শিল্প সাহিত্য Archives - চিন্তা ভাবনা https://chintavabna.com/category/শিল্প-সাহিত্য/ দেশ ও মানুষের জন্য নিবেদিত Wed, 25 May 2022 11:42:47 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.1.3 https://chintavabna.com/wp-content/uploads/2023/09/cropped-cropped-cropped-cropped-chintavabna_logo-3-70x70.png শিল্প সাহিত্য Archives - চিন্তা ভাবনা https://chintavabna.com/category/শিল্প-সাহিত্য/ 32 32 অধ্যাপক মতিউর রহমান : ফররুখ গবেষক। প্রচারবিমুখ সাহিত্যসেবী https://chintavabna.com/oddhapok-motiur-rahman/ https://chintavabna.com/oddhapok-motiur-rahman/#respond Wed, 25 May 2022 11:41:41 +0000 https://chintavabna.com/?p=815 “মতিউর রহমান মূলত একজন সাহিত্যিক। দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত থেকেও তিনি তার সাহিত্যকর্ম সর্বদা অব্যাহত রেখেছেন। তিনি সমাজ-সাহিত্য-সংস্কৃতি বিষয়ে নিরলসভাবে গবেষণা ও…

The post অধ্যাপক মতিউর রহমান : ফররুখ গবেষক। প্রচারবিমুখ সাহিত্যসেবী appeared first on চিন্তা ভাবনা.

]]>
“মতিউর রহমান মূলত একজন সাহিত্যিক। দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত থেকেও তিনি তার সাহিত্যকর্ম সর্বদা অব্যাহত রেখেছেন। তিনি সমাজ-সাহিত্য-সংস্কৃতি বিষয়ে নিরলসভাবে গবেষণা ও লেখালেখি করে গিয়েছেন।”
কথাগুলো বলেছেন ডক্টর কাজী দীন মুহম্মদ তার লেখা প্রবন্ধ ‘ফররুখ গবেষক অধ্যাপক মুহম্মদ মতিউর রহমানের জীবন ও কর্ম প্রবন্ধের মাঝে’।
অধ্যাপক মতিউর রহমান ছাত্র জীবন থেকে সাহিত্য নিয়ে তার বেড়ে ওঠা। স্কুল জীবন থেকে লেখালেখির সঙ্গে তিনি জড়িত ছিলেন। সাহিত্যের গভীরে প্রবেশ করা তার চরিত্র ও কর্ম। সাহিত্যকে তিনি সকল কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছেন। আমৃত্যু তাই তিনি সাহিত্য চর্চায় নিজকে নিয়োজিত রেখেছিলেন। সাহিত্যের মূল বিষয় চিন্তা ও গভীরতা তার নানা লেখায় ফুটে উঠেছে। তাই তার লেখায় তিনি বলেন-
“ভাব ও কল্পনার সংমিশ্রণে অনুভূতির জারক রসে জারিত হয়ে কোনো কিছু যখন সৌন্দর্যময়, ছন্দময়, আনন্দময় হয়ে ইন্দ্রিয়লোকে সাড়া জাগায়, তখন সেটাকে শিল্পরূপে গণ্য করা চলে। শিল্প এমন এক নান্দনিক বিষয় যা মানুষের সুপ্ত কামনা-বাসনা, স্বপ্ন-কল্পনা ও অনুভূতিকে জাগ্রত করে, আলোড়িত-উদ্বোধিত করে এবং মানুষের মানবিক সত্তাকে স্পন্দিত করে তোলে। সে কারণে প্রকৃত শিল্পকে কবিতা বা প্রকৃত কবিতাকে অনায়াসে শিল্প বলা যায়। তবে সব শিল্প যেমন কবিতা নয়, তেমনি সব কবিতাও শিল্প নয়। যদিও সব শিল্প বা কবিতায় শিল্পের মৌল স্বভাবের কিছু না কিছু প্রতিফলন ঘটে থাকে।’


মুহম্মদ মতিউর রহমান ১৯৩৭ সালে ১৮ ডিসেম্বর বাংলায় ৩ পৌষ, সোমবার ১৩৪৪ সিরাজগঞ্জ জেলার অন্তর্গত শাহজাদপুর থানার চর বেলতৈল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবু মুহম্মদ গোলাম রাব্বানী, মাতা মোছাম্মৎ আছুদা খাতুন। তার পূর্ব পুরুষ এলাকায় শিক্ষাদানের ব্যাপারে সুখ্যাতি অর্জন করেন। সে সুবাদে তাদের বাড়িটি ‘প-িত বাড়ি’ হিসেবে পরিচিত। মতিউর রহমান পিতা মাতার তিন পুত্র ও নয় কন্যার মধ্যে ষষ্ঠ সন্তান। তার স্ত্রী বেগম খালেদা রহমান। তাদের দুই পুত্র ও দুই কন্যা রয়েছে।
মতিউর রহমান গ্রামের স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে ১৯৫০ সালে নরিনা মধ্য ইংরেজি স্কুলে পঞ্চম শ্রেণিতে ভর্তি হন। তিনি ১৯৫৬ সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৫৬ সালে পাবনা এডওয়ার্ড কলেজে ভর্তি হয়ে ১৯৫৮ সালে আইএ এবং ১৯৬০ সালে বিএ পাস করেন। ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ১৯৬২ সালে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন।
১৯৬২ সালের নভেম্বরে মতিউর রহমান ঢাকার সিদ্ধেশ্বরী নৈশ কলেজে অধ্যাপনায় নিয়োজিত হন। ১৯৭৭ সাল পর্যন্ত তিনি উক্ত কলেজে অধ্যাপক, ভাইস প্রিন্সপাল এবং ভারপ্রাপ্ত প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন। তিনি মাঝে ১৯৬৫ সালে চার মাসের জন্য করটিয়া সা’দত কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেন। সিদ্ধেশ্বরী কলেজে থাকাকালীন ১৯৬৩ সাল থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকাস্থ আমেরিকান প্রকাশনা সংস্থার ‘ফ্রাংকলিন বুকস্ প্রোগ্রামস’ সহকারী সম্পাদক ও প্রথম বাংলা বিশ্বকোষ প্রকল্পের অন্যতম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৭৭ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি দুবাই চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ প্রকাশনা বিভাগে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মের সাথে সাথে তিনি সমাজ, শিক্ষা, সাহিত্য সংস্কৃতি নিয়ে লেখালেখি চালিয়ে যান।
১৯৭৭ সালে বাংলাদেশে ফিরে এসে মৃত্যুর পূর্ব পর্যন্ত এশিয়ান ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।


মতিউর রহমান সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে প্রচুর গবেষণা করেছেন। লিখেছেনও বেশ ভালো। তার প্রকাশিত গ্রন্থসমূহ হচ্ছে:
সাহিত্য কথা (১৯৭০), ভাষা ও সাহিত্য (১৯৭০), সমাজ সাহিত্য সংস্কৃতি (১৯৭১), মহৎ যাদের জীবন কথা (১৯৮৯), ইবাদতের মূল ভিত্তি ও তার তাৎপর্য (১৯৯০), ফররুখ প্রতিভা (১৯৯১), বাংলা সাহিত্যের ধারা (১৯৯১), বাংলা ভাষা ও ঐতিহাসিক ভাষা আন্দোলন (১৯৯২), ইবাদত (১৯৯৩), মহানবী (সঃ) ১৯৯৪, ছোটদের গল্প (১৯৯৭), ঋৎবফড়স ড়ভ ৎিরঃবৎ (১৯৯৭), বাংলা সাহিত্যে মুসলিম ঐতিহ্য (২০০২), রবীন্দ্রনাথ (২০০৪), স্মৃতির সৈকতে (২০০৪), ফররুখ প্রতিফা (২০০৮), সংস্কৃতি (২০০৮), বাংলাদেশের সাহিত্য (২০০৮), ও সাহিত্য চিন্তা (২০০৯) প্রভৃতি।
অনুবাদ: ইরান (১৯৬৯), ইরাক (১৯৬৯), আমার সাক্ষ্য (১৯৭১)।
সম্পাদিত গ্রন্থ: প্রবাসীর কণ্ঠ (১৯৯৩), প্রবাস কণ্ঠ (১৯৯৪), ভাষা সৈনিক সংবর্ধনা স্মারক (২০০০)।

প্রকাশের পথে : কিশোর গল্প, নানা প্রসঙ্গ, সমকালীন বাংলা সাহিত্য, আরব উপসাগরের তীরে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আশির দশকের কবি ও কবিতা ইত্যাদি।
শুধু লেখনি নয় সংগঠক হিসেবে মতিউর রহমান ছিলেন সকলের জন্য অনুপ্রেরণার বাতিঘর। তার একক প্রচেষ্টায় তিনি গড়ে তুলে ছিলেন ফররুখ গবেষণা ফাউন্ডেশন। প্রকাশ করেছেন ‘ফররুখ একাডেমী পত্রিকা’। তিনি প্রতিষ্ঠা করে ছিলেন মোহম্মদ নজিবর রহমান সাহিত্য রত্ন একাডেমি। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এই দুইটি প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
শিক্ষা সাহিত্য সংস্কৃতি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি দেশে- বিদেশে সম্মানিত হয়েছেন। ১৯৯৬ সালে ‘বাংলাদেশ ইসলামিক ইংলিশ স্কুল’ দুবাই এর পক্ষ থেক স্বর্ণপদক প্রদান করা হয়।
মতিউর রহমানের সৃজনশীল সাহিত্যকর্ম সম্পর্কে আলোচনা করতে গেলেই তার মৌলিক গ্রন্থ ‘সংস্কৃতি’ সম্পর্কে না বলে পারা যাবে না। তিনি উক্ত গ্রন্থের ভূমিকায় যা উল্লেখ করেছেন, তা থেকে তার সাহিত্যের গভীরতার পরিমাপ করা যাবে। তিনি লিখেছেন,
‘সংস্কৃতি একটি ব্যাপক তাৎপর্যপূর্ণ শব্দ। এক কথায় এর অর্থ প্রকাশ করা সম্ভব নয়। তাই বিভিন্ন জন বিভিন্নভাবে ও বিভিন্ন শব্দে এর অর্থ প্রকাশে সচেষ্ট হয়েছেন। ইংরেজি Culture এর প্রতিশব্দ হিসেবে বাংলায় সংস্কৃতি, কৃষ্টি, তমদ্দুন ইত্যাদি শব্দ ব্যবহার হয়ে আসছে। বিভিন্ন মনীষী এসব শব্দের বিভিন্ন ধরনের ব্যাখ্যা প্রদান করে এর অর্থ বুঝাবার প্রয়াস পেয়েছেন। তবে ‘সংস্কৃতি’ শব্দটির অধুনা সর্বাধিক প্রচলিত ও ব্যবহৃত মনে হওয়ায় উক্ত শব্দটি এখানে গ্রহণ করা হলো।’


ডক্টর কাজী দীন মুহম্মদ তার এক প্রবন্ধে মতিউর রহমানের ‘সংস্কৃতি’ গ্রন্থ সম্পর্কে লিখেছেন,
“এ দিক বিবেচনা করে মুহম্মদ মতিউর রহমান বলেছেন, যে শব্দ জনগণের নিকট সহজবোধ্য ও দৈনন্দিন জীবনে কোনো বিশেষ এলাকার মানুষ যেসব শব্দ ব্যবহার করে থাকে সেটাই প্রকৃতপক্ষে সে এলাকার জনগণের নিজস্ব শব্দ। হতে পারে সে শব্দের মূল হয়ত বিদেশি ভাষার মধ্যে গ্রন্থিত থাকতে পারে। মতিউর রহমান সংস্কৃতি ও সভ্যতার (Culture and civilization) মধ্যে যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে, তা অত্যন্ত সুন্দরভাবে নিরূপণ করেছেন। তাহজিব তমুদ্দুন প্রভৃতি শব্দের অর্থ বিশেষ করে সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন মনীষীর চিন্তাপ্রসূত ধ্যান-ধারণা ও জীবনানুশীলন কর্মে প্রযুক্ত ধ্যান ধারণা মোটামুটি তুলে ধরার চেষ্টা করেছেন। তার বিশ্বাস, সংস্কৃতি বলতে যেমন, সভ্যতা বলতেও তেমনি ভদ্রতা, শিষ্ঠতা, উৎকর্ষ, পরিমার্জন, সুরুচি, শিক্ষা, সাহিত্য, স্থাপত্য ইত্যাদি বুঝায়। তার কথায় পরিশ্রুত, পরিশীলিত, মার্জিত, রুচিসম্পন্ন, সংস্কৃতিবান ব্যক্তিকেই সভ্য মানুষ হিসেবে গণ্য করা হয়।’
মতিউর রহমানের সর্বাধিক মূল্যবান গ্রন্থ হচ্ছে ‘ফররুখ প্রতিভা’। বাংলা সাহিত্যের অসামান্য মৌলিক প্রতিভাধর কবি ফররুখ আহম্মদ (১৯১৮-১৯৭৪)। তার সাথে মতিউর রহমানের সুসম্পর্ক ও ঘনিষ্ঠ পরিচয় ছিল। তিনি কবি খুবই ভালোবাসতেন, তাই কবির সম্মতির উদ্দেশ্যে গঠন করেছিলেন ফররুখ গবেষণা ফাউন্ডেশন। দীর্ঘ তিন দশককাল মতিউর রহমান ফররুখ গবেষণার সাথে জড়িত ছিলেন। গবেষণা করেছেন। প্রচুর প্রবন্ধও লিখেছেন। নিয়মিত ফররুখ সাহিত্য পুরস্কারও দিয়ে গিয়েছেন। একবার ফররুখ গবেষণা ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। সালের কথা আমার ঠিক মনে নেই। সেই অনুষ্ঠান হয়েছিল মগবাজার কবি নজরুল একাডেমিতে। অনুষ্ঠান শেষে তিনি এক প্রস্তাবের মাধ্যমে আমাকে উক্ত প্রতিষ্ঠানের সহ-সভাপতির দায়িত্ব প্রদান করে আমাকে সম্মানিত করেন। আজও অবদি ২০২১ সালের এই দিন পর্যন্ত এই সংগঠনের সহ-সভাপতির দায়িত্ব আমার মতো ক্ষুদ্র ব্যক্তিটি রয়েছে। তার মৃত্যু ৪ এপ্রিল ২০২১ সালে ৮৪ বছর বয়সে ঢাকায় হয়েছে। করোনার প্রেক্ষিতে মৃত্যুর পর ভার্সুয়ালি তার স্মরণ সভা আমার সভাপতিত্বে অনুষ্ঠিত হলো। আল্লাহপাক তাকে তার সকল সুকর্মের হাদিয়া দান করুক এ কামনা করি।


ফররুখ প্রতিভা গ্রন্থটি সম্পর্কে আলোচনা করলেই লেখক মতিউর রহমানের জ্ঞানের গভীরতা আমরা সহজে বুঝতে পারবো। তার রচিত ৪৩২ পৃষ্ঠার এ বিশাল গ্রন্থে ফররুখ আহমদ সম্পর্কে ২১টি প্রবন্ধে বিস্তারিত আলোচনা করেছেন।
‘ফররুখ কাব্য বৈচিত্র্য’ শীর্ষক প্রবন্ধে লেখক মতিউর হমান ফররুখ আহমদ সম্পর্কে বলেন-
‘ফররুখ আহমদও বৈচিত্র্য প্রয়াসী। একজন শক্তিমান মৌলিক কবি হিসেবে তার বৈচিত্র্য সৃষ্টির প্রয়াস অধিকমাত্রায় লক্ষ্যযোগ্য। সেজন্য সাধারণ কবিদের থেকে তিনি হয়ে উঠেছেন বহুলাংশে স্বতন্ত্র মহিমায় উজ্জ্বল। তার সৃষ্টির মধ্যে তার নিজস্বতা বা স্বতন্ত্র বৈশিষ্ট্য ফুটে উঠেছে, তিনি হয়ে উঠেছেন এক অসাধারণ ও বৈচিত্র্যপূর্ণ কবি প্রতিভা। তার কাব্যের বিষয়, ভাষা, শব্দ চয়ন কৌশল, উপমা-রূপক-চিত্রকল্পের ব্যবহার ও সর্বোপরি কাব্যের আবহ ও আবেদন সৃষ্টির ক্ষেত্রে তার যে স্বাতন্ত্র্য ও নিজস্ব বৈশিষ্ট্য ফুটে উঠেছে, সেটাই তাকে একজন মৌলিক কবির শিরোপা দান করেছে।’


অধ্যাপক মতিউর রহমান ফররুখ কাব্যের বৈচিত্র্য বিষয়ে আলোচনা করতে গিয়ে তুলনামূলকভাবে কবি কায়কোবাদ, কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু কিছু অবতারণা করেছেন। উক্ত প্রবন্ধে মতিউর রহমান লিখেছেন-
“রবীন্দ্রনাথের পরে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ প্রতিভা কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬)। বলতে গেলে, তার পূর্বসূরিদের থেকে তিনি সম্পূর্ণ আলাদা। রবীন্দ্র যুগে জন্মগ্রহণ করে রবীন্দ্র বলয়ে বেড়ে ওঠা সত্ত্বেও রবীন্দ্রনাথ থেকে তিনি ভিন্ন। বিষয়ের দিক থেকে তিনি ইসলামি আদর্শ ও ঐতিহ্যানুসারী, ভাবের দিক থেকে বিপ্লবী, স্বাদেশিক ও নিপীড়িত মানবতার সপক্ষে এবং কল্পনার দিক থেকে সম্পূর্ণ আধুনিক ও রোমান্টিক। তার সৃষ্টি বৈচিত্র্য অসাধারণ ও আপন বৈশিষ্ট্যে উজ্জ্বল। তার কাব্যে একদিকেও যেমন বিদ্রোহের রণতূর্য নিনাদিত, অন্যদিকে তেমনি সনাতন প্রেমের করুণ-বিধুর রস সঞ্চালিত। তার কাব্যের ভাব-ভাষা বিষয় ও আবেদন ইত্যাদি সকল ক্ষেত্রেই উল্লেখযোগ্য বৈচিত্র্য ও স্বাতন্ত্র সুস্পষ্ট।”
“নজরুলের পরে বাংলা কাব্যে সর্বাধিক উল্লেখযোগ্য কবিদের অন্যতম ফররুখ আহমদ। নজরুলের সাথে ফররুখ আহমদের বহুদিক থেকে সাযুজ্য রয়েছে। বিষয়ের দিক থেকে ফররুখ ইসলাম ও মুসলিম ঐতিহ্যের অনুসারী। ভাবের দিক থেকে আধ্যাত্মিক ও মানবতাবাদী, ভাষার দিক থেকে তিনি অনেকটা নজরুল অনুসারী, প্রকাশভঙ্গির ক্ষেত্রে আধুনিক এবং কল্পনার দিক থেকে তিনি সম্পূর্ণ রোমান্টিক ও পুনর্জাগরণ-প্রয়াসী। ফররুখ আহমদের বিভিন্ন রচনাবলী অধ্যায়ন করলে আমরা এর যথার্থতা সহজেই উপলব্ধি করতে পারি। এ বৈচিত্র্য প্রত্যেক কবি-স্বভাবের বৈশিষ্ট্য। এ বৈশিষ্ট্য প্রত্যেক কবিকে তার সমহিমায় সমুদ্ভাসিত করে।”
বাংলা সাহিত্যে মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রত্ন (১৮৬০-১৯২৩) ‘আনোয়ারা’ উপন্যাস ১৯১৪ সালে লিখে বাংলা সাহিত্য জগতে একটি শক্তিশালী আসন লাভ করেন। আনোয়ারা নজিবর রহমানের প্রথম সামাজিক ও পারিবারিক উপন্যাস।


আজ থেকে ১০৫ বছর পূর্বে ‘আনোয়ারা’ উপন্যাস মুসলিম সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। নজিবর রহমান সম্পর্কে উৎসাহী হয়ে মতিউর রহমান মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রত্ন একাডেমি গঠন করে তার সাহিত্যকর্ম নিয়ে ব্যাপক গবেষণা ও প্রকাশনা করেন। ২০১৬ সালের জানুয়ারি মাসে অমর কথা শিল্পী মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রত্নের ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনি তার সম্পাদনায় একটি সংকলন প্রকাশ করেন।
উক্ত সংকলনে এক প্রবন্ধে অধ্যাপক মতিউর রহমান নজিবর রহমান সম্পর্কে বলেন –
“নজিবর রহমান বাংলা সাহিত্যে প্রথম সার্থক মুসলিম কথাশিল্পী যার লেখায় বাঙালি মুসলিমের ব্যক্তি পরিবার ও সমাজ জীবনের চিত্র, তাদের অধপতনের কারণ, উন্নতির সুব্যবস্থা ইত্যাদি বিষয় অত্যন্ত চিত্তাকর্ষকভাবে ফুটে উঠেছে। সরাসরি, নারী-পুরুষের আদর্শ প্রেম, মানবিক প্রেম-ভালোবাসা, মানুষে মানুষে সহানুভূতি, সহমর্মিতা, উচ্চ নৈতিকতাবোধ, মহত্তম মানবিক গুণ ও উদার মানবিক রসে জারিত তার সাহিত্য। এ কারণে তার সাহিত্য এক চিরায়ত ধ্রুপদ বৈশিষ্ট্য অর্জন করেছে এবং লেখক বাংলা কথা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভে সমর্থ হয়েছেন।”
অধ্যাপক মতিউর রহমানের ‘সাহিত্য চিন্তা’ গ্রন্থ একটি আদর্শ গবেষণামূলক গ্রন্থ। এই গ্রন্থে লেখক মোট দশটি প্রবন্ধে বইটি লেখা সমাপ্ত করেছেন। প্রবন্ধের শিরোনাম হচ্ছে:
সাহিত্য চিন্তা, সাহিত্যে সুনীতি, রোমান্টিকতার স্বরূপ, ইসলামি সাহিত্যের রূপ ও সংজ্ঞা, সাহিত্যের সৃষ্টিপোষকতায় মহানবী (সঃ), আমাদের ভাষা-চিন্তা, আমাদের ভাষার স্বাতন্ত্র্য, আমাদের ভাষা ও সাহিত্যের পরিচয় সন্ধানে, আমাদের সাহিত্যিক স্বাতন্ত্র্য, বাংলা কবিতার ঐতিহাসিক পেক্ষাপট।
উক্ত শিরোনাম দেখে গ্রন্থের বিষয়বস্তু সম্পর্কে আমরা ধারণা করতে পারি।


ইসলামি সাহিত্য সম্পর্কে আমাদের সাহিত্য জগতে সাহিত্যিকদের তেমন কোনো ধারণা নাই। অনেকে ইসলামি সাহিত্য কি হতে পারে? এমন চিন্তাও করে থাকেন। তাকে অনেকে সাহিত্যের মর্যাদাও দিতে চান না। তাই অধিকাংশ মুসলিম কবি সহিত্যিকরা সাধারণ মানুষের মতো সাহিত্য চর্চা করে থাকেন। কিন্তু মুসলিম হিসেবে সাহিত্য সংস্কৃতি সম্পর্কে ইসলামি ধ্যান ধারণা সম্পর্কে আমাদের সকলেরই অবহিত হওয়া অত্যাবশ্যক। বিশেষত যারা তরুণ, তাদের সামনে সাহিত্য সম্পর্কে ইসলামের ধ্যান ধারণা তুলে ধরা আমাদের সকলের দায়িত্ব। মতিউর রহমান এ গুরুদায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালনের চেষ্টা করেছেন। আমি মনে করি, এ ক্ষেত্রে তিনি এক অসাধারণ কাজ আগাম দিয়েছেন। এই গ্রন্থখানি আমাদের সকলের পাঠ করা উচিত। বিশেষত কবি সাহিত্যিকদের জন্য এবং সাহিত্য নিয়ে যারা চিন্তা গবেষণা করেন, তাদের জন্য এই গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অধ্যাপক মতিউর রহমান সত্যিকারের কবি ফররুখ ভক্ত ও অনুরাগী ছিলেন। ফররুখকে নিয়ে তিনি চিন্তা করতেন, গবেষণা করতেন। প্রচুর প্রবন্ধ তিনি লিখেছেন। শৈশবকালে যে সকল কবির কথা পড়ে তিনি মুগ্ধ হয়েছেন, ফররুখ তাদের মধ্যে অন্যতম। তিনি বলেছেন, ব্যক্তিগতভাবে ফররুখের সাথে মতিউর রহমানের ঘনিষ্ঠ পরিচয় ছিল। তার কাব্যের প্রতি অনুরাগের ফলে কবির শেষ জীবনে প্রতিটি সন্ধ্যাবেলা কেটেছে তার ইস্কাটনের সরকারি বাসভবনের ড্রইংরুমে। মতিউর রহমান ১৯৭৭ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বিদেশে ছিলেন। বিদেশে থেকেই তিনি ফররুখ প্রতিভা (১৯৯১) নামে গ্রন্থটি রচনা করেন। সুদূর বিদেশে তিনি ফররুখ আহমেদের জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে প্রবাসীদের নিয়ে তিনি সভা-সেমিনার আয়োজন করেছেন।


ফররুখ চর্চাকে ব্যাপকতর করা এবং ফররুখ একাডেমী পত্রিকা মানসম্মতরূপে প্রকাশের উদ্দেশ্যে তিনি দেশের প্রখ্যাত কবি সাহিত্যিক গবেষকদের শরণাপন্ন হন। তিনি নিয়মিতভাবে দেশের বরেণ্য ব্যক্তিদের ফররুখের ওপর লেখা নিয়ে ‘ফররুখ একাডেমী পত্রিকা’ নিয়মিত প্রকাশ করে গিয়েছেন। ২০১৬ সালে নজিবর রহমান সাহিত্য রত্ন একাডেমী নামে পত্রিকা বের করে সাহিত্য অঙ্গনে নজিবর রহমানকে নতুন করে যুব সমাজের নিকট পরিচিত করে তোলেন।


মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রত্ন একাডেমীর সভাপতি হিসেবে প্রকাশিত পত্রিকার ভূমিকায় অধ্যাপক মতিউর রহমান আশাবাদ করে বলেন-
“আমার বিশ্বাস, একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা সাহিত্যের বিস্মৃতি প্রায় অমর কথা সাহিত্যিক মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রত্নের জীবন ও সাহিত্যের ওপর প্রাতিষ্ঠানিক চর্চার সূত্রপাত হলো। এর মাধ্যমে বাংলা সাহিত্যের একজন অত্যন্ত জনপ্রিয় কথা সাহিত্যিক সম্পর্কে লেখক, গবেষকদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। আমাদের আয়োজন ক্ষুদ্র, সামর্থ্য ও অভিজ্ঞতা সামান্য, তবে নিষ্ঠা এবং লক্ষ্যে পৌঁছাবার প্রত্যয় দৃঢ় মনোবল ঘাটতি নেই।”

আমরা আজ একজন নিবেদিত ফররুখ ও নজিবর রহমান গবেষককে হারিয়েছি। অক্লান্ত পরিশ্রম, নিবেদিত সাধনা দিয়ে মতিউর রহমান ফররুখ সাহিত্য চর্চা করে গিয়েছেন। রচনা করেছেন অনেক অনেক সাহিত্যকর্ম। তরুণ সমাজের জন্য রেখে গিয়েছেন অমূল্য রত্ন ভাণ্ডার। তিনি বেঁচে থাকবেন চিরদিন একজন যোগ্য ফররুখ গবেষক হিসেবে। আরও বেঁচে থাকবেন মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রত্ন হিসেবে একমাত্র বাঙালি গবেষক, চিন্তাবিদ, লেখক ও সংগঠক হিসেবে।

The post অধ্যাপক মতিউর রহমান : ফররুখ গবেষক। প্রচারবিমুখ সাহিত্যসেবী appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/oddhapok-motiur-rahman/feed/ 0
মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রত্ন: মুসলিম উপন্যাসিকদের অগ্রদূত https://chintavabna.com/mohammed-nojibor-rahman/ https://chintavabna.com/mohammed-nojibor-rahman/#respond Mon, 28 Mar 2022 06:21:11 +0000 https://chintavabna.com/?p=807 “ঊষার সীমান্তে স্বচ্ছ গাঢ় নীলিমায়,ফুটিয়া উঠিল ধীরে তব ‘আনোয়ারা’ঝলমলি দশদিক অপূর্ব শোভায়মোসলেম সাহিত্য নভে সে যে শুকতারা।সতীরূপ জ্যোতি কত উজ্জ্বল মধুর,দেখালে ধরিয়া তুলি, তুলনা তাহারকোথা…

The post মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রত্ন: <BR>মুসলিম উপন্যাসিকদের অগ্রদূত appeared first on চিন্তা ভাবনা.

