বিশ্ব Archives - চিন্তা ভাবনা https://chintavabna.com/tag/বিশ্ব/ দেশ ও মানুষের জন্য নিবেদিত Fri, 13 Jun 2025 13:42:31 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.3 https://chintavabna.com/wp-content/uploads/2023/09/cropped-cropped-cropped-cropped-chintavabna_logo-3-70x70.png বিশ্ব Archives - চিন্তা ভাবনা https://chintavabna.com/tag/বিশ্ব/ 32 32 বিদেশী বিনিয়োগে উৎসাহ বেশী https://chintavabna.com/foreign-investment-interest-in-bangladesh/ https://chintavabna.com/foreign-investment-interest-in-bangladesh/#respond Fri, 13 Jun 2025 13:42:28 +0000 https://chintavabna.com/?p=994 দেশে বিনিয়োগের বড় খরা চলছে। এই অবস্থার কবে উন্নতি হবে তা নিশ্চিত বলা যায় না। তবে ধারণা করা হচ্ছে সময় লাগবে। দেশী বিদেশী বিনিয়োগ আসতে…

The post বিদেশী বিনিয়োগে উৎসাহ বেশী appeared first on চিন্তা ভাবনা.

]]>
দেশে বিনিয়োগের বড় খরা চলছে। এই অবস্থার কবে উন্নতি হবে তা নিশ্চিত বলা যায় না। তবে ধারণা করা হচ্ছে সময় লাগবে। দেশী বিদেশী বিনিয়োগ আসতে আরও একটু সময় লাগবে বলে মনে হচ্ছে। বড় সঙ্কট আস্থার। দ্বিতীয় সঙ্কট ব্যাংকিং খাতের। তৃতীয় সমস্যা হচ্ছে জ্বালানী ও বিদ্যুতের ঘাটতি।
কিছুদিন পূর্বে দেশী বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার জন্য ঢাকায় বেশ ভালো রকমের উন্নতমানের তথা উপস্থাপনা বেশ চমৎকার এমনি এক বিনিয়োগ সম্মেলন হয়ে গেলো। কিছু কিছু বিনিয়োগ হয়েছে। বেশ কিছু বিনিয়োগের প্রস্তাবনা ও এসেছে। তবে অনেক প্রশ্ন। অনেক সমাধানের আশার বাণী শোনানো হয়েছে। ধীরে ধীরে হয়তো বরফ গলবে মনে হয়।

বিনিয়োগ ও কর্মসংস্থান : কর্মসংস্থানের প্রধান চালিকা শক্তি বিনিয়োগ। যত বেশি বিনিয়োগ, তত বেশি উৎপাদন এবং সেই অনুপাতে তৈরি হয় কর্মসংস্থান। বাংলাদেশে এই বিনিয়োগের ক্ষেত্রে দেশি-বিদেশি উভয় ধরনের বিনিয়োগই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পরিসংখ্যান বলছে, কর্মসংস্থান তৈরিতে বিদেশি বিনিয়োগের চেয়ে দেশীয় বিনিয়োগের অবদান বেশি।
যদিও বিদেশি বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে বেশি সুযোগ-সুবিধা পান, এই অভিযোগ রয়েছে। এ নিয়ে দেশি বিনিয়োগকারীদের মধ্যেও আছে হতাশা। তা সত্ত্বেও বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন বিশ্লেষকেরা। কারণ, বিদেশি বিনিয়োগে কর্মসংস্থান কম হলেও নতুন প্রযুক্তি জ্ঞান, শোভন কর্মসংস্থান, মানসম্মত পণ্য তৈরিতে বিদেশি প্রতিষ্ঠানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের বিনিয়োগে প্রতিযোগিতাও বৃদ্ধি পায়।
বিডার বিনিয়োগবিষয়ক পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯-১০ সালে প্রায় ৩৯৩ কোটি মার্কিন ডলারের দেশি বিনিয়োগের বিপরীতে কর্মসংস্থান হয়েছে ২ লাখ ৯১ হাজার ৪১৮ জনের। একই বছর ৮৯ কোটি ডলারের বিদেশি বিনিয়োগের বিপরীতে কর্মসংস্থান হয় ৩৯ হাজার ২৪৫ জনের। আর ২০২০-২১ সালে ৬৬৬ কোটি ৬৯ লাখ ডলারের দেশি বিনিয়োগের বিপরীতে কর্মসংস্থান হয়েছে ১ লাখ ৬০ হাজার ১০০ জনের। তার বিপরীতে প্রায় ১০৬ কোটি ডলারের বিদেশি বিনিয়োগের বিপরীতে কর্মসংস্থান হয় ২০ হাজার ৬৮৬ জনের। ২০০৯-১০ থেকে ২০২০-২১ সাল পর্যন্ত মোট ৫৭৫ কোটি ডলারের স্থানীয় ১২ বছরে ১০ হাজার ৫৭৫ বিনিয়োগের বিপরীতে কর্মসংস্থান হয়েছে প্রায় ২৮ ৫ হাজার ৯৪৩ লাখ ১৮ হাজার জনের। একই সময় কোটি ডলারের বিদেশি বিনিয়োগের বিপরীতে কর্মসংস্থান হয় প্রায় ৫ লাখ ৪৬ হাজার জনের।
বিডার তথ্য অনুযায়ী, বিদেশি বিনিয়োগে এ দেশে আনুষ্ঠানিক খাতে একজনের কর্মসংস্থানে ৯৩ হাজার ৪২৮ ডলার বিনিয়োগ করতে হয়। তার বিপরীতে একজনের কর্মসংস্থান তৈরিতে স্থানীয় বিনিয়োগ লাগে ৩৭ হাজার ৫২৮ ডলার। অর্থাৎ কর্মসংস্থানে দেশি বিনিয়োগের তুলনায় একজনের বিদেশি বিনিয়োগ লাগে আড়াই গুণ বেশি।
বিদেশি বিনিয়োগে কম কর্মসংস্থান হলেও বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, বিদেশি বিনিয়োগে দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়ে। রপ্তানি বৃদ্ধি পায়। অবকাঠামো উন্নয়ন হয়। তাই দেশি বা বিদেশি বিনিয়োগ কখনো একে অপরের প্রতিপক্ষ নয়, বরং পরিপূরক।

বিদেশি বিনিয়োগের দুরবস্থা : বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫, অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্বর) দেশে প্রকৃত বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে ২১ কোটি ৩০ লাখ ডলারের। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৭৪ কোটি ৪০ লাখ ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে প্রকৃত বিদেশি বিনিয়োগ ৫৩ কোটি ১০ লাখ ডলার বা ৭১ শতাংশের বেশি কমেছে।
স্থানীয় বিনিয়োগ থেকে যে মুনাফা হয়, তা সাধারণত দেশেই থাকে এবং পুনর্বিনিয়োগ হয়। আর বিদেশি কোম্পানিগুলো। নিজ দেশে ফেরত নিয়ে মুনাফার একটি বড় অংশ সেই যায়। কারণে স্থানীয় বিনিয়োগে যে পরিমাণ কর্মসংস্থান হয়, বিদেশি বিনিয়োগে ততটা হয় না।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বিডার বিনিয়োগবিষয়ক সম্মেলনে আইএফসি প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে পাঁচটি বড় বাধা চিহ্নিত করা হয়। সেগুলো হচ্ছে বিদ্যুতের সমস্যা, অর্থায়নের সীমিত সুযোগ, দুর্নীতি, অনানুষ্ঠানিক খাতের আধিক্য ও উচ্চ করহার।

দেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈষম্য : দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অভিযোগ, দেশে ব্যাংকঋণের সুদহার বেশি, যদিও বিদেশি বিনিয়োগকারীরা বিদেশ থেকে কম সুদে ঋণ আনতে পারেন। সেই সঙ্গে তাঁরা মুনাফা অন্য দেশে নিয়ে যেতে পারেন; বাংলাদেশের স্থানীয় বিনিয়োগকারীরা সাধারণত অন্য দেশে বিনিয়োগ করতে পারেন না। করতে চাইলে নানা সংস্থা থেকে অনুমোদন নিতে হয়। সেই কারণে বিদেশিদের তুলনায় দেশি উদ্যোক্তাদের বেশি প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়।
স¤প্রতি বিডা আয়োজিত বিনিয়োগ সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ সমস্যার সমাধান নিয়ে নানা কথা বলা হয়েছে। এসব সমস্যা সমাধানে কিছু উদ্যোগও নেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় বিনিয়োগকারীদের সমস্যার সমাধানে এ ধরনের উদ্যোগ কম।
বর্তমানে দেশে সামগ্রিকভাবে যে পরিবেশ বিরাজ করছে, তা বিনিয়োগের জন্য অনুক‚ল নয় সম্প্রতি বিডা এত ঘটা করে বিনিয়োগ সম্মেলন করল, কিন্তু সেই সম্মেলনের পরপরই শিল্পে গ্যাসের দাম বাড়ানো হলো। এমনকি নতুন দামে গ্যাস দেওয়া হবে বলে অনেক দিন ধরে গ্যাসের নতুন সংযোগ দেওয়া হচ্ছে না।
স্থানীয় বিনিয়োগ না বাড়লে বিদেশি বিনিয়োগ বাড়বে না। স্থানীয় হোক বা বিদেশি হোক, বিনিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতি ধারাবাহিকতার নিশ্চয়তা খুবই জরুরি। দুটি ক্ষেত্রেই বাংলাদেশে সমস্যা রয়েছে। এ কারণে দীর্ঘদিন ধরে বিনিয়োগে স্থবিরতা।
দেশের বিদ্যমান অস্থিতিশীল পরিবেশ বিনিয়োগের জন্য অনুকূল নয়। এ পরিস্থিতিতে দেশি বিনিয়োগকারীরা আস্থা না পেলে বিদেশি বিনিয়োগকারীরাও আস্থা পাবেন না। বিদ্যমান এই অনিশ্চয়তা থেকে উত্তরণে গণতান্ত্রিক উত্তরণের রূপরেখা প্রয়োজন। সংস্কার কবে নাগাদ করা হচ্ছে, এরপর যাঁরা ক্ষমতায় আসবেন, তাঁরা বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে কী ব্যবস্থা নেবেন- এসব বিষয় বোঝার জন্য বিনিয়োগকারীরা মুখিয়ে আছেন।

বিনিয়োগে বড় বাধা : সকলে আমরা চাই দেশে বিপুল সংখ্যক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠুক। বিনিয়োগ বাড়–ক। কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি হোক। কিন্তু বাধা অনেক।

১. বিদ্যুৎ ও জ্বালানী : দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা রয়েছে ১৭০০ মেঘাওয়াট। উৎপাদন ক্ষমতা রয়েছে ১৩০০ মেঘাওয়াট থেকে ১৫০০ মেগাওয়াট। ঘাটতি রয়েছে ২০০ মেগাওয়াট। আরও বেশি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলে বিদ্যুতের ঘাটতি আরও বেড়ে যাবে।
অন্যদিকে বাংলাদেশে গ্যাসের বর্তমান চাহিদা রয়েছে ৪১০ কোটি ঘনফুট। গ্যাস উৎপাদিত হচ্ছে ৩৮০ কোটি ঘনফুট। ঘাটতি রয়েছে ১১০ কোটি ঘনফুট। দীর্ঘদিন ধরে দেশে গ্যাস উৎপাদনের জন্য কুপ খনন বন্ধ রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিগত সরকার আমলে হয়ে পড়ছিল একটি আমদানীকারক সংস্থা বা এজেন্ট। অথচ এই প্রতিষ্ঠানের মূল কাজ ছিল গ্যাস আবিষ্কার উত্তোলন ও বিতরণ। এই কাজটি না করে প্রতিষ্ঠানটি দুর্বল ও অকেজো হয়ে পড়েছে। সমুদ্রে আমাদের গ্যাসের সন্ধানের কাজ এখনও শুরু করা যায়নি।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বিডার বিনিয়োগবিষয়ক সম্মেলনে আইএফসি প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে পাঁচটি বড় বাধা চিহ্নিত করা হয়। সেগুলো হচ্ছে বিদ্যুতের সমস্যা, অর্থায়নের সীমিত সুযোগ, দুর্নীতি, অনানুষ্ঠানিক খাতের আধিক্য ও উচ্চ করহার।

দেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈষম্য : দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অভিযোগ, দেশে ব্যাংকঋণের সুদহার বেশি, যদিও বিদেশি বিনিয়োগকারীরা বিদেশ থেকে কম সুদে ঋণ আনতে পারেন। সেই সঙ্গে তাঁরা মুনাফা অন্য দেশে নিয়ে যেতে পারেন; বাংলাদেশের স্থানীয় বিনিয়োগকারীরা সাধারণত অন্য দেশে বিনিয়োগ করতে পারেন না। করতে চাইলে নানা সংস্থা থেকে অনুমোদন নিতে হয়। সেই কারণে বিদেশিদের তুলনায় দেশি উদ্যোক্তাদের বেশি প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়।
স¤প্রতি বিডা আয়োজিত বিনিয়োগ সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ সমস্যার সমাধান নিয়ে নানা কথা বলা হয়েছে। এসব সমস্যা সমাধানে কিছু উদ্যোগও নেওয়া হয়েছে। কিন্তু স্থানীয় বিনিয়োগকারীদের সমস্যার সমাধানে এ ধরনের উদ্যোগ কম।
বর্তমানে দেশে সামগ্রিকভাবে যে পরিবেশ বিরাজ করছে, তা বিনিয়োগের জন্য অনুক‚ল নয় স¤প্রতি বিডা এত ঘটা করে বিনিয়োগ সম্মেলন করল, কিন্তু সেই সম্মেলনের পরপরই শিল্পে গ্যাসের দাম বাড়ানো হলো। এমনকি নতুন দামে গ্যাস দেওয়া হবে বলে অনেক দিন ধরে গ্যাসের নতুন সংযোগ দেওয়া হচ্ছে না।
স্থানীয় বিনিয়োগ না বাড়লে বিদেশি বিনিয়োগ বাড়বে না। স্থানীয় হোক বা বিদেশি হোক—বিনিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতি ধারাবাহিকতার নিশ্চয়তা খুবই জরুরি। দুটি ক্ষেত্রেই বাংলাদেশে সমস্যা রয়েছে। এ কারণে দীর্ঘদিন ধরে বিনিয়োগে স্থবিরতা।
দেশের বিদ্যমান অস্থিতিশীল পরিবেশ বিনিয়োগের জন্য অনুকূল নয়। এ পরিস্থিতিতে দেশি বিনিয়োগকারীরা আস্থা না পেলে বিদেশি বিনিয়োগকারীরাও আস্থা পাবেন না। বিদ্যমান এই অনিশ্চয়তা থেকে উত্তরণে গণতান্ত্রিক উত্তরণের রূপরেখা প্রয়োজন। সংস্কার কবে নাগাদ করা হচ্ছে, এরপর যাঁরা ক্ষমতায় আসবেন, তাঁরা বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে কী ব্যবস্থা নেবেন- এসব বিষয় বোঝার জন্য বিনিয়োগকারীরা মুখিয়ে আছেন।

২) অর্থায়ন ও ব্যাংকিং খাত : বিনিয়োগের জন্য আর্থিক বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে বিনিয়োগ ব্যাংকগুলো অনেকটা দুর্বল ভ‚মিকায় রয়েছে বিগত সরকারের আমলে পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিসহ ১০টি ব্যাংকে লুটতরাজের মাধ্যমে পঙ্গু করে ফেলা হয়েছে। এস আলম, বেক্সিমকো, হলমার্কসহ বহু প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকগুলো থেকে নামে-বেনামে ঋণ নিয়ে বিদেশে অর্থ পাচার করেছে। দেশের অর্থ পাচার করে এস আলম ও সামিট পাওয়ার সিঙ্গাপুরে শ্রেষ্ঠ ধনীর তালিকায় স্থান পেয়েছে। অর্থ লুটের ফলে ব্যাংকসমূহ সত্যিকার বিনিয়োগকারীকে ঋণ দিতে ব্যর্থ হচ্ছে। তাই দেশী বিনিয়োগে ভাটা পড়েছে। দেশী বিনিয়োগ না হওয়ার কারণে বিদেশী বিনিয়োগ ও বেশ হ্রাস পেয়েছে। তাছাড়া রাজনৈতিক অনিশ্চয়তার ফলে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসেনি। দুর্বল আর্থিক খাত দিয়ে কোন দেশে বিনিয়োগ হয় না। যার ফলে উৎপাদন হ্রাস পায়। কর্মসংস্থান বৃদ্ধি পায় না। বেকারত্ব বৃদ্ধি পেতে থাকে। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে ব্যাংকিং খাতকে আসল স্থানে ফিরে আনতে হবে।

৩. দুর্নীতি ও অনিয়ম : বিগত স্বৈরশাসক ১৬ বছর ধরে এক নাগাড়ে দেশকে দুর্নীতি ও অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত করেছে। দুর্নীতি মানে বাংলাদেশ। অনিয়ম মানে বাংলাদেশ। এই চিত্র গ্রাম থেকে শহর, সর্বত্র ছড়িয়ে পড়েছে। দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণিজ্য ছাড়া সরকারের কোন প্রতিষ্ঠানে কাজ করা যায় না। তাই আমাদের দেশে ব্যবসার খরচ অনেক বেশি হয়ে পড়ে। পণ্যের মূল্য বৃদ্ধি অনেক কারণের মধ্যে দুর্নীতি, ঘুষ অন্যতম।
দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণিজ্য বন্ধ করতে হলে সরকারকে কঠোর হতে হবে। এই জন্য প্রয়োজন রাজনৈতিক সিদ্ধান্ত। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিসহ কর্তা ব্যক্তিদের ব্যক্তিগতভাবে সৎ ও দেশপ্রেমিক হবে। মাথা ঠিক না হরে দেহের অন্যান্য অঙ্গ কোনক্রমে ভাল হতে পারে না। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে দুর্নীতি হ্রাস করার উদ্যোগ গ্রহণ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হতে হবে। দুর্নীতি ও নিয়মের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে হবে। দ্রুত বিচার ব্যবস্থা করতে হবে। সর্বত্র সাধনের শাসন কায়েম করতে হবে। আইনকে সকলের জন্য সমান ব্যবস্থায় নিয়ে আসতে হবে।

৪. উচ্চ কর হার ও সুদের আধিক্য : বাংলাদেশে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক কর হার অনেক বেশি। প্রায় ৪৫ শতাংশ কর আমাদের দিতে হয়। অধিক কর প্রদানের কারণে বিনিয়োগে অর্থ আর থাকে না। কর অধিক হওয়ার ফলে ব্যবসায়ীদের দুর্নীতির আশ্রয় নিতে হবে। কর, ভ্যাটসহ নানা করের জালে ব্যবসায়ীগণ বন্দি। এই অবস্থার পরিবর্তন দরকার। অন্যদিকে লক্ষ লক্ষ ব্যবসায়ী ও ব্যক্তি করের আওতার বাইরে রয়েছে। যে কর দেয় তাকে আরও বেশি করে কর আদায়ের জন্য নানাভাবে হয়রানি করা হয়। ভ্যাটের আওতা বৃদ্ধির ফলে পণ্য উৎপাদনের খরচ বৃদ্ধি পেয়েছে। প্রতিটি বিষয়ে ভ্যাট দিতে হয়। তাও ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত। অধিক ভ্যাট আরোপে বিনিয়োগে ভাটা পড়েছে।
সুদের কাহিনী আর কি বলবো! বর্তমানের ব্যাংকে সুদের হার ১৮ শতাংশে উঠেছে। এমন উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসা করা খুবই কঠিন। তাই বিনিয়োগে খরা ধরেছে। ব্যাংকের সুদের হার ৯ শতাংশের নীচে নিয়ে আসতে হবে। কৌশল ও নীতি সহযোগিতার মাধ্যমে এই কাজটি করা উচিত।

৫. বিদ্যুত ও গ্যাসের মূল্য বৃদ্ধি ও নীতি সহযোগিতা : নীতি সহযোগিতা বিনিয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘন ঘন নীতি পরিবর্তনে বিনিয়োগকারীগণ সমস্যার সম্মুখীন হন। বিশেষ করে ঘন ঘন বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি বিনিয়োগে বড় বাধা। তাতে দীর্ঘমেয়াদী প্রজেক্ট চালানো কঠিন হয়। উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধি পায়। প্রতিবেশী বা অন্য কোন দেশের পণ্যের সঙ্গে আমরা ব্যবসা করতে কঠিন হয়। দীর্ঘমেয়াদী নীতি সহযোগিতা খুবই জরুরী। নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ শিল্পের জন্য অত্যাবশ্যক।

৬. জাতীয় নির্বাচন ও রাজনীতি : রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগের প্রধান শর্ত। বিনিয়োগকারীগণ স্থিতিশীল, দীর্ঘ মেয়াদি সরকার চায়। তাই বিনিয়োগ বৃদ্ধির স্বার্থে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন। দীর্ঘ মেয়াদি নির্বাচিত সরকার প্রয়োজন। তাই সকল দলের অংশগ্রহনে নিরপেক্ষ স্বচ্ছ একটি নির্বাচিত সরকার প্রয়োজন। তবেই দেশী বিদেশী বিনিয়োগ দেশে আসবে। কর্মসংস্থান সৃষ্টি হবে। বেকারত্ব কমবে। দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। রাজনৈতিক ঐক্য স্থায়ী হবে।

The post বিদেশী বিনিয়োগে উৎসাহ বেশী appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/foreign-investment-interest-in-bangladesh/feed/ 0
চীনের প্রেসিডেন্ট : সি চিন পিং সবচেয়ে প্রভাবশালী নেতা https://chintavabna.com/xi-jinping-most-influential-leader/ https://chintavabna.com/xi-jinping-most-influential-leader/#respond Fri, 07 Apr 2023 13:10:34 +0000 https://chintavabna.com/?p=843 চীনের প্রেসিডেন্ট হলেন সি চিন পিং। এইটি তার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। চীনের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদ নিশ্চিত করে…

The post চীনের প্রেসিডেন্ট : সি চিন পিং সবচেয়ে প্রভাবশালী নেতা appeared first on চিন্তা ভাবনা.

