সমাজ সংস্কৃতি Archives - চিন্তা ভাবনা https://chintavabna.com/category/সমাজ-সংস্কৃতি/ দেশ ও মানুষের জন্য নিবেদিত Sun, 27 Sep 2026 15:26:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.3 https://chintavabna.com/wp-content/uploads/2023/09/cropped-cropped-cropped-cropped-chintavabna_logo-3-70x70.png সমাজ সংস্কৃতি Archives - চিন্তা ভাবনা https://chintavabna.com/category/সমাজ-সংস্কৃতি/ 32 32 বাংলাদেশে দুর্নীতির স্বরূপ : নিয়ন্ত্রণের উপায় https://chintavabna.com/corruption-in-bangladesh-and-ways-to-control/ https://chintavabna.com/corruption-in-bangladesh-and-ways-to-control/#respond Sat, 26 Sep 2026 13:03:41 +0000 https://chintavabna.com/?p=1211 দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশের স্কোর ২৪ এবং অবস্থান ১৮২ দেশের মধ্যে ১৫০তম। অর্থাৎ পরিস্থিতি এখনো উদ্বেগজনক।
দুর্নীতি বাংলাদেশে আজ সবচেয়ে বেশি আলোচিত।

The post বাংলাদেশে দুর্নীতির স্বরূপ : নিয়ন্ত্রণের উপায় appeared first on চিন্তা ভাবনা.

]]>
[Image Source: A cartoon made by Arifur Rahman in 2008]

দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশের স্কোর ২৪ এবং অবস্থান ১৮২ দেশের মধ্যে ১৫০তম। অর্থাৎ পরিস্থিতি এখনো উদ্বেগজনক।
দুর্নীতি বাংলাদেশে আজ সবচেয়ে বেশি আলোচিত। বিশেষ করে ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে দুর্নীতির নানাবিধ চিত্র তুলে ধরে একে আলোচনার বিষয়বস্তুতে পরিণত করেছে। দুর্নীতি যে শুধু বাংলাদেশে আছে তা নয়, পৃথিবীর উন্নত দেশগুলো থেকে শুরু করে উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশের সমাজে দুর্নীতি একটি সংক্রামক ব্যাধির মতো বিস্তার লাভ করছে। দুর্নীতির মাত্রা ও কার্যকারিতায় সমাজ ও কার্যভেদে যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। দুর্নীতির উপর একশ্রেণীর বিশেষজ্ঞগণ দুর্নীতিকে উন্নয়নের সহায়ক শক্তিরূপে আখ্যায়িত করেন। যেখানে বিশ্বের প্রতিটি অঞ্চলের সমাজ, রাজনীতি দুর্নীতির মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হচ্ছে সেখানে দুর্নীতি সম্পর্কে এরূপ ধারণা কৌতূহলের সৃষ্টি করে। দুর্নীতির সনাতনী ধারণায় এর সংশোধনবাদীরা দুর্নীতির মাত্রা বৃদ্ধিতে মোটেও শংকিত নন। বরং তাদের ধারণায় দুর্নীতি উন্নয়নের ধারায় ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। গবেষক জে. এস. নাঈও মনে করেন, “বেসরকারি মূলধন গঠনে দুর্নীতির গুরুত্ব অত্যধিক। দুর্নীতির মাধ্যমে উদ্যোক্তাদের যে কোনো উদ্যোগ ত্বরান্বিত হয়। ফলে বিনিয়োজিত মূলধন মুনাফা যুক্ত হয়ে দ্রুত বৃদ্ধি পায়। বর্ধিত মূলধন পুনঃবিনিয়োগের মাধ্যমে আরো বৃদ্ধি পায়। এভাবে দুর্নীতি অধিক মূলধন সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে।” যতই যুক্তি প্রদর্শন করা হোক না কেন, দুর্নীতি কখনো কল্যাণমূলক রাষ্ট্র সৃষ্টিতে সহায়ক হতে পারে না। বিশেষজ্ঞরা অনেক সময় বলেন, “দুর্নীতি আমলাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে, মূলধন বৃদ্ধি করে প্রভৃতি ইতিবাচক দিক থাকা সত্ত্বেও দুর্নীতি কখনো কল্যাণময় হতে পারে না। আবার অনেকে বলেন, দুর্নীতি রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনে সহায়তা করে, সমাজকল্যাণমূলক এবং সমাজ সেবামূলক তৎপরতা বৃদ্ধি করে। তারপরও দুর্নীতি কখনো মানুষের কাম্য হতে পারে না ।

দুর্নীতি (Corruption) কি : দুর্নীতিকে সংজ্ঞায়িত করতে গিয়ে বিশেষজ্ঞগণ বিশেষ করে ডবি, বসকফ ও পিন্ডলিটনের মতে,By corruption, we generally mean the behaviour of person in responsible positions that betrays the substantial trust normally assigned to those position. বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্ব ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “দুর্নীতি এক ধরনের অপরাধ, কিন্তু সব ধরনের অপরাধই দুর্নীতি নয়,এর সঙ্গে ক্ষমতার অপব্যবহার, সুযোগ-সুবিধা অপব্যবহার ইত্যাদি যুক্ত।” মি. আলী আহমেদ তার Basic Principles and prac tices and Administrative Organisation; Bangladesh গ্রন্থে বলেন, “সাধারণত ক্ষমতার অপব্যবহারের কতগুলো ধরন বর্ণনার মাধ্যমে দুর্নীতিকে নির্দিষ্ট করা যায়। এক্ষেত্রে দায়িত্বে অবহেলা, ক্ষমতার অপব্যবহার, ঘুষ-উৎকোচ গ্রহণ, পেশাগত ক্ষেত্রে অসাধুতার আশ্রয় গ্রহণ ইত্যাদির মাধ্যমে মহল বিশেষের স্বার্থ হাসিল করাকে দুর্নীতি বুঝায়।”

দুর্নীতি একটি সংক্রামক ব্যাধি। মানুষ বড় হবার জন্য নানাবিধ পথ ও পন্থা অবলম্বন করে। মানুষের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রে প্রত্যেকে স্ব স্ব জায়গায় আধিপত্য বিস্তারের চেষ্টা করে। মানুষের নীতি ও নৈতিকতা, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় যদি কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকে তবে কোনো মানুষই অনৈতিক কোনো কাজ করতে দ্বিধাবোধ করে না। মানুষের চলার জন্য নীতি ও আদর্শ দরকার। নীতি, আদর্শ ও কর্মসূচিকে সামনে রেখে মানুষ ধারাবাহিকভাবে বড় হতে পারে । যখন কোনো মানুষের সামনে নীতি, আদর্শ বা মূল্যবোধের দিক নির্দেশনা থাকে না, তখন তার জন্য যেকোনো অনৈতিক কাজ করা সহজ হয়। অনৈতিক কাজ করতে গিয়ে দুর্নীতির আশ্রয় নিতে হয়, পথভ্রষ্ট হতে হয়। এক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধ ও শিষ্টাচার একজন ব্যক্তিকে দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারে। যখন মানুষ ক্ষমতার অপব্যবহার করে, ঘুষ-উৎকোচ গ্রহণ করে, পেশাগত ক্ষেত্রে অসাধুতা অবলম্বন করে তখন দুর্নীতি করেছে বলে প্রতীয়মান হয়। আর এ কাজগুলো অন্যায়, অসামাজিক, অনৈতিক এ অনুভূতি আসে ধর্মের মূল প্রেরণা থেকে।

দুর্নীতির প্রকৃতি ও রূপ : দুর্নীতি যে শুধু বাংলাদেশে আছে তা নয়। দুর্নীতি বিশ্বের উন্নত, অনুন্নত সব দেশেই বিদ্যমান। এক্ষেত্রে দুর্নীতির স্বরূপ সব দেশে প্রায় একই রকম। দুর্নীতির কারণও প্রায় একই রকম। তবে উন্নত দেশে দুর্নীতির রূপ ও সম্প্রসারণ এবং অনুন্নত দেশে দুর্নীতির রূপ ও সম্প্রসারণে ভিন্নতা আছে। উন্নত দেশে দুর্নীতিতে জনসাধারণ যত ক্ষতিগ্রস্ত হয় তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় অনুন্নত দেশে। আমাদের মতো উন্নয়নশীল দেশে দুর্নীতির যে নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়, উন্নত দেশে তেমনটি দেখা যায় না। আমাদের মতো উন্নয়নশীল দেশে দুর্নীতির কারণে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয় । তবে উন্নত দেশে দুর্নীতির কারণে তা হয় না। তাই দুর্নীতির ধরন ও প্রকৃতি আমাদের দেশের তুলনায় অন্যান্য দেশে ভিন্নরূপ। আমরা এ নিবন্ধে বাংলাদেশের উল্লেখযোগ্য খাতসমূহে দুর্নীতি সম্পর্কে আলোকপাত করব। দেশ স্বাধীন হবার পর বাংলাদেশে দুর্নীতির মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। প্রখ্যাত রাষ্ট্র বিজ্ঞানী এমাজউদ্দীনের মতে, “অধিকাংশ সরকারি সংগঠনই আজ বিশৃঙ্খল, দুর্নীতি, নিয়মহীনতা, অযোগ্যতা প্রভৃতি কঠিন পীড়ায় পীড়িত।” দেশ স্বাধীন হবার পরে দেশে দুর্নীতির মাত্রা বিভিন্ন খাতে বৃদ্ধি পেতে থাকে। এ বৃদ্ধি ঘটে ধনী ও শক্তিশালী ব্যক্তিদের মাধ্যমে। কারণ তারা কোনো নিয়ম মানে না। ফলে দুর্নীতি বাড়তে থাকে। এক্ষেত্রে উল্লেখযোগ্যরূপে যেসব দুর্নীতি সমাজে ক্রিয়াশীল ও ক্রমবর্ধমানরূপে এগিয়ে যাচ্ছে তা হলো :


রাজনীতি ও রাজনৈতিক ক্ষেত্রে দুর্নীতি : বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কর্মসূচি এবং কর্মতৎপরতার মধ্যে স্বচ্ছতার যথেষ্ট অভাব রয়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে “যার নাই নীতি সে করে রাজনীতি” এ প্রবাদই সত্য হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতন্ত্র চর্চার অভাবের প্রেক্ষিতে দুর্নীতি ক্রমশ গ্রাস করছে। জনগণকে মিথ্যা আশ্বাস দিয়ে ক্ষমতাগ্রহণ, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, প্রতারণার আশ্রয় নিয়ে রাজনৈতিক ক্ষেত্রে স্বার্থ হাসিল করা দুর্নীতির পরিচয়বাহক। রাজনৈতিক ক্ষেত্রে দুর্নীতি বেড়ে গেলে রাষ্ট্র কখনো কল্যাণকর রাষ্ট্রে পরিণত হতে পারে না।

প্রশাসনিক ক্ষেত্রে দুর্নীতি : প্রশাসনিক কর্মে অবহেলা, দায়িত্ব যথাযথভাবে পালন না করা, ঘুষগ্রহণ, সরকারি অর্থ আত্মসাৎ প্রভৃতি দুর্নীতির পরিচয় বহন করে। এক্ষেত্রে ক্ষমতাশালী শ্রেণীর দৌরাত্ম এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বল্প বেতন, পদোন্নতি সমস্যা, ভালো কাজের পুরস্কার, অন্যায়ের শাস্তি বিধান প্রভৃতি ব্যবস্থা না থাকলে প্রশাসনিক দুর্নীতি ও অদক্ষতা বৃদ্ধি পাওয়া স্বাভাবিক।

অর্থনৈতিক ক্ষেত্রে দুর্নীতি : বাংলাদেশে দুর্নীতির সমূহ বিস্তার অর্থনৈতিক ক্ষেত্রেই ব্যাপক। অতিরিক্ত মুনাফা অর্জন, সহজে অতিরিক্ত অর্থ উপার্জন, রাতারাতি অর্থ সম্পদের মালিক হওয়া প্রভৃতি ব্যবসায়ীদের মজুতদার, মুনাফাখোর বানিয়ে তোলে। মজুতদাররা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে যে মুনাফা অর্জন করে তাও এক ধরনের দুর্নীতি। আমাদের সমাজে একশ্রেণীর মজুতদার, মুনাফাখোর এবং মধ্যস্বত্বভোগীরা দুর্নীতির মাধ্যমে কালো টাকার পাহাড় গড়ছে।

সামাজিক ক্ষেত্রে দুর্নীতি : সামাজিক ক্ষেত্রে দুর্নীতি বাংলাদেশের সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে বিস্তার লাভ করে। পরিবারের সদস্যদের একে অপরের প্রতি বিশ্বস্ততার অভাব, শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি, সামাজিক সংগঠনগুলোর বিভিন্ন অসামাজিক কাজে অংশগ্রহণের মাধ্যমে সামাজিকভাবে দুর্নীতি ছড়িয়ে পড়ে। সামাজিক সংগঠনগুলো দুর্নীতিতে জড়িয়ে পড়লে সামাজিক ভ্রাতৃত্বও বাধাগ্রস্ত হয়।

ধর্মের আড়ালে দুর্নীতি : এ দেশের মানুষের ধর্মের প্রতি বিশ্বাস অত্যধিক। এ দেশের মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুসহ গারো, চাকমা, মারমা প্রভৃতি নানাবিধ উপজাতি একই সাথে বসবাস করে। প্রত্যেকে নিজের মতো করে যার যার ধর্ম পালন করে। তাই এ দেশে পীর মাশায়েখ, মসজিদ, মন্দির, মাজার প্রভৃতির সংখ্যাও বেশি। অনেক সময় তাই দেখা যায় ধর্মের নামে অধর্ম, নীতির আড়ালে দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠছে। ধর্মের নামে নানাবিধ কর্মকা- অধর্ম ও অসামাজিক কার্যকলাপের শামিল। আমাদের দেশে ধর্মের নামে ব্যবসা, পীর ও মাজার পূজা, ধর্মের নামে আশ্বাস দিয়ে সরলপ্রাণ মানুষের সাথে ধোঁকাবাজি, জনমনে ভীতি সৃষ্টি করা, ধর্মীয় প্রতিষ্ঠানকে ব্যক্তি ও দলীয় স্বার্থে কাজে লাগানো প্রভৃতি ধর্মীয় দুর্নীতির অন্তর্ভুক্ত।

ব্যক্তিগত পর্যায়ে দুর্নীতি : দুর্নীতির রূপ বর্ণনা করতে গিয়ে দেখা যায় একজন অন্যজনকে ঠকানো, প্রতারণা করা, কাউকে উদ্ধারের জন্য ব্যবহার করা, বিবেক বর্জিত কাজে জড়িত হওয়া প্রভৃতি ব্যক্তিগত পর্যায়ের দুর্নীতি। চাকরিদানের নামে অর্থ আদায়, বিপদ মুক্তির নামে অর্থগ্রহণ প্রভৃতিও ব্যক্তিগত পর্যায়ের দুর্নীতির অন্তর্ভুক্ত।

বাংলাদেশে দুর্নীতি কারণ : বাংলাদশে দুর্নীতি বিস্তারের নানাবিধ কারণ বাধছে। এদেশে প্রধানত যেসব কারণে দুর্নীতি বিস্তার লাভ করে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ আমরা এখানে আলোচনা করব :
উত্তরসূরী কর্তৃক দুর্নীতির বিস্তার : উপমহাদেশ দীর্ঘদিন বৃটিশদের ছত্রছায়ায় থাকার কারণে তাদের চাতুরী, দুর্নীতি প্রভৃতি দীর্ঘসময় এ দেশের সমাজে বিরাজমান ছিল। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হবার পূর্বে পাকিস্তানে পশ্চিমাদের নানা দুর্নীতি সম্প্রসারণ, পশ্চিমাদের কর্তৃক শোষণ, নির্যাতনের মাধ্যমে দুর্নীতি বিস্তার লাভ করে। ব্যবসা-বাণিজ্য, অর্থনৈতিক কাঠামো ও রাজনৈতিক হীন স্বার্থ আদায়ের লোভে বাংলাদেশের সমাজে দুর্নীতি এখনও বিরাজমান, ক্রমবর্ধমান।

নৈতিক অবক্ষয় ও শিক্ষাব্যবস্থা : আমাদের দেশে দুর্নীতির মূল কারণ দুর্বল, ভঙ্গুর ও অনৈতিক শিক্ষা ব্যবস্থা। আমাদের এ শিক্ষা ব্যবস্থা সৎ ও যোগ্য নাগরিক গড়তে ব্যর্থ হয়েছে। স্বাধীনতার দীর্ঘ ৫৫ বছর পরও একটি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা কোনো সরকার জাতিকে উপহার দিতে পারেনি। ফলে নৈতিকতা ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে দুর্নীতি সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে। শিক্ষার মাধ্যমে নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চার এবং তা জীবনে ধারণের বাস্তব শিক্ষা কর্মসূচি থাকতে হবে।
দুর্নীতিমুক্ত বলিষ্ঠ নেতৃত্বের অভাব ঃ বাংলাদেশের রাষ্ট্রভার পরিচালনার দায়িত্ব এ পর্যন্ত যারা গ্রহণ করেছেন তার মধ্যে গুটিকয়েক ছাড়া অনেকেই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। জাতির সামনে সৎ, নির্ভীক নেতৃত্বের অভাব দুর্নীতি বিকাশের আরেকটি কারণ। যুব সমাজ দুর্নীতিমুক্ত, সৎ, নিষ্ঠবান নেতৃত্বের অভাবের কারণে বিভিন্ন সময়ে এগিয়ে আসতে বাধাগ্রস্ত হয়েছে। ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরির্তনের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণের মাধ্যমে দুর্নীতি দমনের যে উদাহরণ স্থাপন করেছেন তার স্থায়িত্ব ছিল কম। তার তিরোধানের পর নেতৃত্বের শূন্যতা তীব্রভাবে দেখা দেয়। নেতৃত্বের শূন্যতার ফলে দুর্নীতির বিস্তার ঘটতে থাকে প্রবলভাবে।

রাজনীতি ও রাজনৈতিক দলের ত্রুটিযুক্ত সম্প্রসারণ : বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা ও রাজনৈতিক দলগুলোর কাঠামোগত অবস্থান দুর্নীতি বৃদ্ধিতে সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতি উভয় ক্ষেত্রে মেধাসম্পন্ন ও নিবেদিত ব্যক্তিবর্গের কম অংশগ্রহণের ফলে কম মেধা ও যোগ্যতাসম্পন্ন লোক সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ করে। ফলে এদের দ্বারা সমাজ ও রাষ্ট্র কল্যাণের দিকে পরিচালিত না হয়ে দুর্নীতির শিকার হয়। তাই রাজনৈতিক দলের কর্মসূচি সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত একটি প্রশাসন উপহার দিতে দুর্নীতিমুক্ত রাজনৈতিক দল প্রয়োজন।

আইনের শাসনের অভাবে দুর্নীতি : আইনের যথাযথ প্রয়োগের অভাবের কারণে সমাজে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। অপরাধ দূরীকরণের জন্য সমাজে কার্যকর কোনো পদক্ষেপ নেই। দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কার্যতঃ দুর্নীতি দমন কমিশন থাকলেও এর পক্ষে নিরপেক্ষ ব্যবস্থা নেয়ার সুযোগ ছিল না। বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধ এবং সংশোধনের উপর কার্যতঃ কোনো পদক্ষেপ নেই বললেই চলে। দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আইনগত শিথীলতা রয়েছে। আইনগতভাবে এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ না থাকায় এদেরকে দুর্নীতিতে আরো উৎসাহী করা হচ্ছে।


অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধির অসম প্রতিযোগিতা : আমাদের দেশে সাধারণত উচ্চবিত্ত, মধ্যবিত্ত ও নিম্নে মধ্যবিত্ত শ্রেণীর জনগণ রয়েছে। দেশ স্বাধীন হবার পর মধ্যবিত্ত শ্রেণী দেশ পরিচালনা ও প্রশাসনে সুযোগ পায়। নীতি ও নৈতিকতার অভাবের কারণে দেশ স্বাধীন হবার পর রাতারাতি ধনী হবার অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়। তাই যেখানে স্বাভাবিকভাবে ধনী হবার সুযোগ নেই সেখানে রাতারাতি অসৎভাবে ধনী হবার প্রবণতা দেখা দেয়। অসৎ উপায়ে ধনী হাবার প্রবণতা দেখা দেয় নীতি ও নৈতিকতার অভাবের কারণে। সমাজের একটি শ্রেণীর মাঝে এ নীতি ও নৈতিকতার অভাব লক্ষ্য করা যায়। এরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য সমাজের সর্বত্র অন্যায় ও দুর্নীতি বিস্তারে সহায়ক ভূমিকা পালন করে।

সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ার দুর্বলতা : আমাদের দেশে দুর্নীতি বৃদ্ধির আরেকটি কারণ হলো এদেশের সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়াগুলো এদের দায়িত্ব যথাযথভাবে পালনে ব্যর্থ হয়েছে। ভোক্তাদের আকৃষ্ট করতে মিডিয়ায় পণ্যের মিথ্যা প্রচারণা দুর্নীতি বিস্তারে সহায়তা করেছে। প্রচার মাধ্যমগুলোতে নীতি ও নৈতিকতা বর্জিত যে নাটক, সিনেমা প্রদর্শিত হয় তাও দুর্নীতি বিস্তারে সহায়তা করে। অন্যদিকে মিডিয়াতে দুর্নীতির বিরুদ্ধে প্রচারণা তেমন চোখে পড়ে না। দুর্নীতি অনৈতিক ও অসামাজিক বিধায় দুর্নীতিবাজদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত। এ মনোভাব মিডিয়ার নেই। মিডিয়ার ইতিবাচক মনোভাবের অভাবের কারণে দুর্নীতি বৃদ্ধি পায়।

দুর্নীতি নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব? : ১৯৯৬-২০০১ সালে আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি বড় সমস্যা হিসেবে দেখা দেয়। ২০০১ সালে জোট সরকারের নির্বাচনী মেনিফেস্টোর অন্যতম ছিল সন্ত্রাস নির্মূল। আজ সন্ত্রাস একটি সহনশীল পর্যায়ে এসেছে। এটি সম্ভব হয়েছে জোট সরকারের বলিষ্ঠ পদক্ষেপের কারণে। তাই শিক্ষাক্ষেত্রে নকল দূরীকরণে ও সন্ত্রাস নির্মূলে যে সফলতা এসেছে তেমনিভাবে সমাজ থেকে দুর্নীতি নির্মূলের জন্য সরকারকে কঠোর ও নিরপেক্ষ পদক্ষেপ নিতে হবে । কিন্তু বিগত স্বৈরাচার সরকার হাসিনার ১৭ বছরে দুর্নীতিতে বাংলাদেশ ডুবে গেছে। ইউনূস সরকার কিছুটা স্বস্তিতে এনেছেন। বর্তমান তারেক রহমানের সরকার দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। দুর্নীতি দমন কমিশন গঠন করেছেন। কাজ শুরু হয়েছে। আর এগুলো নতুন পদক্ষেপ নেয়া হচ্ছে।

প্রত্যেকের দুর্নীতিমুক্ত হবার শপথ গ্রহণ : দুর্নীতি দমন করা শুধু সরকারের কাজ নয়। আপামর সব জনগণকে দুর্নীতি সম্পর্কে সচেতন হতে হবে। নিজেকে মুক্ত রাখব এবং দুর্নীতি করব না এ মর্মে সবাইকে শপথ করতে হবে। সব রাজনৈতিক নেতা- কর্মীকে স্ব স্ব উদ্যোগে দুর্নীতিমুক্ত জীবন পরিচালনা করার শপথ নিতে হবে। কেননা সংশোধনই দুর্নীতি দমনের প্রথম পদক্ষেপ।
রাজনৈতিক দলগুলোর দুর্নীতিমুক্ত সমাজ গঠনের কর্মসূচি : সব রাজনৈতিক দলের কর্মসূচিতে দুর্নীতি দমনকে হাতিয়ার হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। একে সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করতে হবে। সব কর্মসূচির সাথে দুর্নীতি দমনের কর্মসূচি গ্রহণ করে দলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। সৎ ও নিষ্ঠাবান কর্মীদের নেতৃত্বদানের সুযোগ দিতে হবে। বিগত নির্বাচনে সকল রাজনৈতিক দল দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপের গ্রহণের অঙ্গীকার করেছেন।

শিক্ষার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি : প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের পাঠ্যসূচির মধ্যে নৈতিক মূল্যবোধ ও দুর্নীতিমুক্ত মানুষ হিসেবে গড়ে উঠার শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে। দুর্নীতি করা অন্যায় ও এর মাধ্যমে সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় এ প্রচারণার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ঘৃণার সৃষ্টি করতে হবে। ধর্মীয় শিক্ষাকে এক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে।
সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা ঃ দুর্নীতি রোধের জন্য সবেচেয় জরুরি হলো দুর্নীতিমুক্ত প্রশাসন। দুর্নীতিমুক্ত প্রশাসন না হলে দুর্নীতি রোধ করা যাবে না। এক্ষেত্রে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার উপর নির্ভর করবে সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা। তাই এক্ষেত্রে সরকারি বিধিমালা সংশোধনের মাধ্যমে সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা-কর্মচারীর নিয়োগের ব্যবস্থা করতে হবে। তাদের নৈতিক অবক্ষয় রোধের কার্যকর ব্যবস্থা নিতে হবে। সাথে সাথে সুষ্ঠু প্রশাসন গড়ে তোলার স্বার্থে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনিকভাবে আইনগত ব্যবস্থা সক্রিয় রাখতে হবে। সকল প্রশাসনিক কার্যক্রম IT ভিত্তিতে করতে পারলে দুর্নীতি হ্রাস পাবে।

মানবিক গুণাবলীসম্পন্ন ব্যক্তিবর্গের মর্যাদা ও দুর্নীতিপরায়ণদের সামাজিকভাবে বয়কট করা : সমাজে যেকোনো দায়িত্বশীল ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে তার সততা, ও মূল্যবোধকে অগ্রাধিকার দেয়া উচিত। এতে দুর্নীতিপরায়ণ ব্যক্তিবর্গরা সামাজিকভাবে কোণঠাসা হয়ে পড়বে। এদেরকে সামাজিক কোনো মর্যাদাও দেয়া উচিত নয়। এরা ধনবান হলেও এদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত। সমাজ ও রাজনীতি প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিপরায়ণদের সংশ্রব থেকে দূরে থাকা উচিত। তবেই দুর্নীতির প্রবণতা কমবে ও দুর্নীতি হ্রাস পাবে।


স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন : দুর্নীতি দমনের জন্য সত্যিকারভাবে স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করতে হবে। একে রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বাধীনভাবে কাজ করার অধিকার দিতে হবে। এ কমিশনে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। তা না হলে দুর্নীতি দমন না হয়ে বরং আরো বাড়বে। বর্তমানে গঠিত কমিশনের তৎপরতা বৃদ্ধি ও কার্যকরী হওয়া উচিত। এ কমিশনের শুভ কার্যক্রমের প্রতীক্ষায় দেশবাসী। যথোপযুক্ত বেতন কাঠামো কার্যকরী করাঃ আমাদের দেশে প্রবাদ আছে, “অভাবে স্বভাব নষ্ট” সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি উপার্জিত অর্থ দিয়ে ভরণ-পোষণ করতে না পারে তখন নীতি-নৈতিকতা ভুলে দুর্নীতির আশ্রয় গ্রহণ করে। এজন্য বাজারে দ্রব্যমূল্যের সাথে সংগতি রেখে মজুরি নির্ধারণ করা উচিত। অভাব অনটন না থাকলে পারে।
বর্তমান তারেক রহমানের সরকার ইতিমধ্যে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধি করে বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছেন। ১৪০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছে। পর্যায়ক্রমে তা বাস্তবায়ন হবে। তাতে সরকারী কর্মচারী ও কর্মচারীদের দীর্ঘ দিনের দাবি পূরণ হলো। তবে এখন আমরা দেখতে চাই তারা দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত, অনাচারমুক্ত দায়িত্ব পালন করবেন। মাননীয় স্পিকারের কথায় অনেক কর্মচারী ‘চোর’ এই কথার অসারতা প্রমাণের সময় এসেছে। আমরা দেখতে চাই, মানুষ স্বাভাবিকভাবে দুর্নীতি করার চেষ্টা করবে না। জীবনধারনের উপযোগী বেতন কাঠামো দুর্নীতি রোধের একটি উল্লেখযোগ্য সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে।


দুর্নীতি রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা : সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মিডিয়াতে এর স্বরূপ তুলে ধরে একে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। এ উদ্যোগ সরকারি ও বেসরকারিভাবে একই সাথে নিতে হবে। প্রচার মাধ্যমগুলো এক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে। অতীতে দেখা গেছে এবং বর্তমানেও দেখা যাচ্ছে মিডিয়া সমাজের কোনো অন্যায় কাজকে চিহ্নিত করে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রচার করলে তাতে সফলতা আসে। জাতির বিবেকের মধ্যে সততা ও নিষ্ঠার প্রভাব সৃষ্টির একমাত্র উপায় মিডিয়ায় ব্যাপক প্রচার।


স্বাধীন বিচার বিভাগ : দুর্নীতি দমনের ক্ষেত্রে স্বাধীন বিচার বিভাগ অপরিহার্য। যদিও এ ব্যাপারে উদ্যোগ নেয়া হয়েছে। বিচারকরা স্বাধীনভাবে বিচার করতে পারলে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং দুর্নীতি কমবে। তবে বিচার বিভাগে সৎ ও নিষ্ঠাবান বিচারক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করতে হবে। তা না হলে দুর্নীতি দমন করা যাবে না।
সর্বোপরি দুর্নীতি সম্পর্কে দেশের সমাজ গবেষকগণ কর্তৃক প্রণীত গবেষণাকে কাজে লাগিয়ে এবং বাস্তবায়ন করে এটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমরা এগিয়ে যেতে পারি। এজন্য প্রয়োজন একটি সিদ্ধান্তের, একটি শপথের। আর তা হচ্ছে আমি নিজে দুর্নীতি করব না, অন্যকে দুর্নীতি করার জন্য সহযোগিতা বা উৎসাহী করব না। দুর্নীতি করা অন্যায়, গর্হিত কাজ এ অনুভূতি হৃদয়ে জাগরুক রাখাই দুর্নীতি থেকে মুক্ত থাকার প্রধানতম উপায়।

The post বাংলাদেশে দুর্নীতির স্বরূপ : নিয়ন্ত্রণের উপায় appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/corruption-in-bangladesh-and-ways-to-control/feed/ 0
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ইসলাম প্রচার https://chintavabna.com/islam-in-imeitei-pangals/ https://chintavabna.com/islam-in-imeitei-pangals/#respond Fri, 21 Jun 2024 17:50:40 +0000 https://chintavabna.com/?p=961 বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। আমাদের এই প্রিয় দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নানা উপজাতি নিয়ে প্রায় ১৮ কোটি জনগোষ্ঠী রয়েছে। তবে সরকারের ২০২২…

The post ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ইসলাম প্রচার appeared first on চিন্তা ভাবনা.