]]>
“ঊষার সীমান্তে স্বচ্ছ গাঢ় নীলিমায়,
ফুটিয়া উঠিল ধীরে তব ‘আনোয়ারা’
ঝলমলি দশদিক অপূর্ব শোভায়
মোসলেম সাহিত্য নভে সে যে শুকতারা।
সতীরূপ জ্যোতি কত উজ্জ্বল মধুর,
দেখালে ধরিয়া তুলি, তুলনা তাহার
কোথা মিলে? সে যে ষড়রসে ভরপুর
হেরিয়া বিভোর সবে যে রূপ বাহার
নহে উপেক্ষিতা তব- ‘গঙ্গা বাহমনি’
আদর্শ প্রেমের ছবি সত্য সে আখ্যান,
‘-সমাধি’ নহে কাঞ্চনের খনি
মুগ্ধ বঙ্গবাসী তব পেয়ে প্রীতিদান।
হে প্রেমিক সাহিত্যিক! তোমার সাধনা
সার্থক, অব্যর্থ তব পুস্তক রচনা।”
মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রত্নের মৃত্যু ১৯২৩ সালের ১৮ অক্টোবর। খ্যাতনামা সাহিত্যিক শেখ মোহাম্মদ ইদরিস আলী ‘নজীব স্মৃতি’ নামে উপরের কবিতাটি লিখেছিলেন।
রাজ্যহারা মুসলমানদের তখন চরম দুর্দিন। ইংরেজ শাসনের নির্যাতন ও দমননীতি মুসলমানদের মেরুদÐ একেবারে ভেঙে দিয়েছে। ইংরেজি শিক্ষা বর্জনের ফলে বাংলার মুসলমানরা অনেক পশ্চাদপদ হয়ে পড়ে। অপরদিকে প্রতিবেশী সমাজ ইংরেজ তোষণের ফলে তাদের সৌভাগ্যের দ্বার উন্মোচিত হয়। প্রভুদের পদলেহন করে সর্বময় ক্ষমতার অধিকারী হয় এবং হিন্দু সমাজের সমস্ত বুদ্ধিজীবী ও কবি সাহিত্যিকরা মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা কলঙ্ক কালিমা লেপন করে। বাংলা সাহিত্যকে ভারাক্রান্ত করে তোলে।
সময়ের এই প্রেক্ষাপটে আমাদের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, জাতীয় কবি শেখ মোহাম্মদ ইদরিস আলী, পন্ডিত রিয়াজউদ্দিন আল-মাশহাদী, মাওলানা আকরাম খাঁ, সাহিত্য রত্ন মোহাম্মদ নজিবর রহমান ও আরো অনেকে শক্তিশালী ক্ষুরধার লেখনি ধারণ করেন এবং তাদের মিথ্যা ভণ্ডামিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন।
মুসলমান সমাজের এইে ক্রান্তিলগ্নে সাহিত্য রত্ন নজিবর রহমানের আবির্ভাব। তিনি তখন একজন দক্ষ উপন্যাসিক হিসেবে বাংলা সাহিত্যে আত্মপ্রকাশ করেন। ১৮৬০ সালের ২২ জানুয়ারি সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলা, চর বেলতৈল গ্রামে জন্ম নেন নজিবর রহমান সাহিত্য রতœ। পিতা জয়েনউদ্দীন, মাতা সোনা বানু। পিতা মাতা উভয়েই অত্যন্ত ধার্মিক ও ন্যায়পরায়ণ ছিলেন। উভয়েই বিশেষ শিক্ষানুরাগী ছিলেন। তবে তাদের আর্থিক স্বচ্ছলতা ছিল না।
নজিবর রহমানের শিক্ষার হাতে খড়ি হয় চাচা জয়েদউদ্দীনের নিকট। জয়েদউদ্দিন মসজিদের ইমাম ছিলেন। তিনি সাহিত্য রসিক ব্যক্তি ছিলেন। চাচা জয়েদউদ্দীন আহমদ ছোটবেলায়ই ভ্রাতুষ্পুত্র নজির রহমানের মধ্যে মেধা ও প্রতিভার পরিচয় পেয়ে তাকে পরম যত্নে স্নেহে বাংলা, আরবি, উর্দু ও ফারসি ভাষায় তালিম দেন। একটু বয়স হলে চাচা তাকে গ্রামের মক্তবে ভর্তি করে দেন। শাহজাদপুর স্কুল থেকে ছাত্র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। ইতিমধ্যে তার পিতৃ বিয়োগ ঘটে। চাচা তাকে ঢাকা নিয়ে এসে নবাব সলিমুল্লাহর সান্নিধ্যে নিয়ে যান। নবাবের সুপারিশে নজিবর রহমান ঢাকায় নর্মাল স্কুলে ভর্তি হন। তিনি প্রথম শ্রেণিতে নর্মাল পাস করেন। সেকালে নর্মাল কোর্স ছিল তিন বছর মেয়াদী। নর্মাল পাসের পর তিনি আর উচ্চশিক্ষা লাভের সুযোগ পান নাই।
ড. গোলাম সাকলায়েন নজিবর রহমান সম্পর্কে ব্যাপক গবেষণা করেন। নানা বিষয়ে তিনি তার তথ্য প্রবন্ধে উল্লেখ করেছেন। অন্যদিকে অধ্যাপক মতিউর রহমান ও নজিবর রহমান সাহিত্য রতেœর ওপর ব্যাপক গবেষণা করে প্রচুর নিবন্ধ রচনা করেন। আমাদের ও পরবর্তী প্রজন্মের জন্য নানা তথ্য- উপাত্য লিখেছেন।
ড. সাকলায়েন নজিবর রহমানের স্কুল জীবনের শিক্ষা সম্পর্কে লেখেন:
“শাহাজাদপুর স্কুলে পড়াকালে নিজের একক প্রচেষ্টায় তিনি উত্তমরূপে বাংলা এবং কিছু সংস্কৃতিও শিক্ষা করেন। স্থানীয় স্কুলে আলেম ওস্তাদের নিকট তিনি আরবি এবং ফারসি ভাষায় ব্যুৎপত্তি অর্জন করেন।”
শিক্ষাজীবন ত্যাগ করার সঙ্গে সঙ্গে তিনি কর্মজীবন শুরু করেন। নজিবর রহমান নর্মার পাস করে চাকরি গ্রহণ করেন এবং মাত্র ২৬ বছর বয়সে তিনি স্বগ্রাম নিবাসী সুনসী মোহাম্মদ ইসমাঈল হোসেনের কন্যা শাহেরা বানুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু মাত্র সাত বছর পর তার স্ত্রী ইন্তেকাল করেন। ১৯১২ সালে নজিবর রহমানের দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী ইন্তেকাল করার পর রহিমা খাতুনকে চতুর্থ স্ত্রী হিসেবে গ্রহণ করেন। রহিমা খাতুন থেকে তিনি তার সাহিত্য চর্চায় বেশ প্রেরণা লাভ করেন। ১৯১৬ সালে তিনি রহিমা খাতুনকে প্রধান শিক্ষিকা করে হাটিকুমরুলস্থ স্বীয় বসতবাড়িতে একটি আদর্শ বিদ্যালয় স্থাপন করেন।

নজিবর রহমান তার শেষাক্ত বিয়ে ও তার নাটকীয়তা নিয়ে ‘গরীবের মেয়ে’ নামক একটি উপন্যাস লেখেন। মূলত ‘গরীবের মেয়ে’ গ্রন্থটি আত্মজীবনীমূলক। এ উপন্যাসের নায়ক স্বয়ং তিনি, নায়িকা তার স্ত্রী রহিমা খাতুন। এতে লেখকের পক্ষপাতিত্ব চরিত্র-চিত্রন ও আখ্যান বর্ণনায় স্বভাবতই প্রতিফলিত হয়েছে।
স্কুল শিক্ষক হিসেবে নজিবর রহমান সাহিত্য রত্ন কর্মজীবন শুরু করেন। শিক্ষকতা করেই তিনি জীবিকানির্বাহ করতেন। শিক্ষক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সৎ, আদর্শ, নিষ্ঠাবান, পরিশ্রমী, তার শিক্ষক জীবন ছিল অতি প্রশংসনীয়। এক সময় তিনি পোস্ট মাস্টার হিসেবে কিছুদিন কাজ করেছিলেন। অত:পর তিনি একটি সার্কেল স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি পরে পাবনা জেলার লালঙ্গা মাইনর স্কুলের প্রধান শিক্ষকরূপে কাজ করেন।
নজিবর রহমান নিজকে শুধু শিক্ষকতার মধ্যে আবদ্ধ রাখেননি। সমাজের প্রতি, মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অপরিসীম। ১৯০৫ সালে ‘বঙ্গভঙ্গ’ আন্দোলনের পর নজিবর রহমান মুসলমানদের অবস্থাদর্শন করে ব্যথিত হন। তখন মুসলমানরা ইংরেজদের প্রত্যক্ষ বিরোধিতার শিকার হন, এটা তার মনের মধ্যে দারুণভাবে নাড়া দেয়। তখন তিনি ‘বিলাতী বর্জন রহস্য’ একটি পুস্তক রচনা করেন। গ্রন্থটি প্রকাশের অল্পকাল পরেই বৃটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়।
তিনি ছিলেন রাজনৈতিক সচেতন ব্যক্তি। ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠাকালে বাঙালি মুসলমানদের জাতীয় ঐতিহ্য, স্বকীয়তা, শিক্ষা ও সংস্কৃতি অক্ষুণœ রাখার জন্য নওয়াব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে ঢাকায় মুসলিম লীগের যে অধিবেশন হয়, তাতে নজিবর রহমান প্রতিনিধি হিসেবে যোগদান করেন।
অমর কথা শিল্পী নজিবর রহমান সাহিত্য রতœ শীর্ষক প্রবন্ধে বিশিষ্ট লেখক হামিদুর রহমান লেখেনÑ
“নজিবর রহমান একজন জাত সাহিত্যিক। সাহিত্য সাধনা তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সাহিত্য সাধনার জন্য তিনি বাংলাদেশে চির অমর হয়ে আছেন। পল্লীর সাধারণ মানুষের প্রেম, ভালোবাসা, ব্যথা-বেদনা, ঈর্ষা, কুসংস্কার উজ্জ্বলভাবে ফুটে উঠেছে তার উপন্যাসে। সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজীর প্রভাব পড়েছে তার সাহিত্য জীবন তিনি সিরাজীর প্রতি শ্রদ্ধান্বিত ছিলেন।
নজিবর রহমান উপন্যাসসহ বিভিন্ন বিষয়ে মোট বিশটি গ্রন্থ রচনা করেন। ১৯০৫ সাল থেকে ১৯১১ সাল পর্যন্ত তার সাহিত্য চর্চার তেমন কোনো ইতিহাস পাওয়া যায় না। তবে ১৯১১ সাল থেকে তার সাহিত্য চর্চা ব্যাপক ছিল।
তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হচ্ছে:
আনোয়ারা (১৯১৪), চাঁদ-তারা বা হাসান-গঙ্গা বাহমান (১৯১৭), প্রেমের সমাধি, পরিণাম, গরীবের মেয়ে (১৯২৩), মেহের-উন্নিসা (১৯২৩), নামাজের ফল, দুনিয়া আর চাই না, বেহেস্তের ফুল, দুনিয়া কেন চাই না (১৯২৩), রমণীর বেহেস্ত প্রভৃতি।
তিনি প্রবন্ধের বই সাহিত্য প্রসঙ্গ (১৯০৪), বিলাতী বর্জন রহস্য (১৯০৫) সালে লেখেন।
আনোয়ারা (১৯১৪) নজিবর রহমানের প্রথম সামাজিক ও পারিবারিক উপন্যাস। বাংলা সাহিত্যে সর্বাধিক পঠিত ও বিক্রিত উপন্যাস এটি। সতী নারীর আদর্শ কেমন হওয়া উচিত, সেই সঙ্গে তৎকালীন সমাজ বাস্তবতা দেখিয়েছেন। এছাড়া পল্লী সমাজের কুটিলতা, পারিবারিক কোন্দল, নীতিবোধ ও শিক্ষার অভাব, হিন্দু মুসলমান সম্পর্ক ইত্যাদি তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে চিত্রিত করেছেন। আনোয়ারা উপন্যাস সম্পর্কে মুহম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান বলেছেন, ‘এ সমাজের নর-নারীর এমন টাইপিক্যাল চরিত্র নজিবর রহমানের মতো আজও কেউ চিত্রিত করতে পারেননি। এ কারণেই সেকাল থেকে একাল পর্যন্ত এত অধিকসংখ্যক লোক এত আগ্রহের সঙ্গে এ বইটির রসোপলব্ধি করতে আসছে।”
‘নজিবর রহমান সাহিত্য রতœ’ শীর্ষক এক প্রবন্ধে বিশিষ্ট সাহিত্যিক, গবেষক ড. আনিসুজ্জামান মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রত্ন একাডেমিক কর্তৃক প্রকাশিত ২০১৬ সালের পত্রিকায় প্রবন্ধের শেষে লেখেন-
‘নজিবর রহমানের শিক্ষা ও কল্পনাশক্তি পর্যাপ্ত ছিল না। ফলে ভাবধারা বা রচনা নৈপুণ্যের দিক দিয়ে খুব বেশি দূর অগ্রসর হতে পারেননি। তার রচনায় লোকপ্রিয় বিষয়বস্তু যেমন সতীত্বের জোর জটিলতামুক্ত রূপ লাভ করেছে ফলে অল্প শিক্ষিত পাঠকমহলে তিনি অত্যন্ত জনপ্রিয় হয়েছেন। তবে এ কথা স্বীকার করতে হবে যে, ইংরেজি শিক্ষা ও স্ত্রীশিক্ষার পক্ষপাত করে তিনি সামাজিক প্রগতির সমর্থন জানিয়েছেন। কিন্তু নজিবর রহমান যেকালে এসব বিষয় নিয়ে লিখেছেন, সেকালে মুসলমান সমাজে ইংরেজি শিক্ষা ও স্ত্রীশিক্ষার অনুপ্রবেশ ঘটে গেছে; ফলে এখানেও তিনি সমাজকে নতুন করে পথ দেখাননি বা আঘাত করেননি।
এ ক্ষেত্রে ড. আনিসুজ্জামানের বক্তব্য পুরোপুরি সত্য নয়, আংশিক সত্য বলা যায়। তখনকার সমাজে মুসলিম সাহিত্য রচনা যদিও উনিশ শতকের শ্রেষ্ঠ মুসলমান গদ্য লেখক মীর মশারফ হোসেন (১৮৪৮-১৯১২), শ্রেষ্ঠ মুসলমান কবি মোহাম্মদ কাজেম আল কোরেশী, কবি কায়কোবাদ (১৮৫৮-১৯৫১), কবি মোজাম্মেল হক (১৮৬০-১৯৩৩), লেখক মুনশী মোহাম্মদ মেহেরউল্লাহ (১৮৬১-১৯১৪), মুনশী মোহাম্মদ রেয়াজউদ্দিন আহমদ (১৮৬২-১৯৩৩), আবদুল করিম সাহিত্য বিশারদ (১৮৬৯-১৯৫৩), মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী (১৮৭৫-১৯৫০), মাওলানা আকরম খাঁ (১৮৭৭-১৯৬৬), নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২), সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০-১৯৩১), কাজী ইমদাদুল হক (১৮৮২-১৯২৬), একরামউদ্দিন (১৮৮২-১৯৩৫), ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫-১৯৬৯) প্রমুখ ব্যক্তিবর্গ বিশেষ ভূমিকা রেখে যাচ্ছিলেন। নজিবর রহমান এদের সমকালে সাহিত্য চর্চায় ব্রতী হয়ে সর্বপ্রথম এবং সার্থক মুসলিম উপন্যাসিক হিসেবে বাংলা সাহিত্যে স্মরণীয় হয়ে আছেন।
লেখক নজিবর রহমানের প্রথম উপন্যাস ‘আনোয়ারা’ (১৯১৪) ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। গ্রামীণ জীবনের পটভ‚মিকায় রচিত এ উপন্যাসে বাঙালি মুসলমান সমাজের পারিবারিক ও সামাজিক চিত্র উজ্জ্বলভাবে প্রকাশিত, প্রেম, বিরহ, দাম্পত্য জীবনের সঙ্কট ও সে সঙ্কট থেকে উত্তরণ এর আখ্যানবস্তু। ধর্ম ও সত্যের জয়, অধর্মের পরাজয় ও আনোয়ারার স্বামী নিষ্ঠা এ উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয়।
‘আনোয়ারা’ উপন্যাসের প্রথম পরিচ্ছেদ থেকে কিছু অংশ দেখলে আমরা উপন্যাসের মূল বিষয় হৃদয়ে ধারণ করতে পারি। উপন্যাসিক বলেন-
“যুবক নৌকায় বসিয়া কোরআন পাঠ করিতেছেন। যুবকের দেহের বর্ণ ও গঠন সুন্দর, নবোদ্ভিন্ন ঘনকৃষ্ণ-গুল্ফ শ্মশ্রæ তাহার স্বাভাবিক সৌন্দর্য আরো বাড়াইয়া তুলিয়াছে। যুবকের বয়স ত্রয়োবিংশ বৎসর। মাথায় রুমি টুপি, গায়ে সাদা সার্ট ও পরিধানে রেঙ্গুনের লুঙ্গি। এই অসাধারণ পরিচ্ছেদেও তাহাকে কোনো আমীরের বংশধর বলিয়া বোদ হইতেছে।”
১৯৫৮ সালে পাবনা জেলা তৎকালীন বাংলা বিভাগের প্রধান প্রফেসর গোলাম সাকলাইন এবং ঐ সময় কলেজের আইএ বর্ষের ছাত্র থাকাকালীন থেকে অধ্যাপক, লেখক, ‘মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রতœ একাডেমি’র সভাপতি মুহম্মদ মতিউর রহমান নজিবর রহমান সাহিত্য রতœকে নিয়ে ব্যাপক গবেষণা করেন। নানা প্রবন্ধ লেখেন। জীবন, শিক্ষা, সাহিত্য, কর্মজীবন, সমাজসেবা, রাজনীতি প্রভৃতি বিষয়ে জাতিকে বেশ তথ্য-উপাত্য দিয়েছেন। আমরা অনেক জেনেছি। আগামী প্রজন্মও অনেক কিছু জানতে পারবে। তাদের উভয়ের নিকট আমরা সকলে ঋণী।
আজও নজিবর রহমানের সাহিত্য নিয়ে এত আলোচনা কেন? সকলে প্রশ্ন করতে পারেন। কি ছিল তার উপন্যাসে। আমিও ২০১৯ সালে আমার ছোট্ট প্রকাশনী ‘লেখালেখি’ থেকে নজিবর রহমান সাহিত্য কর্মের বিখ্যাত ‘আনোয়ারা’ উপন্যাস প্রথমবারের মতো প্রকাশ করি। ২২৮ পৃষ্ঠার এই উপন্যাসে ভ‚মিকা লেখার কথা ছিল সৈয়দ আবুল মকসুদের। নানা ব্যস্ততায় তিনি লিখতে পারেননি। আমি তাই হামিদুর রহমানের লেখা ভ‚মিকাটি উক্ত উপন্যাসের শুরুতে উল্লেখ করেছি। উক্ত ভ‚মিকায় হামিদুর রহমান প্রখ্যাত সাহিত্যিক গবেষক মুহম্মদ মতিউর রহমানের একটি বক্তব্য উল্লেখ করে নজিবর রহমানের উপন্যাসের কেন এত জনপ্রিয়তা তার কারণ বিশ্লেষণের চেষ্টা করেন। মতিউর রহমান বলেন –
‘নজিবর রহমান’ তার উপন্যাসে মুসলিম সমাজের বাস্তবচিত্র অতি বিশ^স্ততার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। বাঙালি মুসলমানদের আশা আনন্দ, প্রেম, ভালোবাসা, দুঃখ-বেদনা, আচার-অনুষ্ঠান, কুটিলতা, দুর্বলতা সফলতা ব্যর্থতার এক জীবনধর্মী প্রাণবন্ত চিত্র এতে মনোরম রূপ লাভ করেছে। লেখক শুধু একজন শিল্পী নন, তিনি একজন সমাজ হিতৈষী, সমাজের উন্নতি ও কল্যাণকামী আদর্শ মুসলিম। তার উপন্যাসের চরিত্রগুলো সবই গ্রাম বাংলার সাধারণ মানুষ। তাদের জীবনে যেমন স্বপ্ন আছে আশা-আনন্দ প্রেম আছে, তেমনি আছে স্খলন, পতন, দুর্বলতা ও নানা রূপ সীমাবদ্ধতা। লেখক অতি বাস্তব ও সুষ্ঠু জীবনদৃষ্টির মাধ্যমে তা অবলোকন করেছেন ও কুশলী শিল্পীর ন্যায় তার হৃদয়গ্রাহী বর্ণনা দিয়েছেন। এ শিল্পরূপ দানের ক্ষেত্রে তিনি তার বিশ্বাস, শাশ্বত জীবনবোধ ও আদর্শ জীবন চেতনায় সর্বদা উদ্বুদ্ধ থেকেছেন। ফলে তার সবগুলো উপন্যাসের নায়ক-নায়িকাই হয়েছে তার এ বিশ্বাস, জীবনবোধ, আদর্শ চেতনা ও স্বকীয় স্বপ্ন কল্পনার বিশ্বাস প্রতিভু।”
নজিবর রহমানের জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ হলো তার অসাধারণ প্রাঞ্জল, সহজ-সরল অনবদ্য ভাষা। মুসলিম সামাজে নিত্য ব্যবহৃত অসংখ্য আরবি, ফারসি, উর্দু শব্দ তিনি অসংকোচে ব্যবহার করেছেন। তাছাড়া নজিবর রহমানের উপন্যাসের আর একটি বৈশিষ্ট্য হলো তার সাম্প্রদায়িক, মানবিক, উদার দৃষ্টিভঙ্গি।
বাংলা কথা সাহিত্যে নজিবর রহমানের অবদান চির স্মরণীয় হয়ে আছে। মুসলিম কথা সাহিত্যিকদের মধ্যে মীর মোশাররফ হোসেনের পরেই তার স্থান।
তার পরবর্তী বিভিন্ন কথা সাহিত্যিকরা এ দুইজন অমর কথাশিল্পীর পদাঙ্ক অনুসরণ করে বাংলা কথা সাহিত্যকে বিভিন্নভাবে সমৃদ্ধ করেছেন। এদের বিশেষ উল্লেখযোগ্য উপন্যাসসমূহ হলো:
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ‘রায়-নন্দিনী’ (১৯১৫), বেগম রোকেয়ার ‘পদ্মরাগ’ (১৯০), কাজী ইমদাদুল হকের ‘আবদুল্লাহ, একরাম উদ্দিনের ‘কাচওমনি’ (১৯২৫), ডা. লুৎফর রহমানের ‘পথহারা’ (১৯২৬) ও প্রীতি উপহার (১৯৩৩), ইব্রাহীম খাঁ, ‘বৌ-বেগম’ (১৯৫৮), গোলাম মোস্তফার ‘রূপের নেশা’ (১৯২৬), আবুল মনসুর আহম্মদের ‘সত্যমিথ্যা’ (১৯৫৩), কাজি নজরুল ইসলামের ‘বাঁধন হারা’ (১৯২৭) ও মৃত্যুক্ষুধা (১৯৩০), আবুল ফজলের ‘চৌচির’ (১৯৩৪) ও রাঙাপ্রভাত, আবু ইসহাকের ‘সূর্য দীঘল বাড়ি’, শামসুদ্দীন আবুল কালামের ‘কাশ বনের কন্যা,’ শহিদুল্লা কায়সারের সারেং বউ (১৯৬২), আনোয়ার পাশার ‘নীড় সন্ধানী’ (১৯৬৮), কাজী আবুল হোসেনের ‘কালো বউ,’ বন্দে আলী মিয়ার ‘নীড়ভ্রষ্ট’, মৌলভী আবুল ফাত্তাহ কোরেশীর ‘সালেহা,’ শাহেদ আলীর ‘হৃদয়-নদী’ (১৯৮৫) ইত্যাদি।
বিশিষ্ট সাংবাদিক, গবেষক ও সাহিত্য সমালোচক বুলবুল ইসলাম এ দেশ, এ জাতি ও সমাজে নজিবর রহমান সম্পর্কে বিস্ময়কর উদাসীনতা, উপেক্ষা ও নীরবতা দেখে বলেছিলেন-
“ফ্রানৎস কাফকা তার সুহৃদ ম্যাক্সব্রড এর উদ্দেশ্যে মৃত্যুর আগে এক লিখিত অনুরোধ রেখে যান: ‘তার সকল রচনা, প্রকাশিত কিংবা অপ্রকাশিত চিঠিপত্র ইত্যাদি যেখানে যে অবস্থায় থাকুক না কেন সেগুলো না পড়ে শুরু থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিতে হবে।’ অবশ্য ম্যাক্সব্রড তার প্রিয়তম বন্ধুর সেই অন্তিম অনুরোধ শুধু অগ্রাহ্যই করেননি বরং তার বিপরীতেই করেছিলেন। আমার প্রায় মনে হয় কাফকার মতো নজিবর রহমান সাহিত্য রত্ন (১৮৬০-১৯২৩) যেন তার সকল বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, সন্তান-সন্তুতি বংশধর এবং দেশের সাহিত্যিক সমাজের কাছে এক অলিখিত ও অদৃশ্য অনুরোধ লিখে গিয়েছিলেন: তার জীবনের ইতিহাস যেন লিখিত না হয়- হারিয়ে যায় এবং তার রচনাবলী যেন ধীরে ধীরে নিশ্চিহ্ন করে ফেলা হয়।”
সীমাহীন অবহেলা আর উপেক্ষার মধ্যেও নজিবর রহমান অত্যুজ্জ্বল এবং এখনও সাহিত্য রতœ। মৃত্যুর এক শতাব্দীর অধিক হলেও তার সাহিত্য পাঠকের হৃদয়ে রত্নের দ্যুতিতে উদ্ভাসিত। অনেক দেরি হলেও ২০০০ সালে তার সাহিত্যকর্মের ওপর গবেষণা (এমফিল) করেছেন কুষ্টিয়া ইসলামি বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিম। অভিসন্দর্ভের শিরোনাম- “মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রত্ন : জীবন ও সাহিত্যকর্ম।” তিনি আরও একটি কারণে অত্যুজ্জ্বল থাকবেন বাংলা সাহিত্যে। তাহলো তিনি নিজস্ব একটা আদর্শ প্রতিফলিত করে গেছেন তার সাহিত্যকর্মে, সমকালীন কারো দ্বারা প্রভাবিত হননি। বরং তাকে অনুসরণ করেছেন সমকালীন অনেক কবি-সাহিত্যিক। তার বিখ্যাত উপন্যাস ‘আনোয়ারা’ (১৯১৪) এর অনুসরণে লিখিত হয়েছে মোহাম্মদ ফোরকান আলীর ‘মনোয়ারা’ (১৯২৫), আবদুল ফাত্তাহ কোরেশীর ‘সালেহা’ (১৯২৬) এবং মোজাম্মেল হকের ‘জোহরা’ (১৯২৭)। শেখ ইদরীস আলীর ‘প্রেসের পথে’ গ্রন্থে সাহিত্য রত্নের ‘প্রেমের সমাধি’ রই প্রতিফলন ঘটেছে। এছাড়া ডা. লুৎফর রহমান ও কাজী ইমদাদুল হকের মতো সাহিত্যিকদের মধ্যেও নজিবর রহমানের প্রভাব লক্ষণীয়। এ মহান সাহিত্য রত্ন ১৯২৩ সালে ১৮ অক্টোবর আক্ষরিক অর্থে পরকালে গমন করলেও এখন পর্যন্ত ভক্ত পাঠকদের মনিকোঠায় জাগরুক হয়ে আছেন এবং থাকবেন চিরকাল।

The post মোহাম্মদ নজিবর রহমান সাহিত্য রত্ন: <BR>মুসলিম উপন্যাসিকদের অগ্রদূত appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/mohammed-nojibor-rahman/feed/ 0
কবি শামসুর রাহমান কবিতার রাজ্যে রাজা https://chintavabna.com/shamsur-rahman/ https://chintavabna.com/shamsur-rahman/#respond Sat, 08 Jan 2022 00:15:03 +0000 https://chintavabna.com/?p=772 শামসুর রাহমান আধুনিক বাংলা কবিতার শ্রেষ্ঠতম শব্দশিল্পী ও কবি কথায় মৃত্যুর পূর্বে তিনি এমন একজন কবির জীবনযাপন করেছেন যা ছিল প্রায় কিংবদন্তীতুল্য। স্বাধীন বাংলাদেশের প্রধান…

The post কবি শামসুর রাহমান <BR>কবিতার রাজ্যে রাজা appeared first on চিন্তা ভাবনা.

