জীবনী Archives - চিন্তা ভাবনা https://chintavabna.com/tag/জীবনী/ দেশ ও মানুষের জন্য নিবেদিত Sun, 31 Oct 2021 09:58:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://chintavabna.com/wp-content/uploads/2023/09/cropped-cropped-cropped-cropped-chintavabna_logo-3-70x70.png জীবনী Archives - চিন্তা ভাবনা https://chintavabna.com/tag/জীবনী/ 32 32 ‘দর্শন সমাজকে সচেতন করে তোলে’ -দেওয়ান মোহম্মদ আজরফ https://chintavabna.com/dewan-mohammad-azraf/ https://chintavabna.com/dewan-mohammad-azraf/#respond Sun, 31 Oct 2021 09:58:15 +0000 https://chintavabna.com/?p=706 “ধর্ম ও দর্শনের এই দুই পৃথক ধারা অতি পুরাতন কাল থেকেই চলে আসছে। অথচ এই দুই ধারার ব্যাখ্যা প্রসঙ্গে হিগেল (Hegel) ও কোর্তের (Comte) মত…

The post ‘দর্শন সমাজকে সচেতন করে তোলে’ <br> -দেওয়ান মোহম্মদ আজরফ appeared first on চিন্তা ভাবনা.

]]>
“ধর্ম ও দর্শনের এই দুই পৃথক ধারা অতি পুরাতন কাল থেকেই চলে আসছে। অথচ এই দুই ধারার ব্যাখ্যা প্রসঙ্গে হিগেল (Hegel) ও কোর্তের (Comte) মত দার্শনিকগণ দুটো ভিন্ন ব্যাখ্যা দিয়ে কুয়াশার সৃষ্টি করেছেন। হিগেলের মতানুসারে, ধর্ম সত্যের অনুসন্ধানের ব্যাপারে কল্পনার আশ্রয় গ্রহণ করে। এক্ষেত্রে কাব্য সৃষ্টির সঙ্গে তার সাদৃশ্য রয়েছে। দর্শনের স্তরে উঠেই মানুষ সত্যের প্রকৃত পরিচয় লাভে হয় ধন্য।” (ধর্ম ও দর্শন, দেওয়ান মোহাম্মদ আজরফ)

আমাদের চিন্তা ও সংস্কৃতির ভুবনে দেওয়ান মোহাম্মদ আজরফ একটা মহিরুহের কত ডাল-পালা পত্র-পল্লব ছড়িয়ে আমাদের সমাজে আসীন হয়ে রয়েছেন। আজকাল সংস্কৃতি বলতে নৃত্য, গান, নাটক, অভিনয়, চিত্রাঙ্কনের যে একপেশে খন্ডিত ধারণা আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে দেওয়ান মোহাম্মদ আজরফের সংস্কৃতি চিন্তা তা থেকে স্বতন্ত্র। তিনি আমাদের জাতি গোষ্ঠীর সংস্কৃতির মৌল সূত্রগুলোর বিকাশে এবং রূপায়নে নিজকে নিয়োজিত রেখেছিলেন। যে সব মূল্যবোধ সংস্কৃতি চেতনার শিরা-উপশিরায় প্রবাহিত হয়ে একটা জাতি গোষ্ঠীকে প্রাণেইশার্থ সক্রিয় ও বেগবান করে তোলে, সেগুলোই হচ্ছে তাঁর চিন্তা ভাবনার উপজীব্য।

দেওয়ান মোহাম্মদ আজরফ ১৯০৬ সালে ২৫ শে অক্টোবর সুনামগঞ্জের তেঘরিয়া গ্রামস্থ নানা মরমী কবি হাসান রাজার বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন দুহালিয়ার জমিদার মুসলিম জাতীয়তাবাদী নেতা দেওয়ান মোহাম্মদ আসফ। ১৯২৫ সালে সুনামগঞ্জ জুবলী হাইস্কুল থেকে ফার্সি বিষয়ে লেটার মার্কসহ প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯২৭ সালে যুবারী চাঁদ কলেজ থেকে প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক পরক্ষিা পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩০ সালে ডিষ্টিংশন সহ বিএ এবং ১৯৩২ সালে দর্শন শাস্ত্রে এমএ ডিগ্রী অর্জনের মাধ্যমে শিক্ষা জীবনের সমাপ্তি টানেন।

তিনি ১৯৩৭ সালে গোলাপগঞ্জ মোহম্মদ চৌধুরী একাডেমীতে প্রধান শিক্ষক হিসাবে যোগদানের মাধ্যমে কর্ম জীবন শুরু করেন। ১৯৪৮ সালে সুনাম গঞ্জ কলেজে তিনি ইংরেজী, বাংলা ও লজিকের অধ্যাপক নিযুক্ত হন। ১৯৫৪ সালের পর ঐ কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ১৯৫৭ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত নরসিংদী কলেজের প্রিন্সিপ্যালের দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে ঢাকায় আবুজর গিফারী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৮০ সাল পর্যন্ত তিনি অত্যন্ত নিষ্ঠা, সততা ও সফলতার সঙ্গে গিফারী কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন শেষে ১৯৭৩ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন ও পরে ইসলামিক

স্টাডিজ বিভাগে খন্ডকালীন অধ্যাপনার দায়িত্ব পালন করেন। অগণিত ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাঁর আদর্শে শিক্ষিত হয়ে সমাজের রাষ্ট্রে কর্মে নিয়োজিত।
দেওয়ান মোহম্মদ আজরফ একদিকে ছিলেন একজন আদর্শ শিক্ষক, সাহিত্যিক, রাজনীতিবিদ, সমাজ সেবক ও সংস্কৃতি কর্মী। ভাষা আন্দোলনসহ স্বাধীনতা আন্দোলনের তিনি ছিলেন অগ্রণী পথিক।

১৯১৮ সাল থেকে দেওয়ান মোহম্মদ আজরফ ‘শিয়াল মামা’ নামক একটি গল্প লেখা দিয়ে সাহিত্য জগতে প্রবেশ করেন। তখনকার কলিকাতার মাসিক ‘শিশু’ পত্রিকায় তাঁর এই গল্প প্রকাশের জন্য গৃহীত হয়। ছাপার অক্ষরে তাঁর প্রথম কবিতা ‘যাত্রী’ প্রকাশিত হয় ১৯২৫ সালে মুরারী চাঁদ কলেজের ম্যাগাজিনে। গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, আত্মজীবনীমুলক তার গ্রন্থের সংখ্যা পঞ্চাশাধিক। বাংলা ও ইংরেজীতে তার অধিকাংশ প্রবন্ধ প্রকাশিত হয়। দর্শন শাস্ত্রের একজন দার্শনিক হিসাবে উপ মহাদেশে তাঁর খ্যাতি রয়েছে। তিনি একজন আদর্শ, জ্ঞানী, দার্শনিক ছিলেন। বহু প্রবন্ধ এই বিষয়ে দেশে বিদেশে তিনি লিখেন ও বিভিন্ন সেমিনারে পাঠ করেন।

লোক কবি এবং জীবন দার্শনিক হাসন রাজার এই তত্ত্বচিন্তাই গোচরে কিংবা অগোচরে এক গভীর প্রভাব ফেলে তাঁর পৌত্র দেওয়ান মোহম্মদ আজরফের মানস গঠনে। হাসান রাজা তাঁর এক মরমী সঙ্গীতে প্রাচ্যের মৃত্তিকা সংলগ্ন নির্মোহ জীবনাদর্শ তুলে ধরে গেয়েছিলেন : আগে যদি জানতো হাসান বাঁচবে কতদিন, ঘর বাড়ি বানাইতো হাসান করিয়ে রঙিন। তাঁর আরেকটি গানেও ধ্বনিত হয়েছে জগত সংসারের প্রতি একই নিরাসক্ততা। গানটির বাণী ছিলো এ রকম : লোকে বলে বলেরে, ঘর বাড়ি ভালা না আমার, কী ঘর বানাইমু আমি শূন্যের মাঝার।

দেওয়ান মোহম্মদ আজরফ সম্পর্কে সানাউল্লাহ নুরী তাঁর এক নিবন্ধে বলেন :
“দেওয়ান মোহম্মদ আজরফ তাঁর এই মহান মাতামহেরই প্রতিনিধিত্ব করেছেন আধুনিক দর্শন এবং চিন্তার জগতে। হাসান রাজার মতোই সহজ সরল জীবনাচারে অভ্যন্ত হয়েও উচ্চ চিন্তার মেরুতে অধিষ্ঠান তাঁর। আমরা দেখে এসেছি আজরফ ভাইয়ের জীবনে কখনও বড় কোনো চাহিদা কিংবা বিরাট কোনো প্রাপ্তির প্রত্যাশা ছিল না। গ্রীক মনীষীর যুগে সক্রেটিস, প্লেটো, অ্যারিসস্টটল, পিথাগোরাস প্রমুখ দার্শনিকগণ যে ধরনের নির্লোভ জীবন যাপন করে গেছেন বাংলাদেশের এই জ্ঞান বৃদ্ধ এবং লোকনন্দিত দার্শনিকের জীবনাচারে তারই প্রতিভাস লক্ষ্য করা যায়। নবী সহচর আবুজর গিফারীর একজন অকৃত্রিম তার শিষ্য দেওয়ান আজরফ। গিফারী ছিলেন পা থেকে মাথা পর্যন্ত ইসলামের বৈপ্লবিক রাষ্ট্রদর্শন এবং অভেদ মানবিক সাম্যের মহান প্রবক্তা। এ কারণে নীতিভ্রষ্ট উমাইয়া শাসকদের রোষানলে পড়ে সীমাহীন নির্যাতনের শিকার হতে হয়েছিলো তাঁকে। দেওয়ান আজরফ তার দর্শন চিন্তার গিফারীর এই আদর্শটিকে ধ্রুব সত্য হিসাবে গ্রহণ করেন।

দেওয়ান আজরফ সোফোব্রিজের মতন নৈরাশ্যবাদী নন কিংবা রুশের মতন রোমান্টিক নন। আবার হেগেল, মার্কস, এ্যাংগেলস এর মতন নৈরাজ্যবাদী বস্তুতপ্রীত নন। তিনি পা থেকে মাথা পর্যন্ত একজন সাদী, রুমী, গ্যাটে এবং ইকবালের মতো নৈতিক দর্শনে বিশ্বাসী একজন একত্মবাদী। তাই এত প্রতিকুলতার মুখেও জীবন বিমুখতা কিংবা কোনো রকম হতাশা তাঁকে স্পর্শ করতে পারেনি। বয়সের চাপে জরায় খানিকটা ন্যুজ¦ পৃষ্ঠ হলেও তাঁর মুখমন্ডলে আমরা কখনো বিশ্বাসের এক আশ্চর্য উদ্ভাসন।

দেওয়ান মোহাম্মদ আজরফের সাহিত্য চর্চা শুধুমাত্র দর্শন বিষয় ছিল না। তিনি একাধারে একজন দার্শনিক, লেখক, উপন্যাসিক, গল্পকারক, নাটক রচয়িতা। তার প্রধান প্রধান গ্রন্থের মধ্যে : তমদ্দীনের বিকাশ (১৯৪৯), সত্যের সৈনিক আবুযর (১৯৫১), ইতিহাসের ধারা (১৯৫২), জীবন সমস্যা সমাধানে ইসলাম (১৯৫৯), ইসলামী আন্দোলন যুগে যুগে (১৯৮০), ইসলাম ও মানবতাবাদ (১৯৮২), জীবন দর্শনের পুর্নগঠন (১৯৮০), সন্ধানী দৃষ্টিতে ইসলাম (১৯৮২), দর্শনের নানা প্রসঙ্গ (১৯৭৭), মরমী কবি হাসান রাজা (১৯৬৩), ধর্ম ও দর্শন (১৯৮৬), হাসান রাজা (১৯৯০) প্রভৃতি। উপন্যাসের মধ্যে ‘নয়া জিন্দেগী’ পাঠক সমাজে বেশ সমাদৃত। গল্পের মধ্যে ছন্দ পতন, কলমি শাক, এইতো জীবন, ছিন্নমুকুল। নাটকের মধ্যে : হাসান রাজা, আগামী পরশু। আত্মজীবনমূলক গ্রন্থের মধ্যে : জাগ্রত অতীত, সেই সোনা ঝরা দিনগুলি। ইংরেজী রচনা করেন : philosophy of History, Science and Revelation, Background of the Culture of the muslim, Islamic movement etc. এছাড়াও অনেক রচনা ও অপ্রকাশিত পান্ডুলিপি আজও প্রকাশিত হয় নাই।

লেখালেখির সঙ্গে সঙ্গে তিনি একসময় সক্রিয় রাজনৈতিক দলের নেতাও ছিলেন। দেশ স্বাধীনের পূর্বে ১৯৪৬ সালে তিনি আসামের আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৪৮ সালে ভাষা আন্দোলনে যোগদান করেন। ১৯৪৯ সারে তিনি ভাষা আন্দোলন ও ইতিহাস ঐতিহ্য ভিত্তিক সংগঠন তমদ্দুন মজলিসে যোগদান করেন। আমৃত্যু তিনি তমুদ্দুন মজলিসের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৪৮ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রভাষা বাংলা চাই আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণ করেন।

আজীবন দেওয়ান মোহাম্মদ আজরফ সাহিত্যের প্রতি অনুগত ছিলেন। জীবনের শুরু থেকে সাহিত্য চর্চা ও সেবায় নিয়োজিত ছিলেন। ১৯৩৬ সালে তিনি ‘সিলেট কেন্দ্রীয় মজলিস সাহিত্য সংসদ’ প্রতিষ্ঠা করে সাহিত্য চর্চাকে বিকশিত করেন।

১৯৪৮ সালে তিনি ‘সাপ্তাহিক ৯৬ বেলাল’ এর প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৫৯ সালে দর্শন সমিতির লাহোর কংগ্রেস ধর্ম দর্শন শাখার সভাপতিত্ব করেন। ১৯৫৮ সালে তিনি অন্যান্যদের সহযোগিতায় দারুন উলুম ইসলামিক একাডেমী প্রতিষ্ঠা করেন। পরে ১৯৬১ সালে এটি ইসলামিক একাডেমী নামে কাজ শুরু করে। বর্তমানে যা ইসলামিক ফাউন্ডেশন নামে আমাদের নিকট সুপরিচিত।

দর্শন শাস্ত্রের বিকাশ, চর্চা ও গবেষনার জন্য তিনি বিভিন্ন সময় বিশে^র নানা সেমিনারে অংশগ্রহণ করে। প্রবন্ধ উপস্থাপন করেন। সভাপতিত্বও করেন। কখনো কখনো আলোচক হিসাবে অংশগ্রহণ করেন। ১৯৫৬ সালে দর্শন সমিতির আন্নামালাই নগর অধিবেশনে philosopy of History বিষয়ে প্রবন্ধ পাঠ করেন। ১৯৬১ সালে তিনি দিল্লীতে পাক-ভারত সাংস্কৃতিক সম্মেলনে যোগদান করেন এবং Education বা Morality বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ১৯৮৪ সালে তিনি সিউলে রোমের ধর্ম সম্মেলনে Holiness in Islam শীর্ষক প্রবন্ধ পাঠ করেন। তিনি ইরান সরকার কর্তৃক ১৯৮৬ সালে আমন্ত্রিত অতিথি হিসাবে সেই দেশ সফর করেন।

দেওয়ান মোহাম্মদ আজরফ কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে অনেক প্রবন্ধ লিখেন। যা সে সময় বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।
‘মধুময় স্মৃতির আধার নজরুল’ শীর্ষক এক প্রবন্ধ দেওয়ান মোহম্মদ আজরফ লিখেছিলেন পাক ভারত স্বাধীন হওয়ার পূর্বে লিখেছিলেন। প্রবন্ধের শেষে আজরফ কবি নজরুল ইসলাম সম্পর্কে যে ছোট কয়েকটি শব্দ উচ্চারণ করেছিলেন তা হচ্ছে :
“তিনি রবীন্দ্র বলয় থেকে মুক্ত কবিগণের শিরোমণি, তাঁর কাব্যে নানা বিষয় ফুটে উঠেছে। তবু মানব জীবনকে তিনি অপূর্বভাবে মহামহিমান্বিত করেছেন। ব্যক্তিগত জীবনেও প্রকাশ পেয়েছে তাঁর মানুষের প্রতি স্নেহ মমতার অপূর্ব দৃশ্যপট।

ছোট গল্প লিখতে দেয়ান মোহাম্মদ আজরফ খুবই পছন্দ করতেন। তার বিখ্যাত ছোট গল্প সংকলন নতুন সূর্য্য খুবই চমৎকার পাঠযোগ্য গ্রন্থ। উক্ত গ্রন্থের শুরুতে দেওয়ান মোহাম্মদ আজরফ বলেন :
“গল্প লেখার অভ্যাস ছিল ছেলে বেলা থেকেই। পরিণত বয়সে প্রবন্ধ লিখতে গিয়ে গল্প ফাঁদবার অভ্যাস বাধ্য হয়ে ছাড়তে হয়েছিল। গল্প ও প্রবন্ধ, সুয়োরানী, দুয়োরানীর মত কোন লেখকের জীবনে পাশাপাশি স্থান পেলে অবিচারটা বোধ হয় সুয়োরানীর প্রতিই হয় বেশী। আবার বিশিষ্ট সমালোচনা করা মন্তব্য করতে ত্রুটি করিনি, আমার প্রবন্ধে নাকি গল্পের মত হালকা পরিবেশ সৃষ্টির আভাস পাওয়া যায়। তাতে আমি মোটেই দমে যাইনি। আমার অসামর্থের দরুন না হয় তাতে সফলতা লাভ সম্ভব হয়নি, কিন্তু যারা শক্তিশালী তাদের হাতে যদি প্রবন্ধের মাঝে গল্পের সরলতা পাওয়া যায় অথবা গল্পে বুদ্ধিরদীপ্তি প্রকাশ পায়, তাহলে তাকে অভিনব শৈলী বলে বরণ করা উচিত। আমার দৃঢ় ধারণা, কোন বিশেষ সংজ্ঞার আলোকে কোন শৈলীর বিচার চলে না। প্রবন্ধ বা গল্পের মূল্য নির্ভর করে রসযোদ্ধা পাঠক-পাঠিকার উপর। যে কোন জাতের রচনাই হোক না কেন, রসিকজনের মনে রস পরিবেশনে সক্ষম হলেই তাকে সরল রচনা বলা চলে।

‘নতুন সূর্য’ গল্পটি সত্য ঘটনা অবলম্বনে লিখিত। গল্পগুলোর পটভুমিকা সর্বত্রই কোন না কোন জায়গা। তাতে আঞ্চলিক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। ‘নতুন সূর্য’ গ্রন্থে ১৫টি গল্প সংযোজন করা হয়েছে। সর্বশেষ গল্পের নাম অনুযায়ী গ্রন্থের নাম করণ করা হয়েছে। লেখকের সকল বিখ্যাত গল্পসমূহ এই গ্রন্থে স্থান পেয়েছে। যেমন : শেষ দান, আজরাইলের দফতরে, সাক্ষী, নানাকার, মাটির বাসন, নিরালায়, অপরাধী, বাদলা রাতে, নতুন সূর্য ইত্যাদি।
দেওয়ান মোহাম্মদ আজরফ একজন সত্যিকার ইসলামী চিন্তাবিদ, দার্শনিক, গবেষক, সমালোচক এবং মানবতাবাদী ব্যক্তিত্ব ছিলেন। জীবন ও জীবিকা যেন একাকার। জীবনকে তিনি আপন মনে বুনেছেন। জীবনকে তিনি পরকালের মুক্তির জন্য তৈরি করেছিলেন। জীবন যেন জীবন হয় তা ছিল তাঁর মৌলিক দর্শন।

দেওয়ান মোহাম্মদ আজরফ সম্পর্কে বলতে গিয়ে অধ্যাপক সোহেলা সোবহান তার ‘মানবতাবাদী দার্শনিক : দেওয়ান মোহাম্মদ আজরফ’ শীর্ষক প্রবন্ধে বলেন :
“দেওয়ান মোহাম্মদ আজরফ তলস্তয়ের মতো বিশ্বাস করেন যে ধর্মের মধ্যে যুক্তি থাকলেও ধর্মের মূল হলো বিশেষ ধরনের অনুভুতি, প্রসার বিশ্বাস ও ঐশী দিশা। যুক্তি দ্বারা ধর্মীয় প্রত্যয়কে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় এবং বিভিন্ন মাধ্যমে ধর্মের বাণী প্রচার ও সেবার আদর্শ বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এক্ষেত্রে আজরফ দর্শনের ছাত্র হিসাবে স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলেন ধর্ম বিশ্বাস গ্রহণ করার ক্ষেত্রে মানুষকে স্বাধীনতা দেওয়াটাই কি মানবোচিত না তার ওপর জোর করে ধর্ম বিশ্বাস চাপিয়ে দেয়াটাই নৈতিক দিক দিয়ে সঠিক। একথা সত্যি যে মানুষকে মনুষ্যত্ব অর্জনের সাধনা করতে হবে, নির্যাতিত মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। কিন্তু কেউ যদি এ কাজটি স্বাধীনভাবে নিজের ইচ্ছায় না করে তাহলে তো তা নৈতিক হবে না, কারণ “নৈতিক জীবনে ইচ্ছার স্বাধীনতাকে স্বীকার না করলে নৈতিক জীবনের বিচারের কোন মূল্য থাকে না। এ স্বাধীনতার নীতি তত্ত্বীয় জীবনেও অবশ্য স্বীকার্য।”

দেওয়ান মোহাম্মদ আজরফের দর্শন চিন্তা কেবল বিমূর্ত তত্ত্বালোচনার সীমাবদ্ধ থাকেনি, তিনি দর্শনের সাথে জীবনকে সঙ্গতিপূর্ণ করার চেষ্টা করেছেন, অন্য কথায়, তিনি একদিকে যেমন জীবনকে যুক্তির আলোকে আলোকিত করেছেন, অপরদিকে তেমনি যুক্তিকেও বাস্তব জীবনের প্রয়োজনে বল্গাহীন হতে দেননি। তার থেকেও বড় কথা তিনি দর্শনকে মানব জীবন উপলব্ধি করা এবং সে সাথে মানবতার স্বার্থে ব্যবহার করার ওপর জোর দিয়েছেন। সেজন্য নিঃসন্দেহে তাঁকে একজন জীবনবাদী মানবতাবাদী দার্শনিক বলা চলে।

দেওয়ান মোহম্মদ আজরফ সকল মতের, সকল ধর্মের মানুষের প্রিয় ছিলেন। তাঁর সম্পর্কে বলতে গিয়ে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকার অধ্যক্ষ স্বামী অক্ষরানন্দ ‘আমার চিন্তায় দেওয়ান মোহাম্মদ আজরফ’ প্রবন্ধে বলেন :
“দেওয়ান মোহাম্মদ আজরফের শিক্ষা চিন্তা ও ধর্মানুরাগ বিকশিত হযেছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের ধর্মানুভুতি স্পর্শ করে। তাঁর ব্যক্তিত্বের অনাবিল ও সাবলীল গতি, অমায়িক আচরণ সম্ভল করে তাঁর জ্ঞান সমৃদ্ধ অবস্থানকে প্রাঞ্জল করেছে সমাজের সর্বস্তরের মানুষের কাছে তিনি বুদ্ধিজীবী থেকে সাধারণ মানুষের কাছে তাই প্রিয়। সকল মানবীয় ও ধর্মীয় অঙ্গনে তাঁর উপস্থিতি এবং বিভিন্ন আলোচনা চক্রে তাঁর তাত্তি¡ক ও দার্শনিক অভিমত স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক ও স্বরূপ সন্ধানে অনেক অবদান রেখেছে।”

তাঁর অমর কৃতির জন্য দেশে ও বিদেশে তিনি সম্মানিত হয়েছেন। তার গবেষণা, চিন্তা, সমাজসেবা সম্মানে তাকে দেয়া হযেছে স্বাধীনতা দিবস পুরস্কার ১৯৮১, একুশে পদক ১৯৯২, ইসলামিক ফাউন্ডেশান পুরস্কার ১৯৮৩, নাছির উদ্দিন স্বর্ণপদক ১৯৮৪, মওলানা মোহাম্মদ আকরাম খাঁ স্বর্ণপদক ১৯৮৮, ড. মুহাম্মাদ শহীদুল্লাহ স্বর্ণপদক ১৯৮৯সহ বহু পদক তিনি লাভ করেন। সর্বশেষ সরকার তাঁকে ১৯৯৩ সালে জাতীয় অধ্যাপকের সম্মানে সম্মানিত করেন। এই গুণী ব্যক্তি সকলকে ছেড়ে পরকালে চলে যান ১লা নভেম্বর ১৯৯৯ সালে।

দেওয়ান মোহাম্মদ আজরফ আমাদের জাতির বিবেক। এ দেশবাসীর সকলের গর্ব এবং অহংকার। আগামী প্রজন্মের তিনি অনুপ্রেরণার এবং দিক নির্দেশনার মুল উৎস হয়ে থাকবেন।

সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহম্মেদ ১৯৯৭ সালে দেওয়ান মোহাম্মদ আজরফ এর জাতীয় সম্বর্ধনা কালে প্রকাশিত গ্রন্থের ‘বাণীতে’ বলেন :
“আমাদের শিক্ষা, সংস্কৃতি, মনন ও মনীষার ক্ষেত্রে দেওয়ান মোহাম্মদ আজরফ এর অমূল্য অবদান অনস্বীকার্য। তাঁর লিখিত একাধিক গবেষণামূলক পুস্তক ও প্রবন্ধ তাঁর পান্ডিত্যের পরিচয় বহন করে। শিক্ষা ও জ্ঞান প্রসারে তাঁর আজীবন সাধনা স্মরণীয় হয়ে থাকবে।”

কিংবদন্তীর নায়ক সিলেটের হাসন রাজার পৌত্র দেওয়ান মোহাম্মদ আজরফ সব সময় নিজকে মনে করতেন তিনি একজন দর্শনের ছাত্র। তিনি বলতেন : “আমি এখন চিন্তা করছি এবং আমার এই চিন্তার ফল আমার বিভিন্ন লেখার প্রকাশ করছি। কাজেই একেবারে পাকাপোক্ত দার্শনিক যেমন প্লেটো, এরিষ্টটল, এদের মতো স্থান আমার নয় এবং আমাকে এখনও আমি দর্শনের ছাত্র বলেই গন্য করি।”

জীবনের আকা-বাকা পথে দেয়ান মোহাম্মদ আজরফ একটি নীতিবান সমাজ গঠনের জন্য অবিরাম কাজ করে গিয়েছেন। আমি যখন ১৯৭৪ সালের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলাম তখন বেশ কয়েকবার তাঁর আবু জর গিফারী কলেজের অধ্যক্ষের কক্ষে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় সেমিনার, সিম্পোজিয়ামে নিমন্ত্রনের জন্য গিয়েছিলাম। দেখেছি বিশাল এক টেবিলে ওপাশে তিনি শান্ত ধীরভাবে বসে কাজ করছেন। টেবিলের উপর অগণিত বই পুস্তক ও কিছু ফাইল। বই এর এই স্তুপের মধ্যে তিনি যেন ওপাশে স্রিওমান। কখনও যেন সভার প্রধান অতিথি বা কোন অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য নিমন্ত্রণ করেছি। ঠিক সময় তিনি সভায় উপস্থিত হয়ে জ্ঞানগর্ব বক্তব্য দিয়ে শ্রোতাদের মুগ্ধ করতেন।

দেওয়ান মোহাম্মদ আজরফ এর জীবন, ধ্যান, জ্ঞান, চিন্তাই ছিল দর্শন। তাই যখন তাঁর বয়স পঁচাশি বছর তখন আমিনুর রহমানকে দেয়া এক সাক্ষাতকারে দর্শনের সাথে সমাজের সম্পর্ক কোথায়, এই প্রশ্নের জবাবে বলেন :
“দর্শন সমাজকে সচেতন করে তোলে। মানুষের এই জীবনের উৎপত্তি, মানুষ কিভাবে গঠিত হলো, মানুষের সমাজ কিভাবে পরিচালিত হচ্ছে, মানুষের চিন্তাধারার উদ্ভব কিভাবে হলো, এই চিন্তাধারা মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে এবং এই চিন্তার পরিনতি কি ইত্যাদি সম্পর্কে দর্শন সচেতন করে তোলে।

সাধারণভাবে সকল মানুষের মধ্যে এই সকল চিন্তার উদ্ভব হয় এবং এ সম্পর্কে তারা সচেতন নয়। দর্শনের কাজ হলো মানুষকে সচেতন করে তোলা এবং মানুষের চিন্তার মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি করা, যাতে সে চিন্তা করে মানুষের সেই আদি প্রশ্নগুলির সমাধান করতে পারে এবং এই সমাধানের চেষ্টা করে তার ফলও সমাজকে দিয়ে যেতে পারে। কাজেই সমাজে দর্শনের কার্যকারিতার বিশেষ স্থান রয়েছে বলেই দর্শনের চর্চা অনিবার্য এবং হওয়া উচিত।

The post ‘দর্শন সমাজকে সচেতন করে তোলে’ <br> -দেওয়ান মোহম্মদ আজরফ appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/dewan-mohammad-azraf/feed/ 0
জাতিসত্তার কবি : মুহম্মদ নূরুল হুদা https://chintavabna.com/kobi-nurul-huda/ https://chintavabna.com/kobi-nurul-huda/#respond Sun, 31 Oct 2021 06:44:11 +0000 https://chintavabna.com/?p=699 “মাটি, মানুষ আর ভাষাপাখি, নদী, নৌকা আর ধানকাউনের ভালোবাসাএই নিয়ে এক দেশছায়া মায়া আর মমতায় মাখা এক দেশবাংলাদেশ। গঙ্গারিড্ডি থেকে বাংলাদেশপদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কর্ণফুলী…

The post জাতিসত্তার কবি : মুহম্মদ নূরুল হুদা appeared first on চিন্তা ভাবনা.

