কবি সাহিত্যিক Archives - চিন্তা ভাবনা https://chintavabna.com/tag/কবি-সাহিত্যিক/ দেশ ও মানুষের জন্য নিবেদিত Mon, 23 Aug 2021 02:54:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.3 https://chintavabna.com/wp-content/uploads/2023/09/cropped-cropped-cropped-cropped-chintavabna_logo-3-70x70.png কবি সাহিত্যিক Archives - চিন্তা ভাবনা https://chintavabna.com/tag/কবি-সাহিত্যিক/ 32 32 মাইকেল মধুসূদন দত্ত : আধুনিক বাংলা কবিতার জনক https://chintavabna.com/michael-madhusudan-dutt/ https://chintavabna.com/michael-madhusudan-dutt/#respond Sun, 20 Jun 2021 11:58:04 +0000 https://chintavabna.com/?p=539 “এতক্ষণে” – অরিন্দম কহিরা বিষাদে“জানিনু কেমনে আসি রক্ষণ পশিলরক্ষঃপুরে! হায়, তাত, উচিত কি তবএ কাজ, নিকষা সতী তোমার জননী,সহোদর রক্ষশ্রেষ্ঠ? শূলী-শম্ভূলিভকুম্ভকর্ণ? ভ্রাতপুত্র বাসব বিজয়ী?নিজগৃহ পথ,…

The post মাইকেল মধুসূদন দত্ত : আধুনিক বাংলা কবিতার জনক appeared first on চিন্তা ভাবনা.

]]>
“এতক্ষণে” – অরিন্দম কহিরা বিষাদে
“জানিনু কেমনে আসি রক্ষণ পশিল
রক্ষঃপুরে! হায়, তাত, উচিত কি তব
এ কাজ, নিকষা সতী তোমার জননী,
সহোদর রক্ষশ্রেষ্ঠ? শূলী-শম্ভূলিভ
কুম্ভকর্ণ? ভ্রাতপুত্র বাসব বিজয়ী?
নিজগৃহ পথ, তাত, দেখাও তস্করে?
চÐলে বসাও আনি রাজার আরায়?
কিন্তু নাহি গঞ্জি তোমা, গুরুজন তুমি
পিতৃতুল্য। ছাড় দ্বার, যাব অস্ত্রাগারে,
পাঠাইব রামানুজে শমন-ভবনে,
লস্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে।”


কবি মাইকেল মধুসুদন দত্ত অমিত্রাক্ষর ছন্দে লেখা মহাকাব্য ‘মেঘনাদবধ কাব্য’ ১৯৬১ সালে প্রকাশিত। কাব্যটি তাঁর শ্রেষ্ঠ কমৃ হিসাবে বিবেচিত।

এটি অমিত্রাক্ষর ছন্দে বা ‘ফ্র ভার্সে’ রচিত। তিনি প্রথমে তিলোত্তমা সম্ভব কাব্য ১৮৬০ সালে রচনা করেন। উপরের উদ্ধতি থেকে এ কাব্যের ছন্দ প্রকৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই অংশটি ষষ্ঠ সর্গের অংশ বিশেষ এবং মেঘনাদ ও বিভীষণ নামে পরিচিত।

মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ট্রানবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তিনি বাঙরা নবজাগরণ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং অন্যতম পুরোধা ব্যক্তিত্ব্ আধুনিক বাংলা সাহিত্যেও প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত।

১৮২৪ সালের ২৫ জানুয়ারি যমোর জেলার সাগরদাঁড়ি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবাওে মধুসূদনের জন্ম। তাঁর পিতা রাজনারায়ণ দত্ত এবং জাহ্নবী দেবীর একমাত্র সন্তান। পিতা রাজনারায়ণ দত্ত কলকাতার সদর দেওয়ানি আদালতের খ্যাতনামা উকিল।

মধুসুদনের প্রাথমিক শিক্ষা শুরু হয় তার মা জাহ্নাবী দেবীর কাছে। জাহ্নবী দেবী তাকে রামায়ন, মহাভারত, পুরাণ প্রভৃতির সঙ্গে সুপরিচিত করে তোলেন। সাগরদাঁড়ির পাশের গ্রামের শেখপুরা মসজিদের ইমাম মুফতি লুৎফুল হকের কাছে প্রাথমিক শিক্ষা শুরু করেন। বিদ্বান ইমামের নিকট তিনি বাংলা, ফারসি, আরবী পড়েছেন।
তের বছর বয়সে মধুসুদন করকাতায যান। স্থানীয় একটি স্কুলে কিছুদিন পড়া সোনা করেন। পওে তিনি তদনীন্দন হিন্দু কলেজে বর্তমান প্রেসিডেন্সি বিশ^বিদ্যালয় ভর্তি হয়ে পড়াশোনা করেন। তিনি খুবই মেধাবী ছাত্র ছিলেন।
১৮৪৩ সালে মধুসুদন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দোপাধ্যায়ের নিকট খৃষ্ঠধর্ম গ্রহণের ইচ্ছা ব্যক্ত করেন। ‘ওল্ড মিশন চার্চ’ নামে এক অ্যাংলিক্যান চার্চে গিয়ে তিনি খ্রিষ্ঠান ধর্ম গ্রহণ করেন। তাঁকে দীক্ষিত করেছিলেন পাদ্রী ডিলট্রি। তিনিই তার নাম ‘মাইকেল’ রাখেন। তাঁর পিতা তাকে ত্যাজ্য পুত্র করেন। তবে শিবপুরের বিশব কলেজে পড়াশোনা করেন। চার বছর তার পিতা লেখাপড়ার খরচ বহন করেন।


কলেজ লেখাপড়া শেষ কওে কলকাতায় চাকুরির চেষ্টা কওে, চাকুরী না পেয়ে মধুসুদন মাদ্রাজে চলে যান। একটি ইংরেজী স্কুলে চাকুরী করেন। বিভিন্ন পত্রিকায় তার ইংরেজি কবিতা প্রকাশিত হয়। হিন্দু ক্রনিকল নামে একটি পত্রিকাও সম্পাদনা করেন। মাত্র পঁচিশ বছর বয়সে তার প্রথম ইংরেজী কাব্য ‘দ্য ক্যাপটিভ লেডি’ রচনা করেন। কবি ও দক্ষ ইংরেজী লেখক হিসাবে খ্যাতি ছড়িয়ে পড়ে।


মাদ্রাসে আসার কিছুদিন পর মধুসুদন রেবেকা ম্যাকটিভিস নামে এক ইংরেজ যুবতীকে বিবাহ করেন। তবে কয়েক বছর পর তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর তিনি এক ফরাসী অধ্যাপকের মেয়ে হেনেরিয়েটা সোফিয়াকে বিয়ে করেন। তাঁর এই দ্বিতীয় স্ত্রী মৃত্যুও পূর্ব পর্যন্ত তাঁর সঙ্গেই ছিলেন।

১৮৬২ সালে মধুসুদন ব্যরিস্টারী পড়ার জন্য বিলেতে গেলেন। তিনি বিলেতে খরচ চালানো অসম্ভব বুঝে ফ্রান্সের রাজধানী প্যারিসে চলে যান। বিদেশে আর্থিক সংকটকালে ইশ^রচন্দ্র বিদ্যাসাগর তাঁকে অর্থ পাঠিয়ে সাহায্য করেন।
১৮৬৬ সালে ব্যারিষ্টরী পাশ কওে তিনি নিজ দেশে ফিরে এসে আইন ব্যবসা শুরু করেন।

বাংলা ভাষায় প্রথম সনেট রচনার কৃতিত্ব মাইকেল মধুসূদন দত্তের, সনেটকে বাংলায় চতুশপদী নাম মহাকবি মাইকেল মধুসূদনই দিয়েছিলেন। বাংলা সনেট এর সার্থক দ্রষ্ঠা কবি মধুসূদন দত্ত ১৮৬৫ সালে ফ্রান্সের ভাসাই নগরীতে অবস্থানকালেই ইতালির কবি পেত্রার্কেও সনেট থেকে অনুপ্রাণিত হয়ে প্রথম বাংলা সনেট রচনা করতে সক্ষম হন। ১৮৬৬ সালে কবির চতুর্দশপদী কবিতাগুলি গ্রন্থাকাওে প্রকাশিত হয়। এই কবিতায় কবি চিত্তের ব্যাকুলতা, স্বদেশ প্রেম ও আবেগ ধ্বণিত হয়েছে। ‘বউ কথা কও’ শিরোনামে কবি যে সনেট লিখেন, তার কিছু অংশ পাঠকের সুবিদার জন্য উল্লেখ করছি-

‘কি দুখে, হে পাখি, তুমি শাখার উপরে
বসি, বউ কথা কও, কও এ কাননে?
মানিনী ভামিনী কি হে, ভামের গুমওে,
পাখারূপ- ঘোমটায় ঢেকেছে বদনে?
তেঁই সাধ তাওে তুমি মিনতি বচনে?
তেঁই হে এ কথাগুলি কহিছ কাতরে?
বড়ই কৌতুক, পাখি, জনমে এ মনে-
নর-নারী-রঙ্গ কি হে বিহঙ্গিনী করে?
সত্য যদি, তবে শুন, দিতেছি যুকতি,
(শিখাইব শিখেছি যা ঠেকি এ কু-দায়ে)
পবনের বেগে যাও যথায় যুবতী;
“ক্ষম প্রিয়ে” এহ বাল পড় গিয়া পায়ে!
কভু দাস, কভু প্রভু, শুন, ক্ষুন্ন-মতি,

প্রেম-রাজ্যে রাজাসন থাকে এ উপায়ে।”
কবি যখন বিলেতে বা ফ্রান্সে ছিলেন তখন তার হৃদয দেশ ও জাতির জন্য যে প্রেরণা অনুভব করেছিলেন, তা তিনি তার বিখ্যাত ‘বঙ্গভাষা’ সনেট ছন্দে অর্থাৎ চতুর্দশপদী কবিতায় বিধৃত করেন। তিনি জীবনের শুরুতে ইংরেজী কবিতা, প্রবন্ধ লিখা শুরু করেন। পরবর্তীতে সকলের সুপরামর্শে, নিজের বিবেক ও চিন্তার প্রেরণার তাগিদে আপন ভাষা বাংলায় কবিতা লেখা শুরু করেন। কবিকে জানার, বুঝার ও কবি মনের চিন্তার আকুতি নি¤েœ উল্লিখিত কবিতায় প্রকাশিত:

হে বঙ্গ, ভাÐাওে তব বিবিধ রতন,
তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি,
পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ
পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।
কাটাইনু বহু দিন সুখ পরিহারি।
অনিদ্রায়, নিরাহাওে সঁপি কায় মনঃ,
মজিনু বিফল তপে অরেণ্যে বরি,Ñ
কেলিনু শৈবালে; ভুলি কমল-কানন!
স্বপ্নে তব কুললগ্নি কয়ে দিলা পরেÑ
“ওওে বাছা, মাতৃকোষে রতনের রাজি,
এ বিখারী দশা তবে কেন তোর আজি?
যা ফিরি, অজ্ঞান তুই, যা-ওে ফিরি ঘরে!”
পালিলাম আজ্ঞা-সুখে; পাইলাম কালে
মাতৃভাষা-রূপে খনি, পুর্ণ মনিজালে।”

মধুসূদন দত্ত নাট্যকার হিসেবেই প্রথম বাংলা সাহিত্রের াঙ্গনে পদার্পন করেন। ‘রামনারায়ণ তর্করতœ’ বিরচিত ‘রত্মাবর’ি এটাকে ইংরেজী অনুবাদ করতে গিযে তিনি বাংলা নাট্য সাহিত্যেও াভাব বোধ করেন। এই অভাব পূরণের লক্ষ্যে তিনি নাটক লেখায় আগ্রহী হন। ১৮৫৯ সালে ‘শমিষ্ঠা’ নাটক রচনা করেন। এটাই প্রকৃত অর্থে বাংলা ভাষায় প্রথম রচিত মৌলিক নাটক। ১৮৬০ সালে তিনি রচনা করেন দুইটি প্রহসন, যথা: ‘একেই কি বলে সভ্যতা’ এবং বুড়ো শালিকের ঘাড়ে রোঁ এবং পূণাঙ্গ ‘পদ্মাবতী’ নাটক। কৃষ্ণকুমারী নাটক (১৮৬১), মায়াকানন (১৮৭৪), রচনা করেন।