]]>
শামসুর রাহমান আধুনিক বাংলা কবিতার শ্রেষ্ঠতম শব্দশিল্পী ও কবি কথায় মৃত্যুর পূর্বে তিনি এমন একজন কবির জীবনযাপন করেছেন যা ছিল প্রায় কিংবদন্তীতুল্য। স্বাধীন বাংলাদেশের প্রধান কবি শিরোপাটিও তাঁকে দেয়া হয়। গণমানুষের কবি, স্বাধীনতার কবি, মুক্ত চিন্তার কবি, সর্বোপরি প্রেম ও মানবতার কবি হিসাবে তাঁর কাব্যভিসারে ছিল নায়কোচিত সৌন্দর্যের সংবেদ।

আধুনিক বাংলা কবিতাকে একসঙ্গে দেশীয় ও বিশ্বময়ী রূপে গড়ে তোলার লক্ষ্যে তাঁর কবিতা বাঙ্গালী জাতির সৃজনশীলতার অভ্রভেদি আকাশকে স্পর্শ করেছে। তাঁর সময় বাংলা কবিতা এমন এক স্তরে গিয়ে পৌছে, সকল কাব্যপ্রেমী মাত্রই স্বীকার করবেন, বাংলা কবিতা এখন বিশ্বের অন্য সকল সমৃদ্ধ ভাষার উচ্চতম কবিতার সমতুল্য হয়ে দাড়িয়েছে।

পঞ্চাশ দশকের শামসুর রাহমান তাঁর সঙ্গে এমন সব মেধাবী কাব্যসারথীদের পেয়েছিলেন, যাঁরা ছিলেন সকল দিক দিয়ে মেধবী ও উচ্চ মানবিক রুচিবোধসম্পন্ন। যারা বাংলা সাহিত্যে, শিল্পকলায় ও সঙ্গীতের মাধ্যমে মানবীয় সুকুমারবৃত্তিগুলোকে ছড়িয়ে গিয়েছিলেন বাঙালি জাতির প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, দেশ থেকে দেশান্তরে। এ সকল মেধাবী মানুষদের সমন্বয়ে স্বাধীন বাংলাদেশের সৃজন ও মননচর্চা একটি পরিপুষ্ট স্থানে আসতে পেরেছে এবং এর সাথে জড়িয়ে গেছে বাঙালি জাতির স্বাধীন সত্তাও।

শামসুর রাহমানই একমাত্র কবি, যিনি কোন কানকথায় বিভ্রান্ত না হয়ে, কারো দ্বারা প্ররোচিত না হয়ে শেষ পর্যন্ত নিজের বিবেকী সিদ্ধান্তে অটল ছিলেন। বাঙালি জাতির দুঃসময়ে তিনি সবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তিনি কবিতার ঘর থেকে গণকবিতার পথে নেমে এসেছিলেন। সাধারণ মানুষের সাথে গড়ে তুলেছিলেন এক নিবিড় প্রেমময় আত্মীকবন্দন। শামসুর রাহমানের কবিতা জীবন যাপন ছিল সত্য ও সুন্দরের সপক্ষে। মানুষ ও মানবতা ছিল তার বাগদেবীর সবচেয়ে বড় উপজীব্য বিষয়। তাই কবির সুরে ‘স্বাধীনতা তুমি’ কবিতায় কবি বলেন-
স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজয় কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা,
স্বাধীনতা তুমি
পতাকা শোভিত স্লোগানমুখর ঝাঁকালো মিছিল,
স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি
স্বাধীনতা তুমি
রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।

শামসুর রাহমানের সময়েই আমরা দেখেছি- শিল্পই পারে কবিতা এবং জীবনকে সমান্তরালভাবে স্পর্শ করতে। কবিতা হচ্ছে ব্যক্তিক, সামাজিক, রাষ্ট্রিক এবং বৈশ্বিক এক আলোকোজ্জ্বল স্বপ্নময়তা- যা বাস্তবতার জগতে ছড়িয়ে দিলে সোনালি সুন্দরে ভরে যায় তেপান্তরের মাঠ-ঘাট, নদী-সমুদ্র, পাহাড় চরাচর ও আদিগন্ত নীলাকাশ। বাঙালি জাতির সৌভাগ্য যে, শামসুর রাহমানের মতো একজন সুকুমুর কাব্য কালপুরুষ, তাদেরকে পথ দেখিয়েছেন। স্বাধীনতার কবিতাসহ প্রেম-আর্তমানবতা এবং বাস্তবতার সাথে মাতোয়ালা রাইত মিলে বাংলা কাব্য জগতে এমন এক রহস্যঘন পৃথিবী অবস্থিত হয়েছে, যা পাঠককে জীবন সম্পর্কে নতুনভাবে চিন্তা করতে উদ্দীপ্ত করে। আর শামসুর রাহমান হচ্ছেন সেই নতুন চিন্তার সংবেদ জাগিয়ে দেয়া কবি কথাকার।

কবি ও কবিতাসহ শিল্প সাহিত্যের প্রতি আমার ভালবাসা ছোটবেলা থেকেই। শৈশব থেকে কবি ও শিল্প-সাহিত্যিক-এক কথায় যারা সৃজনশীলতার চর্চা করেন তাদের ভালো লাগে। এই ভালো লাগা থেকে আমি একটি প্রকাশনা শিল্প দাঁড় করিয়েছি। কবি শামসুর রাহমানের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। এবং প্রকাশনা নিয়ে তার সঙ্গে আলাপও কবি, এক পর্যায়ে নাম চয়নের কথা আসলে বহুবিধ নামের সঙ্গে ‘লেখালেখি’ নামটিই আমরা পছন্দ করি।
পালক সাস্কৃতিক গোষ্ঠি শিল্পখাতে বিশেষ অবদানের জন্য আমাকে একটি পুরস্কার দিয়েছিল। পুরস্কার প্রদানের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি শামসুর রাহমান। শামসুর রাহমানের হাত থেকে আমি পুরস্কারটি গ্রহণ করি। এটা ছিল আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা। আমার প্রকাশনা ‘লেখালেখি’ শামসুর রাহমানের মৃত্যুর পর আত্মপ্রকাশ করেছে। তা না হলে তার যে কোন একটি নতুন বই আমি প্রকাশ করার সুযোগ পেতাম। এখন তা সম্ভব না বলে ২০০৯ সালে তার প্রতি গভীর ভালবাসা ও দায়বোধ থেকে ‘স্বাধীনতার কবি শামসুর রাহমান’ নামে একটি ছোট গ্রন্থ সম্পাদন করেছিলাম। উক্ত গ্রন্থে কবি শামসুর রাহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে প্রবন্ধ লিখেছেন কবি আল মাহমুদ, খান সারওয়ার মুরশিদ, কবির চৌধুরী, ড.আনিসুজ্জামান, শহীদ কাদরী, ড. সফিউদ্দিন আহমদ, কবি মুহাম্মদ নূরুল হুদা।

কবি শামসুর রাহমানের জনম তার পৈত্রিক নিবাস ৪৬ নম্বর মাহুৎটুলিতে, পুরান ঢাকায় ২৩শে অক্টোবর ১৯২৯ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী ডিগ্রী লাভ করেন। সাংবাদিকতা নিয়ে তার পেশা জীবনের শুরু। মনিং নিউজ, দৈনিক বাংলা সহ নানা পত্রিকায় সাংবাদিকতা করেন।
১৯৮৭ সালে কবিকে কেন্দ্র করে জাতীয় কবিতা পরিষদ গঠিত হয়। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি এই সংগঠনের দায়িত্বে ছিলেন।

কবি শামসুর রাহমান উপন্যাস, কবিতা, প্রবন্ধ, গান, স্মৃতিচারণমূলক গ্রন্থসহ বহু গ্রন্থের প্রণেতা। কবিতায় তিনি ছিলেন বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত। তার অগণিত কাব্য আমাদেরকে উপহার দেন। ১৯৬০ সালে তার প্রথম কাব্যগ্রন্থ প্রথম গণ বন্দি শিবির থেকে, রৌদ্র করোটিতে, উদ্ভট উঠের পিঠে চলেছে স্বদেশ, হরিণের হাড় প্রভৃতি। শিশুদের ছড়ার বই, গল্প, উপন্যাস প্রতিটি শাখায় তিনি গ্রন্থ রচনা করেন।

২০০৬ সালে ১৭ই আগস্ট কবি আমাদের ছেড়ে পর জগতে চলে গিয়েছেন। সাহিত্যকর্মে অসামান্য অবদানের জন্য কবি ১৯৬৩ সালে আদমী পুরস্কার, ১৯৬৯ সালে বাংলা একাডেমী পুরস্কার, ১৯৭৭ সালে একুশে পদক, ১৯৯১ সালে স্বাধীনতা পদক সহ দেশী-বিদেশী অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেন।

কবি শামসুর রাহমান সম্পর্কে কবি আল মাহমুদ বলেন, “শামসুর রাহমান গদ্য ও লিখেছেন। তবে তা অপেক্ষাকৃত কম। পয়ার ছন্দ, যাকে আমরা অক্ষরবৃত্ত বলি, এটা শামসুর রাহমানের হাতে স্ফুর্তি পেয়েছে। এত সহজ এবং স্বাভাবিকতায় তার পয়ার বা অক্ষরবৃত্ত প্রবাহিত হয়েছে যে, আমি বিস্ময়ে হতবাক হয়েছি। কারণ, আমারও তো অধিকাংশ কবিতা অক্ষরবৃত্তেই রচিত। তার কবিতা আমি সব সময় আমার পাশে হাত বাড়ালেই পেয়েছি, পড়েছি এবং তার প্রতি আমার গভীর প্রীতিপূর্ণ মনোভাব সৃষ্টি হয়েছে। তার মতো কবির প্রতি শ্রদ্ধাভাব আমার প্রথমাবধি ছিল। শামসুর রাহমান অসাধারণ দক্ষতায় তার নিপুণ কাব্য সম্ভার সাজিয়ে তুলেছেন।”

কবি শামসুর রাহমানের অকৃত্রিম বন্ধু ছিলেন কবীর চৌধুরী। এক সাথে লেখা, আন্দোলন, পথ চলা প্রভৃতি ছিল কবির সঙ্গে কবীর চৌধুরী। জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত কবীর চৌধুরী কবির ভালবাসার ব্যক্তি। মৃত্যুঞ্জয়ী শামসুর রাহমানের স্মৃতি উদ্দেশ্যে শীর্ষক এক প্রবন্ধে কবীর চৌধুরী বলেন, “আমার প্রিয়তম মানুষদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। সমকালীন বাংলাভাষার সার্থকতম কবি বলেই শুধু নয়, তার উদার মানবিক গুণাবলীর জন্যও বটে। তার কথা মনে করলেই আমার চোখের সামনে ভেসে উঠে স্নিগ্ধস্মিত হাস্যোজ্জ্বল একটি মুখ, শিশুর মত সরল কৌতুহলী দুটি চোখ, হাজারো বিপর্যয়ের মধ্যেও জীবনবাদী। শামসুর রাহমান তার কবিতায় বাংলাদেশের রূপক প্রতিমা ও চিত্র কল্পের পাশাপাশি গ্রিসের প্রাচীন ধ্রুপদী ঐতিহ্য এবং পৌরানিক কাহিনীকে অসামান্য দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন।

শামসুর রাহমানের কবিতার বিষয়ে তাকে আমার কাছে মৃত্যুহীন করে ধরে রেখেছেন। এক সময় আমি তার উদ্দেশ্যে একটা কবিতা লিখে ফেলি।
কবিতার প্রতি পংক্তির প্রথম অক্ষরগুলি উপর থেকে নিচে লম্বমানভাবে পড়ে গেলে পাঠক তার মধ্যে কবির নামটি আবিস্কার করবেন।
শাওন রাতে যার লাগি কান পেতে ছিল রবি
মগ্ন চৈতন্যে রেখেছিল যারে তুমি কি সেই কবি
সুর মানব, আমাদের শার্ট আর স্বাধীনতা তুমি
রঙিন কামনা বাসনা আর রক্তাক্ত স্বদেশ ভূমি
রাতদিন তুমি সব সৃষ্টিতে তোমায় দিয়োছো ঢেলে
হওনি কখনও কৃপণ, বুকের দরাজ কপাট দিয়েছো মেলে।
মানি সানন্দে আজ তুমি আমাদের কবি
নও শুধু ভোগী কিংবা কেবলই বিরাগী।”

কবি শামসুর রাহমান যে কাব্য সাধনা করেছেন, তার মধ্যে ফাঁকির জায়গা নেই, কবিতার শিল্পরূপ সম্পর্কে তার যে প্রত্যয় আছে, তার মধ্যে আপসের সুযোগ নেই। অন্যদিকে তিনি মানুষকে ভালোবাসেন হয়তো বিশেষ করে ভালবাসেন তার দেশকালের মানুষকে, সে ভালোবাসার মধ্যে কোন দ্বন্দ্ব নেই। শামসুর রাহমানের বিশেষ কৃতিত্ব এই যে, কবিতার প্রতি ও মানুষের প্রতি বিশ্বস্ততাকে তিনি এক জায়গায় মেলাতে পেরেছেন। সেই যে একটি কবিতায় তিনি বলেছিলেন:
আমরা যখন ঘড়ির দুটো কাঁটার মতো
মিলি রাতের গভীর থামে,
তখন জাগি ইতিহাসে ঘুরছে কাঁটা
পড়ছে বোমা ভিয়েতনামে!

শামসুর রাহমান একজন যোগ্য নাগরিক কবি। ঢাকা শহরে তর বেড়ে উঠা, পড়াশোনা, কর্মজীবন সব কিছু। তবে তিনি শুধু নগর জীবনের চালচিত্র নিয়েই কবিতা লিখেছেন-তা নয়। নগর জীবনের তুলনায় তার কাব্যে চিরায়ত ও চিরন্তন বাংলার মানুষের হাসি-কান্না, সুখ-দু:খ ও ব্যথা-বেদনা এবং প্রকৃতি ও মানুষ ও অনুজ্জ্বল নয়। তবে শামসুর রাহমান গ্রাম জীবনের যে চিত্র এঁকেছেন তা পরিমার্জিত পরিশীলিত, মুন্সীয়ানা এবং শৈল্পিক উদ্ভাবিত। যেমন তার কবিতায়:
“তোমার ধানের বাংলাদেশ
হোক বা না হোক, আজও এখানে এ বাটে দৈনন্দিন
চলে আনাগোনা নানা পথিকের মাঠে বীজ বোনে,
ধান কাটে কর্মিষ্ঠ কৃষক আর মাঝি টানে দাঁড়।
অবশ্য নিরন্ন মনমরা রাখালের দল ভাঙা
বাঁশি ফেলে দিগন্তের হাম্বারব থেকে খুব দূরে
সহসা শহরে ছোটে কারখানার ভেঁপুর মায়ায়।”

শামসুর রাহমানের সাহিত্য একান্ত আপন সৃষ্টির। নিজের স্বকীয়তা বজায় রেখে তিনি আজীবন সাহিত্যচর্চা করেছেন। আমাদের বড় দোষ আমরা আমাদের প্রশংসা করতে পারি না। ভালকে ভাল বলতে আমাদের কেন যেন কষ্ট হয়। আমাদের কেউ কোনো মৌলিক বক্তব্য উপস্থাপন করলে বা মহৎ কিছু বললেই, আমরা তা মেনে নিতে পারি না। আমরা বলি এই তো মৌলিক নয় এ যে পাশ্চাত্যের নকল। তিনি এই বিষয়ে অতি দৃঢ় বাক্যে- বলেছেন:
“দেশি কিংবা বিদেশী কবির প্রভাব ঝুঁকে বেড়ান তারা
নিপুণ গোয়েন্দার মতো।
বলতেই হয় তারা বুদ্ধিমান মগজওয়ালা দামি মানুষ
তাদের ভয়ানক বিদ্যার স্কেল দিয়ে মেপে দেবেন
সৌন্দর্য, কিন্তু কী মূঢ় তাদের বিবেক।”

শামসুর রাহমানে নিজ সম্পর্কে বলতে গিয়ে ১৯৭৬ সালে তার শ্রেষ্ঠ কবিতা, ১ম সংস্করণের ভূমিকায় বলেন, “যা কিছু মানুষের প্রিয় অপ্রিয় যা কিছু জড়িত মানব প্রকৃতির সঙ্গে, সে সব কিছুই আকর্ষণ করে আমাকে। সব চেয়ে বড় কথা, সুদূর সৌরলোক, এই চরাচর, মানুষের মূর্খ, বাঁচার আনন্দ কিংবা যন্ত্রণা, সবসময় বন্দনীয় মনে হয় আমার কাছে। আমি তো জীবনের স্তরে স্তরে প্রবেশ করতে চাই, কুড়িয়ে আনতে চাই পাতালের কালি, তার সকল রহস্যময়তা। যে মানুষ টানেলের বাসিন্দা, যে মানুষ দুঃখিত, একাকী-সে যেমন আমার সহচর, তেমনি আমি হাঁটি সে সব মানুষের ভিড়ে, যারা ভবিষ্যতের দিকে মূখ রেখে তৈরি করে মিছিল।”

‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’ এবং “স্বাধীনতা তুমি’ এই দুইটি লাইন আমাদের সকলের মুখে মুখে। প্রায় সব সময় আমরা আবৃত্তি করি। এই দুইটি কবিতার অবিনাশী প্রভাব, আকর্ষণ ও গ্রাস থেকে নবীশ, নবীন-প্রবীণ কোন কবিই মুক্ত নন। কবিতায় কবি প্রথমে তাই প্রশ্ন তুলে বলেছিলেন-
“আর কতবার বাসাতে হবে রক্তগঙ্গায়?
আর কতবার দেখতে হবে খান্ডব দাহন?
তুমি আসবে বলে, হে স্বাধীনতা
সকিনা বিবির কপাল ভাঙলো,
সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর।
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর।
নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগি¦দিক
এই বাংলায়
তোমাকে আসতে হবে।

শামসুর রাহমানের শিকড় রায়পুরার পাহাড়তলী গ্রামে। কিন্তু জন্ম তার ঢাকায়। তার মন মানসিকতার বিকাশ ঘটেছে ঢাকা শহরে। তাই তিনি লিখেছেন “স্মৃতির শহর ঢাকা।’ এই ঢাকার ব্যপ্তি, বিকাশ এবং তার কাব্যচর্চা, ভাষা-আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণঅভ্যুত্থান ও মিছিল শ্লোগান সবই তার চোখের সামনে ঘটে যাওয়া স্মৃতি। তার বহু কবিতা রচিত হয়েছে ঢাকাকে নিয়ে। ঢাকার ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য তার কাব্যে স্থান পেয়েছে। তার আশৈশব বেড়ে উঠা শহর ঢাকা অনেক কবিতার মূল বিষয়।

কবি শামসুর রাহমান সম্পর্কে ড. সফিউদ্দিন আহম্মদ তার ‘শামসুর রাহমানের কবিসত্তা’ শীর্ষক এক প্রবন্ধে বলেন, “শামসুর রাহমান সমাজ সচেতন কবি। দেশ, সমাজ ও মানুষের প্রতি শিল্পীর দায়িত্ব ও অঙ্গীকারে একাত্ম হয়েই তিনি কবিতা লিখেছেন। মৃত্যু তার কাছে এমন কিছু নয়। নীচ-দুর্বৃত্তদের পায়ের তলায গুঁড়ি মেরে দিন যাপনের কবি তিনি ছিলেন না। মারা, মারী, সন্ত্রাস, বিপর্যয় ও অবক্ষয়, ধ্বংস ও মৃত্যুর তান্ডবে এবং শোষণ, নিপীড়ন ও অত্যাচারে দেশ আজ চরম সংকটের মুখে। শামসুর রাহমান আশাবাদী ও প্রত্যয়দীপ্ত উচ্চারণ-
ঐ তো দূরে যাচ্ছে দেখ চূড়া
অপরূপ আস্তানার, যার
প্রদীপের আভা, মুছে ফেলে,
দেবে অতীতের ভ্রান্তি দুর্গন্ধ এবং হাহাকার।
সম্মুখে উঠেছে ভেসে অগ্রসর তরুণ-তরুণী
সার্থকতা পেয়ে যাবে, অন্তরালে ধন্য হবে কবি।

“বিংশ শতাব্দীর মানুষ মূলত বিশ্ব মানুষ। বিংশ শতাব্দীর বাঙালী ও বিশ্ব বাঙালী। শামসুর রাহমান সেই বিশ্ব বাঙালীর এক প্রমুখ শৈল্পিক অভিব্যক্তি। কথাগুলো বলেছেন কবি মুহম্মদ নূরুল হুদা। তিনি আরও বলেন, “প্রবহমান ঘটনাশ্রোতকে শৈল্পিক কাব্যভাষ্যে রূপান্তরিত করতে গিয়ে শামসুর রাহমান তাই ভ্রমণ করেছেন তার অধিক ও অর্জিত তাবৎ মনোবিশ্বে। রাহমানের এই মনোবিশ্বের কেন্দ্র রয়েছে সমকালীন মহাভূমি এবং তা বিস্তৃত হয়েছে সমকালীন আন্তর্জাতিক বিশ্বে।
কবির ভাষায়:
সংকটে কবির সত্তা আরো বেশি চিন্তাশ্রয়ী হয়,
কতিপয় খর স্বপ্ন তাকে
বিচলিত করে খুব, বিশেষত মাথার বিষয়ে
ভাবে রাত্রি দিন
প্রায় প্রতিদিন হয়তো বা সারাক্ষণ কোনো কোনো
নির্ঘুম রাত্তিরে কি তার কথা মাথার ভিতর
নিজেই ভ্রমণকারী: দ্যাখে সে মরাল কতিপয়
নীলিমার সাথে রিশতা পাতে
উড়ে চলে অন্তহীন আলাদা আকাশে……
বাংলাদেশের কবিতার রাজ্যে যিনি—

রাজা তিনি কবি শামসুর রাহমান। খান সারওয়ার মুরশিদ এর একটি ছোট্ট বক্তব্য দিয়ে আজকের লেখা শেষ করছি- “শামসুর রাহমানের কাব্যিক অবদান অমূল্য। মানুষের ভাগ্য নিয়ে, জাতির ভাগ্য নিয়ে এ কবি খুব ভাবেন, বিশ্বাসে অবিশ্বাসে থাকে ‘প্রতীক্ষায়…. প্রতীক্ষায়…. প্রতীক্ষায়…। শামসুর রাহমানে মানুষ নির্ভরতা নিষ্ঠা এবং বীরপনা মনকে স্পর্শ করে, তার শক্তির কথা ভাবলে আমার মনে হয়, তিনটি ক্লাসিক লাইন লিখে অমর হওয়ার প্রচেষ্টায় এ কবি, লিপ্ত ছিলেন না। তবুও এই অভিযাত্রী কবির রচনার প্রাচুর্য এবং উৎকর্ষ একটি বড় প্রতিভারই সাক্ষ্য বহন করে এবং শামসুর রাহমানের কাছে বাঁচা মানেই ছিল কবিতা।”

The post কবি শামসুর রাহমান <BR>কবিতার রাজ্যে রাজা appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/shamsur-rahman/feed/ 0
আব্দুল মান্নান সৈয়দ : আপাদমস্তক একজন কবি, সাহিত্যকর্মী https://chintavabna.com/abdul-mannan-syed/ https://chintavabna.com/abdul-mannan-syed/#respond Sat, 06 Nov 2021 08:15:16 +0000 https://chintavabna.com/?p=743 Photo source : Daily Inqilab বহুমুখি লেখালেখির মধ্যে আব্দুল মান্নান সৈয়দের কবি চরিত্রটি প্রধান। অন্যান্য বিচিত্রগামী লেখার মধ্যে নির্দ্বিধায় একটি জিনিস পরিষ্কার হয় যে কবিতার…

The post আব্দুল মান্নান সৈয়দ : আপাদমস্তক একজন কবি, সাহিত্যকর্মী appeared first on চিন্তা ভাবনা.

