অর্থনীতি Archives - চিন্তা ভাবনা https://chintavabna.com/tag/অর্থনীতি/ দেশ ও মানুষের জন্য নিবেদিত Tue, 18 Jun 2024 12:30:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.2 https://chintavabna.com/wp-content/uploads/2023/09/cropped-cropped-cropped-cropped-chintavabna_logo-3-70x70.png অর্থনীতি Archives - চিন্তা ভাবনা https://chintavabna.com/tag/অর্থনীতি/ 32 32 বাংলাদেশের অর্থনীতি ঝুঁকি: উদ্যোগ ও সক্ষমতা https://chintavabna.com/bangladesh-economy-risks-initiatives-and-capabilities/ https://chintavabna.com/bangladesh-economy-risks-initiatives-and-capabilities/#respond Sun, 10 Sep 2023 09:30:26 +0000 https://chintavabna.com/?p=917 আমাদের অর্থনীতি একটি কঠিনকাল অতিক্রম করছে। করোনা পরবর্তী অর্থ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু ইতোমধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অর্থনীতিতে নতুন করে অশনি সংকেত বার্তা দিচ্ছে। চীনে করোনা বৃদ্ধির ফলে উৎপাদন ও রপ্তানিতে ভাটা পড়েছে। তৈরি পোশাক শিল্পসহ অন্যান্য উৎপাদন খাতে ঝুঁকি বৃদ্ধি পেতে যাচ্ছে

The post বাংলাদেশের অর্থনীতি ঝুঁকি: উদ্যোগ ও সক্ষমতা appeared first on চিন্তা ভাবনা.

]]>
Image : Generated by Microsoft Bing AI Image Creator

আমাদের অর্থনীতি একটি কঠিনকাল অতিক্রম করছে। করোনা পরবর্তী অর্থ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু ইতোমধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অর্থনীতিতে নতুন করে অশনি সংকেত বার্তা দিচ্ছে। চীনে করোনা বৃদ্ধির ফলে উৎপাদন ও রপ্তানিতে ভাটা পড়েছে। তৈরি পোশাক শিল্পসহ অন্যান্য উৎপাদন খাতে ঝুঁকি বৃদ্ধি পেতে যাচ্ছে।
ঝুঁকি মোকাবেলায় আমাদের অর্থনীতি সক্ষমতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এক দিকে করোনা অন্য দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আমাদের সক্ষমতা বেশ হ্রাস পেয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ার গতি কিছুটা কমেছে। আমদানি ব্যয় মিটাতে সরকারি ও বেসরকারি ব্যাংক সমূহ ডলার সংকটে পড়েছে। তাই টাকার মান কমে যাচ্ছে।


ব্যাংকের আমানত অবস্থা: বেশ কিছুদিন ধরে দেশে আমদানি বৃদ্ধি পেয়েছে। আগামীতে আমদানি ব্যয় আরও বাড়বে। দেশে বেশ কিছু খাতে নতুন করে বিনিয়োগ বৃদ্ধি পেতে শুরু করেছে। আমদানি ব্যয় মিটাতে গিয়ে ব্যাংকের উপর বেশ চাপ বৃদ্ধি পেয়েছে। অনেক ব্যাংক ডলার সংকট রয়েছে। আমদানি ব্যয় মিটাতে বাংলাদেশ ব্যাংকের নিকট ধরণা দিচ্ছে। তাই টাকার মান কমছে। ব্যাংক গুলোর আমানত প্রবাহ কম এবং ঋণ প্রবাহ বাড়ায় তারল্য সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছে। ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক থেকে বাড়তি তারল্যের জোগান দিতে গিয়ে মূল্যস্ফীতির হার বেড়ে গিয়েছে। এর প্রভাব পড়েছে বাজারে।

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ: বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা যায়, গত ডিসেম্বর ’২১ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৪ হাজার ৬১৪ কোটি ডলার, যা গড়ে দেশের ৫ মাসের আমদানি ব্যয়ের সমান। গত সেপ্টেম্বরের ’২১ রিজার্ভ ছিল ৪ হাজার ৬২০ কোটি ডলার, যা ঐ সময়ে ৬ মাসের আমদানি ব্যয়ের সমান ছিল। এর পূর্বে করোনার আগে ২০১৯ সালের নয় মাসের আমদানি ব্যয় মেটানোর সমান রিজার্ভ ছিল। গত ২৩ মার্চ ’২২ রিজার্ভ কমে গিয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৩০ কোটি ডলার, যা দিয়ে দেশের ৫ মাসেরও কম আমদানি ব্যয় মেটানো যাবে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও করোনার প্রভাবে দেশের অর্থনীতিতে ঝুঁকির মাত্রা বেশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আমদানি ও কর্মসংস্থানজনিত ঝুঁকি অধিক বেশী। এই অবস্থায় রিজার্ভ বেশী থাকলে, ব্যাংকের তারল্য প্রবাহ বেশী থাকবে, বিনিয়োগ ও ঋণ প্রবাহ বাড়লে ঝুঁকি মোকাবেলা সহজ হবে। কিন্তু এখন এগুলো হচ্ছে না।

আমদানি ব্যয় প্রসঙ্গেঃ এখন বৈদেশিক মুদ্রার অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আয় বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করতে হবে। ব্যাংকে সঞ্চয় বৃদ্ধি করে তারল্য বৃদ্ধি করতে হবে। ছোট ও মাঝারি শিল্প খাতে চাঙা করে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে। মানুষের ক্রয় ক্ষমতা ধরে রাখতে দরিদ্র প্রবণ এলাকায় অর্থের প্রবাহ বৃদ্ধি করা প্রয়োজন। গত অর্থ বছরের একই সময় জুলাই-জানুয়ারির তুলনায় আমদানি ব্যয় বেড়ে হয়েছে ৪৬ শতাংশ বেশী। দেশের মোট আমদানির ৬০ শতাংশ পূরণ করে রপ্তানি আয়ের অর্থ থেকে। তাতে ৪০ শতাংশ পূরণ করা হয় রেমিটেন্স থেকে। সাম্প্রতিক সময় রেমিট্যান্স প্রবাহ কম। তাই আমদানি ব্যয় সহ অন্যান্য খরচ পূরণ হচ্ছে না। ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলারের জোগান দিতে হচ্ছে। আমদানি ব্যয় পূরণ করতে গত ৯ মাসে বাংলাদেশ ব্যাংক ৩৭৯ কোটি ৭০ লক্ষ ডলারের জোগান দিতে হয়েছে। আন্তর্জাতিক অর্থ তহবিলের মতে অর্থনীতিতে ঝুঁকির প্রবণতা বেশী হলে কমপক্ষে ৫ মাসের সমান রিজার্ভ থাকতে হয়। আমদানি ব্যয় পূরণের জন্য রিজার্ভ থাকতে হয়। আমদানি ব্যয় পূরণের জন্য রিজার্ভ ও আমাদের বেশী প্রয়োজন। কেননা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলসহ প্রায় সব পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি হচ্ছে।
অন্যদিকে চলতি অর্থ জুলাই- ফেব্রুয়ারিতে বছরের রপ্তানি আয় বেড়েছে প্রায় ৩১ শতাংশ। কিন্তৃু আমদানি ব্যয় বেড়েছে ৪৬ শতাংশের ও বেশী। ফলে বৈদেশিক বাণিজ্য ঘাটতি ঘটেছে। গত বছর জুলাই- ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বৃদ্ধি বেড়েছিল ৩৩ শতাংশ। চলতি অর্থ বছরের একই সময় কমেছে ২০ শতাংশ। ফলে সার্বিক বৈদেশিক মুদ্রা আয় কম হয়েছে। অন্য দিকে আমদানি খাতের চলতি ব্যয়সহ বকেয়া দেনা পরিশোধ, চিকিৎসা, শিক্ষা ও ভ্রমণ খাতে বৈদেশিক মুদ্রার ব্যয় বাড়ায় সার্বিকভাবে বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধি পেয়েছে। এর ফলে বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি বৃদ্ধি পেয়েছে। গত অর্থ বছরের জুলাই-জানুয়ারি পর্যন্ত চলতি হিসাব উদ্ধৃত ছিল ১৫৫ কোটি ডলার। চলতি অর্থ বছরের একই সময় ঘাটতি হয়েছে ১ হাজার ৬ কোটি ডলার। এতে বিনিময় হারে চাপ পড়েছে।

টাকার মান : কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী গত এক বছরে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ১ দশমিক ৬৫ শতাংশ। এ দিকে বাংলাদেশ ব্যাংক ২৮ এপ্রিল ’২২ ডলারের বিপরীতে টাকার মান কমিয়েছে। ডলারের বিপরীতে বিনিময় মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এক মাসের মধ্যে টাকার মান দুই বার কমালো সরকার।

ঋণের প্রবাহ : গত বছরের ডিসেম্বরে মোট আভ্যন্তরীণ ঋণের মধ্যে ৮৩ দশমিক ৭০ শতাংশ ছিল বেসরকারি খাতের। গত ডিসেম্বরে তা কমিয়ে ৮২ দশমিক ৪৫ শতাংশ হয়েছে। অর্থাৎ জিডিপিতে বেসরকারি খাতের অংশ গ্রহণ অনেক বেশী। মোট কর্মসংস্থানের মাত্র ৫ শতাংশ সরকারি খাতের। বাকি ৯৫ শতাংশ বেসরকারি খাতের।
পণ্যের সরবরাহ: করোনা মহামারির কারণে বিশ্ব জুড়ে পণ্য সরবরাহ ব্যবস্থায় এক বড় সমস্যা সৃষ্টি হয়েছে। পণ্যের বহন ব্যবস্থায় ব্যয় বৃদ্ধি পেয়েছে। অনেক ক্ষেত্রে সমুদ্র, আকাশ ও স্থল পথে ভাড়া দ্বিগুণ হয়েছে। আফ্রিকা, আমেরিকা, অষ্ট্রেলিয়া প্রভৃতি দেশ থেকে সহজে, সস্তায়, সব সময় জাহাজ ভাড়া পাওয়া যায় না। তাই পণ্য আমদানিতে ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক জ্বালানি তেলের মূল্যের অস্থিরতার কারণে বাংলাদেশের মতো জ্বালানি তেল আমদানিকারক দেশের অর্থনীতিতে সম্প্রতি নতুন ধরনের সংকট সৃষ্টি হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বাংলাদেশের অর্থনীতিতে নতুন ঝুঁকি সৃষ্টি হয়েছে। তবে আমাদের মনে রাখা দরকার। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি যে নতুন সংকট সৃষ্টির আশংকা রয়েছে, তা বাংলাদেশের অর্থনীতি নতুন সংকট সৃষ্টির ঝুঁকি রয়েছে।

