সমাজ সংস্কার Archives - চিন্তা ভাবনা https://chintavabna.com/tag/সমাজ-সংস্কার/ দেশ ও মানুষের জন্য নিবেদিত Wed, 16 Nov 2022 13:45:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.3 https://chintavabna.com/wp-content/uploads/2023/09/cropped-cropped-cropped-cropped-chintavabna_logo-3-70x70.png সমাজ সংস্কার Archives - চিন্তা ভাবনা https://chintavabna.com/tag/সমাজ-সংস্কার/ 32 32 ভিক্ষা বৃত্তি এক সামাজিক লজ্জা https://chintavabna.com/bhikkhabritti-ek-shamajik-lojja/ https://chintavabna.com/bhikkhabritti-ek-shamajik-lojja/#respond Wed, 16 Nov 2022 13:35:40 +0000 https://chintavabna.com/?p=828 ভিক্ষাবৃত্তি দেশজ ও সামাজিক লজ্জা। লজ্জাজনক ও বর্জনীয় কোন কিছু যখন সবার গা সওয়া হয়ে যায় তখন সেটা যা হওয়ার তাই হয়েছে এই ভিক্ষাবৃত্তি। আজ…

The post ভিক্ষা বৃত্তি এক সামাজিক লজ্জা appeared first on চিন্তা ভাবনা.

]]>
ভিক্ষাবৃত্তি দেশজ ও সামাজিক লজ্জা। লজ্জাজনক ও বর্জনীয় কোন কিছু যখন সবার গা সওয়া হয়ে যায় তখন সেটা যা হওয়ার তাই হয়েছে এই ভিক্ষাবৃত্তি। আজ এটি বড় এক ব্যধিতে পরিণত হয়েছে। বিশেষ করে ঢাকা শহরে প্রচুর ভিক্ষুকের দেখা মিলে। দেশের অন্যান্য প্রধান শহরগুলোতেও ইদানিং ভিক্ষুকদের মিছিল ক্রমেই বড় হচ্ছে। রাস্তার মোড়ে, ট্রাফিক জ্যামের মাঝে, মসজিদগুলোর সামনে ভিক্ষুকদের ভিড় খুব বেশি চোখে পড়ে। কেউ কেউ হয়তো একান্ত অনোন্যপায় হয়ে ভিক্ষা করে। কিন্তু অধিকাংশই পেশা হিসাবে বেছে নিয়েছে ভিক্ষাবৃত্তিকে। অথচ আমাদের দেশ মুসলিমপ্রধান দেশ। হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান সম্প্রদায়সহ অন্যান্য ধর্মের মানুষ থাকলেও অধিকাংশ ভিক্ষুক মুসলিম নামধারী। ধর্মীয় পোষাকে বা বিভিন্ন মায়াভরা বুলি ব্যবহার করে ভিক্ষা পেশাকে জমিয়ে তুলেছে। অথচ ইসলামে ভিক্ষাবৃত্তি অত্যন্ত নিন্দনীয় ও ঘৃন্য কাজ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) ভিক্ষাবৃত্তির ব্যাপারে কঠিন হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘যারা সবসময় মানুষের কাছে চেয়ে বেড়ায়, কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে, তার চেহারায় কোন গোশত থাকবে না’ (বুখারী: ১৪৭৪)।
অন্য এক রেওয়াতে বলা হয়েছে, ‘যে অভাবের তাড়না ছাড়াই সম্পদ বৃদ্ধির জন্য মানুষের কাছে ভিক্ষা করে বেড়ায়, মূলত: সে আগুনের ফুলকি ভিক্ষা করছে। তাই তার ভেবে দেখা উচিত সে বেশি নেবে না কম নেবে’ (মুসলিম: ২২৮৯)।
প্রতীয়মান হচ্ছে যে, যে নিজের অভাব অনটনের কথা দশজনের কাছে বলে ভিক্ষা করে, মূলত তার অভাব কখনো দূর হয় না, বরং আরো বৃদ্ধি পায়। একমাত্র আল্লাহ তাআলাই মানুষের অভাব অনটন দূর করতে পারেন। রাসূলুল্লাহ্ (সঃ) বলেন, ‘অভাব অনটনের কথা যে আল্লাহ্ তাআলার কাছে পেশ করে, আল্লাহ্ রাব্বুল আলামীন অবশ্যই তার অভাব অনটন দূর করে দেবেন, দ্রুত না হয় বিলম্বে’ (তিরমিযী: ২৩২৬)।

এ দায় কেউ এড়াতে পারবে না :
ভিক্ষা যে এক ধরনের পেশা হতে পারে এ দেশের সমাজ ব্যবস্থা এটার বড় নজির তৈরি করেছে। বাংলাদেশে ভিক্ষুকদের নিয়ন্ত্রণ ও পরিচালনা করে একদল অমানুষ, অসাধু বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে। এরা দিনের পর দিন এ ঘৃণ্য বাণিজ্য করে যাচ্ছে। সামাজিক প্রতিপত্তি বা স্থানীয় প্রভাবের জোরে তারা এই হীন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তারা শারিরীক প্রতিবন্ধী ও শিশুদেরকে হাতিয়ার হিসেবে ভিক্ষার কাজে ব্যবহার করে কোটি কোটি অর্থ উর্পাজন করছে। এসব আর এখন নতুন কোন সংবাদ নয়। পত্র-পত্রিকা, টেলিভিশনে একাধিকবার প্রচারিত হয়েছে। এরা সুস্থ মানুষকে কৃত্রিমভাবে শারীরিক প্রতিবন্ধী বানিয়ে অর্থ উপার্জনের একটি ঘৃণ্য উপায় চর্চা করে যাচ্ছে। এক প্রতিবেদনে দেখা গেছে, শুধু রাজধানী ঢাকা শহরে প্রতিদিন ভিক্ষুকদের আয় ২০ কোটি টাকা। সমাজকল্যাণ অধিদপ্তরের এক পরিসংখ্যান দেখা গিয়েছে, বাংলাদেশে মোট ভিক্ষুক সংখ্যা সাড়ে ৪ লক্ষের অধিক। শুধু ঢাকা শহরে ভিক্ষুক সংখ্যা ৬০ হাজার। অবাক কান্ড হচ্ছে গ্রামে তুলনামুলক ভিক্ষুকের দেখা অতোটা মেলে না। গ্রামে সামাজিক ও পারিবারিক পরিচয় সহজে প্রকাশ হয়ে যায় বলে পেশাদার ভিক্ষুকরা গ্রামে সুবিধা করতে না পারায় শহরে এসে ভিড় করছে।

ভিক্ষাবৃত্তি দূর করার উদ্যোগ:
ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি দূর করার জন্য ২০০৩ সালে গ্রামীণ ব্যাংক সংগ্রামী (ভিক্ষুক) সদস্য ঋন কার্যক্রম চালু করে। বিনা সুদে এই ঋণ দেয়া হয়। উদ্দেশ্য হল ভিক্ষার পাশাপাশি ছোটখাটো ব্যবসা করে এই ঋণের কিস্তি পরিশোধ করবে। কিস্তিও প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী ঠিক করা হয়। কোন ধরনের বাধ্যবাধকতা ছিল না। ঋণ প্রাপ্ত ভিক্ষুক কোনরকম সাবলম্বী হলে ভিক্ষা পেশা ছেড়ে দেবে এই সহজ শর্তে ঋণ দেয়া হয়। গ্রামীণ ব্যাংক ৮৩ হাজার ৩৬৩ জন ভিক্ষুককে এই কর্মসূচির অর্ন্তভুক্ত করতে সক্ষম হয়েছে। এসব ভিক্ষুকদেরকে বিতরণকৃত অর্থের পরিমাণ ১৮ দশমিক ৬৩ কোটি টাকা। ভিক্ষুক সদস্যগণ এ পর্যন্ত ১৬ দশমিক ০৫ কোটি টাকা ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছে। তাদের প্রদত্ত তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৪১ হাজার ৩৮৩ জন ভিক্ষুক ভিক্ষাবৃত্তি ত্যাগ করেছে। এটি খুবই মহৎ উদ্যোগ ছিল। সব মহলে প্রশংসা কুড়িয়েছে গ্রামীন ব্যাংক। এই প্রকল্পের উদ্দেশ্যে ছিল গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলাগুলোকে ভিক্ষুক মুক্ত করা।
কিছুদিন পূর্বে গ্রামীণ ব্যাংকের জোনাল ম্যানেজার ক্ষুদিরামপাল বলেন, গ্রামীণ ব্যাংক ভিক্ষুক সমস্যা সমাধান করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু বর্তমানে আগ্রহী ভিক্ষুক পাওয়া যাচ্ছে না। তাহলে ভিক্ষুক কোথায় গেল? গ্রামাঞ্চলে ভিক্ষুক না পাওয়াতে সংগ্রামী সদস্য কর্মসূচী বাস্তবায়ন সমস্যা হচ্ছে। গ্রামীণ ব্যাংক ভিক্ষুকদেরকে নানা সহযোগিতা করে। শীতে শীতবস্ত্র দেয়। কোভিড-১৯ এর সময় তাদেরকে খাদ্য সহযোগিতা করা হয়। বিশেষ করে এই সকল ভিক্ষুকদের স্বাবলম্বী করে তোলার জন্য নিবিড় প্রচেষ্ট অব্যাহত রেখেছে। এতে অনেক ভিক্ষুক ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়েছে। বলা যায় গ্রামীণ ব্যাংক এ ক্ষেত্রে সফল হয়েছে। এই উদ্যোগকে বেগবান করে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