]]>
Photo source : Daily Inqilab

বহুমুখি লেখালেখির মধ্যে আব্দুল মান্নান সৈয়দের কবি চরিত্রটি প্রধান। অন্যান্য বিচিত্রগামী লেখার মধ্যে নির্দ্বিধায় একটি জিনিস পরিষ্কার হয় যে কবিতার প্রভাব অন্য মাধ্যমগুলো নিশ্চিতে গ্রাস করে রাখে। সে কারণেই গল্প উপন্যাস সম্পাদিত গ্রন্থ, গবেষণামূলক গ্রন্থ, নাটক ইত্যাদি বিচিত্র রচনার স্রষ্টা হওয়া সত্বেও আমরা তাকে শেষ পর্যন্ত ‘কবি’ অভিধায় ভূষিত করতে পারি। তবে, কবিতায় যেমন তার সফল পদচারণা তেমনি অন্য রচনাসমূহেও তার ঈর্ষণীয় সাফল্য লক্ষ্যণীয়। আমরা তার সামগ্রীক সাহিত্যকাজের মধ্যে একটি সমগ্র সৃষ্টিকেই দেখতে পাই।


তার বিচিত্র রচনাসমূহের প্রতিটি থেকে অভিনব কিছু করার একটি প্রবণতা লক্ষ্য করা যায় যা পূর্বে হয়নি। সে কারণেই কবিতার ভাষা, গদ্যের ভাষা, সম্পাদনার ভাষা, গবেষণার ভাষা, রচনাপুঞ্জের ভাষায় প্রতিনিয়তই পরীক্ষা-নিরীক্ষা এবং নতুন কিছু করার প্রবণতা ভাবে শব্দে ঐশ্বর্যে প্রকাশমান।


আব্দুল মান্নান সৈয়দের জন্ম ৩ আগস্ট ১৯৪৩। চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ, ব্রিটিশ ভারত। মৃত্যুবরণ করেছেন ৫ সেপ্টেম্বর ২০১০, ঢাকা। ১৯৫০ সালে পশ্চিমবঙ্গে দাঙ্গার সময় তার পিতা সৈয়দ এম এম বদরুদ্দোজা সপরিবারে পূর্ব পাকিস্তানে বর্তমানে বাংলাদেশে চলে আসেন এবং গোপীবাগ বসবাস শুরু করেন। মাতা কাজী আনোয়ারা মজিদ। ছয় ভাই চার বোন। তার স্ত্রীর নাম সায়রা সৈয়দ রানু। একমাত্র কন্যা জিনান সৈয়দ চম্পা।


১৯৫৮ সালে আব্দুল মান্নান সৈয়দ নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষা, ১৯৬০ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ঢাকা কলেজ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, ১৯৬৪ সালে স্নাতকাত্তর ডিগ্রি লাভ করেন।


শিক্ষা জীবন শেষে তিনি একটি প্রকাশনা প্রতিষ্ঠানে কাজ শুরু করেন। পরবর্তীতে সিলেট এম সি কলেজে শিক্ষকতা শুরু করেন। তিনি ফরিদপুর শেখ বোরহান উদ্দিন কলেজ, ঢাকায় জগন্নাথ কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করেন।
তাকে বলা হয়েছে সব্যসাচী লেখক। বাংলা সাহিত্যের যে শাখায় তিনি চর্চা করেছেন, সাফল্য ও কীর্তি ধরা দিয়েছে অবলীলায়। এ দেশে তার মতো পরিশ্রমী লেখক দ্বিতীয় নেই।


সাহিত্য জীবনের প্রস্তুতি পর্ব সম্পর্কে তিনি বলেছেন, “আমার জীবনে লেটো পিরিয়ড আছে। নজরুলের মতো। পিরিয়ডটা হলো আমার ক্লাস সেভেন এইট থেকে এম এ পাস পর্যন্ত। আমি বিরামহীন লেখালেখি করতাম আর ছবি আঁকতাম। কিন্তু আমার আব্বা, কলিকাতা ইউনিভার্সিটিতে পড়েছেন; চাচাও মেধাবী ছাত্র; আমাকে পড়ালেখায় বাধ্য করেছেন যেন আমি এম এ পাস করি। এই জন্য ১৯৬৫ সালকে আমি ধরি আমার আত্মপ্রকাশের বছর।”
বাংলা ভাষায় তিনি সেই একজন কবি যিনি ষাটের দশকে সমকালীন কাব্যরুচিকে বদলে দেওয়ার অভিপ্রায়ে পরাবাস্তবতায় শরণাপন্ন হয়েছিলেন। ১৯৫৯ সালে দৈনিক ইত্তেফাক সাহিত্য বিভাগে ‘সোনার হরিণ’ শিরোনামে একটি কবিতা প্রকাশের মধ্য দিয়ে বাংলা কবিতার জগতে তার আত্মপ্রকাশ হয়েছিল।


আব্দুল মান্নান সৈয়দ ছিলেন আল্লাহ ও রাসুলের প্রতি এক অনুগত বান্দা। কবিতা, প্রবন্ধ, উপন্যাসে, গল্পে তার সেই আদর্শ চরিত্রের প্রকাশ আমরা দেখতে পাই। ‘সকল প্রশংসা তার’ শিরোনামে কবিতায় কবি বলেন-
“সকল প্রশংসা তাঁর যিনি ঊর্ধ্বাকাশের মালিক;
নক্ষত্রের চলাফেরা চলে যাঁর অঙ্গুলিহেলানে;
আমরা আশ্রিত তাঁর করুণায়: জীবনে, মরণে;
তাঁর আলো চন্দ্র-সূর্য, তারাদের আলোর অধিক
তাঁরই মুক্তা প্রজ¦লিত ঘন নীল রাত্রির ভেতরে;
তাঁরই হীরা দীপ্যমান দিবসের পূর্ণ ললাটে;
যুক্ত করেছেন তিনি তুচ্ছতাকে অসীম, বিরাটে,
সমস্ত সৌন্দর্য তাঁরই লোকাত্তর প্রতিভাস ধরে।
বিপর্যয় দিয়ে তুমি রহমত দিয়েছো তোমার
দুঃখের দিনের বন্ধু, হে পরোয়ারদিগার!
কষ্টের নিকষে তুমি আমাকে করেছো তলোয়ার,
সম্রাটেরও হে সম্রাট, হে পরোয়ারদিগার।
স্বপ্নের ঘোড়ার পিঠে আমাকে করেছো সওয়ার,
হে রহমানুর রহিম! হে পরোয়ারদিগার।”


আব্দুল মান্নান সৈয়দ বাংলাদেশের একজন আধুনিক কবি, সাহিত্যিক ও সাহিত্য সম্পাদক। তিনি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ছাড়াও নর্থ-সাউথ বিশ^বিদ্যালয়ের ‘পোয়েট ইন রেসিডেন্স’ ছিলেন। বিংশ শতাব্দীর ষাট দশকে বাংলা সমালোচনা সাহিত্য তার গবেষণাধর্মী অবদান ব্যাপকভাবে স্বীকৃত। কাজী নজরুল ইসলাম, জীবনান্দদাস, কবি ফররুখ আহমদ, সৈয়দ ওয়ালীউল্লাহ, মানিক বন্দ্যোপাধ্যায়, বিষ্ণু দে, বেগম রোকেয়া, আব্দুল গণি হাজারী, মোহাম্মদ ওয়াজেদ আলী, প্রবোধ চন্দ্র সেন প্রমুখ কবি-সাহিত্যিক ও সম্পাদককে নিয়ে গবেষণা করেছেন। বাংলাদেশের সাহিত্য অঙ্গনে তিনি ‘মান্নান সৈয়দ’ নামে সুপরিচিত ছিলেন।


আব্দুল মান্নান সৈয়দের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় তেমন ছিল না। কিন্তু একজন সুপ্রতিষ্ঠিত কবি-সাহিত্যিক হিসাবে আমার জানা ছিল। তার কবিতা, প্রবন্ধ, সমালোচনা বিভিন্ন সময়ে পত্র-পত্রিকা থেকে পড়েছি। খুবই চমৎকার উন্নতমানের। যখন ২০০৯ সালে আমার প্রকাশনী ‘লেখালেখি’ শুরু করি তখন পুস্তক প্রকাশের তালিকায় আব্দুল মান্নান সৈয়দের নাম কিশোর কবি মনির ইউসুফ আমাকে দেয়। সে আমাকে বলে মান্নান সৈয়দের সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় রয়েছে। তিনি আমাদের একটি নতুন, ভালো বই প্রকাশের জন্য পাণ্ডুলিপি দিবেন। তাই আমিও সম্মতি দিলাম। আব্দুল মান্নান সৈয়দ আমাদেরকে তার ‘রবীন্দ্রনাথ থেকে শহিদুল জহির’ গ্রন্থের পাণ্ডুলিপি দিলেন। কিন্তু অনেক কষ্ট করে, অন্যের সহযোগিতা নিয়ে অবশেষে তার মৃত্যুর পর ২০১১ সালে একুশে বই মেলায় বইটি প্রকাশ করা সম্ভব হয়েছে। বই প্রকাশের জন্য মনির ইউসুফকে ধন্যবাদ।
‘রবীন্দ্রনাথ থেকে শহীদুল জহির’ গ্রন্থের ভ‚মিকায় আব্দুল মান্নান সৈয়দ বলেন,
“বাংলা সাহিত্যের সবিশেষ স্বাতন্ত্র চিহ্নিত
শক্তিমান লেখকদের নিয়ে রবীন্দ্রনাথ থেকে
শহীদুল জহির গ্রন্থটি প্রণীত হয়েছে। বিষয়
মূলত ছোট গল্প ও উপন্যাস হলেও এখানে
ধৃত লেখকদের একটি স্বাতন্ত্রীক ও
সামগ্রিক মানসালেখ্য বিবৃত করতে
প্রয়াস পেয়েছি। পঞ্চাশ ও ষাটের দশকে
আমার বেড়ে ওঠা জীবনের শৈশব-কৈশোর
আমার কয়েকজন বন্ধু, শিক্ষক ও সমকালীন
সাহিত্য মেধাদের প্রসঙ্গ ও চকিতে উল্লেখিত
হয়েছে- অনেকটাই আনুষঙ্গিকতার
অনিবার্য সাপেক্ষ।’
গ্রন্থটি উৎসর্গ করেছেন বর্তমান বাংলা একাডেমির মহাপরিচালক করি মুহম্মদ নূরুল হুদাকে। প্রচ্ছদ এঁকেছেন আমার স্নেহের সন্তান আবির। গ্রন্থটি প্রকাশের পর লেখক বেঁচে ছিলেন না। তার হাতে বইটি তুলে দিতে না পারার বেদনা আমার রয়ে গিয়েছে।


লেখক আব্দুল মান্নান সৈয়দ কবির চেয়ে সাহিত্য সমালোচক হিসেবে বাংলা সাহিত্যে নতুন পরিচিত। কিন্তু কবিতায় তিনি ছিলেন অনেক শক্তিধর। তার কাব্য রচনায় স্বার্থকতা বাংলা সাহিত্যের কবিদের আজও মোহিত করে। তার স্পষ্ট কবিতা, কবিতার বৃন্দ, কাব্য, কাহিনী অত্যন্ত আধুনিক, প্রাঞ্জল ভাষায় পাঠককে সব সময় আকৃষ্ট করে।
কবি আব্দুল মান্নান সৈয়দ গ্রীনরোড বসবাস করতেন। গ্রীন রোডের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাই কবিকে ‘গ্রিনরোড’ নানাভাবে আকৃষ্ট করেছে। তিনি ‘গ্রিনরোড’ শিরোনামে কবিতাটিতে বলেন-
“একদিন কুলিরোড ছিলে।
হাঁটু অব্দি ডোবানো ধুলোয় ছিলে এক নির্জন তাপস।
হড়হড় যেতে একদিন দেখেছিলেন তরুণ খরগোশ
যেন কোনো প্রাকৃতিক নিবিড় নিখিলে
বিদ্যুৎচমক তুলে নিয়ে গিয়েছিলেন মটরশুঁটির খেতে।
লাল কালো কুঁচফল পেয়েছি একদিন সান্ত্র ঝোপ থেকে
দেখেছি ধান ধানক্ষেত, কাময়, গভীর খোড়ল
কৈশোরক নিরুদ্বেগে,
কৌতূহলে। তারপর সন্তুষ্টির নৈশ সংকেত
আম গাছ, জাম গাছ, কাঠাল গাছের শ্যাম
ক্রমাগত মুছে মুছে উঠে আসছে তরুণ-বিল্ডিং,
নিভে যাচ্ছে ঘাম, উঠে যাচ্ছে নিবিড় বৃষ্টির দিন;
তবু তোমাকে কেন্দ্র রেখে একদিন ঝরেছে
যে পাতার শিকল
ধরত্রীরই কোনোখানে যেসব রয়েছে অবিকল
অনশ্বর, আবচ্যুত, স্বপ্নবিদ্ধ, নির্লিপ্ত, সকাম।’


আমাদের নিকট সবচেয়ে বেশি সুপরিচিত আব্দুল মান্নান সৈয়দ একজন সাহিত্য সমালোচক হিসেবে। তাই লেখক রবীন্দ্রনাথের যোগাযোগ উপন্যাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন-
‘কেন্দ্রীয় কবি রবীন্দ্রনাথের সঙ্গে কেন্দ্রীয় উপন্যাসিক রবীন্দ্রনাথের কোনো সাযুজ্য নেই। কবির সহযোগ যেখানে আছে, অনেক সময় বরং উপন্যাসের জন্য তা ক্ষতিকর হয়েছে। যেমন ‘শেষের কবিতা’ উপন্যাস হিসেবে দুর্বল। যেমন, রবীন্দ্রনাথের উপন্যাসের ভাষা সময় সময় কাব্যিক হয়ে উপন্যাসের বিষয়কে জখম করে। রবীন্দ্রনাথের অতিরিক্ত উপমা-উৎপ্রেক্ষিত ইমেজ ব্যবহার এবং তা তার ঔপন্যাসিক স্বভাবকে যেমন উদঘাটিত করে তার চেয়ে করে তার কবি স্বভাবকে। যেমন, পাত্র-পাত্রী নির্বিশেষে রবীন্দ্রনাথের উপন্যাসের চরিত্রের ভাষাতেই কথা বলে। কিন্তু তারপরও ঔপন্যাসিক রবীন্দ্রনাথ আর কবি রবীন্দ্রনাথ ভিন্ন দুই মানুষ এবং সেখানেই উপন্যাসিক হিসেবে তার সাফল্য।’
সূত্র: রবীন্দ্রনাথের যোগাযোগ, রবীন্দ্রনাথ থেকে শহীদুল জহির, পৃষ্ঠা: ১১ গ্রন্থ থেকে।


রবীন্দ্রনাথের গল্প, উপন্যাস, কবিতা নিয়ে যেমন আলোচনা, সমালোচনা আব্দুল মান্নান সৈয়দ করেছেন, তেমন কাজী নজরুল ইসলামের সাহিত্য নিয়ে আরও বেশি আলোচনা-সমালোচনা করেছেন। নজরুল সমগ্র রচনায় তার অবদান জাতি আজীবন মনে রাখবে। ‘কাজী নজরুল ইসলামের সুহোলাকা’ শিরোনামে এক সাহিত্য সমালোচনায় আব্দুল মান্নান সৈয়দ বলেন-
‘কবি হিসেবে নজরুল কোনো আদর্শে স্থির থাকেননি। ঔপন্যাসিক হিসেবেও। এক অবিরল চালষ্ণুতাই তার আত্মিক ও সাহিত্যিক চরিত্র। নজরুলের ঔপন্যাসের আলোচনায় তাই একথা সতত স্মরণীয় তিনি বিভিন্ন সময়ে প্রেসের দ্বারা আন্দোলিত অভিভ‚ত হয়েছেন, কিন্তু প্রেমকেই জীবনের ধ্রুবতারা করেননি। বিভিন্ন সামাজিক রাজনৈতিক বিষয়ে আলোড়িত হয়েছেন, ধার্মিক আধ্যাত্মিক ব্যাপারে লিপ্ত হয়েছেন; তার শিক্ষক নিবারণচন্দ্র ঘটকের দ্বারা উদ্বুদ্ধ হয়ে বিপ্লববাদে ঝুঁকে ছিলেন এবং তার বন্ধু মুজজাফর আহমদের দ্বারা উদ্বোধিত হয়ে সাম্যবাদে আগ্রহী হয়ে উঠেছিলেন- কিন্তু কোথাও নোঙর ফেলেননি।’


এভাবে নজরুল, রবীন্দ্রনাথ, জীবনান্দদাস প্রমুখ কবি-সাহিত্যিকের সাহিত্যকর্ম তিনি মূল্যায়ন করেছেন। একজন দক্ষ সাহিত্য সমালোচক হিসেবে তিনি সফলতার উজ্জ্বল নমুনা সাহিত্যাঙ্গনে রেখে গেছেন।
জীবনান্দদাসের (১৮৯৯-১৯৫৪) সাহিত্যকর্ম সম্পর্কে ‘জীবনান্দদাসে গল্প’ শীর্ষক এক প্রবন্ধে আব্দুল মান্নান সৈয়দ বলেন-
“বুদ্ধদেববসু জীবনানন্দের স্বভাব ও কবিতায় একটি সুদৃঢ়তা ও দীপবর্তীতা ছিলো। তার সাক্ষ্য দিয়েছেন বুদ্ধদেব বসু, অরুণ কুমার সরকার ও নরেশ গুহ। কিন্তু একই সঙ্গে সংলগ্নতা ও যুক্ততাও ছিলো। তা দেখিয়েছেন তার ঘনিষ্ঠ আত্মীয়রা লাবন্য দাস, সুচরিতা দাস ও অশোককানন্দ দাস এবং তার শেষ জীবনের ঘনিষ্ঠতম বন্ধু সুবোধ রায়। প্রকাশ্যে তিনি একটি দূরত্বের আবরণ রচনা করেছিলেন; কিন্তু মর্মত, জীবনানন্দ সন্ন্যাসি ছিলেন না- ছিলেন সর্বতোভাবেই গৃহী, যুক্ত, সম্ভোগী। জীবনানন্দের কবিতাতেও ঐ আনন্দ ও যন্ত্রণার সফেন অংশীদার, জ্বলেপুড়ে যাবে যার মর্ম পৃথিবী বিশ্বাস অবিশ্বাসের অবিরল করাতের মতো দোটানায়, সে কী সন্ন্যাসি? সে তো লিপ্ত, যুক্ত, আসক্ত।’


জীবনান্দদাসকে তিনি বলেছিলেন, ‘শুদ্ধতম কবি’ কার্যত নিজ জীবনেও তিনি ছিলেন ‘শুদ্ধতার সঠিক।’ দীর্ঘ শালপ্রাংশু অবয়ব। কাঁধের ওপর ঝাঁপিয়ে পড়া কেশগুচ্ছ, সব মিলিয়ে তিনি ছিলেন রীতিমতো সুদর্শন সুপুরুষ। তিনি আপাদমস্তক একজন কবি, সাহিত্যকর্মী।
তার প্রকাশিত গ্রন্থাবলী:
কবিতা:
জন্মান্ধ কবিতা গুচ্ছ (১৯৬৭)
জ্যোৎসা রৌদ্রের চিকিৎসা (১৯৬৯)
ও সংবেদন ও জলতরঙ্গ (১৯৭৪)
কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড (১৯৮২)
পরাবাস্তব কবিতা (১৯৮৪)
পার্ক স্ট্রিট এক রাত্রি (১৯৮৩)
মাছ গিরিজ (১৯৮৪)
সকল প্রশংসা তার (১৯৯৩)
আমার সনেট
উপন্যাস:
পরিপ্রেক্ষিতের দাস-দাসী
অ-তে অজর (১৯৮২)
কলকাতা (১৯৮০)
ক্ষুধা প্রেম আগুন (১৯৯৪)
পোড়া মাটির কাজ,
হে সংসার হে লতা
ছোট গল্প:
সত্যের মতো বদমাস
চলো যাই পরোক্ষে (১৯৭৩)
মৃত্যুর অধিয় লাল ক্ষুধা
নেকড়ে হায়েনা
তিনি পরী
প্রবন্ধ:
বিবেচনা পুনর্বিবেচনা
দশ দিগন্তের দ্রষ্টা
নির্বাচিত প্রবন্ধ
করতলে মহাদেশ
আমার বিশ্বাস
ছন্দ।
স্মৃতিকথা: ভেসেছিলাম ভাঙা ভেলায়
প্রণীত জীবন
গবেষণা গ্রন্থ: কালান্তরের যাত্রী
জীবনী:
নজরুল ইসলাম : কবি ও কবিতা
বেগম রোকেয়া
সৈয়দ ওয়ালীউল্লাহ
ফররুখ আহমদ
শাহাদাত হোসেন
জীবনানন্দদাস
প্রবোধ চন্দ্র সেন
আব্দুল গণি হাজারী
সৈয়দ মুতাজা আলী।
সম্পাদনা করেছেন বহু গ্রন্থ। জীবনানন্দ বিষয়ক গ্রন্থ লিখেছেন বেশ কয়েকটি।
সাহিত্যকর্মের স্মৃতি স্বরূপ পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ১৯৮১
আলাওল সাহিত্য পুরস্কার ১৯৯১
নজরুল পুরস্কার, পশ্চিম বঙ্গ ১৯৯৮
কবি তালিমা হোসেন পুরস্কার ২০০০
নজরুল পদক ২০০১
অলক্ত সাহিত্য পুরস্কার ২০০২
একুশে পদক প্রভৃতি।
ছোটবেলা থেকেই তিনি চিত্রকলায় আগ্রহী ছিলেন। ষাটের দশকে বেশ এঁকেছেন। আলোক সৈয়দ ছন্দনাম ব্যবহার করতেন তিনি। খেয়া সাময়িকীর ২৫তম বর্ষের প্রথম সংখ্যায় আগস্ট ২০০৮ দীর্ঘ চার যুগের ব্যবধানে তার আঁকা ছবি মুদ্রিত হলে চিত্রকর পরিচয়টি আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে।


আব্দুল মান্নান সৈয়দ তার প্রকাশ রীতির জন্য একটি বিশেষ গদ্য ভাষা আবিষ্কার করেছিলেন। তার বাক্য পদ সংস্থাপনার ক্রম ছিল অভিনব এবং সমাসবদ্ধের ব্যবহার ছিল অকাতরে। ফলে তার ভাষা ছিল কিছুটা জটিল ও দুর্বোধ্য। তবে সার্বিকভাবে এ ভাষা ছিল প্রকাশ ক্ষমতায় ঋদ্ধ। জীবনের শেষ প্রান্তে এসে সহজ ভাষায় লেখা শুরু করেছিলেন।


জীবনের শেষ পর্যায়ে এসে জীবনকে নতুন করে চেনার চেষ্টা করেন। জীবন দর্শন নিয়ে তাই শেষ জীবনে বলেন-
‘একটা বয়সে এসে বুঝতে পারছি, আমি চারিপাশে তাকাইনি। দ্বিতীয়বার হৃদরোগে পরে, দীর্ঘকাল শয্যাশায়ী থেকে আমি আমার আশপাশের মানুষেরে দেখলাম- আমার পাড়ার মানুষ, বাজারের লোকজন, খুব সাধারণ মানুষ। বুঝতে পারছি, যাদের নিয়ে আমার জীবন চলেছে, তাদের জন্য আমি কোনো কিছু করিনি’।

The post আব্দুল মান্নান সৈয়দ : আপাদমস্তক একজন কবি, সাহিত্যকর্মী appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/abdul-mannan-syed/feed/ 0
আল্লামা শেখ সা’দী (রঃ) : আধ্যাত্মিক জগতের মহাপুরুষ https://chintavabna.com/allama-sheikh-saadi/ https://chintavabna.com/allama-sheikh-saadi/#comments Sat, 06 Nov 2021 04:43:45 +0000 https://chintavabna.com/?p=730 গগনের উদারতা ও স্বর্গেও শান্তির বাণী নিয়ে সময় সময় যে যে সবল মহাপুরুষ মর্ত্যরে দ্বারে আতিথ্য গ্রহণ করেন এবং জগতের কিঞ্চিত যথার্থ কল্যাণ সাধন দ্বারা…

The post আল্লামা শেখ সা’দী (রঃ) : আধ্যাত্মিক জগতের মহাপুরুষ appeared first on চিন্তা ভাবনা.

]]>
গগনের উদারতা ও স্বর্গেও শান্তির বাণী নিয়ে সময় সময় যে যে সবল মহাপুরুষ মর্ত্যরে দ্বারে আতিথ্য গ্রহণ করেন এবং জগতের কিঞ্চিত যথার্থ কল্যাণ সাধন দ্বারা মানুষের স্মৃতিপটে অক্ষয় পদচিহ্ন রেখে যান, শেখ সা’দী (রঃ) তাঁদের মধ্যে অন্যতম।


বিশ্ববিখ্যাত তাঁর ভ্রমণ কাহিনী তিনি তাঁর গুলিস্তা ও বোস্তা সকল পাঠকের অতিপ্রিয়। গুলিস্তায় তিনি লিখেছেন:
“দও আফসায়ে আলম বগাশতাম ব’সে,
বসর বোরদাম আ’য়াসে বহর কা’সে,
তামাত্তায়া যে হরলোশা ইয়াফতাম,
যে হর খিরমানে খোশা ইয়াফতাম।”
অর্থাৎ
“ভ্রমিয়াহি পৃথিবীর বিভিন্ন প্রদেশ,
মিলিয়াছি সর্বদেশে সবাকার সনে,
প্রতি স্থানে জ্ঞানে রেণু করি আহরণ,
প্রতি মৌসুমে শস্য করেছি ছেদন। ”


স্যার আউসরী এর মতে ১১৭৫ খৃষ্টাব্দে পারস্যের ফারেস প্রদেশের সিরাজ নগরে আল্লামা শেখ সাদী (রঃ) জন্মগ্রহণ করেন। আয়ু ছিল ১২০ বছর। তবে তাঁর জন্ম ও মৃত্যু সাল নিয়ে নানা মত রয়েছে। কারো কারো মতে তাঁর জন্ম সাল ১১৯৩ এবং আয়ু ১০২ বছর। তবে মুজাফফর উদ্দীন আতাবেক সা’দ বিন জঙ্গির রাজত্বকালে যে তিনি জন্মগ্রহণ করেছিলেন তাতে কোনো দ্বিমত নাই।


বাল্যকালে তাঁর নাম ছিল শেখ মোসলেহ উদ্দীন। বিভিন্ন তথ্য থেকে জানা যায়, ফারেসের শাসনকর্তা আতাবেক সা’দ বিন জঙ্গির রাজত্বকালে তিনি যখন কবিতা লিখতেন তখন আপন নামের সঙ্গে ‘সাদ’ লিখতেন এবং এ নামেই তিনি সুখ্যাতি অর্জন করেন। সা’দীর পিতার নাম ছিল আব্দুল্লাহ সিরাজী (রহঃ)। তিনি সিরাজের তৎকালীন বাদশাহ শায়াখ সা’দ জঙ্গি রহঃ এর অধীনে চাকরি করতেন। তাঁর সাথে তাঁর সম্পর্ক ছিল বেশ ঘনিষ্ঠ। তিনি খুব ধার্মিক ছিলেন। ফলে শৈশবকাল থেকে সা’দী ধর্মীয় অনুশাসনের মধ্যে গড়ে ওঠেন। কোন অসৎ সঙ্গ তাঁকে স্পর্শ করতে পারেনি। শৈশবেই তাঁর মধ্যে পরিলক্ষিত হয় অসাধারণ প্রতিভা। শিক্ষালাভের জন্য তার ছিল অস্বাভাবিক আগ্রহ।