কিছু নতুন পদক্ষেপ গ্রহণ: এই পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার অনাকাঙ্খিত ব্যয় দ্রুত কমিয়ে আয় বৃদ্ধি পদক্ষেপ গ্রহণ করতে হবে। রপ্তানি পণ্য বহুমুখীকরণের পদক্ষেপ গ্রহণ করতে হবে। ছোট ও মাঝারি শিল্পকে চাঙা করে নতুন নতুন কর্মসংস্থানের পদক্ষেপ নেয়া জরুরি। মানুষের ক্রয় ক্ষমতা ধরে রাখতে দেশের দরিদ্র প্রবণ এলাকা গুলোতে অর্থনৈতিক নতুন কর্মকান্ড বৃদ্ধি করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। দীর্ঘ মেয়াদে দেশের অর্থনৈতিক সংকট মোকাবেলায় শ্রম নির্ভর রপ্তানি পণ্যের পরিবর্তে মেধা নির্ভর রপ্তানি পণ্যে গুরুত্ব বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে অর্থনীতিতে ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করতে আমদানি-নির্ভরতা কমিয়ে রপ্তানি বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

শ্রীলঙ্কা থেকে শিক্ষা : দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় দেশ শ্রীলংকার অর্থনৈতিক বিপর্যয় দেখা দেয়ায় তখন সেই দেশ নিয়ে সাড়া বিশ্ব জুড়ে আলোচনার তুফান চলেছে। অর্থনৈতিক সংকটে নিমজ্জিত শ্রীলংকার অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, দেশটিতে খাদ্য, জ্বালানি এবং ঔষধের চরম সংকট দেখা দিয়েছে। দৈনিক ১৩ থেকে ১৪ ঘন্টা করে লোডশেডিং থাকছে। ফলে বিক্ষোভে মানুষ রাস্তায়। এখন অবশ্য এই ভয় বাংলাদেশে নেই। বাংলাদেশের ঋণ ব্যবস্থাপনা কিছুটা ভালো। বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কা থেকে অনেক ভালো। এছাড়া এখনও জিডিপি তুলনায় ঋণের পরিমাণ সহনীয় রয়েছে। তাই আমাদের অবস্থা উত্তোরণের জন্য অনেক বেশী সতর্ক, স্বচ্ছ হতে হবে।

বাংলাদেশে মেগা প্রকল্প: বাংলাদেশে তখন প্রচুর মেগা প্রকল্পের কাজ চলেছে। এই সকল প্রকল্পের প্রয়োজন ও রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে। এতে করে দেশে জিডিপিও বৃদ্ধি পাবে। বাংলাদেশের বেশি ভাগ মেগা প্রকল্পগুলো মূলত যোগাযোগ ও জ্বালানি উৎপাদনের জন্য নেয়া হয়েছে। প্রকল্পগুলো হচ্ছে, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রো রেল, ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুুদ্র বন্দর ও গভীর সমুদ্র বন্দর অন্যতম। এর মধ্যে পদ্মা সেতু ছাড়া অন্য সকল প্রকল্প বৈদেশিক ঋণ গ্রহণ করা হয়েছে। তবে ঋণ পরিশোধের সাশ্রয় এখনও আসেনি। এখনও ঋণ পরিশোধের ক্ষেত্রে আমাদের ৩৮ শতাংশ। আইএমএফ্রর মতামত অনুযায়ী বৈদেশিক ঋণ ৫৫ শতাংশের বেশী হলে সংকট তৈরি হতে পারে। গত বছর অর্থাৎ ২০২১ জুন পর্যন্ত ঋণের পরিমাণ ছিল ১১ লক্ষ ৪৪ হাজার ২৯৭ কোটি টাকা। বৈদেশিক ঋণের এই হার জিডিপির ১৩ শতাংশ। নগর পরিকল্পনাবিদেরা আশংকা ব্যক্ত করেছেন, প্রস্তাবিত ঢাকা সাবওয়ে প্রকল্প গলার কাঁটা হয়ে উঠতে পারে।

বিশিষ্ট অর্থনীতিবিধ মইনুল ইসলাম কোন ভণিতা না করে আটটি অপ্রয়োজনীয় মেগা প্রকল্প চিহ্নিত করেছেন।
১. ঢাকা- চট্টগ্রাম- কক্সবাজার বুলেট ট্রেন
২. দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প
৩. পূর্বাচলে ১১০ তলাবিশিষ্ট বঙ্গবন্ধু বহুতল ভবন কমপ্লেক্স।
৪. শরীয়তপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমান বন্দর
৫. পাটুরিয়া – দৌলতদিয়া দ্বিতীয় পদ্মা সেতু।
৬. নোয়াখালী বিমান বন্দর
৭. দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন প্রকল্প
৮. ঢাকার বাহিরে রাজধানী স্থানান্তর ( সৈয়দপুর বিমান বন্দর উন্নয়ন প্রকল্প মনে হয় তার দৃষ্টি এ এড়িয়ে গেছে ) ।

মেগা প্রকল্প গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মালয় বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক নিয়াজ আসাদুল্লাহ। সিডিপির অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেছেন, দুই দেশের পরিস্থিতি তুলনীয় নয়, তবে এতে অনেক কিছু শিক্ষণীয় আছে। তাঁরা কেউই মূর্খ নন, নিজ নিজ ক্ষেত্রে জ্ঞান ও অভিজ্ঞতায় ঋদ্ধ। তাঁদের হাতে স্ফটিক গোলক নেই, যা দেখে কি ঘটবে। তা নিশ্চিতভাবে বলে দিতে পারেন। তাঁরা যা বলবেন, সব সময় যে তা–ই ঘটবে, এমনও নয়। তবে জ্ঞান ও অভিজ্ঞতার আলোকে তাঁরা তথ্য- উপাত্ত বিশ্লেষণ করে কী হতে পারে, তা অনুমান করবেন ও পরামর্শ দেবেন। এটাই তাদের দায়িত্ব এবং তা তাঁরা পালন করছেন। তাঁরা শিক্ষা নিতে বলেছেন, সাবধান হতে বলেছেন।

আমাদের সতর্ক থাকতে হবে : যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, সেগুলো থেকে যে আয় আসবে তার প্রাক্কলন এবং সেগুলোর ঋণ পরিশোধের প্রাক্কলনের মধ্যে যেন সামঞ্জস্য থাকে তা অবশ্যই নিশ্চিত করতে হবে। এক দিনে শ্রীলংকার পরিস্থিতি তৈরি হয়নি। সময় লেগেছে। তাই যে কোন উন্নয়নশীল দেশকে কঠোর সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে, যখন আন্তর্জাতিক বাজারে পন্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, আমদানিকৃত পণ্যের মূল্যস্ফীতি হচ্ছে। সে ক্ষেত্রে আমাদের বৈদেশিক বিনিময় হার যেন স্থিতিশীল থাকে।
আমদানি যেন সময় মতো করা হয়। একই সঙ্গে আমাদের পণ্য ও বাজার বৈচিত্র্যকরণের দিকে বেশী নজর দিয়ে এক্সচেঞ্জ ব্যয় ম্যানেজমেন্ট করা উচিত। তবে এখনও আমাদের সামষ্টিক অর্থনীতি অনেকটা স্থিতিশীল রয়েছে। তবে মনে রাখতে হবে আমাদের প্রকল্পের সংখ্যা অনেক বেশী। এক কথায় যে খুব ভাল তা বলা যাবে না। তবে যে প্রবৃদ্ধি নিয়ে আসবে নিশ্চিত বলা মুশকিল।
প্রকল্প বাস্তবায়ন ঠিক সময় মত, সাশ্রয়ী ও দুনীতিমুক্ত ভাবে শেষ করা যায় সেই দিকে বিশেষ নজর দিতে হবে। সকল মেগা প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। মেয়াদ বৃদ্ধি পেলে ব্যয় বৃদ্ধি পাবে। ব্যয় বৃদ্ধি হলে দুনীর্তিও বাড়বে। এই সকল মেগা প্রকল্প থেকে ঋণ পরিশোধ করা, যাকে অর্থনীতির ভাষায় বলা হয় আইইআর (ইন্টারনাল রেট অব রিটার্ন, ইকোনমিক রেট অব রিটার্ন ও ফিন্যান্সিয়াল রেট অব রিটার্ন) এইগুলো যেন ঠিক মতো আসে সেই দিকে বিশেষ নজর রাখতে হবে। তাই প্রয়োজন সুশাসন, আইনের শাসন।
প্রকল্প নেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে হতে হবে। শুধু রাজনৈতিক বিবেচনায় প্রকল্প নেয়া ঠিক হবে না। আয় বুঝে প্রকল্প নিতে হবে। সময় ক্ষেপন করে প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। সময় এই ক্ষেত্রে অর্থ। অর্থ সাশ্রয় যেন হয় নজর রাখতে হবে।
আর একটি বিষয় বিশেষ গুরুত্ব দিতে হবে যেন সকল প্রকল্পের ঋণ শোধের সময় একই সাথে না হয়। আগে পরে ঋণ শোধের সময় থাকতে হবে।
এখন থেকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি চেষ্টা বেশী করতে হবে। রিজার্ভ থেকে খরচের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় খাতে রিজার্ভ থেকে খরচ করা ঠিক হবে না। আগামি দিনে আরও বেশী বৈশ্বিক ও আভ্যন্তরিক সংকট আসতে পারে। সেই চিন্তা মাথায় রেখে অর্থনৈতিক সার্বিক কার্যক্রম পরিচালনা করতে হবে। আর্থিক খাতের শৃঙ্খলা ফিরে আসতে হবে। দুনীর্তি, ঘুষ, অনিয়মের লাগামকে শক্ত হাতে দমন করতে হবে। সকল ক্ষেত্রে, সকল প্রকল্পে সৎ, নিষ্ঠাবান, চরিত্রবান ব্যক্তিদের নিয়োগ দিতে হবে। দুর্নীতি দমন কমিশনকে আরও বেশী সক্রিয় হতে হবে। এক প্রতিষ্ঠানের স্বাধীনতা সত্যেকার অর্থে নিশ্চিত করতে হবে।
দুনীর্তি দমন কমিশন থেকে দুনীর্তিবাজ ব্যক্তিদের অপসারণ করে সৎ, চরিত্রবান, নিষ্ঠাবান, দেশপ্রেমিক ব্যক্তি নিয়োগ বৃদ্ধি করতে হবে। বিদেশে অর্থ পাচার রোধ করতে হবে। রাজনৈতিক বিবেচনায় কোন ব্যক্তিকে আর্থিক প্রতিষ্ঠানে যে কোন পর্যায়ে নিয়োগ থেকে বিরত থাকা খুবই জরুরি। রাজনৈতিক অর্থনীতি কৌশল থেকে আমাদের সরে আসতে হবে। অর্থনীতিকে তার নিজস্ব নীতি ও আদর্শে চলার যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

The post বাংলাদেশের অর্থনীতি ঝুঁকি: উদ্যোগ ও সক্ষমতা appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/bangladesh-economy-risks-initiatives-and-capabilities/feed/ 0
আর্থিক খাতের সংস্কারপ্রবৃদ্ধি বৃদ্ধির স্বার্থে জরুরি https://chintavabna.com/financial-sector-reform-is-essential-to-boost-growth/ https://chintavabna.com/financial-sector-reform-is-essential-to-boost-growth/#respond Sun, 10 Sep 2023 06:26:04 +0000 https://chintavabna.com/?p=910 জীবনের সকল ক্ষেত্রে আমাদের সংস্কার প্রয়োজন খুব বেশী। সমাজ, রাষ্ট থেকে শুরু করে ব্যক্তি জীবনে সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থনিিতর সংস্কার বিষয় আজ বিশ্বময় বড়ই প্রয়োজন। উন্নত ,অনুন্নত ও দারিদ্র সকল দেশের অর্থনীতিতে নিয়মিত সংস্কার চলছে। সংস্কার নিত্য দিনের বিষয়।

The post আর্থিক খাতের সংস্কার<br>প্রবৃদ্ধি বৃদ্ধির স্বার্থে জরুরি appeared first on চিন্তা ভাবনা.