]]>
চীনের প্রেসিডেন্ট হলেন সি চিন পিং। এইটি তার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। চীনের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদ নিশ্চিত করে নতুন নজির গড়েছেন সি চিন পিং। গত ১০ মার্চ ,২০২৩ শুক্রবার পার্লামেন্ট অধিবেশনে আরও এক মেয়াদের জন্য তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এর মধ্যে দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে নিজের নিয়ন্ত্রণ আরও পোক্ত করলেন সি। এমন সময় তৃতীয় মেয়াদে তিনি দায়িত্ব গ্রহণ করছেন। যখন করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট মন্দা থেকে চীন ঘুরে দাঁড়াচ্ছে এবং দেশটির ওপর ক‚টনৈতিক চ্যালেঞ্জ বাড়ছে। চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) সদস্য প্রায় তিন হাজার। গ্রেট হলে অনুষ্ঠিত অধিবেশনে সদস্যরা সর্বসম্মতভাবে ৬৯ বছর বয়সী এই নেতাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন। এই নির্বাচনে আর কোনো প্রার্থী ছিল না।

এক দশক আগে ক্ষমতায় আসেন সি। এরপর থেকে তিনি চীনকে আরও কর্তৃত্ববাদী ব্যবস্থার দিকে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। সি আরও পাঁচ বছরের জন্য নিজের ক্ষমতার মেয়াদ বাড়িয়ে নিলেন। এমন সময় তিনি তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করছেন, যখন তাইওয়ান ইস্যু, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেওয়া, বাণিজ্য ও মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে চীনের বৈরিতা ক্রমে বাড়ছে।
অভ্যন্তরীণভাবেও নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে চীন। এর মধ্যে রয়েছে সির ‘শূন্য কোভিড-নীতি’ থেকে ঘুরে দাঁড়ানো, ভোক্তা ও ব্যবসায়ীদের ভঙ্গুর আস্থা এবং চীনের রপ্তানি পণ্যের দুর্বল চাহিদা। গত বছর চীনের প্রবৃদ্ধি ছিল মাত্র ৩ শতাংশ যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে কম। পার্লামেন্ট অধিবেশন চলাকালে চলতি বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা মাত্র ৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার।
যুক্তরাষ্ট্রভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান জেমসটাউন ফাউন্ডেশনের সিনিয়র ফেলো উইলি লাম বলেছেন, তৃতীয় মেয়াদে সি-কে অর্থনৈতিকে পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্ব দিতে হবে। কিন্তু তিনি যদি যা করছেন, সেটিই অব্যাহত রাখেন, যেমন বেসরকারি খাতের ওপর দল ও রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণ ও পশ্চিমাদের সঙ্গে সংঘাত, তাহলে তাঁর সফলতার সম্ভাবনা আশাব্যঞ্জক হবে না।’
সি তৃতীয় মেয়াদে নিশ্চিত করার পর প্রথম বিদেশি নেতা হিসেবে তাঁকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া গত বছর ইউক্রেনে হামলা চালানোর কয়েক দিন আগে এ দুই নেতা চীন ও রাশিয়ার মধ্যে ‘সীমাহীন অংশীদারত্বের’ ঘোষণা দিয়েছিলেন।
২০১৮ সালে মেয়াদের সীমা তুলে দেওয়ার মাধ্যম সি আরেক মেয়াদে দায়িত্ব গ্রহণের ক্ষেত্র প্রস্তুত করে রেখেছিলেন। তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের মাধ্যমে চীন প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মাও সে-তুংয়ের পর সবচেয়ে প্রভাবশালী নেতায় পরিণত হলেন তিনি।
অবশ্য প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক। গত বছরের অক্টোবরে আরও পাঁচ বছরের জন্য কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পুননির্বাচিত হয়ে সি তাঁর ক্ষমতার মূল অবস্থান পোক্ত করেছিলেন।

নতুন নেতৃত্ব
১০ই মার্চ ২৩ পার্লামেন্টে ভোটাভুটির সময় সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে সি-কে কথা বলতে দেখা যায়। শনিবার চীনের দ্বিতীয় সর্বোচ্চ পদটিতে তাঁর নিয়োগ নিশ্চিত ১১ই মার্চ ২৩ হয়। প্রধানমন্ত্রী হিসেবে অর্থনীতির বিষয়টি দেখভালের দায়িত্বে থাকবেন সাংহাইয়ের এই দলীয় প্রধান ও সির মিত্র।
এছাড়া উপপ্রধানমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অন্যান্য মন্ত্রী ও বিভিন্ন বিভাগের প্রধানসহ সির অনুমোদন দেয়া কর্মকর্তাদের সরকারি পদের জন্য নির্বাচিত কিংবা নিয়োগ দেয়া হয়।

সির সামনে চার চ্যালেঞ্জ
চীনের প্রেসিডেন্ট হিসেবে ঐতিহাসিক তৃতীয় মেয়াদ নিশ্চিত করেছেন সি চিন পিং। নতুন মেয়াদে তাঁর সামনে চারটি চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছে বার্তা সংস্থা এএফপি। যদিও এসব বিষয়ে প্রত্যাশিত অগ্রগতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ।

মন্থর অর্থনীতি
সির আগামী পাঁচ বছর মেয়াদে চীনের মন্থর অর্থনীতিই সম্ভবত প্রাধান্য পাবে। অবশ্য কমিউনিস্ট পার্টির নেতৃত্বে নিজের অনুগতদের জড়ো করার সিদ্ধান্তের ফলে প্রবৃদ্ধির চেয়ে তিনি নিজের মতাদর্শকে অগ্রাধিকার দিচ্ছেন কি না, সংশয় সৃষ্টি হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে গত বছর প্রবৃদ্ধি ছিল মাত্র ৩ শতাংশ। চলতি বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার যা কয়েক দশকের কম লক্ষ্যমাত্রাগুলোর একটি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা
সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের ক্রমশ অবনতি হচ্ছে। উভয় পক্ষ বাণিজ্য, মানবাধিকার ও কোভিডের উৎপত্তিসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বিরোধে জড়িয়েছে। যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনের বেলুন ভ‚পাতিত করা নিয়ে গত মাসে পূর্বঘোষিত বেইজিং সফর স্থগিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি রিঙ্কেন।

তাইওয়ান হুমকি
তাইওয়ানের সঙ্গে সম্প্রতি চীনের উত্তেজনা ব্যাপক বেড়েছে। এখন একজন ‘সাহসী’ সি সিদ্ধান্ত নিতে পারেন, স্বশাসিত গণতান্ত্রিক দ্বীপটি দখলে বেইজিংয়ের দীর্ঘদিনের উচ্চাকাঙ্ক্ষা পূরণের সঠিক সময় কোনটি। সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের প্রতি চীনের সামরিক শক্তি প্রদর্শন প্রকট হয়ে উঠেছে।

মানবাধিকার
সির অধীনে চীন থেকে নাগরিক সমাজ প্রায় মুছে গেছে বলা চলে। অনেক অ্যাকটিভিস্ট দেশ ছেড়েছেন। কোথাও সরকারের বিরোধিতা বলতে কিছু নেই। পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ে ১০ লাখ উইঘুরসহ অন্যান্য মুসলিম সংখ্যালঘুরা বন্দিশিবিরে রয়েছে। যুক্তরাষ্ট্রসহ কিছু পশ্চিমা দেশের আইনপ্রণেতারা এ নিপীড়নকে গণহত্যার সঙ্গে তুলনা করেছেন।

লি কিয়াং চীনের নতুন প্রধানমন্ত্রী:
চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত লি কিয়াং চীনের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেয়েছেন। দেশটির পার্লামেন্ট লি কিয়াং অধিবেশনে ভোটাভুটির পর তাঁর নিয়োগ চ‚ড়ান্ত করা হয়। বিদায়ী প্রধানমন্ত্রী লি কেছিয়াংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
চীনের প্রধানমন্ত্রী হিসেবে লি কিয়াংকে নিয়োগ দেওয়ার প্রস্তাব ছিল সি চিন পিংয়ের। পার্লামেন্ট অধিবেশনে সে প্রস্তাবটি পড়ে শোনানো হয়। তাঁর নিয়োগ চ‚ড়ান্ত করতে ন্যাশনাল পিপলস কংগ্রেসের (পার্লামেন্ট) ২ হাজার ৯০০-এর বেশি প্রতিনিধির মধ্যে ভোট হয়। ৬৩ বছর বয়সী এ নেতা প্রায় সবারই সমর্থন পেয়েছেন।
পার্লামেন্টে স্থাপিত একটি ইলেকট্রনিক স্ক্রিনে দেখা গেছে, লি ২ হাজার ৯৩৬ ভোট পেয়েছেন। মাত্র তিনজন প্রতিনিধি তাঁর নিয়োগের বিপক্ষে ভোট দিয়েছেন। আটজন ভোটদানে বিরত ছিলেন। ভোট চলার সময় ভেতরে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি।
পরে চীনের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন লি কিয়াং। চীনের সংবিধানের প্রতি অনুগত থাকার অঙ্গীকার করেন তিনি। সেচপাম্প স্টেশনের শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন লি কিয়াং। এরপর ধীরে ধীরে স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন পদে আসীন হন। একসময় সাংহাই শহরে কমিউনিস্ট পার্টিকে নেতৃত্ব দিয়েছেন লি কিয়াং।

শি চিনফিং:
শি চিনফিং গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি। অধিকন্তু তিনি একাধারে চীনের রাষ্ট্রীয় কেন্দ্রীয় সামরিক পরিষদের প্রধান, চীনের সাম্যবাদী দলের মহাসচিব এবং সাম্যবাদী দলের কেন্দ্রীয় সামরিক পরিষদের চেয়ারম্যান।
শি চিনফিং দীর্ঘকাল যাবত সক্রিয় ও চীনের সাম্যবাদী দলের প্রয়াত নেতা শি চুংশুনের সন্তান। চিনফিং তার জন্মস্থান ফুচিয়েন প্রদেশে রাজনৈতিক জীবনের সূচনা করেন। পরে তিনি পার্শ্ববর্তী চচিয়াং প্রদেশের দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। চিনফিং দলের কেন্দ্রীয় পর্যায়ের রাজনীতিতে আসেন পরে সাংহাইয়ের দলীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে।
শি চিনফিং দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান এবং রাজনৈতিক ও বাজার অর্থনীতির সংস্কার প্রসঙ্গে উদার নীতির জন্য খ্যাত। বর্তমান দায়িত্বসমূহ ও বিশেষ নীতির কারণে তাকে চীনের সাম্যবাদী দলের মহাসচিব মনোনীত করা হয়।

প্রাথমিক জীবন
শি চিনফিং ১৫ জুন ১৯৫৩ তারিখে বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস হনান প্রদেশের তেংচু জেলার শিয়িং শহরে। তিনি উত্তর চীনের শানসি প্রদেশে কমিউনিস্ট গেরিলা আন্দোলনের অন্যতম নেতা, পরবর্তীতে চীনের উপ-প্রধানমন্ত্রী শি জোংশুনের দ্বিতীয় সন্তান। চিনফিংয়ের জন্মগ্রহণের সময়ে জোংশুন কমিউনিস্ট পার্টির প্রপাগান্ডা বিভাগের প্রধান ছিলেন এবং পরে ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। চিনফিংয়ের ১০ বছর বয়সে তার বাবা কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ে রাজনৈতিক কোন্দলের শিকার হন এবং প্রতিহিংসাবশত বদলির ফলে হেনান প্রদেশের লুইয়াং শহরের একটি কারখানায় নিযুক্ত হন। ১৯৬৮ সালের সাংস্কৃতিক বিপ্লবের ফলে জোংশুন আবারও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন ও এবার গ্রেপ্তার হন, যখন চিনফিংয়ের বয়স ১৫। এসময়ে বাবার ছত্রচ্ছায়ার বাইরে আসতে বাধ্য চিনফিং মাও সেতুং-এর ডাউন টু দ্য কান্ট্রিসাইড (গ্রামের উদ্দেশ্যে যাত্রা) কর্মসূচীতে অংশ নেন ও ১৯৬৯ সালে শানসি প্রদেশের ইয়ানানে ইয়াঞ্চুয়ান শহরে বসবাস করতে যান। তিনি সেখানে কমিউনিস্ট পার্টির উৎপাদন বিষয়ক উপদলের প্রধান নিযুক্ত হন। ১৯৭৫ সালে তিনি যখন এই কর্মসূচি থেকে বেরিয়ে আসেন তখন তার বয়স মাত্র ২২ বছর। কর্মসূচিটিতে যোগ দেয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে চিনফিং এক সাক্ষাৎকারে বলেন- এটি একটি আবেগময় অভিজ্ঞতা ছিল। অংশ নেয়ার সময়ে আমাদের অন্যরকম এক মনোভাব ছিল। পরে যখন সাংস্কৃতিক বিপ্লবকে আর বাস্তবায়ন করা গেল না, তখন আমরা বুঝলাম আমরা আসলে একটা ঘোরের মাঝে ছিলাম।
চিনফিং ১৯৭৫ সালে রসায়ন প্রকৌশল অধ্যয়নের জন্য চীনের বিখ্যাত কিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৯৭৯ সালে উত্তীর্ণ হন। বিশ্ববিদ্যালয় থেকে বেরুবার পর তিনি তার বাবার রাজনৈতিক অনুসারী, তৎকালীন উপ-প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সামরিক পরিষদের মহাসচিব জেঙ্গ বিয়াওর সহকারী হিসেবে কাজ শুরু করেন। তিনি ১৯৮২ সাল পর্যন্ত এই দায়িত্বে বহাল ছিলেন। শি চিনফিং ১৯৮৫ সালে মার্কিন কৃষিব্যবস্থা বিষয়ে গবেষণারত একটি চীনা প্রতিনিধি দলের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মুস্কাটিন শহর ভ্রমণ করেন।

উত্থান
চিনফিং ১৯৭১ সালে কমিউনিস্ট ইয়ূথ লীগে যোগদান করেন এবং ১৯৭৫ সালে সেখান থেকে কমিউনিস্ট পার্টি অফ চায়নায় যোগ দেন। ১৯৮২ সালে দলের একজন সম্পাদক হিসেবে তাকে হাবেই প্রদেশের চেঙ্গডিং জেলায় পাঠানো হয়েছিল। রাজনৈতিক জীবনে চিনফিং চারটি প্রদেশে কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন- শানশি, হুপেই, ফুচিয়েন ও চচিয়াং।
চিনফিং ফুচিয়েন প্রদেশের ফুৎসু পৌর শহর কমিউনিস্ট পার্টির একাধিক পদে বহাল ছিলেন ও ১৯৯০ সালে ফুৎসু দলীয় বিদ্যালয়ের সভাপতি হন। ১৯৯৯ সালে তিনি ফুচিয়েন প্রদেশের ডেপুটি গভর্নর নিযুক্ত হন, এবং পরের বছর গভর্নর ঘোষিত হন। ফুচিয়েনের গভর্নর থাকাকালীন চিনফিং মুক্ত বাজার অর্থনীতিকে চাঙ্গা করার উদ্যোগ নেন এবং বিনিয়োগের জন্য তাইওয়ানের উদ্যোক্তাদেরকে আমন্ত্রণ করেন।
২০০০ সালের ফেব্রুয়ারীতে গভর্নর চিনফিং ও প্রদেশের দলীয় সম্পাদক চেন মিঙ্গয়ি বহুল আলোচিত ইয়ানহুয়া কেলেংকারি প্রসঙ্গে ব্যাখ্যা দিতে কমিউনিস্ট পার্টির শীর্ষ চার নেতা- তৎকালীন রাষ্ট্রপতি ও মহাসচিব জিয়াং জেমিন, প্রধানমন্ত্রী চু জুংচি, উপ-রাষ্ট্রপতি হু জিনতাও এবং প্রধান শৃঙ্খলা পরিদর্শক ওয়েই জিয়ানসিঙ্গের দ্বারা গঠিত একটি বোর্ডের সামনে উপস্থিত হন।
২০০২ সালে চিনফিং চচিয়াং প্রদেশের শীর্ষ একাধিক রাজনৈতিক ও সরকারি পদে নিযুক্ত হন। এ বছরই ভারপ্রাপ্ত গভর্নর থাকা অবস্থায় তিনি অর্থনৈতিকভাবে সফল এই উপকূলীয় প্রদেশটির কমিউনিস্ট পার্টির প্রধান নিযুক্ত হন।
শি চিনফিং ১৫তম সিপিসি কেন্দ্রীয় কমিটির একজন বিকল্প সদস্য হিসেবে নিযুক্ত হন। তিনি ১৬তম সিপিসি কেন্দ্রীয় কমিটিরও একজন সদস্য ছিলেন এবং এর মধ্য দিয়ে চীনের কেন্দ্রীয় রাজনৈতিক নেতৃত্বে তার প্রবেশ ঘটে।
চচিয়াং প্রদেশ, যেটি অর্থনৈতিকভাবে অত্যন্ত সফল ও অধুনা চীনের অর্থনৈতিক সাফল্যের কেন্দ্র হিসেবে বিবেচিত হয়, সেখানকার শীর্ষ রাজনীতিবিদ হিসেবে চিনফিং সেখানে স্বাস্থ্যকর অর্থনৈতিক পরিবেশ বজায় রাখার জন্য খ্যাতি অর্জন করেন। তার দায়িত্বপালনকালে প্রাদেশিক অর্থনীতিতে ১৪ শতাংশেরও বেশি হারে প্রবৃদ্ধি হয়েছিল। চচিয়াংয়ে দায়িত্ব পালনকালে চিনফিং দুর্নীতিবিরোধী কঠোর ও অকপট নেতা হিসেবে একই সাথে জাতীয় গণমাধ্যম ও কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্বের মনযোগে আসেন।
২০০৬ সালে একটি অর্থ কেলেংকারির সাথে জড়িত থাকার অভিযোগে সাংহাই কমিউনিস্ট পার্টি প্রধান চেন লিয়াঙ্গয়ুকে বহিষ্কার করা হলে তার জায়গায় পরের বছর চিনফিংকে সেখানে পাঠানো হয়। সাংহাইর দলীয় প্রধান, যেটি চীনের রাজনৈতিক কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ পদ হিসেবে বিবেচিত হয়, এখানে শি চিনফিংয়ের নিয়োগের ফলে তার উপর কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় শীর্ষ পর্যায়ের আস্থার বিষয়টি স্পষ্ট হয়ে উঠে। সাংহাইতে দায়িত্ব পালনকালে চিনফিং সকল বিতর্ক এড়িয়ে সতর্কভাবে দায়িত্ব পালন করেন। চিনফিংয়ের রাজনৈতিক জীবনের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এত গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পালন করা অবস্থায় তিনি কখনও কোন রাজনৈতিক বিতর্ক, কেলেঙ্কারি ও কোন্দলের মুখে পড়েননি।

কার্যকরী কমিটিতে যোগদান ও উপ-রাষ্ট্রপতিত্ব
উপ-রাষ্ট্রপতি হিসেবে চিনফিংয়ের প্রথম যুক্তরাষ্ট্র সফরে আগস্ট ২০০৮-এ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডবিøউ বুশের সাথে সৌজন্য সাক্ষাৎ
সেপ্টেম্বর ২০১০-এ রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভিয়েদিয়েভের সাথে চিনফিংয়ের সাক্ষাৎ।
সাংহাই কমিউনিস্ট পার্টির সম্পাদক পদে নিয়োগের মধ্য দিয়েই এটি স্পষ্ট হয়ে গিয়েছিল যে শি চিনফিং চীনের পঞ্চম প্রজন্মের নেতৃত্বের অংশ হতে যাচ্ছেন। ২০০৭ সালের অক্টোবরে সিপিসির ১৭তম কংগ্রেসে ৯-সদস্য বিশিষ্ট পলিটব্যুরো কার্যকরী কমিটিতে তার অন্তর্ভুক্তির মাধ্যমে এটি আরও স্পষ্ট হয়ে উঠে। চিনফিং পলিটব্যুরোতে লি কেকিয়াঙ্গের উপরে স্থান লাভ করেন এবং এর মধ্য দিয়ে এটা অনেকটা নিশ্চিত হয়ে যায়- শি চিনফিংই হতে যাচ্ছেন চীনের পরবর্তী প্যারামাউন্ট লিডার বা ‘একচ্ছত্র নেতা’। একই সময়ে চিনফিং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সচিবালয়ের প্রধান নিযুক্ত হন। ২০০৮ সালের মার্চে সিপিসির ১১তম জাতীয় গণসম্মেলনে চিনফিং গণপ্রজাতন্ত্রী চীনের উপ-রাষ্ট্রপতি ঘোষিত হলে ‘একচ্ছত্র নেতা’ হওয়ার ক্ষেত্রে তার সম্ভাবনা আরও জোরদার হয়। ধারণা করা হয়ে থাকে, চিনফিংয়ের উজ্জ্বল সম্ভাবনার একটি অন্যতম কারণ হচ্ছে তার সাথে বর্তমান রাষ্ট্রপতি হু জিনতাও ও উপ-রাষ্ট্রপতি হিসেবে তার পূর্বসূরী জেং কিংহঙ্গের, অর্থাৎ চীনা রাজনীতির বহুমুখী নেতৃত্বের সুসম্পর্ক।
কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ে আসীন হওয়ার পর থেকে চিনফিং একাধিক গুরুত্বপূর্ণ পদে বহাল হয়েছেন বা দায়িত্ব লাভ করেছেন। তিনি ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজক দলের নেতৃত্ব দেন। একই সাথে তিনি হংকং ও ম্যাকাও বিষয়ক দপ্তরেরও দায়িত্বে ছিলেন। তাকে কেন্দ্রীয় দলীয় বিদ্যালয়, যেখান থেকে সিপিসির আদর্শগত শিক্ষা দেয়া হয় এবং ক্যাডাররা প্রশিক্ষণ লাভ করে, এই প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ২০০৮ সালে সিচুয়ান ভূমিকম্পের পর তিনি উচ্চপদস্থ সরকারি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে শাংসি ও গানসু প্রদেশ পরিদর্শন করেন। উপ-রাষ্ট্রপতি হিসেবে চিনফিং তার প্রথম বিদেশ সফর হিসেবে ২০০৮ সালের মে মাসে মাত্র ৮ দিনের মধ্যে দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, সউদি আরব, কাতার ও ইয়েমেন ভ্রমণ করেন। গ্রীষ্মকালীন অলিম্পিক শেষ হওয়ার পর চিনফিংয়ের উপর গণপ্রজাতন্ত্রী চীনের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মহোৎসব আয়োজনের দায়িত্ব দেওয়া হয়।
এছাড়াও অনানুষ্ঠানিকভাবে প্রচারিত আছে, শি চিনফিং ৬৫২১ প্রজেক্ট নামে সিপিসির সর্বোচ্চ পর্যায়ের একটি গোপন কমিটির প্রধান ছিলেন, যে কমিটির দায়িত্ব ছিল গুরুত্বপূর্ণ চারটি দিবস (গণপ্রজাতন্ত্রের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী, তিব্বত বিদ্রোহের ৫০তম বার্ষিকী, তিয়ানামেন স্কয়ার আন্দোলনের ২০তম বার্ষিকী ও ফালুন গং দমনের ১০ম বার্ষিকী- অনানুষ্ঠানিক প্রজেক্টটি নামকরণ হয়েছে বার্ষিকীগুলোর আদি সংখ্যা থেকে) উপলক্ষে সরকারবিরোধীদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা।
চীনের শুরুর দিককার প্রসিদ্ধ ও অভিজ্ঞ রাজনীতিবিদদের সন্তানদের যারা রাজনীতিতে এসেছেন, তাদের মধ্যে শি চিনফিংকে সবচেয়ে সার্থক হিসেবে বিবেচনা করা হয়।
বিদেশী রাষ্ট্রগুলোর চীনবিষয়ক নীতিনির্ধারক ও প্রতিনিধিদের মধ্যে শি চিনফিংয়ের জনপ্রিয়তা রয়েছে। সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী লী কুয়ান ইউ চিনফিং সম্পর্কে বলেন, “তিনি একজন চিন্তাশীল মানুষ যিনি রাজনৈতিক জীবনে বহু পরীক্ষা ও পর্যায় পার হয়ে এই অবস্থানে এসেছেন”। ইউ আরও বলেন, “আমি তার রাজনৈতিক সত্তাকে নেলসন ম্যান্ডেলার সাথে এদিক থেকে তুলনা করি, যে তিনি আবেগের দিক থেকে একজন স্থিতিশীল মানুষ যিনি নিজের বিচার বিবেচনাকে ব্যক্তিগত ভোগান্তি বা দুর্ভোগের দ্বারা প্রভাবিত হতে দেন না। এক বাক্যে শি চিনফিং একজন সন্তোষজনক মানুষ।”
যুক্তরাষ্ট্রের সাবেক অর্থ মন্ত্রী (সেক্রেটারি অফ ট্রেজারি) হেনরি পলসন চিনফিংকে এভাবে বর্ণনা করেন, “এমন একজন মানুষ যিনি জানেন কীভাবে লক্ষ্যে পৌঁছতে হয়”।

উপ-রাষ্ট্রপতি হিসেবে বিদেশ সফর
২০০৯ সালে যখন বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট তুঙ্গে, তখন বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি চীনের উপ-রাষ্ট্রপতি হিসেবে শি চিনফিং ফেব্রুয়ারী দক্ষিণ আমেরিকা সফর করেন। তিনি চীনের কূটনৈতিক তৎপরতাকে শক্তিশালী করার লক্ষ্যে একাধারে মেক্সিকো, জ্যামাইকা, কলম্বিয়া, ভেনিজুয়েলা ও ব্রাজিল সফর করেন। ভেনিজুয়েলা সফরে তার সাথে হুগো চাভেজের বৈঠক হয়।
১১ ফেব্রুয়ারী তারিখে মেক্সিকো সফরকালে চিনফিং অর্থনৈতিক সঙ্কট নিরসনে চীনের ভ‚মিকা তুলে ধরতে গিয়ে বলেন, “অর্থনৈতিক সঙ্কট নিরসনে চীনের ভূমিকা ছিল সমগ্র মানবজাতির প্রতি এর অবদানগুলোর মাঝে অন্যতম, যার ফলে বিশ্বব্যাপী ১৩০ কোটি মানুষের ক্ষুধা নিবারণ সম্ভব হয়েছে”।
চীনের বৈদেশিক ও অর্থনৈতিক নীতিমালায় বৈদেশিক হস্তক্ষেপের নিন্দা, যেটি সাধারণত চীনের রাজনীতিতে একটি স্পর্শকাতর বিষয়, এ প্রসঙ্গে চিনফিং সরাসরি মন্তব্য করে বলেন, “কিছু নিষ্কর্মা বিদেশী আছে, যাদের পেট সব সময়ে ভরা থাকে, তারা আর কোন কাজ না পেয়ে শুধু চীনের উপর দায় চাপিয়ে দেয়। এক্ষেত্রে বক্তব্য হচ্ছে- প্রথমত, চীন বিশ্বে বিপ্লব রপ্তানি করছে না; দ্বিতীয়ত, চীন বিশ্বে ক্ষুধা আর দারিদ্র্যও রপ্তানি করছে না; তৃতীয়ত, তোমাদের মাথাব্যথার কারণ সৃষ্টি করার কোন উদ্দেশ্যও চীনের নেই। এরপর আমরা আর কী বলতে পারি?”
তাৎক্ষণিকভাবে এই বক্তব্যটি শুধু স্থানীয় গণমাধ্যমে প্রচারিত হলেও পরে একে কেন্দ্র করে চীনের ইন্টারনেট মহলে আলোচনার ঝড় উঠে।
দক্ষিণ আমেরিকা ও মধ্যপ্রাচ্য ছাড়াও শি চিনফিং আরও কিছু দেশ সফর করেছেন। রাজনৈতিক ধারাভাষ্যকাররা মন্তব্য করেন, এগুলো মূলত চীনের আগামী ‘একচ্ছত্র নেতা’ হিসেবে শি চিনফিংয়ের ক‚টনৈতিক অবস্থান শক্তিশালী করার প্রচেষ্টার অংশ।
২০০৯ সালের অক্টোবরে পাঁচদিনের আন্তর্জাতিক সফরে চিনফিং বেলজিয়াম, জার্মানি, বুলগেরিয়া, হাঙ্গেরি ও রোমানিয়া সফর করেন। ঐ বছরেরই ডিসেম্বরে এক সপ্তাহ সময়ের মধ্যে তিনি জাপান, দক্ষিণ কোরিয়া, কম্বোডিয়া ও মায়ানমার সফর করেন।
২০১২ সালের ফেব্রুয়ারীতে চিনফিং যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও তুরস্ক সফর করেন। যুক্তরাষ্ট্র সফরের সময়ে তিনি হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বারাক ওবামার ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠিক করেন। জো বাইডেনের ২০১১ সালের চীন সফরের সূত্রে তার সাথে চিনফিংয়ের পূর্ব ঘনিষ্ঠতা ছিল। চিনফিং যুক্তরাষ্ট্র সফরের সময় ক্যালিফোর্নিয়া যান। তিনি আইওয়া রাজ্যের মুস্কাটিন শহরেও যান, যেখানে তিনি ১৯৮৫ সালে একটি কৃষি পরিদর্শন দলের সদস্য হিসেবে এসেছিলেন। তিনি তার তখনকার আতিথ্যদানকারী পরিবারগুলোর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

