জীবনী মনিষী Archives - চিন্তা ভাবনা https://chintavabna.com/tag/জীবনী-মনিষী/ দেশ ও মানুষের জন্য নিবেদিত Sat, 12 Sep 2026 15:52:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.3 https://chintavabna.com/wp-content/uploads/2023/09/cropped-cropped-cropped-cropped-chintavabna_logo-3-70x70.png জীবনী মনিষী Archives - চিন্তা ভাবনা https://chintavabna.com/tag/জীবনী-মনিষী/ 32 32 ড. মুহাম্মদ ইউনূস আমাদের গর্ব https://chintavabna.com/dr-muhammad-yunus-our-pride/ https://chintavabna.com/dr-muhammad-yunus-our-pride/#respond Sat, 12 Sep 2026 15:19:45 +0000 https://chintavabna.com/?p=1202 ড. মুহাম্মদ ইউনূস তাঁর ‘গরিবের ব্যাংক’ প্রবন্ধে বলেন, “দারিদ্র্য বিষয়ে আমি সম্পৃক্ত হয়েছি নীতি-নির্ধারক বা গবেষক হিসেবে বরং আমার চারপাশে দারিদ্র্যের প্রবল উপস্থিতির কারণে। চারপাশে…

The post ড. মুহাম্মদ ইউনূস আমাদের গর্ব appeared first on চিন্তা ভাবনা.

]]>
ড. মুহাম্মদ ইউনূস তাঁর ‘গরিবের ব্যাংক’ প্রবন্ধে বলেন, “দারিদ্র্য বিষয়ে আমি সম্পৃক্ত হয়েছি নীতি-নির্ধারক বা গবেষক হিসেবে বরং আমার চারপাশে দারিদ্র্যের প্রবল উপস্থিতির কারণে। চারপাশে ভয়াবহ দুর্ভিক্ষের সময় ১৯৭৪ সালের বাংলাদেশে শ্রেণিকক্ষে অর্থনীতির মূল্যবান তত্ত্বগুলো পড়ানো আমার জন্য কষ্টকর হয়ে উঠে। আমি চাইছিলাম আমার চারপাশের মানুষগুলোর সাহায্যে কিছু একটা করতে। এখানেই আমি দেখতে পাই দরিদ্র মানুষকে টিকে থাকার জন্য অতি সামান্য অর্থ জোগাড়ে কতটা প্রানান্তকর সংগ্রামে লিপ্ত হতে হয়।”

“Some are born great,
Some achieve greatness and
Some have greatness thrust
Upon them.”
-William shakespeare.

আজ যারা তরুণ, যারা আগামীর ইউনূস, আগামীর আইডল তাদের অনুপ্রেরণার জন্য তাঁর জীবন গাঁথা- ২১ জুন
ড. মুহাম্মদ ইউনূসের জন্ম/১৯৪০ সালে, চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে। তাঁর পিতা হাজী দুলা মিয়া সওদাগর ও মাতা সুফিয়া খাতুন। তিনি ছিলেন ১৪ ভাইবোনের মধ্যে তৃতীয়। ভাইবোনদের পাঁচজনই মারা যায় শৈশবে। ১৯৪৭ সালে চলে আসেন চট্টগ্রাম শহরে। প্রথম পড়াশোনা গ্রামের স্কুলেই। এরপর লামাবাজার প্রাইমারি স্কুল, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পড়েছেন। এখান থেকেই এস. এস. সি পাস করেন মেধা তালিকায় ১৬তম স্থান নিয়ে।
স্কুল জীবনে স্কাউট ছিলেন। ১৯৫৫ সালে কানাডার ওয়ার্ল্ড স্কাউট জাম্বোরিতে অংশগ্রহণ করেন। চট্টগ্রাম কলেজে পড়াশোনার সময় সাংস্কৃতিক কর্মকা-েও অংশ নেন। নাটকে অভিনয়ের জন্য পুরস্কৃত হন।
১৯৫৭ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে। সেখান থেকেই ১৯৬০ সালে বি. এ ও ১৯৬১ সালে নেন এম. এ ডিগ্রি। গ্র্যাজুয়েশনের পর যোগ দেন অর্থনীতি ব্যুরোতে এবং গবেষণা সহকারী হিসেবে কাজ করেন প্রফেসর নুরুল ইসলাম ও রেহমান সোবহানের অধীনে।

১৯৬১ সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতি বিভাগে লেকচারার হিসেবে যোগ দেন। এরপর চলে যান আমেরিকা। ১৯৬৯ সালে ভ্যানডার বিল্ট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি করেন। ১৯৬৯ থেকে ‘৭২ পর্যন্ত মিডল টেনিসি স্টেট ইউনির্ভার্সিটিতে অর্থনীতির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করেন।
এরপর বাংলাদেশে এসে অর্থনীতির প্রফেসর হিসেবে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
১৯৭৪ সালে প্রথম ক্ষুদ্র ঋণের প্রবর্তন করেন। একই বছর প্রতিষ্ঠা করেন তেভাগা খামার এবং গ্রামীণ ব্যাংক।

১৯৭১ সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছিল, তখন আমেরিকায় পড়াশোনা করতেন গরিবের এই ব্যাংকার। মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত গড়তে সুদূর আমেরিকায় নিরলস কাজ করে গেছেন তিনি। সমৃদ্ধ ক্যারিয়ারের অধিকারী এই বাংলাদেশি সেখানে প্রতিষ্ঠা করেন বাংলাদেশি নাগরিক কমিটি। চালু করেন বাংলাদেশ তথ্য কেন্দ্রও। আমেরিকার তৎকালীন পাকিস্তানি দূতাবাসে কর্মরত বাংলাদেশি অফিসারদের সেখান থেকে বের হবার জন্য সাহায্য করেন। সদস্য ছিলেন বাংলাদেশ ডিফেন্স লিগেরও। এ দলটি মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও অন্যান্য সাহায্য সহযোগিতা দিতো।

শুরুর কথাঃ ড. মুহাম্মদ ইউনূসের জন্ম ১৯৪০ সালে চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে এস.এস.সি পাস করেন ১৬তম স্থান নিয়ে। ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে বি.এ এবং ১৯৬১ সালে এম.এ ডিগ্রী লাভ করেন। এরপর চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগে লেকচারার হিসেবে যোগ দেন। ১৯৬৯ সালে ভ্যানডার বিল্ট ইউনিভার্সিটি হতে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রী লাভ করেন। ১৯৬৯-১৯৭২ সাল পর্যন্ত মিডল টেনিসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির এ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করেন। এরপর বাংলাদেশে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির প্রফেসর হিসেবে যোগ দেন। ১৯৭৪ সালে প্রথম ক্ষুদ্র ঋণের প্রবর্তন করেন। একই বছর প্রতিষ্ঠা করেন তেভাগা খামার এবং গ্রামীণ ব্যাংক। অবশেষে ড. মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক গত ১৩ অক্টোবর ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। গত কয়েক বছর যাবৎ গুঞ্জন শোনা যাচ্ছিল ড. মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পাচ্ছেন। দেশের আপামর জনসাধারণ সেই শুভ ক্ষণটির জন্য অপেক্ষা করছিলেন অধীর আগ্রহে। অবশেষে তা বাস্তব রূপ লাভ করল। নোবেল পুরস্কার পেলেন ড. মুহাম্মদ ইউনূস। তাই এটি কোন বিস্ময় নয়। বরং প্রত্যাশিত একটি প্রাপ্তি। প্রকাশ্যে যারা উচ্ছ্বাস প্রকাশ করছেনা; গর্বে তাদের বুকও ভরে গেছে।
অর্ধেক পুরস্কার গ্রামীণ ব্যাংকেরঃ মজার ব্যাপার হলো একজন অর্থনীতিবিদ হয়েও শান্তি তে নোবেল পুরস্কার পাওয়া বিশ্বে এ প্রথম। তাও গ্রামীণ ব্যাংকের মত একটি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানকে সাথে নিয়ে। কেননা প্রথমত রাজনীতিবিদরাই এ পুরস্কার পেয়ে থাকেন। শান্তিতে নোবেল জয়ের আনন্দ আরো বাড়িয়ে তুলেছে এদেশের প্রায় ৬৬ লক্ষ নারী। এ পুরস্কার প্রাপ্তির মধ্য দিয়ে এদেশের অবলা নারী সমাজ প্রমাণ করল তারা কতটা কতটা সৎ, পরিশ্রমী এবং আত্মবিশ্বাসী। তারা আমাদের স্মরণ করিয়ে দিয়েছে উপযুক্ত নেতৃত্ব ও সুযোগ পেলে বিশ্বের ৩০০ কোটি নারীর মধ্যে তারাও মাথা উঁচু করে দাঁড়াতে পারে।
গ্রামীণ ব্যাংকের ৯৪ শতাংশ মালিকানা এর নারী ঋণ গ্রহীতাদের এবং বাকীটা সরকারের। এ ব্যাংকের ১৩ সদস্য বিশিষ্ট পরিচালনা বোর্ড আছে। সেখানে ৯ জন সদস্য ভোটের মাধ্যমে নির্বাচিত হন। এরা সবাই গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা সদস্য। বাকী ৪ জনের মধ্যে ৩ জনকে মনোনয়ন দেয় সরকার।

যে কারণে শান্তিতে নোবেলঃ গত কয়েক বছর যাবৎ গুঞ্জন শোনা যাচ্ছিল ড. মুহাম্মদ ইউনূস অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন। কারণ তিনি একজন অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকও একটি আর্থিক প্রতিষ্ঠান। গত বছর অর্থনীতিবিদদের সম্ভাব্য তালিকায় তার নামও ছিল এমন খবর বিভিন্ন পত্রিকা প্রকাশ করে। কিন্তু সবাইকে অবাক করে এ বছর তাকে পুরস্কার দেয়া হলো শান্তিতে। এতে অনেকে বিস্মিতও হয়েছেন। কেননা শান্তিতে নোবেল পাওয়ার জন্য যেসব ব্যাকগ্রাউন্ড কাজ করে যেমন-রাজনৈতিক সংঘাত, হানাহানি বা যুদ্ধ নিরসনে অবদান রাখা প্রভৃতি ক্ষেত্রে ড. ইউনূসের তেমন একটা ভূমিকা খুঁজে পাওয়া যাবে না।
তাই অনেকের মনে প্রশ্ন জেগেছে ড. মুহাম্মদ ইউনূস অর্থনীতির বদলে শান্তিতে কেন নোবেল পেলেন। তবে অসলোতে নোবেল কমিটির সাইটেশানে এর ব্যাখ্যা দেয়া হয়েছে। সেখানে ড. ইউনূসের গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্রঋণ কর্মসূচীর সব কৃতিত্বকে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার অনিবার্য শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয় দারিদ্র্য থেকে মুক্ত হবার জন্য জনগোষ্ঠীর একটি বড় অংশ যদি পথের সন্ধান না পায় তা হলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ড. মুহাম্মদ ইউনূস নিজেকে একজন পথপ্রদর্শক হিসেবে প্রমাণ করেছেন। শুধু বাংলাদেশে নয়, অন্য অনেক দেশের কোটি কোটি মানুষের কল্যাণে তিনি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছেন। কোন জামানত ছাড়াই ঋণদান একটি অসম্ভব ধারণা ছিল। দারিদ্র্যের বিরুদ্ধে মোক্ষম অস্ত্র হিসেবে ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে প্রথম এবং প্রধানতম ক্ষুদ্র ঋণ ব্যবস্থা প্রবর্তন করেন।

নোবেল কমিটির সাইটেশানে আরো বলা হয়, যেসব দেশে বিশেষ করে মহিলারা অর্থনৈতিক ও সামাজিক নিষ্পেষণের বিরুদ্ধে লড়াই করছেন, সেই সব সমাজে মুক্তির গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ক্ষুদ্র ঋণের ধারণা প্রতিষ্ঠিত হয়েছে।

জোবরার সেই ৮৫৬ টাকা থেকে এখন ২৯ হাজার কোটি টাকাঃ চট্টগ্রামের একটি অখ্যাত গ্রাম জোবরা থেকে শুরু হয়েছিল ড. ইউনূসের ক্ষুদ্র ঋণ কর্মসূচী। ১৯৭৬ সালে মাত্র ৮৫৬ টাকা দিয়ে এর যাত্রা শুরু হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশে জোবরা গ্রামে মাত্র ৪২ জন মহিলার মধ্যে এ ঋণ বিতরণ করে গ্রামীণ ব্যাংক মডেলের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। গত ৩০ বছরে এর সদস্য সংখ্যা বেড়ে হয় প্রায় ৬৬ লাখ এবং পুঁজির পরিমাণ দাঁড়ায় ২৯ হাজার কোটি টাকায়। গ্রামীণ ব্যাংকের এ প্রবৃদ্ধিকে অনেকে বিস্ময়কর বলে মনে করেন। একটি মাত্র শাখা নিয়ে কাজ শুরু করলেও বর্তমানে এর শাখা ২,২২৬টি।
রবীন্দ্রনাথ থেকে ড. ইউনূসঃ ২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পাওয়ার পর এ উপমহাদেশের মোট তিন বাঙ্গালী এ মর্যাদাবান পুরস্কার পেলেন। অন্য দু’জন হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে সাহিত্যে এবং অর্থনীতিবিদ অমর্ত্য সেন ১৯৯৮ সালে অর্থনীতিতে। রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল প্রদানের সময় নোবেল কমিটি তাকে অভিহিত করেছিল ভারতীয় চেতনার অনন্য অগ্রদূত হিসেবে। সাহিত্যের প্রায় সবক্ষেত্রে অতুলনীয় অবদানের জন্য তিনি সমাদৃত ছিলেন। অর্থনীতিবিদ অমর্ত্য সেনের কর্ম গভীরভাবে সমাদৃত হয়েছে এই বাঙ্গালী চেতনায়। তার পৈতৃক নিবাসও বাংলাদেশে। অর্থশাস্ত্রে মৌলিক অবদানের জন্য তিনি নোবেল পুরস্কার পান। নোবেল পাওয়ার পর তিনি এসেছিলেন বাংলাদেশে।

ড. মুহাম্মদ ইউনূস ও আজকের বাংলাদেশঃ ড. মুহাম্মদ ইউনূস প্রমাণ করলেন দরিদ্র মানুষের কল্যাণ তারা নিজেরা করতে পারে। আজকে বাংলাদেশে যে কয়টি সমস্যা বিরাজমান তার মধ্যে প্রধানতম সমস্যা হচ্ছে যোগ্য, সৎ ও নিষ্ঠাবান নেতৃত্বের অভাব। রাজনীতি থেকে সমাজের সর্বত্র সৎ ও যোগ্য নেতৃত্বের অভাব আমরা তিলে তিলে অনুভব করছি। ড. মুহাম্মদ ইউনূস দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনের জন্য যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। তার দারিদ্র্য বিমোচন কর্মসূচী একটি অর্থনৈতিক ও সামাজিক আন্দোলনে রূপ লাভ করেছে। তার এ সাহসী উদ্যোগ ও নতুন দিক নির্দেশনা নোবেল জয়ের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক মুক্তি লাভের জন্য সঠিক নেতৃত্ব প্রয়োজন। ফর্মূলা যতই কার্যকরী হোক যোগ্য নেতৃত্ব না হলে তা ফলপ্রসূ হয়না। তাই ড. মুহাম্মদ ইউনূস বেশ কিছুদিন ধরে বলে বেড়াচ্ছেন রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। তিনি মনে করেন রাজনৈতিক নেতা নেত্রীর গুণগত পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক সংস্কারের প্রয়োজন সবচেয়ে বেশী। দেশের দ্বিতীয় প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। ড. মুহাম্মদ ইউনূস সে ব্যক্তি যিনি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে একটি বলিষ্ঠ কন্ঠস্বর। দুর্নীতি মুক্ত সমাজ পরিচালনা তার স্বপ্ন। দারিদ্র্য মুক্তির যে স্বপ্ন তার প্রথম ধাপ তিনি পূরণ করেছেন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেভাবে দুর্নীতি ছড়িয়ে আছে তা থেকে মুক্তির জন্য সামাজিক আন্দোলন দরকার। ড. মুহাম্মদ ইউনূস সে আন্দোলনে বিশ্বাসী। তার ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিক কর্মকান্ডে প্রতীয়মান হয় একজন দুর্নীতি মুক্ত মানুষ দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারে। সবার সংঘবদ্ধ প্রয়াসের মাধ্যমে দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সর্বপ্রথম সবার নিজেকে দুর্নীতি মুক্ত হবার শপথ নিতে হবে। আত্মবিশ্বাসী জাতি হিসেবে গড়ে উঠার প্রতীক ড. মুহাম্মদ ইউনূস : ড. মুহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় অবদান তিনি জাতিকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে উঠার স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছেন। তার এ প্রয়াস, আমরা যে ক্ষুদ্র জাতি নই; তাই প্রমাণ করেছে। এক সময় ড. মুহাম্মদ ইউনূসকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের জিডিপিতে গ্রামীণ ব্যাংকের অবদান কত? উত্তরে তিনি বলেছিলেন মাত্র ১.৮ শতাংশ। কিন্তু গ্রামীণ ব্যাংকের সবচেয়ে বড় অবদান এটি ৬৬ লক্ষ পরিবারকে আত্মবিশ্বাসী করেছে। এমনকি যারা এক সময় ভিক্ষা করত তাদের ছেলে মেয়েরা এখন স্কুলে যাচ্ছে।

কিছুদিন আগে বাংলাদেশে আন্তর্জাতিক আইসিটি কনফারেন্স হয়ে গেল। বহু দেশী বিদেশী অতিথি এতে অংশ নেয়। তারা সবাই এদেশের অমিত সম্ভাবনার কথা বলেন। আর এ সম্ভাবনা কাজে লাগানোর জন্য প্রয়োজন একজন যোগ্য ও চ্যাম্পিয়ন ব্যক্তির। যিনি দেশকে মালয়েশিয়ার মাহাথিরের মত প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলবেন। আমরা সে চ্যাম্পিয়ন মানুষকে পেয়ে গিয়েছি। গত ৩০ বছর ধরে তিনি পৃথিবীর এ প্রান্ত থেকে ঐ প্রান্ত পর্যন্ত তার সুহৃদ তৈরী করেছেন। উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম সবখানে তার গ্রহণযোগ্যতা আছে।
ড. মুহাম্মদ ইউনূস একজন শান্তিকামী মানুষ। তিনি একজন সাহসী মানুষ। তিনি কারো প্রতি কটাক্ষ করেন না। তিনি দেশকে অকৃত্রিমভাবে ভালবাসেন। তিনি বিশ্বাস করেন অর্থনৈতিক মুক্তির মাধ্যমে দারিদ্র্য বিমোচন হওয়া উচিত। ড. মুহাম্মদ ইউনূস তার কাজের মাধ্যমে গান্ধীর মত প্রমাণ করলেন অহিংসার দিন ফুরিয়ে যায়নি। ড. মুহাম্মদ ইউনূসের স্বপ্ন পূরণে আমাদের ভবিষ্যত প্রজন্ম এগিয়ে আসবে। তাদের নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে ও প্রমাণ করবে আমরা যোগ্য এবং আমরাও পারি।
আন্তরিক অভিনন্দন এ পথ প্রদর্শক ড. মুহাম্মদ ইউনূসকে। তার সৎ ও যোগ্য নেতৃত্বে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই। আর ড. মুহাম্মদ ইউনূসই বাংলাদেশের আগামী দিনের পথ প্রদর্শক।

The Aid forward ever increasing wealth concentration is dangerous because it theaters human progress, social cohesion, human resaves and democracy. A world in which wealth is concentrated in a few heads is also a world in which political power is controlled by a few and used by them for their own benefit.

কথাগুলো ড. মুহাম্মদ ইউনূস তার লেখা বই A world of three zerosগ্রন্থে বলেছেন, (পাতা-২) সারা বিশে^ আজ এই বইটি বেশ আলোচিত। তিনটি শূন্য আজ বিশ্ব দিন দিন সমস্যা সঙ্কটের দিকে নিয়ে যাচ্ছে। উক্ত ‘থ্রি জিরো’ সমস্যার সমাধান হলে বিশ্ব সুস্থ হবে। এটি তাঁর ঐকান্তিক চেষ্টা।
গ্রামীণ ব্যাংকের জনক ড. মুহাম্মদ ইউনূস এবং Father of Microcredit তিনি বর্তমানে Father of social Business. হয়তো আবারও যদি ড. মুহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পান। তা পাবেন ‘থ্রি জিরো থিওরি’ জন্য অথবা ‘সোশ্যাল বিজনেস’, নতুন এই চিন্তার জন্য। আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম।

লেখালেখিতে ড. মুহাম্মদ ইউনূস:
ড. মুহাম্মদ ইউনূস একজন গবেষক, অর্থনীতিবিদ, চিন্তুক। কিন্তু সৃজনশীল লেখক নন। কিন্তু তিনি লিখেছেন অনেক। তাঁর লেখনির কয়েকটি গ্রন্থ হচ্ছে-
১. ইউনূস, মুহাম্মদ (১৯৭৪)। জোবরার তিন কৃষক।
২. মুহাম্মদ ইউনূস (১৯৭৬) কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার বিশ্বকোষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
৩. গ্রামীণ ব্যাংক, আমার মতে (১৯৯৬)
৪. দরিদ্রের জন্য ব্যাংকার ক্ষুদ্র ঋণ এবং বিশ্ব দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ (১৯৯১)
৫. দারিদ্র্যমুক্ত বিশ্ব তৈরি : সামাজিক ব্যবসা এবং পুজিবাদের ভবিষ্যত (২০০৭)
৬. সামাজিক ব্যবসা গড়ে তোলা : মানবতার সবচেয়ে জরুরী চাহিদা পূরণকারী নতুন ধরনের পুঁজিবাদ (২০১০)

তিন শূন্যের পৃথিবী : শূন্য দরিদ্র, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিগমনের নতুন অর্থনীতি (২০১৭)।
সম্মাননা ও পুরস্কার
১৯৭৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ও আন্তর্জাতিকসহ প্রায় ১৪৫টি পুরস্কার অর্জন করেন। পৃথিবীর ৭১টি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী লাভ করেন।
১৯৮৪ সালে রামোন ফ্যাগসেসে পুরস্কার ফিলিপাইন।
১৯৮৭ সালে স্বাধীনতা পুরস্কার
১৯৯৮ সালে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার।
২০০৬ সালে টাইম ম্যাগাজিনে শীর্ষ ১২ জনের একজন।
২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রেসিডেন্সিয়াল মডেল অব ফ্রিডম পান।

২০২১ সালে অলিম্পিক লরেন পুরস্কার পান।
২০২৫ সালে চীনের শিকি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
২০২৫ এর ১৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ড. ইউনূসকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান করেন।

নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব অর্পণ :
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ২০২৪ সালের ৬ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১২ ফেব্রুয়ারি ২০২৬ সালে একটি নিরপেক্ষ, স্বচ্ছ সকল দলের অংশমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব অর্পণ করে নিজ কর্মস্থলে ফিরে গিয়েছেন। ১৭ ফেব্রুয়ারি ২০২৬ সালে ড. মুহাম্মদ ইউনূস তারেক রহমানের নিকট দেশের দায়িত্ব হস্তান্তর করে ঐতিহাসিক ঘটনার মাধ্যমে বিদায় গ্রহণ করেন।

The post ড. মুহাম্মদ ইউনূস আমাদের গর্ব appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/dr-muhammad-yunus-our-pride/feed/ 0
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীচিন্তা জগতে আলোকবর্তিকা https://chintavabna.com/dr-serajul-islam-choudhury/ https://chintavabna.com/dr-serajul-islam-choudhury/#respond Sat, 22 Jun 2024 17:20:43 +0000 https://chintavabna.com/?p=966 ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী আমার অতি প্রিয় আদর্শ শিক্ষক্। ২০০৩ সালে আমরা যখন ইস্টার্ন ইউনিভার্সিটি চালু করলাম, তখন বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষক নিয়োগের জন্য বেসরকারী…

The post অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী<br>চিন্তা জগতে আলোকবর্তিকা appeared first on চিন্তা ভাবনা.

]]>
ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী আমার অতি প্রিয় আদর্শ শিক্ষক্। ২০০৩ সালে আমরা যখন ইস্টার্ন ইউনিভার্সিটি চালু করলাম, তখন বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষক নিয়োগের জন্য বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ২০১০ অনুযায়ী Focally selection committee গঠন করা হয়। তাতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইংরেজী বিভাগের উক্ত কমিটিতে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী স্যারকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব সাদরে গ্রহণ করা হয়। ২০০৩ সাল থেকে অদ্যাবধি ইংরেজী শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিরাজুল ইসলাম চৌদুরী বিশেষ অবদান রেখে আসছেন। এমনিভাবে চৌধুরীর সঙ্গে আমাদের সুসম্পর্ক গড়ে উঠে।

সিরাজুল ইসলাম চৌধুরী একজন মার্কসবাদী চিন্তা চেতনায় উদ্বুদ্ধ একজন লেখক, প্রাবন্ধিক ও শিক্ষক। জন্ম ২৩ জুন ১৯৩৬ সাল, শ্রীনগর উপজেলা। লক্ষ্মীবাজার, ঢাকার সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড নটরড্রাম কলেজ থেকে স্কুল ও কলেজ জীবন শেষ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে অনার্স, মাস্টার্স শেষ করে যুক্তরাজ্যের লীডস বিশ্ববিদ্যালয় এবং নেস্টার বিশ্ববিদ্যালয় ১৯৬৮ সারে পিএইচডি অর্জন করেন। তাঁর স্ত্রী ড. নাজমা জেসমনি চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ও লেখিকা ছিলেন। অনেক বছর পূর্বে তাঁর স্ত্রী ইন্তেকাল করেন।সিরাজুল ইসলাম চৌধুরী একজন মুক্ত চিন্তার মানুষ। বাম রাজনীতির একজন উজ্জ্বল ব্যক্তিত্ব। আজীবন বাম রাজনীতিকে তিনি জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করেছেন, লালন করেছেন। জীবনে শিক্ষকতাকে ব্রত হিসেবে গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে জীবনকে কাটিয়ে দিয়েছেন। শিক্ষা নিয়ে তার ভাবনা ছিল সব সময়।

তিনি ছিলেন একজন সফল সাহিত্য সমালোচক। শুধু সাহিত্য সমালোচনা ছাড়াও তিনি রাজনীতি, সংস্কৃতি, লৈঙ্গিক সমতা ত্রাণ ও পরিবেশ, রাষ্ট্র চিন্তা, ভাষা, সমাজ এবং সৃষ্টিশীলতা-সব পরিসরে তিনি সমানভাবে বিচরণ করেছেন। তবু আর সব পরিচয় ছাপিয়ে, সিরাজুল ইসলাম চৌধুরীর মূল পরিচয় হয়ে উঠেছে একজন বামপন্থী বুদ্ধিজীবীর-যিনি সমাজ, সাহিত্য ও জীবনকে দেখেছেন এবং বুঝেছেন মার্কসবাদী তত্ত্বের আলোকে। তবে তার লেখাপড়া তাকে যতখানি বস্তুবাদী বলে মনে হয়, ঠিক ততখানিই মানবতাবাদী বলেও মনে হয়।

শিক্ষা, সংস্কৃতি নিয়ে সিরাজুল ইসলাম চৌধুরী জীবনের বেশী সময় কাাটিয়েছেন। এই নিয়ে তাঁর প্রবন্ধে সংস্কৃতি সম্পর্কে তিনি বলেন- “সংস্কৃতি হচ্ছে মানুষের বিজয় পতাকা, প্রকৃতি, পরিবেশ ও প্রবৃত্তির ওপর মানুষের চিহ্ন। কিন্তু কেবল চিহ্ন বরলে কিছুই বলা হয় না। কেননা সংস্কৃতি সব সময়েই অত্যন্ত জীবন্ত ও পরিব্যাপ্ত। অনেকটা পানির মতো, সহজ কিন্তু শক্তিশালী, থাকলে বোঝা যায় না, না থাকলে প্রাণ সংশয় দেখা দেয়। তাই বলা যায় যে, সংস্কৃতি শিক্ষার চেয়েও ব্যাপ্ত ও জরুরী। সংস্কৃতির স্তর দেখে মানুষের জানা যায়। এ ও জানা আমাদের যে, মানুষের সংস্কৃতি আছে, পশুর নেই। শ্রেষ্ঠ প্রবন্ধ, পৃষ্ঠা-২১৯)

শিক্ষা আর শিক্ষকতা নিয়ে জীবনের প্রায় পুরো সময় তিনি কাটিয়েছেন। “হৃদয়ের শিক্ষা চাই” প্রবন্ধে সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন- “দেশের স্বাধীনতার জন্য যে অসামান্য মূল্য দিতে হয়েছে তার প্রকৃত অর্থ খুঁজব কোথায়? খুঁজতে যদি হয় তবে খুঁজতে হবে স্বাধীনতার মধ্য দিয়ে নতুন জীবনের পথে অগ্রসর হবার যে সম্ভাবনার মধ্যে। অগ্রসর হওয়ার পথে অন্তরায় আছে অনেক, দুষ্কর, অন্তরায় আছে দারিদ্র্য ও শোষণে, কিন্তু তার চেয়েও নিকটবর্তী অন্তরায় বোধ করি যথার্থ শিক্ষার অভাব।”