]]>
জীবনের সকল ক্ষেত্রে আমাদের সংস্কার প্রয়োজন খুব বেশী। সমাজ, রাষ্ট থেকে শুরু করে ব্যক্তি জীবনে সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থনিিতর সংস্কার বিষয় আজ বিশ্বময় বড়ই প্রয়োজন। উন্নত ,অনুন্নত ও দারিদ্র সকল দেশের অর্থনীতিতে নিয়মিত সংস্কার চলছে। সংস্কার নিত্য দিনের বিষয়। বিশ্বব্যাংক, আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থা সমূহ যখন আমাদের আর্থিক খাতের সংস্খারের কথা বলে তখন আমরা একটু হলেও নড়ে চড়ে বসি। চেষ্টা করি আর অর্থের প্রয়োজন হলে তো সংস্কার কর্মসূচি হাতে না নিলে বিশ্ব ব্যাংক টাকা দিতে বেশি বিলম্ব করে। হয়তো অনেক সময় ঋনও পাওয়া যায় না।
তবে সংস্কার নিজের জন্য, নিজের সমাজের জন্য, নিজের রাষ্ট্রের দুর্বলতা দূর করার জন্য সংস্কার প্রয়োজন। সংস্কার কোন প্রসাধনী নয়। কোন আরাম আয়েশ করার বিষয় নয়।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদনঃ বিগত ২৯ সেপ্টেম্বর’২২ বিশ্ব ব্যাংক ‘ চেইঞ্জ অব ফ্যাব্রিক’ প্রতিবেদনে উল্লেখ করেছে, অর্থনীতিতে সংস্কার না হলে ২০৩৬ সালে দেশের মোট দেশজ উৎপাদনের জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশ নেমে আসবে। মোটামুটি সংস্কার হলে জিডিপি হবে ৫ দশমিক ৯ শতাংশ। তবে ভাল সংস্কার হলে জিডিপিতে সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে।
বিশ্বব্যাংকের প্রতিবেদন তিনটি খাতের উপর বিশেষ সংস্কারের কথা বলা হয়েছে। অবশ্য সরকার এই তিন খাতে সংস্কার কিছু কিছু সব সময় করে যাচ্ছে। কিন্তু সরকারের এই সংস্কারে খাত তিনটির তেমন কোন উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। তাই বিশ্ব ব্যাংক প্রতিবেদনটিতে উল্লেখ করেছে প্রবৃদ্ধি বৃদ্ধি ধরে রাখতে হলে, ব্যবসায় প্রতিযোগীতায় টিকে থাকতে হলে,আর্থিক খাত, নগরায়ন, ব্যবসায় প্রতিযোগীতা সক্ষমতা এ তিন খাতের ব্যপক সংস্কার করা প্রয়োজন।

সংস্কার না হলে কি হবেঃ বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে,বর্তমানে যে ভাবে চলেছে, সংস্কার খুবই কম করে এগিয়ে যাওয়ার চেষ্টা। তাতে ক্রমান্বয়ে প্রবৃদ্ধি কমতে থাকবে। ২০২৬ সাল থেকে ২০৩০ সালের মধ্যে গড় প্রবৃদ্ধি ৬ শতাংশ নেমে আসবে। পরের ৫ বছর প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৫.৫ শতাংশ। আর ২০৩৬-২০৪১ সালে প্রবৃদ্ধি এই ভাবে কমে দাঁড়াবে ৫.০ শতাংশে। আবার সব চেয়ে ভাল সংস্কার হলে ২০৩৬-২০৪১ সালে প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়ে ৭.৫০ শতাংশে পৌঁছবে। ভাল সংস্কার না হলে বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে ২০৪১ সালে যে উন্নয়নের লক্ষ্য মাত্রা ঠিক করেছে তা অর্জনে অনেক অনেক পিছিয়ে থাকবে।

কি কি সংস্কার চেয়েছে:
বিশ্ব ব্যাংক বলেছে ব্যবসা বাণিজ্যকে প্রতিযোগীতা সক্ষম করতে শুল্ক- কর কমানো, বাণিজ্য সহায়ক অবকাঠামো নির্মাণ,বিদেশী বিনিয়োগ বৃদ্ধির উদ্দেশ্যে সুযোগ সুবিধা বৃদ্ধি, আঞ্চলিক ও বহুজাতিক বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করার পরামর্শ দিয়েছে। আর্থিক খাতের সংস্কারের মধ্যে রয়েছে আর্থিক খাতের স্থিতিশীলতা ও শেয়ার বাজার শক্তিশালী করা। অবকাঠামো নির্মাণ ঋণ সহায়তা দেওয়া, মোবাইল ফোনে আর্থিক সেবার সম্প্রসারণ, খেলাপি ঋন কমানো, ব্যাংক খাতে সুশাসন নিশ্চত করা এবং আর্থিক খাতে রাষ্ট্রের হস্তক্ষেপ কমানো। অন্য দিকে উন্নত জীবন ও আধুনিক নগরায়নে পরিবহন ব্যবস্থার উন্নয়ন , নাগরিকদের ডিজিটাল সম্পৃক্ততা বৃদ্ধি, নগরায়নে বিনিয়োগ বৃদ্ধি, যানজট নিরসন, ভূমি ব্যবস্থাপনার উন্নয়নসহ নানা পরামর্শ।

মাথা পিছু আয় কমবে: বিশ্ব ব্যাংক তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করেছে, ব্যবসা বাণিজ্য সহায়ক পরিবেশ সৃষ্টি না হলে , আর্থিক খাতের চরম দুর্বলতা, অনিয়ম এবং উন্নত নগরায়নের অভাবে মাথা পিছু আয় বৃদ্ধির প্রবণতা হ্রাস পেতে পারে। তবে মোটামুটি সংস্কার হলে মাথা পিছু আয় বৃদ্ধি পেয়ে ২০৪১ সালে দাঁড়াবে ২ হাজার ২৫৮ ডলার। তবে শক্তিশালী সংস্কার হলে মাথাপিছু আয় আরও বৃদ্ধি পেয়ে হবে ৬ হাজার ৬৬৮ ডলার বাড়বে। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্য্যরোর ( বিবিএস) হিসাবে ২০২১-২০২২২ অর্থ বছরে দেশের মানুষের মাথাপিছু আয় ছিল ২ হাজার ৮২৪ ডলার।

ঢাকার উপর নির্ভরশীল: বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও একটি বিষয় বেশ সুন্দর ভাবে এসেছে, তা হচ্ছে ঢাকা থেকে দেশের জিডিপি আয় বিষয়। বৃহত্তর ঢাকা থেকে মোট জিডিপি এক পঞ্চমাংশ আসে। দেশের মোট কর্মসংস্থানের অর্ধেক যোগান দিচ্ছে ঢাকা। দেশের পণ্য আমদানী অনেক বেশী। বাংলাদেশে মধ্যবর্র্তী পণ্য আমদানীতে শুল্ক হার ১৮.৮ শতাংশ। এই শুল্ক হার পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক বেশী। শুধু চীন, থাইল্যান্ড ও ভিয়েতনামের তুলনায় দ্বিগুন। তাই দেশে পণ্য আমদানীর ব্যয় বাড়ছে।

তৃতীয় মুদ্রার আমদানি ব্যয়: ইতিমধ্যে রাশিয়া রুপপুর পারমানবিক কেন্দ্রর ঋন পরিশোধের জন্য রুশ মুদ্রায় প্রদানের জন্য প্রস্তাব দিয়েছে। ভারত ও চাচ্ছে ভারতীয় মুদ্রায় বিনিয়োগ বাণিজ্য করতে। চীন তো পূর্ব থেকে প্রস্তাব রয়েছে। বাংলাদেশ পড়েছে বড় বিপদে। কি করবে এখন ! বিশ্ব ব্যাংকের প্রতিবেদন নিয়ে আলোচনায় অর্থণীতিবিধগণ বলেন, বর্তমান ডলার সংকটে তৃতীয় মুদ্রায় আমদানি রপ্তানি বাণিজ্য করা মোটেও বাস্তব সম্মত হবে না।

বড় ব্যবসায়ীদের বড় ছাড়: সরকার বিগত কয়েক বছর ধরে বড় বড় ব্যবসায়ীদের বড় বড় আর্থিক সুবিধা দিয়ে আসছে। তা ব্যবসায়ী মহলে বৈষম্যের সৃষ্টি করছে। অসন্তোষ তৈরি হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীগণ ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিশ্ব ব্যাংকের এই প্রতিবেদনে এ সম্পর্কে মন্তব্য করা হয়েছে। তাকে যৌক্তিক করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
উক্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সরকার নানা ভাবে অধিক রাজস্ব আদায়ে মরিয়া। এতে দেশে ব্যবসা বাণিজ্য সহায়ক রাজস্ব আদায় নীতিতে হচ্ছে না বলে সাউথ এশিয়ান নেটওর্য়াক অব ইকোনমিক মডেলিংয়ের ( সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান উল্লেখ করে সরকারকে ব্যবসায়ীদের প্রতি যত্নশীল , সহনশীল হওয়ার আহবান জানান।