রাজনৈতিক ভবিষ্যৎ
শি চিনফিং ২০০৯ ও ২০১১ সালে টাইম ম্যাগাজিন ঘোষিত বিশ্বের ১০০ জন সবচেয়ে ক্ষমতাবান মানুষের তালিকায় ছিলেন। ২০১০ সালে তিনি ব্রিটিশ ম্যাগাজিন নিউ স্টেটসম্যান ঘোষিত ৫০ জন সবচেয়ে ক্ষমতাবান মানুষের তালিকায় চতুর্থ স্থানে ছিলেন।
আশা করা হয়েছিল ২০০৯ সালের সেপ্টেম্বরে সিপিসির কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব পরিবর্তনে শি চিনফিং সামরিক পরিষদে গুরুত্বপূর্ণ পদ লাভ করবেন। কিন্তু তার বদলে অপর এক নেতাকে কেন্দ্রীয় সামরিক পরিষদের ভাইস চেয়ারম্যান ঘোষণা করা হলে চিনফিংয়ের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে কেউ কেউ সংশয় প্রকাশ করেন। চীন বিষয়ক রাজনৈতিক বিশ্লেষক চেং লি মন্তব্য করেন, সামরিক পরিষদে চিনফিংয়ের এই স্থান না পাওয়া প্রমাণ দেয় যে সিপিসির শীর্ষ নেতারা তাদের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণে আরও বেশি চুলচেরা বিশ্লেষণ চালাচ্ছে। অবশ্য ইতোমধ্যেই চিনফিং সংশয়ের ঊর্ধে আশাবাদের চেয়েও বেশি ক্ষমতাধর একাধিক পদে আসীন ছিলেন। এছাড়াও ২০১০ সালের অক্টোবরে চিনফিংকে সিপিসির ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়, ১৯৯৯ সালে যে পদটিতে আসীন ছিলেন বর্তমান রাষ্ট্রপতি হু জিনতাও।
২০১০ সালের শেষ নাগাদ এটা মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে শি চিনফিং ২০১২ ও ২০১৩ সালে যথাক্রমে সিপিসির মহাসচিব ও গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি হিসেবে হু জিনতাওর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

ব্যক্তিগত জীবন
শি ১৯৮০ সালে কে লিংলিংকে বিয়ে করেন। তিন বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। ১৯৮৭ সালে চিনফিং বিখ্যাত লোকগায়িকা পেং লিউয়ানকে বিয়ে করেন। উল্লেখ্য বিয়ের সময় পেং লিউয়ান চীনে তার স্বামী শি চিনফিংয়ের চেয়ে অনেক বেশি বিখ্যাত ও পরিচিত মুখ ছিলেন। স্বামী ও স্ত্রীর ভিন্নধারার জীবনের জন্য দীর্ঘ সময়ে তাদেরকে আলাদা থাকতে হয়। শি মিংসে নামে তাদের একটি কন্যা আছে। মিংসে ২০১০ সালের সেপ্টেম্বরে হার্ভার্ড ইউনিভার্সিটিতে স্নাতক পর্যায়ে পড়াশুনা শুরু করেন।
শি চিনফিং রসায়ন প্রকৌশল ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন।
স্ত্রী পেং লিউয়ান চিনফিংকে একজন কঠোর পরিশ্রমী, পরিমিত ও সাধাসিধে মানুষ হিসেবে বর্ণনা করে বলেন, “তিনি যতক্ষণ বাড়িতে থাকেন, তখন তার উপস্থিতি কখনওই জানান দেয় না যে একজন এত বড় মাপের রাজনৈতিক নেতা বাড়িতে অবস্থান করছেন। আমার কাছে তিনি শুধুই আমার স্বামী”।
শি চিনফিংয়ের সাথে ব্যক্তিগত পর্যায়ে পরিচয় আছে, এমন ব্যক্তিদের উদ্ধ্বৃত করে ২০১১ সালে ওয়াশিংটন পোস্ট একটি নিবন্ধ প্রকাশ করে, যাতে চিনফিংকে একজন উদ্যোগী, আন্তরিক, সতর্ক, পরিশ্রমী, সাধাসিধে ও মুখচোরা মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে। আরও বলা হয়, তিনি একজন বুদ্ধিসম্পন্ন মানুষ যিনি সহজে কোন সমস্যা সমাধান করতে পারেন এবং কখনও উচ্চপদের ভাবগাম্ভীর্যে আবদ্ধ থাকেন না। জানা যায়, শি চিনফিং স্টিভেন স্পিলবার্গের সেভিং প্রাইভেট রায়ান ও মার্টিন স্করসিসের দ্য ডিপার্টেডের ভক্ত। আবার একই সাথে তিনি চীনের স্বাধীন নির্মাতা জিয়া ঝাংকেরও এখনও অনুরাগী।

Image Source : https://www.rochester.edu/newscenter/xi-jinping-president-party-congress-china-538832

The post চীনের প্রেসিডেন্ট : সি চিন পিং সবচেয়ে প্রভাবশালী নেতা appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/xi-jinping-most-influential-leader/feed/ 0
বিশ্বে সবাই সমান, সব দেশকে সমান ভাবে গুরুত্ব দিতে হবে https://chintavabna.com/bishsher-shobai-shoman-shob-desh-ke-shoman-gurutto-ditey-hobe/ https://chintavabna.com/bishsher-shobai-shoman-shob-desh-ke-shoman-gurutto-ditey-hobe/#respond Sun, 20 Jun 2021 15:11:46 +0000 https://chintavabna.com/?p=544 এক সময় মার্কিন যুক্তরাষ্ট ও রাশিয়া পৃথিবীর পরাশক্তি হিসেবে দ্বন্দ্বে লিপ্ত ছিল। পৃথিবীর নানা দেশে নিজেদের স্বার্র্থে যুদ্ধ বাধিয়ে রেখে বাণিজ্য করতো। রাশিয়ার পতনের পর…

The post বিশ্বে সবাই সমান, সব দেশকে সমান ভাবে গুরুত্ব দিতে হবে appeared first on চিন্তা ভাবনা.

]]>
এক সময় মার্কিন যুক্তরাষ্ট ও রাশিয়া পৃথিবীর পরাশক্তি হিসেবে দ্বন্দ্বে লিপ্ত ছিল। পৃথিবীর নানা দেশে নিজেদের স্বার্র্থে যুদ্ধ বাধিয়ে রেখে বাণিজ্য করতো। রাশিয়ার পতনের পর মার্কিন ও রাশিয়ার দ্বন্দ্ব হ্রাস পেয়েছে। তবুও কিছু কিছু মত পার্থক্য , দ্বন্ধ, যুদ্ধ লেগে রয়েছে। এখন নতুন করে পৃথিবীতে বাণিজ্যিক শক্তি নিয়ে উদিত হয়েছে চীন। মার্কিনিদের এখন আতংকের বিষয় চীনের উত্থান উন্নতি। চীন পৃথিবীর নানা দেশে উন্নয়নের সহযোগী হয়ে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বিগত কয়েক দশক ধরে বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে চলছে। করোনা কালে জি-৭ শীর্ষ বৈঠকে চীন মার্কিন বাণিজ্যিক যুদ্ধ পরিস্কার হয়ে সকলের নিকট ধরা দিয়েছে। দলবেঁধে বিশ্ব চালানোর দিন শেষ। কয়েকটি দেশের ‘ছোট’ একটি গ্রুপ বিশ্বের ভাগ্য নির্ধারণ করবে-সেই দিন এখন আর নেই। জি-৭ নেতাদের হুঁশিয়ারি দিয়ে এমন মন্তব্য করেছে চীন। ইংল্যান্ডে অনুষ্ঠিত তিন দিনের জি-৭ সম্মেলনে শনিবার চীনবিরোধী ঐক্যের প্রতিক্রিয়া পরদিন লন্ডন দূতাবাস থেকেই এ বিবৃতি দিয়েছে চীন।

জি-৭ সম্মেলনের নাম উল্লেখ না করেই দূতাবাসের এক মুখপাত্র বলেন, ‘একটা সময় ছিল যখন আন্তর্জাতিক যে কোনো সিদ্ধান্ত বিশ্বের গুটিকয়েক দেশ ছোটখাটো দল তৈরি করে নিয়ে ফেলত। সেদিন অনেক আগেই চলে গেছে। আমরা বিশ্বাস করি-ছোট বা বড়, শক্তিশালী বা দুর্বল, ধনী কিংবা গরিব বলে আলাদা কিছু নেই। বিশ্বে সবাই সমান। সব দেশকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে।’

বেইজিংয়ের ট্রিলিয়ন ডলারের প্রকল্প বিআরআইকে (বেল্ট অ্যান্ড রোড ইনফ্রাস্ট্রাকচার ইনিশিয়েটিভ) দুর্বল করতে শনিবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিথ্রিডবিøউ (বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড) নামের নতুন একটি প্রকল্পে স্বাক্ষর করেছেন জি-৭ নেতারা। আনছে সাত দেশের সংগঠন জি-৭। নতুন এ প্রকল্পের আওতায় রাস্তাঘাট নির্মাণ ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন এগিয়ে নিতে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোকে তহবিল দেওয়া হবে। নতুন ওই চুক্তির নাম দেওয়া হয়েছে ‘কারবিস বে ডিক্লারেশন’। এরপর বৈঠকে চীনের মোকাবিলায় ‘বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড’ অর্থাৎ আরও সমৃদ্ধ, আরও উন্নত ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, জি-৭ সম্মেলনে করোনা মোকাবিলা, প্রাকৃতিক সুরক্ষার মতো বিষয়গুলোকে ইস্যু করা হলেও নেপথ্যে চীন-বিরোধিতায় ঐকমত্য তৈরি করতেই এ সম্মেলন।

নতুন এই চুক্তিকে বেল্ট অ্যান্ড রোড ইনফ্রাস্ট্রাকচার ইনিশিয়েটিভের ক্ষেত্রে বড় চপেটাঘাত হিসাবে দেখছে বেইজিং। ২০১৩ সালে চীন এই বিআরআই প্রকল্প গ্রহণ করে। লাখ লাখ কোটি ডলারের এই প্রকল্পে এখন পর্যন্ত ১০০টির বেশি দেশ যুক্ত হয়েছে। এই বিআরআই প্রকল্পের মধ্যে রেলওয়ে, সড়ক, বন্দর, মহাসড়ক ও অন্যান্য ভৌত অবকাঠামো রয়েছে। বিশ্বের ধনী দেশগুলোর এ সম্মেলনে যোগ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাত্রেঁদ্ধা, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। এ ছাড়া জি-৭ গোষ্ঠীর সদস্য না হওয়া সত্তে¡ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ভার্চুয়ালি নিজের বক্তব্য পেশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে সম্মেলনের শেষ দিনে দরিদ্র দেশগুলোকে ১০০ কোটি ডোজ টিকা দেওয়ার ঘোষণা দেয় জি-৭। পাশাপাশি চীন ও রাশিয়ার বিরুদ্ধে ঐকমত্যে পৌঁছেছেন নেতারা। প্রায় দুবছর পর সশরীরে এমন একটি সম্মেলনের ওপর জোর দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানানো হয়। জি-৭ নেতারা বলেন, ‘গণতন্ত্রের শক্তি, স্বাধীনতা, সাম্য, মানবাধিকারের প্রশ্নে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করার চেষ্টা চালিয়ে যেতে হবে।’
শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭এর শীর্ষ বৈঠকে বৈশ্বিক সমস্যাগুলোর সমাধানে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে সম্মত হওয়াকেই দেশগুলোর নেতারা বড় প্রাপ্তি হিসেবে বর্ণনা করেছেন। চলমান মহামারি মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের সংকট সমাধান এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রসার ও সুরক্ষার বিষয়গুলোতে সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় যেসব অঙ্গীকার ও পরিকল্পনা প্রকাশ করা হয়েছে, তা এরই মধ্যে তীক্ষণ সমালোচনার মুখে পড়েছে।

শীর্ষ বৈঠকের পর আলাদা সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেন, স্বাগতিক প্রধানমন্ত্রী বরিস জনসন ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ দীর্ঘ বিরতির পর সমন্বিত উদ্যোগ নিতে পারার বিষয়টিকেই বিশেষ গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমেরিকা আলোচনার টেবিলে ফিরেছে’ এবং ‘বিশ্বের গণতন্ত্রগুলোকে শক্তিশালী করাই হচ্ছে জি ৭এর কাজ।’

করোনা মোকাবিলায় বিশ্বের উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে আগামী এক বছরে জোটগতভাবে ১০০ কোটি ডোজ টিকা সরবরাহের সিদ্ধান্তকে ইতিমধ্যে জি-৭এর নৈতিক ব্যর্থতা বলে অভিহিত করে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, এর ফলে হাজার হাজার মৃত্যু ঘটবে, যা এড়ানো সম্ভব ছিল। দরিদ্রদের নিয়ে কাজ করা সংস্থা অক্সফাম বলেছে, জি-৭ বৈশ্বিক চ্যালেঞ্জ পূরণে ব্যর্থ হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, ১ হাজার ১০০ কোটি ডোজ টিকা প্রয়োজন। কিন্তু ১০০ কোটি ডোজ সে তুলনায় নগণ্য। এসব সমালোচনার জবাবে বরিস জনসন জোটের ভূমিকাকে ‘বিপুল অবদান’ বলে অভিহিত করলেও প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হয়তো আরও ১০০ কোটি ডোজ দিতে পারবে, যার ঘোষণা এখনই দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি উল্লেখ করেন, তাঁর ঘোষিত ৫০ কোটি ডোজ টিকা জাতিসংঘের ব্যবস্থাপনাধীন কোভ্যাক্সের বাইরে এবং জি- ৭এর অন্যরা দেবে বাকি ৫০ কোটি ডোজ।

করোনার টিকার ক্ষেত্রে পেটেন্ট অব্যাহতির প্রশ্নে জি-৭ এর ঘোষণায় ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আসাও অনেক উন্নয়নশীল দেশ এবং নাগরিক অধিকার গোষ্ঠীগুলোর জন্য একটি হতাশার বিষয়। যুক্তরাষ্ট্র এতে রাজি থাকলেও যুক্তরাজ্য সম্মত হয়নি। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জনসন বলেন, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করার জন্যই পেটেন্ট অব্যাহতি ঠিক নয় এবং আফ্রিকাসহ অন্যান্য জায়গায় উৎপাদন সক্ষমতা বাড়ানোর সম্ভাবনাগুলো বিশেষভাবে যাচাই করা হচ্ছে। বেসরকারি খাতকেও সম্পৃক্ত করার উদ্যোগ অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা উৎপাদন খরচ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং এই টিকায় কোনো মুনাফা নয়। পেটেন্ট অব্যাহতি দাবির পক্ষে যুক্তি হচ্ছে, উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যাদের টিকা উৎপাদনের সক্ষমতা আছে, তাদের কাজে লাগানো হলে উৎপাদন উল্লেখযোগ্য মাত্রায় বাড়ানো সম্ভব এবং তার পরিবহন ও সরবরাহ ব্যবস্থাও অনেক সহজ হতো।

জি-৭ এর ঘোষণায় আছে পরিবেশবান্ধব উন্নয়নের অঙ্গীকারও। তবে কয়লার ব্যবহার বন্ধ করা এবং ডিজেল ও পেট্রলচালিত গাড়ির প্রচলন বন্ধের সময়সূচি নির্ধারণে সমঝোতা না হওয়া এবং দরিদ্র দেশগুলোকে সহায়তার জন্য জলবায়ু তহবিলের অর্থায়নে ঘাটতির কারণে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট বাইডেন এবং প্রধানমন্ত্রী জনসন দুজনেই বলেছেন, কয়লাভিত্তিক প্রকল্পে ভর্তুকি দেওয়া বন্ধের সিদ্ধান্ত হয়েছে।

জি-৭ শীর্ষ বৈঠকের ঘোষণায় এই প্রথমবারের মতো সরাসরি চীনের কথা এসেছে। চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’–এর বিকল্প হিসেবে উন্নয়নশীল দেশগুলোর অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে সহায়তার জন্য ‘বিল্ড ব্যাক বেটার ওয়ার্ল্ড (বিথ্রিডব্লিউ)’ উদ্যোগের কথা রয়েছে এ ঘোষণায়। পরে সংবাদ সম্মেলনেও প্রেসিডেন্ট বাইডেন বলেন, এখন ‘স্বৈরাচারদের প্রতিযোগিতা’ শুরু হয়েছে এবং গণতন্ত্রগুলোর জন্য তাই এখন দায়িত্ব হচ্ছে এটা দেখানো যে তারাও প্রতিদ্বন্দ্বিতায় সক্ষম। চীনের প্রশ্নে জি–৭ একমত হওয়ায় তিনি সন্তুষ্ট। জোটের ঘোষণায় দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালির পরিস্থিতির উল্লেখ করে ভারত- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং আন্তর্জাতিক আইনভিত্তিক ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়।

বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে সামরিক অভ্যুত্থান এবং সেখানকার বাস্তুচ্যুতদের বিষয়ও জোটের ঘোষণায় রয়েছে। সামরিক শাসনের নিন্দা করে আসিয়ান জোটের গৃহীত পাঁচ দফা পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের বিষয়ে শীর্ষ বৈঠকের ঘোষণায় উল্লেখ করা হয়। রোহিঙ্গাদের নাম উলে­খ না করা হলেও মিয়ানমারের বাস্তুচ্যুতদের মানবিক সহায়তায় তহবিল জোগানোর জন্য এতে সবার প্রতি আহ্বান জানানো হয়।

স্পষ্টতই, সা¤প্রতিক কালের সবচেয়ে বড় এবং গভীর একটি বৈশ্বিক সংকটের কালে ধনী দেশগুলোর প্রতি সবার প্রত্যাশা ছিল বেশি। শীর্ষ বৈঠকের ঘোষণায় সেই প্রত্যাশা পূরণে বড় ধরনের ঘাটতির কথা তুলে ধরেছেন বৈশ্বিক আর্থিক সংকটের সময়ে বৈশ্বিক পুনরুজ্জীবন পরিকল্পনায় নেতৃত্ব দেওয়া সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন। উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোতে টিকা দিতে বিলম্বের কারণে কোভিড–১৯-এর যে ধরন বদলাচ্ছে, তাতে করে টিকা পাওয়া পাশ্চাত্যের জনগোষ্ঠীও যে বেশি দিন নিরাপদ থাকবে না, সেই আশঙ্কাও জিইয়ে রইল। আর বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা কতটা তীব্র হতে পারে, তার আলামতও পাওয়া যাচ্ছে চীনের প্রতিক্রিয়ায়।

যুুদ্ধ এখন অস্ত্রে হবে না। যুদ্ধ হবে পণ্য বাণিজ্যে। চীনের বাণিজ্য যুদ্ধ পৃথিবীকে জানিয়ে দিয়েছে। মোড়ল গিরি এখন শুধু বড় দেশের চলবে না। সকল দেশ সকলের নিকট সম্মানের ও সমান গুরুত্বের। সকলকে সকল দেশকে গুরুত্ব দিতে হবে। একে অপরকে সম্মান ও মর্যদা দিতে হবে।

জি-৭ র্শীষ বৈঠকে চীন ও রাশিয়াকে জব্দ করার জন্য যে কৌশল যুক্তরাষ্ট নিয়েছে তাতে কোন কাজ হবে না। চীনের কৌশলের নিকট মার্কিনী জোট পরাজিত হবে। চীন কোন দেশের আভ্যন্তরিন রাজনীতিতে নাক গলায় না। উন্নয়ন ও অগ্রগতি নিয়ে চীন অন্য দেশের সঙ্গে কাজ করে। তাই চীনের সাথে পৃথিবীর কোন দেশের দ্বন্দ্ব নাই। ভবিষ্যতেও দ্বন্দ্ব হবে না। উদাহারন বাংলাদেশের সঙ্গে চীনের দীর্ঘ দিনের অর্থনৈতিক সহযোগীতার কৌশল পৃথিবীর জন্য শিক্ষনীয়।

The post বিশ্বে সবাই সমান, সব দেশকে সমান ভাবে গুরুত্ব দিতে হবে appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/bishsher-shobai-shoman-shob-desh-ke-shoman-gurutto-ditey-hobe/feed/ 0
রায়ান কাজীঃ একদিন আমাদের সমাজেও আসবে https://chintavabna.com/ryan-kazi/ https://chintavabna.com/ryan-kazi/#respond Mon, 31 May 2021 17:54:19 +0000 https://chintavabna.com/?p=502 পৃথিবীতে অবাক করার মত ঘটনা মাঝে মাঝে ঘটে। পৃথিবী সৃষ্টির অবদি থেকে এমনি নানা অবাক করার মত কান্ড ঘটেছে। শিশু জন্ম গ্রহণ করে কথা বলেছে।…

The post রায়ান কাজীঃ একদিন আমাদের সমাজেও আসবে appeared first on চিন্তা ভাবনা.

]]>
পৃথিবীতে অবাক করার মত ঘটনা মাঝে মাঝে ঘটে। পৃথিবী সৃষ্টির অবদি থেকে এমনি নানা অবাক করার মত কান্ড ঘটেছে। শিশু জন্ম গ্রহণ করে কথা বলেছে। অবাক করেছে পৃথিবীকে। পরবর্তীতে বিশ্বের মানুষের কল্যাণে নবী হয়ে আগমন করলেন। করোনা কালেও ঘটে চলেছে অবাক করার মত নানা সংবাদ।


বয়স মাত্র নয় বছর। ‘রায়ান কাজী’ নামের এই শিশুর আয় শুনলে চোখ কপালে ওঠার জোগাড় হবে। এই বয়সে এই বছরে তার পকেটে ২৯ দশমিক ৫ মিলিয়ন ডলার। আর টাকায় ২৫১ কোটির বেশী। ২০২০ সালের সবচেয়ে বেশী আয়কারী ইউটিউবারদের তালিকা সবার ওপরে আছে আমেরিকার এই স্কুল বালক।


রায়ান কাজী যুক্তরাষ্ট্রের টেক্সাসে থাকে। তবে যাদের ইউটিউবে নিয়মিত যাতায়াত, তারা অবশ্যই রায়ান সম্পর্কে জানেন। রায়ানের এই কীর্তি তাদের নিকট নতুন নয়। দুই বছর পূর্বে ২০১৮ সালে ইউটিউবে বেশী আয়কারীর তালিকায় রায়ান ছিল শীর্ষে। ২০১৭ সালেও ইউটিউবে সবচেয়ে বেশী আয় করে চমক দিয়েছিল। গত বছর ২০১৯ সালে রায়ানের এই খাতে আয় হয়েছে ২৬ মিলিয়ন ডলার। একই ধারাবাহিকতায় ২০২০ সালেও রায়ান সবাই টপকে শীর্ষে একজন ইউটিউব আয়কারী হিসাবে তৃতীয়বারের মত স্থান দখল করে বিশ^জুড়ে হৈ চৈ ফেলে দিয়েছে।


এ বছর ইউটিউব থেকে ২৯.৫ মিলিয়ন ডলার আয় ছাড়াও আয় করেছে অন্য এক খাত থেকে। নিজস্ব ব্র্যান্ডের খেলনা ও পোশাক এবং মার্কস অ্যান্ড স্পেনসার ব্র্যান্ডের পায়জামা থেকে রায়ানের আয় আনুমানিক ২০০ মিলিয়ন ডলার। এছাড়া টেলিভিশন চ্যানেল নিকিলেডিওন তার সঙ্গে কয়েক মিলিয়ন ডলারের চুক্তি করেছে। তবে চুক্তির অঙ্কটা অপ্রকাশিত রয়েছে। চ্যানেলটি নিজস্ব টিভি সিরিজ প্রচরের জন্য রায়ানকে মোটা অঙ্কে রাজি করিয়েছে বলে মনে করা হচ্ছে।


ছোট বেলায় শিশুদের ভিডিও দেখে রায়ান মাকে বলে, কেন আমি ইউটিবকে নেই, যেখানে অন্যসব শিশুই আছে? এরপরই তিন বছর বয়সে ২০১৫ সালে রায়ানের মা-বাবা ইউটিউবে রায়ান টয়েস রিভিউ’ নামের একটি চ্যানেল খুলে দেন। পরে অবশ্য চ্যানেলটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘রায়ানস ওয়ার্ড’। আজ পর্যন্ত এই চ্যানেলের সাবক্রইবার সংখ্যা চার কোটি অতিক্রম করেছে। ইউটিউবে সবাই তাকে প্রভাবশালী শিশু বলেই ডাকে।


তবে তার আসল নাম রায়ান ওয়ান। ইউটিউবে তার নামে গুয়ান বাদে কাজী জুড়ে দেওয়া হয়। তবে অতিরিক্ত আয়ের কারণে তাকে নানা জামিলা মোকাবেলা করতে হচ্ছে। আমেরিকার ফেডারেল ট্রেড কমিশনের ধারণা, ইউটিউব কর্তৃপক্ষ রায়ানের আয়ের সঠিক তথ্য কর দেওয়ার ভয়ে দেয় না। কেউ কেউ রায়ানের খাবারের ভিডিওগুলোর খাদ্যমান নিয়েও প্রশ্ন তোলেন।