ভিক্ষুক পুনর্বাসনে সরকারের উদ্যোগ :
প্রায় এক দশক ধরে বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভূত উন্নতি করছে। আমরা এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। মাথাপিছু আয় আমাদের এখন ২ হাজার ৫০০ ডলারের বেশি। কাজেইএখন ভিক্ষাবৃত্তির মত লজ্জাজনক ও ঘৃণ্য কাজ থেকে আমাদেরকে মুক্ত করা সবার নৈতিক দায়িত্ব। দারিদ্র্য বিমোচনে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন এবং ভিক্ষাবৃত্তির মতো লজ্জাজনক কাজ থেকে ভিক্ষুকদেরকে নিবৃত্ত করার উদ্দেশ্যে ভিক্ষুকদের পুনবার্সন ও বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের রাজস্ব খাতের অর্থায়নে সমাজ কল্যাণ মন্ত্রণালয় “ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠির পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” শীর্ষক কর্মসূচি হাতে নিয়েছে। এটি খুবই ভাল উদ্যোগ। বিগত আগস্ট ২০১০ থেকে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু দীর্ঘ ১১ বছরে কর্মসূচী অনুযায়ী কার্যক্রম কাংখিত মাত্রায় গতিশীল হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী ভিক্ষাবৃত্তি নির্মূলের ব্যাপারে বেশ আন্তরিক। কিন্তু আমলাগণের দক্ষতা ও স্বতস্ফূর্ততার অভাবে কার্যক্রমটি আশানুরূপ গতি পাচ্ছিল না। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সরকার ২০১৭-২০১৮ অর্থ বছরে প্রথমবারের মতো দেশের ৫৮টি জেলায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য অর্থ প্রেরণ করে।
২০২০-২১ অর্থ বছরে ঢাকা শহরকে ভিক্ষুকমুক্ত এলাকা ঘোষণা করে ১৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে। কোর্টের মাধ্যমে ১৮০ জন ভিক্ষুককে আটক করে। আটকৃত ভিক্ষুক থেকে ৭২ জনকে সরকারী আশ্রয় কেন্দ্রে রেখে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান ও পুর্নবাসন করে। বাকি ১০৮ জনকেও পুনবার্সন করা হয়। সরকার দীর্ঘ মেয়াদে ভিক্ষুক নির্মূল ও পুনর্বাসনের কাজটি নিরবচ্ছিন্নভাবে করার জন্য একটি নীতিমালা প্রণয়ন করেছে। এটি সত্যিই বেশ ভাল উদ্যোগ।

কেন ভিক্ষুক সমস্যার সমাধান প্রয়োজন:
দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের উন্নয়নের সুফল চারদিকে আলোড়ন তুলছে। উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। রপ্তানি বাড়ছে। দিন দিন বিত্তশালী মানুষের সংখ্যা বাড়ছে। ১০ লক্ষ বা এর চেয়ে বেশি রোহিঙ্গা আশ্রয় দিয়ে আমরা সারা দুনিয়ায় নজির স্থাপন করেছি। বিশ্বব্যপী আমরা মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি। আমাদের যেখানে এতো অর্জন সেখানে সামান্য কয়েক লক্ষ ভিক্ষুককে পুনর্বাসন করে দেশকে ভিক্ষুকের কলঙ্ক ও লজ্জা থেকে মুক্ত করতে পারবো না? ইনশাআল্লাহ্ পারবো। ইতিমধ্যে সরকার গ্রামাঞ্চলের ভূমিহীনদের আশ্রয় কেন্দ্র তথা বাড়ী তৈরি করে দিয়ে মানবতার অনন্য নজির স্থাপন করেছে। এ হিসেবে ভিক্ষাবৃত্তি দূর করার বিষয়টি অনেক সহজ ব্যাপার।
বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি বৃদ্ধির স্বার্থে দেশ থেকে ভিক্ষাবৃত্তির মতো ঘৃণ্য প্রবণতা দেশ থেকে সমূলে দূর করা ভীষণ প্রয়োজন। সমাজকল্যাণ অধিদপ্তরকে এই বিষয়ে আরও বেশি কার্যকরী উদ্যোগ গ্রহণ করতেহবে। রাস্তায় রাস্তায়, মসজিদের সমানে অগণিত ভিক্ষুকের সারির মধ্যে দাঁড়িয়ে বলা যাবে না আমরা উন্নয়নের অপ্রতিরোধ্য ধারায় আছি। মনে হচ্ছে আমরা দিনদিন গরিব হচ্ছি। এই হতচিহ্ন আমাদের মুছে ফেলতে হবে। আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়ে কোরআন ও হাদীসের নির্দেশ মেনে সকলকে ভিক্ষাবৃত্তির অভিশাপ থেকে জাতিকে মুক্ত করার জন্য এগিয়ে আসতে হবে।

যাকাত ভিক্ষাবৃত্তি নিরোধে উত্তম উপায়:
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নামাযের প্রসঙ্গ যেসব জায়গায় উল্লেখ করেছেন এর প্রায় বেশিরভাগ জায়গাতেই যাকাতের প্রসঙ্গ উত্থাপন করেছেন। যাকাত আদায় না করলে ভয়ংকর শাস্তির কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন,
‘যরা স্বর্ণ ও রূপা (স্বর্ণ ও রৌপ্য মুদ্রদা) জমা করে রাখে এবং তা ব্যয় করে না আল্লাহর পথে, তাদেরকে কঠোর আযাবের সুসংবাদ দিন। সেদিন জাহান্নামের আগুনে সেগুলো (সোনা, রূপা ও অর্থ কড়ি) উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তাদের কপাল, পাশ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে, (আর বলা হবে,) এগুলো তা যা তোমরা নিজেরদের জন্য জমা করে রেখেছিলে। এখন তোমরা এর স্বাদ গ্রহণ কর যা তোমরা জমা করে রাখতে তার (সূরা তাওবা: ৩৪, ৩৫)। তিনি বলেছেন বিত্তশালীদের সম্পদে দরিদ্রদের অধিকার রয়েছে। ইরশাদ করেছেন, ‘যাদের সম্পদে প্রার্থনাকারী ও বঞ্চিতদের জন্য নির্ধারিত হক রয়েছে (সূরা মা‘রিজ: ২৪, ২৫)।
সূরা বাক্বারার ১১০ নং আয়াতে বলা হয়েছে,
‘তোমরাসালাত কায়েম কর এবং যাকাত আদায় কর। তোমরা উত্তম কাজের যা কিছু পূর্বে প্রেরণ করবে আল্লাহর নিকট তা পাবে। তোমরা যা কর নিশ্চয়ই আল্লাহ তার দ্রষ্টা।’
অন্য এক সূরায় মহান আল্লাহ যাকাত প্রদানকে রহম বা রহমত বলেছে। তিনি বলেছেন, ‘মুমিনপুরুষ ও মুমিন মহিলাএকে-অপরেরবন্ধু। তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ নিষেধ করে, নামায কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে। এদের উপর আল্লাহ রহম করবেন। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়’ (সূরা তওবা: ৭১)।
পবিত্র কোরআনে সূরা তওবায় যাকাত প্রদানের খাতসমূহ উল্লেখ করে একে বিধান বলে আখ্যায়িত করেছেন এবং যাকাত প্রদানের আটটি খাতের কথা পরিষ্কারভাবে বলে দিয়েছেন।
তিনি বলেছেন,
‘সাদাকা তো কেবল ফকীর ও মিসকীনদে রজন্য এবং সাদাকা সংক্রান্ত কাজে নিযুক্ত লোকদেরজন্য, যাদের চিত্তাবর্ষণকরা হয় তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণ গ্রস্থদের জন্য, আল্লাহর পথে যারা রয়েছে তাদের জন্য ও মুসাফিদের জন্য। এটা আল্লাহর বিধান। আল্লাহ সর্বত্ত, প্রজ্ঞাময়। (সূরাতাওবা: ৬০)
কাজেই যাকাত আদায় করা সামষ্টিক কাজ। মুসলমানদের জন্য অবশ্যই পালনীয়। রাষ্ট্রীয়ভাবে এই যাকাত আদায় করে উল্লিখিত খাতসমূহে সুষ্ঠভাবে বন্টন করতে হবে। কিন্তু অধিকাংশ মুসলিম রাষ্ট্রেই রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়ের বিষয়টি গুরুত্ব পাচ্ছে না।
আমরা ইতিহাসে দেখতে পাচ্ছি যখন যাকাত রাষ্টীয়ভাবে আদায় করা হতো তখন মুসলিম রাষ্ট্রে ভিক্ষুক তো দূরের কথা যাকাত গ্রহণ করার মতো লোক খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ে। খলিফা ওমর ইবনে আবদুল আজিজের (রহ.) সময় রাষ্ট্রে যাকাত দেয়ার মত লোক খোজে পাওয়া যায়নি। আজ আমাদের দেশে যাদের ওপর যাকাত ফরয তাদের সবাই কিন্তু যাকাত আদায় করছেন না। কিন্তু যাকাত গ্রহীতার সংখ্যা দিন দিন বেড়েই চলছে। মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকলে এবং রাষ্ট্রীয়ভাবে কোন নির্দেশনা থাকলে যাকাত আদায়কারীর সংখ্যা বাড়তো। রাষ্টীয়ভাবে আদায় হচ্ছে না বলে যাকাতের অর্থ সুষ্ঠভাবে ও পরিকল্পনা মাফিক বন্টিত হচ্ছে না। সরকার ইসলামী ফাউন্ডেশন কর্তৃক যাকাত সংগ্রহের অবস্থা করছে। তা সীমিত আকারে। তেমন কোন প্রচার-প্রসারও ইেন। দেশে যাকাত আদায় রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক নয়। যদি আমাদের দেশে সরকার যাকাত আদায় রাষ্ট্রীয়ভাবে করেন এবং আইন করে বাধ্য করেন, তবে তা দিয়ে দেশের দরিদ্র জনগোষ্ঠির সংখ্যা ক্রমেই কমে আসবে। দেশে কোন ভিক্ষুকের এতো ভিড় থাকবে না। দরিদ্র, অভাবী মানুষ থাকবে না। দেশ সুন্দর হবে। পরিবেশ সুন্দর হবে। মানুষের জীবনের চলার পথ মার্জিতহবে। মানুষ সুখে জীবন কাটাতে পারবে। অন্যদিকে আল্লাহর নির্দেশ পালনের কারণে পরকালে আমরা সকলে নাজাতপাবো। কঠিনশাস্তি থেকে মহান আল্লাহ আমাদের মুক্তি দেবেন।
ভিক্ষাবৃত্তির মত অপমানজনক পেশা থেকে মানুষের মুক্তির জন্য যাকাত আদায় রাষ্ট্রীয়ভাবে করা ছাড়া অন্য কোন বিকল্প পথ নেই।