এখন সরকারের করণীয়ঃ
১) বাংলাদেশে দ্রুত আর্থিক খাতের সংস্কার না হলে প্রবৃদ্ধি অর্জন হবে মাত্র ৫ শতাংশ। মোটামুটি সংস্কার হলে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৯ শতাংশ এবং ভাল সংস্কার হলে প্রবৃদ্ধি অর্জিত হবে ৭ দশমিক ৫ শতাংশ। তাই দ্রুত ভাল সংস্কার করা সরকারের মৌলিক দায়িত্ব।
২) আর্থিক খাতে দলীয় রাজনীতি সম্পূর্ণ বন্ধ করা উচিত নয়। দলীয় দৃষ্টিতে ব্যাংক, বীমা ও অ- আর্থিক প্রতিষ্ঠানে পরিচালক নিয়োগ সম্পূর্ণ বন্ধ করা উচিত। যোগ্যতা , সততা ও সংশ্লিষ্ট খাতে অভিজ্ঞ ব্যক্তিদের শুধু মাত্র পরিচালক নিয়োগের বিধান চালু করা প্রয়োজন।
৩) খেলাপি ঋন আদায়ে কঠোর হওয়া প্রয়োজন। খেলাপি ঋন কোনক্রমে রাজনৈতিক বিবেচনায় ছাড় দেওয়া উচিত নয়।
৪) দেশ থেকে অর্থপাচার রোধ করা দরকার। পাচারকারীদের বিরুদ্ধে আইনের সু নিয়ম কার্যকরী করা প্রয়োজন । শুধু রাজনৈতিক ইস্যু বানিয়ে পাচারকারীদের ছাড় দেওয়া উচিত নয়। সকলকে বিচারের আইনে সমান মর্যাদা দেওয়া খুবই জরুরি। আর্থিক খাতে সুশাসন খুবই প্রয়োজন। তা সরকারকে কায়েম করতে হবে।
৫) বাংলাদেশ ব্যাংককে সম্পূর্ন স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া উচিত। সরকারি ও রাজনৈতিক যে কোন হস্তক্ষেপ থেকে বাংলাদেশ ব্যাংক মুক্ত থাকা প্রয়োজন।
৬) দেশে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি প্রয়োজন। এ জন্য সরকারকে দ্রুত এগিয়ে আসতে হবে। বিরোধী রাজনৈতিক দল সমূহের সঙ্গে যৌক্তিক দাবী মেনে রাজনৈতিক সমঝোতা গ্রহন করে দেশকে উন্নয়নের ধারায় দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার আশা করি এগিয়ে আসবেন। এক দিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অন্য দিকে দেশে রাজনৈতিক অস্থিরতা দেশের আর্থিক খাতের মেরুদন্ড একে বারে ভেঙ্গে যাওয়ার উপক্রম হচ্ছে।
৭) দুর্নীতি, অনিয়ম, ঘুষ বাণিজ্যকে সকলে ‘না’ বলতে হবে। কঠোর হস্তে দুর্নীতি, ঘুষ ও অনিয়মের লাগামকে সরকার দমন করার জন্য এগিয়ে আসতে হবে।
৮) অপ্রয়োজনীয়, অলাভজনক মেগা প্রকল্পসমূহ বন্ধ করা প্রয়োজন। দীর্ঘ মেয়াদি ঋনের ভিতিতে মেগা প্রকল্প গ্রহন করা উচিত। বিশেষ করে বিশ্ব ব্যাংক, আইএমএফ, এডিবিসহ যে সকল প্রতিষ্ঠান কম সুদে,দীর্ঘ মেয়াদি ঋন দেয় শুধু তাদের থেকে ঋন নেওয়া উচিত। স্বল্প মেয়াদি অধিক সুদ হারে ঋন গ্রহন পরিহার সময়ের দাবী। তাই প্রয়োজন সংস্কার,সংস্কার এবং অবিরাম সংস্কার।

The post আর্থিক খাতের সংস্কার<br>প্রবৃদ্ধি বৃদ্ধির স্বার্থে জরুরি appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/financial-sector-reform-is-essential-to-boost-growth/feed/ 0
ব্রিকস নতুন অর্থনৈতিক জোট না রাজনৈতিক ? https://chintavabna.com/brics/ https://chintavabna.com/brics/#comments Sun, 10 Sep 2023 05:57:02 +0000 https://chintavabna.com/?p=899 একতা বড় শক্তি। মানুষ সব সময় সমাজবদ্ধ ভাবে জীবন যাপন করে। এক, দুই, তিন এইভাবে শতভাগে পরিণত হয়। পৃথিবীর প্রতিটি রাষ্ট্রই চেষ্টা করে নিজকে এগিয়ে নিতে। এই এগিয়ে নেয়ার বড় শক্তি হচ্ছে সততা, নিষ্ঠা ও দেশের প্রতি প্রতিটি মানুষের ভালোবাসা অফুরন্ত সাধনা।

The post ব্রিকস নতুন অর্থনৈতিক জোট না রাজনৈতিক ? appeared first on চিন্তা ভাবনা.

]]>
Image Source : https://www.orfonline.org/expert-speak/leveraging-brics-in-times-of-economic-uncertainty

একতা বড় শক্তি। মানুষ সব সময় সমাজবদ্ধ ভাবে জীবন যাপন করে। এক, দুই, তিন এইভাবে শতভাগে পরিণত হয়। পৃথিবীর প্রতিটি রাষ্ট্রই চেষ্টা করে নিজকে এগিয়ে নিতে। এই এগিয়ে নেয়ার বড় শক্তি হচ্ছে সততা, নিষ্ঠা ও দেশের প্রতি প্রতিটি মানুষের ভালোবাসা অফুরন্ত সাধনা। পৃথিবীতে শক্তি ও এগিয়ে নেয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে জাতিসংঘ। তাছাড়া এলাকা ভিত্তিক বিভিন্ন ধরনের জোট। পৃথিবী অর্থনীতিকে সচ্ছল ও উন্নতিতে রাখার জন্য প্রতিষ্ঠিত হয়েছে নানা রকমের অর্থনৈতিক জোট ও প্রতিষ্ঠান। ঠিক তেমনি একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট হচ্ছে ব্রিকস।

দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ মুস্তফা কামাল মুজেরী ব্রিকস সম্পর্কে বলেন- ব্রিকস একটি নতুন উদ্যোগ, এখনো এটি কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ। বর্তমানে বৈশ্বিক যে আর্থিক ব্যবস্থা আছে, তার মধ্যে ব্রিকসকে বিকল্প একটি ব্যবস্থা হিসেবে দেখা যেতে পারে। কিন্তু এ কাজটা দুরূহ। কেননা, প্রচেষ্টা থাকা সত্ত্বেও ব্রিকসের দেশগুলো এখনো একটি বড় ও শক্তিশালী গ্রুপ হিসেবে আবির্র্ভূত হতে পারেনি। আমাদের প্রয়োজনের খুব কম অংশই ব্রিকস মেটাতে পারবে। কাজেই ব্রিকস থেকে আমরা কী চাই, কতটা চাই, সেটা খুব গুরুত্বের সঙ্গে চিন্তা করতে হবে। ব্রিকসে যোগ দেওয়ার মাধ্যমে বার্তাটা কী যাচ্ছে, সেটা বিবেচনা করতে হবে। এখানে মূল প্রশ্নটি হলো বিদ্যমান যে বৈশ্বিক আর্থিক ব্যবস্থা আছে, সেটাকে চ্যালেঞ্জ করার জন্য আমরা ব্রিকসে যোগ দিচ্ছি, নাকি পরিপূরক হিসেবে যোগ দিচ্ছি। প্রতিযোগিতার মানসিকতা নিয়ে ব্রিকসে যুক্ত হলে সেটা ভুল হবে

অন্যদিকে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন বাংলাদেশ কেন ব্রিকসে যোগ দিতে চাইছে, তা নিয়ে আমাদের ভালো করে বোঝার বিষয় আছে। একটা দিক হলো, এই মুহূর্তে বৈশ্বিক ব্যবস্থার সংস্কার দরকার, এ ব্যাপারে সবাই একমত। যুক্তরাষ্ট্রের কারণে অনেক বহু পক্ষীয় ব্যবস্থা কার্যকর নেই। স্বল্পোন্নত ও তুলনামূলকভাবে কম উন্নত দেশগুলোর আর্থসামাজিক ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত অধিকার আদায়ের জন্যও এটা খুব প্রয়োজনীয়। আবার একই সঙ্গে দক্ষিণীয় জোটবদ্ধতার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর ভূমিকা বাড়ানোর চেষ্টার অংশও হতে পারে বাংলাদেশের এই আগ্রহ।
কিন্তু মনে রাখতে হবে, ব্রিকসে যেসব দেশ রয়েছে, তাদের অভিলাস অনেক বড়। তাই এটা পুল ফ্যাক্টর থেকেও হতে পারে, যে তারা বাংলাদেশকে চায়। আবার এটা পুশ ফ্যাক্টর থেকেও হতে পারে। এই মুহূর্তে বাংলাদেশ পাশ্চাত্যের বড় দেশগুলোর সঙ্গে সাংঘর্ষিক অবস্থানে আছে। সে কারণে আরও কিছু বড় দেশের সংহতি লাভের জন্যও বাংলাদেশ সেখানে যেতে পারে। আমরা লক্ষ্য করছি, নির্বাচন তথা মানবাধিকারকে কেন্দ্র করে অনেক বড় দেশ বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন ধরনের তিরস্কারমূলক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে। সে ব্যাপারে সরকারের পক্ষ থেকেও বিভিন্ন প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি। এই প্রতিক্রিয়া দিয়েও ব্রিকসে যোগ দেওয়ার বর্তমান সিদ্ধান্তকে ব্যাখ্যার সুযোগ থাকে। অর্থনৈতিক জোট ব্রিকসে যোগ দিতে চায় বাংলাদেশ। এ জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে। আগামী ২২ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন জোটটির নেতারা। সেখানে নতুন সদস্য নেওয়ার বিষয়ে আলোচনা হবে। বেশ কিছুদিন ধরেই ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে কথাবার্তা হচ্ছিল। গত ১৪ জুন সুইজারল্যান্ডের জেনেভায় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশ শিগগিরই ব্রিকসের সদস্য পদ পেতে পারে। জেনেভায় প্যালেস ডি নেশনসের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার মধ্যে বৈঠকে বিষয়টি (ব্রিকসের সদস্যপদ) উত্থাপিত হয়েছে। বর্তমানে ব্রিকসের নেতৃত্বে আছে দক্ষিণ আফ্রিকা। ব্রিকসে যোগ দিতে বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে আবেদন জানানোর কথা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও জানানো হয়েছে।
এ জোটের সদস্য হলে তাদের ব্যাংক নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) থেকে বিশেষ আর্থিক সুবিধাসহ বৈদেশিক সম্পর্কের বিশেষ সুবিধা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ব্রিকসে যোগ দেওয়ার সুবিধা সম্পর্কে বলা হচ্ছে – এটা বাংলাদেশের অর্থায়নের আরেকটি ক্ষেত্র হবে। এ জোটে যোগ দিলে জোটভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো গভীর হবে। এরই মধ্যে এই জোটের ব্যাংক নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হয়েছে বাংলাদেশ। আগামী অক্টোবরে এ ব্যাংক বিকল্প মুদ্রা চালু করতে পারে। তখন বাংরাদেশও এর সুবিধা পাবে। এ ছাড়া ব্রিকসের সদস্য হলে বাংলাদেশ এ জোটের ব্যাংক থেকে আর্থিক সহযোগিতা পাওয়াসহ এ সংক্রান্ত একাধিক ইস্যুতে নিজেদের মতামত উপস্থাপন করতে পারবে।