কাব্য রচনা করেন: তিলোত্তমা সম্ভব কাব্য (১৮৬০) মেঘনাদবধ কাব্র (১৮৬১), ব্রজজাঙ্গানা কাব্য (১৮৬১), বীরাঙ্গানা কাব্য (১৮৬২), চতুর্দশপদি কবিতাবলী (১৮৬৫)। অনুবাদ গ্রন্থ: হেকটর বধ (১৮৬২)। ইংরেজী রচনা: কালেক্টেড পোয়েময, দি াপসরি আ স্টোরি ফ্রম হিন্দু মিথোরজি, দ্যা ক্যাগটিভ রেডি, বিশনস অফ দ্য পস্ট্ কাব্র নাট্য: রিজিয়া: ইমপ্রেস াফ ইন্ডে। ানুবাদ নাটক : রতœাবর,ি শর্মিষ্ঠা, নীল দর্পন অব দি ইন্ডিগো প্লান্টিং মিরর। প্রবন্ধ সাহিত্য: দি অ্যাংলো ম্যাক্সন অ্যান্ড দ্য হিন্দু, অন পোয়েট্রি এটসেট্রা, অ্যান এসে প্রভৃতি উল্লেখযোগ্য।


মধুসূদন দত্তের সর্বশ্রেষ্ঠ কীর্তি হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে রামায়ন উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নাম মহাকাব্যটি। উক্ত কাব্যে চরিত্র চিত্রিত হয়েছে: রাবণ, ইন্দ্রজিৎ, সীতা, সরমা, প্রমীলা প্রমূখ। তিনি তাঁর কাব্যকে অষ্ঠাধিক সর্গে বিভক্ত করেছেন এবং সংস্কৃতি অলঙ্কারশাস্ত্র অনুযায়ী এতে নগর, বন, উপবন, শৈল, সমুদ্র, প্রভাত, সন্ধ্যা, যুদ্ধ, মন্ত্রণা প্রভৃতির সমাবেশ ঘটিয়েছেন। কিন্তু প্রথমে তিনি নতুন ছন্দ্র ব্যবহার করেননি; সবশেষে পরবর্তী সর্গকথা আভাসিত করেন নি। যদিও তিনি বলেছেন,
‘গাইব মা বীরবসে ভাসি মহাগীত।


তবুও কাব্যে করুণ রাসেরই জয় হয়েছে। মেঘনাদবধ কাব্য রামায়ণ আহ্নত কাহিনীর পুরনরাবৃত্তি নয়- এটি নব জাগ্রত বাঙালির দৃষ্টি নিয়তি লাঞ্ছিত নব মানবতা বোধের সকরুণ মহাকাব্যের রূপে অপূর্ব গীতি কাব্য। মেঘনাদবধ কাব্য এ দিক দিয়ে বাংলা কাব্য সাহিত্যে একক সৃষ্টি।


মধুসূদন অতি আশ্চর্যজনকভাবে নিশান-কুশলতা গুণে মহাকাব্যোচিত কাব্য বিগ্রহ সৃষ্টি করেছেন। এ কাব্যেও তাৎপর্য রাবণ চরিত্রের প্রতীকতায়। তার সৃষ্ট রাবন চরিত্রে পরম দাম্ভিকতা প্রকট হয়ে উঠেনি। রামায়নকে তিনি তার মানবতার আলোকে বিধৌত কওে যে মহাকাব্য রচনা করেছেন, তা আসওে রোমান্টিক মহাকাব্য। এ কারণেই আকাওে ‘মেঘনাদবধ কাব্য’ মহাকাব্যোচিত হলেও এর প্রাণ-নন্দিনী সম্পূর্ণ রোমান্টিক এবং মধুসূদন এ কাব্যে জীবনের যে জয়গান করেছেন, তা বীরবসের নয়, কারুণ্যের। কবি তাই রবীন্দ্রনাথের ভাষায়,
“সসমদ্রতীরের শ্মশানে দর্ঘিনিঃশ^াস ফেলিয়া
কাব্যের উপসংহার করিয়াছেন।”

ছোটবেলা থেকে মধুসূদন অতি আদরে ধনীর ঘরে ধনাঢ্য অবস্থায় জীবন শুরু করেন। পিতার একমাত্র সন্তান, আদরে ধনে ধান্যে পালিত হয়েছিলেন। জীবনের যৌবনে ব্যরিস্টার হিসাবে প্রচুর অর্থ উপার্জন করেন। কিন্তু তিনি ছিলেন অতিখরচী, বেহিসেবী। অর্থ সম্পদ কখনো জমাতেন না। শুধু খরচ কওে যেতেন।

শেষ জীবনে এসে অর্থেও কষ্টে জীবন কাটাতে হয় তাকে। জীবনের শেষে এসে নিজে ও তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালের চিকিৎসা খরচ যোগাতে পারতেন না। বড় অর্থ কষ্টে জীবনের শেষ সময়গুলো কাটিয়েছেন।
নানা সংগ্রাম কষ্টকর জীবন পাড়ি দিযে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ১৮৭৩ সালে ২৯ জুন মাত্র ৪৯ বছর বয়সে বোম্বাইয়ের এক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুও মাত্র চার দিন পূবেৃ স্ত্রী হেনেরিয়েটা মারা যান।

অনেকে বলেন মহাকবি মাইকেল মধূসুদন জন্ম গ্রহণ না করলে কবিগুরু রবীন্দ্রনাথ হয়তো বিশ^কবি হতে পারতেন না। বাঙলা আধুনিক কবিতার জনক মধুসূদন দত্ত। আধুনিক পাঠকের তিনিই অগ্রদূত। বাংলা কাব্য ও নাট্য সাহিত্যে তার অবদান চিরদিন ভাস্মর হয়ে থাকবে।

The post মাইকেল মধুসূদন দত্ত : আধুনিক বাংলা কবিতার জনক appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/michael-madhusudan-dutt/feed/ 0
আহমদ ছফা একজন প্রতিবাদী কথা সাহিত্যিক https://chintavabna.com/ahmed-sofa/ https://chintavabna.com/ahmed-sofa/#respond Sun, 20 Jun 2021 11:39:35 +0000 https://chintavabna.com/?p=531 “এই বাঙাল মুলুকে আমাদের স্থিতি হয়েছিল সেই কবে মোগল আমলে। মোগল আমল, নবাবী আমল, ইংরেজ আমল কতো কাল এলো গেলো। কতো রাজ্য কতো রাজা এসেছে…

The post আহমদ ছফা একজন প্রতিবাদী কথা সাহিত্যিক appeared first on চিন্তা ভাবনা.

]]>
“এই বাঙাল মুলুকে আমাদের স্থিতি হয়েছিল সেই কবে মোগল আমলে। মোগল আমল, নবাবী আমল, ইংরেজ আমল কতো কাল এলো গেলো। কতো রাজ্য কতো রাজা এসেছে আর গিয়েছে। কত যুদ্ধ বিগ্রহ, ধ্বংস সৃষ্টি, বিপ্লব উপবিপ্লব সব কিছুর আঘাত সহ্য করেও সগৌরবে মাথা তুলে দাঁড়িয়েছিল আমাদের পরিবার। কোন আকস্মিক বিপদ আপদই আমাদের পরিবারকে স্পর্শ করতে পারেনি। অখন্ড প্রতাপ খন্ড খন্ড হয়ে পড়েছে, বিশাল জমিদারি কোথায় বিলীন হয়েছে। তারপরও এক পুরুষের পর এক পুরুষ এসেছে। হৃদয় লালিত অহংকারে ভরিয়ে দিয়ে গেছে উত্তর পুরুষের বুক। বংশপঞ্চিত তাদের আশ্চর্য সব নাম পাঠ করে আর ততোধিক আশ্চর্য কীর্তি কাহিনী শ্রবণ করে আমি নিজেও কতোবার রোমাঞ্চিত হয়ে উঠেছি। এ সম্মোহনের মধুর স্বাদ কি করে কাটাই।


লেখক, লেখক শিল্পী, চট্টগ্রামের কৃতি সন্তান বিদ্রোহী, অভিমানী লেখক আহমদ ছফার বিখ্যাত ছোট উপন্যাস ‘ওঙ্কার’ এর কিছু অংশ।
লেখক অনেকেই হন, তবে মনীষী লেখক আমরা তাদেরকে বলি যাঁদের রচনায় একই সঙ্গে যুগ যুগান্তরের স্বপ্ন ও সাধনা মূর্ত হয়ে উঠে। আহমদ ছফা ছিলেন আমাদের দেশের সে রকম এক বিরলদৃষ্ট জনপ্রিয়তাসম্পন্ন লেখক। লিপিকুশলতার সঙ্গে মনীষার এমন মানকাঞ্চন যোগ সচরাচর ঘটে না, সব লেখকের বেলায় তো নয়ই। আহমদ ছফার প্রজ্ঞা, মননশীলতা, অর্ন্তদৃষ্টি, ইতিহাসবোধ, ঐতিহ্য সচেতনতা, মানবপ্রীতি সামাজিক দায়বদ্ধতা তাঁকে সাহিত্যিক পরিচয়ের উর্ধ্বে আমাদের কালের এক চিন্তানায়কের মর্যাদায় অধিষ্ঠিত করেছে।


আহমদ ছফা ১৯৪৩ খ্রিস্টাব্দে ৩০শে জুন চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় হাশিমপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম হেদায়েত আলী এবং মাতা আসিয়া খাতুন। দুই ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন বাবা-মায়ের দ্বিতীয় সন্তান। অবিবাহিত আহমদ ছফা জীবন পার করেন। কেন তা জানা নাই।


আহমদ ছফার প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় তার পিতার প্রতিষ্ঠিত দক্ষিণ গাছবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়। তিনি ১৯৫৭ সালে নিজ গ্রামের নিত্যানন্দ গৌরচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ‘ম্যাট্রিকুলেশন’ পাশ করেন। তখন এসএসসি কে ‘ম্যাট্রিকুলেশন’ বলা হতো। ছাত্র জীবন থেকে সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। সুধাংশু বিমল দত্তের সাহচায্যে তিনি কৃষক সমিতি ন্যাপ বা তৎকালিন গোপন কমিনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন। মাস্টারদা সূর্য সেনের আদর্শে অনুপ্রাািণত হয়ে তারা কয়েকজন বন্ধু মিলে চট্টগ্রাম দোহাজারী রেল লাইন উপড়ে ফেলেন। কিছুদিন গ্রেফতার এড়াতে পার্বত্য চট্টগ্রামে আত্মগোপনে থাকেন। ১৯৬২ সালে তিনি চট্টগ্রাম নাজিরহাট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেন। সেই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে ভর্তি হন। কিন্তু তার ঢাকা বিশ্ববিদ্যালয় পড়া হয়নি। ১৯৬৭ সালে তিনি ব্রাহ্মণবাড়িয়া কলেজ থেকে প্রাইভেট পরীক্ষা দিয়ে দ্বিতীয় শ্রেণীতে ডিগ্রী পাশ করেন। ১৯৭০ সালে এমএ পরীক্ষা দেয়ার পূর্বে বাংলা একাডেমীর এক বৃত্তি পেয়ে পিএইচডির উদ্দেশ্যে তিন বছরের জন্য ফেলেশিপ প্রোগ্রামের জন্য মনোনিত হন। তার গবেষণার বিষয় ছিল ‘১৮০০ খৃষ্টাব্দ থেকে ১৮৫৮ খৃষ্টাব্দ পর্যন্ত বাংলার মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব, বিকাশ এবং বাংলার সাহিত্য-সংস্কৃতি ও রাজনীতিতে তার প্রভাব। পরবর্তীতে ১৯৭০ সালে পিএইচডি অভিসন্দর্ভের-জন্য জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের সান্নিধ্যে আসেন।


এদিকে ১৯৭১ সালে তিনি প্রাইভেটে রাষ্ট্র বিজ্ঞানে এমএ পরীক্ষা দেন। তারপক্ষে পরে পিএইচডি শেষ করা সম্ভব হয় নাই। ১৯৭১ সালে লেখক সংগ্রাম শিবির গঠন করে নানা আন্দোলনে জড়িয়ে পড়েন। ৭ই মার্চ ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা ‘প্রতিরোধ’ প্রকাশ করেন। ১৯৭১ সালে এপ্রিল মাসে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের উদ্দেশ্যে কলিকাতা চলে যান। মুক্তিযুদ্ধের সময় ‘দাবানল’ নামে একটি পত্রিকা প্রকাশ করেন। স্বাধীনতার পর দেশে ফিরে লেখালেখিতে জড়িয়ে পড়েন।


১৯৮০ সালে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক নাজিমুদ্দিন মোস্তানের সহায়তায় ঢাকার কাঁটাবনের বস্তিতে ‘শিল্পী সুলতান কর্ম ও শিক্ষা কেন্দ্র’ চালু করেন।


১৯৮৬ সালে এই লেখক জার্মান ভাষার উপর গ্রেটে ইনস্টিটিউটের ডিপ্লোমা ডিগ্রী লাভ করেন। পরবর্তী লেখক জীবনে গ্রেটের অমর সাহিত্য কম ‘ফাউস্ট’ অনুবাদ করা তার পক্ষে সহজ হয়ে পড়ে।


