ব্যবসা বাণিজ্য Archives - চিন্তা ভাবনা https://chintavabna.com/tag/ব্যবসা-বাণিজ্য/ দেশ ও মানুষের জন্য নিবেদিত Mon, 28 Mar 2022 04:51:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.3 https://chintavabna.com/wp-content/uploads/2023/09/cropped-cropped-cropped-cropped-chintavabna_logo-3-70x70.png ব্যবসা বাণিজ্য Archives - চিন্তা ভাবনা https://chintavabna.com/tag/ব্যবসা-বাণিজ্য/ 32 32 ব্যবসায়ী সংগঠনের করুন দশা https://chintavabna.com/bebshahi-shongothoner-korun-dosha/ https://chintavabna.com/bebshahi-shongothoner-korun-dosha/#respond Sun, 27 Mar 2022 12:45:17 +0000 https://chintavabna.com/?p=795 এক সময় আমাদের দেশের ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, বিটিএমএ সহ অন্যান্য প্রতিষ্ঠান নিয়ে বেশ আমরা গর্ব করতাম। ব্যবসার শুরুতে এই সকল সংগঠনের সদস্য লাভের বেশ…

The post ব্যবসায়ী সংগঠনের করুন দশা appeared first on চিন্তা ভাবনা.

]]>
এক সময় আমাদের দেশের ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, বিটিএমএ সহ অন্যান্য প্রতিষ্ঠান নিয়ে বেশ আমরা গর্ব করতাম। ব্যবসার শুরুতে এই সকল সংগঠনের সদস্য লাভের বেশ আগ্রহ ছিল। এই সকল সংগঠনে সদস্য হওয়ার জন্য আমাদের মধ্যে প্রতিযোগিতা ও লক্ষণীয় ছিল।
কিন্তু এখন কোথাও যেন আমরা ব্যবসায়ীগণ দিনের পর দিন হারিয়ে যাচ্ছি। আমাদের অস্তিত্ব সঙ্কট যেন দেখা দিয়েছে। এখন আর ব্যবসায়ী হিসাবে ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বের প্রতি আগ্রহ, উৎসাহ হারিয়ে যাচ্ছে। আমরা ঝিমিয়ে পড়েছি। সব যেন হারিয়ে যাচ্ছে। আমাদের কর্ম প্রেরণা হ্রাস পাচ্ছে।
বিগত ৫ই ডিসেম্বর ২০২১ সালে দৈনিক প্রথম আলো পত্রিকার ‘এফবিসিসিআইয়ের আসল কাজ তাহলে কোনটি’ শিরোনামে বিশ্লেষণধর্মী শওকত হোসেন সাংবাদিকের রিপোর্টটি পড়ে আরও বেশি মর্মাহত, দুঃখিত, হতবাগ হলাম। ভাবছি আমরা কোথায় যেন তলিয়ে যাচ্ছি। পাঠকের বুঝার সুবিধার জন্য আমি আজকের এই প্রবন্ধে পত্রিকার পুরো রিপোর্টটি তুলে ধরলাম।

এফবিসিসিআই, আপনার আসল কাজ কোনটি?
গণমাধ্যমে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছে। বিষয় হচ্ছে বিজয়ের ৫০ বছর উদ্যাপনে পহেলা ডিসেম্বর থেকে ১৬ দিনব্যাপী লাল-সবুজের মহোৎসব করবে এফবিসিসিআই।
এরপর তারা লিখেছে, ‘অর্থনৈতিক অগ্রগতি কিংবা সামাজিক সূচকের শক্তিশালী অবস্থান, দুর্বল এক শিশুরাষ্ট্র থেকে বিশ্বের অন্যতম প্রতিশ্রুতিশীল অর্থনৈতিক শক্তি, পরনির্ভরতা থেকে বেরিয়ে এসে আত্মনির্ভরতায় বলীয়ান হয়ে ওঠা-বাংলাদেশের ৫০ বছরের গল্প সফলতার, অর্জনের।’
এটুকু পড়ে আশান্বিত হয়েছিলাম। মনে হলো, আসলেই ৫০ বছরের অর্জন তো বিশাল, বিশেষ করে অর্থনীতিতে। আর এ অর্জনের কৃতিত্ব তো দেশের উদ্যোক্তাদেরই। অবশ্যই সরকারের নীতিনির্ধারণী ভূমিকা আছে, তবে উদ্যোক্তাদের কৃতিত্বই বেশি। সুতরাং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেবে এফবিসিসিআই এর বিশাল উৎসব করা মানায়।
উৎসব নিয়ে সংগঠনটি এরপর লিখেছে, ‘যাঁদের আত্মত্যাগের বিনিময়ে বিজয় এসেছে, যে মহান নেতার নেতৃত্বে মিলেছে বাঙালির নিজস্ব মানচিত্র, যাঁর সুদক্ষ শাসনে দেশ উঠে এসেছে উন্নয়নের মহাসড়কে, তাঁদের সবার প্রতি বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করতে বাংলাদেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠন এফবিসিসিআই আয়োজন করেছে ১৬ দিনব্যাপী লাল-সবুজের মহোৎসব।’
এতটুক পড়ে উৎসবের বিষয়বস্তু নিয়ে একটু খটকা লাগলেও আশা-আকাঙ্ক্ষা বিসর্জন দিতে মন চাইল না। মনে হলো, ১৬ দিনের উৎসব যেহেতু, সেহেতু ৫০ বছরের অর্থনীতির অর্জন নিয়ে বিশেষ কিছু ঠিকই মিলবে, যা আগামীর যাত্রার প্রতি একটা দিকনির্দেশনা পাওয়া যাবে। এতে অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।
এই ফাঁকে একটু ঘুরে এলাম পাশের দেশ ভারতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ফিকির ওয়েবসাইটে। ভারতও স্বাধীনতার ৭৫ বছর পালন করতে যাচ্ছে। এ জন্য ফিকির একটা প্রতিবেদন পাওয়া গেল সেখানে। প্রতিবেদনের মূল বিষয় ‘ইন্ডিয়া বিয়োন্ড ৭৫’। এবারের রিপোর্টের প্রতিপাদ্য কৃষি খাত। তাদের মূল আলোচনা হচ্ছে ৭৫ বছর তো হয়ে গেল, এখন ভারত ভবিষ্যতে কোথায় যেতে চায়, এর জন্য কী করতে হবে। এ নিয়ে তারা আরও গবেষণা রিপোর্ট প্রকাশ করবে।
আর এফবিসিসিআইয়ের ওয়েবসাইটে কী আছে? কেবল নেতাদের ছবি। কোথায় কার সঙ্গে কে দেখা করেছে, সেসব ছবিই বড় বড় করে দেওয়া। এমনকি টেলিভিশন চ্যানেলে সভাপতির টক শোও স্থান পেয়েছে সেখানে। গবেষণা বলতে আছে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাব। আর আছে প্রণোদনা তহবিল নিয়ে সরকারের নানা প্রজ্ঞাপন। ব্যস, এটুকুই।
গবেষণা বলতে আসলে কোনো কিছুই নেই এফবিসিসিআইয়ের। তবে সবকিছু শেষ হয়ে গেছে, তা নয়। সুযোগ এসেছে। বিশেষ করে ৫০ বছর বয়সী বাংলাদেশের অর্থনীতি পর্যালোচনা করে সামনে এগিয়ে যাওয়া নিয়ে আলোচনা করার এই তো সুযোগ।
বাংলাদেশ ছিল সাহায্য নির্ভর দেশ। এখন নিজেদের আমরা বাণিজ্যনির্ভর দেশ বলি। এ জন্য কৃতিত্ব পোশাক খাতের, জনশক্তি রপ্তানি খাতের। কৃষি কেবল এখন জমির মালিক ও কৃষকদের বিষয় নয়, বেসরকারি উদ্যোগ এখানেও আছে। বিশেষ করে কৃষিপণ্যের আছে বিশাল সম্ভাবনা। পোশাক খাতের নির্ভরতা বাড়াতে হবে অন্য খাতেও। সেটা হতে পারে ইলেকট্রনিকস, জাহাজ নির্মাণ, তথ্যপ্রযুক্তি, চামড়াজাত পণ্যসহ আরও বেশ কিছু খাত। ব্যাংক খাত ও ব্যবসা পরিচালনার পরিবেশ নিয়েও আছে নানা সমালোচনা। ৫০ বছরের পূর্তিতে এসব নিয়ে আলোচনা করা হবে বলেই ধারণা ছিল। এমনকি আলোচনার বাইরে ৫০ বছরে যাঁরা বাংলাদেশকে অর্থনীতিতে আত্মনির্ভরশীল করতে সহায়তা করেছেন, সেই উদ্যোক্তাদের সম্মাননা জানানোরও একটা সুযোগ ছিল। অন্তত কিছু উদ্যোক্তার নামও নেওয়া যেত।অথচ এফবিসিসিআই কী করছে? পয়লা ডিসেম্বর থেকে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে শুরু হয়ে গেছে এফবিসিসিআই আয়োজিত এ মহোৎসব। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ দিনের মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানসহ প্রতিদিনের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে সশরীর উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং প্রতিদিনের অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য দেবেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।

অবশ্যই আমরা ৫০ বছরের উৎসব করব, করছিও। কিন্তু এফবিসিসিআইয়ের কাজ কি কেবলই সাংস্কৃতিক অনুষ্ঠান করা? অর্থনীতি নিয়ে কিছুই কি করার ছিল না? এমনিতেই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি এখন সরকারি দলের ব্যবসায়ী শাখায় পরিণত হয়ে গেছে।১৬ দিনের উৎসবের সংক্ষিপ্ত বিবরণ এ রকম: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি; শিশু–কিশোর ও বিশেষ শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান; নারীদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান; নজরুল উৎসব; রবীন্দ্র উৎসব; নৃত্য উৎসব; অঞ্চলভিত্তিক অনুষ্ঠান; সশস্ত্র ও পুলিশ বাহিনীর সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠান; লোকসংগীত; চলচ্চিত্র তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠান; মঞ্চনাটক ও কনসার্ট।