ব্রিকসে যোগ দিলে কি সুবিধা পাবে বাংলাদেশ
এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবদ ড. জাহিদ হোসেন বলেন, ব্রিকসে যোগ দিয়ে বাংলাদেশ কী সুবিধা পাবে তা নির্ভর করছে, যোগদানের পর আমাদের বাণিজ্যের ক্ষেত্রে নতুন কিছু ঘটার ওপর। যেমন – চীন ও ভারত দুটি বড় বাজার। ব্রাজিলও বড়। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) হওয়ায় চীন ও ভারতে কিছু সুবিধা পেয়ে থাকে। যদিও এ সুবিধা খুব বেশি নয়। বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের পর এলডিসিভিত্তিক যে সুবিধা আছে সেগুরো উঠে যাবে। তখন সেই জায়গায় তারা যদি বলে, তোমরা ব্রিকসের সদস্য, তাই এলডিসির অনুরূপ সুবিধা পাবে, সুবিধা বলতে এটাই।
অর্থনীতিবদ ড. জাহিদ হোসেন বলেন, ব্রিকস কোনো অর্থনৈতিক জোট নয়। এটা মূলত রাজনৈতিক ফোরাম। এ ফোরামে ভূ রাজনীতিই বেশি প্রাধান্য পায়। অর্থনৈতিক বিষয়গুলো নয়। সে জন্য এ জোটে যোগ দিলে আমাদের অর্থনৈতিক কোনো সুবিধা হবে কি না, তা এখনো পরিষ্কার নয়। তবে ব্রিকসের সদস্য হলে তাদের ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ থেকে আমরা তুলনামূলকভাবে সহজ শর্তে ঋণ পেতে পারি। তবে এসবই জল্পনা কল্পনা। কিন্তু ব্রিকসে যোগ দিলে এ জোটের রাজনৈতিক পাল্লা ভারী হবে। কিন্তু নতুন কোনো বাণিজ্যিক চুক্তি বা বাণিজ্যিক সুযোগ সুবিধা সৃষ্টি হবে কিনা, তা এখনো নিশ্চিত নয়।
বাংলাদেশের ব্রিকসে যোগদানের সিদ্ধান্তকে সংশ্লিষ্টরা ইতিবাচকভাবেই দেখছেন। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্ব দিন দিন বাড়ছে। ব্রিকসের পরবর্তী সম্মেলন আগস্টে হতে পারে। সেখানে মার্কিন ডলারের বিকল্প হিসেবে অন্য কোনো মুদ্রায় লেনদেন করা যায় কি না, তার সিদ্ধান্ত হতে পারে। বাংলাদেশ বিষয়টির সঙ্গে যুক্ত থাকলে বৈদেশিক মুদ্রার মজুতকে (রিজার্ভ) বৈচিত্র্যপূর্ণ করতে পারবে বলে আশা করা হচ্ছে। ব্রিকসের অনেকেই জি-২০-এর সদস্য। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যে ঋণ দিচ্ছে তা সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা, সুশাসন আছে কিনা, তা সামনে আসবে। ব্রিকস উন্নয়নশীল দেশগুলোর জোট হলেও গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, বাক স্বাধীনতা রক্ষা এসব থেকে দূরে থাকতে পারবে তা নয়। ব্রিকসে এগুলো মানতে হবে।

ব্রিকস কী?
ব্রিকস হচ্ছে পাঁচ দেশের একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট। মূলত ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা সদস্য এই পাঁচ দেশের আদ্যক্ষর অনুযায়ী ব্রিকসের নামকরণ করা হয়েছে। ২০০৬ সালে ব্রিকসের যাত্রা শুরু হয়েছিল। কেবল বাংলাদেশ নয়, সব মিলিয়ে ২০টি দেশ ব্রিকস জোটে যোগ দেওয়ার আগ্রহের কথা জানিয়েছে। এর মধ্যে বেশ কিছু দেশ আনুষ্ঠানিকভাবেই আবেদন জানিয়ে রেখেছে। গত এপ্রিলে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি পানডোর জানিয়েছিলেন, মোট ১২টি দেশ তখন পর্যন্ত আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে আলজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরান, মিশর, আর্জেন্টিনা, মেক্সিকো, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, কাজাখস্তান, উজবেকিস্তান, নাইজেরিয়া ইত্যাদি। ২০টি দেশ সদস্য হতে চাইলেও আলজেরিয়া ও সৌদি আরবের আগ্রহই আন্তর্জাতিক মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এই দুই দেশ তেল উৎপাদন করে। ধারণা করা হচ্ছে, তেলের উৎপাদন ও দর নির্ধারণে ব্রিকসের মধ্যে থেকে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চেষ্টা করবে।

বাংলাদেশের আগ্রহ নতুন নয়
বাংলাদেশ অবশ্য কয়েক বছর আগে থেকেই ব্রিকসের বিষয়ে আগ্রহ দেখিয়েছে। এরই অংশ হিসেবে ২০২১ সালের ২ সেপ্টেম্বর বাংলাদেশ ব্রিকস ব্রাংকের সদস্য হয়। এই ব্যাংকের আনুষ্ঠানিক নাম দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি), যা ব্রিকস সদস্যরা প্রতিষ্ঠা করেছিল ২০১৫ সালে। মূলত ২০২০ সালের শেষের দিকে এনডিবির পরিচালনা পর্ষদ ব্যাংকের নতুন সদস্য নেয়া নিয়ে আলোচনা শুরু করেছিল। কয়েক দফা আলোচনার পর এনডিবি নতুন সদস্য হিসেবে তিনটি দেশকে অন্তর্ভুক্ত করে। সেই তিন দেশ ছিল বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও উরুগুয়ে।
৫ হাজার কোটি ডলার নিয়ে যাত্রা শুরু করেছিল এনডিবি। তবে এখন তাদের অনুমোদিত মূলধনের পরিমাণ ১০ হাজার কোটি মার্কিন ডলার। বাংলাদেশ সদস্য হতে ১ শতাংশ শেয়ার কিনেছে। আর এখন পর্যন্ত এই ব্যাংক ৮০টি প্রকল্প অনুমোদন দিয়েছে, এতে অর্থায়নের পরিমাণ ৩ হাজার কোটি ডলার।
আন্তর্জাতিকভাবে বলা হয়ে থাকে, বিশ্বব্যাংককে চ্যালেঞ্জ জানাতেই দ্য নিউ ডেভেরপমেন্ট ব্যাংক (এনডিবি) প্রতিষ্ঠা করা হয়েছে। আর ব্রিকস আনুষ্ঠানিকভাবেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বড় ধরনের সংস্কারের পক্ষে। ফলে নতুন দলে দেশ ব্রিকস জোটে ঢুকলে বিশ্বব্যাংক আইএমএফের সংস্কারের দাবি আরো জোরালো হবে। ব্রিকস জোটে মাত্র পাঁচটি দেশ থাকলেও বিশ্ব অর্থনীতিতে তাদের অবস্থান বেশ শক্ত। বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশ বাস করে এই পাঁচ দেশে। বৈশ্বিক জিডিপির মোট দেশজ উৎপাদন) সাড়ে ৩১ শতাংশ ব্রিকসের দখলে।

আমাদের সুবিধা:
বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি বিশ্ব অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রেখে আসছে। দুর্বল দেশ সমূহ এই সকল প্রতিষ্ঠান থেকে স্বল্প সুদে, দীর্ঘ মেয়াদী কিস্তিতে ঋণ নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রেছে। করোনা ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে বাংলাদেশ, পাকিস্তান সহ অনেক দেশ আইএমএফ থেকে দীর্ঘ মেয়াদি, স্বল্প সুদে ঋণ নিয়ে জাতীয় অর্থনীতিকে টিকিয়ে রাখার চেষ্টায়রত।
মূলত ব্রিকস একটি অর্থনৈতিক জোট। কিন্তু কেউ কেউ এইটিকে একটি রাজনৈতিক রূপে দেখতে পাচ্ছে। মার্কিনযুক্ত রাষ্ট্রের বিরুদ্ধে ব্রিকস একটি রাজনৈতিক জোট অনেকে মনে করেন। কিন্তু এতে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু ভারত ও রয়েছে। তা হলে কিভাবে ব্রিকস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক জোট হলো। প্রকৃত অর্থে ব্রিকস একটি কৌশলগত বৃহৎ আঞ্চলিক অর্থনৈতিক জোট।
অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধে ভারত, চীন সরাসরি রাশিয়াকে সমর্থন ও সহযোগীতা দিয়ে যাচ্ছে। বাংলাদেশ নিরপেক্ষ পররাষ্ট্রনীতিতে অত্যন্ত দক্ষতার সঙ্গে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত অবস্থানে রয়েছে। এই ধারা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। কারণ যুক্তরাষ্ট্র আমাদের বৃহৎ বিনিয়োগকারী দেশ ও সর্ববৃহৎ রফতানিকারী দেশ। আমাদের একমাত্র বৈদেশিক মুদ্রা উপার্জনকারী খাত তৈরী পোশাক শিল্পের বাজার যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বৃহৎ রপ্তানি বাজার হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সমূহ।
একদিন ব্রিকস বৃহৎ অর্থনৈতিক জোট হিসেবে আত্মপ্রকাশ ঘটবে। তাই অর্থনৈতিক সুবিধা লাভের জন্য আমাদেরকে এই জোটে থাকা জরুরী। রাজনৈতিক বিষয় সমূহ আমরা ব্রিকসের ক্ষেত্রে পরিহার করবো অথবা নিরপেক্ষতা বজায় রাখার চেস্টা করবো। আমাদের পর রাষ্ট্রনীতির মূল কৌশলকে এই ক্ষেত্রে কাজে লাগাতে হবে।
‘নিউ ডেভেল্যাপমেন্ট ব্যাংক’ থেকে সহজ শর্তে, স্বল্প সুদে, দীর্ঘ মেয়াদীতে ঋণ পাওয়ার ক্ষেত্রে ব্রিকসের সদস্য হওয়া জরুরী। তবে ভবিষ্যতে বাণিজ্যিক সুবিধা ও আমরা ব্রিকসের মাধ্যমে লাভ করতে পারি।

The post ব্রিকস নতুন অর্থনৈতিক জোট না রাজনৈতিক ? appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/brics/feed/ 1
করোনা পরবর্তী বাংলাদেশের অর্থনীতি https://chintavabna.com/bangladesh-after-corona/ https://chintavabna.com/bangladesh-after-corona/#respond Sat, 03 Apr 2021 18:36:54 +0000 http://aqhaider.com/?p=200 করোনা ভাইরাস (কোভিড-১৯) বিশ্বজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে। এই মহামারি আজ নতুন নয়। যুগে যুগে নানা নামে এরূপ মহামারীতে ধরনীর মানুষ পৃথিবী ছেড়ে দ্রæত চলে…

The post করোনা পরবর্তী বাংলাদেশের অর্থনীতি appeared first on চিন্তা ভাবনা.