]]>
বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। আমাদের এই প্রিয় দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নানা উপজাতি নিয়ে প্রায় ১৮ কোটি জনগোষ্ঠী রয়েছে। তবে সরকারের ২০২২ সালের জরিপ অনুযায়ী দেশে মোট জনশক্তি ১৬ কোটি ১৭ লক্ষ। এই জনশক্তিতে রয়েছে মুসলমান ৮৬.৬%, হিন্দু ১২.১%, বৌদ্ধ ০.৬%, খ্রিস্টান ০.৪% ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, অন্যান্য ০.৩ শতাংশ।

আমাদের জনসংখ্যার ৯৮ শতাংশ বাঙালি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ২ শতাংশ। প্রধান নৃ-গোষ্ঠীসমূহ হচ্ছে চাকমা, মারমা, সাঁওতাল, গারো, মনিপুরী ও তনচংগা।

আমাদের জনসংখ্যার মধ্যে ৮ কোটি ১০ লক্ষ পুরুষ, মহিলা ৮ কোটি ৭ লক্ষ। আমাদের শিক্ষার হার হচ্ছে ৬৩.৬ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২২ অনুযায়ী বয়সভিত্তিক জনসংখ্যা হচ্ছে : ০-১৪ বছর, ৩৮.৮ শতাংশ, ১৫-৪৯ বছর ৫৩.৭ শতাংশ, ৫০-৫৯ বছর। ৮.২ শতাংশ, ৬০ বছরের উর্ধ্বে : ৮১ শতাংশ।

বাংলাদেশের মুসলমান :
বাংলাদেশে মুসলিম জনগোষ্ঠী হচ্ছে ৮৬.৬ শতাংশ। বৃহত্তম এই মুসলিম দেশের মানুষের জন্য আজ করছেন। মুসলমানদের মধ্যে বড় একটি অংশ হচ্ছে আলেম ও উলামা বৃদ্ধ। ইসলাম প্রচার ও প্রসারের দেশের আলেম সমাজ যুগ যুগ ধরে কাজ করে আসছেন। পূর্বে ব্যক্তিগতভাবে ইসলাম প্রচার নিয়ম ছিল। বর্তমানে দল ও সংঘবদ্ধ হয়ে ইসলামের প্রচারে কাজ করে চলেছেন। দেশের আরও একটি অংশ তাবলিগ জামাত নামে বেশ কয়েক বছর ধরে ইসলাম প্রচারে কাজ করছে। বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলও ইসলামের জন্য কাজ করছে।

খ্রিস্টান ও অন্য ধর্মের প্রচার :
ব্রিটিশ ভারত আমল থেকে খ্রিস্টান ধর্মের প্রচার ও প্রসারে ইংরেজরা নানা পদ্ধতি ও কৌশল অবলম্বন করে এই অঞ্চলে কাজ করে যাচ্ছে। তাই অগণিত মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। এখনও করছে। ব্যবসা-বাণিজ্যে সহযোগিতা, চিকিৎসা খাতে হাসপাতাল সেবা এবং সরাসরি খ্রিস্ট ধর্ম প্রচারে খ্রিস্টানেরা বাংলাদেশে কাজ করছে। ঠিক তেমনি বৌদ্ধ ও হিন্দু ধর্মের প্রচারে দেখা যায় খুবই কম। কিন্তু ইসলাম ধর্ম প্রচারে এই দেশের মুসলমানগণ তেমন ভ‚মিকা রাখছে না। বাংলাদেশে বড় ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যা খ্রিস্টান। এই সকল ব্যবসায়ী এক সময় হিন্দু অথবা মুসলিম ছিল। আদর, যতেœ, সহযোগিতায় খ্রিস্টান ধর্ম গ্রহণে তারা আকৃষ্ট হয়েছে। এইভাবে আমাদের দেশে বিভিন্ন জেলায় খ্রিস্টানদের নানা স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান চালু রয়েছে। মানুষ উপকৃত হচ্ছে। কিছু কিছু নানা ধর্মের লোক খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে।

বাংলাদেশে ইসলাম ধর্মের প্রচার :
বাংলাদেশ, ভারত, পাকিস্তান অঞ্চলে ইসলাম ধর্মের আগম খুব বেশি পুরাতন নয়। মহানবী (সাঃ) পর ইসলাম ধর্মের প্রচারে বহু সাহাবী, তাবে তাবেইন, পীর-মোরশেদ, আলেম-উলামা ও মাশায়েকগণ ভারত বর্ষে ইসলাম ধর্মের প্রচারের জন্য ছুটে বেড়ান। তাদের অক্লান্ত পরিশ্রম, চেষ্টা, সাধনা ও সৎ চরিত্রের সংস্পর্শে মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়। তখন ব্যক্তি উদ্যোগে ইসলাম ধর্মের প্রচার ছিল। শিক্ষা ব্যবস্থা ও তখন ব্যক্তি কেন্দ্রিক ছিল।

ইসলাম ধর্ম শিক্ষার উপায় :
পবিত্র কোরআন ও হাদিস আরবী ভাষায় লিখিত। আমাদের মাতৃভাষা বাংলা। দেশে মোট জনসংখ্যার ৯৮ শতাংশ বাংলা ভাষায় কথা বলে, লিখেও বুঝে। মাত্র ২ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রয়েছে। তাদের নিজস্ব ভাষা রয়েছে। তাদের ভাষায় তারা কথা বলে। তাই পবিত্র ধর্ম বুঝতে হলে নামাজা, রোজা, হজ্ব, যাকাত কায়েম করতে হলে আরবী ভাষা শিক্ষা ছাড়া কোন উপায় নাই। মুসলমানদের ফরজ ও ওয়াজিব আদায় না হলে কোন ক্রমেই প্রকৃত মুসলমান হওয়া যাবে না। তাই আমাদের দেশে গ্রামে ও শহরে আরবী তথা ইসলাম শিক্ষার জন্য মক্তব, মাদ্রাসা ও নানা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই সকল থেকে আমাদের শিশুরা ইসলামী শিক্ষা গ্রহণ করে আসছে।

মুসলিম হওয়ার শর্ত কি?
যে কোন সচেতন মানুষ স্বইচ্ছায়, স্বজ্ঞানে কালিমা শাহাদাত ‘আশহাদু আল লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকালাহ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু’।
অর্থ : আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া অন্য কোন সত্য মা’বুদ নেই। তিনি একক, তাঁর কোন অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, হযরত মুহাম্মাদ (সাঃ) আল্লাহর বান্দা এবং তাঁর রাসুল।
পাঠ করেন, বিশ্বাস করেন এবং নিজ জীবনে আমলের সিদ্ধান্ত গ্রহণ করেন, তিনি মুসলিম।
একজন ব্যক্তি যখন মুসলিম হল, তখন তার উপর ইসলামের ফরজ, ওয়াজিব, সুন্নত ও নফলসহ সকল আদেশ নিষেধ পালনে বাধ্যবাধকতা রয়েছে। ইসলামের এই সকল বিষয় জানার জন্য তাই সকল মুসলমানকে শুদ্ধভাবে পবিত্র কোরআন পাঠ শিক্ষা ও অর্থ বুঝা জরুরী। আমরা বাংলা ভাষাভাষীগণ কোরআন পাঠ করতে পারি, কিন্তু অর্থ বুঝি না। তাই নামাজসহ অন্যান্য স্থানে পবিত্র কালাম পাঠের অর্থ বুঝি না। তাই তাহা হৃদয়ে স্থান পায় না। আমাদের মধ্যে তাই উহার আমলও খুবই কম।

দেশে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ইসলাম:
আমাদের দেশে আমরা জন্মগতভাবে মুসলমান। পরিবার থেকে ইসলাম শিক্ষা। যে সকল পরিবারে ইসলামের চর্চা নেই, তাদের ধর্ম পালনে আগ্রহ তেমন দেখা যায় না। অনেকে ধর্ম বিরোধী চরিত্রে রূপ লাভ করে। একান্ত মুসলমান দাবি করেন।
খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে ইসলাম ধর্মের প্রচার ও শিক্ষা দেয়ার জন্য আমাদের দেশে তেমন কোন উদ্যোগ দেয়া যায় না। কিন্তু অন্যান্য ধর্ম প্রচারে বাংলাদেশে অমুসলিম সম্প্রদায়ের মধ্যে বেশ তৎপরতা ও অর্থ বিনিয়োগ দেয়া যায়। কিন্তু আমাদের ধর্মের শিক্ষা ইচ্ছে ‘দাওয়াতে দ্বীন’। প্রতিটি মুসলমানকে দ্বীপের এই ‘দাওয়াতের’ দায়িত্ব পালন ফরজ। এই ফরজ কাজটি আমরা খুব কম মুসলমানগণ করে থাকি।

বাংলাদেশের একমাত্র মুসলিমক্ষুদ্র নৃ-গোষ্ঠী ‘পাঙাল’:
বাংলাদেশের একমাত্র মুসলিম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ‘পাঙাল’ স¤প্রদায়। ধর্মীয়ভাবে তারা মুসলিম কিন্তু জাতিসত্তার বিচারে মণিপুরি। তাদের জীবনযাপন মূলধারার বাঙালিদের চেয়ে ভিন্ন। স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমুজ্জ্বল ও প্রচÐ পরিশ্রমী। পাঙালরা তাদের ধর্মীয়, ভাষিক ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষা করে চলছে। তাদের অধিকাংশের বসবাস সিলেট মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায়।
বাংলাদেশ মণিপুরি মুসলিম ডেভেলপমেন্ট অরগানাইজেশন কর্তৃক ২০১৯ সালের শুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ১০ হাজার ৯৪৭ জন। এর মধ্যে পুরুষ ৫ হাজার ৬৩৮ জন ও মহিলা ৫ হাজার ৩০৯ জন। নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও ঐতিহ্য আজো বজায় রেখেছেন তারা। রয়েছে পঞ্চায়েত-ব্যবস্থাও। সাংস্কৃতিক অঙ্গনে মণিপুরিদের সঙ্গে তাদের মিল রয়েছে। পাঙালদের ঘরবাড়ি, পোশাক-পরিচ্ছেদ, খাদ্যাভ্যাস ও জীবনধারা স্বতন্ত্র এবং বৈচিত্র্যে ভরপুর। এই সমাজে ভিক্ষুক নেই। নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা থাকে সব সময়ই। অধিকাংশ পাঙাল কৃষিকাজে নিয়োজিত এবং মহিলারা তাঁতে কাপড় বুনে টাকা উপার্জন করেন।

ইতিহাসের ধারাবাহিকতায় ও বংশ পরম্পরায় পোশাক পরিচ্ছদেও বেশ লক্ষণীয় পরিবর্তন সাধিত হয়েছে। পুরুষরা বাঙালিদের মতো শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, লুঙ্গি পরিধান করেন। মহিলারা নিজস্ব তাঁতে তৈরি কাপড় এবং অবিবাহিত মেয়েরা বিভিন্ন রং ও কারুকাজ-সংবলিত ‘ফানেক’ (কোমর পর্যন্ত প্যাচানো কাপড়) পরে থাকেন। বিবাহিত মহিলারা বুক পর্যন্ত প্যাচানো ভিন্ন রঙ ও ডিজাইন করা ফানেক পরে থাকেন। কোমরে ছোট কাপড় ‘খোয়াংনাম্ফি প্যাচানো থাকে।

পাঙালদের ঐতিহ্যবাহী বাড়ি বিশেষ কারুকাজ বৈশিষ্ট্য ও নিপুণ কারিগরের এক শৈল্পিক সৃষ্টি। এই ঐতিহ্যবাহী বাড়ি আজ অনেকটা অতীত ও বিলুপ্তির দ্বারপ্রান্তে। কালের সাক্ষী হিসেবে কয়েকটি বাড়ি সংরক্ষিত রয়েছে। তাদের স্বাক্ষরতার হার প্রায় শতভাগ। তবে উচ্চ শিক্ষার হার অপ্রতুল। পাঙাল স¤প্রদায়ের পুরুষের প্রধান পেশা কৃষিকাজ এবং মহিলাদের বস্ত্র বুনন। মহিলারা নিজের পরনের কাপড় ও ঐতিহ্যবাহী চাঁদর নিজস্ব কোমর তাঁতে বোনেন। কৃষি কাজ ছাড়াও তারা বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন ধরনের কৃষি সরঞ্জাম ও আসবাব তৈরিতে দক্ষ। মেয়েরা কৃষিকাজে পুরুষের সমান পারদর্শী। এছাড়া তাঁতে কাপড় বোনা এবং সূচিকর্মে মেয়েদের অসাধারণ দক্ষতা রয়েছে। মণিপুরীদের পরিধেয় ফানেক বা চাকসাবির ওপর পাঙাল মেয়েদের সুই-সুতার সূক্ষ্ম কারুকাজ দেখে বিস্মিত হতে হয়।

সরকারি চাকরিতে অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন। বেসরকারি চাকরি, ব্যবসা ও প্রবাসীসহ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন অনেকে। নারীদের পোশাকে রয়েছে বৈচিত্র্য। সাংস্কৃতিক পরিমণ্ডলে নারীদের নৃত্য, গান সবাইকে মুগ্ধ করে। পাঙাল সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্যকে বলে থাবল চোংবা । সাধারণত কোনো বিয়ের অনুষ্ঠানে কিংবা বিশেষ কোনো উৎসবে যুবক-যুবতিরা আলাদাভাবে এই নৃত্য পরিবেশন করে থাকে।

ঈদ পাঙালদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। ঈদের দিনে গোত্র বংশ নির্বিশেষে সব শ্রেণির পাঙাল এক কাতারে সমবেত হয় এই বিশেষ দিনটিকে উদযাপন করার জন্য। ঈদের দিনে মেয়েরা ঐতিহ্যবাহী পোশাক পরে দলবেঁধে আত্মীয়স্বজনের বাড়ি বেড়াতে যায়।

পাঙাল স¤প্রদায়ের বিবাহরীতি বাঙালি থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের। বিয়ের সময় মুসলিম রীতিতে আকদ হয়। অন্যান্য আচার অনুষ্ঠান হয় পাঙাল রীতিতে। বিয়ের আগের দিন রাতভর বর ও কনের বাড়িতে আলাদাভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে রাতভর চলে ঐতিহ্যবাহী পাঙাল গান। যুবক-যুবতিসহ বিবাহিত লোকজনও গানের উৎসবে মেতে ওঠে। এর সাথে যুক্ত হয় ‘থাবালচোংবা’ (পাঙাল নৃত্য)। বৃটিশ ও পাকিস্তান আমলে বরের পরনে থাকত ধুতি। সে সময় হাতি ও পালকির প্রচলনও ছিল, তবে আজ তা বিলুপ্ত হয়ে গেছে ।

বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি সাজ্জাদুল হক স্বপন বলেন, আমাদের পাঙাল স¤প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি বাস করে মৌলভীবাজারের কমলগঞ্জে। আমাদের নিজস্ব সংস্কৃতি থাকলেও কোনো একাডেমি না থাকায় সাহিত্য সংস্কৃতি চর্চা ব্যাহত হচ্ছে এবং সভা সেমিনার আয়োজনেও অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

আলেম সমাজের ভূমিকা :
আমাদের আলেম সমাজ নিয়মিত ‘দাওয়াতে দ্বীনের কাজ করে যাচ্ছেন। তবে তা বেশির ভাগ মুসলিম সমাজের মধ্যে। আলেম সমাজ ইসলামের বিভিন্ন দিক তুলে ধরেন মসজিদ এলাকায় ইসলামি জলসায়, টিভি, ফেইসবুক, ইউটিউব, লেখনির মাধ্যমে ইসলামের দাওয়াত, প্রচার করে যাচ্ছেন। কিন্তু এই দাওয়াত নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নিকট পৌছছে না।
উপরে ‘পাঙাল’ সম্প্রদায়ের মুসলমানদের জীবন, কর্ম, সাহিত্য সংস্কৃতির বিভিন্ন দিক-আলোচনা করা হয়েছেন। কিন্তু এই সকল সম্প্রদায় ইসলামের মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত। তাই ইসলাম সম্পর্কে সঠিক ও ব্যাপক ধারণা না থাকার কারণে সমাজ, ব্যক্তি জীবনে তার প্রভাব নাই বলে উল্লেখ করেছেন।
আমাদের আলেম সমাজ, তথা সকল মুসলিম সমাজকে দেশের বিভিন্ন স্থানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ইসলামের প্রচার, চর্চা ব্যক্তিগত ও সামষ্টিকভাবে এগিয়ে আসতে হবে। এটি ইসলামের মূল শিক্ষা। এইটি ‘দাওয়াতে দ্বীনের’ মূল দায়িত্ব।

The post ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ইসলাম প্রচার appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/islam-in-imeitei-pangals/feed/ 0
The Century Old Communist Party of China https://chintavabna.com/the-century-old-communist-party-of-china/ https://chintavabna.com/the-century-old-communist-party-of-china/#respond Sat, 09 Sep 2023 08:08:09 +0000 https://chintavabna.com/?p=872 Chinese President Xi Jinping calling on the world’s political parties said, everyone must work together to build a one-size-fits-all economic globalization that is more open,…

The post The Century Old Communist Party of China appeared first on চিন্তা ভাবনা.

]]>
Chinese President Xi Jinping calling on the world’s political parties said, everyone must work together to build a one-size-fits-all economic globalization that is more open, inclusive, and participatory and win-win. He was speaking at the Great Hall of the People in Beijing on July 6, 2021 to mark the centenary of the Communist Party of China (CPC). His remarks have given us a clear idea of the policy of the CPC which we should know and understand well.

Historical Background:

The founding of the CPC is in Shanghai in 1921 when the number of party members was very negligible, and now in 2021, it is celebrating its centenary today. The party is now said to be the largest political party in the world with a membership of over 90 million. It is such a party where no one can get easily the membership whoever wants to, but rather the candidates have to prove that they are patriotic, hardworking, and very loyal to the ideology of this party. Only 20% of those get primary membership who applied some time to become a member of the party. After joining the party one has to prove that he is a devout communist and remains in the brim of either losing his membership for any stumbling block or face any other punishment. According to his own will, a member of this party cannot work in his area, but rather he is sent far away from home to any place at any time.

There are many villages in remote areas of China where people live below the poverty line. One of the goals of the CPC was that there would be no poor people in China during the centenary of the party and it has been able to achieve its goal. To achieve this goal, the member in charge has to travel hundreds of miles away from his home area and work in remote areas; due to which, the member in charge of the party has to be separated from his family for 11 months in a year. Their success makes them forget the pain of being separated from their family since they think they are doing a great job; so, the roots of such a party are deeply rooted in the people.  

World Policy of China:

In was revealed in the summit that the CPC has fraternal relations with more than 500 political parties in 160 countries globally. No matter whether these parties are the ruling party or the opposition; the CPC does not have any weakness towards any particular political party in any country; as such, China does not allow misunderstandings in the minds of the people of any country, and this creditable policy has made China’s international diplomacy acceptable. President Xi Jinping is the General Secretary of the CPC and Chairman of the Central Military Commission, therefore, he is one of the most powerful leaders in the world today.

He had addressed a conference of the world’s most powerful political parties. In his speech delivered from Beijing via video link, he promised that the CPC, as a major political party in the country, would be committed to the welfare of mankind.  

He said, the CPC has lifted 98.99 million people out of poverty in rural China since 2012 and his party was ready to share its experience in solving poverty problems with other countries. In this perspective, it should be noted here that a professor from Tsinghua University in China said in an interview on a Chinese TV channel that China neither wants to export development to any other country nor import development models from any country. Xi Jinping also said that the efforts of every country in the world towards modernization should be in line with its national reality, and the development efforts of each country should be respected. He added, there is no specific model for moving towards modernization, which works best for the country as we know that the amputation of the foot to match the shoe is not the solution.

The President says the CPC has always tried to stay connected to reality, The Chinese people are moving forward on the path of socialism in line with Chinese characteristics; history and experience have proved and will continue to prove that this is the right path, practical and this path is beyond any doubts, a fruitful one. So, it turns out that Xi Jinping’s line of thought has nothing to do with what the Tsinghua University professor described.

Xi Jinping’s call at the summit of the CPC and the world’s political parties on July 6, 2021 is that no country should be left behind in human welfare; all countries and nations of the world have the right to equal opportunities for development. He called on all political parties at the conference to be inspired by an ideology that builds a global community through partnership. It is noteworthy that in the speeches made by the President on the occasion of the centenary celebrations, very few times socialism has been directly declared as the goal. Perhaps, in the current world situation, slavery in the name of socialism was not considered reasonable, but the participatory world community will be practically socialism, because, if the partnership on welfare is based on the partnership of the people and ethnic groups within the state boundaries, it cannot be a system other than socialism.

In this case, if we consider religion as a fundamental issue and believe in it, then we see Islam also advocates the same. There are a number of issues around the world, such as ensuring the participation of all in order to ensure the equitable use of the world’s common resources. There is no alternative but to solve the problem of global warming on the basis of partnership, irrespective of religion, caste, community and nation.

About Democracy:

His main point about democracy is that it is the right of all peoples, democracy does not mean the privileges of a handful of people. There are many ways to achieve democracy, there can be no democracy solely along with a particular path, whether a country is a democratic one or not should be the responsibility of the people of that country to judge, and this responsibility cannot be left to a handful of people. There is a way to welfare, all countries have the right to create their own development path and build institutional model. Earlier, a professor at Tsinghua University commented that the process for democracy is more emphasized in developing and underdeveloped countries in contrast to developed rich countries. Western countries place more emphasis on the process for democracy in developing and underdeveloped countries than in developed rich countries, but they do not want to analyze what is the end result. Conversely, the People’s Republic of China attaches special importance to the outcome rather than the process.

The Covid-19 Perspective:

President Xi Jinping urges political parties around the world to refrain from politicizing the Kovid-19 epidemic, opposing the affixing of geographic labels on the Covid-19 virus. He believes that in the context of the ongoing pandemic of Covid-19, we need to take a scientific approach and work together to bridge the gap in immunity. He has assured that China will never walk the path of hegemony, expansionism, or the development of an influential region, but rather will stay with the developing world. He called for opposition to the practice of unilateralism under the disguise of multilateralism. ‘We must oppose hegemony and the politics of power”, he further added.

The Sino-US Relations:

President Xi believes that globalization has become more dynamic than obstacles at the moment, there is a tendency for cooperation among the countries of the world and this trend will not change. The United States’ imposition of various economic sanctions on China and on some other countries in a bid to establish dominance have led many to believe that globalization is on the wane. As Marx wrote long ago that capitalism will create globalization, and time will come when it will be seen that sometimes this system wants to accelerate globalization, and some other times wants to block the path of globalization.

Foreign Policy of Bangladesh:

Historical experience has shown that every civilization has its ups and downs. Historian Spengler likens the rise and fall of a civilization to the change of seasons. The United States is currently the world’s number one economic and military power but many are frustrated with the future of democracy in the United States. We noticed that China is also developing very fast in terms of economy, military power, and technology, which is considered usual. Because, China is moving towards modernization and development in a time when it is possible to take advantage from the coffers of the world’s technology, which is why it is said that the countries that join the development later are able to develop faster than the previous developed countries. With these realities in mind, Bangladesh needs to determine its foreign policy and strategy.

