুদ্ধের সময় বীরত্ব ও দক্ষতার সাথে কর্মসম্পাদনের জন্য মোবারক আলী সেরাং (ইজ্জতপুর) ‘কাইসারে হিন্দ’ পদক, মুর্শিদ মিয়া সেরাং (মাইটভাঙ্গা) ‘ব্রিটিশ ওয়ার মেডেল রিবন, ‘মার্কেন্টাইল মেডেল রিবন’ পদক, ক্যাপ্টেন সেকান্দর হোসেন (মুছাপুর) এর নাম ও ফটোসহ লন্ডন গেজেটি ১৯৪৬ সালের ১৯ সেপ্টেম্বর প্রকাশিত হয়। ওয়াহিদুল মাওলা চৌধুরী (গাছুয়া) ‘সম্মানিত তরবারি’ রূপার ওয়ার মেডেল ফিল্ড মার্শাল এ্যাচিনশন প্রদত্ত প্রশংসাপত্র অর্জন করেন। আবদুল বাতেন সওদাগার (রহমতপুর) সমাজসেবার জন্য ১৯৪৫ সালে ব্রিটিশ সরকার কর্তৃক রৌপ্যপদক ও সার্টিফিকেট অর্জন করেন। মাওলানা জিয়াউল হক (রুহিনী) ১৯৩৪ সালে ‘খান সাহেব’ এবং ১৯৪৩ সালে ‘খান বাহাদুর’ উপাধি লাভ, আমিন মিয়া (রুহিনী) : ১৯৪৩ সালে ‘খান সাহেব’, মাওলানা খবিরুল হক (মাইটভাঙ্গা) ১৯৪৪ সালে ‘খান বাহাদুর’ তবারক উল্লাহ সেরাং (গাছুয়া) ১৯৫৫ সালে ব্রিটিশ সরকার কর্তৃক ‘জজ মেডেল’, ফিল্ড মার্শাল আইয়ুব খান ‘সিতারাই সুজাত’ উপাধি লাভ, মো. ওয়ালীউল্যাহ তাঁর রচিত গ্রন্থ ‘যুগ বিচিত্রা’র জন্য ১৯৬৭ সালে ‘দাউদ পুরস্কার লাভ করেন। ২০২২
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য শহীদ সুবেদার বেলায়েত হোসেন বীর উত্তম, ল্যান্স নায়েক আবদুল হক ‘বীর বিক্রম’। সমাজসেবার জন্য রাষ্ট্রপতির সাবেক মূখ্য সচিব কাজী মোশাররফ হোসেনকে ১৯৮২ সালে স্বাধীনতা পুরস্কার, ১৯৯৫ সালে আবুল কাশেম সন্দ্বীপকে একুশে পদক, ২০১০ সালে বেলাল মোহাম্মদের স্বাধীনতা পদক ও ২০১১ সালে বাংলা একাডেমী পুরস্কার অর্জন করেন। ২০২২ সালে কবি আসাদ মান্নান একুশে পদক লাভ করেন এবং কাজি হাবিবুল আউয়াল ২০২২ সালে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন।