]]>
“মাটি, মানুষ আর ভাষা
পাখি, নদী, নৌকা আর ধানকাউনের ভালোবাসা
এই নিয়ে এক দেশ
ছায়া মায়া আর মমতায় মাখা এক দেশ
বাংলাদেশ। গঙ্গারিড্ডি থেকে বাংলাদেশ
পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কর্ণফুলী আর হাজার স্রোতের পলিমোহনা বাংলাদেশ লালমাটি, এঁটেল মাটি, দোঁয়াশমাটি আর গিরিমাটির শস্য-শ্যামলা বাংলাদেশ।
পুন্ড্রনগর থেকে দরিয়ানগর -রক্তাপ্লুত বিবর্তিত, প্রমুক্ত বাংলাদেশ
স্বর্গাদিগি গরিয়সী এই দেশ
স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র বাংলাদেশ।”

কবি মুহম্মদ নূরুল হুদার লেখা ২০০৮ সালের ১৪ ডিসেম্বর ‘বিজয়ী বাঙালি’ কবিতার প্রথম কয়েকটি লাইন উপরে উল্লেখিত হলো। আমাদের সময়ের বহুমাত্রিক আলোক মানুষ কবি মুহম্মদ নূরুল হুদা। সমকালীন বাংলা কবিতার অন্যতম শীর্ষ কণ্ঠস্বর এই কবির কাব্য প্রয়াসের কেন্দ্রে রয়েছে ব্যক্তিমানুষ, জাতিমানুষ ও বিশ্ব মানুষের সমীকৃত প্রতীতি। জাতিসত্তার কবিরূপে বহুলনন্দিত তিনি দৈশিক ও বৈশ্বিক মানব অস্তিত্বের নান্দনিক ভাষ্যকর।

কবি মুহম্মদ নূরুল হুদা জন্ম কক্সবাজার জেলায় পোকখালী গ্রামে ৩০ সেপ্টেম্বর ১৯৪৯ সালেজন্ম গ্রহন করেন। পিতা মোহাম্মদ সেকান্দর মাতা আঞ্জুমান আরা বেগম। ১৯৬৫ সালে ঈদগাঁও হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন। ১৯৬৭ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি উত্তির্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্সসহ ১৯৭২ সালে এম এ পাশ করেন। বর্তমানে ১২ জুলাই ২০২১ সাল থেকে বাংলা একাডেমীর মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। সফল মানুষ সফল । সফল তার দীর্ঘ কর্মময় জীবন। কবিতার জগতে তিনি একজন প্রাণ পুরুষ এবং সকলের খুবই প্রিয় ব্যক্তিত্ব।

তিনি একজন মুক্তিযোদ্ধা কবি। কবিতায় তার জীবন। তবে কথা সাহিত্য মননশীল প্রবন্ধ, অনুবাদসহ সাহিত্যের সব শাখায় তার বিচরণ। দীর্ঘ জীবন শুধু লিখে যাচ্ছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। কবি নূরুল হুদার প্রিয় ক্ষেত্র কবিতা, নন্দনতত্ত¡ ও লোকবিদ্যা। কবি নূরুল হুদার সঙ্গে আমার পরিচয় খুব বেশি দিনের নয়। তবে ইতিমধ্যে অনেক বছর গড়িয়েছে। আমার ছোট একটি সৃজনশীল প্রকাশনী রয়েছে। নাম ‘লেখালেখি’ ২০০৮ সাল থেকে ‘লেখালেখি’র যাত্রা শুরু। ছাত্রজীবন থেকে আমার লেখার কিছু অভ্যাস ছিল। কর্মজীবনের ব্যস্ততায় লেখা অনেক দিন চলেনি। তবে ব্যবসা-বাণিজ্য করতে গিয়ে আবার লেখার অভ্যাস ঘুরে দাঁড়ায়। ‘সাপ্তাহিক প্যানোরমা’ ও ‘দৈনিক আজকের আওয়াজ’ নামেআমার দুইটি পত্রিকা অনেক দিন থেকে সম্পাদনা করছি। মাঝে মাঝে ব্যবসা-বাণিজ্যের সমস্যা নিয়ে লিখি। কিছু লেখা পত্রিকায় ছাপাও হচ্ছে। গ্রন্থ আকারে আমার বইও প্রকাশিত হয়েছে। সম্পাদনা ও লেখাসহ প্রায় চল্লিশের অধিক আমার বই প্রকাশিত। বাংলা একাডেমিসহ বহু নামি-দামি প্রকাশনী আমার বই প্রকাশ করেছে।

কখন কীভাবে হুদা ভাইর সঙ্গে আমার পরিচয়, ঘনিষ্ঠতা ভুলে গিয়েছি। তবে আমার প্রকাশনীর শুরুতে তার একটি গ্রন্থ প্রকাশ করে বেশ ভালো জেনেছি কবি সম্পর্কে। ২০০৯ সালে অমর একুশে বই মেলায় নূরুল হুদা ভাইয়ের বিশাল একটি বই প্রকাশ করলাম। নাম ‘ষাট বছরের কবিতা’।

‘ষাট বছরের কবিতা’ গ্রন্থের ভ‚মিকায় কবি নিজের ভাষায় বলেন-
‘২০০৯ সাল পর্যন্ত গ্রন্থাকারে প্রকাশিত আমার প্রায় সব কবিতা নিয়ে প্রকাশিত হলো ‘ষাট বছরের কবিতা।’ এটি আমার জীবনের এক আনন্দঘন মুহূর্ত। শিশু-কিশোর কাব্য ও আরো কিছু অগ্রন্থিত কবিতা এই সংকলনের বাইরে থেকে গেলো। সেগুলো নিয়ে আলাদা সংকলন প্রকাশের পরিকল্পনা আছে।’

তিনি আরও বলেন:
‘এ কথা সত্য যে, এ পর্যন্ত যাপিত জীবনের প্রতিটি মুহূর্তে আমি খাতা কলমে কবিতা লিখিনি, লেখা সম্ভবও নয়। অন্তত কবিতা যে অর্থে টেক্সট, সে অর্থে আমার প্রতিটি মুহূর্তের চেতনাকে আমি শব্দে, চিত্রে, উৎপ্রেক্ষায়, রূপকল্পে বা অন্যবিধ সৃষ্টিশীল অভিব্যক্তিতে উপস্থাপন করতে পারিনি। তবে সৃষ্টিশীলতা আমার কাছে এক অবিচ্ছিন্ন সার্বক্ষণিকতা। এই সার্বক্ষণিক পরিব্যাপ্ত স্রষ্টার অচেতন ও অবচেতন স্তরে। এই দুই স্তর পরস্পর অর্ন্তপ্রবিষ্ট, অর্ন্তবয়িত।’

‘ষাট বছরের কবিতা’ গ্রন্থটি বিশাল। ১১৩৯ পৃষ্ঠায় লিখিত কবি জীবনের সকল কবিতায় এই গ্রন্থে স্থান পেয়েছে। চমৎকার ছাপা, বাঁধাই ও অঙ্গ সজ্জায় এক অপূর্ব ঐতিহাসিক দলিল গ্রন্থের মতো কবিতার বইটি। যখন বইটি ছাপানোর প্রস্তাব আমাকে কবি নূরুল হুদা দেন, তখন আমি বুঝতে পারিনি কত বড় বই হবে, কত খরচ হবে। বই সংখ্যা ছাপানো হয়েছিল প্রায় পাঁচ শত কপি। খরচও হয়েছে কয়েক লক্ষ টাকা। তবে শেষে প্রিন্টার্স ঠিক মতো, পুরো কপি বুঝে দিতে পারেনি। ২০০৯ সালে মেলায় বেশ চেষ্টা হয়েছে বইটি বিক্রির জন্য। মূল্য বেশি হওয়াতে ক্রেতার চাহিদা বেশ কম ছিল। কবিও চেষ্টা করেছেন বইটি বিক্রি করে আমার গুদাম খালি করতে। তাই আজও বেশ কয়েশত বই গুদামে রক্ষিত আছে। আশা করি সামনের বর্ষগুলোতে সব কয়টি সংখ্যা পাঠকের হাতে পৌঁছে যাবে। পাঠক উপকৃত হবে। পাঠক পড়ে আনন্দিত হবে। অনেক অজানা জিনিস জানতে পারবে।

সত্তর দশকের একজন প্রথিতযশা কবি। তিনি আমাদের সাহিত্য অঙ্গনে ‘জাতিসত্তার কবি’ হিসেবে পরিচিত। তিনি শুধু একজন কবি নন, সঙ্গে সঙ্গে তিনি একজন ঔপন্যাসিক ও সাহিত্য সমালোচক। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশের অধিক। ১৯৮৮ সালে বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়। ২০১৫ সালে তিনি একুশে পদকও অর্জন করেন। এছাড়াও বহু দেশি- বিদেশি পদকে তিনি ভ‚ষিত হয়েছেন।

কবি নূরুল হুদার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে : জনমজাতি (১৯৯৪), মৈনপাহাড় (১৯৯৫), ব্যাঙ কুমার, চাঁদের বুড়ো চাঁদের বাড়ি, ছোটদের বেগম রোকেয়া, রাজার পোশাক, রবীন্দ্র প্রকৃতি ও অন্যান্য, আমরা তামাটে জাতি, তেলাপোকা, স্বাধীন জাতির স্বাধীন পিতা, আমি ও রোহিঙ্গা শিশু, হাজার নদীর দেশে কবিতার কৌশল, দুটি লাল পাখি ও সব্যসাচী প্রভৃতি।
নূরুল হুদার জীবনে কবিতায় সব। কবিতাকে তিনি তার জীবনের প্রধান বিষয় হিসেবে নিয়েছেন। জাতিসত্তার কবি হিসেবে তার সুনাম রয়েছে। তিনি চিন্তা করছেন এবং অতীতের ইতিহাস নিযে তার কবিতা। ‘আমরা তামাটে জাতি’ শীর্ষক কাব্য গ্রন্থের কবিতায় কবি তার স্বকীয়তাকে তুলে ধরেছেন।
‘রোদ্দুর নেয়েছি আর বৃষ্টিতে বেড়েছি
সহস্র শতাব্দী দিয়ে নিজেকে গড়েছি
আমরা তামাটে জাতি, আমরা এসেছি।
আগমনী স্মৃতি হয়ে লেগে আছে আঠালো জীবন
আমাদের জন্মলগ্ন জাতিস্মর পায়
যৌবন ঘুঙুর হয়ে যায় বেজে যায়
ব্রহ্মাণ্ডের মতো এক স্বয়ম্ভুর স্বপন-
সব স্মৃতি সব ধ্বনি একসঙ্গে পুষেছি
আমরা তামাটে জাতি, আমরা এসেছি।’

কবি নূরুল হুদা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একজন সৃজনশীল ভক্ত। তার কবিতায়, লেখা বিশ্লেষণে কবিগুরুর প্রতি অকৃত্রিম ভালোবাসার নানা নমুনা আমরা দেখতে পেয়েছি। ৩০ চৈত্র, বাংলা ১৩৯৯ সালে কবি জোড়া সাঁকোর ঠাকুর বাড়ির আঙিনায় বসে যে কবিতা লেখেন তাই আমাদের নিকট অতিব ভালো উদাহরণ।
কবির বিখ্যাত কাব্যগ্রন্থ ‘দিগন্তের খোসা ভেঙে’ দ্বিতীয় কবিতা ‘কবিতাই সত্যাসত্য’ শিরোনামে বলেন:

ওইপাশে বসেছে ভুসুকু
এই পাশে দুখু
বারান্দায় চন্ডীদাস আর মাইকেল
শতাব্দীর শেষ চৈত্র
ঠাকুরের আঙিনায়
কবির মাইফেল।
শতবর্ষ পরে নয়
নয় আরো আগে
অনন্ত অনঙ্গ বঙ্গে
আজ শুধু
কবিরাই জাগে।
আজ বঙ্গ কবি-বঙ্গ,
আজ বঙ্গ রবি-বঙ্গ,
যে যেখানে থাকো-
খুলে ধরো বই-বঙ্গ,
আঁকো জোড়াসাঁকো।
কাল মেশে কালে আর
মন মেশে মনে,
জগতের যত কবি
আজ রবি সনে।
ভুবন ভ্রমণ শেষে
চির- বিরহিণীবেশে
ওকাম্পোর অশ্রু হয়
কবির হৃদয়-
মিলন-বিরহ সত্য, কবিতাই সত্যাসত্য
জয় হোক, কবিতার জয়।’
কবি নূরুল হুদার গদ্য সাহিত্যেও ভালো দখল রয়েছে। তিনি নানা বিষয় গদ্য রচনা লেখেন। তাও বেশ উঁচু সাহিত্যের পরিচয় বহন করে। ভাষা, শব্দ, বাক্য রচনায় তিনি বেশ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। তার লেখা ‘আত্মপক্ষ’ প্রবন্ধে লেখক বলেন:
‘সুবিশাল এই বঙ্গজনপদ। সেই থেকে বহুবার আমি তার দেখা পেয়েছি এই জনপদে। কিন্তু সাহস পাইনি স্পর্শ করার। বার বার দুরু দুরু কেঁপে উঠেছে আমার বাঙালি বুক। আমি শুধু আমার ভিরুতা দিয়ে তাকে ধারণ করেছি আমার শব্দে, সাধ্যমতো আমার চিত্রে বা উপমায়। আজ যৌবনের মধ্যগগনে এসে দেখি, সে আমার অশরীরী নয়। পরাজিত হচ্ছি, বার বার পরাজিত হচ্ছি তার পেশল আলিঙ্গনে। আমার দ্রাবিড়া আজ আগুনে গড়া এক মোহান্ধ মৃন্ময়ী।’

তিনি আরও বলেন:
‘আমি বিশ্বাস করি, মিলনই সত্য, মিলনই ধ্রুব। আমি বিশ্বাস করি, একদিন ধসে পড়বে সব বাধার দেওয়াল। আমি বিশ্বাস করি, মুনি দুর্বাসার অভিশাপ ও কালের ধোপে একদিন ভ্রান্ত প্রমাণিত হবে। আমি বিশ্বাস করি, অজস্র তামাটে মানুষের উত্থানে একদিন খড়কুটোর মতো ভেসে যাবে বাধসাধকারী তৃতীয় পক্ষ। আমি বিশ্বাস করি, একদিন বিভেদ থাকবে না মানুষে-মানুষে, ব্যবধান থাকবে না শ্রেণিতে শ্রেণিতে। আমি বিশ্বাস করি, মানবতা একদিন সম-স্বার্থে সমুত্থিত হবেই। ’

‘আত্মপক্ষ’ রচনাটি কবি নূরুল হুদা ১৯৮৪ সালে কোনো এক সময় লিখেছিলেন। তা ছিল তার একটি স্বীকারোক্তিমূলক রচনা। কবি নূরুল হুদা সম্পর্কে আলোচনা করতে হলে, কবির সৃষ্টি ২০০৯ সালে প্রকাশিত ‘ষাট বছরের কবিতা’ গ্রন্থের আলোচনা না করে কোনো উপায় নেই। উক্ত গ্রন্থে কবির ষাট বছরের যত অর্জন, সৃষ্টি একটি বইতে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন। তার মূল্যবান বয়সের সকল কবিতা উক্ত গ্রন্থে স্থান পেয়েছে। অপূর্ব, অসাধারণ, বিশাল এই প্রকাশনা।

উক্ত গ্রন্থের ‘প্রবেশক’ শীর্ষক লেখায় কবি অতি সহজ সরল ভাষায় বলেন:
‘আমি বরাবরই খণ্ড কবিতার পাশাপাশি দীর্ঘ কবিতা লিখে এসেছে। বিভিন্ন বিশ্বভাষার কিছু প্রচলিত শব্দের পাশাপাশি আমার লোকভাষার শব্দ, এমনকি স্বোদ্ভাবিত নতুন শব্দ প্রয়োগ করেছি। প্রকরণ ও বিষয়ের ক্ষেত্রেও ঘুরে বেড়িয়েছি মাটি ও আকাশের নানা তেপান্তর। তবে দাঁড়িয়ে তো আছি আমার ভ‚মিতে, আমার কালে, আমার ব্যক্তিক সীমান্তে। এই বাংলা, এই বাংলাদেশ, এই বাঙালি জাতিই আমার মাটি ও আকাশ, আমার ঘর ও চরাচর, আমার চির নবায়নযোগ্য ঠিকানা, এই আমার গর্ব।’

উপরের কথাগুলো থেকে কবির পরিচয় আমরা পাই। আমরা আরও জানতে পারি কবি কি নিয়ে ভাবেন, কি নিয়ে লেখেন, কি নিয়ে নিজে সব সময় গর্ববোধ করেন। কবির জীবন মানুষ, কবির চিন্তা বাংলাদেশ, কবির কল্প দেশ ও মাতৃকার উন্নতি। এই কবির মনের একান্ত কামনা।

‘ষাট বছরের কবিতা’ গ্রন্থে কবির শ্রেষ্ঠ ৩৬টি কাব্য গ্রন্থ স্থান পেয়েছে। তার জীবনের ষাট বছরে লেখা কবিতাসমূহ উক্ত গ্রন্থে সুনিপুণভাবে স্থাপিত হয়েছে। কবিকে ও তার কবিতা জানতে হলে এই গ্রন্থটি সংগ্রহ করলে যথেষ্ট।
কবি অনুবাদ সাহিত্যে বেশ সময় ব্যয় করেছেন। বহু বিখ্যাত বিদেশি বিশেষ করে ইংরেজ কবির কবিতা তিনি বাংলায় রচনা করেছেন। উক্ত গ্রন্থের শেষে কবি ইয়েট্স দুইটি ছোট কবিতা আমাদের আকর্ষণ করে।
‘পান সঙ্গীত’ শিরোনামে কবি ইয়েট্স কবিতা অনুবাদ করেন:
মুখে সুরার পান পেয়ালা
চোখে প্রেমের বসবাস;
বুড়িয়ে গিয়ে মরার আগে
এই সত্য মানছি খাস;
মুখে তুলি পানপেয়ালা,
তোমাকে দেখি, ফেলি দীর্ঘশ্বাস।

উক্ত কবিতাটি মূল লেখা হয়, ১৯১০ সালে। কবি নূরুল হুদা অনুবাদ করেন ৭ সেপ্টেম্বর ২০০৯ সালে।
১৯১৬ সালে বিদেশে কবির আরও একটি কবিতা ‘যুদ্ধকালীন পঙক্তি’ শিরোনামে কবিতার অনুবাদ কবি নূরুল হুদা ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি অনুবাদ করেন। তা হচ্ছে:
“এমন সময় এলো যখন বরং ভালো
কবির মুখ বন্ধ রাখা, সত্য বলে নেই কিছু আর
রাজনীতিককে সবক দেওয়ার, সঠিক চলার;
তার তো জানা অনেকরকম ফন্দিফিকির
অনধিকার চর্চা করার, বিলাসিনী তরুণীকে তুষ্ট করার,
কিংবা চলো সেই বুড়োকে বাগে আনার
শীতের রাতে যার প্রয়োজন তাপ ও আলো।”
কবি নূরুল হুদার আর একটি বৈশিষ্ট্য ছিল যে, তিনি কোনো কোনো গ্রন্থের শুরুতে মহৎ কবিদের উদ্ধৃতি ব্যবহার করেছিলেন। যেমন ‘অগ্নিময়ী হে মৃন্ময়ী’ শীর্ষক কবিতার প্রারম্ভিক উদ্ধৃতিটি ছিল নিম্নরূপ:

Faust: The pain of life that haunts our narrow way
I can not shed with this or that attire.
Too old I am to be content with play,
Too young to live uncontrolled by desire.
What comfort can the shallow world bestow?
– Goethe

The post জাতিসত্তার কবি : মুহম্মদ নূরুল হুদা appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/kobi-nurul-huda/feed/ 0
সৈয়দ আলী আশরাফঃ বহুমাত্রিক গুণে মর্যাদাবান একজন কবি ও গদ্যশিল্পী https://chintavabna.com/syed-ali-ashraf/ https://chintavabna.com/syed-ali-ashraf/#respond Tue, 10 Aug 2021 14:58:32 +0000 https://chintavabna.com/?p=595 “সাহিত্য বলতে আমরা গল্প, উপন্যাস, কবিতা এবং নাটককে বুঝি। এই চার শ্রেণীর লেখা মূলত কাল্পনিক। অর্থাৎ সাহিত্যের ভিতরে ঐতিহাসিক তথ্যের সন্ধান করা ভুল। সাহিত্যিক জীবন…

The post সৈয়দ আলী আশরাফঃ বহুমাত্রিক গুণে মর্যাদাবান একজন কবি ও গদ্যশিল্পী appeared first on চিন্তা ভাবনা.