এদিকে এ বছর সবচেয়ে আয় করা ১০ ইউটিউবের একটি তালিকা প্রকাশিত হয়েছে। রায়ানের পর তালিকায় দ্বিতীয় স্থানে আছে যুক্তরাষ্ট্রের ২২ বছর বয়সী ইউটিউবার জিমি ডোনাল্ডসন ‘মি. বিস্ট’ নামের ইউটিউব চ্যানেল থেকে এ বছর তিনি আয় করেছেন ২৪ মিলিয়ন ডলার। তৃতীয় স্থানে থাকা ডুড পারফেক্টের আয় হচ্ছে ২৩ মিলিয়ন ডলার। গার্ডিয়ান ও ফোবার্স এর তথ্য অনুযায়ী বিশে^র সেরা ১০ জনের আয়ের তালিকা রীতিমত সবাইকে তাক লাগিয়ে দেয়।


১. রায়ান কাজীঃ আয় ২৯ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার। সাবক্রাইবার সংখ্যা ৪১.৭ মিলিয়ন। ভিডিওর ভিউ ১২.২ বিলিয়ন।
২. মি. বিস্ট (জিমি ডোনাল্ডসন): আয় হচ্ছে ২৪ মিলিয়ন ডলার। সাবক্রাইবার ৪৭.৮ মিলিয়ন। ভিডি ভিউ ৩ বিলিয়ন।
৩. ডুড পারফেক্টঃ আয় ২৩ মিলিয়ন ডলার। সাবক্রাইবার ৫৭.৮ মিলিয়ন, ভিডিও ভিউ ৩ বিলিয়ন।
৪. রেছট অ্যান্ড লিংকঃ আয় ২০ মিলিয়ন ডলার, সাবক্রাইবার ৪১.৮ মিলিয়ন, ভিউওর ভিউ ১.৯ বিলিয়ন।
৫. মার্কি প্লায়ার (মার্ক ফিশব্যাক)ঃ আয় ১৯ দশমিক মিলিয়ন ডলার। সাবক্রাইবার ২৭.৮ মিলিয়ন, ভিডিওর ভিউ ৩.১ বিলিয়ন।
৬. গ্রিস্টন অসিমেন্টঃ আয় ১৯ মিলিয়ন ডলার। সাবক্রাইবার সংখ্যা ৩৩.৪ মিলিয়ন, ভিডিওর ভিউ ৩.৩ বিলিয়ন।
৭. নাসতিয়াঃ আয় হচ্ছে ১৮ দশমিক ৫ মিলিয়ন ডলার। সাবক্রাইবার সংখ্যা হচ্ছে ১৯০.৬ মিলিয়ন। ভিডিওর ভিউ ৩৯ বিলিয়ন।
৮. বিনিপ্পি (স্টিভেন জন)ঃ আয় ১৭ মিরিয়ন ডলার। সাবক্রাইবার ২৭.৪ মিলিয়ন। ভিডিওর ভিউ ৮.২ বিলিয়ন।
৯. ডেভিড ডব্রিকঃ আয় ১৬ মিলিয়ন ডলার। সাবক্রাইবার ১৮ মিলিয়ন। ভিডিওর ভিউ ২.৭ বিলিয়ন।
১০. জেফরি পিন ষ্টেইনগারঃ আয় ১৫ মিলিয়ন মার্কিন ডলার, সাবক্রাইবার সংখ্যা ১৬.৯ মিলিয়ন, ২০১৯ সাল থেকে ২০২০ সালের জুন পর্যন্ত ভিডিওর ভিউ ৬০০ মিলিয়ন।


মানুষ যে অনেক কিচু করতে পারে তারই একটি উল্লিখিত বিরাট ঘটনা। যে ঘটনা থেকে আমাদের নতুন প্রজন্ম, আমাদের শিশুরা, আমাদের শিশু কিশোর শিক্ষার্থীরা অনেক অনেক বেশী উৎসাহ, অনুপ্রেরণা লাভ করতে পারবে। আমরা বর্তমানে কোথায় রয়েছি। আমাদের দেশ কোথায় রয়েছে। আমাদের দেশের শিশুরা কিভাবে, কি ভাবছে! আমাদের সমাজ জীবনে আমাদের বড়দের ভাবনা কি হওয়া উচিত প্রভৃতি নানা প্রশ্নের উত্তর আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের অগ্রসর হতে হবে। আমাদের আরও বেশী বেশী শিখতে হবে। আমাদের এগিয়ে যেতে হবে। অনেক অনেক দূর আমাদের এগিয়ে যেতে হবে।


‘রায়ান কাজী’ আমাদের কি শিক্ষা দিচ্ছে। আমাদেরকে বেশ ভাবতে হবে। চিন্তা করতে হবে। আমাদের সমাজে, আমাদের মাঝেও রায়হান কাজী রয়েছে। বের হবে একদিন আমাদের দেশে ‘রায়হান কাজীর’ মত বিস্ময়কর শিশু। সেই সুন্দর দিনের অপেক্ষায়!
আমাদের করণীয় কিছু কথাঃ


১. উল্লিখিত বিস্ময়কর বালক বা ব্যক্তি সমন কেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। পৃথিবীর অন্যান্য দেশে যে এমনি মেধা সম্পন্ন মানুষের জন্ম হচ্ছে না! হচ্ছে। পৃথিবীর সকল দেশে কিছু না কিছু মেধাবী মানুষের জন্ম হয়ে আসছে। মেধাবী মানুষের জন্য মেধাবী দেশ প্রয়োজন। উন্নত চিন্তা সম্পন্ন জাতি প্রয়োজন। স্বচ্ছ সমাজ ব্যবস্থার প্রয়োজন। উত্তম পরিবেশ অবশ্য থাকা উচিত। আমরা জাতি হিসাবে তখন অনেক অনেক দেশ থেকে পিছিয়ে আছি। আবার অনেক দেশ থেকে নানা বিষয়ে এগিয়ে রয়েছি। আমাদের জনম খুব বেশী নয়। মাত্র ১৯৭১ সালে নতুন দেশ নিয়ে আমাদের যাত্রা শুরু। এই মাত্র ৫০ বছরের উৎসব পালনের জন্য প্রস্তুত হচ্ছি। হয়তো এমন এক দিন আসবে আমাদের দেশে ও ‘রায়ান কাজী’ কত মেধাবী শিশুর জন্ম হবে। আমরা ধন্য হবো।


২. আমাদের মুক্ত চিন্তার অধিকার নিশ্চিত করতে হবে। মুক্ত চিন্তা, স্বাধীন চিন্তা করার জন্য স্বাধীন পরিবেশ প্রয়োজন রয়েছে। সৎ মানুষের থেকে সৎ মানুষ বেরিয়ে আসে। উত্তম মানুষ উত্তম মানুষের পিতা হয়। তাই আমাদের সমাজ বিন্যাসে পরিবর্তন আনতে হবে। সমাজকে তার গতিতে চলার রাষ্ট্রীয় স্বাধীনতা দিতে হবে। আইন ও আইনের প্রয়োগ সকলের জন্য সমানভাবে সুনিশ্চিত করতে হবে। তখনই মুক্ত বুদ্ধি সম্পন্ন মানুষের জন্ম হওয়ার পরিবেশ তৈরী হবে।


৩. সততা যেমন প্রয়োজন, তেমনি সৎ উপায়ে অর্জিত অর্থের উৎসেরও প্রয়োজন রয়েছে। এই ক্ষেত্রে হালাল উপার্জনকে নিশ্চিত করার প্রয়োজন রয়েছে। তবে বলবেন মার্কিন যুক্তরাষ্ট্র বা পৃথিবীর উন্নত দেশ সমূহে কি হালাল উপার্জন ও হালাল খাদ্য নিশ্চিত করেছে? তা নয়। তাদের ধর্ম বিশ্বাসে হয়তো এমনি নাই। কিন্তু আমরা যে ধর্ম বিশ্ববাসী, তাতে জীবনের জন্য হালাল উপার্জন ও হালাল খাদ্য গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। তখন আল্লাহপাকের রহমত বর্ষিত হয়। মেধাবী মানুষের জন্ম মহান স্রষ্টার একান্তই সৃষ্টি। এই ধরনের কৃপার অধিকারী হওয়ার জন্য, আমাদের জন্য হালাল উপার্জন ও হালাল খাদ্য গ্রহণ জরুরী। যখন জাতি হিসাবে অতীতে আমাদের এই সকল নিশ্চিত ছিল, তখন আমাদের মাঝে এমনি মেধাবীর জন্ম নিয়মিত হয়েছে। বিশ^কে আমরা সেবা দিয়েছি। এমন এই সকল নীতি ও নৈতিকতা থেকে মুসলিম জাতি অনেক পিছিয়ে পড়েছে। তাই মেধার নাম আমাদের মধ্যে অনেক অনেক কম হচ্ছে। হয়তো একদিন আসবে আমাদের চিন্তা, চেতনা, চরিত্রের পরিবর্তন আসার পর আমাদের মাঝে এমনি মেধাবী শিশুর জন্ম হবে। সেই সুন্দর দিনের জন্য আমরা অপেক্ষা করবো।

The post রায়ান কাজীঃ একদিন আমাদের সমাজেও আসবে appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/ryan-kazi/feed/ 0
কেন করোনা এলো? কি করণীয়! https://chintavabna.com/keno-elo-corona-ki-koronio/ https://chintavabna.com/keno-elo-corona-ki-koronio/#respond Sun, 30 May 2021 00:22:40 +0000 https://chintavabna.com/?p=445 যুগে যুগে পৃথিবীর সৃষ্টিকর্তা, মানব জাতির স্রষ্টা, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সংশোধন করা সৎ পথে আসা, আল্লাহপাকের দেয়া বিধান অনুযায়ী নিজের সমাজের রাষ্ট্রের সকল…

The post কেন করোনা এলো? কি করণীয়! appeared first on চিন্তা ভাবনা.

]]>
যুগে যুগে পৃথিবীর সৃষ্টিকর্তা, মানব জাতির স্রষ্টা, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সংশোধন করা সৎ পথে আসা, আল্লাহপাকের দেয়া বিধান অনুযায়ী নিজের সমাজের রাষ্ট্রের সকল কার্যক্রম পরিচালনা করার জন্য এইরূপ মহামারী দিয়ে পরীক্ষা করেন। অতীতে এই জাতীয় মহামারী পৃথিবীতে অনেক এসেছে। কিন্তু মানুষ মহামারী চলে গেলে সব ভুলে যায়। আমরা মুসলিমগণ কোরআন ও হাদীসের আলোকে উল্লিখিত বিষয়টি বিশ্বাস করি। কিন্তু আমাদের চরিত্রের পরিবর্তন আল্লাহপাক এর নির্দেশনা অনুযায়ী এখনও গঠন করতে পারি নাই। আমাদের চরিত্রে যথেষ্ট ভুল রয়েছে। আমাদের জীবনে মোনাফেকী চর্চা অনেক বেশী। অন্য দিকে অমুসলিমগণ শিরক বেদয়াত নিমজ্জিত। আমাদের মধ্যে ও অজান্তে অনেক শিরক, বেদয়াত করে ফেলছি। কিন্তু শিরক, বেদয়াতকারীগণ কখনও আল্লাহপাকের রহমত লাভ করতে পারবে না।


যুগে যুগে মহামারীর তথ্য আমাদের নিকট রয়েছে। মহামারী (সাঃ) জবানায় মহামারী দেখা দিয়েছে। পরবর্তী খলিফাদের রাজত্ব সনদ নানা মহামারী এসেছিল। তাই রসুলে পাক (সাঃ) করোনা নামক মহামারী থেকে মুক্তির জন্য বলেছেন, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারসি, ওয়াল জুনুনি ওয়াল জুঝামি ওয়া মিন ছাইয়্যিল আসস্কাম। (আবু দাউদ, ধবল, উন্মাদ, কুষ্ঠরোগ এবং সকল প্রকার কঠিন ব্যধি থেকে আশ্রয় প্রার্থনা করছি।
অন্য দিকে আত-তিরমিযী উল্লেখ রয়েছে রসুল করিম (সাঃ) বলেছেন, “আল্লাহুম্মা ইন্নি আসআলুক আল-আফ্যিয়াহ অর্থাৎ ওই আল্লাহ, আমি তোমার কাছে আফ্যিয়া চাচ্ছি। আফ্যিয়া অর্থ “ইয়া আল্লাহ, আমাকে সকল দুঃখ, গøানি এবং ভোগান্তি থেকে রক্ষা কর।”


অন্যদিকে করোনা (Covid-১৯) এর উৎপত্তি সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অভিযোগ করেছেন করোনা তৈরী করেছে চীনের হুয়ান প্রদেশের একটি ল্যাবে। ঐ ল্যাব থেকে করোনা তৈরী করে বিশ্বে ছড়িয়ে দিয়েছে। সাড়া বিশ্বের অর্থনীতি ধ্বস ধরিয়ে দিয়ে অর্থনীতির পরাশক্তি হওয়ার জন্য চীন এই কাজ করেছে। নানা যুক্তি দেখিয়ে চীনকে অভিযুক্ত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করে যাচ্ছে। অনেক দেশ অর্থনৈতিক ক্ষতি আদায় করার জন্য মামলা করেছে। ক্ষতিপূর দাবী ও করেছে। চীন বলেছে কোন ল্যাব থেকে করোনা ভাইরাস সংক্রমিত হয় নাই। করোনা এসেছে বাদুর থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টি আন্তর্জাতিকভাবে তদন্ত করেছে। তদন্ত প্রকাশ পর মার্কিন যুক্তরাষ্ট্রের মূল বক্তব্য বের হয়ে আসবে।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২১শে এপ্রিল’২০ বলেছে করোনা ভাইরাস উৎপত্তি কোন ল্যাব থেকে নয়। বাদুর থেকে সংক্রমিক হয়েছে। কোন দেশ বা মানুষ এটি তৈরী করেন নাই বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোন তথ্য, উপাত্ত থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ল্যাব থেকে উৎপত্তি হয়েছে বলে প্রমাণ পাই নাই।


বর্তমান বিশ্বে করোনা মোকাবেলায় ধনী দরিদ্র সকল দেশই যুদ্ধে নিয়োজিত। সময়মত, বৈজ্ঞানিক কর্ম পরিকল্পনা যে সকল দেশ গ্রহণ করতে পেরেছে সেই সকল দেশে করোনা পরিস্থিতি অনেকটা স্থিতিশীল। যে সকল দেশ বিষয়টি সময়মত গুরুত্ব দিতে পারে নাই, সেই সকল দেশ ভয়াবহ মৃত্যুর মুখামুখি। উল্লেখ করার মত দেশ তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, হংকং, সিঙ্গাপুর এবং ভারতের কেরাল প্রদেশ। চীন, সুইডেন, ভিয়েতনাম, এই সকল দেশ ও অঞ্চলে পরিস্থিতি বেশ স্থিতিশীল।


এখন পর্যন্ত করোনা ভ্যাকসিন আবিষ্কার হয় নাই। ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত করোনা পরিস্থিতির উন্নতি ঘটানো খুবই কঠিন। আজ ২২শে এপ্রিল ‘২০ মার্কিন এক গবেষণা প্রতিষ্ঠান বরেছে, আগামি শীতে যুক্তরাষ্ট্রের অবস্থা আরও খারাপ হতে পারে।


করোনা আক্রমণের ফলে দেশে দেশে অর্থনীতি বড় চ্যালেঞ্জের সম্মুখীন। এজ ২২শে এপ্রিল ২০২০ জাতিসংঘ ঘোষনা করেছে আগামীতে দেশে ২৬ কোটি মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন হচ্ছে। করোনারবিশেষ ধাপের পূর্বে কোন দেশ অর্থনীতিকে সবল করার জন্য লকডাউন কার্যক্রম কোনক্রমে বন্ধ করা যাবে না। করোনা থেকে মানুষকে প্রথমে বাড়িয়ে রাখতে হবে। মানুষ বাচলে তো অর্থনীতি। মানুষের জন্য অর্থনীতি। অর্থনীতির জন্য মানুষ নয়। তাই রাষ্ট্রের দায়িত্ব সকল মানুষকে বাঁচিয়ে রাখা। স্বাস্থ্য সুরক্ষা সরকারের ম্যেলিক ও সাংবিধানিক দায়িত্ব।


ঈড়ারফ-১৯ পর দেশে নানা অর্থনৈতিক দৈন্যতার সৃষ্টি হবে। শিল্প বাণিজ্য বড় রকমের ঝুঁকিতে পড়বে। বিশেষ করে রপ্তানিমুখী শিল্প খাত ও বৈদেশিক রেমিটেন্স বড় রকমের হুমকির সম্মুখীন হবে। বিদেশে শ্রমিকদের কর্মচ্যুতিও তৈরী পোশাক শিল্প নেতিবাচক প্রবৃদ্ধির ফলে পুরো দেশ আর্থিক মঙ্গার সম্মুখীন হবে। অন্ততঃ দুর্ভিক্ষ থেকে দেশকে রক্ষার জন্য এখন থেকে কৃষিখাত নম্বার ওয়ান গুরুত্ব দিয়ে স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। খাদ্যের মূল চাহিদা পূরণের জন্য উৎপাদনে বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমাদের ১৮ কোটি মানুষের জন্য চাল উৎপাদন নিশ্চিত করতে হবে। মাছ, আলু, নানা রকমেরস সবজি, পেয়াজ, রসুন, আদা প্রভৃতি আমাদের চাহিদা অনুযায়ী উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করতে হবে। কৃষকদের বীজ, সার, কীটনাশক, বিনামূল্যে দেয়ার পরিকল্পনা গ্রহণ করতে হবে। যাতে কৃষক সাহায্যের সঙ্গে লাভের আশায় বেশী চাষের পরিকল্পনা গ্রহণ করে। তবেই দেশের মানুষের খাদ্যের চাহিদা নিশ্চিত হবে। প্রয়োজনে উন্নয়ন প্রকল্প স্থগিত করতে হবে। কৃষিখাতের জন্য সব করার পর অর্থ থাকলে অন্য খাতে খরচ করা হবে। এমনি পরিকল্পনা শাসক দল গ্রহণ করতে হবে।


তৈরী পোশাক শিল্পখাত ও জনশক্তি রপ্তানি খাত যে করোনা পর বিশেষ কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে। বিশ্বে বিভিন্ন দেশে করোনা নির্মূল না হওয়া পর্যন্ত অর্থনীতিতে গতি আসবে না। তবে সীমিত পর্যায়ে সকল দেশ তার অর্থনৈতিক কর্মকান্ড চাঙ্গা করার জন্য চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যে চীন তার দেশের লকডাউন বেশ শিথিল করে শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান চালুন করা শুরু করেছে।


করোনা পরবর্তী তৈরী পোশাক শিল্পখাত বড় রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে পড়বে। বিশ্ব জুড়ে অর্থনৈতিক দৈন্যতার ফলে তৈরী পোশাকের চাহিদা কমে যাবে। ক্রয়ক্ষমতা হারাবে লক্ষ লকব্ষ মানুষ। চাকুরীচ্যুত হবে লক্ষ্য লক্ষ জনশক্তি। তাই চাহিদা কমে যাবে। সেই জন্য তৈরী পোশাকের চাহিদা কমে গিয়ে মানুষের একান্ত নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা ঠিক থাকবে। তাই তৈরী পোশাক শিল্প কঠিন প্রতিযোগীতার সমআমুখীন হবে। আমাদের প্রতিবেশী দেশ ভিয়েতনাম, চীন, কম্বোডিয়ান, ভারত, শ্রীলঙ্কা অধিক তৈরী পোশাকের বাজার দখলের জন্য সর্বশক্তি নিয়োগ করবে।


অন্যদিকে পোশাকের মূল্য ও বেশ হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাংলাদেশের তৈরী পোশাকের মালিকগণ পূর্বের তুলনায় সিএমও কম পাবেন। এই ক্ষেত্রে বাজার ধরে রাখার জন্য সরকারকে তৈরী পোশাক শিল্পের মালিকদের বেশ কিছু ছাড় দিতে হব। প্রথম অগ্রিম কর কর্তন সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। বিভিন্ন খাতের ভ্যাট ও টেক্স হ্রাস করে ৫ শতাংশে নিয়ে আনতে হবে। তৈরী পোশাক ও স্পিনিং খাতে ৪০ থেকে ৫০ লক্ষ শ্রমিকদের কর্মসংস্থান ঠিক রাখতে পড়লে দেশের মৌলিক অর্থনীতি ও বেকারত্ব ঠিক থাকবে। শ্রমিক অশান্তি থেকে ভাগের জন্য তৈরী পোশাক, বস্ত্র খাতের স্পিনিং ও ফিনিশিং খাতকে নীতি সহায়তা সরকারকে আগামী তিন বয়ে দিয়ে যেতে হবে। ইতিমধ্যে সরকার সুদের হার হ্রাস করেছেন। আগামী তিন বছর সুদের হার বস্ত্র খাতের জন্য ৫ শতাংশ ঠিক রাখতে হবে।


জনশক্তি রপ্তানি করোনা পর বড় সমস্যার সম্মুখীন হবে। মধ্যপ্রাচ্য সহ সকল দেশে কর্মসংস্থান হ্রাস পাবে। চাকুরী হারাবেন হাজার হাজার বাংলাদেশী। ইতিমধ্যে কয়েক লক্ষ্য দেশে ফিরে এসেছে। আগামীতে মধ্যপ্রাচ্যে শ্রমিক চাহিদা কমে আসবে। প্রতিবেশী দেশ সমূহ বেশ সক্রিয় হবে। সাধারণ শ্রমিকের চাহিদা কমে যাবে। তাই বিদেশে দক্ষ শ্রমিকের চাহিদা বৃদ্ধি পাবে। দেশে দক্ষ শ্রমিক তৈরী করার জন্য প্রতিটি উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন করতে হবে। অষ্টম শ্রেণী ও দশম শ্রেণী পাশের পর ছাত্র-ছাত্রীর একটি বড় অংশকে টেকনিক্যাল শিক্ষা গ্রহণের জন্য উৎসাহিত করতে হবে।


বিদেশে শ্রমিক প্রেরণের জন্য বিশেষ করে জন্য প্রাচ্যে মুসলিম দেশ সমূহের জন্য দক্ষ শ্রমিক তৈরীর পরিকল্পনা এখন থেকে হাতে নিতে হবে। অদক্ষ শ্রমিকের চাহিদা কমে যাওয়ার ফলে, দক্ষ শ্রমিক তৈরীর কোন বিকল্প আমাদের থাকবে না। ইতিপূর্বে সরকার প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি স্কুল ও কলেজ স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্পটি দ্রæত বাস্তবায়ন করা খুবই জরুরী আমাদের প্রতিটি কারিগরি স্কুল, কলেজে টেকনিক্যাল বিষয়-সঙ্গে বিদেশী কয়েকটি ভাষা শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। টেকনিক্যাল বিষয়ে পাশের সঙ্গে সঙ্গে ঐ শিক্ষার্থী খাতে প্রয়োজনীয় বিদেশী ভাষা যেমন আরবী, জাপানি, চীনা, জার্মানী ও ইংরেজী ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। কারিগরি শিক্ষার সঙ্গে সঙ্গে প্রতিটি শিক্ষার্থী কমপক্ষে একটি বিদেশী ভাষা শিক্ষা বাধ্যকতা থাকতে হবে। তা হলে সেটা বিদেশে সহজে ভাল বেতনে চাকুরীর সুযোগ পাবে।


উচ্চ শিক্ষা ক্ষেত্রে আমাদের মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে দক্ষতা অর্জনের মাধ্যমে বিশ্ব সংস্থা সমূহে ভাল পদে কর্মসংস্থানের চেষ্টা অব্যাহত রাখতে হবে। বিশ্ব অর্থনীতিতে নীতি নির্বাচনী ভূমিকায় বাংলাদেশী যত বেশী স্থান দখল করতে পারবে তত বেশী দেশ উপকৃত হবে।

বর্তমান করোনা পরিস্থিতিআমাদের করণীয়


করোনা পরিস্থিতি:
জীবনযুদ্ধে আজ আমরা করোনায় চরমভাবে আক্রান্ত। পুরো দেশ আজ করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। আজ ৩০শে এপ্রিল ২০ প্রায় ৬২টি জেলায় করোনা সংক্রামিত হয়ে পড়েছে। করোনা রোগী প্রথম সনাক্ত হয় ৮ই মার্চ ২০। কিন্তু করোনা শুরু হয়েছে নভেম্বর ১৯ চীন দেশের উহান প্রদেশে। চীন থেকে করোনা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ২১০টি দেশও অঞ্চল আজ করোনায় সংক্রামিত হয়েছে।


দেশের এই মুহ’র্তে প্রশ্ন ছাড়িয়েছে জীবন ও জীবিকা নিয়ে। কোনটি এখন আমাদের প্রথম প্রয়োজন। জীবন রক্ষা কি প্রথম?নাকি জীবিকার জন্য জীবন বিসর্জন কে আমরা মেনে নেবো! বিগত ২৬শে মার্চ ২০ থেকে সরকার কোভিড-১৯ জন্য দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করে সকলকে করে ঘরে যাবার নির্দেশ দেন। দেশের সকল শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য, অফিস-আদালত, দোকান, বিপনীবিতানসহ সকল স্তরে বন্ধ করে ঘরে থাকার জন্য পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী দিয়ে সারা দেশে নিয়ন্ত্রনের জন্য কাজ করতে থাকে। পুরো দেশ স্থবির হয়ে পড়ে। সকল অর্থনৈতিক কর্মকান্ড বন্ধ হয়ে যায়। ব্যাংক-বীমাসহ সকল আর্থিক খাতের প্রতিষ্ঠান ও বন্ধ হয়ে যায়। সীমিত পর্যায়ে কিছু ব্যাংক শাখা খোলা থাকে।