সমাজে সৎ মানুষের খুবই অভাব। সৎ চরিত্র সম্পন্ন মানুষ যেন দিন দিন কমে আসছে। সততা আমাদের সমাজ থেকে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। তাই সমাজও যেন সভ্য হতে পারছে না। ঠিক এমনি এক সমাজে আমাদের প্রিয় লেখক সিরাজুল ইসলাম চৌদুরী উচু মাথায় স্বচরিত্রে বিচরণ করছেন। সততা, সৎ ব্যবহার, সৎ চিন্তা ও সুন্দর জীবনের আশায় বাম রাজনৈতিক ধ্যান ধারণায় নিজকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন। একটি অসৎ সমাজে একজন সৎ মানুষের বর্তিকা আমাদের সিরাজুল ইসলাম চৌধুরী। সমাজের কোন কালিমা তাকে স্পর্শ করতে পারেনি। অবিচার, অন্যায়, অনিয়ম থেকে দূরে থেকে সমাজকে গড়ার জন্য প্রতি নিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বাঙালী ও জাতীয়তা নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন সিরাজুল ইসলাম চৌধুরী। তার লেখা বাঙালীর খোঁজে, বাঙালীকে বাঁচাবে, দ্বিজাতিতত্ত্বের সত্য মিথ্যা বিষয়গুলোকে স্পষ্ট করে দিয়েছেন তিনি। ‘দ্বি-জাতিতত্তে¡র সত্যমিথ্যা’ প্রবন্ধে সিরাজুল ইসলাম চৌধুরী লিখেছেন-
“ইতিহাসটা খুব স্বচ্ছ। একদিন মনে করা হয়েছিল পাকিস্তান হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু তা হয়নি। পরে মনে করা হয়েছিল পাকিস্তানটা ছিল ভুল, আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে যাচ্ছি, এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে আর কোনো সমস্যা থাকবে না, আমরা মুক্তি পাব।

কিন্তু পেয়েছি কি? কেউ বলবেন না যে, পেয়েছি। বরঞ্চ বলা যাবে দ্বি-জাতিতত্তে¡র সীমাংসা হয়নি। দুটি স্বতন্ত্র জাতি হিসেবেই আমরা বড় হয়ে উঠেছি-ধনী ও দরিদ্র। এককালে ছিল হিন্দু বনাম মুসলমান, পরে এল বাঙালী বনাম মুসলমান। এখন এসেছে ধনী বনাম দরিদ্র। সমস্যার শেষ নেই।”

রাজনীতি বিষয়ে গভীর মনস্তাত্তি¡ক মতামত, ভাষা, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনায় তিনি অন্যতম। ভদ্রতা, সামাজিকতা, মধ্যবিত্ত সংস্কৃতি, গ্রাম্যতা, ঋণ বিষয়গুলোতে নিজের বিজ্ঞ মতামত দিয়েছেন। আমাদের বাইশ বছরের প্রবন্ধ সাহিত্যের গতি-প্রকৃতিকেও আলোচনা থেকে বাদ দেননি। তার লিখিত প্রবন্ধে তার ব্যক্তিত্ব ও চিন্তাভাবনার একটা সরল ও অসাধারণ পরিচয় পাওয়া যায়।
সিরাজুল ইসলাম চৌধুরী এ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক ও বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম। সহজ, সরল, প্রচার বিমুখ, দেশপ্রেমিক সাচ্ছা চরিত্রের অধিকারী তিনি। ক্ষমতা, প্রভাব, অর্থ সম্পদের প্রতি লোভহীন ব্যক্তি সমাজে বিরল। তিনি একমাত্র লোভ, ক্ষমতা, অর্থ-বিত্তকে উপেক্ষা করে দেশের মানুষের জন্য কাজ করে চলেছেন। চিন্তা-চেতনায় স্বাধীনচেতা মানুষ তিনি। নিজে যা জানেন, বুঝেন, বিশ্বাস করেন, তা অকপটে বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন।

যতবার আমি সিরাজুল ইসলাম চৌধুরীর বক্ত্রিতা শোনেছি, ততবারই একই জিনিস দেখেছি। শ্রোতাকে মুগ্ধ করে বাহবা অর্জনের প্রয়াস আমার চোখে পড়েনি। পুঁজিবাদের এই নব্য উদারতাবাদী স্তরে, নিজেকে ফেরি করার প্রচেষ্টায়, নিজের দিকে ক্যামেরার ফোকাস ঘোরানোর প্রচেস্টায় কেউ কেউ যখন প্রাণান্তকর চেস্টা করে যাচ্ছে, তখন সিরাজুল ইসলাম চৌধুরীর বক্তৃতা আমাদের স্মরণ করিয়ে দেয় যে গলাবাজ হলেই র‍্যাডিকেল হওয়া যায় না। বিষয়বস্তু বা কনটেন্ট, কী লিখছি এবং সে লেখা শেষ পর্যন্ত গোটা অন্যান্য ব্যবস্থার শিকড়কে চিহ্নিত করতে পারছে কেনা, সেই বিষয়ও একজন বুদ্ধিজীবীর জন্য সমান গুরুত্বপূর্ণ। সিরাজুল ইসলাম চৌধুরী এই গুরুত্বপূর্ণ কাজটি কোনো রকম দ্বিধা বা ভণিতা ছাড়াই বছরের পর বছর, যুগের পর যুগ করে যাচ্ছেন। উপরে উল্লিখিত কথা হলো ‘মানুষের পক্ষের বুদ্ধিজীবী প্রবন্ধের লেখক সরকার হাসান আল জায়েদ লিখেছেন। (সূত্র প্রথম আলো ২৩ জুন ২০২৩)।

সিরাজুল ইসলাম চৌধুরী লিখে চলেছেন। নিয়মিত পত্রপত্রিকায় এই প্রকাশিত হচ্ছে। তার প্রথম প্রবন্ধের বই “অন্বেষা” প্রকাশিত হয় ১৯৬৪ সালে। লেখক জীবনের সূত্রপাত ছোট গল্পের ভেতর দিয়ে। দুই গল্পের বই প্রকাশিত হয়েছে। উপন্যাসও লিখেছেন দুটি। কিশোর উপন্যাস একটি। তিনি বলেছেন কথা সাহিত্যিক হওয়া সম্ভব হয়নি। অন্যদিকে কবিতা যে লিখব সেটার ক্ষমতাও আমার নেই। প্রফেসার এমিরিটাস সিরাজুল ইসলাম চৌধুরীর প্রকাশিত কয়েকটি গ্রন্থের তালিকা পাঠকের সুবিধার জন্য উল্লেখ করা হলোঃ প্রবন্ধ গবেষণাঃ অন্বেষণা (১৯৬৪), দ্বিতীয় ভুবন (১৯৭৩), আমার পিতার মুখ (১৯৭৬), বঙ্কিম চন্দ্রের জমিদার ও কৃষক (১৯৭৬), বেকনের মৌমাছিরা (১৯৭৮), বাঙালীকে কে বাঁচাবে (১৯৮৩), টলস্টয় অনেক প্রসঙ্গের কয়েকটি (১৯৮৫), গণতন্ত্রের পক্ষ-বিপক্ষ (১৯৮৭), লেলিন কেন জরুরী (১৯৯২), শেক্সপীয়রের মেয়েরা (১৯৯৯) প্রভৃতি।

ছোটগল্প : ভালো মানুষের জগৎ (১৯৯৩)
উপন্যাস : শেষ নেই (২০০৪), কণার অনিশ্চিত যাত্রা (২০০৫)
অনুবাদ : এ্যারিস্টটলের কাব্যতত্ত্ব (১৯৭২) ইবনেসনের বুনো হাঁস (১৯৬৫), হাউসম্যানের কাব্যের অভাব (১৯৬৫), হোমারের ওডেসি (১৯৯০)
ইংরেজি গ্রন্থ : Introducing Nazrul Islam (1965), The world Imagination of Joseph Conrad (1974), The Enemy Territory (1976)
সম্পাদনা : ত্রৈমাসিক নতুন দিগন্ত ২০০৩ থেকে।

সিরাজুল ইসলাম চৌধুরী একজন বড় মাপের বাংলাদেশের বুদ্ধিজীবী। লেখক, সমালোচক এবং একজন সমাজ সংস্কারক হিসেবে তিনি সর্ব মহলে প্রশংসিত। তার কৃত কর্মের জন্য বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃক স্বীকৃতি পেয়েছেন। রাষ্ট্র ও তাকে একজন গুণি ব্যক্তি হিসেবে একুশে পদক (১৯৯৬), বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৬) প্রদান করেছে। এ ছাড়াও দেশের নানা সংস্কৃতিক, শিক্ষামূলক প্রতিষ্ঠান ও সিরাজুল ইসলাম চৌধুরীকে পুরস্কৃত ও সম্মানিত করেছেন।

সিরাজুল ইসলাম চৌধুরীর শিক্ষা ভাবনা ভিন্নতর। নতুনত্ব রয়েছে এই ভাবনার মধ্যে। শিক্ষার ব্যাপারে তিনি গুরুত্ব দিয়েছেন বুদ্ধির পাশাপাশি হৃদয়ের অনুশীলনের ওপর। বুদ্ধির এক পেশে বিকাশ স্বার্থবুদ্ধিতে পরিণত হতে পারে, সে জন্য হৃদয়কেও শিক্ষিত করে তোলা চাই। বুদ্ধি ও হৃদয়ের বিকাশ একত্র, পাশাপাশি ঘটবে, তবে হৃদয়কেই বরং অগ্রাধিকার দিতে হবে, এটাই রয়েছে তার চিন্তার কেন্দ্রে। কিন্তু এমনটা ঘটার পথে অন্তরায় রয়েছে। প্রধান অন্তরায় সৃষ্টি করে রাষ্ট্র ও সমাজ। আমরা যে রাষ্ট্র ব্যবস্থায় বসবাস করছি সেটির প্রবণতা পুঁজিবাদের দিকে। পুঁজিবাদ শিক্ষা দেয় মুনাফাপ্রসু, আত্মকেন্দ্রিক এবং পরিবেশ, প্রকৃতি ও সমাজ থেকে বিচ্ছিন্ন হতে। এই শিক্ষার বিরুদ্ধে দাঁড়ানো দরকার।
শিক্ষা সম্পর্কে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর চিন্তা অত্যন্ত উদার, সহজ, সরল ও প্রয়োজনীয়। বিভিন্ন প্রবন্ধে তিনি শিক্ষাকে খুবই গুরুত্ব দিয়েছেন। শিক্ষা সম্পর্কে শিক্ষায় জাতীয়তাবাদের কর্তৃত্ব প্রবন্ধে তিনি লিখেছেন-
“শিক্ষা আসলে শ্রেণী গঠনেরই সাহায্য করেছে, যদিও অনেকেই আশা করেছিলেন যে, শিক্ষা যেহেতু উদারতা সৃষ্টি করে তাই শ্রেণী, বর্ণ ও সম্প্রদায়ের ভেদ অতিক্রম করতে শিখিয়ে জাতি গঠনের দায়িত্ব নেবে।” “বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে এখন আমরা কি চাই? চাই পূর্ন মানুষ, যে মানুষের সঙ্গে মনভরা জিজ্ঞাসা, হৃদয় ভরা ভালোবাসা। যে-মানুষ দেশের দারিদ্র্যকে ঘৃণা করবে, যে নিজেকে তো বটেই নিজের সমাজকেও রোগমুক্ত সৌন্দর্যে গরীয়ান করবার জন্য নিরন্তন পরিশ্রম করবে।”

কিন্তু আজ শিক্ষা কোথায়? আমরা কি শিখছি? তখন এমন শিক্ষায় শিক্ষিত হচ্ছি যেন ভালো চাকুরী করতে পারি। অনুগত দাস হতে পারি। চরিত্র হনন যেন আমাদের শিক্ষার মূলমন্ত্র হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সিরাজুল ইসলাম চৌধুুরী সেই শিক্ষা চাননি।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর দু’কন্যা সন্তান রয়েছে। তাঁর পিতা হচ্ছেন হাফিজ উদ্দিন চৌধুরী, মাতার নাম হচ্ছে আসিয়া খাতুন।

লেখক, গবেষক, চিন্তাবিদ সিরাজুল ইসলাম চৌধুরীর বই সংখ্যা প্রায় শতাধিক। তিনি বিগত বিশ বছরের অধিক ত্রৈমাসিক পত্রিকা নতুন দিগন্ত সম্পাদনা করে আসছেন। নতুন দিগন্তের মাধ্যমে তিনি সংস্কৃতি, সাহিত্য ও চিন্তা জগতে আশার আলো ছড়িয়েছেন, কিন্তু বাস্তবায়নে এগিয়ে যেতে পারেননি।

The post অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী<br>চিন্তা জগতে আলোকবর্তিকা appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/dr-serajul-islam-choudhury/feed/ 0
সৈয়দ ওয়ালিউল্লাহ – সমাজ সংস্কারক‘লালসালু’ প্রেক্ষিত https://chintavabna.com/syed-waliullah/ https://chintavabna.com/syed-waliullah/#respond Fri, 08 Sep 2023 17:27:21 +0000 https://chintavabna.com/?p=864 “আধুনিক বাঙালি মুসলমানের বাংলা সাহিত্য চর্চায় অংশ গ্রহণ সাধারণ ভাবে কম, উপন্যাস রচনার ক্ষেত্রে আরো কম। ফলে প্রথম যুগের বাংলা উপন্যাস বাঙালি মুসলমান সমাজের প্রতিফলন…

The post সৈয়দ ওয়ালিউল্লাহ – সমাজ সংস্কারক<br>‘লালসালু’ প্রেক্ষিত appeared first on চিন্তা ভাবনা.

]]>
“আধুনিক বাঙালি মুসলমানের বাংলা সাহিত্য চর্চায় অংশ গ্রহণ সাধারণ ভাবে কম, উপন্যাস রচনার ক্ষেত্রে আরো কম। ফলে প্রথম যুগের বাংলা উপন্যাস বাঙালি মুসলমান সমাজের প্রতিফলন নেই বললেই চলে। ঊনবিংশ শতাব্দীর শেস দিকে মীর মোশাররফ হোসেন একাত্র গদ্য লেখক যিনি উপন্যাস রচনা করেছেন। তারপরে বর্তমান শতাব্দীর প্রথম দিকে মোজাম্মেল হক, কাজী ইমদাদুল, নজিবর রহমান প্রমুখ লেখকের আবির্ভাব হয়। এদের প্রয়াসে নীতি শিক্ষামূলক কাহিনী সৃষ্টি হয়েছে। সামাজিক বাস্তবতা কিংবা চরিত্রের অন্তর্লোকের প্রবেশের দিকে ততো মনোযোগী এঁরা হতে পারেনি। অধিকতর সকল উপন্যাস আমরা পাই কাজী আবদুল ওদুদ, হুমায়ুন কবীর, আবুল ফজল প্রমুখের রচনায়। সাহিত্য ক্ষেত্রে এঁদের উত্তরসুর শওকত ওসমান, আবু রুশদ এবং সৈয়দ ওয়ালীউল্লাহ। এঁরা আধুনিক চিন্তা ও মননের মানুষ সেই কারণে এঁদেরই রচনায় আধুনিকতার বৈশিষ্ট্যসমূহ যথার্থভাবে উপস্থাপিত হতে দেখা যায। সমাজকে ব্যক্তিকে এবং সেই সঙ্গে সামগ্রিক জীবনকে বিশ্লেষণ করে এঁরা উপন্যাসের শিল্পরূপের মধ্যে তা ধারণ করেছেন। বলা যায়, এই প্রজন্মের মুসলমান লেখকরাই পরিণত উপন্যাস শিল্পী হয়ে উঠতে পেরেছেন।”
কথা সাহিত্যিক শওকত আলী তাঁর এক নিবন্ধে সুন্দরভাবে বর্ণনা করেছেন। সেই মানে সৈয়দ ওয়ালীউল্লাহ একজন আদর্শিক উপন্যাসিক, কথাশিল্পী, সৃজনশীল সুলেখক।
১৯২২ সালে ১৫ই আগস্ট সৈয়দ ওয়ালীউল্লাহ জন্মগ্রহণ করেন চট্টগ্রাম জেলায়। পিতা সৈয়দ আহমদ উল্লাহ একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন। মাতার নাম ছিল নাছিম আরা খাতুন। মাত্র ১২ বছর বয়সে তিনি মাতৃহারা হন। চট্টগ্রাম জেলার ষোলশহরে তাঁদের বাস ছিল।
সৈয়দ ওয়ালীউল্লাহ বাবা ছিলেন ব্রিটিশ রাজ্যের সময় জেলা ম্যাজিস্ট্রেট। তাই কিশোর সময় বাবা মায়ের সঙ্গে ময়মনসিংহ, ফেনী, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম প্রভৃতি জেলায় কাটান। তিনি ১৯৩৯ সালে কুড়িগ্রাম হাইস্কুল থেকে ‘মেট্রিকুলেশন’ পাস করেন। ১৯৪৩ সালে আনন্দমোহন কলেজ থেকে আইএ এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী পরবর্তী তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিষয়ে পড়ার জন্য এমএ ভর্তি হন। কিন্তু তিনি এমএ পড়া শেষ করতে পারেননি। এমএ পাস করার পূর্বেই কর্মজীবনে প্রবেশ করেন। ১৯৪৫ সালে তিনি কলিকাতা বিখ্যাত ইংরেজী দৈনিক স্টেটসম্যান পত্রিকায় সাংবাদিকতায় চাকরি শুরু করেন। এবং ধীরে ধীরে কলিকাতা সাহিত্যমহলে পরিচিতি লাভ করতে থাকেন। তিনি স্কুল জীবন থেকে লেখালেখি করে এসেছেন। প্রবন্ধ, ফিচার লেখা তার বিজয়ে পরিণত হয়। কলিকাতা গিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি শুরু করেন।
১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর তিনি কলিকাতা থেকে ঢাকায় চলে আসেন। কিছুদিন ঢাকা বেতার কেন্দ্রের সহকারী বার্তা সম্পাদক হিসাবে কাজ করেন। ১৯৫০ সালে তিনি করাচি বেতার কেন্দ্রের বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৫১ সাল থেকে বিদেশে বৈদেশিক মন্ত্রণালয় অধীনে ঢাকা, সিডনী, করাচি, জাকার্তা, বন, ল-ন এবং প্যারিসে সরকারি চাকরি করেন। তাঁর সর্বশেষ কর্মস্থল ছিল প্যারিস।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। তিনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন লেখনির মাধ্যমে এবং জনমত গঠনের মাধ্যমে। তাই সরকারি চাকরি তিনি ছেড়ে দেন। মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেন। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পূর্বে তিনি ১৯৭১ সালের ১০ই অক্টোবর প্যারিসে পরলোকগমন করেন।
সৈয়দ ওয়ালীউল্লাহ বাংলা সাহিত্যে এক বিশেষ আসন দখল করে আছেন। তাঁর গ্রন্থ সংখ্যা কম হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলিষ্ঠ, গঠনমূলক, রুচিশীল, সমাজ সংস্কারমূলক। বিশেষত তাঁর গল্প, উপন্যাস ব্যক্তি ও সমাজ জীবনের বহির্লোকে এবং অন্তলোকের যে সুষ্ম ও গভীর রহস্য উদঘাটন করেছেন তার তুলনা বাংলা সাহিত্যে খুবই কম। কুসংস্কার ও অন্ধ ধর্মবিশ্বাসে আচ্ছন্ন, বিপর্যস্ত, আশাহীন ও মৃতপায় সমাজ জীবনের চিত্র যেমন এঁকেছেন একদিকে, তেমনি অন্যদিকে মানুষের মনের ভেতরকার লোভ, প্রতারণা, ভীতি ঈর্ষা প্রভৃতি প্রবৃত্তিগুলোর ক্রিয়া-প্রতিক্রিয়া বিজ্ঞানীর মতোই উদঘাটিত করেছেন তিনি। সাদা মাটা গল্প, উপন্যাস রচনা সৈয়দ ওয়ালিউল্লাহ কলমে আসেনি। তিনি মানব জীবনের মৌলিক সমস্যা সমূহকে পাঠকের সামনে অতি যত্ন সহকারে তুলে ধরতে সক্ষম হয়েছেন।
স্কুল জীবন থেকে তিনি সাহিত্য চর্চা শুরু করেন। ছাত্রজীবনে থেকে বিভিন্ন পত্র পত্রিকায় তার গল্প ও কবিতা প্রকাশিত হতে থাকে। ১৯৪৬ সারে তার প্রথম গল্প গ্রন্থ ‘নয়নতারা’ কলিকাতা থেকে প্রকাশিত হয়। তাঁর দ্বিতীয় গ্রন্থ ‘দুইতীর’ ১৯৬৫ সালে ঢাকা থেকে প্রকাশিত হয়। তাঁর বিখ্যাত উপন্যাস ‘লালসালু’ রচনা করেন ১৯৪৭ এবং ১৯৪৮ সালে। তাঁর দ্বিতীয় উপন্যাস চাঁদের অমাবস্যা ১৯৬৪ সালে এবং তৃতীয় উপন্যাস ‘কাদো নদী কাঁদো’ ১৯৬৮ সালে প্রকাশিত হয় ঢাকা থেকে। তিনি উপন্যাসও ছোট গল্পের সঙ্গে সঙ্গে নাটকে ও গুণী ছিলেন। ‘বহিপীর (১৯৫৫) তরঙ্গ তঙ্গ (১৯৬৪), ‘সুড়ঙ্গ (১৯৬৪) তিনটি বিখ্যাত নাটক প্রকাশিত ও মঞ্চস্থ হয়।
ছোট গল্প লেখক হিসাবে সৈয়দ ওয়ালিউল্লাহ বেশ পাকা ছিল। তাঁর বিখ্যাত ছোট গল্প এই নয়ন তারা (১৯৪৫), বৃটিশ ভারত আমলে প্রকাশিত হয়। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৬৭ সালে দ্বিতীয় গল্প এই দুই তীর ও অন্যান্য গল্প ঢাকা থেকে প্রকাশিত হয়।
বাংলা সাহিত্যে তাঁর ‘লাল সালু’ উপন্যাসটি বেশ আলোড়ন সৃষ্টি করে। সারা জীবন বিদেশে, উন্নত দেশে বসবাস ও জীবন কাটানোর পরও তিনি গ্রামীণ মানুষের জীবন, কর্ম ও নানা অসঙ্গতি তুলে ধরে ‘লালসালু’ উপন্যাস লিখেন। এই উপন্যাসটি তাঁর ফরাসী স্ত্রী অহহব সধৎরপ ইংরেজীতে ও ফরাসী ভাষায় অনুবাদ করেন।
১৯৫৫ সালে সৈয়দ ওয়ালিউল্লাহ অস্ট্রেলিয়া সরকারি চাকরি করা কালীন সিডনীতে ফ্রান্সের এই মহিলা অহহব গধৎরব কে বিবাহ করেন। তাদের ঝরসরহব এবং ওৎধল নামে দুই সন্তান।
২০০১ সালে সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা লাল সালু উপন্যাসটিকে চলচ্চিত্রে রূপদান করেন বিখ্যাত চলচ্চিত্রকারক তানভীর মোকাম্মেল। সুধীমহলে, সাধারণ মহলে লালসালু সিনেমা চমৎকার আলোড়ন সৃষ্টি করে।
এইসব সাহিত্যকর্মের জন্য সৈয়দ ওয়ালিউল্লাহ স্বদেশের মানুষের নিকট যেমন সম্মানিত ছিলেন, তেমনি বিদেশী সাহিত্য অঙ্গনে তিনি ছিলেন আলোচনার বস্তু। বিশেষ করে লালসালু তাকে ইংরেজী ও ফরাসি সাহিত্যানুরাগীদের নিকট সুপরিচিত করে তুলেছে।
আধুনিক বাংলা সাহিত্যে সৈয়দ ওয়ালিউল্লাহ এক বিশেষ স্থান দখল করে আছেন। আধুনিক ও নাগরিক রুচি ও মননের অধিকারী লেখক অনেক সময় কলিকাতা ইংরেজী দৈনিক স্টেটসম্যান পত্রিকায় কর্মরত ছিলেন, তখন বাঙালি মধ্যবিত্ত পরিবার জীবন নানা ঘাত প্রতিঘাতে অস্থির ও চঞ্চল। স্বাধীনতা ও পাকিস্তান আন্দোলন, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশ বিভাগ, উদ্বাস্তু সমস্যা আবার একই সঙ্গে নতুন রাষ্ট্রগঠনের উদ্দীপনা সব মিলিয়ে মধ্যবিত্তের জীবনে এক দুরন্ত ক্রান্তিকাল চলেছিল।
ঐ সময় একজন নবীন লেখকের পক্ষে তাঁর চারিদিকের পরিচিত জীবন ও মানুষ নিয়ে গল্প, উপন্যাস লেখা স্বাভাবিক ছিল। কিন্তু তিনি সেই পথে গেলেন না। তিনি পদাপণ করলে ভিন্ন এক মাত্রা। তিনি ‘লালসালু’ মত উপন্যাসের পটভূমি ও মানুষের সমাজ বেচে নিয়ে গ্রাম বাংলার প্রকৃত চিত্র উপন্যাসে চিত্রায়িত করলেন।
গ্রাম প্রধান আমাদের বৃহত্তর দেশ ও সমাজ। বেশির ভাগ মানুষই গ্রামে থাকে সেখানেই তাদের বাঁচা মরা এবং জীবনযাপন। সেই সমাজে এমন এক রীতি নীতি ও ধারণা বিশ্বাস জন্ম লাভ করে লালিত হয়ে চালু থাকে যা শহরবাসী শিক্ষিত লোকের অভিজ্ঞতার বাইরে। অথচ সৈয়দ ওয়ালিউল্লাহ তাঁর প্রথম উপন্যাসের পটভুমি প্রত্যন্ত গ্রামাঞ্চল এবং তার সমাজ-চরিত্র, এক দিকে কুসংস্কারাচ্ছন্ন ধর্মভীরু শোষিত দরিদ্র গ্রামবাসী, অন্যদিকে শঠ, প্রতারক, ধর্ম ব্যবসায়ী এবং শোষক ও ভূ-স্বামী। আর তার উপন্যাসের বিষয় যুগ যুগ ব্যাপী শিকড় গড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ জীবনকাক্সক্ষার দ্বন্দ্ব।
সৈয়দ ওয়ালিউল্লাহ একজন মানবতাবাদী লেখক। মানুষের যুক্তি এবং বিকাশ এই ইচ্ছা যে তাঁর সাহিত্য রচনার মুল বিষয় ছিল তাতে কোন সন্দেহ নাই। আমাদের দেশের সামাজিক বাস্তবতায় বা মানুষের বিকাশের পথে অন্তরায় সেও লোকে তিনি চিহ্নিত করেছেন, দেখিয়েছেন কুসংস্কার ও অন্ধবিশ্বাসের এক প্রচন্ড দাপট। সরল ও ধর্মপ্রাণ মানুষকে কিভাবে বিভ্রান্ত ভীত করে শোষণের প্রক্রিয়া চালু রাখা হয় তারই বর্ণনা তিনি তার উপন্যাসে দিয়েছেন।
আমাদের চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় জন্ম নেয়া আর এক কৃতি সন্তান, বিশিষ্ট লেখক, সাংবাদিক, মোহাম্মদ ওয়ালিউল্লাহ (১৯০৭-১৯৭৮), যিনি নিজ জন্মভুমি লোকের কাছে এবং বন্ধু বান্ধব মহলে এক কালে ‘ওয়ালি গান্ধী’ নামে পরিচিত ছিলেন। আজকের প্রবন্ধে তিনি হচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। তিনিও চট্টগ্রাম জেলার ষোলশহরে জন্ম নিয়ে বাংলা সাহিত্য জগতে স্মরণীয় হয়ে রয়েছেন।
‘ওয়ালি গান্ধী’ যেমন আমাদের মুক্তি সংগ্রাম (১৯৫৩), যুগম বিচিত্রা (১৯৬৭), সেকালের কাহিনী (১৯৫০), প্রভৃতি গ্রন্থ লিখে অমর হয়ে আছেন। ওয়ালি গান্ধী ১৯৬৭ সালে যুগ বিচিত্রা গ্রন্থ লিখে দাউদ পুরস্কারও লাভ করেন।
তাই অনেক সময় দুই লেখকের একই ধরনের নাম হওয়ার কারণে আমরা পাঠক অনেক সময় পরিচয় সমস্যায় পড়ে যাই। কিন্তু সাহিত্যকর্মে দু’জনই আমাদের অতি প্রিয়।
বাংলা সাহিত্যে অসাধারণ অবদানের জন্য সৈয়দ ওয়ালিউল্লাহ বিভিন্ন সময়, বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক সমাদৃত হয়েছেন। তিনি তার সাহিত্যকর্মের জন্য ১৯৬১ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার প্রাপ্ত হন। ১৯৬৪ সালে তার সৃজনশীল লেখনীর জন্য বিখ্যাত আদমজী পুরস্কার লাভ করেন। ১৯৮৪ সালে সৈয়দ ওয়ালিউল্লাহ একুশে পদক লাভের মাধ্যমে তাঁর সাহিত্য কর্মের স্বীকৃত অর্জন করেন। তার বিখ্যাত উপন্যাস ‘লাল সালু’ চলচ্চিত্রে জাতীয় পুরস্কারে ভুষিত করা হয় ২০০১ সালে।
‘লাল সালু’ উপন্যাসটি ইংরেজী ভাষায় অনুবাদ করা হয়, যার নাম ছিল ঞৎবব রিঃযড়ঁঃ জড়ড়ষং.”
যার অবিস্মরণীয় লেখা ‘লালসালু’ লিখে সৈয়দ ওয়ালিউল্লাহ সর্বমহলে সুপরিচিতি লাভ করেন। আমাদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ্যসূচীতে ‘লালসালু’ স্থান করে নিয়ে তাঁকে গণমানুষের উপন্যাসিক তথা সাহিত্যিকের হিসাবে সুপ্রতিষ্ঠিত করার অপার সুযোগ করে দিয়েছে।
‘লালসালু’ উপন্যাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে বিশিষ্ট কথা সাহিত্যক জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শওকত আলী বলেন,
‘লাল সালু’ সৈয়দ ওয়ালি উল্লাহর প্রথম উপন্যাস, যে একটি দুঃসাহসী প্রয়াস। জীবন বাস্তবতা যেমন তেমনি সামাজিক বাস্তবতা ও এর ভিত্তি। গ্রামীণ জনজীবনকে এবং তার মানসিক, চিন্তা ভাবনা, সুখ দুঃখ ও বিশ্বাস সংস্কারগুলোকে উপাদান হিসাবে ব্যবহার করে এই উপন্যাস রচিত হয়েছে এবং উপন্যাসের শিল্প রূপটি যাতে সুসামঞ্জস্য হয় সেদিকে লেখক দৃষ্টি রেখেছিলেন। এর ভাষা সহজ কিন্তু ব্যঞ্চনাময়। আঞ্চলিক শব্দ নিরাক বতোর, মগরা ইত্যাদি যেমন ব্যবহার করেছেন, তেমনি পাশাপাশি ও কাছাকাছি তৎসম, অর্ধতৎসম, আধুনিক শব্দ সুন্দর ও মানানসইভাবে ব্যবহৃত হয়েছে। প্রতীক ও উপমা ব্যবহারের ক্ষেত্রেও লেখকের মাত্রাবোধ লক্ষ্য করার মতো। কোন প্রকার নাগরিক প্রসঙ্গ সবই তুলে এনেছেন তিনি গ্রামীণ পটভূমি থেকে। উপন্যাসের যে কাহিনী গত কাঠামো, সেটিও লক্ষ্য করার মতো। তাহেরের বাপের বিচার, আওয়ালপুরের পীর সাহেবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, আক্কাস আলীর স্কুল প্রতিষ্ঠার বিরোধীতা এসব ঘটনা বাহিরের, সামাজিক এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন। কিন্তু এই বিচ্ছিন্নতার ফাঁক পূরণ করা হয়েছে মজিদের পারিবারিক ঘটা ও চিন্তা ভাবনার কথা সাজিয়ে। ঘটনাবলী বাহিরের দিক থেকে সম্পর্কবিহীন থাকা সত্ত্বেও ‘লালসালু’ যে একটি সুসংহত শিল্পরূপ তার কারণ লেখকের শিল্পী মনের সজাগ অভিনিবেশ। একজন লেখকের প্রথম উপন্যাসে এ ধরনের শিল্প ও আঙ্গিকগত রাঁধুনি বিস্ময়ের উদ্রেক করে। এই কারণেই ‘লালসালু’ উপন্যাসখানি, লেখকের প্রথম রচনা হলেও বাংলা সাহিত্যের বিশাল ও বিস্তৃত ভুমিতে বিশেষভাবে চিহ্নিত হয়ে থাকবে।

Image source : https://www.syedwaliullah.com

The post সৈয়দ ওয়ালিউল্লাহ – সমাজ সংস্কারক<br>‘লালসালু’ প্রেক্ষিত appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/syed-waliullah/feed/ 0
অধ্যাপক মতিউর রহমান : ফররুখ গবেষক। প্রচারবিমুখ সাহিত্যসেবী https://chintavabna.com/oddhapok-motiur-rahman/ https://chintavabna.com/oddhapok-motiur-rahman/#respond Wed, 25 May 2022 11:41:41 +0000 https://chintavabna.com/?p=815 “মতিউর রহমান মূলত একজন সাহিত্যিক। দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত থেকেও তিনি তার সাহিত্যকর্ম সর্বদা অব্যাহত রেখেছেন। তিনি সমাজ-সাহিত্য-সংস্কৃতি বিষয়ে নিরলসভাবে গবেষণা ও…

The post অধ্যাপক মতিউর রহমান : ফররুখ গবেষক। প্রচারবিমুখ সাহিত্যসেবী appeared first on চিন্তা ভাবনা.