মহানবী (সাঃ) এর উদ্যোগ :
যাকাত আদায় সংক্রান্ত যাবতীয় কাজ নবীকরীম (সাঃ) বিধান আকারে জারি করেছেন এবং যাকাত বন্টনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলেছেন। বুখারী ও মুসলিম শরীফে উদ্ধৃত হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত এক হাদীসে থেকে জানাযায় যে, জিসান ইবন সালাবা (রাঃ) নবীকরীম (সাঃ) কে বললেন, আপনার প্রতিনিধি বলেছেন যে, আমাদের সম্পদের যাকাত দিতে হবে। রাসুলুল্লাহ (সাঃ) বললেন, সে সত্য বলেছে। তখন ঐ ব্যক্তি বললেন, যে আল্লাহ আপনাকে রাসুল হিসেবে প্রেরণ করেছেন তার শপথ দিয়ে বলছি, আল্লাহ কি আপনাকে এ নির্দেশ দিয়েছেন? নবীকরীম (সাঃ) বললেন, হ্যাঁ।
বুখারী ও মুসলিমশরীফে উদ্ধৃত অন্য এক হাদীসে উল্লেখ রয়েছে যে, ‘হযরত মুআয ইবন জাবাল (রাঃ) কে ইয়ামানে পাঠানোর সময় নবীকরীম (সাঃ) তাঁকে বললেন, তুমি আহলে কিতাবদের এক সম্প্রদায়ের কাছে যাচ্ছো। তুমি তাদের‘লা-ইলাহা-ইল্লাল্লাহুমু হাম্মাদুর রাসুলুলুল্লাহ’ এ সাক্ষ্য দানের জন্য দাওয়াত দিবে। তারা যদি তা মেনে নেয় তাহলে তাদের জানাবে যে, আল্লাহ তাদের উপর দিনরাতে পাঁচ ওয়াক্ত নামায ফরয করেছেন। যদি তারা তা মেনে নেয় তাহলে তাদের জানাবে আল্লাহ তাদের উপর যাকাত ফরয করেছেন, যা তাদের ধনীদের কাছ থেকে গ্রহণ করা হবে এবং তাদের গরীবদের মধ্যে বন্টন করা হবে। তারা এ কথা মেনে নিলে তাদের ধন-মালের উত্তম অংশ গ্রহণ করা থেকে তুমি সতর্ককতা অবলম্বন করবে। আর মাখলুকের ফরিয়াদকে অবশ্যই ভয় করবে। কেননা তারও আল্লাহর মাঝে কোন পর্দা নেই (হাদীস নং ১৩৯৫)।

সবশেষে :
আমরা সহজেই বুঝতে পারছি যাকাত রাষ্ট্রীয় আদায় করা ও ব্যয়-বন্টন করা আমাদের জন্য ফরজ কর্ম। কিন্তু আমরা তা করছি না। এই করণীয় না করে আমরা অন্যায় করছি। পাপ করছি। এই জন্য পরকালে অবশ্যই এর জন্য কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। পরম ক্ষমাশীল আল্লাহ আমাদের ক্ষমা করুন। তাই যাকাত আদায় ও বন্টনের জন্য আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী নিয়মিত চেষ্টা চালিয়ে যেতে হবে।
ভিক্ষাবৃত্তি নিরোধের জন্য সরকারী সকল উদ্যোগ আরো বেগবান করার কোন বিকল্প নেই। পৃথিবীর উন্নত দেশসমূহে কোন ভিক্ষুক নেই। ভিক্ষা দেয়ার মতও কোন লোক পাওয়া যায় না। আমাদের মত অনুন্নত দেশে গরীব, অভাবী লোকের সংখ্যা বেশী। অন্যদিকে শুধু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভিক্ষুক বেশী দেখাযায়। অথচ মুসরিমদের মধ্যে কোন ভিক্ষুক থাকার কথা নয়। কেন আমরা ভিক্ষা করছি। কিছু অসৎ ব্যক্তি এটাকে পেশা হিসেবে নিয়ে ব্যবসা করছে। তা সরকারকে কঠোর হস্তে দমন করতে হবে। সরকার উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের সঙ্গে যাকাত আদায় রাষ্ট্রীয়ভাবে বাধ্য করে আইন করলে ভিক্ষুকদের সামাজিক লজ্জা থেকে দেশ মুক্ত হতে পারবে। এমন একদিন আসবে যাকাত নেয়ার বা যাকাত গ্রহণ করার কোন মানুষ দেশে পাওয়া যাবে না। ভিক্ষাবৃত্তি নির্মূলের এই হচ্ছে সহজ ও সমাধানের পথে আমরা এগিয়ে আসি।

The post ভিক্ষা বৃত্তি এক সামাজিক লজ্জা appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/bhikkhabritti-ek-shamajik-lojja/feed/ 0
সামাজিক উত্তোরণে-গরীবদের বেশি সুবিধা দিতে হবে https://chintavabna.com/shamajik-uttorone-goribder-beshi-shubidha-ditey-hobe/ https://chintavabna.com/shamajik-uttorone-goribder-beshi-shubidha-ditey-hobe/#respond Fri, 14 May 2021 13:59:40 +0000 https://chintavabna.com/?p=402 সামাজিক উত্তোরণের ক্ষেত্রে আমরা বিশ্ব-প্রতিযোগিতায় অনেক অনেক পিছিয়ে রয়েছি। কিন্তু ১৯শে জানুয়ারি ২০ ডবিøউইএফ সামাজিক উত্তোরণ সূচক-২০২০ প্রকাশ করেছে। ৮২টি দেশের মধ্যে আমাদের স্থান ৭৮তম।…

The post সামাজিক উত্তোরণে-গরীবদের বেশি সুবিধা দিতে হবে appeared first on চিন্তা ভাবনা.