সন্দ্বীপের নির্বাচিত সংসদ সদস্যগণ
১৯৩৫ সালের ভারত শাসন আইনের ভিত্তিতে জনগণ নিজেদের নেতা নিজেরা নির্বাচনের অধিকার পায়। ১৯৩৭ সালে অনুষ্ঠিত নির্বাচনে সন্দ্বীপ-হাতিয়া আসনে কাটগড় নিবাসী জনাব সৈয়দ আবদুল মজিদ (মুসলিম লীগ) পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। ১৯৪৭ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে সন্দ্বীপ-হাতিয়া আসন থেকে হাতিয়ার মাওলানা আবদুল হাই (মুসলিম লীগ) নির্বাচিত হন। ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদে নির্বাচিত হন এডভোকেট মোজাম্মেল হোসেন (যুক্তফ্রন্ট) ১৯৬২ সালে জাতীয় ও প্রাদেশিক পরিষদ উভয় নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় পরিষদের এলাকা গঠিত হয়েছিলো সন্দ্বীপ, সীতাকু-, মীরসরাই ও ডবলমুরিং নিয়ে। আর প্রাদেশিক পরিষদ গঠিত হয়েছিলো সন্দ্বীপ ও সীতাকু- নিয়ে। জাতীয় পরিষদে সীতাকু-ের জনাব এম.আর. সিদ্দিকী (আওয়ামী লীগ) এবং প্রাদেশিক পরিষদে চট্টগ্রামের জনাব ইসলাম মিয়া বিজয়ী হয়েছিলেন। ১৯৬৫ সালের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে মৌলিক গণতন্ত্রের ভিত্তিতে জাতীয় পরিষদে নির্বাচিত হন চট্টগ্রামের জনাব সুলতান আহমদ (কনভেনশন মুসলিম লীগ) এবং প্রাদেশিক পরিষদে জনাব এডিএম মোয়াহেদুল মাওলা জামসেদ মিয়া (স্বতন্ত্র)। পরে তিনি কনভেনশন মুসলিম লীগে যোগদান করেন। ১৯৭০ সালে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রথম নির্বাচন। এতে জাতীয় পরিষদে নির্বাচিত হন সীতাকু-ের জনাব এম.আর সিদ্দিকী (আওয়ামী লীগ) এবং প্রাদেশিক পরিষদে জনাব ওবায়দুল হক (আওয়ামী লীগ)।


১৯৭১ সালে মহান স্বাধীনতা অর্জনের পর ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জনাব ওবায়দুল হক (আওয়ামী লীগ) পুনঃনির্বাচিত হন। ১৯৭৯ সালে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন জনাব এ. কে. এম রফিক উল্লাহ চৌধুরী (খেলাফতে রব্বানী)। ১৯৮৬ ও ১৯৮৮ সালের নির্বাচনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন এডভোকেট একেএম শামসুল হুদা (জাতীয় পার্টি)। ১৯৯১ সালের নির্বাচনে জয়ী হন জনাব মুস্তাফিজুর রহমান (আওয়ামী লীগ)। ১৯৯৬ সালের স্বল্পকালীন সংসদে সদস্য নির্বাচিত হন জনাব মোস্তফা কামাল পাশা (বিএনপি)। ১৯৯৬ সালে নির্বাচিত হন জনাব মুস্তাফিজুর রহমান (আওয়ামী লীগ)। ২০০১ ও ২০০৯ সালে নির্বাচিত হন জনাব মোস্তফা কামাল পাশা (বিএনপি)। ২০১৪ এবং ২০১৮ সালে নির্বাচিত হন জনাব মাহফুজুর রহমান মিতা (আওয়ামী লীগ)।

সন্দ্বীপের কতিপয় কৃতী সন্তান
প্রাকৃতিকভাবে দুর্যোগ কবলিত সন্দ্বীপ।কিন্তু ইতিহাস, ঐতিহ্যে ও সৌন্দর্যে অপরূপ এ সন্দ্বীপ জন্ম দিয়েছে মাদ্রাসায়ে দেওবন্দে ‘জিনকা বাচ্চা’ খ্যাত মাওলানা আজিউল্লাহর মতে মেধাবী আলেম, কমরেড মুজফফর আহমদের মতো বিশ্বখ্যাত রাজনীতিবিদ, ভাষা সৈনিক রাজকুমার চক্রবর্তীর মতো দক্ষ পার্লামেন্টেরিয়ান ও শিক্ষাবিদ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামী আবু তোরাব চৌধুরীর মতো বীর যোদ্ধা, উপমহাদেশের প্রথম স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও শহীদে বালাকোট সাইয়েদ আহমদ বেরেলভী (র) অন্যতম প্রধান শিষ্য মাওলানা ইমামুদ্দীন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাহসী সৈনিক ও চিকিৎসা শাস্ত্রের কৃতী ছাত্র লালমোহন সেন, তৎকালীন পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের আলীয়া নেছাবের মাদ্রাসায় পৃথিকৃৎ খান বাহাদুর মাওলানা জিয়াউল হক, অবিভক্ত বাংলার প্রথম গ্র্যাজুয়েট মৌলভী বছির উদ্দীন এর মতো গর্বিত সন্তান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখায় খেতাবসহ পুরস্কৃত হয়েছিরেন সন্দ্বীপের নাবিক মেবারক আলী সেরাং, মুর্শিদ মিয়া সেরাং, নুর আহমদ সুকানী, ক্যাপ্টেন সেকান্দর হোসেন, ওয়াহিদুল মাওলানা চৌধুরী ও তবারক উল্লাহ সেরাং। ছোট্ট একটি ভূখ-ে এতোজন বীর কৃতী সন্তানের সমাবেশ ইতিহাসে বিরল।