আহমদ ছফা সাহিত্যের প্রতিটি স্বীয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। গল্প, গান, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, ইতিহাস, ভ্রমণ কাহিনী মিলিয়ে প্রায় ত্রিশের অধিক গ্রন্থ রচনা করেন। আহমদ ছফা রচনাবলী তার জীবিত থাকাকালিন প্রকাশিত হয়। নিয়মিত পত্র পত্রিকায় তিনি লিখতেন। তার সব চেয়ে জনপ্রিয় লেখা হচ্ছে আবদুর রাজ্জাক স্যারকে নিয়ে লেখা ‘মদ্যপ আমার গুরু’।


স্বাধীনতার পর পর ১৯৭১ সালে আহমদ ছফার প্রথম গ্রন্থ ‘জাগ্রত বাংলাদেশ’ মুক্তধারা প্রকাশ করে। ১৯৭২ সালে ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ এবং ১৯৭৯ সালে ‘সিপাহী বিদ্রোহের ইতিহাস’ ও ১৯৮১ সালে বাঙালি মুসলমানের মন গ্রন্থ প্রকাশের পর দেশে এক নতুন আলোড়ন সৃষ্টি করে।
১৯৭২ সালে দৈনিক গণকন্ঠ ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস রচনা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। ‘বিতর্ক বা আলোড়ন সৃষ্টিকারী লেখার ফলে সরকারের রোষে পড়েন। সেই সময় দেশের প্রতিষ্ঠিত অপ্রতিষ্ঠিত লেখকগণ প্রতি সপ্তাহের লেখা পড়ার জন্য আতঙ্ক নিয়ে অপেক্ষা করতেন। ১৯৪৭ সাল থেকে শুরু করে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ-দীর্ঘ এ কালখন্ডে বুদ্ধিজীবিরা কিভাবে আত্মবিত্তির প্রতিযোগিতায় লিপ্ত ছিলেন, কিভাবে পুরস্কার, পদক পদবির জন্য মরিয়া ছিলেন, তা তথ্য উপাত্তসহ জাতির সামনে লেখনির মাধ্যমে তোলে ধরেন।
লেখক আহমদ ছফার কথায়:-


“আগে বুদ্ধিজীবীরা পাকিস্তানী ছিলেন,
বিশ্বাসের কারণে নয়- প্রয়োজনে। তখন
অধিকাংশ বাঙালি হয়েছেন-সেও ঠেলায় পড়ে।


দেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানী শাসকগোষ্ঠির পক্ষে প্রবন্ধ নিবন্ধ রচনা, গল্প-উপন্যাসে পাকিস্তান প্রশস্তি, স্বৈরশাসকের জীবনী অনুবাদ-এসব বিষয়কে আহমদ ছফা দেখেছেন লেখকের মেরুদন্ডহীনতার চূড়ান্ত প্রমাণ হিসাবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধ শুরুর আগ মুহূর্তে লেখক সমাজের নিস্ক্রিয়তা, যুদ্ধের সময় দ্বিধান্বিত ভূমিকা, ভারতে পালিয়ে বেড়ানো, ভোগ বিলাসে মত্ত থাকার প্রসঙ্গ উল্লেখ করে আহমদ ছফা উল্লেখ করেছেন তখনকার বুদ্ধিজীবী, লেখক সমাজ কতটা অপরিণামদর্শী ও অদূরদর্শী ছিলেন।


আহমদ ছফার বিখ্যাত রচনা সমূহের মধ্যে প্রবন্ধ, গল্প, উপন্যাস, শিশু সাহিত্য, অনুবাদ, কবিতা বিশেষভাবে আলোচিত। যেমন: বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস (১৯৭২), বাঙালি মুসলমানের মন (১৯৮১), সন্ধ্যার (১৯৭৫), একজন আলী কেনানের উত্থান পতন (১৯৮৮), অলাতচক্র (১৯৯৩), পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ (১৯৯৬), মদ্যাপি আমার গুরু (১৯৯৮), ফাউস্ট (১৯৮৬), মরণ বিলাস (১৯৮৯), সূর্য তুমি সারথী (১৯৬৭), তানিয়া (১৯৬৭)।
কাব্য: জল্লাদ সময় (১৯৭০), দুঃখের দিনে দোহা (১৯৭৫), একজন প্রবীন বটের কাছে প্রার্থনা (১৯৭৭) লেলিন ঘুমাবে এবার (১৯৭৭), গল্প: নিহত নক্ষত্র (১৯৬৭)
কিশোর গল্পে: দোলা আমার কনকচাঁপা (১৯৬৮)
শিশুতোষ ছড়া: গো-হাকিম (১৯৭৭)
অনুবাদ: তানিয়া (১৯৬৭), সংশয়ী রচনা (১৯৮১)
আহমদ ছফা সমাজ বিজ্ঞান নিয়ে কিছুদিন পদ্ধতিগত গবেষণা করেন। কিছুদিন পর তা ছেড়ে দিয়ে তিনি মৌলিক রচনা ও চিন্তাচর্চায় আত্মনিবেশ করেন। মাঝে মাঝে সাংবাদিকতা করেন। পত্রিকা প্রকাশ, প্রেস ব্যবসা, এনজিও কার্যক্রম পেশা হিসেবে নিলেও আজীবন লেখালেখিই ছিল তাঁর মুল কাজ। সিপাহী যুদ্ধের ইতিহাস গ্রন্থটি ছাত্রজীবনে লিখেছেন। কিন্তু তার প্রথম প্রকাশিত উপন্যাস ‘সূর্য তুমি সাক্ষী।’
আহমদ ছফার বিখ্যাত গ্রন্থ ‘বাঙালি মুসলমানের মন’ ১৯৮১ সালে বাংলা একাডেমী প্রকাশ করে।


“আমি জাতি হিসেবে বাঙালি মুসলমানের অপূর্ণতা, অক্ষমতা এবং অসহায়তার দিকটাই তুলে ধরতে চেষ্টা করেছি। বাঙালি মুসলমানেরা এদেশের মাটির আসল সন্তান। তারা প্রভুত্বকামী আর্যদের সঙ্গে যেমন সম্পর্কিত নয়, তেমনি আগ্রাসী তুর্কি, তাতার, ইরানী, তুরানীদেরও কেউ নয়। শুরু থেকেই বাঙালি মুসলমান একটা নির্যাতিত মানবগোষ্ঠী।


‘বাঙালি মুসলমানের মন’ গ্রন্থে আহমদ ছফা বাঙালি মুসলমানদের হীনমন্বতার ব্যাপক সমালোচনা করেছেন এবং পাশাপাশি এর বাস্তব ও যৌক্তিক কারণগুলো তুলে ধরেছেন। আহমদ ছফার মতে, হিন্দু বর্ণাশ্রম প্রথাই এদেশের সাম্প্রদায়িকতার আদিতম উৎস।
তাঁর মতে বাঙালি মুসলমানের হীনম্মন্যতার শিকড় ও বর্ণাশ্রম প্রথাতে প্রেথিত আছে। আর শাসন শ্রেণীর পৃষ্ঠপোষকতার কারণে বাঙালি মুসলমান স্বাধীন চিন্তাকে ভয় করে।”


আহমদ ছফা বাংলা সাহিত্যে তথা বিশ্ব সাহিত্যের একজন শ্রেষ্ঠ কথা সাহিত্যিক। আহমদ ছফা গল্প বলা খুবই অল্প বয়সে রপ্ত করেছিলেন। তাই পাঠকরা সহজে তার ডাকে সাড়া দেয়।


সূর্য তুমি সাক্ষী (১৯৬৭) গ্রন্থটি আহমদ ছফার প্রথম প্রকাশিত উপন্যাস। উপন্যাসটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি হৃদয়গ্রাহী উপখ্যান বলা হয়েছে। যদিও ‘বরুমতির আঁকে বাঁকে নামক একটি গ্রন্থও তাঁর প্রথম গ্রন্থ বলে অনেকে উল্লেখ করেছেন।
আহমদ ছফা চারটি বা পাঁচটি কাব্য গ্রন্থ রচনা করেন। তা পূর্বে উল্লেখ করেছি। উপন্যাস, গল্প, প্রবন্ধের পাশাপাশি কবিতা চর্চায় তিনি দক্ষ হাতের মাঝি ছিলেন।


“খড়গ্ হচ্ছে নৃত্য কর জল্লাদ সময়
তোমার সুস্থির হওয়া বড় প্রয়োজন
সকলে বিশদ জ্ঞানে তবু হয় অন্ধকারে খুন
অস্ত্রহীন তাই কেহ বিনা খুনে দায়ভাগী হয়।
কেন্দ্রহীন হে সময় ছিন্ন ডানা রাক্ষসীর মত
শরীরে গড়িয়ে চল একটানা নীতিহীন বলে
তোমার রবের চাকা ঠেকে দেখ কোন রসাতলে।
মূল্যের বৃক্ষের মূলে অহরহ হানছ আঘাত।”
-জলাদ সময়


আহমদ ছফার উপন্যাস ওঙ্কার বেশ কিছু লেখা ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে। ওঙ্কার উপন্যাসটি চলচ্চিত্রায়িতও হয়েছে। তার পুষ্প বৃক্ষ ও বিহঙ্গ পুরান উপন্যাসটি জার্মান ভাষায় অনুবাদ হয়। তিনি বেশ কিছু গানও লিখেছেন। গ্যোটের ফাউস্ট কাব্যনাট্যের বঙ্গানুবাদ তাঁর এক অমর কীর্তি।
নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী ও প্রতিবাদী বক্তব্যের জন্য আজীবন তিনি ছিলেন আলোচ্য ও বিতর্কের কেন্দ্র। পাশাপাশি নতুন প্রতিভা আবিষ্কার ও তার লালন এ নবীনদের মধ্যে চিন্তা উসকে দেয়ার ব্যাপারেও তাঁর জুড়ি ছিল না।


বাংলাদেশ লেখক শিবিরের প্রতিষ্ঠাতাদের মধ্যে আহমদ ছফা একজন ছিলেন। তবে তিনি এই সংগঠনের দেয়া পুরস্কারও তিনি গ্রহণ করে নাই।
সমাজের বঞ্চিত শিশুদের জন্য তিনি সুলতান পাঠশালা প্রতিষ্ঠা তাঁর অন্যতম কীর্তি।


আহমদ ছফা সম্পর্কে আখতারুজ্জামান ইলিয়াস ‘ওঙ্কার’ উপন্যাসের ভুমিকায় বলেন, “আহমদ ছফা সাহিত্য চর্চা শুরু করেন উপন্যাস দিয়ে। বেশ কয়েকটি ছোট গল্প লিখে হাত মসকো করার প্রচলিত নিয়ম তিনি মানেননি, তাঁর প্রকাশিত প্রথম বইটিও একটি উপন্যাস। ছফার উপন্যাস আকারে ছোট হলেও কোনোটাই কিন্তু ছোটো গল্পের সম্প্রসারণ নয়, এগুলো একেবারেই উপন্যাস। চেনা জানা জীবনের ভেতরের ব্যাপারটা নানা দিক থেকে ব্যাথার দায়িত্ব নিয়ে সমাজ ও রাজনীতির ভাঙাচোরায় কাজ করছে কোন রহস্য, তারই অনুসন্ধানে ছফা নিয়োজিত। মুখ ও স্বস্তি জলাঞ্জলি দিয়ে তিনি কাজ করেন এমন সব পরিবেশ নিয়ে যা বেশীর ভাগ সময়ে তাঁর স্বভাবের মনখুল নয়। পাঠককে তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন যাদের সঙ্গে বেশীর ভাগ সময়েই তিনি নিজে বা তাঁর পাঠকেরা তাদের পছন্দ করেন না; অন্তত তাদের অনেকে কান্ডকীর্তিতে সায় দেয়া মুশকিল। সেই খুচরো খাচরা ও টুটাফোটা মানুষের একেকটা আস্ত চেহারা তৈরি করতে ছফাকে রীতিমত যুদ্ধ করতে হয় এবং পাঠককে তিনি উস্কে দেন এ যুদ্ধে নেমে পড়তে।


আহমদ ছফার প্রবন্ধ, উপন্যাস, গল্পে বর্ণনা, কৌশল ,চরিত্র চিত্রন রীতি এবং অনুভুতি স্নিগ্ধ ও হৃদয়গ্রাহ্য ভাষাই মনকে গ্রাস করে। তাঁর রচনার অন্তর্গত সংবেদনশীলতাই বক্তব্যের গভীরে টেনে নেয়। মনে হয়, একটি মহাকাব্যের বিষয়কে যেন সনেটে বেঁধে দেয়ার চেষ্টা করা হয়েছে তার উপন্যাসে।


পশ্চিম বঙ্গের লেখক সিদ্ধার্থ ঘোষ ‘সাহিত্য ধারা’ পত্রিকায় লেখক আহমদ ছফা সম্পর্কে বলেন-
“ক্ষতিষ্ণু সমাজের প্রতিনিধি (বাবা বাংলা মার মুখে ভাষা ফোটাতে পারবে না, এ কাজ একমাত্র শক্তিমান সচেতন মানুষের সম্মিলিত প্রচেষ্টাতেই সম্ভব। এই কথা কটি যে কতখানি সত্য তা আমরা এখানে (পশ্চিম বাংলায়) সবচেয়ে ভাল বুঝতে পারছি।”