The post The Century Old Communist Party of China appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/the-century-old-communist-party-of-china/feed/ 0
সৈয়দ ওয়ালিউল্লাহ – সমাজ সংস্কারক‘লালসালু’ প্রেক্ষিত https://chintavabna.com/syed-waliullah/ https://chintavabna.com/syed-waliullah/#respond Fri, 08 Sep 2023 17:27:21 +0000 https://chintavabna.com/?p=864 “আধুনিক বাঙালি মুসলমানের বাংলা সাহিত্য চর্চায় অংশ গ্রহণ সাধারণ ভাবে কম, উপন্যাস রচনার ক্ষেত্রে আরো কম। ফলে প্রথম যুগের বাংলা উপন্যাস বাঙালি মুসলমান সমাজের প্রতিফলন…

The post সৈয়দ ওয়ালিউল্লাহ – সমাজ সংস্কারক<br>‘লালসালু’ প্রেক্ষিত appeared first on চিন্তা ভাবনা.

]]>
“আধুনিক বাঙালি মুসলমানের বাংলা সাহিত্য চর্চায় অংশ গ্রহণ সাধারণ ভাবে কম, উপন্যাস রচনার ক্ষেত্রে আরো কম। ফলে প্রথম যুগের বাংলা উপন্যাস বাঙালি মুসলমান সমাজের প্রতিফলন নেই বললেই চলে। ঊনবিংশ শতাব্দীর শেস দিকে মীর মোশাররফ হোসেন একাত্র গদ্য লেখক যিনি উপন্যাস রচনা করেছেন। তারপরে বর্তমান শতাব্দীর প্রথম দিকে মোজাম্মেল হক, কাজী ইমদাদুল, নজিবর রহমান প্রমুখ লেখকের আবির্ভাব হয়। এদের প্রয়াসে নীতি শিক্ষামূলক কাহিনী সৃষ্টি হয়েছে। সামাজিক বাস্তবতা কিংবা চরিত্রের অন্তর্লোকের প্রবেশের দিকে ততো মনোযোগী এঁরা হতে পারেনি। অধিকতর সকল উপন্যাস আমরা পাই কাজী আবদুল ওদুদ, হুমায়ুন কবীর, আবুল ফজল প্রমুখের রচনায়। সাহিত্য ক্ষেত্রে এঁদের উত্তরসুর শওকত ওসমান, আবু রুশদ এবং সৈয়দ ওয়ালীউল্লাহ। এঁরা আধুনিক চিন্তা ও মননের মানুষ সেই কারণে এঁদেরই রচনায় আধুনিকতার বৈশিষ্ট্যসমূহ যথার্থভাবে উপস্থাপিত হতে দেখা যায। সমাজকে ব্যক্তিকে এবং সেই সঙ্গে সামগ্রিক জীবনকে বিশ্লেষণ করে এঁরা উপন্যাসের শিল্পরূপের মধ্যে তা ধারণ করেছেন। বলা যায়, এই প্রজন্মের মুসলমান লেখকরাই পরিণত উপন্যাস শিল্পী হয়ে উঠতে পেরেছেন।”
কথা সাহিত্যিক শওকত আলী তাঁর এক নিবন্ধে সুন্দরভাবে বর্ণনা করেছেন। সেই মানে সৈয়দ ওয়ালীউল্লাহ একজন আদর্শিক উপন্যাসিক, কথাশিল্পী, সৃজনশীল সুলেখক।
১৯২২ সালে ১৫ই আগস্ট সৈয়দ ওয়ালীউল্লাহ জন্মগ্রহণ করেন চট্টগ্রাম জেলায়। পিতা সৈয়দ আহমদ উল্লাহ একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন। মাতার নাম ছিল নাছিম আরা খাতুন। মাত্র ১২ বছর বয়সে তিনি মাতৃহারা হন। চট্টগ্রাম জেলার ষোলশহরে তাঁদের বাস ছিল।
সৈয়দ ওয়ালীউল্লাহ বাবা ছিলেন ব্রিটিশ রাজ্যের সময় জেলা ম্যাজিস্ট্রেট। তাই কিশোর সময় বাবা মায়ের সঙ্গে ময়মনসিংহ, ফেনী, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম প্রভৃতি জেলায় কাটান। তিনি ১৯৩৯ সালে কুড়িগ্রাম হাইস্কুল থেকে ‘মেট্রিকুলেশন’ পাস করেন। ১৯৪৩ সালে আনন্দমোহন কলেজ থেকে আইএ এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী পরবর্তী তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিষয়ে পড়ার জন্য এমএ ভর্তি হন। কিন্তু তিনি এমএ পড়া শেষ করতে পারেননি। এমএ পাস করার পূর্বেই কর্মজীবনে প্রবেশ করেন। ১৯৪৫ সালে তিনি কলিকাতা বিখ্যাত ইংরেজী দৈনিক স্টেটসম্যান পত্রিকায় সাংবাদিকতায় চাকরি শুরু করেন। এবং ধীরে ধীরে কলিকাতা সাহিত্যমহলে পরিচিতি লাভ করতে থাকেন। তিনি স্কুল জীবন থেকে লেখালেখি করে এসেছেন। প্রবন্ধ, ফিচার লেখা তার বিজয়ে পরিণত হয়। কলিকাতা গিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি শুরু করেন।
১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর তিনি কলিকাতা থেকে ঢাকায় চলে আসেন। কিছুদিন ঢাকা বেতার কেন্দ্রের সহকারী বার্তা সম্পাদক হিসাবে কাজ করেন। ১৯৫০ সালে তিনি করাচি বেতার কেন্দ্রের বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৫১ সাল থেকে বিদেশে বৈদেশিক মন্ত্রণালয় অধীনে ঢাকা, সিডনী, করাচি, জাকার্তা, বন, ল-ন এবং প্যারিসে সরকারি চাকরি করেন। তাঁর সর্বশেষ কর্মস্থল ছিল প্যারিস।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। তিনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন লেখনির মাধ্যমে এবং জনমত গঠনের মাধ্যমে। তাই সরকারি চাকরি তিনি ছেড়ে দেন। মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেন। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পূর্বে তিনি ১৯৭১ সালের ১০ই অক্টোবর প্যারিসে পরলোকগমন করেন।
সৈয়দ ওয়ালীউল্লাহ বাংলা সাহিত্যে এক বিশেষ আসন দখল করে আছেন। তাঁর গ্রন্থ সংখ্যা কম হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলিষ্ঠ, গঠনমূলক, রুচিশীল, সমাজ সংস্কারমূলক। বিশেষত তাঁর গল্প, উপন্যাস ব্যক্তি ও সমাজ জীবনের বহির্লোকে এবং অন্তলোকের যে সুষ্ম ও গভীর রহস্য উদঘাটন করেছেন তার তুলনা বাংলা সাহিত্যে খুবই কম। কুসংস্কার ও অন্ধ ধর্মবিশ্বাসে আচ্ছন্ন, বিপর্যস্ত, আশাহীন ও মৃতপায় সমাজ জীবনের চিত্র যেমন এঁকেছেন একদিকে, তেমনি অন্যদিকে মানুষের মনের ভেতরকার লোভ, প্রতারণা, ভীতি ঈর্ষা প্রভৃতি প্রবৃত্তিগুলোর ক্রিয়া-প্রতিক্রিয়া বিজ্ঞানীর মতোই উদঘাটিত করেছেন তিনি। সাদা মাটা গল্প, উপন্যাস রচনা সৈয়দ ওয়ালিউল্লাহ কলমে আসেনি। তিনি মানব জীবনের মৌলিক সমস্যা সমূহকে পাঠকের সামনে অতি যত্ন সহকারে তুলে ধরতে সক্ষম হয়েছেন।
স্কুল জীবন থেকে তিনি সাহিত্য চর্চা শুরু করেন। ছাত্রজীবনে থেকে বিভিন্ন পত্র পত্রিকায় তার গল্প ও কবিতা প্রকাশিত হতে থাকে। ১৯৪৬ সারে তার প্রথম গল্প গ্রন্থ ‘নয়নতারা’ কলিকাতা থেকে প্রকাশিত হয়। তাঁর দ্বিতীয় গ্রন্থ ‘দুইতীর’ ১৯৬৫ সালে ঢাকা থেকে প্রকাশিত হয়। তাঁর বিখ্যাত উপন্যাস ‘লালসালু’ রচনা করেন ১৯৪৭ এবং ১৯৪৮ সালে। তাঁর দ্বিতীয় উপন্যাস চাঁদের অমাবস্যা ১৯৬৪ সালে এবং তৃতীয় উপন্যাস ‘কাদো নদী কাঁদো’ ১৯৬৮ সালে প্রকাশিত হয় ঢাকা থেকে। তিনি উপন্যাসও ছোট গল্পের সঙ্গে সঙ্গে নাটকে ও গুণী ছিলেন। ‘বহিপীর (১৯৫৫) তরঙ্গ তঙ্গ (১৯৬৪), ‘সুড়ঙ্গ (১৯৬৪) তিনটি বিখ্যাত নাটক প্রকাশিত ও মঞ্চস্থ হয়।
ছোট গল্প লেখক হিসাবে সৈয়দ ওয়ালিউল্লাহ বেশ পাকা ছিল। তাঁর বিখ্যাত ছোট গল্প এই নয়ন তারা (১৯৪৫), বৃটিশ ভারত আমলে প্রকাশিত হয়। পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৬৭ সালে দ্বিতীয় গল্প এই দুই তীর ও অন্যান্য গল্প ঢাকা থেকে প্রকাশিত হয়।
বাংলা সাহিত্যে তাঁর ‘লাল সালু’ উপন্যাসটি বেশ আলোড়ন সৃষ্টি করে। সারা জীবন বিদেশে, উন্নত দেশে বসবাস ও জীবন কাটানোর পরও তিনি গ্রামীণ মানুষের জীবন, কর্ম ও নানা অসঙ্গতি তুলে ধরে ‘লালসালু’ উপন্যাস লিখেন। এই উপন্যাসটি তাঁর ফরাসী স্ত্রী অহহব সধৎরপ ইংরেজীতে ও ফরাসী ভাষায় অনুবাদ করেন।
১৯৫৫ সালে সৈয়দ ওয়ালিউল্লাহ অস্ট্রেলিয়া সরকারি চাকরি করা কালীন সিডনীতে ফ্রান্সের এই মহিলা অহহব গধৎরব কে বিবাহ করেন। তাদের ঝরসরহব এবং ওৎধল নামে দুই সন্তান।
২০০১ সালে সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা লাল সালু উপন্যাসটিকে চলচ্চিত্রে রূপদান করেন বিখ্যাত চলচ্চিত্রকারক তানভীর মোকাম্মেল। সুধীমহলে, সাধারণ মহলে লালসালু সিনেমা চমৎকার আলোড়ন সৃষ্টি করে।
এইসব সাহিত্যকর্মের জন্য সৈয়দ ওয়ালিউল্লাহ স্বদেশের মানুষের নিকট যেমন সম্মানিত ছিলেন, তেমনি বিদেশী সাহিত্য অঙ্গনে তিনি ছিলেন আলোচনার বস্তু। বিশেষ করে লালসালু তাকে ইংরেজী ও ফরাসি সাহিত্যানুরাগীদের নিকট সুপরিচিত করে তুলেছে।
আধুনিক বাংলা সাহিত্যে সৈয়দ ওয়ালিউল্লাহ এক বিশেষ স্থান দখল করে আছেন। আধুনিক ও নাগরিক রুচি ও মননের অধিকারী লেখক অনেক সময় কলিকাতা ইংরেজী দৈনিক স্টেটসম্যান পত্রিকায় কর্মরত ছিলেন, তখন বাঙালি মধ্যবিত্ত পরিবার জীবন নানা ঘাত প্রতিঘাতে অস্থির ও চঞ্চল। স্বাধীনতা ও পাকিস্তান আন্দোলন, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশ বিভাগ, উদ্বাস্তু সমস্যা আবার একই সঙ্গে নতুন রাষ্ট্রগঠনের উদ্দীপনা সব মিলিয়ে মধ্যবিত্তের জীবনে এক দুরন্ত ক্রান্তিকাল চলেছিল।
ঐ সময় একজন নবীন লেখকের পক্ষে তাঁর চারিদিকের পরিচিত জীবন ও মানুষ নিয়ে গল্প, উপন্যাস লেখা স্বাভাবিক ছিল। কিন্তু তিনি সেই পথে গেলেন না। তিনি পদাপণ করলে ভিন্ন এক মাত্রা। তিনি ‘লালসালু’ মত উপন্যাসের পটভূমি ও মানুষের সমাজ বেচে নিয়ে গ্রাম বাংলার প্রকৃত চিত্র উপন্যাসে চিত্রায়িত করলেন।
গ্রাম প্রধান আমাদের বৃহত্তর দেশ ও সমাজ। বেশির ভাগ মানুষই গ্রামে থাকে সেখানেই তাদের বাঁচা মরা এবং জীবনযাপন। সেই সমাজে এমন এক রীতি নীতি ও ধারণা বিশ্বাস জন্ম লাভ করে লালিত হয়ে চালু থাকে যা শহরবাসী শিক্ষিত লোকের অভিজ্ঞতার বাইরে। অথচ সৈয়দ ওয়ালিউল্লাহ তাঁর প্রথম উপন্যাসের পটভুমি প্রত্যন্ত গ্রামাঞ্চল এবং তার সমাজ-চরিত্র, এক দিকে কুসংস্কারাচ্ছন্ন ধর্মভীরু শোষিত দরিদ্র গ্রামবাসী, অন্যদিকে শঠ, প্রতারক, ধর্ম ব্যবসায়ী এবং শোষক ও ভূ-স্বামী। আর তার উপন্যাসের বিষয় যুগ যুগ ব্যাপী শিকড় গড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ জীবনকাক্সক্ষার দ্বন্দ্ব।
সৈয়দ ওয়ালিউল্লাহ একজন মানবতাবাদী লেখক। মানুষের যুক্তি এবং বিকাশ এই ইচ্ছা যে তাঁর সাহিত্য রচনার মুল বিষয় ছিল তাতে কোন সন্দেহ নাই। আমাদের দেশের সামাজিক বাস্তবতায় বা মানুষের বিকাশের পথে অন্তরায় সেও লোকে তিনি চিহ্নিত করেছেন, দেখিয়েছেন কুসংস্কার ও অন্ধবিশ্বাসের এক প্রচন্ড দাপট। সরল ও ধর্মপ্রাণ মানুষকে কিভাবে বিভ্রান্ত ভীত করে শোষণের প্রক্রিয়া চালু রাখা হয় তারই বর্ণনা তিনি তার উপন্যাসে দিয়েছেন।
আমাদের চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় জন্ম নেয়া আর এক কৃতি সন্তান, বিশিষ্ট লেখক, সাংবাদিক, মোহাম্মদ ওয়ালিউল্লাহ (১৯০৭-১৯৭৮), যিনি নিজ জন্মভুমি লোকের কাছে এবং বন্ধু বান্ধব মহলে এক কালে ‘ওয়ালি গান্ধী’ নামে পরিচিত ছিলেন। আজকের প্রবন্ধে তিনি হচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। তিনিও চট্টগ্রাম জেলার ষোলশহরে জন্ম নিয়ে বাংলা সাহিত্য জগতে স্মরণীয় হয়ে রয়েছেন।
‘ওয়ালি গান্ধী’ যেমন আমাদের মুক্তি সংগ্রাম (১৯৫৩), যুগম বিচিত্রা (১৯৬৭), সেকালের কাহিনী (১৯৫০), প্রভৃতি গ্রন্থ লিখে অমর হয়ে আছেন। ওয়ালি গান্ধী ১৯৬৭ সালে যুগ বিচিত্রা গ্রন্থ লিখে দাউদ পুরস্কারও লাভ করেন।
তাই অনেক সময় দুই লেখকের একই ধরনের নাম হওয়ার কারণে আমরা পাঠক অনেক সময় পরিচয় সমস্যায় পড়ে যাই। কিন্তু সাহিত্যকর্মে দু’জনই আমাদের অতি প্রিয়।
বাংলা সাহিত্যে অসাধারণ অবদানের জন্য সৈয়দ ওয়ালিউল্লাহ বিভিন্ন সময়, বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক সমাদৃত হয়েছেন। তিনি তার সাহিত্যকর্মের জন্য ১৯৬১ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার প্রাপ্ত হন। ১৯৬৪ সালে তার সৃজনশীল লেখনীর জন্য বিখ্যাত আদমজী পুরস্কার লাভ করেন। ১৯৮৪ সালে সৈয়দ ওয়ালিউল্লাহ একুশে পদক লাভের মাধ্যমে তাঁর সাহিত্য কর্মের স্বীকৃত অর্জন করেন। তার বিখ্যাত উপন্যাস ‘লাল সালু’ চলচ্চিত্রে জাতীয় পুরস্কারে ভুষিত করা হয় ২০০১ সালে।
‘লাল সালু’ উপন্যাসটি ইংরেজী ভাষায় অনুবাদ করা হয়, যার নাম ছিল ঞৎবব রিঃযড়ঁঃ জড়ড়ষং.”
যার অবিস্মরণীয় লেখা ‘লালসালু’ লিখে সৈয়দ ওয়ালিউল্লাহ সর্বমহলে সুপরিচিতি লাভ করেন। আমাদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠ্যসূচীতে ‘লালসালু’ স্থান করে নিয়ে তাঁকে গণমানুষের উপন্যাসিক তথা সাহিত্যিকের হিসাবে সুপ্রতিষ্ঠিত করার অপার সুযোগ করে দিয়েছে।
‘লালসালু’ উপন্যাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে বিশিষ্ট কথা সাহিত্যক জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শওকত আলী বলেন,
‘লাল সালু’ সৈয়দ ওয়ালি উল্লাহর প্রথম উপন্যাস, যে একটি দুঃসাহসী প্রয়াস। জীবন বাস্তবতা যেমন তেমনি সামাজিক বাস্তবতা ও এর ভিত্তি। গ্রামীণ জনজীবনকে এবং তার মানসিক, চিন্তা ভাবনা, সুখ দুঃখ ও বিশ্বাস সংস্কারগুলোকে উপাদান হিসাবে ব্যবহার করে এই উপন্যাস রচিত হয়েছে এবং উপন্যাসের শিল্প রূপটি যাতে সুসামঞ্জস্য হয় সেদিকে লেখক দৃষ্টি রেখেছিলেন। এর ভাষা সহজ কিন্তু ব্যঞ্চনাময়। আঞ্চলিক শব্দ নিরাক বতোর, মগরা ইত্যাদি যেমন ব্যবহার করেছেন, তেমনি পাশাপাশি ও কাছাকাছি তৎসম, অর্ধতৎসম, আধুনিক শব্দ সুন্দর ও মানানসইভাবে ব্যবহৃত হয়েছে। প্রতীক ও উপমা ব্যবহারের ক্ষেত্রেও লেখকের মাত্রাবোধ লক্ষ্য করার মতো। কোন প্রকার নাগরিক প্রসঙ্গ সবই তুলে এনেছেন তিনি গ্রামীণ পটভূমি থেকে। উপন্যাসের যে কাহিনী গত কাঠামো, সেটিও লক্ষ্য করার মতো। তাহেরের বাপের বিচার, আওয়ালপুরের পীর সাহেবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, আক্কাস আলীর স্কুল প্রতিষ্ঠার বিরোধীতা এসব ঘটনা বাহিরের, সামাজিক এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন। কিন্তু এই বিচ্ছিন্নতার ফাঁক পূরণ করা হয়েছে মজিদের পারিবারিক ঘটা ও চিন্তা ভাবনার কথা সাজিয়ে। ঘটনাবলী বাহিরের দিক থেকে সম্পর্কবিহীন থাকা সত্ত্বেও ‘লালসালু’ যে একটি সুসংহত শিল্পরূপ তার কারণ লেখকের শিল্পী মনের সজাগ অভিনিবেশ। একজন লেখকের প্রথম উপন্যাসে এ ধরনের শিল্প ও আঙ্গিকগত রাঁধুনি বিস্ময়ের উদ্রেক করে। এই কারণেই ‘লালসালু’ উপন্যাসখানি, লেখকের প্রথম রচনা হলেও বাংলা সাহিত্যের বিশাল ও বিস্তৃত ভুমিতে বিশেষভাবে চিহ্নিত হয়ে থাকবে।

Image source : https://www.syedwaliullah.com

The post সৈয়দ ওয়ালিউল্লাহ – সমাজ সংস্কারক<br>‘লালসালু’ প্রেক্ষিত appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/syed-waliullah/feed/ 0
ভিক্ষা বৃত্তি এক সামাজিক লজ্জা https://chintavabna.com/bhikkhabritti-ek-shamajik-lojja/ https://chintavabna.com/bhikkhabritti-ek-shamajik-lojja/#respond Wed, 16 Nov 2022 13:35:40 +0000 https://chintavabna.com/?p=828 ভিক্ষাবৃত্তি দেশজ ও সামাজিক লজ্জা। লজ্জাজনক ও বর্জনীয় কোন কিছু যখন সবার গা সওয়া হয়ে যায় তখন সেটা যা হওয়ার তাই হয়েছে এই ভিক্ষাবৃত্তি। আজ…

The post ভিক্ষা বৃত্তি এক সামাজিক লজ্জা appeared first on চিন্তা ভাবনা.

]]>
ভিক্ষাবৃত্তি দেশজ ও সামাজিক লজ্জা। লজ্জাজনক ও বর্জনীয় কোন কিছু যখন সবার গা সওয়া হয়ে যায় তখন সেটা যা হওয়ার তাই হয়েছে এই ভিক্ষাবৃত্তি। আজ এটি বড় এক ব্যধিতে পরিণত হয়েছে। বিশেষ করে ঢাকা শহরে প্রচুর ভিক্ষুকের দেখা মিলে। দেশের অন্যান্য প্রধান শহরগুলোতেও ইদানিং ভিক্ষুকদের মিছিল ক্রমেই বড় হচ্ছে। রাস্তার মোড়ে, ট্রাফিক জ্যামের মাঝে, মসজিদগুলোর সামনে ভিক্ষুকদের ভিড় খুব বেশি চোখে পড়ে। কেউ কেউ হয়তো একান্ত অনোন্যপায় হয়ে ভিক্ষা করে। কিন্তু অধিকাংশই পেশা হিসাবে বেছে নিয়েছে ভিক্ষাবৃত্তিকে। অথচ আমাদের দেশ মুসলিমপ্রধান দেশ। হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান সম্প্রদায়সহ অন্যান্য ধর্মের মানুষ থাকলেও অধিকাংশ ভিক্ষুক মুসলিম নামধারী। ধর্মীয় পোষাকে বা বিভিন্ন মায়াভরা বুলি ব্যবহার করে ভিক্ষা পেশাকে জমিয়ে তুলেছে। অথচ ইসলামে ভিক্ষাবৃত্তি অত্যন্ত নিন্দনীয় ও ঘৃন্য কাজ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) ভিক্ষাবৃত্তির ব্যাপারে কঠিন হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘যারা সবসময় মানুষের কাছে চেয়ে বেড়ায়, কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে, তার চেহারায় কোন গোশত থাকবে না’ (বুখারী: ১৪৭৪)।
অন্য এক রেওয়াতে বলা হয়েছে, ‘যে অভাবের তাড়না ছাড়াই সম্পদ বৃদ্ধির জন্য মানুষের কাছে ভিক্ষা করে বেড়ায়, মূলত: সে আগুনের ফুলকি ভিক্ষা করছে। তাই তার ভেবে দেখা উচিত সে বেশি নেবে না কম নেবে’ (মুসলিম: ২২৮৯)।
প্রতীয়মান হচ্ছে যে, যে নিজের অভাব অনটনের কথা দশজনের কাছে বলে ভিক্ষা করে, মূলত তার অভাব কখনো দূর হয় না, বরং আরো বৃদ্ধি পায়। একমাত্র আল্লাহ তাআলাই মানুষের অভাব অনটন দূর করতে পারেন। রাসূলুল্লাহ্ (সঃ) বলেন, ‘অভাব অনটনের কথা যে আল্লাহ্ তাআলার কাছে পেশ করে, আল্লাহ্ রাব্বুল আলামীন অবশ্যই তার অভাব অনটন দূর করে দেবেন, দ্রুত না হয় বিলম্বে’ (তিরমিযী: ২৩২৬)।

এ দায় কেউ এড়াতে পারবে না :
ভিক্ষা যে এক ধরনের পেশা হতে পারে এ দেশের সমাজ ব্যবস্থা এটার বড় নজির তৈরি করেছে। বাংলাদেশে ভিক্ষুকদের নিয়ন্ত্রণ ও পরিচালনা করে একদল অমানুষ, অসাধু বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে। এরা দিনের পর দিন এ ঘৃণ্য বাণিজ্য করে যাচ্ছে। সামাজিক প্রতিপত্তি বা স্থানীয় প্রভাবের জোরে তারা এই হীন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তারা শারিরীক প্রতিবন্ধী ও শিশুদেরকে হাতিয়ার হিসেবে ভিক্ষার কাজে ব্যবহার করে কোটি কোটি অর্থ উর্পাজন করছে। এসব আর এখন নতুন কোন সংবাদ নয়। পত্র-পত্রিকা, টেলিভিশনে একাধিকবার প্রচারিত হয়েছে। এরা সুস্থ মানুষকে কৃত্রিমভাবে শারীরিক প্রতিবন্ধী বানিয়ে অর্থ উপার্জনের একটি ঘৃণ্য উপায় চর্চা করে যাচ্ছে। এক প্রতিবেদনে দেখা গেছে, শুধু রাজধানী ঢাকা শহরে প্রতিদিন ভিক্ষুকদের আয় ২০ কোটি টাকা। সমাজকল্যাণ অধিদপ্তরের এক পরিসংখ্যান দেখা গিয়েছে, বাংলাদেশে মোট ভিক্ষুক সংখ্যা সাড়ে ৪ লক্ষের অধিক। শুধু ঢাকা শহরে ভিক্ষুক সংখ্যা ৬০ হাজার। অবাক কান্ড হচ্ছে গ্রামে তুলনামুলক ভিক্ষুকের দেখা অতোটা মেলে না। গ্রামে সামাজিক ও পারিবারিক পরিচয় সহজে প্রকাশ হয়ে যায় বলে পেশাদার ভিক্ষুকরা গ্রামে সুবিধা করতে না পারায় শহরে এসে ভিড় করছে।