]]>
“মতিউর রহমান মূলত একজন সাহিত্যিক। দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত থেকেও তিনি তার সাহিত্যকর্ম সর্বদা অব্যাহত রেখেছেন। তিনি সমাজ-সাহিত্য-সংস্কৃতি বিষয়ে নিরলসভাবে গবেষণা ও লেখালেখি করে গিয়েছেন।”
কথাগুলো বলেছেন ডক্টর কাজী দীন মুহম্মদ তার লেখা প্রবন্ধ ‘ফররুখ গবেষক অধ্যাপক মুহম্মদ মতিউর রহমানের জীবন ও কর্ম প্রবন্ধের মাঝে’।
অধ্যাপক মতিউর রহমান ছাত্র জীবন থেকে সাহিত্য নিয়ে তার বেড়ে ওঠা। স্কুল জীবন থেকে লেখালেখির সঙ্গে তিনি জড়িত ছিলেন। সাহিত্যের গভীরে প্রবেশ করা তার চরিত্র ও কর্ম। সাহিত্যকে তিনি সকল কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছেন। আমৃত্যু তাই তিনি সাহিত্য চর্চায় নিজকে নিয়োজিত রেখেছিলেন। সাহিত্যের মূল বিষয় চিন্তা ও গভীরতা তার নানা লেখায় ফুটে উঠেছে। তাই তার লেখায় তিনি বলেন-
“ভাব ও কল্পনার সংমিশ্রণে অনুভূতির জারক রসে জারিত হয়ে কোনো কিছু যখন সৌন্দর্যময়, ছন্দময়, আনন্দময় হয়ে ইন্দ্রিয়লোকে সাড়া জাগায়, তখন সেটাকে শিল্পরূপে গণ্য করা চলে। শিল্প এমন এক নান্দনিক বিষয় যা মানুষের সুপ্ত কামনা-বাসনা, স্বপ্ন-কল্পনা ও অনুভূতিকে জাগ্রত করে, আলোড়িত-উদ্বোধিত করে এবং মানুষের মানবিক সত্তাকে স্পন্দিত করে তোলে। সে কারণে প্রকৃত শিল্পকে কবিতা বা প্রকৃত কবিতাকে অনায়াসে শিল্প বলা যায়। তবে সব শিল্প যেমন কবিতা নয়, তেমনি সব কবিতাও শিল্প নয়। যদিও সব শিল্প বা কবিতায় শিল্পের মৌল স্বভাবের কিছু না কিছু প্রতিফলন ঘটে থাকে।’


মুহম্মদ মতিউর রহমান ১৯৩৭ সালে ১৮ ডিসেম্বর বাংলায় ৩ পৌষ, সোমবার ১৩৪৪ সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শাহজাদপুর থানার চর বেলতৈল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবু মুহম্মদ গোলাম রাব্বানী, মাতা মোছাম্মৎ আছুদা খাতুন। তার পূর্ব পুরুষ এলাকায় শিক্ষাদানের ব্যাপারে সুখ্যাতি অর্জন করেন। সে সুবাদে তাদের বাড়িটি ‘প-িত বাড়ি’ হিসেবে পরিচিত। মতিউর রহমান পিতা মাতার তিন পুত্র ও নয় কন্যার মধ্যে ষষ্ঠ সন্তান। তার স্ত্রী বেগম খালেদা রহমান। তাদের দুই পুত্র ও দুই কন্যা রয়েছে।
মতিউর রহমান গ্রামের স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে ১৯৫০ সালে নরিনা মধ্য ইংরেজি স্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তি হন। তিনি ১৯৫৬ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫৬ সালে পাবনা এডওয়ার্ড কলেজে ভর্তি হয়ে ১৯৫৮ সালে আইএ এবং ১৯৬০ সালে বিএ পাস করেন। ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ১৯৬২ সালে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন।
১৯৬২ সালের নভেম্বরে মতিউর রহমান ঢাকার সিদ্ধেশ্বরী নৈশ কলেজে অধ্যাপনায় নিয়োজিত হন। ১৯৭৭ সাল পর্যন্ত তিনি উক্ত কলেজে অধ্যাপক, ভাইস প্রিন্সপাল এবং ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন। তিনি মাঝে ১৯৬৫ সালে চার মাসের জন্য করটিয়া সা’দত কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেন। সিদ্ধেশ্বরী কলেজে থাকাকালীন ১৯৬৩ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকাস্থ আমেরিকান প্রকাশনা সংস্থার ‘ফ্রাংকলিন বুকস্ প্রোগ্রামস’ সহকারী সম্পাদক ও প্রথম বাংলা বিশ্বকোষ প্রকল্পের অন্যতম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৭৭ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি দুবাই চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ প্রকাশনা বিভাগে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মের সাথে সাথে তিনি সমাজ, শিক্ষা, সাহিত্য সংস্কৃতি নিয়ে লেখালেখি চালিয়ে যান।
১৯৭৭ সালে বাংলাদেশে ফিরে এসে মৃত্যুর পূর্ব পর্যন্ত এশিয়ান ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।


মতিউর রহমান সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে প্রচুর গবেষণা করেছেন। লিখেছেনও বেশ ভালো। তার প্রকাশিত গ্রন্থসমূহ হচ্ছে:
সাহিত্য কথা (১৯৭০), ভাষা ও সাহিত্য (১৯৭০), সমাজ সাহিত্য সংস্কৃতি (১৯৭১), মহৎ যাদের জীবন কথা (১৯৮৯), ইবাদতের মূল ভিত্তি ও তার তাৎপর্য (১৯৯০), ফররুখ প্রতিভা (১৯৯১), বাংলা সাহিত্যের ধারা (১৯৯১), বাংলা ভাষা ও ঐতিহাসিক ভাষা আন্দোলন (১৯৯২), ইবাদত (১৯৯৩), মহানবী (সঃ) ১৯৯৪, ছোটদের গল্প (১৯৯৭), ঋৎবফড়স ড়ভ ৎিরঃবৎ (১৯৯৭), বাংলা সাহিত্যে মুসলিম ঐতিহ্য (২০০২), রবীন্দ্রনাথ (২০০৪), স্মৃতির সৈকতে (২০০৪), ফররুখ প্রতিফা (২০০৮), সংস্কৃতি (২০০৮), বাংলাদেশের সাহিত্য (২০০৮), ও সাহিত্য চিন্তা (২০০৯) প্রভৃতি।
অনুবাদ: ইরান (১৯৬৯), ইরাক (১৯৬৯), আমার সাক্ষ্য (১৯৭১)।
সম্পাদিত গ্রন্থ: প্রবাসীর কণ্ঠ (১৯৯৩), প্রবাস কণ্ঠ (১৯৯৪), ভাষা সৈনিক সংবর্ধনা স্মারক (২০০০)।

প্রকাশের পথে : কিশোর গল্প, নানা প্রসঙ্গ, সমকালীন বাংলা সাহিত্য, আরব উপসাগরের তীরে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আশির দশকের কবি ও কবিতা ইত্যাদি।
শুধু লেখনি নয় সংগঠক হিসেবে মতিউর রহমান ছিলেন সকলের জন্য অনুপ্রেরণার বাতিঘর। তার একক প্রচেষ্টায় তিনি গড়ে তুলে ছিলেন ফররুখ গবেষণা ফাউন্ডেশন। প্রকাশ করেছেন ‘ফররুখ একাডেমী পত্রিকা’। তিনি প্রতিষ্ঠা করে ছিলেন মোহম্মদ নজিবর রহমান সাহিত্য রত্ন একাডেমি। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এই দুইটি প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
শিক্ষা সাহিত্য সংস্কৃতি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি দেশে- বিদেশে সম্মানিত হয়েছেন। ১৯৯৬ সালে ‘বাংলাদেশ ইসলামিক ইংলিশ স্কুল’ দুবাই এর পক্ষ থেক স্বর্ণপদক প্রদান করা হয়।
মতিউর রহমানের সৃজনশীল সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনা করতে গেলেই তার মৌলিক গ্রন্থ ‘সংস্কৃতি’ সম্পর্কে না বলে পারা যাবে না। তিনি উক্ত গ্রন্থের ভূমিকায় যা উল্লেখ করেছেন, তা থেকে তার সাহিত্যের গভীরতার পরিমাপ করা যাবে। তিনি লিখেছেন,
‘সংস্কৃতি একটি ব্যাপক তাৎপর্যপূর্ণ শব্দ। এক কথায় এর অর্থ প্রকাশ করা সম্ভব নয়। তাই বিভিন্ন জন বিভিন্নভাবে ও বিভিন্ন শব্দে এর অর্থ প্রকাশে সচেষ্ট হয়েছেন। ইংরেজি Culture এর প্রতিশব্দ হিসেবে বাংলায় সংস্কৃতি, কৃষ্টি, তমদ্দুন ইত্যাদি শব্দ ব্যবহার হয়ে আসছে। বিভিন্ন মনীষী এসব শব্দের বিভিন্ন ধরনের ব্যাখ্যা প্রদান করে এর অর্থ বুঝাবার প্রয়াস পেয়েছেন। তবে ‘সংস্কৃতি’ শব্দটির অধুনা সর্বাধিক প্রচলিত ও ব্যবহৃত মনে হওয়ায় উক্ত শব্দটি এখানে গ্রহণ করা হলো।’


ডক্টর কাজী দীন মুহম্মদ তার এক প্রবন্ধে মতিউর রহমানের ‘সংস্কৃতি’ গ্রন্থ সম্পর্কে লিখেছেন,
“এ দিক বিবেচনা করে মুহম্মদ মতিউর রহমান বলেছেন, যে শব্দ জনগণের নিকট সহজবোধ্য ও দৈনন্দিন জীবনে কোনো বিশেষ এলাকার মানুষ যেসব শব্দ ব্যবহার করে থাকে সেটাই প্রকৃতপক্ষে সে এলাকার জনগণের নিজস্ব শব্দ। হতে পারে সে শব্দের মূল হয়ত বিদেশি ভাষার মধ্যে গ্রন্থিত থাকতে পারে। মতিউর রহমান সংস্কৃতি ও সভ্যতার (Culture and civilization) মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে, তা অত্যন্ত সুন্দরভাবে নিরূপণ করেছেন। তাহজিব তমুদ্দুন প্রভৃতি শব্দের অর্থ বিশেষ করে সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন মনীষীর চিন্তাপ্রসূত ধ্যান-ধারণা ও জীবনানুশীলন কর্মে প্রযুক্ত ধ্যান ধারণা মোটামুটি তুলে ধরার চেষ্টা করেছেন। তার বিশ্বাস, সংস্কৃতি বলতে যেমন, সভ্যতা বলতেও তেমনি ভদ্রতা, শিষ্ঠতা, উৎকর্ষ, পরিমার্জন, সুরুচি, শিক্ষা, সাহিত্য, স্থাপত্য ইত্যাদি বুঝায়। তার কথায় পরিশ্রুত, পরিশীলিত, মার্জিত, রুচিসম্পন্ন, সংস্কৃতিবান ব্যক্তিকেই সভ্য মানুষ হিসেবে গণ্য করা হয়।’
মতিউর রহমানের সর্বাধিক মূল্যবান গ্রন্থ হচ্ছে ‘ফররুখ প্রতিভা’। বাংলা সাহিত্যের অসামান্য মৌলিক প্রতিভাধর কবি ফররুখ আহম্মদ (১৯১৮-১৯৭৪)। তার সাথে মতিউর রহমানের সুসম্পর্ক ও ঘনিষ্ঠ পরিচয় ছিল। তিনি কবি খুবই ভালোবাসতেন, তাই কবির সম্মতির উদ্দেশ্যে গঠন করেছিলেন ফররুখ গবেষণা ফাউন্ডেশন। দীর্ঘ তিন দশককাল মতিউর রহমান ফররুখ গবেষণার সাথে জড়িত ছিলেন। গবেষণা করেছেন। প্রচুর প্রবন্ধও লিখেছেন। নিয়মিত ফররুখ সাহিত্য পুরস্কারও দিয়ে গিয়েছেন। একবার ফররুখ গবেষণা ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। সালের কথা আমার ঠিক মনে নেই। সেই অনুষ্ঠান হয়েছিল মগবাজার কবি নজরুল একাডেমিতে। অনুষ্ঠান শেষে তিনি এক প্রস্তাবের মাধ্যমে আমাকে উক্ত প্রতিষ্ঠানের সহ-সভাপতির দায়িত্ব প্রদান করে আমাকে সম্মানিত করেন। আজও অবদি ২০২১ সালের এই দিন পর্যন্ত এই সংগঠনের সহ-সভাপতির দায়িত্ব আমার মতো ক্ষুদ্র ব্যক্তিটি রয়েছে। তার মৃত্যু ৪ এপ্রিল ২০২১ সালে ৮৪ বছর বয়সে ঢাকায় হয়েছে। করোনার প্রেক্ষিতে মৃত্যুর পর ভার্সুয়ালি তার স্মরণ সভা আমার সভাপতিত্বে অনুষ্ঠিত হলো। আল্লাহপাক তাকে তার সকল সুকর্মের হাদিয়া দান করুক এ কামনা করি।


ফররুখ প্রতিভা গ্রন্থটি সম্পর্কে আলোচনা করলেই লেখক মতিউর রহমানের জ্ঞানের গভীরতা আমরা সহজে বুঝতে পারবো। তার রচিত ৪৩২ পৃষ্ঠার এ বিশাল গ্রন্থে ফররুখ আহমদ সম্পর্কে ২১টি প্রবন্ধে বিস্তারিত আলোচনা করেছেন।
‘ফররুখ কাব্য বৈচিত্র্য’ শীর্ষক প্রবন্ধে লেখক মতিউর হমান ফররুখ আহমদ সম্পর্কে বলেন-
‘ফররুখ আহমদও বৈচিত্র্য প্রয়াসী। একজন শক্তিমান মৌলিক কবি হিসেবে তার বৈচিত্র্য সৃষ্টির প্রয়াস অধিকমাত্রায় লক্ষ্যযোগ্য। সেজন্য সাধারণ কবিদের থেকে তিনি হয়ে উঠেছেন বহুলাংশে স্বতন্ত্র মহিমায় উজ্জ্বল। তার সৃষ্টির মধ্যে তার নিজস্বতা বা স্বতন্ত্র বৈশিষ্ট্য ফুটে উঠেছে, তিনি হয়ে উঠেছেন এক অসাধারণ ও বৈচিত্র্যপূর্ণ কবি প্রতিভা। তার কাব্যের বিষয়, ভাষা, শব্দ চয়ন কৌশল, উপমা-রূপক-চিত্রকল্পের ব্যবহার ও সর্বোপরি কাব্যের আবহ ও আবেদন সৃষ্টির ক্ষেত্রে তার যে স্বাতন্ত্র্য ও নিজস্ব বৈশিষ্ট্য ফুটে উঠেছে, সেটাই তাকে একজন মৌলিক কবির শিরোপা দান করেছে।’


অধ্যাপক মতিউর রহমান ফররুখ কাব্যের বৈচিত্র্য বিষয়ে আলোচনা করতে গিয়ে তুলনামূলকভাবে কবি কায়কোবাদ, কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু কিছু অবতারণা করেছেন। উক্ত প্রবন্ধে মতিউর রহমান লিখেছেন-
“রবীন্দ্রনাথের পরে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ প্রতিভা কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬)। বলতে গেলে, তার পূর্বসূরিদের থেকে তিনি সম্পূর্ণ আলাদা। রবীন্দ্র যুগে জন্মগ্রহণ করে রবীন্দ্র বলয়ে বেড়ে ওঠা সত্ত্বেও রবীন্দ্রনাথ থেকে তিনি ভিন্ন। বিষয়ের দিক থেকে তিনি ইসলামি আদর্শ ও ঐতিহ্যানুসারী, ভাবের দিক থেকে বিপ্লবী, স্বাদেশিক ও নিপীড়িত মানবতার সপক্ষে এবং কল্পনার দিক থেকে সম্পূর্ণ আধুনিক ও রোমান্টিক। তার সৃষ্টি বৈচিত্র্য অসাধারণ ও আপন বৈশিষ্ট্যে উজ্জ্বল। তার কাব্যে একদিকেও যেমন বিদ্রোহের রণতূর্য নিনাদিত, অন্যদিকে তেমনি সনাতন প্রেমের করুণ-বিধুর রস সঞ্চালিত। তার কাব্যের ভাব-ভাষা বিষয় ও আবেদন ইত্যাদি সকল ক্ষেত্রেই উল্লেখযোগ্য বৈচিত্র্য ও স্বাতন্ত্র সুস্পষ্ট।”
“নজরুলের পরে বাংলা কাব্যে সর্বাধিক উল্লেখযোগ্য কবিদের অন্যতম ফররুখ আহমদ। নজরুলের সাথে ফররুখ আহমদের বহুদিক থেকে সাযুজ্য রয়েছে। বিষয়ের দিক থেকে ফররুখ ইসলাম ও মুসলিম ঐতিহ্যের অনুসারী। ভাবের দিক থেকে আধ্যাত্মিক ও মানবতাবাদী, ভাষার দিক থেকে তিনি অনেকটা নজরুল অনুসারী, প্রকাশভঙ্গির ক্ষেত্রে আধুনিক এবং কল্পনার দিক থেকে তিনি সম্পূর্ণ রোমান্টিক ও পুনর্জাগরণ-প্রয়াসী। ফররুখ আহমদের বিভিন্ন রচনাবলী অধ্যায়ন করলে আমরা এর যথার্থতা সহজেই উপলব্ধি করতে পারি। এ বৈচিত্র্য প্রত্যেক কবি-স্বভাবের বৈশিষ্ট্য। এ বৈশিষ্ট্য প্রত্যেক কবিকে তার সমহিমায় সমুদ্ভাসিত করে।”
বাংলা সাহিত্যে মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রত্ন (১৮৬০-১৯২৩) ‘আনোয়ারা’ উপন্যাস ১৯১৪ সালে লিখে বাংলা সাহিত্য জগতে একটি শক্তিশালী আসন লাভ করেন। আনোয়ারা নজিবর রহমানের প্রথম সামাজিক ও পারিবারিক উপন্যাস।


আজ থেকে ১০৫ বছর পূর্বে ‘আনোয়ারা’ উপন্যাস মুসলিম সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। নজিবর রহমান সম্পর্কে উৎসাহী হয়ে মতিউর রহমান মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রত্ন একাডেমি গঠন করে তার সাহিত্যকর্ম নিয়ে ব্যাপক গবেষণা ও প্রকাশনা করেন। ২০১৬ সালের জানুয়ারি মাসে অমর কথা শিল্পী মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রত্নের ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনি তার সম্পাদনায় একটি সংকলন প্রকাশ করেন।
উক্ত সংকলনে এক প্রবন্ধে অধ্যাপক মতিউর রহমান নজিবর রহমান সম্পর্কে বলেন –
“নজিবর রহমান বাংলা সাহিত্যে প্রথম সার্থক মুসলিম কথাশিল্পী যার লেখায় বাঙালি মুসলিমের ব্যক্তি পরিবার ও সমাজ জীবনের চিত্র, তাদের অধপতনের কারণ, উন্নতির সুব্যবস্থা ইত্যাদি বিষয় অত্যন্ত চিত্তাকর্ষকভাবে ফুটে উঠেছে। সরাসরি, নারী-পুরুষের আদর্শ প্রেম, মানবিক প্রেম-ভালোবাসা, মানুষে মানুষে সহানুভূতি, সহমর্মিতা, উচ্চ নৈতিকতাবোধ, মহত্তম মানবিক গুণ ও উদার মানবিক রসে জারিত তার সাহিত্য। এ কারণে তার সাহিত্য এক চিরায়ত ধ্রুপদ বৈশিষ্ট্য অর্জন করেছে এবং লেখক বাংলা কথা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভে সমর্থ হয়েছেন।”
অধ্যাপক মতিউর রহমানের ‘সাহিত্য চিন্তা’ গ্রন্থ একটি আদর্শ গবেষণামূলক গ্রন্থ। এই গ্রন্থে লেখক মোট দশটি প্রবন্ধে বইটি লেখা সমাপ্ত করেছেন। প্রবন্ধের শিরোনাম হচ্ছে:
সাহিত্য চিন্তা, সাহিত্যে সুনীতি, রোমান্টিকতার স্বরূপ, ইসলামি সাহিত্যের রূপ ও সংজ্ঞা, সাহিত্যের সৃষ্টিপোষকতায় মহানবী (সঃ), আমাদের ভাষা-চিন্তা, আমাদের ভাষার স্বাতন্ত্র্য, আমাদের ভাষা ও সাহিত্যের পরিচয় সন্ধানে, আমাদের সাহিত্যিক স্বাতন্ত্র্য, বাংলা কবিতার ঐতিহাসিক পেক্ষাপট।
উক্ত শিরোনাম দেখে গ্রন্থের বিষয়বস্তু সম্পর্কে আমরা ধারণা করতে পারি।


ইসলামি সাহিত্য সম্পর্কে আমাদের সাহিত্য জগতে সাহিত্যিকদের তেমন কোনো ধারণা নাই। অনেকে ইসলামি সাহিত্য কি হতে পারে? এমন চিন্তাও করে থাকেন। তাকে অনেকে সাহিত্যের মর্যাদাও দিতে চান না। তাই অধিকাংশ মুসলিম কবি সহিত্যিকরা সাধারণ মানুষের মতো সাহিত্য চর্চা করে থাকেন। কিন্তু মুসলিম হিসেবে সাহিত্য সংস্কৃতি সম্পর্কে ইসলামি ধ্যান ধারণা সম্পর্কে আমাদের সকলেরই অবহিত হওয়া অত্যাবশ্যক। বিশেষত যারা তরুণ, তাদের সামনে সাহিত্য সম্পর্কে ইসলামের ধ্যান ধারণা তুলে ধরা আমাদের সকলের দায়িত্ব। মতিউর রহমান এ গুরুদায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালনের চেষ্টা করেছেন। আমি মনে করি, এ ক্ষেত্রে তিনি এক অসাধারণ কাজ আগাম দিয়েছেন। এই গ্রন্থখানি আমাদের সকলের পাঠ করা উচিত। বিশেষত কবি সাহিত্যিকদের জন্য এবং সাহিত্য নিয়ে যারা চিন্তা গবেষণা করেন, তাদের জন্য এই গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অধ্যাপক মতিউর রহমান সত্যিকারের কবি ফররুখ ভক্ত ও অনুরাগী ছিলেন। ফররুখকে নিয়ে তিনি চিন্তা করতেন, গবেষণা করতেন। প্রচুর প্রবন্ধ তিনি লিখেছেন। শৈশবকালে যে সকল কবির কথা পড়ে তিনি মুগ্ধ হয়েছেন, ফররুখ তাদের মধ্যে অন্যতম। তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে ফররুখের সাথে মতিউর রহমানের ঘনিষ্ঠ পরিচয় ছিল। তার কাব্যের প্রতি অনুরাগের ফলে কবির শেষ জীবনে প্রতিটি সন্ধ্যাবেলা কেটেছে তার ইস্কাটনের সরকারি বাসভবনের ড্রইংরুমে। মতিউর রহমান ১৯৭৭ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিদেশে ছিলেন। বিদেশে থেকেই তিনি ফররুখ প্রতিভা (১৯৯১) নামে গ্রন্থটি রচনা করেন। সুদূর বিদেশে তিনি ফররুখ আহমেদের জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে প্রবাসীদের নিয়ে তিনি সভা-সেমিনার আয়োজন করেছেন।


ফররুখ চর্চাকে ব্যাপকতর করা এবং ফররুখ একাডেমী পত্রিকা মানসম্মতরূপে প্রকাশের উদ্দেশ্যে তিনি দেশের প্রখ্যাত কবি সাহিত্যিক গবেষকদের শরণাপন্ন হন। তিনি নিয়মিতভাবে দেশের বরেণ্য ব্যক্তিদের ফররুখের ওপর লেখা নিয়ে ‘ফররুখ একাডেমী পত্রিকা’ নিয়মিত প্রকাশ করে গিয়েছেন। ২০১৬ সালে নজিবর রহমান সাহিত্য রত্ন একাডেমী নামে পত্রিকা বের করে সাহিত্য অঙ্গনে নজিবর রহমানকে নতুন করে যুব সমাজের নিকট পরিচিত করে তোলেন।


মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রত্ন একাডেমীর সভাপতি হিসেবে প্রকাশিত পত্রিকার ভূমিকায় অধ্যাপক মতিউর রহমান আশাবাদ করে বলেন-
“আমার বিশ্বাস, একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা সাহিত্যের বিস্মৃতি প্রায় অমর কথা সাহিত্যিক মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রত্নের জীবন ও সাহিত্যের ওপর প্রাতিষ্ঠানিক চর্চার সূত্রপাত হলো। এর মাধ্যমে বাংলা সাহিত্যের একজন অত্যন্ত জনপ্রিয় কথা সাহিত্যিক সম্পর্কে লেখক, গবেষকদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। আমাদের আয়োজন ক্ষুদ্র, সামর্থ্য ও অভিজ্ঞতা সামান্য, তবে নিষ্ঠা এবং লক্ষ্যে পৌঁছাবার প্রত্যয় দৃঢ় মনোবল ঘাটতি নেই।”

আমরা আজ একজন নিবেদিত ফররুখ ও নজিবর রহমান গবেষককে হারিয়েছি। অক্লান্ত পরিশ্রম, নিবেদিত সাধনা দিয়ে মতিউর রহমান ফররুখ সাহিত্য চর্চা করে গিয়েছেন। রচনা করেছেন অনেক অনেক সাহিত্যকর্ম। তরুণ সমাজের জন্য রেখে গিয়েছেন অমূল্য রত্ন ভাণ্ডার। তিনি বেঁচে থাকবেন চিরদিন একজন যোগ্য ফররুখ গবেষক হিসেবে। আরও বেঁচে থাকবেন মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রত্ন হিসেবে একমাত্র বাঙালি গবেষক, চিন্তাবিদ, লেখক ও সংগঠক হিসেবে।

The post অধ্যাপক মতিউর রহমান : ফররুখ গবেষক। প্রচারবিমুখ সাহিত্যসেবী appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/oddhapok-motiur-rahman/feed/ 0
মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রত্ন: মুসলিম উপন্যাসিকদের অগ্রদূত https://chintavabna.com/mohammed-nojibor-rahman/ https://chintavabna.com/mohammed-nojibor-rahman/#respond Mon, 28 Mar 2022 06:21:11 +0000 https://chintavabna.com/?p=807 “ঊষার সীমান্তে স্বচ্ছ গাঢ় নীলিমায়,ফুটিয়া উঠিল ধীরে তব ‘আনোয়ারা’ঝলমলি দশদিক অপূর্ব শোভায়মোসলেম সাহিত্য নভে সে যে শুকতারা।সতীরূপ জ্যোতি কত উজ্জ্বল মধুর,দেখালে ধরিয়া তুলি, তুলনা তাহারকোথা…

The post মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রত্ন: <BR>মুসলিম উপন্যাসিকদের অগ্রদূত appeared first on চিন্তা ভাবনা.