খুবই ভালো কর্মসূচি সন্দেহ নেই। কিন্তু এখানে অর্থনীতি কই? অবশ্যই আমরা ৫০ বছরের উৎসব করব, করছিও। কিন্তু এফবিসিসিআইয়ের কাজ কি কেবলই সাংস্কৃতিক অনুষ্ঠান করা? অর্থনীতি নিয়ে কিছুই কি করার ছিল না? এমনিতেই ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি এখন সরকারি দলের ব্যবসায়ী শাখায় পরিণত হয়ে গেছে। নীতিনির্ধারণ বিষয়ে তাদের নিজেদের কোনো মূল্যায়ন নেই, নিজেদের কোনো অবস্থান নেই, এমনকি ভবিষ্যৎ নিয়েও তাদের কোনো আলোচনা নেই। ব্যবসায়ী সমাজে আসলে এফবিসিসিআইয়ের গুরুত্ব বা ভূমিকা আসলে কি, এটাই এখন বড় প্রশ্ন। আসলে এফবিসিসিআই ৫০ বছর নিয়ে অর্থনীতি বিষয়ে আলোচনা করবে, এটা আশা করাই ভুল ছিল।

১৯৮৩ সালের শেষের দিক থেকে আমি তৈরি পোশাক শিল্প নিয়ে ব্যবসা শুরু করি। তখন বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের শুরু বলা যায়। তখন বিজিএমইএ প্রাথমিক অবস্থা। সদস্য সংখ্যাও খুব কম। কাওরান বাজার বস্ত্র শিল্প পরিদপ্তরে ছোট্ট কক্ষে বিজিএমইএ অফিস। সুবেদ আলী তখন বিজিএমইএ সভাপতি। পরবর্তী টিপু সভাপতি হন। প্রকৃত অর্থে ১৯৭৮-৮৫ সালে এএম সুবেদ আলী বিজিএমইএ সভাপতির দায়িত্ব পালন করেন। বিজিএমই গঠিত হয় ১৯৭৭ সালে। কোন কোন তথ্য অনুযায়ী ১৯৮৩ সালে মাত্র ১২ জন সদস্য নিয়ে বিজিএমইএ যাত্রা শুরু করে। আর বর্তমানে বিজিএমইএ সদস্য সংখ্যা ৪৫০০ এর অধিক।
১৯৮৪ সালে আমরা ইয়ুথ গার্মেন্ট লিঃ নামে তৈরি পোশাক শিল্পের ব্যবসা শুরু করি। আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর ফিরোজ আলম ছিলেন এর মূল উদ্যোক্তা। ২০১৯ সালে ৫ নভেম্বর ফিরোজ আলম আমাদের ছেড়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। রেজাকুল হায়দার মঞ্জু ছিলেন আমাদের অন্যতম উদ্যোক্তা পরিচালক। সেও দুনিয়া থেকে বিদায় নিলে ২০২১ সালে। এখন আমাদের চারজনের মধ্যে আমি এবং মোস্তানছের বিল্লাহ ব্যবসার সঙ্গে জড়িত আছি।
কলেজ, বিশ্ববিদ্যালয় পড়াকালে ছাত্র সমাজের নানা সমস্যা নিয়ে কাজ করেছি। তাই ব্যবসায়িক জীবনে এসেও ব্যবসায়ীদের সমস্যা নিয়ে ব্যবসার শুরু থেকে আমার কাজ করার আগ্রহ ছিল। তাই ১৯৯২ সালে বিজিএমইএ সংগঠনের সহ-সভাপতির দায়িত্ব পালন করে ব্যবসায়ীদের কল্যাণে প্রচুর সময় ব্যয় করি। তখন নির্বাচন হতো। চমৎকার প্রতিযোগিতামূলক, আনন্দ উৎসবের মধ্যে বিজিএমইএ নির্বাচন হতো। অনেক আনন্দ পেতাম। পরবর্তীতে বিটিএমএ সংগঠনের সহ সভাপতির দায়িত্ব পালন করি। তখন বিটিএমএ সভাপতি ছিলেন সালমান এফ রহমান। যিনি বর্তমান প্রধানমন্ত্রীর বেসরকারী বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য।
একই ধারাবাহিকতায় ২০০৩ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত এফবিসিসিআই এর সহ-সভাপতির দায়িত্ব পালন করি। তখন এফবিসিসিআই সভাপতি ছিলেন আবদুল আওয়াল মিন্টু। যিনি বর্তমানে বিএনপি সংগঠনের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। পর পর দুইবার আমি এফবিসিসিআই পরিচালক পদে নির্বাচন করি। প্রচুর প্রতিযোগিতামূলক এই সব নির্বাচন ছিল। প্রথমবার মাত্র দুই ভোটে হেরে যাই। দ্বিতীয়বার ২০০৩ সালে আমার প্যানেলে শুধু আমি জয়যুক্ত হই এবং নির্বাচনের পর সহ-সভাপতির দায়িত্ব পালনের সুযোগ পাই।
তখন এফবিসিসিআই ব্যবসায়ীদের সংগঠন হিসাবে খুবই পরিচিত ছিল। নিয়মিত নির্বাচন হতো। সাধারণ সদস্যদের ভোটের মূল্য ছিল। ভোটারদের কদর ছিল। ২০০৫ সালের পর থেকে ধীরে ধীরে এফবিসিসিআই, বিজিএমইএ, বিটিএমএ, বিকেএমইএ প্রভৃতি সংগঠনের নির্বাচনের তরিকা উঠে যেতে শুরু হলো। নির্বাচন নির্বাচনে গিয়ে েেসলেকশানে এই সকল সংগঠন পরিচালিত হতে শুরু করলো।
এখনও সংগঠনগুলো আছে। নির্বাচনও আছে। তবে ভোটারদের ভোট দিতে হয় না। নির্বাচন হয়ে যায়। কমিটি গঠিত হয়। ভোটের কদর নেই।

এখন উপায় কি?
ব্যবসায়ী সংগঠন করা হয়েছে ব্যবসায়ীদের নানা সমস্যা সমাধানের জন্য। সরকারের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে ব্যবসায়ীদের দাবিসমূহ আদায় করার জন্য। ব্যবসার উন্নতিতে ভ‚মিকা রাখার জন্য আমাদের এফবিসিসিআই, বিজিএমইএ, বিটিএমএ, চেম্বার ও এসোসিয়েশনসমূহ।
দুই বছর পর পর এই সকল সংগঠনের নির্বাচন হতো অত্যন্ত আনন্দঘন পরিবেশে। প্রতিযোগিতা ছিল। ভোটারদের কদর ছিল। মূল্যায়ন করা হতো। সঠিক দায়িত্ব নির্বাচিত সদস্যগণ করতে না পারলে পরবর্তী নির্বাচনে বাদ পড়ে যেতেন। এই ভয়ে সকলে ঠিক ঠিক মতো দায়িত্ব পালন করতেন। আমানতের প্রতি খেয়াল ছিল।
কিন্তু তখন ব্যবসায়ীদের সমস্যার কথা বেশী বলার প্রয়োজন হয় না। সভাপতি বা পরিচালকগণ বিশেষ কায়দায় নির্বাচিত হন, ফলে ভোটারদের মূল্য এখন আর নেই। বিশেষ ‘শক্তি’ কে সন্তুষ্ট করার জন্য তখন সকলে ব্যস্ত থাকে। তাই ভোটারদের সমস্যা সমাধানে সময় ব্যয় করার প্রয়োজন হয় না।
ব্যবসায়ী সংগঠনসমূহ ব্যবসার উন্নতির জন্য কাজ করে। সকল দেশের চেম্বার, এসোসিয়েশন সেই কাজ করে। কিন্তু এখন আমাদের দেশে পরিস্থিতি ভিন্ন রূপ নিয়েছে।
বর্তমান পরিস্থিতির ফলে দেশে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে। উন্নতির পরিবর্তে অবনতি ঘটেছে। মূল কাজ রেখে আমরা অন্য কাজ নিয়ে বেশী সময় ব্যয় করছি।
দেশের সরকার ও তেমন কোন লাভবান হয়েছেন বলে মনে হয়। ব্যবসায়ীরা সব সময় সরকারের বন্ধু, সহযোগী। উন্নয়ন সহযোগী হলেন প্রকৃত ব্যবসায়ীগণ। সেই কাজটি করার জন্য প্রকৃত ব্যবসায়ীদের স্বাধীন, নিরপেক্ষ ব্যবসায়ী সংগঠন থাকা খুবই জরুরি। সরকারের আজ্ঞাবহ ব্যবসায়ী সংগঠন দিয়ে দেশের কোন কল্যাণ হতে পারে না। সাময়িক কিছুটা সরকারের তোষণ হতে পারে, কিন্তু উপকার হয় না। প্রকৃত পরামর্শ দেশের জন্য, সরকারের জন্য কোন তোষণকারী সংগঠন দিতে পারে না। কারণ তারা ব্যস্ত তাকে সব সময় নিজের স্বার্থ নিয়ে। নিজের ব্যবসা নিয়ে। নিজেদের ব্যবসায়ী স্বার্থ উদ্ধার করার জন্য ব্যস্ত ‘পরিচালক’ সংগঠন কোন দিন জাতির স্বার্থে কাজ করতে পারে না।
ব্যবসায়ীদের স্বার্থকে সরকারের নিকট যুক্তি দিয়ে উত্থাপন করতে পারে। নিজের মধ্যে একটি ‘পলায়নমূলক’ মনোভাব কাজ করে। ‘তোষণমূলক নীতি গ্রহণ করা এদের চরিত্র হয়ে পড়ে। মূল ব্যবসায়িক কাজ থেকে সরে গিয়ে, সরকারের সহযোগী সংগঠনে পরিণত হয়। তখন সরকার ও বেসরকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায় না। তাতে ব্যবসায়ীদের ক্ষতি হয় বেশি। দেশের ও ক্ষতি হয়। উন্নয়মূলক পরিকল্পনার পরিবর্তে সরকারের তোষণমূলক কাজে বেশি ব্যস্ত হয়ে পড়ে। ব্যবসায়িক চরিত্র হারিয়ে যায়।
এখন প্রয়োজন এফবিসিসিআইসহ সকল ব্যবসায়ী সংগঠনের মধ্যে একটি পরিবর্তন আনতে হবে। ব্যবসায়ী সংগঠনে প্রকৃত নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। সিলেকশন পদ্ধতি পরিহার করতে হবে। ব্যবসায়ী সংগঠনকে সম্পূর্ণ স্বাধীন ও রাজনীতিমুক্ত হতে হবে। দলীয় রাজনীতি থেকে সকল ব্যবসায়ী সংগঠনকে মুক্ত হতে হবে। রাজনীতি ও ব্যবসাকে এক করা যাবে না। রাজনীতি রাজনীতি থাকবে। ব্যবসা, ব্যবসা থাকবে। যিনি রাজনীতি করবেন তিনি ব্যবসায়ী সংগঠনের কোন রকম দায়িত্বগ্রহণ না করা উচিত। তাতে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা যাবেনা। ব্যবসাকে সম্পূর্ণরূপে রাজনীতি থেকে আলাদা করতে হবে। এইজন্য প্রয়োজন রাজনৈতিক দলসমূহের দৃঢ় সিদ্ধান্ত। কার্যকরী উদ্যোগ। দেশের ব্যবসার স্বার্থে আজ সকল ব্যবসায়ী সংগঠনের রাজনীতিমুক্ত হতে হবে।