কিন্তু শৈশবেই সা’দীর পিতা ইন্তেকাল করেন। তিনি এতিম ও অসহায় হয়ে পড়েন। পিতার আর্থিক অবস্থাও তেমন ভালো ছিল না। পিতার মৃত্যুর পর তিনি সিরাজনগরে গজদিয়া মাদ্রাসায় ভর্তি হন। তিনি সিরাজনগর থেকে উচ্চশিক্ষা লাভের ইচ্ছায় বাগদাদে চলে যান। বাগদাদের নিযামিয়া মাদ্রাসা ছিল তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। শেখ সা’দী বাগদাদে এসে অনাহারে-অর্ধাহারে এবং আশ্রয়ের অভাবে দিনের পর দিন পথে পথে ঘুরে বেড়িয়েছেন। পরে এক সহৃদয় ব্যক্তির সহযোগিতায় স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি হয়ে শিক্ষা লাভ শুরু করেন। তাঁর প্রতিভা, তীক্ষ্ণবুদ্ধি এবং শিক্ষা লাভে তার অসাধারণ পরিশ্রমের প্রেক্ষিতে খুব অল্প সময়ের মধ্যেই তাঁর প্রতি শিক্ষকদের সুদৃষ্টি আকৃষ্ট হয়। এরপর তিনি বাগদাদে নিযামিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে শিক্ষা লাভ শুরু করেন। তাঁর প্রতিভা, তীক্ষ্ণ বুদ্ধি এবং শিক্ষা লাভে অসাধারণ পরিশ্রমের প্রেক্ষিতে খুব অল্প সময়ের মধ্যেই তাঁর প্রতি শিক্ষকদের সুদৃষ্টি আকৃষ্ট হয়। এরপর তিনি বাগদাদ নিযামিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখানে তিনি বিখ্যাত আলেম আল্লামা আবুল ফাতাহ ইবনে জওজী (রঃ) এর নিকট তফসির, হাদিস ও ফিকাহ শাস্ত্রে শিক্ষা লাভ করেন। অতি অল্পদিনের মধ্যে তিনি মাদ্রাসার সেরা ছাত্রে পরিগণিত হন এবং মাসিক বৃত্তি লাভ করেন।


মাত্র ৩০ বছর বয়সে শেখ সা’দী তফসির, হাদিস, ফিকাহ, সাহিত্য, দর্শন, খোদাতত্ত্ব ও ইসলামের বিবিধ বিষয়ে অসামান্য পাণ্ডিত্য অর্জন করেন। তিনি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা-লাভে সন্তুষ্ট ছিলেন না, বরং আধ্যাত্মিক জ্ঞান অর্জনের প্রতিও তাঁর অনেক বেশী আগ্রহ ছিল। এখানে উল্লেখ্য যে, শেখ সা’দীর জন্মের ১০ বছর পূর্বে ১১৬৫ খ্রষ্টাব্দে, হিজরি ৫৬১ পৃথিবীর বিখ্যাত জ্ঞানতাপস শেখ আব্দুল কাদের জিলানী (রঃ) ইন্তেকাল করেন। তাঁর অলৌকিক জ্ঞান প্রভাবের কথা সমগ্র বিশ্ব জানে। শেখ সা’দী (রঃ) প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের পর অবসর সময়ে এই সকল জ্ঞানী পুরুষের আশ্রমে গিয়ে অতীন্দ্রয় জগতের তথ্য সংগ্রহ করতেন। এই উদ্দেশ্যে তিনি তৎকালীন জ্ঞান তাপস শেখ শাহাবুদ্দিন (রঃ) এর শিষ্যত্ব গ্রহণ করেন। এই জ্ঞান তাপসের সঙ্গ লাভ করে অতিদ্রæত তিনি ধর্মগত প্রাণ তত্ত¡জ্ঞান ও পুণ্যের আলোকে উদ্ভাসিত হয়ে ওঠেন।


সুদীর্ঘ ৩০ বছর প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের পর তিনি শুরু করেন ভ্রমণ জীবন। তখনকার সময় দেশ ভ্রমণ অতি কঠিন ছল। ছিল না এখনকার মতো উড়োজাহাজ, ট্রেন, বাস প্রভৃতি। পদব্রজে অধিকাংশ সময় ভ্রমণ করতে হতো। কোথাও কোথাও উট, ঘোড়ার সাহায্য ছাড়া অন্য কোনো বাহন ছিল না বললে চলে।


স্যার আউসরী’র মতে দ্রাব্য জগতে সুবিখ্যাত ইবনে বতুতার পরে পরিব্রাজক হিসেবে যার নাম সবার শীর্ষে তিনি হবে শেখ সা’দী (রঃ)। তিনি সমগ্র পারস্য, এশিয়া মাইনর, আরবভূমি, সিরিয়া, মিশর, জেরুজালেম, আর্মেনিয়া, আবিসিনিয়া, তুর্কিস্থান, ফিলিপাইন, ইরাক, কাশগড়, হাবস, ইয়ামন, শ্যাম, আফ্রিকার বিভিন্ন দেশ, হিন্দুস্থানের সোমনাথ ও দিল্লিসহ বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। এই সুদীর্ঘ সফরের ফলে তিনি বিশ্বের ১৮টি ভাষার পাণ্ডিত্য অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তিনি পদব্রজে ১৪ বার হজ সম্পাদন করেছেন। তার এই সুন্দর অথচ কঠিন ভ্রমণ কাহিনী গুলিস্তা ও বোস্তা গ্রন্থে লিপিবদ্ধ করে গিয়েছেন।


তিনি ভ্রমণ সম্পর্কেও তার নানা দিক নিয়ে গুলিস্তায় লিখেছেন। তবে গ্রন্থের শুরুতে বলেন:
“বালাগাল্ উলা বি কামালিহী,
কাশাপাদ দুজা বি জামালিহী।
হাছুনাত জামিউ খেছোয়ালিহী,
ছল্লু আলাইহি ওয়া আলিহী।”
অর্থ: হযরত শেখ সা’দী (রঃ) বলেন, তাঁর অনুপম চরিত্রের পরিপূর্ণতায় সম্মানের উঁচু আসনে তিনি উপনীত হয়েছেন এবং তাঁর সৌন্দর্যের আলো বিকশিত হয়ে পড়েছে।


তাই তাঁর সমস্ত বৈশিষ্ট্যই প্রশংসনীয়। অতএব, সকলে তাঁর ওপর দরুদ পাঠ করুন এবং তার পরিবার-পরিজনের জন্য আল্লাহর নিকট রহমত কামনা করুন।


বিভিন্ন দেশ ভ্রমণের মধ্য দিয়ে শেখ সা’দী (রঃ) অর্জন করেছিলেন বিবিধ জ্ঞান। তাঁর চোখের সামনে ঘটেছিল নানা ঘটন, তিনি অবলোকন করেছিলেন জাতির উত্থান-পতনের ইতিহাস। সা’দী (রঃ) নিজ চোখে দেখেছিলেন দুর্ভিক্ষের হাহাজার। মিশর ও পারস্যের দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষের প্রাণ হানিতে তাঁর হৃদয় বিদীর্ণ হয়েছিল। ১২৫৮ সালে হালাকু খান এক বিরাট তাতার বাহিনী নিয়ে বাগদাদ আক্রমণ করেছিল। তাদের আক্রমণে ইসলামের শেষ খলিফা মোতাসেম বিল্লাহ নির্মমভাবে নিহত হন। বাগদাদ তাদের আক্রমণে এক মহাশ্মশানে পরিণত হয়। ইবনে খালদুন লিখেছেন, বিশ লক্ষ অধিবাসীর মধ্যে ষোল লক্ষ লোক এ আক্রমণে নিহত হয়েছিল। শেখ সা’দী (রঃ) গুলিস্তার প্রথম অধ্যায়ে এ সকল জালেমদের বিরুদ্ধে তাঁর লেখনী পরিচালনা করেন। তাঁর পুরো কাব্য গ্রন্থেও ভেতরই জালেম বাদশাহ্ও উপর তাঁর শ্লেষ বাক্য ও অবজ্ঞার চিহ্ন বিচ্ছুরিত দেখতে পাওয়া যায়।
“নিমে নানে র্গ খোরদ র্মদ খোদা,
বজলে বরদেশাঁ কুনাদ্ নিমে দিগার।
মুলকে একলিমে বগিরাদ বাদশাহ’
হামচুঁনা দর বন্দে এক নিমে দিগার। ”
অর্থ হচ্ছে:
যদি কোনো দরবেশ অর্ধেক রুটি খায়, তবে বাকী
অর্ধেক আবার অন্যকে দান করে। আর যদি কোনো
বাদশাহ একটি রাজ্য দখল করে, তদুপরি সে ঐ রকম
আর একটা রাজ্য দখলের চিন্তায় মত্ত থাকে।


শেখ সা’দী (রঃ) জীবনকে মূলত চারটি ভাগে ভাগ করা যায়। প্রথম ৩০ বছর শিক্ষা লাভ, দ্বিতীয় ৩০ বছর দেশ ভ্রমণ, তৃতীয় ৩০ বছর গ্রন্থ রচনা এবং চতুর্থ ৩০ বছর আধ্যাত্মিক চিন্তা ও সাধনা।


শেখ শা’দী (রঃ) প্রথম যখন কবিতা রচনায় মনোযোগ দেন, তখন তাঁর বয়স ছিল মাত্র একুশ বছর। তিনি পরবর্তী জীবনে বহু কাব্যগ্রন্থ রচনা করেন। তাঁর এ সকল কাব্যে রয়েছে মানুষের নৈতিক ও চরিত্র গঠনে অমূল্য বাণী। শেখ সাদীর অলঙ্কারময় ভাষা ও প্রকাশে যাদু পাঠকদের মনকে বিস্ময় বিমুগ্ধ করে রাখত।


শেখ শা’দীর কাব্যের সুর, ভাষা, লহড়ি আজও মানুষকে মুগ্ধ করে। গুলিস্তা ও বোস্তায় যেমন তিনি লেখেন: নানা উপদেশমূলক লেখা। যেমন:
‘গর গুজান্দাত রছদ তাহাম্মুল কুন,
কে যআফু আজ গুনাহ পাক শবি,
আয় বেরাদরে চু আকেবাত খাকাস্ত
খাক শো পেশে আজাঁকে খাক শবি।’
অর্থ হচ্ছে:
যদি কেউ তোমাকে কষ্ট দেয়, তবে তুমি তা
নিজ গুণে সহ্য করবে। কেননা, তাকে ক্ষমা
করে দিলে, তোমার গুনাহ হতে পাক হবে।
হে ভাই, যখন শেষ পরিণাম মাটি, তাহলে
মাটির খাদ্য হওয়ার পূর্বে মাটি হয়ে যাও।


আজও তাঁর লেখা কাব্যগ্রন্থ কারিমা, গুলিস্তা ও বোস্তা বিশ্বের বিভিন্ন কওমি মাদ্রাসায় পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা পবিত্র কোরআন শিক্ষার পরই তাঁর রচিত কাব্য কারিমা, গুলিস্তা ও বোস্তা শিক্ষা লাভ করে থাকে। তাঁর সকল রচনা অতি সরল ও প্রাঞ্জল ভাষায় লিখিত। আলেম সমাজ বিভিন্ন বক্তব্যে ও ওয়াজমাহফিলে শেখ সা’দীর কবিতা আবৃত্তি করে থাকেন। তাঁর কবিতা ছাড়া ওয়াজ মাহফিল কোনোভাবেই জমে না। শিশুরা অতি সুললিত কণ্ঠে শেখ সা’দীর কারিমা কাব্যগ্রন্থ থেকে পাঠ করতে থাকে-
‘কারিমা ব-বখশায়ে বর হালে মা
কে হান্তম আসীরে কামান্দে হাওয়া।
না দারেম গায়ের অযতু ফরিয়াদ রাস্
তু-য়ী আসীয়াঁরা খাতা বখশ ও বাস।
নেগাদার মা’রা যে রাহে খাতা
খাতা দার গোযার ও সওয়াযম নমা।’
অর্থ হচ্ছে:
হে দয়াময় প্রভু! আমার প্রতি রহম কর। আমি কামনা
ও বাসনার শিবিরে বন্দী। তুমি ব্যতীত আর কেউ
নেই, যার নিকট আমি প্রার্থনা করব। তুমি ব্যতীত
আর কেউ ক্ষমাকারী নেই। তুমি আমাকে পাপ থেকে
রক্ষা কর। আমার কৃত পাপ ক্ষমা করে পুণ্যের পথ প্রদর্শন কর।


শেখ সা’দী গুলিস্তা ও বোস্তা বিশ্ব কাব্য ও সাহিত্যে এক অমূল্য সম্পদ। গুলিস্তা ও বোস্ত ব্যতীত বিশ্বে এমন গ্রন্থ খুব কমই আছে যা বহু যুগ ধরে বিপুলভাবে পঠিত হয়ে আসছে।


১৬৫১ সালে জেল্টায়াস নামক এক ব্যক্তি ল্যাটিন ভাষায় আমষ্টারডাম নগরে ‘ ‘রোসারিয়াম পলিটিকান’ নাম দিয়ে গুলিস্তার অনুবাদ প্রকাশ করেন। ১৭৪৭ সালে এটি প্রথম ফরাসি ভাষায় অনূদিত হয়। বর্তমান ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে শেখ সা’দীর গুলিস্তাসহ অন্য গ্রন্থ ইংরেজি, ফরাসি জার্মান, আরবি, ডাচ, উর্দু, তুর্কি, বাংলা প্রভৃতি ভাষায় অনুবাদ হচ্ছে।


শেখ সা’দী (রঃ) উল্লেখিত গ্রন্থসমূহছাড়া নসিহত অল মলুক, রিসাল্লায়ে আশকিয়ানো, কিতাবে মিরাসী, মোজালেসে খামসা, তরজিয়াত, রিসালায়ে সাহেবে দিউয়ান, কাসায়েদল আরবী, আৎ তবিয়াত প্রভৃতি উল্লেখযোগ্য।
মহান সাধক, জ্ঞানী, প্রকৃত ইমানদার ব্যক্তি শেখ শা’দী সব সময় আল্লাহ পাকের ভয়ে অস্থির থাকতেন। আল্লাহ পাকের প্রতি তাঁর বিশ্বাস ও আমল ছিল অচিন্তনীয়। আল্লাহ পাকের দেওয়া সামান্য সম্পদে তিনি থাকতেন অধিকতর সন্তষ্ট। লোভ-লালসা, সম্পদ, আরাম-আয়েশ কোনো কিছুই তাঁকে কখনো স্পর্শ করতে পারে নাই। দুনিয়ার সুখ-শান্তিকে তিনি প্রকৃত শান্তি মনে করতে না। তাই তাঁর বক্তব্যে ফুটে উঠেছে। তিনি বলেন:
‘খোদারা নাদানাস্ত ও ত্বয়াত্ না করদ,
কে বরবখতে রুজী কানায়াত না কারদ।
কানায়াত তাওয়াঙ্গার কুনাদ্ মরদেরা
খবর কুন্ হারিছে জাহাঁ গে’রদেরা।’
অর্থ হচ্ছে:-
শেখ সা’দী (রঃ) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর দেওয়া রিযিকের ওপর সন্তুষ্টি প্রকাশ করে না, সে আল্লাহকে চেনে না এবং তাঁর ইবাদত বন্দেগিও করে না। অল্পতে সন্তুষ্ট প্রকাশ করলে আল্লাহ তাঁকে আমীর করে দেন। তুমি তালাশ করে জেনে নাও, যারা লোভে পড়ে দুনিয়া ঘুরে বেড়ায়, তারা কখনোও শান্তি লাভ করতে পারে না।’

তিনি আরও বলেন,
‘হে অশান্ত মানুষ। স্থির হও। গড়ান পাথরের ওপর কখনও ঘাস হয় না।
যদি তুমি জ্ঞানী ও চালাক হও, তবে শরীর পূজারী হয়ো না; যতই তাকে আদর-যতœ করবে ততই ধ্বংস হবে।
জ্ঞানীরা নিপুণ হয়, শরীর পূজারী অজ্ঞান হয়। খাওয়া ও নিদ্রা পশুর কাজ। ঐভাবে জীবনযাপন করা বোকার লক্ষণ। আল্লাহ্র মারেফতের সম্বল অর্জন কর। যাদের নিকট আল্লাহর সত্য প্রশংসা প্রকাশ পেয়েছে, তারা অসত্য পছন্দ করে না। যে ব্যক্তি আলো এবং অন্ধকারের মধ্যে পার্থক্য করতে জানে না, তার নিকট ভ‚ত এবং হুরের চেহারা একরকমই মনে হয়।’


শেখ শা’দী (রঃ) পারিবারিক জীবন সম্পর্কে তেমন বিস্তারিত জানার সুযোগ আমার কম হয়েছে। জ্ঞান তাপস এই দুনিয়া বিমুখ আধ্যাত্মিক ব্যক্তি শেখ সা’দী জীবনে দুইবার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি তাকে তালাক দিয়ে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন। দ্বিতীয় স্ত্রীর ঘরে তাঁর এক পুত্র ও এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে। পুত্রটি কৈশোর বয়সে হঠাৎ মারা যায়। কন্যাটি তাঁর বৃদ্ধ বয়স পর্যন্ত বেঁচে ছিলেন।


সুসাহিত্য সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার। এ বাক্যমুখের বুলি হিসেবে ব্যবহার করলেও সাহিত্য থেকে সমাজ উপকৃত হোক; চরিত্র সংশোধন করুক, নীতিজ্ঞান শিক্ষা লাভ করুক এটা কেউ আমলে নিচ্ছে না। অযথা নারী-পুরুষের অশ্লীল প্রেমলীলা আর মনের পরিতৃপ্তি মেটানোর মতো বিষয়গুলোই সাহিত্যের মূল ধারায় রূপান্তরিত হতে চলেছে।
আজ সমাজের তরুণ-তরুণীরা খুঁজে পায় না সৎ চরিত্র গঠনমূলক নীতিজ্ঞানপূর্ণ কোনো সাহিত্য। সেই যুগশ্রেষ্ঠ মনীষীদের জীবন কাহিনী, তাদের নীতিবাক্য এসবের অভাবে তাদের মন-মানসিকতার বিকৃতি ঘটেছে। হারিয়ে যাচ্ছে নিজেদের পুতপবিত্র চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ।


তাই আজ প্রয়োজন ইতিহাস ঐতিহ্য পরিপূর্ণ সেই সুসাহিত্যিক শেখ সা’দী (রঃ), মওলানা রূমী (রঃ), কবি হাফিজ, আল্লামা ইকবালের ন্যায় কবি সাহিত্যিকদের লেখা, তবে তা যুবসমাজের মন মানসিকতার ওপর কিছু না কিছু রেখাপাত করবে। তারা নিজেদের জীবনধারাকে মূল্যবোধের স্বর্ণোজ্জ্বল গতিধারায় সজ্জিত করতে পারবে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে যুব ও তরুণ সাহিত্য সমাজ আজ সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। তারা বঞ্চিত হচ্ছে সাহিত্য থেকে মুক্তা খুঁজে বের করতে।


আজ আমাদের মাঝে শেখ সা’দী (রঃ) বেঁচে নেই। কিন্তু তার সাহিত্য, আদর্শ, চরিত্র, উপদেশাবলী এখনও জীবন্ত। তা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে জীবনকে আনন্দময়, যোগ্যময় করে গড়ে তুলতে পারি।
শেখ সা’দী (রঃ) জীবনের শেষ বয়সে মাতৃভ‚মি নগরের এক নির্জন আশ্রমে জীবনযাপন করতেন। সেই স্থানে অধিকাংশ সময় তিনি গভীর ধ্যানমগ্ন থাকতেন। মাঝে মাঝে দর্শনপ্রার্থীদের উদ্দেশ্যে সাক্ষাতের জন্য আশ্রমে বাইরে আসতেন। প্রতিদিন দূর-দূরান্ত থেকে ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, এমন কী রাজ প্রসাদের বহু ব্যক্তি সাক্ষাতের জন্য সমবেত হতেন।


শেখ সা’দীর বাল্যকাল থেকে ধর্মের প্রতি অগাঢ় বিশ্বাস ও আস্থা ছিল। ধর্মকে তিনি জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করেন। সব সময় চার পাঁচ ঘণ্টা পবিত্র কোরআন তেলোয়াত করতেন। তিনি কখনো বেনামাজি চাকর বা সহযোগী নিয়োগ দেন নাই। জীবনের সব সময় ইসলামের মৌলিক আমলসমূহ নিজ জীবনে বাস্তবায়ন করে গিয়েছেন।
জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন একবার তেহরান সফরে গিয়ে বলেছিলেন, জাতিসংঘের সদরদপ্তরের প্রবেশপথে রয়েছে জমকালো দৃষ্টিনন্দন একটি কার্পেট। আমার মনে হয় জাতিসংঘের যত কার্পেট আছে, তার মধ্যে এটিই হচ্ছে সবচেয়ে বড়। এটি জাতিসংঘের দেওয়ালকে সুশোভিত করে রেখেছে। কার্পেটটি ইরানের জনগণের দেওয়া প্রীতি ভালোবাসার উপহার। ঐ কার্পেটের পাশেই উৎকীর্ণ রয়েছে ফরাসি সাহিত্যের মহান কবি শেখ সা’দীর চমৎকার নান্দনিক একটি কবিতা বর্ণোজ্জল পংক্তিসমূহ

All human beings are members of one frame,
Since all, at first from the same essence come.
When time afflicts a limb with pain
The other limbs at rest cannot remain.
If thou feel not for other’s misery
A human being is no name for thee.

The post আল্লামা শেখ সা’দী (রঃ) : আধ্যাত্মিক জগতের মহাপুরুষ appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/allama-sheikh-saadi/feed/ 1
The Legend of Chinese literature https://chintavabna.com/the-legend-of-chinese-literature/ https://chintavabna.com/the-legend-of-chinese-literature/#respond Sat, 06 Nov 2021 03:09:24 +0000 https://chintavabna.com/?p=717 There are myriad of discussions about Chinese’ economy worldwide, on the other hand, scarcely we know or we are almost in dark about Chinese’ literary…

The post The Legend of Chinese literature appeared first on চিন্তা ভাবনা.

]]>
There are myriad of discussions about Chinese’ economy worldwide, on the other hand, scarcely we know or we are almost in dark about Chinese’ literary culture. Technology has made China’s progress, industry and trade an inevitable partner in the world court; as we are fascinated by Chinese investment and use of technology in industry, trade and infrastructure but its interest in the expansion of culture is not so noticeable, especially in Bengali language. Chinese literature and culture has not yet made such an impact. China is the largest country and its culture is vast too, having a diverse literature. There were about five dynasties in China; such as Chin, Han, Tang, Sung and Ming – these are pure indigenous dynasties. However, before the Ming dynasty, at first the Mughal and later the Manchu dynasties were in dominance who were of foreign origin, the Chinese were a conquered nation during the periods of these two dynasties.


So, five indigenous and two foreign dynasties are always commemorated in China. Besides, there are some tribes too, however, it was not possible for a single dynasty ruler to have a solitary dominion over the whole of China, and as such many times China broke up. There have been several civil wars within the China including revolts and riots; and the enjoyment of an unbroken Chinese empire has not appeared on the dooms of many. However, the Chin, Han, and Tang – some of the emperors of these three dynasties were indeed Sino-emperor, and they also had royal poets and writers who highlighted the then current socio-economic circumstances in literature.


The development of Chinese civilization “Mural” took place during the twelfth century Sung regime while the “Augustan” of the twelfth century is known as the Golden Age. The Han dynasty, on the other hand, prospered in all aspects of China, therefore, the Chinese were often proud to call themselves Henasthan. During the Tang and Sung periods there were dramatic changes in various fields, the era of Matsyang was resolute, and the glorious era of Shi Huati and Han Uthi was returned while the whole of China became known as an Undivided Empire.


The subject matter of Chinese literature is different for tradition and change, the passion for tradition is the heart of Chinese people. Tradition, nationalism and socialism – these three aspects have been described in literature in different ways, it should be noted here that the Chinese believe that China is the center of world civilization, and it is China where the light of civilization spread to the world from.


But in the tradition of foreign policy, China has come to know the West and various movements, such as the Taiping Revolution, the Boksha Rebellion from the Ahifen War, etc. The history that has spread in China has been accelerated by Western civilization. The overall modifications of China in the last half of the nineteenth century is conceivable; among the overall changes the Taiping Rebellion Reform Movement, the anti-Christian missionary movement, are quite significant.


Various revolts have taken place in China from time immemorial, sometimes with foreign link and sometimes regional. The reasons were mainly corruption in the bureaucracy, tax collection pressure, excessive rents, population growth, injustice to the minority community and social unrest. After the Ahifen war, China’s economic structure collapsed and anarchy was spread.
The Chinese had to fight against the army in the forties and fifties of the nineteenth century; the new dynasty that led to anarchy and instability was Tiener Wang, in different cases, men and women were equalized; legislation was enacted for tying the legs of girls, prostitution, and barring the polygamy among men and confiscating private properties.


Basically the revolutions were the Taiping Revolt and the Peasant Revolt where the rebels were attracted to Christianity because it was closely associated with the Christian missionary movement. The burning of churches, the destruction of homes, the killing of local and foreign Christians were regular phenomena.


From the political turmoil they developed a nationalist leadership by infuriating a hostile attitude against foreign influence; educated Chinese were aroused by foreign enmity mixed with hatred; fear, disgust and animosity created a nationalist consciousness among the Chinese and paved the way for a national movement. The sovereignty of the People’s Republic of China was greatly undermined by foreign influences, everywhere the glory of foreign imperialism was inviolable, as such the sense of nationalism mostly aroused amongst the Chinese, because independence – the essence of nationalism – was rooted in ethnic unity.


The Chinese Revolution of 1911 led to the abolition of the monarchy and the fall of the Chinese dynasty; elected representative organizations were formed at the city, district, province and national levels, in all that revolutions the revolutionaries were dedicated only to the struggle against the Manchu dynasty. As a result, the struggle was extinguished immediately after the establishment of the republic; therefore, the sole doctrine of the revolutionaries and its necessities no longer existed, In other words, their revolutions yielded no result; but in the chaotic and turbulent environment the revolutionaries got a chance to boost up themselves, and then began the turning point in China’s national life for the May-Fourth movement.


The effects of the Russian Revolution of 1917 were directly felt, the developed form of national industry came to existence, the national bourgeoisie and the working class emerged, and what was actually called the beginning of the labor movement started. The labor movement was led by the Chinese bourgeoisie who gained popular support. At that time, the Chinese student community played an active role in cultural pride, they became closely acquainted with Western literature and were constantly associated with the works of Tolstoy, Bernadette, and Ibsen. It should be noted here that in the May-Fourth movement, students took part in the anti-imperialist movement which was joined by small and large industrialists and the working class. In a real sense, the May-Fourth movement can be called the epoch of China; and with that treaty China entered the modern era, and the backbone of that modern era was Marxism-Leninism. The slogan of eviction of individual ownership was uttered touching the minds of the people, the last level of capitalism was observed and the Communist Party of China was formed in Shanghai. In such a peak time, inspiring for literary movement, the famous Chinese writer, Kuomo-ko, commented that the propagation of the socialist revolution should be the great objective of literary pursuit.
The Chinese were vocal in the anti-Japanese movement at the time, not Marxism-Leninism, but rather the Chinese were then immersed in the mantra of nationalism. The Long March was particularly noteworthy in this regard, which was being commemorated with a grand mission of nationalist and communist ideology. Not only in Chinese history but also in their literature, the Long March has become everlasting. The path of communist revolution was spread through various movements; in a real sense, China’s transformation was as spectacular as it was evolutionary, most of the communes were demolished, family farms were restored and open markets were established.


The lion’s share of China is mountainous; and the rocky tops are inhabited by people on the banks of rivers and valleys; that is why the civilization of China is called the civilization of rivers and valleys. Large numbers of boats sailed along the Yangtze River, The tribes lived in the valley areas, especially in the Liangshan Mountains, while the Ye and Nakshi tribes settled in the remote mountains of southwest China’s Sichuan Province.