]]>
“ঊষার সীমান্তে স্বচ্ছ গাঢ় নীলিমায়,
ফুটিয়া উঠিল ধীরে তব ‘আনোয়ারা’
ঝলমলি দশদিক অপূর্ব শোভায়
মোসলেম সাহিত্য নভে সে যে শুকতারা।
সতীরূপ জ্যোতি কত উজ্জ্বল মধুর,
দেখালে ধরিয়া তুলি, তুলনা তাহার
কোথা মিলে? সে যে ষড়রসে ভরপুর
হেরিয়া বিভোর সবে যে রূপ বাহার
নহে উপেক্ষিতা তব- ‘গঙ্গা বাহমনি’
আদর্শ প্রেমের ছবি সত্য সে আখ্যান,
‘-সমাধি’ নহে কাঞ্চনের খনি
মুগ্ধ বঙ্গবাসী তব পেয়ে প্রীতিদান।
হে প্রেমিক সাহিত্যিক! তোমার সাধনা
সার্থক, অব্যর্থ তব পুস্তক রচনা।”
মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রত্নের মৃত্যু ১৯২৩ সালের ১৮ অক্টোবর। খ্যাতনামা সাহিত্যিক শেখ মোহাম্মদ ইদরিস আলী ‘নজীব স্মৃতি’ নামে উপরের কবিতাটি লিখেছিলেন।
রাজ্যহারা মুসলমানদের তখন চরম দুর্দিন। ইংরেজ শাসনের নির্যাতন ও দমননীতি মুসলমানদের মেরুদÐ একেবারে ভেঙে দিয়েছে। ইংরেজি শিক্ষা বর্জনের ফলে বাংলার মুসলমানরা অনেক পশ্চাদপদ হয়ে পড়ে। অপরদিকে প্রতিবেশী সমাজ ইংরেজ তোষণের ফলে তাদের সৌভাগ্যের দ্বার উন্মোচিত হয়। প্রভুদের পদলেহন করে সর্বময় ক্ষমতার অধিকারী হয় এবং হিন্দু সমাজের সমস্ত বুদ্ধিজীবী ও কবি সাহিত্যিকরা মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা কলঙ্ক কালিমা লেপন করে। বাংলা সাহিত্যকে ভারাক্রান্ত করে তোলে।
সময়ের এই প্রেক্ষাপটে আমাদের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, জাতীয় কবি শেখ মোহাম্মদ ইদরিস আলী, পন্ডিত রিয়াজউদ্দিন আল-মাশহাদী, মাওলানা আকরাম খাঁ, সাহিত্য রত্ন মোহাম্মদ নজিবর রহমান ও আরো অনেকে শক্তিশালী ক্ষুরধার লেখনি ধারণ করেন এবং তাদের মিথ্যা ভণ্ডামিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন।
মুসলমান সমাজের এইে ক্রান্তিলগ্নে সাহিত্য রত্ন নজিবর রহমানের আবির্ভাব। তিনি তখন একজন দক্ষ উপন্যাসিক হিসেবে বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ করেন। ১৮৬০ সালের ২২ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলা, চর বেলতৈল গ্রামে জন্ম নেন নজিবর রহমান সাহিত্য রতœ। পিতা জয়েনউদ্দীন, মাতা সোনা বানু। পিতা মাতা উভয়েই অত্যন্ত ধার্মিক ও ন্যায়পরায়ণ ছিলেন। উভয়েই বিশেষ শিক্ষানুরাগী ছিলেন। তবে তাদের আর্থিক স্বচ্ছলতা ছিল না।
নজিবর রহমানের শিক্ষার হাতে খড়ি হয় চাচা জয়েদউদ্দীনের নিকট। জয়েদউদ্দিন মসজিদের ইমাম ছিলেন। তিনি সাহিত্য রসিক ব্যক্তি ছিলেন। চাচা জয়েদউদ্দীন আহমদ ছোটবেলায়ই ভ্রাতুষ্পুত্র নজির রহমানের মধ্যে মেধা ও প্রতিভার পরিচয় পেয়ে তাকে পরম যত্নে স্নেহে বাংলা, আরবি, উর্দু ও ফারসি ভাষায় তালিম দেন। একটু বয়স হলে চাচা তাকে গ্রামের মক্তবে ভর্তি করে দেন। শাহজাদপুর স্কুল থেকে ছাত্র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। ইতিমধ্যে তার পিতৃ বিয়োগ ঘটে। চাচা তাকে ঢাকা নিয়ে এসে নবাব সলিমুল্লাহর সান্নিধ্যে নিয়ে যান। নবাবের সুপারিশে নজিবর রহমান ঢাকায় নর্মাল স্কুলে ভর্তি হন। তিনি প্রথম শ্রেণিতে নর্মাল পাস করেন। সেকালে নর্মাল কোর্স ছিল তিন বছর মেয়াদী। নর্মাল পাসের পর তিনি আর উচ্চশিক্ষা লাভের সুযোগ পান নাই।
ড. গোলাম সাকলায়েন নজিবর রহমান সম্পর্কে ব্যাপক গবেষণা করেন। নানা বিষয়ে তিনি তার তথ্য প্রবন্ধে উল্লেখ করেছেন। অন্যদিকে অধ্যাপক মতিউর রহমান ও নজিবর রহমান সাহিত্য রতেœর ওপর ব্যাপক গবেষণা করে প্রচুর নিবন্ধ রচনা করেন। আমাদের ও পরবর্তী প্রজন্মের জন্য নানা তথ্য- উপাত্য লিখেছেন।
ড. সাকলায়েন নজিবর রহমানের স্কুল জীবনের শিক্ষা সম্পর্কে লেখেন:
“শাহাজাদপুর স্কুলে পড়াকালে নিজের একক প্রচেষ্টায় তিনি উত্তমরূপে বাংলা এবং কিছু সংস্কৃতিও শিক্ষা করেন। স্থানীয় স্কুলে আলেম ওস্তাদের নিকট তিনি আরবি এবং ফারসি ভাষায় ব্যুৎপত্তি অর্জন করেন।”
শিক্ষাজীবন ত্যাগ করার সঙ্গে সঙ্গে তিনি কর্মজীবন শুরু করেন। নজিবর রহমান নর্মার পাস করে চাকরি গ্রহণ করেন এবং মাত্র ২৬ বছর বয়সে তিনি স্বগ্রাম নিবাসী সুনসী মোহাম্মদ ইসমাঈল হোসেনের কন্যা শাহেরা বানুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু মাত্র সাত বছর পর তার স্ত্রী ইন্তেকাল করেন। ১৯১২ সালে নজিবর রহমানের দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী ইন্তেকাল করার পর রহিমা খাতুনকে চতুর্থ স্ত্রী হিসেবে গ্রহণ করেন। রহিমা খাতুন থেকে তিনি তার সাহিত্য চর্চায় বেশ প্রেরণা লাভ করেন। ১৯১৬ সালে তিনি রহিমা খাতুনকে প্রধান শিক্ষিকা করে হাটিকুমরুলস্থ স্বীয় বসতবাড়িতে একটি আদর্শ বিদ্যালয় স্থাপন করেন।

নজিবর রহমান তার শেষাক্ত বিয়ে ও তার নাটকীয়তা নিয়ে ‘গরীবের মেয়ে’ নামক একটি উপন্যাস লেখেন। মূলত ‘গরীবের মেয়ে’ গ্রন্থটি আত্মজীবনীমূলক। এ উপন্যাসের নায়ক স্বয়ং তিনি, নায়িকা তার স্ত্রী রহিমা খাতুন। এতে লেখকের পক্ষপাতিত্ব চরিত্র-চিত্রন ও আখ্যান বর্ণনায় স্বভাবতই প্রতিফলিত হয়েছে।
স্কুল শিক্ষক হিসেবে নজিবর রহমান সাহিত্য রত্ন কর্মজীবন শুরু করেন। শিক্ষকতা করেই তিনি জীবিকানির্বাহ করতেন। শিক্ষক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সৎ, আদর্শ, নিষ্ঠাবান, পরিশ্রমী, তার শিক্ষক জীবন ছিল অতি প্রশংসনীয়। এক সময় তিনি পোস্ট মাস্টার হিসেবে কিছুদিন কাজ করেছিলেন। অত:পর তিনি একটি সার্কেল স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি পরে পাবনা জেলার লালঙ্গা মাইনর স্কুলের প্রধান শিক্ষকরূপে কাজ করেন।
নজিবর রহমান নিজকে শুধু শিক্ষকতার মধ্যে আবদ্ধ রাখেননি। সমাজের প্রতি, মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অপরিসীম। ১৯০৫ সালে ‘বঙ্গভঙ্গ’ আন্দোলনের পর নজিবর রহমান মুসলমানদের অবস্থাদর্শন করে ব্যথিত হন। তখন মুসলমানরা ইংরেজদের প্রত্যক্ষ বিরোধিতার শিকার হন, এটা তার মনের মধ্যে দারুণভাবে নাড়া দেয়। তখন তিনি ‘বিলাতী বর্জন রহস্য’ একটি পুস্তক রচনা করেন। গ্রন্থটি প্রকাশের অল্পকাল পরেই বৃটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়।
তিনি ছিলেন রাজনৈতিক সচেতন ব্যক্তি। ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠাকালে বাঙালি মুসলমানদের জাতীয় ঐতিহ্য, স্বকীয়তা, শিক্ষা ও সংস্কৃতি অক্ষুণœ রাখার জন্য নওয়াব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে ঢাকায় মুসলিম লীগের যে অধিবেশন হয়, তাতে নজিবর রহমান প্রতিনিধি হিসেবে যোগদান করেন।
অমর কথা শিল্পী নজিবর রহমান সাহিত্য রতœ শীর্ষক প্রবন্ধে বিশিষ্ট লেখক হামিদুর রহমান লেখেনÑ
“নজিবর রহমান একজন জাত সাহিত্যিক। সাহিত্য সাধনা তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সাহিত্য সাধনার জন্য তিনি বাংলাদেশে চির অমর হয়ে আছেন। পল্লীর সাধারণ মানুষের প্রেম, ভালোবাসা, ব্যথা-বেদনা, ঈর্ষা, কুসংস্কার উজ্জ্বলভাবে ফুটে উঠেছে তার উপন্যাসে। সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজীর প্রভাব পড়েছে তার সাহিত্য জীবন তিনি সিরাজীর প্রতি শ্রদ্ধান্বিত ছিলেন।
নজিবর রহমান উপন্যাসসহ বিভিন্ন বিষয়ে মোট বিশটি গ্রন্থ রচনা করেন। ১৯০৫ সাল থেকে ১৯১১ সাল পর্যন্ত তার সাহিত্য চর্চার তেমন কোনো ইতিহাস পাওয়া যায় না। তবে ১৯১১ সাল থেকে তার সাহিত্য চর্চা ব্যাপক ছিল।
তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হচ্ছে:
আনোয়ারা (১৯১৪), চাঁদ-তারা বা হাসান-গঙ্গা বাহমান (১৯১৭), প্রেমের সমাধি, পরিণাম, গরীবের মেয়ে (১৯২৩), মেহের-উন্নিসা (১৯২৩), নামাজের ফল, দুনিয়া আর চাই না, বেহেস্তের ফুল, দুনিয়া কেন চাই না (১৯২৩), রমণীর বেহেস্ত প্রভৃতি।
তিনি প্রবন্ধের বই সাহিত্য প্রসঙ্গ (১৯০৪), বিলাতী বর্জন রহস্য (১৯০৫) সালে লেখেন।
আনোয়ারা (১৯১৪) নজিবর রহমানের প্রথম সামাজিক ও পারিবারিক উপন্যাস। বাংলা সাহিত্যে সর্বাধিক পঠিত ও বিক্রিত উপন্যাস এটি। সতী নারীর আদর্শ কেমন হওয়া উচিত, সেই সঙ্গে তৎকালীন সমাজ বাস্তবতা দেখিয়েছেন। এছাড়া পল্লী সমাজের কুটিলতা, পারিবারিক কোন্দল, নীতিবোধ ও শিক্ষার অভাব, হিন্দু মুসলমান সম্পর্ক ইত্যাদি তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে চিত্রিত করেছেন। আনোয়ারা উপন্যাস সম্পর্কে মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান বলেছেন, ‘এ সমাজের নর-নারীর এমন টাইপিক্যাল চরিত্র নজিবর রহমানের মতো আজও কেউ চিত্রিত করতে পারেননি। এ কারণেই সেকাল থেকে একাল পর্যন্ত এত অধিকসংখ্যক লোক এত আগ্রহের সঙ্গে এ বইটির রসোপলব্ধি করতে আসছে।”
‘নজিবর রহমান সাহিত্য রতœ’ শীর্ষক এক প্রবন্ধে বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ড. আনিসুজ্জামান মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রত্ন একাডেমিক কর্তৃক প্রকাশিত ২০১৬ সালের পত্রিকায় প্রবন্ধের শেষে লেখেন-
‘নজিবর রহমানের শিক্ষা ও কল্পনাশক্তি পর্যাপ্ত ছিল না। ফলে ভাবধারা বা রচনা নৈপুণ্যের দিক দিয়ে খুব বেশি দূর অগ্রসর হতে পারেননি। তার রচনায় লোকপ্রিয় বিষয়বস্তু যেমন সতীত্বের জোর জটিলতামুক্ত রূপ লাভ করেছে ফলে অল্প শিক্ষিত পাঠকমহলে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়েছেন। তবে এ কথা স্বীকার করতে হবে যে, ইংরেজি শিক্ষা ও স্ত্রীশিক্ষার পক্ষপাত করে তিনি সামাজিক প্রগতির সমর্থন জানিয়েছেন। কিন্তু নজিবর রহমান যেকালে এসব বিষয় নিয়ে লিখেছেন, সেকালে মুসলমান সমাজে ইংরেজি শিক্ষা ও স্ত্রীশিক্ষার অনুপ্রবেশ ঘটে গেছে; ফলে এখানেও তিনি সমাজকে নতুন করে পথ দেখাননি বা আঘাত করেননি।
এ ক্ষেত্রে ড. আনিসুজ্জামানের বক্তব্য পুরোপুরি সত্য নয়, আংশিক সত্য বলা যায়। তখনকার সমাজে মুসলিম সাহিত্য রচনা যদিও উনিশ শতকের শ্রেষ্ঠ মুসলমান গদ্য লেখক মীর মশারফ হোসেন (১৮৪৮-১৯১২), শ্রেষ্ঠ মুসলমান কবি মোহাম্মদ কাজেম আল কোরেশী, কবি কায়কোবাদ (১৮৫৮-১৯৫১), কবি মোজাম্মেল হক (১৮৬০-১৯৩৩), লেখক মুনশী মোহাম্মদ মেহেরউল্লাহ (১৮৬১-১৯১৪), মুনশী মোহাম্মদ রেয়াজউদ্দিন আহমদ (১৮৬২-১৯৩৩), আবদুল করিম সাহিত্য বিশারদ (১৮৬৯-১৯৫৩), মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী (১৮৭৫-১৯৫০), মাওলানা আকরম খাঁ (১৮৭৭-১৯৬৬), নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২), সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০-১৯৩১), কাজী ইমদাদুল হক (১৮৮২-১৯২৬), একরামউদ্দিন (১৮৮২-১৯৩৫), ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫-১৯৬৯) প্রমুখ ব্যক্তিবর্গ বিশেষ ভূমিকা রেখে যাচ্ছিলেন। নজিবর রহমান এদের সমকালে সাহিত্য চর্চায় ব্রতী হয়ে সর্বপ্রথম এবং সার্থক মুসলিম উপন্যাসিক হিসেবে বাংলা সাহিত্যে স্মরণীয় হয়ে আছেন।
লেখক নজিবর রহমানের প্রথম উপন্যাস ‘আনোয়ারা’ (১৯১৪) ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। গ্রামীণ জীবনের পটভ‚মিকায় রচিত এ উপন্যাসে বাঙালি মুসলমান সমাজের পারিবারিক ও সামাজিক চিত্র উজ্জ্বলভাবে প্রকাশিত, প্রেম, বিরহ, দাম্পত্য জীবনের সঙ্কট ও সে সঙ্কট থেকে উত্তরণ এর আখ্যানবস্তু। ধর্ম ও সত্যের জয়, অধর্মের পরাজয় ও আনোয়ারার স্বামী নিষ্ঠা এ উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয়।
‘আনোয়ারা’ উপন্যাসের প্রথম পরিচ্ছেদ থেকে কিছু অংশ দেখলে আমরা উপন্যাসের মূল বিষয় হৃদয়ে ধারণ করতে পারি। উপন্যাসিক বলেন-
“যুবক নৌকায় বসিয়া কোরআন পাঠ করিতেছেন। যুবকের দেহের বর্ণ ও গঠন সুন্দর, নবোদ্ভিন্ন ঘনকৃষ্ণ-গুল্ফ শ্মশ্রæ তাহার স্বাভাবিক সৌন্দর্য আরো বাড়াইয়া তুলিয়াছে। যুবকের বয়স ত্রয়োবিংশ বৎসর। মাথায় রুমি টুপি, গায়ে সাদা সার্ট ও পরিধানে রেঙ্গুনের লুঙ্গি। এই অসাধারণ পরিচ্ছেদেও তাহাকে কোনো আমীরের বংশধর বলিয়া বোদ হইতেছে।”
১৯৫৮ সালে পাবনা জেলা তৎকালীন বাংলা বিভাগের প্রধান প্রফেসর গোলাম সাকলাইন এবং ঐ সময় কলেজের আইএ বর্ষের ছাত্র থাকাকালীন থেকে অধ্যাপক, লেখক, ‘মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রতœ একাডেমি’র সভাপতি মুহম্মদ মতিউর রহমান নজিবর রহমান সাহিত্য রতœকে নিয়ে ব্যাপক গবেষণা করেন। নানা প্রবন্ধ লেখেন। জীবন, শিক্ষা, সাহিত্য, কর্মজীবন, সমাজসেবা, রাজনীতি প্রভৃতি বিষয়ে জাতিকে বেশ তথ্য-উপাত্য দিয়েছেন। আমরা অনেক জেনেছি। আগামী প্রজন্মও অনেক কিছু জানতে পারবে। তাদের উভয়ের নিকট আমরা সকলে ঋণী।
আজও নজিবর রহমানের সাহিত্য নিয়ে এত আলোচনা কেন? সকলে প্রশ্ন করতে পারেন। কি ছিল তার উপন্যাসে। আমিও ২০১৯ সালে আমার ছোট্ট প্রকাশনী ‘লেখালেখি’ থেকে নজিবর রহমান সাহিত্য কর্মের বিখ্যাত ‘আনোয়ারা’ উপন্যাস প্রথমবারের মতো প্রকাশ করি। ২২৮ পৃষ্ঠার এই উপন্যাসে ভ‚মিকা লেখার কথা ছিল সৈয়দ আবুল মকসুদের। নানা ব্যস্ততায় তিনি লিখতে পারেননি। আমি তাই হামিদুর রহমানের লেখা ভ‚মিকাটি উক্ত উপন্যাসের শুরুতে উল্লেখ করেছি। উক্ত ভ‚মিকায় হামিদুর রহমান প্রখ্যাত সাহিত্যিক গবেষক মুহম্মদ মতিউর রহমানের একটি বক্তব্য উল্লেখ করে নজিবর রহমানের উপন্যাসের কেন এত জনপ্রিয়তা তার কারণ বিশ্লেষণের চেষ্টা করেন। মতিউর রহমান বলেন –
‘নজিবর রহমান’ তার উপন্যাসে মুসলিম সমাজের বাস্তবচিত্র অতি বিশ^স্ততার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। বাঙালি মুসলমানদের আশা আনন্দ, প্রেম, ভালোবাসা, দুঃখ-বেদনা, আচার-অনুষ্ঠান, কুটিলতা, দুর্বলতা সফলতা ব্যর্থতার এক জীবনধর্মী প্রাণবন্ত চিত্র এতে মনোরম রূপ লাভ করেছে। লেখক শুধু একজন শিল্পী নন, তিনি একজন সমাজ হিতৈষী, সমাজের উন্নতি ও কল্যাণকামী আদর্শ মুসলিম। তার উপন্যাসের চরিত্রগুলো সবই গ্রাম বাংলার সাধারণ মানুষ। তাদের জীবনে যেমন স্বপ্ন আছে আশা-আনন্দ প্রেম আছে, তেমনি আছে স্খলন, পতন, দুর্বলতা ও নানা রূপ সীমাবদ্ধতা। লেখক অতি বাস্তব ও সুষ্ঠু জীবনদৃষ্টির মাধ্যমে তা অবলোকন করেছেন ও কুশলী শিল্পীর ন্যায় তার হৃদয়গ্রাহী বর্ণনা দিয়েছেন। এ শিল্পরূপ দানের ক্ষেত্রে তিনি তার বিশ্বাস, শাশ্বত জীবনবোধ ও আদর্শ জীবন চেতনায় সর্বদা উদ্বুদ্ধ থেকেছেন। ফলে তার সবগুলো উপন্যাসের নায়ক-নায়িকাই হয়েছে তার এ বিশ্বাস, জীবনবোধ, আদর্শ চেতনা ও স্বকীয় স্বপ্ন কল্পনার বিশ্বাস প্রতিভু।”
নজিবর রহমানের জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ হলো তার অসাধারণ প্রাঞ্জল, সহজ-সরল অনবদ্য ভাষা। মুসলিম সামাজে নিত্য ব্যবহৃত অসংখ্য আরবি, ফারসি, উর্দু শব্দ তিনি অসংকোচে ব্যবহার করেছেন। তাছাড়া নজিবর রহমানের উপন্যাসের আর একটি বৈশিষ্ট্য হলো তার সাম্প্রদায়িক, মানবিক, উদার দৃষ্টিভঙ্গি।
বাংলা কথা সাহিত্যে নজিবর রহমানের অবদান চির স্মরণীয় হয়ে আছে। মুসলিম কথা সাহিত্যিকদের মধ্যে মীর মোশাররফ হোসেনের পরেই তার স্থান।
তার পরবর্তী বিভিন্ন কথা সাহিত্যিকরা এ দুইজন অমর কথাশিল্পীর পদাঙ্ক অনুসরণ করে বাংলা কথা সাহিত্যকে বিভিন্নভাবে সমৃদ্ধ করেছেন। এদের বিশেষ উল্লেখযোগ্য উপন্যাসসমূহ হলো:
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ‘রায়-নন্দিনী’ (১৯১৫), বেগম রোকেয়ার ‘পদ্মরাগ’ (১৯০), কাজী ইমদাদুল হকের ‘আবদুল্লাহ, একরাম উদ্দিনের ‘কাচওমনি’ (১৯২৫), ডা. লুৎফর রহমানের ‘পথহারা’ (১৯২৬) ও প্রীতি উপহার (১৯৩৩), ইব্রাহীম খাঁ, ‘বৌ-বেগম’ (১৯৫৮), গোলাম মোস্তফার ‘রূপের নেশা’ (১৯২৬), আবুল মনসুর আহম্মদের ‘সত্যমিথ্যা’ (১৯৫৩), কাজি নজরুল ইসলামের ‘বাঁধন হারা’ (১৯২৭) ও মৃত্যুক্ষুধা (১৯৩০), আবুল ফজলের ‘চৌচির’ (১৯৩৪) ও রাঙাপ্রভাত, আবু ইসহাকের ‘সূর্য দীঘল বাড়ি’, শামসুদ্দীন আবুল কালামের ‘কাশ বনের কন্যা,’ শহিদুল্লা কায়সারের সারেং বউ (১৯৬২), আনোয়ার পাশার ‘নীড় সন্ধানী’ (১৯৬৮), কাজী আবুল হোসেনের ‘কালো বউ,’ বন্দে আলী মিয়ার ‘নীড়ভ্রষ্ট’, মৌলভী আবুল ফাত্তাহ কোরেশীর ‘সালেহা,’ শাহেদ আলীর ‘হৃদয়-নদী’ (১৯৮৫) ইত্যাদি।
বিশিষ্ট সাংবাদিক, গবেষক ও সাহিত্য সমালোচক বুলবুল ইসলাম এ দেশ, এ জাতি ও সমাজে নজিবর রহমান সম্পর্কে বিস্ময়কর উদাসীনতা, উপেক্ষা ও নীরবতা দেখে বলেছিলেন-
“ফ্রানৎস কাফকা তার সুহৃদ ম্যাক্সব্রড এর উদ্দেশ্যে মৃত্যুর আগে এক লিখিত অনুরোধ রেখে যান: ‘তার সকল রচনা, প্রকাশিত কিংবা অপ্রকাশিত চিঠিপত্র ইত্যাদি যেখানে যে অবস্থায় থাকুক না কেন সেগুলো না পড়ে শুরু থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিতে হবে।’ অবশ্য ম্যাক্সব্রড তার প্রিয়তম বন্ধুর সেই অন্তিম অনুরোধ শুধু অগ্রাহ্যই করেননি বরং তার বিপরীতেই করেছিলেন। আমার প্রায় মনে হয় কাফকার মতো নজিবর রহমান সাহিত্য রত্ন (১৮৬০-১৯২৩) যেন তার সকল বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, সন্তান-সন্তুতি বংশধর এবং দেশের সাহিত্যিক সমাজের কাছে এক অলিখিত ও অদৃশ্য অনুরোধ লিখে গিয়েছিলেন: তার জীবনের ইতিহাস যেন লিখিত না হয়- হারিয়ে যায় এবং তার রচনাবলী যেন ধীরে ধীরে নিশ্চিহ্ন করে ফেলা হয়।”
সীমাহীন অবহেলা আর উপেক্ষার মধ্যেও নজিবর রহমান অত্যুজ্জ্বল এবং এখনও সাহিত্য রতœ। মৃত্যুর এক শতাব্দীর অধিক হলেও তার সাহিত্য পাঠকের হৃদয়ে রত্নের দ্যুতিতে উদ্ভাসিত। অনেক দেরি হলেও ২০০০ সালে তার সাহিত্যকর্মের ওপর গবেষণা (এমফিল) করেছেন কুষ্টিয়া ইসলামি বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম। অভিসন্দর্ভের শিরোনাম- “মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রত্ন : জীবন ও সাহিত্যকর্ম।” তিনি আরও একটি কারণে অত্যুজ্জ্বল থাকবেন বাংলা সাহিত্যে। তাহলো তিনি নিজস্ব একটা আদর্শ প্রতিফলিত করে গেছেন তার সাহিত্যকর্মে, সমকালীন কারো দ্বারা প্রভাবিত হননি। বরং তাকে অনুসরণ করেছেন সমকালীন অনেক কবি-সাহিত্যিক। তার বিখ্যাত উপন্যাস ‘আনোয়ারা’ (১৯১৪) এর অনুসরণে লিখিত হয়েছে মোহাম্মদ ফোরকান আলীর ‘মনোয়ারা’ (১৯২৫), আবদুল ফাত্তাহ কোরেশীর ‘সালেহা’ (১৯২৬) এবং মোজাম্মেল হকের ‘জোহরা’ (১৯২৭)। শেখ ইদরীস আলীর ‘প্রেসের পথে’ গ্রন্থে সাহিত্য রত্নের ‘প্রেমের সমাধি’ রই প্রতিফলন ঘটেছে। এছাড়া ডা. লুৎফর রহমান ও কাজী ইমদাদুল হকের মতো সাহিত্যিকদের মধ্যেও নজিবর রহমানের প্রভাব লক্ষণীয়। এ মহান সাহিত্য রত্ন ১৯২৩ সালে ১৮ অক্টোবর আক্ষরিক অর্থে পরকালে গমন করলেও এখন পর্যন্ত ভক্ত পাঠকদের মনিকোঠায় জাগরুক হয়ে আছেন এবং থাকবেন চিরকাল।

The post মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রত্ন: <BR>মুসলিম উপন্যাসিকদের অগ্রদূত appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/mohammed-nojibor-rahman/feed/ 0
কমরেড মুজফ্‌ফর আহ্‌মদ আহ্মেদ রাজনৈতিক নেতাদের জন্য অনুকরণীয় আদর্শ https://chintavabna.com/comrade-muzaffar-ahmed/ https://chintavabna.com/comrade-muzaffar-ahmed/#comments Sat, 08 Jan 2022 00:55:12 +0000 https://chintavabna.com/?p=785 “আমি হলফ করে বলতে পারি, মুজফ্‌ফরকে দেখলে লোকের শুষ্ক চক্ষু ফেটে জল আসবে। এমন সর্বত্যাগী, আত্মভোলা, মৌন কর্শ, এমন সুন্দর প্রাণ, এমন ধ্যানী দুরদৃষ্টি, এমন…

The post কমরেড মুজফ্‌ফর আহ্‌মদ <BR>আহ্মেদ রাজনৈতিক নেতাদের জন্য অনুকরণীয় আদর্শ appeared first on চিন্তা ভাবনা.