]]>
“সাহিত্য বলতে আমরা গল্প, উপন্যাস, কবিতা এবং নাটককে বুঝি। এই চার শ্রেণীর লেখা মূলত কাল্পনিক। অর্থাৎ সাহিত্যের ভিতরে ঐতিহাসিক তথ্যের সন্ধান করা ভুল। সাহিত্যিক জীবন সম্বন্ধে যে সত্য উপলব্ধি করেন তাকে রূপায়িত করার জন্য কল্পনার সাহায্য নেন। তিনি অনুভ‚তি জাগ্রত করার মাধ্যমে তার উপলব্ধিলব্ধ সত্যকে পাঠকের মনে নতুন করে দোলা দিতে চান। তনি যে মানব সমাজকে জানেন এবং যে প্রকৃতির সঙ্গে তিনি পরিচিত তার থেকে চিত্রকল্প আহরণ করে নতুন রূপকল্পের সৃষ্টি করেন।”


“সাহিত্য ও মূল্যবোধ” শিরোনামে প্রবন্ধের শুরুতে অধ্যাপক কবি সৈয়দ আলী আশরাফ উপরে উল্লিখিত কথাগুলো বলে মূল প্রবন্ধের আলোচনা শুরু করেছেন। তিনি উক্ত প্রবন্ধে আরও বলেনঃ
“সেই জন্য বলতে পারি সাহিত্য জ্ঞানের একটি শাখা। ধর্ম আমাদের শিক্ষা দেয় যে, সত্যিকারের জ্ঞান মানুষ আল্লাহর তরফ থেকে পায়। তাকেই অহীলব্ধ জ্ঞান বলে। ইসলামে বলা হয় যে, এই জ্ঞানের চরম এবং সম্পূর্ণ রূপ মহানবী হযরত মুহম্মদ (সা:) এর মাধ্যমে কোরআন হিসেবে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। অন্য সমস্ত জ্ঞানই মানুষের সচেষ্ট প্রয়াসের মাধ্যমে অর্জিত হয়।”


সৈয়দ আলী আশরাফ বহুমাত্রিক গুণে মর্যাদাবান একজন কবি ও গদ্যশিল্পী। তার কবিতা, কাব্য বিবেচনা, চিন্তার মৌলিকতা বাংলা ভাষার গৌরবীয় সম্পদ।
অধ্যাপক ড. সৈয়দ আলী আশরাফ The islamic Academy, Cambridge এর মহা পরিচালক এবং বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় দারুল ইহসান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা ও উপাচার্য ছিলেন। তিনি ১৯২৫ সালে ৩০ জানুয়ারি বাংলাদেশের বর্তমান রাজধানী ঢাকায় জন্ম গ্রহণ করেন। আর ১৯৯৮ সালে ৭ আগস্ট, শুক্রবার সকালে কেমব্রিজে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।


ঢাকা শহরে তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতকোত্তর শেষ করে উচ্চ শিক্ষার জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ভর্তি হন। তিনি ফিটজউইলিয়াম কলেজ (Fitzwilliom, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অঙ্গ প্রতিষ্ঠান) থেকে অনার্স এবং পিএচডি ডিগ্রি অর্জন করেন।
১৯৪৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজী সাহিত্য বিভাগের প্রভাষক (Lecturer) হিসেবে অধ্যাপনা শুরু করেন, ১৯৫৪ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজী সাহিত্য বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৫৬ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তানের করাচী বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সাল পর্যন্ত তিনি বিদেশে OIC বিভিন্ন উচ্চ পর্যায়ের দায়িত্ব পালন করেন।


অধ্যাপক সৈয়দআলী আশরাফ তার ব্যক্তি জীবন ও আদর্শ বোধ উভয় ক্ষেত্রেই ইসলামী চেতনাকে গভীরভাবে অনুধাবন করেছিলেন এবং আমৃত্যু সেই আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে গিয়েছেন। বৈশ্বিক ইসলামি দৃষ্টিভঙ্গির আলোকে ইসলামী শিক্ষা ব্যবস্থার পুনর্জাগরণে তার অসামান্য মৌলিক অবদান পুরো পৃথিবী ব্যাপী শিক্ষা ব্যবস্থা ইসলামি করণ আন্দোলনে ভিত্তি স্থাপিত হয়েছিল, তা পরবর্তীতে ইসলামি শিক্ষা দর্শণের বিভিন্ন শাখা প্রশাখায় বৈশ্বিক প্রভাব ফেলেছিল।


অধ্যাপক সৈয়দ আলী আশরাফ একজন সাহিত্য সমালোচক এবং কবি ও ছিলেন, তিনি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লিখতেন। কবি সৈয়দ আলী আশরাফ সম্পর্কে বলতে গিয়ে আবু রুশদ বলেন:
“সৈয়দ আলী আশরাফ এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তিনি ইংরেজি সাহিত্যের কৃতি ছাত্র ও শিক্ষক, দেশি বিদেশি সাহিত্য তার স্বচ্ছন্দ পদচারণা, ব্যক্তিগত প্রেসের অভিজ্ঞতা থেকেও তিনি গচ্ছিত নন, তিনি জীবনের অসংশোধনীয় অযৌক্তিকতা ও ক্ষণভঙ্গুরতার মধ্য দিয়ে এক দুর্লভ অভিজ্ঞতার দ্ব›দ্ব বিক্ষুব্ধ সন্ধানী এবং সর্বশেষে তিনি কিছুটা মরমী ধরনের আধ্যাত্মবাদের ও নিজের ধর্মের নিগূঢ় আশ্রয়সন্ধানী। তাই তার কবিতায় দেখতে চাই:- তার বিখ্যাত কাব্য গ্রন্থ ‘রূবাইয়াতে জহীনি’ লিখেন:
“আকাশের আলো অনাবিল জানি, সন্দী এই বসুন্ধরা,
এই তনু মন অযাচিত দান, এই কুহু স্বর মধুক্ষরা,
তবু দিল তুমি সাহারা করেছ- ধূ ধূ করে বালু তৃপ্তিহীন
এ কি তোমার রাজ্জাকী খোদা?সাখাওয়াতী কই তৃষ্ণাহরা?


সৈয়দ আলী আশরাফের কবিতা প্রসঙ্গে বলতে গিয়ে ১৯৯১ সালে ড. রাজিয়া সুলতানা বলেন:
“বাংলা সাহিত্যে দার্শনিক কবিতার জগতে সৈয়দ আলী আশরাফ একটি অসাধারণ নাম। তার কবি ব্যক্তিত্ব কোন বিশেষণে সীমায়িত হবার নয়। তিনিই প্রথম কবি, যাকে কবিতার বক্তব্য এবং আঙ্গিকের মধ্যদিয়ে যুগান্তর প্রতিভা বলে চেনা যায়। তার বক্তব্যে যে স্বকীয়তা ও শৈলী রয়েছে তাতে তিনি বাংলাদেশের বিশিষ্ট স্বাতন্ত্র চিহ্নিত জাতীয় সঙ্কট ত্রাণের প্রতিভ‚ বলে পাঠ-পাঠিকার হৃদয়ে বৃত্ত হবার স্পর্ধা রাখেন।”


সৈয়দ আলী আশরাফের কবিতায় প্রেম, ভালবাসা, দুনিয়া, মানুষ একাকার হয়ে আছে। তার লেখনিতে প্রেমের যে ঝংকার তা আমাদের সব সময় পুলকিত করে। কবির ভাষায় বলতে ইচ্ছে করে-
“যে প্রেম বায়ুর বেগে ভুলে যায় পথের ঠিকানা,
পালকের মত ক্ষীণ, ভ্রষ্টনীড়, অধীর, চপল,
সেই প্রেম প্রেম নয়- মোহমত্ত দেহের কামনা,
যৌবনের তারে তারে মিহিসুর ক্ষণিত সম্বল।
সেই প্রেম দৃঢ়মূল, ঝড়ে তবু নতশির যার,
শাখায় শাখায় শুধু হাহাকার আকুলি জাগায়,
সে প্রেম সীমায় বন্দী বসন্তের অনন্ত বাহার,
তবু সে গোস্পদে বৃথা আকাশের অসীমতা চায়।
খাঁটি প্রেম মাটি যেন, সহ্য তার কঠিন পীড়ন,
তবু সে সপ্তর্ষি, নিত্য ধ্রæবতারা প্রদক্ষিণ করে,
পর্বতের মত তার ইমানের অনড় গড়ন,
অবিচল আকাশের অবিকল প্রতিকায়া ধরে।
এই প্রেম অন্ধরাত্রে নুরানীর অনির্বাণ শিখা
রূহের আকাশ পথে যোগ করে দেহের মৃত্তিকা।”


১৯৯৭ সালে কবি সৈয়দ আলী আশরাফ স্মরণে কবি ইশারফ হোসেন এর সম্পাদনা একটি পত্রিকা সকাল প্রকাশিত হয়। উক্ত পত্রিকা উত্তর আধুনিক সাহিত্য আন্দোলনের মূখপাত্র হিসাবে তখন বেশ জনপ্রিয় ছিল। ঐ সংখ্যায় ইশারফ হোসেন সৈয়দ আলী আশরাফ এর এক দীর্ঘ সাক্ষাতকার গ্রহণ করে প্রকাশ করেন। তাতে কবি এক প্রশ্নে কবিতা সম্পর্কে বলেন,
সাম্প্রতিক বলতে যদি গত ত্রিশ বছরের কথা বলো তাহলে দুটো ধারা বিশেষভাবে লক্ষণীয়। একটি হচ্ছে বিশ্বাসহীন, ধর্মহীন। সুতরাং নিজস্ব কষ্টির মূল মানদন্ড সম্বন্ধে আস্থাহীন নতুন মানবতা সন্ধানী এক ধরনের কবিতা আর দ্বিতীয়টি ধর্মের মূলগত যে আধ্যাত্মিক সেই উপলব্ধিভিত্তিক মানবতার চিরন্তন মানদন্ডকে নতুনভাবে সাহিত্যের মাধ্যমে ফুটিয়ে তোলা। অমিয় চক্রবর্তী যেমন অত্যাধুনিক হয়েও বিশ্বাস সচেতন আমিও তেমনি আধুনিক বিভ্রম এবং বিভ্রান্তিক জানার জন্যই ধর্মের আধ্যাত্মিক উপলব্ধিকে একান্তভাবে প্রয়োজনীয় মনে করি। আমার কবিতায় তুমি তারই স্বাক্ষর দেখতে পাবে।”
সৈয়দ আলী আশরাফ তার সেই চিন্তা যেমন চরিত্র, কাব্যে, গদ্যে, প্রকাশ করেছেন তার নতুনা নাচের কবিতাংশে দেখি:
“এ জীবনে বন্দী হয়ে থেকে
রূহানীর নূরানীকে ভুলে,
রূহানীর দীপ্তি চোখে এলে
এ জীবন দেখেছি নূরানী।
রূহানী অজ্ঞ দীপ্তি প্রেমিতে ভাস্বর
সেই প্রেম দীপ্ত চোখে মৃত্যুই নশ্বর।
পেরিয়ে সমুদ্র মরুবালুর পাহাড়
পূত মদিনায় তাই এসেছি এবার।”


সৈয়দ আলী আশরাফ শুধু কবিতা, গদ্য, অনুবাদ, ভ্রমণ বিষয় লেখেননি, লিখেছে অগণিত ইংরেজী প্রবন্ধ। যা দেশে বিদেশে প্রকাশিত হয়েছে। লেখকের উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হচ্ছে; কবিতা: চৈত্র যখন (১৯৫৭), বিসংগতি (১৯৭৪), হিজরত (১৯৮৪), রূবাইয়াতে জহীনি (১৯৯১), অনুবাদ: ইভানকে ক্লেয়ারগল (১৯৬০), প্রবন্ধ: কাব্যপরিচয় (১৯৫৭), নজরুল জীবনে প্রেমের এক অধ্যায় (১৯৯৫), বাংলা সাহিত্যে মুসলিম ঐতিহ্য, অন্বেষা। ইংরেজীতে: Ed. The other Harmony,Muslim Tradition in Bengali Literature (1982), Literature, Society and Culture 1947-1972, Muslim Education: Aims and Objectives of Islamic Education: Curriculum and teacher Education-etc.
সৈয়দ আলী আশরাফ একজন সার্থক সাহিত্য সমালোচক ছিলেন। বিভিন্ন কবি, সাহিত্যিকে নিয়ে তার বহু প্রবন্ধ নিবন্ধ রয়েছে। স্বার্থক সমালোচক হিসাবে তিনি বাংলা সাহিত্যে বড় আসন লাভ করতে সক্ষম হয়েছেন। ‘আধুনিক বাংলা কাব্যে সমাজ সচেতনতা’ শীর্ষক এক প্রবন্ধে সৈয়দ আলী আশরাফ বলেন:
একজন তরুণ লেখক স্বীকার করেছেন রবীন্দ্রনাথ ‘হিন্দু’ বলেই নিজেকে পরিচয় দিতেন এবং হিন্দু ঐহিত্যের ভিতরেই বহুকিছুর সন্ধ্যান পেয়েছেনÑহিন্দু এবং মুসলিম ঐতিহ্যকে মিল করার ব্যর্থ প্রয়াস করেননি। নজরুল সেই চেষ্টা করেছিলেন কিন্তু সার্থক হননি। অপূর্ব সুন্দর ভাষায় তিনি কালী বন্দনা ও রচনা করেছেন আবার রসূল সাল্লাল্লাহ আলাইহে ওয়া সাল্লামের উপর অপরূপ কবিতা এবং ‘নাত’ লিখেছেন। কিন্তু এ দুই দুই-ই থেকেছে। এ দুইকে এক করতে পেরেছেন (এবং সে ব্যাপারে তার সার্থকতা প্রশংসনীয়) যখন তিনি তার নিজস্ব জীবনবোধ বা বিদ্রোহ বা প্রেমকে রূপায়িত করতে চেয়েছেন। ‘খোদার আসন আরশ’ এবং ‘পরশুরামের পরশ কুঠার’ একই কবিতায় স্থান পেয়েছে। এ কবিতায় তিনি হিন্দু বা মুসলিম জীবনবোধ ফুটিয়ে তুলতে চাননি, তার প্রেমের অভাবের বিরুদ্ধে বিদ্রোহকে পরিস্ফুট করতে চেয়েছেন। কিন্তু যখনই তিনি এমন কোন ভাষা ব্যবহার করেছেন যে ভাষা হিন্দু ঐতিহ্যকে জাগ্রত করে এবং মুসলিম ভাবধারার বিরোধী সেখানে হিন্দু মুসলিম ভাবধারা মিলাতে তিনি সার্থক হননি।


‘সৈয়দ আলী আশরাফের কবিতা ও কবি মানস’ শীর্ষক এক প্রবন্ধে বিশিষ্ট সাহিত্যিক, গবেষক মোহাম্মদ মাহফুজউল্লাহ বলেন:
“কাব্যের ভাব বা বিষয়বস্তুর ক্ষেত্রে সৈয়দ আলী আশরাফের রচনায় বৈচিত্র্য ও ব্যাপ্তি তার পরিচয় দিতে গেলে উল্লেখ করতে হয় যে, প্রেম, প্রকৃতি, স্বদেশের পটভূমি ও পরিবেশ, ব্যক্তিগত সুখ-দু:খ অনুভ‚তি, আত্ম-অন্বেষণ ও আবিষ্কার, মানবিক মূল্যবোধ, অবক্ষয়ের বেদনা, বিষাদ ও বিসঙ্গতি, ইতিহাস ও ঐতিহ্য চেতনা, ধর্মীয় ও আধ্যাত্মিক বোধ এবং চিন্তা-চেতনা, সংস্কৃতিক ধ্যান-ধারণা, মনন-চিন্তন, প্রজ্ঞা ও আধুনিক জীবনবোধ তার কবিতায় ব্যঙ্গময়।”

তিনি সৈয়দ আলী আশরাফ সম্পর্কে একই প্রবন্ধে আরও বলেন:
“বস্তুত: ঐতিহ্যবোধ ও প্রেরণাগত দিক ছাড়া, নজরুলের সঙ্গে সৈয়দ আলী আশরাফের কাব্যগত সম্পর্ক অত্যন্ত ক্ষীণ এবং কিছু আরবী ফারসী শব্দ ব্যবহারের মধ্যেই একরূপ সীমাবদ্ধ। বরং ফররুখ আহমদের সঙ্গেই তার মানস সার্যজ্য বেশী। যদিও তিনি ফররুখ আহমদের মতো বলিষ্ঠ ও সোচ্চার কন্ঠ নন, হয়তো বা কাব্যে তেমন মিশনারীও নন।”

মূলত সৈয়দ আলী আশরাফ একজন ইসলামী চিন্তাবিদ, গবেষক ও সৃষ্টিশীল মানুষ ছিলেন। জীবন ও চরিত্রে ইসলামের মৌলিক বিষয় সমূহকে ধারণ করে জীবন কাটিয়েছেন। তিনি একজন স্বার্থক সুফী। সুফী জীবনের মৌলিক চরিত্র সমূহ তার জীবন চরিত্রে সুন্দরভাবে চর্চা করার চেষ্টা করেছেন। ইসলামী শিক্ষা তথা শিক্ষাকে কিভাবে ইসলামের আদলে ঢেলে সাজানো যায় তার জন্য তিনি দীর্ঘ জীবন সাধনা করেছেন, গবেষণা করেছেন, লিখেছেন এবং বাস্তবায়নের জন্য চেষ্টাও করেছেন। বাংলাদেশে ইসলামী আন্দলনের শিক্ষাকে বাস্তবরূপ দেয়ার জন্য তিনি ঢাকায় দারুল এহেসান বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠা করে জীবনের শেষ সময় পর্যন্ত চেষ্টা করেছেন।


অধ্যাপক ড. আলী আশরাফ ছিলেন বুদ্ধি বৃত্তিক চিন্তাশীল এবং অধ্যাত্মিক দূরদৃষ্টি সম্পন্ন অক্লান্ত পরিশ্রমী একজন মানুষ। এরপরও সাদা মাটা জীবন ছিল তার পছন্দ। তিনি ছিলেন প্রকৃত বিশ্বাসের মূর্ত প্রতীক; যে বিশ্বাস জ্ঞান ও ভালবাসায় লালিত। তিনি ছিলেন অত্যন্ত সুহৃদয়বান ও স্নেহময়। তিনি দয়া ও সহমর্মিতায় ছিলেন সিক্ত, সব সময় সাধ্যমত অন্যকে সহযোগীতা করতেন। তিনি ছিলেন একজন মহান শিক্ষক, একজন ভাল বন্ধু এবং একজন বিচক্ষণ পরামর্শ দাতা, একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হিসেবে ইসলামের বাণী প্রচারে দেশে দেশান্তরে জীবন কাটিয়েছেন।
সৈয়দ আলী আশরাফ সম্পর্কে খুবই সংক্ষেপে মাহমুদ শাহ কোরেশী বলেন “সমগ্র বিশ্বে ইসলামি শিক্ষা পদ্ধতির অনন্য বৈশিষ্ট্যগুলো উপলব্ধি করানোর কাজটি ছিল তার জীবন সাধনা। অথচ তিনি ছিলেন আধুনিক ইংরেজী কবিতার অন্যতম রসগ্রাহী সমালোচক ও সাহিত্যের সমাজতত্ত¡ বিষয়ে একজন প্রাথমিক গবেষক।”

The post সৈয়দ আলী আশরাফঃ বহুমাত্রিক গুণে মর্যাদাবান একজন কবি ও গদ্যশিল্পী appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/syed-ali-ashraf/feed/ 0
শাহ আবদুল হান্নান : আমাদের পথচলার আদর্শ https://chintavabna.com/shah-abdul-hannan/ https://chintavabna.com/shah-abdul-hannan/#respond Thu, 29 Jul 2021 15:51:51 +0000 https://chintavabna.com/?p=577 আর্থিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক সততার যে নজির শাহ আবদুল হান্নান রেখে গেছেন, তা বিরল। তিনি ছিলেন শুল্ক ও আবগারি বিভাগের কালেকটর, দুর্নীতি দমনব্যুরোর মহাপরিচালক, জাতীয়…

The post শাহ আবদুল হান্নান : আমাদের পথচলার আদর্শ appeared first on চিন্তা ভাবনা.

]]>
আর্থিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক সততার যে নজির শাহ আবদুল হান্নান রেখে গেছেন, তা বিরল। তিনি ছিলেন শুল্ক ও আবগারি বিভাগের কালেকটর, দুর্নীতি দমনব্যুরোর মহাপরিচালক, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এবং চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর, অভ্যন্তরীণ সম্পদ ও ব্যাংকিং বিভাগের সচিব।


শাহ আবদুল হান্নান ছিলেন একজন ইসলামি দার্শনিক, শিক্ষাবিদ, লেখক, অর্থনীতিবিদ ও সমাজসেবক। এছাড়াও তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। তিনি ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।


শাহ আবদুল হান্নানের জন্ম ১ জানুয়ারি ১৯৩৯ সাল কটিয়াদী, কিশোরগঞ্জ জেলায়। মৃত্যু ২ জুন ২০২১ সাল। তিনি ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ১৯৬১ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।


তার কর্মজীবন শুরু হয় শিক্ষকতা পেশা দিয়ে। ১৯৬২ সালে তিনি ঢাকা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৬৩ সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন। ১৯৯৮ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।


শাহ আবদুল হান্নান ছিলেন একজন লেখক, গবেষক, সমাজ সংস্কারক। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন ইসলাম কিছু ধর্মীয় রীতিনীতির সমষ্টি নয়, বরং এর রয়েছে নিজস্ব পারিবারিক নীতি, সমাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা, রাষ্ট্রীয় নীতি যা এই যুদ্ধবিধস্ত, অশান্ত পৃথিবীতে আবারো শান্তির বারতা আনতে সক্ষম। তাই তিনি তার এই চিন্তাধারাকে যথাসাধ্য মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমৃত্যু চেষ্টা চালিয়ে গিয়েছেন।

তার ক্ষুরদার লেখনি অথচ সংক্ষিপ্ত, সব সময় আমাকে আকর্ষণ করেছে। যখন পত্র-পত্রিকায় তার লেখা চোখে পড়তো, তা নিমেষে পড়ে শেষ করতাম। তার জীবনের শেষের দিকে অতি সংক্ষিপ্ত, উপদেশমূলক, শিক্ষণীয়, পালনীয় লেখাটি আমার হৃদয়কে দারুণভাবে আলোড়িত করে। তিনি ‘আমার জীবনের উপলব্ধি’ শীর্ষক শিরোনামে লিখেছেন-


“আমি ৮০ বছর বয়স পার করছি। এই দীর্ঘ জীবনে নিজের অনেক অভিজ্ঞতা ও উপলব্ধি হয়েছে। যেসব উপলব্ধি থেকে কিছু একটা পাঠকদেরকে অবহিত করছি; যাতে তারা চিন্তার খোরাক পেতে পারেন। সব সময় আমি সংযত চিন্তা করেছি। গভীরভাবে ভেবেছি।

কারণ সেই হিসেবে আমার উপলব্ধি হয়েছে যা পাঠকদের জন্য উপকারী হতে পারে। একে একে আমার পনেরোটি উপলব্ধি নিম্নে উপস্থাপন করছি।


১. কাউকে যোগ্য হতে হলে তার উচিত গুরুত্বপূর্ণ অনেক বই পড়া। এসব বই হতে পারে ইসলামের ওপর বা অন্যান্য প্রয়োজনীয় বিষয়ের ওপর। গণ্যমান্য লেখকের বই বাছাই করা উচিত। কারণ সব লেখকের উপলব্ধি সমান হয় না। যারা সিনিয়র লেখক, তারা অনেক চিন্তা করে লিখে থাকেন।


২. ইসলামের জন্য কাজ করতে হলে পবিত্র কুরাআনের অর্থ প্রতি বছর অন্তত একবার পড়া উচিত। কুরআনের সাথে গভীর সংযোগ ছাড়া ইসলামের মহৎ কর্মী হওয়া সম্ভব নয়। কুরআন শরীফ অসাধারণ গ্রন্থ। এতে রয়েছে আল্লাহতায়ালা সম্পর্কে বা তওহিদ সম্পর্কে বিস্তারিত আলোচনা, নৈতিকতা সম্পর্কে ব্যাপক আলোচনা, শিরকের বিরুদ্ধে যুক্তি এবং অনৈতিকতার বিরুদ্ধে বড় শাস্তির ঘোষণা।


৩. ইসলামের জন্য যোগ্য লোক তৈরি করা জরুরি। এজন্য সিনিয়র লোকদের উচিত ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্লাস করা। একেকটি ক্লাসে ১৫-২০ জন থাকতে পারে। এই কোর্স এক বা দুই বছরের জন্য হতে পারে। নিজে এ রকম ১০টি কোর্স করেছি। এসব কোর্স কুরআনভিত্তিক ও উন্নত ইসলামি সাহিত্যভিত্তিক হতে পারে।


৪. নারীদের সব সময় খুব গুরুত্ব দিতে হবে। তাদের ব্যাপক অংশগ্রহণ ছাড়া ইসলামের বা দেশের সত্যিকার কল্যাণ হতে পারে না। তাদের মর্যাদা ও অধিকার সুনিশ্চিত করতে হবে।


৫. বর্তমানে যেসব ইসলামি সংগঠন রয়েছে সেগুলোকে শক্তিশালী করা প্রয়োজন। সংগঠন ছাড়া বড় কাজ করা যায় না। প্রত্যেকের উচিত তার পছন্দের ইসলামি সংগঠনে যোগদান করা।


৬. অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামি বইগুলো বেশি করে ছড়িয়ে দেওয়া দরকার। ইসলামি দাওয়াতের অগ্রগতি নির্ভর করে মানুষকে ইসলামি বই দেওয়ার ওপর। অনেক গুরুত্বপূর্ণ ইসলামি বই ভালো করে ছড়ানো হয়নি। এসব গুরুত্বপূর্ণ বই ছড়ানোর ব্যবস্থা করতে হবে।


৭. সমাজসেবার মাধ্যমে প্রত্যেকের উচিত নিজের গ্রাম বা এলাকার দারিদ্র্য দূর করা। সব কিছুই সরকার করতে পারে না। সেজন্য ব্যক্তি উদ্যোগের প্রয়োজন অনেক।


৮. মধ্যপন্থাই উত্তম। আল্লাহতায়ালা কুরআনের মধ্যপন্থার কথা বলেছেন। মুসলিম জাতিকে তিনি ‘মধ্যপন্থী’ উম্মত বলেছেন।


৯. হটকারিতা বা বাড়াবাড়ি ভালো নয়। কুরআনের বিভিন্ন জায়গাতে বাড়াবাড়ির নিন্দা করা হয়েছে। সূরা নাহলের ৯০ আয়াতে আল্লাহতায়ালা বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন।


১০. শ্রমিকরা আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই বঞ্চিত। বেশিরভাগ ক্ষেত্রে তারা উপযুক্ত মজুরি পান না। বাধ্য হয়ে তাদেরকে অনেক আন্দোলন করতে হয়। অথচ শ্রমিকদের সমস্যা বোঝা আমাদের সবারই দায়িত্ব।


১১. গৃহকর্মী/গৃহে যারা কাজ করে, তাদেরকে খুবই কম মজুরি দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে দুই থেকে তিন হাজার করে টাকা দেওয়া হচ্ছে। অথচ এই মজুরি যা দেওয়া উচিত তার অর্ধেকও নয়।


১২. যারা অফিসে কাজ করেন তাদের উচিত সব সাক্ষাৎপ্রার্থীকে সাক্ষাতের সুযোগ দেওয়া। এর ফল খুব ভালো হয়। এমনকি সুবিচার করতেও এটা সহায়ক হয়ে থাকে।