]]>
সামাজিক উত্তোরণের ক্ষেত্রে আমরা বিশ্ব-প্রতিযোগিতায় অনেক অনেক পিছিয়ে রয়েছি। কিন্তু ১৯শে জানুয়ারি ২০ ডবিøউইএফ সামাজিক উত্তোরণ সূচক-২০২০ প্রকাশ করেছে। ৮২টি দেশের মধ্যে আমাদের স্থান ৭৮তম। সবার উপরে- রয়েছে সামাজিক- উত্তোরণের ক্ষেত্রে ডেনমার্ক। কিন্তু বিগত কয়েক দশক ধরে বাংলাদেশ বেশ এগিয়ে যাচ্ছে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র বিমোচনের ক্ষেত্রে বিশ্বজুড়ে বেশ সুনাম অর্জন করেছি। কিন্তু বাস্তব অবস্থা আমাদের অনেক নিম্নে। এই অবস্থা কেন হলো। কি কারণে এত উন্নতির পরও আমরা সামাজিক উত্তোরণের ক্ষেত্রে ৮২টি দেশের মধ্যে ৭৮তম!


আপনার আর্থিক অবস্থা ভালো নয়। দেশে মানসম্পন্ন শিক্ষা,স্বাস্থ্যসেবা সীমিত পরিসরে থাকলেও সামাজিক ও আর্থিক কারণে সেগুলোর সুবিধা নিতে পারছেন না। প্রতিযোগিতার বাজারে আপনি ধনীদের তুলনায় পিছিয়ে পড়ছেন। তিন দশক ধরেই শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন সামাজিক সূচকে বেশ ভালো করছে বাংলাদেশ। প্রায় সব মহলেই প্রশংসা। কিন্তু সামাজিক উত্তরণে ধনীরাই বেশি সুবিধা পাচ্ছে, গরিবেরা তেমন পাচ্ছে না। এই চিত্র ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডবিøউইএফ) সর্বশেষ সামাজিক উত্তরণ সূচকেও উঠে এসেছে। এতে বাংলাদেশ ৮২টি দেশের মধ্যে ৭৮তম স্থানে আছে, অর্থাৎ সবার সুষম উন্নয়নের ক্ষেত্রে এখনো তলানির সারির একটি দেশ বাংলাদেশ।


গত ১৯ জানুয়ারি ডবিøউইএফ সামাজিক উত্তরণ সূচক ২০২০ প্রকাশ করেছে। তালিকায় শীর্ষে আছে ডেনমার্ক। পরের দুটি স্থানে নরওয়ে ও ফিনল্যান্ড। বাংলাদেশের পেছনে আছে পাকিস্তান, ক্যামেরুন, সেনেগাল ও আইভরিকোস্ট। দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা সবচেয়ে ভালো অবস্থায়, ৫৯তম। আর ভারত ও পাকিস্তান যথাক্রমে ৭৬ ও ৭৯তম। সামাজিক উত্তরণ সূচকের মাধ্যমে কোনো দেশের মানুষের জীবনমান উন্নয়নে ধনী-গরিব নির্বিশেষে সবাই শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ মৌলিক সুবিধা কতটা পাচ্ছে, সেটা বোঝানো হয়।


শিক্ষা, স্বাস্থ্যের মতো সামাজিক উত্তরণের সুবিধা গ্রহণ করার সক্ষমতা এ দেশের সবার এক রকম নয়। এর প্রধান কারণ জন্মগত বাধা। এসব সুবিধা সমানভাবে না পাওয়ায় ধনী ও গরিবের মধ্যে বিশাল বৈষম্য সৃষ্টি হয়েছে। যেমন ধনী পরিবারের সন্তানেরা শহরের ভালো স্কুলে পড়ে, মানসম্পন্ন শিক্ষা পায়। অন্যদিকে গরিবেরা তা থেকে বঞ্চিত হয়। ফলে দক্ষ মানবসম্পদ হওয়ার পথে গরিবেরা বাধার মুখে পড়ে। একই চিত্র স্বাস্থ্য খাতে। এমনকি জন্ম–পূর্ববর্তী বঞ্চনার শিকার হয় শিশুরা। গরিব ঘরের গর্ভবতী মায়েরা মানসম্পন্ন খাবার পান না, শিশুর জন্মের পর টিকাও দেওয়া হয় না। ফলে একধরনের অপুষ্টিতে ভোগে দরিদ্র পরিবারের শিশুরা। এভাবে মৌলিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের কারণে ধনী গরিব নির্বিশেষে সামাজিক উত্তরণে বাংলাদেশ এত পিছিয়ে আছে। দেশে ধনীরা মানসম্পন্ন সেবা নিতে পারেন, গরিবদের সুযোগ কম। সামাজিক উত্তরণে পেছনের সারিতে বাংলাদেশ।১০টি উপসূচক দিয়ে সামাজিক উত্তরণ সূচক তৈরি করেছে ডবিøউইএফ। এগুলো হলো স্বাস্থ্য, শিক্ষার সুযোগ, মান ও সমতা; জীবনভর শিক্ষার সুবিধা, প্রযুক্তির লভ্যতা, কাজের সুযোগ, ন্যায্য মজুরি, কাজের পরিবেশ, সামাজিক সুরক্ষা ও সরকারি সেবার বিস্তৃতি।


উপসূচকগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে খারাপ অবস্থা জীবনভর শিক্ষার সুযোগে। এ উপসূচকে ৮২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮২তম। শিক্ষকদের দুর্বল প্রশিক্ষণ, বাজারচাহিদা অনুযায়ী শিক্ষানীতির অভাব, তথ্যপ্রযুক্তির ব্যবহারের অভাবের কারণে বাংলাদেশ বেশ পিছিয়ে আছে।


সামাজিক সুরক্ষার কার্যক্রমের পরিধি আগের চেয়ে বেড়েছে, কিন্তু মিলছে না সুফল। এ উপসূচকে ৮১তম স্থানে বাংলাদেশ। এর মানে সামাজিক সুরক্ষা সেবা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না। আর বিভিন্ন সরকারি সেবার বিস্তৃতিতে ৮০তম স্থানে আছে, অর্থাৎ সরকারি সেবার কার্যকারিতা খুবই কম। কাজের পরিবেশ উপসূচকে ৭৯তম স্থানে বাংলাদেশ। ন্যায্য মজুরি সূচকে বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে ভালো। এ উপসূচকে ৩৩তম স্থানে বাংলাদেশ। এ ছাড়া সার্বিকভাবে স্বাস্থ্য সূচকে ৭৯তম, শিক্ষার সুযোগে ৭৫তম, শিক্ষার মান ও সমতায় ৭৮তম, প্রযুক্তির লভ্যতায় ৭৬তম, কাজের সুযোগে ৭০তম স্থানে আছে।


বৈষম্য বাড়ছে :
বাংলাদেশ এখন উচ্চ বৈষম্যের দিকে যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, দেশের সবচেয়ে গরিব ২০ লাখ পরিবারের প্রতি মাসে গড় আয় মাত্র ৭৪৬ টাকা। আর সবচেয়ে ধনী ২০ লাখ পরিবারের গড় আয় ৮৯ হাজার টাকা। এই ধনী পরিবারগুলো সবচেয়ে গরিব পরিবারগুলোর চেয়ে ১১৯ গুণ বেশি আয় করে। আয়বৈষম্যের কারণে মানসম্পন্ন শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ জীবনমান উন্নত করার সুযোগ থেকে পিছিয়ে থাকছে গরিব পরিবারগুলো। বিবিএস বলছে, দেশের মানুষের যত আয়, তার ৩৮ শতাংশই হলো সবচেয়ে ধনী ১০ শতাংশ মানুষের। আর সবচেয়ে গরিব ১০ শতাংশের হাতে মাত্র ১ শতাংশের মতো আয়।


এ দেশে শিক্ষিত তরুণদের কাজের সুযোগও তুলনামূলক কম। গত বছরের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশের বেকারদের ৩৯ শতাংশই উচ্চমাধ্যমিক কিংবা স্নাতকোত্তর ডিগ্রিধারী। সপ্তাহে মজুরির বিনিময়ে এক ঘণ্টা কাজ না পেলেই বেকার হিসেবে ধরা হয়। সেই হিসাবে দেশে বেকার প্রায় ২৭ লাখ। তাঁরা স্বীকৃত বেকার। কিন্তু ছদ্ম বেকারের সংখ্যাও কম নয়। এই সংখ্যা প্রায় ৬৬ লাখ। তাঁরা মনমতো কাজ পাচ্ছেন না। তাঁরা টিউশনি, বিক্রয়কর্মী, অ্যাপের মাধ্যমে যাত্রী পরিবহনের (রাইড শেয়ারিং) চালকসহ বিভিন্ন ধরনের অস্থায়ী কাজ করছেন। গত অক্টোবর মাসে প্রকাশিত বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বলা হয়েছে, এ দেশে স্নাতক পাস করে কমপক্ষে এক দুই বছর বেকার বসে থাকতে হয়।