]]>
“আমি হলফ করে বলতে পারি, মুজফ্‌ফরকে দেখলে লোকের শুষ্ক চক্ষু ফেটে জল আসবে। এমন সর্বত্যাগী, আত্মভোলা, মৌন কর্শ, এমন সুন্দর প্রাণ, এমন ধ্যানী দুরদৃষ্টি, এমন উজ্জ্বল প্রতিভা এমন উদার বিরাট বিপুল মন নিয়ে সে কি করে জন্মালো বাংলায় তা ভেবে পাইনে।”
আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম ছিলেন কমরেড মুজফ্‌ফর এ অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তাঁরই ছোট উক্তিটি উপরে উল্লেখ করলাম।

আজ থেকে একশত একত্রিশ বছর পূর্বে বৃটিশ ভারতে আমলে মুজফ্‌ফর আহমদ চট্টগ্রাম জেলার সাগর বেষ্টিত সবুজ দ্বীপ সন্দ্বীপের মুছাপুর গ্রামে ৫ই আগস্ট ১৮৮৯ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল মনসুর আলী (১৮২৭-১৯০৫)। মুজফ্‌ফর আহমদের মায়ের নাম চুনা বিবি, দাদার নাম ছিল মোহাম্মদ কায়েস। নানার নাম ছিল ইরশাদ আলী ঠাকুর। তাঁর মা চুনা বিবি ইন্তেকাল করেন ১৯১৪ সালে যখন মুজফ্‌ফর আহমদের বয়স মাত্র ২৫ বছর। তাঁর পিতা মনসুর আলী জমিদারী স্টেটের মোক্তার ছিলেন। তাঁর পূর্বপুরুষ সন্দ্বীপ পরগনার স্বাধীন রাজা দেলওয়ার খানের ‘মীর মুন্সী’ ছিলেন।

মুজফ্‌ফর আহ্‌মদ সময় সন্দ্বীপে কোন হাইস্কুল ছিল না। তাই তিনি নোয়াখালী জেলা স্কুলে থেকে মেট্রিকুলেশন পরীক্ষা পাস করেন। পরবর্তীতে কলিকাতার হুগলী মহসীন কলেজ আইএ ক্লাশে ভর্তি হন। কিছুদিন আইএ ক্লাস করেন। তবে পড়াশোনা শেষ করার সুযোগ পান নাই।

আমার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানায় হওয়ার কারণে মুজফ্‌ফর আহ্মদ সম্পর্কে আমার জানারও বলার আগ্রহ একটু বেশি। ছোটকাল থেকে আমরা কমরেড মুজফ্‌ফর আহ্মদ নামে তাকে জানি, শুনি। দেশে বিদেশে নানা স্থানে এই গুণীজনের আলোচনা।

অনেকদিন ব্যবসা বাণিজ্য নিয়ে বেশ মনোযোগ থাকার কারণে এই সকল রাজনৈতিক, সাহিত্যিক, সমাজসেবক সম্পর্কে জানার সুযোগ কম হয়েছে। তাছাড়া ব্যক্তিগত জীবনে বাম রাজনৈতিক ধারার সঙ্গে পরিচয় কম থাকার কারণে তাঁর সম্পর্কে জানার সুযোগও কম হয়েছে।

আজ থেকে প্রায় তের বছর পূর্বে একবার কোন এক শীতে আমার গ্রামের বাড়ি সন্দ্বীপে বেশ কিছুদিন কাটাবার সুযোগ হয়েছিল। সঙ্গে ছিলে দেশের খ্যাতিমান কবি আবদুল হাই শিকদার। তিনি আবার কবি নজরুল ইসলামকে নিয়ে তখন বেশ চর্চাও গবেষণা করছিলেন। আমাদের গ্রামের বাড়ি উত্তর মগধরায় যাওয়ার পর কবি আবদুল হাই শিকদার এর আগ্রহ হলো মুজফ্‌ফর আহ্মদের স্মৃতি চিহ্ন গ্রামের বাড়ি দেখার জন্য। তাই আমি কবি আবদুল হাই শিকদার ও আমার এক বন্ধু বেবী টেক্সি করে মুজফ্‌ফর আহ্মদের বাড়ি মুছাপুরে যাই। তখন বাড়িটি নদীতে ভেঙ্গে যাওয়ার উপক্রম। নদীর তীরে। দুইটি মাত্র ঘর তখন ডাঙ্গায় বাকি ছিল। কবি নজরুল এই বাড়িতে মুজফফর আহমদ এর সাথে সময় কাটিয়েছেন- সেই স্মৃতি দেখার আমাদের আগ্রহ। বর্তমানে অবশ্য নদী ভরাট হয়ে আরও অনেক মাইল সন্দ্বীপ বৃদ্ধি পেয়েছে। তাই বর্তমানে মুজফফর আহমদ বাড়ি অক্ষত রয়েছে। তবে এখন তার বংশের কে বা কাহারা আছেন জানি না।

মাত্র ১৮ বছর বয়সে মুজফফর আহমদ ১৯০৭ সালে সন্দ্বীপের ন্যায়াবস্তি ইউনিয়নের বিখ্যাত প্রজা আন্দোলনের নেতা চাঁদ মিয়া মুন্সীর কন্যা হাফেজা খাতুনকে বিবাহ করেন। তাঁর একমাত্র কন্যা সন্তান ছিল আফিফা খাতুন। এই কন্যাকে বিবাহ দেন বিখ্যাত কবি, সাহিত্যিক ব্রাহ্মণবাড়ীয়া নিবাসী আবদুল কাদির এর সঙ্গে। এই বিবাহের উকিল ছিলেন কবি কাজী নজরুর ইসলাম। কবি কাজী নজরুর ইসলাম আফিফা খাতুনের বড় ছেলের নাম রাখেন ‘দারা’।
আর্থিক দৈন্যতার জন্য মুজফফর আহমদ কলেজ জীবনের পর আর উচ্চ শিক্ষা লাভের সুযোগ পান নাই। চাকরি জীবন প্রেসে কাজের মাধ্যমে তার শুরু। বাংলাদেশে তথা সন্দ্বীপ ছাড়ার পর আর কলিকাতা তথা ভারত থেকে আসেন নাই। বেড়ে উঠেন ভারতে, ভারতের আদর্শে, ভারতের সংস্কৃতিতে তার জীবন গড়ে উঠা।

কমরেড মুজফফর আহমদ ছোট বেলা থেকে সাহিত্যের প্রতি বেশ ঝোক ছিল। লিখতেন বিভিন্ন পত্র পত্রিকায়। ছিলেন একজন ভাল সাহিত্যকর্মী। ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হয়ে পড়েন। কলিকাতায় ‘প্রবাসী’ পত্রিকায় তাঁর নিয়মিত ছেলেবেলার লেখা ছাপা হতো। নিয়মিত রাজনৈতিক কর্মীর সাথে সাথে তিনি সাহিত্য চর্চাও ভালভাবে চালিয়ে যান। সাহিত্য না রাজনীতি কোনটি গ্রহণ করবেন, এই দ্বন্দ্বে তিনি দুটিকে সমানভাবে গুরুত্ব দিয়ে বেড়ে উঠেন সাহিত্যিক ও নিয়মিত সক্রিয় সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী।

তিনি পরবর্তীতে ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা সম্পাদনার দায়িত্ব পান। তিনি বক্ষীয় মুসলিম সাহিত্য সমিতির সহকারী সম্পাদক এবং একমাত্র সার্বক্ষণিক কর্মী ছিলেন। এই সময় লেখার সুবাদে কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে তিনি বন্ধু গড়ে উঠে। তিনি হয়ে উঠেন নজরুলের অন্তরঙ্গ বন্ধুও সহযোগী। ১৯১৮ সালে নজরুল ইসলামের
লেখা বঙ্গীয় মুসলিম পত্রিকায় প্রথম ছাপা হয়। তখন থেকে নজরুলের সঙ্গে মুজফফর আহমদের সখ্যতা। উভয়ের মধ্যে পত্র লেখা, আলাপ ও সাক্ষাতে বন্ধুত্ব বেড়ে যায়। এ কে ফজলুল হকের মালিকানাধীন সান্ধ্য “দৈনিক নবযুগ’ বের করেন মুজফফর আহমদ এবং কবি কাজী নজরুল ইসলাম যুগ্ম সম্পাদক হিসাবে। মুজফফর আহম্মদ ‘সাপ্তাহিক নবযুগ, গণবাণী’ পত্রিকারও সম্পাদকের দায়িত্ব পালন করেন। নবযুগ পত্রিকা সম্পাদনার সময় নজরুল ইসলাম শ্রমজীবি মানুষের দুঃখ সুখ, সমস্যা প্রভৃতি দেখে তাদের প্রতি আকৃষ্ট হন। তাঁর সাহিত্যে তাদের নিয়ে বেশ লেখা গিয়েছে। ‘সর্বহারা’ শ্রমিক, প্রভৃতি কবিতা নজরুলের বাম রাজনৈতিক চিন্তার প্রকাশ।

বাংলা ১৩২৯ সালে শ্রাবণ মাসে অর্ধ সাপ্তাহিক ‘ধূমকেতু’ পত্রিকা প্রকাশিত হয়। পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেন কাজী নজরুল ইসলাম। মুজফফর আহমদ “দেপায়ন’ ছদ্মনামে নিয়মিত ‘ধুমকেতু’ পত্রিকায় লিখতেন।
কলেজের ছাত্রাবস্থায় ১৯১৫ সালে মুজফফর আহমদ বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সহ সম্পাদক হন। এই সময় কবি নজরুলের সঙ্গে সখ্যতার পর তিনি নজরুলকে সাম্যবাদী ও বিপ্লবী রচনা লিখতে উৎসাহিত করেন।

১৯২২ সালে মুজফফর আহমদ একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। কমিউনিস্ট পার্টি গঠনের পর তিনি তার সর্বশক্তি দিয়ে সংগঠনকে শক্তিশালী ও গঠনের জন্য নেমে পড়েন। তাঁর অক্লান্ত চেষ্টায় তখন কমিউনিস্ট পার্টি ভারতে শক্তি সঞ্চয় করতে থাকে। ধীরে ধীরে ব্রিটিশের রোষানলে পড়েন। ১৯২৩ সালে মে মাসে “পেশোয়ার কমিউনিস্ট ষড়যন্ত্র” মামলায় আসামী করে বন্দি করা হয়। কিন্তু প্রমাণ না পাওয়ায় তিনি মুক্তি পান। ১৯২৪ সালে ‘কানকুন কমিউনিস্ট ষড়যন্ত্র’মামলায় চার বছরের দন্ড দেয়া হয়। মুজফফর আহমদ সব সময় শ্রমিক, নাবিক, মেথর মাঝি নিয়ে সংগঠন গড়ে তোলেন। কৃষক শ্রমিকদের মধ্যে সংগঠনকে শক্তিশালী করা একমাত্র তার পক্ষে সম্ভব হয়। তিনি ছিলেন এর ক্ষেত্রে সবার চেয়ে যোগ্য ও জনপ্রিয় রাজনৈতিক নেতা। “পূর্ব বাংলায় সমাজ ও রাজনীতি গ্রন্থে লেখক কমরুদ্দিন আহমদ বলেছেন, “এ উপমহাদেশের আধুনিক সংগ্রামী শ্রমিক সংগঠন আর কৃষক আন্দোলন প্রধানত তাঁর অবদান। মুজফফর আহমদ অতি সহজে সকলের সঙ্গে মিশতে পারতেন। নিজের আদর্শ সহজ ভাষায় তুলে ধরতে সক্ষম হতেন। নতুন ও জটিল এই মতাবাদকে তিনি সহজ ভাষায়, সহজে মানুষকে বুঝাতে সক্ষম হওয়ার কারণে তিনি জন মানুষের নেতায় পরিণত হন। ১৯২৯ সালে আবারও তিনি মীরাট ষড়যন্ত্র মামলার আসামী হিসাবে বৃটিশ সরকার তাকে গ্রেফতার করে। ১৯৩৩ সালে তিনি যাবজ্জীবন দীপান্তর দন্ডে দন্ডিত হন। উকিলে সাজা কমিয়ে ৩ বছর করা হয়। ১৯৩৫ সালে অসুস্থতার কারণে তাঁকে মুক্তি দিয়ে নজর বন্দি করে সন্দ্বীপে নিজ দ্বীপে পাঠানো হয়। দীর্ঘ ১৪ বছর পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। এই সময় তার বন্ধুমহল সহ সকল স্তরের মানুষ লন্ডনে ভারত সচিবের নিকট ডেপুটেশন পাঠিয়ে তিনি সম্পূর্ণরূপে মুক্তি লাভ করেন।

মুজফফর আহমদ এর ইতিহাস হচ্ছে ভারতে কমিউনিস্ট পার্টির ইতিহাস। তার জীবন পুরোটা তিনি কমিউনিস্ট পার্টি গঠনে উন্নয়নে, সম্প্রসারণে ব্যয় করেন।নিজের ব্যক্তি জীবনের জন্য তিনি কোন কিছুই করেন নাই। সংসার জীবন ত্যাগ করে আজীবন সংগঠনের সার্বক্ষণিক কর্মী হিসেবে নিজকে নিবেদিত করেন। দলের কার্যালয় ছিল তার আবাস। যেখানে তিনি থাকতেন, ঘুমাতেন এবং বাকী সময় সংগঠনের কাজ করতেন। অত্যাচার, নির্যাতন, কারাগার, হুলিয়া কোন কিছুই তাকে সংগঠনের কাজ থেকে বিরত রাখতে পারেনি। গোটা ভারত বর্ষে কমরেড মুজফফর আহমদের মত আর কোন নেতা খুঁজে পাওয়া যাবে না। তিনি অদ্বিতীয়, , অক্ষয়, অমর ব্যক্তিত্ব।
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কমরেড মুজফফর আহমদ সম্পর্কে যে বক্তব্য লিখেছেন তা পূর্বেই উল্লেখ করেছি।

কমরেড মুজফফর আহমদকে সব সময় বঙ্গীয় সংগ্রাম কমিটির সভাপতি দায়িত্ব প্রদানের আহ্বান জানানো হতো। কিন্তু কখনও তিনি তা গ্রহণ করন নাই। শেষ পর্যন্ত সকলের অনুরোধে তিনি সহ-সভাপতির দায়িত্ব গ্রহণে সম্মতি দিয়েছিলেন। সুভাস বোস তখন ছিলেন সভাপতি। বিশিষ্ট লেখক, অধ্যাপক আবুল ফজল তাঁর রেখাচিত্র গ্রন্থে মুজফফর আহমদ সম্পর্কে লিখেন, “এ হচ্ছে মুজফফর আহমদের চরিত্রের একদিক পদ আর পদবীকে তিনি সব সময় এড়িয়ে চলেছেন। আজ আমাদের দেশে রাজনৈতিক নেতাদের চরিত্র দেখুন কেমন। একবার কোন পদ পেলে তা মৃত্যুর আগ পর্যন্ত ছাড়েন না। শত দুর্নীতি, অপকর্ম, অযোগ্যতার পরিচয় প্রকাশ হওয়ার পর উক্ত ক্ষমতা থেকে নিজকে সরিয়ে দিতে কোনক্রমেই রাজি হন না। আর তিনি ছিলেন ক্ষমতার প্রতি লোভহীন, শুধু কাজ আর কাজ করে দলের জন্য ছিলেন নিবেদিত।

কমিউনিস্ট পার্টির কাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকতেন। তিনি নিজ পরিবারের খোজও নিতে পারেন নাই। দীর্ঘ জীবন কলিকাতা ও ভারতের অন্যান্য স্থানে থেকে দলের কাজ পরিচালনা করেন। ১৯৪৮ সালে পাকিস্তান হওয়ার পর তিনি একবার চট্টগ্রামে এসেছিলেন। আবার ১৯৭২ সালে বাংলাদেশ হওয়ার পর তিনি ঢাকায় এসেছিলেন। কিন্তু সেবারও তিনি ব্যস্ততার জন্য নিজ জন্মভ’মি সন্দ্বীপে যেতে পারেন নাই।

ছাত্র জীবন থেকে মুজফফর আহমদ লেখালেখির সঙ্গে জড়িত ছিলেন। কবি নজরুলের সঙ্গে তিনি বিভিন্ন পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেন। মুজফফর আহমদের লেখার মধ্যে উল্লেখযোগ্য প্রবন্ধ হচ্ছে : ‘কৃষক সমস্যা, কাজী নজরুলের স্মৃতিকথা, নজরুল প্রসঙ্গ ‘ভারতের কমিউনিস্ট পার্টি গড়ার প্রথম যুগ’ ‘এরামে ভারতের কমিউনিস্ট পার্টি গঠন, ‘আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি, ‘সমকালের কথা’ প্রভৃতি তথ্য সম্বলিত গ্রন্থ আজও পাঠক সমাজে অনেক সমাদৃত।

যখন মুজফফর আহমদ বঙ্গীয় সাহিত্য সমিতির সম্পাদক ছিলেন তখন তার কর্মতৎপরতা সম্পর্কে কাজী নজরুল ইসলাম যা লিখেছেন তা হচ্ছে- “যে মুসলমান সাহিত্য সমিতির প্রাণ প্রতিষ্ঠা করল মুজফফর অথচ নিজের নাম চিরকাল গোপন রেখে গেল, যেই মুসলমান সাহিত্য সমিতি যখন নুতন করে প্রতিষ্ঠা হল এবং তার নতুন সভ্যগণ মুজফফর রাজলাহিত বলে এবং তাদের অধিকাংশই রাজভৃত্য বলে তখন তার বন্দী বা মুক্ত হওয়ার জন্য নাম পর্যন্ত নিলেন না তার ঋণের কথা স্বীকার তো দূরের কথা, তখন একটি কথা কয়েও দুঃখ প্রকাশ করেনি মুজফফর। ও যেন প্রদীপের তৈল, ওকে কেউ দেখল না, দেখল শুধু সেই শিখায়ে, যা জ্বলে তৈল শোষণ করে।”

রাশিয়ার সর্বহারা বিপ্লব মুজফফর আহমদ এর উপর ভীষণভাবে প্রভাব সৃষ্টি করে। সেই সম্পর্কে প্রচুর পড়াশোনা করেন। লেলিনের আদর্শে উজ্জীবিত হয়ে দেশে কমিউনিউজম প্রতিষ্ঠার শপথ নিয়ে ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। আমরা জানি তারই একান্ত চেষ্টায় ১৯২১ সালে তা প্রতিষ্ঠা।

১৯৪৭ সালে ভারত স্বাধীন হলো। দুইটি রাষ্ট্র সৃষ্টি হলো একটি ভারত, অন্যটি পাকিস্তান। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান মিলে পাকিস্তান হলো। ১৯৪৮ সালে আবার কমিউনিস্ট পার্টি ২০শে মার্চ নিষিদ্ধ হলো। মুজফফর আহম্দ সহ বহু নেতা গ্রেফতার হলেন। ১৯৫১ সালে মুক্ত হলেন। ১৯৬২ সালে গ্রেফতার হয়ে দুই বছর কারাবরণ করেন। ১৯৬৫ সালে আবারও গ্রেফতার হন। ভারতীয় কংগ্রেস কর্তৃক দেশ স্বাধীন হবার পর বহুবার গ্রেফতার হন। কমিউনিস্ট পার্টি আদর্শ, উদ্দেশ্য ও কর্ম পরিচালনার সঙ্গে ভারতীয় শাসক দল কংগ্রেস তখন একমত পোষণ করতে পারেনি।

কমরেড মুজফফর আহমদ সময়কার রাজনীতিকালে ভারতবর্ষের প্রায় এক চতুর্থাংশ জনগণ মুজফফর আহমদের রাজনৈতিক মতবাদের সমাজ বাদে দৃঢ় বিশ্বাসী ছিল। তখন এই মতবাদ ভারতবর্ষে রাজনৈতিক গগনে এক অত্যুজ্জ্ল শক্তি হিসাবে এসেছিল। যার প্রভাব ১৯৭১ সালে পর পর বাংলাদেশে লেনিনের আদর্শে ততদিল তরুন সমাজ বাংলাদেশ কমিউনিস্ট পার্ট নামে দেশে রাজনৈতিক কর্মতৎপরতা শুরু করে। ১৯৭১ সালের পর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন অত্যন্ত শক্তিশালী ছাত্র সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করে।

কিন্তু বর্তমানে ভারতসহ সারা বিশ্বে লেনিন এর সেই আদর্শের প্রতি মানুষের আগ্রহ বেশ হ্রাস পেতে থাকে। খোদ রাশিয়া খন্ড খন্ড হয়ে অনেক স্বাধীন দেশের আত্মপ্রকাশ ঘটেছে। চীনেও মাওবাদী কমিউনিজম তখন ম্রিয়মান। পুজিবাদী আদর্শের সঙ্গে অগ্রিম নতুন মাত্রা নিয়ে রাশিয়া ও চীন আলাদা আলাদা আদর্শে বিশ্বাসী ও তৎপর।

১৯৭১ সাল পর্যন্ত এমন কি এর বেশ কিছু বছর পরেও লেনিনের আদর্শের সমাগম বেশ ভাল ছিল। তখন অনেকে চিন্তা করতেন অদূর ভবিষ্যতে এই উপমহাদেশে লেনিনের আদর্শে দেশগুলো গড়ে উঠবে। কিন্তু ধীরে ধীরে সেই আশায় নিভে গেল। কমরেড মুজফফর আহমদের শত চেষ্টা, শত আশা, তার আদর্শে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি আন্দোলন যেন স্তিমিত হয়ে এলো। তখন রাজনৈতিক এই উজ্জ্বল সময়ের চিত্রটি ছিল কমরেড মুজফফর আহমদের বিরাট সফলতা। আমাদের দ্বীপের বাসিন্দা হিসাবে আমরা আজও মুজফফর আহমদকে নিয়ে গর্ব করি। লেখালেখি করি। অনুষ্ঠান করি। তাঁকে স্মরণ করি।

আমাদের দেশে মুজফফর আহমদকে তেমন স্মরণ নাও করলে ভারতের মানুষ স্মরণ করে। কলিকাতায় রিপন স্ট্রীটের নাম পরিবর্তন করে মুজফফর আহমদ স্মরণী রাখা হয়েছে। মহাজাতি সদনে রবীন্দ্রনাথ ও নেতাজী সুভাষ বসুর সাথে মুজফফর আহমদের তৈলচিত্র স্থাপিত হয়েছে। কলকাতায় সিপিআই (এম) এর প্রধান দফতর ভবনটির নাম করণ করা হয়েছে মুজফফর আহমদ ভবন। এখানে স্থাপিত হয়েছে তাঁর প্রস্তর মূর্তি। ৫ই আগস্ট ১৯৮৯ সালে মুজফফর আহমদ শতবর্ষ উদযাপন উপলক্ষে আইন সভায় তাঁর প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।

একজন সৎ, নিষ্ঠাবান নিবেদিত রাজনৈতিক কর্মী ও নেতা হিসাবে তিনি সব সময় স্মরণীয় হয়ে থাবেন। যা আজকের রাজনীতি অঙ্গনে পাওয়া যায় না। আজ রাজনীতি অনেক ক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিক দল কেন্দ্রিক তথা গোষ্ঠী কেন্দ্রিকে পরিণত হয়েছে। কিন্তু মুজফফর আহমদ এই সকলের অনেক উর্ধ্বে ছিল। ছিলেন সততার উজ্জ্বল নক্ষত্র। দেশ, মানুষ ও মানুষের কল্যাণে নিজের পুরো জীবন বিলিয়ে দিয়ে গিয়েছেন। সম্পদ, অর্থ ভোগ বিলাস কিছুই তাকে স্পর্শ করতে পারেনি। তিনি সকলের জন্য জ্বলন্ত উদাহরণ। সকলের অনুসরণীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্ব। তিনি সন্দ্বীপে তথা বাংলাদেশে জন্মগ্রহণ করলেও ভারতবর্ষের রত্ন ছিলেন। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে তার অবদান ও সহযোগিতা আমরা সব সময় স্মরণ করব।

কাজী নজরুল ইসলাম স্মৃতি কথা এবং আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি এই দুই বই থেকে মুজফফর আহমদ সম্পর্কে অনেক তথ্য জানার সুযোগ হয়েছে।

১৯৬৪ সালে মার্চ মাসে মুজফফর আহমদ এর স্ত্রী পরলোক গমন করেন। তারই মৃত্যুর আট বছর পর ১৮ই ডিসেম্বর ১৯৭৩ সালে ৮৪ বছর বয়সে এই মহান নেতার বিদায় ঘটে। বামপন্থী, লেনিন পন্থী, কমিউনিজম প্রতিষ্ঠার আন্দোলনের স্রষ্টা, স্বপ্নদ্রষ্টা, ভাতরবর্ষের আদর্শ কমরেড রাজনৈতিক আদর্শ ব্যক্তির বিদায় রাজনৈতিক কর্মীদের জন্য সব সময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

The post কমরেড মুজফ্‌ফর আহ্‌মদ <BR>আহ্মেদ রাজনৈতিক নেতাদের জন্য অনুকরণীয় আদর্শ appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/comrade-muzaffar-ahmed/feed/ 1
ড. হাসান মোহাম্মদ সন্দ্বীপের কৃতি সন্তান https://chintavabna.com/dr-hasan-mohammad/ https://chintavabna.com/dr-hasan-mohammad/#respond Sat, 08 Jan 2022 00:35:57 +0000 https://chintavabna.com/?p=777 “শিক্ষার সর্বজনগ্রাহ্য কোন সংজ্ঞা না থাকলেও ‘ব্যক্তির যোগ্যতা ও দৃষ্টিভঙ্গী সমাজ স্বীকৃত উপায়ে সক্রিয় মুল্যবোধে উন্নীত করার সামগ্রিক সামাজিক প্রক্রিয়ার নাম শিক্ষা এবং এর প্রক্রিয়ালব্ধ…

The post ড. হাসান মোহাম্মদ <br>সন্দ্বীপের কৃতি সন্তান appeared first on চিন্তা ভাবনা.

]]>
“শিক্ষার সর্বজনগ্রাহ্য কোন সংজ্ঞা না থাকলেও ‘ব্যক্তির যোগ্যতা ও দৃষ্টিভঙ্গী সমাজ স্বীকৃত উপায়ে সক্রিয় মুল্যবোধে উন্নীত করার সামগ্রিক সামাজিক প্রক্রিয়ার নাম শিক্ষা এবং এর প্রক্রিয়ালব্ধ ফলও শিক্ষা’ বলে অভিহিত করা হয়। ঠেকে, দেখেও কাগজে কলমে যে জ্ঞান আহরণ করা হয় এবং তাকে পরবর্তীতে কাজে লাগানো, ব্যবহার করার ক্ষমতার্জন কিংবা তার পরিমাপ করা, যার আলোকে আর একটি বিষয়কে সহজীকরণ করে প্রয়োগসিদ্ধ ও ফলপ্রসূ করে তোলার ক্ষমতা লাভই শিক্ষা।

মহাকবি মিল্টনের সংজ্ঞায় শিক্ষা হচ্ছে Education is the harmonious development of body, mine and soul. যুগ পরিবর্তনের সঙ্গে মানুষের শিক্ষা আকাক্সক্ষা, চাহিদা ইত্যাদির ও পরিবর্তন ঘটেছে। মানুষের জীবন যত বেশী উন্নত, জটিল ও আধুনিক হয়েছে শিক্ষার বৈচিত্র্য ও প্রয়োজনীয়তা ততো বেশি বেড়েছে। শিক্ষা এখন আর বিশেষ বয়সীমায় সীমাবদ্ধ নয়Ñ জীবনব্যাপী মানুষকে শিখতে হয়। যে মানুষ যতো বেশি শিক্ষিত ও প্রশিক্ষিত সে মানুষ এবং সে জাতি ততো বেশি উন্নত ও সমৃদ্ধ জীবনমানের অধিকারী।”

অধ্যাপক ড. হাসান মোহম্মদ ‘শিক্ষা ও উন্নয়ন প্রেক্ষাপট সন্দ্বীপবাসীর জীবন সংগ্রাম শীর্ষক এক প্রবন্ধে উপরে উল্লিখিত কথাগুলো শিক্ষা সম্পর্কে প্রবেন্ধর শুরুতে লিখেছেন।

শিক্ষা সম্পর্কে ড. হাসান মোহম্মদ এর ধারণা খুবই স্বচ্ছ ও নির্মল ছিল। তিনি ছিলেন একজন উচ্চশিক্ষিত, দেশপ্রেমিক, সহজ, সরল, চরিত্রবান ব্যক্তিত্ব।

ড. হাসান মোহম্মদ চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় সাতঘড়িয়া গ্রামে ১ লা জানুয়ারি ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মাওলানা সৈয়দ আহমদ একজন আলেম, শিক্ষাবিদ, বাগ্নী ও লেখক ছিলেন। শৈশবই হাসান মোহাম্মদ তাঁর প্রিয় মা শহীদা বেগমকে হারান। শৈশবে মা হারা হাসান মোহম্মদ বাবার আদর যত্নে বড় হয়ে উঠেন। পিতা প্রখ্যাত আলেম হওয়ার সত্তে¡ও তিনি আরবী বা মাদ্রাসা শিক্ষায় প্রতি আগ্রহী ছিলেন না। সাতঘরিয়া প্রাথমিক বিদ্যালয় ভর্তি হয়ে ইংরেজী শিক্ষায় যাত্রা শুরু করেন। পরবর্তীতে দক্ষিণ সন্দ্বীপ হাইস্কুলে ভর্তি হন। নবম শ্রেণীতে পড়া অবস্থায় ছাত্র আন্দোলনে যোগ দেন। ৬৯-এর গণআন্দোলনে সন্দ্বীপের স্কুল ছাত্র হিসাবে নেতৃত্বে চলে আসেন। ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত হওয়ার কারণে তখনকার দক্ষিণ সন্দ্বীপ হাইস্কুলের প্রধান শিক্ষক, আমার প্রিয় প্রধান শিক্ষক আবুল খায়ের মিয়া হাসান মোহাম্মদকে স্কুল থেকে বহিষ্কার করেন। আমি ১৯৬৮ সালে পূর্ব সন্দ্বীপ হাইস্কুল থেকে অষ্টম শ্রেণি পাস করে দক্ষিণ সন্দ্বীপ হাইস্কুলে বিজ্ঞান বিভাগে ভর্তি হই। তখন দক্ষিণ সন্দ্বীপ হাইস্কুলের বেশ সুনাম ছিল। আবুল খায়ের হেড মাস্টার স্যারের পরিচালনায় স্কুলের এসএসসি পরীক্ষায় বেশ ভাল ফলাফল করছিল। আমাদের বাড়ি থেকে অনেক দূরে হওয়ার স্বত্বেও ঐ স্কুলে ভর্তি হলাম। খুবই কষ্ট হচ্ছিল। বাড়ি উত্তর মাগরা থেকে শিবের হাট সাউথ সন্দ্বীপ হাইস্কুলে হেঁটে যেতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগতো। তখন চলাচলের খুবই অসুবিধা ছিল। গরুর গাড়ি ছিল চলাচলের একমাত্র বাহন। নতুবা পায়ে হেঁটে একস্থান থেকে অন্যস্থানে যেতে হতো।