ভিক্ষাবৃত্তি দূর করার উদ্যোগ:
ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি দূর করার জন্য ২০০৩ সালে গ্রামীণ ব্যাংক সংগ্রামী (ভিক্ষুক) সদস্য ঋন কার্যক্রম চালু করে। বিনা সুদে এই ঋণ দেয়া হয়। উদ্দেশ্য হল ভিক্ষার পাশাপাশি ছোটখাটো ব্যবসা করে এই ঋণের কিস্তি পরিশোধ করবে। কিস্তিও প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী ঠিক করা হয়। কোন ধরনের বাধ্যবাধকতা ছিল না। ঋণ প্রাপ্ত ভিক্ষুক কোনরকম সাবলম্বী হলে ভিক্ষা পেশা ছেড়ে দেবে এই সহজ শর্তে ঋণ দেয়া হয়। গ্রামীণ ব্যাংক ৮৩ হাজার ৩৬৩ জন ভিক্ষুককে এই কর্মসূচির অর্ন্তভুক্ত করতে সক্ষম হয়েছে। এসব ভিক্ষুকদেরকে বিতরণকৃত অর্থের পরিমাণ ১৮ দশমিক ৬৩ কোটি টাকা। ভিক্ষুক সদস্যগণ এ পর্যন্ত ১৬ দশমিক ০৫ কোটি টাকা ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছে। তাদের প্রদত্ত তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৪১ হাজার ৩৮৩ জন ভিক্ষুক ভিক্ষাবৃত্তি ত্যাগ করেছে। এটি খুবই মহৎ উদ্যোগ ছিল। সব মহলে প্রশংসা কুড়িয়েছে গ্রামীন ব্যাংক। এই প্রকল্পের উদ্দেশ্যে ছিল গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলাগুলোকে ভিক্ষুক মুক্ত করা।
কিছুদিন পূর্বে গ্রামীণ ব্যাংকের জোনাল ম্যানেজার ক্ষুদিরামপাল বলেন, গ্রামীণ ব্যাংক ভিক্ষুক সমস্যা সমাধান করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু বর্তমানে আগ্রহী ভিক্ষুক পাওয়া যাচ্ছে না। তাহলে ভিক্ষুক কোথায় গেল? গ্রামাঞ্চলে ভিক্ষুক না পাওয়াতে সংগ্রামী সদস্য কর্মসূচী বাস্তবায়ন সমস্যা হচ্ছে। গ্রামীণ ব্যাংক ভিক্ষুকদেরকে নানা সহযোগিতা করে। শীতে শীতবস্ত্র দেয়। কোভিড-১৯ এর সময় তাদেরকে খাদ্য সহযোগিতা করা হয়। বিশেষ করে এই সকল ভিক্ষুকদের স্বাবলম্বী করে তোলার জন্য নিবিড় প্রচেষ্ট অব্যাহত রেখেছে। এতে অনেক ভিক্ষুক ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়েছে। বলা যায় গ্রামীণ ব্যাংক এ ক্ষেত্রে সফল হয়েছে। এই উদ্যোগকে বেগবান করে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

ভিক্ষুক পুনর্বাসনে সরকারের উদ্যোগ :
প্রায় এক দশক ধরে বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভূত উন্নতি করছে। আমরা এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। মাথাপিছু আয় আমাদের এখন ২ হাজার ৫০০ ডলারের বেশি। কাজেইএখন ভিক্ষাবৃত্তির মত লজ্জাজনক ও ঘৃণ্য কাজ থেকে আমাদেরকে মুক্ত করা সবার নৈতিক দায়িত্ব। দারিদ্র্য বিমোচনে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন এবং ভিক্ষাবৃত্তির মতো লজ্জাজনক কাজ থেকে ভিক্ষুকদেরকে নিবৃত্ত করার উদ্দেশ্যে ভিক্ষুকদের পুনবার্সন ও বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের রাজস্ব খাতের অর্থায়নে সমাজ কল্যাণ মন্ত্রণালয় “ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠির পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” শীর্ষক কর্মসূচি হাতে নিয়েছে। এটি খুবই ভাল উদ্যোগ। বিগত আগস্ট ২০১০ থেকে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু দীর্ঘ ১১ বছরে কর্মসূচী অনুযায়ী কার্যক্রম কাংখিত মাত্রায় গতিশীল হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী ভিক্ষাবৃত্তি নির্মূলের ব্যাপারে বেশ আন্তরিক। কিন্তু আমলাগণের দক্ষতা ও স্বতস্ফূর্ততার অভাবে কার্যক্রমটি আশানুরূপ গতি পাচ্ছিল না। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সরকার ২০১৭-২০১৮ অর্থ বছরে প্রথমবারের মতো দেশের ৫৮টি জেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য অর্থ প্রেরণ করে।
২০২০-২১ অর্থ বছরে ঢাকা শহরকে ভিক্ষুকমুক্ত এলাকা ঘোষণা করে ১৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে। কোর্টের মাধ্যমে ১৮০ জন ভিক্ষুককে আটক করে। আটকৃত ভিক্ষুক থেকে ৭২ জনকে সরকারী আশ্রয় কেন্দ্রে রেখে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান ও পুর্নবাসন করে। বাকি ১০৮ জনকেও পুনবার্সন করা হয়। সরকার দীর্ঘ মেয়াদে ভিক্ষুক নির্মূল ও পুনর্বাসনের কাজটি নিরবচ্ছিন্নভাবে করার জন্য একটি নীতিমালা প্রণয়ন করেছে। এটি সত্যিই বেশ ভাল উদ্যোগ।

কেন ভিক্ষুক সমস্যার সমাধান প্রয়োজন:
দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের উন্নয়নের সুফল চারদিকে আলোড়ন তুলছে। উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। রপ্তানি বাড়ছে। দিন দিন বিত্তশালী মানুষের সংখ্যা বাড়ছে। ১০ লক্ষ বা এর চেয়ে বেশি রোহিঙ্গা আশ্রয় দিয়ে আমরা সারা দুনিয়ায় নজির স্থাপন করেছি। বিশ্বব্যপী আমরা মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি। আমাদের যেখানে এতো অর্জন সেখানে সামান্য কয়েক লক্ষ ভিক্ষুককে পুনর্বাসন করে দেশকে ভিক্ষুকের কলঙ্ক ও লজ্জা থেকে মুক্ত করতে পারবো না? ইনশাআল্লাহ্ পারবো। ইতিমধ্যে সরকার গ্রামাঞ্চলের ভূমিহীনদের আশ্রয় কেন্দ্র তথা বাড়ী তৈরি করে দিয়ে মানবতার অনন্য নজির স্থাপন করেছে। এ হিসেবে ভিক্ষাবৃত্তি দূর করার বিষয়টি অনেক সহজ ব্যাপার।
বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি বৃদ্ধির স্বার্থে দেশ থেকে ভিক্ষাবৃত্তির মতো ঘৃণ্য প্রবণতা দেশ থেকে সমূলে দূর করা ভীষণ প্রয়োজন। সমাজকল্যাণ অধিদপ্তরকে এই বিষয়ে আরও বেশি কার্যকরী উদ্যোগ গ্রহণ করতেহবে। রাস্তায় রাস্তায়, মসজিদের সমানে অগণিত ভিক্ষুকের সারির মধ্যে দাঁড়িয়ে বলা যাবে না আমরা উন্নয়নের অপ্রতিরোধ্য ধারায় আছি। মনে হচ্ছে আমরা দিনদিন গরিব হচ্ছি। এই হতচিহ্ন আমাদের মুছে ফেলতে হবে। আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়ে কোরআন ও হাদীসের নির্দেশ মেনে সকলকে ভিক্ষাবৃত্তির অভিশাপ থেকে জাতিকে মুক্ত করার জন্য এগিয়ে আসতে হবে।

যাকাত ভিক্ষাবৃত্তি নিরোধে উত্তম উপায়:
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নামাযের প্রসঙ্গ যেসব জায়গায় উল্লেখ করেছেন এর প্রায় বেশিরভাগ জায়গাতেই যাকাতের প্রসঙ্গ উত্থাপন করেছেন। যাকাত আদায় না করলে ভয়ংকর শাস্তির কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন,
‘যরা স্বর্ণ ও রূপা (স্বর্ণ ও রৌপ্য মুদ্রদা) জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে, তাদেরকে কঠোর আযাবের সুসংবাদ দিন। সেদিন জাহান্নামের আগুনে সেগুলো (সোনা, রূপা ও অর্থ কড়ি) উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তাদের কপাল, পাশ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে, (আর বলা হবে,) এগুলো তা যা তোমরা নিজেরদের জন্য জমা করে রেখেছিলে। এখন তোমরা এর স্বাদ গ্রহণ কর যা তোমরা জমা করে রাখতে তার (সূরা তাওবা: ৩৪, ৩৫)। তিনি বলেছেন বিত্তশালীদের সম্পদে দরিদ্রদের অধিকার রয়েছে। ইরশাদ করেছেন, ‘যাদের সম্পদে প্রার্থনাকারী ও বঞ্চিতদের জন্য নির্ধারিত হক রয়েছে (সূরা মা‘রিজ: ২৪, ২৫)।
সূরা বাক্বারার ১১০ নং আয়াতে বলা হয়েছে,
‘তোমরাসালাত কায়েম কর এবং যাকাত আদায় কর। তোমরা উত্তম কাজের যা কিছু পূর্বে প্রেরণ করবে আল্লাহর নিকট তা পাবে। তোমরা যা কর নিশ্চয়ই আল্লাহ তার দ্রষ্টা।’
অন্য এক সূরায় মহান আল্লাহ যাকাত প্রদানকে রহম বা রহমত বলেছে। তিনি বলেছেন, ‘মুমিনপুরুষ ও মুমিন মহিলাএকে-অপরেরবন্ধু। তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ নিষেধ করে, নামায কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে। এদের উপর আল্লাহ রহম করবেন। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়’ (সূরা তওবা: ৭১)।
পবিত্র কোরআনে সূরা তওবায় যাকাত প্রদানের খাতসমূহ উল্লেখ করে একে বিধান বলে আখ্যায়িত করেছেন এবং যাকাত প্রদানের আটটি খাতের কথা পরিষ্কারভাবে বলে দিয়েছেন।
তিনি বলেছেন,
‘সাদাকা তো কেবল ফকীর ও মিসকীনদে রজন্য এবং সাদাকা সংক্রান্ত কাজে নিযুক্ত লোকদেরজন্য, যাদের চিত্তাবর্ষণকরা হয় তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণ গ্রস্থদের জন্য, আল্লাহর পথে যারা রয়েছে তাদের জন্য ও মুসাফিদের জন্য। এটা আল্লাহর বিধান। আল্লাহ সর্বত্ত, প্রজ্ঞাময়। (সূরাতাওবা: ৬০)
কাজেই যাকাত আদায় করা সামষ্টিক কাজ। মুসলমানদের জন্য অবশ্যই পালনীয়। রাষ্ট্রীয়ভাবে এই যাকাত আদায় করে উল্লিখিত খাতসমূহে সুষ্ঠভাবে বন্টন করতে হবে। কিন্তু অধিকাংশ মুসলিম রাষ্ট্রেই রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়ের বিষয়টি গুরুত্ব পাচ্ছে না।
আমরা ইতিহাসে দেখতে পাচ্ছি যখন যাকাত রাষ্টীয়ভাবে আদায় করা হতো তখন মুসলিম রাষ্ট্রে ভিক্ষুক তো দূরের কথা যাকাত গ্রহণ করার মতো লোক খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ে। খলিফা ওমর ইবনে আবদুল আজিজের (রহ.) সময় রাষ্ট্রে যাকাত দেয়ার মত লোক খোজে পাওয়া যায়নি। আজ আমাদের দেশে যাদের ওপর যাকাত ফরয তাদের সবাই কিন্তু যাকাত আদায় করছেন না। কিন্তু যাকাত গ্রহীতার সংখ্যা দিন দিন বেড়েই চলছে। মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকলে এবং রাষ্ট্রীয়ভাবে কোন নির্দেশনা থাকলে যাকাত আদায়কারীর সংখ্যা বাড়তো। রাষ্টীয়ভাবে আদায় হচ্ছে না বলে যাকাতের অর্থ সুষ্ঠভাবে ও পরিকল্পনা মাফিক বন্টিত হচ্ছে না। সরকার ইসলামী ফাউন্ডেশন কর্তৃক যাকাত সংগ্রহের অবস্থা করছে। তা সীমিত আকারে। তেমন কোন প্রচার-প্রসারও ইেন। দেশে যাকাত আদায় রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক নয়। যদি আমাদের দেশে সরকার যাকাত আদায় রাষ্ট্রীয়ভাবে করেন এবং আইন করে বাধ্য করেন, তবে তা দিয়ে দেশের দরিদ্র জনগোষ্ঠির সংখ্যা ক্রমেই কমে আসবে। দেশে কোন ভিক্ষুকের এতো ভিড় থাকবে না। দরিদ্র, অভাবী মানুষ থাকবে না। দেশ সুন্দর হবে। পরিবেশ সুন্দর হবে। মানুষের জীবনের চলার পথ মার্জিতহবে। মানুষ সুখে জীবন কাটাতে পারবে। অন্যদিকে আল্লাহর নির্দেশ পালনের কারণে পরকালে আমরা সকলে নাজাতপাবো। কঠিনশাস্তি থেকে মহান আল্লাহ আমাদের মুক্তি দেবেন।
ভিক্ষাবৃত্তির মত অপমানজনক পেশা থেকে মানুষের মুক্তির জন্য যাকাত আদায় রাষ্ট্রীয়ভাবে করা ছাড়া অন্য কোন বিকল্প পথ নেই।

মহানবী (সাঃ) এর উদ্যোগ :
যাকাত আদায় সংক্রান্ত যাবতীয় কাজ নবীকরীম (সাঃ) বিধান আকারে জারি করেছেন এবং যাকাত বন্টনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলেছেন। বুখারী ও মুসলিম শরীফে উদ্ধৃত হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত এক হাদীসে থেকে জানাযায় যে, জিসান ইবন সালাবা (রাঃ) নবীকরীম (সাঃ) কে বললেন, আপনার প্রতিনিধি বলেছেন যে, আমাদের সম্পদের যাকাত দিতে হবে। রাসুলুল্লাহ (সাঃ) বললেন, সে সত্য বলেছে। তখন ঐ ব্যক্তি বললেন, যে আল্লাহ আপনাকে রাসুল হিসেবে প্রেরণ করেছেন তার শপথ দিয়ে বলছি, আল্লাহ কি আপনাকে এ নির্দেশ দিয়েছেন? নবীকরীম (সাঃ) বললেন, হ্যাঁ।
বুখারী ও মুসলিমশরীফে উদ্ধৃত অন্য এক হাদীসে উল্লেখ রয়েছে যে, ‘হযরত মুআয ইবন জাবাল (রাঃ) কে ইয়ামানে পাঠানোর সময় নবীকরীম (সাঃ) তাঁকে বললেন, তুমি আহলে কিতাবদের এক সম্প্রদায়ের কাছে যাচ্ছো। তুমি তাদের‘লা-ইলাহা-ইল্লাল্লাহুমু হাম্মাদুর রাসুলুলুল্লাহ’ এ সাক্ষ্য দানের জন্য দাওয়াত দিবে। তারা যদি তা মেনে নেয় তাহলে তাদের জানাবে যে, আল্লাহ তাদের উপর দিনরাতে পাঁচ ওয়াক্ত নামায ফরয করেছেন। যদি তারা তা মেনে নেয় তাহলে তাদের জানাবে আল্লাহ তাদের উপর যাকাত ফরয করেছেন, যা তাদের ধনীদের কাছ থেকে গ্রহণ করা হবে এবং তাদের গরীবদের মধ্যে বন্টন করা হবে। তারা এ কথা মেনে নিলে তাদের ধন-মালের উত্তম অংশ গ্রহণ করা থেকে তুমি সতর্ককতা অবলম্বন করবে। আর মাখলুকের ফরিয়াদকে অবশ্যই ভয় করবে। কেননা তারও আল্লাহর মাঝে কোন পর্দা নেই (হাদীস নং ১৩৯৫)।

সবশেষে :
আমরা সহজেই বুঝতে পারছি যাকাত রাষ্ট্রীয় আদায় করা ও ব্যয়-বন্টন করা আমাদের জন্য ফরজ কর্ম। কিন্তু আমরা তা করছি না। এই করণীয় না করে আমরা অন্যায় করছি। পাপ করছি। এই জন্য পরকালে অবশ্যই এর জন্য কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। পরম ক্ষমাশীল আল্লাহ আমাদের ক্ষমা করুন। তাই যাকাত আদায় ও বন্টনের জন্য আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী নিয়মিত চেষ্টা চালিয়ে যেতে হবে।
ভিক্ষাবৃত্তি নিরোধের জন্য সরকারী সকল উদ্যোগ আরো বেগবান করার কোন বিকল্প নেই। পৃথিবীর উন্নত দেশসমূহে কোন ভিক্ষুক নেই। ভিক্ষা দেয়ার মতও কোন লোক পাওয়া যায় না। আমাদের মত অনুন্নত দেশে গরীব, অভাবী লোকের সংখ্যা বেশী। অন্যদিকে শুধু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভিক্ষুক বেশী দেখাযায়। অথচ মুসরিমদের মধ্যে কোন ভিক্ষুক থাকার কথা নয়। কেন আমরা ভিক্ষা করছি। কিছু অসৎ ব্যক্তি এটাকে পেশা হিসেবে নিয়ে ব্যবসা করছে। তা সরকারকে কঠোর হস্তে দমন করতে হবে। সরকার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের সঙ্গে যাকাত আদায় রাষ্ট্রীয়ভাবে বাধ্য করে আইন করলে ভিক্ষুকদের সামাজিক লজ্জা থেকে দেশ মুক্ত হতে পারবে। এমন একদিন আসবে যাকাত নেয়ার বা যাকাত গ্রহণ করার কোন মানুষ দেশে পাওয়া যাবে না। ভিক্ষাবৃত্তি নির্মূলের এই হচ্ছে সহজ ও সমাধানের পথে আমরা এগিয়ে আসি।

The post ভিক্ষা বৃত্তি এক সামাজিক লজ্জা appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/bhikkhabritti-ek-shamajik-lojja/feed/ 0
কমরেড মুজফ্‌ফর আহ্‌মদ আহ্মেদ রাজনৈতিক নেতাদের জন্য অনুকরণীয় আদর্শ https://chintavabna.com/comrade-muzaffar-ahmed/ https://chintavabna.com/comrade-muzaffar-ahmed/#comments Sat, 08 Jan 2022 00:55:12 +0000 https://chintavabna.com/?p=785 “আমি হলফ করে বলতে পারি, মুজফ্‌ফরকে দেখলে লোকের শুষ্ক চক্ষু ফেটে জল আসবে। এমন সর্বত্যাগী, আত্মভোলা, মৌন কর্শ, এমন সুন্দর প্রাণ, এমন ধ্যানী দুরদৃষ্টি, এমন…

The post কমরেড মুজফ্‌ফর আহ্‌মদ <BR>আহ্মেদ রাজনৈতিক নেতাদের জন্য অনুকরণীয় আদর্শ appeared first on চিন্তা ভাবনা.

]]>
“আমি হলফ করে বলতে পারি, মুজফ্‌ফরকে দেখলে লোকের শুষ্ক চক্ষু ফেটে জল আসবে। এমন সর্বত্যাগী, আত্মভোলা, মৌন কর্শ, এমন সুন্দর প্রাণ, এমন ধ্যানী দুরদৃষ্টি, এমন উজ্জ্বল প্রতিভা এমন উদার বিরাট বিপুল মন নিয়ে সে কি করে জন্মালো বাংলায় তা ভেবে পাইনে।”
আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম ছিলেন কমরেড মুজফ্‌ফর এ অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। তাঁরই ছোট উক্তিটি উপরে উল্লেখ করলাম।

আজ থেকে একশত একত্রিশ বছর পূর্বে বৃটিশ ভারতে আমলে মুজফ্‌ফর আহমদ চট্টগ্রাম জেলার সাগর বেষ্টিত সবুজ দ্বীপ সন্দ্বীপের মুছাপুর গ্রামে ৫ই আগস্ট ১৮৮৯ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল মনসুর আলী (১৮২৭-১৯০৫)। মুজফ্‌ফর আহমদের মায়ের নাম চুনা বিবি, দাদার নাম ছিল মোহাম্মদ কায়েস। নানার নাম ছিল ইরশাদ আলী ঠাকুর। তাঁর মা চুনা বিবি ইন্তেকাল করেন ১৯১৪ সালে যখন মুজফ্‌ফর আহমদের বয়স মাত্র ২৫ বছর। তাঁর পিতা মনসুর আলী জমিদারী স্টেটের মোক্তার ছিলেন। তাঁর পূর্বপুরুষ সন্দ্বীপ পরগনার স্বাধীন রাজা দেলওয়ার খানের ‘মীর মুন্সী’ ছিলেন।

মুজফ্‌ফর আহ্‌মদ সময় সন্দ্বীপে কোন হাইস্কুল ছিল না। তাই তিনি নোয়াখালী জেলা স্কুলে থেকে মেট্রিকুলেশন পরীক্ষা পাস করেন। পরবর্তীতে কলিকাতার হুগলী মহসীন কলেজ আইএ ক্লাশে ভর্তি হন। কিছুদিন আইএ ক্লাস করেন। তবে পড়াশোনা শেষ করার সুযোগ পান নাই।

আমার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানায় হওয়ার কারণে মুজফ্‌ফর আহ্মদ সম্পর্কে আমার জানারও বলার আগ্রহ একটু বেশি। ছোটকাল থেকে আমরা কমরেড মুজফ্‌ফর আহ্মদ নামে তাকে জানি, শুনি। দেশে বিদেশে নানা স্থানে এই গুণীজনের আলোচনা।

অনেকদিন ব্যবসা বাণিজ্য নিয়ে বেশ মনোযোগ থাকার কারণে এই সকল রাজনৈতিক, সাহিত্যিক, সমাজসেবক সম্পর্কে জানার সুযোগ কম হয়েছে। তাছাড়া ব্যক্তিগত জীবনে বাম রাজনৈতিক ধারার সঙ্গে পরিচয় কম থাকার কারণে তাঁর সম্পর্কে জানার সুযোগও কম হয়েছে।

আজ থেকে প্রায় তের বছর পূর্বে একবার কোন এক শীতে আমার গ্রামের বাড়ি সন্দ্বীপে বেশ কিছুদিন কাটাবার সুযোগ হয়েছিল। সঙ্গে ছিলে দেশের খ্যাতিমান কবি আবদুল হাই শিকদার। তিনি আবার কবি নজরুল ইসলামকে নিয়ে তখন বেশ চর্চাও গবেষণা করছিলেন। আমাদের গ্রামের বাড়ি উত্তর মগধরায় যাওয়ার পর কবি আবদুল হাই শিকদার এর আগ্রহ হলো মুজফ্‌ফর আহ্মদের স্মৃতি চিহ্ন গ্রামের বাড়ি দেখার জন্য। তাই আমি কবি আবদুল হাই শিকদার ও আমার এক বন্ধু বেবী টেক্সি করে মুজফ্‌ফর আহ্মদের বাড়ি মুছাপুরে যাই। তখন বাড়িটি নদীতে ভেঙ্গে যাওয়ার উপক্রম। নদীর তীরে। দুইটি মাত্র ঘর তখন ডাঙ্গায় বাকি ছিল। কবি নজরুল এই বাড়িতে মুজফফর আহমদ এর সাথে সময় কাটিয়েছেন- সেই স্মৃতি দেখার আমাদের আগ্রহ। বর্তমানে অবশ্য নদী ভরাট হয়ে আরও অনেক মাইল সন্দ্বীপ বৃদ্ধি পেয়েছে। তাই বর্তমানে মুজফফর আহমদ বাড়ি অক্ষত রয়েছে। তবে এখন তার বংশের কে বা কাহারা আছেন জানি না।

মাত্র ১৮ বছর বয়সে মুজফফর আহমদ ১৯০৭ সালে সন্দ্বীপের ন্যায়াবস্তি ইউনিয়নের বিখ্যাত প্রজা আন্দোলনের নেতা চাঁদ মিয়া মুন্সীর কন্যা হাফেজা খাতুনকে বিবাহ করেন। তাঁর একমাত্র কন্যা সন্তান ছিল আফিফা খাতুন। এই কন্যাকে বিবাহ দেন বিখ্যাত কবি, সাহিত্যিক ব্রাহ্মণবাড়ীয়া নিবাসী আবদুল কাদির এর সঙ্গে। এই বিবাহের উকিল ছিলেন কবি কাজী নজরুর ইসলাম। কবি কাজী নজরুর ইসলাম আফিফা খাতুনের বড় ছেলের নাম রাখেন ‘দারা’।
আর্থিক দৈন্যতার জন্য মুজফফর আহমদ কলেজ জীবনের পর আর উচ্চ শিক্ষা লাভের সুযোগ পান নাই। চাকরি জীবন প্রেসে কাজের মাধ্যমে তার শুরু। বাংলাদেশে তথা সন্দ্বীপ ছাড়ার পর আর কলিকাতা তথা ভারত থেকে আসেন নাই। বেড়ে উঠেন ভারতে, ভারতের আদর্শে, ভারতের সংস্কৃতিতে তার জীবন গড়ে উঠা।

কমরেড মুজফফর আহমদ ছোট বেলা থেকে সাহিত্যের প্রতি বেশ ঝোক ছিল। লিখতেন বিভিন্ন পত্র পত্রিকায়। ছিলেন একজন ভাল সাহিত্যকর্মী। ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হয়ে পড়েন। কলিকাতায় ‘প্রবাসী’ পত্রিকায় তাঁর নিয়মিত ছেলেবেলার লেখা ছাপা হতো। নিয়মিত রাজনৈতিক কর্মীর সাথে সাথে তিনি সাহিত্য চর্চাও ভালভাবে চালিয়ে যান। সাহিত্য না রাজনীতি কোনটি গ্রহণ করবেন, এই দ্বন্দ্বে তিনি দুটিকে সমানভাবে গুরুত্ব দিয়ে বেড়ে উঠেন সাহিত্যিক ও নিয়মিত সক্রিয় সার্বক্ষণিক রাজনৈতিক কর্মী।

তিনি পরবর্তীতে ‘বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা সম্পাদনার দায়িত্ব পান। তিনি বক্ষীয় মুসলিম সাহিত্য সমিতির সহকারী সম্পাদক এবং একমাত্র সার্বক্ষণিক কর্মী ছিলেন। এই সময় লেখার সুবাদে কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে তিনি বন্ধু গড়ে উঠে। তিনি হয়ে উঠেন নজরুলের অন্তরঙ্গ বন্ধুও সহযোগী। ১৯১৮ সালে নজরুল ইসলামের
লেখা বঙ্গীয় মুসলিম পত্রিকায় প্রথম ছাপা হয়। তখন থেকে নজরুলের সঙ্গে মুজফফর আহমদের সখ্যতা। উভয়ের মধ্যে পত্র লেখা, আলাপ ও সাক্ষাতে বন্ধুত্ব বেড়ে যায়। এ কে ফজলুল হকের মালিকানাধীন সান্ধ্য “দৈনিক নবযুগ’ বের করেন মুজফফর আহমদ এবং কবি কাজী নজরুল ইসলাম যুগ্ম সম্পাদক হিসাবে। মুজফফর আহম্মদ ‘সাপ্তাহিক নবযুগ, গণবাণী’ পত্রিকারও সম্পাদকের দায়িত্ব পালন করেন। নবযুগ পত্রিকা সম্পাদনার সময় নজরুল ইসলাম শ্রমজীবি মানুষের দুঃখ সুখ, সমস্যা প্রভৃতি দেখে তাদের প্রতি আকৃষ্ট হন। তাঁর সাহিত্যে তাদের নিয়ে বেশ লেখা গিয়েছে। ‘সর্বহারা’ শ্রমিক, প্রভৃতি কবিতা নজরুলের বাম রাজনৈতিক চিন্তার প্রকাশ।

বাংলা ১৩২৯ সালে শ্রাবণ মাসে অর্ধ সাপ্তাহিক ‘ধূমকেতু’ পত্রিকা প্রকাশিত হয়। পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেন কাজী নজরুল ইসলাম। মুজফফর আহমদ “দেপায়ন’ ছদ্মনামে নিয়মিত ‘ধুমকেতু’ পত্রিকায় লিখতেন।
কলেজের ছাত্রাবস্থায় ১৯১৫ সালে মুজফফর আহমদ বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সহ সম্পাদক হন। এই সময় কবি নজরুলের সঙ্গে সখ্যতার পর তিনি নজরুলকে সাম্যবাদী ও বিপ্লবী রচনা লিখতে উৎসাহিত করেন।