আহমদ ছফা রচিত প্রতিটি উপন্যাসই ভাজ্যিক সৌকর্য, বিষয়বস্তু ও রচনা শৈলীর অভিনবত্বে অনন্য। মানসিক, সাংস্কৃতিক ও আর্থ সামজিক সুক্ষাতিসু² অনুষজ্ঞসহ ছফার চরিত্র সৃষ্টির তথা কাহিনীকথনের পারঙ্গমতা অসামান্য। অধ্যাপক আবুল ফজলের মতে স্বাধীনতা উত্তর আহমদ ছফার উপন্যাস স্বাধীনতা আন্দোলনের সর্বোত্তম সাহিত্যিক বহিঃপ্রকাশ।


আহমদ ছফা ও তার রচনাকর্ম দেশের অনেক লেখক, শিল্পী, কবি চলচ্চিত্রকার ও বুদ্ধিজীবীকে অনুপ্রাণিত করেছে, তাদের মধ্যে অন্যতম হুমায়ুন আহমদ, ফরহাদ মজহার, মুহাম্মদ জাফর ইকবাল, তারেক মাসুদ এবং সমিুল্লাহ খান। অনেকের মতে স্বাধীন বাংলাদেশের সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী হচ্ছেন আহমদ ছফা।


বাংলা ভাষার একজন শ্রেষ্ঠ প্রাবন্ধক ও উপন্যাসিক বলে বিবেচিত আহমদ ছফা ছিলেন ‘সুবিধাবাদের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠ এবং আদর্শনিষ্ঠা ও প্রগতিপন্থী একজন সংস্কৃতিকর্মী। জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের মতে ‘ছফার রচনাবলী গুপ্ত ধনের খান এবং সাহিত্যকর্ম স্বকীয় এক জগতের সৃষ্টি করে যে জগতে যে কোন পাঠক হারিয়ে যেতে পারে।


কথা সাহিত্যিক হুমায়ুন আহমদ, আহমদ ছফাকে ‘অসম্ভব শক্তিধর একজন লেখক বলে অভিহিত করেছেন। মুহাম্মদ জাফর ইকবালের মতে ‘আহমদ ছফা চুলের ডগা থেকে পায়ের নখ পর্যন্ত একশ ভাগ খাঁটি সাহিত্যিক। জাফর ইকবাল আরও বলেন “আমাদের সৌভাগ্য তার মত একজন প্রতিভাবান মানুষের জন্ম হয়েছিল।”


বিশিষ্ট লেখক, বুদ্ধিজীবী, কবি ফরহাদ মজহার বলেছেন আহমদ ছফা গাছবাড়িয়া গ্রাম থেকে আসা অতি সাধারণ একটি গ্রামের ছেলে। কিন্তু সাহিত্য, সংস্কৃতি, চিন্তা ও রাজনীতির জগতে সে যে উত্থাল পাথাল ধাক্কা দিয়ে গেল তার ফলে বাংলাদেশের সাহিত্য বলি, সংস্কৃতি বলি, রাজনীতি বলি, বৈপ্লবিক কর্মকাণ্ড বলি তার সঙ্গে খোদ একটা বোঝাপড়া না করে কোনো ক্ষেত্রেই অগ্রসর হওয়া যাবে না।


এই অসাধারণ সাহিত্যিক আহমদ ছফা সম্পর্কে বলতে গিয়ে আহমদ শরীফ বলেন, “সুবিধাবাদীদের Life is a compromise তত্তে¡ ছফার আস্থা নেই। আজকের বাংলাদেশে এমনি স্পষ্ট ও অপ্রিয়ভাষী আরো কয়েকজন ছফা যদি আমরা পেতাম, তাহলে শ্রেয়তর পথ স্পষ্ট হয়ে উঠত।
সরকার ফজলুল করিম বলেছিলেন, “ছফা কেবল পাঠ করার বিষয় নয়, চর্চা করার বিষয়।” আহমদ ছফার সাহিত্য এক একটি যেন শব্দ যেন শিলাখন্ডের মত ভারী। তার মধ্যে রয়েছে গভীর ভালোবাসা, মমতা তার কোনো হিসাব নাই।অমর এই কথা শিল্পী ২০০১ সালে ২৮শে জুলাই, অতি অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে যান।

The post আহমদ ছফা একজন প্রতিবাদী কথা সাহিত্যিক appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/ahmed-sofa/feed/ 0
কবি ফররুখ আহমদ : আমাদের অনুপ্রেরণা বাতিঘর https://chintavabna.com/farrukh-ahmed/ https://chintavabna.com/farrukh-ahmed/#comments Sun, 20 Jun 2021 11:01:50 +0000 https://chintavabna.com/?p=527 “যেখানে উত্তাল স্রোতে দিশাহারা মত্ত এ নাবিকসমুদ্রের ঘন বনে নাহি খুঁজে পায় তার দিকশুধু দেখে বহু দূরে জোনাকির উজ্জ্বল প্রদীপজ্বলিয়া মাটির মেয়ে মরীচিকা তালে পরে…

The post কবি ফররুখ আহমদ : আমাদের অনুপ্রেরণা বাতিঘর appeared first on চিন্তা ভাবনা.

]]>

“যেখানে উত্তাল স্রোতে দিশাহারা মত্ত এ নাবিক
সমুদ্রের ঘন বনে নাহি খুঁজে পায় তার দিক
শুধু দেখে বহু দূরে জোনাকির উজ্জ্বল প্রদীপ
জ্বলিয়া মাটির মেয়ে মরীচিকা তালে পরে টীপ,
যার লাগি প্রতি রগে জেগে উঠে টান
মৃত্তিকা সে নাবিকের প্রাণ।”

কবি ফররুখ আহমদ কথাগুলো তাঁর গ্রন্থ “হে বন্য স্বপ্নেরা” সমগ্র শিরোনামে লিখেছেন। বইটি প্রকাশিত হয় নভেম্বর ১৯৭৬ সালে। ফররুখ আহমদ কেন্দ্রীয় স্মৃতি সংসদ কর্তৃক প্রকাশিত। প্রকাশক ছিলেন বিখ্যাত সচিব, সাহিত্যিক মুহাম্মদ ফাওজুল কবির খান।


কবি ফররুখ আহমদকে আমরা জানি একজন মুসলিম রেনেসার কবি হিসাবে। ১৯৭৪ সালে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র, তখন একবার কবিকে দেখার জন্য তার সরকারি বাসভবন ইস্কাটনে গিয়েছিলাম। বাসায় গিয়ে কবিকে নিজ চোখে দেখে এসেছিলাম। তখন তেমন বেশী কিছু কবি সম্পর্কে আমি জানতাম না। বন্ধুদের মুখে কবির সুবর্ণনা শোনে কবিকে দেখার ইচ্ছা হয়। তখন সবে মাত্র এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছি। অবশ্য স্কুল জীবনে আমার কবিতা লেখার বেশ ঝোক ছিল। কবিতা ও লিখে ছিলাম। চট্টগ্রামের আজাদী পত্রিকায় আমার বেশ কয়েকটি কবিতা ছাপা হয়। তবে প্রবন্ধ লিখে আমি স্কুল জীবনে বেশ পুরস্কৃত হয়েছি। একবার যখন আমি দশম শ্রেণীর ছাত্র তখন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার পক্ষ থেকে “স›দ্বীপ উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক রচনা প্রতিযোগীতায় একমাত্র প্রথম পুরস্কারে ভূষিত হয়েছিলাম। ১৯৬৯ সালের কথা। নগদ পুরষ্কার পেয়েছিলাম। আমাদের স্কুলের প্রধান শিক্ষক জনাব আবুল খায়ের স্যার এই আনন্দে স্কুল ছুটি ঘোষণা করেন। সে কি আনন্দ। স্কুল জুড়ে আমার প্রশংসা। যাক সেই কথা। আজ আমাদের প্রিয় কবি ফররুখকে নিয়ে ভাবনা।

কবি ফররুখ আহমদ এর জীবনের কর্মময় সময়কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কবির সৃষ্টি কাব্য সাত সাগরের মাঝ, সিরাজাম মুনীরা, নৌফেল ও হাতেম প্রভৃতি কয়েকটি কাব্য প্রকাশের পূর্বেকার কর্মময় জীবন। আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে উল্লিখিত কাব্যগ্রন্থ রচনা থেকে পরবর্তী তার সাহিত্য চর্চা জীবন।


কবি ফররুখ আহমদ ১০ই জুন ১৯১৮ সালে মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় জন্ম গ্রহণ করেন। তার মৃত্যু হয়েছিল ১৯শে অক্টোবর ১৯৭৪ সাল। বাংলা সাহিত্যের রোমান্টিক কবি ফররুখ আহমদ। যদিও তাকে অনেকে মুসলিম রেনেসাঁর কবি হিসাবে বলে থাকেন।
কবি ১৯৫২ সালে মাতৃভাষা আন্দোলনে সক্রিয় ছিলেন। ভাষার উপর তার কবিতা আজও পাঠকে মোহিত করে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রতি কবির অকুন্ঠ সমর্থন জাতিকে উদীপ্ত করে।


বাংলা ভাষার উপর কবিতায় কবি বলেন, কবি ফররুখ আহমদ সম্পর্কে বলতে গিয়ে বিশিষ্ট সাহিত্যিক লেখক গবেষক জিল্লুর রহমান সিদ্দিকী কবির লেখা “হে বন্য স্বপ্নেরা” কাব্যগ্রন্থের ভূমিকায় বলেন, “যে সব কারণে কোন কবির প্রাথমিক রচনা সঞ্চায়নযোগ্য বলে গণ্য হয় তার সবগুলিই এই কাব্যে বর্তমান। প্রথমত: সেই কবিকে অবশ্যই একজন অসামান্য কবি হতে হবে। দ্বিতীয়ত: সেই কবিতাগুলির একটা স্বকীয় মূল্য থাকতে হবে। এবং তৃতীয়ত: ঐ কবির পরিণত রচনার সাথে এসব কবিতার একটা যোগসূত্র থাকতে হবে।ফররুখ আহমদ যে একজন অসামান্য কবি এ বিষয়ে অনেকের মতো আমিও নি:সন্দেহ।”


কবি জীবনের প্রথম দিকের কবিতা, ছড়ায়, প্রবন্ধে যে ভাব, চিন্তার বিকাশ ঘটেছিল পরবর্তীতে তা স্থায়ী লক্ষণ হিসাবে দেখা যায়। তার কবিতায় শব্দ প্রয়োগ, উচ্চারণের দিকে প্রবণতা এবং কল্পনার দূরাচারিতা। এই পর্বে তিনি সনেটের আঙ্গিকে আত্মস্থ হয়েছেন। ‘শিকার’, ‘জেয়ার’, ‘নাবিক’ ‘পাথরের দিন’ ও ‘ঘুম’ এর মতো দৃঢ়বন্ধ সনেট লিখেছেন ভাষায় সঞ্চার করে দিয়েছেন এক স্বাস্থ্যোজ্জ্বল কান্তি-‘শিকার’ শিরোনামে কবি লিখেন-

“বিদ্যুৎ বন্যার বহ্নি বুকে পুরে হাঙরের মত
মেঘেরা চলেছে ডুবে আকাশের গহীন নদীতে
নি:শব্দ সঞ্চারে, জলে অগ্নিগর্ভ পাহাড়ের মত
বিপুল প্রতঙ্গ, আর অবরুদ্ধ কোটি ধমনীতে
জাগে এক চাঙ্গা ঝড় ঘণীভূত বাষ্পের ধোঁয়ায়।”


কবি ফররুখ আহমদ এর সাহিত্যে কবি মাইকেল মধুসূধনের প্রভাব ছিল। কিন্তু পার্থক্য ছিল মাইকেলের পক্তি ছিল চৌদ্দমাত্রার ফররুখের সনেটে পক্তি ছিল আঠার মাত্রার। ফররুখের কৃতিত্ব এখানেই এবং এটা তার প্রাথমিক কবিতায় স্পষ্টভাবেই দেখা যাচেছ যে দীর্ঘ পয়ারের মধ্যে তিনি শুধু ঋজুতাই নয়, শুধু ধ্বনির ঐশ্বর্যই নয়, প্রয়োজন মতো আনতে পারেন দীর্ঘশ্বাসের আকুতি, জাগাতে পারেন শব্দের তরল কল্লোল- যেমন ‘প্রতীক্ষা’ কবিতায় কবি বলেন,

“কোথায় অনেক দূরে নামিয়াছে বৃষ্টির কোমল
সজল সহানুভূতি-কোথায় জমেছে যেন মেঘ
দূর বহু দূর হতে বাতাসের সাথে সেই জল
স্বপন আশ্বাস আনে। কবে তুমি দেখা দেবে মেঘ।”


মাইকেল তার কাব্যকাহিনী গড়ে তোলতে যেমন মহাভারত ও রামায়ানের মতো গ্রন্থ বেছে নিয়েছিলেন, ফররুখ তেমন সামনে টেনেছিলেন বিশ্ব মুসলিম সাহিত্য, আলিফ লায়লা ও হাতেম তাই এর মতো কাহিনীর। ঊনিশ শতকের শেষ ও বিশ শতকের গোড়ার দিকে মুসলিম জাগরণের যে স্রোত প্রবাহিত হয়, তিনি তার প্রত্যক্ষ ফসল। সেই সাথে গেয়েছেন মানবতার জয়গান। আযানের মতো উদান্ত স্বরে তার আহবান ধ্বনিত হয়েছে জাতির উদ্দেশ্যে।


“সাত সাগরের মাঝি’ কাব্য গ্রন্থে ‘পাঞ্জেরী’
শিরোনামে কবি বলেন,
“রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী?