ছাত্র রাজনীতি তখন কিছুই বুঝতাম না। একই স্কুলের ছাত্র হওয়ার সত্ত্বেও এত কিছু হাসান মোহম্মদ এর জীবনে ঘটে গেল, আমি কিছুই জানতাম না। তাকে প্রধান শিক্ষক স্কুল থেকে বহিষ্কার করেছে, তাও এখন জানলাম। আমরা তখন শুধু লেখাপড়া ছাড়া অন্য কোন কিছুর সঙ্গে জড়িত হতাম না। স্কুলে যেতাম, আর বাড়ি ফিরে আসতাম। মাঝে মাঝে কিছু খেলাধুলা করেছি মাত্র। তাও ফুটবল। দক্ষিণ হাইস্কুলে গিয়ে তাও ফুটবল খেলা খেলতে পারি নাই।

থাকার সমস্যায় পড়ে আমার এক গৃহ শিক্ষকের বাড়ি মাইটভাঙ্গয় থাকতাম। পরবর্তীতে লজিং থেকে স্কুল জীবন কাটাতে হয়েছে। নবম ও দশম শ্রেণী লজিং থেকে ছাত্রছাত্রী পড়িয়ে খাওয়া ও থাকার ব্যবস্থা করে এসএসসি পরীক্ষা চার বিষয়ে লেটার মার্ক নিয়ে সাউথ সন্দ্বীপ হাইস্কুল থেকে ১৯৬৯ সালে পাস করি। এরই এক বছর পর ১৯৭০ সালে হাসান মোহম্মদ মাইট ভা্গংা হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। ১৯৭৩ সালে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন হাসান মোহম্মদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ও মাস্টার ডিগ্রি অর্জন করেন। ঢাকার টিএন্ডটি কলেজে প্রথম শিক্ষকতা শুরু করেন। বিসিএস (এডুকেশন) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সন্দ্বীপ এবি কলেজে মাস কয়েক শিক্ষকতা করেন। ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞানের প্রভাষক হিসাবে যোগদান করেন। একই বিভাগ থেকে তিনি পিএইচডি ডিগ্রী লাভ করেন।

ড. হাসান মোহম্মদ একজন দক্ষ রাজনীতিবিদ ও কর্মী ছিলেন। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নে সংযুক্ত হয়ে ছাত্র রাজনীতি করেন। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক। ভাল বক্তা। আদর্শ লেখক। সমাজ সেবক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি দায়িত্ব পালনসহ নিজ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন।
জন্মস্থান সন্দ্বীপ নিয়ে ড. হাসান মোহম্মদের আগ্রহ ছিল অসামান্য। সন্দ্বীপ নিয়ে তার জীবন ও চিন্তা ছিল অনেক বেশি। সন্দ্বীপের উন্নতি, উন্নয়ন নিয়ে নানা সংগঠনের সঙ্গে তিনি নিয়মিত কাজ করেছেন। সন্দ্বীপ সমিতি চট্টগ্রাম, সন্দ্বীপ সমিতি ঢাকা, সন্দ্বীপ শিক্ষা ও সংস্কৃতি সংস্থার সঙ্গে আজীবন হাসান মোহম্মদ জড়িত ছিলেন। স্কুল জীবন থেকে হাসান মোহম্মদ লেখালেখির সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন। ১৯৭০ সালে স্কুল জীবনে ‘সন্দ্বীপ’ নামে একটি সাময়িকী সম্পাদনা করে সুনাম অর্জন করেন। তার লেখা প্রথম বই ‘কমরেড মোজাফফর আহমদ ও বাংলার কমিউনিস্ট আন্দোলন ১৯৮১ সালে প্রকাশিত হয়। তার সম্পাদিত সন্দ্বীপ (১৯৬৯), সন্দ্বী সমীক্ষা (১৯৯৯), সন্দ্বীপ শিক্ষা সমীক্ষা (২০১২), দ্বীপান্বিত (২০০৯), একেএম রফিক উল্লাহ চৌধুরী জীবন ও কর্ম (২০১২), সন্দ্বীসমগ্র সন্দ্বীপড়িয়া (২০১৭) প্রকাশিত হয়।

‘সন্দ্বী সমগ্র সন্দ্বীপিডিয়া’ হাসান মোহম্মদের এক বিশাল গ্রন্থ। বার শত পৃষ্ঠায় সম্পাদিত এই গ্রন্থে সন্দ্বীপের অসংখ্য লেখক লেখিকার প্রবন্ধ, কবিতা স্থান পেয়েছে। গ্রন্থটিতে সন্দ্বীপের ইতিহাস ঐতিহ্য, শিক্ষা, নানা সমস্যা ও সম্ভাবনা বিষয়ের বহু প্রবন্ধ স্থান পেয়েছে।

উক্ত গ্রন্থে হাসান মোহাম্মদ “বাংলাদেশের মুক্তিযুদ্ধ: সন্দ্বীপবাসীর ভ‚মিকা” শীর্ষক এক প্রবন্ধের শুরুতে বলেন-
“বিদ্যিায়তনিক পরিভাষায় ভ‚খন্ডগত ও রাজনৈতিক স্বাধীনতা আর ব্যাপক কিংবা সমগ্র জনগণের আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠাকে মুক্তি বলে অভিহিত করা হয়। এ দৃষ্টিকোণ গ্রহণ করলে একটি জনগোষ্ঠীর ভ‚খন্ডগত স্বাধীনতা অর্জন সংগ্রামের সমাপ্তি গটলেও মুক্তি সংগ্রাম থাকে সুদীর্ঘ কল্যাণব্যাপী অব্যাহত।”

ড: হাসান মোহাম্মদ সব সময় সন্দ্বীপ নিয়ে চিন্তা করতেন, ভাবতেন, লিখতেন। সন্দ্বীপ দেশের মানুষের জন্য একটি উপযোগী দ্বীপ তৈরীতে তার জীবনের পুরো সময় ব্যয় করেন। তাই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লিখতে গিয়ে তিনি একই প্রবন্ধে আরও বলেন-
“ভৌগোলিক, আর্থ-সামাজিক ও স্বভাবগত কারণে সন্দ্বীপবাসী সব সময় রাজনীতি সচেতন ও রাজনীতিপ্রবণ। দিলওয়ার খাঁ, আবু তোরাপ চৌধুরী, চাঁন মিয়া মুনশী, কমরেড মোজাফফর আহমদ, লালমোহন সেন, রাজকুমার চক্রবর্তী, সেকান্দর হোসেন মিয়া, রফিকউল্লাহ চৌধুরী প্রমুখ হচ্ছেন সন্দ্বীপ রাজনীতির কিংবদন্তী। বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম, পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলন এবং পূর্ব বাংলার স্বায়ত্বশাসন ও স্বাধীনতার আন্দোলনে সন্দ্বীবাসীর রয়েছে অনন্য অবদান। এই উত্তরাধিকারের ধারাবাহিকতায় ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে সন্দ্বীপবাসী হয়েছেন সক্রিয়, নিবেদিত।”

ড: হাসান মোহম্মদ একজন শিক্ষক ছিলেন। তার পুরো জীবন তিনি ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিয়ে কাটিয়েছেন। শিক্ষকতার পাশাপাশি লেখা ছিল তার আনন্দের বিষয়। তিনিপ্রচুর লিখেছেন। রাষ্ট্র বিজ্ঞান ছাড়াও সমাজ, সংস্কৃতি বিশেষ করে সন্দ্বীপের উন্নয়ন, ইতিহাস নিয়ে তিনি জীবনের শেষ সময় পর্যন্ত লিখে গিয়েছেন। লেখার অভ্যাস তার স্কুল জীবন থেকে ১৯৬৯ সালে নবম শ্রেণীর ছাত্র অবস্থায় সন্দ্বীপ এডুকেশন সোসাইটি চট্টগ্রামের এক প্রবন্ধ প্রতিযোগীতায় প্রথম পুরষ্কার লাভ করেন। বিষয় ছিল ‘সন্দ্বীপের অতীত, বর্তমান, ভবিষ্যত।’

তাই দেখা যায় ২০১৭ সালে প্রকাশিত তার লেখা এক প্রবন্ধে তিনি অতি সুন্দরভাবে সন্দ্বীপের অতীত, বর্তমান ও ভবিষ্যত কর্মপন্থা উল্লেখ করে যে প্রবন্ধ লিখেছেন, তা সন্দ্বীপের একটি অতি সুন্দর, চমৎকার, সুলিখিত প্রবন্ধ। ইতিহাসে সব সময় এই লেখা পাঠকদের উৎসাহিত ও জ্ঞানী করে তুলতে সহযোগিতা করবে। তার জ্ঞানের গভীরতা জানার জন্য উক্ত প্রবন্ধের শুরুর একটি প্যারা উল্লেখ করছি:
“মানবজাতি কিংবা জনগোষ্ঠী বিশেষের কার্য ও ঘটনার অনুপুঙ্খ সত্যানুসন্ধানকে ইতিহাস বলে। কোন অঞ্চল বিশেষে বসবাসকারী জনগোষ্ঠীর উদ্ভব, বিকাশ ইত্যাদি ধারাবাহিক পর্যালোচনাকেও ইতিহাস বলা হয়। মানবজাতি বা গোষ্ঠীর বিশেষের জীবন, জীবিকা, অর্থনৈতিক কর্মকান্ড, আর্থ-সামাজিক-সাংস্কৃতিক ইত্যাদি বিষয়সমূহও ইতিহাসের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত। এ কারণেই কার্ল মার্কস বলেছেন, মানুষের কর্ম ও সংগ্রামের বিবরণই হচ্ছে ইতিহাস। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় উপক‚লীয় দ্বীপভ‚মি সন্দ্বীপের উৎপত্তি, বিকাশ, জনগণের জীবনযাপন সংগ্রাম ইত্যাদি হচ্ছে এ ভ‚খন্ডের ইতিহাসের স্বাভাবিক প্রধান উপজীবী বিষয়। ”

তিনি ছিলেন অত্যন্ত একজন আশাবাদী মানুষ। জীবনযুদ্ধে তিনি জয়ী। তিনি সফল। জীবনের সফলতার শেষ পর্যায়ে তিনি সমাজকে অনেক অনেক বেশী দিয়েছেন। তাই তার লেখনি থেকে সব সময় আশাবাদের বাণী দেখতে পাই। প্রবন্ধের শেষে তিনি তাই উল্লেখ করে বলেছেন-
“বৈরী প্রাকৃতিক পরিবেশ ও ভৌগোলিক অবস্থান সন্দ্বীপবাসীকে কর্মচঞ্চল, কর্মোদ্যোগী ও সংগ্রামী হতে বাধ্য করেছে। সন্দ্বীপবাসীর প্রায় পুরো অর্জনই স্বোপার্জত বলা যায়। দ্বীপবাসীর এ সাধনা ও সংগ্রামের সঙ্গে আরও বেশী করে সরকারী উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা যুক্ত হলে এটি হবে আরও পূর্ণতর। আমরা আশাবাদী, পর্বক্ষেত্রে সন্দ্বীপবাসীর যে পুনর্জাগরণ সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে, রাজনৈতিক হানাহানি মুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে সেটি অবশ্যই ফলপ্রসূ হবে। আমাদের প্রত্যাশা, দুঃখময় নিকট অতীত পেছনে ফেলে আমরা সম্মুখপানে এগিয়ে যাবো।”

ড: হাসান মোহাম্মদ ছাত্র জীবন থেকে খুবই সংগ্রামী, স্বাধীন চিন্তার অধিকারী ছিলেন। আমার এক সময় ধারণা ছিল হাসান মোহাম্মদ সন্দ্বীপের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করবেন। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক শিক্ষকতা জীবনই তার জীবনের পরিসমাপ্তি ঘটেছে। তবে নানাভাবে সারাটা জীবন তিনি রাজনীতির পরিমণ্ডলে বিচরণ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা রাজনীতির একক নেতৃত্ব নীতি দিয়েছেন। চট্টগ্রাম জেলার একজন সফল বুদ্ধিজীবী হিসাবে তিনি প্রতিষ্ঠা করেছেন। তিনি নিজকে সন্দ্বীপের একজন গুরু, উপদেষ্টা ও অভিভাবকের স্তরে প্রতিষ্ঠিত করেছেন। তারই উপদেশও পরামর্শে সন্দ্বীপ সংগ্রাম ও ঢাকায় নানা সমাজসেবা, শিক্ষামূলক, চিকিৎসা বিষয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

ড. হাসান মোহাম্মদ বাংলা একাডেমী, বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতি, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, সন্দ্বীপ এসোসিয়েশন-চট্টগ্রাম, সন্দ্বীপ এডুকেশন সোসাইটি-চট্টগ্রামসহ অনেকগুলো প্রতিষ্ঠানের জীবন সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।

সন্দ্বীপ সকল বড় বড় প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে হাসান মোহাম্মদ জড়িত ছিলেন। সাউথ সন্দ্বীপ কলেজ, আবুল কাসেম হায়দার মহিলা কলেজ, সন্দ্বীপ উত্তোলন পাঠাগার, সন্দ্বীপ মেডিকেল সেন্টার, সন্দ্বীপ আনন্দ পাঠাগার প্রভৃতি উল্লেখযোগ্য। ২০০২ সালে আমি যখন সন্দ্বীপে মহিলা শিক্ষাকে আধুনিক, মজবুত ও সুন্দর পরিবেশ মেয়েদের শিক্ষার জন্য আবুল কাসেম হায়দার মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিই, তখন থেকে হাসান মোহাম্মদ নানাভাবে আমাকে সহযোগিতা করেন। আমার মনে পড়ে প্রথম যখন মহিলা কলেজের শিক্ষক, কর্মকর্তা নিয়োগ দেবো সেই কমিটির সভাপতির দায়িত্বপালন করে ড: হাসান মোহাম্মদ। আর মহিলা কলেজের মূল চালিকাশক্তি তখন ছিলেন এ.ওয়াই. এম সায়েদুল হক, ওরফে আবু মাষ্টার। আবু মাস্টারের সার্বিক সহযোগিতায় তখন আবুল কাসেম হায়দার মহিলা কলেজ, এনাম নাহার বালিকা বিদ্যালয়, হারা মিয়া ২০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল, পূর্ব সন্দ্বীপ হাই স্কুল, পূর্ব সন্দ্বীপ পাবলিক হাই স্কুল, সেকান্দর সাফিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, উত্তর মগধরা জামে মসজিদ প্রভৃতি প্রতিষ্ঠান দ্রæত সময়ের মধ্যে প্রতিষ্ঠা লাভ করে।

হাসান মোহাম্মদের ছোট্ট পরিবার। দুই সন্তান সুশিক্ষিত। দুই সন্তান বিদেশ থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে বাংলাদেশে অবস্থান করছেন। একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক, অন্যজন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করছেন। স্ত্রী মিসেস হাসান একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা।

লেখক হিসেবে হাসান সুপ্রতিষ্ঠিত। বাংলাদেশের সমাজ, সংস্কৃতি, ধর্ম, রাজনীতি, শিক্ষা, রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক দল, নেতৃত্ব ইত্যাদি হাসান মাহমুদের গবেষণার ও লেখার প্রধান উপজীব্য বিষয়। এই সব বিষয়ে তার দশটি বই প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি বই এর পান্ডুলিপি তৈরিকরে রেখে গিয়েছেন।

তার গবেষণা মুগ্ধ হয়ে অনেক ছাত্র-ছাত্রী তার নির্দেশনায় এম.ফিল ও পিএইচডি পর্যায়ে গবেষণা সমাপ্ত করেছে।
অতি অল্প সময়ে হাসান মোহাম্মদ আমাদের ছেড়ে পরপারে চলে গিয়েছেন। তিনি ইনন্তেকাল করেন১১ এপ্রিল, ২০২১।
নতুন প্রজন্ম হাসানের আদর্শে অনুপ্রেরণা নিয়ে দেশ গড়ায় এগিয়ে আসবে। দেশকে ভালবাসবে। দেশের উন্নয়নে হাসান মাহমুদের মতো করে জীবন যাপন করবে। একজন সৎ, উদ্যোগী, চিন্তাশীল, দেশপ্রেমিক, শিক্ষাবিদ ছিলেন সন্দ্বীপের কৃতি সন্তান ড. হাসান মোহম্মদ।

The post ড. হাসান মোহাম্মদ <br>সন্দ্বীপের কৃতি সন্তান appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/dr-hasan-mohammad/feed/ 0
কবি শামসুর রাহমান কবিতার রাজ্যে রাজা https://chintavabna.com/shamsur-rahman/ https://chintavabna.com/shamsur-rahman/#respond Sat, 08 Jan 2022 00:15:03 +0000 https://chintavabna.com/?p=772 শামসুর রাহমান আধুনিক বাংলা কবিতার শ্রেষ্ঠতম শব্দশিল্পী ও কবি কথায় মৃত্যুর পূর্বে তিনি এমন একজন কবির জীবনযাপন করেছেন যা ছিল প্রায় কিংবদন্তীতুল্য। স্বাধীন বাংলাদেশের প্রধান…

The post কবি শামসুর রাহমান <BR>কবিতার রাজ্যে রাজা appeared first on চিন্তা ভাবনা.

]]>
শামসুর রাহমান আধুনিক বাংলা কবিতার শ্রেষ্ঠতম শব্দশিল্পী ও কবি কথায় মৃত্যুর পূর্বে তিনি এমন একজন কবির জীবনযাপন করেছেন যা ছিল প্রায় কিংবদন্তীতুল্য। স্বাধীন বাংলাদেশের প্রধান কবি শিরোপাটিও তাঁকে দেয়া হয়। গণমানুষের কবি, স্বাধীনতার কবি, মুক্ত চিন্তার কবি, সর্বোপরি প্রেম ও মানবতার কবি হিসাবে তাঁর কাব্যভিসারে ছিল নায়কোচিত সৌন্দর্যের সংবেদ।

আধুনিক বাংলা কবিতাকে একসঙ্গে দেশীয় ও বিশ্বময়ী রূপে গড়ে তোলার লক্ষ্যে তাঁর কবিতা বাঙ্গালী জাতির সৃজনশীলতার অভ্রভেদি আকাশকে স্পর্শ করেছে। তাঁর সময় বাংলা কবিতা এমন এক স্তরে গিয়ে পৌছে, সকল কাব্যপ্রেমী মাত্রই স্বীকার করবেন, বাংলা কবিতা এখন বিশ্বের অন্য সকল সমৃদ্ধ ভাষার উচ্চতম কবিতার সমতুল্য হয়ে দাড়িয়েছে।

পঞ্চাশ দশকের শামসুর রাহমান তাঁর সঙ্গে এমন সব মেধাবী কাব্যসারথীদের পেয়েছিলেন, যাঁরা ছিলেন সকল দিক দিয়ে মেধবী ও উচ্চ মানবিক রুচিবোধসম্পন্ন। যারা বাংলা সাহিত্যে, শিল্পকলায় ও সঙ্গীতের মাধ্যমে মানবীয় সুকুমারবৃত্তিগুলোকে ছড়িয়ে গিয়েছিলেন বাঙালি জাতির প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, দেশ থেকে দেশান্তরে। এ সকল মেধাবী মানুষদের সমন্বয়ে স্বাধীন বাংলাদেশের সৃজন ও মননচর্চা একটি পরিপুষ্ট স্থানে আসতে পেরেছে এবং এর সাথে জড়িয়ে গেছে বাঙালি জাতির স্বাধীন সত্তাও।

শামসুর রাহমানই একমাত্র কবি, যিনি কোন কানকথায় বিভ্রান্ত না হয়ে, কারো দ্বারা প্ররোচিত না হয়ে শেষ পর্যন্ত নিজের বিবেকী সিদ্ধান্তে অটল ছিলেন। বাঙালি জাতির দুঃসময়ে তিনি সবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তিনি কবিতার ঘর থেকে গণকবিতার পথে নেমে এসেছিলেন। সাধারণ মানুষের সাথে গড়ে তুলেছিলেন এক নিবিড় প্রেমময় আত্মীকবন্দন। শামসুর রাহমানের কবিতা জীবন যাপন ছিল সত্য ও সুন্দরের সপক্ষে। মানুষ ও মানবতা ছিল তার বাগদেবীর সবচেয়ে বড় উপজীব্য বিষয়। তাই কবির সুরে ‘স্বাধীনতা তুমি’ কবিতায় কবি বলেন-
স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজয় কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা,
স্বাধীনতা তুমি
পতাকা শোভিত স্লোগানমুখর ঝাঁকালো মিছিল,
স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি
স্বাধীনতা তুমি
রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।

শামসুর রাহমানের সময়েই আমরা দেখেছি- শিল্পই পারে কবিতা এবং জীবনকে সমান্তরালভাবে স্পর্শ করতে। কবিতা হচ্ছে ব্যক্তিক, সামাজিক, রাষ্ট্রিক এবং বৈশ্বিক এক আলোকোজ্জ্বল স্বপ্নময়তা- যা বাস্তবতার জগতে ছড়িয়ে দিলে সোনালি সুন্দরে ভরে যায় তেপান্তরের মাঠ-ঘাট, নদী-সমুদ্র, পাহাড় চরাচর ও আদিগন্ত নীলাকাশ। বাঙালি জাতির সৌভাগ্য যে, শামসুর রাহমানের মতো একজন সুকুমুর কাব্য কালপুরুষ, তাদেরকে পথ দেখিয়েছেন। স্বাধীনতার কবিতাসহ প্রেম-আর্তমানবতা এবং বাস্তবতার সাথে মাতোয়ালা রাইত মিলে বাংলা কাব্য জগতে এমন এক রহস্যঘন পৃথিবী অবস্থিত হয়েছে, যা পাঠককে জীবন সম্পর্কে নতুনভাবে চিন্তা করতে উদ্দীপ্ত করে। আর শামসুর রাহমান হচ্ছেন সেই নতুন চিন্তার সংবেদ জাগিয়ে দেয়া কবি কথাকার।

কবি ও কবিতাসহ শিল্প সাহিত্যের প্রতি আমার ভালবাসা ছোটবেলা থেকেই। শৈশব থেকে কবি ও শিল্প-সাহিত্যিক-এক কথায় যারা সৃজনশীলতার চর্চা করেন তাদের ভালো লাগে। এই ভালো লাগা থেকে আমি একটি প্রকাশনা শিল্প দাঁড় করিয়েছি। কবি শামসুর রাহমানের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। এবং প্রকাশনা নিয়ে তার সঙ্গে আলাপও কবি, এক পর্যায়ে নাম চয়নের কথা আসলে বহুবিধ নামের সঙ্গে ‘লেখালেখি’ নামটিই আমরা পছন্দ করি।
পালক সাস্কৃতিক গোষ্ঠি শিল্পখাতে বিশেষ অবদানের জন্য আমাকে একটি পুরস্কার দিয়েছিল। পুরস্কার প্রদানের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি শামসুর রাহমান। শামসুর রাহমানের হাত থেকে আমি পুরস্কারটি গ্রহণ করি। এটা ছিল আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা। আমার প্রকাশনা ‘লেখালেখি’ শামসুর রাহমানের মৃত্যুর পর আত্মপ্রকাশ করেছে। তা না হলে তার যে কোন একটি নতুন বই আমি প্রকাশ করার সুযোগ পেতাম। এখন তা সম্ভব না বলে ২০০৯ সালে তার প্রতি গভীর ভালবাসা ও দায়বোধ থেকে ‘স্বাধীনতার কবি শামসুর রাহমান’ নামে একটি ছোট গ্রন্থ সম্পাদন করেছিলাম। উক্ত গ্রন্থে কবি শামসুর রাহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে প্রবন্ধ লিখেছেন কবি আল মাহমুদ, খান সারওয়ার মুরশিদ, কবির চৌধুরী, ড.আনিসুজ্জামান, শহীদ কাদরী, ড. সফিউদ্দিন আহমদ, কবি মুহাম্মদ নূরুল হুদা।

কবি শামসুর রাহমানের জনম তার পৈত্রিক নিবাস ৪৬ নম্বর মাহুৎটুলিতে, পুরান ঢাকায় ২৩শে অক্টোবর ১৯২৯ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী ডিগ্রী লাভ করেন। সাংবাদিকতা নিয়ে তার পেশা জীবনের শুরু। মনিং নিউজ, দৈনিক বাংলা সহ নানা পত্রিকায় সাংবাদিকতা করেন।
১৯৮৭ সালে কবিকে কেন্দ্র করে জাতীয় কবিতা পরিষদ গঠিত হয়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এই সংগঠনের দায়িত্বে ছিলেন।

কবি শামসুর রাহমান উপন্যাস, কবিতা, প্রবন্ধ, গান, স্মৃতিচারণমূলক গ্রন্থসহ বহু গ্রন্থের প্রণেতা। কবিতায় তিনি ছিলেন বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত। তার অগণিত কাব্য আমাদেরকে উপহার দেন। ১৯৬০ সালে তার প্রথম কাব্যগ্রন্থ প্রথম গণ বন্দি শিবির থেকে, রৌদ্র করোটিতে, উদ্ভট উঠের পিঠে চলেছে স্বদেশ, হরিণের হাড় প্রভৃতি। শিশুদের ছড়ার বই, গল্প, উপন্যাস প্রতিটি শাখায় তিনি গ্রন্থ রচনা করেন।

২০০৬ সালে ১৭ই আগস্ট কবি আমাদের ছেড়ে পর জগতে চলে গিয়েছেন। সাহিত্যকর্মে অসামান্য অবদানের জন্য কবি ১৯৬৩ সালে আদমী পুরস্কার, ১৯৬৯ সালে বাংলা একাডেমী পুরস্কার, ১৯৭৭ সালে একুশে পদক, ১৯৯১ সালে স্বাধীনতা পদক সহ দেশী-বিদেশী অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেন।

কবি শামসুর রাহমান সম্পর্কে কবি আল মাহমুদ বলেন, “শামসুর রাহমান গদ্য ও লিখেছেন। তবে তা অপেক্ষাকৃত কম। পয়ার ছন্দ, যাকে আমরা অক্ষরবৃত্ত বলি, এটা শামসুর রাহমানের হাতে স্ফুর্তি পেয়েছে। এত সহজ এবং স্বাভাবিকতায় তার পয়ার বা অক্ষরবৃত্ত প্রবাহিত হয়েছে যে, আমি বিস্ময়ে হতবাক হয়েছি। কারণ, আমারও তো অধিকাংশ কবিতা অক্ষরবৃত্তেই রচিত। তার কবিতা আমি সব সময় আমার পাশে হাত বাড়ালেই পেয়েছি, পড়েছি এবং তার প্রতি আমার গভীর প্রীতিপূর্ণ মনোভাব সৃষ্টি হয়েছে। তার মতো কবির প্রতি শ্রদ্ধাভাব আমার প্রথমাবধি ছিল। শামসুর রাহমান অসাধারণ দক্ষতায় তার নিপুণ কাব্য সম্ভার সাজিয়ে তুলেছেন।”

কবি শামসুর রাহমানের অকৃত্রিম বন্ধু ছিলেন কবীর চৌধুরী। এক সাথে লেখা, আন্দোলন, পথ চলা প্রভৃতি ছিল কবির সঙ্গে কবীর চৌধুরী। জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত কবীর চৌধুরী কবির ভালবাসার ব্যক্তি। মৃত্যুঞ্জয়ী শামসুর রাহমানের স্মৃতি উদ্দেশ্যে শীর্ষক এক প্রবন্ধে কবীর চৌধুরী বলেন, “আমার প্রিয়তম মানুষদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। সমকালীন বাংলাভাষার সার্থকতম কবি বলেই শুধু নয়, তার উদার মানবিক গুণাবলীর জন্যও বটে। তার কথা মনে করলেই আমার চোখের সামনে ভেসে উঠে স্নিগ্ধস্মিত হাস্যোজ্জ্বল একটি মুখ, শিশুর মত সরল কৌতুহলী দুটি চোখ, হাজারো বিপর্যয়ের মধ্যেও জীবনবাদী। শামসুর রাহমান তার কবিতায় বাংলাদেশের রূপক প্রতিমা ও চিত্র কল্পের পাশাপাশি গ্রিসের প্রাচীন ধ্রুপদী ঐতিহ্য এবং পৌরানিক কাহিনীকে অসামান্য দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন।

শামসুর রাহমানের কবিতার বিষয়ে তাকে আমার কাছে মৃত্যুহীন করে ধরে রেখেছেন। এক সময় আমি তার উদ্দেশ্যে একটা কবিতা লিখে ফেলি।
কবিতার প্রতি পংক্তির প্রথম অক্ষরগুলি উপর থেকে নিচে লম্বমানভাবে পড়ে গেলে পাঠক তার মধ্যে কবির নামটি আবিস্কার করবেন।
শাওন রাতে যার লাগি কান পেতে ছিল রবি
মগ্ন চৈতন্যে রেখেছিল যারে তুমি কি সেই কবি
সুর মানব, আমাদের শার্ট আর স্বাধীনতা তুমি
রঙিন কামনা বাসনা আর রক্তাক্ত স্বদেশ ভূমি
রাতদিন তুমি সব সৃষ্টিতে তোমায় দিয়োছো ঢেলে
হওনি কখনও কৃপণ, বুকের দরাজ কপাট দিয়েছো মেলে।
মানি সানন্দে আজ তুমি আমাদের কবি
নও শুধু ভোগী কিংবা কেবলই বিরাগী।”

কবি শামসুর রাহমান যে কাব্য সাধনা করেছেন, তার মধ্যে ফাঁকির জায়গা নেই, কবিতার শিল্পরূপ সম্পর্কে তার যে প্রত্যয় আছে, তার মধ্যে আপসের সুযোগ নেই। অন্যদিকে তিনি মানুষকে ভালোবাসেন হয়তো বিশেষ করে ভালবাসেন তার দেশকালের মানুষকে, সে ভালোবাসার মধ্যে কোন দ্বন্দ্ব নেই। শামসুর রাহমানের বিশেষ কৃতিত্ব এই যে, কবিতার প্রতি ও মানুষের প্রতি বিশ্বস্ততাকে তিনি এক জায়গায় মেলাতে পেরেছেন। সেই যে একটি কবিতায় তিনি বলেছিলেন:
আমরা যখন ঘড়ির দুটো কাঁটার মতো
মিলি রাতের গভীর থামে,
তখন জাগি ইতিহাসে ঘুরছে কাঁটা
পড়ছে বোমা ভিয়েতনামে!