১৯২২ সালে মুজফফর আহমদ একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। কমিউনিস্ট পার্টি গঠনের পর তিনি তার সর্বশক্তি দিয়ে সংগঠনকে শক্তিশালী ও গঠনের জন্য নেমে পড়েন। তাঁর অক্লান্ত চেষ্টায় তখন কমিউনিস্ট পার্টি ভারতে শক্তি সঞ্চয় করতে থাকে। ধীরে ধীরে ব্রিটিশের রোষানলে পড়েন। ১৯২৩ সালে মে মাসে “পেশোয়ার কমিউনিস্ট ষড়যন্ত্র” মামলায় আসামী করে বন্দি করা হয়। কিন্তু প্রমাণ না পাওয়ায় তিনি মুক্তি পান। ১৯২৪ সালে ‘কানকুন কমিউনিস্ট ষড়যন্ত্র’মামলায় চার বছরের দন্ড দেয়া হয়। মুজফফর আহমদ সব সময় শ্রমিক, নাবিক, মেথর মাঝি নিয়ে সংগঠন গড়ে তোলেন। কৃষক শ্রমিকদের মধ্যে সংগঠনকে শক্তিশালী করা একমাত্র তার পক্ষে সম্ভব হয়। তিনি ছিলেন এর ক্ষেত্রে সবার চেয়ে যোগ্য ও জনপ্রিয় রাজনৈতিক নেতা। “পূর্ব বাংলায় সমাজ ও রাজনীতি গ্রন্থে লেখক কমরুদ্দিন আহমদ বলেছেন, “এ উপমহাদেশের আধুনিক সংগ্রামী শ্রমিক সংগঠন আর কৃষক আন্দোলন প্রধানত তাঁর অবদান। মুজফফর আহমদ অতি সহজে সকলের সঙ্গে মিশতে পারতেন। নিজের আদর্শ সহজ ভাষায় তুলে ধরতে সক্ষম হতেন। নতুন ও জটিল এই মতাবাদকে তিনি সহজ ভাষায়, সহজে মানুষকে বুঝাতে সক্ষম হওয়ার কারণে তিনি জন মানুষের নেতায় পরিণত হন। ১৯২৯ সালে আবারও তিনি মীরাট ষড়যন্ত্র মামলার আসামী হিসাবে বৃটিশ সরকার তাকে গ্রেফতার করে। ১৯৩৩ সালে তিনি যাবজ্জীবন দীপান্তর দন্ডে দন্ডিত হন। উকিলে সাজা কমিয়ে ৩ বছর করা হয়। ১৯৩৫ সালে অসুস্থতার কারণে তাঁকে মুক্তি দিয়ে নজর বন্দি করে সন্দ্বীপে নিজ দ্বীপে পাঠানো হয়। দীর্ঘ ১৪ বছর পর তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। এই সময় তার বন্ধুমহল সহ সকল স্তরের মানুষ লন্ডনে ভারত সচিবের নিকট ডেপুটেশন পাঠিয়ে তিনি সম্পূর্ণরূপে মুক্তি লাভ করেন।

মুজফফর আহমদ এর ইতিহাস হচ্ছে ভারতে কমিউনিস্ট পার্টির ইতিহাস। তার জীবন পুরোটা তিনি কমিউনিস্ট পার্টি গঠনে উন্নয়নে, সম্প্রসারণে ব্যয় করেন।নিজের ব্যক্তি জীবনের জন্য তিনি কোন কিছুই করেন নাই। সংসার জীবন ত্যাগ করে আজীবন সংগঠনের সার্বক্ষণিক কর্মী হিসেবে নিজকে নিবেদিত করেন। দলের কার্যালয় ছিল তার আবাস। যেখানে তিনি থাকতেন, ঘুমাতেন এবং বাকী সময় সংগঠনের কাজ করতেন। অত্যাচার, নির্যাতন, কারাগার, হুলিয়া কোন কিছুই তাকে সংগঠনের কাজ থেকে বিরত রাখতে পারেনি। গোটা ভারত বর্ষে কমরেড মুজফফর আহমদের মত আর কোন নেতা খুঁজে পাওয়া যাবে না। তিনি অদ্বিতীয়, , অক্ষয়, অমর ব্যক্তিত্ব।
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কমরেড মুজফফর আহমদ সম্পর্কে যে বক্তব্য লিখেছেন তা পূর্বেই উল্লেখ করেছি।

কমরেড মুজফফর আহমদকে সব সময় বঙ্গীয় সংগ্রাম কমিটির সভাপতি দায়িত্ব প্রদানের আহ্বান জানানো হতো। কিন্তু কখনও তিনি তা গ্রহণ করন নাই। শেষ পর্যন্ত সকলের অনুরোধে তিনি সহ-সভাপতির দায়িত্ব গ্রহণে সম্মতি দিয়েছিলেন। সুভাস বোস তখন ছিলেন সভাপতি। বিশিষ্ট লেখক, অধ্যাপক আবুল ফজল তাঁর রেখাচিত্র গ্রন্থে মুজফফর আহমদ সম্পর্কে লিখেন, “এ হচ্ছে মুজফফর আহমদের চরিত্রের একদিক পদ আর পদবীকে তিনি সব সময় এড়িয়ে চলেছেন। আজ আমাদের দেশে রাজনৈতিক নেতাদের চরিত্র দেখুন কেমন। একবার কোন পদ পেলে তা মৃত্যুর আগ পর্যন্ত ছাড়েন না। শত দুর্নীতি, অপকর্ম, অযোগ্যতার পরিচয় প্রকাশ হওয়ার পর উক্ত ক্ষমতা থেকে নিজকে সরিয়ে দিতে কোনক্রমেই রাজি হন না। আর তিনি ছিলেন ক্ষমতার প্রতি লোভহীন, শুধু কাজ আর কাজ করে দলের জন্য ছিলেন নিবেদিত।

কমিউনিস্ট পার্টির কাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকতেন। তিনি নিজ পরিবারের খোজও নিতে পারেন নাই। দীর্ঘ জীবন কলিকাতা ও ভারতের অন্যান্য স্থানে থেকে দলের কাজ পরিচালনা করেন। ১৯৪৮ সালে পাকিস্তান হওয়ার পর তিনি একবার চট্টগ্রামে এসেছিলেন। আবার ১৯৭২ সালে বাংলাদেশ হওয়ার পর তিনি ঢাকায় এসেছিলেন। কিন্তু সেবারও তিনি ব্যস্ততার জন্য নিজ জন্মভ’মি সন্দ্বীপে যেতে পারেন নাই।

ছাত্র জীবন থেকে মুজফফর আহমদ লেখালেখির সঙ্গে জড়িত ছিলেন। কবি নজরুলের সঙ্গে তিনি বিভিন্ন পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেন। মুজফফর আহমদের লেখার মধ্যে উল্লেখযোগ্য প্রবন্ধ হচ্ছে : ‘কৃষক সমস্যা, কাজী নজরুলের স্মৃতিকথা, নজরুল প্রসঙ্গ ‘ভারতের কমিউনিস্ট পার্টি গড়ার প্রথম যুগ’ ‘এরামে ভারতের কমিউনিস্ট পার্টি গঠন, ‘আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি, ‘সমকালের কথা’ প্রভৃতি তথ্য সম্বলিত গ্রন্থ আজও পাঠক সমাজে অনেক সমাদৃত।

যখন মুজফফর আহমদ বঙ্গীয় সাহিত্য সমিতির সম্পাদক ছিলেন তখন তার কর্মতৎপরতা সম্পর্কে কাজী নজরুল ইসলাম যা লিখেছেন তা হচ্ছে- “যে মুসলমান সাহিত্য সমিতির প্রাণ প্রতিষ্ঠা করল মুজফফর অথচ নিজের নাম চিরকাল গোপন রেখে গেল, যেই মুসলমান সাহিত্য সমিতি যখন নুতন করে প্রতিষ্ঠা হল এবং তার নতুন সভ্যগণ মুজফফর রাজলাহিত বলে এবং তাদের অধিকাংশই রাজভৃত্য বলে তখন তার বন্দী বা মুক্ত হওয়ার জন্য নাম পর্যন্ত নিলেন না তার ঋণের কথা স্বীকার তো দূরের কথা, তখন একটি কথা কয়েও দুঃখ প্রকাশ করেনি মুজফফর। ও যেন প্রদীপের তৈল, ওকে কেউ দেখল না, দেখল শুধু সেই শিখায়ে, যা জ্বলে তৈল শোষণ করে।”

রাশিয়ার সর্বহারা বিপ্লব মুজফফর আহমদ এর উপর ভীষণভাবে প্রভাব সৃষ্টি করে। সেই সম্পর্কে প্রচুর পড়াশোনা করেন। লেলিনের আদর্শে উজ্জীবিত হয়ে দেশে কমিউনিউজম প্রতিষ্ঠার শপথ নিয়ে ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। আমরা জানি তারই একান্ত চেষ্টায় ১৯২১ সালে তা প্রতিষ্ঠা।

১৯৪৭ সালে ভারত স্বাধীন হলো। দুইটি রাষ্ট্র সৃষ্টি হলো একটি ভারত, অন্যটি পাকিস্তান। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান মিলে পাকিস্তান হলো। ১৯৪৮ সালে আবার কমিউনিস্ট পার্টি ২০শে মার্চ নিষিদ্ধ হলো। মুজফফর আহম্দ সহ বহু নেতা গ্রেফতার হলেন। ১৯৫১ সালে মুক্ত হলেন। ১৯৬২ সালে গ্রেফতার হয়ে দুই বছর কারাবরণ করেন। ১৯৬৫ সালে আবারও গ্রেফতার হন। ভারতীয় কংগ্রেস কর্তৃক দেশ স্বাধীন হবার পর বহুবার গ্রেফতার হন। কমিউনিস্ট পার্টি আদর্শ, উদ্দেশ্য ও কর্ম পরিচালনার সঙ্গে ভারতীয় শাসক দল কংগ্রেস তখন একমত পোষণ করতে পারেনি।

কমরেড মুজফফর আহমদ সময়কার রাজনীতিকালে ভারতবর্ষের প্রায় এক চতুর্থাংশ জনগণ মুজফফর আহমদের রাজনৈতিক মতবাদের সমাজ বাদে দৃঢ় বিশ্বাসী ছিল। তখন এই মতবাদ ভারতবর্ষে রাজনৈতিক গগনে এক অত্যুজ্জ্ল শক্তি হিসাবে এসেছিল। যার প্রভাব ১৯৭১ সালে পর পর বাংলাদেশে লেনিনের আদর্শে ততদিল তরুন সমাজ বাংলাদেশ কমিউনিস্ট পার্ট নামে দেশে রাজনৈতিক কর্মতৎপরতা শুরু করে। ১৯৭১ সালের পর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন অত্যন্ত শক্তিশালী ছাত্র সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করে।

কিন্তু বর্তমানে ভারতসহ সারা বিশ্বে লেনিন এর সেই আদর্শের প্রতি মানুষের আগ্রহ বেশ হ্রাস পেতে থাকে। খোদ রাশিয়া খন্ড খন্ড হয়ে অনেক স্বাধীন দেশের আত্মপ্রকাশ ঘটেছে। চীনেও মাওবাদী কমিউনিজম তখন ম্রিয়মান। পুজিবাদী আদর্শের সঙ্গে অগ্রিম নতুন মাত্রা নিয়ে রাশিয়া ও চীন আলাদা আলাদা আদর্শে বিশ্বাসী ও তৎপর।

১৯৭১ সাল পর্যন্ত এমন কি এর বেশ কিছু বছর পরেও লেনিনের আদর্শের সমাগম বেশ ভাল ছিল। তখন অনেকে চিন্তা করতেন অদূর ভবিষ্যতে এই উপমহাদেশে লেনিনের আদর্শে দেশগুলো গড়ে উঠবে। কিন্তু ধীরে ধীরে সেই আশায় নিভে গেল। কমরেড মুজফফর আহমদের শত চেষ্টা, শত আশা, তার আদর্শে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি আন্দোলন যেন স্তিমিত হয়ে এলো। তখন রাজনৈতিক এই উজ্জ্বল সময়ের চিত্রটি ছিল কমরেড মুজফফর আহমদের বিরাট সফলতা। আমাদের দ্বীপের বাসিন্দা হিসাবে আমরা আজও মুজফফর আহমদকে নিয়ে গর্ব করি। লেখালেখি করি। অনুষ্ঠান করি। তাঁকে স্মরণ করি।

আমাদের দেশে মুজফফর আহমদকে তেমন স্মরণ নাও করলে ভারতের মানুষ স্মরণ করে। কলিকাতায় রিপন স্ট্রীটের নাম পরিবর্তন করে মুজফফর আহমদ স্মরণী রাখা হয়েছে। মহাজাতি সদনে রবীন্দ্রনাথ ও নেতাজী সুভাষ বসুর সাথে মুজফফর আহমদের তৈলচিত্র স্থাপিত হয়েছে। কলকাতায় সিপিআই (এম) এর প্রধান দফতর ভবনটির নাম করণ করা হয়েছে মুজফফর আহমদ ভবন। এখানে স্থাপিত হয়েছে তাঁর প্রস্তর মূর্তি। ৫ই আগস্ট ১৯৮৯ সালে মুজফফর আহমদ শতবর্ষ উদযাপন উপলক্ষে আইন সভায় তাঁর প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।

একজন সৎ, নিষ্ঠাবান নিবেদিত রাজনৈতিক কর্মী ও নেতা হিসাবে তিনি সব সময় স্মরণীয় হয়ে থাবেন। যা আজকের রাজনীতি অঙ্গনে পাওয়া যায় না। আজ রাজনীতি অনেক ক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিক দল কেন্দ্রিক তথা গোষ্ঠী কেন্দ্রিকে পরিণত হয়েছে। কিন্তু মুজফফর আহমদ এই সকলের অনেক উর্ধ্বে ছিল। ছিলেন সততার উজ্জ্বল নক্ষত্র। দেশ, মানুষ ও মানুষের কল্যাণে নিজের পুরো জীবন বিলিয়ে দিয়ে গিয়েছেন। সম্পদ, অর্থ ভোগ বিলাস কিছুই তাকে স্পর্শ করতে পারেনি। তিনি সকলের জন্য জ্বলন্ত উদাহরণ। সকলের অনুসরণীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্ব। তিনি সন্দ্বীপে তথা বাংলাদেশে জন্মগ্রহণ করলেও ভারতবর্ষের রত্ন ছিলেন। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে তার অবদান ও সহযোগিতা আমরা সব সময় স্মরণ করব।

কাজী নজরুল ইসলাম স্মৃতি কথা এবং আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি এই দুই বই থেকে মুজফফর আহমদ সম্পর্কে অনেক তথ্য জানার সুযোগ হয়েছে।

১৯৬৪ সালে মার্চ মাসে মুজফফর আহমদ এর স্ত্রী পরলোক গমন করেন। তারই মৃত্যুর আট বছর পর ১৮ই ডিসেম্বর ১৯৭৩ সালে ৮৪ বছর বয়সে এই মহান নেতার বিদায় ঘটে। বামপন্থী, লেনিন পন্থী, কমিউনিজম প্রতিষ্ঠার আন্দোলনের স্রষ্টা, স্বপ্নদ্রষ্টা, ভাতরবর্ষের আদর্শ কমরেড রাজনৈতিক আদর্শ ব্যক্তির বিদায় রাজনৈতিক কর্মীদের জন্য সব সময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

The post কমরেড মুজফ্‌ফর আহ্‌মদ <BR>আহ্মেদ রাজনৈতিক নেতাদের জন্য অনুকরণীয় আদর্শ appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/comrade-muzaffar-ahmed/feed/ 1
ড. হাসান মোহাম্মদ সন্দ্বীপের কৃতি সন্তান https://chintavabna.com/dr-hasan-mohammad/ https://chintavabna.com/dr-hasan-mohammad/#respond Sat, 08 Jan 2022 00:35:57 +0000 https://chintavabna.com/?p=777 “শিক্ষার সর্বজনগ্রাহ্য কোন সংজ্ঞা না থাকলেও ‘ব্যক্তির যোগ্যতা ও দৃষ্টিভঙ্গী সমাজ স্বীকৃত উপায়ে সক্রিয় মুল্যবোধে উন্নীত করার সামগ্রিক সামাজিক প্রক্রিয়ার নাম শিক্ষা এবং এর প্রক্রিয়ালব্ধ…

The post ড. হাসান মোহাম্মদ <br>সন্দ্বীপের কৃতি সন্তান appeared first on চিন্তা ভাবনা.

]]>
“শিক্ষার সর্বজনগ্রাহ্য কোন সংজ্ঞা না থাকলেও ‘ব্যক্তির যোগ্যতা ও দৃষ্টিভঙ্গী সমাজ স্বীকৃত উপায়ে সক্রিয় মুল্যবোধে উন্নীত করার সামগ্রিক সামাজিক প্রক্রিয়ার নাম শিক্ষা এবং এর প্রক্রিয়ালব্ধ ফলও শিক্ষা’ বলে অভিহিত করা হয়। ঠেকে, দেখেও কাগজে কলমে যে জ্ঞান আহরণ করা হয় এবং তাকে পরবর্তীতে কাজে লাগানো, ব্যবহার করার ক্ষমতার্জন কিংবা তার পরিমাপ করা, যার আলোকে আর একটি বিষয়কে সহজীকরণ করে প্রয়োগসিদ্ধ ও ফলপ্রসূ করে তোলার ক্ষমতা লাভই শিক্ষা।

মহাকবি মিল্টনের সংজ্ঞায় শিক্ষা হচ্ছে Education is the harmonious development of body, mine and soul. যুগ পরিবর্তনের সঙ্গে মানুষের শিক্ষা আকাক্সক্ষা, চাহিদা ইত্যাদির ও পরিবর্তন ঘটেছে। মানুষের জীবন যত বেশী উন্নত, জটিল ও আধুনিক হয়েছে শিক্ষার বৈচিত্র্য ও প্রয়োজনীয়তা ততো বেশি বেড়েছে। শিক্ষা এখন আর বিশেষ বয়সীমায় সীমাবদ্ধ নয়Ñ জীবনব্যাপী মানুষকে শিখতে হয়। যে মানুষ যতো বেশি শিক্ষিত ও প্রশিক্ষিত সে মানুষ এবং সে জাতি ততো বেশি উন্নত ও সমৃদ্ধ জীবনমানের অধিকারী।”

অধ্যাপক ড. হাসান মোহম্মদ ‘শিক্ষা ও উন্নয়ন প্রেক্ষাপট সন্দ্বীপবাসীর জীবন সংগ্রাম শীর্ষক এক প্রবন্ধে উপরে উল্লিখিত কথাগুলো শিক্ষা সম্পর্কে প্রবেন্ধর শুরুতে লিখেছেন।

শিক্ষা সম্পর্কে ড. হাসান মোহম্মদ এর ধারণা খুবই স্বচ্ছ ও নির্মল ছিল। তিনি ছিলেন একজন উচ্চশিক্ষিত, দেশপ্রেমিক, সহজ, সরল, চরিত্রবান ব্যক্তিত্ব।

ড. হাসান মোহম্মদ চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায় সাতঘড়িয়া গ্রামে ১ লা জানুয়ারি ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মাওলানা সৈয়দ আহমদ একজন আলেম, শিক্ষাবিদ, বাগ্নী ও লেখক ছিলেন। শৈশবই হাসান মোহাম্মদ তাঁর প্রিয় মা শহীদা বেগমকে হারান। শৈশবে মা হারা হাসান মোহম্মদ বাবার আদর যত্নে বড় হয়ে উঠেন। পিতা প্রখ্যাত আলেম হওয়ার সত্তে¡ও তিনি আরবী বা মাদ্রাসা শিক্ষায় প্রতি আগ্রহী ছিলেন না। সাতঘরিয়া প্রাথমিক বিদ্যালয় ভর্তি হয়ে ইংরেজী শিক্ষায় যাত্রা শুরু করেন। পরবর্তীতে দক্ষিণ সন্দ্বীপ হাইস্কুলে ভর্তি হন। নবম শ্রেণীতে পড়া অবস্থায় ছাত্র আন্দোলনে যোগ দেন। ৬৯-এর গণআন্দোলনে সন্দ্বীপের স্কুল ছাত্র হিসাবে নেতৃত্বে চলে আসেন। ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত হওয়ার কারণে তখনকার দক্ষিণ সন্দ্বীপ হাইস্কুলের প্রধান শিক্ষক, আমার প্রিয় প্রধান শিক্ষক আবুল খায়ের মিয়া হাসান মোহাম্মদকে স্কুল থেকে বহিষ্কার করেন। আমি ১৯৬৮ সালে পূর্ব সন্দ্বীপ হাইস্কুল থেকে অষ্টম শ্রেণি পাস করে দক্ষিণ সন্দ্বীপ হাইস্কুলে বিজ্ঞান বিভাগে ভর্তি হই। তখন দক্ষিণ সন্দ্বীপ হাইস্কুলের বেশ সুনাম ছিল। আবুল খায়ের হেড মাস্টার স্যারের পরিচালনায় স্কুলের এসএসসি পরীক্ষায় বেশ ভাল ফলাফল করছিল। আমাদের বাড়ি থেকে অনেক দূরে হওয়ার স্বত্বেও ঐ স্কুলে ভর্তি হলাম। খুবই কষ্ট হচ্ছিল। বাড়ি উত্তর মাগরা থেকে শিবের হাট সাউথ সন্দ্বীপ হাইস্কুলে হেঁটে যেতে প্রায় দেড় ঘণ্টা সময় লাগতো। তখন চলাচলের খুবই অসুবিধা ছিল। গরুর গাড়ি ছিল চলাচলের একমাত্র বাহন। নতুবা পায়ে হেঁটে একস্থান থেকে অন্যস্থানে যেতে হতো।

ছাত্র রাজনীতি তখন কিছুই বুঝতাম না। একই স্কুলের ছাত্র হওয়ার সত্ত্বেও এত কিছু হাসান মোহম্মদ এর জীবনে ঘটে গেল, আমি কিছুই জানতাম না। তাকে প্রধান শিক্ষক স্কুল থেকে বহিষ্কার করেছে, তাও এখন জানলাম। আমরা তখন শুধু লেখাপড়া ছাড়া অন্য কোন কিছুর সঙ্গে জড়িত হতাম না। স্কুলে যেতাম, আর বাড়ি ফিরে আসতাম। মাঝে মাঝে কিছু খেলাধুলা করেছি মাত্র। তাও ফুটবল। দক্ষিণ হাইস্কুলে গিয়ে তাও ফুটবল খেলা খেলতে পারি নাই।

থাকার সমস্যায় পড়ে আমার এক গৃহ শিক্ষকের বাড়ি মাইটভাঙ্গয় থাকতাম। পরবর্তীতে লজিং থেকে স্কুল জীবন কাটাতে হয়েছে। নবম ও দশম শ্রেণী লজিং থেকে ছাত্রছাত্রী পড়িয়ে খাওয়া ও থাকার ব্যবস্থা করে এসএসসি পরীক্ষা চার বিষয়ে লেটার মার্ক নিয়ে সাউথ সন্দ্বীপ হাইস্কুল থেকে ১৯৬৯ সালে পাস করি। এরই এক বছর পর ১৯৭০ সালে হাসান মোহম্মদ মাইট ভা্গংা হাইস্কুল থেকে এসএসসি পাস করেন। ১৯৭৩ সালে চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন হাসান মোহম্মদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক ও মাস্টার ডিগ্রি অর্জন করেন। ঢাকার টিএন্ডটি কলেজে প্রথম শিক্ষকতা শুরু করেন। বিসিএস (এডুকেশন) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সন্দ্বীপ এবি কলেজে মাস কয়েক শিক্ষকতা করেন। ১৯৮২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বিজ্ঞানের প্রভাষক হিসাবে যোগদান করেন। একই বিভাগ থেকে তিনি পিএইচডি ডিগ্রী লাভ করেন।

ড. হাসান মোহম্মদ একজন দক্ষ রাজনীতিবিদ ও কর্মী ছিলেন। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নে সংযুক্ত হয়ে ছাত্র রাজনীতি করেন। তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক। ভাল বক্তা। আদর্শ লেখক। সমাজ সেবক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি দায়িত্ব পালনসহ নিজ বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন।
জন্মস্থান সন্দ্বীপ নিয়ে ড. হাসান মোহম্মদের আগ্রহ ছিল অসামান্য। সন্দ্বীপ নিয়ে তার জীবন ও চিন্তা ছিল অনেক বেশি। সন্দ্বীপের উন্নতি, উন্নয়ন নিয়ে নানা সংগঠনের সঙ্গে তিনি নিয়মিত কাজ করেছেন। সন্দ্বীপ সমিতি চট্টগ্রাম, সন্দ্বীপ সমিতি ঢাকা, সন্দ্বীপ শিক্ষা ও সংস্কৃতি সংস্থার সঙ্গে আজীবন হাসান মোহম্মদ জড়িত ছিলেন। স্কুল জীবন থেকে হাসান মোহম্মদ লেখালেখির সঙ্গে গভীরভাবে জড়িত ছিলেন। ১৯৭০ সালে স্কুল জীবনে ‘সন্দ্বীপ’ নামে একটি সাময়িকী সম্পাদনা করে সুনাম অর্জন করেন। তার লেখা প্রথম বই ‘কমরেড মোজাফফর আহমদ ও বাংলার কমিউনিস্ট আন্দোলন ১৯৮১ সালে প্রকাশিত হয়। তার সম্পাদিত সন্দ্বীপ (১৯৬৯), সন্দ্বী সমীক্ষা (১৯৯৯), সন্দ্বীপ শিক্ষা সমীক্ষা (২০১২), দ্বীপান্বিত (২০০৯), একেএম রফিক উল্লাহ চৌধুরী জীবন ও কর্ম (২০১২), সন্দ্বীসমগ্র সন্দ্বীপড়িয়া (২০১৭) প্রকাশিত হয়।

‘সন্দ্বী সমগ্র সন্দ্বীপিডিয়া’ হাসান মোহম্মদের এক বিশাল গ্রন্থ। বার শত পৃষ্ঠায় সম্পাদিত এই গ্রন্থে সন্দ্বীপের অসংখ্য লেখক লেখিকার প্রবন্ধ, কবিতা স্থান পেয়েছে। গ্রন্থটিতে সন্দ্বীপের ইতিহাস ঐতিহ্য, শিক্ষা, নানা সমস্যা ও সম্ভাবনা বিষয়ের বহু প্রবন্ধ স্থান পেয়েছে।

উক্ত গ্রন্থে হাসান মোহাম্মদ “বাংলাদেশের মুক্তিযুদ্ধ: সন্দ্বীপবাসীর ভ‚মিকা” শীর্ষক এক প্রবন্ধের শুরুতে বলেন-
“বিদ্যিায়তনিক পরিভাষায় ভ‚খন্ডগত ও রাজনৈতিক স্বাধীনতা আর ব্যাপক কিংবা সমগ্র জনগণের আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠাকে মুক্তি বলে অভিহিত করা হয়। এ দৃষ্টিকোণ গ্রহণ করলে একটি জনগোষ্ঠীর ভ‚খন্ডগত স্বাধীনতা অর্জন সংগ্রামের সমাপ্তি গটলেও মুক্তি সংগ্রাম থাকে সুদীর্ঘ কল্যাণব্যাপী অব্যাহত।”