এখনো তোমার আসমান ভরা মেঘে?
সেতারা, হেলাল এখনো উঠেনি জেগে?
তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে,
অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি।”

এইখানে আলোচ্য বিষয় হচ্ছে, মাইকেল যদি মহাভারত, রামায়ণ নিয়ে তার কাব্য রচনার মূল বিষয় নির্ধারণ করতে পারেন, তবে ফররুখ কেন আলিফ লায়লা, হাতেম তাই বা মুসলিম সাহিত্যের গভীর বিষয় নির্ধারণ করতে পারবেন না! সমালোচকদের এক কেন্দ্রীক চিন্তা এখানে যুক্তিতে মোটেই টিকে না।
প্রথম দিকে কবি ফররুখ বামপন্থী রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। পরবর্তীতে ধীরে ধীরে তিনি মুসলিম রেনেসাঁর সমর্থক হয়ে পড়েন। ফররুখ তার লেখনিতে ‘মুহূর্তের কবিতায়’ বলেন,

“যখন শুনেছি আমি মৃত্যু আছে সূর্যেরও সমান
অগণন জ্যোতিষ্কের ভাগ্যলিপি মৃত্যু দিয়ে ঘেরা,
তখনি হয়েছে মনে এ আকাশ রহস্যের ডেরা,
তখনি হয়েছে মনে এ জীবন ক্ষণিকের গান।”

১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রতি কবির সমর্থন ছিল অতি দৃঢ়। ধর্মীয় কুসংস্কার ও পাকিস্তানের অপরিণামদর্শী রাজনীতিবিদদের বিরুদ্ধে তার লেখা ছিল কঠোর। ১৯৬৬ সালে সিতারা-ই ইমতিয়াজ খেতাব প্রত্যাখ্যান করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রতি ছিল তার অবিরাম সমর্থন।
১৯৩৭ সালে কবির কবিতা প্রথম প্রকাশিত হয় মোহাম্মদ হাবীবুল্লাহ বাহার সম্পাদিত বুলবুল পত্রিকায় শ্রাবণ সংখ্যায় ‘রাত্রি’ নামে এবং মোহাম্মদ আকরাম খাঁ সম্পাদিত মোহাম্মদীতে ‘পাপজনম’ কবিতা প্রকাশিত হয়।
ফররুখ প্রথম খ্যাতি অর্জন করেন ১৯৪৪ সালের দুর্ভিক্ষের পটভূমিতে লেখা ‘লাশ’ কবিতার জন্য। সুকান্তের ‘অকাল’ পত্রিকায় প্রকাশিতÑ হয়। তার প্রথম কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি’। ১৯৫২ সালে প্রকাশিত হয় কাব্যগ্রন্থ ‘সিরাজাম মুনীরা’। যে বিখ্যাত ‘লাশ’ কবিতায় কবি কি বলেন, আমরা কিছু অংশ শুনি:


“শাশ্বত মানব সত্তা মানুষের প্রাপ্য অধিকার
ক্ষুধিত মুখের গ্রাস কেড়ে নেয় রুধিয়া দুয়ার
মানুষের হাড় দিয়ে তার আজ গড়ে খেলাঘর
সাক্ষ্য তার পড়ে আছে মুখ গুঁজে ধরনীর পর।”


If a great Poet were to rise among the Mussulmans of India, he could write a magnificent epic on the death of Hossen and his brother. He could chlist the feelings of the whole race on his half.
অর্থাৎ ভারতে মুসলমানদের মধ্যে কোনো কবি জন্ম নিলে হোসেন ও তার ভাইয়ের মৃত্যু নিয়ে চমৎকার এক মহাকাব্য লিখতে পারতেন। রূপদান করতে পারতেন গোটা জাতির অনুভূতিকে। (মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদ, পৃষ্ঠা-৫১)
বন্ধু রাজনারায়ণকে লেখা চিঠিতে আক্ষেপ করে কথাটা বলেছিলেন ইংরেজীতে মহাকবি- মাইকেল মধুসূদন দত্ত। তার এই আক্ষেপ মোচনের দায় কাঁধে নিয়ে কেউ দন্ডায়মান হয়নি। কিন্তু মুসলিম সংস্কৃতিকে বাংলা সাহিত্যে ছড়িয়ে দেবার জন্য আবির্ভাব ঘটেছিল একজন সাহিত্যিকের ফররুখ আহমদ। আহমদ বিন রুমি ২০১৯ সালে “পাঞ্জেরী: একজন ফররুখ আহমদের গল্প” শীর্ষক প্রবন্ধে নিপুণভাবে উল্লিখিত বিষয়টি টেনে এসেছিলেন।


কবি ফররুখ এক অসাধারণ কবি। ১৯৬৩ সালে ‘মুহূর্তের কবিতা’ সনেটগ্রন্থ প্রকাশিত হয়। ‘পাখীর বাসা’ ১৯৬৫ সালে প্রকাশের পর ১৯৬৬ সালে তার বিখ্যাত গ্রন্থ ‘হাতেম তা’য়ী’ প্রকাশের পর ইউনেস্কো পুরষ্কার ও আদমজী পুরস্কার লাভ করেন। বাংলা ভাষায় আরবী-ফারসী শব্দের ব্যবহারে অভিনবতœ ও মৌলিক আঙ্গীকে তাকে বিশেষ মর্যাদা দান করেছে।
তাই কবির ভাষায় বলা যায়


“ভেঙে ফেলো আজ খাকের মমতা আকাশে উঠেছে চাঁদ
দরিয়ার বুকে দামাল জোয়ার ভাঙছে বালুর বাঁধ
ছিঁড়ে ফেলে আজ আয়েশী রাতের মখমল অবসাদ,
নতুন পানিতে হাল খুলে দাও, হে মাঝি সিন্দাবাদ।”


১৯৫৭ সালে পলাশীর করুণ ঘটনা ১৯৫৭ ব্রিটিশ বিরোধী আজাদী আন্দোলন, ১৯২৩ সালে তুরস্কে দীর্ঘকালের মুসলিম খেলাফতের অবসান প্রভৃতি কবিকে দারুণভাবে প্রভাবিত করে। ইউরোপ যেমন পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে গ্রিক ও রোমান শিক্ষা, শিল্প ও সভ্যতা থেকে অনুপ্রেরণা নেয়, তেমনি ফররুখ খুঁজে পেয়েছিলেন, নবম ও দশম শতকের বাগদাদ, কায়রো কর্ত্তোবার। তাই কবি রুমি, ফেরদৌস, জামী, কারবালা, শবেকদর সহজে তাকে তার কবিতার বিষয়বস্তু হয়ে উঠে। কবি কন্ঠে তাই আমরা শুনতে পাই- পুরাতন সকল ব্যবস্থাকে ভেঙ্গে নতুন করে সমাজ ও রাষ্ট্রকে গড়তে-

“মোর জামাতের সকল স্বপ্ন ভেঙে ভেঙে হল চুর,
মিশে গেল মরু- বালুকায়-সাইমুমে,
ঝড় মৌসুমে চলো আজি মোরা গড়ি সেই কোহিতুর
কারিগর, তুমি থেকো না অসাড় ঘুমে।”


কবি নজরুলের যখন সাহিত্য জীবনের সমাপ্তি তখন কবি ফররুখের আগমন। নজরুল এসেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের অস্থিরতা, খেলাফত ও অসহযোগ আন্দোলনের সময়। ফররুখ এসেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা, পাকিস্তান আন্দোলন ও দুর্ভিক্ষের করুণ অভিজ্ঞতা নিয়ে। আল্লামা ইকবালের ভাবশিষ্য নিজ জাতির সমস্যাকে চোখে আঙুল দিয়ে ফররুখ আমাদের দেখিয়ে তার লেখনির মাধ্যমে বলেছিলেন,


“হে মাঝি এবার তুমিও পেয়ো না ভয়
তুমিও কুড়াও হেরার পথিক তারকার বিস্ময়
ঝরুক এ ঝড়ে নারঙ্গী পাতা তবু পাতা অগণন
ভিড় করে সেথা জাগছে আকাশে হেরার রাজতোরণ।”


কবি ফররুখ ছিলেন সাম্যের কবি, দরিদ্রের কবি নিপীড়িত মানবতার কবি। স্বধর্ম আর স্বজাতির প্রতি ভালবাসা কবিকে কখনও বিশ্বমানবতার কল্যাণ কামনায় বিরত করেনি। সাম্যবাদ কিংবা গণতন্ত্রেও চরম উদ্দেশ্য সামাজিক শান্তি ও মানুষের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা থেকে কবিকে বিরত করেনি। ফররুখ কবি জীবনে নিঃশ্বাসের মধ্যে সমস্যার মূল সমাধান খুজে পেয়েছিলেন । তাই তার কলম ও কন্ঠে বার বার অভাব, অভিযোগ, অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে ধ্বনিত হয়েছে। বিশ্ব মানবতার কন্ঠে কবি কন্ঠ বলে উঠে-


“লোহুতে পার্থক্য নাই বণি আদমের
শিরায় শিরায় আর ধমনীতে দেখি বহমান
এক রক্ত ধারা।”


ফররুখ ছিলেন অতি উঁচু মাপের আধুনিক কবি। পশ্চিমা আধুনিক কবিদের রচনার আঙ্গিক ও বিশুদ্ধতা ফররুখের কবিতায় দৃশ্যমান। কবি হাসান হাফিজুর রহমান ‘আধুনিক কবি ও কবিতা’ বই ১৯৯৩ সালে কবি সম্পর্কে বলেন, “ফররুখ আমাদের কাব্য সাহিত্যে আধুনিক উত্তোলণে প্রকৃত সাহায্যটা করেছেন তার কাব্যভাষা এবং অঙ্গিকের প্রয়োগে।”
চিত্রকল্প ও প্রতীকের ব্যবহারে ফররুখ ছিলেন অনন্য। তাই কবির ভাষায়-


“রাত্রির অগাধ বনে ঘোরে একা আদম-সুরত
তীব্রতর দৃষ্টি মেলে তাকায় পৃথিবী
জাগো জনতার আত্মা ওঠো। কথা কও।
কতোকাল আর তুমি ঘুমাবে নিসাড় নিস্পন্দ।”


কবি ফররুখ আহমদ ছিলেন শোষণের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর। ১৯৫২ ভাষা আন্দোলন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ, আইয়ুব শহীর বিরুদ্ধের গণআন্দোলন প্রভৃতি সকল স্তরে তিনি ছিলেন সোচ্চার। তার লেখনি আমাদের সেই সময় অনেক বেশী অনুপ্রেরণা জুগিয়েছে। কিন্তু তিনি রাষ্ট্রের সকল সম্মান পেয়েছেন। একুশে পদক, বাংলা একাডেমী পদক, স্বাধীনতা পদক, আমজীপদ, ইউনেস্কো পদক সহ সকল মর্যাদাবান সম্মানে তিনি ভূষিত হয়েছিলেন।


কিন্তু স্বাধীনতাযুদ্ধ ও পরবর্তী তার লেখনির মাধ্যমে যে তরুণ সমাজ সৃষ্টি করতে চেয়ে ছিলেন তাতে বেশ বেগ পেতে হয়। তিনি তখন আর সমাজের সঙ্গে কেন যেন মিলিয়ে বলে নিজকে ধরে রাখতে হোঁচট খেয়েছেন।


অর্থনৈতিক দৈন্যতা সকল কবি, সাহিত্যিকদের জীবনে থাকে। নজরুলের সবচেয়ে বেশী ছিল। কবি ফররুখও জীবনের শেষ অভাবের তীব্রতা বেশ অনুভব করেছিলেন। কিন্তু তিনি ছিলেন স্বাধীনচেতা, আত্ম মর্যাদাবান ব্যক্তিত্ব, শির উঁচু করে পুরো জীবন কাটিয়েছেন। তখনকার সরকার ও সাহিত্যমোদী ব্যক্তিগণ ও তেমন কবিকে সহযোগীতা করে নাই। তবুও কবি আমাদের প্রিয়, তার সৃষ্টি বাংলা সাহিত্যে অমর। কালজয়ী। আমাদের ভবিষ্যত গড়ার অনুপ্রেরণার বাতিঘর।

The post কবি ফররুখ আহমদ : আমাদের অনুপ্রেরণা বাতিঘর appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/farrukh-ahmed/feed/ 2
সব্যসাচী লেখক : সৈয়দ শামসুল হক সাহিত্যের সকল শাখায় দক্ষতার পরিচয় https://chintavabna.com/syed-shamsul-haque/ https://chintavabna.com/syed-shamsul-haque/#respond Mon, 05 Apr 2021 06:24:32 +0000 https://chintavabna.com/?p=236 “আমি জন্মেছি বাংলায়আমি বাংলায় কথা বলি।আমি বাংলার সকল পথ দিয়ে, হাজার বছর চলি।চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে।তেরশত নদী শুধায় আমাকে, কোথা থেকে…

The post সব্যসাচী লেখক : সৈয়দ শামসুল হক সাহিত্যের সকল শাখায় দক্ষতার পরিচয় appeared first on চিন্তা ভাবনা.