কিন্তু ৫ই এপ্রিল ২০ হঠাৎ করে কিন্তু তৈরী পোশাক শিল্প প্রতিষ্ঠান চালু করা হয়। দলে দলে শ্রমিক কর্মচারী বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী হতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভি পত্র-পত্রিকায় সমাজের সকল স্তরের মানুষ তৈরী পোশাক শিল্পের কারখানা খোলার তুমুল সমালোচনা করে। করোনা পরিস্থিতি মূল্যায়ন না করে হঠাৎ করে তৈরী পোশাক শিল্প কারখানা খুলে দেয়া একেবারে সমন্বয়হীনতা ও শিশুসুলভ সিদ্ধান্ত।
এরপরের দিন যাবার তৈরী পোশাক শিল্প কারখানা বন্ধ ঘোষণা করা হয়। তখন আবার লক্ষ লক্ষ শ্রমিক ঢাকা থেকে বিভিন্ন জেলায় দলে দলে ফিরে যায়। তাতে স্বাস্থ্য বিভাগসহ সকল মতের লোকেরা বলেন আবারও করোনা সারা দেশে ছড়িয়ে দেয়া হলো। সরকারের সমন্বয়হীনতা করোনা মোকাবেলা একে হবে ‘লেজ গোমরে’ অবস্থায় নিয়ে যাওয়া হয়।

আমাদের অবস্থান:
অন্যদিকে সরকার ‘লকডাউন’ শব্দ ব্যবহার ‘সাধারন ছুটি’ শব্দ ব্যবহার করে ২৬শে মার্চ থেকে পুরো দেশে ‘ঢিলাঢালা’ভাবে সরকার করোনা মোকাবেলায় চেষ্টা করতে থাকে। স্বাস্থ্য বিভাগের নানা নির্দেশনা প্রতিদিন টিভি, রেডিও ও পত্র-পত্রিকায় প্রচার হতে থাকে। কিন্তু জনগণ তেমন মানে নাই। তাই করোনা সংক্রামন দ্রæত ৬৩টি জেলায় ছড়িয়ে পড়ে। আজ ২রা মে ২০ পর্যন্ত শুধু রাঙামাটি জেলায় এখনও কোন করোনা রোগী পাওয়া যায় নাই। সৌভাগ্যবান রাঙামাটি জেলার জনগণ। অন্যদিকে রাঙামাটি জেলার ‘লকডাউন’ নিয়মগুলো বেশ ভালভাবে যাবার চেষ্টা করছে। প্রশাসন ও বেশ তৎপর। অন্যদিকে কোন শিল্প কারখানা না থাকার কারণে করোনা সংক্রামন হওয়ার সম্ভাবনা ও বেশ কম।


বর্তমানে ৩রা মে ২০ ঢাকা ও নারায়ণগঞ্জ জেলায় সবচেয়ে বেশী করোনা আক্রান্ত। দেশে পরিবহন খাতসহ অন্যান্য সকল খাত লকডাউনে রয়েছে। আমাদের প্রতিদেশ ভারত ‘লকডাউন’ আগামী ১৫ই মে পর্যন্ত বর্ধিত করেছে। ভারত করোনা আক্রান্ত এলাকাকে লাল, সবুজ, নীল, হলুদ চার ‘জোনে’ ভাগ করে করোনা মোকাবেলা করছে। তাদের কেন্দ্রীয় ‘কন্ট্রোল কমিটি’ সুন্দরভাবে কাজ করছে। কিন্তু আমাদের দেশে কেন্দ্রীয় কমিটি করা হয়েছে। টেকনিকেল কমিটিও করা হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য, বাণিজ্য, কৃষি, ত্রাণ মন্ত্রণালয়সমূহ স্ব স্ব দায়িত্ব নিয়ে এগিয়ে চলেছে। তাই সমন্বয়হীনতা আমাদের করোনা পরিস্থিতি জটিল করে তুলছে।


আজ ২রা মে ২০ সংবাদে দেখা যাচ্ছে সরকার আগামী ১৭ই মে ২০ পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করছেন। দু’এক দিনের মধ্যে সরকারী সার্কুলার জারি হবে। আমাদের দেশে করোনা আক্রান্তের ৫৫ দিন অতিবাহিত হচ্ছে।
অন্যদিকে আজ থেকে তৈরী পোশাক শিল্পের পর টেক্সটাইল সেক্টরের বিভিন্ন খাতের শিল্প প্রতিষ্ঠান চালু হয়েছে। ইতিমধ্যে দোকান মালিক সমিতি দোকান, সুপার মল খুলে দেয়ার জন্য দাবি জানাচ্ছে। রমজানের শুরুতে সীমিত পর্যায়ে ইফতার জন্য অনেক রেষ্টুরেন্ট খোলা হয়েছে। তাতে পাড়ায় মহল্লায় জন সমাবেশ বৃদ্ধি পেয়েছে। তাই স্বাস্থ্য বিষয়ক ব্যক্তিবর্গ বলছেন এই সকল কর্মকান্ডের ফলে করোনা বৃদ্ধি পাবে। এই সকল প্রতিষ্ঠান, ব্যক্তি এখন পর্যন্ত স্বাস্থ্যবিধি পুরাপুরি পালন করে চলতে পারছে না। এখন বিশেষজ্ঞগণ বলছেন সকল শিল্প প্রতিষ্ঠান টেকনিকেল কমিটি কর্তৃক পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। শিল্প মালিক ও সরকার উভয় এই কঠিন সময়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে। ডা. মুশতাক হোসেন আজ ২রা মে ২০ বলছেন সামরিক সুবিধা নেয়ার জন্য তৈরী পোশাক মালিকগণ পুরো দেশকে ঝুঁকিতে ফেলে দেয়া কোনক্রমে ঠিক হবে না। মহা বিপর্যয়ের থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য ঘরে ঘরে বিষয়ে টেস্ট করতে হবে। পুরোপুরি ‘লকডাউন’ মেনে দেশের মানুষকে রক্ষা করার জন্য সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। দেরী হয়েছে বটে তবে সময় শেষ হয়ে যায় নাই। জীবন ও জীবিকা রক্ষা স্বার্থে সমন্বয় খুবই জরুরী। তাই ৩রা মে ২০ স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিশেষ যৌথ সভা ডেকেছেন।


সাবেক পরিচালক রোগ নিয়ন্ত্রণ সংস্থার অধ্যাপক ডা. বেনজীর আহম্মদ এর দৃষ্টিতে করোনা প্রতিরোধের আগে বা পাশাপাশি না হেটে পিছনে পিছনে হাটছি। তাই করোনা পরিস্থিতি খুবই খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশী। সেই করুন পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা বাঙলাদেশ সরকারের মোটেই নাই।

জীবন ও জীবিকা:
স্বাস্থ্যবিধি অনুযায়ী সকল শিল্প কারখানা পরিচালনা করার নির্দেশনা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী ৩রা মে ২০ এক বিশেষ সভায় বক্তব্য রাখেন। উক্ত সভায় সকল ব্যবসায়ী প্রতিনিধি ও সরকারের সকল মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তৈরী পোশাক শিল্প সহ সকল শিল্প কারখানায় করোনা প্রতিরোধের জন্য স্বাস্থ্য বিধি সম্পূর্ণ পর্যায়ে মেনে চলার উপর গুরুত্ব দেয়া হয়েছে।


স্বাস্থ্যবিধির মধ্যে রয়েছে : ১) কারখানা চালুর পূর্বে পুরো কারখানাকে জীবানু মুক্ত করতে হবে ২) প্রত্যেক শ্রমিক কর্মচারীকে কারখানায় প্রবেশ পথে জীবানু মুক্ত করাতে হবে ৩) হাতকে সাবান নিয়ে কমপক্ষে ২০ মে ধৌত করতে হবে ৪) কয়েক ঘণ্টা পর পর কারখানাকে জীবানুমুক্ত করতে হবে ৫) সকল শ্রমিক কর্মকর্তাকে দিনে কয়েকবার হাত সাবান দিয়ে ধৌত করতে হবে ৬) শ্রমিকদের বাসস্থানকে পরিবহন রাখতে হবে ৬) যাতাযাত সময় প্রতিটি শ্রমিককে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে। কিন্তু এই সকল স্বাস্থ্য বিধি বিধান কতটুকু কার্যকরী হচ্ছে না হবে বলা মুশকিল। সকল শিল্প কারখানায় এই সকল বিধান মানার সক্ষমতা নাই। এই সকল সক্ষমতা সৃষ্টির জন্য সকল কারখানার সমান সুযোগ সুবিধা নাই।


আজ ৪ঠা মে ২০ পালনীয় প্রধানমন্ত্রী এক ভিডিও কনফারেন্সে ঘোষণা দিয়েছেন দোকান মল শীঘ্রই চালু হবে। শহর ও গ্রামসমূহে দোকান চালু হয়ে গেলে মানুষের জীবনের সাধারণ কর্মচঞ্চলতা ফিরে আসবে। সরকারী ও বেসরকারী সকল অফিস এখনও চালু হয় নাই। সরকারের ১৮টি মন্ত্রণালয় ইতিমধ্যে কাজ শুরু করেছে। ব্যাংক-বীমা সীমিত পর্যায়ে কিছু কাজ হচ্ছে। কৃষি, কৃষি জাতীয় পণ্য উৎপাদন, ঔষধ দোকান ও ঔষধ শিল্প প্রতিষ্ঠান পূর্ব থেকে চালু রয়েছে।

জীবন ও জীবিকা প্রশ্নে আমরা বড় দ্বন্দ্বে পড়ে রয়েছি। জীবন আগে বা জীবিকা আরো। এই প্রশ্ন এখন আমাদের নিকট বড়। বাংলাদেশে আজ ৪ঠা মে ২০ করোনা আক্রমণ তুঙ্গে উঠে নাই। স্বাস্থ্য অধিদপ্তর রিপোর্ট অনুযায়ী মোট আক্রান্ত ১০,১৪৩ জন। মৃত্যুবরণ করেছেন ১৮২ জন। আক্রান্ত রোগী সারা দেশের সকল জেলায়। আজ সনাক্ত হয়েছে ৬৮৮ জন। বিশ্বজুড়ে আক্রান্ত ৩৫ লক্ষ এর অধিক মৃত্যুবরণ করেছে ২ লক্ষ ৩৫ হাজার। সরকার ইতিমধ্যে লকডাউন বৃদ্ধি করেছেন আগামী ১৬ই মে ২০ পর্যন্ত।


পবিত্র রমজান উপলক্ষ্যে সীমিত পর্যায়ে দোকান চালু করার চিন্তা করছে। ক্ষুদ্র ও কুটির শিক্ষসমূহ চালু করার জন্য প্রতিটি জেলায় জেলায় নির্দেশ দেয়া হয়েছে। ইতিমধ্যে সারাদেশে প্রাইভেট যানবাহন চলাচল বেশ বৃদ্ধি পেয়েছে। পাড়ায় মহল্লায় ছোট ছোট দোকান সমূহ ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে। মে মাসের শেষ পর্যায়ে দেশের করোনা পরিস্থিতি কি দাঁড়াবে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। পরিস্থিতি সীমাহীন হয়ে পড়বে না আমাদের জন্য সহনশীল পর্যায়ে থাকবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। জীবন ও জীবিকার প্রশ্নে আজ বাংলাদেশ বড় সমস্যার সম্মুখীন। লকডাউন সঠিকভাবে আরও কমপক্ষে এক মাস পালন করে বাংলাদেশে করোনা রোগী সনাক্ত সমাপ্ত করতে পারলে আমাদের জীবন শঙ্কার সম্ভাবনা অনেক কমে যেতো। কিন্তু জীবিকার জন্য এখন যখন আমরা ঢিলেঢালাভাবে অথবা লকডাউন খুলে দেয়ার কারণে করোনা আক্রমণ আরও বেশী মাত্রায় সংক্রামিত হওয়ার সম্ভাবনা বেড়ে গেলো। এই ঝুঁকি নিয়ে সরকার করোনা মোকাবেলায় এগিয়ে যাচ্ছেন।


আজ ৬ই মে ২০ সরকারের ঘোষিত ‘লকডাউন’ শিথিল করার কারণে দেশে করোনা পরিস্থিতি খুবই খারাপের দিকে যাবে বলে দেশের প্রধান বিরোধী দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি প্রদান করেন। সরকারের এই সময় ‘লকডাউন’ শিথিল করা উচিত হয় নাই বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন। তিনি আরও বলে তখন থেকে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা সীমাহীন হয়ে পড়বে। দেশ এক ভয়াবহ দুর্যোগের মধ্যে চলে যাবে।


বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননও বলেছেন সরকারের ‘লকডাউন’ তোলে নেয়ার সিদ্ধান্ত খুবই খারাপ পরিণতি দেশে ডেকে আনবে। ওয়াকার্স পার্টি সরকারের ১৪ দলীয় জোটের অন্যতম রাজনৈতিক দল।
অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, আমরা শুরুতে ভুল করেছি। অনেক সময় আমরা পেয়েছিলাম। কিন্তু এখনও আমরা স্বাস্থ্যবিধি কোনক্রমে মানছি না। তাই করোনা সংক্রামক আরও বৃদ্ধি পাবে। কত যে বৃদ্ধি পাবে তা বলা তখন মুশকিল। তিনি বলেন দীর্ঘমেয়াদী লকডাউন সিদ্ধান্ত রাজনৈতিক। সরকারকে এই সিদ্ধান্ত নিতে হবে। জীবন বা জীবিকা তা সরকার নির্ধারণ করতে হবে।


শিল্প বাণিজ্য ও অন্যান্য ব্যবসা : দেশে ২৬শে মার্চ ২০ জুন ‘লকডাউন’ হওয়ার পর দেশে শিল্প বাণিজ্য সও নানা ব্যবসা বিরূপ প্রস্তাব পড়েছে। ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে বৃহৎ শিল্পে নেতিবাচক প্রভাব পড়েছে। দেশের সেবা খাতের অবস্থা অন্যান্য শিল্পের মত। দিন মজু ও হতদরিদ্র মানুষের অবস্থা খুবই করুন। কর্মহীন মানুষ খাদ্যের দাবিতে বিভোক্ষ ও করছে। সরকার প্রত্যেক অভাবী মানুষের নিকট খাদ্যদ্রব্য পৌছে দেয়ার চেষ্টা করছেন। সমাজের বিত্তবান ব্যক্তিরাও দরিদ্র অভাবী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। বড় বড় শিল্প মালিক ও ধনী ব্যক্তিগণ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কোটি কোটি অর্থ দান করেছেন।


আমাদের তৈরী পোশাক শিল্প একেবারে থমকে পড়েছে। কোটি কোটি অর্থের রপ্তানি আদেশ বাতিল হয়েছে। নতুন কোন রপ্তানি আদেশ নাই। বিশ্বব্যাপী দোকানপাট, শপিংমল এমনও খোলে নাই। তাই তৈরী পোশাকের বিক্রি নাই। রপ্তানি আদেশ ও নাই। এই অবস্থা কত দিন চলবে এখনও বলা মুশকিল। তাই বিদেশী অর্থ উপার্জনের প্রধান খাত থেকে দেশ বঞ্চিত হলো। অনেক তৈরী পোশাক শিল্প প্রতিষ্ঠান বন্ধের ধারে উপস্থিত। বেকার হবে হাজার হাজার শ্রমিক। সামাজিক অস্থিরতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেয়া দিয়েছে।


দ্বিতীয় রপ্তানি মাধ্যমে বৈদেশিক খাত হচ্ছে আমাদের মানব সম্পদ। রেমিটেন্স আসা তো দূরের কথা হাজার হাজার বাংলাদেশী মধ্যপ্রাচ্যসহ সকল দেশ থেকে ফেরত আসছে। নতুন করে বিদেশে শ্রমিক যাওয়ার সম্ভাবনা এখন এক মাত্র নাই। কখন আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে বলা যাচ্ছে না। বিদেশে কোন দেশই শ্রমিক নেয়ার প্রত্যাশা ও নাই। বিদেশে আমাদের এম্বেসির মাধ্যমে অসহায় শ্রমিক কর্মীদের আর্থিক সহযোগিতা করতে হবে। অনেক দেশে বিদেশী বাংলাদেশীরা খাদ্যের অভাবে পড়েছে।


আমাদের অন্যতম রপ্তানি খাদ্য হচ্ছে পাট, মৎস্য এই সকল খাত ও রপ্তানিতে ভাটা পড়েছে। বিদেশে কোন চাহিদা না থাকার কারণে পাচ খাত ও মৎস্য খাত ও বিদেশী মুদ্রা উপার্জনের – বন্ধ হয়ে পড়েছে। লক্ষ লক্ষ শ্রমিক এই সকল খাতে বেকার হয়ে পড়েছে। বিশ্বে নানা দেশে করোনা পরিস্থিতির উন্নতি না হলে কোনভাবে এই সকল খাতের রপ্তানি বাজার খুলবে না। তাই বৈদেশিক অর্থ আয়ের আরও একটি বড় খাতসমূহ বন্ধ হয়েছে।


দেশের হাট বাজার, শপিংমল, দোকানপাট বন্ধ প্রায় ৪০ দিন পর্যন্ত বন্ধ থাকার ফলে স্থানীয় শিল্পে বিপনন বন্ধ হয়ে পড়ে। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ার কারণে স্থানীয় শিল্প উৎপাদন বন্ধ রয়েছে। এই সকল খাতের লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী আজ বেকার। তাদের অসহায় জীবন সমাজে চরমভাবে নেতিবাচক প্রভাব বিস্তার করছে।
স্থানীয় টেক্সটাইল শিল্প আজ একেবারে বন্ধ হয়ে পড়েছে। দেশে বস্ত্র খাতের তিনটি খাত কেমন স্পিনিং, উইভিং, ডাইং কিনিশিক খাত দীর্ঘ দিন ধরে উৎপাদন বন্ধ। দেশে চাহিদা না থাকার কারণে পুরো বস্ত্রখাতের বাণিজ্য বন্ধ। লক্ষ লক্ষ শ্রমিক আজ বেকার। ব্যবসায়ীগণও আজ বেকার জীবনে এসে উপস্থিত। তাদের ব্যাংক ঋণ বাড়ছে। সুদ ও বাড়ছে। অসহায় জীবন আজ বস্ত্রখাতের সকল মালিক ও শ্রমিকদের। প্রায় ৪০ লক্ষ শ্রমিক এই খাতের সঙ্গে জড়িত।


আমাদের দেশে নির্মাণ শিল্প একটি বড় খাত। এই খাতে হাজার হাজার রিয়েল স্টেট কোম্পানী কাজ করছে। এপার্টমেন্ট, বাড়ি ও জমির প্লট তৈরী ও বিক্রি এই খাতের একটি বড় ব্যবসা। এখন সকল ব্যবসায়িক তৎপরতা বন্ধ। লক্ষ লক্ষ শ্রমিক ও দৈনিক ভিত্তিক শ্রমিকগণ বেকার জীবন যাপন করছে। প্রথাদের উদ্যোক্তাগণ ব্যাংক ভারাক্রান্ত। খবর হচ্ছে, কিন্তু কোন সায় নাই।


দেশে বিগত ২৬শে মার্চ ২০ থেকে সকল সরকারী বেসরকারী স্কুল, কলেজ, মাদ্রাসা বিশ্ববিদ্যালয়সমূহ বন্ধ রয়েছে। সকল শিক্ষা কার্যক্রম আজ বন্ধ। তবে সরকার সীমিত পর্যায়ে টেলিভিশনের মাধ্যমে স্কুল পর্যায়ে কিছু কিছু ক্লাস নিচ্ছেন। বেসরকারী খাতের কিছু কিছু ইসলাম মিডিয়াম স্কুল অন-লাইনে ক্লাস নেয়ার চেষ্টা করছে। বেসরকারী বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাশ নেয়ার চেষ্টা করছে। ছাত্র ভর্তি, ক্লাস চালু রাখার জন্য বেসরকারী বিশ্ববিদ্যালয় চেষ্টা করছে। কিন্তু টিউশান ফি ও ছাত্রছাত্রী ভর্তি বন্ধ থাকার কারণে আর্থিকভাবে অনেক বেসরকারী বিশ্ববিদ্যালয় চাপের মধ্যে রয়েছে। কারণ শিক্ষক, কর্মচারীদের বিশাল বেতন ভাতা দিয়ে যেতে হচ্ছে। অনেক বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান বাড়ি ভাড়া, শিক্ষক কর্মচারীদের বেতন বাবদ নানা খরচ বহন করতে কষ্ট হচ্ছে। যাদের ব্যাংক ঋণ রয়েছে সেটি সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহের উদ্যোক্তাগণ চাপের মধ্যে রয়েছেন। সরকারের ঘোষিত আর্থিক স্বল্প সুদের সহযোগিতা এখনও শিক্ষা খাতের জন্য দেয়া হয় নাই। শিক্ষা খাতের প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের কোন ভাতা দেয়ার জন্য সরকারের আর্থিক সহযোগিতার হাত বাড়ানো প্রয়োজন।


দেশের ব্যাংকিং ও অ-আর্থিক খাত পূর্ব থেকে লাজুক অবস্থায় ছিল। সুশাসন ও নিয়মনীতির স্বস্থ প্রয়োগের অভাবে ব্যাংকিং খাত ঝুঁকিতে ছিল। করোনা আক্রমণের ফলে দেশের ব্যাংকিং শিল্প চরম হুমকির সম্মুখীন। বিগত ১২ বছরে দেশের সরকারী ও বেসরকারী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা উধাও হয়েছে। ব্যাংক টাকা ফেরত পাইনি। খোজ বাংলাদেশ ব্যাংক থেকে ৮ হাজার কোটি টাকার অর্ধিক অর্থ ডিজিটাল পদ্ধতি ডাকাতি হয়েছে। বিচার হয় নাই। টাকা ও এখন পর্যন্ত উদ্ধার হয় নাই। বিদেশে একটা মামলা হয়েছে কিন্তু অবস্থা উন্নতি নাই। তদন্ত হয়েছে। বিষয়টি দিয়েছে। কিন্তু কোন বিচার হয় নাই। কোন কোন ব্যাংক এর মূলধন সঙ্কট রয়েছে। সরকারী ব্যাংকগুলোকে সরকার বাজেট থেকে মূলধন ঘাটতি পূরণ করেছে। কিন্তু বেশ কয়েকটি বেসরকারী ব্যাংক বেশ অসুবিধায় রয়েছে। এই ভঙ্গুর ব্যাংকিং খাত নিয়ে কিভাবে ব্যাংকসমূহ সরকারের দেয়া ঋণ স্বচ্ছভাবে তিনি বন্টন করবেন। কোন কোন প্রণোদনায় সরকার অর্ধেক টাকা দেবেন বাকী টাকা ঋণ গ্রহিতা দেবেন। কিন্তু সমূহকে পুরো অর্থের দায়িত্ব নিতে হবে। কিন্তু ভঙ্গুর এই ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকগুলো এত বড় গুরুদায়িত্ব পালন করার সক্ষমতা নাই।তাই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে সমাধানে আসতে হবে।


অ-আর্থিক প্রতিষ্ঠান তথা লিজিং কোম্পানীগুলোর মধ্যে বেশ কয়েকটি দেউলিয়া প্রায়। ইতিমধ্যে বেশ কয়েকটি লিজিং কোম্পানীকে আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সময় অতিক্রম করছে। করোনা মহামারীতে অ-আর্থিক প্রতিষ্ঠানগুলো কে সরকার স্বল্প সুদে বাংলাদেশ ব্যাংক অর্থ সহায়তা দিতে হবে। সরকারী অর্থ লিডিং কোম্পানী কোম্পানীগুলোতে ডিপোজিট রাখার কাজকে দ্রুত সময়ের মধ্যে কার্যকরী করতে হবে।

করোনা পরিস্থিতিতে এখন জরুরী করণীয় :
১. অবিলম্বে করোনা মোকাবেলায় গঠিত টেকনিকেল কমিটিতে মূল্যায়ন করা উচিত। তাদের মতামতের ভিত্তিতে সরকার পরিস্থিতি সম্পর্কে যাবতীয় সিদ্ধান্ত নেয়া উত্তম। করোনা বিষয়টি অত্যন্ত টেকনিকেল ও বৈজ্ঞানিক ভিত্তির উপর। তাই বৈজ্ঞানিক মূল্যায়নের ভিত্তিতে করণীয় ঠিক করা জাতির জন্য কল্যাণকর। প্রয়োজনে টেকনিকেল কমিটিতে আরও দেশ বরেণ্য টেকনিকেল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হোক। রাজনৈতিক মতাদর্শ তুলে নিয়ে সকল দলমতের ব্যক্তিদের সৎ, সঠিক ও বৈজ্ঞানিক মতামত টেকনিকেল কমিটির মাধ্যমে সরকার প্রধানের নিকট আসা উচিত।

২. করোনা তথা কোভিড-১৯ একটি জাতীয় ও আন্তর্জাতিক দুর্যোগ। তাই বিষয়টি জাতীয় ভিত্তিতে মোকাবেলা করতে হবে। একক কোন একটি দলের পক্ষে এই মহামারী মোকাবেলা করা সম্ভব নয়, যা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। তাই দেশের সকল রাজনৈতিক দলের সমন্বয়ে একটি জাতি ঐক্যমতের ভিত্তিতে করোনা বিষয় সরকারকে অগ্রসর হওয়া উচিত। তাতে সরকারের সফলতা সকলের সমন্বয়ে উদ্যোগ গ্রহণ কলে শুধু কোন মন্দ কাজের জন্য সরকার দুরোরোগ হবে না। সকল রাজনৈতিক, সামাজিক ইতিকে করোনা বিষয় ছোট একটি ভাগ্যিস হতে হবে। তাতে সরকার লাভবান হবে। সমালোচনার উর্ধ্বে থেকে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে। দেশ এগিয়ে থাকে।

৩. এখন দেশকে ভারতের অনুকরণে জবফ, সড়ঁংব, এৎববহ তিনটি ভাগে বিভক্ত করে করোনা চিহ্নিত করে পরিস্থিতি মোকাবেলায় কঠোর হতে হবে। প্রয়োজনে রেড জোন এ কারফিউ দিয়ে স্বাস্থ্যবিধি মানাতে হবে। গ্রীন জোন স্বাভাবিক জীবন শুরু করার চেষ্টা হতে পারে। ভারতের মত বন্ধু দেশের নীতি অনুকরণ আমাদের জন্য শ্রেয়।সব বিষয় আমরা ভারতকে গুরু জানি, করোনা বিষয় গুরু মানলে অসুবিধা কি!