১৩. অফিসের কাজ ফেলে রাখা উচিত নয়। কাজ ফেলে রাখলে পরে তা জটিলতা সৃষ্টি করে।


১৪. বিদেশ সফরে গেলে সে দেশের স্থানীয় মসজিদ ও স্থানীয় ইসলামি সংগঠনের অফিস পরিদর্শন করে আসা উচিত। এতে উম্মাহর মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পায়।


১৫. বিদেশ সফরে গেলে কিছু ইসলামি বই সাথে নিয়ে গেলে ভালো হয়। এতে বিদেশে ইসলামের দাওয়াত দিতে অনেক সুবিধা।


১৬. বিশে^র বড় শক্তিগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে সুবিচারের নীতি অনুসরণ করে না। তারা নিজেদের রাজনৈতিক ও ব্যবসায়ী স্বার্থে কাজ করে। অনেক সময় শোষণ করে।


১৭. সবর (ধৈর্য) মহা ওষুধ। সবর সব সময় সব অবস্থায় মানুষকে সাহায্য করে।


১৮. যে রাগারাগি করে, তার ভুল করার সম্ভাবনা বেশি।


১৯. সাধ্যমতো দান করা উচিত। দান করলে কেবল অন্যের নয়, নিজেরও কল্যাণ হয়।


২০. মানব জাতির সংশোধনের জন্য সাধ্যমতো ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করা উচিত।
আমি নিজের উপলব্ধিগুলো বললাম। যদি এগুলো আপনাদের ভালো লেগে থাকে, তবে আপনারা ও এগুলোকে আপনাদের কাজের ভিত্তি বানাতে পারেন।’


অসাধারণ এই লেখাটি আমাদের সকলের জীবনে পথচলার জন্য অমূল্য উপদেশ। সমাজের সকল স্তরের মানুষের জন্য তিনি উক্ত প্রবন্ধে চমৎকারভাবে উপস্থাপন করেছেন।


শাহ আবদুল হান্নান ইসলামি অর্থনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি নিয়ে বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন। যেমন:
১. ইসলামি অর্থনীতিতে সরকারে ভ‚মিকা
২. ইসলামি অর্থনীতি দর্শন ও কর্মকৌশল
৩. নারী সমস্যা ও ইসলাম
৪. নারী ও বাস্তবতা
৫. সোস্যাল ল অব ইসলাম
৬. দেশ সমাজ ও রাজনীতি
৭. বিশ্বচিন্তা
৮. সোভিয়েত ইউনিয়নে ইসলাম
৯. উসুল আল ফিকহা
১০. ল ইকনোমিক অ্যান্ড হিস্টোরি।


শাহ আবদুল হান্নান অনেক বড়মাফের মানুষ ছিলেন। মাদ্রাসায় লেখাপড়া করেন নাই। বিশ্ববিদ্যালয় পড়েছেন। সরকারি চাকরি শেষে অবসর জীবনে নিজেকে পরকালের জন্য তৈরি করেছেন। তিনি ছিলেন দ্বীনের প্রকৃত খাদেম। তাঁর চরিত্র, আমল আখলাক ছিল উঁচুমাপের মর্দে মোজাহিদের মতো।


আমার সঙ্গে শাহ আবদুল হান্নানের পরিচয় খুবই অল্প দিনের। তবে দীর্ঘ জীবন তাকে দেখেছি। তার কর্মতৎপরতা পর্যবেক্ষণ করেছি। তার লেখনি সব সময় পড়েছি। নীরব সমাজকর্মী ছিলেন তিনি। কখনো কারো সম্পর্কে খারাপ কথা বলতে শুনি নাই। সব সময় ‘পজেটিভ’ চিন্তা তার ছিল। জীবনকে এগিয়ে নেওয়ার চিন্তা-চেতনা নিয়ে তিনি চলতেন।
আমার ব্যবসা জীবন শুরুতে ১৯৮২ সালে প্রথম তার সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়। সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে ব্যবসা শুরুর উদ্যোগ নিয়ে। তৈরি পোশাক শিল্প নিয়ে আমার ব্যবসার যাত্রা। ১৯৮৩ সালে আমরা চার বন্ধু মিলে তৈরি পোশাক শিল্প স্থাপনের জন্য ইয়ূথ গার্মেন্ট লিঃ নামে কোম্পানি করে ঢাকায় ২৯ এয়ারপোর্ট রোডে কাজ শুরু করি। ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে সবেমাত্র তৈরি পোশাক রপ্তানি শুরু হয়েছে। এজন্য বন্ডেড ওয়্যার হাউজ লাইসেন্স নিতে হয়। প্রথম দিকে নানা জটিলতা ছিল এই লাইসেন্স পাওয়া নিয়ে। অবশ্য পরে ধীরে সহজ হয়ে পড়ে। আমি আমার কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মরহুম ফিরোজ আলমসহ শাহ আবদুল হান্নান সাহের সরকারি অফিসে দেখা করি। বললাম আমাদের তৈরি পোশাক শিল্পের জন্য বন্ডেড ওয়্যার হাউজ লাইসেন্সের জন্য আবেদন করেছি। আপনি একটু বলে দিলে হয়তো দ্রুত লাইসেন্সটা পেয়ে যাবো। তিনি সংশ্লিষ্ট দপ্তরে টেলিফোন করলেন। বললেন, আমার স্নেহের ছোট ভাই লাইসেন্সের জন্য আবেদন করেছে। একটু দেখবেন কি করা যায়। এটুকু বলা শেষ বলা। বেশি কিছু বললেন না। তাই দ্রæত আমরা লাইসেন্স পেয়ে গেলাম। তারপর আর তেমন দেখা সাক্ষাৎ হয় নাই বললে চলে। তবে পরবর্তীতে বিভিন্ন সভায়, সেমিনারে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। সব সময় ভালো ভালো পরামর্শ দিতেন।


সর্বশেষ শাহ আবদুল হান্নানের সঙ্গে আমার সাক্ষাৎ ও আলোচনা হয় জাতীয় শরিয়া কাউন্সিলের কেন্দ্রীয় অফিসে। আমি তখন ইসলামিক ফাইনেন্স এন্ড ইনভেস্টমেন্টের (IFIL) চেয়ারম্যানের দায়িত্বে। তা ২০১৮ সালের কথা।
শাহ আবদুল হান্নানের মৃত্যুর পর বিভিন্ন পত্র-পত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সম্পর্কে ব্যাপক লেখালেখি শুরু হয়েছে। ৩ জুন ’২১ দেনিক প্রথম আলো পত্রিকায় সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান ‘উত্তর গোড়ান নিবাসী সচিবের কথা’ শিরোনামে একটি স্মৃতিচারণমূলক প্রবন্ধ লিখেছেন। লেখার শেষ অংশে ফাওজুল কবির খান বলেন-


“আর্থিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক সততার যে নজির শাহ আবদুর হান্নান রেখে গেছেন, তা বিরল। আমি ক্ষণজন্মা এই মানুষটির আত্মার মাগফিরাত কামনা করি। তাদের সন্তান ইমু ও ফয়সালের প্রতি সমবেদনা। তাদের বলি, এমন একজন মানুষকে পিতা হিসেবে পাওয়া যে কোনো সন্তানের জন্য একটি বিরল সম্মান। আর নিজেদের বলি, এমন একজন সরকারি কর্মকর্তা পাওয়া জাতির জন্য ভাগ্যের বিষয়।’


আমরা আজ শাহ আবদুল হান্নানের মতো একজন দক্ষ, সৎ ও দেশপ্রেমিক ব্যক্তিকে হারিয়েছি। আমি ছাত্র জীবন থেকে তাকে চিনতাম, জানতাম। কিন্তু তার অনেক লুকায়িত গুণের কথা আজ শুনছি। মানুষের চরিত্রের এমন সুন্দর গুণ লুকায়িত আছে যেনে আজ অবাক হচ্ছি। আমরা জানি সরকারি চাকরি করলে সরকারি প্লট পাওয়া কোনো ব্যাপার নয়। শুধু সরকারি কর্মকর্তা কেন রাজনৈতিক ব্যক্তিরা পর্যন্ত সরকারি প্লটের মালিক হয়েছেন। কিন্তু তিনি গোড়ানে নিজের পৈত্রিক সম্পত্তি রয়েছে বলে সরকারি প্লটের জন্য আবেদনও করেন নাই। কেন মিথ্যা বলবেন যে ঢাকায় তার কোনো জমিজমা নাই। কেমন সততা। এক অপূর্ব নজির। এমন কি সরকারি খরচে বিদেশ ভ্রমণ সরকারি কর্তাদের নিত্যদিনের ঘটনা। কিন্তু তিনি সরকারি খরচে বিদেশ যেতেও রাজি ছিলেন না। এটিকে তিনি নিজের আমানতের খেয়ানত মনে করতেন।


তার অফিস ছিল সকলের জন্য উন্মুক্ত, তিনি ছিলেন ছোট-বড় সকলের নিকট সহজলভ্য। এটাও ছিল তার বিশেষ গুণ। ভ্যাট আইন প্রবর্তনের তিনি ছিলেন সত্যিকার অর্থে আসল ব্যক্তি। আজ দেশ উপকৃত ভ্যাট আইনের মাধ্যমে। রাত দিন পরিশ্রম করে তিনি যখন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন তখন ভ্যাট আইন প্রণয়ন ও কার্যকরী করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। আজ আমরা তার পরিশ্রমের সুফল পাচ্ছি।


একজন আদর্শ মানুষের সকল গুণের অধিকারী ছিলেন শাহ আবদুল হান্নান। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালীন সময়ে যে সততা, নিষ্ঠা, আদর্শের পরিচয় দিয়েছেন তা এ সমাজে খুবই বিরল। অপূর্ব, শিক্ষণীয়, ঈর্ষণীয় চরিত্রের অধিকারী তিনি ছিলেন।


আজ শাহ আবদুল হান্নান সম্পর্কে লিখতে গিয়ে নানা কথা ঘুরপাক খাচ্ছে। অনেক কথা ভুলেই গিয়েছি। তবে বার বার মনে পড়ে তিনি অতি আস্তে সুন্দরভাবে স্বল্প কথায় ইসলামের দাওয়াত দিতেন। যখনি তার সাথে দেখা হয়েছে তিনি দ্বীনের দাওয়াত দেওয়ার কাজে জড়িত হতে বলতেন। নিজেও সব সময় এই কাজটি নিখুঁতভাবে করেছেন। সরকারি চাকরি করতেন। কিন্তু সরকারি চাকরিতে থাকাকালীন কোনো রাজনৈতিক দলের সদস্য হয়ে কাজ করেননি। তবে তিনি ইসলামি আদর্শে মনেপ্রাণে, চরিত্রে বিশ্বাসী ছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই আদর্শে বলিয়ান ছিলেন।


একদিন পত্রিকায় আমার একটি লেখা পড়ে আমাকে ফোন করে ধন্যবাদ জানালেন। তিনি তা না করলেও পারতেন। কিন্তু এত বড় মানুষের অধিকারী হয়েও অন্যের ভালো কাজের প্রশংসা করতে ভুল করতেন না। তিনি আমাকে আরো বললেন, তুমি লিখে যাও। লেখা বন্ধ করো না। সবসময় লিখবে।


সমাজ সচেতন মানুষ শাহ আবদুল হান্নান। সামাজিক নানা কাজে নিজেকে আজীবন জড়িয়ে রেখে ছিলেন। ইসলামি ব্যাংক প্রতিষ্ঠায় তার অবদান অতুলনীয়। অবসর জীবনে ইসলামি ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। তিনি বলতেন, এই দায়িত্ব আমার ইবাদতের অংশ। আন্দোলনের অংশ। ইসলামি শরীয়া বোর্ড গঠন ও তার কার্যক্রম নিয়ে তিনি সবসময় সক্রিয় ছিলেন। ইবনে সিনা ট্রাস্ট, ইবনে সিনা হাসপাতাল, ইবনে সিনা মেডিক্যাল কলেজ, মানারত স্কুল, মানারত বিশ্ববিদ্যালয়, ইসলামি ব্যাংক হাসপাতাল, ইসলামি ব্যাংক মেডিক্যাল কলেজসহ বহু প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কাজ করেছেন। ইসলামি অর্থনীতির একজন যোগ্য, জ্ঞানী গবেষক হিসেবে শাহ আবদুর হান্নান স্মরণীয় হয়ে থাকবেন।


শাহ আবদুর হান্নানের মতো একজন কৃতীমান মানুষের বিদায় সমাজে শূন্যতা সৃষ্টি করে। তাই করেছে। আর একজন শাহ আবদুল হান্নান কবে আমাদের সমাজে আসবে জানি না। তিনি চলে গিয়েছেন। কিন্তু তার আদর্শ, চিন্তা, লেখনি, উপদেশ আমাদের মাঝে মজুত রয়েছে। তা থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামীতে পথ চলতে হবে। তার সর্বশেষ বিশটি উপদেশমূলক লেখা সমাজের সকল স্তরের মানুষের জন্য অতি সুন্দর পথ নির্দেশনা, আল্লাহপাকা তাকে পরকালের সর্ব উচ্চ মর্যাদায় স্থান দিক এই দোয়া করি।

The post শাহ আবদুল হান্নান : আমাদের পথচলার আদর্শ appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/shah-abdul-hannan/feed/ 0
মহাশ্মশান মহাকাব্য কবি কায়কোবাদের অমর সৃষ্টি https://chintavabna.com/mohakobi-kaykobad/ https://chintavabna.com/mohakobi-kaykobad/#comments Wed, 28 Jul 2021 17:39:47 +0000 https://chintavabna.com/?p=574 বাংলা ভাষায় সর্ববৃহৎ মহাকাব্য ‘মহাশ্মশান’ এর রচয়িতা কবি কায়কোবাদ। কায়কোবাদ তৃতীয় পানি পথের যুদ্ধের বিষয়বস্তুকে কেন্দ্র করে এই মহাকাব্য ‘মহাশ্মশান’। পৃষ্ঠা সংখ্যা ৭৯০। তৃতীয় পানি…

The post মহাশ্মশান মহাকাব্য কবি কায়কোবাদের অমর সৃষ্টি appeared first on চিন্তা ভাবনা.

]]>
বাংলা ভাষায় সর্ববৃহৎ মহাকাব্য ‘মহাশ্মশান’ এর রচয়িতা কবি কায়কোবাদ। কায়কোবাদ তৃতীয় পানি পথের যুদ্ধের বিষয়বস্তুকে কেন্দ্র করে এই মহাকাব্য ‘মহাশ্মশান’। পৃষ্ঠা সংখ্যা ৭৯০। তৃতীয় পানি পথের যুদ্ধ হয়েছিল ভারতীয় মুসলমান ও মারাঠা শক্তির মধ্যে। সেই যুদ্ধে মারাঠারা মুসলমানদের হাতে শোচনীয়ভাবে পরাজয় বরণ করেছিল। ‘মহাশ্মশান’ লিখে কায়কোবাদ বাংলা সাহিত্যে তার আসন অক্ষয় করে রেখে গিয়েছেন।


১৮৫৭ সালে কায়কোবাদ ঢাকা নওয়াবগঞ্জ থানার এক গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫১ সালে ২১ জুলাই তিনি মহাপ্রয়ানে যাত্রা করেন। তার গ্রামের নাম আগলা পূর্বপাড়া। তার পিতার নাম শাহ রহমতউল্লাহ আল কোরায়শী ওরফে এমদাদ আলী। তিনি পেশায় একজন আইনজীবী ছিলেন। মায়ের নাম জরিফুন্নেসা খাতুন।


কায়কোবাদ বাড়িতে আরবি ফারসি শিখতেন। তখন মুসলমান সমাজে ইংরেজি শিক্ষাকে হারাম মনে করত। তিনি গ্রাম থেকে ঢাকা এসে সদরঘাটের পগোজ স্কুলে ভর্তি হন। এখানেই শুরু হয় তার প্রকৃত শিক্ষাজীবন। এক বছর পর পিতা মারা যান। তিনি গ্রামে ফিরে যান। গ্রামের এক মাদ্রাসায় ভর্তি হন। সেই সময় তিনি মাদ্রাসার পাঠ্য বইর চেয়ে বেশি কাব্য সাহিত্যের বই পড়তেন। কবিতা লেখার চেষ্টা করতেন। ধীরে ধীরে তার কবিতা লেখা এক রকম নেশা হয়ে পড়ল। ছাত্রজীবন থেকে তিনি কবি হিসেবে পরিচিত হয়ে পড়েন।


এক সময় তার লেখা কবিতাসমূহ নিয়ে দুইটা ছোট কবিতার বই বের করেন। একটির নাম ছিল ‘কুসুমকানন’ অন্যটির নাম ‘বিরহবিলাপ’। তখনকার কাশিম বাজারের মহারানি কবিতা গ্রন্থ দুইটি পড়ে দশ টাকা এবং কাশীর ভুবনমোহনী চতুর্ধারিণী পাঁচ টাকা উপহার পাঠিয়ে এই কিশোর কবিকে অভিনন্দন জানান। ফলে কবির লেখনীস্পৃহা বেড়ে যায় বহুগুণে।


প্রবেশিক পরীক্ষা দিতে পারেননি। অল্প বয়সে পোস্ট মাস্টারের চাকরি নেন। গ্রামে থাকেন। ১৯৩২ সাল পর্যন্ত ঐ চাকরি করেন। যৌবনে কায়কোবাদ তার মামা হেদায়েত আলী বড় মেয়ে তাহেরুন্নেসা খাতুনকে বিয়ে করেন।


চাকরি জীবন এবং কবিতা লেখা একসঙ্গে চলতে থাকে। আমাদের স্কুল জীবনে কায়কোবাদের কবিতা পাঠ্য বইতে ছিল। আজও মনে পড়ে তার বিখ্যাত ‘আযান’ কবিতা:


‘ কে ঐ শোনাল মোরে আযানের ধ্বনি।
মর্মে মর্মে সেই সুর, বাজিল কি সুমধুর
আকুল হইল প্রাণ, নাচিল ধমনী।
কি মধুর আযানের ধ্বনি!’


বাংলা সাহিত্যে কায়কোবাদকে ‘মহাকবি’ বলা হয়। তার প্রকৃত নাম কাজেম আল কোরায়সী। মীর মোশাররফ, কায়কোবাদ, মোজম্মেল হকের মধ্যে কায়কোবাদই হচ্ছে সর্বতোভাবে একজন কবি। কাব্যের আদর্শ ও প্রেরণা তার মধ্যেই লীলাময় হয়ে ওঠে। সেজন্য অত্যন্ত জোরের সঙ্গে বলা যায় আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কায়কোবাদ।


বিশিষ্ট লেখক মোহাম্মদ রহমতউল্লাহ তার ‘পাঁচ শত মনীষীর জীবন কথা’ গ্রন্থে মহাকবি কায়কোবাদ সম্পর্কে বলেন:


“চাকরি জীবন ও কবিতা লেখা এক সঙ্গে চলছিল। অনেক কবিতা জমা হয়ে গেছে। তিনি বই ছাপাতে মনস্থ করলেন। কয়েকজন প্রকাশকের কাছে গেলেন। কিন্তু কেউ তার বই ছাপাতে আগ্রহ দেখালেন না। শেষে এক মাড়োয়ারি ব্যবসায়ী তার বই প্রকাশে সাহায্য করতে এগিয়ে এলেন। মাড়োয়ারি ব্যবসায়ীর টাকায় কায়কোবাদ ১৩০২ বঙ্গাব্দে বের করলেন তার ‘অশ্রুমালা’ কাব্যগ্রন্থটি।’


অশ্রæমালা কাব্যগ্রন্থ প্রকাশের পর কায়কোবাদ কবি হিসেবে বেশ প্রশংসিত হন। দেশের নানা কবি সাহিত্যিক তার প্রশংসা করলেন। বিশেষ করে তখনকার আলীপুর থেকে কবি নবীব চন্দ্র সেন কবিকে লিখেছিলেন –


‘মুসলমান যে বাংলা ভাষায় এমন সুন্দর কবিতা লিখতে পারে, আপনার বই ‘অশ্রুমালা’ না পড়লে তাহা বিশ্বাস হইত না।’


এই সকল প্রশংসাবলী কায়কোবাদ কাব্য রচনায় বিশেষভাবে উৎসাহিত করলো। তিনি ভাবলেন, হ্যাঁ তাকে লিখতে হবে। লিখতে হবে এমনভাবে যাতে করে মুসলমানরা বুক ফুলিয়ে বলতে পারে, তাদের অতীত ইতিহাস ছিল অত্যন্ত গৌরবমণ্ডিত।


কায়কোবাদ ছিলেন দেশের কবি, মানুষের কবি, মানবতার কবি। তিনি দেশ ও জাতিকে নিয়ে চিন্তা করতেন। দেশকে ভালোবাসতেন। দেশের মানুষের মর্যাদা, সম্মান, গৌরব কীভাবে ফিরে আসবে তা নিয়ে নিয়ত ভাবতেন, লিখতেন। তাই তার ‘দেশের বাণী’ কবিতায় তারই প্রতিচ্ছবি ফুটে উঠেছে:


‘কে আর বুঝিবে হায় এ দেশের বাণী?
এ দেশের লোক যারা,
সকলইতো গেছে মারা,
আছে শুধু কতগুলো শৃগাল শকুনি!
সে কথা ভাবিতে হায়
এ প্রাণ ফেটে যায়,
হৃদয় ছাপিয়া উঠে- চোখ ভরা পানি।
কে আর বুঝিবে হায় এ দেশের বাণী!
এ দেশের লোক যত
বিলাস বাসনে রত
এ দেশের দুঃখ কিছু নাহি বুঝে তারা।
দেশ গেল ছারেখারে,
এ কথা বলিব কারে?
ভেবে ভেবে তবু মোর হয়ে গেছে সারা!
প্রাণভরা হাহাকার
চোখ ভরা অশ্রুধার,
এ হৃদি যে হয়ে গেছে মরুভ‚মি-পারা!


মহাকবি কায়কোবাদ মাত্র প্রবেশিকা পরীক্ষা উত্তীর্ণ না হয়ে কাব্য সাধনায় খ্যাতি অর্জন করেন। বহু কাব্যগ্রন্থ রচনা করে তিনি মুসলিম জাতিকে সাহিত্য চর্চার নতুন দর্শন দেখিয়ে গিয়েছেন। কিশোরকাল থেকে তার কবিতা তখনকার পাঠকসমাজে বহুল সমাদৃত। ১৯৩২ সালে বঙ্গীয় মুসলিম সাহিত্য আন্দোলনের মূল অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন কবি কায়কোবাদ। বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯২৫ সালে নিখিল ভারত সাহিত্য সংঘ তাকে ‘কাব্যভ‚ষণ,’ ‘বিদ্যাভ‚ষণ,’ ও ‘সাহিত্যরতœ’ উপাধিতে ভ‚ষিত করেন।


কবির কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: বিরহ বিলাপ (১৮৭০) তার প্রথম কাব্য। কুসুমকানন (১৮৭৩), অশ্রুমালা (১৮৯৬), মহাশ্মশান (১৯০৪), শিবমন্দির বা জীবন্ত সমাধি (১৯২১), অমিয় ধারা (১৯২৩), শ্মশানভষ্ম (১৯২৪), মহররম শরীফ (১৯৩৩), শ্মশান ভসন (১৯৩৮), প্রেমের বাণী (১৯৭০), প্রেম পরিজাত (১৯৭০) প্রভৃতি উল্লেখযোগ্য।


কোনো কোনো গবেষকদের মতে কবির অশ্রæমালা কাব্যগ্রন্থটি তার প্রথম কাব্যগ্রন্থ। কিন্তু প্রকাশিত হয়েছে ১৯৯৬ সালে। ‘বিরহ বিলাপ’ কাব্যগ্রন্থটি প্রথম তার প্রকাশিত হয় ১৯৭০ সালে। কবির অধিকাংশ কাব্যগ্রন্থ বৃটিশ আমলে প্রকাশিত হয়। তথ্য সূত্রে দেখা যায়, ‘প্রেমের বাণী’ ও ‘প্রেম পারিজাত’ এই দুইটি কাব্যগ্রন্থ ১৯৪৭ সালের পর পাকিস্তান আমলে প্রকাশিত হয়েছে। কবি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন ১৯৫১ সালের ২১ জুলাই। ঢাকার আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়।


যখন মুসলিম সমাজ নানাভাবে অবহেলিত ছিল, মুসলমানদের বাংলা ভাষা ও সাহিত্য চর্চা ছিল না যখন ইংরেজি শেখা ‘হারাম’ বলে কিছু লোক ‘ফতোয়া’ দিত, তখনকার সমাজে একজন প্রগতিশীল, সৃজনশীল সৃষ্টিশীল কবি কায়কোবাদের আগমন। জাতিকে পথ দেখার জন্য, চলার শক্তি যোগানোর জন্য তার সকল সৃষ্টি। তাই তার কবিতায় বেজে ওঠে –


‘বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার জন্মভ‚মি।
গঙ্গা পদ্মা যাচ্ছে ব’য়ে,
যাহার চরণ চুমি।
ব্রহ্মপুত্র গেয়ে বেড়ায়,
যাহার পুণ্য গাথা!
সেই সে আমার জন্মভ‚মি,
সেই সে আমার মাতা!
আমার মায়ের সবুজ আঁচল
মাঠে খেলায় দুল!
আমার মায়ের ফুল বাগানে,
ফুটছে কতই ফুল!
শত শত কবি যাহার।
গেয়ে গেছে গাথা!
সেই সে আমার জন্মভ‚মি,
সেই সে আমার মাতা!
আমার মায়ের গোলা ছিল,
ধন ধান্যে ভরা!
ছিল না তার অভাব কিছু,
সুখে ছিলাম মোরা!
বাংলা মায়ের স্নিগ্ধ কোলে,
ঘুমিয়ে রব আমি!
বাংলা আমার মাতৃভাষা
বাংলা জন্মভ‚মি!
সূত্র: কবির লেখা- ‘বঙ্গভ‚মি ও ভঙ্গভাষা’ কবিতা

The post মহাশ্মশান মহাকাব্য কবি কায়কোবাদের অমর সৃষ্টি appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/mohakobi-kaykobad/feed/ 1
ড. মুহাম্মদ শহীদুল্লাহ : জ্ঞানতাপস বাংলা ভাষার ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্ব রক্ষায় অনির্বাণ https://chintavabna.com/dr-muhammad-shahidullah/ https://chintavabna.com/dr-muhammad-shahidullah/#respond Sat, 10 Jul 2021 10:16:37 +0000 https://chintavabna.com/?p=565 ‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।’ শব্দগুলো উচ্চারণ করেছিলেন জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ। তিনি ১৯১৭ সালের ২৭ ডিসেম্বর কলকাতায়…

The post ড. মুহাম্মদ শহীদুল্লাহ : জ্ঞানতাপস বাংলা ভাষার ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্ব রক্ষায় অনির্বাণ appeared first on চিন্তা ভাবনা.