বাংলা ভাষা চর্চায়ও রয়েছে আমাদের অসামান্য ভূমিকা। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ রচয়িতাদের মাঝে স্থান করে নিয়েছেন আমাদের মীননাথ, সপ্তদশ শতাব্দীতে মাতৃভাষা বাংলা নিয়ে সাহসী উচ্চারণ করেছিলেন আমাদেরই একজন কবি আবদুল হাকিম। মুক্তিযুদ্ধের প্রথম ফ্রন্ট স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রধান সংগঠক বেলাল মোহাম্মদ, বেতারের প্রথম কণ্ঠস্বর আবুল কাশেম সন্দ্বীপ এ মাটির গর্বিত সন্তান। মহান মুক্তিযুদ্ধে ছোট্ট এ দ্বীপের সহস্রাধিক সন্তান সম্মুখ লড়াইয়ে লিপ্ত হয়েছিলেন পাক হানাদারদের বিরুদ্ধে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শহীদ বেলায়েত হোসেন বীর উত্তম, আবদুল হক বীর বিক্রম, লে. দিদারূল আলম বীর প্রতীক আমাদের অহংকার। ইসলামী শিক্ষার মান ও গুণের কারণে সন্দ্বীপকে একসময় বলা হতো ‘বাংলার দেওবন্দ। বর্তমানে প্রজাতন্ত্রের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে রয়েছে উল্লেখযোগ্য দায়িত্বশীল সন্দ্বীপ-সন্তান। দেশের বৈদেশিক রেমিট্যান্স অর্জনেও আমরা গুরুত্বপূর্ণ অংশীদার। ( সূত্রঃ সন্দ্বীপ মেডিকেল ক্যালেন্ডার-২০২০)