৪. দ্রুত লক্ষ লক্ষ লোকের করোনা টেস্ট করার ব্যবস্থা করতে হবে। প্রয়োজন বিদেশ থেকে করোনা টেস্ট আমদানি করে প্রতিটি উপজেলা পর্যায়ে টেস্টের ব্যবস্থা করতে হবে। আমাদের স্বাস্থ্য বিভাগ ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত। তাই বর্তমানে তাকে কাজে লাগাতে হবে। বেসরকারী সকল হাসপাতালে করোনা পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থা করতে হবে। বেসরকারী খাতের সকল হাসপাতালের করোনা রোভারে সেবা সরকার বহন করবে। তাই সকল বেসরকারী হাসপাতাল করোনা রোগীর চিকিৎসা দেবে। তাতে দ্রুত মানুষ উপকার আসবে।
প্রতিটি উপজেলায় কমপক্ষে সরকারী বা বেসরকারী একটি হাসপাতালকে করোনা বাদে অন্যান্য রোগীদের সেবা নিশ্চিত করতে হবে। তা না হলে অন্যান্য রোগীদের সমস্যা অনেক বেড়ে থাকে।


৫. জনগণকে স্বাস্থ্য বিধি কঠোরভাবে মেনে চলার জন্য বাধ্য করতে হবে। প্রয়োজনে ‘রেড জোন’ এলাকায় কারফিউ দিয়ে এই আইনের নিশ্চয়তা বিধান করতে হবে। প্রয়োজনে সকল শিল্প কারখানা, দোকান, বিপনী বিজ্ঞান, নানা ব্যবসা প্রতিষ্ঠান রেড জোন এলাকায় বন্ধ করতে হবে। মসজিদ মন্দিরকে প্রার্থনা বন্ধ করতে হবে। অরেঞ্জ ও গ্রীন জোন এলাকায় ভারতীয় কৌশল অবলম্বন করে অগ্রসর হতে হবে।


৬. জরুরীভিত্তিতে দেশে পাসকৃত সকল ডাক্তারও নার্সকে সাময়িক বিশেষ আদেশে নিয়োগ দিতে হবে। পরবর্তী নিয়ম অস্থায়ী চতাদের চাকুরী স্থায়ী করা যাবে। ডাক্তার, নার্স অধিক করোনা আক্রান্ত হওয়ার ফলে ডাক্তার ও নার্সের সভা দেখা দিয়েছে। অবসরপ্রাপ্ত সকল ডাক্তার ও নার্সকে বর্তমান পরিস্থিতিতে নিয়োগ দেয়ার ব্যবস্থা করা হোক। তাদের সেবার মাধ্যমে সরকার ও দেশ উপকৃত হবে।

The post কেন করোনা এলো? কি করণীয়! appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/keno-elo-corona-ki-koronio/feed/ 0
করোনা পরিস্থিতি : করোনা পর জীবনযুদ্ধ https://chintavabna.com/life-after-covid-19-pandemic/ https://chintavabna.com/life-after-covid-19-pandemic/#respond Sat, 29 May 2021 14:37:43 +0000 https://chintavabna.com/?p=432 ক্ষুদ্র অথচ অদৃশ্য একটি ভাইরাস আজ গোটা বিশ্বকে সম্পূর্ণরূপে স্থবির, অচল করে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ করোনা ভাইরাস কোভিড-১৯ কর্তৃক মৃত্যুবরণ করছে। আজকের এই দিনে…

The post করোনা পরিস্থিতি : করোনা পর জীবনযুদ্ধ appeared first on চিন্তা ভাবনা.

]]>
ক্ষুদ্র অথচ অদৃশ্য একটি ভাইরাস আজ গোটা বিশ্বকে সম্পূর্ণরূপে স্থবির, অচল করে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ করোনা ভাইরাস কোভিড-১৯ কর্তৃক মৃত্যুবরণ করছে। আজকের এই দিনে বিশ্বজুড়ে করোনা ভাইরাস কর্তৃক বিশ্বে মৃত্যুবরণ করেন ৫৩৪,১৭৬ জন মোট আক্রান্তের সংখ্যা ১১,৪১১,২১১ জন মোট সুস্থ হয়েছেন ৬,৪৫০,৯৫৭ জন। বাংলাদেশে করোনা কর্তৃক মৃত্যুর সংখ্যা ২,০৫২ জন,মোট আক্রান্তের সংখ্যা১৬২,৪১৭ জন,মোট সুস্থ হয়েছেন ৭২,৬২৫জন (সূত্র বিশ্বস্বাস্থ্য সংস্থা, তারিখ ৫ জুলাই’২০)


বিগত নভেম্বর ‘১৯ চীন দেশের উহান প্রদেশে প্রথম এই করোনা রোগী সনাক্ত হয়। ধীরে ধীরে চীনের উহান প্রদেশ থেকে এই ভাইরাস পৃথিবীর ২১৩টি দেশের জনগণ আক্রান্ত হন। এইটি অদৃশ্য ভাইরাস। মানুষ একমাত্র এর বাহন। মানুষের হাচি, কাশি ও স্পর্শের ফলে অন্য মানুষের শরীরে সংক্রামিত হয়। এই ভাইরাসের কোন ভ্যাকসিন আজ পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। কোন নির্দিষ্ট ঔষধ ও আজ পর্যন্ত পৃথিবীর কোন দেশের বৈজ্ঞানিকেরা আবিষ্কার করতে পারে নাই। দেশে দেশে বিজ্ঞানীরা রাত দিন ভ্যাকসিন, ঔষধ আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আগামী কয়েক মাসের মধ্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন সাধারণ মানুষের দেহে ব্যবহারের উপযোগী হয়ে দেশে দেশে আসবে। তখন হয়তো আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো।


আমাদের দেশসহ পৃথিবীর সকল দেশ এখন আর পূর্বের স্বাভাবিক অবস্থায় নাই। দেশে দেশে বিমান, জল ও স্থল যোগাযোগ প্রায় বন্ধ। বিশ্বের সকল দেশের বিমান চলাচল এখন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। মানুষ মানুষে এখন আর যোগাযোগ নাই। শুধু সম্পর্ক রয়েছে মোবাইল, ইন্টারনেট এর মাধ্যমে, দেশে দেশে যোগাযোগ রয়েছে। পৃথিবীর সকল বিমানবন্দর এখন আর পূর্বের জনসমাগম নাই। মানুষ শূন্য বিমানবন্দরগুলো। নৌ যোগাযোগও সম্পূর্ণ বন্ধ।


চরিত্রের উপর করোনার প্রভাব
করোনা ভাইরাসের প্রভাবে মানুষের মনের মধ্যে একটি ভীতি বেশ ভালভাবে বিকাশ লাভ করছে। সকল ধর্মের মানুষ মনে করছে করোনা সৃষ্টিকর্তার পক্ষ থেকে প্রদত্ত মহামারী। ইসলামের দৃষ্টিতে করোনা আল্লাহ প্রদত্ত মানুষকে সংশোধন করার জন্য বিশ্বব্যাপী একটি বড় সতর্ক বার্তা। পবিত্র কোরআনে সুরা মায়েদা ২১ নং আয়াতে আল্লাহ পাক বলেছেন- “কঠিন শাস্তির পূর্বে আমি তাদেরকে হালকা শাস্তি আস্বাদন করাবো, যাতে তারা প্রত্যাবর্তন করে।” তাই অগণিত মুসলিম বিশ্বব্যাপী তওবা করে আল্লাহ পাকের নিকট রাতদিন প্রার্থনা করছে। আমাদের নবী হযরত মুহাম্মাদ (সাঃ) বলেছেন যখন কোথাও মহামারী দেখা দেবে, তোমরা ঐ স্থানে যাবে না, এবং ঐ স্থান থেকে অন্য স্থানেও কেউ যাবে না। তিনি আমাদেরকে শারীরিক দূরত্ব বজায় রেখে আমাদেরকে চলতে হবে, যাতে মহামারী জনসাধারণের মধ্যে সংক্রামিত হতে না পারে। হাদীস শরীফ- আবু দাউদ, তিরমিযী উল্লেখ করা হয়েছে, “আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন ছাইয়্যি ইল আসক্বাম। অর্থ হচ্ছে “হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট ধবল, উন্মাদ, কুষ্ঠরোগ এবং সকল প্রকার কঠিন ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি।”


খ্রিস্টান, ইহুদী প্রভৃতি ধর্মগ্রন্থেও অনুরূপ সতর্ক বার্তা ও ঘটনা বর্ণনা দিয়ে মানব জাতিকে সতর্ক করা হয়েছে। ইতিহাসে অনেক ঘটনা রয়েছে কোন কোন ব্যক্তি, সম্প্রদায়কে আল্লাহ পাক ধ্বংস করে দিয়ে মানবতাকে সতর্ক করেছেন।
কিন্তু কিছু কিছু মানুষ এই করোনা ভাইরাসকে বিশ্ব মহামারীরূপে চিহ্নিত করে মোকাবেলা করার চেষ্টা করছেন। চেষ্টাও করতে হবে, সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সঙ্গে সঙ্গে মহান আল্লাহপাকের নিকট ক্ষমা প্রার্থনা করে উপরে উল্লিখিত হাদীস অনুযায়ী দোয়া ও করতে হবে।


করোনা থেকে বাঁচার জন্য এখন আমরা নিয়মিত কয়েকবার করে সাবান দিয়ে হাত ধৌত করছি, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করছি, মুখে মাক্স ব্যবহার করছি, শারীরিক দূরত্ব বজায় রাখছি, পিপিই ব্যবহার করছি, কোন সভা, সেমিনার হাজির হচ্ছি না। এমনকি নামাজ পড়ছি তিন ফিট দূরত্ব রেখে।


করোনা ভ্যাকসিন আবিষ্কার হওয়া পর্যন্ত আমাদেরকে স্বাস্থ্যবিধির এই কঠোর নিয়ম মেনে চলতে হবে। নতুবা করোনা আক্রমণ থেকে আমরা নিজকে রক্ষা করায় কোন বিকল্প নাই।
করোনা পূর্বে আমরা একে অপরের সাথে সাক্ষাত হলে সালাম দিয়ে হ্যান্ডশ্যাক করে মোলাকাত করতাম। কিন্তু এখন আমরা শারীরিক দূরত্ব বজায় রাখার কারণে মিশতে পারছি না। তাই মনের দিক থেকে আমরা যেন একাকী হয়ে পড়ছি। আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব যে কোন সময়ে আমরা মিলিত হতাম। গল্প-গুজব করতাম, একে অপরের খোঁজ খবর নিতাম করোনার কারণে আমরা এখন একে অপরের সঙ্গে সাক্ষাত করতে পারছি না। আত্মীয়তার সম্পর্কের মধ্যে আমাদের যেন ফাটল ধরেছে। একাকী জীবন যেন আমাদের নিত্যসঙ্গী হয়ে পড়েছে।
রাজনৈতিক, সামাজিক, সকল দিক দিয়ে আমরা একাকী জীবন কাটাতে হচ্ছে। এমনকি মসজিদ, মন্দির, গির্জায় আমরা অনেকদিন যেতে পারি নাই। এখনও মসজিদ, মন্দিরে গির্জায় দূরত্ব বজায় রেখে নামাজ বা প্রার্থনা করতে হচ্ছে। মানসিকভাবে আমরা এখন যেন দুর্বল হয়ে পড়েছি। সব কিছু যেন আমাদের জীবনকে থেকে দূরে অনেক দূরে নিয়ে যাচ্ছে।


ব্যবসায়িক জীবনে
জীবন ও জীবিকা এই নিয়ে করোনা মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। জীবন ও জীবিকার প্রশ্নের দ্বন্দ্বে সারা বিশ্ব দিশেহারা। সকল ধরনের ব্যবসা বাণিজ্য দেশে ও বিদেশে স্থবির হয়ে পড়ে। জীবন রক্ষায় নিজ বাড়িতে অবস্থানের ফলে ব্যক্তি জীবন, ব্যবসায়িক জীবন অচল হয়ে পড়ে। জীবনের ঝুঁকি নিয়ে একান্ত প্রয়োজনীয় পণ্য উৎপাদনে কিছু কিছু শিল্প প্রতিষ্ঠান আমাদের দেশে চালু রয়েছে। বিশেষ করে ঔষধ শিল্প, খাদ্য পণ্য বিষয়ক শিল্প প্রতিষ্ঠান কিছুটা চালু রয়েছে। এছাড়া অন্যান্য সকল শিল্প প্রতিষ্ঠান দেশজুড়ে বন্ধ রয়েছে। মানসিক ও অর্থনৈতিক দুর্দশার চিন্তায় ব্যবসায়িক ব্যক্তিদের জীবন চেতনায় পরিবর্তন লক্ষণীয়।


তৈরী পোশাক শিল্প ও বস্ত্রখাত
বাংলাদেশের অর্থনীতি মূলত তৈরি পোশাক শিল্প খাতের উপর নির্ভরশীল। দেশের বৈদেশিক মুদ্রার প্রায় ৭৬ শতাংশ তৈরি পোশাক শিল্প থেকে আসে। বস্ত্রখাতের তিনটি ইউনিট অর্থাৎ স্পিনিং খাত, উইভিং খাত এবং ডাইং ফিনিশিং খাত। প্রায় ৪০ লক্ষ শ্রমিক তৈরি পোশাক ও বস্ত্রখাতে নিয়োজিত। নারী সদস্যের সংখ্যা অধিক। করোনা আক্রান্তের পর তৈরি পোশাক সহ বস্ত্রখাতের তিনটি খাত বেশী ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বব্যাপী করোনা আক্রান্তের পর বিদেশি ক্রেতাগণ তৈরি পোশাক শিল্পের আদেশ বাতিল করেন। কিছু রপ্তানি আদেশ স্থগিত করেন। পরবর্তী নতুন কোন রপ্তানি আদেশ থেকে ক্রেতাগণ বিরত থাকেন। যেহেতু ইউরোপ, আমেরিকাসহ সকল উন্নত দেশের সকল শপিংমল দোকান বন্ধ হয়ে যায়। কোন ক্রেতা রইল না। রাস্তা শূন্য সারা বিশ্ব নিশ্চুপ। তৈরি পোশাকের রপ্তানি আদেশ না থাকার কারণে বস্ত্রখাতের তিনটি খাতে উৎপাদন বন্ধ হয়ে যায়। লক্ষ লক্ষ শ্রমিক কর্মচ্যুত হয়। অনেক কারখানা নিয়মিত বেতন ভাতা দিতে অক্ষম হয়ে পড়ে। যদিও সরকার ২ শতাংশ হারে ঋণ সুবিধা ঘোষণা করে। কিন্তু নিয়মনীতির জটিলতার জন্য অনেক কারখানার মালকগণ ২ শতাংশ হারে ঋণ নিয়ে শ্রমিকদের বেতন ভাতা জোগার করতে ব্যর্থ হয়। তাই শ্রমিক আন্দোলনও চলছে।


করোনা পরবর্তী তৈরি পোশাক শিল্প, বস্ত্র খাতের স্পিনিং, উইভিং খাত ও ডাইং ফিনিশিং খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে আসছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশ তৈরি পোশাক শিল্পের রপ্তানি আদেশ কম পাবে। তাই অনেক ছোট ছোট তৈরি পোশাক শিল্পবন্ধ হয়ে পড়বে। অনুরূপভাবে বস্ত্র খাতের তিনটি খাত নানা আর্থিক সঙ্কটের কারণে অসুবিধার সম্মুখীন হবে। অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বস্ত্রখাতের জন্য নীতি ও আথিক সংযোগ আগামী ৫ বছর তৈরি করতে হবে। অগ্রিম কর সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। ব্যাংকের সুদের হার নিম্নে নিয়ে আসতে হবে। ৫ শতাংশ হারে সুদের হার নির্ধারণ করা দরকার। সামাজিক অস্থরিতা দূর করতে হলে তৈরি পোশাকসহ বস্ত্রখাতের সহযোগিতা চালিয়ে যেতে হবে। এই খাতে প্রায় ৭৫ লক্ষ শ্রমিক জড়িত। তার সঙ্গে ৭৫ লক্ষ পরিবার। বিশাল এই জনশক্তির মধ্যে শান্তি বজায় না রাখলে দেশে রাজনৈতিক অস্থিরতা ও তৈরি হতে পারে।

জনশক্তি রপ্তানি
করোনা ভাইরাস আক্রমণের ফলে বিশ্বজুড়ে সকল অর্থনৈতিক উন্নয়ন ও সাধারণ কর্মকাÐ বন্ধ হয়ে যায়। যার ফলে কোটি কোটি মানুষ কর্মহীন হয়ে পড়ে। ইতিমধ্যে লক্ষ লক্ষ প্রবাসী আমাদের দেশে ফেরত এসেছেন। আগামীতে আরও বহু প্রবাসী ফেরত আসবে। আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য দ্বিতীয় বৃহত্তম খাত জনশক্তি রপ্তানি। মধ্যপ্রাচ্য, ইউরোপসহ পৃথিবীর সকল দেশে শ্রমিকের চাহিদা কমে যাবে। চাকরি চ্যুত হয়ে ফেরত আসছে লক্ষ লক্ষ প্রবাসী। এদিকে প্রতি বছর আমাদের কর্মক্ষম শ্রমশক্তি প্রায় ২৫ লক্ষের অধিকর। ভবিষ্যতে অদক্ষ শ্রমিকের চাহিদা কমে যাবে। দক্ষ ও উচ্চ শিক্ষিত বিশেষ বিষয়ে কর্মীর প্রয়োজন হবে বেশী। তাই বাংলাদেশ আগামীতে বিদেশে দক্ষ জনশক্তি প্রেরণের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিতে হবে। জরুরী, মধ্যম ও দীর্ঘমেয়াদী তিন ধরনের কর্ম পরিকল্পনা প্রবাসীদের জন্য গ্রহণ করতে হবে। যে সকল প্রবাসী ভাই দেশে ফিরে বেকার রয়েছেন তাদের জন্য সীমিত পর্যায়ে সরল সুদে ব্যাংক ঋণ দিয়ে ক্ষুদ্র ব্যবসা করার চেষ্টা করা যেতে পারে। যারা ব্যবসা করতে পারবেন না বা বিদেশে যেতে চান তাদেরকে দক্ষ করে আবারও বিদেশে প্রেরণের চেষ্টা করতে হবে। যে সকল প্রবাসী বিভিন্ন কাজে দক্ষ তাদেরকে দেশের বিভিন্ন প্রকল্পে নিয়োগ দিয়ে সমস্যার সমাধান করা যায়। সকল প্রবাসীদের ডাটা ব্যাংক তৈরি করতে হবে। তাতে পরিকল্পনা গ্রহণে সহজ হবে। গণ বিজ্ঞপ্তির মাধ্যমে ডাটা ব্যাংক তৈরির কাজ অবিলম্বে সরকারকে করা উচিত।


দক্ষ শ্রমিক তৈরির জন্য প্রতিটি উপজেলা পর্যায়ে কমপক্ষে একটি করে ভোকেশনাল বা কারিগরী স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করে দক্ষ জনশক্তি তৈরির দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হাতে নিতে হবে। এই ক্ষেত্রে আমাদের শিক্ষানীতি পরিবর্তন আনতে হবে। দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে শিক্ষাকে সাজাতে হবে। বর্তমান শিক্ষানীতি কার্যকরী বা উপযোগী নয়।

ভ্রমণ, পর্যটন শিক্ষা
করোনা আমাদের সকল ধরনের ভ্রমণ এখন অচল করে দিয়েছে। করোনা কত দিন থাকবে তা বলা মুশকিল। ভ্যাকসিন বের হওয়া পর্যন্ত আমাদেরকে শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে। অর্থাৎ আমাদের ভ্রমণ সীমিত হয়ে পড়বে। একটি গাড়িতে, একটি বাসে, একটি বিমানে যে পরিমাণ মানুষকে বহন করতো, করোনা পরবর্তী তা ঠিক রাখা যাবে না। সম্ভব হবে না। তাই আমাদের ভ্রমণ খরচ কয়েক গুণ বেড়ে যাবে। যে বিমান ২০০ থেকে ৩০০ যাত্রী বহন করতো, করোনা পরবতী ঐ বিমান বহন করবে মাত্র ৪০ থেকে ৫০ জন। তাই খরচ হবে ৪ থেকে ৫ গুণ টিকেটের মূল্য। ব্যয়বহুল হবে বিমান, বাস ও গাড়ি বা ট্রেন ভ্রমণ। অনেক মানুষের পক্ষে এই বিপুল অর্থ ব্যয় করে ভ্রমণ করতে পারবে না।


তাই পর্যটন শিল্প বিশ্ব জুড়ে হয়ে পড়বে দুর্বল ও অলাভজনক। পর্যটন শিল্পের সঙ্গে জড়িত হোটেল, রেষ্টুরেন্ট ব্যবসাও। বর্তমান হোটেল, রেষ্টুরেন্ট সম্পূর্ণ বন্ধ। করোনা পরবর্তী রেস্টুরেন্টগুলোকে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করতে হবে। তাতে যেখানে এক একটি রেষ্টুরেন্টে একশত থেকে দুইশত ক্রেতা বসে খেতে পারতো, এখন তাতে এক সাথে মাত্র ৫০ জন করে বসে খাবার ব্যবস্থা করতে হবে। তাই ব্যবসা হবে কম। কিন্তু মুল্য বৃদ্ধি পাবে। সকলের পক্ষে অধিক মূল্য দিয়ে রেষ্টুরেন্টে খাওয়া ও সম্ভব হবে না। তাই পর্যটন, ভ্রমণ, হোটেল, বিমান, নৌকা, রেল থেকে সরকারের রাজস্ব আয় অনেক কমে যাবে। অন্যদিকে সরকারকে স্বল্প সুদে এই খাতে বিনিয়োগ করতে হবে।

শিক্ষা ও শিক্ষা কার্যক্রম
বাংলাদেশের সকল ধরনের শিক্ষা কার্যক্রম বিগত মার্চ ২০ থেকে বন্ধ রয়েছে। বিশ্বের সকল দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম বন্ধ। আমাদের দেশের অনেক শিক্ষার্থী ইউরোপ, আমেরিকা, চীন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা থেকে হাজার হাজার ছাত্রছাত্রী দেশে ফেরত আসে। অনেক ছাত্রছাত্রী ঐ সকল দেশে করোনা পরিস্থিতি মোকাবেলা করে জীবন কাটাচ্ছে। এখন পর্যন্ত পৃথিবীর কোন দেশে শিক্ষা কার্যক্রম পুরোপুরি চালু করতে পারেনি। পৃথিবীর অনেক দেশে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করেছে।


বাংলাদেশে সংসদ টিভি কর্তৃক প্রাইমারী ও হাইস্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষা অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। কিছু কিছু ইংরেজী মিডিয়াম স্কুলে অনলাইন শিক্ষা কার্যক্রম সীমিত পর্যায়ে চালু রয়েছে। হাজার হাজার ছাত্রছাত্রী এখন ঘরে বসে অলস জীবন কাটাচ্ছে। এদিকে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছে। এইচএসসি পরীক্ষা করোনার জন্য স্থগিত রয়েছে। এই সকল লক্ষ লক্ষ ছাত্রছাত্রী অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। তবে অবশেষে ৩১শে মে ২০ এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।


করোনা আক্রমণের কারণে কিভাবে স্বাস্থ্য বিভাগের বিধিবিধান মেনে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় ক্লাস ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে তার জন্য শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করে নাই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (টএঈ) বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে অনলাইনে শিক্ষা ক্লাস ও পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ তাদের ক্লাস ও পরীক্ষা নিতে শুরু করেছে। সরকারি বিশ্ববিদ্যালয় সমূহে কিছু কিছু কার্যক্রম চলেছে। তবে অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয়সমূহে সব কার্যক্রম বন্ধ রয়েছে।

বেতন ভাতা সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় শিক্ষায় কর্মচারীগণ নিয়মিত পাচ্ছেন। তবে অনেক বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দিতে পারে নাই। ছাত্রছাত্রীদের টিউশন ফি থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ভাতা দেয়া হয়। ছাত্রছাত্রীদের বেতন দেয়া বন্ধ। তাই কর্মকর্তাদেরও বেতন দিতে অক্ষম। করোনা ভ্যাকসিন বের না হওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম পুরোদমে চালু করা কঠিন হবে।