]]>
‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।’ শব্দগুলো উচ্চারণ করেছিলেন জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ। তিনি ১৯১৭ সালের ২৭ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য সম্মেলন’ এর দ্বিতীয় অধিবেশনে সভাপতির ভাষণে আরও বলেন, ‘আমরা বঙ্গদেশবাসী। আমাদের কথাবার্তায়, ভয়-ভালোবাসায়, চিন্তা ও কল্পনার ভাষা বাংলা। তাই আমাদের মাতৃভাষা বাংলা।’


ড. মুহম্মদ শহীদুল্লাহ উক্ত সভায় আরও বলেন, ‘পৃথিবীর ইতিহাস আলোচনা করে দেখ, মাতৃভাষায় উন্নতি ছাড়া কোনো জাতি কি কখনও বড়হতে পেরেছে? আরব পারস্য জয় করেছিল, কিন্তু পারস্য আরবের ভাষা নেয়নি। শুধু নিয়েছিল তার ধর্মভাব আর কতগুলো শব্দ। সেদিন অতি কাছে যেদিন বাংলা বিশ্ববিদ্যালয়ের প্রধান ভাষার স্থান অধিকার করবে। বিদেশি ভাষার সাহায্যে জ্ঞান বিজ্ঞানের চর্চার মতো সৃষ্টি ছাড়া প্রথা কখনও টিকতে পারে না।’
‘এখন আমাদের শিক্ষিত সমাজের রুচি সাধুভাষার দিকে। এখন এই ভাষায় চলবে। এ ভাষায়ই লেখাপড়া করতে হবে। এতেই আমাদের ভাবী বাংলার মুসলমান সাহিত্য রচনা করতে হবে। এটাই হিন্দু-মুসলমান নির্বিশেষে বাঙালি জাতির ভাষা হবে।’


মুহম্মদ শহীদুল্লাহ ১৮৮৫ সালে ১০ জুলাই ভারতের পশ্চিমবঙ্গে চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম মুনশী মফিজউদ্দিন আহমেদ। তার পিতা হাড়োয়া গ্রামের গোরাচাঁদের প্রাচীন দরগাহর একজন খাদেম ছিলেন। ১৯২১ সালে তিনি ঢাকা এসে স্থায়ীভাবে বসবাস করেন।


ড. মুহাম্মদ শহীদুল্লাহ ১৯০৪ সালে প্রবেশিকা পরীক্ষা পাস করেন। তিনি ১৯০৬ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ এবং ১৯১০ সালে সিটি কলেজ থেকে সংস্কৃতিতে অনার্সসহ বিএ পাস করেন। ১৯১২ সালে তিনি তুলনামূলক ভাষাতত্তে¡ এমএ পাস করেন। ১৯১৪ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনও পাস করেন। ১৯১৯ সালে তিনি স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের আহ্বানে কলকাতা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. দীনেশ চন্দ্র সেনের গবেষণা সহকারী পদে যোগদান করেন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর তিনি সংস্কৃত ও বাংলাভাষা বিভাগে লেকচারার পদে যোগদান করেন।


১৯২৬ সালে উচ্চশিক্ষার জন্য তিনি প্যারিস যান। ধ্বনিতত্তে¡ প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। ১৯২৮ সালে তিনি দেশে ফিরে আসেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগদান করেন।


ড. মুহাম্মদ শহীদুল্লাহ তার সারাটা জীবন জ্ঞান সাধনায় কাটিয়েছেন। জ্ঞান চর্চা, জ্ঞান অন্বেষণ, জ্ঞান আহরণের তার আনন্দ আর্তি আর উল্লাস। জ্ঞান বিতরণই ছিল তার শান্তি। তিনি মাতৃভাষা বাংলা ছাড়া আরও ১৮টি ভাষায় পারদর্শী ছিলেন। তার জীবনের ৮৪ বছর বয়সের মধ্যে ৭৫ বছর শিক্ষা ও জ্ঞান অন্বেষণের সাধনার জীবনে ইংরেজি, ফারসি, জার্মান, সংস্কৃত পালি, প্রাকৃত, আরবি, উর্দু, বৈদিক, আবেস্তান, তিব্বতি, সিংহলি, হিন্দি, মৈথলী, আসাম ও উড়িষ্যা প্রভৃতি দেশ-বিদেশের ভাষা আয়ত্ত করতে সক্ষম হয়েছিলেন। তিনি বলতেন, ‘সাধনা করলেই সিদ্ধি লাভ হয়।’


ড. এনামুল হকের মতে- ড. মুহাম্মদ শহীদুল্লাহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হইলেও জার্মান বিশ্ববিদ্যালয়ের স্নেহের দুলাল এবং প্যারিস বিশ্ববিদ্যালয়ের বীরপুত্র। প্রকৃতপক্ষে তিনি সভ্য জগতের তিন তিনটি খ্যাতনামা এবং প্রাচীন বিশ্ববিদ্যালয়ের জ্ঞানধারার ত্রিবেনী সঙ্গম। এই জ্ঞান তীর্থে স্নাত হইলে পুণ্য অর্জিত হয় কিনা বলা যায় না, তবে মন যে মুক্ত, প্রাণ যে উদার, হৃদয় যে বিশাল এবং মস্তিষ্ক যে জ্ঞানগর্ভ হইয়া ওঠে, তাহাতে অপরের না হোক, অন্তত আমার কোনো সন্দেহ নাই।’


ড. মুহাম্মদ শহীদুল্লাহ প্রাচ্যের আল-বেরুনি নামে সকলের নিকট পরিচিত। তিনি ৮৪ বছর জীবিতকালে তার কর্মক্ষেত্রে এবং সাহিত্য সংস্কৃতিতে অশেষ অবদান রেখে গেছেন।
শহীদুল্লাহ সব সময়ই সাহিত্য কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এমএ পাসের পর তিনি বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সম্পাদক হন। ১৯৪৮ সালে তিনি পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলনের সভাপতি ছিলেন। তিনি উর্দু অভিধান প্রকল্পের সম্পাদক ছিলেন। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হচ্ছে:
ভাষা ও সাহিত্য, বাংলা ভাষার ইতিহাস, দীওয়ানে হাফিজ, রুবাইয়াত-ই-ওমর খৈয়াম, নবী করিম মুহাম্মদ, ইসলাম প্রসঙ্গ, বিদ্যাপতি শতক, বাংলা সাহিত্যের কথা ২ খণ্ড, বাংলা ভাষার ব্যাকরণ, ব্যাকরণ পরিচয়, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, মহররম শরীফ, টেইল ফ্লম দি কুরআন, Bnddhist Mystic songs (1960), Hundred sayings of the Holy Prophet উল্লেখযোগ্য।
আজ খুব বেশী করে মনে পড়ে এই জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহকে। তাতে অনেক কারণ রয়েছে। ভাষা, শিক্ষা ও ইসলামের ক্ষেত্রে তার অবদান স্মরণীয়। ড. মুহাম্মদ শহীদুল্লাহ উল্লেখিত সব ভাষা শিক্ষা এবং ধর্ম চর্চাকে ইবাদত মনে করতেন। এসব ক্ষেত্রে তিনি তাই অবদান রেখে গেছেন।


আজ আমরা তার অবদানের কথা অনেকটা ভুলে গিয়েছি। তরুণসমাজ তাকে নিয়ে তেমন যেন চর্চা করছে না। অনেকে বলেন, তিনি ১৮টি ভাষা জানতেন, আবার অনেকে উল্লেখ করেছেন তিনি ২০টি ভাষা জানতেন। সব চেয়ে বড় পরিচয় তিনি ৫২-এর ভাষা আন্দোলনের মূল পথিকৃত ছিলেন।
পাকিস্তান প্রতিষ্ঠার আগে আলিগড় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর ড. জিয়াউদ্দিন যখন পাকিস্তানের রাষ্ট্র ভাষা হিসেবে উর্দুর পক্ষে প্রস্তাব পেয়েছিলেন তখন ড. মুহাম্মদ শহীদুল্লাহ তার প্রতিবাদে দৈনিক আজাদে এক প্রবন্ধ লিখে অতীত জাগরুক করেন।


ড. মুহাম্মদ শহীদুল্লাহ ছিলেন বাংলা ভাষার প্রকৃত গবেষক। তার গবেষণা থেকে প্রমাণিত হয়েছে, বাংলা ভাষা ও সাহিত্যের নির্মাতা হিন্দুও নয় মুসলমানও নয় – বৌদ্ধতান্ত্রিক সম্প্রদায়। অবশ্য রূপে রসে একে সজিব করেছেন মুসলিম আমির উমরাহরা। ড. মুহম্মদ শহীদুল্লাই প্রমাণ করেছেন সংস্কৃত থেকে নয়, বাংলা ভাষার উদ্ভব হয়েছে ‘ গৌড়ি প্রকৃত’ থেকে। যেমন বাংলায় ‘তুমি ঘোড়া দেখ’ গৌড়িতে হবে ‘তুন্থে ঘোড়া অংদেক খহ’।
ড. মুহম্মদ শহীদুল্লাহ তার গবেষণা দেখিয়েছেন সংস্কৃতিতে ‘ঘোড়া’ শব্দ নাই। আছে ‘অশ্ব’। গৌড়ি প্রকৃত (পালি ভাষায়) ‘ঘোটক’ শব্দ পাওয়া যায় ঘোড়া সেখান থেকেই বাংলা ভাষায় এসেছে। ১৯১৬ সালে হর প্রসাদ শাস্ত্রী নেওয়ার বৌদ্ধদের কাছ থেকে কতগুলো পুঁথি সংগ্রহ করেন। ঐ সকল পুঁথি বৌদ্ধ দোহা বা সঙ্গীত রয়েছে। এই সঙ্গীতগুলো তখন প্রাচীন বাংলার নিদর্শন। শহীদুল্লাহ ঐ বৌদ্ধ গানের ওপর ডক্টর অব থিসিস করেন।
১৯৫২ সালে একুশের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিন থাকাকালে তিনি ১৪৪ ধারা ভঙ্গ করে ভাষা আন্দোলনের সূচনা করেন।


তিনি বলতেন, ভাষার বৈচিত্র আল্লাহতায়ালারই সৃষ্টি। মানবচিত্তে আল্লাহতায়ালাই ভাষার বীজ রোপণ করে দিয়েছেন। তিনি বাংলা ভাষার গঠন, বৈশিষ্ট্য ও বিকাশের জন্য আজীবন সাধনা করে গেছেন। তিনি তাই লিখেছেন, বাংলাভাষার সহজ ব্যাকরণ, আঞ্চলিক ভাষার অভিধান ও ইসলামি বিশ্বকোষ। তিনি পবিত্র কোরআন শরীফের তাফসিরও করেছেন।


অবাক হওয়ার বিষয যে, ড. মুহম্মদ শহীদুল্লাহ এত বড় শিক্ষিত পণ্ডিত ব্যক্তি হয়েও খাঁটি মুসলমান ছিলেন। ধর্মের সঠিক আকিদা তিনি পোষণ করতেন। ধর্ম নিয়ে তার কোনো বাড়াবাড়ি ছিল না। এখনও আমাদের সমাজে মানুষ সাধারণত একটু উচ্চশিক্ষিত হলেই ইসলাম সম্বন্ধে ভুল ধারণা করে বসে। এটা তাদের অজ্ঞতার জন্য। অনেকে নতুন নতুন ব্যাখ্যা বিশ্লেষণ জুড়ে দেয় ধর্মে। ড. মুহাম্মদ শহীদুল্লাহর মধ্যে এসব ছিল না। আমরা বলব ড. মুহম্মদ শহীদুল্লাহ চিরদিনের শিক্ষিতদের শিক্ষক, সাধারণ মানুষের পথপ্রদর্শক, গোটা মুমিন মুসলমানের আদর্শ। বিদ্যা আর আগুন দান করলেই, বাড়ে যা- তা তিনি কাজকর্মে, আদর্শে, চর্চায় প্রমাণ করে দেখিয়ে গেছেন।


তিনি ১৯৬৯ সালে ১৩ জুলাই আমাদের ছেড়ে পরপারে চলে গেলেন। তখন তার বয়স হয়েছিল ৮৪ বছর।
আজ তাই দুঃখ হয় অনেক অবহেলা, অযত্নে যখন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে ঢুকতে বাম পার্শ্বে তার কবর, আদি প্রাচীন জীর্ণ মসজিদ সামনে। কেউ যখন স্মরণ করে না, যত্ন করে না। জন্ম ও মৃত্যু দিবসে এসে দলে দলে জিয়ারত করে না। অনেক দিন পর এখন তার কবরে একটি সাইন বোর্ড লাগানো হয়েছে। আমরা যখন সত্তর দশক ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ি তখন তার কবর চেনার জন্য কোনোসাইন বোর্ডও দেখতে পাইনি। আমাদেরঘুমন্ত জাতি আবারও জেগে উঠুক জ্ঞানতাপস, ধার্মিক, পণ্ডিত ড. মুহম্মাদ শহীদুল্লাহ সাহিত্য চর্চা করে।


ড. মুহাম্মদ শহীদুল্লাহ কর্মের স্বীকৃতিস্বরূপ অসংখ্য পুরস্কার ও পদক লাভ করেন। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে প্রথম এমেরিটাস অধ্যাপক পদ প্রদান করেন। একই বছর ফ্রান্স সরকার তাকে সম্মানজনক পদক ‘নাইট’ অব দি অর্ডারস অব আর্টস অ্যান্ড লেটার্স দেয়। ঢাকা সংস্কৃতি পরিষদ তাকে ‘বিদ্যাবাচস্পতি’ উপাধিতে ভ‚ষিত করেন। পাকিস্তান আমলে তাকে ‘প্রাইভ অফ পারফরম্যান্স পদক’ (১৯৫৮) ও মরণোত্তর ‘হিলাল ই ইমতিয়াজ খেতাব’ প্রদান করে। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স তাকে সম্মানিত সদস্য (ফেলো) রূপে মনোনীত করে কিন্তু পাকিস্তান সরকারের অনুমতি না থাকায় তিনি তা গ্রহণ করতে পারেননি। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে মরণোত্তর ‘ডিলিট’ উপাধি দেয়। ১৯৮০ সালে তাকে বাংলাদেশ সরকার মরণোত্তর স্বাধীনতা পদক প্রদান করে সম্মানিত করেন।
ভাষা ক্ষেত্রে তার অমর অবদানকে সম্মান ও শ্রদ্ধা জানাতে ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা হলের নাম পরিবর্তন করে শহীদুল্লাহ হল করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি কলা ভবনের নাম তার নামে অলংকৃত করে।

The post ড. মুহাম্মদ শহীদুল্লাহ : জ্ঞানতাপস বাংলা ভাষার ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্ব রক্ষায় অনির্বাণ appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/dr-muhammad-shahidullah/feed/ 0
মাইকেল মধুসূদন দত্ত : আধুনিক বাংলা কবিতার জনক https://chintavabna.com/michael-madhusudan-dutt/ https://chintavabna.com/michael-madhusudan-dutt/#respond Sun, 20 Jun 2021 11:58:04 +0000 https://chintavabna.com/?p=539 “এতক্ষণে” – অরিন্দম কহিরা বিষাদে“জানিনু কেমনে আসি রক্ষণ পশিলরক্ষঃপুরে! হায়, তাত, উচিত কি তবএ কাজ, নিকষা সতী তোমার জননী,সহোদর রক্ষশ্রেষ্ঠ? শূলী-শম্ভূলিভকুম্ভকর্ণ? ভ্রাতপুত্র বাসব বিজয়ী?নিজগৃহ পথ,…

The post মাইকেল মধুসূদন দত্ত : আধুনিক বাংলা কবিতার জনক appeared first on চিন্তা ভাবনা.

]]>
“এতক্ষণে” – অরিন্দম কহিরা বিষাদে
“জানিনু কেমনে আসি রক্ষণ পশিল
রক্ষঃপুরে! হায়, তাত, উচিত কি তব
এ কাজ, নিকষা সতী তোমার জননী,
সহোদর রক্ষশ্রেষ্ঠ? শূলী-শম্ভূলিভ
কুম্ভকর্ণ? ভ্রাতপুত্র বাসব বিজয়ী?
নিজগৃহ পথ, তাত, দেখাও তস্করে?
চÐলে বসাও আনি রাজার আরায়?
কিন্তু নাহি গঞ্জি তোমা, গুরুজন তুমি
পিতৃতুল্য। ছাড় দ্বার, যাব অস্ত্রাগারে,
পাঠাইব রামানুজে শমন-ভবনে,
লস্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে।”


কবি মাইকেল মধুসুদন দত্ত অমিত্রাক্ষর ছন্দে লেখা মহাকাব্য ‘মেঘনাদবধ কাব্য’ ১৯৬১ সালে প্রকাশিত। কাব্যটি তাঁর শ্রেষ্ঠ কমৃ হিসাবে বিবেচিত।

এটি অমিত্রাক্ষর ছন্দে বা ‘ফ্র ভার্সে’ রচিত। তিনি প্রথমে তিলোত্তমা সম্ভব কাব্য ১৮৬০ সালে রচনা করেন। উপরের উদ্ধতি থেকে এ কাব্যের ছন্দ প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই অংশটি ষষ্ঠ সর্গের অংশ বিশেষ এবং মেঘনাদ ও বিভীষণ নামে পরিচিত।

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ট্রানবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তিনি বাঙরা নবজাগরণ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং অন্যতম পুরোধা ব্যক্তিত্ব্ আধুনিক বাংলা সাহিত্যেও প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত।

১৮২৪ সালের ২৫ জানুয়ারি যমোর জেলার সাগরদাঁড়ি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবাওে মধুসূদনের জন্ম। তাঁর পিতা রাজনারায়ণ দত্ত এবং জাহ্নবী দেবীর একমাত্র সন্তান। পিতা রাজনারায়ণ দত্ত কলকাতার সদর দেওয়ানি আদালতের খ্যাতনামা উকিল।

মধুসুদনের প্রাথমিক শিক্ষা শুরু হয় তার মা জাহ্নাবী দেবীর কাছে। জাহ্নবী দেবী তাকে রামায়ন, মহাভারত, পুরাণ প্রভৃতির সঙ্গে সুপরিচিত করে তোলেন। সাগরদাঁড়ির পাশের গ্রামের শেখপুরা মসজিদের ইমাম মুফতি লুৎফুল হকের কাছে প্রাথমিক শিক্ষা শুরু করেন। বিদ্বান ইমামের নিকট তিনি বাংলা, ফারসি, আরবী পড়েছেন।
তের বছর বয়সে মধুসুদন করকাতায যান। স্থানীয় একটি স্কুলে কিছুদিন পড়া সোনা করেন। পওে তিনি তদনীন্দন হিন্দু কলেজে বর্তমান প্রেসিডেন্সি বিশ^বিদ্যালয় ভর্তি হয়ে পড়াশোনা করেন। তিনি খুবই মেধাবী ছাত্র ছিলেন।
১৮৪৩ সালে মধুসুদন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দোপাধ্যায়ের নিকট খৃষ্ঠধর্ম গ্রহণের ইচ্ছা ব্যক্ত করেন। ‘ওল্ড মিশন চার্চ’ নামে এক অ্যাংলিক্যান চার্চে গিয়ে তিনি খ্রিষ্ঠান ধর্ম গ্রহণ করেন। তাঁকে দীক্ষিত করেছিলেন পাদ্রী ডিলট্রি। তিনিই তার নাম ‘মাইকেল’ রাখেন। তাঁর পিতা তাকে ত্যাজ্য পুত্র করেন। তবে শিবপুরের বিশব কলেজে পড়াশোনা করেন। চার বছর তার পিতা লেখাপড়ার খরচ বহন করেন।


কলেজ লেখাপড়া শেষ কওে কলকাতায় চাকুরির চেষ্টা কওে, চাকুরী না পেয়ে মধুসুদন মাদ্রাজে চলে যান। একটি ইংরেজী স্কুলে চাকুরী করেন। বিভিন্ন পত্রিকায় তার ইংরেজি কবিতা প্রকাশিত হয়। হিন্দু ক্রনিকল নামে একটি পত্রিকাও সম্পাদনা করেন। মাত্র পঁচিশ বছর বয়সে তার প্রথম ইংরেজী কাব্য ‘দ্য ক্যাপটিভ লেডি’ রচনা করেন। কবি ও দক্ষ ইংরেজী লেখক হিসাবে খ্যাতি ছড়িয়ে পড়ে।


মাদ্রাসে আসার কিছুদিন পর মধুসুদন রেবেকা ম্যাকটিভিস নামে এক ইংরেজ যুবতীকে বিবাহ করেন। তবে কয়েক বছর পর তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর তিনি এক ফরাসী অধ্যাপকের মেয়ে হেনেরিয়েটা সোফিয়াকে বিয়ে করেন। তাঁর এই দ্বিতীয় স্ত্রী মৃত্যুও পূর্ব পর্যন্ত তাঁর সঙ্গেই ছিলেন।

১৮৬২ সালে মধুসুদন ব্যরিস্টারী পড়ার জন্য বিলেতে গেলেন। তিনি বিলেতে খরচ চালানো অসম্ভব বুঝে ফ্রান্সের রাজধানী প্যারিসে চলে যান। বিদেশে আর্থিক সংকটকালে ইশ^রচন্দ্র বিদ্যাসাগর তাঁকে অর্থ পাঠিয়ে সাহায্য করেন।
১৮৬৬ সালে ব্যারিষ্টরী পাশ কওে তিনি নিজ দেশে ফিরে এসে আইন ব্যবসা শুরু করেন।

বাংলা ভাষায় প্রথম সনেট রচনার কৃতিত্ব মাইকেল মধুসূদন দত্তের, সনেটকে বাংলায় চতুশপদী নাম মহাকবি মাইকেল মধুসূদনই দিয়েছিলেন। বাংলা সনেট এর সার্থক দ্রষ্ঠা কবি মধুসূদন দত্ত ১৮৬৫ সালে ফ্রান্সের ভাসাই নগরীতে অবস্থানকালেই ইতালির কবি পেত্রার্কেও সনেট থেকে অনুপ্রাণিত হয়ে প্রথম বাংলা সনেট রচনা করতে সক্ষম হন। ১৮৬৬ সালে কবির চতুর্দশপদী কবিতাগুলি গ্রন্থাকাওে প্রকাশিত হয়। এই কবিতায় কবি চিত্তের ব্যাকুলতা, স্বদেশ প্রেম ও আবেগ ধ্বণিত হয়েছে। ‘বউ কথা কও’ শিরোনামে কবি যে সনেট লিখেন, তার কিছু অংশ পাঠকের সুবিদার জন্য উল্লেখ করছি-

‘কি দুখে, হে পাখি, তুমি শাখার উপরে
বসি, বউ কথা কও, কও এ কাননে?
মানিনী ভামিনী কি হে, ভামের গুমওে,
পাখারূপ- ঘোমটায় ঢেকেছে বদনে?
তেঁই সাধ তাওে তুমি মিনতি বচনে?
তেঁই হে এ কথাগুলি কহিছ কাতরে?
বড়ই কৌতুক, পাখি, জনমে এ মনে-
নর-নারী-রঙ্গ কি হে বিহঙ্গিনী করে?
সত্য যদি, তবে শুন, দিতেছি যুকতি,
(শিখাইব শিখেছি যা ঠেকি এ কু-দায়ে)
পবনের বেগে যাও যথায় যুবতী;
“ক্ষম প্রিয়ে” এহ বাল পড় গিয়া পায়ে!
কভু দাস, কভু প্রভু, শুন, ক্ষুন্ন-মতি,

প্রেম-রাজ্যে রাজাসন থাকে এ উপায়ে।”
কবি যখন বিলেতে বা ফ্রান্সে ছিলেন তখন তার হৃদয দেশ ও জাতির জন্য যে প্রেরণা অনুভব করেছিলেন, তা তিনি তার বিখ্যাত ‘বঙ্গভাষা’ সনেট ছন্দে অর্থাৎ চতুর্দশপদী কবিতায় বিধৃত করেন। তিনি জীবনের শুরুতে ইংরেজী কবিতা, প্রবন্ধ লিখা শুরু করেন। পরবর্তীতে সকলের সুপরামর্শে, নিজের বিবেক ও চিন্তার প্রেরণার তাগিদে আপন ভাষা বাংলায় কবিতা লেখা শুরু করেন। কবিকে জানার, বুঝার ও কবি মনের চিন্তার আকুতি নি¤েœ উল্লিখিত কবিতায় প্রকাশিত:

হে বঙ্গ, ভাÐাওে তব বিবিধ রতন,
তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি,
পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ
পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।
কাটাইনু বহু দিন সুখ পরিহারি।
অনিদ্রায়, নিরাহাওে সঁপি কায় মনঃ,
মজিনু বিফল তপে অরেণ্যে বরি,Ñ
কেলিনু শৈবালে; ভুলি কমল-কানন!
স্বপ্নে তব কুললগ্নি কয়ে দিলা পরেÑ
“ওওে বাছা, মাতৃকোষে রতনের রাজি,
এ বিখারী দশা তবে কেন তোর আজি?
যা ফিরি, অজ্ঞান তুই, যা-ওে ফিরি ঘরে!”
পালিলাম আজ্ঞা-সুখে; পাইলাম কালে
মাতৃভাষা-রূপে খনি, পুর্ণ মনিজালে।”