The above mentioned dynasties, imperialism, socialism, feudalism, rivers, canals, mountains, valleys, wars for social change, protests, socialist manipulations, the reform of the People’s Republic of China, the cries of the deprived Chinese, the abolition of slavery, and the effects of social customs etc. – all these have enriched Chinese literature. The Chinese liked the decoration of the mountains, the bamboo rows or the bushes; the hobby of fishing and hunting is a big feature of Chinese life. Autumn lotus and lily, the pink color of the sunset, the reflection of the mountain peaks in the marsh, the owl’s call at night, the row of boats on the river, etc. have flourished the Chinese literature.


Chinese love, literature are written in sweet rhythms; there was a commotion in Chinese society about marriage, because there was no free-mingling in love, no man of any dynasty could marry a daughter of any odd dynasty. Many tragic events, including grief, suicide, and escape, would occur if an odd-love or dissimilar marriage was consummated i.e. the tragedy of distraction would happen. China is flooded with multiple genres of literature; perhaps the Nobel laureate and worldly renowned poet Rabindranath Tagore has expressed his travel memories in his poems in such way as in the following:

Once I have been in China
Amongst those who are unknown (to me)
They put a mark on my forehead saying “oh! you are quite known to us”
They accepted me keeping aside my alien-ness
Instead I turned to be someone always in the heart (of them)
In an unexpected identity
Opening the floodgate of joy
Though I was not a fan of China, neither I fashioned myself with Sino-clothing
I did not understand it before (that)
Rebirth happens where friends are found

Rabindranath Tagore


The evaluation of Chinese literature is still questionable, since it has not been translated into foreign languages that much, undoubtedly, the subject matter of Chinese literature as literature is rich in socio-economic values. There are tons of hype and publicity around the world about fresh writers, and conversely, there is a great lack of that about Lipu-Tunfu in Chinese literature.

The post The Legend of Chinese literature appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/the-legend-of-chinese-literature/feed/ 0
জাতিসত্তার কবি : মুহম্মদ নূরুল হুদা https://chintavabna.com/kobi-nurul-huda/ https://chintavabna.com/kobi-nurul-huda/#respond Sun, 31 Oct 2021 06:44:11 +0000 https://chintavabna.com/?p=699 “মাটি, মানুষ আর ভাষাপাখি, নদী, নৌকা আর ধানকাউনের ভালোবাসাএই নিয়ে এক দেশছায়া মায়া আর মমতায় মাখা এক দেশবাংলাদেশ। গঙ্গারিড্ডি থেকে বাংলাদেশপদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কর্ণফুলী…

The post জাতিসত্তার কবি : মুহম্মদ নূরুল হুদা appeared first on চিন্তা ভাবনা.

]]>
“মাটি, মানুষ আর ভাষা
পাখি, নদী, নৌকা আর ধানকাউনের ভালোবাসা
এই নিয়ে এক দেশ
ছায়া মায়া আর মমতায় মাখা এক দেশ
বাংলাদেশ। গঙ্গারিড্ডি থেকে বাংলাদেশ
পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কর্ণফুলী আর হাজার স্রোতের পলিমোহনা বাংলাদেশ লালমাটি, এঁটেল মাটি, দোঁয়াশমাটি আর গিরিমাটির শস্য-শ্যামলা বাংলাদেশ।
পুন্ড্রনগর থেকে দরিয়ানগর -রক্তাপ্লুত বিবর্তিত, প্রমুক্ত বাংলাদেশ
স্বর্গাদিগি গরিয়সী এই দেশ
স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র বাংলাদেশ।”

কবি মুহম্মদ নূরুল হুদার লেখা ২০০৮ সালের ১৪ ডিসেম্বর ‘বিজয়ী বাঙালি’ কবিতার প্রথম কয়েকটি লাইন উপরে উল্লেখিত হলো। আমাদের সময়ের বহুমাত্রিক আলোক মানুষ কবি মুহম্মদ নূরুল হুদা। সমকালীন বাংলা কবিতার অন্যতম শীর্ষ কণ্ঠস্বর এই কবির কাব্য প্রয়াসের কেন্দ্রে রয়েছে ব্যক্তিমানুষ, জাতিমানুষ ও বিশ্ব মানুষের সমীকৃত প্রতীতি। জাতিসত্তার কবিরূপে বহুলনন্দিত তিনি দৈশিক ও বৈশ্বিক মানব অস্তিত্বের নান্দনিক ভাষ্যকর।

কবি মুহম্মদ নূরুল হুদা জন্ম কক্সবাজার জেলায় পোকখালী গ্রামে ৩০ সেপ্টেম্বর ১৯৪৯ সালেজন্ম গ্রহন করেন। পিতা মোহাম্মদ সেকান্দর মাতা আঞ্জুমান আরা বেগম। ১৯৬৫ সালে ঈদগাঁও হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন। ১৯৬৭ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি উত্তির্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্সসহ ১৯৭২ সালে এম এ পাশ করেন। বর্তমানে ১২ জুলাই ২০২১ সাল থেকে বাংলা একাডেমীর মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। সফল মানুষ সফল । সফল তার দীর্ঘ কর্মময় জীবন। কবিতার জগতে তিনি একজন প্রাণ পুরুষ এবং সকলের খুবই প্রিয় ব্যক্তিত্ব।

তিনি একজন মুক্তিযোদ্ধা কবি। কবিতায় তার জীবন। তবে কথা সাহিত্য মননশীল প্রবন্ধ, অনুবাদসহ সাহিত্যের সব শাখায় তার বিচরণ। দীর্ঘ জীবন শুধু লিখে যাচ্ছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা শতাধিক। কবি নূরুল হুদার প্রিয় ক্ষেত্র কবিতা, নন্দনতত্ত¡ ও লোকবিদ্যা। কবি নূরুল হুদার সঙ্গে আমার পরিচয় খুব বেশি দিনের নয়। তবে ইতিমধ্যে অনেক বছর গড়িয়েছে। আমার ছোট একটি সৃজনশীল প্রকাশনী রয়েছে। নাম ‘লেখালেখি’ ২০০৮ সাল থেকে ‘লেখালেখি’র যাত্রা শুরু। ছাত্রজীবন থেকে আমার লেখার কিছু অভ্যাস ছিল। কর্মজীবনের ব্যস্ততায় লেখা অনেক দিন চলেনি। তবে ব্যবসা-বাণিজ্য করতে গিয়ে আবার লেখার অভ্যাস ঘুরে দাঁড়ায়। ‘সাপ্তাহিক প্যানোরমা’ ও ‘দৈনিক আজকের আওয়াজ’ নামেআমার দুইটি পত্রিকা অনেক দিন থেকে সম্পাদনা করছি। মাঝে মাঝে ব্যবসা-বাণিজ্যের সমস্যা নিয়ে লিখি। কিছু লেখা পত্রিকায় ছাপাও হচ্ছে। গ্রন্থ আকারে আমার বইও প্রকাশিত হয়েছে। সম্পাদনা ও লেখাসহ প্রায় চল্লিশের অধিক আমার বই প্রকাশিত। বাংলা একাডেমিসহ বহু নামি-দামি প্রকাশনী আমার বই প্রকাশ করেছে।

কখন কীভাবে হুদা ভাইর সঙ্গে আমার পরিচয়, ঘনিষ্ঠতা ভুলে গিয়েছি। তবে আমার প্রকাশনীর শুরুতে তার একটি গ্রন্থ প্রকাশ করে বেশ ভালো জেনেছি কবি সম্পর্কে। ২০০৯ সালে অমর একুশে বই মেলায় নূরুল হুদা ভাইয়ের বিশাল একটি বই প্রকাশ করলাম। নাম ‘ষাট বছরের কবিতা’।

‘ষাট বছরের কবিতা’ গ্রন্থের ভ‚মিকায় কবি নিজের ভাষায় বলেন-
‘২০০৯ সাল পর্যন্ত গ্রন্থাকারে প্রকাশিত আমার প্রায় সব কবিতা নিয়ে প্রকাশিত হলো ‘ষাট বছরের কবিতা।’ এটি আমার জীবনের এক আনন্দঘন মুহূর্ত। শিশু-কিশোর কাব্য ও আরো কিছু অগ্রন্থিত কবিতা এই সংকলনের বাইরে থেকে গেলো। সেগুলো নিয়ে আলাদা সংকলন প্রকাশের পরিকল্পনা আছে।’

তিনি আরও বলেন:
‘এ কথা সত্য যে, এ পর্যন্ত যাপিত জীবনের প্রতিটি মুহূর্তে আমি খাতা কলমে কবিতা লিখিনি, লেখা সম্ভবও নয়। অন্তত কবিতা যে অর্থে টেক্সট, সে অর্থে আমার প্রতিটি মুহূর্তের চেতনাকে আমি শব্দে, চিত্রে, উৎপ্রেক্ষায়, রূপকল্পে বা অন্যবিধ সৃষ্টিশীল অভিব্যক্তিতে উপস্থাপন করতে পারিনি। তবে সৃষ্টিশীলতা আমার কাছে এক অবিচ্ছিন্ন সার্বক্ষণিকতা। এই সার্বক্ষণিক পরিব্যাপ্ত স্রষ্টার অচেতন ও অবচেতন স্তরে। এই দুই স্তর পরস্পর অর্ন্তপ্রবিষ্ট, অর্ন্তবয়িত।’

‘ষাট বছরের কবিতা’ গ্রন্থটি বিশাল। ১১৩৯ পৃষ্ঠায় লিখিত কবি জীবনের সকল কবিতায় এই গ্রন্থে স্থান পেয়েছে। চমৎকার ছাপা, বাঁধাই ও অঙ্গ সজ্জায় এক অপূর্ব ঐতিহাসিক দলিল গ্রন্থের মতো কবিতার বইটি। যখন বইটি ছাপানোর প্রস্তাব আমাকে কবি নূরুল হুদা দেন, তখন আমি বুঝতে পারিনি কত বড় বই হবে, কত খরচ হবে। বই সংখ্যা ছাপানো হয়েছিল প্রায় পাঁচ শত কপি। খরচও হয়েছে কয়েক লক্ষ টাকা। তবে শেষে প্রিন্টার্স ঠিক মতো, পুরো কপি বুঝে দিতে পারেনি। ২০০৯ সালে মেলায় বেশ চেষ্টা হয়েছে বইটি বিক্রির জন্য। মূল্য বেশি হওয়াতে ক্রেতার চাহিদা বেশ কম ছিল। কবিও চেষ্টা করেছেন বইটি বিক্রি করে আমার গুদাম খালি করতে। তাই আজও বেশ কয়েশত বই গুদামে রক্ষিত আছে। আশা করি সামনের বর্ষগুলোতে সব কয়টি সংখ্যা পাঠকের হাতে পৌঁছে যাবে। পাঠক উপকৃত হবে। পাঠক পড়ে আনন্দিত হবে। অনেক অজানা জিনিস জানতে পারবে।

সত্তর দশকের একজন প্রথিতযশা কবি। তিনি আমাদের সাহিত্য অঙ্গনে ‘জাতিসত্তার কবি’ হিসেবে পরিচিত। তিনি শুধু একজন কবি নন, সঙ্গে সঙ্গে তিনি একজন ঔপন্যাসিক ও সাহিত্য সমালোচক। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশের অধিক। ১৯৮৮ সালে বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়। ২০১৫ সালে তিনি একুশে পদকও অর্জন করেন। এছাড়াও বহু দেশি- বিদেশি পদকে তিনি ভ‚ষিত হয়েছেন।

কবি নূরুল হুদার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে : জনমজাতি (১৯৯৪), মৈনপাহাড় (১৯৯৫), ব্যাঙ কুমার, চাঁদের বুড়ো চাঁদের বাড়ি, ছোটদের বেগম রোকেয়া, রাজার পোশাক, রবীন্দ্র প্রকৃতি ও অন্যান্য, আমরা তামাটে জাতি, তেলাপোকা, স্বাধীন জাতির স্বাধীন পিতা, আমি ও রোহিঙ্গা শিশু, হাজার নদীর দেশে কবিতার কৌশল, দুটি লাল পাখি ও সব্যসাচী প্রভৃতি।
নূরুল হুদার জীবনে কবিতায় সব। কবিতাকে তিনি তার জীবনের প্রধান বিষয় হিসেবে নিয়েছেন। জাতিসত্তার কবি হিসেবে তার সুনাম রয়েছে। তিনি চিন্তা করছেন এবং অতীতের ইতিহাস নিযে তার কবিতা। ‘আমরা তামাটে জাতি’ শীর্ষক কাব্য গ্রন্থের কবিতায় কবি তার স্বকীয়তাকে তুলে ধরেছেন।
‘রোদ্দুর নেয়েছি আর বৃষ্টিতে বেড়েছি
সহস্র শতাব্দী দিয়ে নিজেকে গড়েছি
আমরা তামাটে জাতি, আমরা এসেছি।
আগমনী স্মৃতি হয়ে লেগে আছে আঠালো জীবন
আমাদের জন্মলগ্ন জাতিস্মর পায়
যৌবন ঘুঙুর হয়ে যায় বেজে যায়
ব্রহ্মাণ্ডের মতো এক স্বয়ম্ভুর স্বপন-
সব স্মৃতি সব ধ্বনি একসঙ্গে পুষেছি
আমরা তামাটে জাতি, আমরা এসেছি।’

কবি নূরুল হুদা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একজন সৃজনশীল ভক্ত। তার কবিতায়, লেখা বিশ্লেষণে কবিগুরুর প্রতি অকৃত্রিম ভালোবাসার নানা নমুনা আমরা দেখতে পেয়েছি। ৩০ চৈত্র, বাংলা ১৩৯৯ সালে কবি জোড়া সাঁকোর ঠাকুর বাড়ির আঙিনায় বসে যে কবিতা লেখেন তাই আমাদের নিকট অতিব ভালো উদাহরণ।
কবির বিখ্যাত কাব্যগ্রন্থ ‘দিগন্তের খোসা ভেঙে’ দ্বিতীয় কবিতা ‘কবিতাই সত্যাসত্য’ শিরোনামে বলেন:

ওইপাশে বসেছে ভুসুকু
এই পাশে দুখু
বারান্দায় চন্ডীদাস আর মাইকেল
শতাব্দীর শেষ চৈত্র
ঠাকুরের আঙিনায়
কবির মাইফেল।
শতবর্ষ পরে নয়
নয় আরো আগে
অনন্ত অনঙ্গ বঙ্গে
আজ শুধু
কবিরাই জাগে।
আজ বঙ্গ কবি-বঙ্গ,
আজ বঙ্গ রবি-বঙ্গ,
যে যেখানে থাকো-
খুলে ধরো বই-বঙ্গ,
আঁকো জোড়াসাঁকো।
কাল মেশে কালে আর
মন মেশে মনে,
জগতের যত কবি
আজ রবি সনে।
ভুবন ভ্রমণ শেষে
চির- বিরহিণীবেশে
ওকাম্পোর অশ্রু হয়
কবির হৃদয়-
মিলন-বিরহ সত্য, কবিতাই সত্যাসত্য
জয় হোক, কবিতার জয়।’
কবি নূরুল হুদার গদ্য সাহিত্যেও ভালো দখল রয়েছে। তিনি নানা বিষয় গদ্য রচনা লেখেন। তাও বেশ উঁচু সাহিত্যের পরিচয় বহন করে। ভাষা, শব্দ, বাক্য রচনায় তিনি বেশ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। তার লেখা ‘আত্মপক্ষ’ প্রবন্ধে লেখক বলেন:
‘সুবিশাল এই বঙ্গজনপদ। সেই থেকে বহুবার আমি তার দেখা পেয়েছি এই জনপদে। কিন্তু সাহস পাইনি স্পর্শ করার। বার বার দুরু দুরু কেঁপে উঠেছে আমার বাঙালি বুক। আমি শুধু আমার ভিরুতা দিয়ে তাকে ধারণ করেছি আমার শব্দে, সাধ্যমতো আমার চিত্রে বা উপমায়। আজ যৌবনের মধ্যগগনে এসে দেখি, সে আমার অশরীরী নয়। পরাজিত হচ্ছি, বার বার পরাজিত হচ্ছি তার পেশল আলিঙ্গনে। আমার দ্রাবিড়া আজ আগুনে গড়া এক মোহান্ধ মৃন্ময়ী।’

তিনি আরও বলেন:
‘আমি বিশ্বাস করি, মিলনই সত্য, মিলনই ধ্রুব। আমি বিশ্বাস করি, একদিন ধসে পড়বে সব বাধার দেওয়াল। আমি বিশ্বাস করি, মুনি দুর্বাসার অভিশাপ ও কালের ধোপে একদিন ভ্রান্ত প্রমাণিত হবে। আমি বিশ্বাস করি, অজস্র তামাটে মানুষের উত্থানে একদিন খড়কুটোর মতো ভেসে যাবে বাধসাধকারী তৃতীয় পক্ষ। আমি বিশ্বাস করি, একদিন বিভেদ থাকবে না মানুষে-মানুষে, ব্যবধান থাকবে না শ্রেণিতে শ্রেণিতে। আমি বিশ্বাস করি, মানবতা একদিন সম-স্বার্থে সমুত্থিত হবেই। ’

‘আত্মপক্ষ’ রচনাটি কবি নূরুল হুদা ১৯৮৪ সালে কোনো এক সময় লিখেছিলেন। তা ছিল তার একটি স্বীকারোক্তিমূলক রচনা। কবি নূরুল হুদা সম্পর্কে আলোচনা করতে হলে, কবির সৃষ্টি ২০০৯ সালে প্রকাশিত ‘ষাট বছরের কবিতা’ গ্রন্থের আলোচনা না করে কোনো উপায় নেই। উক্ত গ্রন্থে কবির ষাট বছরের যত অর্জন, সৃষ্টি একটি বইতে প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন। তার মূল্যবান বয়সের সকল কবিতা উক্ত গ্রন্থে স্থান পেয়েছে। অপূর্ব, অসাধারণ, বিশাল এই প্রকাশনা।

উক্ত গ্রন্থের ‘প্রবেশক’ শীর্ষক লেখায় কবি অতি সহজ সরল ভাষায় বলেন:
‘আমি বরাবরই খণ্ড কবিতার পাশাপাশি দীর্ঘ কবিতা লিখে এসেছে। বিভিন্ন বিশ্বভাষার কিছু প্রচলিত শব্দের পাশাপাশি আমার লোকভাষার শব্দ, এমনকি স্বোদ্ভাবিত নতুন শব্দ প্রয়োগ করেছি। প্রকরণ ও বিষয়ের ক্ষেত্রেও ঘুরে বেড়িয়েছি মাটি ও আকাশের নানা তেপান্তর। তবে দাঁড়িয়ে তো আছি আমার ভ‚মিতে, আমার কালে, আমার ব্যক্তিক সীমান্তে। এই বাংলা, এই বাংলাদেশ, এই বাঙালি জাতিই আমার মাটি ও আকাশ, আমার ঘর ও চরাচর, আমার চির নবায়নযোগ্য ঠিকানা, এই আমার গর্ব।’

উপরের কথাগুলো থেকে কবির পরিচয় আমরা পাই। আমরা আরও জানতে পারি কবি কি নিয়ে ভাবেন, কি নিয়ে লেখেন, কি নিয়ে নিজে সব সময় গর্ববোধ করেন। কবির জীবন মানুষ, কবির চিন্তা বাংলাদেশ, কবির কল্প দেশ ও মাতৃকার উন্নতি। এই কবির মনের একান্ত কামনা।

‘ষাট বছরের কবিতা’ গ্রন্থে কবির শ্রেষ্ঠ ৩৬টি কাব্য গ্রন্থ স্থান পেয়েছে। তার জীবনের ষাট বছরে লেখা কবিতাসমূহ উক্ত গ্রন্থে সুনিপুণভাবে স্থাপিত হয়েছে। কবিকে ও তার কবিতা জানতে হলে এই গ্রন্থটি সংগ্রহ করলে যথেষ্ট।
কবি অনুবাদ সাহিত্যে বেশ সময় ব্যয় করেছেন। বহু বিখ্যাত বিদেশি বিশেষ করে ইংরেজ কবির কবিতা তিনি বাংলায় রচনা করেছেন। উক্ত গ্রন্থের শেষে কবি ইয়েট্স দুইটি ছোট কবিতা আমাদের আকর্ষণ করে।
‘পান সঙ্গীত’ শিরোনামে কবি ইয়েট্স কবিতা অনুবাদ করেন:
মুখে সুরার পান পেয়ালা
চোখে প্রেমের বসবাস;
বুড়িয়ে গিয়ে মরার আগে
এই সত্য মানছি খাস;
মুখে তুলি পানপেয়ালা,
তোমাকে দেখি, ফেলি দীর্ঘশ্বাস।

উক্ত কবিতাটি মূল লেখা হয়, ১৯১০ সালে। কবি নূরুল হুদা অনুবাদ করেন ৭ সেপ্টেম্বর ২০০৯ সালে।
১৯১৬ সালে বিদেশে কবির আরও একটি কবিতা ‘যুদ্ধকালীন পঙক্তি’ শিরোনামে কবিতার অনুবাদ কবি নূরুল হুদা ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি অনুবাদ করেন। তা হচ্ছে:
“এমন সময় এলো যখন বরং ভালো
কবির মুখ বন্ধ রাখা, সত্য বলে নেই কিছু আর
রাজনীতিককে সবক দেওয়ার, সঠিক চলার;
তার তো জানা অনেকরকম ফন্দিফিকির
অনধিকার চর্চা করার, বিলাসিনী তরুণীকে তুষ্ট করার,
কিংবা চলো সেই বুড়োকে বাগে আনার
শীতের রাতে যার প্রয়োজন তাপ ও আলো।”
কবি নূরুল হুদার আর একটি বৈশিষ্ট্য ছিল যে, তিনি কোনো কোনো গ্রন্থের শুরুতে মহৎ কবিদের উদ্ধৃতি ব্যবহার করেছিলেন। যেমন ‘অগ্নিময়ী হে মৃন্ময়ী’ শীর্ষক কবিতার প্রারম্ভিক উদ্ধৃতিটি ছিল নিম্নরূপ:

Faust: The pain of life that haunts our narrow way
I can not shed with this or that attire.
Too old I am to be content with play,
Too young to live uncontrolled by desire.
What comfort can the shallow world bestow?
– Goethe

The post জাতিসত্তার কবি : মুহম্মদ নূরুল হুদা appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/kobi-nurul-huda/feed/ 0
এবনে গোলাম সামাদ : তথ্যনিষ্ঠ বিশ্লেষক ও তথ্যভাষী https://chintavabna.com/abney-golam-samad/ https://chintavabna.com/abney-golam-samad/#comments Sat, 25 Sep 2021 08:52:46 +0000 https://chintavabna.com/?p=689 “আজ আমাদের অনেক বুদ্ধিজীবী বলছেন, পাকিস্তান হওয়াটা ছিল ভুল। কিন্তু পাকিস্তান হওয়াটা ভুল হয়ে থাকলে বর্তমান বাংলাদেশ রাষ্ট্রের কোন Locus Stardi থাকতে পারে না। কারণ…

The post এবনে গোলাম সামাদ : তথ্যনিষ্ঠ বিশ্লেষক ও তথ্যভাষী appeared first on চিন্তা ভাবনা.

]]>
“আজ আমাদের অনেক বুদ্ধিজীবী বলছেন, পাকিস্তান হওয়াটা ছিল ভুল। কিন্তু পাকিস্তান হওয়াটা ভুল হয়ে থাকলে বর্তমান বাংলাদেশ রাষ্ট্রের কোন Locus Stardi থাকতে পারে না। কারণ সাবেক পাকিস্তান রাষ্ট্র খন্ডিত হয়ে উদ্ভব হয়েছে বর্তমান বাংলাদেশের। নবাব সলিমুল্লাহর উদ্যোগে ১৯০৬ সালে মুসলিম লীগ গঠিত হয়। কিন্তু মুসলিম লীগ প্রথমে পাকিস্তানের দাবি তোলেনি। তুলেছে অনেক পরে। অনেকে বলেন, মুসলিম লীগ ছিল বৃটিশ রাজ্যের তৈরি প্রতিষ্ঠান। কিন্তু ভারতের কংগ্রেস দলটি গঠিত হয়েছিল বোম্বাই (মুম্বাই)- শহরে ১৮৮৫ খ্রিস্টাব্দে অবসরপ্রাপ্ত বৃটিশ আইসিএস কর্মকর্তা অ্যালেস ও কঠাভিয়াস হিউম এর উদ্যোগে এবং ভারতের গভর্নর জেনারেল লর্ড ডাফরিনের সমর্থনে। লর্ড ডাফরিন বলেন, কংগ্রেস হবে ভারত সম্রাজ্ঞীর স্থায়ী অনুগত বিরোধী দল। সিপাহী বিদ্রোহের ২৮ বছর পর বৃটেন ভারতে শুরু করে, ভারতের রাজনীতি যাতে নিয়মতান্ত্রিক পথে চলতে চায় তার ব্যবস্থা করবার কথা। হিউস ছিলেন একজন অবসরপ্রাপ্ত অ্যাংলো ইন্ডিয়ান অফিসার ও বৃটিশ নাগরিক। বৃটেনের উদ্যোগে সরাসরি গঠিত হয়েছিল এই দল। মুসলিম লীগ এভাবে কোন বৃটিশ অথবা কোন বিদেশী নাগরিকের উদ্যোগে গঠিত হওয়া দল ছিল না। তিনজন বৃটিশ ১৮৮৫ থেকে ১৯০০ খ্রিস্টাব্দের মধ্যে কংগ্রেসে দলের সভাপতি হতে পেরেছিলেন। মুসলিম লীগের কোন বছরের সভায় কোন ইংরেজ সভাপতি হননি। কিন্তু তবু বলা হয় মুসলিম লীগ নাকি ছিল বৃটিশ সাম্রাজ্যবাদের দালাল। আর কংগ্রেস ছিল বৃটিশ সাম্রাজ্যবাদ বিরোধী।”
বিশিষ্ট শিক্ষক, লেখক, গবেষক এবনে গোলাম সামাদ তার লেখা গ্রন্থ ‘আমার স্বদেশ ভাবনা’ বৃটিশ শাসনামলের রাজনীতি’ শিরোনামে উল্লিখিত কথাগুলো লিখেছেন।
এবনে গোলাম সামাদ বৃটিশ আমলে রাজশাহীতে ১৯২৯ সালে ২৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৮ সালে শিক্ষা সংঘ বিষ্ণুপুর থেকে বি. কোর্স পাস করেন যা মাধ্যমিক পরীক্ষার সমমান।
তিনি ১৯৪৯ সালে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেন। পরবর্তীতে তিনি ঢাকার তেজগাঁও কৃষি ইনস্টিটিউট থেকে কৃষি বিদ্যায় স্নাতক ডিগ্রী লাভ করেন। তিনি বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। উদ্ভিদ রোগতত্ত্বের উপর উচ্চতর গবেষণার জন্য তিনি বিলেত গমন করেন। তিনি ফ্রান্সের পোয়াতিয়ে বিশ্ববিদ্যালয় থেকে জীবানুতত্ত্বে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। ১৯৬৩ সালে বিলেত থেকে দেশে ফিরে আসেন। তিনি ১৯৬৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন।

ব্যক্তিগতভাবে আমার সঙ্গে অধ্যাপক এবনে গোলাম সামাদ এর সঙ্গে আলাপ বা পরিচয় হওয়ার সুযোগ হয়নি। তিনি সব সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় তথা রাজশাহী থেকে নিজের যাবতীয় কর্মকান্ড পরিচালনা করেন। তাঁর সঙ্গে আমার পরিচয় ঘটে লেখার মাধ্যমে। তিনি বাংলাদেশের একজন পণ্ডিত, চিন্তাবিদ, বহুমাত্রিক লেখক এবং স্বনামধন্য কলামিস্ট। তিনি একজন বিখ্যাত উদ্ভিদ বিজ্ঞানী। বিজ্ঞান নিয়ে জীবনের শুরু থেকে তার গবেষণা। কিন্তু তার লেখার মধ্যে ইতিহাস ঐতিহ্য, শিল্পকলা ভূগোল, রাজনীতির মৌলিক বিষয় সমূহ বেশ লক্ষণীয়।