প্রকৃতির উপর প্রভাব
করোনা আমাদের প্রকৃতিকে তার নিজস্বরূপে সজ্জিত করার সুযোগ করে দিয়েছে। বিশ্বব্যাপী পরিবেশ তার রূপ ধারণ অল্প সময়ের জন্য হলেও করতে সক্ষম হয়েছে। কঠিন নিসরণ হ্রাসের ফলে বাংলাদেশসহ সারা বিশ্ব পরিবেশ বান্ধব সমাজ তৈরি হয়েছে। আকাশে ধুলাযুক্ত মেঘমালার পরিবর্তে নীল আকাশ আমাদের হৃদয়কে অনেক উদার হওয়ার সুযোগ দিয়েছে। সূর্য তার নিজস্ব সৌরভে আমাদেরকে আলো দিচ্ছে। সমুদ্র, নদ-নদী প্রকৃতির সুন্দরতম রূপে আমাদের নিজ ফুটে উঠেছে। সমুদ্র, নদ-নদী, মৎস্য পশু পাখি জঙ্গলের সকলে তার নিজস্ব পরিবেশ ফিরে পেয়েছে। করোনা আমাদের শিক্ষা দিয়েছে, আমরা প্রকৃতির বিরুদ্ধে অনবরত ক্রিয়াকর্ম চালিয়ে যাচ্ছি। ঢাকাসহ সকল শহরে বৃক্ষরাজি আপন রূপ নিতে করোনা খুব ভালভাবে সহযোগিতা করেছে। সবুজ পাতায় বৃক্ষরাজি আমাদের হৃদয়ের ভাবকে চিন্তাকে আরও বেশী বিকশিত করেছে।

করোনার পরবর্তী স্বাস্থ্যখাতের সব বিশ্ব নেতাদের নতুন করে চিন্তা করার সুযোগ করে দিয়েছে। কার্বন নির্গমন সহ সকল প্রকার প্রকৃতি বিরোধী কার্যক্রমকে সীমিত করার তাগিদ করোনা আমাদের স্মরণ করে দিয়েছে। আমাদের সমুদ্রকে রক্ষা করতে, আমাদের সমুদ্রের মস্যৎ ও প্রাণীকুলকে লালন করতে হবে, আমাদের বন-জঙ্গলকে বৃদ্ধি ও লালন করতে হবে। পরিবেশ বান্ধব বৃক্ষমালা শহরে শহরে, গ্রামে গ্রামে, পাহাড়ে পাহাড়ে অধিকহারে রোপণ করতে হবে। প্রকৃতিকে প্রকৃত অর্থে আমাদের হৃদয়ে, কাজে, কর্ম পরিকল্পনায় স্থান দিতে হবে। প্রকৃতি আমাদের প্রকৃত বন্ধু তা মনে করতে হবে। যেমন পাহাড়কে আল্লাহ পাক পৃথিবীতে ঠিকভাবে পরিচালনার জন্য ‘পেরেক’ হিসাবে সৃষ্টি করেছেন, তাকে আমাদের লালন করতে হবে। নতুবা প্রকৃতির বিরুদ্ধে পাহাড়, বনজঙ্গল, মৎস্যকুল, পশু পাখি নিধন করলে প্রকৃতি তথা আমাদের মহান সৃষ্টিকর্তা তাঁর স্বরূপ দেখিয়ে নানাভাবে আমাদের সংশোধনের জন্য চেষ্টা করেছেন, ভবিষ্যতেও করবেন। তাই আমাদের সকলকে প্রকৃতি বন্ধন আচরণ করতে হবে। এই দায়িত্ব সকল দেশের সকল সরকার প্রধানকে নিতে হবে। ইতোমধ্যে জলবায়ু পরিবর্তনে নেতিবাচক স্বীকার আমরা হয়ে পড়েছি।


ধর্মীয় জীবনে নতুন মাত্রা
করোনা আমাদের সকল ধর্মের মানুষের মধ্যে নতুন পরিবর্তন, চিন্তার আচরণের ক্ষেত্র তৈরি করে দিয়েছে। করোনার কারণে আমাদের মসজিদ, মন্দির, গির্জা সকল কিছু প্রায় অনেক দিন ধরে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। এখনও সীমিত আকারে আমরা নিয়মনীতি মেনে ব্যবহার করছি। পবিত্র রমজানে আমরা স্বল্প সংখ্যক মুসলিম নামাজ আদায় করেছি। ঈদের দিনও স্বল্প সংখ্যক মুসলিম অংশগ্রহণ করছে। এখনও মসজিদ, মন্দির, গির্জায় তিন ফুট ফাকা রেখে শারীরিক দুরত্ব বজায় রেখে ইবাদত করছি। কতদিন, কত বছর এই সকল নিয়ম মানতে হবে বলা যায় না। যতদিন পর্যন্ত কোবিড-১৯ ভ্যাকসিন আবিষ্কার না হবে ততদিন আমাদেরকে এই সকল স্বাস্থ্যবিধি মেনে ইবাদত, কাজকর্ম, শিল্প কারখানা, অফিস-আদালত পরিচালনা করতে হবে।
করোনার কারণে আমাদের সকল বিয়ে অনুষ্ঠান বন্ধ রয়েছে। সামাজিক ধর্মীয় কোন জলসা এখন আর হচ্ছে না। কিন্তু ভার্চুয়াল পদ্ধতিতে এখন ধর্মীয় প্রচার বেশ ভাল চলেছে। জুমার দিন সরাসরি খুতবা টিভির মাধ্যমেও আমরা ঘরে বসে শুনতে পাচ্ছি।


মানুষের মধ্যে আল্লাহ পাকের ভয় বৃদ্ধি পেয়েছে। মানুষ নিয়মিত নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির পূর্বের চেয়ে বেশী করছে। বাজারে কোরআন ও ইসলামী পুস্তকের বিক্রি বৃদ্ধি পেয়েছে। অনলাইনেও ধর্মীয় বইয়ের পাঠকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশ্বে দেশে দেশে বিভিন্ন ধর্মের মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ বৃদ্ধি পেয়েছে। মৃত্যুর ভয় মানুষের মধ্যে বৃদ্ধি পেয়েছে।


মৃত্যুর পর করোনার কারণে দেখা সাক্ষাৎ, জানাজা পড়া, দোয়া অনুষ্ঠান বেশ সীমিত হয়ে পড়েছে। একান্ত আপনজন পর্যন্ত করোনা আক্রান্ত ব্যক্তিকে দেখার জন্য যেতে সাহস পাচ্ছে না। মৃত্যুর পর দাফনে আপনজনেরাও অংশগ্রহণ বেশ সীমিত হয়ে পড়ে। মৃত্যু ভয় মানুষের আপনজনের প্রতি ভালবাসা ও হ্রাস পেয়েছে। নিজে বাঁচো, তারপর আপনজন দেখো। এটাই মানুষকে শিক্ষা দিচ্ছে স্রষ্টা, সৃষ্টিকর্তা, বিধাতা, ‘গড’ তথা মহান আল্লাহপাক।

সামাজিক অনুষ্ঠান, সভা সমাবেশ
সকল সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অনুষ্ঠান, সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম, নৃত্য গানবাজনা বিগত ২৫শে মার্চ ২০ থেকে বন্ধ। দীর্ঘ দিন এই অচল অবস্থা সমাজের নতুন এক ছবি তৈরি করেছে। কোভিড-১৯ মানুষের জীবনের এক নতুন অধ্যায় তৈরি করেছে। দীর্ঘ দিন ধরে দেশে সকল সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান বন্ধ রয়েছে। দীর্ঘদিনের ‘লকডাউন’ তথা ‘সরকারি ছুটি’ আমাদের জীবনে অলস জীবন ডেকে এনেছে।
আমাদের অর্থনীতি সেবা খাতের ভূমিকা বেশ বড় আকারের। বৈদেশিক মুদ্রা অর্জন হয় তৈরি পোশাক শিল্প কর্তৃক ৭৬ শতাংশ। প্রবাসী ভাইদের পাঠানো অর্থ বড় ভূমিকা রাখে। সেবা খাত থেকে অবশিষ্ট প্রায় ১৪ শতাংশ বাজেটে জোগান আসে। সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিনের নিরবতা চলেছে। নাটক, সিনেমাসহ সকল সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ। করোনা পরবর্তী এই অঙ্গনে বিশেষ স্বাস্থ্যবিধি পালন করে কমপক্ষে এক থেকে দুবছর চলতে হবে। তাই করোনা পরীক্ষা দ্রæত হওয়া জরুরি। সকলকে করোনা পরীক্ষা করে সঙ্গে করোনামুক্ত সার্টিফিকেট রাখতে হবে। শুধুমাত্র করোনামুক্ত ব্যক্তিগণ একত্র হতে পারবেন। কোন ছোট্ট আকারে সমাবেশ, অনুষ্ঠান করতে পারবেন। নাটক, সিনেমা নির্মাণেও করোনার জন্য আরোপিত স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে।


দীর্ঘদিন হয়তো করোনার জন্য বিবাহ অনুষ্ঠানসহ নানা সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখা যাবে না। আগামী মে থেকে দুই বছর পযৃন্ত সামাজিক দুরত্ব রক্ষা করে মুখে মাক্স পরে অনুষ্ঠানে অংশ নিতে হবে। এক এক টেবিলে তিন ফুট দুরত্ব রেখে বসে খাওয়া দাওয়া করতে হবে। গান, বাদ্য চলবে তাও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যেহেতু নিজকে নিরাপদ রাখার বিকল্প কোন ঔষধ নাই। ঔষধও এখনও আবিষ্কার হয় নাই। চেষ্টা করছেন পৃথিবীর সেরা সেরা বিজ্ঞানীগণ।
দীর্ঘদিন হয়তো সামাজিক ও রাজনৈতিক সমাবেশ পূর্বের মত করা যাবে না। তিন ফুট দুরত্ব বজায় রেখে জরুরি সভা করতে হবে। নিজকে বাঁচান, অন্যকে বাঁচতে সুযোগ দিন এই বক্তব্য অনেক দিন মানতে হবে।

মুসলিম জীবনে প্রভাব
নামাজ, রোজা, হজ যাকাত পালনের ক্ষেত্রে করোনা নতুন মাত্রা যোগ করেছে। কিছু দিন মসজিদ প্রায় বন্ধ থাকার পর এখন আবার খুলেছে। শারীরিক দুরত্ব রক্ষা করে মসজিদে নামাজ পড়ছে, আগামী অনেক দিন তা বজায় রাখতে হবে। ইতিমধ্যে বেশ কিছু দিন পূর্ব থেকে ওমরা হজ্ব বন্ধ করে দেয়া হয়েছে। করোনা ভীতির জন্য এই আদেশ সৌদি সরকার দিয়েছে। পৃথিবীর সৃষ্টি থেকে কাবা জিয়ারত মুসলমানগণ করে আসছেন। কাবা সৃষ্টির পর প্রথম কাবা জিয়ারত ও তওয়াফ করেন,আমাদের আদি পিতা, প্রথম নবী হযরত আদম (আঃ)। বহু বহু বছর পর এবার করোনার কারণে হয়তো হজ্ব পালন বিশ্বের সকল মুসলিম অংশ গ্রহণে সংশয় দেখা দিয়েছে। আন্তর্জাতিক বিমান যোগাযোগ এখন বন্ধ। করোনার পর কখন তা চালু হবে সুনির্দিষ্ট করে এখনও বলার সময় আসে নাই।


বিশ্ব জুড়ে এবার পূর্বের মত রমজান ও ঈদের আনন্দ মুসলমান সমাজে তেমন নাই। একান্ত ব্যক্তিগত পর্যায়ে মুসলিমরা তাদের রমজান পালন করছে। হাজার হাজার মুসলিম একাকী নিজ বাসায় তারাবিহ নামাজের মত ঈদের নামাজও আদায় করেছে। কেউ কেউ একই বাড়ির সীমিত সংখ্যক সদস্য নিয়ে তারাবিহ ও ঈদের নামাজ আদায় করেছে। ঈদে একে অপরের সঙ্গে কোলাকুলি হচ্ছে না। মোলাকাত তিন ফিট দূরে থেকে করতে হয়েছে। অনেকে আবেগ ধরে না রাখতে পেরে মোলাকাত করছে। অনেক এলাকায় কিছু অসচেতন মানুষ শারীরিক দূরত্ব বজায় না রেখে মসজিদে নামাজ আদায় করেছে। এটা করা ঠিক হচ্ছে না। করোনা প্রতিরোধে এ ধরনের স্বাস্থ্যবিধি লঙ্ঘন কোনক্রমেই সমীচিন নয়।


এবার ঈদে আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, বেড়ানো, সালাম বিনিময়ে বন্ধ হয়ে গিয়েছে। অবশ্য অনেকে তা না মেনে ঈদ পূর্বের মত পালন করেছে। তা ঠিক নয়। আগামী কমপক্ষে দেড় বছর স্বাস্থ্যবিধি মেনে আমাদের চলা উচিত। আমরা চলার চেষ্টা করব।


ক্রয় বিক্রয়, লেনদেন
করোনা ভাইরাস কোভিড-১৯ আমাদেরকে আরও বড় বেশী কাইটি নির্ভর বানিয়ে দিয়েছে। ব্যাংক, বীমা, বিপণী বিতান সহ সকল ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হয়েছে। অনলাইন ব্যাংকিং ও অন লাইন ক্রয় বিক্রয় করোনা আমাদেরকে বেশ এগিয়ে দিয়েছে। সনাতন দোকানী ব্যবসার মধ্যে বেশ বড় রকমের পরিবর্তন আমাদের বড় বড় শহরগুলোতে এনেছে। অনলাউন ক্রয় বিক্রয় পৃথিবীর উন্নত দেশে বহু পূর্ব থেকে চলে আসছে। হোম ডেলিভারী করে ক্রয় বিক্রয় আমাদের দেশে বিগত কয়েক বছর ধরে বেশ উৎসাহ যুগিয়েছে। এবার করোনা হোম ডেলিভারী ও অনলাইন ক্রয় বেশ জনপ্রিয় হয়েছে।


করোনার ব্যাপক আক্রমণের পর অনলাইন ব্যাংকিং, অনলাইন ক্রয় এবং হোম ডেলিভারীর মাধ্যমে ক্রয় বাংলাদেশের বড় বড় শহরগুলোতে ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। যে সকল বিপণী প্রতিষ্ঠান অনলাইন ক্রয় বিক্রয় ও হোম ডেলিভারী নেই, সেই সকল বিপণী প্রতিষ্ঠান এখন থেকে তা চালুর পরিকল্পনা হাতে নিয়েছে। যেহেতু আগামী এক থেকে দুই বছর করোনার আক্রমণ অব্যাহত থাকবে। তাই উক্ত নিয়মে স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয়, লেনদেন চলবে।
জীবনের ঝুঁকির কারণে সমাজের একটা অংশের কিছু মানুষ ঈদ উপলক্ষ্যে বিপণী বিতানে যাচ্ছে না। কিন্তু বেশ কিছু উৎসাহী মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বিপণী বিতানে গিয়ে করোনা স্বাস্থ্য বিধি না মেনে শপিং করছে। যা করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশী। কিন্তু সাধারণ ‘মানুষ উপেক্ষা করছে’। এই ক্ষেত্রে সরকার কিছুটা ঢিলাঢালা আচরণে পরিস্থিতি খারাপের দিকে গেলো। তবে ভবিষ্যতে জীবনের ঝুঁকির কারণে স্বাস্থ্য বিধি মেনে কেনাকাটা করতে হবে। ধীরে ধীরে জনগণের মধ্যে এই অবস্থার পরিবর্তন আসবে।


জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় সাধন করে দেশকে এগিয়ে যেতে হবে। করোনা মুক্ত যেমন থাকতে হবে, তেমন অর্থনীতিকেও চাঙ্গা রাখতে হবে। করোনা পরবর্তী দীর্ঘদিন আমাদেরকে শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য, বিপণী বিতানসহ সকল সেবা খাতকেও ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাই কর্মক্ষেত্রের আচরণ, অভ্যাস, ধরন, পরিবেশে বেশ পরিবর্তন আনতে হবে।

রাজনৈতিক পরিবর্তন, রাজনৈতিক চর্চা
করোনা পরিস্থিতিতে দেশে কোন রাজনৈতিক কর্মকাÐ নাই। শুধু কিছু রাজনৈতিক নেতা কর্মী ত্রাণ তৎপরতায় দেখা যায়। তাও খুবই কম। জীবন রক্ষার্থে সকলে ভীত, ব্যস্ত, নিরাপদে অবস্থান করছে। এখন ক্ষমতাশীল সকল দেশের সরকার জনগণের জীবন রক্ষার জন্য চেষ্টা করছেন। যার যার অবস্থান ও আর্থিক সঙ্গতি অনুযাযী জনগণের জীবন রক্ষায় স্বাস্থ্য বিভাগের মাধ্যম চেষ্টা করে চলছে। অনেক উন্নত দেশও করোনা প্রতিরোধে ব্যর্থতার পরীক্ষা দিয়েছে। সময়মত, উপযোগী পদক্ষেপ না নিতে পারায় অনেক দেশের সরকার চরমভাবে জনগণের জীবন রক্ষায় ব্যর্থ হয়েছে।
আগামী সরকার পরিবর্তনে এই সকল বিবেচনাকে জনগণ সবচেয়ে বেশী গুরুত্ব দেবে। যদি জনগণ তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারে। কারণ দেশে জনগণ তাদের মত প্রয়োগ করতে পারে না। ভোটারবিহীন বা ভোট নিজেদের মধ্যে সমাধা করে ফলাফল ঘোষণার মাধ্যমে নির্বাচিত ঘোষণা অনেকে বেশ ভালভাবে দিয়ে দেন। করোনা পরবর্তী দেশে ও বিদেশে কি ঘটে তা দেখার অপেক্ষায় জনগণ থাকবে।
করোনা ভাইরাস দেশে বিদেশে অনেক ক্ষমতালোভীদের বেশ সতর্ক বার্তা দিয়েছে। ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছায় পরিবর্তিত হয়, তা কোরআন পাকের ঘোষণা। যারা অবিশ্বাস করেন, তাদের চিন্তা চেতনা ভিন্ন। অমুসলিমদের নিকট এই ধরনের বিশ্বাসের কোন মূল্য নাই।


আগামী কয়েক বছর হয়তো মানুষের চলাচল, জীবনযাত্রা জীবন মান সবই পরিবর্তন হয়ে যাবে। মুখে মাস্ক, হাতে গøাভস, শরীরে করোনা প্রতিরোধমূলক বস্ত্র হয়তো আমাদের নিত্যসঙ্গী হবে। এখন জনসমাবেশ ও করা যাবে না। সামনাসামনি বসে আলাপচারিতা অনেক দিন করা যাবে না। আইনের মাধ্যমে দুরত্ব বজায় রেখে সকল কাজকর্ম করতে হবে। রাজনীতিতে তার প্রভাব পড়বে। আইটি নির্ভর শিক্ষা, রাজনীতি, সংস্কৃতি ও সামাজিকতা অনেক দিন আমাদের মেনে চলতে হবে।

ভোগ ও ভোগবাদের চর্চা
আমরা সমাজের কিছু লোক ভোগ, বিলাস, আরাম আয়েশের প্রতি চরমভাবে ব্যস্ত ছিলাম। আর আমাদের দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে বসবাস করে প্রতিনিয়ত জীবন সংগ্রামে নিয়োজিত। করোনা আমাদেরকে আগামীতে ভোগ ও ভোগ্য পণ্য ব্যবহারে নিরুৎসাহিত করবে। আর্থিক সঙ্কটের কারণে দেশের সরকার এই বিষয়টির প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। নিত্য প্রয়োজন ও চলমান সংগ্রাম চালিয়ে যাওয়া হয়তো অনেকের পক্ষে কঠিন হবে। তাদের পক্ষে সরকার হাত মিলাতে হবে। বিলাসবহুল প্রকল্প সরকারকে বাদ দিতে হবে। হয়তো অনেক উন্নয়ন প্রকল্পের কাজও ধীর গতিতে করতে হবে। উন্নয়ন প্রকল্পের অনেক অর্থ এবার মানুষের স্বাস্থ্য, জীবন ও শিক্ষা উন্নয়নে ব্যয় করতে হবে। যেহেতু বৈদেশিক মুদ্রা আয় কমে যাবে। প্রবাসীদের অর্থ প্রেরণ ও কমে যাবে, দেশে ও সেবাখাত সহ অনেক অর্থকরী তৎপরতা হ্রাস পাবে। তাই কৃচ্ছ সাধন করে জনগণের মূলতম চাহিদা পূরণে সরকার বেশী দৃষ্টি দিতে হবে।

সামাজিক অনুষ্ঠান ও সমাজ চেতনা
মানুষ সমাজ বন্ধ জীবন। সামাজিক বন্ধন মানুষকে দিয়েছে আনন্দ। সমাজ সম্পর্কে সুচিন্তা তাই মানুষ জন্মলগ্ন থেকে করে আসছে। একই ভাষার মানুষ, একই ধর্মের মানুষ, একই সংস্কৃতি বিশ্বাসী মানুষ স্ব স্ব বিবেচনায় আলাদা আলাদাভাবে আলাদা আলাদা ভূখন্ডে বসবাস করে।


করোনা ভাইরাস এসে বিশ্বে সামাজিক সকল কর্মকান্ড স্থবির বন্ধ হয়ে পড়েছে। জীবন রক্ষার জন্য শারীরিক দূরত্ব বজায় রাখা অপরিহার্য হওয়ার কারণে সকল ধরনের সামাজিক সমাবেশ বন্ধ। মানুষ তাই সামাজিকভাবে বিচ্ছিন্ন। এখন মোবাইল, ই-মেইল ও নানা পদ্ধতির মাধ্যমে আমরা এখন সামাজিক তৎপরতা ধরে রেখেছি।


করোনা পরবর্তী আমাদের সামাজিক কার্যক্রম কিরূপ হবে তা দেখার ব্যাপার। ইতোমধ্যে টিভি নাটকে করোনার পর সামাজিক চিত্রকে চিত্রায়িত করা হচ্ছে। স্বাস্থ্যবিধির নাম প্রয়োগ দেখিয়ে নাটক দেখানো হচ্ছে। ভবিষ্যতে আরও বেশী বেশী নাটক, উপন্যাস, গল্প প্রকাশিত হবে। করোনা পরবর্তী সামাজিক অনুষ্ঠানেও নতুনত্ব আসবে। সামাজিক যোগাযোগ অর্থাৎ শারীরিক দূরত্ব বজায় রেখে গায়ে হলুদ, খতনা ও নানা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। করোনা ভাইরাসের ভ্যাকসিন যত দিন আসবে না। ততদিন এমনিভাবে সামাজিক অনুষ্ঠান করতে হবে। সভা সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম শারীরিক দূরত্ব রেখে কিছু দিন পরে শুরু হবে। কারণ দর্ঘি দিন মানুষ সামাজিক কর্মকান্ড বন্ধ রেখে ঘরে বসে থাকতে পারবে না।


শুধু মুসলিম সম্প্রদায় নয়, অন্যান্য ধর্মের যেমন খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ও নানা উপজাতিগণ তাদের ধর্মীয় পূজা, আচার অনুষ্ঠান কোভিড-১৯ কারণে বন্ধ। এখন মসজিদ খোলার সাথে সাথে চার্চ, গীজাসহ নানা ধর্মের প্রতিষ্ঠানগুলোতে শারীরিক দূরত্ব বজায় রেখে চালু হয়েছে। আগামীতেও অনেক দিন স্বাস্থ্যবিধি মেনে সকলকে নিজের জীবন রক্ষার স্বার্থে সামাজিক অনুষ্ঠান ও সামাজিক কর্মকান্ড চালাতে হবে। বিনোদন, ভোজন অনুষ্ঠান, বিয়েসহ নানা সমাগম অনুষ্ঠান এমনিভাবে নিতে হন। তাতে আর্থিক সাশ্রয় হবে দেশের।


জীবন সম্পর্কে মানুষের ধারণা
জীবন সম্পর্কে মানুষের নানা ধারণা রয়েছে। নানা ধর্মের মানুষ নাা ধারণা জীবন সৃষ্টি ও জীবনকাল নিয়ে। জীবনের সৃষ্টি নিয়েও মানুষের নানা মত। আবার অনেকে মনে করেন জীবন সৃষ্টির কোন সৃষ্টিকর্তা নাই। আপনা আপনি জীবের সৃষ্টি। আবার অনেকে মনে করেন বানরের রূপান্তর রূপ হচ্ছে বর্তমান নানা সভ্যতা।


কিন্তু জীবন সম্পর্কে মুসলিম সম্প্রদায়ের সুস্পষ্ট, স্বচ্ছ, সঠিক বক্তব্য পবিত্র আল কোরআন ও মহানবী (সাঃ) হাদীস শরীফ বর্ণনা রয়েছে। আল্লাহপাক হযরত আদম (আঃ) ও বিবি হাওয়াকে সৃষ্টির মাধ্যমে মানব সৃষ্টির বিকাশ। আজ পৃথিবীময় নানা ধর্মের, নানা সংস্কৃতির, নানা কৃষ্টির, নানা রং এর মানুষের জনক এক আদম (আঃ) ও বিবি হাওয়া থেকে। এটাই প্রকৃত সত্য ঘটনা।


অন্যান্য ধর্ম মতে সৃষ্টি কর্তা আছে স্বীকার করেন, কিন্তু সহযোগী নানা বিধাতাকে পূজা করা হয়। মূল স্রষ্টা সকলে একক শক্তিকে মেনে চলে। নানা দেব দেবী, সহযোগী হয় তাদের মূল স্রষ্টার সৃষ্ট। এই সকল দেব-দেবী, সহযোগীদের মন জয় অনেক ধর্মের মানুষ বিশ্বাস করে। অনেকে আবার পরকালকে বিশ্বাসও করেন না। এই দুনিয়ায় সব। শেষ বিচার বলে কিছুই নাই। এই নশ্বর পৃথিবীই সব। এই পৃথিবীতে জীবনকে নিয়ে সব কিছু ভাবতে হবে।


আমাদের সমাজে আবার কিছু মানুষ রয়েছেন তারা মনে করেন ধর্ম কর্মের সঙ্গে অভিনয় নাচ, গান, নানা সংস্কৃতিক কর্মকান্ডে জীবনকে উজ্জ্বল করতে হবে। কিছু লোক আবার মনে করেন অন্যায় করা যাবে, সুদ ঘুষ খাওয়া দেয়া যাবে। সঙ্গে সঙ্গে ধর্ম চর্চা করে নিলে সব কিছু মাফ হয়ে যাবে। জীবনটাকে আনন্দময় করে মানবতার জন্য নিজের জীবন উৎসর্গ করাই মুল্যবান জীবন।