দেশের শিক্ষাব্যবস্থা বাজারচাহিদা অনুযায়ী মানবসম্পদ তৈরি করতে পারছে না। গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মান শহুরে শিক্ষাপ্রতিষ্ঠানের মানের চেয়ে বেশ পিছিয়ে। গত ১০ বছরে সামাজিক সুরক্ষায় সরকার খরচ প্রায় তিন গুণ বৃদ্ধি করলেও অতিদরিদ্র অর্ধেক গরিব মানুষ তা পাচ্ছেন না। দেশের ৭৪ লাখ লোককে বিধবা ভাতা, দরিদ্র নারীদের মাতৃত্বকালীন ভাতার পাশাপাশি টেস্ট রিলিফ, ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিডি), কাজের বিনিময়ে টাকাসহ (কাবিটা) বিভিন্ন সামাজিক সুরক্ষা সুবিধা দেওয়া হয়। কিন্তু দেশে প্রায় পৌনে দুই কোটি অতিদরিদ্র মানুষ আছে।
একটি শিশু জন্মগ্রহণ করে যে পরিবেশে বেড়ে ওঠে, সেই পরিপ্রেক্ষিতে তার সম্ভাবনা কতটা কাজে লাগাতে পারে, তা ধরে ২০১৮ সালে বিশ্বব্যাংক মানবসম্পদ সূচক তৈরি করেছে। সেখানে দেখা গেছে, বাংলাদেশের শিশুরা তার সম্ভাবনার মাত্র অর্ধেক কাজে লাগাতে পারে। এর মানে, বাকি অর্ধেক সম্ভাবনাই নষ্ট হয়ে যায়।


সামাজিক উত্তরণের বাধাগুলো চিহ্নিত করা হয়েছে। এই জন্য সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিনিয়োগ ক্ষেত্র পুনর্বিন্যাস করা হবে। তাঁর মতে, শুধু সামাজিক সুরক্ষা দিয়ে বৈষম্য কমানো যাবে না। দারিদ্র্য কমাতে হবে। এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্য বরাদ্দ বাড়ালে দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে। তখন এমনিতেই আয়বৈষম্য কমে যাবে।
এখন কি করণীয় :


১. আমাদের করণীয় অনেক রয়েছে। আগামি পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন আনতে হবে। আমাদের পরিকল্পনা তখন ও বাস্তবায়নের ক্ষেত্রে আরও বেশি সময় হতে হবে। কেন ধনীরা ধনী হচ্ছে গরীব কেন সামাজিক সুযোগ-সুবিধা ঠিক মত পাচ্ছে না তার কারণ চিহ্নিত করে, বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকার বর্তমান বাজেটে ও নির্বাচনী ইশতেহারে গ্রামকে শহরে পরিণত করার ঘোষণা দিয়েছেন, অর্থাৎ শহর অঞ্চলের মানুষ যে সকল সুযোগ সুবিধা পাচ্ছে, গ্রামের মানুষও তা পাওয়ার ব্যবস্থা করবে। এই ঘোষণা বা ইশতেহার কার্যকরী হলে আগামিতে আমাদের সামাজিক উত্তোরণের সূচক অনেক এগিয়ে আসবে।


২. স্বাস্থ্য, শিক্ষা, ক্ষেত্রে দরিদ্র মানুষের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের দেশের দরিদ্র জনগোষ্ঠী অধিকাংশ গ্রামে বসবাস করে। ধনী শ্রেণীরা শহর অঞ্চলে থাকেন। ঢাকাসহ বড় বড় শহর সমূহে স্বাস্থ্য ও শিক্ষার অনেক সুব্যবস্থা রয়েছে। গ্রামে স্বাস্থ্য ও শিক্ষার অনুরূপ ব্যবস্থা নাই। এখনও এমন এমন বাস রয়েছে যেখানে একটিও প্রাইমারী স্কুল নাই। তা হলে শিক্ষার আলো কিভাবে সকল মানুষ সমানভাবে পাবে। আবার গ্রাম সমূহে উন্নতমানের স্কুল, কলেজ ও হাসপাতাল একই বললে চলে।


৩. এত চেষ্টা, এত বিরাট বিরাট বাজেট থাকার পরও কেন ধনী দর্রিদ্রের ব্যবধান না কমে বাড়ছে কেন! সম্পদের সুষম বন্টন না হওয়া প্রধান কারণ। অন্যদিকে দুর্নীতি, অনিয়ম, আমাদের বাজেটের বড় অংশ অপচয় হচ্ছে। তাই সুশাসন কায়েম করতে হবে। ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। দরিদ্রের হক সঠিকভাবে পৌছে দিতে হবে। এই ক্ষেত্রে সৎ যোগ্য, দেশপ্রেমিক, কর্মকর্তা ও শ্রমিক প্রয়োজন। সেই কাজটি সরকারকে করতে হবে।


৪. গ্রামের শিক্ষা ও স্বাস্থ্য সেবাকে বিশেষ নজর দিতে হবে। এই জন্য গ্রাম, চর অঞ্চল, দ্বীপ অঞ্চলের মানুষের জন্য সাদকা ও অধিক পরিমাণে বাজেট করতে হবে। এই বাজেট হতে হবে জনসংখ্যা অনুপাতে। এই বাজেট বাস্তবায়নের জন্য বিশেস নজরদারির ব্যবস্থা করতে হবে। এই ক্ষেত্রে দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়মকে একেবারে মেনে নেয়া যাবে না। কঠোর হস্তে দুর্নীতিকে দমন করতে হবে। সঙ্গে সঙ্গে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে।


৫. প্রযুক্তির ক্ষেত্রে সরকার বেশ নজর দিয়েছেন। বিগত কয়েক বছর ধরে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছেন। কিন্তু এখনও আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি নাই। এই জন্য শিক্ষা বড় কারণ। সকল মানুষের জন্য সুশিক্ষা এখনও নিশ্চিত করা সম্ভব হয় নাই। শহর ও গ্রামের মানুষ সুশিক্ষা সমান ভাবে গ্রহণ করার সুযোগ সৃষ্টি হয় নাই। শহরের ছেলে মেয়েরা এই সুযোগ বেশি পাচ্ছে। অন্যদিকে গ্রামের স্কুল, কলেজ আইটি শিক্ষার এমনও বেশ দৈন্যদশায় রয়েছে। আইটি শিক্ষা কলেজে বাধ্যতকতা করা হয়েছে। কিন্তু কলেজে শিক্ষক নাই। শিক্ষক পাওয়া যায় না। তাই আইটি শিক্ষা অপূর্ণ থেকে যাচ্ছে।


৬. সরকার স্বাস্থ্য খাতে বেশ জোর দিচ্ছেন। প্রতিটি গ্রামে কমিউনিটি হাসপাতাল স্থাপন করছেন। কিন্তু হাসপাতালে প্রয়োজনীয় ডাক্তার নাই, যন্ত্রপাতি নাই, নার্স নাই, ঔষধ ঠিক মত পাওয়া যায় না। তাই স্বাস্থ্য সেবা থেকে গ্রামের মানুষ বঞ্চিত হচ্ছে। পুষ্টির অভাবে শিশুর ও মা সব গ্রামে বঞ্চিত। দারিদ্র্যতার জন্য গ্রামে শিশুর মা প্রয়োজনীয় পুষ্টিযুক্ত খাদ্য খেতে পারে না। এই ক্ষেত্রে দারিদ্র্যতা দূরীকরণই বড় কাজ।


৭. সামাজিক উত্তোরণের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, সহঅবস্থান ও ন্যায়সঙ্গত জাতীয় নির্বাচন খুবই জরুরী। দেশে বিরোধী রাজনৈতিক দলসমূহ সরকারেরও নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে তেমন সন্তুষ্ট হতে পারেনি। তাই আস্থার পরিবর্তন প্রয়োজন। সকলের গ্রহণযোগ্য একটি নির্বাচনী প্রয়োজন। দেশে নিয়মিত সব ধরনের নির্বাচন হচ্ছে। কিন্তু নির্বাচন সকলের গ্রহণযোগ্য হচ্ছে না। তাই বিতর্ক থেকে যাচ্ছে। সকল বিতর্ক দূর করে, স্বচ্ছ গ্রহণযোগ্য, নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবী দিন দিন শক্ত হচ্ছে।


সামাজিক উত্তরণের জন্য ন্যায় বিচার যেমন প্রয়োজন তেমনি ন্যায় ভিত্তিক নির্বাচন ও সকলের জন্য প্রয়োজন। ন্যায়ের শাসন কায়েম না হলে সামাজিক অবক্ষয় দূর করা সম্ভব নয়।

The post সামাজিক উত্তোরণে-গরীবদের বেশি সুবিধা দিতে হবে appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/shamajik-uttorone-goribder-beshi-shubidha-ditey-hobe/feed/ 0
মূল্যবোধ: ইভান থেকে শিক্ষনীয় https://chintavabna.com/mullobodh-ivan-theke-shikhkhonio/ https://chintavabna.com/mullobodh-ivan-theke-shikhkhonio/#comments Fri, 07 May 2021 14:36:23 +0000 https://chintavabna.com/?p=383 আমাদের বড় সমস্যা মূল্যবোধ নিয়ে। ধনী দরিদ্র, শিক্ষিত-অশিক্ষিত শহর গ্রাম সর্বত্র মূল্যবোধের অবক্ষয় আমাদের সমাজকে একেবারে খেয়ে ফেলেছে। আমরা সকলে মুখে মুখে খুব মূল্যবোধের কথা…

The post মূল্যবোধ: ইভান থেকে শিক্ষনীয় appeared first on চিন্তা ভাবনা.