বিজ্ঞানের ছাত্র ছিলেন তিনি। কিন্তু অধিক ভালবাসতেন আমাদের সাহিত্য, শিল্পকলা। তাই পত্র-পত্রিকায় এই সকল বিষয় নিয়ে তিনি নিয়মিত নানা কলাম লিখেছেন। আমাদের শিল্পের সংস্কৃতির মূলে তিনি বিচরণ করেছেন। অতি সূক্ষভাবে সমাজ সংস্কৃতিকে তিনি তাঁর লেখনির মাধ্যমে পাঠকের নিকট সহজ করে তোলে ধরেছেন।” আমাদের সাহিত্য ও শিল্পকলা শিরোনামে বলেন-
“বাংলাদেশের গ্রামে মুসলমানরা খুব সুন্দর করে বাঁশের ঘর নির্মাণ করতেন। এতে বাঁ নানাভাবে কেটে ব্যবহার করা হতো। তাতে খোদাই করা হতো অনেক রকম নকশা। ঘরের মধ্যে লাগানো হতো ছোট ছোট অনেক আয়না। রাতে ঘরের মধ্যে যখন জ্বালানো হতো মোমবাতি, তখন মোমবাতির আলো প্রতিফলিত হয়ে সারা ঘরের পরিবেশ উঠত ঝলমলে। আমি আমার

ছেলেবেলায়ও মধ্য বাংলায় এরকম বাঁশের ঘর তৈরি হতে দেখেছি। তাতে সে সময় খরচ পড়তো প্রায় চার-পাঁচ হাজার টাকা। কেবলমাত্র সম্পন্ন মুসলমানরাই শখ করে বানাতেন এরকম বাঁশের সুসজ্জিত ঘর।”
তিনি গ্রাম বাংলার সাহিত্য সংস্কৃতি নিয়ে প্রচুর গবেষণা করেছেন। তাঁর লেখায় বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি চিত্র চমৎকারভাবে ফুটে উঠেছে। মুসলিম সংস্কৃতি, সাহিত্য নিয়ে নানা পর্বে তিনি কলাম লিখেছেন। উল্লিখিত প্রবন্ধের অন্য এক স্থানে তিনি লিখেছেন-
“মুসলমানরা থাকতেন প্রধানত গ্রামে। গ্রামে সাহিত্য চর্চা হতো। যার পরিচয় আমার বিশেষভাবে পাই দীনেশ চন্দ্র সেন (১৮৮৬-১৯৩৯) মহাশয় কর্তৃক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত ময়মনসিংহ গীতিকায়। দীনেশ চন্দ্র সেন লিখেছেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনেক হিন্দু অধ্যাপক ময়মনসিংহ গীতিকা প্রকাশের বিরোধিতা করেছিলেন। বলেছিলেন, মুসলমান চাষাভূষাদের মধ্যে প্রচলিত এসব কাহিনী প্রকাশ করে কি হবে? কিন্তু তখন আমরা জানি যে, এইসব কাহিনীর সাহিত্য মূল্য আছে যথেষ্ট। এইসব কাহিনীকে ঠিক লোক সাহিত্য বলা যায় না। কারণ এই সব কাহিনী রচকদের অনেকের নাম পাওয়া যায় না। যাদের অনেকেই হলেন মুসলমান। যেহেতু এই সব কাহিনীর রচকদের নাম পাওয়া যায়, তাই এদের গণ্য করতে হবে ব্যক্তি-কল্পনার সৃজন হিসাবে, লোকসাহিত্য হিসাবে নয়। লোক সাহিত্য গড়ে উঠে বহু অজানা ব্যক্তির প্রচেষ্টায়। কোন এক ব্যক্তির চেষ্টায় নয়। ময়মনসিংহ গীতিকার ধারায় কাব্য কাহিনী রচনা করে বিশ্বখ্যাতি লাভ করেছেন কবি জসীমউদ্দিন (১৯০৩-১৯৭৬)। জসীম উদ্দিনের ‘নকশিকাঁথার মাঠ’ (১৯২৯) ইংরেজীতে অনুবাদ করেন Mrs. E.M. Milford নামের মহিলা The field of the Embroidered Quilt নামে ১৯৩৯ সালে। বাংলাদেশের পল্লী সঙ্গীত সম্পর্কে দেশবাসীকে প্রথম সচেতন করে তোলেন গায়ক আব্বাস উদ্দীন (১৯০১-১৯৫৯)। অর্থাৎ বাংলার মুসলমান ১৯৪৭-এর আগে দিয়েই তার নিজস্ব সংস্কৃতি সম্পর্কে হয়ে উঠতে থাকেন সচেতন। এই সচেতনতা কাজ করেছে অনেক পরিমাণে আজকের বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হবার পশ্চাতে। এই রকমই আমি মনে করি।”


শুধু সাহিত্য সংস্কৃতি, শিল্পকলা নিয়ে নয়, তিনি ইতিহাস, ইতিহাসের ঘটনা, রাজনীতি ও রাজনৈতিক ব্যক্তিদের চিন্তা চেতনা, লেখা গবেষণা নিয়ে নানা বিষয় লিখে গিয়েছেন। তাঁর লেখায় মুক্তচিন্তার ছাপ লক্ষ্য করা যায়। ইতিহাসের গভীরে গিয়ে তিনি লিখেছেন। তার প্রবন্ধের বিশেষ আকর্ষণ দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক আনুগত্যের অভাব। আছে এক ধরনের নৈব্যাক্তিক যা সচরাচর দেখা যায় না। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্মজৈবনিক রচনা সম্পর্কে তাঁর মন্তব্য প্রণিধানযোগ্য : “শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী মনে হয়েছে একটি বহুগুণে গুরুত্বপূর্ণ রচনা। এতে ধরা পড়েছে শেখ মুজিবের রাজনৈতিক দর্শন। তখন আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে থাকা বাম বুদ্ধিজীবীরা প্রমাণ করতে চাচ্ছেন যে, পাকিস্তান আন্দোলনটা ছিল একটি সাম্রাজ্যবাদী চক্রান্ত। কিন্তু শেখ মুজিব তার জীবনীতে বলেছেন সম্পূর্ণ ভিন্ন কথা।”


বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, বিশ্ব রাজনীতি প্রভৃতি নিয়ে তিনি প্রচুর কলাম লিখেছেন। সকল লেখায় তার নিজস্ব আমিত্ব তিনি বজায় রেখেছেন। তাঁর চিন্তা চেতনা, প্রতিটি লেখায় পাঠকের নিকট সুন্দরভাবে ফুটে তুলেছেন। মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সম্পর্কে তিনি লিখেছেন-
“মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৭৪ সালে ১৬ লক্ষ টন খাদ্য শস্য প্রদান করেছিল বাংলাদেশকে। এই সাহায্য না পেলে দুর্ভিক্ষে আরও অনেক মারা যেতেন বাংলাদেশে। মার্কিন এই খাদ্য সাহায্যের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রকে। যদিও এরপর তাঁকে বিশেষভাবে ঝুঁকে পড়তে দেখা যায় সোভিয়েত ইউনিয়নের প্রতি। যেটা ছিল ঠান্ডা লড়াইয়ের যুগ। মনে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি সোভিয়েতমুখী না হতেন, তবে তাঁর জীবনের ওই বিয়োগান্তক পরিনতি হতে পারতো না।”


এবনে গোলাম সামাদ ইসলাম ও অন্যান্য ধর্ম সম্পর্কে যে সকল বক্তব্য দিয়েছেন, তাতে বুঝায় তিনি পবিত্র কোরআন ও হাদীস শরীফের উপর অনেক বেশি গবেষণা করেছেন। ইসলামের মৌলিক ও মূল শিক্ষা সম্পর্কে তিনি খুবই সচেতন ছিলেন। ইসলামকে তিনি হৃদয় দিয়ে ভালবাসতেন, শ্রদ্ধা করতেন এবং বিশ্বাস করতেন। এই সকল তাঁর লেখনি থেকে আমরা সহজে বুঝতে পারি।
তিনি এক প্রবন্ধে লিখেছেন-
“ইসলাম হিংস্রতাকে সমর্থন করে না। ইসলাম বিষধর সাপকে কষ্ট না দিয়ে বধ করতে বলা হয়েছে (হাদিস)। ইসলামের মহানবী তাঁর বিদায় হজের বক্তৃতায় বলেন, সকল ধর্মের মানুষের ওপর সুবিচার করতে। কারও প্রতি দুর্ব্যবহার না করতে। আল কুরআনে ১১৪টা সুরার (অধ্যায়) মধ্যে মাত্র একটি ছাড়া আর সব কটির শুরুতে বলা হয়েছে, আল্লাহ পরম দয়ালু ও ক্ষমাশীল। তবে মুসলমানেরা যে কখনও তাদের ধর্মের আদর্শ থেকে বিচ্যুত হননি এমন নয়। তৈমুর লং সিরিয়ার বিখ্যাত বড় মসজিদে আগুন ধরিয়ে দিয়েছিলেন। যাতে পুড়ে মারা গিয়েছিলেন সিরিয়ার দামেস্ক শহরের বেশ কিছু আরব মুসলমান। আমি এ সব কথা বলছি, কারণ বাংলাদেশে অনেকে ইসলামকে বলতে চাচ্ছেন জঙ্গীবাদী।
কিন্তু ধর্ম হিসাবে ইসলাম জঙ্গীবাদ সমর্থন করে না। ইসলাম জিহাদ করতে বলা হয়েছে জুলুমের বিরুদ্ধে। শান্তিপ্রিয় মানুষকে বলা হয়নি আক্রমণ করতে।”


বিগত কয়েক বছর ধরে ইবনে গোলাম সামাদ দৈনিক পত্রিকায় কলাম লিখে যাচ্ছেন। রাজনীতি, অর্থনীতি, সাহিত্য সংস্কৃতি প্রভৃতি বিষয় নিয়ে। তাছাড়া মূল বিষয় উদ্ভিদ বিষয়ে বেশ কয়েকটি মূল্যবান গ্রন্থ লিখেছেন। পাঠ্যপুস্তক বিষয় কেন্দ্র করে তিনি বই লিখেছেন। তার প্রকাশিত গ্রন্থসমূহ হচ্ছে-

  • বাংলাদেশের আদিবাসী এবং জাতি ও উপজাতি
  • আত্মপক্ষ
  • বাংলাদেশ : সমাজ সংস্কৃতি রাজনীতি প্রতিক্রিয়া
  • মানুষ ও তার শিল্পকলা
  • নৃতত্বের প্রথম পাঠ
  • প্রাথমিক জীবানুতত্ত্ব
  • বায়ান্ন থেকে একাত্তর
  • আমাদের রাজনৈতিক চিন্তা চেতনা এবং আরাকান সঙ্কট
  • ইসলামী শিল্পকলা
  • শিল্পকলার ইতিকথা
  • বাংলাদেশে ইসলাম ও ঐতিহ্য,
  • বাংলাদেশে ইসলাম
  • বর্তমান বিশ্ব ও মার্কসবাদ
  • বাংলাদেশের মানুষ ও ঐতিহ্য,
  • উদ্ভিদ রোগতত্ত্ব
  • জীবানুতত্ত্ব
  • উদ্ভিদ সমীক্ষা এবং
  • আত্মপরিচয়ের সন্ধানে প্রভৃতি।

অধ্যাপক এবনে গোলাম সামাদ বাংলাদেশের একজন গুণী ব্যক্তি। দেশের সম্পদ দেশের পরম বন্ধু। দেশের জন্য আজীবন নিজের পুরো জীবন দেশেই কাটিয়েছেন। অনেকে উচ্চ শিক্ষা গ্রহণ করতে গিয়ে বিদেশে স্থায়ীভাবে নিবাস করেছে। কিন্তু তিনি দেশের টাানে দেশে ফিরে এসে দেশের জন্য কাজ করেছেন।


কিন্তু তার কর্মময় জীবনের মূল্যায়ন আমরা আজও করতে পারি নাই। বিজ্ঞানের একজন দক্ষ অধ্যাপককে আমরা আমাদের মর্যাদা দিতে পারি নাই। এ রকম জাতীয় ব্যক্তির উচিত ছিল স্বাধীনতা পদক, একুশে পদকসহ নানা পদকে ভুষিত হওয়া। কিন্তু আমরা তাাকে সেই মর্যাদায় এখনও স্থান করে দিতে পারি নাই। আশা করি আগামীতে জাতি তার মুল্যবান কৃতকর্মের জন্য যথাযথভাবে মূল্যায়িত করবে।

The post এবনে গোলাম সামাদ : তথ্যনিষ্ঠ বিশ্লেষক ও তথ্যভাষী appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/abney-golam-samad/feed/ 2
সৈয়দ আলী আশরাফঃ বহুমাত্রিক গুণে মর্যাদাবান একজন কবি ও গদ্যশিল্পী https://chintavabna.com/syed-ali-ashraf/ https://chintavabna.com/syed-ali-ashraf/#respond Tue, 10 Aug 2021 14:58:32 +0000 https://chintavabna.com/?p=595 “সাহিত্য বলতে আমরা গল্প, উপন্যাস, কবিতা এবং নাটককে বুঝি। এই চার শ্রেণীর লেখা মূলত কাল্পনিক। অর্থাৎ সাহিত্যের ভিতরে ঐতিহাসিক তথ্যের সন্ধান করা ভুল। সাহিত্যিক জীবন…

The post সৈয়দ আলী আশরাফঃ বহুমাত্রিক গুণে মর্যাদাবান একজন কবি ও গদ্যশিল্পী appeared first on চিন্তা ভাবনা.

]]>
“সাহিত্য বলতে আমরা গল্প, উপন্যাস, কবিতা এবং নাটককে বুঝি। এই চার শ্রেণীর লেখা মূলত কাল্পনিক। অর্থাৎ সাহিত্যের ভিতরে ঐতিহাসিক তথ্যের সন্ধান করা ভুল। সাহিত্যিক জীবন সম্বন্ধে যে সত্য উপলব্ধি করেন তাকে রূপায়িত করার জন্য কল্পনার সাহায্য নেন। তিনি অনুভ‚তি জাগ্রত করার মাধ্যমে তার উপলব্ধিলব্ধ সত্যকে পাঠকের মনে নতুন করে দোলা দিতে চান। তনি যে মানব সমাজকে জানেন এবং যে প্রকৃতির সঙ্গে তিনি পরিচিত তার থেকে চিত্রকল্প আহরণ করে নতুন রূপকল্পের সৃষ্টি করেন।”


“সাহিত্য ও মূল্যবোধ” শিরোনামে প্রবন্ধের শুরুতে অধ্যাপক কবি সৈয়দ আলী আশরাফ উপরে উল্লিখিত কথাগুলো বলে মূল প্রবন্ধের আলোচনা শুরু করেছেন। তিনি উক্ত প্রবন্ধে আরও বলেনঃ
“সেই জন্য বলতে পারি সাহিত্য জ্ঞানের একটি শাখা। ধর্ম আমাদের শিক্ষা দেয় যে, সত্যিকারের জ্ঞান মানুষ আল্লাহর তরফ থেকে পায়। তাকেই অহীলব্ধ জ্ঞান বলে। ইসলামে বলা হয় যে, এই জ্ঞানের চরম এবং সম্পূর্ণ রূপ মহানবী হযরত মুহম্মদ (সা:) এর মাধ্যমে কোরআন হিসেবে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। অন্য সমস্ত জ্ঞানই মানুষের সচেষ্ট প্রয়াসের মাধ্যমে অর্জিত হয়।”


সৈয়দ আলী আশরাফ বহুমাত্রিক গুণে মর্যাদাবান একজন কবি ও গদ্যশিল্পী। তার কবিতা, কাব্য বিবেচনা, চিন্তার মৌলিকতা বাংলা ভাষার গৌরবীয় সম্পদ।
অধ্যাপক ড. সৈয়দ আলী আশরাফ The islamic Academy, Cambridge এর মহা পরিচালক এবং বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় দারুল ইহসান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা ও উপাচার্য ছিলেন। তিনি ১৯২৫ সালে ৩০ জানুয়ারি বাংলাদেশের বর্তমান রাজধানী ঢাকায় জন্ম গ্রহণ করেন। আর ১৯৯৮ সালে ৭ আগস্ট, শুক্রবার সকালে কেমব্রিজে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।


ঢাকা শহরে তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা জীবন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে স্নাতকোত্তর শেষ করে উচ্চ শিক্ষার জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ভর্তি হন। তিনি ফিটজউইলিয়াম কলেজ (Fitzwilliom, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অঙ্গ প্রতিষ্ঠান) থেকে অনার্স এবং পিএচডি ডিগ্রি অর্জন করেন।
১৯৪৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজী সাহিত্য বিভাগের প্রভাষক (Lecturer) হিসেবে অধ্যাপনা শুরু করেন, ১৯৫৪ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজী সাহিত্য বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৫৬ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পাকিস্তানের করাচী বিশ্ববিদ্যালয়ে ইংরেজী বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সাল পর্যন্ত তিনি বিদেশে OIC বিভিন্ন উচ্চ পর্যায়ের দায়িত্ব পালন করেন।


অধ্যাপক সৈয়দআলী আশরাফ তার ব্যক্তি জীবন ও আদর্শ বোধ উভয় ক্ষেত্রেই ইসলামী চেতনাকে গভীরভাবে অনুধাবন করেছিলেন এবং আমৃত্যু সেই আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে গিয়েছেন। বৈশ্বিক ইসলামি দৃষ্টিভঙ্গির আলোকে ইসলামী শিক্ষা ব্যবস্থার পুনর্জাগরণে তার অসামান্য মৌলিক অবদান পুরো পৃথিবী ব্যাপী শিক্ষা ব্যবস্থা ইসলামি করণ আন্দোলনে ভিত্তি স্থাপিত হয়েছিল, তা পরবর্তীতে ইসলামি শিক্ষা দর্শণের বিভিন্ন শাখা প্রশাখায় বৈশ্বিক প্রভাব ফেলেছিল।


অধ্যাপক সৈয়দ আলী আশরাফ একজন সাহিত্য সমালোচক এবং কবি ও ছিলেন, তিনি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লিখতেন। কবি সৈয়দ আলী আশরাফ সম্পর্কে বলতে গিয়ে আবু রুশদ বলেন:
“সৈয়দ আলী আশরাফ এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তিনি ইংরেজি সাহিত্যের কৃতি ছাত্র ও শিক্ষক, দেশি বিদেশি সাহিত্য তার স্বচ্ছন্দ পদচারণা, ব্যক্তিগত প্রেসের অভিজ্ঞতা থেকেও তিনি গচ্ছিত নন, তিনি জীবনের অসংশোধনীয় অযৌক্তিকতা ও ক্ষণভঙ্গুরতার মধ্য দিয়ে এক দুর্লভ অভিজ্ঞতার দ্ব›দ্ব বিক্ষুব্ধ সন্ধানী এবং সর্বশেষে তিনি কিছুটা মরমী ধরনের আধ্যাত্মবাদের ও নিজের ধর্মের নিগূঢ় আশ্রয়সন্ধানী। তাই তার কবিতায় দেখতে চাই:- তার বিখ্যাত কাব্য গ্রন্থ ‘রূবাইয়াতে জহীনি’ লিখেন:
“আকাশের আলো অনাবিল জানি, সন্দী এই বসুন্ধরা,
এই তনু মন অযাচিত দান, এই কুহু স্বর মধুক্ষরা,
তবু দিল তুমি সাহারা করেছ- ধূ ধূ করে বালু তৃপ্তিহীন
এ কি তোমার রাজ্জাকী খোদা?সাখাওয়াতী কই তৃষ্ণাহরা?


সৈয়দ আলী আশরাফের কবিতা প্রসঙ্গে বলতে গিয়ে ১৯৯১ সালে ড. রাজিয়া সুলতানা বলেন:
“বাংলা সাহিত্যে দার্শনিক কবিতার জগতে সৈয়দ আলী আশরাফ একটি অসাধারণ নাম। তার কবি ব্যক্তিত্ব কোন বিশেষণে সীমায়িত হবার নয়। তিনিই প্রথম কবি, যাকে কবিতার বক্তব্য এবং আঙ্গিকের মধ্যদিয়ে যুগান্তর প্রতিভা বলে চেনা যায়। তার বক্তব্যে যে স্বকীয়তা ও শৈলী রয়েছে তাতে তিনি বাংলাদেশের বিশিষ্ট স্বাতন্ত্র চিহ্নিত জাতীয় সঙ্কট ত্রাণের প্রতিভ‚ বলে পাঠ-পাঠিকার হৃদয়ে বৃত্ত হবার স্পর্ধা রাখেন।”


সৈয়দ আলী আশরাফের কবিতায় প্রেম, ভালবাসা, দুনিয়া, মানুষ একাকার হয়ে আছে। তার লেখনিতে প্রেমের যে ঝংকার তা আমাদের সব সময় পুলকিত করে। কবির ভাষায় বলতে ইচ্ছে করে-
“যে প্রেম বায়ুর বেগে ভুলে যায় পথের ঠিকানা,
পালকের মত ক্ষীণ, ভ্রষ্টনীড়, অধীর, চপল,
সেই প্রেম প্রেম নয়- মোহমত্ত দেহের কামনা,
যৌবনের তারে তারে মিহিসুর ক্ষণিত সম্বল।
সেই প্রেম দৃঢ়মূল, ঝড়ে তবু নতশির যার,
শাখায় শাখায় শুধু হাহাকার আকুলি জাগায়,
সে প্রেম সীমায় বন্দী বসন্তের অনন্ত বাহার,
তবু সে গোস্পদে বৃথা আকাশের অসীমতা চায়।
খাঁটি প্রেম মাটি যেন, সহ্য তার কঠিন পীড়ন,
তবু সে সপ্তর্ষি, নিত্য ধ্রæবতারা প্রদক্ষিণ করে,
পর্বতের মত তার ইমানের অনড় গড়ন,
অবিচল আকাশের অবিকল প্রতিকায়া ধরে।
এই প্রেম অন্ধরাত্রে নুরানীর অনির্বাণ শিখা
রূহের আকাশ পথে যোগ করে দেহের মৃত্তিকা।”


১৯৯৭ সালে কবি সৈয়দ আলী আশরাফ স্মরণে কবি ইশারফ হোসেন এর সম্পাদনা একটি পত্রিকা সকাল প্রকাশিত হয়। উক্ত পত্রিকা উত্তর আধুনিক সাহিত্য আন্দোলনের মূখপাত্র হিসাবে তখন বেশ জনপ্রিয় ছিল। ঐ সংখ্যায় ইশারফ হোসেন সৈয়দ আলী আশরাফ এর এক দীর্ঘ সাক্ষাতকার গ্রহণ করে প্রকাশ করেন। তাতে কবি এক প্রশ্নে কবিতা সম্পর্কে বলেন,
সাম্প্রতিক বলতে যদি গত ত্রিশ বছরের কথা বলো তাহলে দুটো ধারা বিশেষভাবে লক্ষণীয়। একটি হচ্ছে বিশ্বাসহীন, ধর্মহীন। সুতরাং নিজস্ব কষ্টির মূল মানদন্ড সম্বন্ধে আস্থাহীন নতুন মানবতা সন্ধানী এক ধরনের কবিতা আর দ্বিতীয়টি ধর্মের মূলগত যে আধ্যাত্মিক সেই উপলব্ধিভিত্তিক মানবতার চিরন্তন মানদন্ডকে নতুনভাবে সাহিত্যের মাধ্যমে ফুটিয়ে তোলা। অমিয় চক্রবর্তী যেমন অত্যাধুনিক হয়েও বিশ্বাস সচেতন আমিও তেমনি আধুনিক বিভ্রম এবং বিভ্রান্তিক জানার জন্যই ধর্মের আধ্যাত্মিক উপলব্ধিকে একান্তভাবে প্রয়োজনীয় মনে করি। আমার কবিতায় তুমি তারই স্বাক্ষর দেখতে পাবে।”
সৈয়দ আলী আশরাফ তার সেই চিন্তা যেমন চরিত্র, কাব্যে, গদ্যে, প্রকাশ করেছেন তার নতুনা নাচের কবিতাংশে দেখি:
“এ জীবনে বন্দী হয়ে থেকে
রূহানীর নূরানীকে ভুলে,
রূহানীর দীপ্তি চোখে এলে
এ জীবন দেখেছি নূরানী।
রূহানী অজ্ঞ দীপ্তি প্রেমিতে ভাস্বর
সেই প্রেম দীপ্ত চোখে মৃত্যুই নশ্বর।
পেরিয়ে সমুদ্র মরুবালুর পাহাড়
পূত মদিনায় তাই এসেছি এবার।”


সৈয়দ আলী আশরাফ শুধু কবিতা, গদ্য, অনুবাদ, ভ্রমণ বিষয় লেখেননি, লিখেছে অগণিত ইংরেজী প্রবন্ধ। যা দেশে বিদেশে প্রকাশিত হয়েছে। লেখকের উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হচ্ছে; কবিতা: চৈত্র যখন (১৯৫৭), বিসংগতি (১৯৭৪), হিজরত (১৯৮৪), রূবাইয়াতে জহীনি (১৯৯১), অনুবাদ: ইভানকে ক্লেয়ারগল (১৯৬০), প্রবন্ধ: কাব্যপরিচয় (১৯৫৭), নজরুল জীবনে প্রেমের এক অধ্যায় (১৯৯৫), বাংলা সাহিত্যে মুসলিম ঐতিহ্য, অন্বেষা। ইংরেজীতে: Ed. The other Harmony,Muslim Tradition in Bengali Literature (1982), Literature, Society and Culture 1947-1972, Muslim Education: Aims and Objectives of Islamic Education: Curriculum and teacher Education-etc.
সৈয়দ আলী আশরাফ একজন সার্থক সাহিত্য সমালোচক ছিলেন। বিভিন্ন কবি, সাহিত্যিকে নিয়ে তার বহু প্রবন্ধ নিবন্ধ রয়েছে। স্বার্থক সমালোচক হিসাবে তিনি বাংলা সাহিত্যে বড় আসন লাভ করতে সক্ষম হয়েছেন। ‘আধুনিক বাংলা কাব্যে সমাজ সচেতনতা’ শীর্ষক এক প্রবন্ধে সৈয়দ আলী আশরাফ বলেন:
একজন তরুণ লেখক স্বীকার করেছেন রবীন্দ্রনাথ ‘হিন্দু’ বলেই নিজেকে পরিচয় দিতেন এবং হিন্দু ঐহিত্যের ভিতরেই বহুকিছুর সন্ধ্যান পেয়েছেনÑহিন্দু এবং মুসলিম ঐতিহ্যকে মিল করার ব্যর্থ প্রয়াস করেননি। নজরুল সেই চেষ্টা করেছিলেন কিন্তু সার্থক হননি। অপূর্ব সুন্দর ভাষায় তিনি কালী বন্দনা ও রচনা করেছেন আবার রসূল সাল্লাল্লাহ আলাইহে ওয়া সাল্লামের উপর অপরূপ কবিতা এবং ‘নাত’ লিখেছেন। কিন্তু এ দুই দুই-ই থেকেছে। এ দুইকে এক করতে পেরেছেন (এবং সে ব্যাপারে তার সার্থকতা প্রশংসনীয়) যখন তিনি তার নিজস্ব জীবনবোধ বা বিদ্রোহ বা প্রেমকে রূপায়িত করতে চেয়েছেন। ‘খোদার আসন আরশ’ এবং ‘পরশুরামের পরশ কুঠার’ একই কবিতায় স্থান পেয়েছে। এ কবিতায় তিনি হিন্দু বা মুসলিম জীবনবোধ ফুটিয়ে তুলতে চাননি, তার প্রেমের অভাবের বিরুদ্ধে বিদ্রোহকে পরিস্ফুট করতে চেয়েছেন। কিন্তু যখনই তিনি এমন কোন ভাষা ব্যবহার করেছেন যে ভাষা হিন্দু ঐতিহ্যকে জাগ্রত করে এবং মুসলিম ভাবধারার বিরোধী সেখানে হিন্দু মুসলিম ভাবধারা মিলাতে তিনি সার্থক হননি।