]]>

“আমি জন্মেছি বাংলায়
আমি বাংলায় কথা বলি।
আমি বাংলার সকল পথ দিয়ে, হাজার বছর চলি।
চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে।
তেরশত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে?
আমার পরিচয়, সৈয়দ শামসুল হক।”

সৈয়দ শামসুল হকের বয়স যখন মাত্র এগার বছর তখন তিনি টাইফয়েডে আক্রান্ত হয়েছিলেন। জানালার ধারে তার কক্ষ থেকে বাহিরে তাকিয়ে নানা দৃশ্য দেখছিলেন। হঠাৎ দেখতে পেলেন রান্না ঘরের পাশে সজনে গাছের ডালে একটি সুন্দর টুকটুকে লাল পাখি। এই দৃশ্য তাকে মোহিত করে। বেশ সুন্দরভাবে জীবনের প্রথম কবিতার লাইন দুইটি তিনি জ্বরে থাকা অবস্থায় লিখলেন-

”আমার ঘরে জানালার পাশে গাছ রহিয়াছে
তাহার উপর দুটি লাল পাখি বসিয়া আছে।”

কবিতার এই দুটি লাইন দিয়ে তার সাহিত্যকর্মের যাত্রা শুরু হয়। সেই যে লেখালেখি শুরু করেছেন, তা বলতে গেলে মৃত্যুর পূর্ব পর্যন্ত তার অবিরাম কলম চলতে থাকে।
সৈয়দ শামসুল হক রংপুর কুড়িগ্রামে জন্ম গ্রহণ করেন। বর্তমানে কুড়িগ্রাম একটি আলাদা জেলা। ১৯৩৫ সালে ২৭শে ডিসেম্বর এই কবির জন্ম। তাঁর পিতা ছিলেন সৈয়দ সিদ্দিক হুসাইন। মা ছিলেন হালিমা খাতুন। মুসলিম পরিবারে জন্ম তার। সৈয়দ শামসুল হকের পিতা সৈয়দ সিদ্দিক হুসাইন পেশায় একজন হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন। সৈয়দ হকের ভাই বোন মিলে ছিলেন আট জন। তিনি অষ্টম ভাই বোনের মধ্যে সকলের বড় ছিলেন। তাঁর স্কুল জীবন শুরু হয় কুড়িগ্রাম মাইনর স্কুল থেকে। পরবর্তী তিনি কুড়িগ্রাম হাই ইংলিশ স্কুলে ভর্তি হন। ১৯৫০ সালে সানডে লেটার মার্কসহ তিনি ম্যাট্রিক পাস করেন। তখন এসএসসিকে ম্যাট্রিক বলা হতো। ১৯৫০ সালে মেট্রিক পাসের পর তিনি লেখালেখিতে বেশ ব্যস্ত হয়ে পড়েন। প্রচুর কবিতা লেখা শুরু করলেন। ম্যাট্রিক
পাসের পর বাসায় বসে বসে নিজের খাতায় তিনি দুইশতটি কবিতা লিখে ফেলেন। বাবা যেহেতু হোমিওপ্যাথিক ডাক্তার ছিল, তাই ছেলেকে ডাক্তারী পড়ার ইচ্ছা পোষণ করেন। কিন্তু সৈয়দ হকের মাথায় ছোট বেলা থেকে সাহিত্য ঘুরপাক খাচ্ছিল। সাহিত্য চর্চায় তার নেশা শিশুকাল থেকে। তাই ডাক্তারী পড়ার কোন আগ্রহ তার ছিল না। ১৯৫১ সালে তিনি পিতার ইচ্ছার প্রতি সম্মান না দেখিয়ে কুড়িগ্রাম থেকে ভারতের বোম্বেতে চলে যান। সেখানে গিয়ে এক সিনেমা প্রোডাকশন হাউজে সহকারী হিসেবে চাকরি করেন। অবশ্য এক বছর পর ১৯৫২ সালে দেশে ফিরে ঢাকায় এসে জগন্নাথ কলেজে মানবিক শাখায় এইচএসসি ক্লাশে ভর্তি হন। ১৯৫৪ সালে ইন্টারমিডিয়েট পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগে ভর্তি হন। স্কুল জীবন থেকে সৈয়দ হক খুবই মেধাবী ছাত্র ছিলেন। কিন্তু লেখাপড়ার প্রতি তেমন মনোযোগ ছিল না। সাহিত্য চর্চা, বই পড়া, কবিতা লেখা তাঁর নেশায় পরিণত হয়। তাই পাঠ্যপুস্তকের প্রতি তার আগ্রহ হারিয়ে যায়। কলেজ জীবন থেকে লেখালেখিতে দক্ষ হয়ে উঠেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র থাকাকালীন তিনি একজন লেখক হিসাবে সুখ্যাতি অর্জন করেন। ১৯৫৬ সালের পর তিনি বিশ্ববিদ্যালয় লেখাপড়া না করে পুরোদমে লেখালেখিতে ব্যস্ত হয়ে পড়েন।
১৯৯৬ সালে সৈয়দ শামসুল হক বাংলা একাডেমীর পুরস্কার পান। তখন তাঁর বয়স ছিল মাত্র ২৯ বছর। এত অল্প বয়সে বাংলা একাডমীর পুরস্কার পাওয়ার কোন রেকর্ড নাই। বাংলা একাডেমীর পুরস্কার একটি বিরল সম্মান। পঞ্চাশ দশক থেকে সৈয়দ হক বিচিত্র রচনায় তার সাহিত্য ভান্ডার সমৃদ্ধ করতে সক্ষম হয়েছিলেন।
তার প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় শতাধিক।বিংশ শতাব্দীর শেষে সৈয়দ শামসুল হক একজন শক্তিমান লেখক ছিলেন। তার সময়ে লেখালেখিতে ছিলেন তার স্ত্রী আনোয়ারা সৈয়দ হক, কবি আল মাহমুদ, কবি শামসুর রহমান, হুমায়ুন আজাদ প্রমুখ। এদের পূর্বে একই ধারার লেখক ছিলেন সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ মুজতবা আলী। সকলকে ছাড়িয়ে তিনি উঠে আসেন কবিতা, গল্প, নাটক, সিনেমা, গান, প্রবন্ধ, উপন্যাস ছড়া প্রভৃতিতে দক্ষতার নিপুণ কারিগর। সব বিষয় লেখালেখিতে থাকলে একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা ও পারদর্শিতা পরিচয় মিলে কোন কোন লেখকের। কিন্তু সৈযদ শামসুল হক সকল শাখায় দক্ষতার সঙ্গে তার আভিজাত্য বজায় রাখেন। আর এই ধরনের সকল শাখার সফল ব্যক্তি হন সর্বসাচী লেখক। তিনি বাংলা সাহিত্যের সকল শাখায় দক্ষতার পরিচয় দিয়েছেন। তাই তাকে তার সময় ‘সব্যসাচী’ লেখক হিসেবে সকলে স্বীকৃতি দিয়েছে। তিনি ছিলেন আধুনিক, গতিশীল এবং মুক্তিযুদ্ধের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। তার সাহিত্যকর্মে এই সবের সুন্দর প্রমাণ মিলে। আমার পরিচয় কবিতা তিনি লিখেন,

“এই ইতিহাস ভুলে যাবো আজ, আমি কি তোমার সন্তান?
যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান;
তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি-
চোখে-নীলাকাশ, বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি।”

সৈয়দ শামসুল হকের পিতা মারা যাওয়ার পর বড় সংসারের আর্থিক দৈন্যতা দেখা দেয়। পরিবারের বড় সন্তান হিসেবে দায়িত্ব পড়ে তার উপর। তাই উপার্জনের জন্য তিনি চলচ্চিত্রের জন্য চিত্রনাট্য লেখা শুরু করেন। ১৯৫৯ সালে তিনি ‘মাটির পাহাড়’ চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেন। পরবর্তীতে ‘তোমার আমার’ ‘শীল বিকেল’, ‘কাঁচ-কাটা হীরে’, ‘বড় ভাল লোক ছিল’ ‘ক, খ, গ, ঘ ঙ পুরস্কারসহ বহু চিত্রনাট্য কাহিনী ও সংলাপ লিখেন। ‘বড় ভাল লোক ছিল’ ‘পুরস্কার’ এই দুইটি চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
বিবিসি সংবাদ পাঠক হিসাবে চাকরি নিয়ে তিনি ১৯৭১ সালে স্বাধীনতার পূর্বে লন্ডন চলে যান। ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর বিবিসি পাঠক হিসাবে তিনি পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পনের সংবাদ পরিবেশন করে নিজকে ধন্য মনে করেন। ১৯৭১ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত তিনি বিবিসি বাংলার প্রযোজক হিসেবে চাকরিতে রত ছিলেন। তাঁর দৃঢ়কণ্ঠ ও সাবলীল উচ্চারণের জন্য তিনি শ্রোতাদের খুবই প্রিয় ছিলেন। বিবিসি কাজ করার সময় তিনি নাট্যকার হিসাবে বেশ পরিচিতি লাভ করেন। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ ‘নুরুদ্দীনের সারা জীবন’ এই দুইটি নাটক বিবিসি প্রচারের পর তার সুনাম বাংলা ভাষাভাষীদের মধ্যে ছড়িয়ে পড়ে। ঐ দুটি নাটক তখন সবচেয়ে বেশি দর্শক ও পাঠক নন্দিত ছিল। এই নাটক দুইটিপ্রচারের পর সৈয়দ শামসুল হকেরনাট্যকার জীবনে বিরাট পরিবর্তন এসে পড়ে। এছাড়াও তিনি ‘নারীগণ, ‘যুদ্ধ এবং যোদ্ধা’, ‘ঈর্ষা’ ‘এখানে এখন’ প্রভৃতি নাটক বেশ প্রশংসিত হয়েছে। তাই তার নিকট সাহিত্য চর্চা একটা নেশা হয়ে পড়ে। সেই নেশার টানে সাহিত্যের সকল শাখায় সফলতার চিহ্ন রাখতে সক্ষম হয়েছেন।
সৈয়দ শামসুল হকের কবিতায় আমরা পেয়েছি গভীর অনুপ্রেরণার উৎস। তিনি খুবই আশাবাদী, দৃঢ় চেতা, উদ্যমী, কঠোর পরিশ্রমী ব্যক্তি ছিলেন। তার সময় যারা ভাল ছাত্র তারা লেখাপড়া শেষে ভাল সরকারি চাকরি করেছেন এবং প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু তিনি লেখাপড়ার শেষ না করেই লেখক হওয়ার মানসিকতা রেখে জীবনকে এগিয়ে নিয়ে গিয়েছেন। সেইখানেই সুস্পষ্ট ধারণা পাওয়া যায়, তিনি কতটা আশাবাদী ব্যক্তি ছিলেন। সেই পরিচয় পাওয়া যায় তার কবিতায়, তার কাব্য গ্রন্থে।

“তোমাকে অভিবাদন বাংলাদেশ,
তুমি ফিরে এসেছ তোমার মানচিত্রের ভেতরে
যার উপর দিয়ে বয়ে যাচ্ছে তেরো শো নদীর ধারা,
তোমাকে অভিবাদন,বাংলাদেশ।”