ড: হাসান মোহাম্মদ সব সময় সন্দ্বীপ নিয়ে চিন্তা করতেন, ভাবতেন, লিখতেন। সন্দ্বীপ দেশের মানুষের জন্য একটি উপযোগী দ্বীপ তৈরীতে তার জীবনের পুরো সময় ব্যয় করেন। তাই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লিখতে গিয়ে তিনি একই প্রবন্ধে আরও বলেন-
“ভৌগোলিক, আর্থ-সামাজিক ও স্বভাবগত কারণে সন্দ্বীপবাসী সব সময় রাজনীতি সচেতন ও রাজনীতিপ্রবণ। দিলওয়ার খাঁ, আবু তোরাপ চৌধুরী, চাঁন মিয়া মুনশী, কমরেড মোজাফফর আহমদ, লালমোহন সেন, রাজকুমার চক্রবর্তী, সেকান্দর হোসেন মিয়া, রফিকউল্লাহ চৌধুরী প্রমুখ হচ্ছেন সন্দ্বীপ রাজনীতির কিংবদন্তী। বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রাম, পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলন এবং পূর্ব বাংলার স্বায়ত্বশাসন ও স্বাধীনতার আন্দোলনে সন্দ্বীবাসীর রয়েছে অনন্য অবদান। এই উত্তরাধিকারের ধারাবাহিকতায় ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে সন্দ্বীপবাসী হয়েছেন সক্রিয়, নিবেদিত।”

ড: হাসান মোহম্মদ একজন শিক্ষক ছিলেন। তার পুরো জীবন তিনি ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিয়ে কাটিয়েছেন। শিক্ষকতার পাশাপাশি লেখা ছিল তার আনন্দের বিষয়। তিনিপ্রচুর লিখেছেন। রাষ্ট্র বিজ্ঞান ছাড়াও সমাজ, সংস্কৃতি বিশেষ করে সন্দ্বীপের উন্নয়ন, ইতিহাস নিয়ে তিনি জীবনের শেষ সময় পর্যন্ত লিখে গিয়েছেন। লেখার অভ্যাস তার স্কুল জীবন থেকে ১৯৬৯ সালে নবম শ্রেণীর ছাত্র অবস্থায় সন্দ্বীপ এডুকেশন সোসাইটি চট্টগ্রামের এক প্রবন্ধ প্রতিযোগীতায় প্রথম পুরষ্কার লাভ করেন। বিষয় ছিল ‘সন্দ্বীপের অতীত, বর্তমান, ভবিষ্যত।’

তাই দেখা যায় ২০১৭ সালে প্রকাশিত তার লেখা এক প্রবন্ধে তিনি অতি সুন্দরভাবে সন্দ্বীপের অতীত, বর্তমান ও ভবিষ্যত কর্মপন্থা উল্লেখ করে যে প্রবন্ধ লিখেছেন, তা সন্দ্বীপের একটি অতি সুন্দর, চমৎকার, সুলিখিত প্রবন্ধ। ইতিহাসে সব সময় এই লেখা পাঠকদের উৎসাহিত ও জ্ঞানী করে তুলতে সহযোগিতা করবে। তার জ্ঞানের গভীরতা জানার জন্য উক্ত প্রবন্ধের শুরুর একটি প্যারা উল্লেখ করছি:
“মানবজাতি কিংবা জনগোষ্ঠী বিশেষের কার্য ও ঘটনার অনুপুঙ্খ সত্যানুসন্ধানকে ইতিহাস বলে। কোন অঞ্চল বিশেষে বসবাসকারী জনগোষ্ঠীর উদ্ভব, বিকাশ ইত্যাদি ধারাবাহিক পর্যালোচনাকেও ইতিহাস বলা হয়। মানবজাতি বা গোষ্ঠীর বিশেষের জীবন, জীবিকা, অর্থনৈতিক কর্মকান্ড, আর্থ-সামাজিক-সাংস্কৃতিক ইত্যাদি বিষয়সমূহও ইতিহাসের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত। এ কারণেই কার্ল মার্কস বলেছেন, মানুষের কর্ম ও সংগ্রামের বিবরণই হচ্ছে ইতিহাস। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় উপক‚লীয় দ্বীপভ‚মি সন্দ্বীপের উৎপত্তি, বিকাশ, জনগণের জীবনযাপন সংগ্রাম ইত্যাদি হচ্ছে এ ভ‚খন্ডের ইতিহাসের স্বাভাবিক প্রধান উপজীবী বিষয়। ”

তিনি ছিলেন অত্যন্ত একজন আশাবাদী মানুষ। জীবনযুদ্ধে তিনি জয়ী। তিনি সফল। জীবনের সফলতার শেষ পর্যায়ে তিনি সমাজকে অনেক অনেক বেশী দিয়েছেন। তাই তার লেখনি থেকে সব সময় আশাবাদের বাণী দেখতে পাই। প্রবন্ধের শেষে তিনি তাই উল্লেখ করে বলেছেন-
“বৈরী প্রাকৃতিক পরিবেশ ও ভৌগোলিক অবস্থান সন্দ্বীপবাসীকে কর্মচঞ্চল, কর্মোদ্যোগী ও সংগ্রামী হতে বাধ্য করেছে। সন্দ্বীপবাসীর প্রায় পুরো অর্জনই স্বোপার্জত বলা যায়। দ্বীপবাসীর এ সাধনা ও সংগ্রামের সঙ্গে আরও বেশী করে সরকারী উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা যুক্ত হলে এটি হবে আরও পূর্ণতর। আমরা আশাবাদী, পর্বক্ষেত্রে সন্দ্বীপবাসীর যে পুনর্জাগরণ সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে, রাজনৈতিক হানাহানি মুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে সেটি অবশ্যই ফলপ্রসূ হবে। আমাদের প্রত্যাশা, দুঃখময় নিকট অতীত পেছনে ফেলে আমরা সম্মুখপানে এগিয়ে যাবো।”

ড: হাসান মোহাম্মদ ছাত্র জীবন থেকে খুবই সংগ্রামী, স্বাধীন চিন্তার অধিকারী ছিলেন। আমার এক সময় ধারণা ছিল হাসান মোহাম্মদ সন্দ্বীপের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করবেন। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক শিক্ষকতা জীবনই তার জীবনের পরিসমাপ্তি ঘটেছে। তবে নানাভাবে সারাটা জীবন তিনি রাজনীতির পরিমণ্ডলে বিচরণ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষা রাজনীতির একক নেতৃত্ব নীতি দিয়েছেন। চট্টগ্রাম জেলার একজন সফল বুদ্ধিজীবী হিসাবে তিনি প্রতিষ্ঠা করেছেন। তিনি নিজকে সন্দ্বীপের একজন গুরু, উপদেষ্টা ও অভিভাবকের স্তরে প্রতিষ্ঠিত করেছেন। তারই উপদেশও পরামর্শে সন্দ্বীপ সংগ্রাম ও ঢাকায় নানা সমাজসেবা, শিক্ষামূলক, চিকিৎসা বিষয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

ড. হাসান মোহাম্মদ বাংলা একাডেমী, বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতি, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, সন্দ্বীপ এসোসিয়েশন-চট্টগ্রাম, সন্দ্বীপ এডুকেশন সোসাইটি-চট্টগ্রামসহ অনেকগুলো প্রতিষ্ঠানের জীবন সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।

সন্দ্বীপ সকল বড় বড় প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে হাসান মোহাম্মদ জড়িত ছিলেন। সাউথ সন্দ্বীপ কলেজ, আবুল কাসেম হায়দার মহিলা কলেজ, সন্দ্বীপ উত্তোলন পাঠাগার, সন্দ্বীপ মেডিকেল সেন্টার, সন্দ্বীপ আনন্দ পাঠাগার প্রভৃতি উল্লেখযোগ্য। ২০০২ সালে আমি যখন সন্দ্বীপে মহিলা শিক্ষাকে আধুনিক, মজবুত ও সুন্দর পরিবেশ মেয়েদের শিক্ষার জন্য আবুল কাসেম হায়দার মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিই, তখন থেকে হাসান মোহাম্মদ নানাভাবে আমাকে সহযোগিতা করেন। আমার মনে পড়ে প্রথম যখন মহিলা কলেজের শিক্ষক, কর্মকর্তা নিয়োগ দেবো সেই কমিটির সভাপতির দায়িত্বপালন করে ড: হাসান মোহাম্মদ। আর মহিলা কলেজের মূল চালিকাশক্তি তখন ছিলেন এ.ওয়াই. এম সায়েদুল হক, ওরফে আবু মাষ্টার। আবু মাস্টারের সার্বিক সহযোগিতায় তখন আবুল কাসেম হায়দার মহিলা কলেজ, এনাম নাহার বালিকা বিদ্যালয়, হারা মিয়া ২০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল, পূর্ব সন্দ্বীপ হাই স্কুল, পূর্ব সন্দ্বীপ পাবলিক হাই স্কুল, সেকান্দর সাফিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, উত্তর মগধরা জামে মসজিদ প্রভৃতি প্রতিষ্ঠান দ্রæত সময়ের মধ্যে প্রতিষ্ঠা লাভ করে।

হাসান মোহাম্মদের ছোট্ট পরিবার। দুই সন্তান সুশিক্ষিত। দুই সন্তান বিদেশ থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে বাংলাদেশে অবস্থান করছেন। একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক, অন্যজন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকতা করছেন। স্ত্রী মিসেস হাসান একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা।

লেখক হিসেবে হাসান সুপ্রতিষ্ঠিত। বাংলাদেশের সমাজ, সংস্কৃতি, ধর্ম, রাজনীতি, শিক্ষা, রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক দল, নেতৃত্ব ইত্যাদি হাসান মাহমুদের গবেষণার ও লেখার প্রধান উপজীব্য বিষয়। এই সব বিষয়ে তার দশটি বই প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি বই এর পান্ডুলিপি তৈরিকরে রেখে গিয়েছেন।

তার গবেষণা মুগ্ধ হয়ে অনেক ছাত্র-ছাত্রী তার নির্দেশনায় এম.ফিল ও পিএইচডি পর্যায়ে গবেষণা সমাপ্ত করেছে।
অতি অল্প সময়ে হাসান মোহাম্মদ আমাদের ছেড়ে পরপারে চলে গিয়েছেন। তিনি ইনন্তেকাল করেন১১ এপ্রিল, ২০২১।
নতুন প্রজন্ম হাসানের আদর্শে অনুপ্রেরণা নিয়ে দেশ গড়ায় এগিয়ে আসবে। দেশকে ভালবাসবে। দেশের উন্নয়নে হাসান মাহমুদের মতো করে জীবন যাপন করবে। একজন সৎ, উদ্যোগী, চিন্তাশীল, দেশপ্রেমিক, শিক্ষাবিদ ছিলেন সন্দ্বীপের কৃতি সন্তান ড. হাসান মোহম্মদ।

The post ড. হাসান মোহাম্মদ <br>সন্দ্বীপের কৃতি সন্তান appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/dr-hasan-mohammad/feed/ 0
আল্লামা শেখ সা’দী (রঃ) : আধ্যাত্মিক জগতের মহাপুরুষ https://chintavabna.com/allama-sheikh-saadi/ https://chintavabna.com/allama-sheikh-saadi/#comments Sat, 06 Nov 2021 04:43:45 +0000 https://chintavabna.com/?p=730 গগনের উদারতা ও স্বর্গেও শান্তির বাণী নিয়ে সময় সময় যে যে সবল মহাপুরুষ মর্ত্যরে দ্বারে আতিথ্য গ্রহণ করেন এবং জগতের কিঞ্চিত যথার্থ কল্যাণ সাধন দ্বারা…

The post আল্লামা শেখ সা’দী (রঃ) : আধ্যাত্মিক জগতের মহাপুরুষ appeared first on চিন্তা ভাবনা.

]]>
গগনের উদারতা ও স্বর্গেও শান্তির বাণী নিয়ে সময় সময় যে যে সবল মহাপুরুষ মর্ত্যরে দ্বারে আতিথ্য গ্রহণ করেন এবং জগতের কিঞ্চিত যথার্থ কল্যাণ সাধন দ্বারা মানুষের স্মৃতিপটে অক্ষয় পদচিহ্ন রেখে যান, শেখ সা’দী (রঃ) তাঁদের মধ্যে অন্যতম।


বিশ্ববিখ্যাত তাঁর ভ্রমণ কাহিনী তিনি তাঁর গুলিস্তা ও বোস্তা সকল পাঠকের অতিপ্রিয়। গুলিস্তায় তিনি লিখেছেন:
“দও আফসায়ে আলম বগাশতাম ব’সে,
বসর বোরদাম আ’য়াসে বহর কা’সে,
তামাত্তায়া যে হরলোশা ইয়াফতাম,
যে হর খিরমানে খোশা ইয়াফতাম।”
অর্থাৎ
“ভ্রমিয়াহি পৃথিবীর বিভিন্ন প্রদেশ,
মিলিয়াছি সর্বদেশে সবাকার সনে,
প্রতি স্থানে জ্ঞানে রেণু করি আহরণ,
প্রতি মৌসুমে শস্য করেছি ছেদন। ”


স্যার আউসরী এর মতে ১১৭৫ খৃষ্টাব্দে পারস্যের ফারেস প্রদেশের সিরাজ নগরে আল্লামা শেখ সাদী (রঃ) জন্মগ্রহণ করেন। আয়ু ছিল ১২০ বছর। তবে তাঁর জন্ম ও মৃত্যু সাল নিয়ে নানা মত রয়েছে। কারো কারো মতে তাঁর জন্ম সাল ১১৯৩ এবং আয়ু ১০২ বছর। তবে মুজাফফর উদ্দীন আতাবেক সা’দ বিন জঙ্গির রাজত্বকালে যে তিনি জন্মগ্রহণ করেছিলেন তাতে কোনো দ্বিমত নাই।


বাল্যকালে তাঁর নাম ছিল শেখ মোসলেহ উদ্দীন। বিভিন্ন তথ্য থেকে জানা যায়, ফারেসের শাসনকর্তা আতাবেক সা’দ বিন জঙ্গির রাজত্বকালে তিনি যখন কবিতা লিখতেন তখন আপন নামের সঙ্গে ‘সাদ’ লিখতেন এবং এ নামেই তিনি সুখ্যাতি অর্জন করেন। সা’দীর পিতার নাম ছিল আব্দুল্লাহ সিরাজী (রহঃ)। তিনি সিরাজের তৎকালীন বাদশাহ শায়াখ সা’দ জঙ্গি রহঃ এর অধীনে চাকরি করতেন। তাঁর সাথে তাঁর সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ। তিনি খুব ধার্মিক ছিলেন। ফলে শৈশবকাল থেকে সা’দী ধর্মীয় অনুশাসনের মধ্যে গড়ে ওঠেন। কোন অসৎ সঙ্গ তাঁকে স্পর্শ করতে পারেনি। শৈশবেই তাঁর মধ্যে পরিলক্ষিত হয় অসাধারণ প্রতিভা। শিক্ষালাভের জন্য তার ছিল অস্বাভাবিক আগ্রহ।


কিন্তু শৈশবেই সা’দীর পিতা ইন্তেকাল করেন। তিনি এতিম ও অসহায় হয়ে পড়েন। পিতার আর্থিক অবস্থাও তেমন ভালো ছিল না। পিতার মৃত্যুর পর তিনি সিরাজনগরে গজদিয়া মাদ্রাসায় ভর্তি হন। তিনি সিরাজনগর থেকে উচ্চশিক্ষা লাভের ইচ্ছায় বাগদাদে চলে যান। বাগদাদের নিযামিয়া মাদ্রাসা ছিল তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। শেখ সা’দী বাগদাদে এসে অনাহারে-অর্ধাহারে এবং আশ্রয়ের অভাবে দিনের পর দিন পথে পথে ঘুরে বেড়িয়েছেন। পরে এক সহৃদয় ব্যক্তির সহযোগিতায় স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি হয়ে শিক্ষা লাভ শুরু করেন। তাঁর প্রতিভা, তীক্ষ্ণবুদ্ধি এবং শিক্ষা লাভে তার অসাধারণ পরিশ্রমের প্রেক্ষিতে খুব অল্প সময়ের মধ্যেই তাঁর প্রতি শিক্ষকদের সুদৃষ্টি আকৃষ্ট হয়। এরপর তিনি বাগদাদে নিযামিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে শিক্ষা লাভ শুরু করেন। তাঁর প্রতিভা, তীক্ষ্ণ বুদ্ধি এবং শিক্ষা লাভে অসাধারণ পরিশ্রমের প্রেক্ষিতে খুব অল্প সময়ের মধ্যেই তাঁর প্রতি শিক্ষকদের সুদৃষ্টি আকৃষ্ট হয়। এরপর তিনি বাগদাদ নিযামিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখানে তিনি বিখ্যাত আলেম আল্লামা আবুল ফাতাহ ইবনে জওজী (রঃ) এর নিকট তফসির, হাদিস ও ফিকাহ শাস্ত্রে শিক্ষা লাভ করেন। অতি অল্পদিনের মধ্যে তিনি মাদ্রাসার সেরা ছাত্রে পরিগণিত হন এবং মাসিক বৃত্তি লাভ করেন।


মাত্র ৩০ বছর বয়সে শেখ সা’দী তফসির, হাদিস, ফিকাহ, সাহিত্য, দর্শন, খোদাতত্ত্ব ও ইসলামের বিবিধ বিষয়ে অসামান্য পাণ্ডিত্য অর্জন করেন। তিনি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা-লাভে সন্তুষ্ট ছিলেন না, বরং আধ্যাত্মিক জ্ঞান অর্জনের প্রতিও তাঁর অনেক বেশী আগ্রহ ছিল। এখানে উল্লেখ্য যে, শেখ সা’দীর জন্মের ১০ বছর পূর্বে ১১৬৫ খ্রষ্টাব্দে, হিজরি ৫৬১ পৃথিবীর বিখ্যাত জ্ঞানতাপস শেখ আব্দুল কাদের জিলানী (রঃ) ইন্তেকাল করেন। তাঁর অলৌকিক জ্ঞান প্রভাবের কথা সমগ্র বিশ্ব জানে। শেখ সা’দী (রঃ) প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের পর অবসর সময়ে এই সকল জ্ঞানী পুরুষের আশ্রমে গিয়ে অতীন্দ্রয় জগতের তথ্য সংগ্রহ করতেন। এই উদ্দেশ্যে তিনি তৎকালীন জ্ঞান তাপস শেখ শাহাবুদ্দিন (রঃ) এর শিষ্যত্ব গ্রহণ করেন। এই জ্ঞান তাপসের সঙ্গ লাভ করে অতিদ্রæত তিনি ধর্মগত প্রাণ তত্ত¡জ্ঞান ও পুণ্যের আলোকে উদ্ভাসিত হয়ে ওঠেন।


সুদীর্ঘ ৩০ বছর প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের পর তিনি শুরু করেন ভ্রমণ জীবন। তখনকার সময় দেশ ভ্রমণ অতি কঠিন ছল। ছিল না এখনকার মতো উড়োজাহাজ, ট্রেন, বাস প্রভৃতি। পদব্রজে অধিকাংশ সময় ভ্রমণ করতে হতো। কোথাও কোথাও উট, ঘোড়ার সাহায্য ছাড়া অন্য কোনো বাহন ছিল না বললে চলে।


স্যার আউসরী’র মতে দ্রাব্য জগতে সুবিখ্যাত ইবনে বতুতার পরে পরিব্রাজক হিসেবে যার নাম সবার শীর্ষে তিনি হবে শেখ সা’দী (রঃ)। তিনি সমগ্র পারস্য, এশিয়া মাইনর, আরবভূমি, সিরিয়া, মিশর, জেরুজালেম, আর্মেনিয়া, আবিসিনিয়া, তুর্কিস্থান, ফিলিপাইন, ইরাক, কাশগড়, হাবস, ইয়ামন, শ্যাম, আফ্রিকার বিভিন্ন দেশ, হিন্দুস্থানের সোমনাথ ও দিল্লিসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। এই সুদীর্ঘ সফরের ফলে তিনি বিশ্বের ১৮টি ভাষার পাণ্ডিত্য অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তিনি পদব্রজে ১৪ বার হজ সম্পাদন করেছেন। তার এই সুন্দর অথচ কঠিন ভ্রমণ কাহিনী গুলিস্তা ও বোস্তা গ্রন্থে লিপিবদ্ধ করে গিয়েছেন।


তিনি ভ্রমণ সম্পর্কেও তার নানা দিক নিয়ে গুলিস্তায় লিখেছেন। তবে গ্রন্থের শুরুতে বলেন:
“বালাগাল্ উলা বি কামালিহী,
কাশাপাদ দুজা বি জামালিহী।
হাছুনাত জামিউ খেছোয়ালিহী,
ছল্লু আলাইহি ওয়া আলিহী।”
অর্থ: হযরত শেখ সা’দী (রঃ) বলেন, তাঁর অনুপম চরিত্রের পরিপূর্ণতায় সম্মানের উঁচু আসনে তিনি উপনীত হয়েছেন এবং তাঁর সৌন্দর্যের আলো বিকশিত হয়ে পড়েছে।


তাই তাঁর সমস্ত বৈশিষ্ট্যই প্রশংসনীয়। অতএব, সকলে তাঁর ওপর দরুদ পাঠ করুন এবং তার পরিবার-পরিজনের জন্য আল্লাহর নিকট রহমত কামনা করুন।


বিভিন্ন দেশ ভ্রমণের মধ্য দিয়ে শেখ সা’দী (রঃ) অর্জন করেছিলেন বিবিধ জ্ঞান। তাঁর চোখের সামনে ঘটেছিল নানা ঘটন, তিনি অবলোকন করেছিলেন জাতির উত্থান-পতনের ইতিহাস। সা’দী (রঃ) নিজ চোখে দেখেছিলেন দুর্ভিক্ষের হাহাজার। মিশর ও পারস্যের দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষের প্রাণ হানিতে তাঁর হৃদয় বিদীর্ণ হয়েছিল। ১২৫৮ সালে হালাকু খান এক বিরাট তাতার বাহিনী নিয়ে বাগদাদ আক্রমণ করেছিল। তাদের আক্রমণে ইসলামের শেষ খলিফা মোতাসেম বিল্লাহ নির্মমভাবে নিহত হন। বাগদাদ তাদের আক্রমণে এক মহাশ্মশানে পরিণত হয়। ইবনে খালদুন লিখেছেন, বিশ লক্ষ অধিবাসীর মধ্যে ষোল লক্ষ লোক এ আক্রমণে নিহত হয়েছিল। শেখ সা’দী (রঃ) গুলিস্তার প্রথম অধ্যায়ে এ সকল জালেমদের বিরুদ্ধে তাঁর লেখনী পরিচালনা করেন। তাঁর পুরো কাব্য গ্রন্থেও ভেতরই জালেম বাদশাহ্ও উপর তাঁর শ্লেষ বাক্য ও অবজ্ঞার চিহ্ন বিচ্ছুরিত দেখতে পাওয়া যায়।
“নিমে নানে র্গ খোরদ র্মদ খোদা,
বজলে বরদেশাঁ কুনাদ্ নিমে দিগার।
মুলকে একলিমে বগিরাদ বাদশাহ’
হামচুঁনা দর বন্দে এক নিমে দিগার। ”
অর্থ হচ্ছে:
যদি কোনো দরবেশ অর্ধেক রুটি খায়, তবে বাকী
অর্ধেক আবার অন্যকে দান করে। আর যদি কোনো
বাদশাহ একটি রাজ্য দখল করে, তদুপরি সে ঐ রকম
আর একটা রাজ্য দখলের চিন্তায় মত্ত থাকে।


শেখ সা’দী (রঃ) জীবনকে মূলত চারটি ভাগে ভাগ করা যায়। প্রথম ৩০ বছর শিক্ষা লাভ, দ্বিতীয় ৩০ বছর দেশ ভ্রমণ, তৃতীয় ৩০ বছর গ্রন্থ রচনা এবং চতুর্থ ৩০ বছর আধ্যাত্মিক চিন্তা ও সাধনা।


শেখ শা’দী (রঃ) প্রথম যখন কবিতা রচনায় মনোযোগ দেন, তখন তাঁর বয়স ছিল মাত্র একুশ বছর। তিনি পরবর্তী জীবনে বহু কাব্যগ্রন্থ রচনা করেন। তাঁর এ সকল কাব্যে রয়েছে মানুষের নৈতিক ও চরিত্র গঠনে অমূল্য বাণী। শেখ সাদীর অলঙ্কারময় ভাষা ও প্রকাশে যাদু পাঠকদের মনকে বিস্ময় বিমুগ্ধ করে রাখত।


শেখ শা’দীর কাব্যের সুর, ভাষা, লহড়ি আজও মানুষকে মুগ্ধ করে। গুলিস্তা ও বোস্তায় যেমন তিনি লেখেন: নানা উপদেশমূলক লেখা। যেমন:
‘গর গুজান্দাত রছদ তাহাম্মুল কুন,
কে যআফু আজ গুনাহ পাক শবি,
আয় বেরাদরে চু আকেবাত খাকাস্ত
খাক শো পেশে আজাঁকে খাক শবি।’
অর্থ হচ্ছে:
যদি কেউ তোমাকে কষ্ট দেয়, তবে তুমি তা
নিজ গুণে সহ্য করবে। কেননা, তাকে ক্ষমা
করে দিলে, তোমার গুনাহ হতে পাক হবে।
হে ভাই, যখন শেষ পরিণাম মাটি, তাহলে
মাটির খাদ্য হওয়ার পূর্বে মাটি হয়ে যাও।


আজও তাঁর লেখা কাব্যগ্রন্থ কারিমা, গুলিস্তা ও বোস্তা বিশ্বের বিভিন্ন কওমি মাদ্রাসায় পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা পবিত্র কোরআন শিক্ষার পরই তাঁর রচিত কাব্য কারিমা, গুলিস্তা ও বোস্তা শিক্ষা লাভ করে থাকে। তাঁর সকল রচনা অতি সরল ও প্রাঞ্জল ভাষায় লিখিত। আলেম সমাজ বিভিন্ন বক্তব্যে ও ওয়াজমাহফিলে শেখ সা’দীর কবিতা আবৃত্তি করে থাকেন। তাঁর কবিতা ছাড়া ওয়াজ মাহফিল কোনোভাবেই জমে না। শিশুরা অতি সুললিত কণ্ঠে শেখ সা’দীর কারিমা কাব্যগ্রন্থ থেকে পাঠ করতে থাকে-
‘কারিমা ব-বখশায়ে বর হালে মা
কে হান্তম আসীরে কামান্দে হাওয়া।
না দারেম গায়ের অযতু ফরিয়াদ রাস্
তু-য়ী আসীয়াঁরা খাতা বখশ ও বাস।
নেগাদার মা’রা যে রাহে খাতা
খাতা দার গোযার ও সওয়াযম নমা।’
অর্থ হচ্ছে:
হে দয়াময় প্রভু! আমার প্রতি রহম কর। আমি কামনা
ও বাসনার শিবিরে বন্দী। তুমি ব্যতীত আর কেউ
নেই, যার নিকট আমি প্রার্থনা করব। তুমি ব্যতীত
আর কেউ ক্ষমাকারী নেই। তুমি আমাকে পাপ থেকে
রক্ষা কর। আমার কৃত পাপ ক্ষমা করে পুণ্যের পথ প্রদর্শন কর।