মধুসূদন দত্ত নাট্যকার হিসেবেই প্রথম বাংলা সাহিত্রের াঙ্গনে পদার্পন করেন। ‘রামনারায়ণ তর্করতœ’ বিরচিত ‘রত্মাবর’ি এটাকে ইংরেজী অনুবাদ করতে গিযে তিনি বাংলা নাট্য সাহিত্যেও াভাব বোধ করেন। এই অভাব পূরণের লক্ষ্যে তিনি নাটক লেখায় আগ্রহী হন। ১৮৫৯ সালে ‘শমিষ্ঠা’ নাটক রচনা করেন। এটাই প্রকৃত অর্থে বাংলা ভাষায় প্রথম রচিত মৌলিক নাটক। ১৮৬০ সালে তিনি রচনা করেন দুইটি প্রহসন, যথা: ‘একেই কি বলে সভ্যতা’ এবং বুড়ো শালিকের ঘাড়ে রোঁ এবং পূণাঙ্গ ‘পদ্মাবতী’ নাটক। কৃষ্ণকুমারী নাটক (১৮৬১), মায়াকানন (১৮৭৪), রচনা করেন।

কাব্য রচনা করেন: তিলোত্তমা সম্ভব কাব্য (১৮৬০) মেঘনাদবধ কাব্র (১৮৬১), ব্রজজাঙ্গানা কাব্য (১৮৬১), বীরাঙ্গানা কাব্য (১৮৬২), চতুর্দশপদি কবিতাবলী (১৮৬৫)। অনুবাদ গ্রন্থ: হেকটর বধ (১৮৬২)। ইংরেজী রচনা: কালেক্টেড পোয়েময, দি াপসরি আ স্টোরি ফ্রম হিন্দু মিথোরজি, দ্যা ক্যাগটিভ রেডি, বিশনস অফ দ্য পস্ট্ কাব্র নাট্য: রিজিয়া: ইমপ্রেস াফ ইন্ডে। ানুবাদ নাটক : রতœাবর,ি শর্মিষ্ঠা, নীল দর্পন অব দি ইন্ডিগো প্লান্টিং মিরর। প্রবন্ধ সাহিত্য: দি অ্যাংলো ম্যাক্সন অ্যান্ড দ্য হিন্দু, অন পোয়েট্রি এটসেট্রা, অ্যান এসে প্রভৃতি উল্লেখযোগ্য।


মধুসূদন দত্তের সর্বশ্রেষ্ঠ কীর্তি হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে রামায়ন উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নাম মহাকাব্যটি। উক্ত কাব্যে চরিত্র চিত্রিত হয়েছে: রাবণ, ইন্দ্রজিৎ, সীতা, সরমা, প্রমীলা প্রমূখ। তিনি তাঁর কাব্যকে অষ্ঠাধিক সর্গে বিভক্ত করেছেন এবং সংস্কৃতি অলঙ্কারশাস্ত্র অনুযায়ী এতে নগর, বন, উপবন, শৈল, সমুদ্র, প্রভাত, সন্ধ্যা, যুদ্ধ, মন্ত্রণা প্রভৃতির সমাবেশ ঘটিয়েছেন। কিন্তু প্রথমে তিনি নতুন ছন্দ্র ব্যবহার করেননি; সবশেষে পরবর্তী সর্গকথা আভাসিত করেন নি। যদিও তিনি বলেছেন,
‘গাইব মা বীরবসে ভাসি মহাগীত।


তবুও কাব্যে করুণ রাসেরই জয় হয়েছে। মেঘনাদবধ কাব্য রামায়ণ আহ্নত কাহিনীর পুরনরাবৃত্তি নয়- এটি নব জাগ্রত বাঙালির দৃষ্টি নিয়তি লাঞ্ছিত নব মানবতা বোধের সকরুণ মহাকাব্যের রূপে অপূর্ব গীতি কাব্য। মেঘনাদবধ কাব্য এ দিক দিয়ে বাংলা কাব্য সাহিত্যে একক সৃষ্টি।


মধুসূদন অতি আশ্চর্যজনকভাবে নিশান-কুশলতা গুণে মহাকাব্যোচিত কাব্য বিগ্রহ সৃষ্টি করেছেন। এ কাব্যেও তাৎপর্য রাবণ চরিত্রের প্রতীকতায়। তার সৃষ্ট রাবন চরিত্রে পরম দাম্ভিকতা প্রকট হয়ে উঠেনি। রামায়নকে তিনি তার মানবতার আলোকে বিধৌত কওে যে মহাকাব্য রচনা করেছেন, তা আসওে রোমান্টিক মহাকাব্য। এ কারণেই আকাওে ‘মেঘনাদবধ কাব্য’ মহাকাব্যোচিত হলেও এর প্রাণ-নন্দিনী সম্পূর্ণ রোমান্টিক এবং মধুসূদন এ কাব্যে জীবনের যে জয়গান করেছেন, তা বীরবসের নয়, কারুণ্যের। কবি তাই রবীন্দ্রনাথের ভাষায়,
“সসমদ্রতীরের শ্মশানে দর্ঘিনিঃশ^াস ফেলিয়া
কাব্যের উপসংহার করিয়াছেন।”

ছোটবেলা থেকে মধুসূদন অতি আদরে ধনীর ঘরে ধনাঢ্য অবস্থায় জীবন শুরু করেন। পিতার একমাত্র সন্তান, আদরে ধনে ধান্যে পালিত হয়েছিলেন। জীবনের যৌবনে ব্যরিস্টার হিসাবে প্রচুর অর্থ উপার্জন করেন। কিন্তু তিনি ছিলেন অতিখরচী, বেহিসেবী। অর্থ সম্পদ কখনো জমাতেন না। শুধু খরচ কওে যেতেন।

শেষ জীবনে এসে অর্থেও কষ্টে জীবন কাটাতে হয় তাকে। জীবনের শেষে এসে নিজে ও তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালের চিকিৎসা খরচ যোগাতে পারতেন না। বড় অর্থ কষ্টে জীবনের শেষ সময়গুলো কাটিয়েছেন।
নানা সংগ্রাম কষ্টকর জীবন পাড়ি দিযে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ১৮৭৩ সালে ২৯ জুন মাত্র ৪৯ বছর বয়সে বোম্বাইয়ের এক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুও মাত্র চার দিন পূবেৃ স্ত্রী হেনেরিয়েটা মারা যান।

অনেকে বলেন মহাকবি মাইকেল মধূসুদন জন্ম গ্রহণ না করলে কবিগুরু রবীন্দ্রনাথ হয়তো বিশ^কবি হতে পারতেন না। বাঙলা আধুনিক কবিতার জনক মধুসূদন দত্ত। আধুনিক পাঠকের তিনিই অগ্রদূত। বাংলা কাব্য ও নাট্য সাহিত্যে তার অবদান চিরদিন ভাস্মর হয়ে থাকবে।

The post মাইকেল মধুসূদন দত্ত : আধুনিক বাংলা কবিতার জনক appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/michael-madhusudan-dutt/feed/ 0
আহমদ ছফা একজন প্রতিবাদী কথা সাহিত্যিক https://chintavabna.com/ahmed-sofa/ https://chintavabna.com/ahmed-sofa/#respond Sun, 20 Jun 2021 11:39:35 +0000 https://chintavabna.com/?p=531 “এই বাঙাল মুলুকে আমাদের স্থিতি হয়েছিল সেই কবে মোগল আমলে। মোগল আমল, নবাবী আমল, ইংরেজ আমল কতো কাল এলো গেলো। কতো রাজ্য কতো রাজা এসেছে…

The post আহমদ ছফা একজন প্রতিবাদী কথা সাহিত্যিক appeared first on চিন্তা ভাবনা.

]]>
“এই বাঙাল মুলুকে আমাদের স্থিতি হয়েছিল সেই কবে মোগল আমলে। মোগল আমল, নবাবী আমল, ইংরেজ আমল কতো কাল এলো গেলো। কতো রাজ্য কতো রাজা এসেছে আর গিয়েছে। কত যুদ্ধ বিগ্রহ, ধ্বংস সৃষ্টি, বিপ্লব উপবিপ্লব সব কিছুর আঘাত সহ্য করেও সগৌরবে মাথা তুলে দাঁড়িয়েছিল আমাদের পরিবার। কোন আকস্মিক বিপদ আপদই আমাদের পরিবারকে স্পর্শ করতে পারেনি। অখন্ড প্রতাপ খন্ড খন্ড হয়ে পড়েছে, বিশাল জমিদারি কোথায় বিলীন হয়েছে। তারপরও এক পুরুষের পর এক পুরুষ এসেছে। হৃদয় লালিত অহংকারে ভরিয়ে দিয়ে গেছে উত্তর পুরুষের বুক। বংশপঞ্চিত তাদের আশ্চর্য সব নাম পাঠ করে আর ততোধিক আশ্চর্য কীর্তি কাহিনী শ্রবণ করে আমি নিজেও কতোবার রোমাঞ্চিত হয়ে উঠেছি। এ সম্মোহনের মধুর স্বাদ কি করে কাটাই।


লেখক, লেখক শিল্পী, চট্টগ্রামের কৃতি সন্তান বিদ্রোহী, অভিমানী লেখক আহমদ ছফার বিখ্যাত ছোট উপন্যাস ‘ওঙ্কার’ এর কিছু অংশ।
লেখক অনেকেই হন, তবে মনীষী লেখক আমরা তাদেরকে বলি যাঁদের রচনায় একই সঙ্গে যুগ যুগান্তরের স্বপ্ন ও সাধনা মূর্ত হয়ে উঠে। আহমদ ছফা ছিলেন আমাদের দেশের সে রকম এক বিরলদৃষ্ট জনপ্রিয়তাসম্পন্ন লেখক। লিপিকুশলতার সঙ্গে মনীষার এমন মানকাঞ্চন যোগ সচরাচর ঘটে না, সব লেখকের বেলায় তো নয়ই। আহমদ ছফার প্রজ্ঞা, মননশীলতা, অর্ন্তদৃষ্টি, ইতিহাসবোধ, ঐতিহ্য সচেতনতা, মানবপ্রীতি সামাজিক দায়বদ্ধতা তাঁকে সাহিত্যিক পরিচয়ের উর্ধ্বে আমাদের কালের এক চিন্তানায়কের মর্যাদায় অধিষ্ঠিত করেছে।


আহমদ ছফা ১৯৪৩ খ্রিস্টাব্দে ৩০শে জুন চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় হাশিমপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হেদায়েত আলী এবং মাতা আসিয়া খাতুন। দুই ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন বাবা-মায়ের দ্বিতীয় সন্তান। অবিবাহিত আহমদ ছফা জীবন পার করেন। কেন তা জানা নাই।


আহমদ ছফার প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় তার পিতার প্রতিষ্ঠিত দক্ষিণ গাছবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়। তিনি ১৯৫৭ সালে নিজ গ্রামের নিত্যানন্দ গৌরচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ‘ম্যাট্রিকুলেশন’ পাশ করেন। তখন এসএসসি কে ‘ম্যাট্রিকুলেশন’ বলা হতো। ছাত্র জীবন থেকে সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। সুধাংশু বিমল দত্তের সাহচায্যে তিনি কৃষক সমিতি ন্যাপ বা তৎকালিন গোপন কমিনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন। মাস্টারদা সূর্য সেনের আদর্শে অনুপ্রাািণত হয়ে তারা কয়েকজন বন্ধু মিলে চট্টগ্রাম দোহাজারী রেল লাইন উপড়ে ফেলেন। কিছুদিন গ্রেফতার এড়াতে পার্বত্য চট্টগ্রামে আত্মগোপনে থাকেন। ১৯৬২ সালে তিনি চট্টগ্রাম নাজিরহাট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেন। সেই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে ভর্তি হন। কিন্তু তার ঢাকা বিশ্ববিদ্যালয় পড়া হয়নি। ১৯৬৭ সালে তিনি ব্রাহ্মণবাড়িয়া কলেজ থেকে প্রাইভেট পরীক্ষা দিয়ে দ্বিতীয় শ্রেণীতে ডিগ্রী পাশ করেন। ১৯৭০ সালে এমএ পরীক্ষা দেয়ার পূর্বে বাংলা একাডেমীর এক বৃত্তি পেয়ে পিএইচডির উদ্দেশ্যে তিন বছরের জন্য ফেলেশিপ প্রোগ্রামের জন্য মনোনিত হন। তার গবেষণার বিষয় ছিল ‘১৮০০ খৃষ্টাব্দ থেকে ১৮৫৮ খৃষ্টাব্দ পর্যন্ত বাংলার মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব, বিকাশ এবং বাংলার সাহিত্য-সংস্কৃতি ও রাজনীতিতে তার প্রভাব। পরবর্তীতে ১৯৭০ সালে পিএইচডি অভিসন্দর্ভের-জন্য জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের সান্নিধ্যে আসেন।


এদিকে ১৯৭১ সালে তিনি প্রাইভেটে রাষ্ট্র বিজ্ঞানে এমএ পরীক্ষা দেন। তারপক্ষে পরে পিএইচডি শেষ করা সম্ভব হয় নাই। ১৯৭১ সালে লেখক সংগ্রাম শিবির গঠন করে নানা আন্দোলনে জড়িয়ে পড়েন। ৭ই মার্চ ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা ‘প্রতিরোধ’ প্রকাশ করেন। ১৯৭১ সালে এপ্রিল মাসে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের উদ্দেশ্যে কলিকাতা চলে যান। মুক্তিযুদ্ধের সময় ‘দাবানল’ নামে একটি পত্রিকা প্রকাশ করেন। স্বাধীনতার পর দেশে ফিরে লেখালেখিতে জড়িয়ে পড়েন।


১৯৮০ সালে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক নাজিমুদ্দিন মোস্তানের সহায়তায় ঢাকার কাঁটাবনের বস্তিতে ‘শিল্পী সুলতান কর্ম ও শিক্ষা কেন্দ্র’ চালু করেন।


১৯৮৬ সালে এই লেখক জার্মান ভাষার উপর গ্রেটে ইনস্টিটিউটের ডিপ্লোমা ডিগ্রী লাভ করেন। পরবর্তী লেখক জীবনে গ্রেটের অমর সাহিত্য কম ‘ফাউস্ট’ অনুবাদ করা তার পক্ষে সহজ হয়ে পড়ে।


আহমদ ছফা সাহিত্যের প্রতিটি স্বীয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। গল্প, গান, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, ইতিহাস, ভ্রমণ কাহিনী মিলিয়ে প্রায় ত্রিশের অধিক গ্রন্থ রচনা করেন। আহমদ ছফা রচনাবলী তার জীবিত থাকাকালিন প্রকাশিত হয়। নিয়মিত পত্র পত্রিকায় তিনি লিখতেন। তার সব চেয়ে জনপ্রিয় লেখা হচ্ছে আবদুর রাজ্জাক স্যারকে নিয়ে লেখা ‘মদ্যপ আমার গুরু’।


স্বাধীনতার পর পর ১৯৭১ সালে আহমদ ছফার প্রথম গ্রন্থ ‘জাগ্রত বাংলাদেশ’ মুক্তধারা প্রকাশ করে। ১৯৭২ সালে ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ এবং ১৯৭৯ সালে ‘সিপাহী বিদ্রোহের ইতিহাস’ ও ১৯৮১ সালে বাঙালি মুসলমানের মন গ্রন্থ প্রকাশের পর দেশে এক নতুন আলোড়ন সৃষ্টি করে।
১৯৭২ সালে দৈনিক গণকন্ঠ ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস রচনা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ‘বিতর্ক বা আলোড়ন সৃষ্টিকারী লেখার ফলে সরকারের রোষে পড়েন। সেই সময় দেশের প্রতিষ্ঠিত অপ্রতিষ্ঠিত লেখকগণ প্রতি সপ্তাহের লেখা পড়ার জন্য আতঙ্ক নিয়ে অপেক্ষা করতেন। ১৯৪৭ সাল থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ-দীর্ঘ এ কালখন্ডে বুদ্ধিজীবিরা কিভাবে আত্মবিত্তির প্রতিযোগিতায় লিপ্ত ছিলেন, কিভাবে পুরস্কার, পদক পদবির জন্য মরিয়া ছিলেন, তা তথ্য উপাত্তসহ জাতির সামনে লেখনির মাধ্যমে তোলে ধরেন।
লেখক আহমদ ছফার কথায়:-


“আগে বুদ্ধিজীবীরা পাকিস্তানী ছিলেন,
বিশ্বাসের কারণে নয়- প্রয়োজনে। তখন
অধিকাংশ বাঙালি হয়েছেন-সেও ঠেলায় পড়ে।


দেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানী শাসকগোষ্ঠির পক্ষে প্রবন্ধ নিবন্ধ রচনা, গল্প-উপন্যাসে পাকিস্তান প্রশস্তি, স্বৈরশাসকের জীবনী অনুবাদ-এসব বিষয়কে আহমদ ছফা দেখেছেন লেখকের মেরুদন্ডহীনতার চূড়ান্ত প্রমাণ হিসাবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধ শুরুর আগ মুহূর্তে লেখক সমাজের নিস্ক্রিয়তা, যুদ্ধের সময় দ্বিধান্বিত ভূমিকা, ভারতে পালিয়ে বেড়ানো, ভোগ বিলাসে মত্ত থাকার প্রসঙ্গ উল্লেখ করে আহমদ ছফা উল্লেখ করেছেন তখনকার বুদ্ধিজীবী, লেখক সমাজ কতটা অপরিণামদর্শী ও অদূরদর্শী ছিলেন।


আহমদ ছফার বিখ্যাত রচনা সমূহের মধ্যে প্রবন্ধ, গল্প, উপন্যাস, শিশু সাহিত্য, অনুবাদ, কবিতা বিশেষভাবে আলোচিত। যেমন: বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস (১৯৭২), বাঙালি মুসলমানের মন (১৯৮১), সন্ধ্যার (১৯৭৫), একজন আলী কেনানের উত্থান পতন (১৯৮৮), অলাতচক্র (১৯৯৩), পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ (১৯৯৬), মদ্যাপি আমার গুরু (১৯৯৮), ফাউস্ট (১৯৮৬), মরণ বিলাস (১৯৮৯), সূর্য তুমি সারথী (১৯৬৭), তানিয়া (১৯৬৭)।
কাব্য: জল্লাদ সময় (১৯৭০), দুঃখের দিনে দোহা (১৯৭৫), একজন প্রবীন বটের কাছে প্রার্থনা (১৯৭৭) লেলিন ঘুমাবে এবার (১৯৭৭), গল্প: নিহত নক্ষত্র (১৯৬৭)
কিশোর গল্পে: দোলা আমার কনকচাঁপা (১৯৬৮)
শিশুতোষ ছড়া: গো-হাকিম (১৯৭৭)
অনুবাদ: তানিয়া (১৯৬৭), সংশয়ী রচনা (১৯৮১)
আহমদ ছফা সমাজ বিজ্ঞান নিয়ে কিছুদিন পদ্ধতিগত গবেষণা করেন। কিছুদিন পর তা ছেড়ে দিয়ে তিনি মৌলিক রচনা ও চিন্তাচর্চায় আত্মনিবেশ করেন। মাঝে মাঝে সাংবাদিকতা করেন। পত্রিকা প্রকাশ, প্রেস ব্যবসা, এনজিও কার্যক্রম পেশা হিসেবে নিলেও আজীবন লেখালেখিই ছিল তাঁর মুল কাজ। সিপাহী যুদ্ধের ইতিহাস গ্রন্থটি ছাত্রজীবনে লিখেছেন। কিন্তু তার প্রথম প্রকাশিত উপন্যাস ‘সূর্য তুমি সাক্ষী।’
আহমদ ছফার বিখ্যাত গ্রন্থ ‘বাঙালি মুসলমানের মন’ ১৯৮১ সালে বাংলা একাডেমী প্রকাশ করে।


“আমি জাতি হিসেবে বাঙালি মুসলমানের অপূর্ণতা, অক্ষমতা এবং অসহায়তার দিকটাই তুলে ধরতে চেষ্টা করেছি। বাঙালি মুসলমানেরা এদেশের মাটির আসল সন্তান। তারা প্রভুত্বকামী আর্যদের সঙ্গে যেমন সম্পর্কিত নয়, তেমনি আগ্রাসী তুর্কি, তাতার, ইরানী, তুরানীদেরও কেউ নয়। শুরু থেকেই বাঙালি মুসলমান একটা নির্যাতিত মানবগোষ্ঠী।


‘বাঙালি মুসলমানের মন’ গ্রন্থে আহমদ ছফা বাঙালি মুসলমানদের হীনমন্বতার ব্যাপক সমালোচনা করেছেন এবং পাশাপাশি এর বাস্তব ও যৌক্তিক কারণগুলো তুলে ধরেছেন। আহমদ ছফার মতে, হিন্দু বর্ণাশ্রম প্রথাই এদেশের সাম্প্রদায়িকতার আদিতম উৎস।
তাঁর মতে বাঙালি মুসলমানের হীনম্মন্যতার শিকড় ও বর্ণাশ্রম প্রথাতে প্রেথিত আছে। আর শাসন শ্রেণীর পৃষ্ঠপোষকতার কারণে বাঙালি মুসলমান স্বাধীন চিন্তাকে ভয় করে।”


আহমদ ছফা বাংলা সাহিত্যে তথা বিশ্ব সাহিত্যের একজন শ্রেষ্ঠ কথা সাহিত্যিক। আহমদ ছফা গল্প বলা খুবই অল্প বয়সে রপ্ত করেছিলেন। তাই পাঠকরা সহজে তার ডাকে সাড়া দেয়।


সূর্য তুমি সাক্ষী (১৯৬৭) গ্রন্থটি আহমদ ছফার প্রথম প্রকাশিত উপন্যাস। উপন্যাসটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি হৃদয়গ্রাহী উপখ্যান বলা হয়েছে। যদিও ‘বরুমতির আঁকে বাঁকে নামক একটি গ্রন্থও তাঁর প্রথম গ্রন্থ বলে অনেকে উল্লেখ করেছেন।
আহমদ ছফা চারটি বা পাঁচটি কাব্য গ্রন্থ রচনা করেন। তা পূর্বে উল্লেখ করেছি। উপন্যাস, গল্প, প্রবন্ধের পাশাপাশি কবিতা চর্চায় তিনি দক্ষ হাতের মাঝি ছিলেন।


“খড়গ্ হচ্ছে নৃত্য কর জল্লাদ সময়
তোমার সুস্থির হওয়া বড় প্রয়োজন
সকলে বিশদ জ্ঞানে তবু হয় অন্ধকারে খুন
অস্ত্রহীন তাই কেহ বিনা খুনে দায়ভাগী হয়।
কেন্দ্রহীন হে সময় ছিন্ন ডানা রাক্ষসীর মত
শরীরে গড়িয়ে চল একটানা নীতিহীন বলে
তোমার রবের চাকা ঠেকে দেখ কোন রসাতলে।
মূল্যের বৃক্ষের মূলে অহরহ হানছ আঘাত।”
-জলাদ সময়


আহমদ ছফার উপন্যাস ওঙ্কার বেশ কিছু লেখা ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে। ওঙ্কার উপন্যাসটি চলচ্চিত্রায়িতও হয়েছে। তার পুষ্প বৃক্ষ ও বিহঙ্গ পুরান উপন্যাসটি জার্মান ভাষায় অনুবাদ হয়। তিনি বেশ কিছু গানও লিখেছেন। গ্যোটের ফাউস্ট কাব্যনাট্যের বঙ্গানুবাদ তাঁর এক অমর কীর্তি।
নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী ও প্রতিবাদী বক্তব্যের জন্য আজীবন তিনি ছিলেন আলোচ্য ও বিতর্কের কেন্দ্র। পাশাপাশি নতুন প্রতিভা আবিষ্কার ও তার লালন এ নবীনদের মধ্যে চিন্তা উসকে দেয়ার ব্যাপারেও তাঁর জুড়ি ছিল না।


বাংলাদেশ লেখক শিবিরের প্রতিষ্ঠাতাদের মধ্যে আহমদ ছফা একজন ছিলেন। তবে তিনি এই সংগঠনের দেয়া পুরস্কারও তিনি গ্রহণ করে নাই।
সমাজের বঞ্চিত শিশুদের জন্য তিনি সুলতান পাঠশালা প্রতিষ্ঠা তাঁর অন্যতম কীর্তি।


আহমদ ছফা সম্পর্কে আখতারুজ্জামান ইলিয়াস ‘ওঙ্কার’ উপন্যাসের ভুমিকায় বলেন, “আহমদ ছফা সাহিত্য চর্চা শুরু করেন উপন্যাস দিয়ে। বেশ কয়েকটি ছোট গল্প লিখে হাত মসকো করার প্রচলিত নিয়ম তিনি মানেননি, তাঁর প্রকাশিত প্রথম বইটিও একটি উপন্যাস। ছফার উপন্যাস আকারে ছোট হলেও কোনোটাই কিন্তু ছোটো গল্পের সম্প্রসারণ নয়, এগুলো একেবারেই উপন্যাস। চেনা জানা জীবনের ভেতরের ব্যাপারটা নানা দিক থেকে ব্যাথার দায়িত্ব নিয়ে সমাজ ও রাজনীতির ভাঙাচোরায় কাজ করছে কোন রহস্য, তারই অনুসন্ধানে ছফা নিয়োজিত। মুখ ও স্বস্তি জলাঞ্জলি দিয়ে তিনি কাজ করেন এমন সব পরিবেশ নিয়ে যা বেশীর ভাগ সময়ে তাঁর স্বভাবের মনখুল নয়। পাঠককে তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন যাদের সঙ্গে বেশীর ভাগ সময়েই তিনি নিজে বা তাঁর পাঠকেরা তাদের পছন্দ করেন না; অন্তত তাদের অনেকে কান্ডকীর্তিতে সায় দেয়া মুশকিল। সেই খুচরো খাচরা ও টুটাফোটা মানুষের একেকটা আস্ত চেহারা তৈরি করতে ছফাকে রীতিমত যুদ্ধ করতে হয় এবং পাঠককে তিনি উস্কে দেন এ যুদ্ধে নেমে পড়তে।


আহমদ ছফার প্রবন্ধ, উপন্যাস, গল্পে বর্ণনা, কৌশল ,চরিত্র চিত্রন রীতি এবং অনুভুতি স্নিগ্ধ ও হৃদয়গ্রাহ্য ভাষাই মনকে গ্রাস করে। তাঁর রচনার অন্তর্গত সংবেদনশীলতাই বক্তব্যের গভীরে টেনে নেয়। মনে হয়, একটি মহাকাব্যের বিষয়কে যেন সনেটে বেঁধে দেয়ার চেষ্টা করা হয়েছে তার উপন্যাসে।