শামসুর রাহমান একজন যোগ্য নাগরিক কবি। ঢাকা শহরে তর বেড়ে উঠা, পড়াশোনা, কর্মজীবন সব কিছু। তবে তিনি শুধু নগর জীবনের চালচিত্র নিয়েই কবিতা লিখেছেন-তা নয়। নগর জীবনের তুলনায় তার কাব্যে চিরায়ত ও চিরন্তন বাংলার মানুষের হাসি-কান্না, সুখ-দু:খ ও ব্যথা-বেদনা এবং প্রকৃতি ও মানুষ ও অনুজ্জ্বল নয়। তবে শামসুর রাহমান গ্রাম জীবনের যে চিত্র এঁকেছেন তা পরিমার্জিত পরিশীলিত, মুন্সীয়ানা এবং শৈল্পিক উদ্ভাবিত। যেমন তার কবিতায়:
“তোমার ধানের বাংলাদেশ
হোক বা না হোক, আজও এখানে এ বাটে দৈনন্দিন
চলে আনাগোনা নানা পথিকের মাঠে বীজ বোনে,
ধান কাটে কর্মিষ্ঠ কৃষক আর মাঝি টানে দাঁড়।
অবশ্য নিরন্ন মনমরা রাখালের দল ভাঙা
বাঁশি ফেলে দিগন্তের হাম্বারব থেকে খুব দূরে
সহসা শহরে ছোটে কারখানার ভেঁপুর মায়ায়।”

শামসুর রাহমানের সাহিত্য একান্ত আপন সৃষ্টির। নিজের স্বকীয়তা বজায় রেখে তিনি আজীবন সাহিত্যচর্চা করেছেন। আমাদের বড় দোষ আমরা আমাদের প্রশংসা করতে পারি না। ভালকে ভাল বলতে আমাদের কেন যেন কষ্ট হয়। আমাদের কেউ কোনো মৌলিক বক্তব্য উপস্থাপন করলে বা মহৎ কিছু বললেই, আমরা তা মেনে নিতে পারি না। আমরা বলি এই তো মৌলিক নয় এ যে পাশ্চাত্যের নকল। তিনি এই বিষয়ে অতি দৃঢ় বাক্যে- বলেছেন:
“দেশি কিংবা বিদেশী কবির প্রভাব ঝুঁকে বেড়ান তারা
নিপুণ গোয়েন্দার মতো।
বলতেই হয় তারা বুদ্ধিমান মগজওয়ালা দামি মানুষ
তাদের ভয়ানক বিদ্যার স্কেল দিয়ে মেপে দেবেন
সৌন্দর্য, কিন্তু কী মূঢ় তাদের বিবেক।”

শামসুর রাহমানে নিজ সম্পর্কে বলতে গিয়ে ১৯৭৬ সালে তার শ্রেষ্ঠ কবিতা, ১ম সংস্করণের ভূমিকায় বলেন, “যা কিছু মানুষের প্রিয় অপ্রিয় যা কিছু জড়িত মানব প্রকৃতির সঙ্গে, সে সব কিছুই আকর্ষণ করে আমাকে। সব চেয়ে বড় কথা, সুদূর সৌরলোক, এই চরাচর, মানুষের মূর্খ, বাঁচার আনন্দ কিংবা যন্ত্রণা, সবসময় বন্দনীয় মনে হয় আমার কাছে। আমি তো জীবনের স্তরে স্তরে প্রবেশ করতে চাই, কুড়িয়ে আনতে চাই পাতালের কালি, তার সকল রহস্যময়তা। যে মানুষ টানেলের বাসিন্দা, যে মানুষ দুঃখিত, একাকী-সে যেমন আমার সহচর, তেমনি আমি হাঁটি সে সব মানুষের ভিড়ে, যারা ভবিষ্যতের দিকে মূখ রেখে তৈরি করে মিছিল।”

‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’ এবং “স্বাধীনতা তুমি’ এই দুইটি লাইন আমাদের সকলের মুখে মুখে। প্রায় সব সময় আমরা আবৃত্তি করি। এই দুইটি কবিতার অবিনাশী প্রভাব, আকর্ষণ ও গ্রাস থেকে নবীশ, নবীন-প্রবীণ কোন কবিই মুক্ত নন। কবিতায় কবি প্রথমে তাই প্রশ্ন তুলে বলেছিলেন-
“আর কতবার বাসাতে হবে রক্তগঙ্গায়?
আর কতবার দেখতে হবে খান্ডব দাহন?
তুমি আসবে বলে, হে স্বাধীনতা
সকিনা বিবির কপাল ভাঙলো,
সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর।
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর।
নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগি¦দিক
এই বাংলায়
তোমাকে আসতে হবে।

শামসুর রাহমানের শিকড় রায়পুরার পাহাড়তলী গ্রামে। কিন্তু জন্ম তার ঢাকায়। তার মন মানসিকতার বিকাশ ঘটেছে ঢাকা শহরে। তাই তিনি লিখেছেন “স্মৃতির শহর ঢাকা।’ এই ঢাকার ব্যপ্তি, বিকাশ এবং তার কাব্যচর্চা, ভাষা-আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণঅভ্যুত্থান ও মিছিল শ্লোগান সবই তার চোখের সামনে ঘটে যাওয়া স্মৃতি। তার বহু কবিতা রচিত হয়েছে ঢাকাকে নিয়ে। ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য তার কাব্যে স্থান পেয়েছে। তার আশৈশব বেড়ে উঠা শহর ঢাকা অনেক কবিতার মূল বিষয়।

কবি শামসুর রাহমান সম্পর্কে ড. সফিউদ্দিন আহম্মদ তার ‘শামসুর রাহমানের কবিসত্তা’ শীর্ষক এক প্রবন্ধে বলেন, “শামসুর রাহমান সমাজ সচেতন কবি। দেশ, সমাজ ও মানুষের প্রতি শিল্পীর দায়িত্ব ও অঙ্গীকারে একাত্ম হয়েই তিনি কবিতা লিখেছেন। মৃত্যু তার কাছে এমন কিছু নয়। নীচ-দুর্বৃত্তদের পায়ের তলায গুঁড়ি মেরে দিন যাপনের কবি তিনি ছিলেন না। মারা, মারী, সন্ত্রাস, বিপর্যয় ও অবক্ষয়, ধ্বংস ও মৃত্যুর তান্ডবে এবং শোষণ, নিপীড়ন ও অত্যাচারে দেশ আজ চরম সংকটের মুখে। শামসুর রাহমান আশাবাদী ও প্রত্যয়দীপ্ত উচ্চারণ-
ঐ তো দূরে যাচ্ছে দেখ চূড়া
অপরূপ আস্তানার, যার
প্রদীপের আভা, মুছে ফেলে,
দেবে অতীতের ভ্রান্তি দুর্গন্ধ এবং হাহাকার।
সম্মুখে উঠেছে ভেসে অগ্রসর তরুণ-তরুণী
সার্থকতা পেয়ে যাবে, অন্তরালে ধন্য হবে কবি।

“বিংশ শতাব্দীর মানুষ মূলত বিশ্ব মানুষ। বিংশ শতাব্দীর বাঙালী ও বিশ্ব বাঙালী। শামসুর রাহমান সেই বিশ্ব বাঙালীর এক প্রমুখ শৈল্পিক অভিব্যক্তি। কথাগুলো বলেছেন কবি মুহম্মদ নূরুল হুদা। তিনি আরও বলেন, “প্রবহমান ঘটনাশ্রোতকে শৈল্পিক কাব্যভাষ্যে রূপান্তরিত করতে গিয়ে শামসুর রাহমান তাই ভ্রমণ করেছেন তার অধিক ও অর্জিত তাবৎ মনোবিশ্বে। রাহমানের এই মনোবিশ্বের কেন্দ্র রয়েছে সমকালীন মহাভূমি এবং তা বিস্তৃত হয়েছে সমকালীন আন্তর্জাতিক বিশ্বে।
কবির ভাষায়:
সংকটে কবির সত্তা আরো বেশি চিন্তাশ্রয়ী হয়,
কতিপয় খর স্বপ্ন তাকে
বিচলিত করে খুব, বিশেষত মাথার বিষয়ে
ভাবে রাত্রি দিন
প্রায় প্রতিদিন হয়তো বা সারাক্ষণ কোনো কোনো
নির্ঘুম রাত্তিরে কি তার কথা মাথার ভিতর
নিজেই ভ্রমণকারী: দ্যাখে সে মরাল কতিপয়
নীলিমার সাথে রিশতা পাতে
উড়ে চলে অন্তহীন আলাদা আকাশে……
বাংলাদেশের কবিতার রাজ্যে যিনি—

রাজা তিনি কবি শামসুর রাহমান। খান সারওয়ার মুরশিদ এর একটি ছোট্ট বক্তব্য দিয়ে আজকের লেখা শেষ করছি- “শামসুর রাহমানের কাব্যিক অবদান অমূল্য। মানুষের ভাগ্য নিয়ে, জাতির ভাগ্য নিয়ে এ কবি খুব ভাবেন, বিশ্বাসে অবিশ্বাসে থাকে ‘প্রতীক্ষায়…. প্রতীক্ষায়…. প্রতীক্ষায়…। শামসুর রাহমানে মানুষ নির্ভরতা নিষ্ঠা এবং বীরপনা মনকে স্পর্শ করে, তার শক্তির কথা ভাবলে আমার মনে হয়, তিনটি ক্লাসিক লাইন লিখে অমর হওয়ার প্রচেষ্টায় এ কবি, লিপ্ত ছিলেন না। তবুও এই অভিযাত্রী কবির রচনার প্রাচুর্য এবং উৎকর্ষ একটি বড় প্রতিভারই সাক্ষ্য বহন করে এবং শামসুর রাহমানের কাছে বাঁচা মানেই ছিল কবিতা।”

The post কবি শামসুর রাহমান <BR>কবিতার রাজ্যে রাজা appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/shamsur-rahman/feed/ 0
আব্দুল মান্নান সৈয়দ : আপাদমস্তক একজন কবি, সাহিত্যকর্মী https://chintavabna.com/abdul-mannan-syed/ https://chintavabna.com/abdul-mannan-syed/#respond Sat, 06 Nov 2021 08:15:16 +0000 https://chintavabna.com/?p=743 Photo source : Daily Inqilab বহুমুখি লেখালেখির মধ্যে আব্দুল মান্নান সৈয়দের কবি চরিত্রটি প্রধান। অন্যান্য বিচিত্রগামী লেখার মধ্যে নির্দ্বিধায় একটি জিনিস পরিষ্কার হয় যে কবিতার…

The post আব্দুল মান্নান সৈয়দ : আপাদমস্তক একজন কবি, সাহিত্যকর্মী appeared first on চিন্তা ভাবনা.

]]>
Photo source : Daily Inqilab

বহুমুখি লেখালেখির মধ্যে আব্দুল মান্নান সৈয়দের কবি চরিত্রটি প্রধান। অন্যান্য বিচিত্রগামী লেখার মধ্যে নির্দ্বিধায় একটি জিনিস পরিষ্কার হয় যে কবিতার প্রভাব অন্য মাধ্যমগুলো নিশ্চিতে গ্রাস করে রাখে। সে কারণেই গল্প উপন্যাস সম্পাদিত গ্রন্থ, গবেষণামূলক গ্রন্থ, নাটক ইত্যাদি বিচিত্র রচনার স্রষ্টা হওয়া সত্বেও আমরা তাকে শেষ পর্যন্ত ‘কবি’ অভিধায় ভূষিত করতে পারি। তবে, কবিতায় যেমন তার সফল পদচারণা তেমনি অন্য রচনাসমূহেও তার ঈর্ষণীয় সাফল্য লক্ষ্যণীয়। আমরা তার সামগ্রীক সাহিত্যকাজের মধ্যে একটি সমগ্র সৃষ্টিকেই দেখতে পাই।


তার বিচিত্র রচনাসমূহের প্রতিটি থেকে অভিনব কিছু করার একটি প্রবণতা লক্ষ্য করা যায় যা পূর্বে হয়নি। সে কারণেই কবিতার ভাষা, গদ্যের ভাষা, সম্পাদনার ভাষা, গবেষণার ভাষা, রচনাপুঞ্জের ভাষায় প্রতিনিয়তই পরীক্ষা-নিরীক্ষা এবং নতুন কিছু করার প্রবণতা ভাবে শব্দে ঐশ্বর্যে প্রকাশমান।


আব্দুল মান্নান সৈয়দের জন্ম ৩ আগস্ট ১৯৪৩। চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ, ব্রিটিশ ভারত। মৃত্যুবরণ করেছেন ৫ সেপ্টেম্বর ২০১০, ঢাকা। ১৯৫০ সালে পশ্চিমবঙ্গে দাঙ্গার সময় তার পিতা সৈয়দ এম এম বদরুদ্দোজা সপরিবারে পূর্ব পাকিস্তানে বর্তমানে বাংলাদেশে চলে আসেন এবং গোপীবাগ বসবাস শুরু করেন। মাতা কাজী আনোয়ারা মজিদ। ছয় ভাই চার বোন। তার স্ত্রীর নাম সায়রা সৈয়দ রানু। একমাত্র কন্যা জিনান সৈয়দ চম্পা।


১৯৫৮ সালে আব্দুল মান্নান সৈয়দ নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষা, ১৯৬০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ঢাকা কলেজ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, ১৯৬৪ সালে স্নাতকাত্তর ডিগ্রি লাভ করেন।


শিক্ষা জীবন শেষে তিনি একটি প্রকাশনা প্রতিষ্ঠানে কাজ শুরু করেন। পরবর্তীতে সিলেট এম সি কলেজে শিক্ষকতা শুরু করেন। তিনি ফরিদপুর শেখ বোরহান উদ্দিন কলেজ, ঢাকায় জগন্নাথ কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেন।
তাকে বলা হয়েছে সব্যসাচী লেখক। বাংলা সাহিত্যের যে শাখায় তিনি চর্চা করেছেন, সাফল্য ও কীর্তি ধরা দিয়েছে অবলীলায়। এ দেশে তার মতো পরিশ্রমী লেখক দ্বিতীয় নেই।


সাহিত্য জীবনের প্রস্তুতি পর্ব সম্পর্কে তিনি বলেছেন, “আমার জীবনে লেটো পিরিয়ড আছে। নজরুলের মতো। পিরিয়ডটা হলো আমার ক্লাস সেভেন এইট থেকে এম এ পাস পর্যন্ত। আমি বিরামহীন লেখালেখি করতাম আর ছবি আঁকতাম। কিন্তু আমার আব্বা, কলিকাতা ইউনিভার্সিটিতে পড়েছেন; চাচাও মেধাবী ছাত্র; আমাকে পড়ালেখায় বাধ্য করেছেন যেন আমি এম এ পাস করি। এই জন্য ১৯৬৫ সালকে আমি ধরি আমার আত্মপ্রকাশের বছর।”
বাংলা ভাষায় তিনি সেই একজন কবি যিনি ষাটের দশকে সমকালীন কাব্যরুচিকে বদলে দেওয়ার অভিপ্রায়ে পরাবাস্তবতায় শরণাপন্ন হয়েছিলেন। ১৯৫৯ সালে দৈনিক ইত্তেফাক সাহিত্য বিভাগে ‘সোনার হরিণ’ শিরোনামে একটি কবিতা প্রকাশের মধ্য দিয়ে বাংলা কবিতার জগতে তার আত্মপ্রকাশ হয়েছিল।


আব্দুল মান্নান সৈয়দ ছিলেন আল্লাহ ও রাসুলের প্রতি এক অনুগত বান্দা। কবিতা, প্রবন্ধ, উপন্যাসে, গল্পে তার সেই আদর্শ চরিত্রের প্রকাশ আমরা দেখতে পাই। ‘সকল প্রশংসা তার’ শিরোনামে কবিতায় কবি বলেন-
“সকল প্রশংসা তাঁর যিনি ঊর্ধ্বাকাশের মালিক;
নক্ষত্রের চলাফেরা চলে যাঁর অঙ্গুলিহেলানে;
আমরা আশ্রিত তাঁর করুণায়: জীবনে, মরণে;
তাঁর আলো চন্দ্র-সূর্য, তারাদের আলোর অধিক
তাঁরই মুক্তা প্রজ¦লিত ঘন নীল রাত্রির ভেতরে;
তাঁরই হীরা দীপ্যমান দিবসের পূর্ণ ললাটে;
যুক্ত করেছেন তিনি তুচ্ছতাকে অসীম, বিরাটে,
সমস্ত সৌন্দর্য তাঁরই লোকাত্তর প্রতিভাস ধরে।
বিপর্যয় দিয়ে তুমি রহমত দিয়েছো তোমার
দুঃখের দিনের বন্ধু, হে পরোয়ারদিগার!
কষ্টের নিকষে তুমি আমাকে করেছো তলোয়ার,
সম্রাটেরও হে সম্রাট, হে পরোয়ারদিগার।
স্বপ্নের ঘোড়ার পিঠে আমাকে করেছো সওয়ার,
হে রহমানুর রহিম! হে পরোয়ারদিগার।”


আব্দুল মান্নান সৈয়দ বাংলাদেশের একজন আধুনিক কবি, সাহিত্যিক ও সাহিত্য সম্পাদক। তিনি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ছাড়াও নর্থ-সাউথ বিশ^বিদ্যালয়ের ‘পোয়েট ইন রেসিডেন্স’ ছিলেন। বিংশ শতাব্দীর ষাট দশকে বাংলা সমালোচনা সাহিত্য তার গবেষণাধর্মী অবদান ব্যাপকভাবে স্বীকৃত। কাজী নজরুল ইসলাম, জীবনান্দদাস, কবি ফররুখ আহমদ, সৈয়দ ওয়ালীউল্লাহ, মানিক বন্দ্যোপাধ্যায়, বিষ্ণু দে, বেগম রোকেয়া, আব্দুল গণি হাজারী, মোহাম্মদ ওয়াজেদ আলী, প্রবোধ চন্দ্র সেন প্রমুখ কবি-সাহিত্যিক ও সম্পাদককে নিয়ে গবেষণা করেছেন। বাংলাদেশের সাহিত্য অঙ্গনে তিনি ‘মান্নান সৈয়দ’ নামে সুপরিচিত ছিলেন।


আব্দুল মান্নান সৈয়দের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় তেমন ছিল না। কিন্তু একজন সুপ্রতিষ্ঠিত কবি-সাহিত্যিক হিসাবে আমার জানা ছিল। তার কবিতা, প্রবন্ধ, সমালোচনা বিভিন্ন সময়ে পত্র-পত্রিকা থেকে পড়েছি। খুবই চমৎকার উন্নতমানের। যখন ২০০৯ সালে আমার প্রকাশনী ‘লেখালেখি’ শুরু করি তখন পুস্তক প্রকাশের তালিকায় আব্দুল মান্নান সৈয়দের নাম কিশোর কবি মনির ইউসুফ আমাকে দেয়। সে আমাকে বলে মান্নান সৈয়দের সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় রয়েছে। তিনি আমাদের একটি নতুন, ভালো বই প্রকাশের জন্য পাণ্ডুলিপি দিবেন। তাই আমিও সম্মতি দিলাম। আব্দুল মান্নান সৈয়দ আমাদেরকে তার ‘রবীন্দ্রনাথ থেকে শহিদুল জহির’ গ্রন্থের পাণ্ডুলিপি দিলেন। কিন্তু অনেক কষ্ট করে, অন্যের সহযোগিতা নিয়ে অবশেষে তার মৃত্যুর পর ২০১১ সালে একুশে বই মেলায় বইটি প্রকাশ করা সম্ভব হয়েছে। বই প্রকাশের জন্য মনির ইউসুফকে ধন্যবাদ।
‘রবীন্দ্রনাথ থেকে শহীদুল জহির’ গ্রন্থের ভ‚মিকায় আব্দুল মান্নান সৈয়দ বলেন,
“বাংলা সাহিত্যের সবিশেষ স্বাতন্ত্র চিহ্নিত
শক্তিমান লেখকদের নিয়ে রবীন্দ্রনাথ থেকে
শহীদুল জহির গ্রন্থটি প্রণীত হয়েছে। বিষয়
মূলত ছোট গল্প ও উপন্যাস হলেও এখানে
ধৃত লেখকদের একটি স্বাতন্ত্রীক ও
সামগ্রিক মানসালেখ্য বিবৃত করতে
প্রয়াস পেয়েছি। পঞ্চাশ ও ষাটের দশকে
আমার বেড়ে ওঠা জীবনের শৈশব-কৈশোর
আমার কয়েকজন বন্ধু, শিক্ষক ও সমকালীন
সাহিত্য মেধাদের প্রসঙ্গ ও চকিতে উল্লেখিত
হয়েছে- অনেকটাই আনুষঙ্গিকতার
অনিবার্য সাপেক্ষ।’
গ্রন্থটি উৎসর্গ করেছেন বর্তমান বাংলা একাডেমির মহাপরিচালক করি মুহম্মদ নূরুল হুদাকে। প্রচ্ছদ এঁকেছেন আমার স্নেহের সন্তান আবির। গ্রন্থটি প্রকাশের পর লেখক বেঁচে ছিলেন না। তার হাতে বইটি তুলে দিতে না পারার বেদনা আমার রয়ে গিয়েছে।


লেখক আব্দুল মান্নান সৈয়দ কবির চেয়ে সাহিত্য সমালোচক হিসেবে বাংলা সাহিত্যে নতুন পরিচিত। কিন্তু কবিতায় তিনি ছিলেন অনেক শক্তিধর। তার কাব্য রচনায় স্বার্থকতা বাংলা সাহিত্যের কবিদের আজও মোহিত করে। তার স্পষ্ট কবিতা, কবিতার বৃন্দ, কাব্য, কাহিনী অত্যন্ত আধুনিক, প্রাঞ্জল ভাষায় পাঠককে সব সময় আকৃষ্ট করে।
কবি আব্দুল মান্নান সৈয়দ গ্রীনরোড বসবাস করতেন। গ্রীন রোডের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাই কবিকে ‘গ্রিনরোড’ নানাভাবে আকৃষ্ট করেছে। তিনি ‘গ্রিনরোড’ শিরোনামে কবিতাটিতে বলেন-
“একদিন কুলিরোড ছিলে।
হাঁটু অব্দি ডোবানো ধুলোয় ছিলে এক নির্জন তাপস।
হড়হড় যেতে একদিন দেখেছিলেন তরুণ খরগোশ
যেন কোনো প্রাকৃতিক নিবিড় নিখিলে
বিদ্যুৎচমক তুলে নিয়ে গিয়েছিলেন মটরশুঁটির খেতে।
লাল কালো কুঁচফল পেয়েছি একদিন সান্ত্র ঝোপ থেকে
দেখেছি ধান ধানক্ষেত, কাময়, গভীর খোড়ল
কৈশোরক নিরুদ্বেগে,
কৌতূহলে। তারপর সন্তুষ্টির নৈশ সংকেত
আম গাছ, জাম গাছ, কাঠাল গাছের শ্যাম
ক্রমাগত মুছে মুছে উঠে আসছে তরুণ-বিল্ডিং,
নিভে যাচ্ছে ঘাম, উঠে যাচ্ছে নিবিড় বৃষ্টির দিন;
তবু তোমাকে কেন্দ্র রেখে একদিন ঝরেছে
যে পাতার শিকল
ধরত্রীরই কোনোখানে যেসব রয়েছে অবিকল
অনশ্বর, আবচ্যুত, স্বপ্নবিদ্ধ, নির্লিপ্ত, সকাম।’


আমাদের নিকট সবচেয়ে বেশি সুপরিচিত আব্দুল মান্নান সৈয়দ একজন সাহিত্য সমালোচক হিসেবে। তাই লেখক রবীন্দ্রনাথের যোগাযোগ উপন্যাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন-
‘কেন্দ্রীয় কবি রবীন্দ্রনাথের সঙ্গে কেন্দ্রীয় উপন্যাসিক রবীন্দ্রনাথের কোনো সাযুজ্য নেই। কবির সহযোগ যেখানে আছে, অনেক সময় বরং উপন্যাসের জন্য তা ক্ষতিকর হয়েছে। যেমন ‘শেষের কবিতা’ উপন্যাস হিসেবে দুর্বল। যেমন, রবীন্দ্রনাথের উপন্যাসের ভাষা সময় সময় কাব্যিক হয়ে উপন্যাসের বিষয়কে জখম করে। রবীন্দ্রনাথের অতিরিক্ত উপমা-উৎপ্রেক্ষিত ইমেজ ব্যবহার এবং তা তার ঔপন্যাসিক স্বভাবকে যেমন উদঘাটিত করে তার চেয়ে করে তার কবি স্বভাবকে। যেমন, পাত্র-পাত্রী নির্বিশেষে রবীন্দ্রনাথের উপন্যাসের চরিত্রের ভাষাতেই কথা বলে। কিন্তু তারপরও ঔপন্যাসিক রবীন্দ্রনাথ আর কবি রবীন্দ্রনাথ ভিন্ন দুই মানুষ এবং সেখানেই উপন্যাসিক হিসেবে তার সাফল্য।’
সূত্র: রবীন্দ্রনাথের যোগাযোগ, রবীন্দ্রনাথ থেকে শহীদুল জহির, পৃষ্ঠা: ১১ গ্রন্থ থেকে।


রবীন্দ্রনাথের গল্প, উপন্যাস, কবিতা নিয়ে যেমন আলোচনা, সমালোচনা আব্দুল মান্নান সৈয়দ করেছেন, তেমন কাজী নজরুল ইসলামের সাহিত্য নিয়ে আরও বেশি আলোচনা-সমালোচনা করেছেন। নজরুল সমগ্র রচনায় তার অবদান জাতি আজীবন মনে রাখবে। ‘কাজী নজরুল ইসলামের সুহোলাকা’ শিরোনামে এক সাহিত্য সমালোচনায় আব্দুল মান্নান সৈয়দ বলেন-
‘কবি হিসেবে নজরুল কোনো আদর্শে স্থির থাকেননি। ঔপন্যাসিক হিসেবেও। এক অবিরল চালষ্ণুতাই তার আত্মিক ও সাহিত্যিক চরিত্র। নজরুলের ঔপন্যাসের আলোচনায় তাই একথা সতত স্মরণীয় তিনি বিভিন্ন সময়ে প্রেসের দ্বারা আন্দোলিত অভিভ‚ত হয়েছেন, কিন্তু প্রেমকেই জীবনের ধ্রুবতারা করেননি। বিভিন্ন সামাজিক রাজনৈতিক বিষয়ে আলোড়িত হয়েছেন, ধার্মিক আধ্যাত্মিক ব্যাপারে লিপ্ত হয়েছেন; তার শিক্ষক নিবারণচন্দ্র ঘটকের দ্বারা উদ্বুদ্ধ হয়ে বিপ্লববাদে ঝুঁকে ছিলেন এবং তার বন্ধু মুজজাফর আহমদের দ্বারা উদ্বোধিত হয়ে সাম্যবাদে আগ্রহী হয়ে উঠেছিলেন- কিন্তু কোথাও নোঙর ফেলেননি।’


এভাবে নজরুল, রবীন্দ্রনাথ, জীবনান্দদাস প্রমুখ কবি-সাহিত্যিকের সাহিত্যকর্ম তিনি মূল্যায়ন করেছেন। একজন দক্ষ সাহিত্য সমালোচক হিসেবে তিনি সফলতার উজ্জ্বল নমুনা সাহিত্যাঙ্গনে রেখে গেছেন।
জীবনান্দদাসের (১৮৯৯-১৯৫৪) সাহিত্যকর্ম সম্পর্কে ‘জীবনান্দদাসে গল্প’ শীর্ষক এক প্রবন্ধে আব্দুল মান্নান সৈয়দ বলেন-
“বুদ্ধদেববসু জীবনানন্দের স্বভাব ও কবিতায় একটি সুদৃঢ়তা ও দীপবর্তীতা ছিলো। তার সাক্ষ্য দিয়েছেন বুদ্ধদেব বসু, অরুণ কুমার সরকার ও নরেশ গুহ। কিন্তু একই সঙ্গে সংলগ্নতা ও যুক্ততাও ছিলো। তা দেখিয়েছেন তার ঘনিষ্ঠ আত্মীয়রা লাবন্য দাস, সুচরিতা দাস ও অশোককানন্দ দাস এবং তার শেষ জীবনের ঘনিষ্ঠতম বন্ধু সুবোধ রায়। প্রকাশ্যে তিনি একটি দূরত্বের আবরণ রচনা করেছিলেন; কিন্তু মর্মত, জীবনানন্দ সন্ন্যাসি ছিলেন না- ছিলেন সর্বতোভাবেই গৃহী, যুক্ত, সম্ভোগী। জীবনানন্দের কবিতাতেও ঐ আনন্দ ও যন্ত্রণার সফেন অংশীদার, জ্বলেপুড়ে যাবে যার মর্ম পৃথিবী বিশ্বাস অবিশ্বাসের অবিরল করাতের মতো দোটানায়, সে কী সন্ন্যাসি? সে তো লিপ্ত, যুক্ত, আসক্ত।’