The post ব্যবসায়ী সংগঠনের করুন দশা appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/bebshahi-shongothoner-korun-dosha/feed/ 0
টেকসই অর্থনীতির জন্য ইসলামী ব্যাংকিং এর বহুল প্রচলন অপরিহার্য https://chintavabna.com/islami-banking-strengths-economy/ https://chintavabna.com/islami-banking-strengths-economy/#respond Thu, 29 Jul 2021 17:08:22 +0000 https://chintavabna.com/?p=589 ‘বড় হচ্ছে ইসলামী ব্যাংকিং সেবা’ শীর্ষক একটি সুন্দর নিবন্ধ দৈনিক প্রথম আলো ২৮ জুন’ ২১ সানাউল হক সাকিব লিখেছেন। প্রবন্ধের শেষে লেখক সোস্যাল ইসলামী ব্যাংক…

The post টেকসই অর্থনীতির জন্য ইসলামী ব্যাংকিং এর বহুল প্রচলন অপরিহার্য appeared first on চিন্তা ভাবনা.

]]>
‘বড় হচ্ছে ইসলামী ব্যাংকিং সেবা’ শীর্ষক একটি সুন্দর নিবন্ধ দৈনিক প্রথম আলো ২৮ জুন’ ২১ সানাউল হক সাকিব লিখেছেন। প্রবন্ধের শেষে লেখক সোস্যাল ইসলামী ব্যাংক নিমিটেড (এসআইবিএল)-এর সাবেক ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান এর বক্তব্যটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে। শফিকুর রহমান বলেছেন-

“আসলে ইসলামী ব্যাংকিং হলো কাগজে কলমে। বাস্তবে ইসলামী ব্যাংকিং মানা হয় না। মানার চেষ্টাও নেই। মানুষের ধর্মীয় অনুভূতির কারণে দেশে ইসলামী ব্যাংকিংয়ের বাজার বড় হচ্ছে। এছাড়া কার্যক্রম শুরুর প্রায় ৪০ বছর এসেও এখনো ইসলামী ব্যাংকিংয়ের জন্য কোন পূর্ণাঙ্গ নীতিমালা ও আইন করা হয়নি। ইসলামী ব্যাংকের জন্য পৃথক আইন এখন সময়ের দাবী।”

কথাটির কিছু অংশের সত্যতা রয়েছে। পুরোপুরি সত্য নয়। তবে শেষের বাক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী ব্যাংকের জন্য এখন পৃথক আইন অত্যন্ত জরুরী। দেশে বর্তমানে দশটি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক রয়েছে। আর দুটি পূর্ণাঙ্গ শরীয়াহ্ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানও রয়েছে। অন্যান্য সুদি ব্যাংক-এর ইসলামী ব্যাংকিং শাখা বা উইন্ডো রয়েছে অনেক। আরো অনেক ব্যাংক ইসলামী ব্যাংকিং শাখা বা উইন্ডো চালু করার জন্য বাংলাদেশ ব্যাংক-এ আবেদন করে রেখেছে।


দেশী-বিদেশী উদ্যোক্তাদের সমন্বয়ে প্রতিষ্ঠিত১৯৮৩ সালে মূলত বাংলাদেশে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে যাত্রা শুরু করে। কিন্তু বিশ্বে আধুনিক ব্যবস্থাপনায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা মূলত শুরু হয় ১৯৬৩ সালে মিসরের ‘মিটগামার লোকাল সেভিংস ব্যাংক’ এর মাধ্যমে। তারপর মালয়েশিয়ায় ‘মুসলিম লিগ্রিমস সেভিংস কর্পোরেশন’ নাম শরীয়াহ্ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে। আধুনিক ব্যবস্থাপনায় না হলেও পৃথিবীতে ব্যাংকিং ব্যবস্থা চালু হয়েছে প্রায় ছয় শত বছর পূর্বে।ইসলামী ফিক্বহের কিতাবাদি থেকে জানা যায় সাহাবায়ে কেরামের আমলে ইসলামী ব্যাংকিং-এর কিছু কিছু সেবার প্রচলন ছিল; যদিও এর ধরন ছিল কিছুটা ভিন্নতর। এ ক্ষেত্রে প্রখ্যাত সাহাবী হযরত যুবায়ের ইবনে আওয়াম রা. ও ইবনে আব্বাস রা. এর নাম হাদীস ও ফিক্বহের কিতাবাদিতে পাওয়া যায়।
তবে ইসলামী ব্যাংকিং এর সবচেয়ে বড় নীতি হলো, সুদমুক্ত লেনদেন তথা বিনা সুদে আমানত গ্রহণ ও বিনিয়োগ প্রদান। ইসলাম সুদ সম্পর্কে কি বলেছে সে সম্পর্কে সামান্য কিছু ধারণা দেয়া যেতে পারে।


সুদ সম্পর্কে কোরআনের বক্তব্যঃ
আল্লাহ্ পাক পবিত্র কোরআন পাকের মাধ্যমে আজ থেকে ১৪০০ শত বছর পূর্বে ব্যবসা-বাণিজ্য সম্পর্কে সুষ্পষ্ট নিদের্শনা রসুলে পাক সাল্লালালাহু আলাইহি ওয়া সাল্লাম এর মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছেন। পবিত্র কোরআনে সূরা বাকারা ২৭৬ নং আয়াতে আল্লাহ পাক বলেছেন-

“আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন এবং দান সদকাকে বাড়ীয়ে দেন। আর কোন অকৃতজ্ঞ পাপিষ্ঠকে ভালোবাসেন না।”


সূরা বাকারায় ২৭৮ নং আয়াতে আল্লাহ পাক আবারও বলেছেন-

“হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর সুদেও যে বকেয়া আছে তা ছেড়ে দাও; যদি তোমরা মুমিন হও।”

সুদ সম্পর্কে পবিত্র হাদিসের বক্তব্যঃ
পবিত্র কোরআনের মাত্র দুটি আয়াত উল্লেখ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সূরায় সুদ সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়েছে।

পবিত্র হাদীসেও সুদের অপকারিতা সম্পর্কে অনেক হাদিস রয়েছে। সিহাহ্ সিত্তাসহ হাদীসের প্রসিদ্ধ-অপ্রসিদ্ধ গ্রন্থগুলোতে সুদের বিরুদ্ধে শতাধিক হাদীস বর্ণিত হয়েছে।

“হযরত জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের চুক্তিপত্রের লেখক ও সাক্ষী সকলের উপর অভিসম্পাত করেছেন এবং বলেছেন, এরা সকলে সমান অপরাধী।” (সহীহ বুখারী, হাসিদ নং ৫৯৬২)


অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে-

“হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) থেকে বণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সাঃ) সুদ দাতা ও সুদ গ্রহীতা উভয়ের উপর অভিসম্পাত করেছেন।” (মুসলিম, আবু দাউদ, তিরমিযী, আহমেদ বা হাকী)

সুদের বিকল্প ব্যবসাঃ
ইসলাম সুদকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে। সুদ ছাড়া কিভাবে অর্থনীতি চলবে তারও নির্দেশনা দিয়েছে। সূরা বাকারায় ২৭৫নং আয়াতে আল্লাহ তাআলা সুদকে হারাম ঘোষণা করে ব্যবসাকে হালাল ও বিকল্প উপায় বলে পথ নির্দেশ করেছেন। পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে সুদমুক্ত হালাল উপার্জনের প্রতি নির্দেশ করা হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ্ তাআলা হারাম ও সব ধরনের অবৈধ উপায়ে অর্জিত উপার্জন থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন।

ইসলামী ব্যাংকিং এর সৃষ্টিঃ
মূলত কোরআন, হাদীস, ইজমা ও কিয়াস- এ সমুদয়ের আলোকে ইসলামী ব্যাংকিং বা ফাইন্যাসিং ব্যবস্থা গড়ে উঠেছে। যার উৎস মূলে রয়েছে কুরআন, হাদীস, ইজমা ও কিয়াস এর বিধিবদ্ধ বিধানসমূহ।সূদী ব্যাংকিং বা ফাইন্যান্সিং ব্যবস্থার বিপরীতে ইসলামী ব্যাংকিং বা ফাইন্যান্সিং-এ টাকার বিনিময়ে টাকার লেনদেন হয় না; বরং গ্রাহকের চাহিদা অনুযায়ী শরীয়াহ্ অনুমোদিত মালের বিনিময়ে মুনাফায় অর্থ বিনিয়োগ করা হয়। যাতে উক্ত লেনদেনে সুদ বা অবৈধ উপায়ের সংমিশ্রণ না ঘটে এ জন্য ইসলামি আইন শাস্ত্রবিদগণ কুরআন, হাদিস, ইজমা ও কিয়াস এর আলোকে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি চালু করেছেন।