]]>
আমাদের বড় সমস্যা মূল্যবোধ নিয়ে। ধনী দরিদ্র, শিক্ষিত-অশিক্ষিত শহর গ্রাম সর্বত্র মূল্যবোধের অবক্ষয় আমাদের সমাজকে একেবারে খেয়ে ফেলেছে। আমরা সকলে মুখে মুখে খুব মূল্যবোধের কথা বলি। ধরুন ভাব দেখায় আমার মধ্যে মূল্যবোধের কোন ঘাটতি নাই। কিন্তু কি তাই!
কিভাবে মূল্যবোধ শিক্ষা দেয়া যায়। অনেকে অনেক কিছু বলেন। কেউ কেউ বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধের বিষয় অনুপস্থিত। কেউ কেউ বলেন, আমাদের ধর্মীয় শিক্ষা নাই বলে মূল্যবোধের অবক্ষয় ঘটছে। আবার কেউ কেউ বলেন, আমাদের পরিবার থেকে, বাবা মা থেকে মূল্যবোধ শিক্ষা অনুপস্থিত বিধায় আমাদের সমাজে মূল্যবোধের চর্চা বা চরিত্রের মধ্যে আমরা ধারণ করতে পারছি না।


মূল্যবোধের একটি ঘটনা আজ পাঠকের জন্য আমি তোলে ধরার চেষ্টা করছি। তবেই আমরা বুঝতে পারবো ‘মূল্যবোধ’ কে কিভাবে, কোথায় থেকে আমাদের চরিত্রে আসে।
আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় কেনিয়ান দৌড়বিদ ‘আবেল মুতাই’ ফিনিশ লাইন শেষ করার ঠিক কয়েক ফুট আগে দৌড় বন্ধ করে দিল। তার ধারণা ছিল যে, সে ফিনিশ লাইন শেষ করে ফেলেছে এবং সে জিতে গেছে।
আবেলের ঠিক পিছনেই ছিল স্প্যানিশ দৌড়বিদ ইভান কারনান্দেজ। সে চিৎকার করে আবেলকে বলতে লাগলো, “হে, তুমি ফিনিশ লাইন শেষ করো নাই। তুমি দৌড় চালিয়ে যাও।”
আবেল কেনিয়ান হওয়ায় ইভানের স্প্যানিশ ভাষা বুঝতে পারছিল না। সে দাঁড়িয়ে রইল।
ইভান এটা বুঝতে পেরে আবেলকে ধাক্কা দিয়ে ফিনিশ লাইন পাড় করে দিল। তারপর কেনিয়ান দৌড়বিদ ‘আবেদ’ জিতে গেল। প্রথম হল।
প্রতিযোগিতা শেষে এক সাংবাদিক ইভানকে জিজ্ঞাসা করল, “তুমি এমনটা করলে কেন?”
ইভান বলল, “আমার স্বপ্ন ছিল একদিন আমাদের একটি কমিউনিটি লাইফ থাকবে।”
সাংবাদিক : “তা তো বুঝলাম, কিন্তু ঐ কেনিয়ান আবেলকে কেন জিতিয়ে দিলে?”
ইভান আবারও বললো, “আমি তো তাকে জিতিয়ে দেইনি। সে তো জিতেই যাচ্ছিল।”
সাংবাদিক : “তুমি নিজেই তো জিততে পারতে, কারণ তুমি তো ঠিক তার পরেই ছিলে?”
ইভান, সাংবাদিকদের দিকে তাকিয়ে উত্তর দিল। “দেখ, সত্যিই আমি জিততে পারতাম। কিন্তু, এই জেতার মূল্য কী হতে পারত, কী সম্মান আমি পেতাম। হয়তো একটি মেডেল পেতাম। তা দিয়ে আমি কি করতাম? আর, এ রকম জেতায় আমার মা’ই বা আমাকে কী ভাবত!”
মানুষের মুল্যবোধ (Values) এক জেনারেশন থেকে আরেক জেনারেশন স্থানান্তরিত হয়। ইভান তার মায়ের কাছ থেকে যে মূল্যবোধ পেয়েছিল : তা হল-আরেকজনকে ঠকিয়ে সে যেন জিতে না আসে।
আমরা আমাদের বাচ্চাদের কী মূল্যবোধ শিক্ষা দিচ্ছি? আমরা কি আমাদের বাচ্চাদেরকে মুল্যবোধ শিক্ষা দিচ্ছি? আমরা কি আমাদের বাচ্চাদের যে কোনভাবেই জিতে আসার শিক্ষাটাই দিচ্ছি না তো?


মূল্যবোধ বলতে কি বুঝিঃ আমরা মূল্যবোধ বলতে কি বুঝি? মূল্যবোধের অভাব আমাদের সমাজে সব চেয়ে বেশী। আমাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের সঠিক মুল্যবোধ শিক্ষা দিতে অনেক ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমাদের পিতা মাতাগণও সন্তানদের মূল্যবোধের শিক্ষাগুলো তাদের চরিত্রে বিকাশমান করতে বহু ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। অথচ শিক্ষার মুল বিষয় হচ্ছে মূল্যবোধ শিক্ষা, মানবতার শিক্ষা, মানুষের প্রতি মানুষের মায়া, দয়া, উপকার করার সদিচ্ছা।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. এ আ খান তাঁর গ্রন্থে মূল্যবোধ সম্পর্কে লিখতে গিয়ে Ethics of Marley শীর্ষক নিবন্ধে বলেন, Morality of ethics deals with human relationship how human feats other beings to promote mutual welfare, growth, creativity and meaning in striving for good over bad and right over wrong. Some philosophers like to distinguish ethics from morality in their view morality refers to human conduct and values and ‘ethics’ refer to the study of these areas. ‘Ethics’ does of course, denote an academic subject, but in everyday parlance we interchange ethical and moral to describe people we consider good and actions we consider right. And we interchange unethical and immoral to describe what we consider bad people and wrong actions:


অনেকে মনে করেন মূল্যবোধ শিক্ষা একমাত্র উপায় হচ্ছে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান থেকে। স্কুল জীবনে একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে মুল্যবোধ শিক্ষা নিয়ে তার জীবনযাত্রা শুরু করে। স্কুল জীবনের শুরু থেকে শিক্ষক শিক্ষার্থীকে মূল্যবোধ শিক্ষা দিতে পারেন। স্কুলই মূল্যবোধ শিক্ষার উপযুক্ত ক্ষেত্র। কিন্তু গবেষক মনে করেন মূল্যবোধ শিক্ষার উপযুক্ত স্থান হচ্ছে পরিবার, মসজিদ, মন্দির, গির্জা। নিজ পরিবার মূল্যবোধ শিক্ষা দেয়ার প্রাথমিক ও প্রধানতম প্রতিষ্ঠান। পরবর্তীতে স্ব স্ব ধর্মীর প্রতিষ্ঠান থেকে উক্ত শিক্ষার্থী মুল্যবোধের মৌলিক শিক্ষা লাভ করে থাকে। কিন্তু অন্যদিকে অনেক গবেষক মনে করেন মূল্যবোধ শিক্ষার উপযুক্ত স্থান হচ্ছে যেখানে একজন শিক্ষার্থীর মৌলিক শিক্ষা দেয়া হয়, যেমন পড়া, লেখা ও অঙ্ক পাঠ দান।Howward Kirschenbaum মতে Schools in a democratic society must teach such as values hard work, honesty, fairness, cooperation, tolerance, and respect.