শেখ সা’দী গুলিস্তা ও বোস্তা বিশ্ব কাব্য ও সাহিত্যে এক অমূল্য সম্পদ। গুলিস্তা ও বোস্ত ব্যতীত বিশ্বে এমন গ্রন্থ খুব কমই আছে যা বহু যুগ ধরে বিপুলভাবে পঠিত হয়ে আসছে।


১৬৫১ সালে জেল্টায়াস নামক এক ব্যক্তি ল্যাটিন ভাষায় আমষ্টারডাম নগরে ‘ ‘রোসারিয়াম পলিটিকান’ নাম দিয়ে গুলিস্তার অনুবাদ প্রকাশ করেন। ১৭৪৭ সালে এটি প্রথম ফরাসি ভাষায় অনূদিত হয়। বর্তমান ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে শেখ সা’দীর গুলিস্তাসহ অন্য গ্রন্থ ইংরেজি, ফরাসি জার্মান, আরবি, ডাচ, উর্দু, তুর্কি, বাংলা প্রভৃতি ভাষায় অনুবাদ হচ্ছে।


শেখ সা’দী (রঃ) উল্লেখিত গ্রন্থসমূহছাড়া নসিহত অল মলুক, রিসাল্লায়ে আশকিয়ানো, কিতাবে মিরাসী, মোজালেসে খামসা, তরজিয়াত, রিসালায়ে সাহেবে দিউয়ান, কাসায়েদল আরবী, আৎ তবিয়াত প্রভৃতি উল্লেখযোগ্য।
মহান সাধক, জ্ঞানী, প্রকৃত ইমানদার ব্যক্তি শেখ শা’দী সব সময় আল্লাহ পাকের ভয়ে অস্থির থাকতেন। আল্লাহ পাকের প্রতি তাঁর বিশ্বাস ও আমল ছিল অচিন্তনীয়। আল্লাহ পাকের দেওয়া সামান্য সম্পদে তিনি থাকতেন অধিকতর সন্তষ্ট। লোভ-লালসা, সম্পদ, আরাম-আয়েশ কোনো কিছুই তাঁকে কখনো স্পর্শ করতে পারে নাই। দুনিয়ার সুখ-শান্তিকে তিনি প্রকৃত শান্তি মনে করতে না। তাই তাঁর বক্তব্যে ফুটে উঠেছে। তিনি বলেন:
‘খোদারা নাদানাস্ত ও ত্বয়াত্ না করদ,
কে বরবখতে রুজী কানায়াত না কারদ।
কানায়াত তাওয়াঙ্গার কুনাদ্ মরদেরা
খবর কুন্ হারিছে জাহাঁ গে’রদেরা।’
অর্থ হচ্ছে:-
শেখ সা’দী (রঃ) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর দেওয়া রিযিকের ওপর সন্তুষ্টি প্রকাশ করে না, সে আল্লাহকে চেনে না এবং তাঁর ইবাদত বন্দেগিও করে না। অল্পতে সন্তুষ্ট প্রকাশ করলে আল্লাহ তাঁকে আমীর করে দেন। তুমি তালাশ করে জেনে নাও, যারা লোভে পড়ে দুনিয়া ঘুরে বেড়ায়, তারা কখনোও শান্তি লাভ করতে পারে না।’

তিনি আরও বলেন,
‘হে অশান্ত মানুষ। স্থির হও। গড়ান পাথরের ওপর কখনও ঘাস হয় না।
যদি তুমি জ্ঞানী ও চালাক হও, তবে শরীর পূজারী হয়ো না; যতই তাকে আদর-যতœ করবে ততই ধ্বংস হবে।
জ্ঞানীরা নিপুণ হয়, শরীর পূজারী অজ্ঞান হয়। খাওয়া ও নিদ্রা পশুর কাজ। ঐভাবে জীবনযাপন করা বোকার লক্ষণ। আল্লাহ্র মারেফতের সম্বল অর্জন কর। যাদের নিকট আল্লাহর সত্য প্রশংসা প্রকাশ পেয়েছে, তারা অসত্য পছন্দ করে না। যে ব্যক্তি আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্য করতে জানে না, তার নিকট ভ‚ত এবং হুরের চেহারা একরকমই মনে হয়।’


শেখ শা’দী (রঃ) পারিবারিক জীবন সম্পর্কে তেমন বিস্তারিত জানার সুযোগ আমার কম হয়েছে। জ্ঞান তাপস এই দুনিয়া বিমুখ আধ্যাত্মিক ব্যক্তি শেখ সা’দী জীবনে দুইবার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি তাকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন। দ্বিতীয় স্ত্রীর ঘরে তাঁর এক পুত্র ও এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে। পুত্রটি কৈশোর বয়সে হঠাৎ মারা যায়। কন্যাটি তাঁর বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে ছিলেন।


সুসাহিত্য সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার। এ বাক্যমুখের বুলি হিসেবে ব্যবহার করলেও সাহিত্য থেকে সমাজ উপকৃত হোক; চরিত্র সংশোধন করুক, নীতিজ্ঞান শিক্ষা লাভ করুক এটা কেউ আমলে নিচ্ছে না। অযথা নারী-পুরুষের অশ্লীল প্রেমলীলা আর মনের পরিতৃপ্তি মেটানোর মতো বিষয়গুলোই সাহিত্যের মূল ধারায় রূপান্তরিত হতে চলেছে।
আজ সমাজের তরুণ-তরুণীরা খুঁজে পায় না সৎ চরিত্র গঠনমূলক নীতিজ্ঞানপূর্ণ কোনো সাহিত্য। সেই যুগশ্রেষ্ঠ মনীষীদের জীবন কাহিনী, তাদের নীতিবাক্য এসবের অভাবে তাদের মন-মানসিকতার বিকৃতি ঘটেছে। হারিয়ে যাচ্ছে নিজেদের পুতপবিত্র চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ।


তাই আজ প্রয়োজন ইতিহাস ঐতিহ্য পরিপূর্ণ সেই সুসাহিত্যিক শেখ সা’দী (রঃ), মওলানা রূমী (রঃ), কবি হাফিজ, আল্লামা ইকবালের ন্যায় কবি সাহিত্যিকদের লেখা, তবে তা যুবসমাজের মন মানসিকতার ওপর কিছু না কিছু রেখাপাত করবে। তারা নিজেদের জীবনধারাকে মূল্যবোধের স্বর্ণোজ্জ্বল গতিধারায় সজ্জিত করতে পারবে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যুব ও তরুণ সাহিত্য সমাজ আজ সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। তারা বঞ্চিত হচ্ছে সাহিত্য থেকে মুক্তা খুঁজে বের করতে।


আজ আমাদের মাঝে শেখ সা’দী (রঃ) বেঁচে নেই। কিন্তু তার সাহিত্য, আদর্শ, চরিত্র, উপদেশাবলী এখনও জীবন্ত। তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে জীবনকে আনন্দময়, যোগ্যময় করে গড়ে তুলতে পারি।
শেখ সা’দী (রঃ) জীবনের শেষ বয়সে মাতৃভ‚মি নগরের এক নির্জন আশ্রমে জীবনযাপন করতেন। সেই স্থানে অধিকাংশ সময় তিনি গভীর ধ্যানমগ্ন থাকতেন। মাঝে মাঝে দর্শনপ্রার্থীদের উদ্দেশ্যে সাক্ষাতের জন্য আশ্রমে বাইরে আসতেন। প্রতিদিন দূর-দূরান্ত থেকে ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, এমন কী রাজ প্রসাদের বহু ব্যক্তি সাক্ষাতের জন্য সমবেত হতেন।


শেখ সা’দীর বাল্যকাল থেকে ধর্মের প্রতি অগাঢ় বিশ্বাস ও আস্থা ছিল। ধর্মকে তিনি জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করেন। সব সময় চার পাঁচ ঘণ্টা পবিত্র কোরআন তেলোয়াত করতেন। তিনি কখনো বেনামাজি চাকর বা সহযোগী নিয়োগ দেন নাই। জীবনের সব সময় ইসলামের মৌলিক আমলসমূহ নিজ জীবনে বাস্তবায়ন করে গিয়েছেন।
জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন একবার তেহরান সফরে গিয়ে বলেছিলেন, জাতিসংঘের সদরদপ্তরের প্রবেশপথে রয়েছে জমকালো দৃষ্টিনন্দন একটি কার্পেট। আমার মনে হয় জাতিসংঘের যত কার্পেট আছে, তার মধ্যে এটিই হচ্ছে সবচেয়ে বড়। এটি জাতিসংঘের দেওয়ালকে সুশোভিত করে রেখেছে। কার্পেটটি ইরানের জনগণের দেওয়া প্রীতি ভালোবাসার উপহার। ঐ কার্পেটের পাশেই উৎকীর্ণ রয়েছে ফরাসি সাহিত্যের মহান কবি শেখ সা’দীর চমৎকার নান্দনিক একটি কবিতা বর্ণোজ্জল পংক্তিসমূহ

All human beings are members of one frame,
Since all, at first from the same essence come.
When time afflicts a limb with pain
The other limbs at rest cannot remain.
If thou feel not for other’s misery
A human being is no name for thee.

The post আল্লামা শেখ সা’দী (রঃ) : আধ্যাত্মিক জগতের মহাপুরুষ appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/allama-sheikh-saadi/feed/ 1
শতবর্ষে চীনের কমিউনিষ্ট পার্টি https://chintavabna.com/hundred-years-of-chinese-communist-party/ https://chintavabna.com/hundred-years-of-chinese-communist-party/#respond Sat, 06 Nov 2021 03:34:53 +0000 https://chintavabna.com/?p=721 বিশ্বের রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, “সবাইকে মুখবন্ধ হয়ে এমন একটি অর্থনৈতিক বিশ্বায়ন গড়ে তুলতে হবে যেটি অধিকতর উন্মুক্ত, ইনক্লুসিভ,…

The post শতবর্ষে চীনের কমিউনিষ্ট পার্টি appeared first on চিন্তা ভাবনা.

]]>
বিশ্বের রাজনৈতিক দলগুলোর প্রতি আহবান জানিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, “সবাইকে মুখবন্ধ হয়ে এমন একটি অর্থনৈতিক বিশ্বায়ন গড়ে তুলতে হবে যেটি অধিকতর উন্মুক্ত, ইনক্লুসিভ, অংশীদারিত্বমূলক, ভারসাম্যপূর্ণ এবং উইন-উইন।” এই কথাগুলো তিনি বিগত ৬ জুলাই ’২১ বেইজিংয়ের গ্রেট হল অব দ্যা পিপলে চীনের কমিউকনিষ্ট পার্টির শতবর্ষ পালনের উপলক্ষে বিশ্বের রাজনৈতিক দলগুলোর এক শীর্ষ আন্তর্জাতিক সম্মেলনে বলেছেন।


শিং জিনপিংয়ের এ বক্তব্য আমাদের চীনের কমিউনিষ্ট পার্টির নীতি সম্পর্কে একটি ধারণা পরিষ্কার করে দিয়েছে। আমাদের উচিত হবে এ পার্টি এবং চীনকে ভালো করে জানা ও বোঝা।

ইতিহাস থেকে:
১৯২১ সালে সাংহাইতে কচীনের কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠা। তখন পার্র্টির সদস্য সংখ্যা ছিল খুবই নগন্য। এখন ২০২১ সাল। চীনের কমিউনিষ্ট পার্টি। আজ শতবর্ষ পালন করছে। এ পার্টি এখন বিশ্বের সর্ব বৃহত্তম রাজনৈতিক দল বলা হয়। বর্তমানে পার্টির সদস্য সংখ্যা ৯ কোটির কিছু বেশী। যে কেউ ইচ্ছা করলে এ দলের সদস্য হতে পারে না। সদস্য পদপ্রার্থীর প্রমাণ করতে হয় তারা দেশ প্রেমিক, সৎ কর্মনিষ্ঠ এর পার্টির আদর্শের প্রতি খুবই অনুগত। যে কোনো সময় যারা পার্টির প্রাথমিক সদস্য হওয়ার জন্য আবেদন করেন। তাদের মধ্য থেকে মাত্র ২০ শতাংশ সদস্যপদ লাভ করেন। পার্টিতে যোগদাদনের পর তাকে প্রমাণ করতে হয় যে একজন নিষ্ঠাবান কমিউনিষ্ঠ। যে কোনো পদঙ্খলনের জন্য তাকে সদস্যপদ হারাতে হয় অথবা অন্য কোনো শাস্তি ভোগ করতে হয়। এ পার্টির সদস্য সব সময় নিজ এলাকায় কাজ করবেন এমন নয়। তাকে যে কোনো সময় যে কোনো স্থানে দায়িত্ব পালনের জন্য পাঠানো হতে পারে। চীনের প্রত্যন্ত অঞ্চলে বহু গ্রাম আছে, যেখানে মানুষ দারিদ্রসীমার নিচে অবস্থান করে। চীনের কমিউনিষ্ট পার্টির একটি লক্ষ্য ছিল শতবর্ষে চীনে কোনো দরিদ্র মানুষ থাাকবে না। পার্টি তার লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে। এ লক্ষ্য অর্জনে দায়িত্বপ্রাপ্ত সদস্যকে তাার নিজ এলাকা থেকে কয়েকশ মাইল দূরে গিয়ে দুর্গম এলাকার মধ্যে কাজ করতে হয়। এ কাজ করতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত পার্টির সদস্যকে বছরের ১১ মাসই নিজ পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন থাকতে হয়। এ জন্য তারা দুঃখবোধ করে না। বরং তারা মনে করে একটি মহৎ কাজ করছে। কাজের সাফল্য তারা নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার কষ্ট ভুলে যায়। এ রকম একটি পার্টির শিকড় জনগণের মধ্যে প্রোথিত থাকে।

চীনের বিশ্ব নীতিঃ
উক্ত সম্মেলনে সমগ্র বিশ্বের ১৬০টি দেশের পাঁচ শতাধিক রাজনৈতিক দলের সঙ্গে চীনের কমিউনিষ্ট পার্টির ভ্রাতৃত্বমূলক সম্পর্ক রয়েছে। এ দলগুলো শাসক হতে পারে এবং বিরোধী দল ও হতে পারে। চীনের কমিউনিষ্ট পার্টি কোনো একটি দেশের নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের প্রতি একান্ত দুুর্বলতা পোষণ করে না। ফলে চীন কোনো দেশের জনগণের মনে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার সুযোগ দেয় না। এই নীতি চীনের আন্তর্জাতিক কূটনীতিকে গ্রহণযোগ্য করে তুলেছে।


চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীনের কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক এবং সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান। পদের বিচারে তিনি বর্তমান বিশ্বের অন্যতম ক্ষমতাবান নেতা। বিশ্বের রাজনৈতিক দলগুলোর শীর্ষ ক্ষমতাবান নেতাদের সম্মেলনে ভাষণ দিয়েছেন শি জিনপিং। এ ভাষণে শি জিনপিং ওয়াদা করেছেন, চীনের কমিউনিষ্ট পার্টি একটি প্রধান দেশের প্রধান রাজনৈতিক দল হিসাবে মানব জাতির কল্যণে ব্রতী থাকবে। তিনি ভিডিও লিঙ্কের মাধ্যমে বেইজিং থেকে তার বক্তব্য প্রদান করেন। তিনি বলেছেন, ২০১২ সালের পর চীনের গ্রাামাঞ্চলের ৯৮ দশমিক ৯৯ মিলিয়ন মানুষকে দারিদ্র্যেরত বৃত্ত থেকে চীনের কমিউনিষ্ট পার্টি মুক্ত করেছে। তিনি আরও বলেন, তার পার্টি দারিদ্র্যের সমস্যা সমাধানের অভিজ্ঞতা অন্য দেশের ভাগ করে নিতে প্রস্তুত। এই প্রসঙ্গে বলা প্রয়োজন, চীনের শিংগুয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক চীনের একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে বলেন, চীন অন্য কোনো দেশে উন্নয়ন রপ্তানি করতে চায় না, অথবা কোন দেশ থেকে উন্নয়নের মডেল আমদানি করতে চায় না। শি জিনপিং ও বলেছেন, বিশ্বের প্রতিটি দেশ আধুনিকায়নের পথে যে প্রচেষ্টা চালায় সেটি তার জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। প্রতিটি দেশের উন্নয়ন প্রয়াসকে শ্রদ্ধা জানাতে হবে। তিনি বলেছেন, “আধুনিকায়নের পথে চলার জন্য কোনো নির্দিষ্ট মডেল নেই। যে পথ দেশটির জন্য লাগসই, সেই পথেই ভালো কাজ দেয়। জুতার সঙ্গে মিল খাটাতে গিয়ে পা কেটে ফেলা কোনো সমাধান নয়।”


প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীনের কমিউনিষ্ট পার্টি বাস্তবতাার সঙ্গে যুক্ত হয়ে চলতে সব সময় চেষ্টা করেছে। চীনের জনগণ চীনের বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ সমাজতন্ত্রের পথ ধরে এগিয়ে চলেছে। ইতিহাস ও অভিজ্ঞতা প্রমাণ করেছে এবং ভবিষ্যতেও প্রমাণ করবে এটাই হলো সঠিক পথ এবং বাস্তবায়নযোগ্য। এই পথ নিশ্চিত পথ এবং ফলপ্রসূ। দেখা যাচ্ছে সিংগুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যা বলেছেন, তার সঙ্গে শি জিনপিংয়ের চিন্তাধারার কোনো বিরোধ নেই।


৬ জুলাই ’২১ চীনের কমিউনিষ্ট পার্টি এবং বিশ্বের রাজনৈতিক দলগুলোর শীর্ষ সম্মেলনে শি জিনপিং এর আহবান হচ্ছে, মানবকল্যাণে কোনো দেশকে পেছনে ফেলে রাখা উচিত হবে না। দুনিয়ার সব দেশ ও জাতির উন্নত হওয়ার জন্য সমভাবে সব সুযোগ গ্রহণ করার অধিকার আছে। প্রেসিডেন্ট শি এ সম্মেলনে সবও রাজনৈতিক দলকে এমন একটি আদর্শে উজ্জীবিত হওয়োর আহবান জানিয়েছেন, যাকে ভিত্তি করে অংশীদারিত্বের মাধ্যমে একটি বিশ্ব সম্প্রদায় সৃষ্টি হয়। লক্ষণীয় ব্যাপার হলো, শতববর্ষ উদযাপন উপলক্ষে প্রেসিডেন্ট শির মুখে যেসব বক্তব্য উচ্চারিত হয়েছে। তার মধ্যে লক্ষ্য হিসাবে খুব কম সংখ্যক বার সরাসরি সমাজতন্ত্রের কথা ঘোষিত হয়েছে। সম্ভবত বিদ্যমান বিশ্ব পরিস্থিতিতে সমাজতন্ত্রের নামে গোঁড়ামি করাকে তিনি যুক্তিযুক্ত মনে করেননি। তবে অংশীদারিত্বমূলক বিশ্ব সম্প্রদায় কার্যত সমাজতন্ত্রই হবে। কল্যাণের ওপর অংশীদারিত্ব রাষ্ট্রীয় সীমানার অন্তর্গত সব জনগণ ও জাতিগোষ্ঠী অংশীদারিত্বের ভিত্তিতে ভোগ করলে সেটি সমাজতন্ত্র ছাড়া অন্য কোনো ব্যবস্থা হতে পারে না। এই ক্ষেত্রে ধর্মকে মৌলিক বিষয় মনে ও বিশ্বাস করলে ইসলামে এই ধরনের ব্যবস্থাার কথা বলা হয়েছে। বিশ্ব পরিসরে এমন কতগুলো বিষয় আছে। যেমন বিশ্ববাসীর অভিন্ন সম্পদ, যার সুষ্ঠু ব্যবহারের জন্য সবার অংশীদারিত্ব অবশ্যই নিশ্চিত করতে হবে। বৈশ্বিক উষ্ণায়নের মতো সমস্যা অংশীদারিত্বের ভিত্তিতে সমাধান ছাড়া আর কোনো বিকল্প নাই। এই অংশীদারিত্ব ধর্ম, বর্ণ, জাতি ও সম্প্রদায়কে অতিক্রম করে যাবে।

গণতন্ত্র সম্পর্কে:
গণতন্ত্র সম্পর্কে শির বক্তব্য হলো, এটি সব জনগোষ্ঠীর অধিকার। গণতন্ত্র মুষ্টিমেয় কিছু লোকের বিশেষ সুবিধা ভোগ করা হতে পারে না। গণতন্ত্র অর্জনের জন্য অনেক পথ খোলা আছে। সুনির্দিষ্ট একটি পথ ধরে গণতন্ত্র হতে পারে না। কোনো দেশ গণতান্ত্রিক কিনা তা বিচারের ভার সেই দেশের জনগণের ওপর ন্যাস্ত করা উচিত। কোনোক্রমেই এ দায়িত্ব মুষ্টিমেয় কিছু লোকের ওপর ছেড়ে দেওয়া যায় না।
কল্যাণের পথে চলার অনেক পথ রয়েছে। সব দেশেরই অধিকার আছে কি করে নিজস্ব উন্নয়নের পথ সৃষ্টি করা যায় এবং প্রাতিষ্ঠানিক মডেল গড়ে তোলা যায়। ইতোপূর্বে সিংগুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মন্তব্য করেছেন, উন্নত ধনী দেশগুলোর সঙ্গে উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর গণতন্ত্রের জন্য প্রক্রিয়ার ওপর বেশী গুরুত্ব দেয়। শেষ পর্যন্ত এর ফল কী হলো, তারা সেটি বিচার-বিশ্লেষণ করতে চায় না। গণ চীন প্রক্রিয়ার তুলনায় ফলাফলের ওপর বিশেষ গুরুত্ব প্রদান করে।

কোভিড-১৯ প্রসঙ্গে:
প্রেসিডেন্ট শি বিশ্বের রাজনৈতিক দলগুলোকে কোভিড-১৯ মহামারি নিয়ে রাজনীতিকরণ পরিহার করার আহবান জানান। কোভিড-১৯ ভাইরাসটির ওপর ভৌগোলিক লেবেল এঁটে দেওয়ারও বিরোধীতা করেছেন। তিনি মনে করেন, ‘চলমাান কোভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে আমাদের প্রয়োজন হলো বিজ্ঞানভিত্তিক অ্যাপ্রোচ গ্রহণ করা এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতায় যে পার্থক্য বিদ্যমান, তা অপসারণের জন্য সহযোগিতার পথে অগ্রসর হওয়া।” প্রেসিডেন্টি শি আশ্বস্ত করেছেন যে, “চীন কখনো আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ অথবা প্রভাবিত অঞ্চল গড়ে তোলার পথে হাঁটবে না। চীন উন্নয়নশীল বিশ্বের সঙ্গেই থাকবে।” তিনি বহুমূখিতার আড়ালে একমূখিতার চর্চার বিরোধিতা করারও আহবান জানান। তিনি আরও ববলেন, আমাদের উচিত হবে আধিপত্যবাদ ও ক্ষমতার রাজনীতিকে বিরোধিতা করা।

চীন মার্কিন সম্পর্ক প্রসঙ্গ:
শি মনে করেন, বর্তমান মুহূর্তে বাধার তুলনায় বিশ্বায়ন অধিকতর গতিশীল হয়েছে। বিশ্বের দেশগুলোর মধ্যে সহযোগীতার প্রবণতা অটুট আছে এবং এই ধারা পরিবর্তিত হবে না। চীনের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নানা ধরনের অর্থনেতিক প্রতিবন্ধকতা আরোপ এবং আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো কোনো দেশের ওপর অবরোধ জারি হওয়ার দলে অনেকেই মনে করেছেন, বিশ্বায়নের ধারা নিশ্চল হওয়ার শঙ্কা দেখা দিয়েছেন। কার্ল মার্কসও অনেক আগেই লিখেছিলেন, পুঁজিবাদ বিশ্বায়ন সৃষ্টি করবে। দেখা যাবে, কখনো এ ব্যবস্থা বিশ্বায়ন ত্বরান্বিত করতে চাইছে, আবার কখনো দেখা যাবে এ ব্যবস্থা বিশ্বায়নের পথ রুদ্ধ করতে চাইছে।

বাংলাদেশের বৈদেশিক নীতি:
ঐতিহাসিক অভিজ্ঞতায় দেখা যায়, প্রতিটি সভ্যতারই উঠতি পড়তি আছে। ইতিহাসবিদ ঝঢ়বহমষবৎ সভ্যতার উঠতি পড়তিকে ঋতু পরিবর্তনের সঙ্গে তুলনা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এ মুহূর্তে পৃথিবীর এক নম্বর অর্থনৈতিক শক্তি এবং সামরিক শক্তিও বটে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভবিষ্যত নিয়ে অনেকেই হতাশা ব্যক্ত করেছেন। আমরা লক্ষ্য করছিÑঅর্থনীতি, সামরিক শক্তি ও প্রযুক্তির দিক থেকে চীনও খুব দ্রুত উন্নতি অর্জন করছে। এ রকম হওয়াটাই স্বাভাবিক। কারণ চীন এমন এক সময় আধুনিকায়ন ও উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে, যখন তার পক্ষে বিশ্বের প্রযুক্তির শেলফ থেকে অনেক সুবিধা গ্রহণ সম্ভব। যে কারণেই বলা হয়, উন্নয়নের পথে যেসব দেশ পরে যোগ দেয়, সেসব দেশ আগের উন্নত দেশগুলোর তুলনায় দ্রুততরভাবে উন্নত হতে সক্ষম হয়। এ বাস্তবতাগুলো মাথায় রেখে বাংলাদেশকে তার বৈদেশিক নীতি ও কৌশল নির্ধারণ করতে হবে।

The post শতবর্ষে চীনের কমিউনিষ্ট পার্টি appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/hundred-years-of-chinese-communist-party/feed/ 0
‘দর্শন সমাজকে সচেতন করে তোলে’ -দেওয়ান মোহম্মদ আজরফ https://chintavabna.com/dewan-mohammad-azraf/ https://chintavabna.com/dewan-mohammad-azraf/#respond Sun, 31 Oct 2021 09:58:15 +0000 https://chintavabna.com/?p=706 “ধর্ম ও দর্শনের এই দুই পৃথক ধারা অতি পুরাতন কাল থেকেই চলে আসছে। অথচ এই দুই ধারার ব্যাখ্যা প্রসঙ্গে হিগেল (Hegel) ও কোর্তের (Comte) মত…

The post ‘দর্শন সমাজকে সচেতন করে তোলে’ <br> -দেওয়ান মোহম্মদ আজরফ appeared first on চিন্তা ভাবনা.