ইসলামী ব্যাংকিং এর তুমুল জনপ্রিয়তাঃ
১৯৮৩ সালে প্রথম ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে ইসলামি ব্যাংকিং এর যাত্রা শুরু হয়। নতুন ব্যাংক। নতুন নিয়ম। কর্মকর্তা ও কর্মচারী সবাই নতুন। শুরুতে সকলে আশংকা করছিলেন এ ধরনের ব্যাংক বাংলাদেশে বেশি দিন চলবে না, কিছু দিন পর বন্ধ হয়ে যাবে। কিন্তু ঘটনা ঘটলো সম্পূর্ণ ভিন্ন ঘটনা। খুব অল্প দিনেই বাংলাদেশের মানুষের কাছে দারুন আবেদন সৃষ্টি করতে সক্ষম হলো ইসলামী ব্যাংক। জনপ্রিয়তায় ক্রমেই ছাড়িয়ে যেতে থাকলো কনভেশনাল ব্যাংকগুলোকে। একের পর এক প্রতিষ্ঠিত হতে থাকলো একাধিক ইসলামী ব্যাংক। আজ ১০টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক বাংলাদেশে সুপ্রতিষ্ঠিত। আরও ইসলামী আদর্শে ব্যাংক প্রতিষ্ঠার জন্য উদ্যোক্তাগণ আগ্রহী। যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে এর অনুমোদন পাওয়ার ব্যপারে আশাবাদী সংশ্লিষ্ট উদ্যোক্তাগণ।

এ দেশের অধিকাংশ মানুষ ইসলামী মূল্যবোধ সম্পন্ন। ইসলামি আদর্শে বিশ্বাসী। পবিত্র কোরআন ও হাদীসের আলোকে জীবন পরিচালনার জন্য এদেশের জনগণ উম্মুখ হয়ে আছে। তাই এই বিশাল জনগোষ্ঠীকে ইসলামীব্যাংকিং সেবার আওতায় আনতে ইসলামী ব্যাংক গুলো তাদের প্রোডাক্টগুলোকে সব শ্রেণীরমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট ইসলামী ব্যাংক রয়েছে ১০টি। মোট শাখা রয়েছে ১ হাজার ৭শত ৫৫টি। জনবল রয়েছে ৪৩ হাজার ২ শত ৮৮জন। মোট আমানত রয়েছে ৩ লক্ষ ৫৭ হাজার ৭৯২ কোটি টাকা। বর্তমানে বিনিয়োগ রয়েছে ৩ লক্ষ ২২ হাজার ২৯৮ কোটি টাকা।

বর্তমানে দেশের ব্যাংক খাতের মোট আমানতের ২৭ শতাংশ ইসলামী ব্যাংক গুলো সংরক্ষণ করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ ২১ অনুযায়ী দেশের ব্যাংক সমূহের মোট আমানত ছিল ১২ লক্ষ ৯৮ হাজার ৯৭২ কোটি টাকা। এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক গুলোর রয়েছে ২৭ দশমিক ৫৪ শতাংশ। অর্থাৎ ৩ লক্ষ ৫৭ হাজার ৭৯২ কোটি টাকা। বিগত বছর ২০২০ সালে ডিসেম্বর ব্যাংক খাতে ইসলামী ব্যাংক গুলোর অংশ ছিল ২৫ দশমিক ৩৩ শতাংশ। এর মধ্যে আইবিবিএলের আমানত ১ লক্ষ ২৪ হাজার কোটি টাকা।

বিগত মার্চ ২১ এ বিনিয়োগের পরিমাণ ছিল ১১ লক্ষ ৬৩ হাজার ২৬ কোটি টাকা। এর মধ্যে ইসলামী ব্যাংক গুলের অংশ ছিল ৩ লক্ষ ২২ হাজার ৩৯৮ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে প্রবাসী আয়ের ৩৩ শতাংশই আসে ইসলামী ব্যাংক গুলোর মাধ্যমে। সব চেয়ে বেশী আসে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) মাধ্যমে।

বর্তমান দেশে মোট ব্যাংক শাখা রয়েছে ১০ হাজার ৭৬৭টি। এর মধ্যে ইসলামী ব্যাংকগুলোর এর শাখা রয়েছে ১ হাজার ৭৫৫টি। ইসলামী ব্যাংক গুলোর শাখার পাশাপাশি এজেন্ট ব্যাংকিং ও উপশাখার মাধ্যমে এই শরীয়াহ্ ভিত্তিক সেবা ছড়িয়ে দিচ্ছে। এটিএম ও সিআরএমের মাধ্যমে টাকা জমা ও উত্তোলনের সুবিধা তো রয়েছেই। এ ছাড়াও নন-ব্যাংকিং দুটি পূর্ণাঙ্গ শরীয়াহ্ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানের রয়েছে। যারা বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে উজ্জল ভূমিকা রেখে চলেছে।

কতটুকু শরীয়াহ্ মোতাবেক ব্যবসা পরিচালিত হচ্ছে?
এটা ঠিক যে,বাংলাদেশের ইসলামী ব্যাংকসমূহ কতটুকু শরীয়াহ্ মেনে ব্যবসা করছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে এই প্রশ্ন উত্থাপনের আগে এই সত্যেরও মুখোমুখী হতে হবে যে, এই দেশে এত বড় ইসলামী ব্যাংকিং বাজার এত দ্রুত সম্প্রসারণের পরও ইসলামী ধারার ব্যাংকিং ব্যবস্থা নিয়ে কোন শিক্ষা ব্যবস্থা বাঅবকাঠামো গড়ে উঠেনি। পৃথক সিলেবাসে এবং পৃথক কারিকুলামে কোন স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় কেউ প্রতিষ্ঠা করতে পারেনি। এ নিয়ে এখন অনেকে অনেক কথা বলছেন। এই শূণ্যতার কারণে ইসলামি শিক্ষার জ্ঞান সমৃদ্ধ কোন দক্ষ কর্মী দল গড়ে উঠেনি। অধিকাংশ সুদী ব্যাংক এর অফিসারদেরকে নিয়োগ দিয়ে ব্যবসা পরিচালনা করতে হচ্ছে ইসলামী ব্যাংক ও ইসলামী আর্থিক প্রতিষ্ঠান সমূহকে। তারপরও ইসলামী ব্যাংকগুলোর শরীয়াহ্ বোর্ড বা শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির তত্ববধানে মুফতি বা ফকীহ্ মুরাক্বিবগণ ব্যাংক এর কর্মীদেরকে শরীয়াহ্ ভিত্তিক প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে ইসলামী ব্যাংকিং এ দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন। তবে মুরাক্বিব বা শরীয়াহ্ পরিদর্শকদের সংখ্যাও বেশ অপ্রতুল। এধরনের আরো অনেক সীমাবদ্ধতার মধ্যেই দেশে ইসলামি ব্যাংকিং সেবা ধীরে ধীরে বেশ বড় হচ্ছে। বিনিয়োগও বাড়ছে। বাড়ছে দেশী- বিদেশী আয়ও ।


কিভাবে ইসলামী ব্যাংক সমূহ চলেঃ
বাংলাদেশ ব্যাংক এর একটি সার্কুলার মাধ্যমে দেশে ইসলামী ব্যাংক সমূহ চলেছে। কোন নির্দিষ্ট আইন বা নীতিমালা নেই। এখনো প্রক্রিয়াধীন। হয়তো খুব শীগগিরই ইসলামি ব্যাংকিং আইন পবিত্র জাতীয় সংসদ কর্তৃক পাশ হয়ে আসবে। সেই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করছি। তবে বর্তমানে কুরআন ও হাদীসের আলোকে ইসলামী ব্যাংক সমূহের কেন্দ্রীয় শরীয়াহ্ বোর্ড কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী ইসলামী ব্যাংক ও অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসমূহ পরিচালিত হচ্ছে।


কিভাবে সুদের পরিবর্তে ইসলামী ব্যাংক লাভ দেয়ঃ
অনেকের মধ্যে একটি ভুল ধারণা আছে যে, প্রচলিত ব্যাংকের মত ইসলামী ব্যাংক সমূহ সুদহার নির্ধারণ করে। প্রকৃত অর্থে সুদ নয়, ইসলামী ব্যাংকগুলো গ্রাহকের আমানতের উপর মুনাফা দেয়। সে ক্ষেত্রে বিগত বছরের লাভ-ক্ষতির বিভিন্ন খতিয়ান পর্যালোচনা করে একটি প্রাক্কলিত মুনাফার হার ঘোষণা করে। বছর শেষে প্রাক্কলিত সে মুনাফা চুড়ান্ত হয়। চুড়ান্ত মুনাফার পর প্রাক্কলিত মুনাফার হারের চেয়ে কম-বেশি হলে তা পরবর্তী সময়ে গ্রাাহকের হিসাবে সমন্বয় করা হয়ে থাকে। ব্যবসায় মুনাফা কম-বেশী হতে পারে। তাই ইসলামী ধারার ব্যাংক সমূহের বছর শেষে মুনাফাও নির্দিষ্ট থাকে না। কিন্তু প্রচলিত ব্যাংকসমূহ নির্ধারিত হারে সুদ দিয়ে থাকে। এটা প্রচলিত ও ইসলামী -এই দুই ধারার বাংকিংয়ের মধ্যে প্রধানতম পার্থক্য।


ইসলামী ব্যাংকিংয়ের প্রাতিষ্ঠানিক মূলনীতি হচ্ছে ক্রয়-বিক্রয়ের ভিত্তিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা। বাংলাদেশের ইসলামি ব্যাংক সমূহ সেই মূলনীতি মেনেই ব্যাংকিংয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শরিয়াহ্ কাউন্সিলের অনুমোদন ছাড়া ইসলামি ব্যাংকসমূহ কোন কার্যক্রম পরিচালনা করতে পারে না। দেশের প্রতিটি ইসলামী ব্যাংক এর একটি করে স্বাধীন, সক্রিয় শরীয়াহ্ কাউন্সিল রয়েছে। তাই শুধু নামে নয়, শরীয়াহ্ ভিত্তিক নীতিমালা ‘পরিপালনের’ মাধ্যমে ইসলামি ব্যাংক সমূহ সুদ ভিত্তিক ব্যাংক সমূহের মধ্যে পার্থক্য বজায় রেখেছে। তবে ‘শরীয়াহ্ পরিপালন’ এর গুণগত মান আরো বহুলাংশে বাড়াতে হবে। এর কোন বিকল্প নেই।