পশ্চিম বঙ্গের লেখক সিদ্ধার্থ ঘোষ ‘সাহিত্য ধারা’ পত্রিকায় লেখক আহমদ ছফা সম্পর্কে বলেন-
“ক্ষতিষ্ণু সমাজের প্রতিনিধি (বাবা বাংলা মার মুখে ভাষা ফোটাতে পারবে না, এ কাজ একমাত্র শক্তিমান সচেতন মানুষের সম্মিলিত প্রচেষ্টাতেই সম্ভব। এই কথা কটি যে কতখানি সত্য তা আমরা এখানে (পশ্চিম বাংলায়) সবচেয়ে ভাল বুঝতে পারছি।”


আহমদ ছফা রচিত প্রতিটি উপন্যাসই ভাজ্যিক সৌকর্য, বিষয়বস্তু ও রচনা শৈলীর অভিনবত্বে অনন্য। মানসিক, সাংস্কৃতিক ও আর্থ সামজিক সুক্ষাতিসু² অনুষজ্ঞসহ ছফার চরিত্র সৃষ্টির তথা কাহিনীকথনের পারঙ্গমতা অসামান্য। অধ্যাপক আবুল ফজলের মতে স্বাধীনতা উত্তর আহমদ ছফার উপন্যাস স্বাধীনতা আন্দোলনের সর্বোত্তম সাহিত্যিক বহিঃপ্রকাশ।


আহমদ ছফা ও তার রচনাকর্ম দেশের অনেক লেখক, শিল্পী, কবি চলচ্চিত্রকার ও বুদ্ধিজীবীকে অনুপ্রাণিত করেছে, তাদের মধ্যে অন্যতম হুমায়ুন আহমদ, ফরহাদ মজহার, মুহাম্মদ জাফর ইকবাল, তারেক মাসুদ এবং সমিুল্লাহ খান। অনেকের মতে স্বাধীন বাংলাদেশের সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী হচ্ছেন আহমদ ছফা।


বাংলা ভাষার একজন শ্রেষ্ঠ প্রাবন্ধক ও উপন্যাসিক বলে বিবেচিত আহমদ ছফা ছিলেন ‘সুবিধাবাদের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠ এবং আদর্শনিষ্ঠা ও প্রগতিপন্থী একজন সংস্কৃতিকর্মী। জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের মতে ‘ছফার রচনাবলী গুপ্ত ধনের খান এবং সাহিত্যকর্ম স্বকীয় এক জগতের সৃষ্টি করে যে জগতে যে কোন পাঠক হারিয়ে যেতে পারে।


কথা সাহিত্যিক হুমায়ুন আহমদ, আহমদ ছফাকে ‘অসম্ভব শক্তিধর একজন লেখক বলে অভিহিত করেছেন। মুহাম্মদ জাফর ইকবালের মতে ‘আহমদ ছফা চুলের ডগা থেকে পায়ের নখ পর্যন্ত একশ ভাগ খাঁটি সাহিত্যিক। জাফর ইকবাল আরও বলেন “আমাদের সৌভাগ্য তার মত একজন প্রতিভাবান মানুষের জন্ম হয়েছিল।”


বিশিষ্ট লেখক, বুদ্ধিজীবী, কবি ফরহাদ মজহার বলেছেন আহমদ ছফা গাছবাড়িয়া গ্রাম থেকে আসা অতি সাধারণ একটি গ্রামের ছেলে। কিন্তু সাহিত্য, সংস্কৃতি, চিন্তা ও রাজনীতির জগতে সে যে উত্থাল পাথাল ধাক্কা দিয়ে গেল তার ফলে বাংলাদেশের সাহিত্য বলি, সংস্কৃতি বলি, রাজনীতি বলি, বৈপ্লবিক কর্মকাণ্ড বলি তার সঙ্গে খোদ একটা বোঝাপড়া না করে কোনো ক্ষেত্রেই অগ্রসর হওয়া যাবে না।


এই অসাধারণ সাহিত্যিক আহমদ ছফা সম্পর্কে বলতে গিয়ে আহমদ শরীফ বলেন, “সুবিধাবাদীদের Life is a compromise তত্তে¡ ছফার আস্থা নেই। আজকের বাংলাদেশে এমনি স্পষ্ট ও অপ্রিয়ভাষী আরো কয়েকজন ছফা যদি আমরা পেতাম, তাহলে শ্রেয়তর পথ স্পষ্ট হয়ে উঠত।
সরকার ফজলুল করিম বলেছিলেন, “ছফা কেবল পাঠ করার বিষয় নয়, চর্চা করার বিষয়।” আহমদ ছফার সাহিত্য এক একটি যেন শব্দ যেন শিলাখন্ডের মত ভারী। তার মধ্যে রয়েছে গভীর ভালোবাসা, মমতা তার কোনো হিসাব নাই।অমর এই কথা শিল্পী ২০০১ সালে ২৮শে জুলাই, অতি অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে যান।

The post আহমদ ছফা একজন প্রতিবাদী কথা সাহিত্যিক appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/ahmed-sofa/feed/ 0
কবি ফররুখ আহমদ : আমাদের অনুপ্রেরণা বাতিঘর https://chintavabna.com/farrukh-ahmed/ https://chintavabna.com/farrukh-ahmed/#comments Sun, 20 Jun 2021 11:01:50 +0000 https://chintavabna.com/?p=527 “যেখানে উত্তাল স্রোতে দিশাহারা মত্ত এ নাবিকসমুদ্রের ঘন বনে নাহি খুঁজে পায় তার দিকশুধু দেখে বহু দূরে জোনাকির উজ্জ্বল প্রদীপজ্বলিয়া মাটির মেয়ে মরীচিকা তালে পরে…

The post কবি ফররুখ আহমদ : আমাদের অনুপ্রেরণা বাতিঘর appeared first on চিন্তা ভাবনা.

]]>

“যেখানে উত্তাল স্রোতে দিশাহারা মত্ত এ নাবিক
সমুদ্রের ঘন বনে নাহি খুঁজে পায় তার দিক
শুধু দেখে বহু দূরে জোনাকির উজ্জ্বল প্রদীপ
জ্বলিয়া মাটির মেয়ে মরীচিকা তালে পরে টীপ,
যার লাগি প্রতি রগে জেগে উঠে টান
মৃত্তিকা সে নাবিকের প্রাণ।”

কবি ফররুখ আহমদ কথাগুলো তাঁর গ্রন্থ “হে বন্য স্বপ্নেরা” সমগ্র শিরোনামে লিখেছেন। বইটি প্রকাশিত হয় নভেম্বর ১৯৭৬ সালে। ফররুখ আহমদ কেন্দ্রীয় স্মৃতি সংসদ কর্তৃক প্রকাশিত। প্রকাশক ছিলেন বিখ্যাত সচিব, সাহিত্যিক মুহাম্মদ ফাওজুল কবির খান।


কবি ফররুখ আহমদকে আমরা জানি একজন মুসলিম রেনেসার কবি হিসাবে। ১৯৭৪ সালে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র, তখন একবার কবিকে দেখার জন্য তার সরকারি বাসভবন ইস্কাটনে গিয়েছিলাম। বাসায় গিয়ে কবিকে নিজ চোখে দেখে এসেছিলাম। তখন তেমন বেশী কিছু কবি সম্পর্কে আমি জানতাম না। বন্ধুদের মুখে কবির সুবর্ণনা শোনে কবিকে দেখার ইচ্ছা হয়। তখন সবে মাত্র এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছি। অবশ্য স্কুল জীবনে আমার কবিতা লেখার বেশ ঝোক ছিল। কবিতা ও লিখে ছিলাম। চট্টগ্রামের আজাদী পত্রিকায় আমার বেশ কয়েকটি কবিতা ছাপা হয়। তবে প্রবন্ধ লিখে আমি স্কুল জীবনে বেশ পুরস্কৃত হয়েছি। একবার যখন আমি দশম শ্রেণীর ছাত্র তখন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার পক্ষ থেকে “স›দ্বীপ উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক রচনা প্রতিযোগীতায় একমাত্র প্রথম পুরস্কারে ভূষিত হয়েছিলাম। ১৯৬৯ সালের কথা। নগদ পুরষ্কার পেয়েছিলাম। আমাদের স্কুলের প্রধান শিক্ষক জনাব আবুল খায়ের স্যার এই আনন্দে স্কুল ছুটি ঘোষণা করেন। সে কি আনন্দ। স্কুল জুড়ে আমার প্রশংসা। যাক সেই কথা। আজ আমাদের প্রিয় কবি ফররুখকে নিয়ে ভাবনা।

কবি ফররুখ আহমদ এর জীবনের কর্মময় সময়কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কবির সৃষ্টি কাব্য সাত সাগরের মাঝ, সিরাজাম মুনীরা, নৌফেল ও হাতেম প্রভৃতি কয়েকটি কাব্য প্রকাশের পূর্বেকার কর্মময় জীবন। আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে উল্লিখিত কাব্যগ্রন্থ রচনা থেকে পরবর্তী তার সাহিত্য চর্চা জীবন।


কবি ফররুখ আহমদ ১০ই জুন ১৯১৮ সালে মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় জন্ম গ্রহণ করেন। তার মৃত্যু হয়েছিল ১৯শে অক্টোবর ১৯৭৪ সাল। বাংলা সাহিত্যের রোমান্টিক কবি ফররুখ আহমদ। যদিও তাকে অনেকে মুসলিম রেনেসাঁর কবি হিসাবে বলে থাকেন।
কবি ১৯৫২ সালে মাতৃভাষা আন্দোলনে সক্রিয় ছিলেন। ভাষার উপর তার কবিতা আজও পাঠকে মোহিত করে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রতি কবির অকুন্ঠ সমর্থন জাতিকে উদীপ্ত করে।


বাংলা ভাষার উপর কবিতায় কবি বলেন, কবি ফররুখ আহমদ সম্পর্কে বলতে গিয়ে বিশিষ্ট সাহিত্যিক লেখক গবেষক জিল্লুর রহমান সিদ্দিকী কবির লেখা “হে বন্য স্বপ্নেরা” কাব্যগ্রন্থের ভূমিকায় বলেন, “যে সব কারণে কোন কবির প্রাথমিক রচনা সঞ্চায়নযোগ্য বলে গণ্য হয় তার সবগুলিই এই কাব্যে বর্তমান। প্রথমত: সেই কবিকে অবশ্যই একজন অসামান্য কবি হতে হবে। দ্বিতীয়ত: সেই কবিতাগুলির একটা স্বকীয় মূল্য থাকতে হবে। এবং তৃতীয়ত: ঐ কবির পরিণত রচনার সাথে এসব কবিতার একটা যোগসূত্র থাকতে হবে।ফররুখ আহমদ যে একজন অসামান্য কবি এ বিষয়ে অনেকের মতো আমিও নি:সন্দেহ।”


কবি জীবনের প্রথম দিকের কবিতা, ছড়ায়, প্রবন্ধে যে ভাব, চিন্তার বিকাশ ঘটেছিল পরবর্তীতে তা স্থায়ী লক্ষণ হিসাবে দেখা যায়। তার কবিতায় শব্দ প্রয়োগ, উচ্চারণের দিকে প্রবণতা এবং কল্পনার দূরাচারিতা। এই পর্বে তিনি সনেটের আঙ্গিকে আত্মস্থ হয়েছেন। ‘শিকার’, ‘জেয়ার’, ‘নাবিক’ ‘পাথরের দিন’ ও ‘ঘুম’ এর মতো দৃঢ়বন্ধ সনেট লিখেছেন ভাষায় সঞ্চার করে দিয়েছেন এক স্বাস্থ্যোজ্জ্বল কান্তি-‘শিকার’ শিরোনামে কবি লিখেন-

“বিদ্যুৎ বন্যার বহ্নি বুকে পুরে হাঙরের মত
মেঘেরা চলেছে ডুবে আকাশের গহীন নদীতে
নি:শব্দ সঞ্চারে, জলে অগ্নিগর্ভ পাহাড়ের মত
বিপুল প্রতঙ্গ, আর অবরুদ্ধ কোটি ধমনীতে
জাগে এক চাঙ্গা ঝড় ঘণীভূত বাষ্পের ধোঁয়ায়।”


কবি ফররুখ আহমদ এর সাহিত্যে কবি মাইকেল মধুসূধনের প্রভাব ছিল। কিন্তু পার্থক্য ছিল মাইকেলের পক্তি ছিল চৌদ্দমাত্রার ফররুখের সনেটে পক্তি ছিল আঠার মাত্রার। ফররুখের কৃতিত্ব এখানেই এবং এটা তার প্রাথমিক কবিতায় স্পষ্টভাবেই দেখা যাচেছ যে দীর্ঘ পয়ারের মধ্যে তিনি শুধু ঋজুতাই নয়, শুধু ধ্বনির ঐশ্বর্যই নয়, প্রয়োজন মতো আনতে পারেন দীর্ঘশ্বাসের আকুতি, জাগাতে পারেন শব্দের তরল কল্লোল- যেমন ‘প্রতীক্ষা’ কবিতায় কবি বলেন,

“কোথায় অনেক দূরে নামিয়াছে বৃষ্টির কোমল
সজল সহানুভূতি-কোথায় জমেছে যেন মেঘ
দূর বহু দূর হতে বাতাসের সাথে সেই জল
স্বপন আশ্বাস আনে। কবে তুমি দেখা দেবে মেঘ।”


মাইকেল তার কাব্যকাহিনী গড়ে তোলতে যেমন মহাভারত ও রামায়ানের মতো গ্রন্থ বেছে নিয়েছিলেন, ফররুখ তেমন সামনে টেনেছিলেন বিশ্ব মুসলিম সাহিত্য, আলিফ লায়লা ও হাতেম তাই এর মতো কাহিনীর। ঊনিশ শতকের শেষ ও বিশ শতকের গোড়ার দিকে মুসলিম জাগরণের যে স্রোত প্রবাহিত হয়, তিনি তার প্রত্যক্ষ ফসল। সেই সাথে গেয়েছেন মানবতার জয়গান। আযানের মতো উদান্ত স্বরে তার আহবান ধ্বনিত হয়েছে জাতির উদ্দেশ্যে।


“সাত সাগরের মাঝি’ কাব্য গ্রন্থে ‘পাঞ্জেরী’
শিরোনামে কবি বলেন,
“রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী?

এখনো তোমার আসমান ভরা মেঘে?
সেতারা, হেলাল এখনো উঠেনি জেগে?
তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে,
অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি।”

এইখানে আলোচ্য বিষয় হচ্ছে, মাইকেল যদি মহাভারত, রামায়ণ নিয়ে তার কাব্য রচনার মূল বিষয় নির্ধারণ করতে পারেন, তবে ফররুখ কেন আলিফ লায়লা, হাতেম তাই বা মুসলিম সাহিত্যের গভীর বিষয় নির্ধারণ করতে পারবেন না! সমালোচকদের এক কেন্দ্রীক চিন্তা এখানে যুক্তিতে মোটেই টিকে না।
প্রথম দিকে কবি ফররুখ বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। পরবর্তীতে ধীরে ধীরে তিনি মুসলিম রেনেসাঁর সমর্থক হয়ে পড়েন। ফররুখ তার লেখনিতে ‘মুহূর্তের কবিতায়’ বলেন,

“যখন শুনেছি আমি মৃত্যু আছে সূর্যেরও সমান
অগণন জ্যোতিষ্কের ভাগ্যলিপি মৃত্যু দিয়ে ঘেরা,
তখনি হয়েছে মনে এ আকাশ রহস্যের ডেরা,
তখনি হয়েছে মনে এ জীবন ক্ষণিকের গান।”

১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রতি কবির সমর্থন ছিল অতি দৃঢ়। ধর্মীয় কুসংস্কার ও পাকিস্তানের অপরিণামদর্শী রাজনীতিবিদদের বিরুদ্ধে তার লেখা ছিল কঠোর। ১৯৬৬ সালে সিতারা-ই ইমতিয়াজ খেতাব প্রত্যাখ্যান করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রতি ছিল তার অবিরাম সমর্থন।
১৯৩৭ সালে কবির কবিতা প্রথম প্রকাশিত হয় মোহাম্মদ হাবীবুল্লাহ বাহার সম্পাদিত বুলবুল পত্রিকায় শ্রাবণ সংখ্যায় ‘রাত্রি’ নামে এবং মোহাম্মদ আকরাম খাঁ সম্পাদিত মোহাম্মদীতে ‘পাপজনম’ কবিতা প্রকাশিত হয়।
ফররুখ প্রথম খ্যাতি অর্জন করেন ১৯৪৪ সালের দুর্ভিক্ষের পটভূমিতে লেখা ‘লাশ’ কবিতার জন্য। সুকান্তের ‘অকাল’ পত্রিকায় প্রকাশিতÑ হয়। তার প্রথম কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি’। ১৯৫২ সালে প্রকাশিত হয় কাব্যগ্রন্থ ‘সিরাজাম মুনীরা’। যে বিখ্যাত ‘লাশ’ কবিতায় কবি কি বলেন, আমরা কিছু অংশ শুনি:


“শাশ্বত মানব সত্তা মানুষের প্রাপ্য অধিকার
ক্ষুধিত মুখের গ্রাস কেড়ে নেয় রুধিয়া দুয়ার
মানুষের হাড় দিয়ে তার আজ গড়ে খেলাঘর
সাক্ষ্য তার পড়ে আছে মুখ গুঁজে ধরনীর পর।”


If a great Poet were to rise among the Mussulmans of India, he could write a magnificent epic on the death of Hossen and his brother. He could chlist the feelings of the whole race on his half.
অর্থাৎ ভারতে মুসলমানদের মধ্যে কোনো কবি জন্ম নিলে হোসেন ও তার ভাইয়ের মৃত্যু নিয়ে চমৎকার এক মহাকাব্য লিখতে পারতেন। রূপদান করতে পারতেন গোটা জাতির অনুভূতিকে। (মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ, পৃষ্ঠা-৫১)
বন্ধু রাজনারায়ণকে লেখা চিঠিতে আক্ষেপ করে কথাটা বলেছিলেন ইংরেজীতে মহাকবি- মাইকেল মধুসূদন দত্ত। তার এই আক্ষেপ মোচনের দায় কাঁধে নিয়ে কেউ দন্ডায়মান হয়নি। কিন্তু মুসলিম সংস্কৃতিকে বাংলা সাহিত্যে ছড়িয়ে দেবার জন্য আবির্ভাব ঘটেছিল একজন সাহিত্যিকের ফররুখ আহমদ। আহমদ বিন রুমি ২০১৯ সালে “পাঞ্জেরী: একজন ফররুখ আহমদের গল্প” শীর্ষক প্রবন্ধে নিপুণভাবে উল্লিখিত বিষয়টি টেনে এসেছিলেন।


কবি ফররুখ এক অসাধারণ কবি। ১৯৬৩ সালে ‘মুহূর্তের কবিতা’ সনেটগ্রন্থ প্রকাশিত হয়। ‘পাখীর বাসা’ ১৯৬৫ সালে প্রকাশের পর ১৯৬৬ সালে তার বিখ্যাত গ্রন্থ ‘হাতেম তা’য়ী’ প্রকাশের পর ইউনেস্কো পুরষ্কার ও আদমজী পুরস্কার লাভ করেন। বাংলা ভাষায় আরবী-ফারসী শব্দের ব্যবহারে অভিনবতœ ও মৌলিক আঙ্গীকে তাকে বিশেষ মর্যাদা দান করেছে।
তাই কবির ভাষায় বলা যায়


“ভেঙে ফেলো আজ খাকের মমতা আকাশে উঠেছে চাঁদ
দরিয়ার বুকে দামাল জোয়ার ভাঙছে বালুর বাঁধ
ছিঁড়ে ফেলে আজ আয়েশী রাতের মখমল অবসাদ,
নতুন পানিতে হাল খুলে দাও, হে মাঝি সিন্দাবাদ।”


১৯৫৭ সালে পলাশীর করুণ ঘটনা ১৯৫৭ ব্রিটিশ বিরোধী আজাদী আন্দোলন, ১৯২৩ সালে তুরস্কে দীর্ঘকালের মুসলিম খেলাফতের অবসান প্রভৃতি কবিকে দারুণভাবে প্রভাবিত করে। ইউরোপ যেমন পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে গ্রিক ও রোমান শিক্ষা, শিল্প ও সভ্যতা থেকে অনুপ্রেরণা নেয়, তেমনি ফররুখ খুঁজে পেয়েছিলেন, নবম ও দশম শতকের বাগদাদ, কায়রো কর্ত্তোবার। তাই কবি রুমি, ফেরদৌস, জামী, কারবালা, শবেকদর সহজে তাকে তার কবিতার বিষয়বস্তু হয়ে উঠে। কবি কন্ঠে তাই আমরা শুনতে পাই- পুরাতন সকল ব্যবস্থাকে ভেঙ্গে নতুন করে সমাজ ও রাষ্ট্রকে গড়তে-

“মোর জামাতের সকল স্বপ্ন ভেঙে ভেঙে হল চুর,
মিশে গেল মরু- বালুকায়-সাইমুমে,
ঝড় মৌসুমে চলো আজি মোরা গড়ি সেই কোহিতুর
কারিগর, তুমি থেকো না অসাড় ঘুমে।”


কবি নজরুলের যখন সাহিত্য জীবনের সমাপ্তি তখন কবি ফররুখের আগমন। নজরুল এসেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের অস্থিরতা, খেলাফত ও অসহযোগ আন্দোলনের সময়। ফররুখ এসেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা, পাকিস্তান আন্দোলন ও দুর্ভিক্ষের করুণ অভিজ্ঞতা নিয়ে। আল্লামা ইকবালের ভাবশিষ্য নিজ জাতির সমস্যাকে চোখে আঙুল দিয়ে ফররুখ আমাদের দেখিয়ে তার লেখনির মাধ্যমে বলেছিলেন,


“হে মাঝি এবার তুমিও পেয়ো না ভয়
তুমিও কুড়াও হেরার পথিক তারকার বিস্ময়
ঝরুক এ ঝড়ে নারঙ্গী পাতা তবু পাতা অগণন
ভিড় করে সেথা জাগছে আকাশে হেরার রাজতোরণ।”


কবি ফররুখ ছিলেন সাম্যের কবি, দরিদ্রের কবি নিপীড়িত মানবতার কবি। স্বধর্ম আর স্বজাতির প্রতি ভালবাসা কবিকে কখনও বিশ্বমানবতার কল্যাণ কামনায় বিরত করেনি। সাম্যবাদ কিংবা গণতন্ত্রেও চরম উদ্দেশ্য সামাজিক শান্তি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা থেকে কবিকে বিরত করেনি। ফররুখ কবি জীবনে নিঃশ্বাসের মধ্যে সমস্যার মূল সমাধান খুজে পেয়েছিলেন । তাই তার কলম ও কন্ঠে বার বার অভাব, অভিযোগ, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে ধ্বনিত হয়েছে। বিশ্ব মানবতার কন্ঠে কবি কন্ঠ বলে উঠে-


“লোহুতে পার্থক্য নাই বণি আদমের
শিরায় শিরায় আর ধমনীতে দেখি বহমান
এক রক্ত ধারা।”


ফররুখ ছিলেন অতি উঁচু মাপের আধুনিক কবি। পশ্চিমা আধুনিক কবিদের রচনার আঙ্গিক ও বিশুদ্ধতা ফররুখের কবিতায় দৃশ্যমান। কবি হাসান হাফিজুর রহমান ‘আধুনিক কবি ও কবিতা’ বই ১৯৯৩ সালে কবি সম্পর্কে বলেন, “ফররুখ আমাদের কাব্য সাহিত্যে আধুনিক উত্তোলণে প্রকৃত সাহায্যটা করেছেন তার কাব্যভাষা এবং অঙ্গিকের প্রয়োগে।”
চিত্রকল্প ও প্রতীকের ব্যবহারে ফররুখ ছিলেন অনন্য। তাই কবির ভাষায়-


“রাত্রির অগাধ বনে ঘোরে একা আদম-সুরত
তীব্রতর দৃষ্টি মেলে তাকায় পৃথিবী
জাগো জনতার আত্মা ওঠো। কথা কও।
কতোকাল আর তুমি ঘুমাবে নিসাড় নিস্পন্দ।”


কবি ফররুখ আহমদ ছিলেন শোষণের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর। ১৯৫২ ভাষা আন্দোলন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ, আইয়ুব শহীর বিরুদ্ধের গণআন্দোলন প্রভৃতি সকল স্তরে তিনি ছিলেন সোচ্চার। তার লেখনি আমাদের সেই সময় অনেক বেশী অনুপ্রেরণা জুগিয়েছে। কিন্তু তিনি রাষ্ট্রের সকল সম্মান পেয়েছেন। একুশে পদক, বাংলা একাডেমী পদক, স্বাধীনতা পদক, আমজীপদ, ইউনেস্কো পদক সহ সকল মর্যাদাবান সম্মানে তিনি ভূষিত হয়েছিলেন।


কিন্তু স্বাধীনতাযুদ্ধ ও পরবর্তী তার লেখনির মাধ্যমে যে তরুণ সমাজ সৃষ্টি করতে চেয়ে ছিলেন তাতে বেশ বেগ পেতে হয়। তিনি তখন আর সমাজের সঙ্গে কেন যেন মিলিয়ে বলে নিজকে ধরে রাখতে হোঁচট খেয়েছেন।


অর্থনৈতিক দৈন্যতা সকল কবি, সাহিত্যিকদের জীবনে থাকে। নজরুলের সবচেয়ে বেশী ছিল। কবি ফররুখও জীবনের শেষ অভাবের তীব্রতা বেশ অনুভব করেছিলেন। কিন্তু তিনি ছিলেন স্বাধীনচেতা, আত্ম মর্যাদাবান ব্যক্তিত্ব, শির উঁচু করে পুরো জীবন কাটিয়েছেন। তখনকার সরকার ও সাহিত্যমোদী ব্যক্তিগণ ও তেমন কবিকে সহযোগীতা করে নাই। তবুও কবি আমাদের প্রিয়, তার সৃষ্টি বাংলা সাহিত্যে অমর। কালজয়ী। আমাদের ভবিষ্যত গড়ার অনুপ্রেরণার বাতিঘর।

The post কবি ফররুখ আহমদ : আমাদের অনুপ্রেরণা বাতিঘর appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/farrukh-ahmed/feed/ 2
কালের জ্যোর্তিময় শিক্ষক অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ https://chintavabna.com/professor-dr-emajuddin-ahmed/ https://chintavabna.com/professor-dr-emajuddin-ahmed/#respond Sun, 30 May 2021 01:33:48 +0000 https://chintavabna.com/?p=464 “আমাদের আদর্শিক পথ খুঁজে পাওয়ার জন্য ব্যক্তি ও পেশাগত সত্তার বিকাশের জন্য উচ্চতর নৈতিক ও মানবিক আদর্শের উপমার জন্য আমাদেরকে বার বার ফিরে যেতে হবে…

The post কালের জ্যোর্তিময় শিক্ষক অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ appeared first on চিন্তা ভাবনা.