উপন্যাস জগতে সৈয়দ শামসুল হক বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন। অনেক উপন্যাস তিনি লিখেছেন। দীর্ঘ ৮০ বছরের জীবনে লেখার বেশ সময় পেয়েছেন। তবে রবীন্দ্রনাথ, শরৎ চন্দ্র, কিংবা হুমায়ুন আহমদ এর মত উপন্যাসে ঐরূপ আলোড়ন সৃষ্টি হয়নি। সমাজ তাদের মত নাড়া দিতে পারেন নাই। তবে লিখেছেন অনেক উপন্যাস। বিভিন্ন মিডিয়ায় তার লেখা প্রায় ৩৯টি উপন্যাসের নাম দেখা যায়। তিনি প্রথম উপন্যাস লিখেন ১৯৫৯ সালে ‘এক মায়ের ছবি’। এরপরে একে একে অনেক উপন্যাস লিখেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : এক মায়ের ছবি (১৯৫৯), অনুপম দিন (১৯৬২), সীমানা ছাড়িয়ে (১৯৬৪), নলি দংশন (১৯৮১), এক যুবকের ছায়া পাত (১৯৮৭), বড় দিনের শিল্প (১৯৮৯), নির্বাসিতা (১৯৯০), না যেয়ো না, অচেনা, আলোর জন্য প্রভৃতি। ছোট গল্প ও তিনি লিখেন প্রচুর। ছোট গল্প হচ্ছে : তাশ (১৯৫৪), রক্ত গোলাপ (১৯৬৪), আনন্দের মৃত্যু (১৯৬৭)। অনুবাদ সাহিত্যে তিনি বেশ তৎপর ছিলেন। ইংরেজী দক্ষতার জন্য তার অনুবাদের মান ও উন্নত ছিল।
অনুবাদ গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : Shakespeare’s Macbeth, Shakespeare’s the tempest, Shakespeare’s Troilus and cressida এবং Ibsens pur Gyst ইত্যাদি।
সৈয়দ শামসুল হক একজন দক্ষ কলাম লেখক ছিলেন। দেশের বিভিন্ন পত্রিকায় তিনি নিয়মিত কলাম লিখতেন। সাপ্তাহিক বিচিত্রায় ‘মার্জিনে মন্তব্য নামে নিয়মিত একটি কলাম তিনি লিখতেন। এছাড়া বিচিত্রায় গল্পের কলকব্জা’ শিরোনামেও তিনি কলাম লিখতেন। এই সকল কলাম লেখা গুলো নিয়ে ২০১৪ সালে তার ‘হৃৎকলমের টানে’ গ্রন্থটি নান্দকি প্রকাশনী প্রকাশ করেছে।
শিশু কিশোরদের জন্য সৈয়দ শামসুল হক লিখেছেন। শিশু কিশোরদের উপযোগী ‘সীমান্তের সিংহাসন’ অনু বড় হয, হড়সনের বন্দুক প্রভৃতি বেশ সুপাঠ্য।
তিনি গান লিখেছেন। তবে খুব বেশি নয়। তবে যে কয়টি লিখেছেন তা বেশ জনপ্রিয়। ‘বড় ভাল লোক ছিল’ সিনেমায় এন্ডু কিশোরের কণ্ঠে ‘হায়রে মানুষ, রঙিন ফানুস দম ফুরাইলে ঠুস’ গানটি বাংলাদেশের গান প্রিয় মানুষের বেশ মিষ্টি গান। তাছাড়া ‘আশীর্বাদ’ সিনেমায় ‘চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা’ গানটি সেরা দশটি রোমান্টিক গানের মধ্যে একটি গান। ‘আয়না ও অবশিষ্ট’ সিনেমার ‘যার ছায়া পড়েছে কিংবা ‘এমন মজা হয় না, গায়ে সোনার গয়না’ গানগুলো তিনি রচনা করে জনপ্রিয়তার শীর্ষে তিনি।
সৈয়দ শামসুল হক কবিতা, উপন্যাস, গল্প, সিনেমা শিল্পে তথা বাংলা সাহিত্যের সকল অঙ্গনে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে বহু পুরস্কারও সম্মানে সম্মানিত হয়েছেন। অতি অল্প বয়সে বাংলা একাডেমীর পুরস্কার লাভ করে সকলকে তখন চমকিয়ে দিয়েছিলেন। প্রাপ্ত পুরস্কারের মধ্যে রয়েছে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (১৯৬৬), আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬৯), আলাউল সাহিত্য পুরস্কার (১৯৮৩), একুশে পদক (১৯৮৪), নাছির উদ্দিন স্বর্ণ পদক (১৯৯০), জাতীয় কবিতা পদক (১৯৯৭), স্বাধীনতা পদক (২০০০) এবং জাতীয় কবিতা সম্মাননা (২০০১) প্রভৃতি উল্লেখযোগ্য।
রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় ও কালের আবর্তে বিভিন্ন আদর্শকে অনুসরণ করতে হয়েছে। ব্রিটিশ শাসন আমল, পাকিস্তান শাসনকাল ও মুক্তিযুদ্ধ তিনটি কালের সাক্ষী সৈয়দ শামসুল হক। তার সাহিত্যকর্মে তাই তিনটি সময়, যুগের, আদর্শের ও সংস্কৃতির প্রকাশ দেখতে পাওয়া যায়। সেকুলার আদর্শে বিশ্বাসী এই লেখক, কবি, উপন্যাসিক তার কর্মময় জীবনে লেখনিতে তার স্বাক্ষর রেখে গিয়েছেন।

The post সব্যসাচী লেখক : সৈয়দ শামসুল হক সাহিত্যের সকল শাখায় দক্ষতার পরিচয় appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/syed-shamsul-haque/feed/ 0
দেশ, মাটি ও মানুষের কবি আল মুজাহিদী https://chintavabna.com/poet-al-mujahidi/ https://chintavabna.com/poet-al-mujahidi/#comments Fri, 02 Apr 2021 21:19:20 +0000 http://aqhaider.com/?p=132 “কবি আল মুজাহিদী প্রাচীন গ্রীক কাব্যের মৃত্তিকা বোধের প্রতি প্রবল আকর্ষণ অনুভব করেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ হেমলকের পেয়ালা নামটিতে বুঝা যায় গ্রীক জীবন-দর্শন তাকে কত…

The post দেশ, মাটি ও মানুষের কবি আল মুজাহিদী appeared first on চিন্তা ভাবনা.