সুকুক বা বন্ড চালুঃ
সম্প্রতি বাংলাদেশে সুকুক বন্ড চালু হয়েছে। সুকুক হচ্ছে এক ধরনের ইসলামী ফাইন্যান্সিয়াল সার্টিফিকেট। প্রচলিত সুদ ভিত্তিক বন্ডের বিকল্প হিসেবে শরীয়াহ্ নির্দেশিত বিধি প্রতিপালনের শর্তে ইসলামী সুকুক বন্ড পূজিঁ বাজারে লেনদেন হয়। সুকুকের বিক্রয় লদ্ধ লভ্যাংশ শরীয়াহ্ অনুমোদিত প্রকল্পে বিনিয়োগ করা হয়। যেহেতু ইসলামী ব্যাংক গুলো প্রচলিত সুদ ভিত্তিক বন্ড ক্রয় বিক্রয় করতে পারে না। এতে তারল্য সংগ্রহে ইসলামী ব্যাংকগুলোকে কিছুটা পিছিয়ে থাকতে হয়। এজন্য সুকুক বা বন্ডের মাধ্যমে ইসলামী ব্যাংকগুলো তারল্য সংকট কিছুটা হলেও কমিয়ে আনতে পারে। তাছাড়া সুকুকের ইস্যুয়ার ও ক্রেতার মধ্যে মধ্যস্থাতাকারী হিসেবে কাজ করে ইসলামী ব্যাংক গুলো কমিশনও লাভ করতে পারে।


ইসলামি বাংকিং সম্পর্কে সমালোচনাঃ
প্রতিটি কাজের সমালোচনা হতে পারে। ইসলামী ব্যাংক ব্যবস্থা আমাদের দেশে চালু হয়েছে প্রায় চার দশক আগে। এখনও সুদ ভিত্তিক ব্যাংক বাজারে প্রাধান্য বিস্তার করে রেখেছে। এখনও অধিকাংশ ব্যাংক সুদের ভিত্তিতে চলেছে। সারা বিশ্বের প্রায় সব ব্যাংক সুদ ভিত্তিক। আমাদের বাংলাদেশ ব্যাংকও সুদ ভিত্তিক নীতিমালায় চলছে।
অনেকে বলছেন, “বাংলাদেশ মুসলিম দেশ, তাই এখানে ইসলামি ব্যাংকিং এর চাহিদা তুঙ্গে। এজন্য অনেক ব্যাংক সুদ ভিত্তিক ব্যবস্থাপনা ছেড়ে পুরো শরীয়াহ্ ভিত্তিক ইসলামি ব্যাংক হচ্ছে। অনেকে এখনও চেষ্টা চালাচ্ছে।” কেউ কেউ বলছেন, “বাংলাদেশে ইসলামি ব্যাংকিং নামে যে ব্যবসা হচ্ছে তার পুরোটাই একটা কৌশল মাত্র। তাদের কাছে প্রচলিত ব্যাংক থেকে ভিন্ন কিছু নেই। আবার ইসলামি ব্যাংক হলে সিআরআর ও এসএলআরের সাড়ে ৭ শতাংশ ছাড় পাওয়া যায়। ইসলামি ব্যাংক ব্যবসার জন্য আলাদা কোন উদ্যোগের প্রয়োজন হয় না।” কথা গুলো বলেছেন বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক শাহ মোহাম্মদ আহসান হাবীব। সূত্র-প্রথম আলো ২৮জুন’২১।


বাংলাদেশে ইসলামী ব্যাংক সমূহ শুধু মাত্র মুরাবাহ পদ্ধতিতে ব্যবসা করে। মোশারাকা পদ্ধতি অর্থাৎ লাভ ক্ষতির ভিত্তিতে অধিকাংশ ইসলামী ব্যাংক ব্যবসা করে না। কিন্তু ইসলাম লাভ-ক্ষতির চিরায়ত ঝুঁকি ব্যবস্থাপনা মেনেই ব্যবসা করতে বলেছে। কিন্তু অনাকাংখিত সত্য হলো আমাদের দেশের ইসলামী ব্যাংক সমূহ শুধু লাভের চিন্তুা করে বিনিয়োগ করছে- এধরনের অভিযোগ অনেক বোদ্ধা ব্যাংকার বা অর্থনীতিবিদগণের। এর সত্যতা কিছুটা হলেও রয়েছে। এই অবস্থার পরিবর্তন হওয়া প্রয়োজন। ইসলামী ব্যাংকিং এর উদ্দেশ্য হচ্ছে হালাল অর্থনীতি প্রতিষ্ঠার মাধ্যমে দুনিয়া ও আখিরাতে মুক্তি লাভের পথকে সহজ করা। শুধু দুনিয়াতে মুক্তি, দুনিয়াতে শুধু লাভ করতে হবে- এমন ধারণা ইসলামী অর্থনীতিতে নেই। লাভ-ক্ষতি আছে বলে ইসলামে ব্যবসাকে হালাল করা হয়েছে। এ বার্তাটি সবার আগে বুঝতে হবে এবং মানতে হবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর উদ্যোক্তাগণকে। তারাই আগ্রাসী মুনাফার পেছনে ছুটতে বাধ্য করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে। প্রতিযোগিতা থাকতে হবে, মুনাফা করতে হবে, এর কোন বিকল্প নেই; তবে ইসলামী শরীয়াহ্কে ক্ষুন্ন করে নয়। ইসলামী ব্যাংক সমূহের উদ্যোক্তাগণের মানসিকতা সুদী ব্যাংক এর উদ্যোক্তাদের মতো আগ্রাসী হবে না। তাদের ব্যক্তি জীবনে ইসলামী জীবন ব্যবস্থা বাস্তবায়িত হতে হবে। ব্যাংক এ এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠায় তাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তারা শুধু নিছক ব্যবসায়িক উদ্যোক্তাই নন, তাঁরা দেশে বলিষ্ঠ ও টেকসই অর্থনীতি প্রতিষ্ঠায় একেকজন বীরতুল্য সৈনিকও বটে।


কাজেই অবধারিতভাবেই ইসলামী ব্যাংক সমূহের উদ্যোক্তাগণের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। শুধু দুনিয়ার অর্থ সম্পদের মালিক না হয়ে আখেরাতের মুক্তির চিন্তা করতে হবে। আখেরাতে যাবে আপনার আমার নেক আমল, ভালো কাজের ফলাফল, সাধারণ হত দরিদ্র মানুষকে সাবলম্বী করার ফলাফল, দুস্থ অসহায় মানুষের সেবার ফলাফল। তাই ইসলামী ব্যাংক সমূহকে অর্থ উপার্জনের সঙ্গে সঙ্গে মানবতার কল্যাণের দিকে খুব বেশি নজর দিতে হবে। মানবতার কল্যাণই ইসলামী ব্যাংকের মূল লক্ষ্য। যাকে ‘মাকাসিদে শরীয়াহ্’ বলা হয়। সেই লক্ষ্য থেকে কোন ক্রমেই ইসলামী ব্যাংক সমূহ দূরে সরে যেতে পারে না। যথার্থ আইনের মাধ্যমে ইসলামী ব্যাংক সমহূকে শরীয়াহ্ পালনে বাধ্য সময়ের অপরিহার্য দাবী।


পৃথক আইন ও নীতিমালা জরুরীঃ
এ কথা আগেই উল্লেখ করেছি যে, দেশে ইসলামী ব্যাংক পরিলানার কোন আইন নেই এবং এজন্য পূর্ণাঙ্গ কোন নীতিমালাও নেই- দীর্ঘ দিন ধরে ইসলামি ব্যাংকিং আইন প্রণয়নের জন্য রয়েছে। ইসলামী ব্যাংক সমূহ নিয়ন্ত্রিত হচ্ছে বাংলাদেশ ব্যাংক এর প্রনীত ২০০৯ সালের ইসলামি ব্যাংকিং গাইড লাইনের মাধ্যমে। পৃথক আইন না থাকার কারণে ব্যাংকগুলো অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। পার্শবর্তী দেশ থাইল্যান্ডে ইসলামী ব্যাংক চালু হয়েছে ২০০৩ সালে। অথচ সেখানে ইসলামী ব্যাংকিং আইন হয়েছে ২০০১ সালে। মালয়েশিয়ায় তাই হয়েছে। তাই দেশের বিশাল এই খাতকে নিয়ন্ত্রণ ও স্বচ্ছতার সঙ্গে পরিচালনার জন্য জাতীয় সংসদ কর্তৃক পৃথক আইন প্রণয়ন খুবই জরুরী। তা না হলে সমালোচনার শেষ হবে না। অনিয়ম ও দূর হবে না। ইসলামী ব্যাংকিং এর মূল প্রাণ ‘ইসলামী শরীয়াহ্ও’ ঠিক মত মানা হবে না। তখন দুনিয়াও আখেরাতের পরিবর্তে সংশ্লিষ্ট সব মহলকে আল্লাহ পাকের নিকট কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে।


সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ডঃ
ইসলামি ব্যাংক সমূহ পরিচালনার জন্য প্রতিটি ইসলামী ব্যাংক ও অ- ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সমূহের প্রত্যেকের আলাদা আলাদা শরীয়াহ্ সুপারভাইজারী কমিটি রয়েছে। দেশের বিশিষ্ঠ ইসলামি চিন্তুাবিদ, আলেম, ইসলামী শিক্ষাবিদদের নিয়ে এই বোর্ড গঠিত হয়ে থাকে। এছাড়া কেন্দ্রীয়ভাবে একটি শরীয়াহ্ বোর্ড রয়েছে। যাকে ‘সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামী ব্যাংকস অব বাংলাদেশ’ নামে সবাই চেনে। বর্তমানে এটি একটি ব্যয় বহুল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রত্যেক ব্যাংক থেকে ১০/লাখ ৭ লাখ ও তুলনামূলক অনেক ছোট প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান থেকে বার্ষিক সাড়ে ৩ লক্ষর টাকা চাঁদা গ্রহণ করে থাকে। আর্থিক প্রতিষ্ঠানের কাছে তাদের দাবী আরো বেশি। এতে গ্রাহকদের লাভের পরিমাণ কমে যাবে। ব্যাংক এর ব্যয় বেড়ে যাবে। সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড এর কর্ম পরিধি আরো ছোট করা উচিত। খরচ কমানো উচিত। কোন ব্যাংক এবং লিজিং কোম্পানিকে কোন ক্রমেই এক লক্ষেরও অধিক বার্ষিক চাঁদা ধার্য করা উচিত নয়। তবে ব্যাংক যেহেতু বড়, তাদের জন্য কিছুটা বেশি হতে পারে। তবে বর্তমানে যে হারে চাঁদা নেয়া হয় তা ঠিক নয়। খুব বেশি নেয়া হচ্ছে।