‘সৈয়দ আলী আশরাফের কবিতা ও কবি মানস’ শীর্ষক এক প্রবন্ধে বিশিষ্ট সাহিত্যিক, গবেষক মোহাম্মদ মাহফুজউল্লাহ বলেন:
“কাব্যের ভাব বা বিষয়বস্তুর ক্ষেত্রে সৈয়দ আলী আশরাফের রচনায় বৈচিত্র্য ও ব্যাপ্তি তার পরিচয় দিতে গেলে উল্লেখ করতে হয় যে, প্রেম, প্রকৃতি, স্বদেশের পটভূমি ও পরিবেশ, ব্যক্তিগত সুখ-দু:খ অনুভ‚তি, আত্ম-অন্বেষণ ও আবিষ্কার, মানবিক মূল্যবোধ, অবক্ষয়ের বেদনা, বিষাদ ও বিসঙ্গতি, ইতিহাস ও ঐতিহ্য চেতনা, ধর্মীয় ও আধ্যাত্মিক বোধ এবং চিন্তা-চেতনা, সংস্কৃতিক ধ্যান-ধারণা, মনন-চিন্তন, প্রজ্ঞা ও আধুনিক জীবনবোধ তার কবিতায় ব্যঙ্গময়।”

তিনি সৈয়দ আলী আশরাফ সম্পর্কে একই প্রবন্ধে আরও বলেন:
“বস্তুত: ঐতিহ্যবোধ ও প্রেরণাগত দিক ছাড়া, নজরুলের সঙ্গে সৈয়দ আলী আশরাফের কাব্যগত সম্পর্ক অত্যন্ত ক্ষীণ এবং কিছু আরবী ফারসী শব্দ ব্যবহারের মধ্যেই একরূপ সীমাবদ্ধ। বরং ফররুখ আহমদের সঙ্গেই তার মানস সার্যজ্য বেশী। যদিও তিনি ফররুখ আহমদের মতো বলিষ্ঠ ও সোচ্চার কন্ঠ নন, হয়তো বা কাব্যে তেমন মিশনারীও নন।”

মূলত সৈয়দ আলী আশরাফ একজন ইসলামী চিন্তাবিদ, গবেষক ও সৃষ্টিশীল মানুষ ছিলেন। জীবন ও চরিত্রে ইসলামের মৌলিক বিষয় সমূহকে ধারণ করে জীবন কাটিয়েছেন। তিনি একজন স্বার্থক সুফী। সুফী জীবনের মৌলিক চরিত্র সমূহ তার জীবন চরিত্রে সুন্দরভাবে চর্চা করার চেষ্টা করেছেন। ইসলামী শিক্ষা তথা শিক্ষাকে কিভাবে ইসলামের আদলে ঢেলে সাজানো যায় তার জন্য তিনি দীর্ঘ জীবন সাধনা করেছেন, গবেষণা করেছেন, লিখেছেন এবং বাস্তবায়নের জন্য চেষ্টাও করেছেন। বাংলাদেশে ইসলামী আন্দলনের শিক্ষাকে বাস্তবরূপ দেয়ার জন্য তিনি ঢাকায় দারুল এহেসান বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠা করে জীবনের শেষ সময় পর্যন্ত চেষ্টা করেছেন।


অধ্যাপক ড. আলী আশরাফ ছিলেন বুদ্ধি বৃত্তিক চিন্তাশীল এবং অধ্যাত্মিক দূরদৃষ্টি সম্পন্ন অক্লান্ত পরিশ্রমী একজন মানুষ। এরপরও সাদা মাটা জীবন ছিল তার পছন্দ। তিনি ছিলেন প্রকৃত বিশ্বাসের মূর্ত প্রতীক; যে বিশ্বাস জ্ঞান ও ভালবাসায় লালিত। তিনি ছিলেন অত্যন্ত সুহৃদয়বান ও স্নেহময়। তিনি দয়া ও সহমর্মিতায় ছিলেন সিক্ত, সব সময় সাধ্যমত অন্যকে সহযোগীতা করতেন। তিনি ছিলেন একজন মহান শিক্ষক, একজন ভাল বন্ধু এবং একজন বিচক্ষণ পরামর্শ দাতা, একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হিসেবে ইসলামের বাণী প্রচারে দেশে দেশান্তরে জীবন কাটিয়েছেন।
সৈয়দ আলী আশরাফ সম্পর্কে খুবই সংক্ষেপে মাহমুদ শাহ কোরেশী বলেন “সমগ্র বিশ্বে ইসলামি শিক্ষা পদ্ধতির অনন্য বৈশিষ্ট্যগুলো উপলব্ধি করানোর কাজটি ছিল তার জীবন সাধনা। অথচ তিনি ছিলেন আধুনিক ইংরেজী কবিতার অন্যতম রসগ্রাহী সমালোচক ও সাহিত্যের সমাজতত্ত¡ বিষয়ে একজন প্রাথমিক গবেষক।”

The post সৈয়দ আলী আশরাফঃ বহুমাত্রিক গুণে মর্যাদাবান একজন কবি ও গদ্যশিল্পী appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/syed-ali-ashraf/feed/ 0
শাহ আবদুল হান্নান : আমাদের পথচলার আদর্শ https://chintavabna.com/shah-abdul-hannan/ https://chintavabna.com/shah-abdul-hannan/#respond Thu, 29 Jul 2021 15:51:51 +0000 https://chintavabna.com/?p=577 আর্থিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক সততার যে নজির শাহ আবদুল হান্নান রেখে গেছেন, তা বিরল। তিনি ছিলেন শুল্ক ও আবগারি বিভাগের কালেকটর, দুর্নীতি দমনব্যুরোর মহাপরিচালক, জাতীয়…

The post শাহ আবদুল হান্নান : আমাদের পথচলার আদর্শ appeared first on চিন্তা ভাবনা.

]]>
আর্থিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক সততার যে নজির শাহ আবদুল হান্নান রেখে গেছেন, তা বিরল। তিনি ছিলেন শুল্ক ও আবগারি বিভাগের কালেকটর, দুর্নীতি দমনব্যুরোর মহাপরিচালক, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এবং চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর, অভ্যন্তরীণ সম্পদ ও ব্যাংকিং বিভাগের সচিব।


শাহ আবদুল হান্নান ছিলেন একজন ইসলামি দার্শনিক, শিক্ষাবিদ, লেখক, অর্থনীতিবিদ ও সমাজসেবক। এছাড়াও তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। তিনি ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।


শাহ আবদুল হান্নানের জন্ম ১ জানুয়ারি ১৯৩৯ সাল কটিয়াদী, কিশোরগঞ্জ জেলায়। মৃত্যু ২ জুন ২০২১ সাল। তিনি ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ১৯৬১ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।


তার কর্মজীবন শুরু হয় শিক্ষকতা পেশা দিয়ে। ১৯৬২ সালে তিনি ঢাকা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৬৩ সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন। ১৯৯৮ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।


শাহ আবদুল হান্নান ছিলেন একজন লেখক, গবেষক, সমাজ সংস্কারক। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন ইসলাম কিছু ধর্মীয় রীতিনীতির সমষ্টি নয়, বরং এর রয়েছে নিজস্ব পারিবারিক নীতি, সমাজনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা, রাষ্ট্রীয় নীতি যা এই যুদ্ধবিধস্ত, অশান্ত পৃথিবীতে আবারো শান্তির বারতা আনতে সক্ষম। তাই তিনি তার এই চিন্তাধারাকে যথাসাধ্য মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমৃত্যু চেষ্টা চালিয়ে গিয়েছেন।

তার ক্ষুরদার লেখনি অথচ সংক্ষিপ্ত, সব সময় আমাকে আকর্ষণ করেছে। যখন পত্র-পত্রিকায় তার লেখা চোখে পড়তো, তা নিমেষে পড়ে শেষ করতাম। তার জীবনের শেষের দিকে অতি সংক্ষিপ্ত, উপদেশমূলক, শিক্ষণীয়, পালনীয় লেখাটি আমার হৃদয়কে দারুণভাবে আলোড়িত করে। তিনি ‘আমার জীবনের উপলব্ধি’ শীর্ষক শিরোনামে লিখেছেন-


“আমি ৮০ বছর বয়স পার করছি। এই দীর্ঘ জীবনে নিজের অনেক অভিজ্ঞতা ও উপলব্ধি হয়েছে। যেসব উপলব্ধি থেকে কিছু একটা পাঠকদেরকে অবহিত করছি; যাতে তারা চিন্তার খোরাক পেতে পারেন। সব সময় আমি সংযত চিন্তা করেছি। গভীরভাবে ভেবেছি।

কারণ সেই হিসেবে আমার উপলব্ধি হয়েছে যা পাঠকদের জন্য উপকারী হতে পারে। একে একে আমার পনেরোটি উপলব্ধি নিম্নে উপস্থাপন করছি।


১. কাউকে যোগ্য হতে হলে তার উচিত গুরুত্বপূর্ণ অনেক বই পড়া। এসব বই হতে পারে ইসলামের ওপর বা অন্যান্য প্রয়োজনীয় বিষয়ের ওপর। গণ্যমান্য লেখকের বই বাছাই করা উচিত। কারণ সব লেখকের উপলব্ধি সমান হয় না। যারা সিনিয়র লেখক, তারা অনেক চিন্তা করে লিখে থাকেন।


২. ইসলামের জন্য কাজ করতে হলে পবিত্র কুরাআনের অর্থ প্রতি বছর অন্তত একবার পড়া উচিত। কুরআনের সাথে গভীর সংযোগ ছাড়া ইসলামের মহৎ কর্মী হওয়া সম্ভব নয়। কুরআন শরীফ অসাধারণ গ্রন্থ। এতে রয়েছে আল্লাহতায়ালা সম্পর্কে বা তওহিদ সম্পর্কে বিস্তারিত আলোচনা, নৈতিকতা সম্পর্কে ব্যাপক আলোচনা, শিরকের বিরুদ্ধে যুক্তি এবং অনৈতিকতার বিরুদ্ধে বড় শাস্তির ঘোষণা।


৩. ইসলামের জন্য যোগ্য লোক তৈরি করা জরুরি। এজন্য সিনিয়র লোকদের উচিত ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্লাস করা। একেকটি ক্লাসে ১৫-২০ জন থাকতে পারে। এই কোর্স এক বা দুই বছরের জন্য হতে পারে। নিজে এ রকম ১০টি কোর্স করেছি। এসব কোর্স কুরআনভিত্তিক ও উন্নত ইসলামি সাহিত্যভিত্তিক হতে পারে।


৪. নারীদের সব সময় খুব গুরুত্ব দিতে হবে। তাদের ব্যাপক অংশগ্রহণ ছাড়া ইসলামের বা দেশের সত্যিকার কল্যাণ হতে পারে না। তাদের মর্যাদা ও অধিকার সুনিশ্চিত করতে হবে।


৫. বর্তমানে যেসব ইসলামি সংগঠন রয়েছে সেগুলোকে শক্তিশালী করা প্রয়োজন। সংগঠন ছাড়া বড় কাজ করা যায় না। প্রত্যেকের উচিত তার পছন্দের ইসলামি সংগঠনে যোগদান করা।


৬. অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামি বইগুলো বেশি করে ছড়িয়ে দেওয়া দরকার। ইসলামি দাওয়াতের অগ্রগতি নির্ভর করে মানুষকে ইসলামি বই দেওয়ার ওপর। অনেক গুরুত্বপূর্ণ ইসলামি বই ভালো করে ছড়ানো হয়নি। এসব গুরুত্বপূর্ণ বই ছড়ানোর ব্যবস্থা করতে হবে।


৭. সমাজসেবার মাধ্যমে প্রত্যেকের উচিত নিজের গ্রাম বা এলাকার দারিদ্র্য দূর করা। সব কিছুই সরকার করতে পারে না। সেজন্য ব্যক্তি উদ্যোগের প্রয়োজন অনেক।


৮. মধ্যপন্থাই উত্তম। আল্লাহতায়ালা কুরআনের মধ্যপন্থার কথা বলেছেন। মুসলিম জাতিকে তিনি ‘মধ্যপন্থী’ উম্মত বলেছেন।


৯. হটকারিতা বা বাড়াবাড়ি ভালো নয়। কুরআনের বিভিন্ন জায়গাতে বাড়াবাড়ির নিন্দা করা হয়েছে। সূরা নাহলের ৯০ আয়াতে আল্লাহতায়ালা বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন।


১০. শ্রমিকরা আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই বঞ্চিত। বেশিরভাগ ক্ষেত্রে তারা উপযুক্ত মজুরি পান না। বাধ্য হয়ে তাদেরকে অনেক আন্দোলন করতে হয়। অথচ শ্রমিকদের সমস্যা বোঝা আমাদের সবারই দায়িত্ব।


১১. গৃহকর্মী/গৃহে যারা কাজ করে, তাদেরকে খুবই কম মজুরি দেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে দুই থেকে তিন হাজার করে টাকা দেওয়া হচ্ছে। অথচ এই মজুরি যা দেওয়া উচিত তার অর্ধেকও নয়।


১২. যারা অফিসে কাজ করেন তাদের উচিত সব সাক্ষাৎপ্রার্থীকে সাক্ষাতের সুযোগ দেওয়া। এর ফল খুব ভালো হয়। এমনকি সুবিচার করতেও এটা সহায়ক হয়ে থাকে।


১৩. অফিসের কাজ ফেলে রাখা উচিত নয়। কাজ ফেলে রাখলে পরে তা জটিলতা সৃষ্টি করে।


১৪. বিদেশ সফরে গেলে সে দেশের স্থানীয় মসজিদ ও স্থানীয় ইসলামি সংগঠনের অফিস পরিদর্শন করে আসা উচিত। এতে উম্মাহর মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পায়।


১৫. বিদেশ সফরে গেলে কিছু ইসলামি বই সাথে নিয়ে গেলে ভালো হয়। এতে বিদেশে ইসলামের দাওয়াত দিতে অনেক সুবিধা।


১৬. বিশে^র বড় শক্তিগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে সুবিচারের নীতি অনুসরণ করে না। তারা নিজেদের রাজনৈতিক ও ব্যবসায়ী স্বার্থে কাজ করে। অনেক সময় শোষণ করে।


১৭. সবর (ধৈর্য) মহা ওষুধ। সবর সব সময় সব অবস্থায় মানুষকে সাহায্য করে।


১৮. যে রাগারাগি করে, তার ভুল করার সম্ভাবনা বেশি।


১৯. সাধ্যমতো দান করা উচিত। দান করলে কেবল অন্যের নয়, নিজেরও কল্যাণ হয়।


২০. মানব জাতির সংশোধনের জন্য সাধ্যমতো ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধ করা উচিত।
আমি নিজের উপলব্ধিগুলো বললাম। যদি এগুলো আপনাদের ভালো লেগে থাকে, তবে আপনারা ও এগুলোকে আপনাদের কাজের ভিত্তি বানাতে পারেন।’


অসাধারণ এই লেখাটি আমাদের সকলের জীবনে পথচলার জন্য অমূল্য উপদেশ। সমাজের সকল স্তরের মানুষের জন্য তিনি উক্ত প্রবন্ধে চমৎকারভাবে উপস্থাপন করেছেন।


শাহ আবদুল হান্নান ইসলামি অর্থনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি নিয়ে বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন। যেমন:
১. ইসলামি অর্থনীতিতে সরকারে ভ‚মিকা
২. ইসলামি অর্থনীতি দর্শন ও কর্মকৌশল
৩. নারী সমস্যা ও ইসলাম
৪. নারী ও বাস্তবতা
৫. সোস্যাল ল অব ইসলাম
৬. দেশ সমাজ ও রাজনীতি
৭. বিশ্বচিন্তা
৮. সোভিয়েত ইউনিয়নে ইসলাম
৯. উসুল আল ফিকহা
১০. ল ইকনোমিক অ্যান্ড হিস্টোরি।


শাহ আবদুল হান্নান অনেক বড়মাফের মানুষ ছিলেন। মাদ্রাসায় লেখাপড়া করেন নাই। বিশ্ববিদ্যালয় পড়েছেন। সরকারি চাকরি শেষে অবসর জীবনে নিজেকে পরকালের জন্য তৈরি করেছেন। তিনি ছিলেন দ্বীনের প্রকৃত খাদেম। তাঁর চরিত্র, আমল আখলাক ছিল উঁচুমাপের মর্দে মোজাহিদের মতো।


আমার সঙ্গে শাহ আবদুল হান্নানের পরিচয় খুবই অল্প দিনের। তবে দীর্ঘ জীবন তাকে দেখেছি। তার কর্মতৎপরতা পর্যবেক্ষণ করেছি। তার লেখনি সব সময় পড়েছি। নীরব সমাজকর্মী ছিলেন তিনি। কখনো কারো সম্পর্কে খারাপ কথা বলতে শুনি নাই। সব সময় ‘পজেটিভ’ চিন্তা তার ছিল। জীবনকে এগিয়ে নেওয়ার চিন্তা-চেতনা নিয়ে তিনি চলতেন।
আমার ব্যবসা জীবন শুরুতে ১৯৮২ সালে প্রথম তার সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়। সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে ব্যবসা শুরুর উদ্যোগ নিয়ে। তৈরি পোশাক শিল্প নিয়ে আমার ব্যবসার যাত্রা। ১৯৮৩ সালে আমরা চার বন্ধু মিলে তৈরি পোশাক শিল্প স্থাপনের জন্য ইয়ূথ গার্মেন্ট লিঃ নামে কোম্পানি করে ঢাকায় ২৯ এয়ারপোর্ট রোডে কাজ শুরু করি। ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে সবেমাত্র তৈরি পোশাক রপ্তানি শুরু হয়েছে। এজন্য বন্ডেড ওয়্যার হাউজ লাইসেন্স নিতে হয়। প্রথম দিকে নানা জটিলতা ছিল এই লাইসেন্স পাওয়া নিয়ে। অবশ্য পরে ধীরে সহজ হয়ে পড়ে। আমি আমার কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মরহুম ফিরোজ আলমসহ শাহ আবদুল হান্নান সাহের সরকারি অফিসে দেখা করি। বললাম আমাদের তৈরি পোশাক শিল্পের জন্য বন্ডেড ওয়্যার হাউজ লাইসেন্সের জন্য আবেদন করেছি। আপনি একটু বলে দিলে হয়তো দ্রুত লাইসেন্সটা পেয়ে যাবো। তিনি সংশ্লিষ্ট দপ্তরে টেলিফোন করলেন। বললেন, আমার স্নেহের ছোট ভাই লাইসেন্সের জন্য আবেদন করেছে। একটু দেখবেন কি করা যায়। এটুকু বলা শেষ বলা। বেশি কিছু বললেন না। তাই দ্রæত আমরা লাইসেন্স পেয়ে গেলাম। তারপর আর তেমন দেখা সাক্ষাৎ হয় নাই বললে চলে। তবে পরবর্তীতে বিভিন্ন সভায়, সেমিনারে তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। সব সময় ভালো ভালো পরামর্শ দিতেন।


সর্বশেষ শাহ আবদুল হান্নানের সঙ্গে আমার সাক্ষাৎ ও আলোচনা হয় জাতীয় শরিয়া কাউন্সিলের কেন্দ্রীয় অফিসে। আমি তখন ইসলামিক ফাইনেন্স এন্ড ইনভেস্টমেন্টের (IFIL) চেয়ারম্যানের দায়িত্বে। তা ২০১৮ সালের কথা।
শাহ আবদুল হান্নানের মৃত্যুর পর বিভিন্ন পত্র-পত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সম্পর্কে ব্যাপক লেখালেখি শুরু হয়েছে। ৩ জুন ’২১ দেনিক প্রথম আলো পত্রিকায় সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান ‘উত্তর গোড়ান নিবাসী সচিবের কথা’ শিরোনামে একটি স্মৃতিচারণমূলক প্রবন্ধ লিখেছেন। লেখার শেষ অংশে ফাওজুল কবির খান বলেন-


“আর্থিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক সততার যে নজির শাহ আবদুর হান্নান রেখে গেছেন, তা বিরল। আমি ক্ষণজন্মা এই মানুষটির আত্মার মাগফিরাত কামনা করি। তাদের সন্তান ইমু ও ফয়সালের প্রতি সমবেদনা। তাদের বলি, এমন একজন মানুষকে পিতা হিসেবে পাওয়া যে কোনো সন্তানের জন্য একটি বিরল সম্মান। আর নিজেদের বলি, এমন একজন সরকারি কর্মকর্তা পাওয়া জাতির জন্য ভাগ্যের বিষয়।’


আমরা আজ শাহ আবদুল হান্নানের মতো একজন দক্ষ, সৎ ও দেশপ্রেমিক ব্যক্তিকে হারিয়েছি। আমি ছাত্র জীবন থেকে তাকে চিনতাম, জানতাম। কিন্তু তার অনেক লুকায়িত গুণের কথা আজ শুনছি। মানুষের চরিত্রের এমন সুন্দর গুণ লুকায়িত আছে যেনে আজ অবাক হচ্ছি। আমরা জানি সরকারি চাকরি করলে সরকারি প্লট পাওয়া কোনো ব্যাপার নয়। শুধু সরকারি কর্মকর্তা কেন রাজনৈতিক ব্যক্তিরা পর্যন্ত সরকারি প্লটের মালিক হয়েছেন। কিন্তু তিনি গোড়ানে নিজের পৈত্রিক সম্পত্তি রয়েছে বলে সরকারি প্লটের জন্য আবেদনও করেন নাই। কেন মিথ্যা বলবেন যে ঢাকায় তার কোনো জমিজমা নাই। কেমন সততা। এক অপূর্ব নজির। এমন কি সরকারি খরচে বিদেশ ভ্রমণ সরকারি কর্তাদের নিত্যদিনের ঘটনা। কিন্তু তিনি সরকারি খরচে বিদেশ যেতেও রাজি ছিলেন না। এটিকে তিনি নিজের আমানতের খেয়ানত মনে করতেন।


তার অফিস ছিল সকলের জন্য উন্মুক্ত, তিনি ছিলেন ছোট-বড় সকলের নিকট সহজলভ্য। এটাও ছিল তার বিশেষ গুণ। ভ্যাট আইন প্রবর্তনের তিনি ছিলেন সত্যিকার অর্থে আসল ব্যক্তি। আজ দেশ উপকৃত ভ্যাট আইনের মাধ্যমে। রাত দিন পরিশ্রম করে তিনি যখন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন তখন ভ্যাট আইন প্রণয়ন ও কার্যকরী করার বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। আজ আমরা তার পরিশ্রমের সুফল পাচ্ছি।


একজন আদর্শ মানুষের সকল গুণের অধিকারী ছিলেন শাহ আবদুল হান্নান। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালীন সময়ে যে সততা, নিষ্ঠা, আদর্শের পরিচয় দিয়েছেন তা এ সমাজে খুবই বিরল। অপূর্ব, শিক্ষণীয়, ঈর্ষণীয় চরিত্রের অধিকারী তিনি ছিলেন।


আজ শাহ আবদুল হান্নান সম্পর্কে লিখতে গিয়ে নানা কথা ঘুরপাক খাচ্ছে। অনেক কথা ভুলেই গিয়েছি। তবে বার বার মনে পড়ে তিনি অতি আস্তে সুন্দরভাবে স্বল্প কথায় ইসলামের দাওয়াত দিতেন। যখনি তার সাথে দেখা হয়েছে তিনি দ্বীনের দাওয়াত দেওয়ার কাজে জড়িত হতে বলতেন। নিজেও সব সময় এই কাজটি নিখুঁতভাবে করেছেন। সরকারি চাকরি করতেন। কিন্তু সরকারি চাকরিতে থাকাকালীন কোনো রাজনৈতিক দলের সদস্য হয়ে কাজ করেননি। তবে তিনি ইসলামি আদর্শে মনেপ্রাণে, চরিত্রে বিশ্বাসী ছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই আদর্শে বলিয়ান ছিলেন।


একদিন পত্রিকায় আমার একটি লেখা পড়ে আমাকে ফোন করে ধন্যবাদ জানালেন। তিনি তা না করলেও পারতেন। কিন্তু এত বড় মানুষের অধিকারী হয়েও অন্যের ভালো কাজের প্রশংসা করতে ভুল করতেন না। তিনি আমাকে আরো বললেন, তুমি লিখে যাও। লেখা বন্ধ করো না। সবসময় লিখবে।


সমাজ সচেতন মানুষ শাহ আবদুল হান্নান। সামাজিক নানা কাজে নিজেকে আজীবন জড়িয়ে রেখে ছিলেন। ইসলামি ব্যাংক প্রতিষ্ঠায় তার অবদান অতুলনীয়। অবসর জীবনে ইসলামি ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। তিনি বলতেন, এই দায়িত্ব আমার ইবাদতের অংশ। আন্দোলনের অংশ। ইসলামি শরীয়া বোর্ড গঠন ও তার কার্যক্রম নিয়ে তিনি সবসময় সক্রিয় ছিলেন। ইবনে সিনা ট্রাস্ট, ইবনে সিনা হাসপাতাল, ইবনে সিনা মেডিক্যাল কলেজ, মানারত স্কুল, মানারত বিশ্ববিদ্যালয়, ইসলামি ব্যাংক হাসপাতাল, ইসলামি ব্যাংক মেডিক্যাল কলেজসহ বহু প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে কাজ করেছেন। ইসলামি অর্থনীতির একজন যোগ্য, জ্ঞানী গবেষক হিসেবে শাহ আবদুর হান্নান স্মরণীয় হয়ে থাকবেন।


শাহ আবদুর হান্নানের মতো একজন কৃতীমান মানুষের বিদায় সমাজে শূন্যতা সৃষ্টি করে। তাই করেছে। আর একজন শাহ আবদুল হান্নান কবে আমাদের সমাজে আসবে জানি না। তিনি চলে গিয়েছেন। কিন্তু তার আদর্শ, চিন্তা, লেখনি, উপদেশ আমাদের মাঝে মজুত রয়েছে। তা থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামীতে পথ চলতে হবে। তার সর্বশেষ বিশটি উপদেশমূলক লেখা সমাজের সকল স্তরের মানুষের জন্য অতি সুন্দর পথ নির্দেশনা, আল্লাহপাকা তাকে পরকালের সর্ব উচ্চ মর্যাদায় স্থান দিক এই দোয়া করি।

The post শাহ আবদুল হান্নান : আমাদের পথচলার আদর্শ appeared first on চিন্তা ভাবনা.

]]>
https://chintavabna.com/shah-abdul-hannan/feed/ 0