]]>
“আমাদের আদর্শিক পথ খুঁজে পাওয়ার জন্য ব্যক্তি ও পেশাগত সত্তার বিকাশের জন্য উচ্চতর নৈতিক ও মানবিক আদর্শের উপমার জন্য আমাদেরকে বার বার ফিরে যেতে হবে ‘কালের জ্যোর্তিময় শিক্ষক’ অধ্যাপক ড. এমাজউদ্দীনের কাছেই।”আমার প্রিয় শিক্ষক অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ সম্পর্কে কিছু লিখতে পারা আমি নিজকে সৌভাগ্যবান মনে করছি। বিশাল এই ব্যক্তিত্ব সম্পর্কে কিছু কথা, শুভ কামনা পাঠক সমাজে তুলে ধরতে পেরে আমি তাঁর ছাত্র হিসাবে অহংকার বোধ করছি। শুরুতে যে বক্তব্যটি অধ্যাপক, কবি, রাষ্ট্রবিজ্ঞানী ড. মাহফুজ পারভেজ সঠিক সত্য কথাটি বলেছেন। আমাদের জীবন চলার সমাজ গঠনে রাষ্ট্র পরিচালনায় এমাজউদ্দীন আহমদ শিক্ষা গুরুর চরিত্র, জীবন, কর্মকৌশল, চলার পথের কার্যাবলী জাতির জন্য অত্যন্ত শিক্ষনীয়।


তাঁর অর্জন ও কর্মকীর্তির জায়গাটিকে সুস্পষ্টভাবে দেখা যায় দীর্ঘ জীবনের সামগ্রিক গতিময়তার দিকে তাকালে এবং তাঁর সৃজন ও মননের প্রাণময়তার ঐশ্বর্যের জন্য বিপুল ও বিশালতার জন্য যুগ পদ বিস্মিত ও আনন্দিত হতে হয়।
রাষ্ট্র ও সামাজিক বিষয়ে বিদ্যায়তানিক সংগ্রামশীলতা নান্দনিক গবেষণা আর জ্ঞান চর্চার আধুনিক বিদ্যাবংশের প্রতিষ্ঠাতা, আমাদের কালের জ্ঞান মার্গের শেষ ধ্রুপদী মুগল অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ জন্ম গ্রহণ করেছিলেন প্রাচীন ও অখন্ড বাংলার অন্যতম গৌরবময় জনপদ গৌড়ে ১৫ই ডিসেম্বর ১৯৩২ অবিভক্ত বাংলার বৃহত্তর উত্তর বঙ্গের অবিভক্ত মালদহ জেলার কালিয়াচক থানার কালিনগরে।


অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ সঙ্গে পরিচয় সম্পর্ক তাঁর বিশাল কর্মময় জীবনের তুলনায় খুবই সামান্য সময়। আমার কর্মজীবন শুরু হয় সরকারি চাকরি দিয়ে ১৯৮১ সালে। পরবর্তীতে সরকারি চাকরি ছেড়ে দিলাম। শুধু দুর্নীতি, অন্যায়, ঘুষ বাণিজ্যের প্রতিবাদে সরকারি চাকরি ছেড়ে বেসরকারি সংস্থায় চাকরি গ্রহণের মাধ্যমে আমার কর্মজীবনের দ্বিতীয় অধ্যায়ের শুরু। ১৯৮৩ সালে বেসরকারি চাকরি ছেড়ে তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে আমার ব্যবসায়ী জীবনের যাত্রা শুরু হয়। আজও অবদি ব্যবসা বাণিজ্য, শিক্ষা, সমাজ চেতনার কাজে নিজকে নিয়োজিত রেখেছি।


আমার মুল বক্তব্য শুরুর পূর্বে অধ্যাপক ড.এমাজউদ্দীন আহমদ সম্পর্কে ২০১১ সালে প্রকাশিত ‘সংবর্ধনা গ্রন্থ’ আমাদের চিন্তার জগতে বিশাল দ্বার খুলে দিয়েছে। উক্ত গ্রন্থের ভূমিকায় কবি আবদুল হাই শিকদার বলেন, “অভিভাবকত্ব কতটা দায়িত্বশীল হতে পারে, তাঁকে না দেখলে আমরা জানতে পারতাম না। জ্ঞান ও প্রজ্ঞার সাথে তাঁর মধ্যে মিলে মিশে একাকার হয়েছে পিতার হৃদয়। বিনয় ও কোমলতার মিলিত জোসনা তাঁকে দিয়েছে অতল গভীরতার স্নিগ্ধতা। তিনি দেশবরেণ্য শিক্ষাবিদ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী। মেধা ও প্রতিভা তাঁর প্রকৃতিলব্ধ। তিনি প্রেমময় স্বামী। স্নেহময় দাদু। তিনি ধীর বিচক্ষণ ও প্রকান্ত। সহজ এবং অনাড়ম্বর কিছু ইস্পাতের দৃঢ়তা শিরায়। সঙ্কটে তিনি সকলের আশ্রয়, আশ্বাস। তাঁর আত্মার পরতে পরতে মিশে আছে এক পাললিক মানচিত্র, বাংলাদেশ তাঁর আশা ও আনন্দ। বাংলাদেশের সঙ্কট যেন তাঁর ব্যক্তিগত সঙ্কটের অন্য নাম। দেশের স্বার্থই যেন তাঁর ব্যক্তি স্বার্থের পরিপূরক।”


ড. আকবর আলী খান অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদকে ‘এমাজ ভাই’ বলে ডাকতেন। ১৯৭৩ সালে প্রথম পরিচয় ঘটে ড. আকবর আলী খানের সঙ্গে সুদূর কানাডায় কিংশটন শহরে। ড. আকবর আলী সকলের ‘এমাজ ভাই’ শীর্ষক প্রবন্ধে উল্লেখ করেন, “কুইন্স বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বাঙালিদের মধ্যমণি ছিলেন অধ্যাপক এমাজউদ্দীন আহমদ। তিনি ছিলেন সকলের এমাজ ভাই। অসাধারণ অমায়িক ও অত্যন্ত ধৈর্য্যশীল এই ব্যক্তিত্ব ছিলেন সকলের পরামর্শদাতা। সকলের বিপদে আপদে তিনি সকলের আগে এগিয়ে আসতেন। হাসি মুখে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। বাঙালীদের বাহিরে ভারতীয় ও পাকিস্তানী ছাত্রছাত্রীদের মধ্যেও তিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব।”
ড. আকবর আলী খান এমাজউদ্দীন আহমদ সম্পর্কে স্মৃতি চারণ ও আলোচনা করতে গিয়ে আরও নানা বিষয়ের অবতারণা করেন। তিনি বলেন, “অধ্যাপক এমাজউদ্দীনের একটি বড় কৃতিত্ব হলো এই যে, তিনি একজন অত্যন্ত সফল পাঠ্যপুস্তক প্রণেতা।”


“সৌভাগ্যবশত অধ্যাপক এমাজউদ্দীনের মধ্যে পাণ্ডিত্য ও বাংলাপ্রীতির মণিকাঞ্চন সংযোগ ঘটেছিল। তাই তাঁর রচিত পাঠ্যপুস্তক সমূহ বাংলাদেশে রাষ্ট্রবিজ্ঞান চর্চায় একটি নতুন মাত্রা যোগ করেছে।”অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ সম্পর্কে ভূয়সী বক্তব্য রাখেন। তাঁর লেখা “এমাজউদ্দীন আহমদের সঙ্গে বন্ধুত্ব” শীর্ষক এক নিবন্ধে বলেন, “প্রফেসর এমাজউদ্দীন আহমদকে আমি বন্ধু হিসাবে জানি, তিনিও আমার ধারণা সেভাবেই আমাকে দেখেন।


এমাজউদ্দীন আহমদের অনেক গুণ, বিশেষভাবে উল্লেখযোগ্য তাঁর আন্তরিকতা ও স্বাচ্ছন্দ্য। মুখে সব সময বলেন না, কিন্তু আন্তরিকতাটা সব সময় টের পাওয়া যায়। আর আছে স্বচ্ছন্দে সব কিছু বক্তব্যেচমৎকার বলার ক্ষমতা। তিনি অধ্যাপনা করেছেন, দায়িত্ব পালন করেছেন প্রশাসনিক, লিখেন,সভা সমিতিতে কথা বলেন, তিনি গ্রন্থমনস্ক কিন্তু তাঁর সব কাজে একটা নীরব ও সহজ স্বাচ্ছন্দ্য লক্ষ্য করি। তাঁকে অনেক সঙ্কট পার হতে হয়েছে, আমাদের সময় ও সমাজে কেই বা সঙ্কটমুক্ত নয়। কিন্তু আমি তাঁকে কখনোই শান্ত প্রাণবন্ততা ছাড়া দেখিনি। তাঁর মতো মিষ্টভাষী মানুষও কম পাওয়া যায়।”


অধ্যাপক এমাজউদ্দীন আহমদ এর নিকট আমরা তাঁর সন্তান তুল্য। তিনি আমাদেরকে তাঁর সন্তানের মত স্নেহ করতেন, ভালবাসতেন। যখনি কখনও কোন প্রয়োজনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে কোন অসুবিধা হয়নি। যে কোন বিষয়ে পরামর্শ নেয়া আমার নিয়মিত কাজ ছিল। মাঝে মাঝে কাঠাল বাগান বাসায় গিয়ে দেখা করতাম।
১৯৯০ সালের পর থেকে নানা সভা সেমিনার তাঁর মুল্যবান বক্তব্য শোনার সুযোগ আমার হয়েছে। বিভিন্ন সংগঠনের সভায় তিনি হয়তো সভাপতিত্ব করছেন নতুবা প্রধান অতিথির বক্তব্য রেখেছেন। অল্প কথায় যুক্তিপর্ণ গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি রাখতেন। তাঁর বক্তব্য শুনার জন্য সকলে অধীর আগ্রহে অপেক্ষা করতো। ২০০৮ সালে আমার প্রতিষ্ঠিত প্রকাশনী লেখালেখির যাত্রা শুরু হয়্ প্রকাশনা শিল্পের সঙ্গে আমি বহু বছর ধরে জড়িত। আমার সম্পাদনায় ‘সাপ্তাহিক প্যানোরমা’ বহু বছর ধরে নিয়মিত প্রকাশিত হচ্ছে। বেশ কিছু দিন পূর্ব থেকে “দৈনিক আজকের আওয়াজ” সম্পাদনা করছি। তাও নিয়মিত প্রকাশিত হচ্ছে। লেখালেখির জন্য এমাজউদ্দীন আহমদ এর নিজস্ব লেখা বই প্রকাশের জন্য একটি পান্ডুলিপির জন্য অনুরোধ করলে খুবই সহজে দ্রæত সময়ের মধ্যে একটি বাংলায় ও অন্য একটি ইংরেজী বই এর পান্ডুলিপি আমাকে প্রদান করেন। যা পরবর্তীতে ২০০৯ সালে একুশে বই মেলায় ‘পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ’ এবং Bangladesh From East Pakistan নামে দুইটি বই লেখালেখি থেকে প্রকাশিত হয়।


মুক্তিযুদ্ধের উপর লিখিত বাংলা ও ইংরেজি লেখা বই দুইটি এক অনন্য মাত্রায় প্রকাশনা শিল্পের স্বল্প সময়ে বের হয়েছে।আকর্ষণীয় অসাধারণ লেখা বই দুটি। খুবই সংক্ষিপ্ত কিন্তু তথ্য, ডাটা চিন্তা চেতনার এক অপূর্ব সংযোজন।
রক্তাক্ত মুক্তিযুদ্ধের প্রান্তরে পাস পাওয়া স্বাধীন বাংলাদেশের ইতিহাস অত্যন্ত বিধুর। উপেক্ষা বঞ্চনা এবং নীপীড়নের বিরুদ্ধে প্রথমে প্িরতবাদ, তারপরে প্রতিরোধ এবং মার্চ শেষে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে পূর্ব বাংলার জনগণ অভিষ্ট লক্ষ্যে উপনীত হন। এই ছোট্ট বইটিতেউল্লেখিত হয়েছে যেভাবে পাকিস্তান অদূরদর্শী শাসকগোষ্ঠী প্রথম থেকে পূর্ব বাংলায় বসবাসকারী জনসমষ্টির স্বার্থ বিরোধী নীতি অনুসরণ করেছেন এবং কিভাবে সেই বঞ্চনা জনসমূহকে ঐক্যবদ্ধ করে এবং তাদের জাতীয়তাবাদী চেতনায় উদ্দীপ্ত করে এবং চূড়ান্তপর্বে অনিয়ন্ত্রণের অধিকারের ভিত্তিতে সুশাসন এবং স্বশাসনঅর্জনের মহামন্ত্রে উদ্বুদ্ধ করে। এই অর্জন ছিল জনগণের অর্জন। মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ। মুক্তিযুদ্ধের বিজয় ছিল জনগণের বিজয়। সীমাহীন ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে, হাজারো ধারার রক্ত ঝরিয়ে, দীর্ঘ নয় মাসের অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে জনগণ ছিনিয়ে আনতে সক্ষম হন স্বাধীনতার রক্তরঞ্জিত পতাকা। প্রতিষ্ঠা করেছেন নিজেদের স্থায়ী ঠিকানা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এত চমৎকার সুন্দর তথ্যবহুলভাবে মুক্তিযুদ্ধের বিবরণ বাংলা ভাষায় দ্বিতীয় কোন বই নাই। ‘পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ এবং Bangladesh From East Pakistan। বই দুটির উপর গবেষণা করা উচিত। আগামীতে নিশ্চয় শুধু মাত্র এই বইটির উপর পিএইচডি করার জন্য অনেক শিক্ষক তার শিক্ষার্থীদের উৎসাহিত করবেন।

লেখক এমাজউদ্দীন আহমদ তাঁর লেখা বই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ গ্রন্থে মুক্তিযুদ্ধের মূল রহস্য সম্পর্কে বলতে গিয়ে উল্লেখ করেন জন্মক্ষণে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রাকৃতিক, জনমিতিক ও ভাষাগত বিভিন্নতা, সাংস্কৃতিক বৈচিত্র্য, অর্থনৈতিক অবস্থান বিশেষ করে জনগণের প্রত্যাশা সংক্রান্ত যে কাঠামোগত ভিন্নতা তাই ১৯৭১ সালের বিস্ফোরণের প্রেক্ষাপট রূপে কাজ করেছে।”


আমাদের মুক্তিযুদ্ধ শুধূমাত্র ৬ দফার মাধ্যমে সংঘটিত হয় তা নয়, নানা কারণ তার মধ্যে রয়েছে। অর্থনৈতিক বৈষম্য ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, ভৌগোলিক অবস্থান আমাদের আলাদা দেশের প্রয়োজনীয়তা জাতি এক সময় অত্যন্ত সঠিকভাবে বুঝতে সক্ষম হয়েছে। তাই পুরো জাতির ঐক্যবদ্ধভাবে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে এক সঙ্গে ঝাপিয়ে পড়তে উৎসাহিত হয়েছিল। লেখক মাত্র ৮৪ পৃষ্ঠায় লিখিত গ্রন্থটিতে তীর্যক ভাষায় সুনির্দিষ্টভাবে যুক্তিপূর্ণ আকারে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট পাঠকের নিকট সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। বইটিতে ৬টি বড় শিরোনামে সাজানো হয়েছে। প্রতিটি শিরোনামের অধীনে বেশ কয়েকটি উপ শিরোনামের খুবই সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। উপ শিরোনামের সংখ্যাও মাত্র ৩২টি। বইটি একটি ঐতিহাসিক দলিল। চিন্তাশীল ব্যক্তির জন্য চিন্তার খোরাক। গবেষকদের জন্য একটি অনন্য সৃষ্টি।


‘একজন কীর্তিমান পুরুষ’ শীর্ষক এক নিবন্ধে ড. আবুল কালাম মনজুর মোরশেদ বলেন, “অনেক সময় অপরিচিত মানুষও নিজের নিকটবর্তী মানুষ হয়ে উঠেন। ঘনিষ্ঠতা একজন মানুষকে সব সময নিজের প্রার্থিত স্থানে নিয়ে না এলেও কাছাকাছি নিয়ে এসে জানার সুযোগ করে দেয়। এর প্রধান কারণ আন্তরিক অনুভূতি। মানুষ সামনে অগ্রসর হওয়ার পথে মাঝে মাঝে পিছনে তাকিয়ে সেই স্মৃতির চিত্র দেখে অভিভূত হয় অথবা খানিকটা ভারাক্রান্ত হয়ে পড়ে। তা সত্তে¡ও সেই রূপটি কোন ক্ষেত্রেই আর অস্পষ্ট থাকে না। এই স্মৃতি বিস্মৃতির আলোকে জড়িয়ে আছে চমৎকার অন্তরালে দুটো উজ্জ্বল চোখ আর মুখে স্মিত হাসি নিয়ে জীবনে তারুণ্য বিস্তৃতকারী একজন খ্যাতিমান শিক্ষাবিদ।’
“কর্মকে জীবনের প্রধান ধর্ম হিসেবে গ্রহণ করায় কোন দায়িত্ব পালনে তাঁর বিন্দুমাত্র অসুবিধা হয়নি। সদা হাস্যময় একজন সফল এ্যাডমিনিসট্রেটর হিসেবে সর্বত্র তিনি দক্ষতার সঙ্গে প্রশাসনকে গতিময় করে তুলেছেন। একজন রাষ্ট্রবিজ্ঞানী ,অধ্যাপক, পরিচালনা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করে রেখে নিজের যে প্রতিরূপ নির্মাণ করেছেন, তার মধ্যেই তিনি বেঁচে থাকবেন স্বকীয় স্বরূপ বৈশিষ্ট্য নিয়ে।”


অধ্যাপক এমাজউদ্দীন আহমদের আর একটি বড় গুণ তিনি একজন হৃদয়বান মানুষ। সবাইকে আপন করে নেয়া সবার জন্য কিছু করার সদিচ্ছা, কাউকে দূরে সরিয়ে না রেখে পরিবারের পিতার মত সকলকে কাছে টেনে নেবার যে বিরল মানসিকতা তা এ সমাজে সত্যি দুর্লভ।


আমি তাঁকে পিতার মত জানি। শ্রদ্ধা ও সম্মান করি পিতার মত। তাঁর পাণ্ডিত্য ও অন্তমুখি জ্ঞান প্রজ্ঞাকে জানাই বিনম্র শ্রদ্ধা। অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ গত ১৭ জুলাই,২০২০তারিখে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।যারা অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের বহুমুখী সৃজনশীলথা ও গবেষণা কর্মের সঙ্গে পরিচিত তারা একমত হবেন যে, তিনি সেই দুর্লভ বুদ্ধিজীবী যাঁর মন পৃথিবীর সব বৌদ্ধিক তর্ক-বিতর্ক জ্ঞানের দিকে খোলা, অথচ যিনি নিজের চিন্তনে স্বভূমিতে স্থিত, দেশজ সংস্কৃতির সব কিছু তাঁর প্রত্যয়ের অন্তর্গত। বৈশ্বিক ও দেশজ প্রাপঞ্চ ও অনুসঙ্গের ভারসাম্যপূর্ণ সেতুবন্ধন তিনি।


উচ্চ শিক্ষার সঙ্গে একান্ত যোগ চিত্তের, যা সব জড়তা, মূঢ়তা কুপমন্ডুকতা এবং সকল উদাসীনতা ঘুচিয়ে এমন উন্নত বোধের বধন ঘটায়, যেখানে আনন্দ ও সত্য জাত ধরাধরি করে স্বপ্ন ও সুন্দরের পথে উজ্জ্বল ভবিষ্যতের দিকে হেঁটে যায়।


অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ শিক্ষা ও গবেষণাকে সত্য, সুন্দর ও আনন্দের বাইরে কল্পনাও করতে পারেন না। তাঁর কাছে শিক্ষক ও গবেষণা হলো সত্যের উপাসনা সুন্দরের প্রয়াস এবং আনন্দে অবগাহন। তিনি তাঁর এই সত্য সুন্দর আনন্দের কর্মযজ্ঞের নন্দনতাত্ত্বিক কাঠামোর মধ্যে বাংলাদেশে তাঁর সকল উত্তর পুরুষকে আচ্ছন্ন ও আবিষ্ট করে রাখেন। তাঁর কথা মনে আমার স্মরণে এসে ঢেউ জাগায় কবি শক্তি চট্টোপাধ্যায়ের অবিস্মরণীয় কয়েকটি উক্তি :

তিনি আমার স্বপ্নে কিছু কথা বলেন
তিনি আমার সঙ্গে শুধুই হেটে চলেন
তিনি আমার সমগ্রকে ভাঙতে দড়
তিনি আমার অকস্মাৎ ও পূর্বপর”


দেশের প্রতি অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদের ভালবাসা, দেশকে নিয়ে চিন্তা গবেষণা দেশের কল্যাণে প্রতি নিয়ত তাঁর ভাবনা সমূহ তাঁর লেখনি, বক্তৃতায়, চিন্তা চেতনায়, কাজে আমরা নিয়মিত খোঁজে পাই। চিন্তা চেতনায় সকল কর্মে তিনি বাংলাদেশকে নিয়ে ভাবতেন। দেশের মধ্যে জনগণের সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টা তাঁর লেখনিতে সব সময মানুষের মধ্যে আশার আলো জাগিয়েছে। তিনি একজন আলো, আলোকিত মানুষ।

আসলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের এক অনন্য প্রতীক এমাজউদ্দীন আহমদ। তিনি এক আলোকবর্তিকা। তিনি অনুসরণীয় এক দৃষ্টান্ত। যতবার আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে ততোবারই দেখেছি নিজ অবস্থান থেকে তিনি তাঁর সঠিক দায়িত্ব পালন করেছেন। সঙ্গতকারণেই বলতে হয় তিনি আমাদের গণতন্ত্রের অতন্দ্রপ্রহরী। দেশকে ভালবাসার চিন্তার ও গবেষণার স্বরূপ আমরা তাঁর লেখা আমার স্বপ্নের বাংলাদেশ শিরোনামে লেখায় দেখতে পাই, “বাংলাদেশ আমার স্বপ্নের দেশ”।


এই দেশের মাটি আর মানুষকে ভালবাসি এবং খুব গভীরভাবে। এ দেশের মাটি সুরক্ষিত হোক আর এর অধিবাসীরা উন্নত জীবনের অধিকারী হোক এই স্বপ্ন নিয়েই তো বেঁচে রয়েছি। প্রায় চার হাজার বছর পর সর্বপ্রথম এদেশের শাসন কাজ পরিচালিত হচ্ছে এই মাটির সন্তানদের দ্বারা। একাত্তরের মুক্তিযুদ্ধের রক্তাক্ত প্রান্তরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়েছে। এর পূর্বেও দেশ ছিল। দেশের মাািট ছিল। ছিলেন দেশের অধিবাসীবৃন্দ। কিন্তু কোন সময় এর নীতি নির্ধারিত হয়নি এ মাটির সন্তানদের দ্বারা। ১৯৭১ সালের পর থেকে নতুন অধ্যায়টির সূচনা হয়েছে। এই অধ্যায় অক্ষয় হোক। অমর হোক। চিরন্তন হোক। এই স্বপ্ন নিয়ে তো রয়েছি।”


দেশের বিবেকবান মানুষ মনে করেন অধ্যাপক এমাজউদ্দীন আহমদ তাঁর প্রাপ্য বা প্রত্যাশিত মূল্যায়ন পাননি।
দেশের প্রতি, মানুষের প্রতি এর আতœ ত্যাগ, পরিশ্রম অকাতরে বিলিয়ে দেয়ার ফলেও কেন যেন তিনি কৌশলে উপেক্ষিত রয়ে গেলেন। ২০১০ সালে টেলিভিশনে এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এ কে আজাদ চৌধুরী বলেন, এমাজউদ্দীন আহমদকে বর্তমান সরকার বা বর্তমান বিরোধী দল কেউই যথাযথ মূল্যায়ন করেনি। রাজনীতি বিভক্ত এ সমাজে এ মূল্যায়ন অত্যন্ত প্রণিধানযোগ্য এ কারণে যে দেশের প্রথিতযশা বুদ্ধিজীবীর এ মূল্যায়নে রাজনীতি ক্ষেত্রে মতামত প্রদানে এমাজউদ্দীন আহমদের নিরপেক্ষ ও নির্মোহ অবস্থানই পরিস্ফুট হয়ে উঠেছে। ফলে মূল্যায়নের ক্ষেত্রে সকল সরকারই ছিল রক্ষণশীল। এ দীর্ঘ জীবনে তাঁকে ঘিরে তাঁর ছাত্র, স্নেহভাজন ও শুভানুধ্যায়ীদের আবেগময় কর্মকান্ড দেখে মনে হয়েছে, হয়তো সরকারি স্বীকৃতি সে রকম তিনি পাননি, কিন্তু মানুষের ভালবাসা ও শ্রদ্ধা তিনি যে পরিমাণ পেয়েছেন, তা অনেক তথাকথিত স্বীকৃতিপ্রাপ্ত মানুষ শুধু স্বপ্নেই পেতে পারেন, বাস্তবে তা নয়। সেই আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী, লেখক, গবেষক অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ ।

The post কালের জ্যোর্তিময় শিক্ষক অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/professor-dr-emajuddin-ahmed/feed/ 0