কিভাবে মূল্যবোধঃ মানুষ মানুষের সঙ্গে কিরূপ আচরণ, কিভাবে ভাল আচরণ করবে তাহাই মূল্যবোধ। নিজের বিবেককে কাজে লাগিয়ে অন্যের সঙ্গে ভাল ব্যবহার নিশ্চিত করা মূল্যবোধের অংশ। মানুষ মানুষকে ভালবাসবে। মানুষের সাধারণত জীবের প্রতি দয়া, মায়া, মমতা থাকা স্বাভাবিক। এটাই মূল্যবোধ। মানুষ বা কোন প্রাণীর সঙ্গে মানুষের ব্যবহার, আচরণ, কথাবার্তা, লেনদেন প্রভৃতি মূল্যবোধের বহিপ্রকাশ।
পিতা মাতা তার সন্তানকে শৈশব কাল থেকে ভাল মন্দের শিক্ষা দেয়। পিতা মাতা শিশুকে বলে দেয় এইটি ভাল, এইটি ভাল নয়। এই কাজ করবে, এই কাজ করবে না। পিতা মাতা শিশুকাল থেকে সন্তান শিক্ষা দেয় ছোটদের স্নেহ করবে, বড়দের সম্মান করবে। অন্যকে তার কাজের জন্য অগ্রাধিকার দেবে। নিজে সংযত হয়ে চলবে। ভাল ব্যবহার করবে।এইভাবে শিশু তার ঘর থেকে মূল্যবোধের শিক্ষা লাভ করতে থাকে।


মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষা : আমরা অনেকে মনে করি ধর্ম আমাদেরকে মুল্যবোধ শিক্ষা দেয়। অবশ্যই তাই। সকল ধর্মে ভাল মন্দের পরামর্শ দেয়া হয়। সকল ধর্ম মানুষকে শিক্ষা দেয় সত্য কথা বলবে, মিথ্যা বলবে না অন্যের সাথে খারাপ আচরণ করবে না, অন্যের প্রাপ্য থেকে তুমি অন্যকে বঞ্চিত করবে না। সকল ধর্মই ছোটদের স্নেহ করতে, বড়দের সম্মান করতে শিক্ষা দেয়। ইসলাম ধর্মে মূল্যবোধের শিক্ষা শুরু থেকে জীবনের শেষ পর্যন্ত। ইসলাম নিজেই মূল্যবোধ সম্পন্ন ধর্ম। ইসলামকে তাই জীবন বিধান বলা হয়। জীবনের সকল স্তরে, কিভাবে চলতে হবে, কি করা যাবে, কি করা যাবে না ইসলামে পবিত্র কোরআন পাকে ও রাসুলে করিম (সাঃ) হাদীসে বিশদ বর্ণনা রয়েছে। কোন জাতি ইসলাম ধর্মকে সঠিক অর্থে পালন করলে, সে হবে একজন আদর্শ মূল্যবোধ সম্পন্ন মানুষ। তাই দেখা যায় শুধু নামাজ, রোজা, হজ্ব, যাকাত প্রভৃতি ধর্মী বিধান সমূহ পালনের মাধ্যমে প্রকৃত মুসলিম হওয়া গেলেও সত্যকার মোমিন, ভাল মানুষ, মূল্যবোধের মানুষ কতটুকু তার বিচারে তিনি সত্যিকার ভাল মানুষ। আমরা হযরত ওমর (রাঃ) একটি উক্তি এই ক্ষেত্রে স্মরণ করার মত। হযরত ওমর (রাঃ) বলেন, “কারও নামায-রোজা দেখেই তার বিচার করো না, তার জ্ঞান ও সাধুতার দিকে লক্ষ্য রেখো।


আমরা মনে করি কোন এক ব্যক্তি নিয়মিত নামাজ পড়েন রোজা রাখেন, যাকাত দেন, হজ্বও করেছেন। তিনি একে বারে মূল্যবোধ সম্পন্ন মানুষ। ভাল মানুষ। মোমিন ব্যক্তি। কিন্তু না। শুধু নামাজ, রোজা, হজ্ব, দান ছদকা দেখে কোনভাবেই একজনকে সৎ মানুষ বলা যাবে না। দেখতে হবে তার জ্ঞান, তার চরিত্র, তার ব্যবহার। তার সততা, ইনসাফ, ন্যায় পরায়নতা। দেখতে হবে তিনি কতটুকু মানুষের প্রতি, জীবের প্রতি, প্রতিবেশীর প্রতি দয়াবান সকল মানুষের প্রতি তার দায়িত্ব তিনি পালন করছেন কিনা। আমাদের সমাজে বহু ব্যক্তিকে আমরা নামাজ, রোজা, হজ্ব, যাকাত দিতে দেখতে পাই। কিন্তু ব্যক্তি জীবনে সৎ নয়, সমাজ জীবনে সততার পরিচয় নাই। অন্যের হক আদায়ে তিনি সচেতন নন। মানুষের দুঃখে তিনি দুঃখী নন। মানুষের অভাব অভিযোগে তিনি এগিয়ে আসেন না। তাই বলে ঐ ব্যক্তি কোনক্রমেই মোমিন নয়। তিনি কোন ক্রমেই মূল্যবোধ সম্পন্ন ভাল মানুষ নয়। তার Morality আছে বলে আমরা কোনভাবে চিন্তা করতে পারি না। এই ক্ষেত্রে মহানবী (সাঃ) একটি হাদীস আমরা স্মরণ করতে পারি। তিনি বলেছেন, “ব্যক্তি ঈমানদার নয় যে তৃপ্তি সহকারে খানা খায় অথচ তার প্রতিবেশী তার পাশে পড়ে থাকে অভুক্ত অবস্থায়।”
এটাই তো মূল্যবোধ শিক্ষা দেয়ার জন্য আমাদের নিকট যথেষ্ট। ভাল ব্যবহার, মানুষের উপকার করা, অভাবীকে সাহায্য করা,অভুক্তকে খাদ্য দান প্রভৃতি গুণাবলী মুল্যবোধ শিক্ষার মূল বিষয়। তাই ইসলাম ধর্ম সত্যিকার অর্থে মূল্যবোধ(Values) শিক্ষা দেয়ার জন্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী ধর্ম। মানুষের প্রতি মানুষের মর্যাদা, সমান, কল্যাণ কামনা অন্য কোন ধর্ম নির্দেশ দেয়ার নমুনা খুবই কম। কিন্তু আমরা মুসলমানগণ ধর্মের মুল শিক্ষা থেকে অনেক দূরে অবস্থান করছি। শুধু নামাজ, রোজা, হজ্ব পালন করেই মনে করছি ঈমানদার হয়ে গেলাম। কিছু লোক দেখানো গরীব মিসকিনকে জাকাত শাড়ি বন্টন করে ইসলামের দাবি করছি। কিন্তু এইটি ইসলামের শিক্ষা নয়। (এটাই মূল্যবোধের আচরণের বিপরীত আচরণ)।

মূল্যবোধ ও প্রাথমিক শিক্ষা : শিশু জন্মের পর তার মাকে প্রথম দেখতে পায়। মা কে চিনতে পারে। মা বাবার পর নিকট আত্মীয় স্বজনকে শিশু অনুকরণ করে। মা বাবা যে সব আচরণ করবেন, সন্তান সেই আচরণ শিখবে। মা বাবার ঘরের পর শিশু প্রাথমিক বিদ্যালয় বা মক্তব থেকে শিক্ষকের নিকট থেকে মূল্যবোধ (Morality) শিক্ষা পায়। একজন শিক্ষক একভাবে কথা বলেন, কিভাবে ছোটদের সঙ্গে ব্যবহার করেন, কিভাবে বড়দের সম্মান করে কথা বলেন প্রভৃতি শিশু মনে খুব রেখাপাত করে। শিশু শৈশব থেকে শিক্ষকের সেই ভাল বা মন্দ ব্যবহার সহজে রপ্ত করে। তাই শিক্ষক সৎ, চরিত্রবান, বিনয়ী ও ভাল আচরণধারী না হলে শিশুমনে শিক্ষকের খারাপ কিছু দেখতে পেলে তাই শিক্ষা করে।