]]>
করোনা ভাইরাস (কোভিড-১৯) বিশ্বজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে। এই মহামারি আজ নতুন নয়। যুগে যুগে নানা নামে এরূপ মহামারীতে ধরনীর মানুষ পৃথিবী ছেড়ে দ্রæত চলে গিয়েছে। ৫৪১ সালে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টানটিনদোলে জাস্টিনিয়ান প্লেগ নামে ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা ও আরব অঞ্চসহ ৫ কোটি মানুষ মৃত্যুবরণ করেছিল। ১৩৪৭ সালে আঘাত হানে ‘বø্যাক ডেথ’ নামে জাস্টিনিয়ান প্লেগের ৮০০ বছর পর ইউরোপে আঘাত হানে। এই মহামারিতে প্রায় ২০ কোটি মানুষের মৃত্যু ঘটে।গুটি বসন্ত ইউরোপ, এশিয়া ও আরব অঞ্চলে দীর্ঘদিন ধরে মহামারি হিসাবে দেখা দেয়। ১৯৮০ সালের পূর্বে পর্যন্ত গুটিবসন্তে আমেরিকা মেক্সিকো ও ইউরোপে অনেক লোক মারা যায়। বৃটিশ চিকিৎসক প্রায় এক শতাবিদ পর গুটি বসন্তের টিকা তৈরি করেন এডওয়ার্ড হেনার।

১৮১৭ সালে রাশিয়া প্রথম কলেরা মহামারি আকারে দেখা দেয়। সেখানে মৃত্যুবরণ করে প্রায় ১০ লক্ষ। পরবর্তীতে স্পেন, আফ্রিকা, চীন, ইন্দোনেশিয়া, জাপান, ইতালি, জার্মানী, ভারত ও আমেরিকায় কলেরাা মহামারী হিসাবে দেখা দেয়। তাতে প্রায় ২০-২৩ লক্ষ লোক মৃত্যুবরণ করে। জন সেøা নামক এক বৃটিশ ডাক্তার পানি দূষিত হওয়াতে কলেরার বিস্তার আবিষ্কার পর বিশুদ্ধ পানি ব্যবহারের মাধ্যমে কলেরা কমে আসে।
আজকের বিশ্বে করোনা ভাইরাস কিংবা কোবিড-১৯ মহামারি আকারে বিস্তার লাভ করছে। বর্তমানেবিশ্বব্যাপী করোনায় মৃত্যুর সংখ্যা-৩১৭২২৩ জনআক্রান্তের সংখ্যা-৪৮৩৩৩৫০ জনসুস্থ হয়েছেন-১৮৭১৮১৬ জন বাংলাদেশে আজ পর্যন্ত করোনা আক্রান্ত সংখ্যা২৩৮৭০জন আমাদের দেশে মৃত্যুর সংখ্যা ৩৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন৪৫৮৫জন।

ব্যবসা-বাণিজ্যে করোনা ঃ
করনার আক্রমণে বাংলাদেশের সরকারি ভাবে লক ডাউন ঘোষণা করা হয় ২৪শে মার্চ ২০২০। প্রথমে ২৬শে মার্চ ২০২০ থেকে ৪ঠা এপ্রিল। পরবতর্েিত ১১ই এপ্রিল এবং ক্রমেই আগামী ৩০ মে পর্যন্ত সকল সরকারি বেসরকারি অফিস, শিল্প কারখানা বন্ধ ঘোষণা করে সকলকে নিজ নিজ ঘরে থাকার আহŸান জানানো হয়। আমরা তাই সকলে ঘরে আবদ্ধ। দেশের দোকান, শিল্প কারখানা, সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। যোগাযোগ ব্যবস্থা সকল বন্ধ করে দেয়া হয়। নৌ-স্থল, বিমান সকল স্তরে যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
দেশের পুরো অর্থনীতি স্থবির হয়ে পড়ে। ব্যাংক, বীমা শিল্প, বন্দর সকল কিছুর কর্মতৎপরতা বন্ধ। আমদানি-রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ। বিশ্বজুড়ে চলেছে লকডাউন। সারা পৃথিবী আজ অচল। দুনিয়ার অর্থনৈতিক সকল কর্মকান্ড বন্ধ। ক্ষুদ্র থেকে বৃহৎ সকল শিল্প প্রতিষ্ঠানে চলেছে লকআউট। জীবন প্রবাহ বন্ধ। মানুষের অর্থনৈতিক কর্মকান্ড সকল বন্ধ।

করোনার উৎপত্তি ঃ
বিগত ৩১শে ডিসেম্বর ২০ চীনের উহান শহরে অজ্ঞাতকারণে মানুষের নিমোনিয়া আক্রান্ত হওয়ার বিষয়টি সনাক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দ্রæত এই রোগ ছড়িয়ে পড়ে।দুই মাসের বেশী সময় ধরে গোটা চীন কিংবা পুরো পৃথিবীর সঙ্গে কোন যোগাযোগ ছিল না উহান শহরের। লকডাউনে ছিল উহান শহর গত শনিবার ২৯শে মার্চ ২০ পর্যন্ত। ধীরে ধীরে লকডাউন তুলে নিতে থাকে। ৩ কোটি প্রদেশের সকল মানুষ ঘরে বন্দি ছিল। ৫০ হাজারের বেশী আক্রান্ত হয়। গোটা চীনে আক্রান্ত হয় ২৯শে মার্চ ২০ পর্যন্ত প্রায় ৮২ হাজার। ঐ দিন পর্যন্ত মারা যায় ৩ হাজার ২৯৯ জন।
চীন থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। ইতালী, ফ্রান্স, জার্মানী, আমেরিকা, যুক্তরাজ্য সৌদি আরবসহ বিশ্বের সকল দেশ ও অঞ্চলসহ ২১২টি।

মানবিক সঙ্কটে বৈশ্বিক উদ্যোগ :
সামাজিক ও অর্থনৈতিক সঙ্কট মোকাবিলায় পাশাপাশি পাঁচ লক্ষ কোটি মার্কিন ডলারের তহবিল ঘোষণা করেছেন জি-২০ শীর্ষ সম্মেলনে।করোনা ভাইরাসের মহামারিকে সবার জন্য অভিন্ন লড়াই হিসেবে দেখছে বিশ্ববাসী। এই শতকের সবচেয়ে বড় চ্যালেঞ্জকে একসঙ্গে রুখতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশগুলোর জি-২০ এর শীর্ষ নেতারা বিগত ২৬শে মার্চ ২০ এক ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলন করেন। এতে নেতারা একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়ার ঘোষণা প্রদান করেন।সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে করোনার কারণে সৃষ্ট সামাজিক ও অর্থনৈতিক প্রভাব মোকাবেলায় এক সঙ্গে কাজ করার সঙ্গে সঙ্গে ৫ হাজার কোটি ডলারের এক তহবিল ঘোষণা দেন।ভারত সরকার দেশজুড়ে লকডাউন করেছেন ২১ দিনের জন্য। সকল শ্রমিকের বেতন দিচ্ছেন সরকার। দিন মজুর ও দৈনিক আয়ের মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। সারা দেশজুড়ে লকডাউন করে করোনা সঠিকভাবে মোকাবেলা করার ভাল উদ্যোগ গ্রহণ করেছেন।আমাদের বাংলাদেশে বর্তমানে ঢিলাঢালে লকডাউন চলছে। খাদ্য সামগ্রী গরীবদের জন্য সেনাবাহিনীর তত্ত¡াবধানে দেয়া হচ্ছে। রফতানিমুখি শিল্প শ্রমিকদের বেতনের জন্য ২ শতাংশ সুদে ৫ হাজার কোটি টাকার এক তহবিল করা হয়েছে।

বাংলাদেশে অর্থনৈতিক হালচাল!
বাংলাদেশে অর্থনীতিসুলভ তৈরী পোশাক শিল্প, বৈদেশিক প্রবাসীদের পাঠানো রেমিটেন্স, চামড়া, চা, প্রসেস মাছ এবং কিছু ইলেকট্রিক পন্য। বাংলাদেশে করোনা ধরা পড়ে ৮ই মার্চ ২০ ২৪শে মার্চ ২০ সরকার থেকে ৯ই এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেন। ব ব্যবসা বাণিজ্য, অফিস শিল্প কারখানা সকল কিছু বন্ধ ঘোষনা করা হয়। কিছু কিছু তৈরী পোশাক শিল্প কারখানা খোলা থাকে। কারখানায় কাজ চলেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সকলকে ঘরে থাকতে। কিন্তু বাণিজ্যমন্ত্রী বলছেন তৈরী পোশাক শিল্প কারখানা খোলা রাখতে পারবে। এই দ্বৈত ঘোষণা সমস্যা সৃষ্টি করছে। দোকানপাট, বাস, ট্রাক, রেল, বিমান, স্টীমারসহ সকল যোগাযোগ বন্ধ রয়েছে। দেশের অর্থনীতি এমন একেবারে স্থবির। আগামীতে কে আশা হবে এই মুহ’র্তে বলা যাবে না। ব্যাংক, বীমাসহ সকল অফিস এর কর্মতৎপরতা নাই বললে চলে।

তৈরী পোশাক শিল্প :
তৈরী পোশাক শিল্প সবচেয়ে বড় ধাক্কা। ইউরোপ, আমেরিকাসহ সকল আমদানীকৃত দেশ ভীষণভাবে করোনা ভাইরাসে আক্রান্ত। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। ঐ সকল দেশে সম্পূর্ণরূপে লকডাউন রয়েছে। শিল্প বাণিজ্য দোকানপাট, ব্যবসা বাণিজ্য একেবারে বন্ধ। তাই বড় বড় ক্রেতা তাদের অর্ডার বাতিল করেছ। নতুন কোন রপ্তানি আদেশও দিতে পারছে না। এই অবস্থা আগামী ৬ মাসের পূর্বে ঠিক হবে না মনে হয়। তাই রপ্তানিতে বড় রকমের ধস নামার সম্ভাবনা রয়েছে।

স্পিনিং, টেক্সটাইল খাত ঃ
তৈরি পোশাক শিল্পের কাঁচামাল জোগান দেয়ার খাত হচ্ছে দেশের স্পিনিং ও টেক্সটাইল খাত। দেশে সকল স্পিনিং, টেক্সটাইল, শিল্প প্রতিষ্ঠান এখন সম্পূর্ণরূপে বন্ধ। উৎপাদন সম্পূর্ণ বন্ধ। ক্রয় বিক্রয় সম্পূর্ণ বন্ধ। নতুন কোন বিক্রয় আদেশ নাই। কখন স্বাভাবিক ক্রয় বিক্রয় শুরু হবে বলা এখনও যাচ্ছে না।

প্রবাসীদের আয় ঃ
আমাদের অর্থনীতির দ্বিতীয় বৃহত্তম খাত হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স। সারা বিশ্ব করোনা আক্রান্ত হওয়ায় আমাদের এক কোটি প্রবাসী হুমকির সম্মুখীন। ইতিমধ্যে বিভিন্ন দেশে আমাদের প্রবাসীর মৃত্যু?বিদেশে কর্মচ্যুত হয়েছে প্রায় সকল প্রবাসী। সেখানে প্রবাসীদের ব্যবসা বাণিজ্য বন্ধ। সকল প্রকার আয় বন্ধ। প্রতিদিন সেখানে
হাজার হাজার বাংলাদেশী বিদেশ যেতেন, সেখানে সম্পূর্ণরূপে বন্ধ। কখন বিদেশে বাংলাদেশী যেতে পারবে তাইও কোন নির্দিষ্ট সময় বলা মুশকিল। তবে কমপক্ষে ৬ মাসের পূর্বে কোন ধারণা পাওয়া বেশ কঠিন।