জীবনযুদ্ধ বড়ই কঠিন। জীবন না জীবিকা এই নিয়ে সারা বিশ্বে জুড়ে বিতর্ক চলেছে। করোনাকে সাথে নিয়ে আগামীতে জীবন যুদ্ধ আমাদের করতে হবে। জীবিকা নির্ভর জীবন হবে আমাদের পরবর্তী জীবন চিন্তা।

সাহিত্য, সংস্কৃতি ও ধর্মীয় চর্চায় করোনা
গান, কবিতা, গল্প, উপন্যাস ও ধর্মীয় আলোচনায় করোনা পরবর্তী বিশেষ স্থান দখল করবে। ইতোমধ্যে কবি, সাহিত্যিকগণ করোনা প্রভাব, চরিত্র, ক্ষতি আরচণ, মানুষের জীবন মৃত্যুর নিয়ে চমৎকার কবিতা, গল্প, উপন্যাস তৈরিতে ব্যস্ত। আগামী একুশে মেলায় করোনা বিষয় নিয়ে অসংখ্য কাব্য, গল্প উপন্যাস ও প্রবন্ধের প্রকাশ ঘটবে। সাহিত্য অনুরোগীদের জন্য করোনা ভাইরাস চমৎকার বিষয় বস্তু এনে দিয়েছে। করোনা কি করলো, কেমন আচরণ করলো, কত মানুষ জীবন হারালো, মানুষ কেমন ব্যবহার করলো রোগীদের প্রতি, কেমন একাকী বাচার জন্য একান্ত আপনজনকে পর্যন্ত নিষ্ঠুরভাবে ত্যাগ ও উপেক্ষা করার বহু কাহিনী সাহিত্যিক, নাট্যকার, সিনেমা প্রযোজকদের জন্য ভাল ভাল প্লট তৈরি হয়ে পড়েছে।


অন্যদিকে বিভিন্ন ধর্মের দৃষ্টিতে করোনা ভাইরাস মহান সৃষ্টিকর্তা কর্তৃক ‘আজাব’ হিসাবে পৃথিবীতে মানুষকে সংশোধনের জন্য প্রেরিত বলে বিশ্বাসে নতুন করে ভবিষ্যত আলোচনা, লেখা ও বিশ্লেষণে গভীর ভূমিকা রাখবে। এখনি ধর্ম প্রাণ মানুষের মধ্যে আল্লাহপাকের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও তার নির্দেশিত পথে চলার জন্য যুব সমাজকে উদ্বুদ্ধ করেছে। ধর্ম চর্চা বৃদ্ধি পেয়েছে। করোনা পরবর্তী বিভিন্ন ধর্মের বিশেষ করে ইসলাম ধর্মের চর্চা, প্রচার, বিভিন্ন ধর্মের মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার সংখ্যা বেড়ে যাবে।


করোনা রোগীর প্রতি আমাদের আচরণ
করোনা এমন একটি রোগ যার কোন ঔষধ এখন পর্যন্ত নাই। বিশ্বের উন্নত দেশ সমূহ উক্ত রোগের ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছে। অনেকের ধারণা করোনার আক্রমণ আরও ২ থেকে ৫ বৎসর পর্যন্ত থাকতে পারে।
করোনা আক্রমণে প্রতিদিন আমাদের দেশে মানুষ মারা যাচ্ছে। এই রোগ মানুষবাহী। রোগীর সংস্পর্শে আসলে বা তার হাঁচি, কাশি থেকে সহজে স্বস্ব ব্যক্তি আক্রান্ত হতে পারে। তাই করোনা রোগীকে সকলে ভয় করে। এমন কি মা ছেলে মেয়েকে, ছেলেমেয়ে বাবা মাকে পর্যন্ত দেখভাল করতে কাছে যেতে মৃত্যুর ভয় পাচ্ছে। এই ক্ষেত্রে মানুষ একেবারে আত্মকেন্দ্রিক। জানাজা দেয়া থেকে পর্যন্ত আপন আত্মীয় স্বজন দূরে থাকেন। বিশেষ কয়েক জন লোক পিপিই পরিধান করে সাহসের সঙ্গে দাপন কাজ সমাধান করছে।


করোনা রোগীর প্রতি আচরণ আমাদের কেয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়। কেয়ামতের পর বিচার দিন যেমন প্রত্যেক মানুষ নিজকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো নেকি অন্যকে যাতে দিতে না হয়, তার জন্য আত্মকেন্দ্রিক হয়ে পড়বে। ইয়া নফসি, ইয়া নফসি এ ধ্যান ধারণায় কেয়ামতের পর বিচার দিনে প্রত্যেক মানুষ ব্যস্ত থাকবে। মুসলিমগণ কোরআন ও হাদীসের আলোকে এই বিশ্বাস করে। ঠিক এখন যেন আমরা আমাদের সমাজে কেয়ামত পর ঐ চিত্রটি দেখতে পাচ্ছি।
কিন্তু পৃথিবীর দেশে দেশে মানুষ অনেক মানবিক। আমাদের দেশে ও বেশ কিছু মানবিক মানুষ রয়েছে। এই ঘটনা মানুষ মৃত্যুকে তুচ্ছ করে করোনা রোগীদের সেবা দিয়ে যাচেছ। এরাই মানুষ। এরাই সফল। এরাই মহান আল্লাহপাকের নিকট পুরস্কৃত হবে।
করোনা আমাদের মানবিক হতে বলে। জীবিকা নয় জীবন প্রথম। জীবন থাকলে তো জীবিকার প্রয়োজন হবে। করোনা পরবর্তী মানবিক ব্যবহার মানুষ মানুষের প্রতি কামনা করে


অর্থ, বিত্ত, আনবিক শক্তির চেয়ে বড় শক্তি
এত দিন বিশ্বময় অর্থ, বিত্ত ও আনবিক শক্তি সম্পন্ন দেশ সমূহ বিশ্বে দাপট চালিয়ে আসছিল। কিন্তু এবার করোনা নামক অদৃশ্য, এই ছোট্ট ভাইরাস অর্থ, বিত্ত‘ ও আনবিক শক্তির চেয়ে অনেক বেশী শক্তিশালী। সকল শক্তি আজ বিশ্ব জুড়ে করোনার নিকট পরাজিত। বিশেষ করে পরাশক্তিগুলো সব চেয়ে বেশী করোনায় অস্থির অবস্থায় পড়েছে। অনুন্নত ও গরীব, দুর্বল দেশ সমূহও করোনা ভাইরাসে তীব্র ভাবে আক্রান্ত।

বিশ্বের বড় বড় ধনী দেশ সমূহ যে পরিমাণ স্বাস্থ্য সেবায় বাজেট বরাদ্দ ছিল তা যে অপ্রতুল এটাই প্রমাণ করে। তাই আগামী দিনে স্বাস্থ্যখাত তথা সেবা খাতে আরও অনেক বেশী বাজেট বরাদ্দ দিয়ে বেশী নজর দিতে হবে। চিকিৎসা ও গবেষণায় অনেক বেশী অর্থ ও সময় ব্যয় করতে হবে। বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আসবে। অনেক সরকার পরিবর্তন ঘটবে। নতুন নতুন সরকার আগামীতে দেশ সমূহ দেখতে পাবে।

করোনা ভাইরাস এমন শক্তিশালী যে কোন শক্তি কোন ক্ষমতাবান, বিত্তশালী, অর্থ সম্পদশালী করোনা আক্রান্তের ফলে সবকিছু থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আপনজন, আত্মীয়স্বজন কেউ করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যান না। মৃত্যুর পর আপন সন্তান পর্যন্ত মরণদেহ স্পর্শ করা থেকে বিরত থেকে শুধু দূরে থেকে দোয়া করছেন। এই সময় তার অর্থাৎ সম্পদ, অর্থ, বিত্ত কোন কিছুই সাহায্য করতে পারছে না। কেমন অসহায় মানুষ এই ক্ষুদ্র, অদৃশ্য ভইরাসের নিকট। আর এই ভাইরাসের স্রষ্টা কত বড় শক্তিশালী তা একবার ভেবে দেখুন। তাহলে আমরা, আমাদের শক্তি, আমাদের সকল কিছু থেকে তার জন্য বিচেছদ হওয়া উচিত। খোদা পরাশক্তি অপরাজিত। সকল শক্তির একমাত্র উৎস মহান স্রষ্টা সকল কিছুর ঊর্ধ্বে, মহা ক্ষমতার অধিকারী।

কৃষি হবে আমাদের মূল নির্ভরতার খাত
করোনা মানুষকে দেখিয়েছে বেঁচে থাকা বড় কঠিন এবং একমাত্র সম্পদ। জীবন থাকলে তো পরবর্তী যত সব আমার, আপনার ক্ষমতার বাহাদুরী দেখাবার সুযোগ থাকবে। জীবন চলে গেলে সব শেষ হয়ে যাবে। এটাই বাস্তবতা। এটাই একেবারে সত্য কথা।

বেঁচে থাকার জন্য আমাদের প্রধান বিষয় হচ্ছে খাদ্য। প্রধান খাদ্য কারো কারো চাউল, গম, ভুট্টা, কলা প্রভৃতির যে কোন একটি। বাংলাদেশের প্রধান খাদ্য চাল। এ ছাড়া ডাল, আলু সহ নানা সবজি, মাছ ও মাংস। করোনা পরবর্তী সকল দেশ খাদ্যে বড় সংকটে পড়বে। খাদ্য সংকট যে দেশ পড়বে না, সেই দেশ সব চেয়ে বেশী শক্তিশালী হবে। বিশেষ করে অনুন্নত ও উন্নয়নশীল দেশ সমূহ খাদ্য সমস্যা সব চেয়ে বেশী মোকাবেলা করতে হবে।

আগামী দুইটি বছর বাংলাদেশ খাদ্য উৎপাদনে বিশেষ নজর দিতে হবে। অনুননত দেশ বাংলাদেশে ৫৪ হাজার বর্গমাইলে ১৮ কোটি মানুষের বাস। বিশাল এই জনগোষ্ঠীর তিন বেলা খাদ্যের জোগান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী খাদ্যের সংকট হবে। অর্থ থাকলেও আমদানী করে খাদ্য পাওয়াও কঠিন হতে পারে। তাই নিজের খাদ্যদ্রব্য নিজে উৎপাদন করা সব চেয়ে বুদ্ধিমানের কাজ। আমাদের জমি উর্বর। আমাদের কৃষক পরিশ্রমী। চাল, আলু, মাছ, মাংস, সবজি উৎপাদনে আমার কৃষক সমাজ খুবই উপযুক্ত। এখন প্রয়োজন সরকারের সক্রিয় সমর্থন, অর্থ জোগান, বীজ, সার, কীটনাশক সরবরাহ করা জরুরি। উৎপাদিত কৃষিপণ্য ন্যায্যমূল্যে সরকারকে ক্রয় করেÑ মানুষের হাতে পৌঁছাতে হবে। বিপণন ব্যবস্থা কৃষিখাতে সর্বাপেক্ষা সহযোগীতা সরকারকে দিতে হবে।

অন্যদিকে চাল, আলু, পেঁয়াজ, রসুন, আদা, ডাল, গম, ভুট্টা, হলুদ, মরিচ প্রভৃতি জরুরি কৃষি পণ্য আগামী দুই বছরের জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। আগামী বছর থেকে সামনের ৫ বৎসর সব সময় কৃষিখাত, স্বাস্থ্য ও শিক্ষা খাতকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে।

আগামীতে আমাদেরকে জীবন আচরণে, জীবন যাপনে পণ্য ব্যবহারে পরিবর্তন আনতে হবে। আগামীতে দেশে বিদেশে নানা ভাবে অর্থ সংকট হবে। তার বহনের ক্ষেত্রে আমাদের সংকোচন নীতি অবলম্বন করতে হবে। ভোগ্যপণ্য ব্যবহার আমাদের শতভাগ কমিয়ে আনতে হবে। ভোগ্যপণ্য ব্যবহার কমালে আমাদের স্বাস্থ্যের কোন ঝুঁকি হবে না। কিন্তু পরিমিত খাদ্য গ্রহণ, সুষম খাদ্য গ্রহণ সকলের জন্য জরুরি। তাই সুষম খাদ্য গ্রহণের জন্য সুষম খাদ্য উৎপাদন করতে হবে। বিশ্বব্যাপী সংকটের ফলে আমদানি করা কঠিন হবে। তাই নিজস্ব দেশে কৃষিখাতে প্রয়োজনীয় উৎপাদন নিশ্চিত করতে হবে। সম্ভব হলে কৃষি উৎপাদন দ্বিগুণ করে রপ্তানিতে যাওয়ার চেষ্টা করতে হবে।

আগামীতে আমাদেরকে কৃষিভিত্তিক শিল্প স্থাপনে সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমরা এখনও প্রচুর পরিমাণ প্রসেস ফুড বিদেশ থেকে আমদানী করি। আমাদের দেশে যে সকল ফল প্রচুর পরিমাণ উৎপাদিত হয় ঐ সকল ফলের প্রসেস ফুড তৈরির কারখানা স্থাপনের জন্য এগিয়ে আসতে হবে। তাতে বৈদেশিক মুদ্রা যেমন সাশ্রয় হবে তেমনি পণ্যের মূল্যও বেশী পাবো। আমাদের দেশের প্রচুর পরিমাণ আম, আনারস, কাঁঠাল, পেয়ারা, লেবু প্রভৃতি উৎপাদিত হয়। এই সকল ফল দীর্ঘদিন রেখে খাওয়ার ব্যবস্থা আমাদের দেশে নাই। অন্যদিকে প্রচুর সবজি, মাছ ও মাংস আমাদের উৎপাদিত হয়। করোনা পর আমাদের এই সকল পণ্যের উৎপাদন দ্বিগুণ, তিন গুণ করার চেষ্টা করতে হবে। তাতে যেমন নিজেদের চাহিদা পূরণ হবে তেমনি অতিরিক্ত রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও অর্জন হবে।

এখন কৃষি জাত পণ্য, খাদ্য পণ্য এমন কি কিছু সবজি পর্যন্ত আমাদের দেশে আমদানি করা হয়। প্রক্রিয়াজত কারখানার অভাবে এই সকল পণ্য আমরা বিদেশে রপ্তানি করতে পারি না। তাই এই সকল পণ্যের পরবর্তী ধাপ প্রসেস করার মত শিল্প কারখানা গড়ে তুলতে পারলে অনেক দেশি কর্মসংস্থানের দরজা খোলে যাবে। এখন যারা বিদেশ থেকে ফেরত আসছেন, আর যারা বিদেশে যেতে পারবেন না, তাদেরকে এই সকল খাতে কর্মে নিয়োগ দিয়ে বেকার সমস্যার বড় রকমের সমাধান হতে পারে।

আইটি খাত পরবর্তী আকর্ষণ
আইটি ব্যবহারের কারণে আজ আমাদের জীবন অনেক সহজ হয়ে পড়েছে। ব্যবসা বাণিজ্য সহ সকল সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক কর্মকান্ড আইটি ব্যবস্থার বেশ গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা এখন প্রায় আইটি নির্ভর হয়ে পড়ছে। বিশেষ করে করোনা ভাইরাসের আক্রমণের আইটি ব্যবহার বহুগুণ, বহু পর্যায়ে বৃদ্ধি পেয়েছে। সংক্রামক থেকে রক্ষা পাওয়া, সংক্রামক সনাক্ত করার ক্ষেত্রেও আইটি ব্যবহার যোগ্যতার পরিচয় দিয়েছে। পৃথিবীর কিছু কিছু দেশে মোবাইলে এপস তৈরি করে করোনা রোগী সনাক্ত, চলাফেরা, গতিবিধি প্রভৃতি তত্ব সংগ্রহ করা হচ্ছে।

অফিস কারখানা বন্ধ হয়ে পড়েছে। কিন্তু আইটি নির্ভর ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয় নাই। তাদের ব্যবসা বাড়িতে বসে বেশ ভালভাবে চলেছে। আগামী দিন গুলিতে ব্যবসা বাণিজ্যে আইটি ব্যবহার বেশ বৃদ্ধি পাবে।
আমরা আমাদের যুব সমাজকে আইটি ব্যবসায়, পুজি কম নিয়ে বিশ্বব্যাপী ব্যবসা করার সুযোগ করে দিতে পারি। এই জন্য আগামীতে আইটি গবেষণা অনেক বৃদ্ধি করতে হবে। এইচএসসি পাসের পর আইটি টেকনিশিয়ান তৈরির জন্য আমাদের আইটি, ইন্সটিটিউটগুলোকে আরও বেশী উদ্যোগ হিতে হবে। বিদেশে ও এই ধরনের টেকনিশিয়ানদের চাহিদা থাকবে। বিদেশে গিয়েও আমাদের দক্ষ আইটি যুবকেরা বেশ ভাল চাকরির সন্ধান পাবে।
দেশে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা ও আইটি নির্ভর হয়ে পড়েছে। অনলাইন পে সেট করে সহজে ঘরে বসে পণ্য পাওয়া এখন অনেক সহজ হয়েছে। করোনা পরবর্তী প্রায় সকল খাতে অনলাইন পণ্য ডেলিভারী বৃদ্ধি পাবে।

তৈরি পোশাক শিল্প, চামড়া খাত ও জনশক্তি রপ্তানিতে আগামী বছরগুলোতে বেশ সঙ্কট তৈরি হতে পারে। মানুষের উপার্জন কমে যাওয়ার ফলে তৈরি পোশাক ও চামড়ার পণ্যের ব্যবহার হ্রাস পাবে। মধ্যপ্রাচ্যে আর্থিক সঙ্কটের কারণে কর্মসংস্থান ঐ সকল দেশে বেশ কমে যাবে। উন্নয়ন কর্মকান্ড মধ্যপ্রাচ্যে কমে যাবে। তাই দক্ষ ও অদক্ষ শ্রমিকের প্রয়োজন কমে যাবে। ইতিমধ্যে বহু শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশ থেকে ফেরত এসেছে। আরও ফেরত আসবে। কিন্তু আইটি খাতের ব্যবহার বাড়বে। পৃথিবীর উন্নত দেশ সহ অনুন্নত দেশেও আইটি চাহিদা বৃদ্ধি পাবে। এইজন্য সরকারকে আগামী বছরও পরবর্তী বছরগুলোতে আইটি খাতের জন্য বিশেষ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে।

এই ক্ষেত্রে দক্ষ আইটি ব্যক্তি তৈরির জন্য সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে। দেশে ১০৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ৪২টি সরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার শিক্ষাকে বিশেষ নজর দিতে হবে। তথ্য ও গবেষণা থেকে আমাদের জানতে হবে দেশে ও বিদেশে বছরে কয়জন কম্পিউটার সায়েন্সের দক্ষ গ্র্যাজুয়েট প্রয়োজন। সেই অনুযায়ী শিক্ষার্থীদের আসন বন্টন করতে হবে। বর্তমান সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই আসন সংকুলান না হলে দ্রæত কম্পিউটার সাইন্স এর জন্য প্রতিষ্ঠান স্থাপন করে অথবা পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানে ঐ বিষয় চালু করে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিতে হবে।

এই জন্য আমাদের বিদেশে অবস্থানরত কম্পিউটার সায়েন্সের বিশেষজ্ঞদের দেশে এনে শিক্ষকতায় ও ট্রেনিং এ কাজে লাগাতে হবে। তাদের বিশেষজ্ঞ জ্ঞান কাজে লাগিয়ে আইটি শিক্ষা খাতে লক্ষ্যমাত্রা অর্জনে উপযোগী করে গড়ে তোলা সম্ভব হবে। করোনা পরবর্তী অনেক উদ্যোগের মধ্যে আইটি খাতের উন্নতি জাতির জন্য অনেক বেশী কল্যাণ বয়ে আনবে।

উন্নয়ন বাজেট ও মেগা প্রকল্প
করোনা পরবর্তী বাংলাদেশের অর্থনীতিতে এক ব্যাপক পরিবর্তন আসবে। মেগা প্রকল্প নামে উন্নয়নের প্রকল্প গুলোতে আগামী বাজেটে বরাদ্দ কমিয়ে দিতে হবে। তথা আগামী কয়েক বছর উন্নয়ন বাজেট স্বাভাবিকভাবে কমিয়ে আনতে হবে। অত্যন্ত জরুররি খাত হিসাবে চিহ্নিত খাত সমূহে অনেক বেশী বরাদ্দ দেয়ার কারণে দেশী ও বিদেশী অর্থের টান থাকবে। তাই বাজেটে অনেক সমন্বয় করতে হবে।

জীবন রক্ষা, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করোনা পরবর্তী বিশ্বের সকল সরকারকে অগ্রাধিকার দিতে হবে। সকল প্রকার যোগাযোগ তথা স্থল, বিমান ও জল পথে মানুষের চলাচল কমে আসবে। স্বাস্থ্যবিধি মেনে চলাচলের ফলে ভ্রমণ ব্যয় বেড়ে যাবে। তাই অনেকের পক্ষে তা বহন করতে পারবে না। তাছাড়া স্বাস্থ্যবিধির বাইরের কারণে অনেক দেশ অনেক দেশের মানুষের উপর ভ্রমণে বিধিনিষেধ আরোপ করবে।

আমাদের নয়টি মেগা প্রকল্পে কাজ চলেছিল। আরও বেশ কিছু মেগা প্রকল্প গ্রহণের পথে কাজ চলেছিল। এখন এই সকল প্রকল্পের কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে বাজেটে অর্থ যোগান দেয়া হবে। যেহেতু বিদেশী অর্থ জোগান কমে যাবে, কষ্ট হবে, শর্ত বহুল হবে। নিজস্ব অর্থ সংগ্রহও বেশ কমে যাবে। ব্যবসা বাণিজ্যে ভাটা পড়ার কারণে সরকারের সকল প্রকার কর আদায় বেশ কমে যাবে। মানুষের আয় ও হ্রাস পাওয়ার সঙ্গে ব্যক্তি করও বেশ কমে আসবে।

আমাদের মেগা প্রকল্প পদ্মা সেতু, রূপপুর আনবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, মেট্রোরেল, চট্টগ্রামে কর্ণফুলী টানেল, পায়রা গভীর সামুদ্রিক বন্দর নির্মাণসহ অনেক প্রকল্পের কাজ ইতোমধ্যে বেশ হ্রাস পেয়েছে। অর্থ ছাড়াও বিদেশি টেকনিশিয়ান ও পরামর্শকদের অনুপস্থিতির জন্য কাজের গতি কমে আসে।
কোভিড-১৯ এ

পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী কর্ম তৎপরতা
বাংলাদেশে ৮ই মার্চ ’২০ প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ার পর সরকার পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীকে করোনা প্রতিরোধ, জনগণের সহযোগিতা, নানা সেবা প্রদানের জন্য নিয়োগ প্রদান করেন। অত্যন্ত দক্ষতা, যোগ্যতা ও স্বচ্ছতার সাথে আমাদের আইন রক্ষাকারী সকল সদস্য কাজ করে যাচ্ছেন। করোনা দুর্যোগে দেশপ্রেমিক বাহিনীসমূহ অত্যন্ত নিপুণতার সঙ্গে দেশের মানুষের কল্যাণে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন।


করোনা পরবর্তী বাহিনী সমূহে করোনা মোকাবেলায় নতুন নতুন কৌশল ট্রেনিং গ্রহণের মাধ্যমে জনগণের সেবা প্রদান অনেক দিন ধরে করতে হবে। তাই এখন পুলিশ, , সেনাবাহিনীতে করোনা মোকাবেলায় কাজ করার জন্য আলাদা ইউনিট গঠন করা প্রয়োজন। সরকার জরুরি ভিত্তিতে সারা দেশের চাহিদা অনুযায়ী নিয়োগ কত করতে হবে তা নির্ধারণ করে নারী পুরুষ সংখ্যা নির্ধারণ করতে বিজ্ঞাপন দেয়া প্রয়োজন। দ্রুত নিয়োগ ও পরবর্তী আধুনিক ট্রেনিং দিয়ে এই সকল সদস্যকে যোগ্য করে গড়ে কাজে নিয়োগ দিতে হবে।


করোনা ইউনিটে যে সকল সদস্য কাজ করবেন তাদের জন্য করোনা ভাতা নামে একটি বিশেষ ভাতা চালু করতে হবে। জীবনের ঝুকি থাকার কারণে প্রত্যেক সদস্যের জন্য মৃত্যু ঝুকি বাবদ কমপক্ষে ৫০ লক্ষ টাকা একটি জীবন বীমা অবশ্য থাকার আইন কার্যকরী করতে হবে। তাদের এই ইউনিটের সদস্যদের মধ্যে আলাদা বাড়তি উৎসাহ যোগাবে। ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

করোনা ভাইরাস আক্রান্ত হয়ে যে সকল ঈমানদার মৃত্যুবরণ করবেন তারা শহিদি মর্যাদা পাবেন। এইটি আল্লাহপাকের ঘোষণা। আল্লাহ পাক আমাদের কবুল করুক। করোনা পরবর্তী আমাদেরকে আরও বেশী সাবধানতা অবলম্বন করে, স্বাস্থ্যবিধি চরমভাবে মেনে আল্লাহ পাকের সাহায্য কামনা করার মধ্যেই আমাদের নিরাপত্তা ও নিরাময় রয়েছে।

The post করোনা পরিস্থিতি : করোনা পর জীবনযুদ্ধ appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/life-after-covid-19-pandemic/feed/ 0