তাছাড়া সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড এর ইসলামী ব্যাংক সমূহে তদরকী বৃদ্ধি করা উচিত। ইসলামী শরীয়াহ্পরিপালন সঠিকবাবে হচ্ছে কিনা তা নিয়মিত দেখা উচিত। তাছাড়া শুধু ইসলামী ব্যাংকিং করলে চলবে না। ইসলামের ফরজ, ওয়াজিব বিধান পালনে সক্রিয় করতে হবে সংশ্লিষ্ট সবাইকে। সুদ দেয়া নেয়া হারাম। কিন্তু নামাজ, রোজা, হজ্জ্ব, যাকাত আদায় ফরজ। তা পালনে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডকে অনেক বেশী তদারকী করতে হবে। ইসলামী ব্যাংকের শাখাগুলোতে নিয়মিত জামাআতে সালাত আদায় যে ব্যাধ্যতামূলক কাজ তা মনে করিয়ে দিয়ে ‘দাওয়াতে দ্বীনের দায়িতে’¡ সকলকে সক্রিয় করতে হবে।


সবার জন্য ইসলামী ব্যাংকিংঃ
দেশের ইসলামী ব্যাংক গুলোতে অমুসলিম কর্মকর্তা-কর্মচারী আছে। আর ইসলামী ব্যাংকের প্রতি সব মানুষের বিশ্বসের কারণে এই সেবার দ্রæত বিকাশ ঘটেছে। ফলে প্রচলিত ধারার ব্যাংক গুলোর কেউ কেউ ইসলামী হয়ে যাচ্ছে। এ সুযোগ যে সব ব্যাংক পায়নি সে গুলো শাখা ও উইন্ডো খোলার মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা দিচ্ছে।বাংলাদেশে ইসলামী ব্যাংক শুরু হয় ১৯৮৩ সাল থেকে, পাকিস্তনে ইসলামী ব্যাংক শুরু হয় ১৯৭৫ সালে। বাংলাদেশে ইসলামী ব্যাংক গুলোর গ্রাহক ও অন্যান্য দেশের ইসলামী ব্যাংকগুলোর মতো নয়। যেমন- বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ের প্রায় ৯০ শতাংশ গ্রাহকই মুসলিম অথচ মালয়েশিয়ায় ৭৫ শতাংশ গ্রাহকই অমুসলিম। সেটিও মুসলিম প্রধান দেশ।
প্রচলিত ব্যাংকে যেমন ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা দিতে পারে তেমনি ইসলামী ধারার ব্যাংকও সবার জন্য উম্মুক্ত। অর্থাৎ আপনি মুসলিম নন, তাই ইসলামি ব্যাংক আপনার জন্য নয় – এটা ভাবার কোন কারণ নেই। বাংলাদেশের সব ধর্মের নাগরিকগণই প্রতিটি ইসলামী ব্যাংকের সেবা নিতে পারেন।


বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক এর এর সংখ্যা ১০টি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর পর্যায়ক্রমে পতিষ্ঠিত হয়- আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ষ্টান্ডার্ড ব্যাংক, গেøাবাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক।


অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, শরীয়াহ্ ভিত্তিক কোম্পানী রয়েছে- ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিঃ (আইএফআইএল) এবং হজ্জ্ব ফাইন্যান্স লিমিটেড। মাত্র দুইটি। ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিঃ বাংলাদেশের প্রথম শরীয়াহ্ ভিত্তিক প্রতিষ্ঠান। যা ২০০১ সালে এদেশে কাজ শুরু করে। সুদ বিহীন ইসলামী শরীয়াহ্ ভিত্তিক অ-আর্থিক প্রতিস্ঠানের স্বপ্ন দেখে আমি এই প্রতিষ্ঠান করার উদ্যোগ গ্রহণ করি। আল্লাহ্ পাক এই উদ্যোগকে কবুল করুন-এই কামনা করি।


বাংলাদেশ ব্যাংক এর শরিয়াহ্ ভিত্তিক পরিদর্শনঃ
ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অন্যন্যা কার্যক্রম যেমন বাংলাদেশ ব্যাংক এর নিরীক্ষকগণ পরিদর্শন করে থাকে, কিন্তু শরীয়াহ্ ভিত্তিক পরিদর্শন ব্যবস্থা নেই। এবং বাংলাদেশ ব্যাংক এ সে ধরনের আমেল মুফতি বা ইসলামী স্কলারগণের সমন্বয়ে পরিদর্শক দলও গড়ে তুলেনি। এটি খুবই প্রয়োজন। ইসলামী ব্যাংক ব্যবস্থা তদারকীর জন্য দক্ষ জনশক্তির অভাব প্রায় সব ব্যাংক-এ রয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্ভব এর ব্যাতিক্রম। দেশে কোন বিশ্ববিদ্যালয় ও আলাদা ভাবে ইসলামী ব্যাংক সমূহের জন্য দক্ষ জন শক্তি তৈরীর প্রতিষ্ঠান গড়ে উঠিনি। ইদানিং ইস্টার্ন ইউনির্ভাসিটি দেশে প্রথমবারের মত ইন্সটিটিউড অব ইসলামিক ব্যাংকিং এন্ড ফাইন্যান্স গঠনের উদ্যোগ নিয়েছে। এটি একটি সময়োপযোগী ও অসাধারণ উদ্যোগ বললে অত্যুক্তি হবে না। এখন এটি যত দ্রæত বাস্তবায়ি হবে ততই দেশ ও জাতি উপকৃত হবে, টেকসই অর্থনীতির জন্য বড় নিয়ামকের ভূমিকা পালনের অগ্রসর ভূমিকা রাখতে পারবে ইনশাআল্লাহ্।

The post টেকসই অর্থনীতির জন্য ইসলামী ব্যাংকিং এর বহুল প্রচলন অপরিহার্য appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/islami-banking-strengths-economy/feed/ 0
আজকের বাংলাদেশআমার বাংলাদেশ https://chintavabna.com/todays-bangladesh-my-bangladesh/ https://chintavabna.com/todays-bangladesh-my-bangladesh/#respond Fri, 02 Apr 2021 02:28:20 +0000 http://aqhaider.com/?p=73 ইতিহাস থেকে আমার প্রবাসী এক বন্ধু লেখক করোনা আক্রান্ত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। অনেক দিন পর টেলিফোনে আলাপ হলো। তিনি এখন ভাল আছেন। বেশ কিছু বই-পুস্তক…

The post আজকের বাংলাদেশ<br>আমার বাংলাদেশ appeared first on চিন্তা ভাবনা.