চামড়া, চা, পাট শিল্প ঃ
আমাদের রপ্তানিতে চামড়া শিল্প বহু লাভবান খাত। একসময় পাট শিল্প দেশের একমাত্র রপ্তানিখাত ছিল। চা ও একসময় রপ্তানিতে বেশ বড় অবদান রাখে। বর্তমানেও চামড়া, চা, পাট ও একসকল দ্রব্য থেকে উৎপাদিত পণ্য রপ্তানিতে বেশ ভূমিকা রাখছে। কিন্তু আজ করোনা আক্রমণের কারণে আমদানী, রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ। সকল শিল্প কারখানা বন্ধ রয়েছে। রপ্তানি আদেশ এখন আর দেশে আসছে না। ঝুকিতে এই সকল খাত বড় বিপদে পড়েছে।

আমাদের মেগা প্রকল্প ঃ
আমাদের মেগা প্রকল্প বিগত কয়েক বছর ধরে বেশ দাপটের সঙ্গে এগিয়ে চলেছে। যার ফলে আমাদের প্রবৃদ্ধির হার বেশ বৃদ্ধিতে। বর্তমান অর্থবছরে দেশের প্রবৃদ্ধি ৮ দশমিক ২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বর্তমান করোনা মহামারীতে পুরোদেশের অর্থনীতি ঝুঁকিতে রয়েছে। এখন প্রয়োজন প্রথমে দেশের মানুষের জীবন রক্ষা করা। মানুষ বাঁচলে তো অর্থনীতি। তাই মানুষের জীবন রক্ষার জন্য সর্বশক্তি নিয়োগ করতে হবে।মেগা প্রকল্পের অর্থ মানুষের জীবন রক্ষার স্বার্থে হ্রাস করতে হবে। কোন কোন প্রকল্প ধীরে চালাতে হবে। এখন প্রয়োজন করোনা মহামারী থেকে জাতিকে রক্ষা করা। সারা বিশ্বের দিকে তাকালে আমাদের উদ্যোগ, পরিকল্পনা অর্থ সংগ্রহ খুবই নগন্য। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা খুবই অপ্রতুল। আমেরিকা, ইতালী, স্পেন, ফ্রান্স, জার্মানী, যুক্তরাজ্যসহ উন্নতদেশসমূহ করোনা আক্রমণে দিশেহারা। প্রতিদিন শত শত লোক মৃত্যুবরণ করছে। আল্লাহ ভাল জানেন আমাদের কি অবস্থা হবে।

ব্যাংক, বীমা, অ-আর্থিক খাত ঃ
৫ই এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী করোনা মোকাবেলায় দেশের আর্থিক খাত, শিল্প বাণিজ্যসহ, দেশের দরিদ্র মানুষের সহায়তা করার জন্য ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রনোদনাও ঋণ সহায়তা ঘোষণা করেছেন। আশা করেছেন এই প্যাকেজ ঘোষণার পর ভবিষ্যতে অর্থনীতি স্থবির না হয়ে গতিশীলতা বজায় রাখতে পারবে। ইতিপূর্বে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন বাবদ ২ শতাংশ হারে ঋণ সুবিধা ঘোষণা করা হয়েছে। বর্তমানে ঘোষিত ঋণ সুবিধায় সকল শ্রেণীর শিল্প ও ব্যবসা বাণিজ্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।বর্তমান ব্যাংকিং খাত মহা অরাজকতার মধ্যে দিয়ে চলেছে। সুশাসনের অভাবে ব্যাংকি খাত থেকে হাজার হাজার কোটি টাকা খেলাপী ঋণে পরিণত হয়েছে। আন্তর্জাতিক চক্রের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকেও ৮ হাজার কোটি টাকার অধিক বৈদেশিক অর্থ জালিয়াত চক্র হাতিয়ে নিয়েছে। অর্থ উদ্যার করা এখনও সম্ভব হয় নাই। আইনের শামিল ও বাংলাদেশ ব্যাংকের সঠিক তদারকি স্বচ্ছতার সঙ্গে করার উপর ব্যাংকিং খাতের ভবিষ্যত নির্ভর করে।

ট্যুরিজম, সেবা খাত ঃকরোনা ভাইরাস অন্যান্য খাতের মত সেবা খাত ও ক্ষতিগ্রস্থ হওয়া শুরু হয়েছে। দেশী বিদেশী সকল যোগাযোগ বন্ধ হওয়ার ফলে হোটেল, রেষ্টুরেন্ট, বিনোদনসহ সকল খাত সমূহে ব্যবসা বন্ধ। শ্রমিক কর্মচারীরা বেকার। উদ্যোক্তাগণ কর্মহীন। আয় বন্ধ। ব্যয় কিন্তু চালু রয়েছে।সেবা খাতের আর একটি বড় দিক হচ্ছে স্বাস্থ্য খাত। দেশে সরকারি হাসপাতালসমূহের সঙ্গে সঙ্গে বেসরকারি অনেক হাসপাতাল, ক্লিনিক ব্যবসা ও ধস নেমেছে। করোনা ভয়ে হাসপাতাল ও ক্লিনিকসমূহে ডাক্তারগণ ঠিকমত দায়িত্বপালন করতে পারছে না। নানা ভয়ে সাধারণ রোগীগণও চিকিৎসকের সেবা নিতে আসছে না। তাই বেসরকারি হাসপাতালসমূহে বাণিজ্য হ্রাস পেয়েছে।

পোল্ট্রি খামার ব্যবসা ঃ
করোনা ভাইরাসের ফলে পুরোদেশ বলতে বিগত ২৬শে মার্চ ২০ থেকে লকডাউন চলেছে। যার ফলে স্থানীয় বাজার ব্যবসা চলছে না। উৎপাদিত পণ্য বিক্রি এখন বন্ধ। বড় বড় শহরে হোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকার কারণে কৃষি পণ্যের বিক্রি বন্ধ হয়ে পড়েছে। দুধ, মাছ, সবজি উৎপাদনকারীগণ করোনা ভাইরাসের জন্য সরাসরি ক্ষতি মুখে পড়েছে। আগামীতে এই খাতের সমস্যা আরও বেশী ঘনীভূত হবে।