]]>
“ধর্ম ও দর্শনের এই দুই পৃথক ধারা অতি পুরাতন কাল থেকেই চলে আসছে। অথচ এই দুই ধারার ব্যাখ্যা প্রসঙ্গে হিগেল (Hegel) ও কোর্তের (Comte) মত দার্শনিকগণ দুটো ভিন্ন ব্যাখ্যা দিয়ে কুয়াশার সৃষ্টি করেছেন। হিগেলের মতানুসারে, ধর্ম সত্যের অনুসন্ধানের ব্যাপারে কল্পনার আশ্রয় গ্রহণ করে। এক্ষেত্রে কাব্য সৃষ্টির সঙ্গে তার সাদৃশ্য রয়েছে। দর্শনের স্তরে উঠেই মানুষ সত্যের প্রকৃত পরিচয় লাভে হয় ধন্য।” (ধর্ম ও দর্শন, দেওয়ান মোহাম্মদ আজরফ)

আমাদের চিন্তা ও সংস্কৃতির ভুবনে দেওয়ান মোহাম্মদ আজরফ একটা মহিরুহের কত ডাল-পালা পত্র-পল্লব ছড়িয়ে আমাদের সমাজে আসীন হয়ে রয়েছেন। আজকাল সংস্কৃতি বলতে নৃত্য, গান, নাটক, অভিনয়, চিত্রাঙ্কনের যে একপেশে খন্ডিত ধারণা আমাদেরকে আচ্ছন্ন করে রেখেছে দেওয়ান মোহাম্মদ আজরফের সংস্কৃতি চিন্তা তা থেকে স্বতন্ত্র। তিনি আমাদের জাতি গোষ্ঠীর সংস্কৃতির মৌল সূত্রগুলোর বিকাশে এবং রূপায়নে নিজকে নিয়োজিত রেখেছিলেন। যে সব মূল্যবোধ সংস্কৃতি চেতনার শিরা-উপশিরায় প্রবাহিত হয়ে একটা জাতি গোষ্ঠীকে প্রাণেইশার্থ সক্রিয় ও বেগবান করে তোলে, সেগুলোই হচ্ছে তাঁর চিন্তা ভাবনার উপজীব্য।

দেওয়ান মোহাম্মদ আজরফ ১৯০৬ সালে ২৫ শে অক্টোবর সুনামগঞ্জের তেঘরিয়া গ্রামস্থ নানা মরমী কবি হাসান রাজার বাড়িতে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন দুহালিয়ার জমিদার মুসলিম জাতীয়তাবাদী নেতা দেওয়ান মোহাম্মদ আসফ। ১৯২৫ সালে সুনামগঞ্জ জুবলী হাইস্কুল থেকে ফার্সি বিষয়ে লেটার মার্কসহ প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯২৭ সালে যুবারী চাঁদ কলেজ থেকে প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক পরক্ষিা পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩০ সালে ডিষ্টিংশন সহ বিএ এবং ১৯৩২ সালে দর্শন শাস্ত্রে এমএ ডিগ্রী অর্জনের মাধ্যমে শিক্ষা জীবনের সমাপ্তি টানেন।

তিনি ১৯৩৭ সালে গোলাপগঞ্জ মোহম্মদ চৌধুরী একাডেমীতে প্রধান শিক্ষক হিসাবে যোগদানের মাধ্যমে কর্ম জীবন শুরু করেন। ১৯৪৮ সালে সুনাম গঞ্জ কলেজে তিনি ইংরেজী, বাংলা ও লজিকের অধ্যাপক নিযুক্ত হন। ১৯৫৪ সালের পর ঐ কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ১৯৫৭ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত নরসিংদী কলেজের প্রিন্সিপ্যালের দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে ঢাকায় আবুজর গিফারী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৮০ সাল পর্যন্ত তিনি অত্যন্ত নিষ্ঠা, সততা ও সফলতার সঙ্গে গিফারী কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন শেষে ১৯৭৩ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন ও পরে ইসলামিক

স্টাডিজ বিভাগে খন্ডকালীন অধ্যাপনার দায়িত্ব পালন করেন। অগণিত ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাঁর আদর্শে শিক্ষিত হয়ে সমাজের রাষ্ট্রে কর্মে নিয়োজিত।
দেওয়ান মোহম্মদ আজরফ একদিকে ছিলেন একজন আদর্শ শিক্ষক, সাহিত্যিক, রাজনীতিবিদ, সমাজ সেবক ও সংস্কৃতি কর্মী। ভাষা আন্দোলনসহ স্বাধীনতা আন্দোলনের তিনি ছিলেন অগ্রণী পথিক।

১৯১৮ সাল থেকে দেওয়ান মোহম্মদ আজরফ ‘শিয়াল মামা’ নামক একটি গল্প লেখা দিয়ে সাহিত্য জগতে প্রবেশ করেন। তখনকার কলিকাতার মাসিক ‘শিশু’ পত্রিকায় তাঁর এই গল্প প্রকাশের জন্য গৃহীত হয়। ছাপার অক্ষরে তাঁর প্রথম কবিতা ‘যাত্রী’ প্রকাশিত হয় ১৯২৫ সালে মুরারী চাঁদ কলেজের ম্যাগাজিনে। গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, আত্মজীবনীমুলক তার গ্রন্থের সংখ্যা পঞ্চাশাধিক। বাংলা ও ইংরেজীতে তার অধিকাংশ প্রবন্ধ প্রকাশিত হয়। দর্শন শাস্ত্রের একজন দার্শনিক হিসাবে উপ মহাদেশে তাঁর খ্যাতি রয়েছে। তিনি একজন আদর্শ, জ্ঞানী, দার্শনিক ছিলেন। বহু প্রবন্ধ এই বিষয়ে দেশে বিদেশে তিনি লিখেন ও বিভিন্ন সেমিনারে পাঠ করেন।

লোক কবি এবং জীবন দার্শনিক হাসন রাজার এই তত্ত্বচিন্তাই গোচরে কিংবা অগোচরে এক গভীর প্রভাব ফেলে তাঁর পৌত্র দেওয়ান মোহম্মদ আজরফের মানস গঠনে। হাসান রাজা তাঁর এক মরমী সঙ্গীতে প্রাচ্যের মৃত্তিকা সংলগ্ন নির্মোহ জীবনাদর্শ তুলে ধরে গেয়েছিলেন : আগে যদি জানতো হাসান বাঁচবে কতদিন, ঘর বাড়ি বানাইতো হাসান করিয়ে রঙিন। তাঁর আরেকটি গানেও ধ্বনিত হয়েছে জগত সংসারের প্রতি একই নিরাসক্ততা। গানটির বাণী ছিলো এ রকম : লোকে বলে বলেরে, ঘর বাড়ি ভালা না আমার, কী ঘর বানাইমু আমি শূন্যের মাঝার।

দেওয়ান মোহম্মদ আজরফ সম্পর্কে সানাউল্লাহ নুরী তাঁর এক নিবন্ধে বলেন :
“দেওয়ান মোহম্মদ আজরফ তাঁর এই মহান মাতামহেরই প্রতিনিধিত্ব করেছেন আধুনিক দর্শন এবং চিন্তার জগতে। হাসান রাজার মতোই সহজ সরল জীবনাচারে অভ্যন্ত হয়েও উচ্চ চিন্তার মেরুতে অধিষ্ঠান তাঁর। আমরা দেখে এসেছি আজরফ ভাইয়ের জীবনে কখনও বড় কোনো চাহিদা কিংবা বিরাট কোনো প্রাপ্তির প্রত্যাশা ছিল না। গ্রীক মনীষীর যুগে সক্রেটিস, প্লেটো, অ্যারিসস্টটল, পিথাগোরাস প্রমুখ দার্শনিকগণ যে ধরনের নির্লোভ জীবন যাপন করে গেছেন বাংলাদেশের এই জ্ঞান বৃদ্ধ এবং লোকনন্দিত দার্শনিকের জীবনাচারে তারই প্রতিভাস লক্ষ্য করা যায়। নবী সহচর আবুজর গিফারীর একজন অকৃত্রিম তার শিষ্য দেওয়ান আজরফ। গিফারী ছিলেন পা থেকে মাথা পর্যন্ত ইসলামের বৈপ্লবিক রাষ্ট্রদর্শন এবং অভেদ মানবিক সাম্যের মহান প্রবক্তা। এ কারণে নীতিভ্রষ্ট উমাইয়া শাসকদের রোষানলে পড়ে সীমাহীন নির্যাতনের শিকার হতে হয়েছিলো তাঁকে। দেওয়ান আজরফ তার দর্শন চিন্তার গিফারীর এই আদর্শটিকে ধ্রুব সত্য হিসাবে গ্রহণ করেন।

দেওয়ান আজরফ সোফোব্রিজের মতন নৈরাশ্যবাদী নন কিংবা রুশের মতন রোমান্টিক নন। আবার হেগেল, মার্কস, এ্যাংগেলস এর মতন নৈরাজ্যবাদী বস্তুতপ্রীত নন। তিনি পা থেকে মাথা পর্যন্ত একজন সাদী, রুমী, গ্যাটে এবং ইকবালের মতো নৈতিক দর্শনে বিশ্বাসী একজন একত্মবাদী। তাই এত প্রতিকুলতার মুখেও জীবন বিমুখতা কিংবা কোনো রকম হতাশা তাঁকে স্পর্শ করতে পারেনি। বয়সের চাপে জরায় খানিকটা ন্যুজ¦ পৃষ্ঠ হলেও তাঁর মুখমন্ডলে আমরা কখনো বিশ্বাসের এক আশ্চর্য উদ্ভাসন।

দেওয়ান মোহাম্মদ আজরফের সাহিত্য চর্চা শুধুমাত্র দর্শন বিষয় ছিল না। তিনি একাধারে একজন দার্শনিক, লেখক, উপন্যাসিক, গল্পকারক, নাটক রচয়িতা। তার প্রধান প্রধান গ্রন্থের মধ্যে : তমদ্দীনের বিকাশ (১৯৪৯), সত্যের সৈনিক আবুযর (১৯৫১), ইতিহাসের ধারা (১৯৫২), জীবন সমস্যা সমাধানে ইসলাম (১৯৫৯), ইসলামী আন্দোলন যুগে যুগে (১৯৮০), ইসলাম ও মানবতাবাদ (১৯৮২), জীবন দর্শনের পুর্নগঠন (১৯৮০), সন্ধানী দৃষ্টিতে ইসলাম (১৯৮২), দর্শনের নানা প্রসঙ্গ (১৯৭৭), মরমী কবি হাসান রাজা (১৯৬৩), ধর্ম ও দর্শন (১৯৮৬), হাসান রাজা (১৯৯০) প্রভৃতি। উপন্যাসের মধ্যে ‘নয়া জিন্দেগী’ পাঠক সমাজে বেশ সমাদৃত। গল্পের মধ্যে ছন্দ পতন, কলমি শাক, এইতো জীবন, ছিন্নমুকুল। নাটকের মধ্যে : হাসান রাজা, আগামী পরশু। আত্মজীবনমূলক গ্রন্থের মধ্যে : জাগ্রত অতীত, সেই সোনা ঝরা দিনগুলি। ইংরেজী রচনা করেন : philosophy of History, Science and Revelation, Background of the Culture of the muslim, Islamic movement etc. এছাড়াও অনেক রচনা ও অপ্রকাশিত পান্ডুলিপি আজও প্রকাশিত হয় নাই।

লেখালেখির সঙ্গে সঙ্গে তিনি একসময় সক্রিয় রাজনৈতিক দলের নেতাও ছিলেন। দেশ স্বাধীনের পূর্বে ১৯৪৬ সালে তিনি আসামের আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৪৮ সালে ভাষা আন্দোলনে যোগদান করেন। ১৯৪৯ সারে তিনি ভাষা আন্দোলন ও ইতিহাস ঐতিহ্য ভিত্তিক সংগঠন তমদ্দুন মজলিসে যোগদান করেন। আমৃত্যু তিনি তমুদ্দুন মজলিসের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৪৮ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রভাষা বাংলা চাই আন্দোলনে সক্রিয় অংশ গ্রহণ করেন।

আজীবন দেওয়ান মোহাম্মদ আজরফ সাহিত্যের প্রতি অনুগত ছিলেন। জীবনের শুরু থেকে সাহিত্য চর্চা ও সেবায় নিয়োজিত ছিলেন। ১৯৩৬ সালে তিনি ‘সিলেট কেন্দ্রীয় মজলিস সাহিত্য সংসদ’ প্রতিষ্ঠা করে সাহিত্য চর্চাকে বিকশিত করেন।

১৯৪৮ সালে তিনি ‘সাপ্তাহিক ৯৬ বেলাল’ এর প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৫৯ সালে দর্শন সমিতির লাহোর কংগ্রেস ধর্ম দর্শন শাখার সভাপতিত্ব করেন। ১৯৫৮ সালে তিনি অন্যান্যদের সহযোগিতায় দারুন উলুম ইসলামিক একাডেমী প্রতিষ্ঠা করেন। পরে ১৯৬১ সালে এটি ইসলামিক একাডেমী নামে কাজ শুরু করে। বর্তমানে যা ইসলামিক ফাউন্ডেশন নামে আমাদের নিকট সুপরিচিত।

দর্শন শাস্ত্রের বিকাশ, চর্চা ও গবেষনার জন্য তিনি বিভিন্ন সময় বিশে^র নানা সেমিনারে অংশগ্রহণ করে। প্রবন্ধ উপস্থাপন করেন। সভাপতিত্বও করেন। কখনো কখনো আলোচক হিসাবে অংশগ্রহণ করেন। ১৯৫৬ সালে দর্শন সমিতির আন্নামালাই নগর অধিবেশনে philosopy of History বিষয়ে প্রবন্ধ পাঠ করেন। ১৯৬১ সালে তিনি দিল্লীতে পাক-ভারত সাংস্কৃতিক সম্মেলনে যোগদান করেন এবং Education বা Morality বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ১৯৮৪ সালে তিনি সিউলে রোমের ধর্ম সম্মেলনে Holiness in Islam শীর্ষক প্রবন্ধ পাঠ করেন। তিনি ইরান সরকার কর্তৃক ১৯৮৬ সালে আমন্ত্রিত অতিথি হিসাবে সেই দেশ সফর করেন।

দেওয়ান মোহাম্মদ আজরফ কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে অনেক প্রবন্ধ লিখেন। যা সে সময় বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।
‘মধুময় স্মৃতির আধার নজরুল’ শীর্ষক এক প্রবন্ধ দেওয়ান মোহম্মদ আজরফ লিখেছিলেন পাক ভারত স্বাধীন হওয়ার পূর্বে লিখেছিলেন। প্রবন্ধের শেষে আজরফ কবি নজরুল ইসলাম সম্পর্কে যে ছোট কয়েকটি শব্দ উচ্চারণ করেছিলেন তা হচ্ছে :
“তিনি রবীন্দ্র বলয় থেকে মুক্ত কবিগণের শিরোমণি, তাঁর কাব্যে নানা বিষয় ফুটে উঠেছে। তবু মানব জীবনকে তিনি অপূর্বভাবে মহামহিমান্বিত করেছেন। ব্যক্তিগত জীবনেও প্রকাশ পেয়েছে তাঁর মানুষের প্রতি স্নেহ মমতার অপূর্ব দৃশ্যপট।

ছোট গল্প লিখতে দেয়ান মোহাম্মদ আজরফ খুবই পছন্দ করতেন। তার বিখ্যাত ছোট গল্প সংকলন নতুন সূর্য্য খুবই চমৎকার পাঠযোগ্য গ্রন্থ। উক্ত গ্রন্থের শুরুতে দেওয়ান মোহাম্মদ আজরফ বলেন :
“গল্প লেখার অভ্যাস ছিল ছেলে বেলা থেকেই। পরিণত বয়সে প্রবন্ধ লিখতে গিয়ে গল্প ফাঁদবার অভ্যাস বাধ্য হয়ে ছাড়তে হয়েছিল। গল্প ও প্রবন্ধ, সুয়োরানী, দুয়োরানীর মত কোন লেখকের জীবনে পাশাপাশি স্থান পেলে অবিচারটা বোধ হয় সুয়োরানীর প্রতিই হয় বেশী। আবার বিশিষ্ট সমালোচনা করা মন্তব্য করতে ত্রুটি করিনি, আমার প্রবন্ধে নাকি গল্পের মত হালকা পরিবেশ সৃষ্টির আভাস পাওয়া যায়। তাতে আমি মোটেই দমে যাইনি। আমার অসামর্থের দরুন না হয় তাতে সফলতা লাভ সম্ভব হয়নি, কিন্তু যারা শক্তিশালী তাদের হাতে যদি প্রবন্ধের মাঝে গল্পের সরলতা পাওয়া যায় অথবা গল্পে বুদ্ধিরদীপ্তি প্রকাশ পায়, তাহলে তাকে অভিনব শৈলী বলে বরণ করা উচিত। আমার দৃঢ় ধারণা, কোন বিশেষ সংজ্ঞার আলোকে কোন শৈলীর বিচার চলে না। প্রবন্ধ বা গল্পের মূল্য নির্ভর করে রসযোদ্ধা পাঠক-পাঠিকার উপর। যে কোন জাতের রচনাই হোক না কেন, রসিকজনের মনে রস পরিবেশনে সক্ষম হলেই তাকে সরল রচনা বলা চলে।

‘নতুন সূর্য’ গল্পটি সত্য ঘটনা অবলম্বনে লিখিত। গল্পগুলোর পটভুমিকা সর্বত্রই কোন না কোন জায়গা। তাতে আঞ্চলিক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। ‘নতুন সূর্য’ গ্রন্থে ১৫টি গল্প সংযোজন করা হয়েছে। সর্বশেষ গল্পের নাম অনুযায়ী গ্রন্থের নাম করণ করা হয়েছে। লেখকের সকল বিখ্যাত গল্পসমূহ এই গ্রন্থে স্থান পেয়েছে। যেমন : শেষ দান, আজরাইলের দফতরে, সাক্ষী, নানাকার, মাটির বাসন, নিরালায়, অপরাধী, বাদলা রাতে, নতুন সূর্য ইত্যাদি।
দেওয়ান মোহাম্মদ আজরফ একজন সত্যিকার ইসলামী চিন্তাবিদ, দার্শনিক, গবেষক, সমালোচক এবং মানবতাবাদী ব্যক্তিত্ব ছিলেন। জীবন ও জীবিকা যেন একাকার। জীবনকে তিনি আপন মনে বুনেছেন। জীবনকে তিনি পরকালের মুক্তির জন্য তৈরি করেছিলেন। জীবন যেন জীবন হয় তা ছিল তাঁর মৌলিক দর্শন।

দেওয়ান মোহাম্মদ আজরফ সম্পর্কে বলতে গিয়ে অধ্যাপক সোহেলা সোবহান তার ‘মানবতাবাদী দার্শনিক : দেওয়ান মোহাম্মদ আজরফ’ শীর্ষক প্রবন্ধে বলেন :
“দেওয়ান মোহাম্মদ আজরফ তলস্তয়ের মতো বিশ্বাস করেন যে ধর্মের মধ্যে যুক্তি থাকলেও ধর্মের মূল হলো বিশেষ ধরনের অনুভুতি, প্রসার বিশ্বাস ও ঐশী দিশা। যুক্তি দ্বারা ধর্মীয় প্রত্যয়কে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয় এবং বিভিন্ন মাধ্যমে ধর্মের বাণী প্রচার ও সেবার আদর্শ বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এক্ষেত্রে আজরফ দর্শনের ছাত্র হিসাবে স্বাভাবিকভাবেই প্রশ্ন তোলেন ধর্ম বিশ্বাস গ্রহণ করার ক্ষেত্রে মানুষকে স্বাধীনতা দেওয়াটাই কি মানবোচিত না তার ওপর জোর করে ধর্ম বিশ্বাস চাপিয়ে দেয়াটাই নৈতিক দিক দিয়ে সঠিক। একথা সত্যি যে মানুষকে মনুষ্যত্ব অর্জনের সাধনা করতে হবে, নির্যাতিত মানবতার সেবায় এগিয়ে আসতে হবে। কিন্তু কেউ যদি এ কাজটি স্বাধীনভাবে নিজের ইচ্ছায় না করে তাহলে তো তা নৈতিক হবে না, কারণ “নৈতিক জীবনে ইচ্ছার স্বাধীনতাকে স্বীকার না করলে নৈতিক জীবনের বিচারের কোন মূল্য থাকে না। এ স্বাধীনতার নীতি তত্ত্বীয় জীবনেও অবশ্য স্বীকার্য।”

দেওয়ান মোহাম্মদ আজরফের দর্শন চিন্তা কেবল বিমূর্ত তত্ত্বালোচনার সীমাবদ্ধ থাকেনি, তিনি দর্শনের সাথে জীবনকে সঙ্গতিপূর্ণ করার চেষ্টা করেছেন, অন্য কথায়, তিনি একদিকে যেমন জীবনকে যুক্তির আলোকে আলোকিত করেছেন, অপরদিকে তেমনি যুক্তিকেও বাস্তব জীবনের প্রয়োজনে বল্গাহীন হতে দেননি। তার থেকেও বড় কথা তিনি দর্শনকে মানব জীবন উপলব্ধি করা এবং সে সাথে মানবতার স্বার্থে ব্যবহার করার ওপর জোর দিয়েছেন। সেজন্য নিঃসন্দেহে তাঁকে একজন জীবনবাদী মানবতাবাদী দার্শনিক বলা চলে।

দেওয়ান মোহম্মদ আজরফ সকল মতের, সকল ধর্মের মানুষের প্রিয় ছিলেন। তাঁর সম্পর্কে বলতে গিয়ে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকার অধ্যক্ষ স্বামী অক্ষরানন্দ ‘আমার চিন্তায় দেওয়ান মোহাম্মদ আজরফ’ প্রবন্ধে বলেন :
“দেওয়ান মোহাম্মদ আজরফের শিক্ষা চিন্তা ও ধর্মানুরাগ বিকশিত হযেছে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের ধর্মানুভুতি স্পর্শ করে। তাঁর ব্যক্তিত্বের অনাবিল ও সাবলীল গতি, অমায়িক আচরণ সম্ভল করে তাঁর জ্ঞান সমৃদ্ধ অবস্থানকে প্রাঞ্জল করেছে সমাজের সর্বস্তরের মানুষের কাছে তিনি বুদ্ধিজীবী থেকে সাধারণ মানুষের কাছে তাই প্রিয়। সকল মানবীয় ও ধর্মীয় অঙ্গনে তাঁর উপস্থিতি এবং বিভিন্ন আলোচনা চক্রে তাঁর তাত্তি¡ক ও দার্শনিক অভিমত স্রষ্টা ও সৃষ্টির সম্পর্ক ও স্বরূপ সন্ধানে অনেক অবদান রেখেছে।”

তাঁর অমর কৃতির জন্য দেশে ও বিদেশে তিনি সম্মানিত হয়েছেন। তার গবেষণা, চিন্তা, সমাজসেবা সম্মানে তাকে দেয়া হযেছে স্বাধীনতা দিবস পুরস্কার ১৯৮১, একুশে পদক ১৯৯২, ইসলামিক ফাউন্ডেশান পুরস্কার ১৯৮৩, নাছির উদ্দিন স্বর্ণপদক ১৯৮৪, মওলানা মোহাম্মদ আকরাম খাঁ স্বর্ণপদক ১৯৮৮, ড. মুহাম্মাদ শহীদুল্লাহ স্বর্ণপদক ১৯৮৯সহ বহু পদক তিনি লাভ করেন। সর্বশেষ সরকার তাঁকে ১৯৯৩ সালে জাতীয় অধ্যাপকের সম্মানে সম্মানিত করেন। এই গুণী ব্যক্তি সকলকে ছেড়ে পরকালে চলে যান ১লা নভেম্বর ১৯৯৯ সালে।

দেওয়ান মোহাম্মদ আজরফ আমাদের জাতির বিবেক। এ দেশবাসীর সকলের গর্ব এবং অহংকার। আগামী প্রজন্মের তিনি অনুপ্রেরণার এবং দিক নির্দেশনার মুল উৎস হয়ে থাকবেন।

সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহম্মেদ ১৯৯৭ সালে দেওয়ান মোহাম্মদ আজরফ এর জাতীয় সম্বর্ধনা কালে প্রকাশিত গ্রন্থের ‘বাণীতে’ বলেন :
“আমাদের শিক্ষা, সংস্কৃতি, মনন ও মনীষার ক্ষেত্রে দেওয়ান মোহাম্মদ আজরফ এর অমূল্য অবদান অনস্বীকার্য। তাঁর লিখিত একাধিক গবেষণামূলক পুস্তক ও প্রবন্ধ তাঁর পান্ডিত্যের পরিচয় বহন করে। শিক্ষা ও জ্ঞান প্রসারে তাঁর আজীবন সাধনা স্মরণীয় হয়ে থাকবে।”

কিংবদন্তীর নায়ক সিলেটের হাসন রাজার পৌত্র দেওয়ান মোহাম্মদ আজরফ সব সময় নিজকে মনে করতেন তিনি একজন দর্শনের ছাত্র। তিনি বলতেন : “আমি এখন চিন্তা করছি এবং আমার এই চিন্তার ফল আমার বিভিন্ন লেখার প্রকাশ করছি। কাজেই একেবারে পাকাপোক্ত দার্শনিক যেমন প্লেটো, এরিষ্টটল, এদের মতো স্থান আমার নয় এবং আমাকে এখনও আমি দর্শনের ছাত্র বলেই গন্য করি।”

জীবনের আকা-বাকা পথে দেয়ান মোহাম্মদ আজরফ একটি নীতিবান সমাজ গঠনের জন্য অবিরাম কাজ করে গিয়েছেন। আমি যখন ১৯৭৪ সালের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ছিলাম তখন বেশ কয়েকবার তাঁর আবু জর গিফারী কলেজের অধ্যক্ষের কক্ষে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় সেমিনার, সিম্পোজিয়ামে নিমন্ত্রনের জন্য গিয়েছিলাম। দেখেছি বিশাল এক টেবিলে ওপাশে তিনি শান্ত ধীরভাবে বসে কাজ করছেন। টেবিলের উপর অগণিত বই পুস্তক ও কিছু ফাইল। বই এর এই স্তুপের মধ্যে তিনি যেন ওপাশে স্রিওমান। কখনও যেন সভার প্রধান অতিথি বা কোন অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য নিমন্ত্রণ করেছি। ঠিক সময় তিনি সভায় উপস্থিত হয়ে জ্ঞানগর্ব বক্তব্য দিয়ে শ্রোতাদের মুগ্ধ করতেন।

দেওয়ান মোহাম্মদ আজরফ এর জীবন, ধ্যান, জ্ঞান, চিন্তাই ছিল দর্শন। তাই যখন তাঁর বয়স পঁচাশি বছর তখন আমিনুর রহমানকে দেয়া এক সাক্ষাতকারে দর্শনের সাথে সমাজের সম্পর্ক কোথায়, এই প্রশ্নের জবাবে বলেন :
“দর্শন সমাজকে সচেতন করে তোলে। মানুষের এই জীবনের উৎপত্তি, মানুষ কিভাবে গঠিত হলো, মানুষের সমাজ কিভাবে পরিচালিত হচ্ছে, মানুষের চিন্তাধারার উদ্ভব কিভাবে হলো, এই চিন্তাধারা মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে এবং এই চিন্তার পরিনতি কি ইত্যাদি সম্পর্কে দর্শন সচেতন করে তোলে।

সাধারণভাবে সকল মানুষের মধ্যে এই সকল চিন্তার উদ্ভব হয় এবং এ সম্পর্কে তারা সচেতন নয়। দর্শনের কাজ হলো মানুষকে সচেতন করে তোলা এবং মানুষের চিন্তার মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি করা, যাতে সে চিন্তা করে মানুষের সেই আদি প্রশ্নগুলির সমাধান করতে পারে এবং এই সমাধানের চেষ্টা করে তার ফলও সমাজকে দিয়ে যেতে পারে। কাজেই সমাজে দর্শনের কার্যকারিতার বিশেষ স্থান রয়েছে বলেই দর্শনের চর্চা অনিবার্য এবং হওয়া উচিত।

The post ‘দর্শন সমাজকে সচেতন করে তোলে’ <br> -দেওয়ান মোহম্মদ আজরফ appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/dewan-mohammad-azraf/feed/ 0