কিন্তু আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর পাঠ্যপুস্তকে ব্যাপক আকারে মূল্যবোধ শিক্ষার পাঠ্যসূচীর খুবই অভাব। শিক্ষকগণের সদাচরণ অনেক ক্ষেত্রে শিক্ষণীয় হয় না। তাই আমাদের দেশে শিশুরা প্রাথমিক স্কুল থেকে সুশিক্ষা, ভাল শিক্ষা, ভাল ব্যবহার, পরোপকার করার চিন্তা, অন্যের হকের প্রতি মর্যাদাবান হওয়ার শিক্ষা থেকে বঞ্চিত হয়। স্কুলে বা বক্তব্যে একজন শিশু পাশের শিশুর নোট থেকে, লেখা থেকে অনুকরণ করে বা দেখে পরীক্ষা দেয়া যে অন্যায়, খারাপ কাজ, মূল্যবোধ বিরোধী কর্ম এই শিক্ষা শিশুকালে প্রাথমিক স্কুল থেকে দিতে হবে। এই শিক্ষা দেবেন শিক্ষক। আর বাড়িতে এই শিক্ষা দেবেন তার পিতা মাতা। তাই পিতা-মাতা ও শিক্ষককে হতে হবে শিশুর আদর্শ, অনুকরণীয়।

মূল্যবোধ : স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে : মূল্যবোধ, মানবতা, ভাল ব্যবহার, অন্যকে সম্মান ছোটদের স্নেহ করা প্রভৃতি আমরা পিতা মাতার পর প্রাথমিক বিদ্যালয় বা বক্তব্য থেকে শিক্ষা লাভ করে থাকি। শিশুকালে উল্লিখিত বিষয় আদব শিক্ষা না হলে হাইস্কুল, হাই মাদ্রাসা, কলেজ বা বিশ্ববিদ্যালয় গিয়ে একজন শিক্ষার্থী মূল্যবোধ সম্পন্ন ভাল মানুষ হওয়া খুব কঠিন হয়ে পড়ে। শিশুকালে মা যেমন শিশুকে শিক্ষা দেন অন্যায়ভাবে, বিনা পরিশ্রমে, বিনা কষ্টে, সহজে কোন কিছু পেতে চাওয়া ঠিক নয়। তা কখনও করবে না। অন্যের পাওনাকে নিজের পাওনা কখনও বানিয়ে নেবে না। কিন্তু আমাদের হাইস্কুল, হাই মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট পাঠ্যসূচীর বাহিরে শিক্ষকগণ তেমন কোন কিছু শিক্ষা দিতে পারেন না। যদি উক্ত প্রতিষ্ঠানে শিক্ষক সৎ না হন, চরিত্রবান না হন, বিবেকবান না হন, দায়িত্বশীল না হন তাহলে ছাত্রছাত্রীগণ কোন ভাল কিছুই শিখতে পারে না। শুধু তোতা পাখির মত পাঠ্যসূচি পড়ে পরীক্ষা দিয়ে পাস করে বের হয়ে আসবে। তাই আমাদের সমাজে মূল্যবোধের এত অবক্ষয়। সমাজ থেকে যেন এই বিষয়টি একেবারে তিরোহিত হয়ে গিয়েছে। করোনায় এত মানুষ মৃত্যুবরণ করছে তারপরও মানুষের মধ্যে মানুষের প্রতি দয়া, মায়া, মমতা সৃষ্টি হচ্ছে না। মানুষ শুধু অন্যায় করছে। চুরি করছে, ঘুষ খাচ্ছে, অবৈধ পথে অর্থ উপার্জনে ব্যস্ত। দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয় প্রীতিতে সমাজ এখন সয়লাব। দুর্নীতি করে, অন্যায় করে ধনি হলে আমাদের মানুষ যেন তাকে প্রশংসা করছে। দুর্নীতিবাজের যেন রাজত্ব। দুর্নীতি, ঘুষখোর ব্যক্তিদের যেন সমাজ। এর কারণ প্রকৃত মনুষত্ব আমাদের মধ্যে থেকে বিদায় নিয়েছে। সম্পদকে আমাদের একমাত্র বিষয় মনে করছি।

মূল্যবোধ ও ব্যবসায়িক লেনদেন : পণ্য বিক্রি কোন মুদ্রার বিনিময়ে হয়ে থাকে তাকে আমরা ব্যবসা বলে থাকি। নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে একজন অন্যজনের নিকট তার পণ্য বিক্রি করে থাকে। বর্তমানে আমরা যা এলসি হিসাবে চিহ্নিত করি। দেশে বিদেশে আজকাল পণ্য বিনিময় হয় এলসির মাধ্যমে। এই সকল এলসিতে নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট নিয়ম কানুন উল্লেখ থাকে। এই লেনদেনকে ব্যবসা হিসাবে সারা বিশ্বে স্বীকৃত।
পণ্য বিক্রির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিকভাবে পণ্যের ওজন দেয়া, সংখ্যা ঠিকমত গননা করা, সঠিক সময়ে পণ্য সরবরাহ করা বা রপ্তানি করা। ঠিক সময়, চুক্তি অনুযায়ী পণ্য রপ্তানীকারকের মূল্য পরিশোধ করা। এই সকল হচ্ছে ব্যবসায়িক মুল্যবোধ। ড. এ আ খান বলেন, “Man is basically animals without morality. Social values Justice & Cove Fussiness ethics wake their behavior mutually beneficial when based on these.”
মূল্যবোধ নিয়ে নানা গবেষক নানা কথা বলেছেন। এর ব্যাখ্যা, বিশ্লেষণ অনেক করা যাবে। খুব সংক্ষেপে বলতে গেলে আমরা বলতে পারি Morality as a code of conduct can be distinguished from morality in the broader sense of the values, ideals and aspirations that shape a person’s life.
ব্যবসায় মূল্যবোধ না থাকলে সে কখন সফলকাম হতে পারে না। এক সময় এসে মূল্যবোধের অভাবে উক্ত ব্যবসায়ী তার ব্যবসায় ভাটা পড়ে বসবে। যারাই সকল ব্যবসায়ী তারা মুল্যবোধ সম্পন্ন মানুষ। জীবনে বেঁচে থাকেন তারা। তাদের ব্যবসায় উন্নতি যুগ যুগ ধরে চলতে থাকে। সততা, নিষ্টা, ন্যায়পরায়নতা ব্যবসার মূল স্তম্ভ।

মূল্যবোধও Social Responsibility বাড়ায় : মানুষ সমাজবদ্ধ জীবন। মানুষের মাঝে মানুষকে বেঁচে থাকতে হয়। সমাজের প্রতি আমাদের দায়িত্ব কতব্য কি তা আমরা আমাদের শিক্ষা জীবন থেকে পেয়ে থাকি। সমাজ ছাড়া আমরা বাঁচতে পারি না। সমাজ আমাদেরকে ধীরে ধীরে শারীরিকভাবে বড় করে। মানসিকভাবে বড় করে। অর্থ সম্পদ দিয়ে আমাদের মনকে গড়ে দেয়। আর অনেক গুলো মানুষ একত্রে, একই আদর্শে, একই চিন্তা চেতনা নিয়ে যেখানে বসবাস করে সেইটি সমাজ। সমাজ যেহেতু আমাকে সম্পদশালী করে, জ্ঞানী করে, চিন্তাশীল মানুষ তৈরি করে, তাই সমাজের প্রতিও আমাদের অনেক অনেক দায়িত্ব রয়েছে।

Davis Keith 1960 সালে Social responsibility বুঝতে গিয়ে বলেন, Management decisions and actions taken for reasons at least practically beyond the organization’s direct economic or technical interest.”

শুধূ অর্থ উপার্জন মানুষের একমাত্র বিষয় হতে পারে না। মানুষ নিজে কতদিন বাঁচবে, কতটুকু একজন মানুষের ভোগের জন্য প্রয়োজন। তা খুবই কম। অনেক সীমিত। কিন্তু মানুষের উপার্জনের উপর সমাজের মানুষের ‘হক’ রয়েছে। সেই দায়িত্ব একজন ব্যবসায়ীকে অবশ্যই পালন করতে হবে। আর তা করার অর্থ হচ্ছে আমি আমার মূল্যবোধের শিক্ষাকে কাজে লাগালাম। যেমন আমি সরকারকে কর দিই। মিথ্যা তত্ত¡ দিয়ে কর ফাঁকি দিব না। এটাই সরকারের প্রতি আমার দায়িত্ব পালন। এটাই মূল্যবোধের শিক্ষা।


শেষ কথাঃ মানুষের মূল্যবোধ (Values) এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে স্থানান্তরিত হয়। যেমন ইভান তার মূল্যবোধ শিক্ষা পেয়েছেন নিজের ‘মা’ থেকে। ‘মা’ তাকে যা শিক্ষা দিয়েছেন সে তা বাস্তব জীবনে প্রয়োগ করেছে। তাই শুধু পুথিগত শিক্ষা, শিক্ষা নয়। মূল্যবোধ অর্জন ও তা নিজের জীবনে প্রয়োগের মাধ্যমে সত্যিকার মানুষ হওয়ার মধ্যে গৌরব।

The post মূল্যবোধ: ইভান থেকে শিক্ষনীয় appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/mullobodh-ivan-theke-shikhkhonio/feed/ 1