]]>
ইতিহাস থেকে

আমার প্রবাসী এক বন্ধু লেখক করোনা আক্রান্ত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। অনেক দিন পর টেলিফোনে আলাপ হলো। তিনি এখন ভাল আছেন। বেশ কিছু বই-পুস্তক সংগ্রহ করেছেন। এখন নতুন বিষয় নিয়ে লিখবেন। আলাপ হতে হতে আমার ‘বাংলাদেশ উন্নয়নের ইতিহাস’ বইটি প্রসঙ্গে বেশ উচ্ছ¡সিত প্রশংসা করে বললেন, “এই ধরনের বই আপনাকে সব সময় স্মরণ রাখবে। সব কিছু চলে যাবে। মানুষ হয়তো অনেক কিছু ভুলে যাবে। কিন্তু বইটি আপনাকে পাঠকের মনে সব সময় স্থান দখল করে থাকবে। এটাই তো মানুষের প্রকৃত প্রাপ্য। এইভাবে মানুষ মানুষের মাঝে বেঁচে থাকে।”
“ বাংলাদেশে উন্নয়নের ইতিহাস”… নবাব সলিমুল্লাহ থেকে শীর্ষক বইটি ১৯৯৯ সালে প্রকাশিত হয়। বই আমি ও আমার বন্ধু ড. মিয়া মোহাম্মদ আইয়ুব যৌথভাবে লিখি। তখনকার সরকার প্রধানের নাম নবাব সলিমুল্লাহ থেকে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে সরকারসমূহের অবদানের সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। উক্ত বইটি ১০ জন সরকার প্রধানের শাসন আমলে দেশে অর্থনৈতিক উন্নয়ন কর্মকান্ডের প্রধান প্রধান উন্নয়নমূলক খাত ও বিষয়কে আলোচনায় স্থান দেয়া হয়েছে। বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সরকার গঠনের পর কয়েক বছরের কার্যক্রমকালীন দেশের অর্থনৈতিক বিষয়সমূহের কিছু অংশ স্থান পেয়েছে।
১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর আমাদের প্রিয় বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। আজ স্বাধীনতার ৪৯ বছর অতিক্রম করতে যাচ্ছে। দেশে স্বাধীন হওয়ার পর আমরা অনেক সরকার প্রধান পেয়েছি। সকল সরকার প্রধানের সময়কালীন অর্থনৈতিক উন্নয়নের চিত্র আমার এই বইটিতে তুলে ধরার চেষ্টা করেছি।
আমার লেখক বন্ধু অনেক কথার মধ্যে “বাংলাদেশের উন্নয়নের ইতিহাস বইটিকে আর বেশী সমৃদ্ধ করার জন্য পরামর্শ দিলেন। তিনি আরও বললেন, বই আবার নতুন করে, নতুনভাবে, নতুন বিষয় নিয়ে লেখা প্রয়োজন। তিনি বললেন বাংলাদেশ নয়, বঙ্গ দেশের উৎপত্তি থেকে শুরু করে, বিশেষ করে মুসলিম শাসনকালের শাসকদের আমল থেকে কিভাবে ধীরে ধীরে অর্থনীতিতে এগিয়েছে তার ইতিহাস ‘নুতন বইটি নিয়ে পরামর্শটি আমার নিকট বেশ ভাল মনে হলো। তবে এই বিষয়ের জন্য আমাকে অনেক পড়াশোনা করতে হবে এবং জ্ঞানের জন্য অনেক বই সংগ্রহও করতে হবে। বিশেষ করে অর্থনীতি বিষয় নানা লেখকের বইগুলো সংগ্রহ করে পড়া প্রয়োজন। অর্থনীতি বিষয়ক বই আমাদের দেশে বেশ কম। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক কিছু বই হয়তো পাওয়া যেতে পারে। তবে আর কোথায় কোথায় বঙ্গ দেশের অর্থনীতি উন্নয়ন সম্পর্কে বই পাওয়া যেতে পারে তার সন্ধান আমাকে করতে হবে।
পশ্চিমবঙ্গে কিছু কিছু লেখক হয়তো বঙ্গ দেশের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক বই লেখেছেন তার খবর হয়তো আমি নানা লেখক, বন্ধু মহলে আলাপ করে তথ্য পেতে পারি। তাতে হয়তো আমার নতুন বই লেখার ক্ষেত্রে সক্ষমতা তৈরিতে সুযোগ হবে। অনেক অনেক পড়াশোনা করতে হবে। অনেক বই পুস্তক সংগ্রহ করতে হবে। দেশি বিদেশি বই সংগ্রহ করে নিজকে সমৃদ্ধ করতে হবে। নিজকে সমৃদ্ধ করা ছাড়া কোন সমৃদ্ধ লেখাও লেখা যাবে না।
ইতিহাস নিয়ে গবেষণা করেন ইতিহাস নিয়ে যিনি নিয়মত লিখে যাচ্ছেন মোহাম্মদ আবদুল মান্নান। একজন সাংবাদিক হিসাবে কর্মজীবন শুরু করে পরবর্তীতে একজন সফল ব্যাংকার হিসেবে ব্যাংকিং জীবনের সমাপ্তি টেনে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
জনাব মোহাম্মদ আবদুল মান্নানের লেখা “বঙ্গভঙ্গ থেকে বাংলাদেশ” ২০০৭ সালে প্রকাশিত হয়। চমৎকার কভারের বাধাই ৩৩৬ পৃষ্ঠার বইটিতে ইতিহাসের অনেক নতুন নতুন বিষয় লেখক তুলে এনেছেন।
বইটিতে “এগিয়ে চলেছে বাংলাদেশ” শীর্ষক প্রবন্ধে লেখক উমা কান্ত হাজারী লিখিত ১৯০৫ সালে ঢাকা কেন্দ্রিক পূর্ব বাংলা ও আসাম প্রদেশ গঠনের প্রতিক্রিয়া হিসেবে সে সময় লিখেছেন ঃ
“ কোটি কোটি বঙ্গবাসীর ক্রন্দন উপেক্ষা করিয়া লর্ড কার্জন মহোদয় আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গমাতার অঙ্গচ্ছেদ করিয়া ফেলিলেন। বঙ্গবাসী এতদিন ধরিয়া মনোমধ্যে যে আশা পোষণ করিতেছিল ভারত শাসন প্রনালীর প্রধান কর্ণধার ইচ্ছাপূর্বক তাহার মূলে কুঠারাঘাত করিলেন। আজি মাতৃদেহ দ্বিধাবিভক্ত হইয়াছে, আমাদের আশা ভরসা বঙ্গোপসাগরের অতল জলে নিমজ্জিত হইয়াছে, সঙ্গগত : বঙ্গদেশ ও বাঙালী জাতির সর্বনাশ হইয়া গিয়াছে। আজ বরিশাল নাই, ঢাকা নাই, ময়মনসিংহ নাই, শরীরের উতমাঙ্গ নাই। বিচ্ছিন্ন মাতৃবঙ্গ ইতস্তত” বিক্ষিপ্ত অবস্থায় পড়িয়া রহিয়াছে। মাতৃভক্ত সন্তানের নিকট এই দৃশ্য অসহ্য।”
(উমাকান্ত হাজারী : বাংলাবাতায়ন ও প্রদেশের নানা কথা : কলকাতা, ১৩১৩ বাংলা সন, পৃষ্ঠা-১১)
উমাকান্ত হাজারীর এ লেখার একশ বছর পর ২০০৪ সালের অক্টোবরে ঢাকা থেকে আত্মপ্রকাশকারী একটি জাতীয় দৈনিকের উদ্বোধনী সংখ্যায় বাংলাদেশের এই পরিবর্তনের ধারাবাহিকতাকে ধারণ করা হয়েছে পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় প্রধান শিরোনাম। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে ঃ “অর্থনৈতিক ক্ষেত্রেও বাংলাদেশ একটি অপূর্ব শক্তি অর্জন করেছে। যেটি হলো ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা। সাগর তীরবর্তী ও নদী অববাহিকার বদ্বীপ দেশ হিসেবে নানা প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে বাংলাদেশে। বন্যা, সাইক্লোন, টর্নেডো, অনেক সময় খরা নিঃস্ব করে দেয় দেশের মানুষকে। এ নিঃস্ব অবস্থা থেকে আবার ঘুরে দাঁড়ায় তারা।

৩৫ বছর আগে বাংলাদেশের মানুষের মাথাপিছু গড়ে আয় ছিল ১০০ ডলারের নিচে। সে আয় এখন সাড়ে চার শ ডলার। মালয়েশিয়া বা দক্ষিণ কোরিয়াসহ যে সব দেশ এক সময় বাংলাদেশের মতো ছিল তারা অনেক দূরে এগিয়ে এখন মধ্যআয়ের দেশে পরিণত হয়েছে। সে সাফল্য বাংলাদেশ নানা কারণে পায়নি। তবে এ দেশের অর্থনৈতিক অগ্রগতি অন্য অনেক দেশের চেয়ে ভাল। সাধারণভাবে শুধু ডলারের হিসাবে বাংলাদেশের আয় বেড়েছে এমন নয়। একই সাথে সম ক্রয় ক্ষমতা হিসেবে মাথা পিছু আয়ের যে হিসাব করা হয় তাতেও এদেশের মানুষের আয় বেড়েছে। যুক্তরাষ্ট্রে ডলারের যে ক্রয় ক্ষমতা তার সাথে তুলনা করতে হলে বাংলাদেশের মানুষের গড় মাথাপিছু আয় ২ হাজার ডলারের কাছাকাছি।
“শুধূ মাথাপিছু আয় বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ যেমন এগিয়েছে তেমনিভাবে অর্থনীতির অন্যান্য সুচকও তাৎপর্যপূর্ণ অগ্রগতি এসেছে। দেশে অর্থনীতির আকার বেড়েছে। ইউরোপ আমেরিকার চেইন মলগুলোতে স্থান করে নেয়ার মত পণ্য রপ্তানি করছে বাংলাদেশ। বৈদেশিক বাণিজ্যে, আন্তর্জাতিক বাণিজ্যিক কোরামে বাংলাদেশ পরিচিতি পেয়েছে। বাজেটে বিদেশ নির্ভরতা কমেছে। গত অর্থ বছরে ৫০ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়ন করতে বিদেশ থেকে ঋণ নিতে হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। সামষ্টিক ক্ষেত্রে অর্থনীতির এই অগ্রগতি ব্যক্তি খাতে ও দেখা যায়। সাধারণ মানুষের জীবনযাত্রা নানা সীমাবদ্ধতার মধ্যেও অনেক এগিয়েছে। সাধারণ গার্মেন্ট শ্রমিক অথবা শ্রমজীবি কৃষি বা শিল্প মজুর, নগর মহানগরের রিক্সা চালক যাদের খালি পায়ে, ছেঁড়া জামায় শ্রম বিক্রি করতে দেখা যেত, তাদের যে অবস্থার পরিবর্তন ঘটেছে। সাধারণভাবে ক্রয়ক্ষমতা বৃদ্ধির কারণে অভ্যন্তরীণ বাজার বড় হয়েছে। নানা শিল্প গড়ে উঠেছে অভ্যন্তরীণ চাহিদাকে কেন্দ্র করে।”