দুইটি সমস্যার কথা : বেশ কিছুদিন পূর্বে সন্দ্বীপে সরাসরি বিদ্যুৎ সংযোগ হয়েছে। ঘরে ঘরে বিদ্যুতের আলোতে সন্দ্বীপবাসী এখন আলোচিত। শিল্প-বাণিজ্যে এই বিদ্যুত সংযোগের ফরে সন্দ্বীপে এগিয়ে যাওয়ার চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে সরকার সন্দ্বীপে বিশেষ শিল্প অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা গ্রহন করেছেন। তা সন্দ্বীপবাসীর জন্য ইতিবাচক । সাবেক সচিব মনোয়ার হোসেন এর একান্ত প্রচেষ্টায় সন্দ্বীপে জাতীয় গ্রীড থেকে সমুদ্র তলদেশ দিয়ে ২০২০ সালে বিদ্যুৎ সংযোগ লাভ করেন।
১) মাদক মহামারি ঃ সন্দ্বীপে মাদক এখন মহামারি আকারের রূপ নিয়েছে। ঘরে ঘরে যুব সমাজ মাদকে আক্রান্ত। স্কুল, কলেজ থেকে শুরু করে সমাজের সকল স্তরের কিশোর, যুব সমাজে মাদকের বিষাক্ত ছোবলকে বাঁচাতে পারছে না। ধনি, দরিদ্র সকল ঘরের যুব সমাজে মাদকে আক্রান্ত। মাদক থেকে বাচার জন্য সন্দ্বীপে তেমন কোন বিশেষ উদ্যোগ নজরে আসছে না। সরকারীভাবে মাদক সন্দ্বীপে সরবরাহ, বিক্রি সম্পূর্ণরূপে বন্ধ করা খুবই সহজ। সরকার দৃঢ় সিদ্ধান্ত নিলে মাদক থেকে সন্দ্বীপবাসীকে রক্ষা করা যাবে।
সন্দ্বীপে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনগুলোকে সন্দ্বপি থেকে মাদক নির্মূল করার জন্য নানা প্রচারমূলক কর্মসূচী গ্রহণ করা উচিত। সমাজের মধ্যে মাদকের বিরুদ্ধে সামাজিক একটি আন্দোলন সৃষ্টি করতে হবে। ঘরে ঘরে মাদক কে ‘না’ বলতে হবে। সকলকে একযোগে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সন্দ্বীপে সকল স্কুল, করেজ, মাদ্রাসায় মাদক বিরোধী শিক্ষা, নিয়মিত চালু করতে হবে। প্রতিদিন বা প্রতি সপ্তাহে মাদক বিরোধী কিছু না কিছু কর্মসূচি সকল শিক্ষা প্রতিষ্ঠনে চালু করতে হবে। উপজেলা প্রশাসন, একটি উপজেলা চেয়ারম্যান সকল ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণকে মাদক নির্মুরে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। আমাদের ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করা আমাদের নৈতিক, সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব।
২) যাতায়াত ব্যবস্থা : আজকের এই প্রবন্ধে দ্বিতীয় যে সমস্যাটি আলোচনা করা তা হচ্ছে যোগাযোগ। সন্দ্বীপ থেকে চট্টগ্রাম, নোয়াখালী, হাতিয়া, বরিশালসহ দেশের যে কোেন স্থানে যেতে হলে জলপথকে ব্যবহার করতে হয়। নৌকা, স্টিমার, স্প্রিড বোট প্রভৃতি হচ্ছে সন্দ্বীপবাসীর একমাত্র যাতায়াত বাহন। যুগ যুগ ধরে যাতায়াতের এই করুন অবস্থা সন্দ্বীপবাসী ভোগ করে আসছে। পাকিস্তান আমলে, পরবর্তীতে বাংলাদেশ সময় চট্টগ্রাম থেকে সন্দ্বীপে স্টীমার সার্ভিস বেশ ভাল ছিল। বর্তমানে স্টিমার সার্ভিস খুবই খারাপ অবস্থা। নৌকা ও স্প্রিড বোট সন্দ্বীপবাসীকে যাতায়াত করতে হয়। তাও সন্দ্বীপে ও কুমিরা কোন দিকেই স্টিমারে উটানামার জন্য জেটী নাই। দুই দুইবার গুপ্তছড়া অংশে জেটী নির্মাণ করা হয়। কিন্তু নিম্নমানের নির্মাণের ফলে জেটী ব্যবহারের পূর্বে নদীতে বিলীন হয়ে যায়। বর্তমানে তৃতীয়বারের মত জেটী নির্মাণ চলেছে। চট্টগ্রাম অংশে কুমিরা অংশে একটি জেটী কিছুটা ব্যবহার করা যায়। তাও জোয়ার সময় ছাড়া অন্য সময়এই জেটী নিয়ে উঠনামা করা যায় না। ভাটার সময় কয়েক মাইল কাদা মারিয়ে হেটে শিশু, নারী, বৃদ্ধ সকলকে স্টীমার, নৌকায় উঠতে হয়। রোগী, অক্ষম ব্যক্তিদের জন্য এই যোগাযোগ একেবারেই অসম্ভব। অন্য দিকে প্রায় সময় নৌকা,বোট,স্পিড বোট সমুদ্রে দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছে । ২০২২ সালের এপ্রিল মাসে এক স্পিড বোট দূর্ঘটনায় ১৪ জন সন্দ্বীপ বাসীর সলির সমাধি ঘটে।


সন্দ্বীপে নিয়মিত ভাল, নতুন তৈরী যাত্রীবাহী স্টীমার দেয়া প্রয়োজন। দেশে স্টীমার তৈরী হয়। আমরা সন্দ্বীপবাসী এক বছরের মধ্যে দেশে তৈরি যাত্রীবাহী স্টিমার পেতে পারি। নতুন স্টিমার পাওয়ার জন্য মাননীয় সংসদ সদস্যকে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা নেয়ার উদ্যোগ খুবই প্রয়োজন। আর বিদেশী ভাল কোম্পানী দিয়ে উন্নতমানের জেটী নির্মাণ করলে আমরা আমাদের প্রাণের জেটী পেতে পারি। এই বিষয়টি নিয়ে জনপ্রতিনিধিকে আরও বেশী সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে।

The post সন্দ্বীপের ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/shondeeper-itihash-oitijjo-unnoyon/feed/ 2