]]>
“কবি আল মুজাহিদী প্রাচীন গ্রীক কাব্যের মৃত্তিকা বোধের প্রতি প্রবল আকর্ষণ অনুভব করেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ হেমলকের পেয়ালা নামটিতে বুঝা যায় গ্রীক জীবন-দর্শন তাকে কত প্রবলভাবে আলোড়িত করেছিল। এ কাব্যগ্রন্থে তিনি চাঁদকে ছুঁয়ে দেখেছেন, নক্ষত্রকে স্পর্শ করেছেন এবং নীহারিকা পুঞ্জকে গ্রহণ করবার চেষ্টা করেছেন। কিন্তু কখনও মৃত্তিকাকে ভুলতে পারেননি। তার কারণ: ‘আমরা পৃথিবীর প্রথম বৃক্ষের নীচে সান্ধ্য মানব মানবী।’
কবি আল মুজাহিদী সম্পর্কে উপরের কথাগুলো বলেছেন কবি, কথা সাহিত্যিক অসর ব্যক্তিত্ব সৈয়দ আলী আহসান। আমরা ও কবির কথায় মৃত্তিকার সন্ধ্যান চাচ্ছি। কবি বলেন,
‘কৃষ্ণ গূঢ় অন্ধকারে জন্মাক মানুষ
পবিত্র আগুন
দেখো, পৃথিবী কেমন উর্বর ধ্বংসহীন
দেখো মৃত্তিকার ভালোবাসা কেমন (প্রাজ্জ্বল,
ধ্বংসহীন নারী
তুমি চলে এসো স্বর্ণ মৃত্তিকার দেশে পাড়ি বাংলায় নারী)
সৈয়দ আলী আহসান কবি আল মুজাহিদী সম্পর্কে তার লেখা ‘আল মুজাহিদীর কবিতা’ শীর্ষক এক যে, আদিম মৃত্তিকা দিয়ে এ পৃথিবী গড়া হয়েছিল গৌড় নগরীর সোনালী তোরণ এবং সভ্যতার চিলেকোঠা। তিনি কখনও নক্ষত্রের স্তপে বসবাস করার কথা বললেও চূড়ান্তভাবে বলেছেন যে মৃত্তিকায় ফিরে আসেন। কবি তার সর্বশেষ কাব্যগ্রন্থ মৃত্তিকা, অতি মৃত্তিকার অধিকার নতুন করে অভিব্যক্ত করেছেন। এ কাব্যগ্রন্থেও প্রথম কবিতার নাম সুমৃত্তিকা। কবিতার শুরুতে তিনি লিখেছেন-
‘সুমৃত্তিকা, জানো পৃথিবীর সব থেকে বেশী দরকার
সুশীতল হাওয়ার
তুমি খুলে দেবে খিল সেই ঝরোকার?’
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়েরমৃত্তিকা বিভাগ থেকে পড়াশোনা করেছি। আমরা মৃত্তিকার উৎপত্তি, গুণাবলী, উৎপাদন ক্ষমতা প্রভৃতি নিয়ে পড়াশোনা করেছি। কিন্তু আমাদের কবি মৃত্তিকাকে অন্যভাবে দেখেছেন। কবির সঙ্গে আমার পরিচয় খুব বেশী দিনের নয়। তবে তার কবিতা, প্রবন্ধ, ছড়া, গল্প প্রভৃতির সঙ্গে অনেক পূর্ব থেকে পরিচিত। কবিকে সবচেয়ে বেশী জেনেছি তিনি দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক। ২০০৮ সালে আমি আমার প্রকাশনী ‘লেখালেখি’ শুরু করার সময় চিন্তা করেছিলাম কবি আল মুজাহিদীর বই আমার প্রকাশনী থেকে প্রকাশ করতে হবে। তাই অনুরোধ করে নতুন বই এর পাÐুলিপির জন্য কবির সঙ্গে দেখা করতে দৈনিক ইত্তেফাকের অঅর কে মিশন রোডের অফিসে গিয়েছিলাম। দেখা হলো। আলাপ হলো। কবি পরবর্তীতে আমাকে তার কাব্য গ্রন্থ “প্রিজন ভ্যান, দিদেলাস ও ল্যাবিরিন্থ’ দুইটির পাণ্ডুলিপি দিলেন। আমি প্রকাশ করলাম।
কবি আল মুজাহিদীর জন্ম টাঙ্গাইল জেলার নারুচি গ্রামে ১লা জানুয়ারী ১৯৪০ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান ও বাংলাভাষা ও সাহিত্যে উচ্চতর ডিগ্রী লাভ করেন। ছাত্র রাজনীতির সঙ্গে গভীরভাবে ছাত্র জীবনে জড়িত ছিলেন।
ছাত্র জীবনে মুজাহিদী পূর্ব পাকিস্তান ছাত্র লীগের সভাপতি, বাংলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন। একজন মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের তাত্তি¡ক ব্যক্তিত্ব তিনি ছিলেন। পরবর্তীতে কর্ম জীবনে রাজনীতিকে পেশা হিসাবে না নিয়ে সাংবাদিকতাকে বেছে নেন। দীর্ঘ কর্মময় জীবনের সিংহভাগ দৈনিক ইত্তেফাকে- সাংবাদিকতা করে কাটান। বাংলা, ইংরেজী, উর্দু ও হিন্দি ভাষায় দক্ষ এই ব্যক্তি জীবনে একজন সফল সাহিত্য সেবক।
কবি আল মুজাহিদী সম্পর্কে বিশিষ্ট সাহিত্যিক, গবেষক আহমদ ছফা এক প্রবন্ধে বলেন, “কবি আল মুজাহিদী অতীত, বর্তমান, আগামী এ তিন জেনারেশনের মধ্যে একটা সম্পত্তি সূত্র হিসাবে এখনো টিকে আছেন এটা কম কথা নয়। স্বভাবের স্থিরতা এবং সংস্কৃতির প্রতি দৃঢ় নিষ্ঠা অঙ্গীকারের বলেই এটা তিনি সম্ভব করতে পেরেছেন। যে কোন রচনা তার ভালো লাগলে উচ্ছ¡সিত প্রশংসা করতে তার বাঁধে না। এটা একটি দুর্লভ গুণ। মানুষকে আপন করে নেয়ার একটা সহজাত ক্ষমতা ছিলো মুজাহিদীর। তার হাত দিয়ে অনেক তরুণ লেখক-লেখিকার আত্মপ্রকাশ ঘটেছে। তরুণদের তিনি প্রাণ দিয়ে ভালবাসেন।”
ষাটের দশকের বাংলাদেশের একজন প্রধান কবি আল মুজাহিদী। বিশ্বের মধ্যে যুদ্ধহীন শান্তিময়তা ও আন্তর্জাতিক সত্যনিষ্ঠ সমগ্রতায় বিশ্বাসী তিনি। সমাজ, সংস্কৃতি, রাজনীতি, নৃতত্ত¡, প্রতœতত্ত¡, ধর্ম, দর্শন, ইতিহাস ও আত্মদর্শন ভাবনার প্রাতিম্বিকতা তার কাব্যবোধকে প্রাতিম্বিক করেছে।
স্রষ্টা ও সৃষ্টির অবিচ্ছেদ্য সম্পর্ক কি তিনি অতি গভীরভাবে গুরুত্ব দেন। সেই জন্যেই জীবনের নৈতিকতার নন্দনতত্ত¡কে ও মূল্যবোধের ইতিবাচকতাকে তিনি তাৎপর্যপূর্ণ মনে করেন।
কবি আল মুজাহিদী আমাদের সকলের অতি প্রিয় কবি, সাহিত্যিক, গবেষক। সাহিত্য জগতে তার কল্যাণ, মর্যাদা, প্রতিষ্ঠা আমাদের মুগ্ধ করে। কবি সম্পর্কে আলোচনা করতে নিয়ে অধ্যাপক মুহম্মদ মতিউর রহমান তার প্রবন্ধে ২০১৭ সালে বলেন, “আল মুজাহিদীর কবিতার ভাব-বিষয় ও গ্রন্থনা ব্যতিক্রমী ও বৈচিত্র্যধর্মী প্রবণতা বহন করে। উদারচিত্ত কবি স্বভাবের অধিকারী আল মুজাহিদীর কবিতার ভাব-বিষয়, প্রকাশভঙ্গী ও মর্মবাণী সর্বজনীন। উপমা রূপক-প্রতীক রূপকল্প ব্যবহারে তিনি স্বকীয় বৈশিষ্ট্য ও ভিন্নমাত্রা সৃষ্টি করতে পেরেছেন, সন্দেহ নাই। তাই তার কবিতা পাঠকের নিকট সহজেই হৃদয়ভেদী ও আকর্ষণীয় হয়ে উঠে। তার কবিতার ভাব ও বিষয় বৈভব যেমন আকর্ষণীয় ও বৈচিত্র্যময়, তেমনি আধুনিক কলানৈপুণ্য প্রকাশেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। শব্দ নির্বাচন ও ব্যবহারে, উপমা-প্রতীক-রূপক, নির্মাণে, শব্দালংকারের বৈভব সৃষ্টিতে ও বিচিত্র ছন্দের ব্যবহার ও অনুশীলনে তার পারঙ্গমতা সবিশেষ আকর্ষণীয় হয়ে উঠে।”
মানবতাবাদী প্রকৃতিপ্রেমী জীবনবাদী কবি আল মুজাহিদীর বলিষ্ট উচ্চারণে বস্তুত সকল মানুষের হৃদয়ের প্রতিধ্বনি ঘটেছে। এ শঙ্কাকুল নিদারুণ সময়ের মধ্যে দাঁড়িয়ে কবি শান্তি ও মানবতার সপক্ষে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তাই তার কবিতায় আমরা দেখতে পাইÑ
“আমি দেখলাম, একদা কালের সেই বিস্তারের মধ্যে আমার কবিতা জাহাজের নোঙরে তুমি জেগে আছ।আমার কবিতা আলো অন্ধকার, জীবন আর মৃত্যুর মধ্যে গড়ে তোলে সাংগীতিক ঐক্য ও জটিলতা। যেখানেই শান্তির সান্দ্রধ্বনি সেখানেই কবিতার সৃষ্টিকল্প।”
একজন আশাবাদী কবি আল মুজাহিদী। জীবনকে বেশ সুন্দর করে দেখেন। দেশকে ভালবাসেন জীবনের চেয়ে বেশী। তাই তো মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ। দেশের নানা অবিচার, অন্যায়, দুর্নীতি নিয়ে তার অনেক বক্তব্য। তিনি এসবের সব কিছু ঘৃণা করেন। তিনি আশাবাদী মানুষ। জীবনকে তিনি সুন্দর করে দেখতে জানেন।
বিভিন্ন সময়ে নানা সাংস্কৃতি অনুষ্ঠানে, সেমিনারে তার বক্তব্য শোনার সুযোগ আমার হয়েছে। অত্যন্ত জোড়ালো, যুক্তিপূর্ণ, আবেগময়ী তার বক্তব্য। দেশকে নিয়ে তার ভাবনা শ্রোতাদের সব সময় মুগ্ধ করেছে। বক্তৃতা শুরু করলে, আর শেষ হয় না। অনেক বলার চেষ্টা করেন, অনেক সময় ধরে কথা বলার তার প্রবল ইচ্ছা আমি লক্ষ্য করেছি।
তিনি একজন আশাবাদী কবি, লেখক, সাহিত্যিক। কবি রেজাউদ্দিন স্টালিন কবি সম্পর্কে এক প্রবন্ধে বলেন, “টানেলের কোথাও আলো নেই। কিন্তু মুজাহিদী ভাইয়ের সাথে কথা বললেই তিনি বলেন, আলো আছে। বাঙালি জাতিকে এত ঠুনকো ভাবলে হবে? এদেশের মানুষ সুবিধাবাদী শয়তানদের রাজনৈতিক দাবার গুটি হতে পাবে না। মনে রেখো, এদেশের মানুষ খাঁটি যোদ্ধা আবার শান্তি প্রিয়ও। মুজাহিদী ভাইয়ের সমস্ত বুক জুড়ে যেন বাংলাদেশ।”
কবির ভাষায় তাই আমাদের হৃদয়ে বেজে উঠে-
“হে আমার অগ্নিদ্রোহী মৃত্তিকা,
তুমি চিরকাল মুক্ত থাকো। স্বর্গের বিহঙ্গ ডানা ঝেড়ে যাক
সাতটি আকাশ আর সাতটি সাগরের অববাহিকায়
আমি জেগে উঠি বার বার জ্বলন্ত সত্তার অগ্নিদাহে
পিতৃভূমি, হে আমার পিতৃভূমি, তোমার অস্তিত্ব
এবং অস্তিত্বের সমগ্রতায়
আমি অস্তিমান।”
‘হিশাম আল মুজাহিদী’ কবি আল মুজাহিদীর আসল নাম। কবি জীবনে তিনি সেই নামে পরিচিত নন। কবি হিসাবে তিনি প্রতিষ্ঠিত। যেমন কবি আল মাহমুদ কবি হিসাবে পরিচয় দিতে খুব খুশী মনে থাকতেন। আমাদের আজকের আল মুজাহিদী শুধু একজন কবি নন। তিনি উপন্যাসিক, গল্পকার, ছড়াকার, অনুবাদক, কাব্যকার, প্রবন্ধকারক।
তার কাব্যগ্রন্থের মধ্যে হেমলকের পেয়ালা, মৃত্তিকা অতি মৃত্তিকা, কাঁদো হিরোশিমা কাঁদো নাগাসাকি, সিলুএই প্রভৃতি বিখ্যাত। গল্প: বাতাবরণ, প্রপঞ্চের পাখী, বলদা গার্ডেন। উপন্যাস: চাঁদ ও চিরকুট, প্রথম প্রেম, কবিতাসু, মানব বসতি। ছড়াগ্রন্থ: হালুম হুলুম, তালপাতার সেপাই, খোকার আকাশ। কিশোর উপন্যাস: ছুটির ছুটি, লালবাড়ির হরিণ, মাটির পুতুল। প্রবন্ধ গ্রন্থ: যুগান্তরের যাত্রী, কাল কালান্তর, জীবন অনাদি। তার অনুবাদ গ্রন্থ: হাইনরীশ হাইনের কবিতা, কাইফ আজমীর কবিতা, বাহাদুর শাহ জাফরের কবিতা প্রভৃতি আমাদের বেশ আনন্দ দেয়।
কবি আল মুজাহিদী তার লেখনি জন্য দীর্ঘ জীবন সম্মানিত হয়ে এসেছেন। ২০০৩ সালে তিনি বাংলা একাডেমী পুরস্কারে ভূষিত হন। এ ছাড়াও অন্যান্য বহু পুরস্কার, তিনি লাভ করেন। ‘লেখালেখি সাহিত্য পুরস্কার’ ২০১৬ তিনি গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক, গুনীজন অধ্যাপক ড. আনিসুজ্জামান। লেখালেখি সাহিত্য পুরস্কার প্রথম গ্রহণ করেন দেশের সেরা কবি আল মাহমুদ। দ্বিতীয়বার লেখালেখি সাহিত্য পুরস্কার পান কবি আসাদ চৌধুরী।
“একজন সফল রাজনীতিক হওয়ার কথা ছিল,
তারপর জীবনের গতি পথ হঠাৎ পাল্টে গেল।
মন্ত্রী সান্ত্রী না হয়ে তিনি হলেন সফল কবি,
তার কলমে আঁকেন তিনি মানুষের জীবনের ছবি।”
কবি মুহম্মদ আনিসুল হক অনেক দুঃখ নিয়ে, আক্ষেপ করে কথাগুলো তার কবিতায় স্থান দিয়েছেন। তুখর ছাত্র নেতা। অথচ রাজনীতি ছেড়ে দিয়ে সোজা সাহিত্য কর্মে জীবন কাটানোÑএ এক বিচিত্র ঘটনা। যা আমাদের দেশে হয় না। সকলে রাজনীতি করে সহজে বড় হতে চান, খ্যাতি অর্জন করতে চান, চেষ্টা করেন। কেউ সফল হয়, কেউ হয় না। কিন্তু কবি আল মুজাহিদী এর ব্যতিক্রম। বিপরীত এক শ্রোতে নিজের জীবন কাটালেন।
লেখক, গবেষক ড. ফজলুল হক তুহিন কবি আল মুজাহিদীকে অসম্ভব রকম ভালবাসেন। ভাল জানেন। সম্মান করেন। শ্রদ্ধা জানান নিয়মিত। কবি আল মুজাহিদী সম্পর্কে লিখতে গিয়ে তার এক প্রবন্ধে তিনি লিখেনÑ
“কবি আসলে পৃথিবী ভালবাসেন; পৃথিবীর মানুষ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতা কবির মাঝে কাজ করে ফলে পৃথিবীর জীবনের পতনে কবি আবেগী ও উদ্বেলিত না হয়ে পারেন না।
বাংলা কবিতায় পরিমাণ ও গুণগত উভয় দিক থেকে কবি আল মুজাহিদী যুদ্ধবিরোধী কবিতা রচনায় অনন্য ব্যক্তিত্ব। আন্তর্জাতিক দৃষ্টি ও কৃতি প্রতিষ্ঠায় কবি- অগ্রগণ্য।”
কবি তার কাব্যগ্রন্থ ‘কাঁদো হিরোশিমা কাঁদো নাগাসাকি খুব সুন্দরভাবে তার হৃদয়ের কথা প্রকাশ করেছেন। কবি বলেছেন,
“যুদ্ধের ঐ ভয়াবহ দলিল আমাকে পাঠ করতে বলো না আমি অন্ধ হয়ে যাবো! সহসা বধির হয়ে যাবো!
নিশ্চয়, নিথর হয়ে যাবো।
হিমযুদ্ধে মিশে যাবে আমার সমস্ত বোধি জাগর চৈতন্য।
নৃশংসতা কোনো অধীত বিষয় নয়।
পিকাসো আপনি ও আঁকবেন না দুঃস্বপ্নের চিত্রকলা গোয়ের্নিকা।
হিরোশিমা!”
কবি আজও আমাদের মাঝে আছেন। তিনি তার গভীর সাহিত্য চর্চা নিয়মিত করে যাচ্ছেন। তার সুন্দর ও সুস্বাস্থ্য কামনা করি। কবি বেঁচে থাকুক অনেক বছর, অনেক দিন আমাদের মাঝে।
কবির লেখা ষাট দশকের “জয় স্বাধীন বাংলা শীর্ষক প্রবন্ধের কিছু অংশ পাঠকের জন্য এখানে উল্লেখ না করার লোভ সামলাতে পারলাম না। কবির লেখার কিছু অংশ বলে প্রবন্ধের সমাপ্তি টানছি। কবি তখন লেখক হয়ে বলেন,
“ভাষার সংগ্রামটি ছিলো সমগ্র বাঙালী জাতির আত্ম আবিস্কার সংগ্রাম। অস্তিত্বেও সর্বময় শক্তি উদ্বোধনের সংগ্রাম কেনা ভাষাই তো অস্তিত্ব। অস্তি¡ই তো আপন শক্তির মহিমা। সেই নিরিখে সর্বতোভাবে বলা যায়, ভাষার সংগ্রামে অন্তর্নিহিতভাবে লুকায়িত ছিলো বাঙালী জাতির স্বাধীনতার বীজকণা, সম্মিলিকত মানুষের অস্তিত্ব চেতনার ঐক্যমন্ত্র। আসলে ভাষার সংগ্রামটিই ছিল সকল অর্থে স্বাধীনতার সংগ্রাম।”

The post দেশ, মাটি ও মানুষের কবি আল মুজাহিদী appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/poet-al-mujahidi/feed/ 1