জীবনান্দদাসকে তিনি বলেছিলেন, ‘শুদ্ধতম কবি’ কার্যত নিজ জীবনেও তিনি ছিলেন ‘শুদ্ধতার সঠিক।’ দীর্ঘ শালপ্রাংশু অবয়ব। কাঁধের ওপর ঝাঁপিয়ে পড়া কেশগুচ্ছ, সব মিলিয়ে তিনি ছিলেন রীতিমতো সুদর্শন সুপুরুষ। তিনি আপাদমস্তক একজন কবি, সাহিত্যকর্মী।
তার প্রকাশিত গ্রন্থাবলী:
কবিতা:
জন্মান্ধ কবিতা গুচ্ছ (১৯৬৭)
জ্যোৎসা রৌদ্রের চিকিৎসা (১৯৬৯)
ও সংবেদন ও জলতরঙ্গ (১৯৭৪)
কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড (১৯৮২)
পরাবাস্তব কবিতা (১৯৮৪)
পার্ক স্ট্রিট এক রাত্রি (১৯৮৩)
মাছ গিরিজ (১৯৮৪)
সকল প্রশংসা তার (১৯৯৩)
আমার সনেট
উপন্যাস:
পরিপ্রেক্ষিতের দাস-দাসী
অ-তে অজর (১৯৮২)
কলকাতা (১৯৮০)
ক্ষুধা প্রেম আগুন (১৯৯৪)
পোড়া মাটির কাজ,
হে সংসার হে লতা
ছোট গল্প:
সত্যের মতো বদমাস
চলো যাই পরোক্ষে (১৯৭৩)
মৃত্যুর অধিয় লাল ক্ষুধা
নেকড়ে হায়েনা
তিনি পরী
প্রবন্ধ:
বিবেচনা পুনর্বিবেচনা
দশ দিগন্তের দ্রষ্টা
নির্বাচিত প্রবন্ধ
করতলে মহাদেশ
আমার বিশ্বাস
ছন্দ।
স্মৃতিকথা: ভেসেছিলাম ভাঙা ভেলায়
প্রণীত জীবন
গবেষণা গ্রন্থ: কালান্তরের যাত্রী
জীবনী:
নজরুল ইসলাম : কবি ও কবিতা
বেগম রোকেয়া
সৈয়দ ওয়ালীউল্লাহ
ফররুখ আহমদ
শাহাদাত হোসেন
জীবনানন্দদাস
প্রবোধ চন্দ্র সেন
আব্দুল গণি হাজারী
সৈয়দ মুতাজা আলী।
সম্পাদনা করেছেন বহু গ্রন্থ। জীবনানন্দ বিষয়ক গ্রন্থ লিখেছেন বেশ কয়েকটি।
সাহিত্যকর্মের স্মৃতি স্বরূপ পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ১৯৮১
আলাওল সাহিত্য পুরস্কার ১৯৯১
নজরুল পুরস্কার, পশ্চিম বঙ্গ ১৯৯৮
কবি তালিমা হোসেন পুরস্কার ২০০০
নজরুল পদক ২০০১
অলক্ত সাহিত্য পুরস্কার ২০০২
একুশে পদক প্রভৃতি।
ছোটবেলা থেকেই তিনি চিত্রকলায় আগ্রহী ছিলেন। ষাটের দশকে বেশ এঁকেছেন। আলোক সৈয়দ ছন্দনাম ব্যবহার করতেন তিনি। খেয়া সাময়িকীর ২৫তম বর্ষের প্রথম সংখ্যায় আগস্ট ২০০৮ দীর্ঘ চার যুগের ব্যবধানে তার আঁকা ছবি মুদ্রিত হলে চিত্রকর পরিচয়টি আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে।


আব্দুল মান্নান সৈয়দ তার প্রকাশ রীতির জন্য একটি বিশেষ গদ্য ভাষা আবিষ্কার করেছিলেন। তার বাক্য পদ সংস্থাপনার ক্রম ছিল অভিনব এবং সমাসবদ্ধের ব্যবহার ছিল অকাতরে। ফলে তার ভাষা ছিল কিছুটা জটিল ও দুর্বোধ্য। তবে সার্বিকভাবে এ ভাষা ছিল প্রকাশ ক্ষমতায় ঋদ্ধ। জীবনের শেষ প্রান্তে এসে সহজ ভাষায় লেখা শুরু করেছিলেন।


জীবনের শেষ পর্যায়ে এসে জীবনকে নতুন করে চেনার চেষ্টা করেন। জীবন দর্শন নিয়ে তাই শেষ জীবনে বলেন-
‘একটা বয়সে এসে বুঝতে পারছি, আমি চারিপাশে তাকাইনি। দ্বিতীয়বার হৃদরোগে পরে, দীর্ঘকাল শয্যাশায়ী থেকে আমি আমার আশপাশের মানুষেরে দেখলাম- আমার পাড়ার মানুষ, বাজারের লোকজন, খুব সাধারণ মানুষ। বুঝতে পারছি, যাদের নিয়ে আমার জীবন চলেছে, তাদের জন্য আমি কোনো কিছু করিনি’।

The post আব্দুল মান্নান সৈয়দ : আপাদমস্তক একজন কবি, সাহিত্যকর্মী appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/abdul-mannan-syed/feed/ 0
আল্লামা শেখ সা’দী (রঃ) : আধ্যাত্মিক জগতের মহাপুরুষ https://chintavabna.com/allama-sheikh-saadi/ https://chintavabna.com/allama-sheikh-saadi/#comments Sat, 06 Nov 2021 04:43:45 +0000 https://chintavabna.com/?p=730 গগনের উদারতা ও স্বর্গেও শান্তির বাণী নিয়ে সময় সময় যে যে সবল মহাপুরুষ মর্ত্যরে দ্বারে আতিথ্য গ্রহণ করেন এবং জগতের কিঞ্চিত যথার্থ কল্যাণ সাধন দ্বারা…

The post আল্লামা শেখ সা’দী (রঃ) : আধ্যাত্মিক জগতের মহাপুরুষ appeared first on চিন্তা ভাবনা.

]]>
গগনের উদারতা ও স্বর্গেও শান্তির বাণী নিয়ে সময় সময় যে যে সবল মহাপুরুষ মর্ত্যরে দ্বারে আতিথ্য গ্রহণ করেন এবং জগতের কিঞ্চিত যথার্থ কল্যাণ সাধন দ্বারা মানুষের স্মৃতিপটে অক্ষয় পদচিহ্ন রেখে যান, শেখ সা’দী (রঃ) তাঁদের মধ্যে অন্যতম।


বিশ্ববিখ্যাত তাঁর ভ্রমণ কাহিনী তিনি তাঁর গুলিস্তা ও বোস্তা সকল পাঠকের অতিপ্রিয়। গুলিস্তায় তিনি লিখেছেন:
“দও আফসায়ে আলম বগাশতাম ব’সে,
বসর বোরদাম আ’য়াসে বহর কা’সে,
তামাত্তায়া যে হরলোশা ইয়াফতাম,
যে হর খিরমানে খোশা ইয়াফতাম।”
অর্থাৎ
“ভ্রমিয়াহি পৃথিবীর বিভিন্ন প্রদেশ,
মিলিয়াছি সর্বদেশে সবাকার সনে,
প্রতি স্থানে জ্ঞানে রেণু করি আহরণ,
প্রতি মৌসুমে শস্য করেছি ছেদন। ”


স্যার আউসরী এর মতে ১১৭৫ খৃষ্টাব্দে পারস্যের ফারেস প্রদেশের সিরাজ নগরে আল্লামা শেখ সাদী (রঃ) জন্মগ্রহণ করেন। আয়ু ছিল ১২০ বছর। তবে তাঁর জন্ম ও মৃত্যু সাল নিয়ে নানা মত রয়েছে। কারো কারো মতে তাঁর জন্ম সাল ১১৯৩ এবং আয়ু ১০২ বছর। তবে মুজাফফর উদ্দীন আতাবেক সা’দ বিন জঙ্গির রাজত্বকালে যে তিনি জন্মগ্রহণ করেছিলেন তাতে কোনো দ্বিমত নাই।


বাল্যকালে তাঁর নাম ছিল শেখ মোসলেহ উদ্দীন। বিভিন্ন তথ্য থেকে জানা যায়, ফারেসের শাসনকর্তা আতাবেক সা’দ বিন জঙ্গির রাজত্বকালে তিনি যখন কবিতা লিখতেন তখন আপন নামের সঙ্গে ‘সাদ’ লিখতেন এবং এ নামেই তিনি সুখ্যাতি অর্জন করেন। সা’দীর পিতার নাম ছিল আব্দুল্লাহ সিরাজী (রহঃ)। তিনি সিরাজের তৎকালীন বাদশাহ শায়াখ সা’দ জঙ্গি রহঃ এর অধীনে চাকরি করতেন। তাঁর সাথে তাঁর সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ। তিনি খুব ধার্মিক ছিলেন। ফলে শৈশবকাল থেকে সা’দী ধর্মীয় অনুশাসনের মধ্যে গড়ে ওঠেন। কোন অসৎ সঙ্গ তাঁকে স্পর্শ করতে পারেনি। শৈশবেই তাঁর মধ্যে পরিলক্ষিত হয় অসাধারণ প্রতিভা। শিক্ষালাভের জন্য তার ছিল অস্বাভাবিক আগ্রহ।


কিন্তু শৈশবেই সা’দীর পিতা ইন্তেকাল করেন। তিনি এতিম ও অসহায় হয়ে পড়েন। পিতার আর্থিক অবস্থাও তেমন ভালো ছিল না। পিতার মৃত্যুর পর তিনি সিরাজনগরে গজদিয়া মাদ্রাসায় ভর্তি হন। তিনি সিরাজনগর থেকে উচ্চশিক্ষা লাভের ইচ্ছায় বাগদাদে চলে যান। বাগদাদের নিযামিয়া মাদ্রাসা ছিল তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। শেখ সা’দী বাগদাদে এসে অনাহারে-অর্ধাহারে এবং আশ্রয়ের অভাবে দিনের পর দিন পথে পথে ঘুরে বেড়িয়েছেন। পরে এক সহৃদয় ব্যক্তির সহযোগিতায় স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি হয়ে শিক্ষা লাভ শুরু করেন। তাঁর প্রতিভা, তীক্ষ্ণবুদ্ধি এবং শিক্ষা লাভে তার অসাধারণ পরিশ্রমের প্রেক্ষিতে খুব অল্প সময়ের মধ্যেই তাঁর প্রতি শিক্ষকদের সুদৃষ্টি আকৃষ্ট হয়। এরপর তিনি বাগদাদে নিযামিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে শিক্ষা লাভ শুরু করেন। তাঁর প্রতিভা, তীক্ষ্ণ বুদ্ধি এবং শিক্ষা লাভে অসাধারণ পরিশ্রমের প্রেক্ষিতে খুব অল্প সময়ের মধ্যেই তাঁর প্রতি শিক্ষকদের সুদৃষ্টি আকৃষ্ট হয়। এরপর তিনি বাগদাদ নিযামিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখানে তিনি বিখ্যাত আলেম আল্লামা আবুল ফাতাহ ইবনে জওজী (রঃ) এর নিকট তফসির, হাদিস ও ফিকাহ শাস্ত্রে শিক্ষা লাভ করেন। অতি অল্পদিনের মধ্যে তিনি মাদ্রাসার সেরা ছাত্রে পরিগণিত হন এবং মাসিক বৃত্তি লাভ করেন।


মাত্র ৩০ বছর বয়সে শেখ সা’দী তফসির, হাদিস, ফিকাহ, সাহিত্য, দর্শন, খোদাতত্ত্ব ও ইসলামের বিবিধ বিষয়ে অসামান্য পাণ্ডিত্য অর্জন করেন। তিনি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা-লাভে সন্তুষ্ট ছিলেন না, বরং আধ্যাত্মিক জ্ঞান অর্জনের প্রতিও তাঁর অনেক বেশী আগ্রহ ছিল। এখানে উল্লেখ্য যে, শেখ সা’দীর জন্মের ১০ বছর পূর্বে ১১৬৫ খ্রষ্টাব্দে, হিজরি ৫৬১ পৃথিবীর বিখ্যাত জ্ঞানতাপস শেখ আব্দুল কাদের জিলানী (রঃ) ইন্তেকাল করেন। তাঁর অলৌকিক জ্ঞান প্রভাবের কথা সমগ্র বিশ্ব জানে। শেখ সা’দী (রঃ) প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের পর অবসর সময়ে এই সকল জ্ঞানী পুরুষের আশ্রমে গিয়ে অতীন্দ্রয় জগতের তথ্য সংগ্রহ করতেন। এই উদ্দেশ্যে তিনি তৎকালীন জ্ঞান তাপস শেখ শাহাবুদ্দিন (রঃ) এর শিষ্যত্ব গ্রহণ করেন। এই জ্ঞান তাপসের সঙ্গ লাভ করে অতিদ্রæত তিনি ধর্মগত প্রাণ তত্ত¡জ্ঞান ও পুণ্যের আলোকে উদ্ভাসিত হয়ে ওঠেন।


সুদীর্ঘ ৩০ বছর প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের পর তিনি শুরু করেন ভ্রমণ জীবন। তখনকার সময় দেশ ভ্রমণ অতি কঠিন ছল। ছিল না এখনকার মতো উড়োজাহাজ, ট্রেন, বাস প্রভৃতি। পদব্রজে অধিকাংশ সময় ভ্রমণ করতে হতো। কোথাও কোথাও উট, ঘোড়ার সাহায্য ছাড়া অন্য কোনো বাহন ছিল না বললে চলে।


স্যার আউসরী’র মতে দ্রাব্য জগতে সুবিখ্যাত ইবনে বতুতার পরে পরিব্রাজক হিসেবে যার নাম সবার শীর্ষে তিনি হবে শেখ সা’দী (রঃ)। তিনি সমগ্র পারস্য, এশিয়া মাইনর, আরবভূমি, সিরিয়া, মিশর, জেরুজালেম, আর্মেনিয়া, আবিসিনিয়া, তুর্কিস্থান, ফিলিপাইন, ইরাক, কাশগড়, হাবস, ইয়ামন, শ্যাম, আফ্রিকার বিভিন্ন দেশ, হিন্দুস্থানের সোমনাথ ও দিল্লিসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। এই সুদীর্ঘ সফরের ফলে তিনি বিশ্বের ১৮টি ভাষার পাণ্ডিত্য অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তিনি পদব্রজে ১৪ বার হজ সম্পাদন করেছেন। তার এই সুন্দর অথচ কঠিন ভ্রমণ কাহিনী গুলিস্তা ও বোস্তা গ্রন্থে লিপিবদ্ধ করে গিয়েছেন।


তিনি ভ্রমণ সম্পর্কেও তার নানা দিক নিয়ে গুলিস্তায় লিখেছেন। তবে গ্রন্থের শুরুতে বলেন:
“বালাগাল্ উলা বি কামালিহী,
কাশাপাদ দুজা বি জামালিহী।
হাছুনাত জামিউ খেছোয়ালিহী,
ছল্লু আলাইহি ওয়া আলিহী।”
অর্থ: হযরত শেখ সা’দী (রঃ) বলেন, তাঁর অনুপম চরিত্রের পরিপূর্ণতায় সম্মানের উঁচু আসনে তিনি উপনীত হয়েছেন এবং তাঁর সৌন্দর্যের আলো বিকশিত হয়ে পড়েছে।


তাই তাঁর সমস্ত বৈশিষ্ট্যই প্রশংসনীয়। অতএব, সকলে তাঁর ওপর দরুদ পাঠ করুন এবং তার পরিবার-পরিজনের জন্য আল্লাহর নিকট রহমত কামনা করুন।


বিভিন্ন দেশ ভ্রমণের মধ্য দিয়ে শেখ সা’দী (রঃ) অর্জন করেছিলেন বিবিধ জ্ঞান। তাঁর চোখের সামনে ঘটেছিল নানা ঘটন, তিনি অবলোকন করেছিলেন জাতির উত্থান-পতনের ইতিহাস। সা’দী (রঃ) নিজ চোখে দেখেছিলেন দুর্ভিক্ষের হাহাজার। মিশর ও পারস্যের দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষের প্রাণ হানিতে তাঁর হৃদয় বিদীর্ণ হয়েছিল। ১২৫৮ সালে হালাকু খান এক বিরাট তাতার বাহিনী নিয়ে বাগদাদ আক্রমণ করেছিল। তাদের আক্রমণে ইসলামের শেষ খলিফা মোতাসেম বিল্লাহ নির্মমভাবে নিহত হন। বাগদাদ তাদের আক্রমণে এক মহাশ্মশানে পরিণত হয়। ইবনে খালদুন লিখেছেন, বিশ লক্ষ অধিবাসীর মধ্যে ষোল লক্ষ লোক এ আক্রমণে নিহত হয়েছিল। শেখ সা’দী (রঃ) গুলিস্তার প্রথম অধ্যায়ে এ সকল জালেমদের বিরুদ্ধে তাঁর লেখনী পরিচালনা করেন। তাঁর পুরো কাব্য গ্রন্থেও ভেতরই জালেম বাদশাহ্ও উপর তাঁর শ্লেষ বাক্য ও অবজ্ঞার চিহ্ন বিচ্ছুরিত দেখতে পাওয়া যায়।
“নিমে নানে র্গ খোরদ র্মদ খোদা,
বজলে বরদেশাঁ কুনাদ্ নিমে দিগার।
মুলকে একলিমে বগিরাদ বাদশাহ’
হামচুঁনা দর বন্দে এক নিমে দিগার। ”
অর্থ হচ্ছে:
যদি কোনো দরবেশ অর্ধেক রুটি খায়, তবে বাকী
অর্ধেক আবার অন্যকে দান করে। আর যদি কোনো
বাদশাহ একটি রাজ্য দখল করে, তদুপরি সে ঐ রকম
আর একটা রাজ্য দখলের চিন্তায় মত্ত থাকে।


শেখ সা’দী (রঃ) জীবনকে মূলত চারটি ভাগে ভাগ করা যায়। প্রথম ৩০ বছর শিক্ষা লাভ, দ্বিতীয় ৩০ বছর দেশ ভ্রমণ, তৃতীয় ৩০ বছর গ্রন্থ রচনা এবং চতুর্থ ৩০ বছর আধ্যাত্মিক চিন্তা ও সাধনা।


শেখ শা’দী (রঃ) প্রথম যখন কবিতা রচনায় মনোযোগ দেন, তখন তাঁর বয়স ছিল মাত্র একুশ বছর। তিনি পরবর্তী জীবনে বহু কাব্যগ্রন্থ রচনা করেন। তাঁর এ সকল কাব্যে রয়েছে মানুষের নৈতিক ও চরিত্র গঠনে অমূল্য বাণী। শেখ সাদীর অলঙ্কারময় ভাষা ও প্রকাশে যাদু পাঠকদের মনকে বিস্ময় বিমুগ্ধ করে রাখত।


শেখ শা’দীর কাব্যের সুর, ভাষা, লহড়ি আজও মানুষকে মুগ্ধ করে। গুলিস্তা ও বোস্তায় যেমন তিনি লেখেন: নানা উপদেশমূলক লেখা। যেমন:
‘গর গুজান্দাত রছদ তাহাম্মুল কুন,
কে যআফু আজ গুনাহ পাক শবি,
আয় বেরাদরে চু আকেবাত খাকাস্ত
খাক শো পেশে আজাঁকে খাক শবি।’
অর্থ হচ্ছে:
যদি কেউ তোমাকে কষ্ট দেয়, তবে তুমি তা
নিজ গুণে সহ্য করবে। কেননা, তাকে ক্ষমা
করে দিলে, তোমার গুনাহ হতে পাক হবে।
হে ভাই, যখন শেষ পরিণাম মাটি, তাহলে
মাটির খাদ্য হওয়ার পূর্বে মাটি হয়ে যাও।


আজও তাঁর লেখা কাব্যগ্রন্থ কারিমা, গুলিস্তা ও বোস্তা বিশ্বের বিভিন্ন কওমি মাদ্রাসায় পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা পবিত্র কোরআন শিক্ষার পরই তাঁর রচিত কাব্য কারিমা, গুলিস্তা ও বোস্তা শিক্ষা লাভ করে থাকে। তাঁর সকল রচনা অতি সরল ও প্রাঞ্জল ভাষায় লিখিত। আলেম সমাজ বিভিন্ন বক্তব্যে ও ওয়াজমাহফিলে শেখ সা’দীর কবিতা আবৃত্তি করে থাকেন। তাঁর কবিতা ছাড়া ওয়াজ মাহফিল কোনোভাবেই জমে না। শিশুরা অতি সুললিত কণ্ঠে শেখ সা’দীর কারিমা কাব্যগ্রন্থ থেকে পাঠ করতে থাকে-
‘কারিমা ব-বখশায়ে বর হালে মা
কে হান্তম আসীরে কামান্দে হাওয়া।
না দারেম গায়ের অযতু ফরিয়াদ রাস্
তু-য়ী আসীয়াঁরা খাতা বখশ ও বাস।
নেগাদার মা’রা যে রাহে খাতা
খাতা দার গোযার ও সওয়াযম নমা।’
অর্থ হচ্ছে:
হে দয়াময় প্রভু! আমার প্রতি রহম কর। আমি কামনা
ও বাসনার শিবিরে বন্দী। তুমি ব্যতীত আর কেউ
নেই, যার নিকট আমি প্রার্থনা করব। তুমি ব্যতীত
আর কেউ ক্ষমাকারী নেই। তুমি আমাকে পাপ থেকে
রক্ষা কর। আমার কৃত পাপ ক্ষমা করে পুণ্যের পথ প্রদর্শন কর।


শেখ সা’দী গুলিস্তা ও বোস্তা বিশ্ব কাব্য ও সাহিত্যে এক অমূল্য সম্পদ। গুলিস্তা ও বোস্ত ব্যতীত বিশ্বে এমন গ্রন্থ খুব কমই আছে যা বহু যুগ ধরে বিপুলভাবে পঠিত হয়ে আসছে।


১৬৫১ সালে জেল্টায়াস নামক এক ব্যক্তি ল্যাটিন ভাষায় আমষ্টারডাম নগরে ‘ ‘রোসারিয়াম পলিটিকান’ নাম দিয়ে গুলিস্তার অনুবাদ প্রকাশ করেন। ১৭৪৭ সালে এটি প্রথম ফরাসি ভাষায় অনূদিত হয়। বর্তমান ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে শেখ সা’দীর গুলিস্তাসহ অন্য গ্রন্থ ইংরেজি, ফরাসি জার্মান, আরবি, ডাচ, উর্দু, তুর্কি, বাংলা প্রভৃতি ভাষায় অনুবাদ হচ্ছে।


শেখ সা’দী (রঃ) উল্লেখিত গ্রন্থসমূহছাড়া নসিহত অল মলুক, রিসাল্লায়ে আশকিয়ানো, কিতাবে মিরাসী, মোজালেসে খামসা, তরজিয়াত, রিসালায়ে সাহেবে দিউয়ান, কাসায়েদল আরবী, আৎ তবিয়াত প্রভৃতি উল্লেখযোগ্য।
মহান সাধক, জ্ঞানী, প্রকৃত ইমানদার ব্যক্তি শেখ শা’দী সব সময় আল্লাহ পাকের ভয়ে অস্থির থাকতেন। আল্লাহ পাকের প্রতি তাঁর বিশ্বাস ও আমল ছিল অচিন্তনীয়। আল্লাহ পাকের দেওয়া সামান্য সম্পদে তিনি থাকতেন অধিকতর সন্তষ্ট। লোভ-লালসা, সম্পদ, আরাম-আয়েশ কোনো কিছুই তাঁকে কখনো স্পর্শ করতে পারে নাই। দুনিয়ার সুখ-শান্তিকে তিনি প্রকৃত শান্তি মনে করতে না। তাই তাঁর বক্তব্যে ফুটে উঠেছে। তিনি বলেন:
‘খোদারা নাদানাস্ত ও ত্বয়াত্ না করদ,
কে বরবখতে রুজী কানায়াত না কারদ।
কানায়াত তাওয়াঙ্গার কুনাদ্ মরদেরা
খবর কুন্ হারিছে জাহাঁ গে’রদেরা।’
অর্থ হচ্ছে:-
শেখ সা’দী (রঃ) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর দেওয়া রিযিকের ওপর সন্তুষ্টি প্রকাশ করে না, সে আল্লাহকে চেনে না এবং তাঁর ইবাদত বন্দেগিও করে না। অল্পতে সন্তুষ্ট প্রকাশ করলে আল্লাহ তাঁকে আমীর করে দেন। তুমি তালাশ করে জেনে নাও, যারা লোভে পড়ে দুনিয়া ঘুরে বেড়ায়, তারা কখনোও শান্তি লাভ করতে পারে না।’

তিনি আরও বলেন,
‘হে অশান্ত মানুষ। স্থির হও। গড়ান পাথরের ওপর কখনও ঘাস হয় না।
যদি তুমি জ্ঞানী ও চালাক হও, তবে শরীর পূজারী হয়ো না; যতই তাকে আদর-যতœ করবে ততই ধ্বংস হবে।
জ্ঞানীরা নিপুণ হয়, শরীর পূজারী অজ্ঞান হয়। খাওয়া ও নিদ্রা পশুর কাজ। ঐভাবে জীবনযাপন করা বোকার লক্ষণ। আল্লাহ্র মারেফতের সম্বল অর্জন কর। যাদের নিকট আল্লাহর সত্য প্রশংসা প্রকাশ পেয়েছে, তারা অসত্য পছন্দ করে না। যে ব্যক্তি আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্য করতে জানে না, তার নিকট ভ‚ত এবং হুরের চেহারা একরকমই মনে হয়।’


শেখ শা’দী (রঃ) পারিবারিক জীবন সম্পর্কে তেমন বিস্তারিত জানার সুযোগ আমার কম হয়েছে। জ্ঞান তাপস এই দুনিয়া বিমুখ আধ্যাত্মিক ব্যক্তি শেখ সা’দী জীবনে দুইবার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি তাকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন। দ্বিতীয় স্ত্রীর ঘরে তাঁর এক পুত্র ও এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে। পুত্রটি কৈশোর বয়সে হঠাৎ মারা যায়। কন্যাটি তাঁর বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে ছিলেন।


সুসাহিত্য সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার। এ বাক্যমুখের বুলি হিসেবে ব্যবহার করলেও সাহিত্য থেকে সমাজ উপকৃত হোক; চরিত্র সংশোধন করুক, নীতিজ্ঞান শিক্ষা লাভ করুক এটা কেউ আমলে নিচ্ছে না। অযথা নারী-পুরুষের অশ্লীল প্রেমলীলা আর মনের পরিতৃপ্তি মেটানোর মতো বিষয়গুলোই সাহিত্যের মূল ধারায় রূপান্তরিত হতে চলেছে।
আজ সমাজের তরুণ-তরুণীরা খুঁজে পায় না সৎ চরিত্র গঠনমূলক নীতিজ্ঞানপূর্ণ কোনো সাহিত্য। সেই যুগশ্রেষ্ঠ মনীষীদের জীবন কাহিনী, তাদের নীতিবাক্য এসবের অভাবে তাদের মন-মানসিকতার বিকৃতি ঘটেছে। হারিয়ে যাচ্ছে নিজেদের পুতপবিত্র চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ।


তাই আজ প্রয়োজন ইতিহাস ঐতিহ্য পরিপূর্ণ সেই সুসাহিত্যিক শেখ সা’দী (রঃ), মওলানা রূমী (রঃ), কবি হাফিজ, আল্লামা ইকবালের ন্যায় কবি সাহিত্যিকদের লেখা, তবে তা যুবসমাজের মন মানসিকতার ওপর কিছু না কিছু রেখাপাত করবে। তারা নিজেদের জীবনধারাকে মূল্যবোধের স্বর্ণোজ্জ্বল গতিধারায় সজ্জিত করতে পারবে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যুব ও তরুণ সাহিত্য সমাজ আজ সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। তারা বঞ্চিত হচ্ছে সাহিত্য থেকে মুক্তা খুঁজে বের করতে।


আজ আমাদের মাঝে শেখ সা’দী (রঃ) বেঁচে নেই। কিন্তু তার সাহিত্য, আদর্শ, চরিত্র, উপদেশাবলী এখনও জীবন্ত। তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে জীবনকে আনন্দময়, যোগ্যময় করে গড়ে তুলতে পারি।
শেখ সা’দী (রঃ) জীবনের শেষ বয়সে মাতৃভ‚মি নগরের এক নির্জন আশ্রমে জীবনযাপন করতেন। সেই স্থানে অধিকাংশ সময় তিনি গভীর ধ্যানমগ্ন থাকতেন। মাঝে মাঝে দর্শনপ্রার্থীদের উদ্দেশ্যে সাক্ষাতের জন্য আশ্রমে বাইরে আসতেন। প্রতিদিন দূর-দূরান্ত থেকে ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, এমন কী রাজ প্রসাদের বহু ব্যক্তি সাক্ষাতের জন্য সমবেত হতেন।


শেখ সা’দীর বাল্যকাল থেকে ধর্মের প্রতি অগাঢ় বিশ্বাস ও আস্থা ছিল। ধর্মকে তিনি জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করেন। সব সময় চার পাঁচ ঘণ্টা পবিত্র কোরআন তেলোয়াত করতেন। তিনি কখনো বেনামাজি চাকর বা সহযোগী নিয়োগ দেন নাই। জীবনের সব সময় ইসলামের মৌলিক আমলসমূহ নিজ জীবনে বাস্তবায়ন করে গিয়েছেন।
জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন একবার তেহরান সফরে গিয়ে বলেছিলেন, জাতিসংঘের সদরদপ্তরের প্রবেশপথে রয়েছে জমকালো দৃষ্টিনন্দন একটি কার্পেট। আমার মনে হয় জাতিসংঘের যত কার্পেট আছে, তার মধ্যে এটিই হচ্ছে সবচেয়ে বড়। এটি জাতিসংঘের দেওয়ালকে সুশোভিত করে রেখেছে। কার্পেটটি ইরানের জনগণের দেওয়া প্রীতি ভালোবাসার উপহার। ঐ কার্পেটের পাশেই উৎকীর্ণ রয়েছে ফরাসি সাহিত্যের মহান কবি শেখ সা’দীর চমৎকার নান্দনিক একটি কবিতা বর্ণোজ্জল পংক্তিসমূহ

All human beings are members of one frame,
Since all, at first from the same essence come.
When time afflicts a limb with pain
The other limbs at rest cannot remain.
If thou feel not for other’s misery
A human being is no name for thee.

The post আল্লামা শেখ সা’দী (রঃ) : আধ্যাত্মিক জগতের মহাপুরুষ appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/allama-sheikh-saadi/feed/ 1