আজকের বাংলাদেশ

বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। এখন বাংলাদেশ নিজে সক্ষম হচ্ছে ১৮ কোটি মানুষের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে। এখন খাদ্যের প্রধান চাউল উৎপাদনে বাংলাদেশ একটি শক্তিশালী অবস্থানে। শুধূ চাল উৎপাদন নয়, মাছ, শাক-সবজি, গম, পেয়াজ, রসুন, ডাল এবং নানা ফল উৎপাদনে আমরা বেশ ভাল অবস্থানে রয়েছি।
এক সময় ভারতবর্ষের অনেকে বঙ্গভঙ্গ জন্য বেশ হৃদয় বিদারক বিবরণ দিয়ে নিজেদের বক্তব্য রেখেছেন। তাদের শুরুতে উমাকান্ত হাজারী বক্তব্য থেকে ভারতবর্ষের একটি সম্প্রদায়ের মনের কথা প্রকাশিত হয়েছে। পরবর্তী ১০০ বছর পর আমাদের জীবনে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। তাই উল্লিখিত ১ শত বছর পর উক্ত জাতীয় দৈনিকে যে নিবন্ধ প্রকাশিত হয়েছে, তাতে দেখা যায় আমাদের উন্নতি, অগ্রগতি কেউ আটকে রাখতে পারে নাই। মুসলিম জাতি হিসাবে আমরা যে একটি সক্ষম জাতি, তার প্রমাণ আমরা আমাদের রাষ্ট্রে অনেক সীমাবদ্ধতা থাকার শর্তে আমরা উন্নতির দিকে অগ্রসর হচ্ছি। আমাদের মধ্যে দৈন্যতা রয়েছে, আমাদের মধ্যে দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি রয়েছে প্রচুর।
২০০৪ সালে ঢাকায় উক্ত পত্রিকায় আরও লেখা হয়েছেÑ
“সামাজিক উন্নয়নে বাংলাদেশ বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে”। স্বাধীনতার পর বাংলাদেশকে ‘বাস্কেট কেজ’ হিসাবে চিহ্নিত করা হয়েছিল সেই বাংলাদেশকে অনুসরণ করে আফ্রিকান দেশসমূহকে এগিয়ে যাওয়ার আহŸান জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব কফি আনান। ৩০ বছর আগেও এ দেশের মানুষের গড় আয়ু যেখানে ৪০ বছরের কোঠায় ছিল তা এখন ৭০ পেরিয়ে গিয়েছে। শিশু মৃত্যুর হার, স্বাক্ষরতা, স্কুলে ভর্তি, বিশুদ্ধ খাবার পানি প্রাপ্তি, স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার, মাথাপিছু জ্বালানি ব্যবহার, মাথাপিছু ফোন বা মোবাইল এসব বিবেচনায় ৩ দশকে ব্যাপক অগ্রগতি হয়েছে।
“আবহাওয়া নির্ভর বাংলাদেশের কৃষি জাপান-ভিয়েতনামের মতো উন্নতি করতে পারিনি”। তবে ৩০ বছর আগে ৭ কোটি মানুষের জন্য যে খাদ্য ঘাটতি ছিল এখন জনসংখ্যা দ্বিগুণের বেশী হওয়ার পরও সে ঘাটতি শেষ হয়ে স্বনির্ভরতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট ‘সুপার রাইচ’ গবেষণায় অনেক দূর এগিয়েছে। এ ক্ষেত্রে সাফল্যে বাংলাদেশকে চাল রফতানিকারক দেশে পরিণত করতে পারে। মৎস্য ও পশুসম্পদ খাতেও বাংলাদেশ পিছিয়ে নেই। ভেতরে ভেতরে মৎস্য চাষে বিপ্লব এসেছে। প্রায় প্রতি বছর ৬০ থেকে ৭০ টাকা কেজিতে মুরগি পাওয়া যায়। চাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি পেলেও ডলারের হিসাব করলে দামের বড় ধরনের হেরফের দেখা যায় না। মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে অনেক, তবে তা মূলত টাকার চলতি মূল্যে। এ কারণে সম ক্রয়ক্ষমতা অনুপাতে আয় ডলারের নমিনাল হিসেবের চেয়ে বেশী বেড়েছে।
“সাড়ে ৩ দশকে সমাজ ও সংস্কৃতিতে পরিবর্তন এসেছে”। এক সময় গ্রামের পর গ্রামে শিক্ষিত মানুষ পাওয়া ছিল অনেক ক্ষেত্রে ভাগ্যের ব্যাপার। এখন ঘরে ঘরে শিক্ষিত মানুষ পাওয়া যায়। শিক্ষার সাথে সাথে উন্নত সংস্কৃতিরও বিকাশ হচ্ছে। টেলিভিশনের সাদা কালো মুখ থেকে রঙিন টেলিভিশন, আরও পরে স্যাটেলাইট যুগ এসেছে সংস্কৃতি ক্ষেত্রে। সংস্কৃতির এ খোলা দরজায় সব কিছু ভাল এসেছে এমন নয়, বরং অনেক ক্ষেত্রে অবক্ষয় ও অপসংস্কৃতির দোরগোড়ায় পৌছেছে। প্রযুক্তি মঙ্গল জয়ের শক্তি যেমন মুঠোয় আনে, তেমনি পারমাণবিক ধ্বংসের ক্ষমতা ও আয়ত্তে এনে দেয়। একইভাবে বাংলাদেশের সংস্কৃতির রূপান্তরে দুটিই আমরা পেয়েছি।
“যোগাযোগ ও তথ্য প্রযুক্তিতেও বিস্ময়কর পরিবর্তন এসেছে”। কয়েক দশক ধরে স্থির টেলিফোন যেখানে ৫ লাখের নিচে ছিল সেখানে মাত্র এক দশকে মোবাইল ফোনের সংযোগ ৩০ লাখ ছাড়িয়ে গেছে। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যে ৫ মিনিট কথা বলতে আগে যেখানে ৩০০ টাকা থেকে ৪০০ টাকা প্রয়োজন হতো এখন তা সারা যায় ৫০ থেকে ৬০ টাকায়। কম্পিউটার প্রযুক্তির দ্রæত বিস্তৃতি ঘটেছে দেশে। এর প্রভাব সার্বিক জীবনযাত্রায়ও পড়েছে।
“আইন শৃঙ্খলা পরিস্থিতিতেও পরিবর্তন এসেছে গত সাড়ে তিন দশকে”। এ পরিবর্তন ঘটেছে নেতিবাচকভাবে। এই একটি ক্ষেত্রের নেতিবাচক পরিবর্তন অনেক ক্ষেত্রে অগ্রগতিকে রুদ্ধ করেছে। সন্ত্রাস, চাঁদাবাজি, খুন খারাবি অনেক বেড়েছে। স্বাধীনতা উত্তর অস্থির সময় বাদ দেয়া হলে বাংলাদেশের ১০০ বছরের ইতিহাসে এ ধরনের অবনতিশীল আইন শৃঙ্খলার প্রবণতা দেখা যায় না। তবে বিভিন্ন সময় এই অবনতির গতিরোধ করার চেষ্টা করা হয়েছে। কখনও চেষ্টা ফলপ্রসূ হয়েছে কখনও হয়নি।”
ঠিক সেই সময় অনেক লেখক, কবি, সাহিত্যিক, গবেষক দেশের নানা বিষয় উপর গবেষনামূলক প্রবন্ধ, কবিতা, গল্প, উপন্যাস লিখেছেন। রেডিও, টেলিভিশন, সিনেমা নাটকের মাধ্যমে আমাদের সমাজের নানা চিত্র জাতির সামনে তুলে ধরা হয়েছে। মানুষের চরিত্র, মানুষের চরিত্রের অধপতেরন নমুনা নানাভাবে সমাজে সচেতন মানুষের মধ্যে সংশোধনের তুলে ধরা হয়েছে। মানুষ মানুষকে সংশোধনের জন্য বলছে, সংশোধন হলে ভাল মানুষ হওয়ার উপদেশ দিচ্ছে। কিন্তু সমাজের বৃহত্তর একটি অংশ হেদায়েতকারীদের বক্তব্য কোনক্রমেই কান দিচ্ছে না। বেপরোয়াভাবে মানুষ চলেছে। বিশেষ করে আমাদের তরুণ সমাজ সবচেয়ে বেশী পরিমাণ মন্দ কাজে জড়িত হয়ে পড়ছে। আমাদের নাটক, সিনেমা এবং টিভির নানা অনুষ্ঠানে নারীদের দেহ যেভাবে প্রদর্শিত হচ্ছে তা কোনক্রমেই ঈমানদার মানুষের জন্য কাম্য নয়। এই অবস্থার একদিন পরিবর্তন হবে ইনশাল্লাহ।
এই পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করে আমার আর এক বন্ধু, চিন্তাশীল ব্যক্তি, গবেষক, প্রবীণ সাংবাদিক মাসুৃমুর রহমান খলিলী ২৫শে অক্টোবর ২০০৪ সালে তার এক নিবন্ধ “বদলে যাচ্ছে বাংলাদেশ” লিখেছেন ঃ
“এত কিছুর পরও বাংলাদেশের মানুষ কি স্বপ্ন দেখতে পারে না : এক উন্নত ভবিষ্যতের? এ প্রশ্ন আজ অনেকের। এই জিজ্ঞাসার ইতিবাচক জবাবই এগিয়ে দিতে পারে এ দেশের মানুষকে, এ দেশÑ এ ভূখন্ডকে।”

আমার বাংলাদেশ

সকলের ধারণা, ইচ্ছা, আকাক্সক্ষাকে ভুল প্রমাণিত করে ভারতবর্ষকে বিভক্ত আমাদের জন্য কল্যাণকর হয়েছে। উমা কান্ত হাজারীর ‘বঙ্গভঙ্গ’ হওয়ার পর যে অভিব্যক্তি প্রকাশ করেছেন তা এখন ভুল প্রমাণিত। এমনকি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বঙ্গভঙ্গ’ নিয়ে যে বক্তব্য তাও আজ অসার প্রমাণিত। তা আমাদের জন্য কল্যাণ বয়ে এনেছে। তারই ফলশ্রæতিতে আজকের আমাদের স্বাধীন প্রিয় বাংলাদেশ।আজকের বাংলাদেশ নতুন এক বাংলাদেশ।
১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে। সাড়ে সাত কোটি মানুষ নিয়ে আমাদের যাত্রা শুরু ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের মাধ্যমে। নতুন এক দেশ হিসাবে শূন্য থেকে আজকের বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০৩০ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ পদার্পণ করার কর্মপরিকল্পনা রয়েছে। কিন্তু আজকের করোনা (কোভিড-১৯) আমাদের অগ্রযাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বিগত ২৬শে মার্চ ২০ থেকে বাংলাদেশ সকল রকমের অর্থনৈতিক কর্মকান্ড বন্ধ হয়ে গিয়েছে। দীর্ঘ আড়াই মাস সকল অর্থনৈতিক কর্মকান্ড বন্ধ থাকার পর ৩০শে মে ২০ সরকার আবার সাধারণ ছুটি (লকডাউন) বাতিল করে স্বাভাবিক কর্মকান্ড চালু করার সুযোগ করে দেয়
করোনা পরিস্থিতি আমাদের অর্থনীতিকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। শত বাধা ও আমলাতান্ত্রিক জটিলতা থাকার শর্তেও দেশ এগিয়ে চলেছে। আমাদের সমাজ ও রাষ্ট্রের নানান খাতে চরম আকার নৈরাজ্য, অনিয়ম, দুর্নীতি, ঘুষ বাণিজ্য, চাঁদাবাজি থাকা শর্তেও আমাদের যুব সমাজ এগিয়ে চলেছে। আমাদের তরুণ সমাজ অত্যন্ত পরিশ্রমী, কর্মঠ, দেশ প্রেমিক। একদিন আমাদের মাঝে সৎ নিষ্ঠাবান, দেশপ্রেমিক ও নিবেদিত নেতৃত্ব আসবেÑ যার মাধ্যমে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে।

The post আজকের বাংলাদেশ<br>আমার বাংলাদেশ appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/todays-bangladesh-my-bangladesh/feed/ 0