করোনা-মোকাবেলায় আমাদের জরুরি পদক্ষেপ ঃ
১. কোভিড-১৯ তথা করোনা ভাইরাস এখন বিশ্বজুড়ে একটি মহামারী। যুগে যুগে আল্লাহ পাকের ইচ্ছায় মানুষকে সংশোধন করার জন্য, আল্লাহপাকের আনুগত্যে ফিরিয়ে আনার জন্য এই সকল মহামারী অতিব গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা। কখনও মানুষ তা বুঝে, কখনও না বুঝার ভান করে কাটিয়ে দেয়। মুসলমান হিসাবে আমাদেরকে এই ধরনের মহামারি আল্লাহ প্রদত্ত সতর্ক বার্তা বিশ্বাস করে সঠিকভাবে তওবা করে, সৃষ্টিকর্তার আনুগত্যে ফিরে আসতে হবে। আর আল্লাহপাক তওবা কবুল করলে এই মহাদুর্যোগ থেকে আমাদের বিশ্ববাসীকে ক্ষমা করবেন। আসুন আমরা সেই সঠিক কাজটি করি।
২. এই দুর্যোগ মোকাবেলায় সরকারকে জাতীয় পর্যায়ে একটি শক্তিশালী জাতীয় কমিটি গঠন করা জরুরি। এই কমিটির প্রধান হতে হবে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর মেডিকেল কোরের শীর্ষ কর্মকর্তা। এই কমিটি সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী দ্রæত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন তাতে সমস্যার সমাধানের দ্রæত উন্নতি ঘটবে।
৩.আগামী কয়েক মাসের জন্য হতদরিদ্র, নিম্নআয়ের মানুষ ও নিম্নমধ্যবিত্ত মানুষের জন্য খাদ্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে। চিকিৎসার সাথে সাথে যাতে খাদ্যের অভাবে কোন মানুষ মৃত্যুবরণ করতে না হয়। দলমত সকলকে নিয়ে এই কার্যক্রম গ্রহণ করতে হবে। সকল রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে সরকারকে এই দুর্যোগের মোকাবেলা করতে হবে। নতুবা জাতির জন্য বড় ক্ষতির সম্ভাবনা থাকবে।
৪. প্রতিটি উপজেলা পর্যায়ে করোনা মোকাবেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করার চেষ্টা করতে হবে। প্রতিটি থানা হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য জরুরি ভাবে প্রস্তুত করতে হবে এবং সেবা দিতে হবে। সরকারকে এই ব্যাপারে সঠিক ও দ্রæত সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে।
৫. প্রতিটি উপজেলা পর্যায়ে শহরে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিতের সঙ্গে সঙ্গে মরদেহ দাফনের জন্য কমপক্ষে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রোটেকটেড স্বাস্থ্যসম্মত টিম গঠন করা দরকার। দ্রæত মরদেহ দাফনের ব্যবস্থা সরকারি ব্যবস্থাপনায় থাকতে হবে।
৬. শ্রমিকদের বেতন প্রতি মাসে নিজ নিজ একাউন্টে পৌছানোর জন্য এখনই দ্রæত ব্যবস্থা সরকারিভাবে করতে হবে। শুধু বেসিক বেতন দিলে শ্রমিকদের ব্যয় নির্বাহ হবে না। এর পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন। যে সকল কারখানায় নগদ বেতন দেয়া হচ্ছে, ঐ সকল কারখানা এখন ব্যাংক একাউন্ট বা বিকাশ এ্যাকাউন্ট বা রকেট এ্যাকাউন্ট খোলে তাতে দেয়ার বিধান করতে হবে। বিগত তিন মাসে যাদের বেতন এ্যাকাউন্টের মাধ্যমে দেয়া হয়েছে, তাদের শুধু বেতন দিলে বিষয়টি জটিলতা সৃষ্টি হবে। এখনই করা এ্যাকউন্ট বা কারখানা মালিক কর্তৃক সরবরাহ শ্রমিকদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন রয়েছে।
৭. এই মুহ’র্তে সরকারকে স্বাস্থ্য মন্ত্রণালয় কার্যক্রম নিয়ে দ্রæত জরুরি পদক্ষেপ নিতে হবে। সরকারি ও বেসরকারি সকল হাসপাতাল ও ক্লিনিকে সমন্বয় করে করোনা মোকাবেলায় এগিয়ে আসতে হবে। অনেক বিলম্বে সরকার রোগ মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ করেছে। যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালী, ফ্রান্স, জার্মানী, ইরানসহ সকল উন্নত দেশ করোনা মোকাবেলায় ব্যর্থ হয়েছে। ঠিক সময়, সঠিক পদক্ষেপ নেয়ার ফলে দক্ষিণ কোরিয়া, চীন, সিঙ্গাপুর, হংকং, তাইওয়ানসহ বেশ কিছু দেশ দেশবাসীকে করোনার ভয়াবহ পরিণতি থেকে কিছুটা রক্ষা করতে সক্ষম হয়েছে।
এখন আমাদেরকে চীন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুরের আস্থা ব্যবস্থা থেকে শিক্ষা নিয়ে দ্রæত পদক্ষেপ নেয়া প্রয়োজন। তা না হলে দেশের মানুষ অতিমাত্রায় করোনা ভাইরাসে আক্রান্ত হবে, অতিবেশী সংখ্যক মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে।
৮. বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো করোনা মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নিয়ে এখন এগিয়ে আসতে হবে। আমাদের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর সক্ষমতা ও ব্যবস্থাপনার মধ্যে বেশ সীমাবদ্ধতা রয়েছে। বেশ কিছু বেসরকারি হাসপাতাল বিগত কয়েক বছর ধরে বেশ ভাল ব্যবসা করে এসেছে। প্রচুর অর্থ এই সকল বেসরকারি হাসপাতাল বিগত বছরগুলোতে উপার্জন করেছে। এখন সময় এসেছে দেশের মানুষের সেবা করার। এখন দেশের মানুষ মৃত্যুর মুখোমুখি। এখন মানুষকে বাঁচানোর জন্য সকলকে সর্বশক্তি দিয়ে এগিয়ে আসতে হবে।
ইতিমধ্যে বেসরকারীভাবে হাসপাতাল নির্মাণের জন্য এগিয়ে এসেছেন বসুন্ধরা গ্রæপ ও আকিজ গ্রæপ। বসুন্ধরা গ্রæপ দুই হাজার বেডের একটি হাসপাতাল নির্মাণ কাজ সম্পূর্ণ করেছেন। আকিজ গ্রæপ তেজগাঁয়ে একটি বেসরকারি হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন। এমনিভাবে আমি মনে করি আরও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, গ্রæপ চিকিৎসায় সেবায় এগিয়ে আসবে।
৯. স্বাস্থ্য মন্ত্রণালয় সমন্বয় এখন খুবই জরুরি। শুধুমাত্র কুয়েত মৈত্রী হাসপাতাল দিয়ে ব্যাপক সংক্রামক করোনা মোকাবেলা বড় কঠিন। কুয়েত মৈত্রী হাসপাতালটি এখনও পর্যন্ত করোনা ভাইরাস রোগী সেবা দেয়ার মত পূর্ণাঙ্গ রূপ সরকার দিতে পারেন নাই। নানা সমস্যা ও প্রয়োজন এখনও সমাধান দিতে পারেন নাই। এমন কি ডাক্তার, নার্সদের খাওয়ার সুষ্ঠু ব্যবস্থা করা হয় নাই। সিনিয়র কোন ডাক্তার এখন পর্যন্ত উক্ত হাসপাতালে নিয়োগ দেয়া হয় নাই। এই সমস্যা সমাধান দ্রæত প্রয়োজন।
ঢাকা শহরে কমপক্ষে ২ হাজার বেডের ২টি সম্পূর্ণ হাসপাতাল করোনার জন্য নির্দিষ্ট করা প্রয়োজন। জরুরি ভিত্তিতে সরকার এই কাজটি করতে হবে। পাশাপাশি বেসরকারি হাসপাতাল থেকেও বেশ কয়েকটি করোনার জন্য নির্দিষ্ট করে দিয়ে কাজ শুরু করা প্রয়োজন। ঢাকা ছাড়া অন্যান্য প্রতিটি জেলায় কমপক্ষে ১ হাজার বেডের একাধিক হাসপাতালকে তৈরি করে কাজ শুরু করা প্রয়োজন।
১০. খাদ্য সহায়তা ও ক্ষুধার্ত মানুষের নিকট একটি জাতীয়ভিত্তিক সমন্বয়ক কমিটি গঠনের মাধ্যমে খাদ্য পৌছে দেয়ার ব্যবস্থা জরুরি। এই ক্ষেত্রে খাদ্য বিতরণ ও রিলিফ প্রদানের দায়িত্ব সেনাবাহিনীকে দেয়া প্রয়োজন। সকল রাজনৈতিক দল, এনজিও, সিভিল সমাজ ও সমাজ কর্মীদের খাদ্য সহায়তা কমিটিতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এই কমিটি হতে হবে সর্বদলীয় জাতীয় কমিটি। একক শুধু সরকারি দল দিয়ে করতে গেলে দুর্নীতি, লুট, চুরি বন্ধ করা যাবে না। রিফি প্রদানের তালিকা ও উক্ত কমিটির তত্ত¡াবধানে করতে হবে। তাতে প্রকৃত অভাবী ব্যক্তি উপকৃত হবে।
গত ১৫ই এপ্রিল’২০ দেখা গিয়েছে চাল, গম, তেল প্রভাবশালী, সরকার দলীয় ব্যক্তিগণ প্রচুর পরিমান চুরি করছে। র‌্যাব, পুলিশ অনেক চালের, তেলের কাটন উদ্ধার করেছে। অনেকে গ্রেফতারও করেছে। মামলাও হয়েছে। এদিকে বেশ কয়েক স্থানে খাদ্য সাহায্যের জন্য অভাবী মানুষ বিক্ষোভ করেছে। তৈরী পোশাক শিল্পের শ্রমিকেরাও বেতন পাওয়ার জন্য বিক্ষোভ করেছে। দিন দিন খাদ্য সহায়তা ব্যবস্থাপনা বেশ খারাপ দেখা যাচ্ছে। সর্বদলীয় কমিটি গঠন না করার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেহেতু বিগত নির্বাচনসমূহ স্বচচ্ছ ও নিরপেক্ষ হয় নাই, তাই নির্বাচিত ব্যক্তিগণ মূলত জোর পূর্বক ও অঘোষিত নির্বাচিত। তাই সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক জনপ্রতিনিধিগণ নির্বাচিত হতে পারে নাই।
১১. টেষ্ট, টেষ্ট, টেষ্ট প্রয়োজন। দেশে বেশির ভাগ জেলা লকডাউন করা হয়েছে। কিন্তু টেষ্ট আমাদের খুবই কম। মাত্র সল্পসংখ্যক ল্যাব এ টেষ্ট হচ্ছে। ১৮ কোটি দেশে দৈনিক কত টেষ্ট হওয়া প্রয়োজন। তাই ধারে কাছে আমরা যেতে পারছি না। জরুরি ভিত্তিতে বিদেশ থেকে টেষ্টের জন্য ও ল্যাব আমদানি করে প্রতিটি উপজেলা পর্যায়ে স্থাপন করা দরকার। তা না হলে যত সময় টেষ্টের জন্য লাগবে তা অনুমান করলে দিশেহারা হয়ে যেতে হচ্ছে। প্রয়োজনীয় সংখ্যক টেষ্ট না করে গেলে করোনা ভাইরাস প্রতিরোধ কোনক্রমেই সম্ভব হবে না। পৃথিবীর যে সকল দেশ করোনা ভাইরাস আক্রমণ হ্রাস করতে পেরেছে তাদের একমাত্র বিষয় টেষ্ট। টেষ্টের ফলে আক্রান্ত ব্যক্তিদের আলাদা করে চিকিৎসার ব্যবস্থা করে অবশিষ্ট জনগোষ্টিকে নিরাপদ রাখতে সম্ভব হয়েছে। একই পদ্ধতি হংকং, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও চীনের মত দেশ সমূহ আমাদের নিকট উদারহণ হিসেবে সামনে রয়েছে। এই করোনার আক্রমনে বিকল্প কোন চিকিৎসা নাই। এখনও পর্যন্ত কোন ভ্যাকসিন আবিষ্কার হয় নাই।
বাংলাদেশকে করোনা ভাইরাসে ঝুঁকিপূর্ণ ঘোষনা করা হয়েছে। দেশ মহামারীতে আক্রান্ত।
১২. আগামি তিন বছরের কর্ম পরিকল্পনা নিয়ে অর্থনৈতিক ত্রৈবার্ষিক পরিকল্পনা সরকার গ্রহণ করছেন বলে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৮ই এপ্রিল ‘২০ স্বল্প সময়ের সংসদ অধিবেশনে ঘোষণা দিয়েছেন। কিভাবে এই মহাদুর্যোগের পর অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য কি কি পদক্ষেপ, কিভাবে নেয়া যাবে, কত অর্থ কোন খাতে কত বরাদ্দা রাখা হবে- তা গ্রহণ পূর্বক সরকার অগ্রসর হবেন। এইটি একটি বাস্তবসম্মত, যুক্তি সংগত ও প্রয়োজনীয় পদক্ষেপ।
১৩. খাদ্য নিরাপত্তা বিষয়টি বর্তমানে এবং করোনা নির্র্মূল পর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিশ্বে বিবেচিত হবে। বাংলাদেশ বিগত কয়েক বছর খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এই ধারা করোনা ঝুঁকি নিয়ে হলেও আমাদেরকে ধরে রাখতে হবে।

বর্তমানে দেশে ৪০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার মধ্যে এসে পড়েছে। সরকার এই বিশাল জনগোষ্ঠীকে খাদ্য-নিরাপত্তা দিতে হবে। এখন থেকে কত দিন এই খাদ্য সহায়তা কত টাকার বিনিময়ে দেয়া যাবে তার সঠিক হিসাবে এখনও আসেনি। ইতিমধ্যে সরকার খাদ্য সহায়তা ও ব্যবসায়ীদের স্বল্পহারে সুদে মোট ৯৫ হাজার ৬১৯ কোটি টাকার অর্থ খরচ করার পরিকল্পনা ঘোষণা করেছে।
হতদরিদ্র ও অভাবী মানুষের খাদ্য সহায়তা দেয়ার জন্য সঠিক তালিকা এখনও সরকার করতে পারে নাই। এই তালিকা তৈরী হওয়া প্রয়োজন। যাদের ন্যাশনাল আইডি নাই তাদেরও তালিকা জন্ম সনদ দেখে তৈরি করা প্রয়োজন। এখন সরকারের কাছে দেশের সকল নাগরিকের তালিকা থাকা জরুরি। ন্যাশনাল আইডি এখন পর্যন্ত সকল নাগরিকের হয় নাই। জন্ম সনদ অনুযায়ী প্রতিটি নাগরিকের পরিচয় পত্র নিশ্চিত করার পরিকল্পনা সরকারকে নিতে হবে। তাতে যে কোন প্রয়োজনের সময় প্রতিটি নাগরিকের সঙ্গে যোগাযোগ নিশ্চিত হবে। অনুপ্রবেশ বা অবৈধভাবে কোন বিদেশী আমাদের দেশে থাকার কোন সুযোগ পাবে না। জাতীয় স্বার্থে এই বিষয়টি অত্যন্ত প্রয়োজনীয়।

The post করোনা পরবর্তী বাংলাদেশের অর্থনীতি appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/bangladesh-after-corona/feed/ 0